Tag: bangla news

bangla news

  • Gyanvapi Mosque Case: এবার ‘বিদেশ থেকে’ প্রাণনাশের হুমকি-ফোন জ্ঞানবাপী মামলার বিচারককে

    Gyanvapi Mosque Case: এবার ‘বিদেশ থেকে’ প্রাণনাশের হুমকি-ফোন জ্ঞানবাপী মামলার বিচারককে

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার প্রাণনাশের হুমকি জ্ঞানবাপী মামলার (Gyanvapi Mosque Case) বিচারককে। জ্ঞানবাপী মসজিদ মামলায় বির্তকে ইতি টানতে অতিরিক্ত দায়রা বিচারক রবি কুমার দিবাকর ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগকে বিতর্কিত কাঠামোর পুরাতাত্ত্বিক সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন।

    হুমকি-ফোন (Gyanvapi Mosque Case)

    তাঁর অভিযোগ, একটি আন্তর্জাতিক নম্বর থেকে খুনের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। চলতি সপ্তাহে এসএসপি সুশীল চন্দ্রভান ঘুলেকে লেখা চিঠিতে দিবাকর লিখেছেন, ‘আন্তর্জাতিক নম্বর থেকে বিদ্বেষপূর্ণ ফোন পাচ্ছেন তিনি। দেওয়া হচ্ছে হত্যার হুমকিও। এটা খুবই উদ্বেগজনক।’ এর আগেও একবার দিবাকরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। সেই সময় এলাহাবাদ হাইকোর্ট দিবাকরের জন্য ওয়াই ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করেছিল। পরে তা নামিয়ে আনা হয় এক্স ক্যাটেগরিতে। তার পরেই ফের এল হুমকি-ফোন (Gyanvapi Mosque Case)।

    নিরাপত্তা অপর্যাপ্ত

    বর্তমানে দিবাকরের নিরাপত্তায় রয়েছেন দু’জন নিরাপত্তারক্ষী। হুমকি ফোন আসার পরে তাঁদেরই একজন জানিয়েছেন, দিবাকরের নিরাপত্তা অপর্যাপ্ত। কারণ জঙ্গি হামলার মোকাবিলায় অত্যাধুনিক যেসব অস্ত্রশস্ত্রের প্রয়োজন, তা তাঁদের নেই। ২০২২ সালে জ্ঞানবাপী মামলায় বিতর্কিত কাঠামোর পুরাতাত্ত্বিক সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন দিবাকর। তার পরেই এসেছিল হুমকি-ফোন। সেই সময় দিবাকর বলেছিলেন, ‘এই সিভিল কেসকে এক্সট্রাঅর্ডিনারি কেসে পরিণত করতে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। ভয়ের বাতাবরণ এমনই যে, আমার নিরাপত্তা নিয়ে আমার পরিবার উদ্বিগ্ন। তাদের নিরাপত্তা নিয়ে আমিও উদ্বিগ্ন। আমি যখনই বাড়ির বাইরে যাই আমার স্ত্রী বারংবার আমার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।’

    আরও পড়ুুন: “মমতা রোহিঙ্গা নন তো?” মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ করলেন অভিজিৎ

    দিবাকরের স্ত্রীর উদ্বেগ যে নিছক কথার কথা নয়, তার প্রমাণ মিলেছিল গত বছরই। সেবার দিবাকরের লখনউয়ের বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়েছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার এক সদস্যকে। সেই সময় শাহাজাহানপুরের এসএসপি অশোক কুমার মিনা দিবাকরের ভাইয়ের বাড়ি প্রহরায় একজন বন্দুকধারী পুলিশ কর্মী নিয়োগ করেছিলেন। দিবাকরের ভাইও অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ। লোকসভা নির্বাচনের মুখে সেই পুলিশ কর্মীকেও সরিয়ে নেওয়া হয়েছে বেরিলিতে। এই দিবাকরই ২০১৮ সালে বেরিলি হিংসা মামলায় স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নিয়েছিলেন। মূল চক্রী বলে কাঠগড়ায় তুলেছিলেন প্রবীণ ধর্মগুরু তাকির রাজাকে (Gyanvapi Mosque Case)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Horlicks: আর স্বাস্থ্যকর পানীয় নয় হরলিক্স! ঘোষণা প্রস্তুতকারী সংস্থার, কেন জানেন?

    Horlicks: আর স্বাস্থ্যকর পানীয় নয় হরলিক্স! ঘোষণা প্রস্তুতকারী সংস্থার, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বোর্নভিটার পর এবার হরলিক্স (Horlicks)। এগুলি আর স্বাস্থ্যকর পানীয় নয়। এই পানীয় প্রস্তুতকারক সংস্থা ‘হিন্দুস্তান ইউনিলিভার’ হরলিক্সের বোতল থেকে ‘হেল্‌থ ফুড ড্রিঙ্কস’ ট্যাগটি সরিয়ে নিচ্ছে। বদলে লেখা হয়েছে, ‘ফাংশানাল ন্যাশনাল ড্রিঙ্ক’ (এফএনডি)। এই খবর সামনে আসতেই মাথায় হাত পড়েছে অভিভাবকদের। বাচ্চাদের এই ধরনের পানীয় দেবেন কি না তা নিয়ে চিন্তায় বাবা-মায়েরা।

    কেন নয় স্বাস্থ্যকর পানীয়

    বুস্ট, বোর্নভিটা, হরলিক্সের (Horlicks) মতো পানীয়ে চিনির পরিমাণ অনেকটাই বেশি। এই ধরনের পানীয় সাধারণত শিশু এবং বয়স্করাই খেয়ে থাকে। ফলে বাড়ন্ত বয়সে এবং বার্ধক্যে অত্যধিক চিনি শরীরে প্রবেশ করলে ক্ষতি হতে পারে বলেই অনেকের মত। শরীরে অতিরিক্ত চিনি প্রবেশ করলে তাতে ওবেসিটি বাড়ে। যা থেকে নানা সমস্যা দেখা যায়। ফলে এগুলিকে স্বাস্থ্যকর পানীয় বলা যায় না।

