Tag: bangla news

bangla news

  • Bangladesh MP Murder: সাংসদের মাথা চার টুকরো করে ছাল ছাড়িয়ে ফেলা হয় শাসনের ভেড়িতে!

    Bangladesh MP Murder: সাংসদের মাথা চার টুকরো করে ছাল ছাড়িয়ে ফেলা হয় শাসনের ভেড়িতে!

    মাধ্যম নিউজ ডেস্ক: এখনও উদ্ধার হয়নি বাংলাদেশের নিহত সাংসদ আনোয়ারুল আজিম আনারের (Anwarul Azim Anar) দেহ কিংবা দেহাংশ। এরই মাঝে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য (Bangladesh MP Murder)। তদন্তকারী সংস্থা সূত্রে খবর সাংসদের মাথার খুলি ফাটিয়ে মোট চার টুকরো করা হয়। মাথার চামড়া ছাড়িয়ে আলাদা করা হয়। পেশাদার খুনিদের মতোই সাংসদ খুনের ঘটনায় নিখুঁত পরিকল্পনা ছিল আমানুল্লাদের। ক্লোরোফর্ম, চপার, ট্রলি ব্যাগ, পলিথিনের প্যাকেট জোগাড় করে সেই পরিকল্পনা কার্যকর করার জন্য ভাড়া করা হয়েছিল কসাই জাহিরকে। সঙ্গে রাখা হয় খুনী দলের আরও তিনজনকে। যারা দেহ লোপাট করার বিষয়ে সাহায্য করেছিল।

    সিআইডির প্রশংসা করলেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান

    বাংলাদেশের সাংসদ খুনের (Bangladesh MP Murder) ঘটনায় তদন্ত কোন দিকে এগোচ্ছে তা নিয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন ওর রশিদ। তিনি বলেন, “সিআইডি খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছে। কসাই নিউটাউনের যে খালটার কথা বলেছে, যেখানে মৃতদেহ ফেলা হয়েছে সিআইডি সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে। যে ফ্ল্যাটে খুন করা হয়েছে সাংসদকে (Anwarul Azim Anar) সেই ফ্ল্যাটের নিকাশি লাইন ভাঙতে বলা হয়েছে। সেখানেও চেক করা হবে। ধৃত অভিযুক্তদের কাছ থেকে এখনও পর্যন্ত যে তথ্য উঠে এসেছে তার ভিত্তিতে কাজ চলছে। বিভিন্ন ডিজিটাল এভিডেন্স হাতে এসেছে।  বাংলাদেশে যারা গ্রেফতার হয়েছিল তাঁদের কাছ থেকে যে তথ্য এসেছিল এখানে মিলিয়ে দেখা হয়েছে। ডিজিটাল এভিডেন্সের সঙ্গে অনেকটাই মিল আছে।”

    মাথার খুলি ও হাড় ফেলা হয় শাসনের ভেড়িতে

    গোয়েন্দাদের তদন্তে উঠে এসেছে, সাংসদের (Anwarul Azim Anar) দেহ থেকে মাংস ও হাড় আলাদা করার পর মাংস ছোট আকারে করে কেটে তা সরানোর দায়িত্ব দেওয়া হোয়েছিল অভিযুক্ত আমানুল্লা, ফয়জল এবং জাহিরের কাঁধে। সেই কাজে তাদের সাহায্য করেন শিলাস্তিও। মুস্তাফিজুরের দায়িত্ব ছিল হাড় এবং মাথা সরিয়ে ফেলা। যাতে তা কোনও ভাবে দেহাংশ খুঁজে না পাওয়া যায়। গোয়েন্দারা জানতে পেরেছেন, মুস্তাফিজুর সেগুলি ব্যাগে ভরে শাসনের দিকে গিয়ে সেখানেই ভেড়িতে ফেলে দেন। দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট এলাকায় দেহাংশ ফেলা হয়েছে বলে দাবি করেছে ধৃত জিহাদ। ধৃতকে জেরা করে গোয়েন্দাদের দাবি, সাংসদের দেহাংশ এবং হাড়-মাথা ফেলা হয়েছে ২ জায়গায়। অন্যদিকে মঙ্গলবার একোয়াটিকা সংলগ্ন খালেও (Bangladesh MP Murder)।

    নিউটাউনের ফ্ল্যাটের নিকাশী প্রণালী ভাঙা হবে

    সিআইডির চাঞ্চল্যকর দাবি, ঢাকা পুলিশের হাতে ধৃত আমানুল্লাই সাংসদকে খুনের (Bangladesh MP Murder) জন্য লোক নিয়োগ করেছিল। যিনি বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের বাল্যবন্ধু খুনের মাস্টারমাইন্ড আখতারুজ্জামানের পরিচিত। আখতারুজ্জামান এখন পালিয়েছে আমেরিকায়। তাঁর হয়ে কাজ করছিল বন্ধু আমানুল্লা।

