Tag: bangla news

bangla news

  • Monsoon Update: ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’! তীব্র গরমে বর্ষা নিয়ে সুখবর দিল মৌসম ভবন

    Monsoon Update: ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’! তীব্র গরমে বর্ষা নিয়ে সুখবর দিল মৌসম ভবন

    মাধ্যম নিউজ ডেস্ক: বৈশাখের কাঠফাটা রোদ, অসহ্য গরমের মধ্যেই বর্ষা (Monsoon Update) নিয়ে সুখবর দিল মৌসম ভবন। বর্ষায় দেশে এবার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিল কেন্দ্রীয় আবহাওয়া দফতর। সোমবার আইএমডি-র তরফে জানানো হয়েছে, চলতি বছরে গোটা দেশে স্বাভাবিকের চেয়ে ছ’শতাংশ বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গড় বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে ৮৭ শতাংশ। দীর্ঘ হবে বর্ষাকাল।

    কী বলল মৌসম ভবন

    মৌসম ভবন জানাচ্ছে, এই মরশুমে বৃষ্টিপাত (Monsoon Update) স্বাভাবিকের থেকে কিছুটা বেশি হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের সর্বত্রই বৃষ্টি স্বাভাবিক বা তার কিছু বেশি হবে। তবে, দক্ষিণবঙ্গের কিছু জেলাতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে বলে মনে করছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর মনে করছে, ‘এল নিনো’র প্রভাবে বর্ষার প্রথম ভাগে তাপমাত্রা বাড়বে। যা মোটামুটি জুলাই অবধি চলবে। এরপর বৃষ্টি বাড়বে। দুর্যোগ বাড়বে সারা দেশেই। আমাদের দেশে জুনের দ্বিতীয় সপ্তাহ নাগাদ বর্ষা ঢোকে। এবারও তার পরিবর্তন হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এবছর দেশে  বর্ষা আসার দিনক্ষণ জানায়নি আবহাওয়া অফিস। কেরলে বর্ষা তাড়াতাড়ি এলে সারা দেশেই বর্ষা আসবে সময়ের আগে। আবহবিদদের ধারণা, এল নিনোর প্রভাবে এবারও সময়ের আগেই দেশে বর্ষা আসতে পারে।   

    আরও পড়ুন: অভিষেকের পর অযোধ্যায় প্রথম রাম নবমীতে পূজিত হবেন রামলালা, চলছে বিশেষ প্রস্তুতি

    কেন বেশি বৃষ্টি

    সোমবার আইএমডি-র তরফে জানানো হয়েছে, বসন্তকালে এ বার উত্তর মেরুতে অন্য বারের তুলনায় কম তুষারপাত হয়েছে। এর সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিপরীত সম্পর্ক রয়েছে। সব মিলিয়ে আবহাওয়া দফতরের পূর্বাভাস, এ বার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি (Monsoon Update) পাবে দেশ। ১০৬ শতাংশ বৃষ্টি হতে পারে দেশে, বলছে মৌসম ভবন। মৌসম ভবনের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, ‘এল নিনো’ থাকলে সামগ্রিক ভাবে দেশে যেমন বেশি বৃষ্টি হয়, তেমনই ওড়িশা, দক্ষিণবঙ্গের কিছু অংশে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টি হয়। আসল কথা, ১৫ জুলাই থেকে ১৫ অগস্টের মধ্যে কতটা বৃষ্টি হচ্ছে তার উপর বেশি খেয়াল রাখা হয়। ওই সময়ে পর্যাপ্ত বৃষ্টি হলে মুখে হাসি ফোটে কৃষকদের। কারণ, ওই সময়ই আমন ধান রোপণের কাজ চলে। ওই পর্বে স্বাভাবিক পরিমাণে বৃষ্টি হলে বাংলার চাষিরা কিছুটা হলেও নিশ্চিন্তে থাকেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Heatwave: তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি! কোন পাঁচ রোগের দাপট বাড়ছে? কীভাবে করবেন মোকাবিলা? 

    Heatwave: তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি! কোন পাঁচ রোগের দাপট বাড়ছে? কীভাবে করবেন মোকাবিলা? 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    গরম বাড়ছে! তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি। আবহবিদদের একাংশ জানাচ্ছেন, আগামী কয়েক দিন এই অস্বস্তিকর গরম (Heatwave) থাকবে। রাজ্যের কোথাও কোথাও তাপমাত্রা আরও বাড়বে। কলকাতা, হাওড়া সহ একাধিক শহরে গরমে মানুষের নাজেহাল হওয়াও অব্যাহত থাকবে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, এই পরিস্থিতিতে বাড়বে একাধিক রোগের ঝুঁকি! তাই বাড়তি সতর্কতা জরুরি। না হলে সমস্যা আরও বাড়বে‌। তাই স্বাস্থ্য নিয়ে আগাম সচেতনতা জরুরি। তাঁরা জানাচ্ছেন, কয়েকটি বিষয় নজরে রাখলেই বিপদ কমবে। এই গরমেও শরীর সুস্থ থাকবে।

