Tag: bangla news

bangla news

  • Climate Change: জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়বে অর্থনীতিতে, ক্ষতির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে

    Climate Change: জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়বে অর্থনীতিতে, ক্ষতির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্রুত বদলে যাচ্ছে জলবায়ু (Climate Change)। যার ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে প্রকৃতির ওপর। যে এলাকা এক সময় হা-বৃষ্টি, হা-বৃষ্টি করে কাটাত, সেখানে এখন বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। আর অঝোর ধারার বৃষ্টিতে বানভাসি হত যে অঞ্চল, সেখানে এখন প্রায়ই হচ্ছে খরা। জলবায়ুর পরিবর্তন যে হচ্ছে, তার আরও প্রমাণ বরফ গলছে সুমেরু-কুমেরুর। জলবায়ুর এই পরিবর্তনের জেরে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে চলেছে বিশ্ব অর্থনীতি। ২০৫০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে বার্ষিক ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে ৩৮ ট্রিলিয়ন মার্কিন ডলারে। সম্প্রতি ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত একটি সমীক্ষা থেকেই জানা গিয়েছে জলবায়ু পরিবর্তনের এই ভয়ঙ্কর প্রভাবের কথা। পত্রিকার রিপোর্ট থেকে জানা গিয়েছে, এখন থেকেই যদি কার্বন ডাই অক্সাইড নির্গমনে ব্যাপকভাবে রাশ টানা না হয়, তাহলে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব অর্থনীতি।

    কী বলছেন বিজ্ঞানীরা? (Climate Change)

    গত চার দশক ধরে বিশ্বব্যাপী ১ হাজার ৬০০টিরও বেশি অঞ্চল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে রিপোর্টটি (Climate Change)। এটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর পরিবর্তনশীল জলবায়ু পরিস্থিতির ভবিষ্যতের প্রভাবগুলি বিশ্লেষণ করা হয়েছে। পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের প্রধান লেখক তথা বিজ্ঞানী ম্যাক্সিমিলিয়ান কোটজ বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, “অধিকাংশ অঞ্চলের জন্য গতিশীল আয় হ্রাস অনুমান করা হয়েছে, যার মধ্যে রয়েছে উত্তর আমেরিকা ও ইউরোপ। এরাই সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ এশিয়া ও আফ্রিকার কৃষিতে জলবায়ু পরিবর্তনের সব চেয়ে গুরুতর প্রভাব পড়েছে। তার ধাক্কা লেগেছে ফলন, উৎপাদনশীলতা, শ্রম এবং পরিকাঠামোর ওপর।” তিনি বলেন, “আমাদের সমীক্ষায় দেখা গিয়েছে ২০৪৯ সালের মধ্যে অতীত নির্গমনের কারণে গড় আয় কমে যাবে ১৯ শতাংশ। গ্লোবাল জিডিপি হ্রাস পাবে ১৭ শতাংশ।”

    কী বলছেন গবেষক দলের প্রধান?

    গবেষক দলের নেতৃত্ব দিয়েছিলেন লিওনি ওয়েঞ্জ। তাঁর সতর্কবার্তা, “আগামী পঁচিশ বছরের মধ্যে জার্মানি, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নততম দেশগুলি-সহ প্রায় সমস্ত দেশেই ব্যাপক অর্থনৈতিক ক্ষতি আসন্ন। অতীতের নির্গমন ও তাদের প্রভাব প্রশমিত করার জন্য জরুরি অভিযোজন প্রচেষ্টার প্রয়োজন।” জানা গিয়েছে, যে বিপুল ক্ষতির ভবিষ্যদ্বাণী করা হচ্ছে, তা বর্তমানে যে পরিমাণ কার্বন নির্গমন হচ্ছে, তার চেয়ে প্রায় ছ’গুণ বেশি হবে। এই কার্বন নির্গমন কমাতে না পারলে সমূহ বিপদ। তবে কার্বন নির্গমন কমাতে পারলে গড় তাপমাত্রা রাখা যাবে দু’ডিগ্রি নীচে (Climate Change)।

    কে দায়ী জানেন?

    বিশ্ব অর্থনীতির যে ক্ষতির কথা বলা হচ্ছে, তার জন্য সিংহভাগ দায়ী গড় তাপমাত্রা বৃদ্ধি। এর পাশাপাশি রয়েছে ঝড় এবং বৃষ্টি। অদূর ভবিষ্যতে এই ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেতে পারে ৫০ শতাংশ। কেবল তাই নয়, এক অঞ্চল থেকে অন্যত্র এই ক্ষতির পরিমাণ কমবেশি হতে পারে। গবেষকরা দেখেছেন, জলবায়ু পরিবর্তনের জেরে গোটা বিশ্ব কমবেশি ভুগলেও, সুফল কুড়োতে পারে মেরু অঞ্চলের কাছাকাছি থাকা এলাকাগুলির মানুষজন। তাপমাত্রার বিশেষ কিছু হেরফের না হওয়ারই ফসল ঘরে তুলবেন এই অঞ্চলের লোকজন।

    সব চেয়ে বেশি ক্ষতি ট্রপিক্যাল এরিয়ায়

    মেরু অঞ্চলের লোকজন যখন জলবায়ু পরিবর্তনের সুফল ঘরে তুলবেন, তখন ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হবেন নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলের দেশগুলির বাসিন্দারা। কারণ এই অঞ্চলগুলিতে বৈশ্বিক নির্গমন কম। বর্তমানে রোজগারও কম। পটসডাম ইনস্টিটিউটের রিসার্চ ডিপার্টমেন্ট কমপ্লেক্সিটি সায়েন্সের প্রধান তথা সহকারি লেখক অ্যান্ডারস লেভারমান বলেন, “জলবায়ু বৈষম্যের যে প্রভাব পড়ছে তামাম বিশ্বে, তার ওপর আলোকপাত করা হয়েছে আমাদের গবেষণায়। আমরা প্রায় সব জায়গায়ই ক্ষতি দেখতে পেয়েছি। তবে ট্রপিক্যাল এরিয়ার দেশগুলি সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ তারা এমনিতেই উষ্ণমণ্ডলের অধীন। তাই তাপমাত্রার বৃদ্ধি তাদের পক্ষে হবে ভয়ঙ্কর ক্ষতিকর।”

