Tag: bangla news

bangla news

  • Bankura: “রড, লাঠি ও টাঙি নিয়ে ব্যাপক হামলা চালালো তৃণমূল”, বললেন আক্রান্ত বিজেপি কর্মী

    Bankura: “রড, লাঠি ও টাঙি নিয়ে ব্যাপক হামলা চালালো তৃণমূল”, বললেন আক্রান্ত বিজেপি কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের মুখে তৃণমূলের ফতোয়ার বিরোধিতা করায় বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের শিবডাঙা গ্রামে। সোনামুখী থানার ওই গ্রামে দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তৃণমূলের হামলায় এক শিশু সহ সাতজন জখম হন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Bankura)

    স্থানীয় সূত্রে খবর, সোমবার বাঁকুডার (Bankura) সোনামুখী থানার শিবডাঙা গ্রামে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে দেওয়াল লিখনের প্রস্তুতি নেন স্থানীয় বিজেপি কর্মীরা। গ্রামের একাধিক দেওয়ালে চুনের প্রলেপ লাগানো হয়। অভিযোগ, সোমবার রাতে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়ে স্থানীয় তৃণমূল কর্মীরা ফতোয়া দেয় গ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে কোনও দেওয়াল লিখন করা চলবে না। বিজেপি কর্মীদের বক্তব্য, তৃণমূলের ফতোয়ার  প্রতিবাদ জানালে তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবে রড, লাঠি ও টাঙি নিয়ে আমাদের ওপর চড়াও হয়ে ব্যাপক মারধর করে। অভিযোগ, পরিবারের মহিলা ও শিশুদেরও রেহাই দেওয়া হয়নি। পরে, আহত অবস্থায় ৭ জন বিজেপি কর্মীকে স্থানীয় সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এক বিজেপি কর্মীর আঘাত গুরুতর থাকায় রাতেই তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    আরও পড়ুন: “আমি যে যোগ্য কেউ তা বিশ্বাস করবে না”, চাকরি হারিয়ে আক্ষেপ চন্দননগরের কার্তিক ধারার

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপি নেতৃত্বের বক্তব্য, বিষ্ণুপুর লোকসভায় নিজেদের হার নিশ্চিত জেনে এখন তৃণমূল কর্মীরা মরিয়া হয়ে এই হামলা চালাচ্ছে। সন্ত্রাস করে ওরা বাজিমাত করতে চাইছে। এসব করে কোনও লাভ হবে। যদিও তৃণমূল নেতৃত্ব হামলার অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিজেপি কর্মীরাই তৃণমূল কর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করেছে। যে সমস্ত এলাকায় পায়ের তলায় মাটি পাচ্ছে না, সেই জায়গায় লড়াই লাগিয়ে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছেন বিজেপি কর্মীরা। কেউ আহত হয়ে থাকলে তা বিজেপির কোন্দলের জের। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • AC Bill: এই ৫টি উপায় মেনে চললেই এসির বিদ্যুতের খরচ কম হবে

    AC Bill: এই ৫টি উপায় মেনে চললেই এসির বিদ্যুতের খরচ কম হবে

    মাধ্যম নিউজ ডেস্ক: চৈত্র থেকেই নিজের তেজ দেখাতে শুরু করেছিল সূর্যদেব। আর বৈশাখ পড়তেই সূর্যের অস্বাভাবিক তেজে জ্বলেপুড়ে যাচ্ছে বাংলা। আর এই নাজেহাল করা পরিস্থিতি থেকে বাঁচতেই একমাত্র সম্বল এসি (AC-Air Conditioner)। গরমকাল আসতেই এসির উপর নির্ভরতা বেড়েছে অনেক বেশি। কিন্তু সব সময় এসি চালানোয় বেলাগামভাবে বৃদ্ধি পাচ্ছে বিদ্যুৎ বিলও (AC Bill)। তবে কিছু সতর্কতা মেনে চললে অনেকটাই নিয়ন্ত্রণ থাকবে বিদ্যুৎ বিল। কিন্তু কীভাবে কমাবেন বিদ্যুৎ বিল জানেন?

    আয়ত্তে রাখা যাবে বিদ্যুৎ বিল (AC Bill)

    আসুন আজকের এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই কয়েকটি পদ্ধতি মেনে এসি চালিয়েও আয়ত্তে রাখা যাবে বিদ্যুৎ বিল।

    ১। এসির (air conditioners) সঙ্গে সিলিং ফ্যান চালালে ঠান্ডা হাওয়া সারা ঘরে ছড়িয়ে পড়ে। ফলে অনেক্ষণের জন্য এসি চালানোর দরকার পড়বে না।

    ২। সব সময় চেষ্টা করতে হবে এসির তাপমাত্রা যেন কখনই ২০ ডিগ্রির কম না থাকে। তাপমাত্রা বেশির দিকে থাকলে নিয়ন্ত্রণে থাকতে পারে বিদ্যুৎ বিল (AC Bill)।

    ৩। এসির ফিল্টারে নোংরা থাকলে হাওয়া আটকে যায়। ফলে এসি চললে ঘর ঠান্ডা হতে অনেক সময় লাগে। তাই নির্দিষ্ট সময় অন্তর অবশ্যই এসির সার্ভিসিং করাতে হবে। 