    কোন কোন রোগের আশঙ্কা করছেন চিকিৎসকেরা? (Heatwave)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, এই গরমে বাড়ছে ডিহাইড্রেশনের ঝুঁকি। গরমে শরীরে জলের পরিমাণ কমবে। বিশেষত যাঁরা বাইরে যাচ্ছেন, অতিরিক্ত ঘামের জেরে শরীরে জলের পরিমাণ আরও কমছে। এর ফলে ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ে। চিকিৎসকেরা জানাচ্ছেন, ডিহাইড্রেশন হলে হাত-পায়ে খিঁচুনি হয়। মস্তিষ্কে অক্সিজেন পৌঁছয় না। আর তার জেরে প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়। ডিহাইড্রেশনের পাশাপাশি এই গরমে বাড়ে পেটের সমস্যা। যা যথেষ্ট বিপজ্জনক। বিশেষ করে পেটের সমস্যা শিশুদের জন্য বাড়তি বিপদ তৈরি করতে পারে, এমনই আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, বারবার পায়খানা হলে একদিকে যেমন শরীরে দুর্বলতা বাড়ে, ক্লান্তি আরও বাড়ে।

    তেমন আরেক দিকে ডিহাইড্রেশনের ঝুঁকিও বাড়ে। তাই গরমে পেটের গোলমাল যাতে না হয়, সেদিকে বাড়তি গুরুত্ব নেওয়া দরকার। গরমে হজমের গোলমাল এবং বমি হওয়ার ঝুঁকিও বাড়ে। শরীরে অস্বস্তি বাড়ে। তাই এই গরমে (Heatwave) অনেক সময়েই ঠিকমতো খাবার হজম হয় না। তার জেরেই বমি হতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, এই গরমে ত্বকে এক ধরনের চুলকানি আর শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।

    তাঁরা জানাচ্ছেন, এই গরমে অনেক সময়ে কোনও ভাইরাস ঘটিত সমস্যা না থাকলেও, শরীরের তাপমাত্রা বাড়তে পারে‌। আবার ঘামের জেরে দেহের বিভিন্ন জায়গায় চুলকানির সমস্যা হতে পারে। গরমের জেরে গায়ে লাল চাকা দাগও দেখা দিতে পারে‌।

    কীভাবে মোকাবিলা করবেন এইসব সমস্যার? (Heatwave)

    চিকিৎসকদের পরামর্শ, কয়েকটি বিষয়ে নজরদারি দিলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে‌। বড় বিপদের ঝুঁকিও কমানো যাবে। তাই তাঁদের পরামর্শ, ডিহাইড্রেশনের ঝুঁকি কমাতে প্রয়োজন অতিরিক্ত জল খাওয়া। সাধারণত পাঁচ-ছয় লিটার জল নিয়মিত খাওয়া উচিত। কিন্তু এই গরমে আরও অতিরিক্ত দেড় থেকে দু’লিটার জল খাওয়া দরকার। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, অতিরিক্ত ঘামের ফলে শরীরে যে জলের পরিমাণ কমছে, সেই ঘাটতি পূরণ করতেই এই জল খাওয়ার দিকে বিশেষ নজরদারি জরুরি। 
    পাশপাশি খাবারের মেনুতেও নজর দেওয়া দরকার। কারণ, এই গরমে (Heatwave) অতিরিক্ত তেলমশলা জাতীয় খাবার খেলে হজমের সমস্যা হতে পারে। বমি এবং পেটের গোলমালের ঝুঁকিও বাড়ে‌। তাই পুষ্টিবিদদের একাংশের পরামর্শ, অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত। পাশপাশি সবুজ সব্জি খাওয়া দরকার। পটল, পেঁপে, কাঁচকলা, লাউয়ের মতো সব্জি সহজপাচ্য।‌ তাই এই ধরনের সব্জি নিয়মিত খেলে পেট ভালো থাকবে। 
    গরমে ত্বকের সমস্যা কমাতে বারবার ঠান্ডা জলে শরীর পরিষ্কার করা জরুরি। ত্বকরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, অন্তত দিনে দু’বার স্নান জরুরি। তাহলে গরম থেকে ত্বকে যে সংক্রমণ হয়, তা হওয়ার ঝুঁকি কমবে। তাই নিয়মিত সাবান দিয়ে দু’বার স্নানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকদের একাংশ। পাশপাশি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে খুব দরকার না হলে বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Spy Imam Project: ‘স্পাই ইমাম’ প্রজেক্টে গোয়েন্দা প্রশিক্ষণ নিতে ইমামদের তুরস্কে পাঠাচ্ছে পাক আইএসআই!

    Spy Imam Project: ‘স্পাই ইমাম’ প্রজেক্টে গোয়েন্দা প্রশিক্ষণ নিতে ইমামদের তুরস্কে পাঠাচ্ছে পাক আইএসআই!

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁরা ইমাম। ইসলামের শান্তির ললিত বাণী জনমনে ছড়িয়ে দেওয়াই তাঁদের কাজ। এঁদের দিয়েই গোয়েন্দাগিরির কাজ করাতে চাইছে তুরস্ক। সেজন্য সরকারি খরচে দেওয়া হচ্ছে ট্রেনিং। এই প্রজেক্টের পোশাকি নাম ‘স্পাই ইমাম’ প্রজেক্ট (Spy Imam Project)। ইতিমধ্যেই এই প্রকল্পে প্রশিক্ষণ নিতে তুরস্কে ইমাম পাঠাচ্ছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। তুরস্কে প্রশিক্ষণপ্রাপ্ত এই ইমামরাই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা হিন্দু এবং অহিন্দু ভারতীয়দের ছলে-বলে-কৌশলে ইসলামে দীক্ষিত করবেন। পাক গোয়েন্দা সংস্থার ধারণা, এতে এক ঢিলে দুই পাখি মরবে। এক, বিশ্বে দ্রুত বাড়বে ইসলামে দীক্ষিত মানুষের সংখ্যা। দুই, শত্রু দেশ ভারতকে উচিত শিক্ষা দেওয়া যাবে।