    আরও পড়ুুন: “বাংলায় অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাঙ্ক”, বিস্ফোরক অমিত শাহ

    জলবায়ু পরিবর্তনের জন্য সব চেয়ে কম দায়ী যেসব দেশ, তাদের যে ইনকাম লসের কথা বলা হয়েছে, তা উচ্চ আয়ের দেশগুলির চেয়ে ৬০ শতাংশ বেশি, ৪০ শতাংশ বেশি উচ্চতর নির্গমন করে এমন দেশগুলির চেয়ে। তারা হচ্ছে সেই দেশ, যাদের সম্পদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবও পড়ে কম। ওয়েঞ্জ বলেন, “এই অদূর-মেয়াদি ক্ষতির কারণ হল আমাদের অতীতের নির্গমন। আমাদের প্রয়োজন আরও অনেক বেশি অ্যাডাপটেশন প্রচেষ্টা, যদি আমরা এর ন্যূনতমও এড়িয়ে চলতে চাই। আমাদের নির্গমন উল্লেখযোগ্যভাবে কমাতে হবে এবং তা কমাতে হবে এখনই। যদি তা না হয়, তাহলে এই শতাব্দীর দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক ক্ষতি হবে আরও অনেক বেশি। ২১০০ সালের মধ্যে বিশ্বে এর গড় পরিমাণ হবে ৬০ শতাংশ।” লিভারম্যান বলেন, “এই বিশাল ক্ষতির হাত থেকে বাঁচতে হলে আমাদের নির্ভর করতে হবে রিনিউয়েবল এনার্জির ওপর। এতে একদিকে যেমন আমাদের নিরাপত্তা বাড়বে, তেমনি সাশ্রয় হবে অর্থ। তা না হলে ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন হতে হবে আমাদের। এই গ্রহের তাপমাত্রার পারদ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে তখনই, যখন আমরা তেল, গ্যাস এবং কয়লা পোড়ানো বন্ধ করব (Climate Change)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Sandeshhkhali Incident: ফের সন্দেশখালিতে সিবিআই! কার বাড়িতে ঢুকল এবার?

    Sandeshhkhali Incident: ফের সন্দেশখালিতে সিবিআই! কার বাড়িতে ঢুকল এবার?

    মাধ্যম নিউজ ডেস্ক: কখনও গুলি, বন্দুক উদ্ধার আবার কখনও স্টিং অপারেশন। সপ্তাহে অন্তত একবার সংবাদ শিরোনামে উঠে এসেছে সন্দেশখালি (Sandeshkhali)। সেই জানুয়ারি মাস থেকে সংবাদ শিরোনামে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার এই প্রত্যন্ত এলাকা। সোমবার ৩ সদস্যের প্রতিনিধি দল হাজির হয়েছে সন্দেশখালিতে। এবার জমি মাফিয়ার খপ্পড়ে পড়া দিনু মন্ডল ও হান্নান গাজির বাড়িতে উপস্থিত হন সিবিআইয়ের (CBI) তদন্তকারী দলের সদস্যরা।

    দিনু মণ্ডলের বাড়িতে সিবিআই

    এদিন সিবিআই আধিকারিকদের একটি দল ন্যাজাট থানার শিরিষতলায় দীনু মণ্ডলের বাড়িতে উপস্থিত হন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর শেখ শাহজাহানদের দল বলের বিরুদ্ধে বলপূর্বক (Sandeshkhali Incident) জমি দখলের অভিযোগ ছিল। এর মধ্যে একটি অভিযোগ করেছিলেন দীনু মন্ডল। এদিন তাঁর বাড়িতে জমি সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখতে উপস্থিত হন তদন্তকারিরা। স্থানীয় সূত্রে খবর কাগজপত্র দেখানোর পর দিনু মন্ডল নিজের জমিও ঘুরিয়ে দেখান সিবিআই আধিকারিকদের।

    আরও পড়ুন: ভোটের আবহে ২৩টি দেশের ৭৫ জন প্রতিনিধি ভারতে এলেন

    হান্নান গাজির বাড়িতেও সিবিআই

    উল্লেখ্য বসিরহাটে (Basirhat) জমি দখল মামলার তদন্তভার বর্তমানে রয়েছে সিবিআই আধিকারিকদের হাতে। গোয়েন্দা সংস্থা সূত্রের খবর ইমেলের মাধ্যমে বলপূর্বক জমি দখলের (Sandeshkhali Incident)  অভিযোগ জানিয়েছিলেন তদন্তকারীরা। এদিন ন্যাজাট থানার ঝুপখালি এলাকার হান্নান গাজি নামে এক ব্যক্তির বাড়িতেও উপস্থিত হন সিবিআই আধিকারিকরা। সেখানেও জমি জমা দখল সংক্রান্ত অভিযোগ ছিল। অভিযোগ খতিয়ে দেখেন তদন্তকারিরা। গত মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সন্দেশখালিতে নারী নির্যাতন এবং জমি সংক্রান্ত মামলার তদন্তভার সিবিআইকে গ্রহণ করতে হবে। এরপর অনলাইনে পোর্টাল খুলে ই-মেল মারফত অভিযোগ গ্রহণ শুরু হয়। প্রায় একশোর কাছাকছি অভিযোগ দায়ের হয়। সেই সমস্ত অভিযোগের তদন্ত নেমেছেন সিবিআই আধিকারিকরা। গত বৃহস্পতিবার সন্দেশখালি কাণ্ডে (Sandeshkhali Incident) কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট মুখ বন্ধ খামে জমা দেওয়া হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Calcutta High Court: শিক্ষকদের আদর্শ আচরণবিধি নিয়ে নির্দেশ কলকাতা হাইকোর্টের

