Tag: bangla news

bangla news

  • Calcutta High Court: আদালতের নোটিশ ফেরত সচিবের, ঔদ্ধত্যের জবাব দিলেন বিচারপতি 

    Calcutta High Court: আদালতের নোটিশ ফেরত সচিবের, ঔদ্ধত্যের জবাব দিলেন বিচারপতি 

    মাধ্যম নিউজ ডেস্ক: নামের বানান অপছন্দ হওয়ায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নোটিশ গ্রহণ করেননি রাজ্যের এক সচিব। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিচারপতি রাজাশেখর মান্থা ওই সচিবকে শিক্ষা দিতে শুক্রবার তড়িঘড়ি ডেকে পাঠালেন। আদালতের চিঠি গ্রহণ না করার যুক্তি শুনে অগ্নিশর্মা হয়ে ওঠেন বিচারপতি।

    ‘ভিভেক’ বনাম ‘বিবেকের’ দোটানা

    হাইকোর্ট (Calcutta High Court)  সূত্রে জানা গিয়েছে ওই সচিব প্রাণী সম্পদ বিভাগে কর্মরত। তিনি নিজের নাম ‘ভিভেক’ লিখে থাকেন। আদালতের নোটিশে ‘ভিভেকের’ পরিবর্তে ‘বিবেক’ লেখায় হাইকোর্টের পাঠানো আদালত অবমাননা সংক্রান্ত মামলার নোটিশ দিতে অস্বীকার করেন সচিব সাহেব। বিচারপতি নোটিশ না নেওয়ার কারণ জানতে চাইলে রাজ্যের আইনজীবীর যুক্তি ছিল ‘বিবেক’ শব্দটি উচ্চারিত হয় ঠোঁট থেকে এবং ‘ভিভেক’ শব্দটি আসে হৃদয় থেকে। তাই নামের বানানের এই ত্রুটির জন্য সচিব আদালতের নোটিশ নিতে অস্বীকার করে থাকতে পারেন।

    রাজ্যের আজগুবি যুক্তি (Calcutta High Court)

    আদালত অবমাননার মামলায় এই সচিবের এমন আজগুবি যুক্তি শুনে একেবারে অগ্নিশর্মা হয়ে ওঠেন বিচারপতি রাজাশেখর মান্থা। রেগে আগুন হয়ে বিচারপতি  বলেন, সচিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে। বিধাননগর পুলিশকে নির্দেশ দেওয়া হল ওকে ধরে নিয়ে এসে সোমবার আদালতে (Calcutta High Court)   নিয়ে আসতে হবে। তারপর দেখব কোন শব্দ হৃদয় থেকে বেরোয় আর কোন শব্দ ঠোঁট থেকে বেরোয়।

    আরো পড়ুন: “পরিবর্তন দরকার, নাহলে রাজ্যের অবস্থা ভয়ঙ্কর হবে”, বললেন মিঠুন

    বিচারপতি এদিন স্পষ্ট ভাবে বলেন, “আদালতের একের পর এক নির্দেশ কার্যকর না করায়, তলব করার পরও একজন সচিব আদালতের নোটিশ নিতে অস্বীকার করেন, এই আচরণ ঔদ্ধত্যের সমান।”

    হাজিরা দেওয়ায় বাতিল গ্রেফতারি পরোয়ানা

    ওই সচিবের বিরুদ্ধে বিধাননগর সিটি পুলিশকে নির্দেশ দেওয়া হয় আগামী সোমবার তাকে বেলা সাড়ে দশটায় (Calcutta High Court) এজলাসে হাজির করতে হবে। সঙ্গে সঙ্গে রাজ্যের আইনজীবী মরিয়া হয়ে বলেন, এই নির্দেশ যাতে না দেওয়া হয়। সেই ব্যাপারে জোড়াজুড়ি করলে আদালত জানিয়ে দেয়, একটাই শর্ত এই নির্দেশ প্রত্যাহার করার। যদি তিনি সেদিনই হাজির হন। এরপরই তড়িঘড়ি আদালতে হাজিরা দেন বিবেক কুমার। হাজিরা দেওয়ায় গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করে নেন বিচারপতি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: দেশে চলছে পঞ্চম দফার ভোটগ্রহণ, কোন কোন আসনে নির্বাচন, হেভিওয়েট কারা?

    Lok Sabha Elections 2024: দেশে চলছে পঞ্চম দফার ভোটগ্রহণ, কোন কোন আসনে নির্বাচন, হেভিওয়েট কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ সোমবার ২০ মে ভোট (Lok Sabha Elections 2024) রয়েছে দেশের ছয়টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে। মোট ৪৯টি লোকসভা আসনে ভোট গ্রহণ সম্পন্ন পঞ্চম দফায়। বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ সহ ৬৯৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। আজকে ভোট রয়েছে মহারাষ্ট্র, বিহার, জম্মু ও কাশ্মীর, ঝাড়খন্ড, লাদাখ, ওড়িশা, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে। চলতি বছরের ১৬ মার্চ নির্বাচন কমিশন লোকসভা ভোটের দামামা বাজিয়েছিল। প্রথম দফার ভোটগ্রহণ হয়েছিল ১৯ এপ্রিল। সপ্তম দফায় শেষ ভোট গ্রহণ (Lok Sabha Elections 2024) হবে ১ জুন। ষষ্ঠ দফার ভোট গ্রহণ রয়েছে ২৫ মে। ভোট গণনা হবে ৪ জুন। অন্যান্য দফার মত আজকেও সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং তা চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।