    ৪। দিনের বেলায় অল্প কিছু সময় চালিয়ে জানলায় পর্দা দিয়ে রাখলে ঘর ঠান্ডা থাকবে দীর্ঘক্ষণ। অন্যদিকে রাতে সারারাত এসি না চালিয়ে ঘুমানোর আগে এসি চালিয়ে ঘর ঠান্ডা করে পাখা চালিয়ে ঘুমানো যেতে পারে। তাতে রাতভর ঘর ঠান্ডা থাকবে। আর এসির বিদ্যুৎ বিলও (AC Bill) কম আসবে।

    ৫। সব সময় এসি না চালিয়ে টাইমার সেট করা যেতে পারে। ফলে নির্দিষ্ট সময় এসি চললে বেশি বিদ্যুৎ বিল আসার আশঙ্কা কমে।

    আরও পড়ুনঃ “শেষ জীবনেও মুখ্যমন্ত্রীকে চোর চোর শুনতে হবে”, কটাক্ষ দিলীপ ঘোষের

    বারবার এসি অন-অফ নয়

    এই পদ্ধতিগুলি মেনে চলার পাশাপাশি মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়। মেনে চললেই অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বিদ্যুৎ বিল (AC Bill)। অনেকেই মনে করেন বারবার এসি অন অফ করলে বিদ্যুৎ সাশ্রয় হয় কিন্তু বারবার এসি অন-অফ করবেন না। বারবার এসি অন অফ করার ফলে এসির কম্প্রেসারের উপর চাপ তৈরি হয়। কম্প্রেসার বারবার ঠান্ডা হয়। তাতে বিদ্যুৎ বিল বেশি আসার সম্ভাবনা থাকে। অন্যদিকে প্রতি ডিগ্রি তাপমাত্রা (temperature) কমালে ৩ থেকে ৪ শতাংশ বিদ্যুৎ বিল বাড়ে। তাই সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। পাশাপাশি এসি কখনই ১৬ থেকে ১৮ ডিগ্রির মধ্যে রেখে চালাবেন না। পরিবর্তে ২৬ থেকে ২৭ ডিগ্রির মধ্যে এসি চালান। এর ফলে বিদ্যুতের বিল (AC Bill) এক ধাক্কায় ২৫ থেকে ৩০ শতাংশ কমানো সম্ভব হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • USA Bans TikTok: ভারতের পর আমেরিকাতেও নিষিদ্ধ হতে চলেছে টিকটক! বিল পাশ মার্কিন সংসদে

    USA Bans TikTok: ভারতের পর আমেরিকাতেও নিষিদ্ধ হতে চলেছে টিকটক! বিল পাশ মার্কিন সংসদে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে নিষিদ্ধ হয়েছিল আগেই। এবার সেই একই পথে পা বাড়াল আমেরিকাও। চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক নিষিদ্ধ করতে হাউস অফ রিপ্রেজেনটেটিভসের সভায় বিল পাশ করল জো বাইডেন সরকার (US Banned TikTok)। রবিবারই পাশ হয়েছে এ সংক্রান্ত বিলটি। দেশের নিরাপত্তার কারণেই টিকটক ও তার সত্বাধিকারী চিনা সংস্থা বাইটড্যান্সের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে হোয়াইট হাউস।

    নিষিদ্ধ হতে চলেছে টিকটক (US Banned TikTok)

    মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে পাশ হওয়ার পরে এই প্রস্তাব কার্যকর হলে আমেরিকায় পুরোপুরি নিষিদ্ধ হয়ে যাবে টিকটক। তার পর আর টিকটক কিংবা বাইটড্যান্সের সঙ্গে আর ব্যবসায়িক লেনদেনও করতে পারবে না কোনও মার্কিন সংস্থা। এদিন ৩৬০-৫৮ ভোটে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হয় হয় বিলটি (US Banned TikTok)। বিলটির বিপক্ষে যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের সিংহভাগই তরুণ প্রজন্মের। রাজনীতির খবরাখবর নিতে ও মতামত ব্যক্ত করতে তাঁরা এই অ্যাপটি ব্যবহার করেন। তবে রিপাবলিকান ও ডেমোক্রেটিক দুই দলই বাইডেন প্রশাসনের প্রশংসা করেছে। এই দুই দল এবং মার্কিন আইনপ্রণেতারাও বলছেন, দেশের নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে টিকটক। কারণ চিন তার ১৭০ মিলিয়ন মার্কিন ইউজারের ডেটা ভাগ করতে বাধ্য করতে পারে।

    টিকটকের বক্তব্য

    হাউস অফ রিপ্রেজেনটেটিভসে বিলটি পাশ হতেই আপত্তি জানিয়েছে টিকটক। বিলটিকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে সংস্থার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে ‘এত নাগরিকদের মত প্রকাশের অধিকার খর্ব হবে’। এর বিরুদ্ধে আইনি লড়াই চালানোর বার্তাও দিয়েছেন টিকটকের সত্বাধিকারী। চলতি বছরের শেষের দিকে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনকে প্রভাবিত করতে নানারকমভাবে চেষ্টা করছে বলে প্রতিবেদন প্রকাশিত হয় নানা সংবাদপত্রে। বিভিন্ন অ্যাপের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করা হতে পারে বলে খবর ছড়ায়। তার পরেই মার্কিন আধিকারিকদের তরফে সতর্ক করে দেওয়া হয় টিকটক ম্যানেজমেন্টকে। শেষমেশ টিকটককে নিষিদ্ধ করতে উদ্যোগী হয় বাইডেন সরকার।

