Tag: bangla news

bangla news

  • NDA: এনডিএ শিবিরে তৎপরতা, সরকার গড়ার প্রস্তুতি সারা, শুক্রবারই রাষ্ট্রপতির কাছে দাবি পেশ?

    NDA: এনডিএ শিবিরে তৎপরতা, সরকার গড়ার প্রস্তুতি সারা, শুক্রবারই রাষ্ট্রপতির কাছে দাবি পেশ?

    মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (NDA) জিতেছে ২৯৩টি আসনে। এরপর বুধবার বৈঠকে বসে নরেন্দ্র মোদিকেই সর্বসম্মতভাবে নেতা নির্বাচিত করেছেন এনডিএ-র নেতারা। তার পরেই শুরু হয়েছে সরকার গড়ার প্রস্তুতি। সূত্রের খবর, শুক্রবার সরকার গড়ার দাবি জানাতে রাষ্ট্রপতি ভবনে যাবেন এনডিএ নেতারা। বুধবারই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন মোদি। তার পরেই সপ্তদশ লোকসভা ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সূত্রের খবর, ৮ জুন, শনিবার শপথ নেবে নয়া সরকার।

    ফের বৈঠকে এনডিএ

    রাষ্ট্রপতি ভবনে যাওয়ার আগে শুক্রবার সকালে বৈঠকে বসবেন এনডিএ-র নবনির্বাচিত সাংসদরা। সে জন্য বৃহস্পতিবারই তাঁদের চলে আসতে বলা হয়েছে দিল্লিতে। শনিবার মোদি সরকার শপথ নেওয়ার পর রবিবার (NDA) অন্ধ্রপ্রদেশে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে সরকার গড়বে টিডিপি। 

    শাহ-সিং-নাড্ডাকে ‘গুরু’ দায়িত্ব

    বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে দায়িত্ব দেওয়া হয়েছে সরকার গঠন নিয়ে এনডিএর জোট শরিকদের সঙ্গে কথা বলতে। চন্দ্রবাবুর দল টিডিপি এবং নীতীশ কুমারের দল জেডিইউয়ের কাছ থেকে বিজেপি নেতৃত্ব ‘পাকা কথা’ করে নিতে চাইছেন বলে সূত্রের খবর। ওয়াকিবহাল মহলের মতে, এই দুই দলের নেতাদেরই ঘনঘন শিবির বদলানোর বদনাম রয়েছে। তাই এই ব্যবস্থা।

    আর পড়ুন: ৮ জুন মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান, কারা কারা উপস্থিত থাকবেন জানেন?

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০১৪ ও তার পরের লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এনডিএর শরিকদলগুলিকে নিয়ে বিশেষ মাথা ঘামাতে হয়নি গেরুয়া নেতৃত্বকে। তবে এবার শরিকদের নিয়ে বিশেষ করে ভাবতে হচ্ছে পদ্ম-পার্টিকে। তার কারণ, অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে পেয়েছে ২৪০টি আসন। সম্মিলিতভাবে এনডিএ-র শক্তি ২৯৩। এর মধ্যে আবার বেশি করে সাংসদ রয়েছে নীতীশ এবং চন্দ্রবাবুর দলের। তাই এনডিএ-র এই দুই শরিককে গেরুয়া শিবির বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে খবর। তবে ‘হর্সট্রেডিং’ করে ‘ইন্ডি’ জোট যাতে সরকার গড়তে না পারে, তাই আটঘাট বেঁধেই শুক্রবার সরকার গড়ার দাবি জানাতে রাষ্ট্রপতি ভবনে যাবেন এনডিএ নেতারা।

    জানা গিয়েছে, এবার এনডিএতে একজনকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হবে। এঁর কাজ হবে ঘনঘন শরিকদলের নেতাদের সঙ্গে বৈঠক আহ্বান করা। তবে তৃতীয় মোদি সরকার যে ‘বিকশিত ভারতে’র লক্ষ্যেই কাজ করবে, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে বুধবারের বৈঠকে। ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার যে দায়বদ্ধ, তা-ও মনে করিয়ে দেওয়া হয়েছে এদিনের বৈঠকে (NDA)।

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • T20 World Cup 2024: চোট নয়, পাকিস্তান ম্যাচের আগে নিউ ইয়র্কের পিচ নিয়ে চিন্তায় রোহিত

    T20 World Cup 2024: চোট নয়, পাকিস্তান ম্যাচের আগে নিউ ইয়র্কের পিচ নিয়ে চিন্তায় রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: জয় দিয়ে বিশ্বকাপ (T20 World Cup 2024) যাত্রা শুরু করেছে ভারত। তবুও  নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে একেবারে খুশি হতে পারেনি ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ শেষে হিটম্যান স্পষ্ট জানান, পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে এই উইকেট থেকে ঠিক কী প্রত্যাশা করা যেতে পারে, সেটা তাঁর জানা নেই। আয়ারল্যান্ডের কোচ  হেনরিখ মালানও এই পিচ নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