    কোন কোন আসনে ভোট আজ

    মহারাষ্ট্র: ১৩ আসনে ভোট (Lok Sabha Elections 2024) আজ। এগুলি হল- মুম্বই উত্তর, মুম্বই উত্তর-পশ্চিম, মুম্বই উত্তর-পূর্ব, মুম্বই উত্তর-মধ্য, মুম্বই দক্ষিণ-মধ্য, মুম্বই দক্ষিণ, থানে, কল্যাণ, পালঘর, ধুলে, ডিন্ডোরি, নাসিক, ভিওয়ান্ডি

    উত্তরপ্রদেশ: ১৪টি লোকসভা কেন্দ্রে ভোট আজ। এগুলি হল- লখনউ, আমেঠি, রায়বরেলি, মোহনলালগঞ্জ, জালাউন, ঝাঁসি, হামিরপুর, বান্দা, কৌশাম্বি, ফতেহপুর, গোন্ডা, বারাবাঙ্কি, ফৈজাবাদ, কায়সারগঞ্জ

    পশ্চিমবঙ্গ: ৭ আসনে ভোট আজ। এগুলি হল- হাওড়া, হুগলি, আরামবাগ, বনগাঁ, বারাকপুর, শ্রীরামপুর, উলুবেড়িয়া

    বিহার: ৫ আসনে ভোট আজ। এগুলি হল- মুজাফফরপুর, মধুবনি, হাজিপুর, সীতামারহি, সরণ

    জম্মু ও কাশ্মীর: বারামুল্লা লোকসভা আসনে ভোট

    লাদাখ: লাদাখ লোকসভা আসনে ভোট আজ

    ঝাড়খণ্ড: ৩টি লোকসভা আসনে ভোট আজ। এগুলি হল- চাতরা, কোডারমা, হাজারীবাগ

    ওড়িশা: ৫টি লোকসভা কেন্দ্রে ভোট আজ। এগুলি হল- বারগড়, সুন্দরগড়, বোলাঙ্গির, কান্ধমাল, আস্কা

    উল্লেখযোগ্য প্রার্থী কারা (Lok Sabha Elections 2024)

    রাহুল গান্ধী (কংগ্রেস): রায়বরেলি

    দীনেশ প্রতাপ সিং (বিজেপি): রায়বরেলি

    স্মৃতি ইরানি (বিজেপি): আমেঠি

    কিশোরী লাল শর্মা (কংগ্রেস): আমেঠি

    রাজনাথ সিং (বিজেপি): লখনউ

    পীযূষ গোয়াল (বিজেপি): উত্তর মুম্বই

    চিরাগ পাসওয়ান (এলজেপি): হাজিপুর

    করণ ভূষণ সিং (বিজেপি): কায়সারগঞ্জ

    রাজীব প্রতাপ রুডি (বিজেপি): শরণ

    রোহিণী আচার্য (আরজেডি): শরণ

    ওমর আবদুল্লা (জেকেএনসি): বারামুল্লা

    অরবিন্দ সাওয়ান্ত (এসএসইউবিটি): মুম্বই দক্ষিণ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kyrgyzstan Violence: ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’, বলছে কিরঘিজ সরকার, ভারতীয় পড়ুয়াদের ঘরবন্দি থাকার নির্দেশ

    Kyrgyzstan Violence: ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’, বলছে কিরঘিজ সরকার, ভারতীয় পড়ুয়াদের ঘরবন্দি থাকার নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: “পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।” শনিবার জানিয়ে দিল কিরঘিজ বিদেশমন্ত্রক। দ্রোহকালে (Kyrgyzstan Violence) ভারতের তরফে কিরঘিজস্তানে থাকা পড়ুয়াদের ঘরবন্দি থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশকেকে বিদেশি পড়ুয়াদের বিরুদ্ধে জনবিদ্রোহ হতে পারে, এমন রিপোর্ট পাওয়ার পরেই সতর্ক করে দেওয়া হয়েছে সে দেশে থাকা ভারতীয় পড়ুয়াদের।

    কী বলছে কিরঘিজ সরকার? (Kyrgyzstan Violence)

    কিরঘিজ সরকারের তরফে জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে ১৫ জনের মেডিক্যাল চেক-আপ হয়েছে। বিদেশি পড়ুয়াদের ক্ষেত্রে মৃত্যুর ঘটনাও ঘটেনি। সে দেশের বিদেশমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “যে মুহূর্তে ঘটনার রিপোর্ট পাওয়া গিয়েছে, কিরঘিজ রিপাবলিকের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলি দ্রুত ব্যবস্থা নিয়েছে। আটক করা হয়েছে ঘটনায় যুক্ত দেশের পাশাপাশি কয়েকজন বিদেশিকেও।”

    পরিস্থিতি নিয়ন্ত্রণে

    কিরঘিজ সরকার (Kyrgyzstan Violence) জানিয়েছে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। বিবৃতিতে বলা হয়েছে, “নাগরিকদের এবং প্রবাসীদের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ঘটনায় যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের কেউ গুরুতর জখম হননি। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ১৫ জনকে।” কিরঘিজ সরকারের তরফে মিথ্যা এবং যাচাই না করা সংবাদ পরিবেশন না করতে অনুরোধ করা হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের।

    আর পড়ুন: “কংগ্রেসের মাওবাদী ইস্তাহার রূপায়িত হলে দেউলিয়া হয়ে যাবে দেশ”, বললেন মোদি