    কারা দিচ্ছে প্রশিক্ষণ? (Spy Imam Project) 

    তুরস্কের প্রধান গোয়েন্দা সংস্থার নাম মিল্লি ইস্তিবার্ত টেসকিলাতি। তারা (Spy Imam Project) ছাড়াও সে দেশের আরও কয়েকটি সংস্থা, যার মধ্যে সরকারের রিলিজিয়াস অ্যাফেয়ার্স ডিরেকটরেট ‘দিয়ানেট’ও রয়েছে, যৌথভাবে পরিচালনা করছে এই স্পাই ইমাম প্রজেক্ট। স্বদেশের তো বটেই, পাকিস্তানের মতো আরও কয়েকটি ইসালামি দেশের ইমামদেরও প্রশিক্ষণ দিচ্ছে তারা। ইসলামের প্রসারের পাশাপাশি এই ইমামরা যে দেশের মসজিদে নিয়োজিত হবেন, সেখানকার তথ্য সংগ্রহ করবেন। সেই তথ্যই গোপনে পাঠিয়ে দেওয়া হবে নিজের দেশে। যার প্রেক্ষিতে যুদ্ধের অনেক আগে থেকেই অস্ত্রে শান দিতে পারবে ওই ইমামদের দেশ।

    প্রার্থীদের যোগ্যতামান

    প্রশিক্ষণ দেওয়ার জন্য যে ইমামদের বেছে নেওয়া হচ্ছে, তাঁদের হয় দ্বৈত নাগরিকত্ব থাকতে হবে, নয়ত ভিন দেশের নাগরিক হতে হবে (Spy Imam Project)। তুরস্কেরই অরিজিন তাঁদের হতে হবে, এমনটা নয়। প্রশিক্ষণ নিতে হলে প্রার্থীর বয়স হতে হবে পঁচিশের নীচে। অবিবাহিত হওয়ার পাশাপাশি তুর্কি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। যোগ্যতামানের চৌকাঠ পার হলেই প্রশিক্ষণ নিতে তাঁদের পাঠানো হবে তুরস্কের ধর্মীয় স্কুলগুলিতে। জানা গিয়েছে, স্পাই ইমাম প্রজেক্টে গত বছরই গ্র্যাজুয়েট হয়েছেন ১ হাজার ৮১ জন। বিশ্বের ১৩টি দেশের ৪৬২ জন পড়ুয়া নাম নথিভুক্ত করেছেন প্রশিক্ষণ নেবেন বলে। পাশআউটদের মধ্যে সব চেয়ে ইমাম এসেছিলেন জার্মানি থেকে।

    কী বলছে তুরস্কের সংস্থা?

    দিয়ানেটের প্রেসিডেন্ট এরবাস জানান, এই প্রোগ্রামে যাঁরা গ্র্যাজুয়েট হয়েছেন, তাঁদের মধ্যে প্রায় ৫০০ জনকে দিয়ানেট নিয়োগপত্র দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে কাজও করছেন তাঁরা। ইন্টারন্যাশনাল সেমিনারি প্রোগ্রামকে তিনি ছড়িয়ে ছিটিয়ে থাকা বহুমুখী মানব সম্পদকে কাজে লাগানোর একটা পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, কেবল দিয়ানেটই নয়, অন্যান্য সরকারি সংস্থাও এঁদের নিয়োগ করছে। স্পাই ইমাম প্রজেক্টে (Spy Imam Project) প্রশিক্ষণপ্রাপ্ত এই ইমামদের সমুদ্রপারের বিভিন্ন দেশে নিয়োগ করা হয়েছে। তাঁদের দেওয়া হয়েছে ডিপ্লোমেটিক পাসপোর্টও। সেই ইমামরাই ইসলামের বাণী প্রেরণের পাশাপাশি সংগ্রহ করছেন তথ্যও।

    এসব করতে গিয়ে বেঘোরে প্রাণও হারাতে হচ্ছে অনেক ইমামকে। এই যেমন পাকিস্তানের স্পাই ইমাম কলোনেল সুলতান আমির তারার। তাঁর কোড নেম কলোনেল ইমাম। স্পাই হিসেবে পাকিস্তানে তিনি চলে গিয়েছিলেন লেজেন্ডারি পর্যায়ে। ২০১১ সালে তাঁকে অপহরণ করা হয়। অভিযোগের আঙুল উঠেছিল পাকিস্তানি তালিবানের একটা অংশের দিকে। আর এক প্রাক্তন স্পাই খলিদ খাওয়াজাকে নৃশংসভাবে খুন করে অপহরণকারীরা।

    আরও পড়ুুন: “অনুপ্রবেশকারী ও অপরাধীদের কাছে বাংলাকে লিজ দিয়ে দিয়েছে তৃণমূল”, বিস্ফোরক মোদি

