Tag: bangla news

bangla news

  • Air Taxi: ভারতে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা! কবে থেকে, কোথায় চলবে জানেন?

    Air Taxi: ভারতে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা! কবে থেকে, কোথায় চলবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার শুধু রাস্তায় নয়, আকাশে উড়বে ট্যাক্সি (Air Taxi)। অভাবনীয় চিন্তাভাবনা ইন্ডিগোর। রাজধানীর রাস্তার যানজট এড়িয়ে মাত্র সাত মিনিটেই পৌঁছে যাওয়া যাবে কনট প্লেস থেকে গুরুগ্রাম। এই পরিষেবা আনতে আমেরিকার আর্চার অ্যাভিয়েশনের সঙ্গে কাজ চালাচ্ছে ইন্টারগ্লোব। ইন্ডিগোর (Indigo) মূল সংস্থা ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ এবং ইউএস-ভিত্তিক আর্চার এভিয়েশন ভারতে একটি ইলেকট্রিক এয়ার ট্যাক্সি পরিষেবা (Air Taxi) চালু করতে চলেছে।

    কোন কোন রাজ্যে চালু হবে এই পরিষেবা (Air Taxi)?

    সংস্থার তরফে জানা গেছে, দিল্লির পাশাপাশি প্রথম দফায় এই একই পরিষেবা (Air Taxi) চালু করা হবে মুম্বই এবং বেঙ্গালুরুতে। এই উড়ানগুলির বিশেষত্ব হল, এগুলি একেবারে ভার্টিক্যালি অর্থাৎ উল্লম্বভাবে টেক অফ ও ল্যান্ডিং করতে পারে। ঠিক যেমনটা হেলিকপ্টার ওঠানামা করে। শুধু আওয়াজ অনেকটা কম। পাইলট-সহ পাঁচ জন যাত্রী বহন করার ক্ষমতা রাখবে এই উড়ানগুলি। কোম্পানির অন্য একজন কর্মকর্তা বলেছেন যে এই বিমানটিতে ছয়টি ব্যাটারি প্যাক থাকবে যা ৩০-৪০ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। এক মিনিট চার্জ হবে মোটামুটি এক মিনিটের ফ্লাইটের সমান। আর্চার এভিয়েশন আপাতত ২০০ টি উড়ন্ত ট্যাক্সি (Air Taxi) সরবরাহ করবে। এমন ২০০টি এয়ারক্র্যাফ্টের জন্য খরচ হচ্ছে ৮ হাজার ৩০০ কোটি টাকারও বেশি। জানা যাচ্ছে, ২০২৬ সালের মধ্যেই ভারতে সম্পূর্ণ বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি (Electric Air Taxi) পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ। সংস্থা সূত্রে খবর, ডিজিসিএ এই পরিষেবায় ছাড়পত্র দিলেই পরিষেবা চালু করে দেওয়া হবে।

    আরও পড়ুন: ভোট শুরু হতেই অশান্ত রায়গঞ্জ, দলের কর্মীকেই মারধর তৃণমূল কোঅর্ডিনেটরের

    আকাশপথে ট্যাক্সি যাত্রায় খরচ কত?

    তবে আকাশপথে ট্যাক্সি (Air Taxi) যাত্রায় খরচ কিন্তু নাগালের মধ্যেই থাকছে। আর্চার অ্যাভিয়েশন সূত্রের খবর, দিল্লির (Delhi) কনট প্লেস থেকে হরিয়ানার গুরুগ্রাম পর্যন্ত সাত মিনিটের যাত্রাপথে খরচ পড়বে মাত্র ২-৩ হাজার টাকা। অর্থাৎ সাধ্যের মধ্যেই হবে এই পরিষেবা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Delhi High Court: স্বামীর মৃত্যুর পর সম্পত্তিতে নিরঙ্কুশ অধিকার নেই স্ত্রীর, রায় দিল্লি হাইকোর্টের

    Delhi High Court: স্বামীর মৃত্যুর পর সম্পত্তিতে নিরঙ্কুশ অধিকার নেই স্ত্রীর, রায় দিল্লি হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বামীর মৃত্যুর পর তাঁর সম্পত্তি ভোগ করতে পারেন কোনও হিন্দু মহিলা। কিন্তু সেই সম্পত্তির ওপর নিরঙ্কুশ অধিকার থাকবে না তাঁর। একটি মামলায় রায় দিতে গিয়ে শুক্রবার এমনই মন্তব্য করল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)।

    কী বলছে আদালত? (Delhi High Court)

    আদালত জানিয়েছে, কোনও হিন্দু মহিলার নিজস্ব কোনও আয় না থাকলে স্বামীর মৃত্যুর পর তিনি সেই সম্পত্তি ভোগ করতে পারেন। তবে স্ত্রী ছাড়াও প্রয়াত ব্যক্তির অন্য কোনও উত্তরাধিকার থাকলে তাঁর সম্পত্তির ওপর স্ত্রীর নিরঙ্কুশ অধিকার থাকে না। তাই ওই সম্পত্তি তিনি বিক্রি কিংবা স্থানান্তর করতে পারেন না। প্রয়াত স্বামীর সম্পত্তি নিয়ে স্ত্রী কী কী করতে পারেন, আর কী কী করতে পারেন না, তাও জানিয়েছে আদালত (Delhi High Court)।