    আরও পড়ুুন: শতাব্দীর ওপর ক্ষোভ জানিয়ে তিনশো সংখ্যালঘু পরিবার যোগ দিল বিজেপিতে

    টিকটকের বিরুদ্ধে কঠোর ইউরোপীয় ইউনিয়নও

    এদিকে, ইউরোপীয় ইউনিয়নও টিকটকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে বলে খবর। ইউরোপিয় ইউনিয়ন কমিশনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, এই অ্যাপ (টিকটক) ইউজারদের মানসিক স্বাস্থ্যের ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। প্রসঙ্গত, ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা ফৌজের হামলায় মৃত্যু হয় ২০ জন ভারতীয় সেনার। তার পরেই টিকটককে নিষিদ্ধ করে নরেন্দ্র মোদির সরকার। কেবল টিকটক নয়, এই ফেজে ভারত সরকার নিষিদ্ধ করেছিল আরও প্রায় এক ডজন চিনা অ্যাপকে (US Banned TikTok)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • SSC Recrutment Scam: “আমি যে যোগ্য কেউ তা বিশ্বাস করবে না”, চাকরি হারিয়ে আক্ষেপ চন্দননগরের কার্তিক ধারার

    SSC Recrutment Scam: “আমি যে যোগ্য কেউ তা বিশ্বাস করবে না”, চাকরি হারিয়ে আক্ষেপ চন্দননগরের কার্তিক ধারার

    মাধ্যম নিউজ ডেস্ক: বাবা সেলুন চালিয়ে সংসার চালান। বাম আমলে প্রাথমিকে চাকরি পান। কিন্তু, হাইস্কুলের চাকরি পেয়ে হুগলির কার্তিক ধাড়া এসে ওঠেন শিলিগুড়িতে। ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর তিনি প্রাথমিকের চাকরি ছেড়ে হাইস্কুলে যোগ দেন। ৭ বছরের বেশি সময়ের নিশ্চিত চাকরি ছেড়ে, বাড়ি ছেড়ে এসেছিলেন শিলিগুড়ি। এসএসসির নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় হাইকোর্টের রায়ে এবার গেল সেই চাকরিও। মাথায় আকাশ ভেঙে পড়ল কার্তিকের। দুশ্চিন্তায় রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

    প্রাইমারির চাকরি ছেড়ে হাইস্কুলে যোগ দিয়েছিলেন (SSC Recruitment Scam)

    পরিবার সূত্রে জানা গিয়েছে, কার্তিকবাবুর বাড়ি হুগলির চন্দননগরে। বাড়িতে বয়স্ক বাবা-মা। বাবার সেলুন আছে। কার্তিক গ্র্যাজুয়েশন করার পর বাবা বলেছিলেন, এবার একটু কাজের খোঁজ করতে। সেলুন চালিয়ে আর তিনি একা এত কিছু টানতে পারছিলেন না। কার্তিকবাবু টিউশন করে এম কম করেন। পরে, ফর্ম ফিলআপ করে হরিপালে প্রাইমারি স্কুলে চাকরি পান তিনি। ২০১১ সালে চাকরিতে যোগদান করেন তিনি। পরে, এডুকেশনে আবার এম.এ করেন। কমার্সে দু’বার নেট ক্লিয়ারও করেছেন তিনি, দাবি পরিবারের সদস্যদের। ইচ্ছা ছিল কলেজেও পড়ানোর। বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিলআপ করতেন তিনি। ২০১৬তে এসএসসির ফর্ম বেরোল। লিখিত পরীক্ষায় বসলেন তিনি। ডকুমেন্ট ভেরিফিকেশন, ভাইভা সবেতেই  পাশ করে ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর প্রাথমিকের চাকরি ছেড়ে হাইস্কুলে যোগ দেন। প্রাথমিকের প্রায় সাড়ে সাত বছরের চাকরি ছেড়ে এসএসসি দিয়ে হাইস্কুলে পড়াতে শিলিগুড়ি এসেছিলেন তিনি। সোমবার কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের এসএসসি নিয়োগের (SSC Recruitment Scam) গোটা প্যানেল বাতিল করে দেওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

    আরও পড়ুন: ১৭টি বিভিন্ন উপায়ে নিয়োগে দুর্নীতি করেছে এসএসসি! কী বলল হাইকোর্ট?

    আমি যে যোগ্য কেউ তা বিশ্বাস করবে না

    কার্তিক বলেন, “তালিকায় নিশ্চয়ই কিছু গোলমাল হয়েছে। তা নিয়ে কোনও বক্তব্য নেই। কিন্তু, যারা কিছু করেনি, তাদের কথা কোর্ট একবারও ভাবল না। আমার তো মাথাই কাজ করছে না, কী করব। এখন মনে হচ্ছে আগের প্রাইমারি চাকরিটা না ছাড়লে আজ আমার এরকম অবস্থা হতো না। পরিবারের চিন্তা, সঙ্গে আবার লোনও নিয়েছেন। বাড়ি থেকে আমাকে ফোনও করেছে। তাঁরা ভয় পাচ্ছেন, আমি যদি কিছু করে বসি। খুব বড় ধাক্কা। আমরা যারা যোগ্য, তাদের কাছে তো এই রায় মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। সবাইকে বাতিল করে দিল, তাতে তো আমরাও খাদে পড়লাম। কী করব তো বুঝতেই পারছি না। এবার লোকজনও অন্য চোখে দেখবে। আমি যে যোগ্য কেউ তো বিশ্বাসই করবে না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dilip Ghosh: “শেষ জীবনেও মুখ্যমন্ত্রীকে চোর চোর শুনতে হবে”, কটাক্ষ দিলীপ ঘোষের

