Tag: bangla news

bangla news

  • Sandeshkhali: আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধারে নামানো হল রোবট, এনএসজি কমান্ডো, আরও চাপে শাহজাহান

    Sandeshkhali: আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধারে নামানো হল রোবট, এনএসজি কমান্ডো, আরও চাপে শাহজাহান

    মাধ্যম নিউজ ডেস্ক: শাহজাহানের ডেরায় বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল সিবিআই (CBI)। বিষ্ফোরক উদ্ধার করতে নামাতে হল রোবট। নামানো হলে এনএসজি কমান্ডো। সন্দেশখালির সরবেড়িয়ার একটি বাড়ির মেঝে ভেঙে উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্রভাণ্ডার। আনুমানিক ১০ থেকে ১৫টি দেশী ও কিছু বিদেশী আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। খোঁজ মিলেছে বস্তা বোঝাই বিষ্ফোরকের। জানা গিয়েছে, ইডির উপর হামলার ঘটনার তদন্তে এসে তৃণমূল পরিচালিত সরবেড়িয়ার আগারহাটি পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁয়ের আত্মীয় আবু তাহের মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। শাহজাহান ঘনিষ্ঠ হাফিজুল খাঁয়ের ভগ্নিপতি হন এই আবু তাহের মোল্লা।

    বেআইনি অস্ত্রের হদিস সিবিআই-এর

    আদালতের নির্দেশে সন্দেশখালির তদন্তভার সিবিআইকে দেওয়া হয়। তদন্তভার নেওয়ার পর বেশ কয়েক বার সন্দেশখালি এসেছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। শেষ শনিবারও সন্দেশখালিতে এসেছিল সিবিআইয়ের দু’টি দল। একটি দল গিয়েছিল থানায়। অন্য দল গিয়েছিল সুন্দরীখালির দিকে। এদিন মল্লিকপুরে আবু তাহের মোল্লার ভেড়ি ঘেরা বাড়িতে আসে তদন্তকারী দল। মূল সড়ক থেকে ভেড়ির আল বরাবর ইট পাতা রাস্তা হয়ে ওই বাড়িতে ঢোকে কেন্দ্রীয় বাহিনী ও তদন্তকারী দল। তদন্তকারী দল এদিন নিজেদের সঙ্গে আধুনিক যন্ত্রপাতি ও কিছু স্ক্যানার নিয়ে এসেছিল। ওই বাড়ির ৫০০ মিটার দুরের একটি বাড়িতেও তল্লাশি চালানো হয়। নির্দিষ্ট সূত্র মারফত খবর পেয়ে বাড়িতে ঢুকে মেঝে স্ক্যান করা হয়। মেঝের নীচে ধাতব ও সন্দেহজনক বস্তু লক্ষ করা যায়। এর পর মেঝে ভাঙার কাজ শুরু হয়। মেঝে ভেঙে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্রের হদিস পায় তদন্তকারীরা। কিন্তু সেই অস্ত্রের পরিমাণ কী তা জানান নি তদন্তকারীরা। অসমর্থিত সূত্রের খবর দেশী ও বিদেশী বেআইনি অস্ত্র ও এক বস্তা বোমা পাওয়া গেছে। এগুলি সক্রিয় নাকি নিষ্ক্রিয় তদন্তকারীরা দেখে নিতে চাইছেন।

    রাজনৈতিক তরজায় বিজেপি-তৃণমূল

    ২০২৪’এর লোকসভার দ্বিতীয় দফা নির্বাচনের দিনে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালিতে। এখনও পাঁচ দফা নির্বাচন বাকি। ১ জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন। এরই মাঝে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন, “ অস্ত্র মজুতের ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের মদত রয়েছে। ভোটের জন্য মজুত করা হয়েছিল অস্ত্র।” পাল্টা তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, “যারা মানুষের রায়ে জিতে আসে তাঁদের অস্ত্রের দরকার হয় না। যারা মানুষের রায়ে প্রত্যাখাত হয়েছে, তাঁদের অস্ত্রের দরকার হয়।”

    প্রচুর পরিমাণে বিষ্ফোরক মজুত অনুমান

    জানা গিয়েছে অস্ত্র মজুতের ঘটনায় পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। ১০০ মিটারের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি সাংবাদিকদের প্রবেশ নিষেধ ছিল এদিন। তবে দিন দুপুরের পরেই বদলে যায় পরিস্থিতি। হঠাৎ গাড়ি ভর্তি করে একদল এনএসজি কমান্ডো আসে এলাকায়। কী কারণে তাঁরা এসেছেন, সেই বিষয় নিয়ে সকলের মুখে কুলুপ। এর পরেই দেখা যায়, মঙ্গল গ্রহে কিংবা চন্দ্রযানে যেমন রোভার নামানো হয়েছিল সেরকম একটি রোবট এগিয়ে যায় ওই মেঝে ভাঙা ঘরের দিকে। এর পরেই সকলের কৌতুহল আরও বাড়তে থাকে। অসমর্থিত সূত্রের খবর, প্রচুর পরিমাণে বিষ্ফোরক মজুত রয়েছে সেখানে। কিন্তু পরিমাণ কতটা? শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তা জানানি কেউই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Barrackpore: নৈহাটির মাতৃসদনে টাকা ঢেলছে সন্দেশখালির সংস্থা! পার্থ- শাহজাহান যোগ নিয়ে বিস্ফোরক অর্জুন