    অধিকার আইনস্বীকৃত হলেও নিরঙ্কুশ নয়

    দিল্লি হাইকোর্ট জানিয়েছে, স্বামীর মৃত্যুর পর তাঁর সম্পত্তিতে হিন্দু মহিলার অধিকার আইনস্বীকৃত। তা ওই মহিলার অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করে। স্বামীর মৃত্যুর পর তাঁকে যাতে সন্তানদের ওপর নির্ভর করতে না হয়, তাই এই আইন। এসব ক্ষেত্রে স্ত্রী মৃত স্বামীর সম্পত্তি ভোগ ও তা থেকে আয়ও করতে পারেন। কিন্তু এর অর্থ, ওই সম্পত্তিতে তাঁর নিরঙ্কুশ অধিকার নয়। যে মামলার বিচার করতে গিয়ে এহেন মন্তব্য করেছে দিল্লি হাইকোর্ট, তাতে এক ব্যক্তি মারা যাওয়ার আগে তাঁর সম্পত্তি বিশদে উইল করে গিয়েছেন। তাতে বলা হয়েছে, তাঁর মৃত্যুর পর তাঁর স্ত্রী আমৃত্যু ওই সম্পত্তি ভোগ করবেন। এই উইলে স্ত্রীকে সম্পত্তি বিক্রি করার অধিকার দেননি তাঁর প্রয়াত স্বামী।

    আরও পড়ুুন: “তৃণমূল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে”, চাকরি বাতিল ইস্যুতে তোপ মোদির

    ওই দম্পতির ছয় ছেলে, এক নাতনি। সম্পত্তির দাবি নিয়ে বিরোধের জেরে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। মামলার শুনানি শেষে দেওয়ানি আদালত এই সিদ্ধান্তে পৌঁছায় যে, যেহেতু স্বামীর মৃত্যুর আগে একটি উইল ছিল, তাই তেইশ বছর ধরে সেখানে বসবাস করার কারণে তাঁর স্ত্রী সম্পত্তির নিরঙ্কুশ মালিক হয়েছিলেন। এদিন আদালত সাফ জানিয়ে দিয়েছিলেন, স্বামীর মৃত্যুর আগে তাঁর সম্পত্তিতে ওই হিন্দু মহিলার কোনও অধিকার ছিল না। মৃত্যুর পরেও নিরঙ্কুশ অধিকার জন্মায় না (Delhi High Court)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

      

  • ISL 2023-24: যুবভারতীতে সমর্থকদের পাশে নিয়ে ওড়িশাকে উড়িয়ে দিতে বদ্ধ পরিকর মোহনবাগান

    ISL 2023-24: যুবভারতীতে সমর্থকদের পাশে নিয়ে ওড়িশাকে উড়িয়ে দিতে বদ্ধ পরিকর মোহনবাগান

    মাধ্যম নিউজ ডেস্ক: যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াই। ওড়িশার (ISL 2023-24) কাছে প্রথম পর্বে ১-২ গোলে হেরেছে মোহনবাগান। সরাসরি ফাইনালে উঠতে হলে যুবভারতীতে আগামী রবিবার অন্তত দু’গোলের ব্যবধানে জিততেই হবে শুভাশিসদের। তবে এক গোলের ব্যবধানে জিতলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময় ও টাইব্রেকারে। কিন্তু সরাসরি ম্যাচ জিতেই ফাইনাল নিশ্চিত করতে চায় সবুজ-মেরুন। তার জন্য মোহনবাগান ফুটবলারদের ভরসা যুবভারতীর শব্দব্রহ্ম। অধিনায়ক শুভাশিস বসু বলছিলেন, ‘‘আমরা ঘুরে দাঁড়াবোই। কলকাতায় নিজেদের দর্শকদের সামনে জিতে আইএসএলের ফাইনালে উঠব।’’ জনির কথায়, ‘‘সমর্থকরাই আমাদের অনুপ্রেরণা। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে যেমন যুবভারতীর গ্যালারি ভর্তি ছিল, একই ছবি দেখতে চাই ওড়িশা-দ্বৈরথেও।’’ 

    হাবাসের পরিকল্পনা

    চলতি মরশুমে তিনটে খেতাব জয়ের স্বপ্ন দেখছে মোহনবাগান। তার জন্য রবিবার মোহন শিবিরের কাছে মরণ বাঁচন ম্যাচ। ওড়িশা-গাঁট টপকাতেই হবে। আন্তোনিয়ো লোপেস হাবাস থেকে জনি কাউকো— সকলেই আত্মবিশ্বাসী নির্ধারিত ৯০ মিনিটেই ওড়িশাকে হারিয়ে ফাইনালে ওঠার ব্যাপারে। হাবাস বললেন, ‘‘একটা গোল করলেই ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। আমাদের লক্ষ্য ৯০ মিনিটের মধ্যে দু’গোল করে সরাসরি ফাইনালে যাওয়ার। তবে অতিরিক্ত সময়ে খেলার জন্যও মানসিক ভাবে প্রস্তুত হয়ে নামতে হবে।’’ তবে রক্ষণ নিয়ে বিরক্ত হাবাস বলেন, ‘‘রক্ষণে অনেক ভুল হয়েছে। ফুটবলারদের মধ্যে দূরত্ব প্রয়োজনের চেয়ে অনেক বেশি ছিল। এই কারণেই দ্বিতীয় গোল হজম করতে হয়েছিল। কৃষ্ণের সঙ্গে হেক্তর যখন বল দখলের লড়াই করছিল, তখন ওর প্রয়োজন ছিল এক জন সেন্ট্রাল মিডফিল্ডারের সহায়তা। কিন্তু ওর ২৫ গজের মধ্যে কেউ ছিল না।’’ 

    ফিরছেন হামিল

    বৃহস্পতিবার থেকে যুবভারতীতে (ISL 2023-24) ফিরতি দ্বৈরথের প্রস্তুতি শুরু করেছেন কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। ওড়িশা ম্যাচে প্রথম একাদশে খেলা ফুটবলার-রা হাল্কা অনুশীলন করেই উঠে যান। বাকিদের নিয়ে ঘণ্টা দেড়েক প্রস্তুতি সারলেন তিনি। নির্বাসন কাটিয়ে ব্রেন্ডন হামিল ফিরছেন। তাঁকে অনুশীলন ম্যাচে জেসন কামিংসদের বিরুদ্ধে খেলিয়ে দেখে নিলেন সবুজ-মেরুনের কোচ। 