    Dilip Ghosh: “শেষ জীবনেও মুখ্যমন্ত্রীকে চোর চোর শুনতে হবে”, কটাক্ষ দিলীপ ঘোষের

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি ভোটের প্রচারে বলেন, “অপকর্ম করলে ফল পাবেন। এখানেও পাবেন, ভগবানের কাছেও পাবেন। আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উচিত তাঁর নেতাদের বলা যে সুদ সমেত টাকা ফেরত দিয়ে দাও। নাহলে যাঁদের চাকরি গেছে তাঁদের টাকাও যাবে। তবে এখন টাকা দিতে গেলে বাপের জমি বেচতে হবে। যাঁরা গরিব ছেলে-মেয়ের টাকা নিয়েছে, প্রত্যেকের সাজা না হওয়া পর্যন্ত এই তদন্ত এবং এই রায় ফলপ্রসূ হবে না।” মঙ্গলবার দুর্গাপুর স্টিল টাউনশিপের আশিষ মার্কেটে চায়ে পে চর্চায় যোগ দিয়েছিলে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

    কী বললেন দিলীপ (Dilip Ghosh)?

    ওই কর্মসূচিতে দিলীপ ঘোষ (Dilip Ghosh) মাইক হাতে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাকে (CM) আক্রমণ করে বলেন, “ইডি (ED), সিবিআই (CBI) নেতাদের বাড়ি থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে। তাতে তাঁর খুব কষ্ট। মানুষ আপনাকে মানে না, মানবে না। তাই রাস্তায় চোর চোর স্লোগান শুনতে হয়। তাঁর পার্টির ছিঁচকে চোররা শুনত চোর চোর। এখন মুখ্যমন্ত্রীকেও চোর শুনতে হচ্ছে। তাঁদের জলে ডুবে মরা উচিত। ৫০ বছর রাজনীতি করার পরে শেষ জীবনে চোর চোর শুনে যেতে হবে। এ জীবনের কোনও মূল্য নেই। দিলীপ ঘোষ (Dilip Ghosh) অশ্বত্থ গাছে নিচে দাঁড়িয়ে বলছে, ডুবে মরো, ডুবে মরার জলও নেই পশ্চিমবঙ্গে। খাওয়ার জল পাওয়া যাচ্ছে না ডুববে কোথায়।”

    ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল

    প্রসঙ্গত সোমবার কলকাতা উচ্চ আদালতের (Calcutta High Court) দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশে একসঙ্গে ২৫,৭৫৩ জনের চাকরি চলে গিয়েছে। এ যেন ঢাকি সমেত বিসর্জন! সাম্প্রতিক কালে এত সংখ্যক সরকারি কর্মচারীর দুর্নীতির (Recruitment Scam) অভিযোগে চাকরি যাওয়ার ঘটনা নজিরবিহীন। এরই মাঝে চাকরি যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)? সহ একাধিক বিজেপি নেতা।

    আরও পড়ুনঃ ভাঙল ১০০ বছরের ইতিহাস! আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় পেল প্রথম মহিলা উপাচার্য

    মমতার অভিযোগ বিচারব্যবস্থার দিকে

    আবার মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ভোটের প্রচার কর্মসূচি থেকে যে বক্তব্য রাখেন তাতে তাঁর অভিযোগ ছিল বিচারব্যবস্থার দিকেই। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কুণাল ঘোষ সহ একাধিক তৃণমূল নেতারা যে বক্তব্য রেখেছেন, তাতে দুর্নীতির অভিযোগে তাঁদের দলের নেতারা গ্রেফতার হলেও তাঁরা এই দায় নিতে নারাজ। কিন্তু প্রশ্ন উঠছে যদি সমস্ত ওএমআর শিট আদালত বা তদন্তকারী সংস্থার কাছে জমা দিত কমিশন, তাহলে যোগ্য-অযোগ্য বাছাইয়ের কাজ আরও ভালোভাবে করা যেত। এখানেই প্রশ্ন তাহলে কি এসএসসি তদন্তকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে? এদিন নির্বাচনী প্রচারে চোর চোর বলে তৃণমূলকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: তাপপ্রবাহ চলবেই জানিয়ে দিল হাওয়া অফিস, বুধবার থেকে আরও পারদ চড়ার ইঙ্গিত

    Weather Update: তাপপ্রবাহ চলবেই জানিয়ে দিল হাওয়া অফিস, বুধবার থেকে আরও পারদ চড়ার ইঙ্গিত

    মাধ্যম নিউজ ডেস্ক: তাপপ্রবাহের দ্বিতীয় স্পেল শুরু হতে চলেছে। বুধবার থেকে আবার বাড়বে তাপমাত্রা, জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস (Weather Update)। সপ্তাহান্তে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে দক্ষিণের অন্তত ছয়টি জেলায়। বাকি জেলায় মডারেট বা মৃদু তাপপ্রবাহ হবে। কলকাতাতেও বইবে লু।

    বাড়বে তাপমাত্রা

    হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতা এবং হাওড়া জেলায় তাপপ্রবাহ (Weather Update) না হলেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া সারা দিন জুড়ে বজায় থাকবে। কলকাতা এবং হাওড়া তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পেলেও গরমের হাত থেকে বাঁচতে পারবে না। এই দুই জেলা ছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় মঙ্গলবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে কলকাতা এবং হাওড়ার পাশাপাশি দক্ষিণের সমস্ত জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দু’এক ডিগ্রি সেলসিয়াস কমলেও দু’দিন পর তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

