Tag: bangla news

bangla news

  • Loksabha Election 2024: সুরাট লোকসভা কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল বিজেপি

    Loksabha Election 2024: সুরাট লোকসভা কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: অষ্টাদশ লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় গেরুয়া শিবিরের। মোদি-শাহের রাজ্য গুজরাটের সুরাট আসনটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল বিজেপি। ওই আসন থেকে ভোটের আগেই সাংসদ নির্বাচিত হয়ে গেলেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল। রবিবারই দক্ষিণ গুজরাতের এই কেন্দ্রের আসনে কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভনির মনোনয়ন বাতিল হয়ে যায়। সোমবার ওই আসনে বাকি ৮ জন বিরোধী প্রার্থী নিজেরাই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। যার ফলে এদিনই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) প্রথম সাংসদ হয়ে গেলেন মুকেশ দালাল।

    ৭ মে গুজরাটের ২৬ আসনেই এক দফাতে ভোট

    প্রসঙ্গত, চলতি মাসেই অরুণাচল প্রদেশে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানেও ৭ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় (Loksabha Election 2024) যেতেন বিজেপি প্রার্থীরা, যার মধ্যে ছিলেন ঐ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও। আগামী ৭ মে গুজরাটের ২৬ আসনেই এক দফাতে ভোট হতে চলেছে এবং সোমবারই ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। জানা গিয়েছে ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর প্রস্তাবকদের যে সই ছিল সেখানেই গরমিল ধরা পড়ে। তারসঙ্গে ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নীলেশের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসার।

    আরও পড়ুন: কেজরিওয়ালের জামিন চেয়ে জনস্বার্থ মামলা খারিজ দিল্লি হাইকোর্টে

    কী বলছেন বিজেপি নেতৃত্ব?

    দালালের জয়ে উল্লসিত গুজরাত বিজেপির সভাপতি সিআর পাটিল সোমবার এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘সুরাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রথম ‘পদ্ম’ উপহার দিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য সুরাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকেশভাই দালালকে অভিনন্দন।” প্রসঙ্গত, এর আগে ১৯৮০ সালের লোকসভা ভোটে (Loksabha Election 2024) বিনা প্রতিদ্বন্দ্বিতা জম্মু-কাশ্মীরে শ্রীনগর থেকে জয়ী হয়েছিলেন ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা। ২০১২ সালে উত্তরপ্রদেশে লোকসভার উপ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন সমাজবাদী পার্টির ডিম্পল যাদব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arunachal Pradesh: ফের ভোট অরুণাচলে! ৮টি বুথে হবে পুনর্নির্বাচন, জানাল কমিশন

    Arunachal Pradesh: ফের ভোট অরুণাচলে! ৮টি বুথে হবে পুনর্নির্বাচন, জানাল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশের ৮টি বুথে ফের পুনর্নির্বাচন হবে। অরুণাচলের (Arunachal Pradesh) মুখ্যনির্বাচনী অধিকারী লিকেন কোয়ু সোমবার জানিয়েছেন, “আগামী ২৪ এপ্রিল বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত ওই বুথগুলিতে ফের ভোট গ্রহণ করা হবে। প্রসঙ্গত শুক্রবার ভোট গ্রহণে অনিয়ম, হিংসা ও ইভিএম মেশিনে গোলযোগের কারণে পুনর্নির্বাচনে নির্দেশ দেওয়া হয়েছে।” উল্লেখ্য উত্তরপূর্ব অঞ্চলের মধ্যে মণিপুরে কিছু কেন্দ্রে আরও একবার ভোট নেওয়ার কথা কমিশন আগেই জানিয়েছে।  

    কোন কোন বুথে পুনর্নির্বাচন (Arunachal Pradesh)?

    অরুণাচলের (Arunachal Pradesh) যে বুথগুলিতে পুনর্নির্বাচন হবে তার মধ্যে রয়েছে, তার মধ্যে হল, পূর্ব কামেং জেলার বামেং বিধানসভা কেন্দ্রের সারিও, কুরুং কুমেয়ের নিয়াপিন বিধানসভা আসনের লংটে লথ, ডিংসের, বগিয়া সিয়ুম, জিম্বারি এবং আপার সুবনসিরি জেলার নাচো বিধানসভা কেন্দ্রের অধীনে লেঙ্গি ভোটকেন্দ্র। এছাড়া সিয়াং জেলার রামগং বিধানসভা কেন্দ্রের বোগনে এবং মোলোম বুথেও পুনর্নির্বাচন হবে।

