Tag: bangla news

bangla news

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ২৬/০৪/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ২৬/০৪/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) কাজে সাফল্য লাভ করবেন।

    ৩) পরিশ্রমের ফল পাবেন।

    বৃষ

    ১) বাণী নিয়ন্ত্রণে রাখুন।

    ২) জীবনে অনিশ্চয়তা আসবে।

    ৩) আজকের দিনটি কঠিন।

    মিথুন

    ১) আজকের দিনটি ভালো।

    ২) প্রিয়জনদের সঙ্গে ভালো সময় কাটাবেন।

    ৩) অসম্পূর্ণ ইচ্ছা পূরণ হবে।

    কর্কট

    ১) আজকের দিনটি নানান সমস্যায় পরিপূর্ণ থাকবে।

    ২) কাজ করার সময় সতর্ক থাকতে হবে।

    ৩) বিরোধীদের সঙ্গে দ্বন্দ্বে নামতে হবে।

    সিংহ

    ১) আজকের দিনটি নানান সমস্যায় ভরে থাকবে।

    ২) কাজে সাফল্য লাভের জন্য চেষ্টা করে যেতে হবে।

    ৩) কাজকর্মে অধিক পরিশ্রম ও মনোনিবেশ করতে হবে।

    কন্যা

    ১)  আজকের দিনটি অত্যন্ত শুভ।

    ২) আজ একাধিক ভালো সুযোগ পাবেন।

    ৩) কেরিয়ারে বড়সড় সাফল্য লাভ করতে পারবেন।

    তুলা

    ১) বিনোদনে অর্থ ব্যয় করবেন।

    ২) বিবাহযোগ্য জাতকরা বিয়ের ভালো প্রস্তাব পাবেন।

    ৩) নতুন গাড়ি বা বাড়ির জিনিস কিনতে পারেন।

    বৃশ্চিক

    ১)  ব্যয় নিয়ন্ত্রণে রাখা জরুরি, তা না-হলে সমস্যা সম্ভব।

    ২) অতি উৎসাহী হয়ে কোনও কাজ করবেন না, আপনাকে সকলে ভুল ভাবতে পারে।

    ৩) জরুরি কাজ সময়ের মধ্যে পুরো করুন।

    ধনু

    ১) আজকের দিনটি কঠিন হতে পারে।

    ২) কাজে বিলম্ব ও অনিশ্চয়তার মুখোমুখি হতে পারেন।

    ৩) ব্যক্তিত্ব নিয়ন্ত্রণে রাখুন।

    মকর

    ১) আজকের দিনটি অত্যন্ত শুভ ও সাফল্যদায়ক।

    ২) কাজে বড়সড় সাফল্য অর্জন করবেন।

    ৩) পরিশ্রমের ফল পাবেন।

    কুম্ভ

    ১) আজকের দিনটি অত্যন্ত শুভ।

    ২) জীবনে নানান শুভ সংকেত পাবেন।

    ৩) সমস্ত কাজে সাফল্য লাভ।

    মীন

    ১) আজকের দিনটি নানান সমস্যায় ভরে থাকবে।

    ২)  কাজকর্মে বাধার সম্মুখীন হতে হবে।

    ৩) ছোট-বড় বিবাদের কারণে হতাশ হতে পারেন।

     

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: স্টার্ককে নিয়ে জল্পনা, কেকেআর-এর চিন্তা বোলিং! বীর-জারার সাক্ষাতের অপেক্ষায় ইডেন

    IPL 2024: স্টার্ককে নিয়ে জল্পনা, কেকেআর-এর চিন্তা বোলিং! বীর-জারার সাক্ষাতের অপেক্ষায় ইডেন

    মাধ্যম নিউজ ডেস্ক: তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে। সন্ধ্যা ৭টার পরেও বইছে গরম হাওয়া। এরই মধ্যে আইপিএলে শুক্রবার মুখোমুখি শাহরুখ খানের কেকেআর ও প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। ম্যাচ নিয়ে এখনও পর্যন্ত উন্মাদনা নেই ক্রিকেট পাগল কলকাতার। গরমে নাজেহাল শহরবাসী। তবে তারই মধ্যে ইডেন চত্বরে ইতিউতি কান পাতলে শোনা যাবে শুক্রবার শহরে আসবেন তো কিং খান? প্রীতি পাঞ্জাবের প্রায় সব ম্যাচেই মাঠে থাকেন। ইডেনে ম্যাচ হলে শাহরুখও আসেন কিন্তু গত রবিবার বেঙ্গালুরুর ম্যাচে এই দাবদাহে মাঠমুখো হননি বাদশা। শুক্রবার আসবেন তো? আসলে কেকেআর পাঞ্জাব ম্যাচের থেকেও ইডেনের অপেক্ষা বীর-জারাকে দেখার।

    ভাল জায়গায় নাইটরা

    ইডেনে পাঞ্জাবের বিপক্ষে খেলতে নামার আগে  ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কেকেআর। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে কালকের ম্যাচ জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঞ্জাবের কাছে। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স বা রেকর্ড কোনওটাই প্রীতির অনুকূলে নয়। বীর-ই সেখানে বাজিগর। 