    পিচ নিয়ে প্রশ্ন

    নিউ ইয়র্কের ২২ গজ নিয়ে নিজের উদ্বেগ গোপন করলেন না রোহিত। ম্যাচের পর রোহিত বললেন, ‘‘নতুন মাঠ। নতুন পরিবেশ। আমরা একটু দেখে নিতে চেয়েছিলাম। আমার মনে হয়, এখানকার পিচ এখনও ঠিক মতো হয়নি। যদিও বোলারেরা ভাল সাহায্য পাচ্ছে। তবে বোলিংয়ের প্রাথমিক বিষয়গুলোয় গুরুত্ব দিতে হবে। টেস্ট ম্যাচের মতো বল করতে হবে।’’ টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই নজর কেড়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রতিপক্ষ দল আয়ারল্যান্ড হলেও প্রথম ম্যাচে অর্ধশতরান পাওয়ায় পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের আগে আত্মবিশ্বাসের দিক থেকে ভালো জায়গায় থাকবেন টিম ইন্ডিয়ার দলনেতা। কিন্তু আয়ারল্যান্ড ম্যাচে পুরো সময় ব্যাটিং করতে পারলেন না মুম্বইকর ব্যাটার। নিউ ইয়র্কের পিচ বরাবরই ব্যাটারদের বিপাকে ফেলেছে এবারের টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024)। আন ইভেন বাউন্সের জন্য রোহিত শর্মাকে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়, ব্যথায় কাবু হতে দেখা যায় ভারতের এই ওপেনিং ব্যাটারকে, যা নিয়ে ফের একবার প্রশ্নের মুখে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ। যে পিচে খেলতে গিয়ে ক্রিকেটাররা চোট পাচ্ছেন, আইসিসি কিভাবে সেই পিচকে গ্রিন সিগন্যাল দিচ্ছে, তা নিয়েই উঠছে প্রশ্ন।

    রান নেই পিচে

    নিউ ইয়র্কের এই উইকেট যে একেবারে টি-২০ ক্রিকেটসুলভ নয় তা বলাই বাহুল্য। ২০ ওভারের এই ফরম্যাটে অধিকাংশ দর্শকই রানের ফুলঝুরি দেখতে মাঠে আসেন। কিন্তু, মার্কিন মুলুকের এই উইকেটে তেমন কোনও চরিত্র ছিটেফোঁটাও দেখতে পাওয়া যায়নি। উলটে এতটাই অসমান বাউন্স রয়েছে, যা বিপক্ষ ব্যাটারকে যে কোনও সময় আহত করতে পারে। এই পিচে প্রথম ম্যাচে অর্ধশতরান প্রসঙ্গে রোহিত বলেন, ‘‘২২ গজে সময় কাটানো ছিল প্রধান লক্ষ্য। কিছুটা সময় কাটাতে পেরেছি। বোঝার চেষ্টা করেছি এই পিচে কী ভাবে খেলতে হবে। কেমন শট নেওয়া যেতে পারে। আশা করি পরের ম্যাচেও এ ভাবে খেলতে পারব আমরা।’’

    আরও পড়ুন: “দয়া করে কেমন লাগছে জিজ্ঞাসা করবেন না”, বিদায়ী ম্যাচের আগে কী বললেন সুনীল?

    পাকিস্তান ম্যাচ নিয়ে চিন্তা

    এই পিচেই টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) পাকিস্তানের (India vs Pakistan) বিপক্ষে খেলতে হবে ৯ জুন। রোহিত বললেন, ‘‘আমরা ওদের বিরুদ্ধে অনেক দিন পর টি-টোয়েন্টি ম্যাচ খেলব। কিছু বিষয় জেনে নিতে হবে। সেই মতো পরিকল্পনা করতে হবে। এই ম্যাচে সবাইকে নিজের সেরাটা দিতে হবে। দলগত ভাবে লড়াই করতে হয় এই ধরনের ম্যাচে।’’ তিনি আরও বলেছেন, ‘‘জানি না পরের ম্যাচে আমরা কেমন পিচ পাব। এটা মাথায় রাখতে হবে। কেমন আচরণ করবে পিচ। আমরা পরিবেশ বুঝে প্রস্তুতি নেব। প্রথম একাদশেও পরিবর্তন করতে পারি আমরা।’’ বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, রোহিতের চোট গুরুতর নয়। পাকিস্তান ম্যাচের আগে এখনও তিনদিন সময় থাকায় রোহিত শর্মা সুস্থ হয়ে যাবে। রোহিত তাঁকে জানিয়েছে চোটের জায়গায় একটু ফুলে রয়েছে,তবে তিনি এখন ঠিক আছেন।  প্রসঙ্গত জসপ্রীত বুমরার বলে আয়ারল্যান্ডের হ্যারি টেক্টরও আহত হন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sunita Williams: এই নিয়ে তৃতীয় বার! ফের মহাকাশে পাড়ি দিয়ে নজির সুনীতা উইলিয়ামসের

    Sunita Williams: এই নিয়ে তৃতীয় বার! ফের মহাকাশে পাড়ি দিয়ে নজির সুনীতা উইলিয়ামসের

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে যাবতীয় বাধা-বিপত্তি কাটিয়ে মহাকাশে রওনা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। এই নিয়ে তৃতীয় বারের জন্য মহাকাশে রওনা দিলেন, নাসায় কর্মরত সুনীতা। সুনীতার সঙ্গেই নাসার আর এক মহাকাশচারী ব্যারি উইলমোর মহাকাশে রওনা (Indian-Origin Astronaut) দিয়েছেন। জানা গিয়েছে আগামী এক সপ্তাহ আন্তর্জাতিক স্পেস স্টেশনেই থাকবেন তাঁরা।