    আরও পড়ুন: কলকাতায় বাংলাদেশি সাংসদ হত্যাকাণ্ডে নেওয়া হবে ইন্টারপোলের সাহায্য

    নিউটাউনের আবাসনে যেখানে খুনের ঘটনা ঘটে, সেই ফ্ল্যাট পরিদর্শন করেন মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুন ওর রশিদ। তিনি ভিডিও কলে কথা বলেন আমানুল্লার সঙ্গে। কীভাবে নারকীয় হত্যাকাণ্ড (Bangladesh MP Murder) ঘটানো হয়েছে, তা জানার পর ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় যান তিনি। বাংলাদেশের সাংসদকে (Anwarul Azim Anar) খুন করে এখানেই দেহ বা দেহাংশ ফেলা হয় বলে অনুমান পুলিশের। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • TMC Inner Conflict: আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল! পূর্ব বর্ধমানে জখম ৫

    TMC Inner Conflict: আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল! পূর্ব বর্ধমানে জখম ৫

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি চতুর্থ দফায় ভোট পর্ব মিটেছে বর্ধমানে। আর ভোট মিটতেই এবার প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল (TMC Inner Conflict)। পূর্ব বর্ধমানের (East Bardhaman) খণ্ডঘোষ এলাকার ঘটনা। জানা গিয়েছে, ব্লক সভাপতির সঙ্গে বিধায়কের বিরোধের জেরে সোমবার রাতে খণ্ডঘোষের উখরিদের শেরপাড়ায় মারধরের ঘটনায় জখম হন পাঁচ জন। ঘটনার পরে তাদের ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। জখম পাঁচ জনের মধ্যে উখরিদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হাবিবুর রহমান, তার ছেলে সেখ মেহবুব রহমান ওরফে আকাশ ও ভাইপো সেখ মাইনুল রহমান রয়েছেন। 

    ঠিক কী ঘটেছিল? (TMC Inner Conflict)

    মেহবুব রহমানের দাবী তারা খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগের অনুগামী। সেই জন্য ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামের (ফাগুন) নির্দেশে তার অনুগামীরা হঠাৎই আক্রমণ করে। মেহবুব রহমান জানান, তারা গ্রামের শেরপাড়ায় বসে ছিলেন। সেই সময় হঠাৎই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামের নির্দেশে একদল লোক মোটরবাইকে এসে তাদের উপর হামলা চালায়। হামলাকারীদের হাতে ছিল রড লাঠি ও টাঙ্গি। 

    গোষ্ঠী দ্বন্দ্বের কারণ 

    জানা গিয়েছে, ব্লক সভাপতির ভাই ও ছেলে এলাকায় ঠিকাদারি করছে। অপার্থিব ইসলামের সঙ্গে অঞ্চল সভাপতির দ্বন্দ্বের (TMC Inner Conflict) কারণ এই ঠিকাদারি নিয়েই। গোটা ব্লকের সব ঠিকাদারি কাজ করবে অপার্থিব ইসলামের ছেলে ও ভাইপো। আর সেটা নিয়ে বাধা দেওয়াতেই অশান্তির সূত্রপাত।   

    স্থানীয় বাসিন্দার বক্তব্য  

    এ ঘটনায় এলাকার স্থানীয় বাসিন্দা আলি হোসেন মণ্ডল বলেন, “বিধায়কের গোষ্ঠীর সঙ্গে ব্লক সভাপতি অনুগামীদের দ্বন্দ্বের (TMC Inner Conflict) জন্যই গ্রামে মারপিট ও অশান্তি হয়। শেরপাড়ায় অতর্কিতে হামলা চালায় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির লোকজন। জখম পাঁচজনকে প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খণ্ডঘোষ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে প্রথমে তিনজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই বিষয়ে বিধায়ক নবীন চন্দ্র বাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার সঙ্গে যোগাযোগ করা যায় নি। অন্যদিকে ব্লক তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতি অপার্থিব ইসলামের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন, “এই ঘটনার বিষয়ে আমার কিছু জানা নেই। আর গোষ্ঠী কোন্দল (TMC Inner Conflict) বা বিবাদের কোন বিষয়ই নয়।”

    আরও পড়ুন: “বয়স্ক সাংসদ পোজ দিয়ে জল নিকাশির চেষ্টায়”, সৌগতকে খোঁচা শুভেন্দুর

    বিজেপির দাবি 

    অন্যদিকে এ প্রসঙ্গে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “এখানকার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Inner Conflict) দীর্ঘদিন ধরেই চলে আসছে। বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে যারা যুক্ত তাদের নিজেদের মধ্যেই কাটমানি, ভাগ বাটোয়ারা নিয়ে লড়াই আছে। আর এই দুই দলের মধ্যে টেন্ডার নিয়ে কয়েক সপ্তাহ ধরে দ্বন্দ চলছিল। সেই দ্বন্দ্বের কারণেই গতকাল সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। গোটা ঘটনায় এলাকার মানুষ যথেষ্ট ভাবে আতঙ্কিত।” এছাড়াও এদিন তিনি গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন ও তৃণমূলের উচ্চ নেতৃত্বকে দায়ী করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: বাংলা-হিন্দি-ইংরেজি ভাষায় ৮০টি কবিতা বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল কান্দির কন্যা