    পারস্পরিক দ্বৈরথ

    আইপিএলে পারস্পরিক দ্বৈরথে শাহরুখ খানের কেকেআর প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসের চেয়ে এগিয়ে রয়েছে। ৩২টির মধ্যে কেকেআরের জয় ২১টিতে, পাঞ্জাব জিতেছে ১১টিতে। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে কেকেআর এগিয়ে ৩-২ ব্যবধানে। ইডেনে দুই দলের শেষ ৮টি দ্বৈরথের সাতটিতেই শেষ হাসি হেসেছে কেকেআর।

    বোলিং চিন্তা

    পাঞ্জাব ম্যাচের আগে গৌতম গম্ভীরের একটাই চিন্তা নাইটদের বোলিং পারফরম্যান্স। এই প্রসঙ্গে ম্যাচের আগের দিন রমনদীপ সিং বলেন, ‘আমাদের প্রত্যেকের কাজ কী এবং ভূমিকা ঠিক কী, তা বুঝিয়ে দেওয়া হয়েছে। দল আমাকে যেভাবেই ব্যবহার করুক, নিজের সেরাটা সবসময় দিতে চাই। গৌতম গম্ভীর এবং অভিষেক নায়ার মূলত ঠিক করেন স্ট্র্যাটেজি কী হতে পারে। গৌতম গম্ভীর দলের সকলকে একসূত্রে বেঁধে রেখেছেন। তাঁর জন্যই টিম আজ এই জায়গায়। আমাদের সবাইকে মানসিক ভাবে উজ্জীবিত করেন তিনি। তবে বোলিং নিয়ে একটু ভাবছি আমরা।’

    স্টার্ক-কে নিয়ে জল্পনা

    পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে মিচেল স্টার্ককে নিয়ে বাড়ছে জল্পনা। আরসিবি ম্যাচের শেষ ওভারে দলকে প্রায় ডুবিয়ে দিচ্ছিলেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। প্রতি ম্যাচেই একাধিক রান দিচ্ছেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩ উইকেট ছাড়া তেমন সাফল্য নেই। অন্য একটি ম্যাচে দু”উইকেট নিলেও প্রচুর রান দেন। ফর্মের পাশাপাশি স্টার্কের চোট নিয়েও। বেঙ্গালুরুর বিরুদ্ধে জেতার পরের দিন বিশ্রাম দেওয়া হয়েছিল ক্রিকেটারদের। বুধবার থেকে পাঞ্জাব ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে যায়। কিন্তু অনুশীলনে বল করতে দেখা যায়নি স্টার্ককে। বাঁ হাতের আঙুলে চোট আছে অজি পেসারের। তাই ম্যাচের আগে কোনও ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় স্টার্ককে। তাঁর বিকল্প তৈরি রাখতে চাইছে নাইট ম্যানেজমেন্ট। পাঞ্জাবের বিরুদ্ধে দুষ্মন্ত চামিরাকে প্রথম একাদশে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। নেটে দীর্ঘক্ষণ বল করেছেন চামিরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Elections 2024: “চোখের জল ধরে রাখতে পারিনি”, কেন কাঁদলেন প্রধানমন্ত্রী?

    Lok Sabha Elections 2024: “চোখের জল ধরে রাখতে পারিনি”, কেন কাঁদলেন প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: “চোখের জল ধরে রাখতে পারিনি।” বৃহস্পতিবার কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজস্থানের লেখাপড়া না জানা এক মহিলা ভোটার ভোট দিতে গিয়ে ইভিএমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি খুঁজেছিলেন। এই ঘটনায় বিচলিত হয়ে পড়েছিলেন তিনি। তার প্রেক্ষিতেই কথাগুলি বললেন প্রধানমন্ত্রী।

    কী বললেন প্রধানমন্ত্রী? (Lok Sabha Elections 2024)

    এক্স হ্যান্ডেলে রাজস্থান বিজেপির মুখপাত্রের করা একটি পোস্টের প্রেক্ষিতে তাঁর চোখে যে জল চলে এসেছিল, সেকথা জানান প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, ওই মহিলা যখন জানতে পারেন, প্রধানমন্ত্রী নন, এই কেন্দ্রে বিজেপির প্রার্থী অন্য একজন, তখনই ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এক্স হ্যান্ডেলে বিজেপি মুখপাত্রের ওই পোস্টের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী লেখেন, “মা-বোনেদের এত ভালোবাসা আমার চোখে জল এনে দিয়েছিল। তখনই দৃঢ় প্রতিজ্ঞ হই, তাঁদের এই ঋণ আমায় শোধ করতে হবে। কিন্তু লক্ষ্মীকান্তজি (রাজস্থান বিজেপির মুখপাত্র) এটা আমাদের দলীয় কর্মীদের দায়িত্ব এঁদের প্রতি মনোযোগ দেওয়া। মানুষকে সচেতন করতে যেতে হবে দুয়ারে দুয়ারে।”

