Tag: bangla news

bangla news

  • Prajwal Revanna: “দেশে ফিরছি, হাজিরা দেব সিটের সামনেও”, বললেন অশ্লীল ভিডিওকাণ্ডে অভিযুক্ত প্রোজ্জ্বল

    Prajwal Revanna: “দেশে ফিরছি, হাজিরা দেব সিটের সামনেও”, বললেন অশ্লীল ভিডিওকাণ্ডে অভিযুক্ত প্রোজ্জ্বল

    মাধ্যম নিউজ ডেস্ক: অশ্লীল ভিডিওকাণ্ডের জেরে দেশছাড়া হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া নাতি প্রোজ্জ্বল রেভান্না (Prajwal Revanna)। তাঁকে দেশে ফেরাতে নানা পদক্ষেপ করেছে কর্নাটক সরকার। তাঁর কূটনৈতিক পাশপোর্ট বাতিলের আবেদনও জানানো হয়েছিল। তার পরেও খোঁজ মিলছিল না তাঁর। শেষমেশ প্রোজ্জ্বল নিজেই জানালেন অবিলম্বে দেশে ফিরছেন তিনি। মুখোমুখি হবেন বিশেষ তদন্তকারী দলেরও(সিট)। ‘ধরা দেওয়া’র কথা জানানোর পাশাপাশি তাঁর দাবি, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁকে। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।

    নাতিকে দেশে ফেরানোর বার্তা দেবগৌড়ার (Prajwal Revanna)

    নাতিকে দেশে ফেরাতে বার্তা দিয়েছিলেন দেবগৌড়া স্বয়ং। জেডিএস সাংসদ জানিয়েছিলেন, তদন্তে যদি প্রোজ্জ্বল দোষী প্রমাণিত হন, তাহলে তাঁর কঠোর শাস্তি হওয়া উচিত। দেশে ফিরে প্রোজ্জ্বলকে পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশও দেন তিনি। দেশ ছাড়ার কারণও সাংবাদিকদের জানিয়েছেন প্রোজ্জ্বল। ভিডিও-বার্তায় তিনি বলেন, “আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তাই নিজেকে সরিয়ে রেখেছিলাম। আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে। আমার রাজনৈতিক উত্থান সহ্য করতে না পেরে হাসনেরই (এই কেন্দ্রেরই সাংসদ প্রোজ্জ্বল) কিছু শক্তি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।”

    “সিটের সামনে হাজিরা দেব”

    তিনি (Prajwal Revanna) বলেন, “দয়া করে আমায় ভুল বুঝবেন না। ৩১ মে সকাল ১০টায় আমি সিটের সামনে হাজিরা দেব। পুলিশের সঙ্গে সব রকম সহযোগিতা করব। বিচার ব্যবস্থার ওপর আমার আস্থা রয়েছে।” প্রাক্তন প্রধানমন্ত্রীর পৌত্র বলেন, “ঈশ্বর, জনগণ ও পরিবারের আশীর্বাদ আমার মাথার ওপর সব সময় থাকুক, আমি চাই। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, দেশে ফিরে তা মিথ্যা প্রমাণ করতে পারব বলে আশা। আমার ওপর বিশ্বাস রাখুন।”

    আর পড়ুন: প্রধানমন্ত্রীকে রেকর্ড ভোটে জেতাতে বারাণসীতে বিজেপির তারকা প্রচারকের ভিড়

    প্রসঙ্গত, গত মাসে এক গৃহকর্মীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে প্রোজ্জ্বলের বিরুদ্ধে। কেবল তাই নয়, একাধিক মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগও ওঠে। সেই দুষ্কর্ম মোবাইলবন্দিও করা হয়েছিল বলে অভিযোগ। অশ্লীল ওই ভিডিও ভাইরাল হতেই হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে। রাতারাতি জার্মানির ফ্রাঙ্কফ্রুটের উদ্দেশে তিনি রওনা দেন বলে খবর ছড়িয়ে পড়ে।

    প্রোজ্জ্বলের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে কর্নাটক সরকার। জারি করা হয় ব্লু কর্নার নোটিশও। কয়েকদিন আগেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত। এই মামলায় পদক্ষেপ করে কেন্দ্রও। প্রোজ্জ্বলকে (Prajwal Revanna) কারণ দর্শানোর নোটিশ জারি করে বিদেশমন্ত্রক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Cyclone Remal: নদীর বাঁধ ভেঙে জল ঢুকল গ্রামে, সন্দেশখালিতে দুর্গতদের পাশে রেখা পাত্র

    Cyclone Remal: নদীর বাঁধ ভেঙে জল ঢুকল গ্রামে, সন্দেশখালিতে দুর্গতদের পাশে রেখা পাত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে জন্ম নেওয়া ঘূর্ণিঝড় রবিবার রাতেই আছড়ে পড়েছে বাংলার বুকে। সুন্দরবনের ওপর দিয়ে দুই ২৪ পরগনা ছুঁয়ে  তা চলে গেছে বাংলাদেশের দিকে। সেই ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal) হাত ধরে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি এলাকায় রবিবার রাত থেকেই বৃষ্টি হচ্ছে। রবিবার রাতে ঝড়টি বাংলাদেশের দিকে চলে গেলেও সোমবার সকাল থেকেই খবর আসতে থাকে পশ্চিমবঙ্গের উপকূল এলাকাতেও ব্যাপক ক্ষতি করেছে রেমাল।

    শিয়ালদা- হাসনাবাদ শাখাতেও ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগ (Cyclone Remal)