    তুরস্কের গোয়েন্দা সংস্থার দেওয়া (Spy Imam Project) প্রশিক্ষণপর্ব শেষে পাকিস্তানের স্পাই ইমামদের বিভিন্ন দেশে নিয়োগ করছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। এঁদের মধ্যে অনেকেই তৃতীয় কোনও দেশের পাশপোর্ট ব্যবহার করে ভারতে ঢুকে পড়তে সফল হয়েছে। তাঁরা কাজ করছেন তবলিঘি জামাতের অঙ্গুলি হেলনে। ভারতে থাকা আইএসআইয়ের অ্যাসেস্টস পরিদর্শন করেছেন এঁরা। ভারতীয় অর্থনীতিতে ধাক্কা দিতে এই স্পাই ইমামদের অনেকেই আবার জাল নোট ছড়িয়ে দিচ্ছেন। দেশের মধ্যে যে জাল বিছানো রয়েছে আইএসআইয়ের, তার মাধ্যমেই এই দুষ্কর্ম করে চলেছে স্পাই ইমামরা।

    তুরস্কের সাংবাদিক আবদুল্লা বজকুর্ত বলেন, “দিয়ানেট বছর বছর এই খাতে (স্পাই ইমাম প্রজেক্টে) বাজেট বাড়িয়েই চলেছে। ইতিমধ্যেই তারা তুরস্ক এবং অন্যান্য দেশে নিয়োগ করেছে এক লাখ চল্লিশ হাজার স্পাই ইমামকে। এদের মধ্যে সমুদ্রপারের বিভিন্ন মসজিদে রয়েছেন ৯০ হাজার স্পাই ইমাম। চলতি বছর বাজেটে এই খাতে ৯১.৮ বিলিয়ন টার্কিস লিরা বরাদ্দ করা হয়েছে। গতবারের বাজেটের চেয়ে যা ১৫১ শতাংশ বেশি (Spy Imam Project)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: “অনুপ্রবেশকারী ও অপরাধীদের কাছে বাংলাকে লিজ দিয়ে দিয়েছে তৃণমূল”, বিস্ফোরক মোদি

    Narendra Modi: “অনুপ্রবেশকারী ও অপরাধীদের কাছে বাংলাকে লিজ দিয়ে দিয়েছে তৃণমূল”, বিস্ফোরক মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “তৃণমূল অনুপ্রবেশকারী ও অপরাধীদের কাছে বাংলাকে লিজ দিয়ে দিয়েছে।” মঙ্গলবার বালুরঘাটের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে এই ভাষাতেই কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । তিনি বলেন, “শিক্ষক নিয়োগেও দুর্নীতি হচ্ছে। মন্ত্রীদের বাড়িতে তল্লাশি চললে কোটি টাকা উদ্ধার হয়, এজেন্সির ওপর হামলা হচ্ছে। তৃণমূল একপ্রকার বাংলায় অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয়। সিএএ-র বিরোধিতা করে। ওদের প্ররোচনায় কান দেবেন না। পদ্মফুলে ভোট দিয়ে তৃণমূলকে উচিত শিক্ষা দিতে হবে। সন্দেশখালিতে মহিলাদের ওপর যে অত্যাচার হয়েছে, তাতে গোটা দেশ স্তম্ভিত। তৃণমূল কীভাবে সন্দেশখালির অপরাধীদের বাঁচানোর শেষ পর্যন্ত চেষ্টা করেছে, সেটাও দেশ দেখেছে।”

    দণ্ডিকাণ্ড নিয়ে তৃণমূলকে তোপ মোদির (Narendra Modi)

    বালুরঘাটে ১৫ শতাংশ আদিবাসী ভোট রয়েছে। সেই সঙ্গে তফসিলি জাতির ভোট প্রায় ২৭ শতাংশ। মোদি বক্তৃতার শুরু থেকেই স্থানীয় আবেগ ছুঁতে চান। বাংলায় শুরু করা বক্তৃতায় দক্ষিণ দিনাজপুরের স্থানীয় দেবী বোল্লা কালীর নাম উল্লেখ করেন তিনি। এর পরে দলের ইস্তাহার নিয়ে কিছুক্ষণ বলার পরেই মোদি দলিত, আদিবাসীদের সম্পর্কে বিজেপির ভাবনা বলতে শুরু করেন। একই সঙ্গে আক্রমণ শানান তৃণমূলকে। মোদি (Narendra Modi) বলেন, “এই বালুরঘাটে তিন আদিবাসী মহিলা বিজেপিতে যোগ দিয়েছিল, তৃণমূল দণ্ডি কাটিয়ে ক্ষমা চাইতে বাধ্য করেছিল। দলিত, আদিবাসীরা নিজের মর্জির মালিক হতে পারে, বাম-তৃণমূলের সরকার তা চায় না। সীমান্তবর্তী এলাকা, যেখানে দলিত আদিবাসী বেশি, তাঁদের জেনে বুঝে উন্নয়নের থেকে দূরে রেখেছে। ভালো হাসপাতাল, রোজগারের উন্নয়ন হতে দেয়নি। এখানকার যুবকদের কাজের খোঁজে বাইরে যেতে হয়।”

    আরও পড়ুন: মমতার আসল এজেন্ডা ঠিক কী, খোলসা করলেন শুভেন্দু, কী বললেন তিনি?