    রাত পোহালেই নির্বাচন

    রাজস্থানে নির্বাচন হচ্ছে দু’দফায়। এ রাজ্যে লোকসভার আসন রয়েছে ২৫টি। তার মধ্যে ১৩টিতে নির্বাচন হবে ২৬ এপ্রিল, শুক্রবার। ১৯ এপ্রিল, প্রথম দফায় নির্বাচন হয়েছে ১২টি আসনে। এই দ্বিতীয় দফায় ভাগ্য নির্ধারণ হবে ১৫২ জন প্রার্থীর। এঁদের মধ্যে রয়েছেন বিজেপির (Lok Sabha Elections 2024) দুই কেন্দ্রীয় মন্ত্রী এবং দলের রাজ্য সভাপতি। বিজেপির এই রাজ্য সভাপতি আগে ছিলেন রাজস্থান বিধানসভার স্পিকার। প্রাক্তন দুই মুখ্যমন্ত্রীর দুই ছেলেও রয়েছেন এই দফায় লড়াইয়ের ময়দানে। এই দফায় ভোট গ্রহণ হবে ২৮ হাজার ৭৫৮টি বুথে। ভোট দেবেন প্রায় ২.৮০ কোটি ভোটার।

    আরও পড়ুুন: রোজভ্যালি মামলায় সিবিআই চার্জশিটে সাধন-কন্যার নাম, আরও গাড্ডায় তৃণমূল

    নির্বাচন উপলক্ষে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, ওই ১৩টি আসনে। মোতায়েন করা হয়েছে ১.৭২ লাখ রক্ষী। এদিন নির্বাচন হবে টঙ্ক-সাওয়াই মাধোপুর, আজমির, পালি, যোধপুর, বারমের, জালোর, উদয়পুর, বাঁশওয়াড়া, চিতোরগড়, রাজসামন্দ, ভিলওয়াড়া, কোটা এবং ঝালাওয়ার-বারান লোকসভা কেন্দ্রে। প্রসঙ্গত, দ্বিতীয় দফায় নির্বাচন হবে দেশের ১৩টি রাজ্যের ৮৯টি আসনে (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election 2024: আজ দ্বিতীয় দফার ভোটে রাজ্যের তিন আসনে ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ

    Lok Sabha Election 2024: আজ দ্বিতীয় দফার ভোটে রাজ্যের তিন আসনে ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শুক্রবার দ্বিতীয় দফার ভোটে (Lok Sabha Election 2024) কড়া নিরাপত্তায় তিনটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুর হল। দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। এই তিনটি লোকসভাতে গতবার বিজেপি ক্ষমতায় ছিল। এবার নিজেদের আসন ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। ভোটকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই তিনটি লোকসভা এলাকা সরগরম হয়ে রয়েছে।

    দ্বিতীয় দফার ভোটে তিন আসনে মোট ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে (Lok Sabha Election 2024)

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দার্জিলিংয়ে মোট পোলিং স্টেশন ১৯৯৯ টি। এরমধ্যে ক্রিটিক্যাল বুথের সংখ্যা ৪০৮ টি। রায়গঞ্জ মোট পোলিং স্টেশন ১৭৩০ টি। এরমধ্যে ক্রিটিক্যাল বুথের সংখ্যা ৪১৮ টি। দার্জিলিংয়ের তুলনায় এই কেন্দ্রে ক্রিটিক্যাল বুথের সংখ্যা কিছুটা বেশি। বালুরঘাটে মোট পোলিং স্টেশন ১৫৬৯ টি। এই লোকসভায় ক্রিটিক্যাল বুথের সংখ্যা ৩০৮ টি। দ্বিতীয় দফার নির্বাচনে (Lok Sabha Election 2024) ৩ টি লোকসভা কেন্দ্রে মোট পোলিং স্টেশন ৫২৯৮ টি। আর সব মিলিয়ে মোট ক্রিটিক্যাল  বুথের সংখ্যা ১১৩৪। রাজ্যে দ্বিতীয় দফার ভোটে তিন আসনে মোট ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এর মধ্যে দার্জিলিংয়ে রয়েছেন ১৪ জন প্রার্থী। ১২ জন পুরুষ ও ২ মহিলা প্রার্থী। রায়গঞ্জে মোট প্রার্থী ২০ জন, যার মধ্যে রয়েছে ১৯ জন পুরুষ, ১ জন মহিলা। বালুরঘাট কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১৩। সবাই পুরুষ। তিনটি লোকসভা মিলিয়ে মোট ভোটারের সংখ্যা ৫১ লক্ষ ১৭ হাজার ৯৫৫।

    দ্বিতীয় দফার ভোটে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে?