    রেমালের (Cyclone Remal) দাপটে একাধিক গাছ উপড়ে পড়তে শুরু করে। ফলে, ভোরের আলো ফুটতেই বিপর্যয় মোকাবিলাকারী দল বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়ে গাছ কেটে জনজীবন স্বাভাবিক করার কাজ শুরু করে। রেমাল-দুর্যোগে শিয়ালদা- হাসনাবাদ শাখাতেও ট্রেন চলাচল বন্ধ ছিল। বিভিন্ন জায়গায় ট্রেন লাইনের ওপর গাছ ভেঙে পড়ে। সপ্তাহের প্রথম কাজের দিনে ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগের শিকার হন হাজার হাজার ট্রেন যাত্রী। রেমালের প্রভাবে অতি বর্ষণে হিঙ্গলগঞ্জে ৬টি নদীবাঁধের বেহাল দশা হয়। রূপমারি গ্রাম পঞ্চায়েতের গৌড়েশ্বর নদীর বাঁধকে প্লাস্টিক দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করেন গ্রামবাসীরা। আর এই ঘটনাই আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামের মানুষ। 

    আরও পড়ুন: ঘূর্ণিঝড় রেমালের দাপটে সোমবার বিকেলেও বৃষ্টি শহরে, কবে কাটবে দুর্যোগ?

    সন্দেশখালিতে দুর্গতদের পাশে রেখা পাত্র

    এই ঘটনার পরেই সোমবার বিকেলে ঝড় বৃষ্টি (Cyclone Remal) মাথায় করে সন্দেশখালির খুলনা এলাকার অসহায় মানুষদের কাছে ছুটে যান এবারে বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র। এলাকাবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি ক্ষতিগ্রস্ত নদী বাঁধ পরিদর্শন করেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র।এদিন তিনি সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন এবং তাদের অসহায় অবস্থার কথা শোনেন। পাশাপাশি এদিন তিনি নদীবাঁধের যা বর্তমান অবস্থা হয়েছে তা ক্ষতিও দেখেন এলাকায় গিয়ে। সব রকম সাহায্যের আশ্বাস দেন। আর ঝড়ে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে থাকারও আশ্বাস দেন বিজেপি প্রার্থী রেখা পাত্র।

    নদী বাঁধ কাটছে তৃণমূল!

    এদিন উত্তর আখড়াতলা এলাকায় বেতনী নদীর বাঁধ ভেঙে গ্রামের মধ্যে জল ঢুকতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসী। প্রথম পর্যায়ে গ্রামের ছেলেরা গিয়ে নদীর বাঁধ ভাঙ্গন রোখার চেষ্টা করেন। ততক্ষণে গ্রামের মধ্যে জল প্রবেশ করে আতঙ্কে নদীপাড়ে এসে ভিড় জমায় গোটা গ্রামবাসী। এদিকেই নদী বাঁধ ভাঙ্গন নিয়ে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। এই প্রসঙ্গে বসিরহাট সংগঠনিক জেলার বিজেপির ইনচার্জ শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, মিনাখাঁ, সন্দেশখালি বিস্তীর্ণ এলাকায় নদীর বাঁধ তৃণমূলের পক্ষ থেকে কেটে দেওয়া হচ্ছে। আর এই বাঁধ কেটে দিয়ে সংস্কার করার আশ্বাস দিয়ে মানুষজনকে তাঁদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তৃণমূল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: প্রধানমন্ত্রীকে রেকর্ড ভোটে জেতাতে বারাণসীতে বিজেপির তারকা প্রচারকের ভিড়

    Lok Sabha Elections 2024: প্রধানমন্ত্রীকে রেকর্ড ভোটে জেতাতে বারাণসীতে বিজেপির তারকা প্রচারকের ভিড়

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি বারাণসীর দু’বারের সাংসদ। এবারও বিশ্বনাথ ‘ধামে’ বিজেপির প্রার্থী তিনিই। সেই নরেন্দ্র মোদিকে বারাণসী কেন্দ্রে রেকর্ড ভোটে জেতাতে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপির তারকা প্রচারকের দল (Lok Sabha Elections 2024)। পয়লা জুন সপ্তম তথা শেষ দফায় নির্বাচন হবে বারাণসীতে। সোমবার বিশ্বনাথের রাজ্য জয়ে বারাণসীতে ভিড় গেরুয়া পার্টির হেভিওয়েট নেতাদের। এই দলের নেতৃত্বে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

    কী বললেন জয়শঙ্কর? (Lok Sabha Elections 2024)

    এদিন তামিল জনগোষ্ঠীর সঙ্গে মত বিনিময় করেন জয়শঙ্কর। পরে সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রী বলেন (Lok Sabha Elections 2024), “বিশ্ব দেখবে, আগামী ৪ জুন ভারতে মোদি ৩.০ সরকার গঠন হবে। বারাণসী নিজেই দেশের পুরো জনগণকে একটি বার্তা দিচ্ছে যে আগামী ৪ জুন তৃতীয়বারের মতো একটি বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত হবে মোদি সরকার।” তিনি বলেন, “আজ সারা বিশ্ব ভারতের বিদেশনীতি নিয়ে আলোচনা করছে, যা দেশবাসীর জন্য গর্বের। আজ ভারতের ছবি ও সুনাম সারা বিশ্বে উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে, মোদির দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের কারণে।”

    বিদেশনীতিতে নয়া দিগন্ত

    জয়শঙ্কর বলেন, “মোদির নেতৃত্বে ভারত তার বিদেশনীতিতে নয়া দিগন্ত উন্মোচন করেছে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত হয়েছে এবং গতিশীল হয়েছে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন।” জয়শঙ্কর যখন বারাণসীর তামিল জনগোষ্ঠীর সঙ্গে মত বিনিময় করছিলেন, তখন যাদব অধ্যুষিত সীর গোবর্ধনপুর এলাকায় জনসভা করছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। গত দশ বছরে প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক নানা কাজকর্মের প্রসঙ্গ তোলেন তিনি।

    আর পড়ুন: “যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে, ততদিন…”, সংরক্ষণ নিয়ে কী বললেন নাড্ডা?