    আরও পড়ুনঃ অঙ্কিতা-ববিতার পর এবার চাকরি গেল অনামিকারও, হতাশ হলেও লড়াই ছাড়তে নারাজ

    ২০১৯ সালে নিরঙ্কুশ জয় পায় বিজেপি

    শুক্রবার অরুণাচল (Arunachal Pradesh) প্রদেশের দুটি লোকসভা আসনের পাশাপাশি বিধানসভার ভোটগ্রহণ হয়েছে। এই রাজ্যের ৬০টি বিধানসভার (Assembly election) মধ্যে ইতিমধ্যেই সাতটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে শাসক দল ভারতীয় জনতা পার্টি। কংগ্রেস ২০১৪ সালে বিধানসভা ভোটে জিতে অরুণাচল প্রদেশের সরকার গঠন করলেও পরবর্তী সময়ে অধিকাংশ বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন পেমা খাংডু। এরপর তিনি সেখানে বিজেপির (BJP) হয়ে মুখ্যমন্ত্রী হন। ২০১৯ সালের ভোটে সেখানে নিরঙ্কুশ জয় পায় বিজেপি। এবার ময়দানে কংগ্রেস (congress), এনপিপি সহ একাধিক দল থাকলেও সেখানে বিজেপির ক্ষমতা ফিরে আসার বিষয় কার্যত নিশ্চিত বলে মনে করা হচ্ছে। লোকসভার ভোটের গণনা দেশ জুড়ে ৪ জুন হলেও অরুণাচলের বিধানসভার ভোটের গণনা হবে ২ জুন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: কেজরিওয়ালের জামিন চেয়ে জনস্বার্থ মামলা খারিজ দিল্লি হাইকোর্টে

    Arvind Kejriwal: কেজরিওয়ালের জামিন চেয়ে জনস্বার্থ মামলা খারিজ দিল্লি হাইকোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) Extraordinary Bail চেয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল দিল্লি হাইকোর্টে। সোমবারই তা খারিজ হয়ে গেল। ওই আর্জিতে বলা হয়েছিল, কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীর মেয়াদ পূর্ণ হওয়া এবং যতক্ষণ না সমস্ত মামলার বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন পর্যন্ত যেন জামিন মঞ্জুর করা হয়। দিল্লি হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমিত মিত্র প্রীতম সিং-এর ডিভিশন বেঞ্চ আবেদনকারীর আর্জি খারিজ করে দেয় এবং এর পাশাপাশি আবেদনকারীকে ৭৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

    ভিত্তিহীন আর্জি

    এর কারণ হিসেবে দিল্লি হাইকোর্ট জানিয়েছে আর্জি একেবারেই ভিত্তিহীন। এর স্বপক্ষে কোনও কারণ নেই। এমনকি এই জনস্বার্থ আবেদনের জন্য অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) আবেদনকারীকে কোনও পাওয়ার অফ অ্যাটর্নিও দেননি। দিল্লি হাইকোর্টেবল সাফ জানিয়েছে, আম আদমি পার্টির নেতা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন আদালতেরই নির্দেশে। জানা গিয়েছে, এই জনস্বার্থ মামলাটি দায়ের করেন ‘উই দা পিপল অফ ইন্ডিয়া’ নামে আইন বিষয়ের চতুর্থ বর্ষের এক ছাত্র। আদালতের আরও মন্তব্য একজন উচ্চ সরকারি পদে থাকা ব্যক্তিকে এ ধরনের Extraordinary Bail দেওয়া যায় না।

    আবেদনকারীর বক্তব্য

    ওই আবেদনকারী আরও জানিয়েছেন, তাঁর আবেদন যে তিহার জেলে অসংখ্য দাগী অপরাধী সাজা কাটছে। তাদের মধ্যে বোম বিস্ফোরণ, ধর্ষণ খুন ডাকাতি এই সমস্ত মামলার অপরাধীরা রয়েছে। এরকম একটি পরিবেশে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে। এ নিয়ে অস্থায়ী বিচারপতি মনমোহন আবেদনকারীর উদ্দেশে বলেন, আপনি কি রোজ আইনের ক্লাসে উপস্থিত থাকেন? আমার তো মনে হয় না! তার কারণ আপনি আইনের মূলনীতি আদর্শের কিছুই বোঝেন না।