    কী জানাল প্রস্তুতকারী সংস্থা

    ‘হিন্দুস্তান ইউনিলিভার’-এর চিফ ফিনানশিয়াল অফিসার রীতেশ তিওয়ারি জানিয়েছেন, হরলিক্স (Horlicks) এখন থেকে ‘এফএনডি’ বিভাগভুক্ত। তবে বদল এলেও গ্রাহক বৃদ্ধি এবং গ্রাহকদের হরলিক্সের প্রতি আস্থা বজায় রাখার ক্ষেত্রে নজর দেওয়া হচ্ছে।  ‘এফএনডি’ হল কারও জীবনযাপন অনুসারে পুষ্টির চাহিদা মেটায়। এই ধরনের পানীয় প্রোটিন এবং মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি পূরণ করে।

    আরও পড়ুুন: “মমতা রোহিঙ্গা নন তো?” মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ করলেন অভিজিৎ

    কেন এই পদক্ষেপ

    ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস বা (NCPCR) সম্প্রতি জানিয়েছে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট, ২০০৬-এর আওতায় হেলথ ড্রিংকসের কোনও সংজ্ঞা নেই। এপ্রিলের শুরুতে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) সমস্ত ই- কমার্স ওয়েবসাইটগুলিকে দুধ বা মল্টকরা পানীয়গুলোকে হেলথ ড্রিংকসের তালিকায় আনতে নিষেধ করেছিল। FSSAI এ প্রসঙ্গে জানিয়েছে, ভুল শব্দের ব্যবহার গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে, তাই সমস্ত ওয়েবসাইটগুলিকে এমন প্রোডাক্ট হেলথ ড্রিংকস ক্যাটেগরি থেকে সরাতে বা বিজ্ঞাপনগুলি সংশোধন করতে বলা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Primary Tet 2022: প্রাথমিক টেটের প্রশ্নে ভুল, খতিয়ে দেখেতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাহায্য চাইল হাইকোর্ট

    Primary Tet 2022: প্রাথমিক টেটের প্রশ্নে ভুল, খতিয়ে দেখেতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাহায্য চাইল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালের প্রাথমিক টেট (Primary Tet 2022) পরীক্ষার ভুল প্রশ্নপত্র নিয়ে পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। প্রশ্নপত্র যাচাইয়ে  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দিয়ে বিশেষ কমিটি গড়ার নির্দেশ দিল আদালত। এর আগে ২০১৭ সালে টেট পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল থাকার তদন্তে বিশ্বভারতী বিশ্বিবিদ্যালয়ের সাহায্য চেয়েছিল কলকাতা হাইকোর্ট। 

    কী বলল আদালত

    ২০২২ সালে টেট (Primary Tet 2022) পরীক্ষায় মোট ২৩টি প্রশ্ন নিয়ে সংশয় রয়েছে। সেই ২৩ টি প্রশ্নের উত্তর নতুন করে যাচাই করতে যাদবপুরের উপাচার্যকে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গড়ার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। হাইকোর্ট জানিয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদকে যাবতীয় নথি উপাচার্যকে দিতে হবে। তিনি কমিটিকে দিয়ে ওইসব প্রশ্নের সঠিক জবাব কি হতে পারে সে ব্যাপারে নিজেদের মতামত এক মাসের মধ্যে কোর্টকে জানাবেন। ১৯ জুন পরবর্তী শুনানিতে এই ব্যাপারে পরবর্তী নির্দেশ দেবে আদালত। ২০১৭ সালের মতো ২০২২ সালের প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেছিলেন কয়েক জন চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার তাঁদের হয়েই আদালতে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম, বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং দিব্যেন্দু চট্টোপাধ্যায়। 

    আরও পড়ুুন: দীর্ঘদিন ধরে চলে ফাঁদ পাতার কাজ! হিন্দু মহিলাদের কীভাবে টার্গেট করছে জেহাদিরা?

    আগেও প্রশ্নে ভুল

    ২০১৭ সালের টেটে (Primary Tet 2022) ২১টি প্রশ্নে ভুল ছিল কি না, তা নিয়ে বুধবারই কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল বিচারপতি মান্থার সিঙ্গল বেঞ্চ। তিনি জানান, টেটে প্রশ্নপত্র ভুল ছিল কি না, তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি। সেই কমিটি গঠন করবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রাথমিকভাবে, প্রাইমারি টেট পরীক্ষায় ১৩টি প্রশ্নে ভুল আছে বলে জানা গিযেছিল। এরপর জানা যায়, ১৩ নয় ১৫টি প্রশ্নে ভুল আছে। সেই সংখ্যা বেড়ে ২১টি হয়ে যায়। সবশেষে এখন নতুন করে যে মামলা হয়েছে, তাতে প্রশ্ন ভুলের সংখ্য়া বলা হচ্ছে ২৩টি। ১৫০টি প্রশ্নের মধ্যে ২৩টি প্রশ্নেই ভুল কী করে হয়, বিষয়টি নিয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arjun Singh: “চোরেদের দল তৃণমূলে আর থাকব না”, অর্জুনের হাত ধরে বিজেপিতে যোগ দিয়ে বললেন কাউন্সিলর

    Arjun Singh: “চোরেদের দল তৃণমূলে আর থাকব না”, অর্জুনের হাত ধরে বিজেপিতে যোগ দিয়ে বললেন কাউন্সিলর

    মাধ্যম নিউজ ডেস্ক: অর্জুন সিংয়ের (Arjun Singh) গড় ভাটপাড়ায় ফের তৃণমূলে ভাঙন। ভাটপাড়া পুরসভার ১০  নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দলবল বিজেপিতে যোগদান করলেন। ভোটের আগে এই ধস নামার ঘটনায় ব্যাকফুটে শাসক দল। পাশাপাশি, ভাটপাড়ায় আরও শক্তি বাড়ালো বিজেপি। ভোটের আগে এই যোগদানে বিজেপি কর্মী-সমর্থকরা চাঙা হয়ে উঠেছেন।