    Barrackpore: নৈহাটির মাতৃসদনে টাকা ঢেলছে সন্দেশখালির সংস্থা! পার্থ- শাহজাহান যোগ নিয়ে বিস্ফোরক অর্জুন

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যরাকপুরের (Barrackpore) তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের (Partha Bhowmick) সঙ্গে সন্দেশখালির (Sandeshkhali) যোগের প্রমাণ রয়েছে তাঁর হাতে ফের বিস্ফোরক মন্তব্য করলেন অর্জুন সিং (Arjun Singh)। সন্দেশখালির একটি বেসরকারি সংস্থা ওএনজিসি’র সিএসআর ফান্ডের টাকা নৈহাটির মাতৃসদনে বিনিয়োগ করেছে। সন্দেশখালির ওই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে শেখ শাহজাহান ঘনিষ্ঠরা যুক্ত দাবি অর্জুন সিংয়ের।

    এক্স হ্যান্ডেলে অর্জুনের বক্তব্য (Barrackpore)

    সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে ব্যরাকপুরের (Barrackpore) প্রার্থী অর্জুন উল্লেখ করেছেন, “ওএনজিসির ‘সিএসআর’ ফান্ডের টাকায় বেশ কিছু জিনিস দান করা হয়েছিল সন্দেশখালির একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘মা সারদা ওমেন এন্ড রুরাল ওয়েলফেরায় সোসাইটিকে’। ওই স্বেচ্ছাসেবী সংস্থা সেই জিনিসগুলি আবার নৈহাটি পুরসভার হাসপাতাল মাতৃসদনকে দান করেছে। এদিন  বিকেলে হালিশহরে ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং এই ঘটনা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। তাঁর প্রশ্ন ওয়েলফেয়ার সোসাইটি রাজ্যের কোনও সরকারি হাসপাতালকে সেগুলো না দিয়ে নৈহাটির মাতৃসদন হাসপাতালকে কেন প্রদান করেছে? এতেই নৈহাটির সঙ্গে সন্দেশখালি যোগের প্রমান ধরা পড়েছে। শিবু হাজরা নৈহাটির কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি কিনেছে দাবি করেন অর্জুন। তিনি আরও জানান আগামী দিনে পার্থ ভৌমিকের সঙ্গে শেখ শাহজাহানের সরাসরি যোগাযোগ প্রমাণ করে দেবেন।

    আরও পড়ুন: ভোটের মুখে এবার উত্তপ্ত ডায়মন্ড হারবার, চলল গুলি, পড়ল বোমা, আহত শিশু-সহ ২

    বিজেপির অভিযোগ

    ব্যরাকপুরের (Barrackpore) প্রার্থী বিজেপি অর্জুন আরও বলেন, “নৈহাটি পুরসভার মাতৃসদন হাসপাতাল রোজগারের একটা কেন্দ্রে হিসেবে পরিণত হয়েছে। অন্য হাসপাতালে যাতে রোগী না নিয়ে যাওয়া হয় তাঁর জন্য চিকিৎসকদের ভয় দেখানো হচ্ছে। তাঁদের বাধ্য করা হচ্ছে এখানে ডিউটি করার জন্য।”  পাল্টা নৈহাটি পুরসভার স্বাস্থ্য দফতরের চেয়ারম্যান ইন কাউন্সিল সনৎ দে বলেন, “ কে আমাদের সরঞ্জাম দিল আমরা দেখতে যাব কেন? ওএনজিসি কাকে টেন্ডার দেবে সেটা তাঁদের ব্যাপার। আমরা তাঁদের (ongc) কাছে ডায়েলিসিসের বিভিন্ন সরঞ্জাম সাহায্য হিসেবে চেয়েছিলাম। কিছু জিনিসের প্রয়োজন ছিল। সেটা পেয়েছি। কিভাবে ওএনজিসি ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করল সেটা তাঁদের ব্যাপার।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IndiGo: লক্ষ্য আন্তর্জাতিক ফ্লাইট! ৩০টি চওড়া এয়ারবাস এ৩৫০-৯০০ বিমান কিনছে ইন্ডিগো

    IndiGo: লক্ষ্য আন্তর্জাতিক ফ্লাইট! ৩০টি চওড়া এয়ারবাস এ৩৫০-৯০০ বিমান কিনছে ইন্ডিগো