    কেজরিওয়ালের আইনজীবীও এই জনস্বার্থ মামলার বিরোধী

    আদালত এদিন আরও বিস্ময় প্রকাশ করে জানিয়েছে, আবেদনকারী পার্সোনাল বন্ডে কেজরিওয়ালের মুক্তির দাবি জানিয়েছেন। এর পাশাপাশি তদন্তে মুখ্যমন্ত্রী কোনও প্রভাব খাটাবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ওই আবেদনকারী। ঘটনাক্রমে কেজরিওয়ালের (Arvind Kejriwal) হয়ে মামলা লড়ছেন যিনি রাহুল মেহেরা, তিনিও এই পিটিশনের বিরোধ করেছেন। এটিকে তিনি বলেছেন যে পাবলিসিটির জন্য এ ধরনের পিটিশন দাখিল করা হয়েছে। প্রসঙ্গত আবগারি দুর্নীতি মামলায় মার্চের ২১ তারিখে গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • SSC Recruitment Scam: অঙ্কিতা-ববিতার পর এবার চাকরি গেল অনামিকারও, হতাশ হলেও লড়াই ছাড়তে নারাজ

    SSC Recruitment Scam: অঙ্কিতা-ববিতার পর এবার চাকরি গেল অনামিকারও, হতাশ হলেও লড়াই ছাড়তে নারাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার জায়গায় ববিতা, তার জায়গায় অনামিকা। মিউজিক্যাল চেয়ারের মতো আদালতের নির্দেশে এবার অনামিকারও স্কুল শিক্ষিকার চাকরি গেল। নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় সোমবার হাইকোর্ট প্রায় ২৬ হাজার জনের নিয়োগ বাতিলের রায় দিয়েছে। সেই তালিকায় শিলিগুড়ির অনামিকা রায়ের নাম রয়েছে। তিনি মনে করেন,  অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি যাচ্ছে, বারবার পরীক্ষা দিতে হচ্ছে। এক বড় মানসিক ধাক্কা।

    কীভাবে চাকরি পেয়েছিলেন অনামিকা?(SSC Recruitment Scam)

    নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় তৃণমূল নেতা রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি যায়। হাইকোর্টের নির্দেশে সেই পদে চাকরি পান শিলিগুড়ির ববিতা সরকার। ফের নিয়োগ দুর্নীতির মামলায় ২০২৩ সালে চাকরি যায় ববিতার। তাঁর জায়গায় চাকরি পেয়েছিলেন শিলিগুড়ির অনামিকা রায়। শিলিগুড়ি শহর লাগোয়া জলপাইগুড়ির জেলার রাজগঞ্জ ব্লকের হরিহর হাইস্কুলে চাকরিতে যোগ দেন তিনি। সোমবার তারও চাকরি গেল।

    আরও পড়ুন: দুর্নীতি মামলায় বড় ধাক্কা রাজ্যের! কী বললেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা?

     হতাশ হলেও লড়াই ছাড়তে নারাজ অনামিকা

    এদিন হাইকোর্টের রায় বের হওয়ার আগেই স্কুলে পৌঁছে গিয়েছিলেন অনামিকা। স্কুলে বসে চাকরি হারানোর খবর পান তিনি। চাকরি যাওয়ার খবর শোনার কিছুক্ষণ বাদেই ফিরে আসেন শিলিগুড়ির পূর্ব বিবেকানন্দ পল্লির বাড়িতে। তিনি বলেন, মামলা করেছিলাম। এদিন রায় বের হবে জানতাম। কিন্তু, এই ধরনের রায় হবে ভাবতেও পারিনি। বিচার ব্যবস্থার প্রতি যে আস্থা ছিল তা কিছুটা ক্ষুন্ন হল। অযোগ্যদের জন্য এই রায়। অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি যাচ্ছে। বারবার পরীক্ষা দিতে হচ্ছে। এভাবে চাকরি হারানোটা বড় মানসিক ধাক্কা। যারা অযোগ্য তাদের বাতিল করতে পারত। কেননা সিবিআই তদন্ত করে নিশ্চয় বের করেছে কাদের নিয়োগে অনিয়ম রয়েছে। হতাশ হলেও লড়াই ছাড়তে নারাজ অনামিকা। চাকরি ফিরে পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। তিনি বলেন, বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রয়েছে। আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ ঠিক করব। আমি চাকরি ফিরে পাব। কেননা আমার নিয়োগে কোথাও কোনও অনিয়ম বা দুর্নীতি (SSC Recruitment Scam) হয়নি। 