    শুক্রবার দ্বিতীয় দফায় দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জে ভোট (Lok Sabha Election 2024)।  দ্বিতীয় দফার ভোটে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফার ভোটে থাকবে ১২ হাজার ৯৮৩ জন রাজ্য পুলিশ। দার্জিলিং লোকসভায় ৭৩৯টি স্পর্শকাতর বুথ রয়েছে। এই লোকসভায় ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। রায়গঞ্জ লোকসভায় ২১০টি স্পর্শকাতর বুথ। কেন্দ্রীয় বাহিনী রয়েছে ১১১ কোম্পানি। বালুরঘাট লোকসভায় ১৯২টি স্পর্শকাতর বুথ রয়েছে। আর কেন্দ্রীয় বাহিনী রয়েছে, ৭৩ কোম্পানি। রায়গঞ্জে ২০ জন প্রার্থী, সেজন্য ইভিএমে থাকবে ২টি করে ব্যালট ইউনিট। একটি ইভিএমের ব্যালট ইউনিটে ১৫ জন প্রার্থী ও একটি নোটার অপশন থাকে। রায়গঞ্জে যেহেতু মোট ২০ জন প্রার্থী, সেজন্য ইভিএমে ২টি করে ব্যালট ইউনিটের ব্যবস্থা। বাকি দুটি লোকসভায় একটি করে ইভিএম থাকবে।

    পর্যবেক্ষকদের নাম, ফোন নম্বর, এবং ইমেইল আইডি

    প্রথম দফার মত, দ্বিতীয় দফার ৩ লোকসভা কেন্দ্রের নির্বাচনের আগে পর্যবেক্ষকদের নাম, ফোন নম্বর, এবং ইমেইল আইডি প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন। ভোটাররা কোনও ক্ষেত্রে ভোট দিতে গিয়ে সমস্যায় পড়লে তাঁরা সংশ্লিষ্ট ফোন নম্বর এবং ইমেইল আইডিতে অভিযোগ জানাতে পারবেন।

    এক্সপেন্ডিচার পর্যবেক্ষকদের তালিকা

     দার্জিলিং :- পুষ্কর কাঠুরিয়া (ফোন নম্বর – 7318695201), (email ID  – deodarj@gmail.com) বি নিশান্থ রাও (ফোন নম্বর – 7319349201), (email ID chennai.ddit.inv3.3@incometax.gov.in) রায়গঞ্জ:-  শ্রী হারশ সিদ্ধার্থ (ফোন নম্বর – 9046227872), (Email Id – exobs.raiganj@gmail.com) বালুরঘাট :- শ্রী ভাঙ্গেপাটিল পুশকারাজ রমেশ (ফোন নম্বর :- 7586926462) (Email Id – expenditureobserver.blg6pc@gmail.com

    সাধারণ পর্যবেক্ষকের নাম, ফোন নম্বর

     দার্জিলিং :- – শ্রী বিক্রম সিং মালিক  (ফোন নম্বর – 736494505), (Email Id – genobs04darj@gmail.com) রায়গঞ্জ –  শ্রী শ্রীধর বাবু আড্ডাকানি (ফোন নম্বর – 9046227870), (Email Id – genobs.raiganj@gmail.com) বালুরঘাট – শ্রী নর্মাদেশ্বর লাল (ফোন নম্বর – 7384269466), (Email Id – generalobserver.blg6pc@gmail.com)

     পুলিশ পর্যবেক্ষকের নাম ও ফোন নম্বর

     দার্জিলিং :- শ্রী প্রদীপ কুমার যাদব (ফোন নম্বর – 7318748206), (Email Id – policeobserver24@gmail.com) রায়গঞ্জ :- শ্রী সুভাষ চন্দ্র ডুবেই (ফোন নম্বর – 9046227871), (Email Id – udpoliceobserver@gmail.com) বালুরঘাট :- শ্রী হনুমন্তারায়া (ফোন নম্বর – 7384013279), (Email Id -observerddnj@gmail.com)   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India US Relation: ‘ভারতকে বোঝেইনি’, মানবাধিকার লঙ্ঘন নিয়ে মার্কিন রিপোর্ট সম্পর্কে প্রতিক্রিয়া দিল্লির

    India US Relation: ‘ভারতকে বোঝেইনি’, মানবাধিকার লঙ্ঘন নিয়ে মার্কিন রিপোর্ট সম্পর্কে প্রতিক্রিয়া দিল্লির

    মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুরে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ মার্কিন রিপোর্টে করা হয়েছে, তাকে পক্ষপাতিত্বমূলক আখ্যা দিল ভারত (India US Relation)। শুধু তাই নয়, আমেরিকার এই অভিযোগ ভারত সম্পর্কে দুর্বল মূল্যায়ন বলেও জানিয়েছে নয়াদিল্লি। মণিপুরে হিংসার আগুন নেভার পর সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রিপোর্টে।

    কী বলছে বিদেশমন্ত্রক? (India US Relation)

    এ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “রিপোর্টটি (মার্কিন যুক্তরাষ্ট্রের) দারুণভাবে পক্ষপাতিত্বমূলক। ওরা যে ভারতকে বোঝেনি, এই রিপোর্টেই তা স্পষ্ট। আমরা একে বিশেষ গুরুত্ব দিচ্ছি না। আপনাদেরও (সাংবাদিকদের) বলছি, একে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই।” সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘২০২৩ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস: ইন্ডিয়া’ শীর্ষক রিপোর্ট। এই রিপোর্টেই মণিপুরের সাম্প্রতিক হিংসার উল্লেখ করা হয়েছে। সেখানে যে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে হিংসার ঘটনা ঘটেছিল, ফলাও করে তাও বলা হয়েছে।

    মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

    তার পরেই বলা হয়েছে, এর পরিণতিতে মণিপুরে তাৎপর্যপূর্ণভাবে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার (India US Relation)। উল্লেখ্য যে, ঘটনাটিকে (মানবাধিকার লঙ্ঘনের) লজ্জাজনক আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনায় দ্রুত পদক্ষেপ করার নির্দেশও দিয়েছিলেন তিনি। ফেব্রুয়ারি মাসে যে রিপোর্ট স্টেট ডিপার্টমেন্টের তরফে প্রকাশ করা হয়েছিল, সেখানেও বলা হয়েছিল প্রধানমন্ত্রীর এই নির্দেশের পরে পরেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছিল।

    আরও পড়ুুন: রোজভ্যালি মামলায় সিবিআই চার্জশিটে সাধন-কন্যার নাম, আরও গাড্ডায় তৃণমূল

    মার্কিন রিপোর্টে বিবিসির দিল্লি ও মুম্বইয়ের অফিসে ১৪ ফেব্রুয়ারি আয়কর দফতর যে খানাতল্লাশি চালিয়েছিল, তারও উল্লেখ করা হয়েছে। সাংবাদিকদের যেসব ইক্যুইপমেন্ট বাজেয়াপ্ত করা হয়েছিল, সেসবেরও উল্লেখ রয়েছে ওই রিপোর্টে। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘মোদি’ পদবিকে অপমান করার যে অভিযোগ উঠেছিল তাও উঠে এসেছে মার্কিন রিপোর্টে। এই ঘটনার জেরে লোকসভার সাংসদ পদ খোয়াতে হয়েছিল রাহুলকে। পরে অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে সেই পদ ফিরিয়ে দেওয়া হয় রাহুলকে। এ প্রসঙ্গেরও অবতারণা করা হয়েছে ওই রিপোর্টে (India US Relation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Mithun Chakraborty: গরম উপেক্ষা করে মুর্শিদাবাদে মিঠুনের রোড শোয়ে জনজোয়ার

    Mithun Chakraborty: গরম উপেক্ষা করে মুর্শিদাবাদে মিঠুনের রোড শোয়ে জনজোয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: (Murshidabad) মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জিয়াগঞ্জে বিজেপি (B.J.P.) প্রার্থী গৌরী শংকর ঘোষের সমর্থনে রোড শো করলেন তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।  জিয়াগঞ্জের বাগদহ মোড় থেকে এই বর্ণাঢ্য রোড শো শুরু হয়। রোড শোয়ে পা মেলান কয়েক হাজার বিজেপি নেতা, কর্মী ও সমর্থক। রোড শো চলাকালীন বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। চড়া রোদ ও দাবদাহ উপেক্ষা করে হাজারো কর্মী সমর্থক কয়েক কিলোমিটার হাঁটলেন প্রার্থীর সমর্থনে। প্রচুর সাধারণ মানুষ বিজেপি প্রার্থী ও তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীকে দেখতে রাস্তার ধারে জড়ো হয়েছিলেন। তাঁদেরও অনেকে এদিন মিছিলে পা মেলান। প্রচারের একেবারে শেষ পর্বে ঝড় তুলে দিল বিজেপি। যা কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে অনেকটাই সুবিধা করবে। 

    মিঠুনের রোড শোয়ে জনজোয়ার

    গত লোকসভা নির্বাচনেও বিজেপি এই আসনে সংখ্যাতত্ত্বের বিচারে অনেক সুবিধা জনক জায়গায় ছিল। যদিও জয়ী হন আবু তাহের খান। সংখ্যালঘু উদ্দেশ্য অধ্যুষিত এই অঞ্চলে হিন্দুদের ভোট অনেকটাই নিজেদের শিবিরে আনতে সক্ষম হয়েছিল বিজেপি। হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই। এমনকী গত লোকসভায় জিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়েছিল। এবার এই কেন্দ্রে জয় পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। বিজেপি কর্মী রঘুনাথ হাজরা এদিন বলেন, “সকাল থেকেই মিঠুনের অপেক্ষায় আমরা জড়ো হয়েছিলাম। প্রার্থীকে এবার জেতাতে হবে। এই জোর আমাদের মনে আছে। আমরা জিয়াগঞ্জ সহ আরও বেশ কয়েকটা বিধানসভা থেকে লিড দেব। এবং আমাদের প্রার্থী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জয়ী হবে। তার জন্য প্রতিজ্ঞা নিয়ে দিনের রোড শোয়ে আমরা পা মিলিয়েছি। আমরা প্রচারে বেশ ভাল সাড়া পাচ্ছি। গতবার একটুর জন্য হাতছাড়া হয়েছিল এই লোকসভা কেন্দ্র। এবার আর সেটা হবে না আমরা এই কেন্দ্রেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দিতে চাই”। এদিন জিয়াগঞ্জের বাগদহ মোড় থেকে নেতাজি মোড় পর্যন্ত রোড স করে বিজেপি। এদিন বেলা বারোটা নাগাদ জিয়াগঞ্জ বাগদহের মোড় থেকে গৌরীশংকর ঘোষ কে সঙ্গে নিয়ে রোড-শো শুরু হয়। জিয়াগঞ্জ ফুলতলা বাস স্ট্যান্ড হয়ে জিয়াগঞ্জ বাজারের রাজপথ ধরে নেতাজি মূর্তি পাদদেশে মিঠুন চক্রবর্তীর রোড শো শেষ হয়। রোড শোয়ে উপচে পড়়ে ভিড়।