    শীঘ্রই স্পেস স্টেশনে হবে রকেট লঞ্চ 

    বুধবার স্থানীয় সময় সকাল ১০টা বেজে ৫২ মিনিটে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন সুনীতা এবং তাঁর সহযাত্রী। অ্যাটলাস ৫ রকেটে করে স্টারলাইনার স্পেস ক্যাপসুলে মহাকাশে পাড়ি (Indian-Origin Astronaut) দিয়েছেন সুনীতারা। স্টারলাইনারের রকেটটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। মহাকাশচারীরাই সেটির নকশা তৈরি করেছেন বলে জানিয়েছে নাসা। এছাড়াও আমেরিকার মহাকাশ সংস্থা জানিয়েছে, স্টারলাইনার সঠিক কক্ষপথের সন্ধান পেয়ে গিয়েছে। এরপর আন্তর্জাতিক স্পেস স্টেশনে রকেট লঞ্চ করবে সুনীতা (Sunita Williams) এবং উইলমোর। তবে এদিন উৎক্ষেপণের পরেই গন্তব্যের পথে যেতে যেতে রকেটে হিলায়াম লিক হয়। যদিও তাতে বড় কোনও সমস্যা হয়নি। সব ঠিক থাকলে আন্তর্জাতিক স্পেস স্টেশনের অগ্রভাগে, হারমোনি মডিউলে নোঙর করবেন সুনীতা এবং উইলমোর। সেখানে পরীক্ষানিরীক্ষা চালাবেন। এরপর আগামী ১০ জুন পৃথিবীতে ফিরে আসবেন তাঁরা। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর, প্যারাশ্যুট এবং এয়ারব্যাগ ল্যান্ডিংয়ের মাধ্যমে মাটি ছোঁবেন দুই মহাকাশচারী। 

    আরও পড়ুন: “নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছি”, ভোট আবহে ভিডিও শেয়ার করে মমতাকে বার্তা মোদির

    মহিলাদের অনুপ্রেরণা সুনীতা (Sunita Williams) 

    মহাকাশ অভিযানে মহিলাদের জন্য অনুপ্রেরণা সুনীতা। এর আগে, ৩২২ দিন মহাকাশে কাটিয়েছেন সুনীতা। একসময় সর্বোচ্চ স্পেসওয়াকের রেকর্ডও তাঁর দখলে ছিল। পরে তাঁকে ছাপিয়ে যান পেগি হুইটসন। তবে এবার নিজেদের তত্ত্বাবধানে তৈরি নয়া রকেটে চেপে মহাকাশ অভিযানে (Indian-Origin Astronaut)  বেরিয়ে আবারও ইতিহাস রচনা করলেন সুনীতা। যদিও অনেক আগেই এই অভিযান সম্পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে বার বার অভিযান বাতিল হয়। রকেটের আসনে বসে পড়ার পরও নেমে আসতে হয় সুনীতা (Sunita Williams) এবং উইলমোরকে। তবে এবার সবকিছু ভালোয় ভালোয় সম্পন্ন হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nadia: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে তৃণমূল কর্মীকে খুন, নদিয়ায় কোন্দল প্রকাশ্যে

    Nadia: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে তৃণমূল কর্মীকে খুন, নদিয়ায় কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। এবার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল দলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) চাপড়া থানার দোয়ের বাজার এলাকায়। মৃত ওই তৃণমূল কর্মীর নাম মোসলেম শেখ (৩০)।

    গুলি করে তৃণমূল কর্মীকে খুন, কোন্দল প্রকাশ্যে (Nadia)

    সদ্য লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। কৃষ্ণনগর (Nadia) লোকসভা কেন্দ্রে পুনরায় জয়লাভ করেছে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। আর লোকসভা ভোটের ফলাফলের ২৪ ঘন্টা যেতে না যেতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় আবারও প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়া থানার হাটরা এলাকার বাসিন্দা মোসলেম শেখ দীর্ঘদিন ধরেই সক্রিয় তৃণমূল রাজনীতি দলের সঙ্গে যুক্ত। চলতি লোকসভা নির্বাচনে তিনি দলের হয়ে এলাকায় লড়াই করেছেন। পরিবারের দাবি, মঙ্গলবার রাতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী বাড়ি থেকে তাঁকে ডেকে নিয়ে যায়। পরে, চাপড়া থানার দোয়ের বাজার ভগবানপুর এলাকায় রক্তাক্ত অবস্থায় তাঁর মৃতদেহ পড়ে রয়েছে বলে পরিবারের লোকজনকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে।

    আরও পড়ুন: ৮ জুন মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান, কারা কারা উপস্থিত থাকবেন জানেন?

    মৃতের পরিবারের লোকজনের বক্তব্য?

    এ বিষয়ে মৃত মোসলেম শেখের স্ত্রী রহিমা বিবি বলেন, ওই এলাকারই কিছু তৃণমূল দুষ্কৃতী আমার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারাই গুলি করে খুন করে স্বামীকে। এবছর তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করেছিল আমার স্বামী। তারপরও  তাকে খুন করা হল। আমরা অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    চাপড়া (Nadia) তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি জেবের শেখ বলেন, আমাদের দলের প্রার্থী মহুয়া মৈত্র জয়লাভ করার কারণে আমাদের একটি বিজয় মিছিল ছিল। আমি সেখানেই খবর পাই এই খুনের ঘটনার কথা। মৃত মোসলেম শেখ আমাদের দলেরই কর্মী ছিল। তবে, কী কারণে এমন ঘটনা ঘটল এখন সেটা স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত করে দেখুক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ৮ জুন মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান, কারা কারা উপস্থিত থাকবেন জানেন?