    মাধ্যম নিউজ ডেস্ক: এয়ারবাস এ৩৫০-৯০০ বিমানের জন্য রেকর্ড অর্ডার দিল ইন্ডিগো এয়ারলাইন্স। সম্প্রতি এই বিশাল অর্ডারের ঘোষণা করেছে সংস্থা। ভারতের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগো বর্তমানে দ্রুত হারে সম্প্রসারণের পর্যায়ে রয়েছে। ডোমেস্টিক এয়ারলাইন ইন্ডিগো ৩০টি এয়ারবাস (A350-900) এয়ারক্রাফটের জন্য একটি অর্ডার দিয়েছে, যা সংস্থার নেটওয়ার্ককে আরও প্রসারিত করবে। এই চুক্তিটি ভারতের বৃহত্তম এয়ার সংস্থার বহরকে আরও শক্তিশালী করবে।

    বাজার ধরার প্রয়াস

    টাটা গ্রুপ এভিয়েশন সেক্টরে প্রবেশের পর বাজার ধরে রাখতে দ্রুত হারে ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে ইন্ডিগো। একটি বিবৃতিতে, ইন্ডিগো এয়ারলাইন্স এয়ারবাসের সঙ্গে এই অর্ডারের বিশদ ব্যাখা করেছে। সংস্থা জানিয়েছে, যেকোনও এয়ারলাইন এই প্রথম একসঙ্গে এতগুলি বিমান কেনার অর্ডার দিয়েছে। ইন্ডিগো সিইও পিটার এলবার্স এই চুক্তিকে এয়ারলাইন এবং এয়ারবাসের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে উল্লেখ করেছেন। চুক্তির অফিসিয়াল তালিকা মূল্য ৫৫ বিলিয়ন মার্কিন ডলার।

    সংস্থার সাফল্য

    চুক্তির অফিসিয়াল তালিকা মূল্য ৯ বিলিয়ন মার্কিন ডলার। একটি বিবৃতিতে, ইন্ডিগো এয়ারলাইন এয়ারবাসের সঙ্গে এই অর্ডারের বিশদ ব্যাখা করেছে। সংস্থা জানিয়েছে, যেকোনও এয়ারলাইনের কাছে এই অর্ডার খুব গুরুত্বপূর্ণ। ইন্ডিগো জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে ৩০টি এয়ারবাসে ডেলিভারি করা হতে পারে। এই ধরনের বাল্ক ডিলে বিমানগুলি অফিসিয়ালের অর্ধেকেরও কম দামে বিক্রি হয়, বলে জানিয়েছে সংস্থা। এর ফলে ইন্ডিগো অ্যাভিয়েশন ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Weather Update: ‘…হৃদয় তৃষায় হানে রে’! রবিবার থেকে আরও বাড়বে গরম, বৃষ্টি কবে? বলতে পারছে না আলিপুর

    Weather Update: ‘…হৃদয় তৃষায় হানে রে’! রবিবার থেকে আরও বাড়বে গরম, বৃষ্টি কবে? বলতে পারছে না আলিপুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘শুষ্ক কানন শাখে’ ক্লান্ত কপোতেরা ডেকে চলেছে বৈশাখের শুরু থেকেই। নিদ্রাহীন, আরামহীন রাত কাটছে কলকাতা থেকে জেলার। প্রতিদিন বিকেলেই যেন ভয়ের খবর নিয়েই হাজির হচ্ছে হাওয়া অফিস। আরও বাড়ছে গরমের মেয়াদ। কবে মিলবে স্বস্তি। আপাতত তা অজানা। রবিবার থেকে আরও তাপমাত্রা বাড়বে বলে শুক্রবার বিকেলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবাসরীয় সকাল থেকে শহরের তাপমাত্রা একটানা ৪২ ডিগ্রি থাকবে বলে পূর্বাভাস।

    পানাগড়কে টেক্কা পাঁশকুড়ার

    রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত শহরে তাপমাত্রার পারদ দিনের বেলায় টানা ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্র থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতেও থাকবে তীব্র গরম। সঙ্গে অস্বস্তি। শুক্রবার থেকেই সেখানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়াবে। আগামী মঙ্গলবার সেখানে তাপমাত্রা ছুঁতে পারে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। সে ক্ষেত্রে পশ্চিম বর্ধমানের পানাগড়কেও পিছনে ফেলে দিতে পারে পাঁশকুড়া। ভোটের উত্তাপে রাজ্যের উত্তপ্ত জায়গাগুলোর মধ্যেই থাকে পাঁশকুড়া। এবার গরমেও সকলকে টেক্কা দেবে পূর্ব মেদিনীপুরের এই অঞ্চল।

    তাপপ্রবাহের লাল সতর্কতা

    তাপপ্রবাহ থেকে বাঁচবে না দক্ষিণবঙ্গের কোনও জেলাই। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এই সব জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরেও দুই দিনাজপুর এবং মালদহে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে কমলা সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে থাকবে তীব্র গরম। সঙ্গে অস্বস্তি।