    এক্স হ্যান্ডেলে কিরঘিজ রিপাবলিকের ইন্ডিয়ান মিশনের তরফে লেখা হয়েছে, “আমরা আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত। তবে এই মুহূর্তে পড়ুয়াদের ঘরবন্দি থাকতে বলা হয়েছে। কোনও সমস্যায় পড়লে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। চব্বিশ ঘণ্টাই যে নম্বরে যোগাযোগ করা যাবে, সেটি হল ০৫৫৫৭১১০০৪১।” বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “বিশকেকে থাকা ভারতীয় পড়ুয়াদের ওপর নজর রাখা হচ্ছে।”

    তিনি বলেন, “পরিস্থিতি বর্তমানে উল্লেখযোগ্যভাবে শান্ত। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতিতে ভারতীয় ছাত্রদের নিয়মিত দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হচ্ছে।” শুক্রবার রাতে আচমকাই বিশকেকে কিছু পাকিস্তানি পড়ুয়া পড়ে যান স্থানীয়দের বিক্ষোভের মুখে। কয়েকজন জখমও হন। বিদেশি পড়ুয়াদের সঙ্গে ঝগড়ার জেরেই এই ঘটনা বলে সূত্রের খবর (Kyrgyzstan Violence)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Gautam Gambhir: গম্ভীরকে কোচ হওয়ার প্রস্তাব বিসিসিআই-এর! কেকেআর ছাড়া কি সময়ের অপেক্ষা?

    Gautam Gambhir: গম্ভীরকে কোচ হওয়ার প্রস্তাব বিসিসিআই-এর! কেকেআর ছাড়া কি সময়ের অপেক্ষা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য, কেকেআর মেন্টর গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিল বিসিসিআই। সম্প্রতি এক রিপোর্টে এই দাবি করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর  বিসিসিআই-এর (BCCI) প্রস্তাব গ্রহণ করেছেন গম্ভীর। তিনি এখনই কোনও সিদ্ধান্ত না নিলেও ভেবে দেখছেন বলে জানা গিয়েছে। ফলে ভারতীয় কোচের পদে ভবিষ্যতে তাঁকে দেখার সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে। 

    গম্ভীরকে প্রস্তাব

    আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই জাতীয় দলের কোচ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের। নতুন করে চুক্তি বাড়াতে রাজি নন ‘মিস্টার ডিপেন্ডেবল’। ইতিমধ্যেই নতুন কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিজ্ঞাপন দেওয়ার পর থেকেই একাধিক নাম জল্পনায় উঠে আসে টিম ইন্ডিয়ার পরবর্তি কোচ হিসেবে। স্টিফেন ফ্লেমিং, জাস্টিন ল্যাঙ্গার, রিকি পন্টিং, বীরেন্দ্র সেওয়াগ, ভিভিএস লক্ষ্মণ সহ একাধিক নাম উঠে আসে সম্ভাব্য কোচ হিসেবে। সম্প্রতি শোনা যাচ্ছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম। গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে গম্ভীরের কাছে তার উত্তর জানতে চাওয়া হয়েছে বলে খবর। সূত্র মারফত জানা গিয়েছে, সরাসরি কিছু না জানানো হলেও গম্ভীর বোর্ডের (BCCI) প্রস্তাব ফেরাননি বলেই খবর।  

    কবে সিদ্ধান্ত

    কেকেআরের আইপিএল শেষ হয়ে যাওয়ার পর বোর্ডকর্তাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে গম্ভীরের (Gautam Gambhir)। সেখানেই বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। আগামী ২৭ জুন কোচ হওয়ার পদে আবেদন করার শেষ দিন। কেকেআর ফাইনালে উঠলেও হাতে এক দিন সময় পাবেন গম্ভীর। সে দিনই সিদ্ধান্ত নিতে পারেন গম্ভীর। কোনও জাতীয় দলের কোচিংয়ে অভিজ্ঞতা নেই গম্ভীরের। তবে আইপিএলে শেষ ২ বছর লখনউ ও এবার কলকাতা দলের মেন্টর হিসেবে কাজ করেছেন গম্ভীর।  প্রতিবারই দলকে প্লেঅফে তুলেছেন গৌতম গম্ভীর। চলতি বছর তো কেকেআর শিবিরের ভাষাটাই বদলে দিয়েছেন গোতি।

    আরও পড়ুন: ফের গরম, কলকাতার পারদ ছুঁল ৩৮ ডিগ্রি! কবে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?

    কেকেআর ছাড়ছেন

    ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে এক দিনের বিশ্বকাপজয়ী দলে ছিলেন গম্ভীর (Gautam Gambhir)। দু’টি প্রতিযোগিতাতেই ফাইনালে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তার পরে দু’বার কেকেআরকে অধিনায়ক হিসাবে আইপিএল জেতান। এ বার তাঁর সামনে আরও বড় চ্যালেঞ্জ। এখনও গৌতম গম্ভীর সরকারিভাবে কিছু জানাননি। কিন্তু যদি রাজি হন তাহলে এই আইপিএলের পরই কেকেআর ছাড়তে হবে গম্ভীরকে। শাহরুখ খানই গম্ভীরকে মেন্টর হতে রাজি করিয়েছিলেন। তিনি গম্ভীরকে এত তাড়াতাড়ি ছাড়তে চাইবেন কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। একই সঙ্গে মনে হ করা হচ্ছে, আইপিএল মানে আড়াই মাসের কাজ আর জাতীয় দল (BCCI) মানে নয় মাসের। এটাই অনেককে পিছিয়ে দিচ্ছে। সঙ্গে রয়েছে স্টার প্লেয়ারদের চাপ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Shantanu Thakur: শান্তনু ঠাকুরের বাইক র‍্যালিতে বিজেপি কর্মীদের ওপর হামলা, অভিযুক্ত তৃণমূল