    PM Modi: ৮ জুন মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান, কারা কারা উপস্থিত থাকবেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ৮ তারিখে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে। সরকারি সূত্রেই এ খবর মিলেছে। বুধবারই বৈঠকে বসেছিলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতারা। লোকসভার ৫৪৩টি আসনে নির্বাচন হয়েছে। তার মধ্যে এনডিএ জিতেছে ২৯২টি আসনে। সূত্রটি জানিয়েছে, মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এবং মরিশাসের নেতাদের আমন্ত্রণ জানানো হবে।

    কী বলছে শ্রীলঙ্কা? (PM Modi)

    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের অফিসের তরফে জানানো (PM Modi) হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বিক্রমসিংহে আমন্ত্রণ গ্রহণও করেছেন। মোদির জয়ে তাঁকে ফোনে শুভেচ্ছাও জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। এই সময়ই বিক্রমসিংহকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন।

    আসছেন কারা?

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই সময়ই হাসিনাকেও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান তিনি। জানা গিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগানাউথকেও। প্রচণ্ডের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলাদা করেও কথা হয়েছে। ফোনে আমন্ত্রণ জানানো হলেও, বিভিন্ন রাষ্ট্রনেতাদের অফিসিয়ালি নিমন্ত্রণ জানানো হবে আজ, বৃহস্পতিবার থেকে। ২০১৪ সালে যখন প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদি, সেই সময় উপস্থিত ছিলেন সার্কের (SAARC) অন্তর্ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানরা। উনিশের লোকসভা নির্বাচনের পর যখন দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেন মোদি, তখন উপস্থিত ছিলেন বিমস্টেক (BIMSTEC) দেশগুলির রাষ্ট্রপ্রধানরা।

    আর পড়ুন: সরকার গড়ার সংখ্যা নেই, ‘ইন্ডি’ জোট বসবে বিরোধী আসনেই

    প্রসঙ্গত, অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছে ২৪০টি আসন। এনডিএ পেয়েছে ২৯২টি কেন্দ্রের রাশ। সরকার গড়তে প্রয়োজন ২৭২টি আসন। এই সংখ্যাগরিষ্ঠতা থাকার জন্যই রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানিয়েছে এনডিএ (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ভারতের, চিন্তায় রাখল রোহিতের চোট

    T20 World Cup: জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ভারতের, চিন্তায় রাখল রোহিতের চোট

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যাশামতোই আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) যাত্রা শুরু ভারতের। বুধবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। একপেশে ম্যাচে ৪৬ বল বাকি থাকতে জয় পেয়ে যায় রোহিতরা (Rohit Sharma)। এই ম্যাচে ব্যাটে বলে দাপট দেখায় ভারত। বল হাতে জ্বলে ওঠেন হার্দিক, বুমরা। ব্যাটে রোহিত, ঋষভের ধামাকা। তবে ভারত-পাকিস্তান ম্যাচের আগে অধিনায়ক রোহিতের চোট চিন্তায় রাখল ভারতীয় সমর্থকদের। 

    পিচ নিয়ে সংশয়

    টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নিউইয়র্কের পিচ নিয়ে আগেই চর্চা শুরু হয়ে গিয়েছে। এদিন সেটা আরও জোরদার হল। এই উইকেটে বাউন্স থমকে আসে, ব্যাটে বল ঠিকভাবে আসে না। বাঘা বাঘা ব্যাটার সমস্যায় পড়ে। সেখানে নবাগতদের নাস্তানাবুদ হওয়া অস্বাভাবিক নয়। টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠান রোহিত। একেবারে সঠিক সিদ্ধান্ত। এই উইকেটে শুরু থেকে চালিয়ে খেলা যায় না। সেটা করতে গিয়ে একের পর এক উইকেট খোয়ায় আইরিশরা।‌ এদিন নতুন বলে শুরু করেন অর্শদীপ সিং এবং মহম্মদ সিরাজ। শুরুতেই জোড়া উইকেট তুলে নেন অর্শদীপ। তারপর নিয়মিত উইকেট হারায় আইরিশরা।‌

    বুম বুম বুমরা

    এদিন বুমরাকে নতুন বল না দিয়ে অবাক করেন অধিনায়ক রোহিত। পঞ্চম ওভারে তাঁকে বল দেন। বল হাতে পেয়েই বিশ্বরেকর্ড। শুরুতেই মেইড ইন ওভার। তাতেই ভেঙে দিলেন ভুবনেশ্বর কুমারের রেকর্ড। টি-২০ আন্তর্জাতিকে কোনও টেস্ট খেলিয়ে দেশের বোলার হিসেবে সবচেয়ে বেশি মেইড ইন ওভার দেওয়ার নজির গড়লেন। বুমরার মেইড ইন ওভারের সংখ্যা ১১।

