Tag: bangla news

bangla news

  • Kalyan Banerjee: কল্যাণের বাড়ির সামনে ‘হায় হায়’ স্লোগান! বিক্ষোভে সামিল মহিলারা

    Kalyan Banerjee: কল্যাণের বাড়ির সামনে ‘হায় হায়’ স্লোগান! বিক্ষোভে সামিল মহিলারা

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার পঞ্চম দফার ভোট রয়েছে শ্রীরামপুরে। তাই শনিবার ছিল শেষ বেলার প্রচার। কিন্তু আচমকাই শনিবার বিকেলে শ্রীরামপুরের (Sreerampur) তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দোপাধ্যায়ের (Kalyan Banerjee) আবাসনের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মহিলারা।

    ঠিক কী ঘটেছিল? 

    শনিবার প্রচার পর্ব শেষ করে নিজের ফ্ল্যাটে বসে বিশ্রাম নিচ্ছিলেন শ্রীরামপুরের (Sreerampur) বিদায়ী সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। ঠিক সেই সময়েই আবাসনের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মহিলারা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘হায় হায়’ স্লোগান তুলে প্রতিবাদে সামিল একদল মহিলা। 

    কী কারণে এই বিক্ষোভ?

    মহিলাদের অভিযোগ, মহিলাদের সম্পর্কে আপত্তিকর কথাবার্তা বলছেন তৃণমূল প্রার্থী (Kalyan Banerjee)। সেই কারণেই তাঁরা এই বিক্ষোভ দেখাচ্ছেন। কোনও রাজনৈতিক দলের হয়ে বিক্ষোভ দেখাতে আসেননি তাঁরা। বিক্ষোভকারী এক মহিলা বলেন, ‘‘তিনি মহিলাদের সম্পর্কে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছেন। তাঁকে কে এই অধিকার দিয়েছে? মহিলাদের সম্পর্কে তিনি যে মন্তব্যগুলি করছেন, সেটা বন্ধ করা হোক।’’ বিক্ষোভরত মহিলাদের দাবি, তৃণমূল প্রার্থী যেন মহিলাদের কাছে ক্ষমা চান তাঁর মন্তব্যের জন্য। 

    আরও পড়ুন: প্রচারের শেষ বেলায় রচনা আর ধোঁয়া দেখার ‘রিস্ক’ নিলেন না!

    কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য (Kalyan Banerjee) 

    এ প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য বাম-বিজেপি আঁতাতের অভিযোগ উস্কে দিয়েছেন। কল্যাণের বক্তব্য, ‘‘আমার মনে হয়, বিজেপি ও সিপিএম মিলে আমার উপর যে কোনও মুহূর্তে হামলা করতে পারে। সেলিমের সঙ্গে বিজেপির অসম্ভব ভাল সেট। সেলিম এখানে আসার পর থেকে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। ওঁর সঙ্গে কবীরশংকর বোসেরও কথা হয়েছে। ওঁরা মিলিতভাবে আমার উপর আক্রমণ করতে পারে।’’ 
    অন্যদিকে আবার এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী কবীরশংকর বোস পাল্টা জবাব দিয়ে বলেছেন,‘‘ইন্ডিয়া জোটে কে আছে! তৃণমূল ও সিপিএম। বিজেপিকে ওঁরা ভয় পেয়ে গিয়েছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Prajwal Revanna: প্রোজ্জ্বলের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, কোথায় গেলেন দেবগৌড়ার নাতি?

    Prajwal Revanna: প্রোজ্জ্বলের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, কোথায় গেলেন দেবগৌড়ার নাতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: যৌন কেলেঙ্কারি মামলায় আরও বিপাকে জেডিএস সাংসদ প্রোজ্জ্বল রেভান্না (Prajwal Revanna)। শনিবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বেঙ্গালুরুর এক বিশেষ আদালত। এই মামলায় অন্যতম অভিযুক্ত প্রোজ্জ্বলের বাবা কর্নাটকের বিধায়ক এইচডি রেভান্নাও। রেভান্না দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার পুত্র। সেদিক থেকে প্রোজ্জ্বল প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতি। রেভান্নার বিরুদ্ধে অভিযোগ, তিনি এক নির্যাতিতাকে অপহরণ করেছিলেন। সাতদিন জেলবন্দি থাকার পর মুক্তি পেয়েছেন জামিনে।

    ইন্টারপোলের পদক্ষেপ (Prajwal Revanna)