    বালুরঘাটের অনুন্নয়ন নিয়ে সরব হলেন মোদি

    এদিন মোদি (Narendra Modi) বলেন, “বিজেপি বালুরঘাট ও বাংলার বিকাশের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। বালুরঘাট স্টেশনে অমৃত ভারত স্টেশন হিসাবে বিকশিত করছে। জানুয়ারিতে এনডিএ সরকার শিয়ালদার সঙ্গে জুড়ে একটা নতুন ট্রেন শুরু করেছে। ভাতিন্ডা থেকে মালদা পর্যন্ত ট্রেনকেও বালুরঘাটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। বালুরঘাট এয়ারপোর্টের জন্যও প্রচুর চেষ্টা করেছে। কিন্তু, এখানকার তৃণমূল সরকারের ইচ্ছাই নেই, এখানে বিমানবন্দর হোক। ছোট ব্যবসায়ী, কারিগরদের বিকাশের জন্য ১৩ হাজার কোটি টাকায় বিশ্বকর্মা যোজনা চালু করা হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ram Navami 2024: সফলভাবে সম্পন্ন ট্রায়াল, রাম নবমীর দ্বিপ্রহরে রামলালার সূর্যাভিষেক

    Ram Navami 2024: সফলভাবে সম্পন্ন ট্রায়াল, রাম নবমীর দ্বিপ্রহরে রামলালার সূর্যাভিষেক

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম নবমীর (Ram Navami 2024) দিন দুপুর বেলায় সূর্য রশ্মির তিলকে সেজে উঠবেন রামলালা। ১৭ এপ্রিল ঠিক দুপুর ১২:১৬ থেকে ১২:২১ পর্যন্ত সূর্য রশ্মি তিলক এঁকে দেবে রামলালার কপালে। ঠিক তারই আগে গত ১২ এপ্রিল দারুণ ভাবে সফল হল রামলালার কপালে সূর্য তিলকের ট্রায়াল রান। সম্ভব করলেন বিজ্ঞানীরা। ইতিমধ্যে সূর্য তিলকের ট্রায়াল রানের ছবিও প্রকাশ্যে এসেছে। উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক নিজের এক্স হ্যান্ডেলে সূর্য তিলকের এই ছবি শেয়ার করেছেন।

    কী বলছেন রাম মন্দির নির্মাণ সমিতির চেয়ারম্যান

    রামলালার সূর্য তিলক-এর প্রসঙ্গে রাম মন্দির নির্মাণ (Ram Navami 2024) সমিতির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র বলেন, ‘‘আমরা অভ্যাস করেছি ভগবান রামের কপালে দুপুর ১২টা ১৬ থেকে ৫ মিনিটের জন্য কিভাবে সূর্যরশ্মির তিলক এঁকে দেওয়া যায়। এ বিষয়ে আমরা বিভিন্ন প্রযুক্তিরও সাহায্য নিচ্ছি। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যরা এবং বিজ্ঞানীরা একসঙ্গে কাজ করছেন সূর্য তিলক অনুষ্ঠানকে সফল করার জন্য।’’ রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রে খবর, সূর্য তিলক এর পরিকল্পনা শুরু হয়েছিল মন্দির নির্মাণের কাল থেকেই।

    অযোধ্যায় একশোর বেশি স্থানে সম্প্রচারিত হবে অনুষ্ঠান 

    প্রতিবছর রাম নবমী (Ram Navami 2024) একই তারিখে পড়ে না। তাই আলাদা আলাদা সময়ে সূর্যের অবস্থান খানিকটা বদলে যায়। প্রতিবছর যে বিজ্ঞানীদের সূর্য তিলক অনুষ্ঠান করতে আলাদাভাবে ভাবতে হবে এ কথা বলাই যায়। চলতি বছরের ১৭ এপ্রিল এই অনুষ্ঠানকে সফল করতে ইতিমধ্যেই বিশেষ ‘অপটো মেকানিক্যাল সিস্টেম’ তৈরি করেছেন বিজ্ঞানীরা। এতে সামিল হয়েছেন আইআইটি রুরকির বিজ্ঞানীরাও। সূর্য তিলক অনুষ্ঠানে অযোধ্যায় ১০০-এরও বেশি জায়গায় এলইডি স্ক্রিনে বসানো হবে বলে জানা গিয়েছে। সূর্য তিলক অনুষ্ঠানকে (Ram Navami 2024) সফল করতে বিজ্ঞানীরা সৌর্য এবং চন্দ্র ক্যালেন্ডার অধ্যয়ন করেছেন এবং সেই মোতাবেক গণনাও করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mohun Bagan: ট্রফির রঙ-ও হোক সবুজ-মেরুন! আইএসএল নক-আউট সূচি ঘোষিত হতেই লক্ষ্য স্থির মোহনবাগানের

    Mohun Bagan: ট্রফির রঙ-ও হোক সবুজ-মেরুন! আইএসএল নক-আউট সূচি ঘোষিত হতেই লক্ষ্য স্থির মোহনবাগানের

    মাধ্যম নিউজ ডেস্ক: লিগ-শিল্ড জয় সম্পন্ন। এবার পরের লক্ষ্য নিয়ে ভাবতে শুরু করেছে সবুজ-মেরুন ব্রিগেড। মোহনবাগানের (Mohun Bagan) পাখির চোখ এখন নক-আউট পর্ব। ট্রফি জিততে মরিয়া হাবাসের ছেলেরা। নিজেদের পরবর্তী লক্ষ্য জানিয়ে দিলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। তিনি বলেন, “গত আট নয় মাসের চেষ্টার ফল পেলাম। পুরো দল পরিশ্রম করেছে। এবার লক্ষ্য নক আউট। আর দুটো ম্যাচ জিততে পারলেই ফাইনাল। সেই লক্ষ্যেই নামব আমরা। প্রত্যেকটা ম্যাচ যেভাবে খেলেছি সেই একই ভাবে পরবর্তী নক আউট স্টেজে নামবে মোহনবাগান।”