    Murshidabad: বাংলা-হিন্দি-ইংরেজি ভাষায় ৮০টি কবিতা বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল কান্দির কন্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র দুইবছর ১১ মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল কান্দির (Murshidabad) শ্রীকৃষ্ণপুর গ্রামের কন্যা শিশু ঋতু সরকার। ওই কন্যা শিশু অতি অল্প সময়ে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষার ৮০টি কবিতা বলতে পারে। এছাড়াও ৮০টি সাধারণ জ্ঞানের উত্তর সহ ৩০ ধরনের শাক-সবজী, ৩৫ ধরনের ফলের নাম বলতে-লিখতে পারে। এছাড়াও ৪০ ধরনেরর গাড়ির নাম, ৪৫টি ফুলের নাম, ৩৬টি পশু ও ৩০টি পাখীর নাম সহ বিভিন্ন বিষয়ে বলতে-লিখতে পারদর্শিনী এই কন্যা।

    পরিবারের বক্তব্য (Murshidabad)

    মঙ্গলবার, ডাকযোগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে তার বাড়িতে (Murshidabad) শংসাপত্র এসে পৌঁছায়। এরপর পরিবারে খুশি নেমে আসে। কন্যার বাবা রাজু সরকার কাশ্মীরে বিএসএফ জওয়ান হিসেবে কর্মরত। কন্যার মা মধুশ্রী মোদক সরকার বলেন, “মেয়ের বয়স প্রায় তিন বছর। ওর পারদর্শিতাই আমরা চরম খুশি। আগামীতে আরও বড় কিছু করে দেখানোর জন্য মেয়েকে সেভাবেই তৈরি করছি আমরা। আমার মেয়ের এই পারদর্শিতার নমুনা ভিডিও করে বেশ কিছুদিন আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠিয়ে ছিলাম। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মেয়ের নাম ওঠায় আমি অত্যন্ত আনন্দিত।” এই বিষয়টি জানাজানি হতেই ঋতুদের পরিবারসহ গোটা এলাকায় নেমেছে খুশির হাওয়া।

    আরও পড়ুনঃ মালদায় বারোমাসি কাটিমন আম চাষ করে দিশা দেখাচ্ছেন রাজীব রাজবংশী

    জিনিস ধরে রাখার ক্ষমতা বেশি কন্যার

    পরিবার সূত্রে জানা গিয়েছে, এই ছোট্ট কন্যার পিছনে সব সময় খেলার ছলে ঘুমাবার আগে নিয়মিতভাবে তাকে শিখাতে হতো। এমনিতেই বাচ্চারা পড়াশুনা করতে চায় না, তার উপরে প্রতিটি বাচ্চার মোবাইল দেখার একটা প্রবণতা আছে আর সেগুলোকে কাজে লাগিয়ে যেমন খেলার সময় নিয়ে খেলা করতে করতে, পিছন পিছন ঘুরে ঘুরে তাকে সমস্ত ফল-ফুল, পাখি-জীবজন্তুর নাম ঠিকানা সমস্ত কিছু শেখানো হয়েছে। প্রসঙ্গে মা মধুশ্রী মোদক সরকার বলেন, “একটা বিষয়ে লক্ষ্য রাখতাম মেয়ের যে কোনও জিনিস ধরে রাখার ক্ষমতা অনেক বেশি এবং সেগুলি আয়ত্তে আনতে তার বেশি সময় লাগত না।” ঋতুর বাবা বর্তমানে কাশ্মীরে কর্মরত আছেন বিএসএফ সৈনিক হিসেবে। তিনি বছরে একবার বাড়িতে (Murshidabad) আসেন কিন্তু মেয়ের ব্যাপারে সবসময় কথা বলেন এবং তিনি যেকোনও ব্যাপারে উৎসাহ দান করে থাকেন। আগামী দিনে যাতে মেয়ে পড়াশুনা-খেলায় আরও উন্নতি সাধন করতে পারে সে বিষয়ে তাকে এখন থেকেই পড়াশুনো এবং খেলা, এই দুই বিষয়ে অনুশীলনের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bomb Hoax: অভিনব কায়দায় বোমাতঙ্ক ছড়াল ইন্ডিগোর বিমানে, কীভাবে জানেন?

    Bomb Hoax: অভিনব কায়দায় বোমাতঙ্ক ছড়াল ইন্ডিগোর বিমানে, কীভাবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগো বিমানের বোমাতঙ্ক (Bomb Hoax)। এই বিমানটি ভোর ৫টা ৩৫ নাগাদ ওড়ার কথা ছিল। কিন্তু বোমাতঙ্কের কারণে বিমানটিকে ‘আইসোলেশন বে’তে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের সুরক্ষিত নামিয়ে আনার পর বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড, এবং এভিয়েশন সিকিউরিটি ঘটনাস্থলে পৌঁছায়। ফ্লাইটে বোমা সন্ধানে তল্লাশি চালানো হয়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করে যদিও ওই বিমানে কোন বোমা বা সন্দেহজনক কোন বস্তু খুঁজে পাওয়া যায়নি।  