    Calcutta High Court: শিক্ষকদের আদর্শ আচরণবিধি নিয়ে নির্দেশ কলকাতা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক-শিক্ষিকাদের আচারণ কেমন হওয়া উচিত তা স্পষ্ট করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সম্প্রতি কলকাতা হাইকোর্ট এক নির্দেশিকায় শিক্ষকদের রাজনীতিতে যুক্ত হয়ে না পড়ারও পরামর্শ দিয়েছে। যে কোনও বিষয়ে রাজনীতি টেনে আনতে মানা করা হয়েছে। সম্প্রতি একটি মামলার শুনানি চলাকালীন,  শিক্ষক-শিক্ষিকাদের কেমন আচরণ মেনে চলতে হবে, সেটি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি শম্পা দত্ত (পাল)। 

    বিচারপতির নির্দেশিকা

    ১। শিক্ষার্থীদের প্রতি সম্মান প্রদর্শন: শিক্ষার্থীদের মর্যাদা ও সুবিচার দিন। সর্বাত্মক এবং পড়াশোনার সহায়ক পরিবেশ গড়ে তুলুন।

    ২। দক্ষতা: পড়ুয়াদের পাঠ্য বিষয়ে দক্ষতা ও যোগ্যতা অবলম্বন এবং শিক্ষাদানের পদ্ধতির ক্ষেত্রেও তার পরিদর্শন জরুরি। 

    ৩। সততা: সততার সঙ্গে পেশাকে বেছে নিন এবং শিক্ষাগত ও প্রশাসনিক ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করুন।

    ৪। পেশাদারিত্ব: শিক্ষার্থী, সহকর্মী এবং কর্মীদের সঙ্গে পারস্পরিক আলাপ-আলোচনায় যথাযথ সীমানা এবং আচরণ বজায় রাখুন।

    ৫। ন্যায্যতা এবং নিরপেক্ষতা: পড়ুয়াদের পড়াশোনা ও কাজকে ইতিবাচক চোখে দেখা এবং গঠনমূলক সদুপদেশ দেওয়া।

    ৬। ধারাবাহিক উন্নতি: পেশাদারি অগ্রবর্তন অর্থাৎ নিজেকে আধুনিক রাখা যাতে আপনার পাঠ্য বিষয়ে কোথায় কী ঘটছে তা যেন আপনার নখদর্পণে থাকে।

    ৭। সহকর্মীদের প্রতি সহানুভবতা: সহকর্মীদের সঙ্গে সহযোগিতা বজায় রাখা এবং শিক্ষা মহলে ইতিবাচক অংশীদারিত্ব গড়ে তোলা।

    ৮। প্রাতিষ্ঠানিক নীতির প্রতি দায়বদ্ধতা: শিক্ষা, গবেষণা ও পড়ুয়াদের সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব নিয়মনীতি অনুসরণ ও পালন করে চলা।

    আরও পড়ুুন: ‘‘অনেক লোককে আজকাল কেনা–বেচা যায়’’, সন্দেশখালির ভিডিও নিয়ে তৃণমূলকে তোপ দিলীপের

    কোন মামলার প্রেক্ষিতে নির্দেশ

    হুগলি উইমেন্স কলেজের প্রিন্সিপালের এক আবেদনের শুনানিতে আদালত এই সুপারিশগুলি দিয়েছে। অধ্যক্ষা তাঁর বিরুদ্ধে আনা কলেজেরই এক অধ্যাপিকার মানহানির মামলা খারিজের আবেদন জানিয়েছিলেন। বিচারপতির পর্যবেক্ষণ, ‘রাজনৈতিক প্রভাবে শিক্ষা প্রদানের প্রাথমিক উদ্দেশ্যকে পুরোপুরি উপেক্ষা করা হয়। এই বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের প্রতিকূল পরিবেশ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার পরিপন্থী। আদালত বলেছে,’এই মামলায় লিখিত অভিযোগে বর্ণিত তথ্যগুলি ধারা ৪৯৯ এর অধীনে নির্ধারিত নবম ব্যতিক্রমের আওতায় আসে এবং এইভাবে ৫০০ ধারার অধীনে অভিযুক্ত অপরাধ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি বর্তমান মামলায় স্পষ্টভাবে অনুপস্থিত।’ সমস্ত নথি পরীক্ষা করে আদালত (Calcutta High Court) বলেছে, অভিযোগকারীর বিরুদ্ধে ক্ষতি করার উদ্দেশ্যে বা জ্ঞান বা বিশ্বাস নিয়ে অভিযোগকারীর সুনাম ক্ষুণ্ণ হতে পারে এমন কোনও কাজের প্রমাণ নেই। মামলাটি খারিজ করে দিয়েছে আদালত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Locket Chatterjee: পান্ডুয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে পথে নামলেন লকেট

    Locket Chatterjee: পান্ডুয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে পথে নামলেন লকেট

    মাধ্যম নিউজ ডেস্ক: হুগলির পান্ডুয়ায় বোমা বিস্ফোরণে (Pandua Bomb Blast) বালকের মৃত্যুর ঘটনায় এবার এনআইএ (NIA) তদন্তের দাবি জানিয়ে পথে নামলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, পুলিশ শুধু বলে যাচ্ছে, তদন্ত হচ্ছে। কিন্তু তিন-চার ঘণ্টা কেটে গেলেও এখনও পুলিশের বম্ব স্কোয়াড এসে পৌঁছল না ঘটনাস্থলে। লকেটের (Locket Chatterjee) পাশাপাশি এদিন ঘটনার প্রতিবাদে জিটি রোড অবরোধ করলেন বিজেপির নেতা-কর্মীরা। উল্লেখ্য চলতি মাসের ২০ তারিখ পঞ্চম দফায় হুগলি লোকসভা কেন্দ্রে ভোট। আর তার আগে এই ঘটনায় তোলপাড় হচ্ছে এলাকা। ভোটের আবহে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

    ঠিক কী ঘটেছিল? 

    সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে পান্ডুয়ায়। সেই সভাস্থল থেকে কিছুটা দুরেই ঘটল ভয়াবহ ঘটনা। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ পান্ডুয়ার তিন্না এলাকার একটি পুকুরপাড় থেকে হঠাৎই প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি পুকুর পাড়ে ছুটে এলে তারা দেখতে পান তিনটি বাচ্চা গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে। মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস। আহত দুই জন রুপম বল্লভ ও সৌরভ চৌধুরী। প্রত্যেকেরই বয়স ১১ থেকে ১৩ এর মধ্যে। এই ঘটনার পরেই এলাকায় যান লকেট (Locket Chatterjee)। ঘটনাস্থল ঘুরে দেখেন। এর পরেই বিস্ফোরণের ঘটনায় এনআইএ (NIA) তদন্তের দাবিতে তিন্না মোড়ের কাছে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি প্রার্থী। 

    লকেটের বক্তব্য (Locket Chatterjee) 

    লকেটে বক্তব্য, ‘‘আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে পান্ডুয়ায়। তাই আমাকে উঠে যেতে বলছে। কিন্তু আমি কী করে উঠব? ওই শিশুর মা আমাকে জিজ্ঞেস করছিলেন, এর পর কী হবে? আমাকে বলছিলেন, ধীরে ধীরে আপনারাও চলে যাবেন তো। পুলিশকে কোনও বিশ্বাস নেই। আমি ঢুকতে গেলাম, বলল ওদিকে যাবেন না। আরও বোম থাকতে পারে, তাহলে বোম স্কোয়াড কোথায়? দু ঘণ্টা আগে থেকে বলছে যে বোম স্কোয়াড এসে গিয়েছে, কিন্তু বোম স্কোয়াড আসেনি। আদৌ বোম স্কোয়াড আসবে? এনআইএ তদন্ত করতে হবে। আশপাশে এ ভাবে বোমা ছড়িয়ে রয়েছে? ভাবতেই পারছি না।’’

    আরও পড়ুন: ঝাড়খণ্ডের মন্ত্রীর পিএ-র পরিচারকের বাড়ি থেকে ২৫ কোটি টাকা উদ্ধার ইডির!

    শমীক ভট্টাচার্যের বক্তব্য 

    লকেটের পাশাপাশি এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, ‘‘গত ১৪ মাসে বোমা বিস্ফোরণে (Pandua Bomb Blast) এই নিয়ে ৯ জন কিশোর বা শিশু মারা গিয়েছে। কেউ বল ভেবে খেলতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে মারা গিয়েছে। শৌচাগারে গিয়ে মারা গিয়েছে। জঙ্গলে পা পড়ে বিস্ফোরণ হয়েছে, সেখানে মারা গিয়েছে। আমরা কোন রাজ্য বসবাস করছি? বারুদের স্তূপের উপর পশ্চিমবঙ্গ। কারণ যে রাজনৈতিক দলটিকে দুভার্গ্যবশত তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে আসা হয়েছে, তাঁদের রাজনীতির ভিতটাই বোমা, হিংসা,সন্ত্রাস, দখলদারি। আজকে তাঁদের কারণে গোটা পশ্চিমবঙ্গে এই অবস্থা তৈরি হয়েছে। বগটুইয়ের ঘটনার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন সমস্ত অফিসারদের ছুটি বাতিল করে দিয়ে, ১৫ দিন সময় দিলাম, সমস্ত অস্ত্র উদ্ধার করো। আর তারপরে কতগুলি বিস্ফোরণ পশ্চিমবঙ্গে হয়েছে?!’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: “সন্দেশখালির মতো ফলতায় জাহাঙ্গির বাহিনী মহিলাদের ওপর অত্যাচার করেছে”, বিস্ফোরক অভিজিৎ দাস

    South 24 Parganas: “সন্দেশখালির মতো ফলতায় জাহাঙ্গির বাহিনী মহিলাদের ওপর অত্যাচার করেছে”, বিস্ফোরক অভিজিৎ দাস

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির মতো দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ডায়মন্ড হারবারে তৃণমূলের হার্মাদ বাহিনী সন্ত্রাস চালাচ্ছে। মহেশতলায় দলীয় কর্মীদের নিয়ে একটি জনসভায় যোগ দিয়ে একথা বলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। এমনিতেই প্রার্থী হওয়ার পর থেকে গোটা লোকসভা কেন্দ্র চষে বেড়়াচ্ছেন তিনি। তৃণমূলের দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণ করছেন তিনি।

    সন্দেশখালির মতো ফলতায় জাহাঙ্গির বাহিনী মহিলাদের অত্যাচার করেছে (South 24 Parganas)

    এদিন জনসভা থেকেই এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালি প্রসঙ্গ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন ডায়মন্ড হারবারের(South 24 Parganas)  বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস সন্দেশখালি নিয়ে বড় বড় কথা বলছে। ফলতা, বিষ্ণুপুর,বজবজে দেখুক কীভাবে তৃণমূলের হার্মাদ বাহিনী সন্ত্রাস চালাচ্ছে। সন্দেশখালিতে শাহজাহান ও তার বাহিনী মহিলাদের ওপর অত্যাচার করেছে। শাহজাহানের মতো ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গির ও তার বাহিনীর দ্বারা কত মেয়ে ধর্ষিত হয়েছে তার হিসাব নেই। আমরা এই সব হার্মাদ বাহিনীর গ্রেফতারের দাবি জানাচ্ছি।” পাশাপাশি তিনি আরও বলেন, “এবারে লোকসভার নির্বাচনে কোনও হিন্দু-মুসলিম বা কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের ভোট নয়, সাধারণ মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ডায়মন্ড হারবার থেকে এই অভিশাপকে সরাবে।”

    আরও পড়ুন: “বাংলায় অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাঙ্ক”, বিস্ফোরক অমিত শাহ