    Shantanu Thakur: শান্তনু ঠাকুরের বাইক র‍্যালিতে বিজেপি কর্মীদের ওপর হামলা, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ দিনের প্রচার ঘিরে উত্তপ্ত হয়ে উঠল নদীয়ার কল্যাণী। দলীয় প্রার্থী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) বাইক র‍্যালিতে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি করছে পাল্টা অভিযোগ তৃণমূলের। ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যাণী থানার গয়েশপুর এলাকায়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Shantanu Thakur)

    দলীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্বাচন। আজ ছিল প্রচারের শেষ দিনের সময়সীমা। সেই শেষ দিনটিতে প্রতিটি রাজনৈতিক দল সকাল থেকে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। এদিন কল্যাণীর গয়েশপুর এলাকায় একটি বাইক র‍্যালিতে  মাধ্যমে প্রচার শুরু করেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের সমর্থনে বিশাল একটি বাইক মিছিল বের হয়। জানা যায়, শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) বাইক র‍্যালি যখন গয়েশপুরে গিয়ে পৌঁছায় তখন তৃণমূলের তরফে ওই এলাকায় একটি প্রচার কর্মসূচি করছিল। তৃণমূলের তরফ থেকে ওই এলাকায় বিজেপির মাইক কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে বলে। তাই নিয়েই শুরু হয় দু পক্ষের মধ্যে  কথা কাটাকাটি শুরু হয়। শেষ পর্যন্ত হাতাহাতিতে পৌঁছায় বিবাদ। খবর পেয়ে কেন্দ্র বাহিনীকে সঙ্গে নিয়ে কল্যাণী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ উত্তেজনা চলার পর পুলিশ কোনও রকম ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বিজেপির বাইক মিছিল সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পুলিশ।

    আরও পড়ুন: তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ নেতার বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত ব্লক সভাপতি, কোন্দল প্রকাশ্যে

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এ বিষয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) বলেন, তৃণমূল হারবে এখানে। তারা বুঝতে পেরেছে তাদের তলায় আর মাটি নেই। বিশেষ করে গয়েশপুরের তারা বুঝতে পেরেছে বিজেপি দিন দিন এগিয়ে যাচ্ছে। তাই, এই হামলা চালিয়েছে। তবে, এই হামলার জবাব মানুষ আগামী ২০ তারিখে ভোট বাক্সের মাধ্যমে দেবে। অন্যদিকে, ওই এলাকার তৃণমূল কর্মী গোসাই কর্মকারের পাল্টা অভিযোগ, আমাদের তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি প্রচার কর্মসূচি চলছিল, আমরা সেই কারণে কিছুক্ষণের জন্য বিজেপির কর্মীদের মাইকটা বন্ধ রাখার অনুরোধ করি। তখনই আমাকে ওরা অকথ্য ভাষায় গালিগালাজ দিতে থাকে এবং পরে মারধর শুরু করে দেয়। আমরা হামলা চালাইনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “কংগ্রেসের মাওবাদী ইস্তাহার রূপায়িত হলে দেউলিয়া হয়ে যাবে দেশ”, বললেন মোদি

    PM Modi: “কংগ্রেসের মাওবাদী ইস্তাহার রূপায়িত হলে দেউলিয়া হয়ে যাবে দেশ”, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “কংগ্রেসের মাওবাদী ইস্তাহার যদি রূপায়িত হয়, তাহলে দেউলিয়া হয়ে যাবে দেশ।” শুক্রবার নির্বাচনী প্রচারে বেরিয়ে ঠিক এই ভাষায়ই বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর সতর্কবার্তা, “এই ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে, থমকে যাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন, দেশ হয়ে যাবে দেউলিয়া।” এদিন মুম্বইয়ের শিবাজি পার্কের এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। সেখানে মুম্বইবাসীর সঙ্গে প্রতারণা করায় তিনি নিশানা করেন ইন্ডিয়া-অগাড়ি জোটকেও।

    কংগ্রেসকে নিশানা মোদির (PM Modi)

    প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেস তার অস্তিত্ব বাঁচানোর জন্য লড়াই করছে। নিজেকে বাঁচাতে সে যত দূর যেতে হয়, যেতে পারে। এর ইস্তাহারের শ্যেনদৃষ্টি মন্দির থেকে সোনা নিয়ে নেওয়ার, মহিলাদের গলা থেকে মঙ্গলসূত্র খুলে নেওয়ার দিকে।” এর পরেই তিনি (PM Modi) বলেন, “কংগ্রেসের এই মাওবাদী ইস্তাহার থমকে দেবে দেশের অর্থনৈতিক উন্নয়ন-রথের চাকা। দেশকে ঠেলে দেবে দেউলিয়ার পথে।” কংগ্রেসের নজর যে কেবলই ভোটব্যাঙ্কের দিকে, এদিন ফের একবার সেকথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।

    ভোট-জিহাদের দাবি!