     তৃণমূল সরকারকে বরখাস্তের দাবি রাজু বিস্তার

    বিজেপি প্রার্থী রাজু বিস্তা বলেন, যাদের চাকরি গেল তাদের কোনও দোষ নেই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে, আদালতের রাজ্যের তৃণমূল সরকারকে বরখাস্ত করা দরকার। কেননা তৃণমূলের নেতা, মন্ত্রী ও তাদের ‘চামচা’রা টাকা নিয়ে চাকরি দিয়েছে। তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। সবচেয়ে হাস্যকর বিষয়, যে সরকার নিয়োগ দুর্নীতি করেছে, সেই সরকারই আবার আদালতে গিয়ে বলছে নিয়োগে অনিয়ম হয়েছে। তাই আগে তৃণমূল সরকারকে বরখাস্ত করা দরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Recruitment Scam: একমাত্র চাকরি যায়নি এই শিক্ষিকার, সেই সোমা দাস কী বলছেন?

    Recruitment Scam: একমাত্র চাকরি যায়নি এই শিক্ষিকার, সেই সোমা দাস কী বলছেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি (recruitment scam) মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta highcourt) নির্দেশে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল হয়ে গিয়েছে সোমবার। চাকরি হারালেন প্রায় ২৬ হাজার সরকারি শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী। শুধু চাকরি যায়নি একজনের। ব্যতিক্রমী ভাবে বহাল রইল বীরভূমের শিক্ষিকা সোমা দাসের (soma das) চাকরি। তিনি নলহাটির (nalhati) এক নম্বর ব্লকের মধুরা হাই স্কুলে বাংলার শিক্ষিকার পদে কর্মরত রয়েছেন। কিন্তু কোন যুক্তিতে তাঁর চাকরিতে বহাল রাখল আদালত? এটাও একটা মানুষের মনে প্রশ্ন।

    চাকরিতে বহাল রাখল শুধু সোমা

    সোমবার শিক্ষক দুর্নীতি (ssc) মামলার ২৮১ পাতার রায়ে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি জানিয়েছেন, “সোমা দাস যেহেতু ক্যান্সার আক্রান্ত। তাই মানবিকতার স্বার্থে তাঁর চাকরি বাতিল করা হয়নি। তিনি আগের মতই শিক্ষিকা হিসেবে চাকরি করতে পারবেন।” চাকরি যায়নি শুনে খুশি হয়েছেন সোমা। তিনি বলেন যোগ্য প্রার্থীদের পাশে আছি তাঁরা যেন চাকরি পান।

    প্রেসক্লাবের সামনে আন্দোলন করছেন সোমা

    শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা শুনানি চলাকালীন হাইকোর্টের নির্দেশে বছর খানেক আগে চাকরিতে যোগদানের সুপারিশ পত্র পেয়েছিলেন বীরভূমের (birbhum) সোমা দাস। কলকাতা হাইকোর্টের আবেদনকে মান্যতা দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। যেহেতু সোমা দাস ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তাই তাঁকে সুপারিশপত্র দেওয়া হয়। এরপর তিনি বীরভূমের নলহাটি ১ নম্বর ব্লকের মধুরা হাইস্কুলের বাংলা বিভাগে শিক্ষকতার কাজে যোগ দিয়েছিলেন। তবে সোমার চাকরি পাওয়ার রাস্তা মসৃণ ছিল না। ২০১৯ সালে কলকাতা প্রেসক্লাবের সামনে যে চাকরি প্রার্থীরা কয়েক মাস আন্দোলন অনশন চালিয়েছিল তাঁদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।

    আরও পড়ুনঃ দুর্নীতি মামলায় বড় ধাক্কা রাজ্যের! কী বললেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা?

    কী বললেন সোমা?

    বীরভূমের নলহাটির বাসিন্দার সোমা। তাঁর কর্কট রোগের চিকিৎসা চলছিল। পরবর্তীকালে তিনি চাকরি পেলেও সেদিনের আন্দোলনের কথা আজও মনে রয়েছে সোমা দাসের। সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে তাঁর চাকরি বহাল থাকলে সহযোদ্ধাদের প্রতি তার সমর্থন আজও রয়েছে আগের মতই। বাংলার শিক্ষিকা সোমা এদিন প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, “দুর্নীতি যে হয়েছিল তা আগেই বোঝা গিয়েছিল। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সবার আগে দুর্নীতিকে চিহ্নিত করে দেন। তাঁকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে ঠিকই। কিন্তু তিনি যা বলে ছিলেন যা করে ছিলেন আজকের রায় সেই বিচারেরই সত্যতা প্রমাণ করল। আজও অনেক যোগ্য প্রার্থী চাকরি পায়নি। তাঁদের জন্য খারাপ লাগছে। আমি চাইব তাঁদের যেন দ্রুত চাকরি হয়। চাকরি হওয়ার মতন উপযুক্ত পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • SSC Recruitment Scam: হাইকোর্টের রায়ে বিপাকে নির্বাচন কমিশন, ভোটের ডিউটি করবেন কারা?