    এই সময়সীমায় দেশ কীভাবে এগিয়েছে, কীভাবেইবা বিশ্বের দরবারে ভারতের স্থান উঁচুতে হয়েছে, তা-ও জানান মোহন। এদিনই সিটি সাউথ বিধানসভা এলাকায় বিজেপি আয়োজিত এক জনসভায় বক্তৃতা দেন ব্রজেশ। মোদি সরকারের উন্নয়নমূলক নানা কাজকর্মের ফিরিস্তিও দেন তিনি। পরে বিজেপির এই তারকা প্রচারক দল বারাণসীর বিভিন্ন অংশে গিয়ে মত বিনিময় করেন ভোটারদের সঙ্গে।

    এদিকে, রবিবারই বারাণসীতে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয়মন্ত্রী পীযূষ গোয়েল এবং জয়শঙ্কর। নাড্ডা বলেন, “বারাণসী মোদির পরিবার। বারাণসীর বাসিন্দারা দেশের ঐতিহ্য সংরক্ষণ করেছেন (Lok Sabha Elections 2024)।” আজ, সোমবার বারাণসীতে বিশাল শোভাযাত্রার নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sheikh Sahajahan: ১১৩ পাতার চার্জশিট! জমি দখল করে কত কোটি টাকার সম্পত্তি করেছেন শাহজাহান?  

    Sheikh Sahajahan: ১১৩ পাতার চার্জশিট! জমি দখল করে কত কোটি টাকার সম্পত্তি করেছেন শাহজাহান?  

    মাধ্যম নিউজ ডেস্ক: জমি দখল করে প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি করেছেন শেখ শাহজাহান (Sheikh Sahajahan)। সন্দেশখালির জেলবন্দি তৃণমূল নেতার বিরুদ্ধে চার্জশিটে এমনই দাবি করল ইডি। কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ, দুর্নীতির মাধ্যমে এই সম্পত্তি করা হয়েছে। সন্দেশখালির (Sandeshkhali) শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রথম চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জমি দখল সংক্রান্ত মামলায় সোমবার কলকাতায় বিশেষ ইডি আদালতে এই চার্জশিট পেশ করেছে ইডি। 

    চার্জশিটে কী বলল ইডি

    আদালতে শুনানির পরে সোমবার ইডির আইনজীবী বলেন, ‘‘তদন্তের ৫৬ দিনের মাথায় চার্জশিট জমা হল। অভিযুক্ত চার জনের বিরুদ্ধে জমি দখল এবং তোলাবাজির মাধ্যমে সম্পত্তি করার অভিযোগ রয়েছে। এখনও পর্যন্ত প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি চিহ্নিত করা হয়েছে।’’ চার্জশিটে জানানো হয়েছে, আনুমানিক ১৮০ বিঘা জমি দখল করেছেন শাহজাহান। তবে সেই পরিমাণ আরও বাড়তে পারে।  ১১৩ পাতার ওই চার্জশিটে শাহজাহান ছাড়াও নাম রয়েছে শাহজাহানের (Sheikh Sahajahan) ভাই আলমগির এবং তাঁর দুই ‘সঙ্গী’ দিদার বক্স ও শিবু হাজরার। সাক্ষী হিসাবে সরকারি আধিকারিকদেরও বয়ান নেওয়া হয়েছে। সিবিআই সন্দেশখালিতে অভিযান চালিয়ে যে অস্ত্র উদ্ধার করেছিল, সে কথারও উল্লেখ আছে চার্জশিটে।

    আরও পড়ুন: ঘূর্ণিঝড় রেমালের দাপটে সোমবার বিকেলেও বৃষ্টি শহরে, কবে কাটবে দুর্যোগ?

    জামিন পাওয়া কঠিন

    চলতি বছরের শুরু থেকেই টানা সংবাদ শিরোনামে সন্দেশখালি (Sandeshkhali)। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে ধরা পড়েছেন শেখ শাহজাহান (Sheikh Sahajahan)। তারপর থেকে বহু জল বয়ে গিয়েছে সন্দেশখালির উপর দিয়ে। মুখ খুলেছেন সন্দেশখালির মানুষরা। জানিয়েছেন তাঁদের অভিযোগের কথা। উঠে এসেছে জমি দখল সংক্রান্ত বিস্তর অভিযোগ। জমি দখল সংক্রান্ত ওই অভিযোগগুলির তদন্ত শুরু করেছিল ইডি। প্রসঙ্গত, মার্চের গোড়ায় শাহজাহান এবং তাঁর সঙ্গে সম্পর্কিত ১২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি আটক করেছিল ইডি। তার পর আবার মে মাসে দ্বিতীয় দফায় তাঁর স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আটক করে কেন্দ্রীয় এজেন্সি। গত ১৭ মে ইডির তরফে জানানো হয়, শাহজাহানের ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিন কোটি ৭৮ লক্ষ টাকা আটক করা হয়েছে। তার পাশাপাশি, ৫৫টি স্থাবর সম্পত্তি, যার বাজারমূল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা, তা-ও আটক করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দেশখালিতে জমি দখল সংক্রান্ত যা তথ্য ইডির কাছে রয়েছে তার ফলে শেখ শাহাজাহানের জামিন পাওয়া মুশকিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Remal Cyclone: রেমাল বিপর্যয়ে মর্মান্তিক মৃত্যু! কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত বাবা-ছেলে!