    অতীতে দীর্ঘস্থায়ী গরম কলকাতায়

    ১৯৮০ সালের এপ্রিল মাসে তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। সেবার রেকর্ড গরম পড়েছিল কলকাতায়। সর্বোচ্চ তাপমাত্রায় হয়েছিল রেকর্ড। এখনও পর্যন্ত কলকাতার পারদ ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে। একটানা ৪০ এর উপর কলকাতার তাপমাত্রা আট দিন ছিল ২০১৬ য় ও ২০০৯ সালে। ২০২৩ সালেও কলকাতায় ৫ দিন ছিল ৪০-এর উপর সর্বোচ্চ তাপমাত্রা । ২০২৪ এ মাত্র দুদিন কলকাতায়  টানা ৪০ ডিগ্রির উপরে ছিল তাপমাত্রা ।  

    আরও পড়ুন: ঝাঁঝাঁ রোদ! ভোট দেবেন কী ভাবে? বৈঠক নির্বাচন কমিশনের

    উত্তরেও বাড়বে তাপমাত্রা

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে অতি তীব্র তাপপ্রবাহের (Weather Update) সম্ভাবনা দক্ষিণবঙ্গে। তাপপ্রবাহের কারণে বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতি চলবে সপ্তাহভর। ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা নেই। এবার স্বস্তি পাবে না পাহাড়ও। উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে, বাড়বে গরম। সমতলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। মালদহ, উত্তর ও দক্ষিণ এই দুই জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি   হবে মঙ্গলবার। বুধবার থেকে এই তিন জেলায় তাপপ্রবাহ চলবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • SSC Scam: ১৭টি বিভিন্ন উপায়ে নিয়োগে দুর্নীতি করেছে এসএসসি! কী বলল হাইকোর্ট?

    SSC Scam: ১৭টি বিভিন্ন উপায়ে নিয়োগে দুর্নীতি করেছে এসএসসি! কী বলল হাইকোর্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) ২০১৬ সালে এসএসসি নিয়োগের গোটা প্যানেলটাই বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। ২৫ হাজার ৭৫৩জনের চাকরি বাতিল করেছে হাইকোর্ট (Calcutta High Court)। আদালত জানিয়েছে, এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সুদ-সহ বেতন ফেরত দিতে হবে। সুদের হার হবে বছরে ১২ শতাংশ। চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে বলেছে আদালত। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, ১৭টি পন্থায় দুর্নীতি হয়েছে। কী কী উপায়ে দুর্নীতি হয়েছে, তা-ও স্পষ্ট করে জানিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।

    কী কী উপায়ে দুর্নীতি

    ১) মেধাতালিকায় নম্বর গোপন: ‘কুকীর্তি’ লুকোতে প্রার্থীদের নম্বর-সহ মেধাতালিকা কখনও প্রকাশই করেনি এসএসসি। নম্বর-সহ মেরিট লিস্ট প্রকাশ না করেই চাকরি দেওয়া হয়েছে।

    ২) ‘গোপন’ টেন্ডার : সংবিধানের ১৪ এবং ১৬ নম্বর ধারা অমান্য করে, ‘গোপন’ টেন্ডারে ওএমআর মূল্যায়নকারী সংস্থা নাইসাকে বেছে নেয় এসএসসি।

    ৩) ওএমআর নষ্ট : স্ক্যান কপি না রেখেই ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয় (এক্ষেত্রে আরটিআইতে স্ক্যান কপি পেলেও, তদন্ত করতে গিয়ে সেই এএমআর-এর হদিশ পায়নি সিবিআই)।

    ৪) নিয়োগে প্রশ্ন : নাইসা-র তরফে ওএমআর স্ক্যানের জন্য় নিয়োগ করা হয় ‘ডেটা স্ক্যানটেক’ নামক সংস্থাকে। ওএমআর স্ক্যান হত এসএসসি-র অফিসে। অথচ, ‘ডেটা স্ক্যানটেক’-কে নিয়োগ করার কথা অস্বীকার করে এসএসসি।

    আরও পড়ুন: ঝাঁঝাঁ রোদ! ভোট দেবেন কী ভাবে? বৈঠক নির্বাচন কমিশনের

    ৫) ওএমআর নিরুদ্দেশ: মিরর ইমেজের নামে যা করা হয়েছে সেটা বেআইনি।  আসল ওএমআর শিট পাওয়া যায়নি।সিবিআই এসএসসি সার্ভার থেকে ওই ধরনের কোনও ‘মিরর ইমেজ’ খুঁজে পায়নি।

    ৬) প্রমাণ লোপাট : সার্ভারে ওএমআর-এর স্ক্যান করা ছবিও রাখা হয়নি।

    ৭ ) ভুয়ো দাবি: ২০১৮ থেকে ২০২৩ অবধি, আরটিআই আবেদনকারীদের ওএমআর-এর স্ক্যান কপি দিয়ে, এসএসসি দাবি করত, এগুলি তাদের ডেটাবেসে ছিল। যা অসত্য।

    ৮) পদ কম, নিয়োগ বেশি: ৪টি ক্যাটাগরিতেই ঘোষিত শূন্যপদের থেকে বেশি সংখ্যক প্রার্থী নিয়োগ করা হয়।

    ৯) নাম নেই, চাকরি আছে: প্যানেলে নামই নেই, এমন প্রার্থীদের নিয়োগ করা হয়।

    ১০) সাদা খাতায় চাকরি: সাদা খাতা জমা দিয়েও মিলেছে চাকরি 

    ১১) ‘এক্সপায়ার্ড’ চাকরি: প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও, সেখান থেকে চাকরি দেওয়া হয়।