    কর্ম সংস্থানে উদ্যোগ

    তিনি বলেন, “তৃণমূল এখানে কোনও উন্নয়ন করেনি। তৃণমূলের লোকজন শুধু তোলাবাজি করেছে। মানুষ কোনও পরিষেবা পাইনি। এই কেন্দ্রের মানুষ আমাদের ওপর আস্থা রাখে তাহলে ১১টি কোম্পানিকে নিয়ে এসে কর্ম সংস্থানের ব্যবস্থা করব। তৃণমূল শুধু দুর্নীতি করেছে। কর্ম সংস্থানের কোনও ব্যবস্থা করেনি। এই কেন্দ্রের মানুষের অন্যতম ইস্যু হচ্ছে চিকিৎসা ব্যবস্থা উন্নত করা। চিকিৎসার জন্য এই এলাকার মানুষ ভিন রাজ্যে যান। আশা করি, তিন বছরের মধ্যেই এই এলাকায় আমরা এইমস হাসপাতাল করতে পারব। আর এই হাসপাতাল হয়ে গেলে আর এই কেন্দ্রের মানুষদের চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jharkhand: পাহাড়ের বুক চিরে সাপের মতো আঁকাবাঁকা রাস্তা! পর্যটকদের নয়া গন্তব্য পত্রাতু ড্যাম ও ভ্যালি

    Jharkhand: পাহাড়ের বুক চিরে সাপের মতো আঁকাবাঁকা রাস্তা! পর্যটকদের নয়া গন্তব্য পত্রাতু ড্যাম ও ভ্যালি

    মাধ্যম নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডের পর্যটন মানচিত্রে প্রায় নবীন সংযোজন পত্রাতু ড্যাম ও ভ্যালি (Jharkhand)। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ৩০-৩৫ কিমি দূরে অবস্থিত এই ড্যাম বা জল সরবরাহ কেন্দ্রটি প্রকৃতপক্ষে পত্রাতু থার্মাল পাওয়ার ষ্টেশনে জল সরবরাহ করার উদ্দেশ্যেই নির্মিত। নলকারি নদী থেকে সৃষ্ট এই জলাধারের অন্য নাম তাই “নলকারি ড্যাম”। বহু পর্যটকের এখন গন্তব্য হয়ে উঠেছে বলতে গেলে হাতের একেবারে কাছেই এই স্থানটি। কেউ চাইলে রাঁচিতে থেকেও এই জায়গাটি ঘুরে আসতে পারেন। আবার সেখানেও থাকার বেশ কিছু জায়গা রয়েছে।

    অপরূপ নৈসর্গিক সৌন্দর্য (Jharkhand)

    একদিকে ঢেউ খেলানো পাহাড়ের সারি, অপরদিকে সুবিশাল এই ড্যাম। এই অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের টানেই বর্তমানে এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে পত্রাতু ড্যাম ও ভ্যালি। এখানকার অন্যতম প্রধান আকর্ষণ পত্রাতু ভ্যালির পাহাড়ের বুক চিরে চলে যাওয়া সাপের মতো আঁকাবাঁকা রাস্তা (Jharkhand)। অনেকটা সিকিমের জনপ্রিয় সিল্ক রুটের মতোই এই “জিগ জ্যাগ” ভ্যালির ওপর থেকে পত্রাতু ড্যামের দৃশ্য অবলোকন করা যেন এক স্বর্গীয় অনুভুতি।

    প্রকৃতি প্রেমিক পর্যটকের কাছে এক আদর্শ স্থান (Jharkhand)

    এখানকার অন্যতম প্রধান আকর্ষণগুলি হল বার্ড ওয়াচিং, ড্যামের জলে বোটিং, পাহাড়ে ট্রেকিং, ক্যাম্পিং প্রভৃতি। ইচ্ছে হলে এখান থেকেই ঘুরে নেওয়া যায় কাছের জয়ন্তী সরোবর এবং ঝাড়খণ্ডের অন্যতম পবিত্র পঞ্চবাহিনী (েPanchawahini ) মন্দিরও। সব মিলিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩৯২ ফুট উচ্চতায় অবস্থিত এই পত্রাতু প্রকৃতি প্রেমিক পর্যটকের কাছে এক আদর্শ স্থান।

    কীভাবে যাবেন? (Jharkhand)

    যাতায়াত-কলকাতা থেকে রাঁচিগামী যে কোনও ট্রেন ধরে আসতে হবে রাঁচি। রাঁচি থেকে বাস আসছে পত্রাতু। এছাড়া গাড়ি ভাড়া করেও যেতে পারেন।
    থাকা-খাওয়াঃ এখানে রয়েছে হোটেল কৃষ্ণ রেসিডেন্সি (৯৮৩১৩৯০৫২৪), হোটেল রয়্যাল (৯৮৩৬৪৬৮১৭৮), হোটেল পর্যটন বিহার (৮৯৮১৬১২১০০), পত্রাতু লেক ভিউ (০৬৫১-২৩১৮২৮ , ২৩৩১৬৪৩) অথবা যোগাযোগ করতে পারেন ৭৭৩৯০৮৯০৫২ নম্বরে (Jharkhand)। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Commission of India: ভোটের আবহে ২৩টি দেশের ৭৫ জন প্রতিনিধি ভারতে এলেন

    Election Commission of India: ভোটের আবহে ২৩টি দেশের ৭৫ জন প্রতিনিধি ভারতে এলেন

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের সর্ব্বৃহত গণতান্ত্রিক দেশের গণতন্ত্রের উৎসবের (Loksabha Election 2024) সাক্ষী থাকতে ভারতে আসছেন বিদেশি প্রতিনিধিদল। প্রতিনিধিরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ছয়টি রাজ্যে যাবেন। এই রাজ্যগুলি হল মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, কর্নাটক, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ। এই রাজ্যগুলির বিভিন্ন নির্বাচনী এলাকায় নির্বাচন ও সংশ্লিষ্ট প্রস্তুতি পর্যবেক্ষণ করতে পারবে তাঁরা (Election Commission of India)। বিদেশি প্রতিনিধিরা ভারতের নির্বাচনী ব্যবস্থার সূক্ষ্মতা এবং ভারতীয় নির্বাচনের সেরা অনুশীলনগুলির সাথে পরিচিত হবেন।