    Remal Cyclone: রেমাল বিপর্যয়ে মর্মান্তিক মৃত্যু! কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত বাবা-ছেলে!

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল রবিবার রাত থেকেই রেমাল (Remal Cyclone) ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয়েছে উপকূলবর্তী এলাকায়। প্রাকৃতিক বিপর্যয়ে বড় প্রভাব ফেলেছে সুন্দরবন নদীবাঁধ সংলগ্ন এলাকায়। একই ভাবে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণে জনজীবন বিপন্ন। বর্ধমানে এই ঝড়ে ভেঙে পড়েছিল কলাগাছ, আর তা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বাবা-ছেলে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া। অপর দিকে দক্ষিণ কলকাতার মহেশতলার জমা জলে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার। তাতেই স্পর্শে মৃত্য হল এক মহিলার। আবার পানিহাটিতে বিদ্যুৎ হুকিং করা তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় আরও এক ব্যক্তির। নামখানা এবং এন্টালিতে আরও ২ জনের মৃত্যু হয়েছিল। রাজ্যে ঘূর্ণিঝড়ের বলি এখনও পর্যন্ত ৬।

    কলাগাছ কাটতে গিয়ে মৃত বাবা-ছেলে (Remal Cyclone)

    রেমালের (Remal Cyclone) প্রকোপে বাড়ির কলাগাছ ভেঙে পড়েছিল। এরপর সেই গাছ কাটতে গিয়ে লাইনের তারের সংস্পর্শে আসতেই মৃত্যু হয় বাবা ও ছেলের। বাবার নাম ফড়ে সিং এবং ছেলে তরুণ সিং। প্রথমে বাবা গাছ কাটতে গিয়ে তারের সংস্পর্শে আসেন। এরপর বাবাকে, ছেলে বাঁচাতে গেলে বিদ্যুৎপৃষ্ট হন। দ্রুত হাসপাতলে নিয়ে গেলে বাবা-ছেলেকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কিন্তু এলাকার মানুষের অভিযোগ, ঝড় প্রাকৃতিক কারণে হলেও ইলেকট্রিকের লাইনের তারের বিষয়ে প্রশাসনের বড় গাফিলতি রয়েছে। এই মৃত্যুর দায় প্রশাসন উপেক্ষা করতে পারে না।

    বিদ্যুৎস্পৃষ্টে বলি আরও ২

    মহেশতলায় ঝড়ে (Remal Cyclone) জমা জলে ইলেকট্রিক তারে স্পৃষ্ট হয়ে আজ মৃত্যু হয়েছে তাপসী দাস নামক এক মহিলার। রাস্তার জমা জলে পা দিতেই আহত হন তিনি। এরপর স্থানীয়রা দ্রুত বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানা যায়। অপর দিকে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে হুকিং করা তারের স্পর্শে আহত হয়ে মৃত্যু হয় গোপাল বর্মণের। তবে এই হুকিং করা তার ঝড়ের ফলে মাটিতে পড়ে ছিল। এরপর স্পর্শ হতেই মর্মান্তিক মৃত্যু হয়। রাজা রোড এলাকায় এই নিয়ে ব্যাপক চাঞ্চাল্য তৈরি হয়েছে।

    আরও পড়ুন: রেমালে বিপর্যস্ত হাওড়া, জলমগ্ন নিচু এলাকা, বেহাল জনজীবন! নামখানায় মৃত ১

    দিঘার জলে নামেতে নিষেধাজ্ঞা

    রেমাল (Remal Cyclone) ঘূর্ণি ঝড়ের তাণ্ডবে অস্থির সুন্দরবন। গোসাবার রাঙাবেলিয়ায় বেশ কিছু জায়গায় ধসের সৃষ্টি হয়েছে। দুর্যোগের মধ্যে প্রশাসন প্লাস্টিক, ত্রিপল নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনার থেকে পূর্ব মেদিনীপুরে তুলনায় কম ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্রের জলোচ্ছ্বাস অনেক বেড়ে গিয়েছে। ওল্ড দিঘা এবং নিউ দিঘায় আজও সমুদ্র সৈকতে কাউকে নামতে নিষেধ করা হয়েছে। তবে এই সৈকত শহরের আশেপাশে এলাকায় খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। অপর দিকে বকখালির পাশেই লক্ষ্মীপুর গ্রাম। সমুদ্রের ধারে হওয়ায় গ্রামের বাড়ি ঘর ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। এমন কী চাষের জমিতে সমুদ্রের নোনা জল ঢুকে গিয়েছে। অনেকে ঘর ছেড়ে নিরপাদ স্থানে আশ্রয় নিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Google: অ্যাপলের পথে হাঁটছে গুগল, বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল সংস্থা