    চোরদের দল তৃণমূলে আর থাকব না, বললেন দলত্যাগী কাউন্সিলর

    মঙ্গলবার রাতে ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে তৃণমূল পার্টি অফিসে হামলার চালানোর অভিযোগ উঠল দলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। হামলায় আক্রান্ত হলেন তৃণমূলের কাউন্সিলর সত্যেন রায় এবং তাঁর ছেলে শানু রায়। সত্যেনবাবু বলেন, পার্টি অফিসে একটি বিষয়ে আলোচনা চলছিল। পরে, সেটা নিয়ে তর্কাতর্কি হয়। সে সময় তৃণমূল নেতা দেবরাজ ঘোষ দলবল নিয়ে এসে আমাকে প্রথম মারধর করে। আমার ছেলে আমাকে বাঁচাতে এলে তাকে বেধড়ক পেটানো হয়। কিছুদিন আগে তার কিডনির অপারেশন হয়েছে। তাকেও রেয়াত করেনি। আমি প্রথম দিন থেকে তৃণমূল করি, আজ এটাই ফল পেলাম। পরে ছেলেকে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলার ঘটনার পর তৃণমূল নেতারা কেউ পাশে আসেনি। অর্জুন সিং (Arjun Singh) আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। যে দল আমাকে কোনও সম্মান দেয়নি, সেই দলের সঙ্গে আমি কোনও মতেই থাকতে পারবো না। তাই আমি বিজেপিতে যোগদান করলাম। চোরদের দলে আমি থাকবো না। আর বারাকপুরে পার্থ ভৌমিক হেরে বসে রয়েছে।

    আরও পড়ুন: শ্রীরূপার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, অভিষেকের বিরুদ্ধে কমিশনে বিজেপি

    কী বললেন অর্জুন সিং? (Arjun Singh)

    বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Singh) বলেন, তৃণমূলের কাউন্সিলর ছিল। তাঁকে অপমান করা হচ্ছিল। মারধর করা হচ্ছিল। আমরা তো তৃণমূল কাউন্সিলরকে নিরাপত্তা দিতে পারি না। বিজেপি আসলে সন্মান পাবেন বুঝতে পেরেই তিনি দলে যোগ দিয়েছেন। আমার দলের কর্মীদের হামলা করলে তৃণমূল বুঝতে পারবে কী হবে। মানুষ তার যোগ্য জবাব এবার ভোটে দিয়ে দেবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Russia Ukraine war: মহাকাশে পারমাণবিক যুদ্ধ? রাশিয়াকে ঠেকাতে রাষ্ট্রসংঘে মার্কিন প্রস্তাব খারিজ

    Russia Ukraine war: মহাকাশে পারমাণবিক যুদ্ধ? রাশিয়াকে ঠেকাতে রাষ্ট্রসংঘে মার্কিন প্রস্তাব খারিজ

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা রুখতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার আনা খসড়া প্রস্তাবকে ভেটো প্রয়োগ করে আটকাল রাশিয়া (Russia Ukraine war)। এই আবহে ওয়াশিংটনের মন্তব্য, ‘‘বড় কিছু লুকোচ্ছে মস্কো।’’ আমেরিকার আশঙ্কা, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে মহকাশে পারমাণবিক (Nuclear Weapon) আঘাত হানতে পারে রাশিয়া। স্যাটেলাইট ধ্বংস করতে পারে মস্কো। পাল্টা রাষ্ট্রসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া সাংবাদিকদের বলেন, “আমেরিকার প্রস্তাব রসিকতার সমান।”

    মহাকাশে মিসাইল তাক?

    ওয়াশিংটন মস্কোর বিরুদ্ধে মহাকাশ-ভিত্তিক অ্যান্টি-স্যাটেলাইট পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে (Russia Ukraine war)। মহাকাশে অ্যান্টি স্যাটেলাইট পারমাণবিক অস্ত্র ঠেকাতেই এই প্রস্তাব এনেছিল তারা। যদিও ওয়াশিংটনের অভিযোগ রাশিয়া অস্বীকার করেছে। মার্কিন (USA) প্রশাসনের কর্মকর্তারা দাবি করেন, তাঁদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। যদিও সেই তথ্য চাওয়া হলে তা দিতে অস্বীকার করে আমেরিকা। ফলে তাদের অভিযোগটি সমর্থনযোগ্য নয় বলে মনে করছে পুতিন (Vladimir Putin) প্রশাসন। ওয়াকিবহাল মহলের মতে, রাশিয়া মহাকাশের দিকে মিসাইল তাক (Russia Ukraine war) করতে পারে। তা আটকাতেই আগেভাগে জাতিসঙ্ঘে আমেরিকা বিষয়টি তুলে ধরেছে। যাতে মস্কোকে চাপে রাখা যায়।

    কী বলছেন পুতিন?

    ডেপুটি ইউএস অ্যাম্বাসাডর রবার্ট উড সাংবাদিকদের বলেন, “যদি রাশিয়া এই প্রস্তাবের পক্ষে ভোট না দেয় তাহলে বুঝতে হবে তাঁরা কিছু লুকাচ্ছে কি না।’’ প্রায় ছয় সপ্তাহের আলোচনার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের তৈরি নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাবটি ভোটের জন্য আনা হয়। প্রস্তাবের পক্ষে ১৩টি ভোট পড়ে। চিন এক্ষেত্রে ভোটাভুটি থেকে বিরত ছিল এবং রাশিয়া একটি ভেটো দেয়। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন চলতি বছরের শুরুতে জানিয়েছিলেন, তিনি মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে। তিনি বলেছেন, ‘‘আমাদের (Russia Ukraine war) অবস্থান পরিষ্কার এবং স্বচ্ছ। আমরা সর্বদা স্পষ্টভাবে মহাকাশে পারমাণবিক অস্ত্র স্থাপনের বিরুদ্ধে ছিলাম এবং এখনও রয়েছি।’’

    আউটার স্পেস ট্রিটি

    রাষ্ট্রসংঘ সকল দেশকে মহাকাশ চুক্তি (Russia Ukraine war) মেনে চলার আহবান জানিয়েছে। রাষ্ট্রসংঘের তরফে বলা হয়েছে, ‘‘মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার এবং মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা প্রতিরোধের লক্ষ্যে সক্রিয়ভাবে অবদান রাখতে হবে সমস্ত দেশকে।’’ ১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটি স্বাক্ষরকারীদের (যার মধ্যে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে) পৃথিবীর কক্ষপথে এবং মহাকাশে পারমাণবিক অস্ত্র বা অন্য যে কোনও ধরনের বিধ্বংসী অস্ত্র প্রয়োগে বাধা দেয়। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মতে, ‘‘রাশিয়া একটি মহাকাশে-নিক্ষেপযোগ্য অস্ত্র পারমাণবিক প্রয়োগে সক্ষম। এমনকি ইলেক্ট্রো-ম্যাগনেটিক অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের উপগ্রহের নেটওয়ার্কগুলিকে নিষ্ক্রিয় করতে পারে।’’

    কী বলছেন হোয়াইট হাউসের মুখপাত্র?

    হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘‘রাশিয়া এখনও এ ধরনের অস্ত্র মোতায়েন করেনি। ইউক্রেনের যুদ্ধে মহাকাশ-ভিত্তিক যোগাযোগ এবং উপগ্রহ-সংযুক্ত ড্রোনগুলির সঙ্গে আধুনিক যুদ্ধে মহাকাশের অসামান্য ভূমিকার সাম্প্রতিক উদাহরণ হিসাবে কাজ করে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: ভোটের মুখে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে হাতের একাংশ উড়ল তৃণমূল কর্মীর, শোরগোল

    Murshidabad: ভোটের মুখে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে হাতের একাংশ উড়ল তৃণমূল কর্মীর, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের মুখে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে হাতের একাংশ উড়ল এক যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞা থানার মোনাইকান্দারা গ্রামে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বিরোধীদের অভিযোগ, তৃণমূলের লোকজনই রাতের অন্ধকারে বোমা বাঁধার কাজ করছিল। সেই বোমা ফেটেই এই বিপত্তি হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Murshidabad)

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞা থানা এলাকার মোনাইকান্দারা গ্রামের বেশ কয়েকজন যুবক স্থানীয় প্রাথমিক বিদ্যালয় পিছনের জঙ্গলে সকেট বোমা বাঁধার কাজ করছিল। তাদের সঙ্গে ছিল বাইরে থেকে আসা ২ বোমা কারিগর। অতিরিক্ত গরম ও তীব্রতা বাড়াতে নির্দিষ্ট মাত্রার থেকেও বেশি পরিমাণ বারুদ ব্যবহার করাতে ব্যাপক শব্দে বিস্ফোরণ ঘটে, দাবি পুলিশ সূত্রের। বিস্ফোরণের জেরে দুজন জখম হন। এরমধ্যে একজনের হাতের একাংশ উড়ে যায়। গুরুতর জখম হলেন আরও এক জন। সকালে স্থানীয়রা হাতের কয়েকটি আঙুল ছিন্নভিন্ন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে। মোনাই কান্দারা গ্রামের বাসিন্দা জিন্নাত আলি শেখ নামক ১৯ বছর বয়সী এক যুবকের হাতের বেশ কয়েকটি আঙুল উড়ে গেছে বলে স্থানীয়দের দাবি। এই জিন্নাত কলেজ পড়ুয়া। বিস্ফোরণের শব্দে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘিরে রাখা হয় গোটা এলাকা। সংবাদ মাধ্যমের কর্মীদের ঘটনাস্থলে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি বিস্ফোরণের পরেই আহতদের নিয়ে এলাকা থেকে গা ঢাকা দিয়েছে দুষ্কৃতীরা। শাসক দলের মদতেই চলছিল এই কারবার। বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে গ্রামে যায় পুলিশ। বোমার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়।

    আরও পড়ুন: “মিটিং সেরে ফেরার পথে অস্ত্র নিয়ে হামলা চালাল দলেরই কর্মীরা”, গুরুতর আহত তৃণমূল কর্মী

    জখম যুবকের পরিবারের লোকজনের কী বক্তব্য?

    আহত জিন্নাত আলির এক আত্মীয় বলেন ‘ খাওয়া দাওয়া করে জিন্নাত বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তার কিছুক্ষণ পরে প্রচন্ড শব্দ হয়। খবর পাই বোমা বিস্ফোরণে অনেকে আহত হয়েছে। জিন্নাতের হাত উড়ে গেছে। আমরা গিয়ে কাউকে দেখতে পাইনি। কোথায় আছে, কারা নিয়ে গেছে কিচ্ছু জানি না। কলেজে পড়া একটা ছেলেকে প্রলোভন দিয়ে এরকম খারাপ কাজে যারা যুক্ত করেছে তাদেরকে গ্রেফতার করুক পুলিশ”।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    কংগ্রেস নেতা আজাদ মল্লিক বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালানোর জন্য বোমা তৈরি করছিল। এরপরই বিস্ফোরণ হয়েছে। আমরা দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। আর তৃণমূলের যে নেতার নির্দেশে বোমা বাঁধার কাজ হচ্ছিল, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। অন্যদিকে, বিজেপি নেত্রী অনামিকা ঘোষ বলেন, ভোটে গন্ডগোল করার জন্য বোমা তৈরি করা হচ্ছিল। আমরা দোষীদের শাস্তি দাবি করছি। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: শ্রীরূপার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, অভিষেকের বিরুদ্ধে কমিশনে বিজেপি

    Abhishek Banerjee: শ্রীরূপার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, অভিষেকের বিরুদ্ধে কমিশনে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থীর শ্রীরূপা মিত্র চৌধুরীর জন্য অভিষেকের (Abhishek Banerjee) অশ্লীল মন্তব্য করার প্রতিবাদে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি (BJP)। বিজেপি নেতা শিশির বাজোরিয়া এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ECI) অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পত্রে অভিযুক্ত তৃণমূল নেতার উপযুক্ত শাস্তি দাবি করেছেন তিনি। ইতিমধ্যেই অভিষেকের এই মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য তা জানতে চেয়ে ডিজিকে চিঠি পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন (NCW)। চার দিনের মধ্যে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে বলা হয়েছে মহিলা কমিশনকে। 