    তিনি বলেন, “গ্র্যান্ড ওল্ড পার্টি দেশে ৫০ শতাংশ উত্তরাধিকার ট্যাক্স বসানোর ছকও কষছে। এই রাজনৈতিক দলটি আপনার সম্পদের ওপর এক্স-রে চালাবে। এবং পরে তা হস্তান্তরিত করে দেবে তাদের ভোটব্যাঙ্কের হাতে। এরাই ভোট-জিহাদের দাবিতে সুর চড়ায়।” প্রধানমন্ত্রী বলেন, “মোদির দশ বছরের একটা রিপোর্ট কার্ড রয়েছে। আগামী পঁচিশ বছরের জন্য রয়েছে রোডম্যাপ। আর অন্যদিকে, ইন্ডি জোটের দিকে তাকান, দেখবেন কেবলই রয়েছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী।”

    আর পড়ুন: ইউ টার্ন আমেরিকার! “ভারতে রয়েছে ভাইব্র্যান্ট ডেমোক্রেসি”, বললেন মার্কিন কর্তা

    তিনি বলেন, “রাম মন্দির নির্মাণের মতো অসাধ্য সাধনও করেছে বিজেপি, জম্মু-কাশ্মীর থেকে রদ করেছে ৩৭০ ধারা। এসবই হয়েছে বিজেপি জমানায়।” প্রধানমন্ত্রী বলেন, “এই সব মাইলস্টোনগুলি এক সময় অসম্ভব মনে হলেও, সম্ভব হয়েছে আপনাদের একটি একটি করে ভোটে।” টিনসেল টাউনে জঙ্গি হামলা ও মুম্বইয়ে ধারাবাহিক বম্বব্লাস্টের কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালের পর থেকে দেশের পাশাপাশি মুম্বইয়ে কী কী পরিবর্তন ঘটেছে, তা মনে রেখে ২০ ভোট দেওয়ার আহ্বানও জানান মোদি (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Odantapuri University: নালন্দার পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, জানুন ওদন্তপুরী মহাবিহারের ইতিহাস

    Odantapuri University: নালন্দার পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, জানুন ওদন্তপুরী মহাবিহারের ইতিহাস

    মাধ্যম নিউজ ডেস্ক: ওদন্তপুরী ছিল প্রাচীন ভারতের অন্যতম এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়। ঐতিহাসিকরা মনে করেন, অষ্টম শতাব্দীতে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল এই বিশ্ববিদ্যালয়কে (Odantapuri University) স্থাপন করেছিলেন। তবে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল এই বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন, এই নিয়েও দ্বিমত রয়েছে। বেশ কিছু ঐতিহাসিক মনে করেন, ওদন্তপুরে বিশ্ববিদ্যালয় গোপালের পুত্র ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন। আবার অন্য অনেক গবেষকের মতে, ওদন্তপুরীর প্রতিষ্ঠাতা ছিলেন দেবপাল। জানা যায়, সে সময়ে পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠেছিল ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়। পাল যুগে বিক্রমশিলা ছিল প্রধান বিশ্ববিদ্যালয়। বিক্রমশিলা এবং ওদন্তপুরী- এই দুই বিশ্ববিদ্যালয় বিপুল পরিমাণে আর্থিক সাহায্য লাভ করত পাল রাজাদের কাছ থেকে। এই সাহায্য নালন্দার চেয়ে অনেক বেশি ছিল।

    আরও পড়ুন: বিদ্যাচর্চার উৎকর্ষ কেন্দ্র ছিল প্রাচীন ভারতের বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়

    মহাপাল নামে একজন রাজার কথা জানা যায়

    মহাপাল নামে একজন রাজার কথা ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়ের (Odantapuri University) সঙ্গে জড়িত রয়েছে বলে জানা যায়। ঐতিহাসিকদের মতে, তিনি ছিলেন মহিপালের পুত্র এবং তিনি ওদন্তপুরীর অত্যন্ত পৃষ্ঠপোষক ছিলেন। সেখানকার ৫১ জন বৌদ্ধ সন্ন্যাসী এবং ৫০ জন শিক্ষককে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তাঁর ওপরে। ধর্মের অগ্রগতির সঙ্গে বৌদ্ধ ধর্ম মহাযান, হীনযান, বজ্রজান প্রভৃতি সম্প্রদায় বিভক্ত হয়ে যায়। ঐতিহাসিকদের মতে, পাল রাজা রামপালের রাজত্বকালে ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়ে ৫০ জন শিক্ষকের সঙ্গে হীনযান এবং মহাযান উভয় সম্প্রদায়ের এক হাজার বৌদ্ধ ভিক্ষুক স্থায়ীভাবে বসবাস করতেন।

    নালন্দার মতো বড় গ্রন্থাগার 

    নালন্দাতে বেশ বড় একটি গ্রন্থাগারের কথা জানা যায়। ঐতিহাসিকদের মতে, ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়ের (Odantapuri University) গ্রন্থাগারও নালন্দার চেয়ে কোনও অংশে কম ছিল না এবং এতে হিন্দু এবং বৌদ্ধ রচনার বিশাল সংগ্রহ ছিল। নালন্দার মতোই বখতিয়ার খিলজির বাহিনী ওদন্তপুরীর গ্রন্থাগারকে পুড়িয়ে দেয়। খিলজীর আক্রমণ থেকে বাঁচতে বৌদ্ধ ভিক্ষুকরা নেপাল এবং তিব্বতে চলে যায় বলে জানা যায়। তিব্বতের বেশ কিছু নথি থেকে জানা যায় ওদন্তপুরীতে প্রায় বারো হাজার ছাত্র ছিলেন এবং সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র এবং পণ্ডিতরা এখানে গবেষণা তথা শিক্ষা লাভ করতে আসতেন। মনে করা হয়, নালন্দার মতোই বখতিয়ার খিলজির আক্রমণে ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় ধ্বংসপ্রাপ্ত হয়। এটি ছিল আধুনিক ভারতের একটি বৌদ্ধ মহাবিহার। ওদন্তপুরীর অবস্থান ছিল মগধে এবং নালন্দার পরে ভারতের দ্বিতীয় প্রাচীনতম মহাবিহার হিসেবে এটিকে গণ্য করা হয়।