    Google: অ্যাপলের পথে হাঁটছে গুগল, বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল সংস্থা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে অ্যাপলের iphone এর চাহিদা তৈরি হলেও Google কিছুতেই দাঁত ফোটাতে পারছে না। ব্যর্থতা কাটিয়ে উঠতে অ্যাপল-এরই ব্যবসায়িক মডেল অনুসরণ করতে চলেছে গুগল। জানা গিয়েছে গুগল এবার ডিকশন টেকনোলজি এবং ভারত এফআইএইচ সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ভারতে তাদের মোবাইল ফোনের প্রোডাকশন বাড়াতে চলেছে। এই একই পথ অনুসরণ করেছিল মার্কিন মোবাইল প্রস্তুতকারক সংস্থা অ্যাপল। মোদি সরকারের প্রোডাকশন লিংক্ড ইন্সেন্টিভ প্রকল্পের সুবিধা নিয়ে অ্যাপেল ভারতে ব্যবসা কয়েক বছরের মধ্যেই বাড়িয়ে ফেলতে সক্ষম হয়েছে।

    অ্যাপলের পথে হাঁটবে গুগল

    জানা গিয়েছে, অ্যাপল মোবাইলের তৈরি করার খরচ কমানোর জন্য এবং লাভ বৃদ্ধির উদ্দেশ্যে বেশ কয়েকটি দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এর মধ্যে রয়েছে টাটা গ্রুপ। ভারতে অ্যাপেলের সবথেকে বড় ভেন্ডার তাইওয়ানের সংস্থা ফক্স স্ক্যানের সঙ্গে হাত মেলাতে চলেছে। গুগল জানিয়েছে, তারা মোবাইল নির্মাণের তৃতীয় ফ্যাক্টরি ভারতে বসাতে চলেছে। ২০১৬ সালে চিনে তাদের মোবাইল ফোন তৈরি করা শুরু করে গুগল। কিন্তু পরবর্তীকালে আমেরিকার চিনের সঙ্গে ব্যবসায়িক টানাপোড়নের জেরে ফ্যাক্টরি ভিয়েতনামে ২০১৯ সালে সরিয়ে নিয়ে যায়। কিন্তু ভারত তাদের কাছে সবচেয়ে বড় বাজার। স্বাভাবিকভাবেই, ভারতে ব্যবসা করতে গেলে ব্যবসায়িক সুবিধের জন্য দেশেই প্রোডাকশন ইউনিট চালু করতে চায় তারা। অর্থাৎ ঘরেই তৈরি হবে মোবাইল, ঘরেই হবে বিক্রি। ভারতে বর্তমানে ৩৭ বিলিয়ন মার্কিন ডলারের মোবাইলের বাজার রয়েছে। যা ভিয়েতনামের ৩ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ১২ গুণ বেশি।

    ভারতে শুরু হবে গুগলের মোবাইল ফোনের কারখানা

    আরও জানা গিয়েছে, কেন্দ্র সরকারের পিএলআই স্কিমের পর ভিয়েতনামের তুলনায় ভারতে মোবাইল প্রস্তুত করার খরচ ৭ থেকে ৮ শতাংশ কম হবে। বর্তমানে সমস্ত অ্যান্ড্রয়েড ফোন Google-এর অপারেটিং সিস্টেম ব্যবহার করলেও নিজস্ব মোবাইলের ক্ষেত্রে কিছুতেই কব্জা জমাতে পারছে না তারা। ভারতে গুগলের ফোনের মার্কেট শেয়ার ০.২৫ শতাংশ।

    আরও পড়ুন: : ক্রোম আপডেট না করলে ভয়ংকর বিপদ! সতর্ক করল তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সংস্থা

    বর্তমানে দুটি সেগমেন্টে মোবাইল বিক্রি করে থাকে গুগল।  একটি হল pixel8 যার দাম ১ লাখের উপরে। অর্থাৎ এটি সুপার প্রিমিয়াম ক্যাটেগরির মোবাইল ফোন। অন্যদিকে গুগলের বেশ কয়েকটি মোবাইল ফোন ৩০ হাজার টাকার কাছাকাছি অর্থাৎ এটিকে আপার সেগমেন্ট ধরা হয়। তবে বাজেট ফোন অর্থাৎ ১০ হাজার থেকে ১৫ হাজারের মধ্যে গুগলের কোন ফোন নেই। এর জেরে গুগল ব্যবসায় অনেকটাই পিছিয়ে পড়ছে। ভারতের তাদের প্রোডাকশন ইউনিট চালু করলে এই রেঞ্জেও নিজের মোবাইল লঞ্চ করতে পারে বলে আশা করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal: দিনভর রেমালের দাপাদাপি! হাওড়ায় জলমগ্ন রেললাইন, ব্যাহত পরিষেবা, দুর্ভোগ

    Cyclone Remal: দিনভর রেমালের দাপাদাপি! হাওড়ায় জলমগ্ন রেললাইন, ব্যাহত পরিষেবা, দুর্ভোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনভর দাপট দেখাল ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal) । সোমবার  সকাল থেকে অঝোরে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার কারণে ব্যাহত হয়েছে রেল পরিষেবাও। সকাল থেকে হাওড়া-শিয়ালদা শাখায় ট্রেন দেরিতে চলছে। আর এবার নাগাড়ে বর্ষণে ব্যাহত হাওড়া স্টেশনের দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচলাও।

    পাম্প চালিয়ে রেল লাইনের জল নামানোর চেষ্টা, বহু ট্রেন বাতিল (Cyclone Remal)