    এদিকে, প্রোজ্জ্বলকাণ্ডে (Prajwal Revanna) দেশ যখন তোলপাড়, তখন হাসন লোকসভা কেন্দ্রের এই সাংসদ গা-ঢাকা দিয়েছেন বিদেশে। তাঁকে দেশে ফেরাতে উদ্যোগী হয়েছে কর্নাটকের সিদ্দারামাইয়ার সরকার। প্রোজ্জ্বলের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে সিট গঠন করেছে কর্নাটক পুলিশ। তবে প্রোজ্জ্বল ঠিক কোথায়, সে সম্পর্কে কোনও তথ্য নেই সিটের কাছে। জেডিএসের এই প্রার্থীর খোঁজ পেতে ব্লু কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল। তার পরেও রবিবার দুপুর পর্যন্ত খোঁজ মেলেনি প্রোজ্জ্বলের।

    প্রোজ্জ্বল কোথায়?

    প্রসঙ্গত, একটি আপত্তিকর ভিডিও ঘিরে তোলপাড় কর্নাটকের রাজনীতি। এই ভিডিওয় প্রোজ্জ্বলের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগেই ভাইরাল হয় ভিডিওটি। তার পরেই বেঙ্গালুরু ছেড়ে চলে যান প্রোজ্জ্বল। সংবাদ মাধ্যমের একটি সূত্রের দাবি, বেঙ্গালুরু থেকে জার্মানির ফ্রাঙ্কফুটের উদ্দেশে রওনা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতি। প্রোজ্জ্বলের বিরুদ্ধে পদক্ষেপ করার আগে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া লিখেছিলেন, “প্রোজ্জ্বল রেভান্নার অশ্লীল ভিডিও মামলায় একটি বিশেষ তদন্ত দল (সিট) গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। হাসান জেলায় অশ্লীল ভিডিও ক্লিপগুলি ঘুরপাক খাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে মহিলারা যৌন হেনস্থার শিকার হয়েছেন।”

    আর পড়ুন: “ছত্রধর মাহাতো আপনার লোক হলে কিষেনজিও আপনার লোক”, মমতাকে তোপ শুভেন্দুর

    প্রসঙ্গত, প্রোজ্জ্বলের ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই মুখে কুলুপ এঁটেছিলেন তাঁর দাদু প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া। পরে অবশ্য মুখ খোলেন তিনি। বলেন, “কেউ অপরাধী হলে পদক্ষেপ করা হবে।” তবে তাঁর দাবি, প্রোজ্জ্বলের (Prajwal Revanna) বিরুদ্ধে আনা যৌন নিগ্রহ ও এক মহিলাকে অপহরণের অভিযোগ বানানো বলেও দাবি প্রাক্তন প্রধানমন্ত্রীর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: কাকদ্বীপে গায়ের জোরে জমি দখল করে টোটো স্ট্যান্ড! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    South 24 Parganas: কাকদ্বীপে গায়ের জোরে জমি দখল করে টোটো স্ট্যান্ড! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের আগে আবার শাসকদলের দাদাগিরি! আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নিজের জায়গায় পাঁচিল দিতে পারছেন না অভিযোগকারী। অভিযোগের তির তৃণমূলের দিকে। ভোটের মধ্যেই এই আচরণ শাসক দলের। এই আচরণ দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) শোরগোল ফেলে দিয়েছে। যদিও তৃণমূলের বিরুদ্ধে এই জেলায় জোর করে জমি দখলের ঘটনায় বিজেপি বার বার অভিযোগ তুলে সরব হয়েছে। 

    ঘটনা কোথায় ঘটেছে (South 24 Parganas)?

    ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার কাকদ্বীপ বিধানসভার শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর হাট এলাকায়। উল্লেখ্য অভিযোগকারী চিত্তরঞ্জন হালদার পেশায় ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে নিজের রায়ত্ব জায়গায় পান, এরপর বরজের বিভিন্ন বাঁশ খুঁটি পাটকাঠি রেখে ব্যবসা করে আসছিলেন। কিন্তু  শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের শাসক দলের প্রধানের স্বামী এবং তাঁর সঙ্গী-সাথীরা হঠাৎ করে জোর করে সেই জায়গার উপরে ঘর বেঁধে টোটো স্ট্যান্ড করে দেয়। এরপর জোড়া ফুলের পতাকা লাগিয়ে দেওয়া হয়। কাজে বাধা দিতে গেলে চিত্তরঞ্জন হালদার এবং তাঁর পরিবারের মহিলাদের উপরে নানা রকম অত্যাচার করা হয়। ঘটনার সেই ভিডিও দেখে আঁতকে উঠে পরিবার। আর সেই সময়ের ভিডিও ভাইরাল হয় সামজিক মাধ্যমে। সেখানে বিধায়কের নামের স্লোগান দিতে দিতে দখল করা হয় জায়গা। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম।