    ২৩টি দেশের ৭৫ জন প্রতিনিধি ভারতে এসেছেন

    ভারতের নির্বাচন কমিশনের (Election Commission of India) ঐতিহ্য বজায় রেখে স্বচ্ছতার সংস্কৃতি গড়ে তোলা এবং গণতান্ত্রিক দেশগুলির মধ্যে নির্বাচনী অনুশীলনে উচ্চমান বজায় রাখার স্বার্থে ২৩টি দেশের ৭৫ জন প্রতিনিধি ভারতীয় সাধারণ নির্বাচন দেখতে ভারতে রয়েছেন। ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটরস প্রোগ্রামের (IEVP) অংশ হিসেবে তাঁরা ভারতে এসেছেন। নয়াদিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রী রাজীব কুমার এবংইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুর উপস্থিতিতে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়েছিল। প্রতিনিধিরা ভারতের তৃতীয় ও চতুর্থ দফায় নির্বাচনে প্রক্রিয়ায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। তবে চীন ও পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি।

    প্রধানমন্ত্রীর কর্মসূচিতেও অংশ নেওয়ার সম্ভাবনা

    জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সমাবেশেও বিদেশী কূটনীতিকদের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাঁরা প্রচারে শরিক হবেন না। বিজেপি (BJP) বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদের ভারতে আমন্ত্রণ জানিয়েছে। ভারতে কীভাবে ভোট গ্রহণ হয় কতটা নিরপেক্ষ ভোট পরিচালনা হয় এগুলি দেখানো হবে বিদেশি প্রতিনিধি দলকে। পাশাপাশি রাজনৈতিক দলের প্রচার কর্মসূচিও দেখতে পাবেন তাঁরা। নয়া দিল্লিতে আলোচনার পর তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন রাজ্যে গণতন্ত্রের সবচেয়ে থেকে বড় উৎসবের (Loksabha Election 2024) সাক্ষী হতে পারবেন।

    আরও পড়ুন: ভারত জেনোফোবিক! মার্কিন প্রেসিডেন্টকে মুখের মতো জবাব দিলেন জয়শঙ্কর

    শুভেচ্ছা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

    ভারতীয় জনতা পার্টির বৈদেশিক কূটনৈতিক শাখা সূত্রে জানা গিয়েছে, বিজেপির প্রচার কর্মসূচির সাক্ষী হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে ভুটান, মঙ্গোলিয়া, অস্ট্রেলিয়া, মাদাগাস্কার, ফিজি, কিরঘিজস্তান, রাশিয়া, মলদোভা, টিউনিসিয়া, সেশেলস, কম্বোডিয়া, নেপাল, ফিলিপিন্স, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, বাংলাদেশ, কাজাখস্তান, জর্জিয়া, চিলি, উজবেকিস্তান, মালদ্বীপ, পাপুয়া নিউগিনি এবং নামিবিয়ার প্রতিনিধিরা উপস্থিতি নিশ্চিত করেছেন। ইউরোপীয় ইনিয়নের রাজনৈতিক দলগুলিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে নির্বাচন প্রক্রিয়ার চলার কারণে তারা আসতে পারছেন না বলে জানিয়েছেন। তাঁরা ভারতকে (Loksabha Election 2024) সুস্থ নির্বাচন পরিচালনার জন্য শুভেচ্ছা বার্তা পাঠাবেন। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লিতে। একটি দল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির একটি সমাবেশে অংশ নিতে পারেন বলে জানা গিয়েছে (Election Commission of India)। এর আগে হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়ের বিধানসভা নির্বাচনের সময়ও বিদেশি প্রতিনিধি এবং কূটনীতিকদের বিজেপির প্রচার পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারতের মত সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে কীভাবে নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা করা হয় এবং কীভাবে ভোটারদের কিভাবে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করা হয় সেগুলির উপর আকর্ষণ রয়েছে প্রতিনিধিদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mohun Bagan: কোচ থাকছেন হাবাস! মোহনবাগানে আসছেন অস্ট্রেলিয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেন

    Mohun Bagan: কোচ থাকছেন হাবাস! মোহনবাগানে আসছেন অস্ট্রেলিয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেন

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএসএল ট্রফি জিততে না পারলেও দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান। লিগ শিল্ড জিতেছে সবুজ-মেরুন (Mohun Bagan)। মুম্বইয়ের দাপটে ফাইনালে হারতে হলেও আগামী মরশুমে ট্রফি জয়ের লক্ষ্যে ইতিমধ্যে শক্তিশালী দল গঠনে ব্যস্ত সবুজ-মেরুন কর্তারা। কামিন্স, দিমিত্রির পরে আরও এক অস্ট্রেলীয়কে পছন্দ বাগান কর্তাদের। মেলবোর্ন সিটির নামী ফুটবলার জেমি ম্যাকলারেনকে সই করাতে পারে মোহনবাগান। বছরেই সাড়ে চার কোটি টাকা নেবেন বলে জানিয়েছেন জেমি। তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে সদ্য আইএসএল জয়ী মুম্বইও। জেমি যে ক্লাবে বেশি অর্থ পাবেন, সেখানেই যাবেন বলে জানিয়েছেন তাঁর এজেন্ট।

    কে এই জেমি ম্যাকলারেন

    অস্ট্রেলিয়া (এ) লিগের ইতিহাসে সর্বাধিক গোলদাতা ৩০ বছর বয়সি ম্যাকলারেন। কাতার বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। গ্রুপ পর্বে টিউনিশিয়ার বিরুদ্ধে ৬৪ মিনিটে নেমেছিলেন। ডেনমার্কের বিরুদ্ধে নামেন ৮২ মিনিটে। আর্জেন্টিনার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে ৭১ মিনিটে মাঠে নেমেছিলেন ম্যাকলারেন। মেলবোর্ন সিটির হয়ে ১৬৩ ম্যাচে ১১৫ গোল করেছেন তিনি। চার বার সোনার বুট পেয়েছেন তিনি। ট্রফি জিতেছেন ছ’টি। একটি ক্লাবের হয়ে ‘এ’ লিগে ১০০তম গোল করার নজিরও ম্যাকলারেনের দখলে।