    যাত্রীরা সুরক্ষিত রয়েছেন

    বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বোমার (Bomb Hoax) হুমকির খবর মেলার পরেই ওই বিমান সংস্থার (Indigo) কর্মীরা বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায়। তড়িঘড়ি অ্যালার্ট জারি করে যাত্রীদের এমার্জেন্সি গেট থেকে বের করে নিয়ে আসা হয়। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে ওই বিমানের নম্বর ছিল ৬ই-২২১১। এরই মাঝে একজন যাত্রী ভয়ে মেনগেট থেকে নিচে লাফিয়ে পড়েন। তিনি সামন্য আহত হয়েছেন। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে জানা গিয়েছে, খবর পেয়ে তাঁদের কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছয়।

    বিমানের শৌচাগারে কাগজে লেখা ‘বোমা’  

    বিমানবন্দরের এক আধিকারিক জানান বিমানটি ওড়ার আগে বিমানের কর্মী শৌচাগারের টয়লেট পেপারের উপর ‘বোমা’ শব্দটি লেখা আছে দেখতে পান। ততক্ষণে যাত্রীরা বিমানে উঠতে শুরু করে দিয়েছিলেন। ওই বিমানের কর্মী ঊর্ধ্বতন আধিকারিকদের বিষয়টি জানান। এর পর বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়।এবং বিমান খালি করে গোটা প্রক্রিয়া শুরু হয়।

    আরও পড়ুন: : “যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে, ততদিন…”, সংরক্ষণ নিয়ে কী বললেন নাড্ডা?

    প্রসঙ্গত এদিন দিল্লির ইন্দিরা গান্ধি বিমানবন্দর ছাড়াও মুম্বাইয়ের তাজ হোটেল এবং ছত্রপতি শিবাজী বিমানবন্দরে বোমা (Bomb Hoax) রাখা আছে বলে এহেন উড়ো ফোন আসে মুম্বাই পুলিশের কাছে। যদিও তল্লাশি অভিযানের পর সেখানেও কিছু মেলেনি। এমনকি কিছু দিন আসে দিল্লির একাধিক স্কুলে বোমা রাখা আছে খবর আসে পুলিশের কাছেও। যদিও তদন্তে সব ক্ষেত্রেই প্রমাণিত সেগুলি ভুয়া ছিল। তবে কী কারণে পর পর বোমাতঙ্কের খবর ছড়ানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: নিউ ইয়র্কে হালকা মেজাজে রোহিতরা! গেলেন না বিরাট, কবে যাবেন কিং কোহলি?

    T20 World Cup 2024: নিউ ইয়র্কে হালকা মেজাজে রোহিতরা! গেলেন না বিরাট, কবে যাবেন কিং কোহলি?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের (IPL) পালা শেষ। এবার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। এবারের আইপিএলের ফাইনালে খেলেননি বিশ্বকাপ টিমে থাকা কোনও ক্রিকেটার। নাইটদের সংসারে রিঙ্কু থাকলেও তিনি এবার রয়েছেন রিজার্ভে। বিশ্বকাপের ভারতীয় দলে (Team India) থাকা প্রথম ব্যাচের ক্রিকেটাররা ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে গিয়েছেন। রোহিত-দ্রাবিড়দের সঙ্গে অবশ্য বিরাট কোহলি (Virat Kohli) মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেননি। তিনি যাবেন দেরিতে। ৩০ মে আমেরিকায় যাওয়ার কথা সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, যুজবেন্দ্র চহালের ও রিজার্ভে থাকা কেকেআরের রিঙ্কু সিংয়ের। তাঁরা ইতিমধ্যেই নিউ ইয়র্কের উদ্দেশে পাড়ি দিয়েছেন।

    কেন গেলেন না কোহলি

    সূত্রের খবর অনুযায়ী, বিরাট কোহলি বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলবেন না। তাঁর ৩০ মে নিউ ইয়র্ক যাওয়ার কথা। আসলে তিনি বোর্ডের কাছে কয়েকদিনের ছুটি চেয়ে নিয়েছেন। বিরাট কোহলি পরিবারকে হয়তো কিছুটা সময় দিতে চান। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘বিরাট কোহলি আগে থেকেই আমাদের জানিয়েছিল যে ও দেরি করে দলের সঙ্গে যোগ দেবে। তাই বোর্ডের তরফে ওর ভিসার দিন দেরি করে রাখা হয়েছে। ৩০ মে সকালের দিকে ওর রওনা হওয়ার কথা। বোর্ড বিরাটের সেই অনুরোধে রাজিও হয়েছে।’

    নিউ ইয়র্কের পথে

    রোহিত শর্মা-সহ দলের বেশির ভাগ সদস্য নিউ ইয়র্কে পৌঁছেছেন। দলের সঙ্গে গিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়-সহ বাকি সাপোর্ট স্টাফেরাও। দলের সঙ্গে গিয়েছেন যশপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মহম্মদ সিরাজ, অক্ষর পটেল, আরশদীপ সিং, রিজার্ভে থাকা শুভমন গিল ও খলিল আহমেদ। তবে বিরাটের যেতে দেরি হচ্ছে। ৩০ মে আমেরিকার বিমানে ওঠার কথা তাঁর। হার্দিক রয়েছেন লন্ডনে। সেখান থেকে সরাসরি আমেরিকায় যাবেন ভারতের সহ-অধিনায়ক। আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছেন রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার যশস্বী জয়সওয়াল, যুজবন্দ্র চাহাল ও আবেশ খান। তাঁদের বিমানবন্দরে হালকা মেজাজে দেখা যায়।