    SSC Recruitment Scam: হাইকোর্টের রায়ে বিপাকে নির্বাচন কমিশন, ভোটের ডিউটি করবেন কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ কেলেঙ্কারি (SSC Recruitment Scam) মামলায় যুগান্তকারী রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের রায়ে সোমবার বাতিল হয়েছে ২০১৬ সালের প্যানেল। চাকরি খুইয়েছেন ২৩ হাজার ৭৫৩ জন। হাইকোর্টের নির্দেশে দেখা দিয়েছে জটিলতা। বিপাকে পড়েছে নির্বাচন কমিশন।

    কী হবে চাকরি খোয়ানোদের নিয়ে? (SSC Recruitment Scam)

    এবার লোকসভা নির্বাচন হবে সাত দফায়। প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে ১৯ এপ্রিল, শুক্রবার। পরের দফার নির্বাচন হবে ২৬ এপ্রিল। এই দফায় যাঁরা ভোটের ডিউটিতে যাবেন, তাঁদের ট্রেনিং হয়ে গিয়েছে। ভোট নিতে যাওয়ার আগে যে প্রস্তুতির প্রয়োজন হয়, তাও নিয়েছেন তাঁরা। তবে হাইকোর্টের এদিনের রায়ে চাকরি গিয়েছে এঁদের অনেকেরই। এমতাবস্থায় তাঁরা ভোটের ডিউটিতে (SSC Recruitment Scam) যেতে পারবেন কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন। চাকরি খোয়ানো অযোগ্য শিক্ষকরা ভোটের ডিউটিতে যেতে পারবেন কিনা, চাকরি না থাকায় তাঁরা আদৌ যেতে রাজি হবেন কিনা, যেহেতু হাইকোর্টের নির্দেশের পর থেকে তাঁরা আর সরকারি কর্মী নন, তাই তাঁদের দিয়ে নির্বাচন করানো যাবে কিনা, এসব হাজারো প্রশ্ন উঠছে।

    কী বলছে কমিশন?

    রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী বলেন, “আমাদের ভোটকর্মীদের মধ্যে একটা অংশ শিক্ষক। তবে ভোট কর্মীদের ২০-২৫ শতাংশ রিজার্ভ থাকে। তাই তাঁদের দিয়েই ভোট করিয়ে নিতে পারব।” তিনি বলেন, “রিজার্ভ ফোর্সে থাকা ভোট কর্মীদের ডিসি অফিসে রিপোর্ট করার চিঠি চলে গিয়েছে। তাঁরা ডিসি অফিসে চলে যাবেন। ভোটের ডিউটি বণ্টনের দিন যাঁরা অনুপস্থিত থাকবেন, তাঁদের রিজার্ভ ভোট কর্মী দিয়ে রিপ্লেস করা হবে।”

    আরও পড়ুন: ‘‘বিচারপতি গঙ্গোপাধ্যায় দয়ালু, তাই পুরো প্যানেল বাতিল করেননি’’, নিয়োগ-মামলায় হাইকোর্ট

    প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের মধ্যে ১২ হাজার ৯৪৬ জন সহকারি শিক্ষক পদে চাকরি পেয়েছিলেন। নবম-দশম শ্রেণির শিক্ষক পদে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের মধ্যে নিয়োগপত্র পেয়েছিলেন ৫ হাজার ৭৫৬ জন। গ্রুপ সি পদে নিয়োগ করা হয়েছিল ২ হাজার ৬৭ জনকে। আর গ্রুপ ডি পদে নিয়োগপত্র পেয়েছিলেন ৪ হাজার ৫৫০ জন (SSC Recruitment Scam)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কারা, বৈঠকে নির্বাচকরা, কী ভাবছেন রোহিত-দ্রাবিড়?

    T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কারা, বৈঠকে নির্বাচকরা, কী ভাবছেন রোহিত-দ্রাবিড়?