    রয় কৃষ্ণকে আটকানোর ছক

    যুবভারতীতে রয় কৃষ্ণকে আর গোল করতে না দেওয়াই লক্ষ্য মোহনবাগানের। কলিঙ্গ স্টেডিয়ামে গত ম্যাচে ৩৯ মিনিটে হেক্টর ইউতসের ভুলেই গোল করে ওড়িশা এফসি-র জয় নিশ্চিত করেছিলেন মোহনবাগানের প্রাক্তনী রয় কৃষ্ণ। ওড়িশার কাছে ১-২ গোলে হারের জন্য স্পেনীয় ডিফেন্ডার ইউতসেকেই কাঠগড়ায় তুলছেন সবুজ-মেরুন সমর্থকরা। কিন্তু এবার অন্য ছক কষছেন হেক্টর। লা লিগায় লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেঞ্জেমা-দের বিরুদ্ধে খেলা সবুজ-মেরুন তারকার হুঙ্কার, ‘‘যুবভারতীতে কৃষ্ণ আর গোল করতে পারবে না।’’ নিজের ভুল শুধরে নেওয়ার চ্যালেঞ্জ তাঁর গলায়। সবুজ-মেরুন তারকা দিমিত্রি পেত্রাতোসের মুখেও একই সুর। তিনি বলেন, ‘‘যুবভারতীতে ম্যাচে আমরাই এগিয়ে থাকব। রবিবার আমাদের অন্যরূপ দেখবেন।’’

    টিকিটের চাহিদা

    তৃতীয়বার ভারত সেরা হওয়ার লড়াই মোহনবাগানের সামনে। একটা ম্যাচের ফল দেখে এখনই হতাশ হতে নারাজ সমর্থকেরা। তাই দল পিছিয়ে থাকলেও রবিবার যুবভারতীতে টিকিটের চাহিদা কমেনি। টিকিটের জোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন মোহনবাগান কর্তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: “পরের জন্মে বাংলায় জন্মগ্রহণ করব,” কর্মীদের উচ্ছ্বাস দেখে আপ্লুত মোদি

    Narendra Modi: “পরের জন্মে বাংলায় জন্মগ্রহণ করব,” কর্মীদের উচ্ছ্বাস দেখে আপ্লুত মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট আসনে দ্বিতীয় দফার ভোট (Lok Sabha Election 2024) চলছে। সেই সময়ে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পুরাতন মালদায় সভা করলেন তিনি। মালদা উত্তরে বিজেপির প্রার্থী খগেন মুর্মু। মালদা দক্ষিণে বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তাঁদের হয়ে শুক্রবার সভা করলেন মোদি। মঞ্চে মোদিকে উত্তরীয় পরিয়ে দিলেন মালদা দক্ষিণের বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। মূর্তি উপহার দিলেন মালদা উত্তরের বিজেপির প্রার্থী খগেন মুর্মু। এদিন জনসভায় জনজোয়ার এবং কর্মীদের উচ্ছ্বাস দেখে কার্যত মুগ্ধ হয়ে যান মোদি।

     পরের জন্মে আমি বাংলার কোনও মায়ের কোলে জন্ম গ্রহণ করব (Narendra Modi)

    এদিন মোদি (Narendra Modi) বলেন,”আমার প্রতি আপনাদের উৎসাহ ও প্রেম দেখে আমি আপ্লুত। আপনারা এত ভালবাসা দিচ্ছেন যে মনে হয় আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম। বা পরের জন্মে আমি বাংলার কোনও মায়ের কোলে জন্ম গ্রহণ করব। এত ভালবাসা নয়ত কখনও পেতাম না। এত লোক আজ সভায় এসেছেন যে এই মাঠে কুলোচ্ছে না। লোকজন রোদের মধ্যেই দাঁড়িয়ে আছেন। আর তাঁদের উদ্দেশ্যে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু, আপনাদের বলছি, আপনাদের এই তপস্যা আমি বেকার যেতে দেব না। আমি উন্নতি করে আপনাদের ভালবাসা ফিরিয়ে দেব। আমি বাংলাকে এই ভাবে পিছিয়ে যেতে দেখতে পারব না”। তিনি আরও বলেন,”হেলিপ্যাড থেকে দেখছিলাম প্রচুর মানুষ আশীর্বাদ দিচ্ছেন। আজ দেশে যেখানে যেখানে নির্বাচন হচ্ছে তাঁদের সকলকে বলছি ভোট (Lok Sabha Election 2024) দিন। তাই দেশের জন্য ভোট দিতে যান। আপনারা আজ আশীর্বাদ করছেন।”

    আরও পড়ুন: “তৃণমূল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে”, চাকরি বাতিল ইস্যুতে তোপ মোদির

    কেন্দ্রের সরকার বাংলার উন্নয়নের জন্য কাজ করে চলেছে

    মোদি (Narendra Modi) বলেন, বাংলা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। আমি বাংলাকে এই ভাবে পিছিয়ে যেতে দেখতে পারব না। তৃণমূলের মতো দুষ্টু দল থাকার পরও কেন্দ্রের সরকার বাংলার উন্নয়নের জন্য কাজ করে চলেছে। তৃণমূল-কংগ্রেসের মতো দল শেষ হয়ে যাবে’তৃণমূল-কংগ্রেসের মতো দল আজ শেষ হয়ে যাবে। মালদা সব জায়গায় বলছেন সকলে আরও একবার মোদি সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Vote 2024: ভোট শুরু হতেই অশান্ত রায়গঞ্জ, দলের কর্মীকেই মারধর তৃণমূল কোঅর্ডিনেটরের