    ঠিক কী বলেছেন অভিষেক? (Abhishek Banerjee) 

    মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী নিজেকে নির্ভয়া দিদি হিসেবেই পরিচয় দিতে ভালোবাসেন। তাঁর ভোট প্রচারের গাড়িতেও নির্ভয়া দিদি লিখে তিনি প্রচার চালাচ্ছেন। মঙ্গলবার মালদা দক্ষিণে দলের প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে নাম না উল্লেখ করে বিজেপি প্রার্থীকে ‘বেহায়া’ বলে মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি প্রার্থী নিজেকে নির্ভয়া বলে দাবি করছেন। আপনি নির্ভয়া নন আপনি নির্মম, আপনি বেহায়া।” এরপরেই জাতীয় মহিলা কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করে অভিষেকের বিরুদ্ধে একজন মহিলা প্রার্থীকে অসম্মান করার অভিযোগ আনে। মহিলা কমিশন এক্স হ্যান্ডেলে লিখেছে ,একজন মহিলা প্রার্থী যিনি নির্ভয়া নামে পরিচিত তাঁকে নিয়ে এমন মন্তব্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নারীর অধিকারকে অসম্মান করেছেন। এই ঘটনার পরেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। নির্বাচন কমিশনের কাছে বিজেপির দাবি, “ডায়মন্ড হারবারের প্রার্থীর বিরুদ্ধে আইন মোতাবেক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কঠোর সাজা দিতে হবে।”

    আরও পড়ুন: “মিটিং সেরে ফেরার পথে অস্ত্র নিয়ে হামলা চালাল দলেরই কর্মীরা”, গুরুতর আহত তৃণমূল কর্মী

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    শিশির বাজোরিয়া এদিন বলেন, “অভিষেকের মন্তব্য নারীবিদ্বেষী। যিনি মহিলাদের জন্য কাজ করেন। যিনি সমাজের জন্য কাজ করেন। তাঁকে সহ্য করতে পারছেন না অভিষেক। তার দলের নেত্রী মহিলা অথচ অন্য দলের নেত্রীকে তিনি অকথ্য, নোংরা ভাষায় অপমান করেছেন। তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন। তৃণমূলের অনেক নেতাই নারীবিদ্বেষী। চলতি লোকসভা নির্বাচনে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য কোন কেন্দ্রে প্রচার না চালাতে পারেন সে বিষয়ে তৃণমূল প্রার্থীকে প্রচার থেকে সাসপেন্ড করার দাবি জানানো হয়েছে। উনি কম কথা বললে মহিলাদের কম অসম্মান হবে।” স্বাভাবিকভাবেই একদিকে দুর্নীতির অভিযোগ অন্যদিকে কথা বলে বেজায় অস্বস্তিতে পড়েছেন ডায়মন্ড হারবার এর তৃণমূল কংগ্রেসের প্রার্থী।

    রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন

    জাতীয় মহিলা কমিনের পক্ষ থেকে অভিষেককে নিয়ে রাজ্য পুলিশের ডিজির কাছে অভিযোগ জানানো হয়েছে। অভিষেকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা মহিলা কমিশনের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Pakistan Relation: ভারতীয় ব্যক্তির হৃদযন্ত্রে বাঁচল পাকিস্তানি তরুণীর প্রাণ

    India Pakistan Relation: ভারতীয় ব্যক্তির হৃদযন্ত্রে বাঁচল পাকিস্তানি তরুণীর প্রাণ

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানি তরুণীর দেহে প্রতিস্থাপন হল ভারতীয় ব্যক্তির হৃদযন্ত্র (India Pakistan Relation)। চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসকরা সফলভাবে ওই তরুণীর শরীরে হৃদযন্ত্র বসাতে সক্ষম হয়েছেন। এখন অনেকটাই সুস্থ রয়েছে পাকিস্তানের সিন্ধ প্রদেশের বাসিন্দা ওই তরুণী। ভালোভাবে দৈনন্দিন কাজকর্ম করতে পারছেন ওই ছাত্রী।

    ১৯ বছরের তরুণী আয়েশা  

    জানা গিয়েছে, বিগত পাঁচ বছর ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন ১৯ বছর বয়সী আয়েশা রেশান (India Pakistan Relation)। চলতি বছরের জানুয়ারি মাসের ৩১ তারিখ চেন্নাইয়ের একটি হাসপাতালে তাঁর শরীরে ৬৯ বছর বয়সী এক ব্রেন ডেথ হয়ে যাওয়া রোগীর হার্ট বসানো হয়। ঐ রোগীর দেহ দিল্লি থেকে উড়িয়ে চেন্নাই নিয়ে আসা হয়েছিল।

    কী জানালেন আয়েশা? 

    আয়েশা জানিয়েছেন, এখন ভালোভাবেই দৈনন্দিন কাজকর্ম করতে পারছেন তিনি। তাঁর নিঃশ্বাস নিতেও কোনও ধরনের অসুবিধা হচ্ছে না। বর্তমানে করাচিতে পড়াশোনা চালাচ্ছেন (India Pakistan Relation) তিনি। ভবিষ্যৎ জীবনে আয়েশা একজন ফ্যাশন ডিজাইনার হতে চান। ২০১৯ সালে আয়েশা প্রথম বার ভারতে এসেছিলেন। সেই সময় একবার হার্টঅ্যাটাক হয়েছিল তাঁর।

    ভারতীয় চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন আয়েশার মা

    আয়েশার মা সনোবর রেশান তাঁর মেয়েকে কার্যত জীবনদান দেওয়ার জন্য ভারতীয় চিকিৎসকদের (India Pakistan Relation) ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, “নিজের মেয়েকে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখতে বড় কষ্ট হচ্ছিল। খুব কষ্ট পাচ্ছিল ও। ওর এই অবস্থা আমরা খুব কষ্ট পাচ্ছিলাম। আমরা ভারতীয় চিকিৎসকদের দ্বারস্থ হই। আমার মেয়ে এখন সুস্থ। আমাদের বিল মেটাবার সক্ষমতা ছিল না। তবুও চিকিৎসকরা আমাদের ভারতে আসতে বলেন এবং তাঁরা চিকিৎসা করে আমার মেয়েকে বাঁচিয়ে তুলেছেন।”