    আরও পড়ুন: অক্সফোর্ড প্রতিষ্ঠার পাঁচশো বছরেরও আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ছিল বিশ্বজুড়ে

    ওদন্তপুরী ছিল পূর্ব ভারতে থাকা পাঁচটি মহাবিহারের মধ্যে একটি

    ঐতিহাসিকদের মতে, ওদন্তপুরী (Odantapuri University) ছিল পূর্ব ভারতে থাকা পাঁচটি মহাবিহারের মধ্যে একটি। অন্যান্য মহাবিহারগুলি হল- নালন্দা, বিক্রমশীলা, সোমপুরা, এবং জগদ্দলা। প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে, একাদশ শতকের শেষের দিকে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি এই মহাবিহারটিকে ধ্বংস করেন। তিব্বতের পণ্ডিত এবং ছাত্রদের কাছে ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়ের এক আলাদা গুরুত্ব ছিল। তাঁরা এটিকে প্রেরণার স্রোত হিসেবে দেখতেন। বিভিন্ন তিব্বতীয় নথি অনুসারে জানা যায়, ওদন্তপুরীর ধাঁচে তিব্বতে তৈরি করা হয়েছিল স্যাম ইয়ে মঠ। যা স্থাপিত হয়েছিল ৭৪৯ খ্রিস্টাব্দে। ওদন্তপুরী মহাবিহার নালন্দা থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত বলে জানা যায়। ভারতবর্ষের এই প্রাচীন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন শ্রী গঙ্গা, যিনি পরবর্তীকালে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের আচার্য হয়েছিলেন বলে জানা যায়।

    বৌদ্ধ ধর্মের উত্থানের সঙ্গে সঙ্গেই ভারতীয় সংস্কৃতি ও সভ্যতা নতুন মাত্রা পায়

    ঐতিহাসিকদের মতে, বৌদ্ধ ধর্মের উত্থানের সঙ্গে সঙ্গেই ভারতীয় সংস্কৃতি ও সভ্যতা নতুন মাত্রা পায়। বৌদ্ধ ধর্মের প্রভাবে ভারতীয় সভ্যতার সকল ক্ষেত্রেই ব্যাপক অগ্রগতি লক্ষ্য করা যেতে থাকে। বৌদ্ধ সন্ন্যাসীরা তখন ধর্মীয় আচরণ-অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষার বিষয়েও ভাবতে থাকেন। এরই ফলস্বরূপ বেশ কতগুলি বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের সেসময় গড়ে ওঠে। যার মধ্যে অন্যতম ছিল ওদন্তপুরী (Odantapuri University)। মনে করা হয়, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির ধ্বংস করার আগে পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছিল।

    তাইওয়ান থেকে আসা প্রতিনিধি দল

    চার বছর আগে ২০২০ সালে বৌদ্ধ ধর্মের একটি প্রতিনিধিদল তাইওয়ান থেকে আসেন ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে। কিন্তু সেই স্থানে এসে তাঁরা একপ্রকার হতাশ হন যখন তাঁরা ওদন্তপুরীর সে অর্থে কোনও ধ্বংসাবশেষ খুঁজে না পান। লি ওয়েন নামের ওই বৌদ্ধ প্রতিনিধি দলের নেতা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, প্রাচীনকালের বেশ কিছু নথি থেকে জানা যায়, পাল বংশের রাজা গোপাল এই বিশ্ববিদ্যালয়কে স্থাপন করেছিলেন। সে সময়ে বৌদ্ধ ধর্মের শিক্ষাদানের কেন্দ্রগুলিকে বিহার নামে অভিহিত করা হতো। ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল সপ্তম শতাব্দীতে। বিহারে দাঁড়িয়েই তাইওয়ানের ওই বৌদ্ধ সন্ন্যাসী দলের নেতা জানান যে ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়ের যা কিছু ধ্বংসাবশেষ রয়েছে এখানে, তার সংরক্ষণ করা প্রয়োজন। ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে ‘বিহার হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটি’র এক আধিকারিক সে সময় জানিয়েছিলেন যে বিহার শরীফের অংশটি জনঘনত্ব পূর্ণ। এর ফলে সেখানে খননকার্যে অনেক রকমের বাধার সম্মুখীন হতে হচ্ছে।

    আরও পড়ুন: রামায়ণেও উল্লেখ মেলে! জানুন প্রাচীন ভারতের তক্ষশীলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sandeshkhali: সন্দেশখালিতে ফের নারী নির্যাতন! ঘরে ঢুকে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল

    Sandeshkhali: সন্দেশখালিতে ফের নারী নির্যাতন! ঘরে ঢুকে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের অত্যাচার এবং পুলিশি নির্যাতনের বিরুদ্ধে রাত জাগা শুরু করেছেন সন্দেশখালির (Sandeshkhali) মহিলা আন্দোলনকারীরা। গত বৃহস্পতিবার রাতেই এক মহিলা আন্দোলনকারীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনার জের মিটতে না মিটতেই এবার এক অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Sandeshkhali)