    ১২ )  র‍্যাঙ্ক জাম্প করে চাকরি: মেধাতালিকার প্রথমে থাকা প্রার্থীদের বদলে, অগ্রাধিকার দেওয়া হয় শেষের দিকে থাকা প্রার্থীদের।

    ১৩ ) বেআইনি কাউন্সেলিং: অযোগ্য প্রার্থীদের কাউন্সেলিং করা হয়।

    ১৫ ) দুর্নীতি খুঁজতে অসহযোগিতা: দুর্নীতির সমস্ত সুবিধাভোগীকে এখনও চিহ্নিত করা বাকি। রাজ্য সরকার ও এসএসসি-র সহযোগিতা ছাড়া করা সম্ভব নয়।

    ১৬ ) চুরি ঢাকতে বাড়তি পদ: অযোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ করে দিতে, অতিরিক্ত শূন্যপদ তৈরির আবেদন জানানো হয়।

    ১৭ ) সর্বত্রই বিধি ভঙ্গ: গ্রুপ ডি, গ্রুপ সি, নবম-দশম ও একাদশ-দ্বাদশ—চারটি ক্যাটেগরির ক্ষেত্রেই, কখনও নিয়োগের কোনও বিধি মানা হয়নি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Birbhum: শতাব্দীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তিনশো সংখ্যালঘু পরিবার যোগ দিল বিজেপিতে

    Birbhum: শতাব্দীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তিনশো সংখ্যালঘু পরিবার যোগ দিল বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: সংখ্যালঘু ভোটের ওপর ভরসা করেই তৃণমূল অনেক আসনে বাজিমাত করে। বিশেষ করে বীরভূমে (Birbhum) সংখ্যালঘু ভোট তৃণমূলের মস্ত বড় ভোটব্যাঙ্ক। এমনই দাবি বিরোধীদের। এবার সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও কি তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে প্রায় ৩০০টি সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগদান করল। ভোটের মুখে এই যোগদানে বিজেপি কর্মীরা নতুন করে অক্সিজেন পেতে শুরু করেছেন।

    কথা রাখেননি শতাব্দী, ক্ষোভ উগরে দিলেন সংখ্যালঘুরা (Birbhum)

    সম্প্রতি বীরভূমের (Birbhum) মহম্মদবাজারের বাটেরবাঁধ গ্রামে প্রচারে যান শতাব্দী। সেই সময় তাঁকে দেখে বিজেপির পতাকা হাতে প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে উন্নয়ন হয়নি। তৃণমূলের অঞ্চল সভাপতি রাকেশ মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে। তারই প্রতিবাদ জানিয়েছিলেন। ওই গ্রামেরই সংখ্যালঘু পরিবার এবার বিজেপিতে যোগদান করলেন। বিজেপিতে যোগদানের সময়ও শতাব্দীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। শেখ মইনুল নামে এক যোগদানকারী বলেন, “শতাব্দী রায় বলেছিলেন, আর কিছু দিতে না পারি, জল আর আলো পাবেন। এর জন্য দরখাস্তও লিখেছি। জল তো দূরে থাকুক। আলোও দিল না। এমনকী তৃণমূল প্রার্থী শতাব্দী রায় মিছিলের সময় আমাদের সঙ্গে কথা বলার যোগ্য মনে করলেন না। আরে আমাদের ভোটে তো সাংসদ হয়েছিলেন। তাহলে আমাদের সঙ্গে এরকম আচরণ কেন?” শেখ সাবির আলি বলে আরও এক যোগদানকারী বলেন, “আমরা আলোর জন্য বলেছিলাম। কিছুই হল না। সব কিছুই তৃণমূলের ঢপের কাজ। কার্যকর কিছু হয় না।”

    আরও পড়ুন: বজরংবলীকে কেন আমরা আদর্শ মানি? পড়ুন হনুমান চরিত্রের বিশ্লেষণ

    অনুন্নয়ন নিয়ে বার বার বিক্ষোভের মুখে পড়েছেন শতাব্দী

    তবে, এবার তৃণমূল প্রার্থী প্রচারে বেরিয়ে অনুন্নয়ন নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছেন। একবার নয়, একাধিকবার এই ঘটনা ঘটেছে। আর সেই খবর সংবাদে প্রকাশিত হওয়ায় সম্প্রতি, সংবাদ মাধ্যমের ওপর মেজাজ হারাতেও দেখা গিয়েছিল তাঁকে। এই সব আবহের মধ্যেই এবার দেখা গেল শতাব্দীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দল ছাড়লেন তিনশোটি সংখ্যালঘু পরিবার। যোগ দিলেন বিজেপি-তে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ঝাঁঝাঁ রোদ! ভোট দেবেন কী ভাবে? বৈঠক নির্বাচন কমিশনের

    Lok Sabha Election 2024: ঝাঁঝাঁ রোদ! ভোট দেবেন কী ভাবে? বৈঠক নির্বাচন কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশ জুড়ে চলছে তাপপ্রবাহ। এর মধ্যেই চলছে লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। প্রথম দফা ভোট মিটলেও এখনও বাকি ছয় দফা। এর মাঝেই আবহাওয়া দফতরের (IMD) তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী দিনগুলিতে দেশের বিভিন্ন জায়গায় স্বাভাবিকের থেকে বেশি হবে তাপমাত্রা। এই অসহনীয় গরমে কীভাবে ভোট দেবেন তা ভেবেই নাজেহাল বাসিন্দারা। ব্যবস্থা করছে জাতীয় নির্বাচন কমিশন। 