    Lok Sabha Vote 2024: ভোট শুরু হতেই অশান্ত রায়গঞ্জ, দলের কর্মীকেই মারধর তৃণমূল কোঅর্ডিনেটরের

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই শুরু হয়ে গেছে দ্বিতীয় দফার ভোট (Second Phase Vote) গ্রহণ। গরমের মধ্যে বেশিরভাগ মানুষ সকাল সকাল ভোট দিতে চাইছেন। ভোটকেন্দ্রের বাইরে লম্বা হচ্ছে ভোটারদের লাইন। আর ভোট শুরু হতেই অশান্তির ছবি রায়গঞ্জে। এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল খোদ তৃণমূল কোঅর্ডিনেটরের বিরুদ্ধে। গোষ্ঠী কোন্দলের ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের (Raiganj) দেবীনগর ২৫নং ওয়ার্ডে। আহত ওই তৃণমূল কর্মীর নাম শ্রীবাস ঢালি। ঘটনার পর তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ঠিক কী ঘটেছিল?

    শুক্রবার সকালে রায়গঞ্জের দেবীনগর ২৫নং ওয়ার্ডে ভোটগ্রহন চলাকালীন তৃণমূল কর্মী শ্রীবাস বাবু স্থানীয় বুথের পাশে থাকা বাম-কংগ্রেসের টেন্টে বসেছিলেন। এরপর শ্রীবাস বাবুকে বাম-কংগ্রেসের টেন্টে বসতে দেখেই তার ওপর হামলা চালায় স্থানীয় তৃণমূল কো-অর্ডিনেটর (TMC Coordinator) অসীম অধিকারী ও তার অনুগামীরা। তৃণমূল কর্মী হয়ে বাম-কংগ্রেসের টেন্টে বসার অপরাধে অসীম অধিকারী ও তার অনুগামীরা শ্রীবাস বাবুকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে অসীম অধিকারী।

    রায়গঞ্জের প্রার্থী কে কে?

    প্রসঙ্গত, আজ, ২৬ এপ্রিল দেশে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। ভোটগ্রহণ বাংলার ৩ কেন্দ্রেও। উত্তরবঙ্গের দার্জিলিং, বালুরঘাট রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট (Lok Sabha Vote 2024) চলছে। এ বার রায়গঞ্জে প্রার্থী বদল করেছে বিজেপি। রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে কার্তিকচন্দ্র পালকে। তৃণমূল প্রার্থী করেছে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। আর কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতা আলি ইমরান (ভিক্টর)-কে। যদিও গত লোকসভা নির্বাচনে এই ৩টি আসনই বিজেপির দখলে ছিল। এবারে ৪ জুন ভোটের ফল প্রকাশ হলেই দেখা যাবে এই তিন কেন্দ্রে জয় কার হয়।

    আরও পড়ুন: ৩৭০ বিলোপের সুফল পাচ্ছে কাশ্মীর, পর্যটকদের রেকর্ড ভিড় টিউলিপ বাগানে

    মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী

    সুষ্ঠভাবে নির্বাচন করানোর লক্ষ্যে নির্বাচন কমিশন (Election commission) আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি নির্বিঘ্নে ভোট করাতে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিক্ষিপ্ত কয়েকটি অশান্তির ঘটনা ছাড়া এখন পর্যন্ত বড় কোনও ঘটনা ঘটেনি। তবে একাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Siachen Glacier: সিয়াচেনের কাছে পাক-অধিকৃত ভূখণ্ডে সড়ক-সুড়ঙ্গ নির্মাণ করছে চিন, উদ্বিগ্ন ভারত

    Siachen Glacier: সিয়াচেনের কাছে পাক-অধিকৃত ভূখণ্ডে সড়ক-সুড়ঙ্গ নির্মাণ করছে চিন, উদ্বিগ্ন ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার প্রকাশ্যে এল সিয়াচেনের (Siachen Glacier) পাক-অধিকৃত অংশে সড়ক ও সুড়ঙ্গ নির্মাণের চিনা সেনার কর্মকাণ্ড। সম্প্রতি পাওয়া উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, পাক অধিকৃত ভারতীয় ভূখণ্ড শাকসগাম এলাকায় কর্মকাণ্ড চালাচ্ছে চিনা লিবারেশেন আর্মি। কয়েক বছর আগেও উপগ্রহ চিত্রে দেখা গিয়েছিল, প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণ তীরজুড়ে সেতু নির্মাণে তৎপর চিনা ফৌজ।

    লাল ফৌজের তৎপরতা (Siachen Glacier)

    পরে অন্য একটি উপগ্রহ চিত্রে দেখা গিয়েছিল, এলএলসি লাগোয়া আকসাই চিন এলাকায় স্থায়ী বাঙ্কার ও বড় সুড়ঙ্গ তৈরি করছে লাল ফৌজ। ভবিষ্যতে সংঘাতের পরিস্থিতির মোকাবিলা করতেই ড্রাগনের দেশের এই পদক্ষেপ বলে ধারণা ভারতের। ভূগর্ভস্থ বাঙ্কারে সেনার পাশাপাশি অস্ত্রশস্ত্র ও বিপুল পরিমাণ রসদ মজুত রাখার ব্যবস্থা হচ্ছে বলেই ধরা পড়েছিল গত বছর তোলা উপগ্রহ চিত্রেও। ১৯৪৮ সালে জম্মু-কাশ্মীরের শাকসগাম এলাকা (Siachen Glacier) দখল করেছিল পাক সেনা।