    কোন চিকিৎসকের তত্ত্বাবধানে আয়েশা 

    জানা গিয়েছে, সিনিয়র সার্জেন এস বালাকৃষ্ণণ ২০২৩ সাল থেকে ওই তরুণীর চিকিৎসা চালাচ্ছেন। তিনি ওই তরুণীর মাকে জানিয়েছিলেন হার্ট ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনও বিকল্প নেই। যদিও বিদেশি রোগীর হার্ট ট্রান্সপ্লান্ট-এর ক্ষেত্রে ভারতীয় রোগী তালিকাভুক্ত না থাকলে তবেই অঙ্গদানের বিধান রয়েছে। যেহেতু দাতা ৬৯ বছর বয়সী ছিলেন তাই এত বয়স্ক মানুষের হৃদযন্ত্র সেই সময় অপেক্ষারত তালিকাভুক্ত কোনও ভারতীয় রোগীর দেহে প্রতিস্থাপন করার ঝুঁকি কোনও চিকিৎসক নেন নি। ফলে সহজেই ওই পাকিস্তানি তরুণীর দেহে প্রতিস্থাপন করা সম্ভব হয়। চিকিৎসকরা জানিয়েছেন বয়স বেশি হলেও দাতার হৃদযন্ত্র বেশ ভালো অবস্থায় ছিল। এখন পাকিস্তানি (India Pakistan Relation) তরুণীর দেহে রয়েছে ভারতীয় ব্যক্তির হৃদযন্ত্র।

    চিকিৎসার খরচ বহন কারা করল?

    জানা গিয়েছে, চিকিৎসার বিপুল খরচ বহন করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ওই স্বেচ্ছাসেবী সংস্থা চিকিৎসক এবং রোগীরা মিলে তৈরি করেছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হার্ট ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। ট্রান্সপ্লান্টের কয়েকদিন পরেই আয়েশাকে ছেড়ে দেওয়া হয় এবং সে নিজের দেশে ফিরে গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: আজ দ্বিতীয় পর্বের নির্বাচন, ১৩ রাজ্যের ৮৮ আসনে চলছে ভোটগ্রহণ

    Lok Sabha Election 2024: আজ দ্বিতীয় পর্বের নির্বাচন, ১৩ রাজ্যের ৮৮ আসনে চলছে ভোটগ্রহণ

    মাধ্যম নিউজ ডেস্ক: অষ্টাদশ লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ঢাকে কাঠি পড়েছে। প্রথম দফায় নির্বাচন হয়েছে ১৯ এপ্রিল। আজ, শুক্রবার ২৬ এপ্রিল দেশ জুড়ে দ্বিতীয় দফায় নির্বাচন। দ্বিতীয় পর্বের প্রচার শেষ হয়েছে বুধবার সন্ধ্যায় ৭টায়। এই পর্বে ভোটগ্রহণ হবে দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে।  তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি আসন— দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট।

    কোন কোন আসনে ভোট

    দ্বিতীয় দফায় কেরলের ২০টি লোকসভা আসনের (Lok Sabha Election 2024) সবগুলিতে ভোট হবে। তা ছাড়া কর্নাটকের ১৪, রাজস্থানের ১৩, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের আটটি করে, বিহার ও অসমের পাঁচটি করে লোকসভা কেন্দ্র রয়েছে এই তালিকায়। রয়েছে উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের একটি করে লোকসভা আসনও। গত ১৯ এপ্রিল প্রথম দফায় মণিপুরের একটি অংশে ভোট হয়েছিল। এবার হবে অপর অংশে। দ্বিতীয় দফায় মধ্যপ্রদেশের আটটি লোকসভা আসনে ভোট হওয়ার কথা থাকলেও বিএসপি প্রার্থীর মৃত্যুর কারণে সেখানকার বেতুল কেন্দ্রে ভোট তৃতীয় দফার (৭ মে) হবে।

    পশ্চিমবঙ্গে কোথায় ভোট

    এই পর্যায়ে পশ্চিমবঙ্গে তিনটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে – দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে ৷ বিজেপির গড় হিসেবেই পরিচিত উত্তরবঙ্গ ৷ দার্জিলিঙে এবার বিদায়ী সাংসদ রাজু বিস্তাকেই প্রার্থী করেছে বিজেপি। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী গোপাল লামা ও কংগ্রেসের প্রার্থী মুনীশ তামাং ৷ বালুরঘাট কেন্দ্রে বঙ্গ বিজেপির সভাপতি তথা বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদারের বিপক্ষে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ও আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত ৷ রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, বিজেপি প্রার্থী কার্তিক পাল ও কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজ (ভিক্টর)৷

    এই পর্বের খুঁটিনাটি

    দ্বিতীয় দফায় ৮৮টি লোকসভা আসনের মধ্যে গত ২০১৯ লোকসভা নির্বাচনে ৫২টিতে জিতেছিল বিজেপি। কংগ্রেস মাত্র ১৮টিতে। এ ছাড়া জেডিইউ এবং অবিভক্ত শিবসেনা চারটি করে, আইইউএমএল দু’টিতে, বিএসপি, সিপিএম, আরএসপি, কেরল কংগ্রেস, জেডিএস প্রার্থী একটি করে কেন্দ্রে জয়ী হয়েছিলেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই পর্বে ১২ রাজ্যের ১২০৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে সেদিন। ইতিমধ্যেই ২৬৩৩টি মনোনয়ন জমা পড়েছে। এই বিপুল পরিমাণ মনোনয়নপত্র পরীক্ষার পর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৪২৮। দ্বিতীয় দফায় কেরল থেকে সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে। সংখ্যাটা হল—৫০০। তার পর রয়েছে কর্নাটক, ৪৯১টি মনোনয়ন জমা পড়েছে। 