    হাবাস কি থাকছেন

    সামনের মরশুমে সবুজ-মেরুন শিবিরে কোচের দায়িত্বে কে থাকবেন তা নিয়েও জল্পনা চলছে। শোনা গিয়েছিল, স্প্যানিশ কোচ হাবাস দলকে ট্রফি জিতিয়ে বিদায় নেবেন কিন্তু খেতাব অধরা থাকায় হয়তো আগামী বছরও মোহন-কোচের ভূমিকায় দেখা যাবে হাবাসকে। ক্লাব সূত্রে জানা গিয়েছে হাবাসকে আরও একবছর রাখতে চান কর্তারা। একটা হারে যে তাঁর সম্পর্কে ধারণা বদলাচ্ছে না, সেটি বেশ পরিষ্কার। মরশুমের মাঝপথে দায়িত্ব নিয়ে মোহনবাগানকে (Mohun Bagan) বদলে দিয়েছিলেন হাবাস-ই, তা ভুলতে নারাজ সবুজ-মেরুন কর্তারা। হাবাস নিজেও থাকতে চান মোহনবাগানে। তবে এও শোনা যাচ্ছে হাবাসকে দলের টিডি হিসেবে রেখে অন্য কোনও লাইসেন্স কোচকে আনা হবে। হাবাসও জানিয়েছেন তিনি ভারত থেকেই কোচিংয়ে ইতি টানবেন।

    হাবাসের বদলি

    সবুজ মেরুন ম্যানেজমেন্ট হাবাসকেই কোচ হিসেবে ধরে রাখতে মরিয়া নতুন মরশুমের জন্য। কিন্তু যদি তিনি সরে দাঁড়ান, তাহলে শোনা যাচ্ছে মোহনবাগানের (Mohun Bagan) কোচ হতে আগ্রহী সের্খিও লোবেরা। ওডিশা এফসির নতুন মরসুমে বাজেট কমাচ্ছে। সেখানে তাই থাকতে নারাজ আইএসএলের আর এক সফল কোচ লোবেরা। বাগান ম্যানেজমেন্টও চায় ভারতে কাজ করা কোনও সফল বিদেশি কোচকে। সেখানে লোবেরাই প্রথম চয়েস।

    আরও পড়ুন: কলকাতায় মুম্বইকে হারালেই প্লে অফে কেকেআর! লখনউ-এর বিপক্ষে বড় জয় নাইটদের

    দল গঠন নিয়ে আলোচনা

    আগামী মরশুমে আরও শক্তিশালী দল চায় মোহনবাগান। দলের তিন বিদেশি বদল হচ্ছেই। হেক্তর ইয়ুৎসে, ব্র্যান্ডন হ্যামিলের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে। তাঁদের রাখা হচ্ছে না। আর্মান্দো সাদিকুর সঙ্গে আর এক বছর চুক্তি থাকলেও চলতি মরশুমে পারফরম্যান্স খারাপ হওয়ার ক্লজ দেখিয়ে আগেই তাঁকে টার্মিনেট করতে পারে ক্লাব। প্রশ্ন, জনি কাউকোরও চুক্তি শেষ। মোহনবাগানে ভারতীয় ফুটবলার বদল হওয়ার খুব একটা সুযোগ নেই। চেন্নাইয়িন এফসি-তে যাচ্ছেন কিয়ান নাসিরি, লালরিনলিয়ানা হামতে। দীপেন্দু বিশ্বাস, রাজ বাস্ফোর, অভিষেক সূর্যবংশী, আমনদীপদের পরে জুনিয়র টিমের আরও কিছু ফুটবলারকে সিনিয়র টিমে তুলে আনতে চাইছে শতাব্দী প্রাচীন ক্লাব। রবিবার কলকাতা ছাড়ার আগে কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস বললেন, ‘‘আরও শক্তিশালী দল গড়ব আমরা। ফুটবলারদের পারফরম্যান্স বিশ্লেষণ করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’’ সূত্রের খবর, নেওয়া হতে পারে এক জন ভারতীয় ডিফেন্ডারও। আগামী সপ্তাহেই হাবাসের সঙ্গে দল গঠন নিয়ে আলোচনায় বসতে পারেন ক্লাব কর্তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

     

  • Amit Shah: “বাংলায় অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাঙ্ক”, বিস্ফোরক অমিত শাহ

    Amit Shah: “বাংলায় অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাঙ্ক”, বিস্ফোরক অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: “অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাঙ্ক।” সোমবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এই মন্তব্য করেন। এর আগে কৃষ্ণনগরে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করেছিলেন তিনি।

    সন্দেশখালি নিয়ে তৃণমূলকে তুলোধনা (Amit Shah)

    অমিত শাহ (Amit Shah) বলেন, শাহজাহানকে জেলের পিছনে যাওয়া উচিৎ ছিল কি না? এখানকার মহিলার ধর্ষণ করা হয়েছে। সন্দেশখালিতে যাঁরা অত্যাচার করেছে তাঁদের যদি মমতা বন্দ্যোপাধ্যায় পাতালেও লুকিয়ে রাখেন আমরা খুঁজে বের করে জেলে ভরব। এই বার আমরা ৩০ সিটের লক্ষ্য রাখছি। আপনারা জেতাবেন তো? ৪০০ পার করাবেন তো। সিএএ চালু হওয়া উচিত তো? মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ-র  যতই বিরোধ করুন আমরা হিন্দু ভাইদের নাগরিকত্ব দেবই। মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে বলছি দুর্গাপুরে জিতবেন না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ধান্দা খুলেছেন। অপরাধীদের জন্য এখানে কেউ কোনও কাজ করতে পারে না। এরা ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতি করেছে। এখানকার মন্ত্রীদের ঘর থেকে ৫০ কোটি টাকার ক্যাশ মেলে। কালকে রাতেও ঝাড়খন্ডের এক মন্ত্রীর ঘর থেকে প্রচুর উদ্ধার হয়েছে। মমতা দিদির কথা মতো কংগ্রেস সরকার চলছিল। রোজদিন পাকিস্তান বাংলাদেশ থেকে আলিয়া- মালিয়া-জালিয়া চলে আসত। বোমাবাজি করত। ওরা ভোট ব্যাঙ্কের জন্য কিছুই বলে না। পুলওয়ামায় হামলার পরই নরেন্দ্র মোদি সার্জিকাল স্ট্রাইক করে পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গিদের শেষ করেছে।