    বেল্ট অ্যান্ড রোড’ কর্মসূচি

    ছয়ের দশকে সিয়াচেন হিমবাহের পূর্ব প্রান্তের ওই এলাকা চিনের হাতে তুলে দিয়েছিল পাকিস্তান। সেখানেই নতুন রাস্তা ও সুড়ঙ্গ খুঁড়ছে বেজিং। পশ্চিম চিনের শিনজিয়াং প্রদেশের কাশগড় থেকে দক্ষিণ পাকিস্তানের গ্বদর বন্দর পর্যন্ত বিস্তৃত রয়েছে কারাকোরাম হাইওয়ে। এটি গিয়েছে শাকসগাম উপত্যকার অদূরে। ১৩০০ কিলোমিটার দীর্ঘ চিন-পাকিস্তান এই অর্থনৈতিক করিডর চিনের ‘বেল্ট অ্যান্ড রোড’ কর্মসূচির অঙ্গ। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে, যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত সেনা ও সামরিক সরঞ্জাম পরিবহনের লক্ষ্যেই শাকসগাম থেকে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর সংযোগকারী রাস্তা তৈরি করছে বেজিং। ভারতের উদ্বেগের কারণ এটাই।

    আরও পড়ুুন: ইভিএমের সঙ্গে ১০০ শতাংশ ভিভিপ্যাট যাচাইয়ের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

    ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল রাকেশ শর্মা বলেন, “এই রাস্তাটি (চিন যে নয়া রাস্তা তৈরি করছে) অবৈধ। ভারত অবশ্যই এ ব্যাপারে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানাবে।” এক্স হ্যান্ডেলে ইন্দো-টিবেটিয়ান ফ্রন্টিয়ার অবজার্ভার লিখেছেন, “গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হল চিনের নয়া রাস্তা আগলি পাশ পর্যন্ত চলে এসেছে। কাশ্মীরের লোয়ার সাকসগাম উপত্যকায় পৌঁছে গিয়েছে। সড়কপথে সিয়াচেন থেকে  এখানকার দূরত্ব ৩০ মাইলেরও কম।” কিছুদিন আগেই ভারতের অরুণাচল প্রদেশের একাধিক জায়গার নাম বদলে দিয়ে খবরের শিরোনামে চলে এসেছিল চিন। সেবারও কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত। এবার তারা রাস্তা করছে পাক অধিকৃত ভারত ভূখণ্ডে।

    সীমান্তে উত্তেজনা জিইয়ে রাখাই কি একমাত্র কাজ শি জিনপিংয়ের দেশের (Siachen Glacier)?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Kashmir Tourism: ৩৭০ বিলোপের সুফল পাচ্ছে কাশ্মীর, পর্যটকদের রেকর্ড ভিড় টিউলিপ বাগানে

    Kashmir Tourism: ৩৭০ বিলোপের সুফল পাচ্ছে কাশ্মীর, পর্যটকদের রেকর্ড ভিড় টিউলিপ বাগানে

    মাধ্যম নিউজ ডেস্ক: হাল ফিরেছে কাশ্মীরে (Kashmir Tourism)। ৩৭০ ধারা বিলোপের সুফল পাচ্ছে ভূস্বর্গ। কাশ্মীরের সেরা দুটি পর্যটন কেন্দ্র সোনমার্গ ও শ্রীনগরের টিউলিপ বাগান। শুধু সোনমার্গে (Sonmarg) বিগত তিন মাসে ১ লক্ষ ৬০ হাজার পর্যটক এসেছেন। তবে রেকর্ড গড়েছে শ্রীনগরের (Srinagar) টিউলিপ বাগান। চলতি বছর এই বাগানে পর্যটক সংখ্যা ৪ লক্ষ ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে। গরমের ছুটির সিজন শুরু হতেই সারা ভারতের পর্যটকদের একটা বড় অংশ এখন কাশ্মীরমুখী।

    বেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হল সোনমার্গ (Kashmir Tourism)

    স্থানীয় ভাষায় সোনমার্গের অর্থ “সোনার তৃণভূমি”। ভোরের প্রথম সোনালি আলো যখন সোনমার্গের বরফের উপর পড়ে তখন চারিদিকে সোনালি আভা ছাড়িয়ে পড়ে। বরফের মজা নিতে আসা পর্যটকদের সংখ্যা প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চলতি বছর পর্যটকদের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে যেতে পারে, এমনটাই আশা করছেন পর্যটন ব্যবসায়ীয়া। কাশ্মীরের (Kashmir Tourism) গন্ধেরবাল জেলার (Gandherbal) এই হিল স্টেশনের উচ্চতা ২৭৩০ মিটার। বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে সোনমার্গ। এই বরফে স্কেটিং, এটিভি রাইড সহ নানান ধরণের কার্যকলাপ করতে আসেন হাজার হাজার পর্যটক। কাশ্মীরের (Kashmir) পর্যটন দপ্তরের দেওয়া তথ্য অনুসারে এখন পর্যন্ত ১ লক্ষ ৫৫ হাজার ৮৫১ জন ভারতীয় পর্যটক এবং ৪ হাজার ১০৮ জন বিদেশী পর্যটক এসেছেন। পর্যটকদের মধ্যে ২৩২২ জন স্থানীয় কাশ্মীরি। কাশ্মীরের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে সবচেয়ে বেশি পর্যটকদের আকর্ষণ করে থাকে এই সোনমার্গ।