    দায়ের হয়েছে অভিযোগ (South 24 Parganas)

    এই বিষয়ে হারু পয়েন্ট কোস্টাল থানায় (South 24 Parganas) একটি অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফ থেকে। শুরু হয় পুলিশি তদন্ত, এমনকি চিত্তরঞ্জন হালদার কোর্টের দ্বারস্থ হয়ে নিজের জায়গায় পাঁচিল করার অনুমতি পায়। কিন্তু বর্তমানে কোর্টের নির্দেশে পাঁচিল করতে গেলে আবার শাসক দলের নেতারা জোর করে তাঁদের কাজ বন্ধ করে দিয়েছে।

    তৃণমূলের বক্তব্য

    শাসকদলের দাদাগিরিতে অতিষ্ঠ পরিবার। নিজের রায়ত্ব জায়গায় দলিল রেকর্ড, কোটের অর্ডার বর্তমান থাকা সত্ত্বেও কেন ঘর করতে পারছে না, সেই প্রশ্নের উত্তর খুঁজে প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে পরিবার। অন্যদিকে এই বিষয় নিয়ে শাসকদলের তৃণমূলের যুব সভাপতি দেবপ্রসাদ প্রামাণিক বলেন, “এই জায়গাটি বিদ্যুৎ দফতরের জায়গা, চিত্তরঞ্জন হালদার ভুয়া কাগজপত্র করেছেন।” তবে এই বিষয় নিয়ে কাকদ্বীপের (South 24 Parganas) বিধায়ক মন্টুরাম পাখিরা সাথে যোগাযোগ করা হলে তিনি কোনও কিছুই প্রতিক্রিয়া দিতে চাননি।

    আরও পড়ুনঃ “ছত্রধর মাহাতো আপনার লোক হলে কিষেনজিও আপনার লোক”, মমতাকে তোপ শুভেন্দুর

    বিজপির বক্তব্য

    তবে এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মথুরাপুর (South 24 Parganas) সাংগঠনিক জেলা বিজেপি কনভেনার অরুণাভ দাস বলেন, “তৃণমূল কংগ্রেস প্রশাসন, কোর্ট-আদালত কোনও কিছুই মানে না এই ছবি সর্বত্র রয়েছে। যদি বিদ্যুৎ দফতরের জায়গা হয় তাহলে বিদ্যুৎ দফতর কেন বাধা দিচ্ছে না, কেন পার্টি অফিসের টোটো স্ট্যান্ড করা হচ্ছে  সে প্রশ্নের কোনও উত্তর পাওয়া যায়নি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hooghly: প্রচারের শেষ বেলায় রচনা আর ধোঁয়া দেখার ‘রিস্ক’ নিলেন না!

    Hooghly: প্রচারের শেষ বেলায় রচনা আর ধোঁয়া দেখার ‘রিস্ক’ নিলেন না!

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট হুগলিতে (Hooghly)। তাই শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। প্রসঙ্গত এ বছর প্রথমবারের জন্য ভোটের ময়দানে নেমেছেন রচনা ব্যানার্জি। তিনি এ বছর হুগলি লোকসভা থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভোটের (Lok Sabha Election 2024) আগে প্রচারে নেমে প্রথম দিন থেকেই শিরোনামে রয়েছেন রচনা। প্রচারের প্রথম দিন শিল্প কলকারখানার ধোঁয়া দেখেছিলেন তিনি। তারপর কম ট্রোলের শিকার হতে হয়নি অভিনেত্রী তথা হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে। আর এবার ভোটের আগেই শেষ মুহূর্তের প্রচারে শনিবার অন্য কিছু দেখলেন তৃণমূল প্রার্থী। লোকসভা নির্বাচনে তাঁর কেন্দ্রে প্রচারের শেষ দিনে কী দেখলেন তিনি? নিজেই জানালেন রচনা বন্দ্যোপাধ্যায়।

    ধোঁয়ার জায়গায় কী দেখলেন রচনা? (Hooghly)

    নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সোমবার ভোটের আগে শনিবারই শেষ প্রচার সারতে পারবেন প্রার্থীরা। সেই মতোই শনিবার সকাল থেকে পান্ডুয়ার বৈঁচি নুনিয়াডাঙা থেকে রোড শো শুরু হয় রচনার। তবে শেষ দিনে কি ধোঁয়া দেখতে পেলেন? এদিন সাংবাদিকদের এই এ প্রশ্নে রচনা বলেন,”আজ ধোঁয়ার জায়গায় নেই। আমি আজ শুধু মানুষের হাসি মুখ দেখতে পেলাম। যাই হোক না কেন প্রচুর মানুষের ভালোবাসা নিয়ে ফেরত যাব।”
    এছাড়াও এদিন রচনা জানান, দেড় মাস ধরে প্রচার চলছে তাঁর। মানুষের ভাল সাড়া পেয়েছেন। দিন দুয়েক আগে হুগলির (Hooghly) বৈঁচিতে প্রচারে যাওয়ার কথা থাকলেও তিনি সময়ের অভাবে যেতে পারেননি। তা নিয়ে দলের কর্মীদের ক্ষোভ দেখা গিয়েছিল। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী কিছুটা মজার ছলে বলেন, “আমাকে দু টুকরো করে দিলে ভাল হয়। তাহলে আমি সব জায়গায় পৌঁছতে পারি। না হলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না সব জায়গায় পৌঁছনো। সবাই আশা করছে কিন্তু কিছু করার নেই। গাড়ি দাঁড় করিয়ে দেয়। সবার সাথে হাত মেলাতে হয়। সেই কারণে হয়ত পৌঁছতে পারিনি। ওই জন্য আজ সকালে এসে সেখানে প্রচার করলাম।” 

    আরও পড়ুন: তারিখ ২৩, সময় সকাল ৯টা! দেবকে নিয়ে বোমা ফাটানোর ইঙ্গিত দিলেন শুভেন্দু

    আগে কী বলেছিলেন রচনা? 

    এর আগে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর প্রথম দিন সিঙ্গুরে এসে রচনা বন্দ্যোপাধ্যায় শিল্পের ধোঁয়া দেখেছিলেন। সেই সময়  তিনি বলেছিলেন,‘‘আমি যখন (কলকাতা থেকে) আসছিলাম, তখন দেখলাম চারদিকে ধোঁয়া আর ধোঁয়া। চিমনি দিয়ে ধোঁয়া বার হচ্ছে। কে বলছে শিল্প হয়নি? দিদি তো কত শিল্প করে দিয়েছেন। আরও করবেন।’’ আর তাঁর এই উক্তি নিয়েই বিস্তর ‘মিম’ ছড়িয়েছিল সমাজমাধ্যমে। তবে ভোটের (Lok Sabha Election 2024) আগে শেষ প্রচারে বৈঁচির রোড শো শেষে রচনাকে প্রশ্ন করা হলে তৃণমূল প্রার্থী জানান, শেষ দিনে শুধু মানুষের মুখে হাসি দেখতে পেলেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Yogi Adityanath: ‘ঔরঙ্গজেবের আত্মা ভর করেছে কংগ্রেসের ঘাড়ে’, সম্পত্তি কর ইস্যুতে তোপ যোগীর

    Yogi Adityanath: ‘ঔরঙ্গজেবের আত্মা ভর করেছে কংগ্রেসের ঘাড়ে’, সম্পত্তি কর ইস্যুতে তোপ যোগীর

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের প্রচারে ফের একবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুঘল আমল টেনে কংগ্রেসকে নিশানা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। শনিবারই মহারাষ্ট্রের মালেগাঁও-তে বিজেপির হয়ে নির্বাচনী জনসভা করতে আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং সেখানেই তিনি বলেন, ‘‘ঔরঙ্গজেব হিন্দুদের ওপর যেমন জিজিয়া কর বসিয়েছিলেন, ক্ষমতায় এলে কংগ্রেস একইভাবে হিন্দুদের সম্পত্তির ওপর কর বসাবে।’’