    শহরে বেলা পড়লেও হলকা

    ঘরের ভিতরে তীব্র অস্বস্তি, বাইরে চড়া রোদ। এই অবস্থায় দিনের পর দিন সুস্থ থাকাটাই বড় চ্যালেঞ্জ। সকাল সাতটার পর থেকে চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সন্ধ্যার পরও গরম হাওয়া ঠান্ডা হওয়ার কোনও লক্ষণ নেই। ফলে দিনের মতো রাতেও অস্বস্তি চরমে। শহরেবেলা বাড়লে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতায় এই অসহনীয় গরম থাকবে। তারপরেও বৃষ্টি হবে কি না তার কোনও নিশ্চয়তা দেিতে পারছে না হাওয়া অফিস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Birbhum BJP Candidate: বিজেপি প্রার্থী দেবাশিস ধরের  মনোনয়ন বাতিল, লড়াইয়ে এবার দেবতনু

    Birbhum BJP Candidate: বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল, লড়াইয়ে এবার দেবতনু

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে পুরো দমে চলছে ভোটের হাওয়া। আর এরই মধ্যে এবার বীরভূমের (Birbhum) বিজেপি প্রার্থী দেবাশিস ধরের (Debasish Dhar) মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন। আগামী ১৩ মে, চতুর্থ দফায় ভোটগ্রহণ বীরভূম কেন্দ্রে। আর তার আগে শুক্রবার নির্বাচন কমিশনের (Election Commission) তরফ থেকে এই প্রাক্তন আইপিএসের প্রার্থী (Birbhum BJP Candidate) পদ বাতিল করা হয়েছে।

    ঠিক কী কারনে মনোনয়ন বাতিল (Birbhum BJP Candidate)?

    জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে ‘নো ডিউজ’ সার্টিফিকেট না দেওয়ায় বাতিল করা হয়েছে প্রাক্তন আইপিএস দেবাশিসের (Birbhum BJP Candidate) মনোনয়ন। মনোনয়ন (Nomination) বাতিল হওয়া প্রসঙ্গে দেবাশিস জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন তিনি।

    নতুন প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

    তবে কোনও পরিস্থিতিতেই জমি ছাড়তে নারাজ বিজেপি। দেবাশিসের (Birbhum BJP Candidate) মনোনয়ন বাতিল হতেই তড়িঘড়ি ওই আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। নয়া প্রার্থীর নাম দেবতনু ভট্টাচার্য। ২০২১ সালের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন দেবতনু। বিজেপি সূত্রে খবর, এ বারের লোকসভা ভোটে বর্ধমান পূর্ব কেন্দ্রের সাংগঠনিক কাজকর্ম করছিলেন দেবতনু। বুধবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, কালনা, কাটোয়ায় সাংগঠনিক বৈঠকেও ছিলেন তিনি। এরপর বৃহস্পতিবার বিজেপির তরফ থেকে তাঁকে সিউড়িতে চলে আসতে বলা হয়। তারপর ওই দিন তিনি মনোনয়নপত্র জমা দেন।

    আরও পড়ুন:”বিজেপিকে ভোট দিন”, তৃণমূল প্রার্থীর নামে বিতর্কিত লিফলেটে শোরগোল বালুরঘাটে

    আঁচ আগেই পেয়েছিল বিজেপি

    যদিও এমন কিছু যে ঘটতে পারে তার আঁচ আগেই টের পেয়েছিল বিজেপি। বিজেপি (BJP) সূত্রে দাবি করা হয়েছিল, দেবাশিসের (Birbhum BJP Candidate) প্রার্থিপদ নিয়ে কিছু সমস্যা রয়েছে। মূলত নথিপত্র সংক্রান্ত সমস্যা। সেই কারণেই বিকল্প হিসাবে দেবতনুর নাম ভাবা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সাঁইথিয়ার পুনুর গ্রামে ঢোল বাজিয়ে প্রচারে মেতেছিলেন দেবাশিস। ঠিক সেই সময়েই বীরভূম আসনে পদ্ম প্রতীকেই মনোনয়নপত্র জমা দেন দেবতনু ভট্টাচার্য। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায় জানিয়েছিলেন, “কোনও ষড়যন্ত্র করা হতে পারে, তাই এই সিদ্ধান্ত।” আর তার ২৪ ঘণ্টার মধ্যেই বাতিল হল দেবাশিস ধরের প্রার্থী পদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 Cricket: ৩ ওভার ০ রান ৭ উইকেট! টি-২০ ক্রিকেটে নজির ইন্দোনেশিয়ার কিশোরীর