    সফল হার্দিক

    টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) দেশের জার্সিতে ফিরেই সফল হার্দিক পাণ্ডিয়া। তুলে নেন তিন উইকেট। জোড়া উইকেট নেন অর্শদীপ সিং এবং যশপ্রীত বুমরা। একটি করে উইকেটে পান মহম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেল। জয়ে জন্য ৯৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই অর্ধশতরান করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৩৬ বলে অর্ধশতরানে পৌঁছে যান হিটম্যান। ৫২ রান করে রিটায়ার্ড হার্ট হন। ইনিংসে ছিল ৩টি ছয়, ৪টি চার। প্রথমে ব্যাট করে ১৬ ওভারে ৯৬ রানে শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। জবাবে ১২.২ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। 

    ওপেনিংয়ে বিরাট-কোহলি

    এদিন জল্পনার অবসান ঘটিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা-বিরাট কোহলি। আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকলেও এদিন ব্যর্থ কিং কোহলি। ৫ বল উইকেটে ছিলেন। মাত্র ১ রান করেন। পাঁচদিন পর দলের সঙ্গে নিউইয়র্কে যোগ দেন কোহলি। বাংলাদেশ ম্যাচ খেলেননি। পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হয়নি। বাংলাদেশ ম্যাচের পর এদিনও সফল ঋষভ। ২৬ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। 

    আরও পড়ুন: “দয়া করে কেমন লাগছে জিজ্ঞাসা করবেন না”, বিদায়ী ম্যাচের আগে কী বললেন সুনীল?

    রোহিতের রেকর্ড

    টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) আয়ারল্যান্ডের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেন ক্যাপ্টেন রোহিত (Rohit Sharma)। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। তার আগে অধিনায়কের ব্যাটিং পারফরম্যান্স স্বস্তিতে রাখবে ভারতীয় দলকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটের জয়ে একাধিক রেকর্ড গড়লেন রোহিত।

    ক্যাপ্টেন-কিং: টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে। ৭২ ম্যাচে ৪১টি জিতেছিলেন মাহি। তাঁকে ছাপিয়ে গেলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন হিসেবে ৫৫টি ম্যাচে ৪২তম জয় রোহিতের।

    ৬০০টি ৬: বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০টি ৬ মারার রেকর্ড গড়েন রোহিত। এই ম্যাচের আগে ৫৯৭টি ছয় ছিল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩৭ বলে ৫২ রানের ইনিংসে তিনটি ছয় মারেন। টেস্টে ৮৪টি, ওয়ানডেতে ৩২৩টি ও টি-টোয়েন্টিতে ১৯৩টি ছক্কা রয়েছে তার।

    ৪ হাজারের মাইলফলক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় ব্যাটার হিসেবে ৪ হাজারের মাইলফলক পেরোলেন। এর আগে বিরাট কোহলি এবং বাবর আজম এই রেকর্ড গড়েছেন।

    রানের বন্যা: টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড বিরাট কোহলির (Virat Kohli) দখলে। এই টুর্নামেন্টে ১১৪২ রান করেছেন তিনি। ১০১৫ রান নিয়ে রোহিত শর্মা (Rohit Sharma) এখন তিন নম্বরে। ১০১৬ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মাহেলা জয়াবর্ধনে। রোহিত তার থেকে মাত্র ১ রান দূরে।

    ৫০ প্লাস স্কোর: ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৫০ প্লাস স্কোরও রোহিতের দখলে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election Result: সরকার গড়ার সংখ্যা নেই, ‘ইন্ডি’ জোট বসবে বিরোধী আসনেই

    Lok Sabha Election Result: সরকার গড়ার সংখ্যা নেই, ‘ইন্ডি’ জোট বসবে বিরোধী আসনেই

    মাধ্যম নিউজ ডেস্ক: “‘ইন্ডিয়া’ ব্লক আপাতত সরকার গড়ার চেষ্টা করবে না।” বুধবার ‘ইন্ডি’ জোটের (Indi Alliance) তরফে কথাগুলি বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এদিকে, এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বৈঠকে বসেছিলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ নেতারা। সেখানে ঠিক হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন তাঁরা (Lok Sabha Election Result)।

    বৈঠকে ‘ইন্ডি’ ব্লক

    এদিন খাড়্গের বাড়িতে বৈঠকে বসেছিলেন ‘ইন্ডি’ জোটের নেতারা। উপস্থিত ছিলেন ‘ইন্ডি’-র প্রায় সব দলের নেতাই। সেখানেই ঠিক হয়, ‘ইন্ডি’ জোট বসবে বিরোধী আসনে। তবে লড়াই চালিয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে। ‘ইন্ডি’ জোটের (Lok Sabha Election Result) সব শরিকের মধ্যে সব চেয়ে বেশি আসন পেয়েছে কংগ্রেস। তারা পেয়েছে ৯৯টি আসন। বৈঠক শেষে খাড়্গে বলেন, “আমাদের বিপুলভাবে সমর্থনের জন্য জোট শরিকদের তরফে দেশবাসীকে ধন্যবাদ জানাই। মানুষ তাঁদের রায়ে বিজেপি এবং তাদের ঘৃণা ও দুর্নীতির বিরুদ্ধে উপযুক্ত জবাব দিয়েছে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং ধুর্ত পুঁজিবাদের বিরুদ্ধে ভারতের সংবিধান রক্ষা ও গণতন্ত্র বাঁচানোর জন্য এই রায় দেওয়া হয়েছে।” তিনি বলেন, “মোদির নেতৃত্বাধীন বিজেপির ফ্যাসিবাদ শাসনের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাখবে।”

    কী বললেন খাড়্গে?