    কী বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

    মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নিজের ভাষায়, ‘‘ঔরঙ্গজেবের আত্মা কংগ্রেসের ঘাড়ে ভর করেছে। মোগল সম্রাট যেমন অমুসলিমদের উপর জিজিয়া কর বসিয়েছিলেন, কংগ্রেসে তেমনই উত্তরাধিকার কর বসাতে চাইছে।’’ এর পরেই তাঁর মন্তব্য, ‘‘ভারতে পাকিস্তানপন্থীদের কোনও স্থান নেই।’’ প্রসঙ্গত চলতি বছরের এপ্রিল মাসেই গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত শ্যাম পিত্রোদা উত্তরাধিকার সূত্রে পাওয়া বড় অঙ্কের সম্পত্তির ওপর কর বসানোর সওয়াল করেছিলেন। তখন থেকেই এ নিয়ে সরগরম হয় রাজনীতি। বিজেপি অভিযোগ করে, কংগ্রেস ক্ষমতায় এলে ঠিক এমনটাই হতে চলেছে। ‘‘হিন্দুদের সঞ্চিত সম্পত্তি, সোনাদানা এমনকি মহিলাদের মঙ্গলসূত্রের ওপরেও কর বসাবে কংগ্রেস সরকার’’,- ঠিক এই ভাষাতে সে সময় তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। 

    মোদির ভাষণেও ঔরঙ্গজেব প্রসঙ্গ

    এর পাশাপাশি সম্প্রতি রাহুল গান্ধী ভারতীয় রাজা-মহারাজাদের খারাপ বলে বিতর্কিত মন্তব্য করেন। সে নিয়েও তখন ঔরঙ্গজেবের প্রসঙ্গ টেনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তিনি বলেছিলেন, ‘‘কংগ্রেসের শাহজাদা রাজা-মহারাজাদের খারাপ বলেন, অথচ নিজাম, বাদশা, সুলতানেরা ভারতবাসীর উপরে যে অত্যাচার করেছেন তা নিয়ে শাহজাদার মুখে তালা, কথা বন্ধ। যে ঔরঙ্গজেব ভারতের মন্দির ধ্বংস করেছেন, অপবিত্র করেছেন, তাঁর কথা এক বারও শাহজাদার মনে পড়ে না। যারা ভারতে এসে লুট চালিয়েছে, গোহত্যা করেছে, ভারতের বিভাজনে বড় ভূমিকা নিয়েছে, তাদের মনে পড়ে না। অথচ তিনি শিবাজিকে অপমান করেন।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “ছত্রধর মাহাতো আপনার লোক হলে কিষেনজিও আপনার লোক”, মমতাকে তোপ শুভেন্দুর

    Suvendu Adhikari: “ছত্রধর মাহাতো আপনার লোক হলে কিষেনজিও আপনার লোক”, মমতাকে তোপ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের পঞ্চম দফা নির্বাচনের ভোটের প্রচার জমে উঠেছে। শুক্রবার ঝাড়গ্রামে এসে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “ছত্রধর মাহাতোর হাত ধরে জঙ্গলমহল চিনেছিলাম।” শনিবার এই কথার পাল্টা জবাব দিয়ে মমতাকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি তোপ দেগে বলেন, “ছত্রধর মাহাতো আপনার লোক হলে কিষেনজিও আপনার লোক।” গত বারের বিধানসভা নির্বাচনে ভোট প্রচারে জঙ্গলমহলের লালাগড়ে এসে মাওবাদীদের বন্ধু বলেছিলেন মমতা। লোকসভার এই ভোটে একবার ফের শোরগোল পড়েছে।

    কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    শুভেন্দু (Suvendu Adhikari) এদিন লোকসভা ভোটের প্রচারের ময়দান থেকে তৃণমূলনেত্রীকে আক্রমণ করে বলেন, “তা হলে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের (ট্রেন দুর্ঘটনা) দায়িত্ব মমতাকে নিতে হবে। তিনশোর বেশি নিরীহ যাত্রীকে হত্যা করা হয়েছিল। আপনি জঙ্গলমহল চিনতেন না। ২০১১ সাল, ৭ জানুয়ারি, সকাল ১০ টা ১৫। আমি লালগড়ের নেতাইয়ে গিয়ে দেহ কুড়িয়েছিলাম। আপনি কোথায় ছিলেন তখন? পরের দিন এসেছিলেন সাজানো বাগানে ফুল তুলতে। ছত্রধরবাবু ঝাঁপ বন্ধ করে দিয়েছিলেন তৃণমূলের। নাম দিয়েছিল জনসাধারণের কমিটির। আপনার দলটা উঠে গিয়েছিল এখানে।” আবার মুখ্যমন্ত্রীর চটিতে সেফটিপিন লাগানোর বিষয় নিয়ে খোঁচা দিয়ে তিনি আরও বলেন, “সেফটিপিন তো আপনার পায়ে ফুটেছে নন্দীগ্রামে। ১৯৫৬ ভোটে হেরেছেন। সেই সেফটিপিন তো আপনার কোনও দিন বেরোবে না। একই ভাবে প্রণত টুডুর পদত্যাগ আটকে দিতে চেয়েছিল তৃণমূল সরকার। কিন্তু হাইকোর্টের কান মুলে পদত্যাগ গ্রহণ করতে বাধ্য করে দিয়েছিল।”