    বৈঠকে কমিশন

    গরমের সঙ্গে পাল্লা দিয়ে ভোট আয়োজনের জন্য সোমবার আবহাওয়া দফতর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসল নির্বাচন (Loksabha Election 2024) কমিশন। মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারের সঙ্গে অন্য দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধু এই বৈঠকটি পরিচালনা করেন। এই গরমে কীভাবে পরিস্থিতির মোকাবিলা করে সুষ্ঠুভাবে পুরো নির্বাচনটি সম্পন্ন করা যাবে? তাপপ্রবাহ থেকে কীভাবে রক্ষা করা যাবে ভোটারদের? এর উত্তর খুঁজতে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে নির্বাচন কমিশনের কর্তাদের পাশাপাশি হাজির ছিলেন ভারতীয় আবহাওয়া দফতর, জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ, স্বাস্থ্য মন্ত্রক এবং পরিবার কল্যাণ মন্ত্রকের আধিকারিকরা।

    কী বলছে আবহাওয়া দফতর

    এপ্রসঙ্গে ভারতীয় আবহাওয়া দফতরের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, “আবহাওয়া দফতরের তরফে নির্বাচন কমিশনের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখা হচ্ছে। ঋতু অনুযায়ী পূর্বাভাস দেওয়ার পাশাপাশি আমরা মাসিক, সাপ্তাহিক ও প্রতিদিনের পূর্বাভাস দিচ্ছি এবং তাদের তাপপ্রবাহ এবং আর্দ্রতা সম্পর্কেও পূর্বাভাস দেওয়া হচ্ছে। বিভিন্ন দফায় যেখানে যেখান ভোটগ্রহণ হবে সেই এলাকাগুলি সম্পর্কেও কমিশনকে তথ্য ও পূর্বাভাস পৌঁছে দিচ্ছি আমরা।” উল্লেখ্য, গত ১১ এপ্রিল তাপপ্রবাহের এই মরশুমে নির্বাচন নিয়ে কী ব্যবস্থা নেওয়া উচিত তা নিয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। বৈঠকে লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) সময় তাপপ্রবাহের কারণে ঝুঁকি কমানোর ব্যবস্থা নিয়ে আলোচন হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hanuman Jayanti 2024: বজরংবলীকে কেন আমরা আদর্শ মানি? পড়ুন হনুমান চরিত্রের বিশ্লেষণ

    Hanuman Jayanti 2024: বজরংবলীকে কেন আমরা আদর্শ মানি? পড়ুন হনুমান চরিত্রের বিশ্লেষণ

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যস্ততা এবং কাজের চাপে আমরা প্রায়ই ভুলে যাই যে বস্তুবাদী জীবন এবং আধ্যাত্মিক জীবন এই দুটিরই সমান ভূমিকা রয়েছে সুশৃঙ্খল জীবন যাপনের ক্ষেত্রে। বর্তমানকালে আমরা জীবনের বস্তুগত উপাদানগুলির দিকেই বড় বেশি ঝুঁকে পড়ছি। এর ফলে মানসিকভাবে চাপ বাড়ছে আমাদের। ডিপ্রেশনের শিকার হচ্ছি। আধ্যাত্মিকতার প্রয়োজনীয়তা রয়েছে জীবনে প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার জন্য। সেটা কোনওভাবে অস্বীকার করা যায়না। জীবনকে আরও অনেক বেশি ছন্দময় এবং গতিময় করতে আধ্যাত্মিকতার অবদান অনস্বীকার্য। কিন্তু কীভাবে আমরা জীবনে এই ইতিবাচক পরিবর্তন আনব? 
    আজকে হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti 2024) পূণ্য তিথিতে আমাদের জানা দরকার যে ভগবান রামচন্দ্রের এই মহান শিষ্য কীভাবে তাঁর জীবন, চরিত্র এবং ব্যক্তিত্বকে ভরপুর উৎসাহ এবং অসীম শক্তির মোড়কে সাজিয়েছিলেন। বজরংবলীর জীবন আমাদের শেখায় শৃঙ্খলা পরায়ণতা, কঠিন পরিস্থিতিতে নেতৃত্বদান, গুরুর প্রতি আনুগত্য, ভগবানের প্রতি সমর্পণ, যুক্তিবাদী সিদ্ধান্ত গ্রহণ।

    তুলসী দাস হনুমান চালিশায় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন হনুমানজির সমস্ত গুণগুলি, এবার আমরা সেই সম্পর্কিত কিছু শ্লোক নিয়ে আলোচনা করব

    সূক্ষ্ম রূপধরি সিযহি দিখাবা ।
    বিকট রূপধরি লংক জলাবা ॥ 

    হনুমানজি (Hanuman Jayanti 2024) যখন মা সীতার সন্ধানে লঙ্কায় গেলেন তখন অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে সমুদ্র পার হয়ে তিনি লক্ষ্যে পৌঁছলেন। এখান থেকে আমরা কী শিক্ষা পেলাম? তিনি মনের মধ্যে একটি লক্ষ্যকে স্থাপন করে নিতে পারতেন। চলার পথে বিশ্রামের স্থানও পেয়েছিলেন কিন্তু তিনি গ্রহণ করলেন না। যতক্ষণ না পর্যন্ত তিনি মা সীতাকে খুঁজে পেলেন। মা সীতাকে দেখার পরেও হনুমানজি সঙ্গে সঙ্গে তাঁর কাছে গেলেন না, এখান থেকে আমরা কী শিক্ষা পাই?