    কংগ্রেস সভাপতি বলেন, “মানুষ চান না যে বিজেপি আর দেশ শাসন করুক। এই বিষয়টি মাথায় রেখে জনগণের ইচ্ছে পূরণে আমরা ঠিক সময় যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। এটি আমাদের সিদ্ধান্ত এবং আমরা এই বিষয়গুলিতে সম্পূর্ণ এক মত। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব আমরা।” এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল, সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী এবং জেএমএম বিধায়ক কল্পনা সোরেন, এনকে প্রেমচন্দ্রন।

    আর পড়ুন: প্রেমের ফাঁদ পাতা বাংলাদেশে! হিন্দুদের নিয়ে গিয়ে চলছে ইসলামে দীক্ষিতকরণ

    ছিলেন এএপি সাংসদ রাঘব চাড্ডা, আরজেডি নেতা তেজস্বী যাদব, এনসিপি প্রধান শরদ পাওয়ার, সুপ্রিয়া সুলে, সীতারাম ইয়েচুরি, দীপঙ্কর ভট্টাচার্য এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। প্রসঙ্গত, এনডিএ যেখানে ২৯২টি আসন পেয়েছে, সেখানে ‘ইন্ডি’ জোটের সাংসদ সংখ্যা মাত্র ২৩৪ (Lok Sabha Election Result)। এনডিএ থেকে নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে ভাঙানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর ম্যাজিক ফিগারে (২৭২) পৌঁছানো সম্ভব নয় জেনেই ‘ইন্ডি’ জোট-বিরোধী আসনে বসার সিদ্ধান্ত নেয় বলে ধারণা রাজনৈতিক মহলের। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

      

  • Daily Horoscope 06 June 2024: আজ সমাজে আপনার ভাবমূর্তি উন্নত হবে

    Daily Horoscope 06 June 2024: আজ সমাজে আপনার ভাবমূর্তি উন্নত হবে

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) সাংসারিক সুখ-সুবিধা বৃদ্ধি পাবে।

    ২) কোনও নতুন কাজে রুচি থাকবে।

    ৩) কাজে গোপনীয়তা বজায় রাখতে হবে, তা না-হলে সমস্যা হতে পারে।

    বৃষ

    ১) আজকের দিনটি ভালো।

    ২) পেভাইদের মধ্যে সৌভ্রাতৃত্ব মজবুত হবে।

    ৩) আবেগপ্রবণ বিষয়ে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন।

    মিথুন

    ১) আজকের দিনটি আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবে।

    ২) কোনও নতুন সম্পত্তি কিনতে পারেন।

    ৩) পরিবারের সঙ্গে পিকনিকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

    কর্কট

    ১) আজকের দিনটি অন্য দিনের তুলনায় খুবই ভালো।

    ২) কলা-কৌশল উন্নত হবে।

    ৩) মান-সম্মান বাড়বে।

    সিংহ

    ১) আত্মীয়ের মনের মধ্যে চলতে থাকা কথা জানতে পারবেন।

    ২) কোনও কাজে গাফিলতি করবেন না।

    ৩) সন্তানের প্রত্যাশা পূরণ করতে পারবেন।

    কন্যা

    ১) আজকের দিনটি ভালো।

    ২) কোনও বড় লক্ষ্য অর্জন করায় আনন্দিত থাকবেন।

    ৩) সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করুন।

    তুলা

    ১) আজকের দিনে পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।

    ২) কর্মক্ষেত্রে আধিকারিকদের দেওয়া কাজ সময়ের মধ্যে পূরণ করবেন।

    ৩) বিভিন্ন কাজে রুচি থাকবে।

    বৃশ্চিক

    ১) আজকের দিনটি গুরুত্বপূর্ণ।

    ২) দীর্ঘমেয়াদি পরিকল্পনা এগিয়ে নিয়ে যাবেন।

    ৩) ভাইদের সাহায্য পাবেন।

    ধনু

    ১) আজকের দিনটি দুর্বল।

    ২) আপনাদের সতর্ক থাকতে হবে।

    ৩) সহকর্মীদের ওপর ভেবেচিন্তে ভরসা করতে হবে।

    মকর

    ১) জমি, গাড়ি, বাড়ি কেনার চিন্তাভাবনা করতে পারেন।

    ২) দাম্পত্য জীবন ভালো কাটবে।

    ৩) সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করবেন।

    কুম্ভ

    ১) কাজকর্মের বিষয়ে সতর্ক থাকুন, তা না-হলে কোনও সমস্যা হতে পারে।

    ২) কিছু ব্যক্তিদের থেকে সাবধান থাকুন।

    ৩) সম্পর্কে সামঞ্জস্য বজায় রাখুন।

    মীন

    ১) মনস্কামনা পূরণ হবে আজ।

    ২) ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগত সমস্যা থেকে স্বস্তি পাবেন।

    ৩) আজ সমাজে আপনার ভাবমূর্তি উন্নত হবে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics: প্যারিস অলিম্পিক্সে সব রেকর্ড ভাঙাই লক্ষ্য! ভারতের হয়ে পদক জয়ের দৌড়ে কারা?