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) দল ঘোষণার আগে বৈঠকে বসতে পারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিসিসিআই নির্বাচক প্রধান অজিত আগরকর। দেশে এখন আইপিএল জ্বর। তার মধ্যেই আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে হবে বিসিসিআইকে। উল্লেখ্য, আইসিসি-র নিয়ম অনুসারে, আগামী ১ মে-এর মধ্যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে।

    কবে হতে পারে বৈঠক

    আগামী ২৭ এপ্রিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রোহিত শর্মা, অজিত আগরকর এবং নির্বাচনী কমিটির (T20 World Cup) বাকি সদস্যদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হবে। এই বৈঠকের পরই বিশ্বকাপের জন্য ১৫ জন সদস্যের নাম ঘোষণা করা হবে। ওই সময় রোহিত শর্মাও দিল্লিতে উপস্থিত থাকবে। আগামী শনিবার, ২৭ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস খেলতে নামছে। এই ম্যাচটি দিল্লিতে হবে।

    আরও পড়ুন: কর্নাটকে লাভ জিহাদ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি, কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে নাড্ডা

    দলে কারা কারা

    আগামী ৫ জুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপে ভারতের হয়ে ইনিংস শুরু করতে পারেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের ওপরই আস্থা রাখছেন নির্বাচকরা। সমর্থকদেরও প্রথম পছন্দ রোহিত-কোহলি জুটি। দুজনেই চলতি আইপিএলে দুরন্ত ফর্মে আছেন। পেস আক্রমণে মহম্মদ শামির না থাকাটা ভারতীয় দলের কাছে ধাক্কা। তবে ক্যারিবিয়ান পিচে যশপ্রীত বুমরাহ ছাড়া ভারতের পেস বিভাগ এখনও অনিশ্চিত। সিরাজের সঙ্গে অর্শদীপ সিং প্রথম পছন্দ। চলতি আইপিএলে গতির ভেলকি দেখানো মায়াঙ্ক যাদবেরও দলে ঢোকার সম্ভাবনা রয়েছে। স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজা,  কুলদীপ যাদবের সঙ্গে যুজবেন্দ্র চাহাল দলে যোগ দেবে কি না তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। চলতি আইপিএল টুর্নামেন্টে পারফরম্যান্সের নিরিখে হার্দিক পান্ডিয়া বা ঈশান কিষাণ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাবে কি না তা নির্ভর করবে। উইকেটরক্ষক হিসেবে দলে কে থাকছেন, সেটি ঠিক করতেও ভারতকে সমস্যায় পড়তে হচ্ছে। ‘বুড়ো’ বয়সেও কব্জির জোর দেখাচ্ছেন দীনেশ কার্তিক, তার সঙ্গে লড়াইয়ে আছেন ঋষভ পান্ত, লোকেশ রাহুল, ইষাণ কিষান ও সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটাররা। ভাল পারফরম্যান্স করছেন ধ্রুব জুরেলও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Recruitment Scam: দুর্নীতি মামলায় বড় ধাক্কা রাজ্যের! কী বললেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা?

    Recruitment Scam: দুর্নীতি মামলায় বড় ধাক্কা রাজ্যের! কী বললেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে এখন পুরোদস্তুর ভোটের হাওয়া। আর এরই মধ্যে রাজ্যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam ) নিয়ে বিরাট রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট (Calcutta High court )। একসঙ্গে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যাঁরা চাকরি পেয়েছেন, ৪ সপ্তাহের মধ্যে তাঁদের ১২ শতাংশ সুদ-সহ বেতন ফেরত দিতে হবে। অতিরিক্ত পদে নিয়োগকারীদের প্রয়োজনে নেওয়া যাবে হেফাজতে। মঙ্গলবার এমনই নির্দেশ দিল হাইকোর্ট। রাজ্য জুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

    চাকরিপ্রার্থীদের বক্তব্য (Recruitment Scam)

    তবে আদালতের এই রায়ে সম্পূর্ণ খুশি হতে পারছেন না আন্দোলনকারী চাকরিপ্রার্থী রাসমণি পাত্র সহ অন্যান্যরাও। উল্লেখ্য গত ডিসেম্বরে এই রাসমণিই এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থানের ১০০০তম দিনে প্রতিবাদ স্বরূপ নিজের মাথার চুল কামিয়ে ফেলেছিলেন। মঙ্গলবার বিচারপতির রায় শুনে রাসমণি বলেন, “আদালত ও বিচারব্যবস্থার উপর আস্থা ছিল। যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তারা যে যথাযথ শাস্তি পেয়েছে সেটা কাম্য। সত্যের জয় হয়েছে।” একই সঙ্গে তিনি আরও বলেন, “প্যানেল বাতিল (Recruitment Scam) আমাদের দাবি ছিল না। আমাদের দাবি ছিল যে অন্যায় আমাদের সঙ্গে হয়েছে, যে চাকরিটা আমাদের চুরি হয়েছে, সেটা ফিরিয়ে দেওয়া হোক। আমরা পরীক্ষা দিয়েছিলাম, আমাদের ওএমআর সঠিক। আমরা র‌্যাঙ্কেও এসেছিলাম। তা হলে চাকরিটা কেন আমাদের দেওয়া হল না? আজকে রায়দানে পুরোপুরি খুশি হতে পারছি না। এখনও তো অনিশ্চয়তা রয়েছে। নতুন নিয়োগ (Recruitment) কবে হবে, কতদিনে প্যানেল প্রকাশ হবে তা এখনও সম্পূর্ণ দৃশ্যমান নয় আমাদের কাছে।”