    বিজেপি সোনার বাংলা উপহার দেবে

    এবার বিজেপি মিঠুনকে বাংলা এবং ত্রিপুরায় তারকা প্রচারকের তালিকায় রেখেছে। অন্যদিকে, মুর্শিদাবাদে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষের হয়ে প্রচারে আসেন মিঠুন চক্রবর্তী। নবগ্রামের চাণক এলাকায় তিনি নামেন। তারপরেই তার প্রচার শুরু হয়। সেখানে তিনি একটি জনসভায় অংশগ্রহণ করেন, “বিজেপি কর্মী ও সমর্থকদের ভিড়ের পাশাপাশি স্থানীয় মানুষজন মহাগুরুকে দেখার জন্য ভিড় করে। এদিনের সভায় মিঠুন বলেন, বিজেপি প্রার্থীকে জয়ী করুন। বিজেপি সোনার বাংলা উপহার দেবে। আর তৃণমূলের নাম করে বলেন, অন্যদলকে ভোট দিলে চাকরি দুর্নীতি, বালি চুরি, গরু চুরি, সন্দেশখালির মতো মেয়েদের ওপর অত্যাচার হবে। এদিন মিঠুন তাঁর সিনেমার কয়েকটি ডায়লগ একটু ঘুরিয়ে বলেন। কারণ, সিনেমার দায়লগে কয়েকটি শব্দ নাকি হিংসাশ্রয়ী। আদর্শ আচরণ বিধির জন্য মিঠুনের নতুন ডায়লগে প্রচুর হাততালি পড়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bankura: “চাকরীপ্রার্থী পিছু আট লক্ষ করে টাকা চেয়েছিলেন অভিষেকের ভাই”, বিস্ফোরক সৌমিত্র খাঁ

    Bankura: “চাকরীপ্রার্থী পিছু আট লক্ষ করে টাকা চেয়েছিলেন অভিষেকের ভাই”, বিস্ফোরক সৌমিত্র খাঁ

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের রায়ে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছে। রাজ্যজুড়ে এই ইস্যুতে তোলপাড় শুরু হয়েছে। ইতিমধ্যেই যোগ্যরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন। এই আবহের মধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বাঁকুড়ার (Bankura) সভায় বিস্ফোরক অভিযোগ করলেন সৌমিত্র খাঁ। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

    চাকরীপ্রার্থী পিছু আট লক্ষ করে টাকা চেয়েছিলেন অভিষেকের ভাই (Bankura)

    বাঁকুড়ার (Bankura) রতনপুরে নির্বাচনী প্রচার কর্মসূচিতে যোগ দিয়ে সৌমিত্র খাঁ বলেছেন, তৃণমূলে থাকার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছু ছেলের চাকরির জন্য অনুরোধ করেছিলাম। তিনি তাঁর ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার কথা বলেছিলেন। আকাশ বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলে তিনি প্রার্থী পিছ আট লক্ষ টাকা দাবি করেন। সৌমিত্রর কথায়, ” আমি ওনার ছোট ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়কে বললাম অভিষেকদা বলল চাকরি করে দেবেন। তো কী করতে পারবেন? আমায় বললেন, দাদা তোমার কাছ থেকে বেশি নেব না। এক কাজ করো আট লক্ষ টাকা আর দু’লক্ষ টাকা তোমার জন্য। মোট ১০ লক্ষ টাকা করে ১০০টা ক্যান্ডিডেট এনে দিতে পারো।”  এরপরই সৌমিত্র খাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর দাবি করে হুঁশিয়ারি দিয়ে বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে মানহানির মামলা আসতেন আমি তাঁর প্যান্ট জামা খুলে নিতাম।” শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ আদালত যে করছে তা বিজেপি প্রার্থীর বক্তব্যে আরও পরিষ্কার হয়ে গেল। এই নির্বাচনে দুর্নীতি ইস্যুতে তৃণমূল নেতা-কর্মীদের চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    বড়জোড়ার (Bankura) তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, “ওর হিম্মত রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোশাক খুলে নেওয়ার? ও তো তিনটে-চারটে লোক আর পয়সার থলি নিয়ে ঘুরছে। আর এই ভোটে পাবলিক ওকে যোগ্য জবাব দেবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rose Valley Case: রোজভ্যালি মামলায় সিবিআই চার্জশিটে সাধন-কন্যার নাম, আরও গাড্ডায় তৃণমূল