    উল্লেখযোগ্য প্রার্থী

    দ্বিতীয় পর্বে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী তারুর (তিরুবনন্তপুরম), লোকসভার স্পিকার তথা বিজেপি প্রার্থী ওম বিড়লা (কোটা)। রাহুল লড়ছেন কেরলের ওয়েনাড় থেকে। সেখানে দ্বিতীয়বার জেতার ব্যাপারে আশাবাদী তিনি ৷ বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রণের মুখোমুখি হবে রাহুল ৷ প্রখ্যাত অভিনেত্রী এবং রাজনীতিবিদ হেমা মালিনী উত্তরপ্রদেশের মথুরা নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে তাঁর প্রতিদ্বন্দী উত্তরপ্রদেশে কংগ্রেস ইউনিটের রাজ্য সভাপতি মুকেশ ধাঙ্গার। রামায়ণ ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল এবার মেরঠ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। গোভিল বিএসপি-র দেবব্রত কুমার ত্যাগী এবং এসপি-র সুনীতা ভার্মার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও রয়েছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (রাজনান্দগাঁও), কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত (যোধপুর), বিজেপি বাংলার সভাপতি সুকান্ত মজুমদার (বালুরঘাট)।

    আরও পড়ুন: চতুর্থ দফায় চাহিদা সবচেয়ে বেশি, দ্বিতীয়-তৃতীয় দফায় বাড়ছে কেন্দ্রীয় বাহিনী

    আজ ভোট যেখানে

    ১. অসম- করিমগঞ্জ, শিলচর, মঙ্গলদই, নগাঁও, কালিয়াবর

    ২. বিহার-কিষাণগঞ্জ, কাঠিহার, পূর্ণিয়া, ভাগলপুর, বাঙ্কা।

    ৩. ছত্তিশগড়- রাজনন্দগাঁও, মহাসামুন্দস, কাঙ্কের।

    ৪. কর্নাটক- চিক্কোডি, বেলগাঁও, বাগলকোট, বিজাপুর, গুলবার্গ, রাইচুর, বিদার, কোপ্পাল, বেল্লারি, হাভেরি, ধারওয়াড়, উত্তর কন্নড়, দাভানাগেরে, শিমোগা

    ৫. কেরল- কাসারগোড, কান্নুর, ভাদাকারা, ওয়েনাড, কোঝিকোড়, মালাপ্পুরম, পোন্নানি, পালাক্কাদ, আলাথুর, ত্রিশুর, চালাকুডি, এর্নাকুলাম, ইদুক্কি, কোট্টায়াম, আলাপ্পুঝা, মাবেলিক্কারা, পাথানামথিত্তা, কোল্লাম, আত্তিঙ্গাল, থিঙ্গাল।

    ৬. মধ্য়প্রদেশ- টিকামগড়, দামোহ, খাজুরাহো, সাতনা, রেওয়া, হোশাঙ্গাবাদ, বেতুলে

    ৭. মহারাষ্ট্র-  বুলধানা, আকোলা, অমরাবতী, ওয়ার্ধা, ইয়াভাতমাল ওয়াশিম, হিঙ্গোলি, নান্দেদ, পারভানি।

    ৮. মণিপুরে –একটি আসন তথা আউটার মণিপুরে ভোট রয়েছে।

    ৯. রাজস্থান-  টঙ্ক-সাওয়াই মাধোপুর, আজমের, পালি, যোধপুর, বারমের, জালোর, উদয়পুর, বাঁশওয়ারা, চিত্তোরগড়, রাজসামন্দ, ভিলওয়ারা, কোটা, এবং ঝালাওয়ার-বরান

    ১০. ত্রিপুরা- ত্রিপুরা পূর্ব

    ১১. উত্তরপ্রদেশ- আমরোহা, মীরাট, বাগপত, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, মাথুর।

    ১২. পশ্চিমবঙ্গ-  দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে।

    ১৩. জম্মু-কাশ্মীর- জম্মু

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Melting Glaciers: হিমালয়ে গলছে হিমবাহ! হ্রদ উপচে বন্যার আশঙ্কা, উদ্বিগ্ন বিজ্ঞানীরা

    Melting Glaciers: হিমালয়ে গলছে হিমবাহ! হ্রদ উপচে বন্যার আশঙ্কা, উদ্বিগ্ন বিজ্ঞানীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে বিশ্ব উষ্ণায়নের ফলে ক্রমেই বদলে যাচ্ছে আবহাওয়া। গত বছর বিশ্বে সবচেয়ে বেশি প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে এশিয়ার বিভিন্ন দেশ। উষ্ণায়নের ফলে হিমালয় (Himalaya) অঞ্চলে শতাধিক হিমবাহ (Melting Glaciers) দ্রুত গলে যাচ্ছে। আর সেই বরফগলা জলে ক্রমশ বাড়ছে হ্রদের আয়তন। এর ফলে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

    বড় হ্রদগুলির প্রতি চারটির মধ্যে একটির আয়তন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে

    প্রসঙ্গত, হিমালয় অঞ্চলে ১০ হেক্টরের চেয়েও বড় হ্রদগুলির প্রতি চারটির মধ্যে একটির আয়তন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই প্রবণতা শুরু হয়েছে ১৯৮৪ সাল থেকে। তবে সাম্প্রতিক কালে পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। এর ফলে হিমবাহ গলা জল হ্রদের (Melting Glaciers) দুকূল ছাপিয়ে যাচ্ছে। যার ফলে বন্যার ঝুঁকিও বাড়াচ্ছে ক্রমেই। আমরা যদি ১৯৮৪ থেকে ২০২৩ সালের তথ্য দেখি, তাহলে দেখা যাবে যে হিমালয়ে ২,৪৩১ হ্রদ রয়েছে, যেখানে ১৯৮৪ সাল থেকে এখনও পর্যন্ত ৬৭৬ হ্রদ রয়েছে যার আয়তন বিস্তৃত হয়েছে। এর মধ্যে ১৩০টি ভারতে রয়েছে। সিন্ধু নদীর উপর ৬৫টি হিমবাহী হ্রদ, গঙ্গার উপর ৭টি এবং ব্রহ্মপুত্রে ৫৮ টি হিমবাহী হ্রদ গঠিত হয়েছে। এই ৬৭৬ হ্রদের মধ্যে ৬০১টি আকারে দ্বিগুণেরও বেশি প্রসারিত হয়েছে।