    আরও পড়ুনঃ “পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন মমতা, অবিলম্বে পদত্যাগ চাই”, দাবি সুকান্তর

    অন্য চাকরিপ্রার্থীদের চাকরি

    সর্বোপরি ধর্নামঞ্চে থাকা অন্য চাকরিপ্রার্থীদেরও বক্তব্য, “অবৈধ উপায়ে চাকরি (Recruitment Scam) পাওয়া ব্যক্তিদের শাস্তি দেওয়া হোক। কিন্তু যোগ্য চাকরিপ্রার্থীদের কেন বঞ্চিত করা হবে।” উল্লেখ্য মঙ্গলবার আদালতের তরফে বলা হয়েছে, টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। ২৩ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট (OMR Sheet) পুনর্মূল্যায়নেরও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সমস্ত ওএমআর শিটের কপি আপলোড করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: শান্তনু ঠাকুরের গাড়ি লক্ষ্য করে পাথর, প্রতিবাদে হেলেঞ্চায় অবরোধ বিজেপির

    Lok Sabha Election 2024: শান্তনু ঠাকুরের গাড়ি লক্ষ্য করে পাথর, প্রতিবাদে হেলেঞ্চায় অবরোধ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক:  বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল। ভোটের ( Lok Sabha Election 2024) মুখে সোমবার সকালে বাগদার পুরাতন বাজার এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মহিলারা বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। বিজেপির অভিযোগ, মহিলাদের সামনে রেখে তৃণমূল এই কাজ করেছে। সোমবার সকালে এই ঘটনার জেরে বাগদার হেলেঞ্চায় পথ অবরোধে বসেন বিজেপি কর্মীরা।

    বিজেপি প্রার্থীর প্রচারে বাধা! ( Lok Sabha Election 2024)

    চব্বিশের লোকসভা নির্বাচনের ( Lok Sabha Election 2024) প্রচারে বেরিয়ে সোমবার সকালে বাগদার পুরাতন বাজারের কাছে তৃণমূল সমর্থিত মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন শান্তনু ঠাকুর। পাশাপাশি তাঁর প্রচারে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। সেই সময় তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। তৃণমূলের লোকজনই এসব করেছে বলে বিজেপি নেতৃত্বের দাবি। যদিও বিক্ষোভকারী মহিলারা বলেন, “আমরা বিক্ষোভ দেখাতে আসিনি। আমফান-করোনা মহামারী গিয়েছে, সাংসদকে আমরা পাইনি। আমরা শুধু দেখা করতে এসেছিলাম, জানতে এসেছিলাম। শান্তনু ঠাকুরই বিজেপির গুন্ডাবাহিনী নিয়ে এসে আমাদের মহিলাদের ওপরে আক্রমণ করেন।” যদিও বিজেপি নেতৃত্ব তা অস্বীকার করে।

    গাড়ি থামিয়ে পুলিশের তল্লাশি

    জানা গিয়েছে, সিএএ-এনআরসি কার্যকর হলে মুসলিমরা বিপদে পড়লে খুন হবেন, ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে। এমন হুমকি চিঠি আগেই পেয়েছিলেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। আর এবার প্রচারে গিয়ে তৃণমূলীদের হামলার মুখে পড়লেন তিনি। পরে, বনগাঁ বিডিও অফিসের সামনে শান্তনুর গাড়ি থামিয়ে তল্লাশি করে পুলিশ। তা নিয়েও ক্ষোভপ্রকাশ করেছেন বনগাঁর বিজেপি প্রার্থী।

    আরও পড়ুন: ‘বিচারপতি গঙ্গোপাধ্যায় দয়ালু, তাই পুরো প্যানেল বাতিল করেননি’’, নিয়োগ-মামলায় হাইকোর্ট