    নক আউটের খেলা

    আইএসএলের নক আউট শুরু হচ্ছে ১৯ এপ্রিল। লিগ পর্বে প্রথম ছ’টি দল মোহনবাগান, মুম্বই সিটি, এফসি গোয়া, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স এবং চেন্নাইয়িন এফসি নক আউটে খেলবে। এর মধ্যে প্রথম দুইয়ে থাকা মোহনবাগান এবং মুম্বই সিটি সরাসরি সেমিফাইনালে খেলবে। বাকি চারটি দলের মধ্যে থেকে দু’টি দলকে যোগ্যতা অর্জন করতে হবে। প্লে-অফের প্রথম ম্যাচ ১৯ এপ্রিল। ওড়িশা এবং কেরলের সেই ম্যাচ হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। প্লে-অফের দ্বিতীয় ম্যাচ ২০ এপ্রিল। সেই ম্যাচে মুখোমুখি গোয়া এবং চেন্নাইয়িন। ম্যাচ হবে গোয়ার জওহরলাল স্টেডিয়ামে। 

    কবে খেলা মোহনবাগানের

    সেমিফাইনালের প্রথম ম্যাচ ২৩ এপ্রিল। সেই দিন খেলবে মোহনবাগান (Mohun Bagan)। সেই ম্যাচে সবুজ-মেরুনের বিপক্ষে খেলবে ওড়িশা-কেরল ম্যাচের জয়ী দল। দ্বিতীয় সেমিফাইনাল ২৪ এপ্রিল। সেই ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে গোয়া এবং চেন্নাইয়িন ম্যাচের জয়ী দল। এই দু’টি ম্যাচই মোহনবাগান এবং মুম্বইকে প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলতে হবে। ফিরতি সেমিফাইনাল হবে ২৮ এবং ২৯ এপ্রিল। যুবভারতীতে মোহনবাগান খেলবে ২৮ এপ্রিল। মুম্বই ঘরের মাঠে সেমিফাইনাল খেলবে ২৯ এপ্রিল। আইএসএলের ফাইনাল ৪ মে। সেই ম্যাচ কোথায় হবে, তা এখনও জানায়নি আইএসএল। সব ম্যাচই শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে।

    হাবাসকে কৃতিত্ব

    সোমবার লিগ শিল্ড জয়ের পর সাফল্যের কৃতিত্ব কোচ আন্তোনিয়ো হাবাসকে দিলেন মোহন ফুটবলারেরা। খেলা শেষ হওয়ার পর অনিরুদ্ধ বলেন, ‘‘এই জয়ের কৃতিত্ব কোচের। হাবাস আসার পর আমাদের খেলা বদলে গেল। কোচ বড্ড কড়া। অনেক চাহিদা তাঁর। আমরা এমনই এক জনকে চেয়েছিলাম।’’ একই কথা শোনা গেল পেত্রাতোসের গলায়ও। মোহনবাগান মাঝমাঠের ভরসা বললেন, ‘‘এই কৃতিত্ব আসলে কোচ হাবাস এবং জনি কাউকোর। ওরা দু’জন আসার পর আমাদের খেলা বদলে গিয়েছে। পর পর ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছিলাম আমরা। সেখান থেকে এই দু’জনের জন্যই ঘুরে দাঁড়াতে পেরেছি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Birbhum: কল আছে জল নেই! ভোটের প্রচারে গিয়ে ফের ক্ষোভের মুখে শতাব্দী রায়

    Birbhum: কল আছে জল নেই! ভোটের প্রচারে গিয়ে ফের ক্ষোভের মুখে শতাব্দী রায়

    মাধ্যম নিউজ ডেস্ক: রাস্তা খারাপ, নেই জল! সাঁইথিয়ায় (saithiya) প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায় (satabdi ray)। যদিও শতাব্দীর বক্তব্য, “কোথাও ক্ষোভ নেই। বীরভূমের (Birbhum) গ্রামবাসীরা শুধুমাত্র তাঁর কাছে অভিযোগ জানিয়েছেন।” ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়।

    গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী (Birbhum) 

    বীরভূমে (Birbhum) ভোটের প্রচারে বেরিয়ে কয়েকদিন যাবৎ যেখানেই যাচ্ছেন, গ্রামবাসীদের প্রচুর অভিযোগ শুনতে হচ্ছে শতাব্দী রায়কে। রাস্তা ও জল নিয়েই সবচেয়ে বেশি অভিযোগ আসছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত ও পুরসভাগুলির দিকে। যেখানেই যাচ্ছেন শতাব্দীকে সামনে পেয়ে রীতিমতো অভিযোগের ডালা সাজিয়ে ধরছেন গ্রামবাসীরা। আবাসন প্রকল্পে ন্যায্য প্রাপকেরা বঞ্চিত হয়েছেন এই অভিযোগও এসেছে। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যার কথা বললেও এই সমস্যার সুরাহা হয়নি এলাকায়। বহু গ্রামে ইটের রাস্তা রয়েছে, নেই কোনও পাকা রাস্তা। যদিও এলাকাবাসীর অভিযোগকে মোটেই ক্ষোভ-বিক্ষোভ হিসেবে দেখছেন না শতাব্দী রায়। তাঁর দাবি, “প্রার্থীকে সামনে পেয়ে আবদার করেছেন মাত্র।” এমনকী যাঁরা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করছিলেন তাঁদেরকে ধমক দিয়ে বসেন তৃণমূলের এই তারকা প্রার্থী।