    রেমালের দাপটে (Cyclone Remal) টিকিয়াপাড়া রেল ওয়ার্ডে রেল লাইনের ওপর জল উঠে গিয়েছে। সেই কারণে বেশ কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ছয়টি লোকাল ট্রেন এখনও পর্যন্ত বাতিল করা হয়েছে টিকিয়াপাড়া রেল ইয়ার্ড জলমগ্ন হয়ে পড়ার কারণে। ৩৮৪৩৩ হাওড়া-পাঁশকুড়া লোকাল, ৩৮৪৪৮ পাঁশকুড়া-হাওড়া লোকাল, ৩৮৩১৭ হাওড়া-মেচেদা লোকাল, ৩৮৩০৪ মেচেদা- হাওড়া লোকাল, ৩৮৪২৫ হাওড়া-পাঁশকুড়া লোকাল এবং ৩৮৪৪০ পাঁশকুড়া-হাওড়া লোকাল এদিনের জন্য বাতিল রাখার সিদ্ধান্ত মেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। বাতিল রয়েছে আপ দিঘা ও ডাউন তাম্রলিপ্ত এক্সপ্রেসও। যদিও এছাড়া আর কোনও দূরপাল্লার ট্রেন এখনও পর্যন্ত বাতিল করা হয়নি। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই পাম্প চালিয়ে রেল লাইনের ওপর থেকে জল নামানোর চেষ্টা শুরু করা হয়েছে।

    আরও পড়ুন: ঘূর্ণিঝড় রেমালের দাপটে সোমবার বিকেলেও বৃষ্টি শহরে, কবে কাটবে দুর্যোগ?

    শেওড়াফুলি-তারকেশ্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ

    সোমবার দুপুরে বন্ধ হয়ে গেল শেওড়াফুলি-তারকেশ্বর লাইনের ট্রেন চলাচল। এই লাইনে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায়, স্তব্ধ হয়ে গিয়েছে জি টি রোডও। জানা গিয়েছে, রেমালের (Cyclone Remal) জেরে ঝড় হওয়ায় নসিবপুর স্টেশনের কাছে একটি বাঁশগাছ হেলে পড়েছে। ট্রেনের রোডও। জানা গিয়েছে, রেমালের জেরে ঝড় হওয়ায় নসিবপুর স্টেশনের কাছে একটি বাঁশগাছ হেলে পড়েছে। ট্রেনের ওভারহেড তারে ঠেকে রয়েছে সেটি। সেই কারণে ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয়েছে। দুপুরের পর থেকে আপ লাইনে কোনও ট্রেন এগোতে পারছে না।শেওড়াফুলি চার নম্বর রেল গেটে দাঁড়িয়ে আছে একটি আপ লাইনের ট্রেন। ফলে গেট খোলা যাচ্ছে না। গেট বন্ধ থাকায় শেওড়াফুলিতে জিটি রোড স্তব্ধ গিয়েছে। কতক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, তা বুঝতে পারছেন না রেল যাত্রী থেকে পথচলতি মানুষ। ডাউন লাইনে ট্রেন চলছে স্বাভাবিক গতিত খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন ট্রেনের কর্মীরা।

     ট্রেন বাতিলের জেরে দুর্ভোগে নিত্যযাত্রীরা

    রেলের তরফে আগেই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছিল। পরে ঝড়ের প্রভাবে আরও বেশি কিছু লাইনে পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে, রীতিমতো দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। পরে, রেমাল-এর ধাক্কা সামলে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল শুর হয় সোমবার সকালে। শিয়ালদা ও হাওড়া থেকে একে একে সব লোকার ট্রেন এবার ছাড়তে শুরু করে। তবে, শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল করা হল একাধিক ট্রেন। ডায়মন্ড হারবার, নামখানা, ক্যানিং, বজবজ, হাসনাবাদ, মাঝেরহাট- হাসনাবাদ, বনগাঁ সহ একাধিক লাইনে ৪৬টি ট্রেন বাতিল করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: অরেঞ্জ ক্যাপ বিরাট, পার্পল ক্যাপ হর্ষল, জানেন কত টাকা পেল চ্যাম্পিয়ন কেকেআর?

    IPL 2024: অরেঞ্জ ক্যাপ বিরাট, পার্পল ক্যাপ হর্ষল, জানেন কত টাকা পেল চ্যাম্পিয়ন কেকেআর?

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয়বার আইপিএল (IPL 2024) খেতাব জিতল কলকাতা নাইট রাইডার্স। চলতি মরশুমে শেষ হল ক্রীড়া বিনোদনের মহাযজ্ঞ। মরশুমের শেষে একগুচ্ছ পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করল বিসিসিআই। আইপিএলের বিজয়ী দল কেকেআর পেল ২০ কোটি টাকা। রানার্স হওয়ার জন্য সানরাইজার্স পেল ১২.৫ কোটি টাকা। পুরস্কৃত করা হল গ্রাউন্ড স্টাফদেরও। যাঁদের জন্য এই মহাযজ্ঞ সুসম্পন্ন হয়েছে তাঁদেরকে কুর্নিশ জানালেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহও।

    সর্বাধিক রানের জন্য অরেঞ্জ ক্যাপ জয়ী হলেন বিরাট কোহলি। এবারের আইপিএলে (IPL 2024) শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন কোহলি। এবার আইপিএলে ৭৪১ রান করেছেন কোহলি। যার মধ্যে একটি সেঞ্চুরি এবং পাঁচটি অর্ধশতরান রয়েছে। ট্রফি ও ১০ লক্ষ টাকা পেলেন। তাঁর হয়ে পুরস্কার নিলেন শ্রেয়স আইয়ার। ২০২৩ সালের অরেঞ্জ ক্যাপের মালিক হয়েছিলেন শুভমান গিল। ১৬ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছি‌ল ৮৯০ রান। হর্ষল প্যাটেল টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট(২৪) শিকারী। তিনি পেলেন বেগুনি টুপি ও ১০ লক্ষ টাকা।