    ট্রফিই একমাত্র লক্ষ্য

    ২০১৩ সালের পর ভারতীয় শিবিরে আর কোনও আইসিসি ট্রফি আসেনি। এবার ট্রফির খরা কাটাতে মরিয়া রোহিত-কোহলিরা। এটাই সম্ভবত দুজনের শেষ বিশ্বকাপ। রোহিত ৩৭ ও কোহলি ৩৫ বেশিদিন বাইশগজে বিচরণ করতে পারবেন না। তাই এবার যে কোনও মূল্যে কাপ আর ঠোঁটের দূরত্ব ঘোচাতে চান তাঁরা। গত একদিনের বিশ্বকাপে ঘরের মাঠে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু শেষ ধাপ পেরনো যায়নি। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় রোহিত-ব্রিগেড। ২ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup 2024)। এবার বিশ্বকাপের (T20 World Cup 2024) আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে আমেরিকার মাটিতে প্রথম ম্যাচ খেলবে ভারত। ৯ জুন মুখোমুখি ভারত-পাকিস্তান। তার আগে ১ জুন ভারত তাদের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Nirmala Sitharaman: “ভারতকে উন্নত দেশে পরিণত করতে বাজেট সংস্কার করা হয়েছে”, বললেন নির্মলা

    Nirmala Sitharaman: “ভারতকে উন্নত দেশে পরিণত করতে বাজেট সংস্কার করা হয়েছে”, বললেন নির্মলা

    মাধ্যম নিউজ ডেস্ক: “গত দশ বছরে মোদি সরকার কেন্দ্রীয় বাজেটের পুনঃসংস্কার করেছে। এতদিন বাজেট বলতে ছিল কেবল খরচের খতিয়ান। মোদি সরকার তাকে পরিণত করেছে সমবণ্টনের ব্লপ্রিন্টে। ভারতকে একটি উন্নত দেশে পরিণত করতে করা হয়েছে এই সংস্কারের পদক্ষেপ।” সোমবার কথাগুলি বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Sitharaman)। তিনি জানান, মোদি সরকার করদাতাদের কষ্টার্জিত প্রতিটি পাই পয়সার মূল্য যাতে ঠিকঠাকভাবে কাজে লাগানো যায়, নিরন্তর সেই চেষ্টাই করে চলেছে। সরকারের সেই কাজের সুফলও যাতে সকলের কাছে পৌঁছায়, সেই ব্যবস্থাও করছে। বাজেটে স্বচ্ছতাই যে মোদি সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে, তা-ও মনে করিয়ে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman)।

    কী বললেন সীতারামণ? (Nirmala Sitharaman)

    তিনি বলেন, “দেশে যে স্বচ্ছ বাজেট পেশ করা হচ্ছে গত দশ বছর ধরে, তার প্রশংসা শোনা গিয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্তাদের কণ্ঠে। এর ফলে দেশ তামাম বিশ্বের বিশ্বাস অর্জন করতে পারছে।” এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী লিখেছেন, “ইন্ডিয়ান জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার বারংবার বাজেট পরবর্তীকালে ধার করে বাজেটের ঘাটতি লুকিয়ে রাখত। তারা ওয়েল বন্ড ইস্যু করত। এতে ভবিষ্যৎ প্রজন্মের ঘাড়ে চাপত ঋণের বোঝা। আমাদের আমলে এসব হয় না। বাজেট কীভাবে ফেভারেবল হয় ইউপিএ সরকার সর্বদাই তার চেষ্টা করত’।

    বাজেটের বিশ্বাসযোগ্যতা

    তিনি বলেন, “গত দশক দেখেছে কেন্দ্রীয় বাজেটের পবিত্রতা এবং বিশ্বাসযোগ্যতা। অতীতের ধারা বদলে এই নয়া ট্রেন্ড শুরু করেছে মোদি সরকার।” এর পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “আমাদের সরকার বাজেটের পুনঃসংস্কার করেছে। বাজেটে বজায় রাখা হচ্ছে স্বচ্ছতা। বাজেটে স্বচ্ছতা বজায় রাখতে স্বচ্ছতা আনা হয়েছে বাজেটারি প্রসেসেও।” তিনি জানান, ২০১৭-’১৮ অর্থবর্ষ থেকে বাজেট পেশ হয়ে আসছে পয়লা ফেব্রুয়ারি। তার আগে বাজেট পেশ হত ফেব্রুয়ারির শেষ দিনে। এতে ব্যয়-চক্র (এক্সপেন্ডিচার সাইকেল) দু’মাস এগিয়ে এসেছে। ট্রেজারি সিঙ্গল অ্যাকাউন্ট (টিএসএ) নিয়ে এসে সরকার ব্যয়ে সংস্কার সাধন করেছে বলেও জানান সীতারামণ। তিনি (Nirmala Sitharaman) জানান, টিএসএ চালু হওয়ায় আজ পর্যন্ত বেঁচেছে ১৫ হাজার কোটিরও বেশি টাকা।