    আরও পড়ুনঃ সোমবার ভোটের দিন ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টির পূর্বাভাস বেশ কিছু জেলায়

    তৃণমূলের বক্তব্য

    রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, “বিরোধী দলনেতা (Suvendu Adhikari) নিজেকে বড় রাজনৈতিক নেতা ভাবেন। তার ভাবনা একদম ভুল।” আবার লালগড় ব্লক নির্বাচনী কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল মহাতো বলেন, “ছত্রধরদা তৃণমূল কোনও দিন ছাড়েননি। ২০০৯ সালে লোকসভা ভোটের সময়ও তৃণমূলের সঙ্গেই ছিল। পাশাপাশি অরাজনৈতিক গণসংগঠন তৈরি করেছিলেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “ভোটব্যাঙ্কের রাজনীতির স্বার্থে সব করতে পারে ইন্ডিয়া ব্লক”, তোপ মোদির

    PM Modi: “ভোটব্যাঙ্কের রাজনীতির স্বার্থে সব করতে পারে ইন্ডিয়া ব্লক”, তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভোটব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে যা খুশি তা-ই করতে পারে ইন্ডিয়া ব্লক।” শনিবার এই ভাষায়ই বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডি’কে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর দাবি, ২০১৪ সালের আগে কংগ্রেস সরকার দিল্লির গুরুত্বপূর্ণ অঞ্চলে ১২৩টিরও বেশি জায়গা তুলে দিয়েছে ওয়াকফ বোর্ডের হাতে। ভোটের জন্যই তারা এটা করেছে বলেও অভিযোগ প্রধানমন্ত্রীর।

    প্রধানমন্ত্রীর তোপ (PM Modi)

    এদিন নর্থ-ইস্ট দিল্লির এক জনসভায় প্রধানমন্ত্রী নিশানা করেন কংগ্রেস-আপের জোটকে। বলেন, “এই জোট দু’টি সুযোগসন্ধানী দলের জোট। গোটা বিশ্ব দেখছে কীভাবে একটি দুর্নীতিগ্রস্ত দল অন্য একটি দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গে হাত মেলাচ্ছে।” প্রধানমন্ত্রী বলেন, “আমার যদি কোনও উত্তরাধিকার থাকে, তবে সেটা এই ১৪০ কোটি ভারতীয়। যাঁদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি নিজেকে উৎসর্গ করেছি। আমার জীবনের প্রতিটি মুহূর্ত দেশের জন্য উৎসর্গীকৃত। দেশবাসীর স্বপ্ন পূরণই আমার জীবনের ব্রত।”

    উত্তরসূরী শাহ!

    সম্প্রতি জেল থেকে বেরিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো কেজরিওয়াল বলেছিলেন, পঁচাত্তর বছর বয়সে প্রধানমন্ত্রী (PM Modi) অবসর নেবেন কি না (আগামী সেপ্টেম্বরে ৭৫ বছর বয়সে পা দেবেন মোদি)। এর উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, বিজেপির সংবিধানে অবসরের কোনও বয়ঃসীমা নেই। তিনি এও জানিয়েছিলেন, পঁচাত্তরের পরেও দেশের প্রধানমন্ত্রী থাকবেন মোদিই। এদিন কেজরিওয়ালের নাম না করে তাঁর তোলা প্রশ্নেরও জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, “আমার উত্তরসূরী হিসেবে আমি অমিত শাহকেই বেছে নিয়েছি।”