    আইপিএল ২০২৪-এর সেরা পুরস্কার

    ১. চ্যাম্পিয়ন- কলকাতা নাইট রাইডার্স (ট্রফি ও ২০ কোটি টাকা)।

    ২. রানার্স- সানরাইজার্স হায়দরাবাদ (শিল্ড ও ১২.৫ কোটি টাকা)।

    ৩. অরেঞ্জ ক্যাপ (সব থেকে বেশি রান)- বিরাট কোহলি (৭৪১ রান) (স্মারক ও ১০ লক্ষ টাকা)।

    ৪. পার্পল ক্যাপ (সব থেকে বেশি উইকেট)- হার্ষাল প্যাটেল (২৪টি উইকেট) (স্মারক ও ১০ লক্ষ টাকা)।

    ৫. ইলেক্টিক স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ- বেঙ্কটেশ আইয়ার (ট্রফি ও ১ লক্ষ টাকা)।

    ৬. ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ- মিচেল স্টার্ক (ট্রফি ও ১ লক্ষ টাকা)।

    ৭. ফাইনালে সব থেকে বেশি ছক্কা- বেঙ্কটেশ আইয়ার (ট্রফি ও ১ লক্ষ টাকা)।

    ৮. ফাইনালে সব থেকে বেশি চার- রহমানউল্লাহ গুরবাজ (ট্রফি ও ১ লক্ষ টাকা)।

    ৯. ফাইনালে সব থেকে বেশি ডট বল- হর্ষিত রানা (স্মারক ও ১ লক্ষ টাকা)।

    ১০. প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ- মিচেল স্টার্ক (ট্রফি ও ৫ লক্ষ টাকা)।

    ১১. টুর্নামেন্টের উঠতি ক্রিকেটার- নীতীশ রেড্ডি (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

    ১২. ইলেক্টিক স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট- জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

    ১৩. ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট- সুনীল নারিন (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

    ১৪. টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা- অভিষেক শর্মা (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

    ১৫. টুর্নামেন্টের সব থেকে বেশি চার- ট্র্যাভিস হেড (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

    ১৬. টুর্নামেন্টের সেরা ক্যাচ- রমনদীপ সিং (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

    ১৭. ফেয়ার প্লে অ্যাওয়ার্ড- সানরাইজার্স হায়দরাবাদ (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

    ১৮. মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (টুর্নামেন্টের সেরা ক্রিকেটার)- সুনীল নারিন (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

    ১৯. সেরা মাঠ ও পিচ- হায়দরাবাদ (ট্রফি ও ৫০ লক্ষ টাকা)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • JP Nadda: “যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে, ততদিন…”, সংরক্ষণ নিয়ে কী বললেন নাড্ডা?

    JP Nadda: “যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে, ততদিন…”, সংরক্ষণ নিয়ে কী বললেন নাড্ডা?

    মাধ্যম নিউজ ডেস্ক: “যত দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি ক্ষমতায় থাকবে, ততদিন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হবে না।” বারাণসীতে সাংবাদিক সম্মেলনে সাফ জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। বিজেপি বিরোধীরা ধর্মের ভিত্তিতে সংরক্ষণের পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন নাড্ডা। বলেন, “সংবিধানে স্পষ্ট লেখা রয়েছে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চলবে না।” তার পরেই তিনি জানিয়ে দেন, বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হবে না।

    কী বললেন নাড্ডা? (JP Nadda)

    বিজেপির সর্বভারতীয় সভাপতি (JP Nadda) বলেন, “আমাদের দলিত, উপজাতি, পিছড়েবর্গ এবং একেবারে পিছিয়ে পড়া শ্রেণির সংরক্ষণে কাউকেই আমরা অনধিকার প্রবেশ করতে দেব না। আপনারা দেখবেন, ৪ জুন কী হয় (এদিনই ফল প্রকাশ হবে অষ্টাদশ লোকসভা নির্বাচনের)।” নাড্ডা বলেন, “দীর্ঘদিন ধরে রাজনীতি মানে ছিল ডিভাইড অ্যান্ড রুল। কিন্তু এখন দেশে চলছে উন্নয়নের রাজনীতি।” দশ বছর আগে দেশের রাজনৈতিক অবস্থান কি ছিল, সে প্রশ্নও তোলেন নাড্ডা।

    গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক!

    তিনি বলেন, “ওই সময় ভারতকে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে গণ্য করা হত। কিন্তু বড় সমস্যা ছিল রাজনীতি সম্পর্কে সাধারণ মানুষ উদাসীন থাকতেন। রাজনীতির প্রতি তাঁদের বিশ্বাস ভেঙে গিয়েছিল। এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। কিন্তু গত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণ মানুষের আস্থা ফেরাতে পেরেছেন। দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন।” বিরোধীরা যে বর্ণ বিভাজনের রাজনীতি করতেন, তা-ও মনে করিয়ে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বলেন, “বিরোধীরা ধর্মের ভিত্তিতে বিভাজন করত, কাস্টইজমে ইন্ধন জোগাত। এই সংস্কৃতির বিলোপ ঘটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ দেশে চলছে উন্নয়নের রাজনীতি। এর ভিত্তিই হল, সবকা সাথ, সবকা প্রয়াস আউর সবকা বিশ্বাস।”

    আর পড়ুন: ইউপিএ জমানায় ৩৫ মুসলিম শ্রেণি ওবিসি তালিকাভুক্ত হয়েছিল মমতার সুপারিশে!