    T20 Cricket: ৩ ওভার ০ রান ৭ উইকেট! টি-২০ ক্রিকেটে নজির ইন্দোনেশিয়ার কিশোরীর

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিষেক ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে নজর কাড়লেন ইন্দোনেশিয়ার ১৭ বছরের মেয়ে। জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড করলেন রোমালিয়া। অভিষেক ম্যাচে ৩.২ ওভার বল করে একটিও রান না দিয়ে ৭ উইকেট তুলে নিলেন তিনি।

    অনন্য নজির

    মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিংয়ের নজির তৈরি করলেন ইন্দোনেশিয়ার ১৭ বছরের অফ স্পিনার রোমালিয়া। অভিষেক ম্যাচে ৩.২ ওভার বল করেছেন ইন্দোনেশিয়ার অফ স্পিনার। তাঁর বলে একটি রানও নিতে পারেননি মঙ্গোলিয়ার ব্যাটারেরা। প্রথম বলেই উইকেট পেয়েছেন তিনি। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল রোমালিয়ার বলে আউট হওয়া সাত ব্যাটারই সাজঘরে ফিরেছেন কোনও রান না করে। এমন নজির পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও নেই। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে একটি ম্যাচে সেরা বোলিংয়ের নজির রয়েছে মালয়েশিয়ার সিয়াজরুল ইজাত ইদরুসের দখলে। গত বছর তিনি চিনের বিরুদ্ধে ৭ উইকেট নিয়েছিলেন ৮ রান খরচ করে

    ১৭ বছর বয়সী এই অফ স্পিনারের আগে মহিলা টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সেরা বোলিং ফিগার ছিল নেদারল্যান্ডসের ফ্রেডেরিক ওভারডিকের নামে। তিনি ২০২১ সালের আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপ জোন কোয়ালিফায়ারে ফ্রান্সের বিপক্ষে ৪ ওভার বল করে ২টি মেডেন দিয়েছিলেন। ৩ রান দিয়ে ৭ উইকেট তুলে নিয়েছিলেন ফ্রেডেরিক। সেই নজির ছাপিয়ে গেলেন রোমালিয়া। তাঁর এই বোলিংয়ে ভর করে বালিতে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে ইন্দোনেশিয়া সহজেই জয় তুলে নেয়। প্রথমে ব্যাট করে ইন্দোনেশিয়া ৫ উইকেট হারিয়ে ১৫১ রান করে। তিনিই ম্যাচের সর্বোচ্চ স্কোরার হন। জবাবে মঙ্গোলিয়া ১৬.২ ওভারে মাত্র ২৪ রানে অলআউট হয়ে যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Balurghat: “বিজেপিকে ভোট দিন”, তৃণমূল প্রার্থীর নামে বিতর্কিত লিফলেটে শোরগোল বালুরঘাটে

    Balurghat: “বিজেপিকে ভোট দিন”, তৃণমূল প্রার্থীর নামে বিতর্কিত লিফলেটে শোরগোল বালুরঘাটে

    মাধ্যম নিউজ ডেস্ক: (South Dinajpur) দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট (Balurghat) লোকসভা আসনের প্রার্থী বিপ্লব মিত্র প্রয়োজনে বিজেপিকে ভোট দিতে বলছেন। এমনই বিতর্কিত লিফলেট ছড়িয়ে পড়ল শুক্রবার। এই পোস্টারে যাকে খুশি ভোট দিন, প্রয়োজনে বিজেপিকে (BJP) ভোট দিন এই জাতীয় আবেদন ছিল। লিফলেট দেখে কার্যত ভিমড়ি খেয়েছেন খোদ তৃণমূল প্রার্থী।

    লিফলেটে কী লেখা ছিল (Balurghat)?

    এদিন সকালে প্রথম এধরণের লিফলেট চোখে পড়ে স্থানীয়দের। দুপুর গড়াতেই হইচই পড়ে যায় বালুরঘাট লোকসভা কেন্দ্রে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে কারা এই পোস্টটা ছড়িয়ে দিল। দ্বিতীয় দফার ভোটে এহেন লিফলেট বিতর্কে চাপে পড়ে যান তৃণমূল প্রার্থী। বিতর্কিত ওই লিফলেটে লেখা ছিল, “নমস্কার আমি বিপ্লব মিত্র (Biplab Mitra)। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট (Balurghat) লোকসভা আসনের তৃণমূল প্রার্থী ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। এই লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার কোন ইচ্ছেই আমার ছিল না। কারণ আমি জানতাম আমার দলের অন্দরে এই প্রচুর গুপ্ত শত্রু আমাকে নানাভাবে হারানোর চক্রান্ত চালাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বারবার অনুরোধে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য হয়েছি। নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়ে দুর্নীতির ঘটনায় ও সম্প্রতি হাইকোর্টের নির্দেশে কয়েক হাজার যুবকের চাকরি চলে যাওয়ার ঘটনায় আমি ধিক্কৃত হচ্ছি। এই কেন্দ্রের ভোটারদের কাছে আমার অনুরোধ আপনারা সুচিন্তিতভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনারা চাইলে বিজেপিকেও ভোট দিতে পারেন। পরবর্তীতে আমাকে কোনরকম দোষারোপ করবেন না।”