    Rose Valley Case: রোজভ্যালি মামলায় সিবিআই চার্জশিটে সাধন-কন্যার নাম, আরও গাড্ডায় তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগে আরও গাড্ডায় পড়ল তৃণমূল। রোজভ্যালি মামলায় (Rose Valley Case) সিবিআই যে চার্জশিট পেশ করেছে, সেখানে এক নম্বরেই রয়েছে শ্রেয়া পাণ্ডের নাম। শ্রেয়া উত্তর কলকাতার তৃণমূল নেত্রী। তাঁর বাবা প্রয়াত সাধন পাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন।

    শ্রেয়ার বিরুদ্ধে অভিযোগ (Rose Valley Case)

    চার্জশিটে সিবিআইয়ের অভিযোগ, রোজভ্যালির ২ কোটি ২২ হাজারেরও বেশি টাকা গিয়েছে শ্রেয়ার দুই সংস্থায়। রোজভ্যালির টাকায় চিনও ঘুরে এসেছেন এই তৃণমূল নেত্রী। ওড়িশার ভুবনেশ্বর আদালতে জমা দেওয়া চার্জশিটে সিবিআই জানিয়েছে, মন্ত্রিকন্যা হওয়ায় প্রভাবও খাটিয়েছেন শ্রেয়া। চিটফান্ড সংস্থা রোজভ্যালির (Rose Valley Case) বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত শ্রেয়াকে। তাঁর সংস্থা রোজভ্যালির বিভিন্ন কাজের বরাতও পেয়েছিল। অভিযোগ, মন্ত্রিকন্যা হওয়ার সুবাদে প্রাপ্য টাকার চেয়েও বেশি টাকা দেওয়া হয়েছিল শ্রেয়ার সংস্থাকে।

    সিবিআইয়ের দাবি

    সিবিআইয়ের দাবি, রোজভ্যালি চিটফান্ড জানা সত্ত্বেও শ্রেয়া এই সংস্থার ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করেছেন। উল্লেখ্য, সিবিআই চার্জশিটে শ্রেয়ার নাম থাকলেও, ইডির চার্জশিটে নাম নেই তাঁর। ইডি সূত্রে খবর, তদন্ত চলছে। সাপ্লিমেন্টারি চার্জশিটে শ্রেয়ার নাম যোগ করা হতে পারে। সিবিআইয়ের চার্জশিটের এক নম্বরে শ্রেয়ার নাম রয়েছে শুনে, উত্তর কলকাতা বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, “এই দুর্নীতির পয়লা নম্বর অভিযুক্ত হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে তিনি আপাতত জামিনে রয়েছেন। শ্রেয়ার নামও তালিকায় রয়েছে। আশা করি, ওঁর বিরুদ্ধেও উপযুক্ত পদক্ষেপ করবে তদন্তকারী সংস্থা।” সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে অভিযুক্ত শ্রেয়া বলেন, “সরকারিভাবে আমায় কিছু জানানো হয়নি। এখনও অবধি আমার কাছে কোনও নোটিশ আসেনি।”

    আরও পড়ুুন: এবার ‘বিদেশ থেকে’ প্রাণনাশের হুমকি-ফোন জ্ঞানবাপী মামলার বিচারককে

    ২০১৩ সালে প্রকাশ্যে আসে সারদা চিটফান্ড কেলেঙ্কারি। ওই মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। এর পরে পরেই গ্রেফতার করা হয় আর এক চিটফান্ড রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকেও। তার পর একে একে প্রকাশ্যে আসে এমপিএস, পিনকন, টাওয়ার, ত্রিভুবন অ্যাগ্রো-সহ বেশ কিছু চিটফান্ডের নাম। সেই মামলায় এখনও জেলবন্দি রয়েছেন সুদীপ্ত, গৌতম, অনুকূল মাইতিরা (Rose Valley Case)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBI: আরও প্যাঁচে ‘কালীঘাটের কাকু’, সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই

    CBI: আরও প্যাঁচে ‘কালীঘাটের কাকু’, সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা মিলেছে এমনটাই আদালতে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই আবহে জেলে গিয়ে তাঁকে জেরা করতে চেয়ে আদালতের দ্বারস্থ হল সিবিআই (CBI)। প্রয়োজনীয় অনুমোদনের জন্য বুধবার কলকাতার বিচার ভবনের বিশেষ আদালতে আবেদন করেছে সিবিআই। নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) কাণ্ডে তদন্তের জন্য তাঁকে জেরা করার প্রয়োজন আছে জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই (CBI)। এমনকি এই মামলায় দ্রুত অয়ন শীল ও শান্তনু বন্দোপাধ্যায়কেও জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। আরও জানা গেছে আলিপুর আদালতকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছে এনিয়ে নগর দায়রা আদালত।