    কেদারনাথ ও সিকিমের স্মৃতি

    উল্লেখ্য, ২০১৩ সালের ১৬ জুন রাতে সমগ্র কেদারনাথ (Kedarnath) উপত্যকা প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত হয়ে পড়ে। পাহাড়ের উপরিভাগে অবস্থিত একটি হ্রদ ফেটে যাওয়ার কারণে এমন বন্যা হয়েছিল যে কিছুক্ষণের মধ্যেই সবকিছু ধ্বংস হয়ে যায়। এই বিপর্যয়ে মারা গেছেন ৫ হাজারেরও বেশি মানুষ। তবে এই দুর্ঘটনার ১০ বছর পেরিয়ে গেলেও সেই ধ্বংসযজ্ঞের চিহ্ন এখনও বিদ্যমান। এই ধ্বংসযজ্ঞের একটি স্পষ্ট ইঙ্গিত ছিল যে হিমালয় অঞ্চলের বরফ গলেই সেই বন্যার সৃষ্টি হয়েছিল। বৈজ্ঞানিক ভাষায় একে গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড (GLOF) বলা হয়। সাম্প্রতিককালে, হিমবাহ ফেটে সিকিম ও উত্তরবঙ্গে বিপর্যয় নেমে এসেছিল। সেই স্মৃতি আজও টাটকা।

    গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড (GLOF)

    গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড (GLOF) হল এমন একটি পরিস্থিতি যখন হিমবাহ গলনের ফলে সমতল ভূমিতে অত্যধিক জলের প্রবাহ ঘটে এবং প্রাকৃতিক বাঁধ বা হ্রদে জলের স্তর বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। সহজ কথায়, একে হ্রদ ফেটে যাওয়াও (Melting Glaciers) বলা হয়। যার কারণে হ্রদ সংলগ্ন এলাকা এবং নিচু এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এক সমীক্ষায় বলা হয়েছে, জম্মু-কাশ্মীরকে গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাডের (GLOF) জন্য সবচেয়ে সংবেদনশীল অংশ হিসাবে চিহ্নিত করা হয়েছে। আর জম্মু-কাশ্মীরের পরেই রয়েছে অরুণাচল প্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ড। ফলে হিমবাহ গলা জল অন্যান্য সমস্ত দেশের সঙ্গে সঙ্গে ভারতের ওপরেও বিরাট আকার নেবে বলেই আশঙ্কা করা হচ্ছে। আর এমন কিছু ঘটলে আবার ফিরে আসবে কেদারনাথের স্মৃতি।

    উদ্বিগ্ন বিজ্ঞানীরা

    গোটা ঘটনায় উদ্বিগ্ন বিজ্ঞানীরা। প্রখ্যাত হিমবাহবিদ অনিল ভি কুলকার্নির আশঙ্কা, এই হ্রদ যে ভাবে বেড়ে চলেছে তা ভবিষ্যতে মানালি লে হাইওয়ে পর্যন্ত পৌঁছে যেতে পারে। তার জেরে প্রভাবিত হওয়ার আশঙ্কা ওই অঞ্চলের জনবসতি। দিভেচা সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ-এর বিজ্ঞানী অনিল জানিয়েছেন, অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ করা প্রয়োজন। এ জন্য প্রতিবেশী দেশগুলির সঙ্গেও আলোচনা প্রয়োজন। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে গত বছর সিকিমের (Sikkim) লোনাক হ্রদের জল (Melting Glaciers) উপচে বন্যার প্রসঙ্গ তুলে ধরেছেন ওই হিমবাহবিদ। 

    হিমবাহবিদের আশঙ্কা 

    তবে প্রখ্যাত হিমবাহবিদ মিরিয়াম জ্যাকসন গত বছরেই বিশ্ব উষ্ণায়ন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি জানান, হিমবাহ গলে আরও বহু জলাশয় তৈরি হবে। বাড়বে বহু জলাশয়ের আয়তনও। যা ভবিষ্যতে ওই অঞ্চলে বন্যা তৈরির ইঙ্গিতবাহী। গবেষকদের মতে, আগামী দশকে মধ্য ও পূর্ব হিমালয় অঞ্চলের অধিকাংশ হিমবাহ বিলুপ্ত হয়ে যাবে। কিছু হিমবাহ গলে যাওয়ার আশঙ্কা আরও গুরুতর হবে। যার কারণে আসন্ন বন্যায় (Melting Glaciers) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ভারতও রয়েছে।  বিশেষজ্ঞদের মতে, বিশ্ব উষ্ণায়নের কারণে আগামী শতাব্দীর মধ্যে হিমালয়ের  ৭৫ শতাংশ বিলীন হয়ে যেতে পারে। ফলে পরিবেশের এমন ক্ষতি হবে, যা পূরণ করা সম্ভব নয়।

    পৃথিবী জুড়ে তীব্র জল সংকট

    অন্যদিকে হিমবাহ গলে কয়েক দশক পর নদী শুকিয়ে যাওয়ারও আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এর ফলে দেখা দিতে পারে পৃথিবী জুড়ে তীব্র জল সংকট। এর মূল কারণ হিসেবে বিশ্ব উষ্ণায়নকেই দায়ী করেছেন গবেষকরা। গত ৪ দশকে হিমালয় পর্বতমালার প্রায় চার ভাগের এক ভাগ হিমবাহ বিশ্ব উষ্ণায়নের জন্য গলে গিয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। এশিয়ায় (Asia) মূল নদীগুলির উৎপত্তি এই হিমালয় থেকেই। ফলে এশিয়ার প্রায় ৮০ কোটি মানুষের জীবনধারা এসব নদীর ওপর নির্ভরশীল। দ্বিগুণ গতিতে হিমবাহ গলতে থাকলে বিজ্ঞানীদের আশঙ্কা, ঘনবসতিপূর্ণ এই অঞ্চলে একসময় তীব্র জল সংকটের (water crisis) কারণে ভয়ানক বিপর্যয় নেমে আসবে। তাই সময় থাকতেই এবার সচেতন হন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share