    জানা যাচ্ছে, ওই স্কুল ছাত্রীর ঘরে ঢুকে মুখ চেপে ধরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। কোনও ভাবে নিজেকে বাঁচাতে চিৎকার করে ওই নাবালিকা। তার আওয়াজে ছুটে আসেন পরিবারের লোকজন। সঙ্গে-সঙ্গে চম্পট দেয় অভিযুক্ত। পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক তৃণমূল সমর্থক। নির্যাতিতার পরিবার বিজেপি সমর্থক হওয়ায় তার শ্লীলতাহানি করা হয়েছে। অভিযুক্তকে আটক করেছে সন্দেশখালি (Sandeshkhali) থানার পুলিশ। নির্যাতিতার দিদা বলেন, “ঘরে আমার নাতনি ঘুমোচ্ছিল। ছেলেটা ঘরের পিছন থেকে ঢোকে। তারপর আমার নাতনির শ্লীলতাহানি করে। নাতনি চিৎকার করে বলে, দিদা আমায় বাঁচাও। আমায় মেরে ফেলে দিল। ততক্ষণে ছেলেটা পালিয়ে গিয়েছে। আমাদের মনে হচ্ছে তৃণমূল নেতার ছেলে করছে। তৃণমূলের মিটিংয়ে ডাকা হয়েছিল, আমরা যাইনি। সেই রাগে এই কাজ করেছে বলে মনে করা হয়। আমরা এখন বিজেপি-র সমর্থক।”

    আরও পড়ুন: ফের গরম, কলকাতার পারদ ছুঁল ৩৮ ডিগ্রি! কবে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?

    অভিযুক্তের বাবার কী বক্তব্য?

    অভিযুক্ত ছেলেটির বাবা বলেন, ঘটনাটি কিছুই জানি না। রাত্রিবেলা এই ঘটনা ঘটে থাকলেও কোনও চিৎকার বা কিছুই হয়নি। তাই জানি না। তাছাড়া আমার ছেলে তো রাতে ঘরেই ছিল। তবে এটা একটা চক্রান্ত চলছে বুঝতেই পারছি। কারণ যারা বিজেপি করে তারা বলেছিল যে আমাদের দল কর। কিন্তু, ছেলে যায়নি বলে ওকে ফাঁসানো হচ্ছে। এসব ঘটনার সঙ্গে আমরা কোনওভাবেই জড়িত নই। ওরা ভোটের আগে এসব করে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel Hamas Conflict: হামাসের ডেরা থেকে শানি লুক-সহ তিন ইজরায়েলি পণবন্দির দেহ উদ্ধার

    Israel Hamas Conflict: হামাসের ডেরা থেকে শানি লুক-সহ তিন ইজরায়েলি পণবন্দির দেহ উদ্ধার

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ গাজায় প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েকটি ভূগর্ভস্থ ডেরায় অভিযান চালিয়ে শনিবার তিন পণবন্দির দেহ উদ্ধার করল ইজরায়েলি (Israel Hamas Conflict) সেনা। উদ্ধার হওয়া তিনটি দেহ শানি লুক, অ্যামিট বুসকিলা এবং ইতজাক গেলেরেন্টার। গত ৭ অক্টোবর দক্ষিণ গাজা লাগোয়া এলাকায় নোভা উৎসব চলাকালীন ওই তিন জন-সহ ২৫২জনকে অপহরণ করা হয়েছিল। সম্ভবত সে দিনই ওই তিনজনকে হত্যা করে দেহ গাজায় নিয়ে যাওয়া হয়। শানি লুকের (Shani Louk) অপহরণের ফুটেজ, তার খুলির একটি টুকরো শনাক্ত করার পর মৃত্যু সম্পর্কে আগেই নিশ্চিত হওয়া গিয়েছিল। তবে অন্যরা বেঁচে থাকতে পারেন এই আশা ছিল নিহতদের পরিবারের।

    ইজরায়েলের অভিযান

    গত ৭ অক্টোবর ইজরায়েলের (Israel Hamas Conflict) ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়েছিল হামাস। তারা বহু ইজরায়েলি নাগরিককে পণবন্দি হিসাবে গাজায় নিয়ে গিয়েছিল। বন্দি করা হয়েছিল ইজরায়েলে থাকা বিদেশিদেরও। কাতারের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে তাঁদের অনেককে মুক্তি দিলেও অনেকেই এখনও বন্দি। গাজ়ায় ইজরায়েলি সেনার ‘গ্রাউন্ড অপারেশনের’ মুখে তাঁদের মানবঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে বলে তেল আভিবের অভিযোগ। ইজরায়েলি সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, উদ্ধার হওয়া তিনটি দেহ শানি লুক (Shani Louk) , অ্যামিট বুসকিলা এবং ইতজাক গেলেরেন্টার। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ড্যানিয়েল হগারি জানিয়েছেন,দেহগুলো একটি সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। 

    নির্মম হত্যালীলা

    নোভা উৎসব চলাকালীন ইজরায়েলে (Israel Hamas Conflict) হামাসের ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। এছাড়া ২৫২ জনকে পণবন্দি করে গাজায় নিয়ে যায় হামাস। তাদের মধ্যে ১০৫ জনকে গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতির সময় মুক্তি দেওয়া হয়েছিল। কয়েক দিন আগে পর্যন্ত অ্যামিট বুসকিলা এবং ইতজাক গেলেরেন্টার জীবিত আছেন বলে মনে করা হচ্ছিল। তবে শানি লুকের (Shani Louk) অপহরণের নির্মম ফুটেজ আগেই ভাইরাল হয়। হামাসের হাতে এখনও প্রায় ১২৫ জন পণবন্দি রয়েছে। তবে তাদের মধ্যে কতজন জীবিত আছেন, তা নিশ্চিত নয়। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার বলেন, ‘‘এই ঘটনা হৃদয়বিদারক। সমস্ত পণবন্দিকে আমরা দেশে ফিরিয়ে আনব। যাঁরা জীবিত রয়েছেন এবং যাঁরা মারা গিয়েছেন, সকলকেই।’’

    আরও পড়ুন: ফের গরম, কলকাতার পারদ ছুঁল ৩৮ ডিগ্রি! কবে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?