    তৃণমূল নেতার বক্তব্য

    ভোটের সকালে এমন লিফলেট ছড়িয়ে পড়ায় হৈচৈ পড়ে যায় বালুরঘাটে (Balurghat)। এই লিফলেট দেখে খোদ তাজ্জব বনে যান তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। বর্ষীয়ান এই তৃণমূল নেতা বলেছেন, “আমি আশ্চর্য হয়ে গেছি। এই ঘটনায় আমার সন্দেহ বিজেপির কেও এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। বিজেপি প্রার্থীর নজরে এই লিফলেট এলে সঙ্গে সঙ্গে নিন্দা করে তার বিবৃতি দেওয়া উচিত। এই লিফলেট থেকে বিজেপির ফায়দা হচ্ছে। তারা কথায় কথায় সিবিআই তদন্ত চেয়ে বসেন। এবার এটা সিবিআই তদন্ত করে দেখুক।”

    আরও পড়ুন: ভারতে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা! কবে থেকে, কোথায় চলবে জানেন?

    আরও একটি লিফলেট!

    উল্লেখ্য তৃণমূল প্রার্থীর নামে বিতর্কিত লিফলেট ছড়ানোর খবর চাউর হওয়ার পরেই দেখা যায় আরও একটি লিফলেট ছড়িয়ে পড়েছে। এই লিফলেট ছিল বালুরঘাটের (Balurghat) বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের নামে। তৃণমূল নেতার সন্দেহ প্রথম লিফলেট যিনি বা যারা বিলি করেছে তাঁরাই পরেরটাও ছড়িয়েছে। যদিও বিজেপি শিবিরের মতে বিপ্লব মিত্রের বিরোধী শিবিরের তৃণমূলের কোনও গোষ্ঠীর লোকেরা প্রথম লিফলেটটি ছড়িয়ে থাকতে পারে। পাল্টা বিপ্লব মিত্রের গোষ্ঠীর লোক ড্যামেজ কন্ট্রোলে নেমে বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল তোলার উদ্দেশ্যে দ্বিতীয় লিফলেটটি ছড়িয়ে থাকতে পারেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: মনমোহনের পুরানো ভিডিও শেয়ার করে কংগ্রেসকে আক্রমণ শানাল বিজেপি

    BJP: মনমোহনের পুরানো ভিডিও শেয়ার করে কংগ্রেসকে আক্রমণ শানাল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীকে ‘ন্যায়পত্র’ (কংগ্রেসের ইস্তাহার) নিয়ে বোঝাবেন বলে সময় চেয়ে দু’পাতার একটা চিঠি লিখেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তার প্রায় সঙ্গে সঙ্গেই কংগ্রেসকে নিশানা করল বিজেপি (BJP)। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের করা একটি মন্তব্যের ভিডিও প্রকাশ্যে নিয়ে এল মোদি-শাহ-নাড্ডার দল।

    বিজেপির ‘সিংহ-বাণ’! (BJP)

    ভিডিওটি ২০০৯ সালের এপ্রিল মাসের। তাতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, “সংখ্যালঘুরা, বিশেষত মুসলমান সংখ্যালঘুরা, তাঁরা যদি গরিব হন, তাহলে দেশের সম্পদের ওপর তাঁদের দাবি সর্বাগ্রে।” সম্পদের পুনর্বণ্টনের যে পরিকল্পনার কথা ইস্তাহারে জানিয়েছে কংগ্রেস, তার প্রেক্ষিতেই বিজেপির এই ‘সিংহ-বাণ’। ভিডিওটি (যার সত্যতা যাচাই করেনি মাধ্যম) শেয়ার করে ট্যুইট-বার্তায় বিজেপি বলেছে, “লোকসভা  নির্বাচন চলাকালীন মনমোহন সিংহ আবারও তুলেছেন তাঁর সেই বক্তব্য জাতীয় সম্পদের ক্ষেত্রে বিশেষত দরিদ্র মুসলমানদের অগ্রাধিকার থাকা উচিত। তিনি বলেছিলেন যে তিনি তাঁর আগের মন্তব্যে অনড়, যে দেশীয় সম্পদের ওপর প্রথম অধিকার থাকা উচিত মুসলমানদের।”

    কী বললেন প্রধানমন্ত্রী?