    Paris Olympics: প্যারিস অলিম্পিক্সে সব রেকর্ড ভাঙাই লক্ষ্য! ভারতের হয়ে পদক জয়ের দৌড়ে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন প্যারিস অলিম্পিক্সে (Paris 2024 Olympics) অতীতের সব রেকর্ড ভেঙে দেওয়াই লক্ষ্য ভারতীয় ক্রীড়াবিদদের। গত কয়েক বছরে ভারতীয়রা ক্রীড়াক্ষেত্রে অনেকটাই উন্নতি করেছে। এখনও অনেকটা পথ চলা বাকি। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে খেলো ইন্ডিয়া গেমসের মাধ্যমে নতুন নতুন প্রতিভা উঠে এসেছে ক্রীড়া জগতে। যারা ভারতকে প্যারিস থেকে পদক এনে দিতে সক্ষম।২০১৬ রিও অলিম্পিকের তুলনায় ২০২০ টোকিও অলিম্পিকে অনেক ভালো পারফরম্যান্স করেছে ভারত। অলিম্পিকের ইতিহাসে ভারতের সেরা পারফরম্যান্স। টোকিও থেকে সাতটি পদক নিয়ে ফিরেছে ভারত। এবার লক্ষ্য প্যারিস। 

    নীরজ চোপড়া

    প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) আর দুই মাসও বাকি নেই। তার আগে দুরন্ত ছন্দে নীরজ চোপড়া (Neeraj Chopra)। ভারতের সোনার ছেলে। যিনি টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। অ্যাথলেটিক্সে সেটি ছিল ইতিহাস। ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন নীরজ। অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে ভারতের প্রথম সোনা জেতার রেকর্ড গড়েছিলেন শুটার অভিনব বিন্দ্রা। দ্বিতীয় সোনা এসেছে নীরজের সৌজন্যে। প্যারিসে পরবর্তী অলিম্পিকে লক্ষ্য আরও বড়।

    পিভি সিন্ধু

    আসন্ন প্যারিস অলিম্পিক গেমসে ভারতের হয়ে পদক জয়ের অন্যতম দাবিদার ভারতীয় শাটলাররা। পুরুষ এবং মহিলা বিভাগ দুই বিভাগেই পদক জয়ের বিরাট সম্ভাবনা রয়েছে ভারতীয় শাটলারদের। আর সেই সম্ভাবনাকে উস্কে দিয়েই পিভি সিন্ধু সহ সাত ভারতীয় শাটলার ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন প্যারিস অলিম্পিক গেমসের মূলপর্বের টিকিট। সিন্ধু ব্যাডমিন্টন থেকে ভারতের হয়ে অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন। তিনি ২০১৬ রিও অলিম্পিক গেমসে রুপোর পরে ২০২০ টোকিয়ো অলিম্পিক গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন।

    চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ জুটি

    সিঙ্গেলস তো বটেই প্যারিসে এবার পদক জয়ের সুযোগ রয়েছে ব্যাডমিন্টনের ডাবলসেও। পুরুষ ডাবলসে নিশ্চিত হয়েছে চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডির খেলা। সাত্ত্বিক-চিরাগ জুটি বিশ্বে এখন এক নম্বর। তাই তাঁদের হাতে পদক দেখার স্বপ্নে বিভোর ভারতবাসী।

    ভিনেশ ফোগাট

    প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) ছাড়পত্র অর্জন করেছেন ভিনেশ ফোগাট। ২৯ বছর বয়সি কুস্তিগির প্যারিসে লড়বেন ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগে। একটা সময়ে ভিনেশের এশীয় অলিম্পিক্স যোগ্যতা অর্জন পর্বে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু এখন সব বাধা উড়িয়ে প্যারিসে দেশের প্রতিনিধিত্ব করবেন ভিনেশ। এর আগে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে পদক জিতেছিলেন তিনি।

    সিফ্ট কৌর সামরা

    চিনের হ্যাংঝুতে এশিয়ান গেমস ২০২৩-এ মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রী পজিশন ব্যক্তিগত ইভেন্টে সিফ্ট কৌর সামরা স্বর্ণ পদক জিতেছেন। প্যারিসেও পদক গলায় ঝোলাতে বদ্ধ পরিকর সিফ্ট।

    হকিতে আশা

    টোকিও অলিম্পিকে ইতিহাস লিখে এসেছিল ভারতের পুরুষ হকি দল। ব্রোঞ্জ পদক জিতে দেশে ফিরেছিল নায়করা। ৪১ বছর পর নতুন ইতিহাস রচনা হয়েছিল। মস্কোর পর টোকিও পদক জিতেছিল ভারতীয় হকি দল। প্যারিস অলিম্পিক্সের আগে দারুণ ছন্দে ভারতীয় হকি দল। এফআইএইচ আন্তর্জাতিক প্রো লিগ হকিতে ভারত ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে। 

    নিখাত জারিন

    বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা। এশিয়ান গেমসে ব্রোঞ্জ। এবার পাখির চোখ প্যারিস অলিম্পিক (Paris 2024 Olympics)। দিনরাত এক করে প্রস্তুত হচ্ছেন নিখাত জারিন (Nikhat Zareen)। লক্ষ্য একটাই। প্যারিস থেকে সোনা নিয়ে ফেরা। অলিম্পিক এমন একটা প্ল্যাটফর্ম, প্রত্যেক অ্যাথলিটেরই স্বপ্ন থাকে, সেখানে পদক জেতার। প্রতিটা টুর্নামেন্টেই নিজের ১০০ শতাংশ দেন নিখাত। প্যারিসেও তিনি চেষ্টা করবেন যাতে দেশের মুখ উজ্জ্বল করার। তবে, অন্য কোনও পদক নয়, নিখাতের লক্ষ্য শুধুই সোনা।