    আর পড়ুন: “মমতার শেষ দেখে ছাড়ব”, জেলমুক্ত হয়েই হুঙ্কার সন্দেশখালির মাম্পির

    বিজেপির আমলে যেসব প্রজেক্ট রূপায়িত হয়েছে, এদিনের জনসভায় তারও ফিরিস্তি দেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গক্রমেই উঠে আসে দিল্লির নয়া সংসদভবনের কথা, ওয়ার মেমোরিয়ালের কথা। তিনি বলেন, “গণতন্ত্র রক্ষার জন্য আমি বাঁচি এবং কঠোর পরিশ্রম করি। আমার হৃদয়জুড়ে কেবলই রয়েছে গণতন্ত্র।” তিনি বলেন, “কংগ্রেস-আপের জোট দিল্লি ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই জোটের নেতারা রাজনৈতিক স্ট্যান্ডার্ড হারিয়েছেন, ভেঙেছেন মানুষের বিশ্বাস।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “কংগ্রেস তাদের সঙ্গে হাত মিলিয়েছে, যারা ২০১৪ সালে ভোট ব্যাঙ্কের স্বার্থে ‘ভোট জিহাদে’র কথা বলেছিল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Weather Update: সোমবার ভোটের দিন ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টির পূর্বাভাস বেশ কিছু জেলায়

    Weather Update: সোমবার ভোটের দিন ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টির পূর্বাভাস বেশ কিছু জেলায়

    মাধ্যম নিউজ ডেস্ক: গরমের দাপটের মধ্যেই সুখবর শোনাল হাওয়া অফিস (Weather Update)। ভোটবঙ্গে সোমবারই বৃ্ষ্টি হতে পারে বাংলার সব জেলায়। অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ১৯ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সহ নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়ছে বর্ষা। ভারতবর্ষে সাধারণভাবে প্রথম বর্ষা ঢোকে কেরলে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রতিবছর ১ জুন বর্ষা ঢোকে দক্ষিণ ভারতের এই রাজ্যে। তবে প্রতিবছর এই নিয়ম একইভাবে কাজ করে না। কোনও বার আগে তো কোনও বার পরে আসে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে বর্ষা ঢুকছে ৩১ মে।

    বৃষ্টির পূর্বাভাস 

    রবিবার দক্ষিণবঙ্গে (Weather Update) বেশ কিছু জেলায় গরম ও অস্বস্তি থাকলেও আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে একই ছবি দেখা যাবে সোমবারও। প্রসঙ্গত, সোমবার সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও পঞ্চম দফার ভোট রয়েছে। এই দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। যার মধ্যে আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ভোটের দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর পাশাপাশি ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

    নিম্নচাপে ভিজবে বাংলা? 

    অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ মে গভীর নিম্নচাপ ঘনীভূত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। ওই নিম্নচাপ এগিয়ে যাবে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে। আর এই গতিপথ যদি থাকে তাহলে সেক্ষেত্রে নিম্নচাপের গন্তব্য হবে বাংলাদেশ-মায়ানমার। তবে নিম্নচাপ পরে অন্যদিকে বাঁক নেয় কিনা সেদিকেও নজর রাখছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা। যদিও এখনও ঘূর্ণিঝড়ের কোনওরকম পূর্বাভাস মেলেনি মৌসম ভবনের তরফে। অন্যদিকে, হাওয়া অফিসের সূত্রে আরও জানা গিয়েছে, একটি নয় বঙ্গোপসাগর ও আরব সাগর মিলিয়ে জোড়া নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২ মে নাগাদ আরব সাগরে এবং ২৩ মে নাগাদ বঙ্গোপসাগরে ওই নিম্নচাপ তৈরি হতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jhargram: তারিখ ২৩, সময় সকাল ৯টা! দেবকে নিয়ে বোমা ফাটানোর ইঙ্গিত দিলেন শুভেন্দু

    Jhargram: তারিখ ২৩, সময় সকাল ৯টা! দেবকে নিয়ে বোমা ফাটানোর ইঙ্গিত দিলেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আবহেই ফের একবার ঘাটালের তৃণমূল প্রার্থীকে নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনার ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একেবারে দিনক্ষণ ঘোষণা করে জানালেন ২৩ মে, সকাল ৯টায় নিজের এক্স হ্যান্ডেলে দেবকে নিয়ে সেই তথ্য প্রকাশ্যে আনবেন।

    শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি  (Suvendu Adhikari)

    আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে ঘাটালে। আর তার আগে শনিবার বিকেলে ঝাড়গ্রামে (Jhargram) এক নির্বাচনী প্রচার সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকেই এদিন তিনি বলেন, “২৩ তারিখ সকালবেলা ঘাটালের প্রার্থীর সম্পর্কে আমি এমন জিনিস ছাড়ব, আর ওদিন ঘর থেকে বেরোবেন না। ২৩ তারিখ সকাল বেলা। ফলো করবেন। ৯টার সময়, এক্স হ্যান্ডেলে। ঘাটালের হিরোকে জিরো করব হিরণকে দিয়ে।” 

    কী প্রতিক্রিয়া দেবের? 