    ৩৭০ ধারা তুলে দেওয়ার পর হাল ফিরেছে

    কয়েক দশক আগে পর্যন্ত কাশ্মীরে জঙ্গিবাদের কারণে পর্যটনের (Tourism) হাল খুব খারাপ ছিল। কাশ্মীরের (Kashmir Tourism) নাম শুনলেই ভয় পেতেন পর্যটকরা। এর প্রভাব পড়েছিল স্থানীয়দের মধ্যেও। কারণ স্থানীয়দের একটা বড় অংশ পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত। কেউ শিকারা চালান, কেউ হোটেল, কেউ আবার ড্রাইভার। তাঁদের অর্থনৈতিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩৭০ ধারা তুলে দেওয়ার পর থেকেই কাশ্মীরের পর্যটন যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখন তলানীতে সন্ত্রাসবাদ। যার সুফল পাচ্ছেন স্থানীয় কাশ্মীরিরা। বাড়ছে পর্যটন। সুদিন ফিরছে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের। স্থানীয় ব্যবসায়ীরা টুরিস্টদের ধন্যবাদ জানিয়েছেন। কারণ চলতি বছর তাঁদের ব্যবসায় ভালো রকম লাভ হয়েছে। কাশ্মীরের পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা চাইছেন প্রতি বছর যেন এই পরিমাণ পর্যটকরা কাশ্মীরে আসেন। পাক মদতপুষ্ট জঙ্গিবাদের কারণে ভূস্বর্গ বহু বছর নরক হয়েছিল। সেনার অপারেশন অলআউট এবং ৩৭০ ধারা তুলে দেওয়ার পর আজ অবশ্য ভূস্বর্গ সোনালী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।

    এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান শ্রীনগরে

    তবে সোনমার্গকেও ছাড়িয়ে গিয়েছে শ্রীনগরের টিউলিপ গার্ডেন (Tulip garden)। এই পিকচার পারফেক্ট বাগানে এখন অবধি ৪ লক্ষ ৩০ হাজার পর্যটক (Kashmir Tourism) পা রেখেছেন। গত বছর এই সংখ্যা ছিল ৩ লক্ষ ৭৭ হাজার। অর্থাৎ গত বছরের তুলনায় ১৫ শতাংশ পর্যটক বৃদ্ধি হয়েছে চলতি বছর। শ্রীনগরের টিউলিপ বাগান এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান। সুইজারল্যান্ডের টিউলিপ বাগানের পর পৃথিবীর সবচেয়ে বেশি পর্যটক আসেন কাশ্মীরের এই টিউলিপ বাগানে।

    আরও পড়ুন: হঠাৎ কেন ওএমআর সংরক্ষণের সময় কমানো হয়েছিল ২০১৬-তে? উত্তর নেই এসএসসির কাছে

    টিউলিপ বাগানের দায়িত্বপ্রাপ্ত অধিকর্তার বক্তব্য

    শ্রীনগরের টিউলিপ বাগানের দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা আসিফ ইয়াট্টু জানিয়েছেন, “টিউলিপ বাগান চালু হওয়ার পর থেকে আজ অবধি সবথেকে বেশি পর্যটক এসেছেন চলতি বছর। এখন পর্যন্ত ৪ লক্ষ ৩৫ হাজার পর্যটক এসেছেন। এ বছর পর্যটকদের (Kashmir Tourism) সংখ্যা ৪ লক্ষ ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে। আবার সর্বোচ্চ সংখ্যায় টিউলিপ ফুটিয়ে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম উঠেছে শ্রীনগর টিউলিপ বাগানের। ৩০ হেক্টর এলাকা জুড়ে জাবেরওয়ান পর্বত শৃঙ্খলার ঘাটিতে ডাল লেকের পাশেই বিস্তৃত  এই বাগানে টিউলিপ ছাড়াও অর্কিড, হায়াসিন্থ, ড্যাফোডিল ও আরও কয়েকটি বাহারি ফুল ও বৃক্ষ রয়েছে এই বাগানে। চলতি বছর এক হাজারের বেশি বিদেশী পর্যটক এসেছিলেন এই টিউলির বাগানে। প্রসঙ্গত সন্ত্রাসবাদের কারণে বিদেশি পর্যটকদের মধ্যে কাশ্মীর সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল। তবে ধীরে ধীরে বিদেশী পর্যটকদের সংখ্যাবৃদ্ধি ইতিবাচক দিক বলেছেন আসিফ ইয়াট্টু।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: “তৃণমূল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে”, চাকরি বাতিল ইস্যুতে তোপ মোদির

    Narendra Modi: “তৃণমূল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে”, চাকরি বাতিল ইস্যুতে তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “তৃণমূল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে।”দলীয় প্রার্থীর সমর্থনে মালদায় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসএসসি চাকরি বাতিল নিয়ে তৃণমূলকে তোপ দেগে মোদি (Narendra Modi) বলেন, “তৃণমূল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এদের জন্য শিক্ষা ক্ষেত্রে এমন দুর্নীতি হয়েছে যে, ২৬ হাজার পরিবারের সুখ কেড়ে নিয়েছে। রুজিরুটি চলে গিয়েছে। যুব সমাজের উন্নতির সমস্ত পথ বন্ধ করে দিয়েছে তৃণমূল।” একই সঙ্গে বিজেপি সরকারের কাজের খতিয়ানও দিলেন প্রধানমন্ত্রী।

    তৃণমূল দুর্নীতি করে আর মানুষকে ভুগতে হয় (Narendra Modi)

    এদিন বক্তব্যের শুরুতে দেশবাসীর উদ্দেশে ভোট (Lok Sabha Election 2024) দেওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিরোধী তৃণমূল এবং কংগ্রেসকে কটাক্ষ করলেন তিনি। মোদি (Narendra Modi) বলেন, “বিরোধীরা প্রথম দফার ভোটেই ধ্বস্ত হয়ে গিয়েছে। তৃণমূলের শাসনে শুধু দুর্নীতি হয়। সব ধরণের দুর্নীতি হয়। এরা উন্নয়নকে আটকে রেখেছে। তৃণমূল দুর্নীতি করে আর মানুষকে ভুগতে হয়। বাংলার কাটমানি আর কমিশন ছাড়া কিছু হয় না। কৃষকদেরও ওরা ছাড়ে না। আগে বাংলা সব দিক থেকে এগিয়ে ছিল। দেশকে নেতৃত্ব দিত। বাম আমল আর এখন তৃণমূলের আমলে এই বাংলা সব দিক দিয়ে পিছিয়ে গিয়েছে।