    সম্প্রতি (BJP) কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদা বলেছিলেন, “আমেরিকার ধাঁচে  এদেশেও চালু করা যেতে পারে কোনও ব্যক্তির মৃত্যুর পর তাঁর সম্পত্তির ৪৫ শতাংশ হয়ে যাবে দেশের। বাকিটা তাঁর উত্তরসূরীদের।” কংগ্রেস নেতার এহেন মন্তব্যকে হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সম্প্রতি এক জনসভায় তিনি অভিযোগ করেছিলেন, মানুষের কষ্টার্জিত অর্থ কেড়ে নিতে চায় কংগ্রেস। সেই অর্থ অনুপ্রবেশকারী ও বড় পরিবারগুলিকে ভাগ করে দিতে চায় তারা। প্রধানমন্ত্রী বলেন, “এর অর্থ হল, তারা সম্পদ সংগ্রহ করবে, আর বিলি করবে তাদের যারা অনুপ্রবেশকারী, অনেক ছেলেমেয়ে আছে। আপনি কি চান আপনার কষ্টার্জিত অর্থ অনুপ্রবেশকারীদের বিলি করা হোক? আপনি কি এটা মেনে নেবেন?  কংগ্রেসের ইস্তাহারে কিন্তু এমনটাই বলা হয়েছে।”

    আরও পড়ুুন: “পরের জন্মে বাংলায় জন্মগ্রহণ করব,” কর্মীদের উচ্ছ্বাস দেখে আপ্লুত মোদি

    এই ইস্যুতে কংগ্রেসকে নিশানা করেছেন বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডাও। তাঁর অভিযোগ, এভাবে কংগ্রেস তফশিলি জাতি-উপজাতি এবং অন্যান্য পিছড়েবর্গদের অধিকার কেড়ে নিয়ে মুসলমানদের দিতে চাইছে। কংগ্রেসের এটাই লুকোনো অ্যাজেন্ডা। কংগ্রেসের বিরুদ্ধে তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ বরাবর করে এসেছে বিজেপি। এবারও তার অন্যথা হয়নি। নাড্ডা বলেন, “তফশিলি জাতি-উপজাতির মানুষ যে সংরক্ষণের সুবিধা ভোগ করেন, মুসলমানদের তা পাইয়ে দিতে (BJP) এভাবে গ্রাউন্ডওয়ার্ক করছে কংগ্রেস।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sri Ramakrishna Kathamrita: “মাস্টার দেখিলেন, একঘর লোক নিস্তব্ধ হইয়া তাঁহার কথামৃত পান করিতেছেন”

    Sri Ramakrishna Kathamrita: “মাস্টার দেখিলেন, একঘর লোক নিস্তব্ধ হইয়া তাঁহার কথামৃত পান করিতেছেন”

    তব কথামৃতং তপ্তজীবনং, কবিভিরীড়িতং কল্মষা পহম্‌।

    শ্রবণমঙ্গলং শ্রীমদাততং, ভুবি গৃণান্তি যে ভূরিদা জনাঃ।।

    গঙ্গাতীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি। মা-কালীর মন্দির। বসন্তকাল, ইংরেজী ১৮৮২ খ্রীস্টাব্দের মার্চ মাস। ঠাকুর জন্মোৎসবের কয়েক দিন পরে। শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ্‌ কুক সঙ্গে ২৩শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার (১২ই ফাল্গুন, ১২৮৮, শুক্লাষষ্ঠী) ঠাকুরের স্টীমারের বেড়াইয়াছিলেন—তাহারই কয়েকদিন পরে। সন্ধ্যা হয় হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। দেখিলেন একঘর লোক নিস্তব্ধ হইয়া তাঁহার কথামৃত (Sri Ramakrishna Kathamrita) পান করিতেছেন। ঠাকুর তক্তপোশে বসিয়া পুর্বাস্য হইয়া সহাস্যবদনে হরি কথা কহিতেছেন। ভক্তেরা মেঝেয় বসিয়া আছেন।

    মাস্টার দাঁড়াইয়া অবাক্‌ হইয়া দেখিতেছেন। তাঁহার বোধ হইল যেন সাক্ষাৎ শুকদেব ভগবৎ-কথা কহিতেছেন, আর সর্বতীর্থের সমাগম হইয়াছে। অথবা যেন শ্রীচৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্তসঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নামগুণকীর্তন করিতেছেন। ঠাকুর (Sri Ramakrishna Kathamrita) বলিতেছেন, “যখন একবার হরি বা একবার রামনাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই জেনো যে সন্ধ্যাদি কর্ম—আর করতে হবে না। তখন কর্মত্যাগের অধিকার হয়েছে—কর্ম আপনা আপানি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রামনাম, কি হরিনাম, কি শুদ্ধ ওঁকার জপলেই হল।” আবার বলিলেন, “সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়। গায়েত্রী আবার ওঁকারে লয় হয়।”

    মাস্টার সিধুর সঙ্গে বরাহনগরের এ-বাগান ও-বাগান বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। আজ রবিবার অবসর আছে, তাই বেড়াইতে আসিয়াছেন; শ্রীযুক্ত প্রসন্ন বাঁড়ুজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন। তখন সাধু বলিয়াছিলেন, “গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে-বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস (Sri Ramakrishna Kathamrita) আছেন।”