    গানে প্রচার শতাব্দীর

    বীরভূমে এখন চাঁদিফাটা রোদুর। দাবদাহ উপেক্ষা করেই চলছে প্রচার। প্রচার জোরালো করতে “জিতব আমি, জিতব আমরা” গানটি লিখেছেন নিজেই। কর্মীদের সঙ্গে নিয়ে ইতিমধ্যে গানের শুটিং সেরে ফেলেছেন তিনবারের সাংসদ শতাব্দী। হুডখোলা জিপে চলছে সেই গানে তালে তালে প্রচার। তবে গানের একটি পংক্তি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। গানের মধ্যে রয়েছে, “এই বাংলার মা বোনেরা মমতাকেই চায়। কেন না তারা সুখে আছে মমতার ভরসায়।”

    আরও পড়ুন: ‘রাম নবমী আটকানোর সমস্ত রকমের ষড়যন্ত্র করেছে তৃণমূল’, তোপ মোদির

    বিজেপির বক্তব্য

    বিরোধীদের অভিযোগ, মানুষের দয়ায় রাজনীতিবিদরা জয়ী হন। নিজের দায়িত্ব পালন করার সুযোগ পান। রাজনীতিবিদের ভরসায় মানুষের দিন চলে এটা ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। মনোবল তলানিতে নাকি ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ! বিজেপি প্রার্থী দেবাশীষ ধরের জবাব, “গান গেয়ে ভিডিও শুট করে মানুষের কাছে প্রচারে যেতে হচ্ছে এখন। কাজকর্ম ভালোভাবে করলে ভিডিও শুটিংয়ের দরকার পড়ত না। অহংকার বেড়ে গেলে মানুষ জবাব ভোট বাক্সে দিয়ে দেবে। বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়ী বলেন, “যে কোনও সরকার মানুষের কাছ থেকে কর আদায় করে। তাঁর একটা অংশ জনগণের মধ্যে প্রকল্প রূপে ফিরিয়ে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প চালু করেছেন সেটাও জনগণের ট্যাক্সের টাকা। কোনও নেতা নিজের পকেট থেকে টাকা বের করে দিচ্ছে না। শতাব্দী হয়তো মনে করছেন তিনি বা তাঁর দলনেত্রী জনগণকে দয়া করেন।” উল্লেখ্য প্রচারের জন্য ভিডিও আগে কখনও করতে হয়নি শতাব্দীকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: ‘রাম নবমী আটকানোর সমস্ত রকমের ষড়যন্ত্র করেছে তৃণমূল’, তোপ মোদির

    Narendra Modi: ‘রাম নবমী আটকানোর সমস্ত রকমের ষড়যন্ত্র করেছে তৃণমূল’, তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “রাম নবমী আটকানোর সমস্ত রকমের ষড়যন্ত্র করেছে তৃণমূল।” মঙ্গলবার দুপুরে বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই মন্তব্য করেন। তিনি বলেন, “রাম নবমী গুরুত্বপূর্ণ, নববর্ষও গুরুত্বপূর্ণ, আর নবরাত্রিও গুরুত্বপূর্ণ। এই প্রথম রাম নবমী, যেখানে অযোধ্যায় রামলালা বিরাজমান। আমি জানি, তৃণমূল প্রত্যেকবারের মতো এখানে রাম নবমী আটকানোর জন্য সব ষড়যন্ত্র করেছে, কিন্তু জয় সত্যেরই হয়েছে। এই কারণে আদালতের থেকে অনুমতি মিলেছে। কাল রাম নবমীর শোভাযাত্রা বের হবে।”

    সন্ত্রাসবাদীদের দমন চলছে (Narendra Modi)

    এদিন মোদি (Narendra Modi) বলেন, “সন্ত্রাসবাদীদের দমন চলছে, চলবে। দেশবাসীর সাহস মোদির গ্যারান্টি। আরও একবার মোদি সরকার। পদ্মফুল চিহ্নে ভোট দিন। বিজেপিকে জয়ী করুন। হেলিকপ্টার থেকে নামার সময়ে দেখছি, চর্তুদিকে মানুষ। মা-বোনেদের আশীর্বাদ বলছে, বাংলায় জিত বিকাশেরই হবে। চার জুন চারশো পার। দেশের লক্ষ্য গ্যারান্টি মোদির, আরও একবার মোদি সরকার। পদ্মফুল চিহ্নে ভোট দিন। বিজেপিকে জয়ী করুন। ২ দিন আগেই পয়লা বৈশাখের দিন আমাদের সংকল্পপত্র দেশের সামনে রেখেছে। সেখানে মোদি আগামী ৫ বছরের গ্যারান্টি দিয়েছে। গরিবদের জন্য ৩ কোটি নতুন বাড়ি বানানো হবে। এটা মোদির গ্যারান্টি। বিনামূ্ল্যে বিদ্যুতের জন্য সোলার প্যানেল, বিদ্যুতের বিল জিরো হয়ে যাবে, বিনা পয়সায় রেশন, এই সব মোদির গ্যারান্টি।”

    আরও পড়ুন: মমতা-অভিষেকের প্রচার বন্ধ করার দাবিতে কমিশনের কাছে আর্জি সুকান্তর

    মোদির প্রকল্পে বাংলার সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে তৃণমূল