    আরও পড়ুন: অভিষেকের সভার দিনই বোমা বিস্ফোরণে মৃত্যু কিশোরের, উড়ল হাত, শোরগোল

    অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাঙ্ক

    এদিন অমিত শাহ (Amit Shah) বলেন, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিমন্ত্রণ পাঠানো হয়েছিল। ওঁরা যাননি। কারণ ভোট ব্যাঙ্কের জন্য ভয় পায়। ওঁদের ভোট ব্যাঙ্ক কারা জানেন তো? যাঁরা বাংলায় অনুপ্রবেশকারী তাঁরাই ওদের ভোটব্যাঙ্ক। যাঁরা রামের বহিষ্কার করেছে দুর্গাপুরবাসী কি ভোট দেবে? এরপর কর্মীদের উদ্দেশে বলেন, দিলীপ ঘোষের নামে যখন বিজেপিকে ভোট দেবেন সেই সময় মনে রাখবেন আপনারা মোদিজিকে আরও একবার প্রধানমন্ত্রী বানানো।

    নদিয়ায় রোড শোয়ে জনজোয়ার

    এদিন সকালে নদিয়ার কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের হয়ে ভোট প্রচারে আসেন অমিত শাহ (Amit Shah)। কৃষ্ণনগর সদর মোড় থেকে কৃষ্ণনগর এভি হাইস্কুল পর্যন্ত প্রায় এক কিলোমিটারেরও বেশি রোড শো করেন তিনি। এদিন অমিত শাহের পাশে উপস্থিত ছিলেন প্রার্থী অমৃতা রায় এবং কৃষ্ণনগর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস। অমিত শাহ রোডশো চলাকালীন রাস্তার দুপাশে থাকা সাধারণ ভোটারদের উদ্দেশ্যে হাত জোড়ো করেন এবং তাদের ওপর ফুল বর্ষণ করেন। রোড শো শেষ হওয়ার পর প্রায় তিন মিনিট বক্তব্য রাখেন তিনি। এদিন কৃষ্ণনগর শহর জুড়ে রোড শো নিয়ে রাস্তার দুধারে ভিড় উপচে পড়ে। প্রথমেই কর্মীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রদান করেন। এরপরই তিনি বলেন, “আজ সাধারণ মানুষ এবং কর্মীদের যা উৎসাহ দেখছি তাতে আমার মনে হচ্ছে অমৃতা রায় প্রচুর ভোটে জিতবেন।” পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, পশ্চিমবঙ্গে যে দুর্নীতি চলছে সেটা বন্ধ করতে হবে। সেই সঙ্গে কাটমানি এবং ঘুষ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে জঙ্গি হামলার হুঁশিয়ারি! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে জঙ্গি হামলার হুঁশিয়ারি! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) শুরু হতে আর একমাসও বাকি নেই। আর এরই মধ্যে জঙ্গি হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের (Pakistan) একটি জঙ্গি সংগঠন। ফলে নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

    ১ জুন থেকে শুরু হতে চলেছে ২০ ওভারের (T20 World Cup 2024) বিশ্ব যুদ্ধ। আর এই বিশ্বকাপের লড়াইয়ের আগে এবার ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় জঙ্গি হামলা হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে। জানা গেছে বিশ্বকাপ চলাকালীন হতে পারে জঙ্গি হামলা। 

    জঙ্গি হামলার হুঁশিয়ারি (T20 World Cup 2024) 

    ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর রিপোর্ট অনুযায়ী,উত্তর পাকিস্তানের প্রো-ইসলামিক স্টেট (IS) এবার লক্ষ্য করছে খেলাধুলোর অনুষ্ঠানগুলিকে। আইএস-র পাকিস্তান-আফগানিস্তান শাখা আইএস-খোরাসান থেকে ভিডিওর মাধ্যমে নাশকতার বার্তা ছড়াচ্ছে। সেখানে বিভিন্ন দেশের জঙ্গিকাণ্ডের খবর তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে তাদের সমর্থকদের যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে। এক্ষেত্রে তাদের মূল লক্ষ্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের স্টেডিয়ামগুলি।

    ওয়েস্ট ইন্ডিজের বার্তা

    ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এ প্রসঙ্গে জানিয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া দেশের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ এবং দর্শকদের নিরাপত্তার দায়িত্ব তাদের। সেই কাজ তারা করবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিইও জনি গ্রেভস বলেন, “আমরা আইসিসির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। যে কয়েকটি মাঠে বিশ্বকাপ (T20 World Cup 2024) হবে সেই স্টেডিয়ামগুলি সহ স্টেডিয়াম সংলগ্ন বিভিন্ন হোটেলে যাতে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকে তা নিশ্চিত করা হবে। আমি সব দেশকে জানিয়ে দিতে চাই, যে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও দর্শকদের নিরাপত্তা আমাদের প্রধান লক্ষ্য।”

    আরও পড়ুন: ভোটের আগে আবাসের টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি তৃণমূলের, কমিশনে যাবে বিজেপি

     
    উল্লেখ্য, এই প্রথম কোনও বিশ্বকাপে (T20 World Cup 2024) ২০টি দেশ খেলবে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ম্যাচগুলি হবে অ্যান্টিগা ও বারবুডা, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস এবং ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ ও টোবাগোতে। আমেরিকার ফ্লোরিডা, নিউ ইয়র্ক এবং টেক্সাসে শহরেও হবে টি-টোয়েন্টির মহাযুদ্ধ। ৫ জুন নিউ ইয়র্কে ভারতের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের সঙ্গে। আর ৯ জুন নিউ ইয়র্কে রয়েছে ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) হাই টেনশনের ম্যাচ। তবে এই ম্যাচের দর্শকদের উন্মাদনার পাশাপাশি নিরাপত্তার দিকেও নজরে থাকবে আয়োজকদের।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share