     

    বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন। মাষ্টার অবাক্‌ হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা কি সুন্দর স্থান! কি সুন্দর মানুষ! কি সুন্দর কথা! এখান থেকে নড়তে ইচ্ছা করছে না।” কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন, “একবার দেখি কোথায় এসেছি। তারপর এখানে বসব।” (Sri Ramakrishna Kathamrita)

     

    তথ্যসূত্রঃ শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত, ২য় পরিচ্ছেদ, প্রথম দর্শন

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ৫০টিরও বেশি বুথে পুনরায় ভোট করতে কমিশনে অভিযোগ জানালেন রাজু বিস্তা

    Lok Sabha Election 2024: ৫০টিরও বেশি বুথে পুনরায় ভোট করতে কমিশনে অভিযোগ জানালেন রাজু বিস্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় বাহিনীকে ঠুঁটো জগন্নাথ করে পুলিশ নিয়ে চোপড়ার সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। শুক্রবার দ্বিতীয় দফার ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এমনই অভিযোগ করলেন দার্জিলিং (Darjeeling) কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। চোপড়া উত্তর দিনাজপুর জেলা হলেও লোকসভার নিরিখে এই বিধানসভা দার্জিলিং কেন্দ্রের মধ্যে পড়ে। এদিন তিনি বলেন, “চোপড়ায় ভোট (Lok Sabha Election 2024) হচ্ছে না। তৃণমূলের সন্ত্রাস চালাচ্ছে। তাই, চোপড়া সহ দার্জিলিং লোকসভা আসনে ৫০ টিরও বেশি বুথে পুনরায় ভোট করার দাবি জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে।”

    চোপড়ায় তৃণমূলের গুন্ডারা প্রকাশ্যে বন্দুক নিয়ে ঘুরছে (Lok Sabha Election 2024)

    শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে (Lok Sabha Election 2024) দার্জিলিং আসনেও ভোট চলছে। উত্তর দিনাজপুর জেলার চোপড়া এই কেন্দ্রের অন্তর্গত। এদিন সকাল থেকে বুথে বুথে ঘুরছেন রাজু বিস্তা। শিলিগুড়িতে একটি বুথ পরিদর্শনের পর রাজু বিস্তা বলেন, চোপড়ায় তৃণমূলের গুন্ডারা প্রকাশ্যে বন্দুক নিয়ে ঘুরছে। ভোটারদের বুথে যেতে দিচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীকে ঠুঁটো জগন্নাথ করে পুলিশকে সঙ্গে নিয়ে চোপড়ায় গণতন্ত্রকে হত্যা করছে তৃণমূল। এখানে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। চোপড়ার সঙ্গে পাহাড়েরও কয়েকটি বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হয়নি। এরকম ৫০ টিরও বেশি বুথে ভোট হচ্ছে না। তাই, ওই সব বুথে পুনরায় ভোট করার দাবি জানিয়েছি নির্বাচন কমিশনকে।

    আরও পড়ুন: “তৃণমূল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে”, চাকরি বাতিল ইস্যুতে তোপ মোদির

    সকাল থেকেই বিতর্ক চোপড়ায়

    এদিন ভোট (Lok Sabha Election 2024) শুরু হতেই চোপড়া বিতর্কে জড়িয়ে পরে। চোপড়ার একটি বুথে ভোটাররা কোথায় ভোট দিচ্ছেন তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার খবর ছড়িয়ে পড়ে। অভিযোগ, ইভিএমের পিছনে ক্যামেরা রাখা আছে। ভোটার কোথায় ভোট দিচ্ছেন সেই ছবি ক্যামেরায় ধরা পড়ছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিজেপির অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে তৃণমূল এই কাজ করেছে। রাজু বিস্তা বলেন, তৃণমূল নেতা হামিদুর রহমান নিজে বড়লোক হওয়ার জন্য গরিব মুসলিমদের এভাবে ভোটাধিকার কেড়ে নিচ্ছেন।

     শিলিগুড়ির মেয়রকে হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর

    বৃহস্পতিবার রাত পর্যন্ত বিজেপি ভোটারদের মধ্যে টাকা বিলি করেছে বলে শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব এই অভিযোগ করেছেন। এদিন এই প্রসঙ্গে রাজু বিস্তা বলেন, তৃণমূল পরাজয় নিশ্চিত বুঝেই বিজেপির বিরুদ্ধে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে। গোর্খারা তাদের নিজস্ব টাকা নিয়ে যাওয়ার পথে তৃণমূল পুলিশ দিয়ে চক্রান্ত করে সেই টাকা আটকে নানান রকমের গল্প বানাচ্ছে। গৌতমদা’কে  বলব, কাচের ঘরে বসে ঢিল ছুঁড়বেন না।  আপনি এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকুন, না হলে আমিও মুখ খুলব আপনার বিরুদ্ধে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share