    এত বাধা-বিপত্তি অতিক্রম করে তাঁর লক্ষ্যে পৌঁছানোর পরেও তিনি ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকলেন সঠিক সময়ের জন্য। কখন সেই ক্ষণ আসবে যখন মা সীতার সঙ্গে কথা বলার মতো অনুকূল পরিবেশ সেখানে তৈরি হবে। ভগবান রামচন্দ্র তাঁকে যে আংটি দিয়েছিলেন সেটা তিনি মা সীতাকে দেখালেন এবং নিজের পরিচয় দিলেন। বললেন যে রামচন্দ্র তাঁকে এখানে পাঠিয়েছেন। ফিরে আসার সময় রাক্ষস রাজা রাবণের বাহিনীর সঙ্গে তাঁর সামনাসামনি সংঘর্ষ হল। রাক্ষসরা হনুমানজির লেজে আগুন ধরিয়ে দিল। তিনি এটাকে একটি সুযোগ হিসেবে দেখলেন। ওই আগুনে তিনি গোটা লঙ্কাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলেন। অর্থাৎ পরিস্থিতি যখন কঠিন হল তখন তিনি পরিস্থিতিকেন্দ্রিক সিদ্ধান্ত নিলেন। তাঁর (Hanuman Jayanti 2024) কাছ থেকে আমরা শিখতে পারলাম একজন নারীকে কিভাবে সম্মান করা উচিত।

    তুম্হরো মংত্র বিভীষণ মানা ।
    লংকেশ্বর ভযে সব জগ জানা ॥

    যখন হনুমানজি উপলব্ধি করলেন যে রাবণের আপন ভ্রাতা বিভীষণ অনেক ভালো গুণের অধিকারী তখন তিনি তাঁকে এই প্রস্তাব দিলেন যে রাবণের সঙ্গ ত্যাগ কর এবং লঙ্কা তথা মানবতার কল্যাণের জন্য রামচন্দ্রের পক্ষে এস। বিভীষণ রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন এবং তখন মর্যাদা পুরুষোত্তম প্রত্যেককে জিজ্ঞেস করলেন যে বিভীষণকে প্রয়োজন কিনা! তখন বেশিরভাগ জনই বললেন, না।  কিন্তু রামচন্দ্র যখন হনুমানজিকে জিজ্ঞেস করলেন তখন তিনি বললেন তাঁকে প্রয়োজন এবং রামচন্দ্র সেই সিদ্ধান্তটাই নিলেন। এরপরের ঘটনাক্রম আমরা প্রত্যেকেই জানি, রামচন্দ্র নিজের সঙ্গে বিভীষণকে রেখেছিলেন এবং এই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল। পরবর্তীকালে বিভীষণ লঙ্কার একজন ভালো রাজা হয়ে উঠতে পেরেছিলেন। এভাবেই আমরা বুঝতে পারি যে হনুমানজির (Hanuman Jayanti 2024) দূরদর্শিতা ঠিক কতটা ছিল, এবং কিভাবে তিনি সঠিক মানুষকে চিনতে পারতেন।

    সব পর রাম তপস্বী রাজা ।
    তিনকে কাজ সকল তুম সাজা ॥

    যখন একজন ভক্ত তাঁর গুরুর প্রতি গভীর আনুগত্য এবং বিশ্বাস রাখেন তখন গুরু সর্বশক্তিমান এবং অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। কারণ ভক্তের (Hanuman Jayanti 2024) আনুগত্য সমস্ত বাধা-বিপত্তি থেকে তাঁকে দূরে রাখে। বর্তমান সমাজ জীবনের ক্ষেত্রেও একই কথা। গুরুর প্রতি এমন চরম আনুগত্য এবং বিশ্বাস জীবনকে আরও শক্তিশালী করে তোলে।

    সাধু সংত কে তুম রখবারে ।
    অসুর নিকংদন রাম দুলারে ॥

    অন্যায় অবিচারের বিরুদ্ধে সংঘর্ষ করার যে প্রবণতা সেটা হনুমানজির মধ্যে ছিল। যার ফলে সমস্ত অশুভ শক্তিকে তিনি ধ্বংস করতে পেরেছিলেন এবং সকলকে রক্ষা করতে সমর্থ হয়েছিলেন। এখানেও বজরংবলির কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। আমরা যারা দুর্বল প্রকৃতির মানুষ তাদের অবশ্যই শক্তিশালী হওয়ার জন্য চেষ্টা করা উচিত। এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় রসদ জোগাড় করার চেষ্টাও করা উচিত আমাদের যাতে নিজেদের সংস্কৃতি এবং সমাজকে আমরা বাঁচাতে পারি। 

    পবন তনয সংকট হরণ – মংগল মূরতি রূপ্ ।
    রাম লখন সীতা সহিত – হৃদয বসহু সুরভূপ্ ॥

    স্বামী তুলসীদাস প্রার্থনা করছেন হনুমানজির (Hanuman Jayanti 2024) সম্পর্কে যে তুমি হলে সমস্ত রকমের আনন্দ এবং শুভ যা কিছু আছে তার সমষ্টি। ‌আমরা প্রার্থনা করছি ভগবান রামচন্দ্র, মা সীতা, এবং লক্ষণ আমাদের হৃদয়ে সর্বদা থাকবে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share