    প্রসঙ্গত, ২০২৪ এর লোকসভা ভোটে ঘাটালের দুবারের সাংসদ দেবকে (Dev) এবারও প্রার্থী করেছে তৃণমূল। আর তাঁর বিপরীতে বিজেপি প্রার্থী করেছে খড়্গপুরের বিধায়ক তথা বিজেপির তারকা নেতা হিরণ চট্টোপাধ্যায়কে। অর্থাৎ এবছর ঘাটালে দুই তারকার মুখোমুখি লড়াই হবে। বর্তমানে ভোটের শেষ মুহূর্তের প্রচারে একে অপরকে এক ইঞ্চিও জমে ছাড়তে নারাজ। 

    আরও পড়ুন: ক্ষমতায় থাকতে বিনামূল্যে কংগ্রেস কেন রেশন দেয়নি? তোপ প্রহ্লাদ যোশীর

    উল্লেখ্য, ভোটের মুখে একাধিক বিতর্কে নাম জড়াচ্ছে দেবের। তাঁর সহকারীর বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলা গিয়েছে হাইকোর্টে। একটি ভাইরাল অডিয়ো ক্লিপ ঘিরেও শুরু হয়েছে বিতর্ক। আর ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের শেয়ার করা সেই ভাইরাল অডিও ক্লিপ ঘিরে যখন ভোটের আগে তোলপাড় রাজ্য রাজনীতি, ঠিক সেই সময়ই ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গলায়। যদিও কী এমন বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি বিরোধী দলনেতা। আর শুভেন্দুর এই হুঁশিয়ারি নিয়েও এখনও পর্যন্ত ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন শুধু সময়ের অপেক্ষা। ২৩ মে কী এমন তথ্য সামনে আসতে চলেছে সেদিকেই তাকিয়ে সকলে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pralhad Joshi: ক্ষমতায় থাকতে বিনামূল্যে কংগ্রেস কেন রেশন দেয়নি? তোপ প্রহ্লাদ যোশীর

    Pralhad Joshi: ক্ষমতায় থাকতে বিনামূল্যে কংগ্রেস কেন রেশন দেয়নি? তোপ প্রহ্লাদ যোশীর

    মাধ্যম নিউজ ডেস্ক: লকডাউনের সময় থেকেই দেশের প্রায় ৮০ কোটি মানুষের জন্য বিনামূল্যে রেশন পরিষেবা চালু করেছে মোদি সরকার। লোকসভা নির্বাচনের মাঝেই কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানান, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রত্যেককে বিনামূল্যে ১০ কেজি করে চাল-গম দেওয়া হবে। এ নিয়েই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী (Pralhad Joshi)। তাঁর প্রশ্ন, ‘‘ইউপিএ সরকারের আমলে ১০ বছরে কংগ্রেস মানুষকে বিনা পয়সায় কেন ১০ কেজি আনাজ দিল না?’’

    কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী? 

    সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী (Pralhad Joshi) বলেন, ‘‘এখন ১০ কেজি চালের কথা বলছেন। অথচ ইউপিএ সরকারের সময় ১০ বছরে কংগ্রেস মানুষকে বিনা পয়সায় কেন ১০ কেজি আনাজ দিলেন না? কংগ্রেস দারিদ্র্য নিয়ে বলছে, অথচ আমি ওদের আইএমএফের রিপোর্ট তুলে ধরেই বলতে চাই এনডিএ সরকার ১৩ কোটি মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে এনেছে। ইন্ডি গঠবন্ধন মানে ঝুট আর লুট। মিথ্যা আর লুঠ করা।’’

    স্বাতী মালিওয়াল নিগ্রহকাণ্ড

    অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে দলেরই সাংসদ স্বাতী মালিওয়ালের নিগ্রহকাণ্ডে কেজরিওয়াল সরকারকে এক হাত নেন প্রহ্লাদ যোশী (Pralhad Joshi)। তিনি এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় আখ্যা দিয়ে জানিয়েছেন, একজন রাজ্যসভার সাংসদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বাড়িতে এমনটা হতে পারে তা তিনি ভাবতেও পারেন না। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share