    আরও পড়ুন: বালুরঘাটে বিজেপি নেতাকে মারধরে অভিযুক্ত তৃণমূল, পুলিশের সঙ্গে বচসা সুকান্তর

    সন্দেশখালি নিয়ে ফের সরব মোদি

    মোদি (Narendra Modi) বলেন, “সন্দেশখালি মহিলাদের ওপর নির্যাতন হয়েছে। মালদাতেও মহিলাদের ওপর অত্যাচার হয়েছে। কিন্তু, তৃণমূল সরকার অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে। মহিলাদের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল।”তিনি আরও বলেন, “বাংলায় ৫০ লক্ষের থেকে বেশি কৃষকদের জন্য আট হাজার কোটি টাকা দিয়েছে। কিন্তু, তৃণমূল সরকার সেই টাকা কৃষকদের হাতে পৌঁছাতে দিচ্ছে না। তৃণমূলের নেতারা প্রকল্পের টাকা নিয়ে নেয়। কেন্দ্রের সমস্ত প্রকল্প ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। আয়ুষ্মান প্রকল্পকেও আটকে দিয়েছে। মালদার আম চাষিদের জন্য অনেক পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু তৃণমূল সেখানেও কাটমানি চাইবে।”

    কংগ্রেস-তৃণমূল জোট নিয়ে কটাক্ষ মোদির

    মোদি (Narendra Modi) বলেন, কংগ্রেস পুরো দেশে মহিলাদের মঙ্গলসূত্র এবং আদিবাসীদের গয়নার হিসাব করবে। কংগ্রেস একটা এক্সরে মেশিন নিয়ে এসেছে। মানুষের সম্পত্তি বাজেয়াপ্ত করে নেবে। সেই সম্পত্তি নিজেদের ভোট ব্যাঙ্কগুলিকে দেবে। আপনাদের কষ্টার্জিত টাকা অন্যদের হাতে চলে যাবে। তৃণমূল কিন্তু এর বিপক্ষে কোনও কথা  বলছে না। সমর্থন করছে। তুষ্ঠীকরণের প্রতিযোগিতা চলছে ওদের মধ্যে। তৃণমূল বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে আসছে। কংগ্রেস এবং তৃণমূলের জোট রয়েছে। তুষ্টীকরণের জন্য এই দুই দল যা খুশি করতে পারে। মালদহে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি আরও বলেন, “তুষ্টীকরণের জন্য তৃণমূল এবং কংগ্রেস সিএএ বিরোধিতা করছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • SSC Scam: হঠাৎ কেন ওএমআর সংরক্ষণের সময় কমানো হয়েছিল ২০১৬-তে? উত্তর নেই এসএসসির কাছে

    SSC Scam: হঠাৎ কেন ওএমআর সংরক্ষণের সময় কমানো হয়েছিল ২০১৬-তে? উত্তর নেই এসএসসির কাছে

    মাধ্যম নিউজ ডেস্ক: যোগ্য়দের সংখ্যা থেকে শুরু করে কেন ওএমআর এর সংরক্ষণের সময় কমিয়ে ১ বছর করা হল এসএসসি-র (SSC Scam) কাছে এমন অনেক প্রশ্নের কোনও উত্তর নেই। এই প্রশ্নগুলির উত্তর পেলেই এত লোককে চাকরি হারাতে হত না মনে করছে রাজ্যের শিক্ষামহল। আসল ওএমআর থাকলে আইনি প্রক্রিয়া এত জটিল হত না, বলে দাবি আইনজীবীদের। আগে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা হত ওএমআর। কিন্তু ২০১৬ সালের তৎকালীন এসএসসি চেয়ারম্যানের আমলে নিয়ম পরিবর্তন করে ১ বছরের জন্য সংরক্ষিত হচ্ছে ওএমআর। আসল ওএমআর এর স্ক্যানড কপি সিস্টেমে থাকলে অনেক আগেই যোগ্য-অযোগ্যের বাছাই সম্ভব হত। প্রশ্ন উঠছে দুর্নীতি আড়াল করতেই কি এই পদক্ষেপ করা হয়েছিল।

    ওএমআর সংরক্ষণ

    এসএসসি-র (SSC Scam) দাবি, অযোগ্য বলে বিবেচনা করা হয়েছিল ৫২৫০ জনকে। কিন্তু হাইকোর্ট ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করে দেয় ফলে চাকরি গিয়েছে ২৫,৭৫৩ জনের। কিন্তু এসএসসি যাঁদের অযোগ্য বলেছিল আদালতের প্রশ্ন ছিল বাকিরা যে যোগ্য তার প্রমাণ কী? এর কোনও স্পষ্ট উত্তর নেই। বরং এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মানছেন, ‘‘বাকিরা যে প্রত্যেকে যোগ্য, সেই বিষয়ে নিশ্চিত নই। পুরোপুরি শংসাপত্র দিতে পারব না।’’ আগে উত্তরপত্র (ওএমআর শিট) সংরক্ষণের নিয়ম ছিল তিন বছর। হঠাৎ ২০১৬ সালেই তা কমিয়ে এক বছর করা হয়েছিল কেন? এবারও নিরুত্তর এসএসসি চেয়ারম্যান। । চাকরিহারা এবং চাকরিপ্রার্থীদের আক্ষেপ, শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্য এসএসসি-র নেওয়া পরীক্ষার উত্তরপত্র সংরক্ষিত থাকলে হয়তো ২০১৬-তে নিযুক্ত সকলের চাকরি বাতিল করতে হত না হাইকোর্টকে। তাঁদের বক্তব্য, সে ক্ষেত্রে কারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিলেন, তা বোঝা যেত।

    আরও পড়ুন: কালবৈশাখীর দেখা নেই, কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৪২ ডিগ্রি!