    আর পড়ুন: ১১৩ পাতার চার্জশিট! জমি দখল করে কত কোটি টাকার সম্পত্তি করেছেন শাহজাহান?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Malda: মালদায় বারোমাসি কাটিমন আম চাষ করে দিশা দেখাচ্ছেন রাজীব রাজবংশী

    Malda: মালদায় বারোমাসি কাটিমন আম চাষ করে দিশা দেখাচ্ছেন রাজীব রাজবংশী

    মাধ্যম নিউজ ডেস্ক: বারোমাসি নতুন প্রজাতির কাটিমন আম চাষ করে মালদায় দিশা দেখাচ্ছেন মালদার (Malda) রাজীব রাজবংশী। বারোমাসি আম বলতে যা বোঝায়, কাটিমন তার থেকে আলাদা। বারোমাসি আমে দেখা গেছে বছরে দু’‌বার আম পাওয়া যায়। কিন্তু কাটিমনের ক্ষেত্রে বছরের প্রায় সবদিনই গাছে আম পাওয়া যায়। একদিনও গাছ ফাঁকা থাকার ব্যাপার নেই। অর্থাৎ আম বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছের বাকি জায়গায় মুকুল আসতে শুরু করে। এই মকুল থেকে দানা হয়ে আম বড় হতে শুরু করলে আবার বের হয় মুকুল। বছরের সবসময় এভাবেই চলতে থাকে। আবার স্বাদে যেমন মিষ্টি তেমনই সুগন্ধিযুক্ত।

    এক বিঘা জমিতে ১০০ টির বেশি গাছ (Malda)

    অসময়ের এমন প্রজাতির আম চাষ করে নজির তৈরি করেছেন রাজীব রাজবংশী। নিজের ১ বিঘা জমিতে ১০০টির ওপর গাছ রোপন করেছেন। এখন ফল পেতে শুরু করেছেন তিনি। রাজীবের বাড়ি মালদার (Malda) গাজোল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামে। ২০২০ সাল নাগাদ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের এক চ্যানেলে তিনি কাটিমন আমের চাষ দেখে অনুপ্রাণিত হন। তখন মালদায় সেই অর্থে চাষাবাদ শুরুই হয়নি। অবশেষে তিনি নদিয়ার ট্র‌্যাডিশনাল নার্সারি থেকে ১০৫টি চারা কিনে নিয়ে আসেন। দু’‌বছরের মাথায় মুকুল আসতে শুরু করে। মুকুল ধরার পর প্রায় সাড়ে ৩ মাস সময় লাগে আম পরিণত হতে। আমের আকারও বেশ। খানিকটা বড় আকৃতির ৩টি আমেই ১ কেজির মতো হয়। আবার ছোট আকার হলে ৪-‌৫ টিতে প্রায় ১ কেজি। গাছের পরিচর্যা বলতে বছরে দু’‌বার গোবর সার ও পান্না পরিমাণ মতো দিতে হয়। বৃষ্টির সময় ছত্রাকনাশক এবং রোগ অনুযায়ী কীটনাশক স্প্রে করলেই চলে। তবে নতুন পাতা আসার সময় কীটনাশক বেশি দরকার হয়।

    আরও পড়ুনঃরেমাল বিপর্যয়ে মর্মান্তিক মৃত্যু! কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত বাবা-ছেলে!

    আম চাষির বক্তব্য

    মালদার (Malda) চাষি রাজীব রাজবংশী এই আম চাষ সম্পর্কে বলেন, “কাটিমন আম চাষ বেশ লাভজনক আম চাষ। লক্ষণভোগ আমের মতো সুগন্ধিযুক্ত এবং মিষ্টিতে আম্রপালির মতো। সারা বছর এই আম চাষ করা যায়। বারমাস হয়ে থাকে কিন্তু বারমাসি থেকে মিষ্টি বেশি হয়। আমের আকৃতি বেশ বড় হয়। আমের লাভ জনক ব্যবসায় এই আমের চাষ বেশ কার্যকরী। সকলে চাইলে চাষ করতে পারেন।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “বয়স্ক সাংসদ পোজ দিয়ে জল নিকাশির চেষ্টায়”, সৌগতকে খোঁচা শুভেন্দুর

    Suvendu Adhikari: “বয়স্ক সাংসদ পোজ দিয়ে জল নিকাশির চেষ্টায়”, সৌগতকে খোঁচা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী শনিবারই শহরে সপ্তম দফা তথা ২০২৪ এর লোকসভা ভোটের শেষ দফার ভোট রয়েছে। কিন্তু তার আগেই রবিবার মধ্যরাতে রেমাল ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়েছে শহর ও শহরতলী। একটানা বৃষ্টির প্রভাবে জলমগ্ন হয়েছে কলকাতার একাধিক এলাকা। আর সেই আবহেই এবার তৃণমূল প্রার্থী সৌগত রায়ের (Sougata Roy) জলমগ্ন এলাকা পরিদর্শন নিয়ে খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

    শুভেন্দুর বক্তব্য (Suvendu Adhikari)