    আমাকে খুনের চেষ্টা হচ্ছে, বললেন শান্তনু

    এদিকে শান্তনু ঠাকুর বলেন, মন্দিরে পুজো দিয়ে প্রচার করার সময় তৃণমূলের গুন্ডা বাহিনী বন্দুক, লাঠিসোঁটা নিয়ে হামলা করার পরিকল্পনা করেছে। পাশাপাশি ফিরে আসার সময় আমার গাড়ি লক্ষ্য করে পাথর মারা হয়, আহত হয় কয়েকজন মহিলা। আমাকে খুনের চেষ্টাও করা হয়। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন শান্তনুর কর্মীরা। রাস্তায় বসে অবরোধ দেখাতে শুরু করেন তাঁরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: সাপ্লিমেন্টারি চার্জশিটে ইডি নাম নিতে পারে আপ-কেজরি-কবিতার

    Arvind Kejriwal: সাপ্লিমেন্টারি চার্জশিটে ইডি নাম নিতে পারে আপ-কেজরি-কবিতার

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সূত্রের খবর, ইডি যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে, তাতে কেজরির পাশাপাশি নাম থাকতে পারে বিআরএস নেতা কে কবিতার এবং আম আদমি পার্টির।

    কবে পেশ চার্জশিট?

    ১৫ মে-র মধ্যেই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হতে পারে। এর ঠিক ৬০ দিন আগেই গ্রেফতার করা হয়েছিল কবিতাকে। ইডির এক আধিকারিক বলেন, “আইন অনুযায়ী, কাউকে গ্রেফতার করার ৬০ দিনের মধ্যেই পেশ করতে হবে চার্জশিট।” কবিতাকে ইডি হেফাজতে নিয়েছিল ১৫ মার্চ। সেই হিসেবে ১৫ মে-র মধ্যেই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বছর (Arvind Kejriwal) অক্টোবরেই আপের নাম নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল ইডি। কেজরিওয়ালের পাশাপাশি কবিতার নামও মূল চক্রী হিসেবে থাকতে পারে অতিরিক্ত চার্জশিটে। এই চার্জশিটে নাম থাকতে পারে আপের গোয়া অ্যাসোসিয়েট চরণপ্রীত সিংহেরও।

    বিস্ফোরক দাবি ইডির

    তদন্তকারীরা জেনেছেন, ‘সাউথ গ্রুপ’ নামের ব্যবসায়ীরা ঘুষ হিসেবে যে টাকা দিয়েছিল, সেই টাকা নির্বাচনী ফান্ডিং খাতের টাকা দেখিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল আপের গোয়া ইউনিটে। হাওয়ালার মাধ্যমে অন্ততপক্ষে লেনদেন হয়েছে ৪৮ কোটি টাকা। সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম থাকতে পারে চ্যারিয়ট প্রোডাকশনস মিডিয়া প্রাইভেট লিমিটেডেরও। গোয়ায় এই সংস্থাই আপের হয়ে দায়িত্বে ছিল প্রচারের। ইডির অভিযোগ, ২০২১ সালের অগাস্ট থেকে ২০২২ সালের জানুয়ারি মাসের মধ্যে অঙ্গদিয়াদের মাধ্যমে চরণপ্রীত সংগ্রহ করেছিল ১৭ কোটিরও বেশি টাকা। এই টাকা দেওয়া হয়েছে ইলেকশন ভেন্ডরদের। এর কিছুটা অংশ আবার ভেন্ডরদের দেওয়া হয়েছে নগদে।

    আরও পড়ুন: “বঞ্চিতদের ঠকিয়েছেন, লজ্জা থাকলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত”, তোপ দাগলেন অভিজিৎ

    সাপ্লিমেন্টারি চার্জশিটে আপের নাম থাকতে পারে বেনিফিশিয়ারি অফ ক্রাইম হিসেবে। পার্টির ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সম্পত্তি ইডি অ্যাটাচও করতে পারে বলে খবর। প্রসঙ্গত, কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পরে পরেই হইচই জুড়ে দেয় আপ। তাদের দাবি, লোকসভা নির্বাচনের প্রচার থেকে কেজরিওয়ালকে দূরে সরিয়ে রাখতেই ভোটের আগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। একই অভিযোগ করেছিল কংগ্রেসও (Arvind Kejriwal)।

    আরও পড়ুন: ‘‘বিচারপতি গঙ্গোপাধ্যায় দয়ালু, তাই পুরো প্যানেল বাতিল করেননি’’, নিয়োগ-মামলায় হাইকোর্ট

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share