    মীরাবাঈ চানু

    টোকিও অলিম্পিকে এবার ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন মীরাবাঈ চানু। মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছিলেন তিনি। মনিপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে তাঁর উঠে আসা রূপকথার মতোই। টোকিয়ো অলিম্পিক্সে পদকজয়ী ভারোত্তোলক বিশ্বকাপে গ্রুপ ‘বি’তে তৃতীয় স্থান অর্জন করেছেন। ২০১৭ সালের বিশ্বচ্যাম্পিয়ন মীরাবাই এখন রয়েছেন বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে। চিনের জিয়ান হুইহুয়ার পরেই রয়েছেন ভারতীয় ভারোত্তোলক। টোকিয়োর পর প্যারিসেও মীরাবাই দেশকে পদক এনে দেবেন বলে মনে করা হচ্ছে। ২০২০ অলিম্পিক্সে রুপো জিতে ছিলেন তিনি। ২৯ বছরের মীরাবাই নিজের তৃতীয় অলিম্পিক্সে নামবেন প্যারিসে।

    আরও পড়ুন: “দয়া করে কেমন লাগছে জিজ্ঞাসা করবেন না”, বিদায়ী ম্যাচের আগে কী বললেন সুনীল?

    অদিতি অশোক

    ভারতের প্রথম মহিলা গল্ফ খেলোয়াড় হিসাবে এশিয়ান গেমসে পদক জয়ের নজির গড়েছিলেন অদিতি। এশিয়ান গেমসে ভারতের সেরা মহিলা গল্ফারকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। প্যারিসে সোনার স্বপ্ন দেখছেন অদিতি।

    লাভলিনা বরগোঁহাই

    টোকিও অলিম্পিক্স থেকে পদক এনেছিলেন অলিম্পিক্সের পর বিশ্বসেরা হয়ে গিয়েছেন ভারতীয় বক্সার অসমের লাভলিনা বরগোঁহাই। প্যারিসের টিকিটও রয়েছে তাঁর পকেট। এবার গলায় পদক ঝোলানোর অপেক্ষা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • China: “ভারতের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত”, মোদিকে শুভেচ্ছা জানিয়ে বলল চিন

    China: “ভারতের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত”, মোদিকে শুভেচ্ছা জানিয়ে বলল চিন

    মাধ্যম নিউজ ডেস্ক: “নির্বাচনে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা।” বুধবার কথাগুলি বললেন চিনের (China) বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং। তিনি বলেন, “ভারতের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত চিন। দুদেশের সম্পর্ক স্থিতিশীল থাকুক। উন্নতি হোক, আমরাও এটা চাই। আগামিদিনে দুদেশের স্বার্থ ও নাগরিকদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্য পূরণে আমাদের নজর থাকবে।”

    বেজিংয়ের শুভেচ্ছা বার্তা (China)

    অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে ৪ জুন। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পেয়েছে ২৯২টি আসন। নির্বাচন হয়েছে লোকসভার ৫৪৩টি আসনে। সরকার গড়তে প্রয়োজন ২৭২টি আসন। তাই সরকার গড়ার দাবিদার মোদির নেতৃ্ত্বাধীন এনডিএ। বুধবারই সরকার গড়তে এনডিএর শরিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরেই এল বেজিংয়ের শুভেচ্ছা বার্তা।

    ২০২০ সালের ৫ মে লাদাখ সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে লালফৌজ। তারপর থেকে দুদেশের বাণিজ্যক সম্পর্ক কার্যত তলানিতে। অরুণাচল প্রদেশের একাংশকে সে দেশের মানচিত্রে নিজেদের ভূখণ্ড বলে দেখানোয় চিনের ওপর রুষ্ট নয়াদিল্লি। লাদাখে সংঘর্ষের পর একুশ বার বৈঠকে বসেছেন দুই দেশের সেনাকর্তারা। তার পরেও কাটেনি অচলাবস্থা। এহেন আবহে চিনের (China) শুভেচ্ছা বার্তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কূটনৈতিক মহল।

    শুভেচ্ছা-বার্তার জোয়ার

    মোদির নেতৃত্বাধীন এনডিএর জয়ের পর প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন পড়শি দেশ নেপাল, ভুটান, মলদ্বীপ ও মরিশাসের রাষ্ট্রপ্রধানরা। শুভেচ্ছা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁও।

    আর পড়ুন: সর্বসম্মত নেতা মোদি-ই, “তাড়াতাড়ি সরকার গড়ুন”, এনডিএ বৈঠকে বললেন নীতীশ

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, “ভারত-ইজরায়েলের সম্পর্ক নয়া উচ্চতায় উঠবে। বধাই হো।” প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও। তিনি বলেন, “ভারতের নাগরিকদের শান্তি ও সমৃদ্ধি কামনা করি। আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক বজায় থাকবে। ভারত ও ইউক্রেনের মূল্যবোধ প্রায় এক, দুই দেশেরই সমৃদ্ধশালী ইতিহাস রয়েছে। আমাদের অংশীদারিত্ব উন্নতি লাভ করুক, বয়ে আনুক সমৃদ্ধি। দুই দেশের মধ্যে বজায় থাকুক স্বাভাবিক বোঝাপড়া (China)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share