    দমদম লোকসভা কেন্দ্রে সাংসদ পদে হ্যাটট্রিক করেছেন সৌগত। এবারও সেই এলাকায় তৃণমূলের প্রার্থী তিনি। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে তাঁর এলাকার জলমগ্ন পরিস্থিতির অবস্থা নিয়েই কার্যত খোঁচা দিয়েছেন শুভেন্দু। শুভেন্দুর বক্তব্য, সৌগতর (Sougata Roy) কাজ দেখে মনে হচ্ছে, তৃণমূলে তিনি নব্য। শুভেন্দু বলেন, ”১৫ বছর ধরে সাংসদ। ১৫ বছর ধরে পুরসভার ক্ষমতায়। ১৩ বছর ধরে রাজ্যে ক্ষমতায়। কিন্তু নির্বাচনের আগে, বেহাল নিকাশি ব্যবস্থার কারণে, জল জমে যাওয়ায় বাঁশ দিয়ে কি খোঁচাচ্ছেন উনিই জানেন! বাঁশটা কিন্তু ভোটারদের চিনিয়ে দিলেন, ১ জুন আপনার জন্য তোলা থাকল।” এক্স হ্যান্ডলে পোস্ট করে এদিন এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। আর পোস্টের ক্যাপশনে শুভেন্দু ‘দুর্বল চিত্রনাট্য’ ও ‘কাঁচা অভিনেতা’ বলে কটাক্ষ করেছেন। সঙ্গে আরও লিখেছেন, ‘বয়স্ক সাংসদ পোজ দিয়ে জল নিকাশির চেষ্টায়।’ 

    ভোট বলেই কি সাংসদের এমন তৎপরতা?- উঠছে প্রশ্ন 

    প্রসঙ্গত, এদিন ঘূর্ণিঝড়ের পরে এলাকা পরিদর্শনে বের হন তৃণমূল প্রার্থী (Sougata Roy)। কখনও সটান পে লোডারের চালকের সিটে বসে পড়ছেন বছর ৭৬-এর সৌগত, আবার কখনও ধুতি গুটিয়ে নর্দমায় বাঁশ নিয়ে জলে জোর খোঁচাখুচি করছেন। আর ভোটের আগে তাঁর এই চিত্রকেই ‘চিত্রনাট্য’ বলে বর্ণনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।   
    অন্যদিকে সৌগত রায়ের (Sougata Roy) এমন কর্মকাণ্ডে প্রশ্ন উঠেছে, ভোট বলেই কি সাংসদের এমন তৎপরতা? যদিও শুধু সৌগত নয়, পে লোডারে তাঁর পাশে দেখা গিয়েছে বরানগর উপ নির্বাচনে এবারের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও।  
      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: আজও ভিজতে পারে শহর! ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আবহাওয়া?

    Weather Update: আজও ভিজতে পারে শহর! ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) প্রভাবে টানা বৃষ্টির পর মঙ্গলবার সকালে আকাশে রোদের দেখা মিলেছে। তবে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী আজ মঙ্গলবার এবং আগামী কয়েকদিনও রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে কম বেশি বৃষ্টির পূর্বাভাস। 

    কোথায় কোথায় বৃষ্টি

    আলিপুর জানিয়েছে (Weather Update), এপার বাংলা ছেড়ে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal) এখন ওপার বাংলার উপর অবস্থান করছে। গত ছয় ঘণ্টায় 20 কিলোমিটার প্রতি ঘণ্টায় পূর্ব ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। সে আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গে এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির কিছু কিছু এলাকায়। ওই সমস্ত জায়গায় জারি থাকছে কমলা সতর্কতা। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু অংশে হতে পারে ভারী বৃষ্টিপাত। সেক্ষেত্রে ওই জেলায় থাকছে হলুদ সতর্কতা। পুরো সপ্তাহ ২৯, ৩০, ৩১ মে এবং ১ জুন উত্তরবঙ্গে ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    শহরের আবহাওয়া

    হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, এদিন শহর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও। তবে লাগাতার বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ অনেকটা নেমে গিয়েছে। এদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৮.৫ ডিগ্রি কম। অন্যদিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।

    আরও পড়ুন: আজ কলকাতায় মেগা রোড-শো মোদির, রয়েছে অশোকনগর ও বারুইপুরে জোড়া সভাও

    আসছে বর্ষা

    হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) পরেই বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। ধীরে ধীরে সক্রিয় হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ইতিমধ্যেই আন্দামানে বর্ষা প্রবেশ করেছে। সব ঠিক থাকলে ৩১ মে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে। এর থেকে চার দিনের হেরফেরও হতে পারে। পশ্চিমবঙ্গে বর্ষা আসতে পারে ১০ জুনের পরে। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ১০৪ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা তুলনামূলকভাবে বেশি। ২০২৩ সালে সারা দেশে বৃষ্টি হয়েছিল প্রায় ৯৪ শতাংশ। এবার তার তুলনায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi Roadshow: আজ কলকাতায় মেগা রোড-শো মোদির, রয়েছে অশোকনগর ও বারুইপুরে জোড়া সভাও