    কে শানি লুক

    প্রাণ চঞ্চল জার্মান-ইজরায়েলি ট্যাটু শিল্পী ছিলেন শানি লুক (Shani Louk)। নোভা মিউজিক ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন শানি। ইজরায়েলের (Israel Hamas Conflict) প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ড্যানিয়েল হগারি জানিয়েছেন, উৎসবের মধ্যে হামাস হামলা চালালে পালানোর চেষ্টা করেন ২৩ বছরের ওই তরুণী। তখনই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁর অর্ধনগ্ন দেহ ট্রাকের পিছনে চাপিয়ে টেনে হিঁচড়ে গাজা উপত্যকায় নিয়ে যাওয়া হয়। অক্টোবরে ওই ঘটনার কয়েক দিন পরেই সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় যে শানির অর্ধনগ্ন দেহটি একটি পিক-আপ ট্রাকের পিছনে ঝুলিয়ে গাজার মধ্য দিয়ে প্যারেড করা হচ্ছে। শানির পরিবার, তাঁর ড্রেডলক এবং স্বতন্ত্র ট্যাটু থেকে তাঁকে শনাক্ত করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India US Relation: ইউ টার্ন আমেরিকার! “ভারতে রয়েছে ভাইব্র্যান্ট ডেমোক্রেসি”, বললেন মার্কিন কর্তা  

    India US Relation: ইউ টার্ন আমেরিকার! “ভারতে রয়েছে ভাইব্র্যান্ট ডেমোক্রেসি”, বললেন মার্কিন কর্তা  

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউ টার্ন আমেরিকার! দিন কয়েক আগেই যে দেশ ভারতকে চিনের সঙ্গে এক পঙতিতে বসিয়ে ‘জেনোফোবিক’ (বিদেশিদের ভয় পায় যারা) তকমা দিয়েছিল, সেই দেশের মুখেই কিনা ভারত-প্রশস্তি! ফিরে আসা যাক খবরে। সম্প্রতি ভারতে শেষ হয়েছে চতুর্থ দফার নির্বাচন। রাত পোহালেই সোমবার হবে পঞ্চম দফার ভোট গ্রহণ-পর্ব।

    কী বললেন মার্কিন কর্তা? (India US Relation)

    তার আগে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনস অ্যাডভাইসার জন কিরবি বলেন, “ভারতের চেয়ে বেশি ভাইব্র্যান্ট ডেমোক্রেসি আর কোথাও নেই। আপনারা জানেন, গণতন্ত্রের উৎসবে ভারতীয় জনগণের অংশগ্রহণকে আমরা প্রশংসা করি। তাদের ভোটদানের উদ্যম, ভবিষ্যতের সরকার নিয়ে তাদের আলোচনাও প্রশস্তি-যোগ্য। অবশ্যই, পুরো প্রক্রিয়াটিকে আমরা শুভেচ্ছা জানাই।” ভারতে চলতি লোকসভা নির্বাচন নিয়ে (India US Relation) এক প্রশ্নের উত্তরেই এমন মন্তব্য করেন কিরবি। এদিন কিরবির মুখে মোদি-স্তুতিও শোনা যায়। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে বিশেষ করে বাইডেন প্রশাসনের গত তিন বছরে ভারত-মার্কিন সম্পর্ক আরও পোক্ত হয়েছে।”

    ‘জেনোফোবিক’ তকমা সেঁটে দিয়েছিল আমেরিকা

    এরই কয়েক দিন আগে ভারতের গায়ে ‘জেনোফোবিক’ তকমা সেঁটে দিয়েছিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপান এবং ভারতকে ‘জেনোফোবিক’ আখ্যা দিয়ে বলেছিলেন, “এরা (ভারত ও জাপান) বিদেশিদের স্বাগত জানায় না। চিন এবং রাশিয়াও তা-ই করে। এই চার দেশের তুলনায় আমেরিকায় ইমিগ্রেশন বেশি।” মার্কিন প্রেসিডেন্টের যুক্তি ছিল, সেই কারণেই আমেরিকার অর্থনীতির ভিত এত পোক্ত। মার্কিন প্রেসিডেন্টের এহেন মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল ভারত। মার্কিন প্রেসিডেন্টের সেই মন্তব্যের ক্ষতে প্রলেপ দেওয়ারও চেষ্টা করেছেন কিরবি।

    আর পড়ুন: চিনের সঙ্গে ব্যবসা! ‘জাতীয় নিরাপত্তা’ মাথায় রাখতে উদ্যোগপতিদের ‘প্রস্তাব’ জয়শঙ্করের

    বলেন, “গত সফরে আমরা বিভিন্ন ধরনের নতুন উদ্যোগ নিয়েছি, জটিল এবং বর্তমানে চলছে এমন প্রযুক্তি নিয়ে আমরা একযোগে কাজ করছি, ইন্দো-প্যাসিফিক কোয়াডের প্রাসঙ্গিকতা নিয়েও আমরা আলাপ-আলোচনা চালাচ্ছি। ভারতও এর অংশীদার। আমরা মুখোমুখি আলোচনাও করছি। দুই দেশের বাহিনীর মধ্যেও আমরা বিভিন্ন বিষয় শেয়ার করি।” এর পরেই তিনি বলেন, “এটি (ভারত) খুবই ভাইব্র্যান্ট, আমাদের অংশীদারিত্বও খুবই সক্রিয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি আমরা কৃতজ্ঞ (India US Relation)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share