    এদিন কালভৈরব মন্দিরে পুজোও দেন না্ড্ডা। বলেন, “যখনই আমি বারণসীতে আসি, কালভৈরব মন্দিরে পুজো দিই। পুজো দিই সঙ্কটমোচন এবং কাশী বিশ্বনাথ মন্দিরেও।” তিনি বলেন, “কাশীকে আমরা ধর্মীয় নগরী বলেই জানি। এই শহরই সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যায়। এখানে এলে আমি নতুন করে শক্তি নিয়ে ফিরি (JP Nadda)।” প্রসঙ্গত, এই বারাণসী লোকসভা কেন্দ্রেই বিজেপির বাজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই কেন্দ্রের দু’বারের সাংসদ। পয়লা জুন সপ্তম তথা শেষ দফায় নির্বাচন হবে এখানে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Ramakrishna 29: “বিদ্যাসাগরের অনেক গুণ…দয়া সর্বজীবে, বিদ্যাসাগর দয়ার সাগর”

    Ramakrishna 29: “বিদ্যাসাগরের অনেক গুণ…দয়া সর্বজীবে, বিদ্যাসাগর দয়ার সাগর”

    দ্বিতীয় পরিচ্ছেদ

    বিদ্যাসাগর

    সিঁড়ি দিয়া উঠিয়া একেবারে প্রথম কামারাটিতে (উঠিবার পর ঠিক উত্তরের কামরাটিতে) ঠাকুর ভক্তগণসঙ্গে প্রবেশ করিতেছেন। বিদ্যাসাগর কামরার উত্তরপার্শ্বে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন; সম্মুখে একটি চারকোণা লম্বা পালিশ করা টেবিল। টেবিলের পূর্বধারে একখানি পেছন দিকে হেলান-দেওয়া বেঞ্চ। টেবিলের দক্ষিণপার্শ্বে ও পশ্চিমপার্শ্বে কয়েকখানি চেয়ার। বিদ্যাসাগর দু-একটি বন্ধুর সহিত কথা কহিতেছিলেন।

    ঠাকুর (Ramakrishna) প্রবেশ করিলেন পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন। ঠাকুর পশ্চিমাস্য, টেবিলের পূর্বপার্শ্বে দাঁড়াইয়া আছেন। বামহস্ত টেবিলের উপর। পশ্চাতে বেঞ্চখানি। বিদ্যাসাগরকে পূর্বপরিচিতের ন্যায় একদৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন।

    বিদ্যাসাগরের বয়স আন্দাজ ৬২/৬৩, ঠাকুর শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) অপেক্ষা ১৬/১৭ বৎসর বড় হইবেন। পরনে থান কাপড়, পায়ে চটি জুতা, গায়ে একটি হাত-কাটা ফ্লানেলের জামা। মাথার চতুপার্শ্বে উড়িষ্যাবাসীদের মতো কামানো। কথা কহিবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায়,–দাঁতগুলি সমস্ত বাঁধানো। মাথাটি খুব বড়। উন্নত ললাট ও একটু খর্বাকৃতি। ব্রাহ্মণ—তাই গলায় উপবীত।

    বিদ্যাসাগরের অনেক গুণ। প্রথম—বিদ্যানুরাগ। একদিন মাস্টার কাছে এই বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন, আমার তো খুব ইচ্ছা ছিল যে, পড়াশুনা করি, কিন্তু কই তা হল! সংসারে পড়ে কিছুই পেলাম না। দ্বিতীয়—দয়া সর্বজীবে, বিদ্যাসাগর দয়ার সাগর। বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজেকে কয়েক বৎসরের ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন, শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেকদিন পর আবার ধরিয়াছিলেন। গাড়িতে চড়িতেন না– ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না। একদিন দেখলেন, একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়া আছে। দেখিয়া নিজের কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন। তৃতীয়–স্বাধীনতাপ্রিয়তা। কর্তৃপক্ষদের সঙ্গে একমত না হওয়াতে, সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের (প্রিন্সিপ্যাল) কাজ ছাড়িয়া দিলেন। চতুর্থ—লোকাপেক্ষা করিতেন না। একটি শিক্ষককে ভালবাসিতেন; তাঁহার কন্যার বিবাহের সময়ে নিজে আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত। পঞ্চম—মাতৃভক্তি ও মনের বল। মা বলিয়াছেন, ঈশ্বর তুমি যদি এই বিবাহে (ভ্রাতার বিবাহে) না আস তাহলে আমরা ভারী মন খারাপ হবে, তাই কলিকাতা হইতে হাঁটিয়া গেলেন। পথে দামোদর নদী, নৌকা নাই, সাঁতার দিয়া পার হইয়া গেলেন। সেই ভিজা কাপড়ে বিবাহ রাত্রেই বীরসিংহায় মার কাছে গিয়া উপস্থিত! বলিলেন মা এসেছি!

    আরও পড়ুন: “আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে? আমার দেখিবার বড় সাধ হয়”

    আরও পড়ুনঃ “সব ত্যাগ করে ভগবানকে ডাক–তিনিই সত্য আর সব অনিত্য”

    আরও পড়ুনঃ“এই স্থানে নরেন্দ্রের গান ঠাকুর প্রথমে শুনেন ও তাঁহাকে দক্ষিণেশ্বরে যাইতে বলেন”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share