    রিপোর্ট জমা দেওয়া হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে

    প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতার ফরেনসিক ল্যাবরেটরি থেকে একটি মুখ বন্ধ খামে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের রিপোর্ট তাদের দফতরে আসে বলে ইডি সূত্রে খবর। এরপর সেই রিপোর্ট জমা দেওয়া হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। লাইভ স্ট্রিমিং চলাকালীন তদন্তের স্বার্থে কয়েকটি বিষয় প্রকাশ্যে আনেননি। তবে দুই পক্ষের কথোপকথন থেকে জানা যায় কণ্ঠস্বরের রিপোর্ট মিলেছে। তবে সেই রিপোর্টে খুশি নয় আদালত। কারণ কণ্ঠস্বর মেলার পর যা করণীয় তা করা হয়নি এমনটাই মনে করেছে আদালত। সুজয়কৃষ্ণ ভদ্রের কল রেকর্ডিং এবং পরে সংগ্রহ করা কণ্ঠস্বরের নমুনা ইতিবাচক রয়েছে একথা আদালতে জানানো হলেও যার সঙ্গে কথা সুজয়ের কথা হয়েছিল তাঁকে এখনও হেফাজতে নেওয়া হয়নি বলেই জানা গেছে। কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট চলে আসায় সেই জটিলতা অনেকটাই কেটে গেছে বলে তদন্তকারী সংস্থা (CBI) সূত্রে খবর।

    গ্রেফতার হওয়ার পর সুজয় কৃষ্ণ ভদ্রের দীর্ঘদিন ঠিকানা ছিল হাসপাতাল

    নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়ার পর সুজয়কৃষ্ণ ভদ্রের দীর্ঘদিন ঠিকানা ছিল হাসপাতাল। অসুস্থতার অজুহাতে কখনও সরকারি আবার কখনও বেসরকারি হাসপাতালে থেকেছেন সুজয়কৃষ্ণ ভদ্র। মাঝে একটি বেসরকারি হাসপাতালে তাঁর হার্টে অস্ত্রপচার করা হয় বলে জানানো হয়। তাঁকে হেফাজতে নিয়ে বারবার জিজ্ঞাসাবাদ চালিয়েছে ইডি। যদিও জিজ্ঞাসাবাদে কী উঠে এসেছে তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত ৩ জানুয়ারি জোকা ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: “তৃণমূল নেতাদের কলার ধরে চাকরির টাকা ফেরত নিন”, চাকরিহারাদের বার্তা সুকান্তর

    Sukanta Majumdar: “তৃণমূল নেতাদের কলার ধরে চাকরির টাকা ফেরত নিন”, চাকরিহারাদের বার্তা সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: “লোকসভা ভোট শেষ হওয়ার পর তৃণমূল থাকবে না। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের বলব, ভোটের আগে তৃণমূল নেতাদের কাছে যান, কলার ধরে চাকরির টাকা ফেরত নিয়ে নিন।” বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, তৃণমূল আমলে যারা চাকরি পেয়েছেন, কার চাকরি থাকবে, কার চাকরি যাবে বলা অসম্ভব। তাঁদের মধ্যে অনেকেই আছেন যারা পড়াশুনা করে চাকরি পেয়েছেন, তারা তো টাকা দিয়ে চাকরি পাননি। তাহলে তো আটা ও ভুষি এক হয়ে যাচ্ছে। যারা ঘুষ নিয়ে চাকরি পেয়েছেন, তাদের চাকরি যাচ্ছে আর যারা পড়াশুনা করে চাকরি পেয়েছেন, তাদেরও চাকরি চলে যাচ্ছে।

    দলীয় কর্মীদের সঙ্গে কথা বললেন সুকান্ত (Sukanta Majumdar)

    এদিকে রাত পোহালেই দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। তার আগে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছেন বালুঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। মূলত, বুথের অবস্থা কি তার খোঁজ খবর নিচ্ছেন বিজেপি প্রার্থী। এদিন দুপুরে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম এলাকায় যান বিজেপি প্রার্থী। সেখানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন সুকান্ত। পাশাপাশি ওই এলাকায় কিছু তৃণমূলের লোকজন একটু হুমকি দিচ্ছে। তারা আবার দিনের বেলা বেরতে পারে না বলে জানান বিজেপি কর্মীরা । দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন সুকান্ত মজুমদার এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এদিন বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর, গোপালপুর ও হিলি ব্লকের তিওর সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেরান।

    আরও পড়ুন: শ্রীরূপার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, অভিষেকের বিরুদ্ধে কমিশনে বিজেপি

    কী বললেন সুকান্ত?

    এই বিষয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, বুধবার তো প্রচার শেষ হয়েছে। তাই, এদিন বিভিন্ন জায়গায় গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলছি। তাঁদের কোনও অসুবিধা হচ্ছে কি না, কেউ ভয় দেখাচ্ছে কি না এইসব শুনছি। ছোট খাটো ধমকানো চমকানো চলছে। ভয় দেখানো হচ্ছে, বিভিন্ন ভাতা বন্ধ হবে এইসব চলছে। মুর্শিদাবাদের বড়ঞাতে বোমা বাঁধতে গিয়ে তৃণমূল কর্মীর হাত উড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বোমা বাধঁতে গিয়ে হাত উড়েছে। পশ্চিমবঙ্গ হল বোমা শিল্পর জন্য বিখ্যাত। মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা এইসব জায়গায় বোমা ঘরে ঘরে কুটির শিল্প এখন। বোমা তৈরির মাধ্যমে কর্মসংস্থান হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share