    দুর্নীতিই কি উদ্দেশ্য

    ২০১৬ সালের পরে এসএসসি-তে (SSC Scam) নিয়োগ সংক্রান্ত পরীক্ষা আর হয়নি। সেই নিয়োগ প্রক্রিয়াই সম্প্রতি বাতিল করেছে হাইকোর্ট। ২০১৬-র উত্তরপত্র এক বছর সংরক্ষণ করার পরে তা নষ্ট করে দেওয়া হয়েছে বলে এ দিন ফের জানিয়েছেন সিদ্ধার্থ। কেন? তার সদুত্তর দিতে পারেননি তিনি। তবে মেনেছেন যে, উত্তরপত্র সংরক্ষিত থাকলে হয়তো আইনি জটিলতা তৈরি হত না। তিনি জানান, ২০১৬ সালেই বদল করা হয়েছিল উত্তরপত্র সংরক্ষণ নীতি। সে বারই ওএমআর শিটের উপরে উত্তর লেখাও শুরু হয়। তার আগে এসএসসি-র উত্তরপত্র তিন বছর সংরক্ষণের নিয়ম ছিল। চাকরিপ্রার্থীদের অভিযোগ, দুর্নীতি করার উদ্দেশ্যেই ২০১৬-তে উত্তরপত্র সংরক্ষণের সময় কমিয়ে এক বছর করা হয়েছিল। হাইকোর্টের তরফে বলা হয়েছে, যোগ্য-অযোগ্যদের তালিকা আলাদা করে দেয়নি এসএসসি। আর তাতেই গোটা প্যানেল বাতিল করতে হয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UPSC Exam 2025: প্রকাশিত হল ২০২৫ সালের ইউপিএসসি পরীক্ষার তারিখ, জেনে নিন সূচি

    UPSC Exam 2025: প্রকাশিত হল ২০২৫ সালের ইউপিএসসি পরীক্ষার তারিখ, জেনে নিন সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউপিএসসির (UPSC Exam 2025) জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য বড় খবর। প্রকাশিত হল ২০২৫ সালের ইউপিএসসি পরীক্ষার তারিখ। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC ) আওতায় আগামী বছর কোন কোন তারিখে (exams schedule) গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলি হতে চলেছে, তার তথ্য ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ প্রকাশিত হয়েছে।

    পরীক্ষাগুলির তারিখ (UPSC Exam 2025)

    ২০২৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষার (UPSC Exam 2025) প্রিলিমিনারি আয়োজিত হবে ২৫ মে ২০২৫। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের বিষয়ের প্রিলিমিনারি পরীক্ষা ৯ ফব্রুয়ারি ২০২৫ হবে। আর কম্বাইন্ড জিও সায়ান্টিস্ট পদের প্রিলিমিনারি পরীক্ষাও হবে ৯ ফেব্রুয়ারি ২০২৫। সিভিল সার্ভিস পরীক্ষা (মেইন) হতে পারে ২২ আগস্ট থেকে। সিভিল সার্ভিস পরীক্ষার নোটিফিকেশন ২২ জানুয়ারি থেকে শুরু হবে।

    আবার সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, স্টেনোগ্রাফার (গ্রেড বি ও ডি), স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগের পরীক্ষা ইউপিএসসির আওতায় হয়। আইএফএস পরীক্ষা হবে ২৫ মে, ও আর্মড পুলিস ফোর্সের পরীক্ষা হবে ৩ আগস্ট ২০২৫। সেই সঙ্গে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস (IAS), ইন্ডিয়ান পুলিশ সার্ভিসেস (IPS) এবং বাকি সিভিল সার্ভিসেস পরীক্ষার জন্য বিশদে জানতে ইউপিএসসির ওয়েবসাইট (official website) নজরে রাখুন। যে সমস্ত পরীক্ষার্থীরা আইএএস, আইপিএসকে পাখির চোখ করে রেখেছেন, তাঁদের এই পরীক্ষাই লক্ষ্যে পৌঁছে দেওয়ার রাস্তা তৈরি করে দেবে।

    আরও পড়ুন: ইভিএমের সঙ্গে ১০০ শতাংশ ভিভিপ্যাট যাচাইয়ের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

    কবে বিজ্ঞাপন প্রকাশিত হবে

    উল্লেখ্য, সিভিল সার্ভিস (UPSC Exam 2025) প্রিলিমিনারি ২০২৫ সালের পরীক্ষার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ২২ জানুয়ারী, ২০২৫ তারিখে প্রকাশিত হবে। আবেদনকারীদের পরীক্ষায় বসার জন্য ১ ফেব্রুয়ারি, ২০২৫ এর মধ্যে আবেদন জমা দিতে হবে। প্রসঙ্গত, কেন্দ্রের সরকারি চাকরি পাওয়ার মূলসূত্র গেঁথে রয়েছে ইউপিএসসি (Union Public Service Commission) পরীক্ষায়। এই পরীক্ষায় দেশের সেরার সেরারা সুযোগ পান। তবে শুধু যে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে হয়, তা নয়। এরপর থাকে মেইনস, ইন্টারভিউয়ের মতো বড় ধাপ। আর সেই সব ধাপ পেরোতে পারলেই লক্ষ্যে পৌঁছনো যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share