    PM Modi Roadshow: আজ কলকাতায় মেগা রোড-শো মোদির, রয়েছে অশোকনগর ও বারুইপুরে জোড়া সভাও

    মাধ্যম নিউজ ডেস্ক: নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে শুরু, স্বামীজিকে স্মরণ করে শেষ। সপ্তম দফার ভোটের (Lok Sabha Election 2024) আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Roadshow)। আজ, মঙ্গলবার উত্তর কলকাতায় রোড-শো করবেন মোদি। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে তাঁর প্রচার কর্মসূচী রয়েছে। টানা দু’দিনের কর্মসূচি নিয়ে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। এদিন নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন করে শুরু হবে যাত্রা। বিধান সরণী হয়ে স্বামী বিবেকানন্দের বাড়িতে গিয়ে শেষ হবে। স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শেষ করবেন প্রধানমন্ত্রী।

    শহরে মোদির সারাদিন

    বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম সভা হবে দুপুর আড়াইটে নাগাদ উত্তর ২৪ পরগনার অশোকনগরে। এর পরে বিকেল ৪টে বারুইপুরের সভা শেষ করে সন্ধ্যা ৬টা নাগাদ উত্তর কলকাতায় শুরু হবে তাঁর রোড-শো (PM Modi Roadshow)। কলকাতা উত্তর আসনে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে রোড-শো যাওয়ার কথা ছিল শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত। কিন্তু পরে একই পথ থাকলেও শুরু ও শেষের জায়গা বদলে গিয়েছে। শ্যামবাজার থেকে হাতিবাগান হয়ে বিবেকানন্দ রোড ও বিধান সরণির সংযোগস্থলে আসবে মোদির রোড-শো। বিজেপি ঠিক করেছে, এই পথে মোট ৪০ জায়গায় মঞ্চ বেঁধে মোদিকে স্বাগত জানানো হবে। প্রতিটি মঞ্চে বাংলার বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র তুলে ধরা হবে। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি মূর্তির সামনে থেকে এই বর্ণাঢ্য রোড-শো শুরু হবে।

    সাধু-সাক্ষাত প্রধানমন্ত্রীর

    বিজেপি সূত্রে জানা গিয়েছে, রোড-শো শুরুর (PM Modi Roadshow) আগে বিকেল ৫টা নাগাদ মোদি বাগবাজারে সারদা দেবীর বাড়ি (মায়ের বাড়ি)-তে যাবেন। প্রায় ৪০ মিনিট তিনি সারদা ভবনে থাকতে পারেন। সেই নির্দিষ্ট সময়ে বাগবাজার সারদা মায়ের বাড়িতে কয়েকজন সাধু ও মহারাজদের সঙ্গে সাক্ষাৎও করবেন প্রধানমন্ত্রী (PM Modi)। দক্ষিণেশ্বর থেকে কলকাতায় এসে সারদাদেবী এই বাড়িতেই থাকতেন। শোনা যায়, এই বাড়ির ছাদ থেকে নাকি সেই সময় দক্ষিণেশ্বর মন্দির দেখা যেত। বিজেপি সূত্রে খবর, রামকৃষ্ণ মিশনের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে মোদির। প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি কখনই এই বাড়িতে আসেননি। মঙ্গলবার, তিনি প্রথমবার এই বাড়িতে আসবেন। 

    আরও পড়ুন: বিশ্বজুড়ে সামরিক ড্রোনের চাহিদা তুঙ্গে, ২০৩০ সালের মধ্যে বিপুল উৎপাদন ভারতেই

    প্রস্তুতি তুঙ্গে

    ইতিমধ্যে রাজ্য স্তরের প্রধান সারির নেতারা এই নিয়ে বৈঠকে বসেছেন। প্রধানমন্ত্রীর রোড-শোয়ের (PM Modi Roadshow) যাবতীয় বিষয়ে আলোচনা সেরেছেন বিজেপি নেতৃত্ব। নির্বাচনকে (Lok Sabha Election 2024) সামনে রেখে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড-শো এই প্রথম। সেক্ষেত্রে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হবে নির্ধারিত রুট ও সংলগ্ন এলাকা। কর্মসূচি শুরুর অনেক আগে থেকেই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।  সূত্র মারফত জানা গিয়েছে, আগামিকালের রোড-শোর জন্য দিল্লি থেকে এসেছে বিশেষ বুলেটপ্রুফ গাড়ি। গাড়িটি সল্টলেকের বিজেপির কার্যালয়ে রাখা হয়েছে। এছাড়াও রাজ্যে প্রধানমন্ত্রীর কর্মসূচির জন্য দিল্লি থেকে মোট পাঁচটি বিশেষ টিম এসেছে কলকাতায়। এদিনের কর্মসূচি শেষে রাজভবনে রাত কাটাবেন প্রধানমন্ত্রী। এরপর বুধবার মথুরাপুরে আর একটি সভা করতে পারেন তিনি। সুকান্ত এই প্রসঙ্গে বলেন, ‘এই রোড-শো ঐতিহাসিক চেহারা নেবে। রোড-শোয়ে ২ লক্ষের বেশি মানুষের জমায়েত হবে।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share