    মোদি (Narendra Modi) বলেন, “বাংলার গরিব, দলিত, আদিবাসী মহিলাদের কল্যাণ করবে বিজেপি। মোদির গ্যারান্টির কারণে তৃণমূলের লোক পাগল হয়ে যাচ্ছে। মোদির প্রকল্প বাংলার সুবিধা পাওয়ার ক্ষেত্রে তৃণমূল বাধা দিচ্ছিল। কেন্দ্রের টাকা ভাগ বাটোয়ারা হয়ে যেত। এবার মানুষের কাছে প্রকল্প পৌঁছানোর গ্যারান্টি মোদির। গরিব যখন এগিয়ে যাবে, তখন তো তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাবে। এই কারণে তৃণমূলের লোক এখন মিথ্যাচার করছে। মোদির গ্যারান্টি হল গ্যারান্টি পূরণ করার গ্যারান্টি। বিজেপি আদিবাসী, দলিতদের সম্মানের জন্য লড়ছে। জনজাতি গৌরব দিবস পালন করে। আদিবাসী বাচ্চাদের জন্য ৮ লক্ষ একলব্য আবাসিক বিদ্যালয় খুলেছে। দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি বানিয়েছে বিজেপি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India US Relation: “ভারত আমেরিকার গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার”, ফের জানালেন মার্কিন কর্তা

    India US Relation: “ভারত আমেরিকার গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার”, ফের জানালেন মার্কিন কর্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। এই দেশ আমেরিকার গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। আমি বিশ্বাস করি দুই দেশের এই সম্পর্ক বজায় থাকবে।” সোমবার কথাগুলি বললেন (India US Relation) মার্কিন স্টেট দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতি পড়েনি। পশ্চিম এশিয়ার আকাশে ঘনাচ্ছে যুদ্ধে মেঘ। এমতাবস্থায় ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার’ অভিধায় ভূষিত করায় ভূরাজনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

    মিলারের বক্তব্য (India US Relation)

    দিল্লি আবগারি নীতি মামলায় কিছু দিন আগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তা (India US Relation) নিয়ে বিরুপ মন্তব্য করেছিলেন এক মার্কিন কর্তা। এ নিয়ে কম জলঘোলা হয়নি। এদিন কেজরিওয়ালের গ্রেফতারি এবং গ্র্যান্ড ওল্ড পার্টি কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ নিয়েও প্রশ্ন করা হয় মিলারকে। তিনি বলেন, “আমরা এই বিষয়গুলির ওপর নজর রাখছি। এর মধ্যে রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিও। কর না দেওয়ায় কংগ্রেসের কয়েকটি অ্যাকাউন্ট যে ফ্রিজ করে দিয়েছে আয়কর দফতর, সেই বিষয়টিও নজরে রয়েছে। দোরগোড়ায় নির্বাচন। কয়েকটি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ায় নির্বাচনের মুখে চ্যালেঞ্জের মুখে পড়বে কংগ্রেস।”

    ‘ভারত তার গণতন্ত্র নিয়ে গর্বিত’

    এই বিষয়গুলির অবসান স্বচ্ছ এবং আইনি পথে হবে বলেই আশা প্রকাশ করেন মিলার। তিনি বলেন, “ভারত তার শক্ত ভিতের ওপর দাঁড়ানো এবং স্বাধীন গণতন্ত্র নিয়ে গর্বিত।” প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতারির পর মার্কিন স্টেট দফতরের তরফে যে মন্তব্য করা হয়েছিল, তাকে ‘অনভিপ্রেত’ বলা হয়েছিল বিদেশমন্ত্রকের তরফে। ভারতের নির্বাচনে এবং লিগ্যাল প্রসেসে বহিঃশক্তির হস্তক্ষেপ পুরোপুরি অনভিপ্রেত বলেও জানিয়ে দিয়েছিল বিদেশমন্ত্রক।

    আরও পড়ুুন: ডায়মন্ড হারবারে অভিষেককে মাত দিতে বিজেপির বাজি শ্রমিক নেতা অভিজিৎ দাস

    রাশিয়া নির্ভরতা কমিয়ে সামরিক বাহিনীকে ঢেলে সাজাতে ভারত যে সচেষ্ট হয়েছে, তাকেও সাধুবাদ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত যে বিশ্ব নেতা হিসেবে নিজেকে তুলে ধরেছে, তাও মেনে নিয়েছে জো বাইডেনের দেশ। মার্কিন লেফটেন্যান্ট জেনারেল জেফরি ক্রুজ এক সময় বলেছিলেন, “গত কয়েক বছরে জি২০ সম্মেলনের আয়োজন করে ভারত নিজেকে বিশ্বনেতা হিসেবে তুলে ধরেছে। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের মোকাবিলা যে একমাত্র ভারতই করতে পারে, তাও প্রমাণ করেছে নয়াদিল্লি (India US Relation)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Ram Navami 2024: রাত পোহালেই রাম নবমী! কীভাবে করবেন দশরথ নন্দনের পুজো? জেনে নিন

    Ram Navami 2024: রাত পোহালেই রাম নবমী! কীভাবে করবেন দশরথ নন্দনের পুজো? জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: চলছে চৈত্র নবরাত্রি। আজকে অষ্টমী। এদিন পুজো হয় অন্নপূর্ণা মাতার। একদিন পরেই  নবমী। এদিন দেশ-বিদেশের একাধিক জায়গাতে হিন্দুরা মেতে ওঠেন রাম নবমী (Ram Navami 2024) উৎসব পালনে। ২০২৪ সালের রামনবমীর গুরুত্ব অন্যান্য বছরের থেকে আলাদাও বটে। কারণ চলতি বছরে প্রথমবারের জন্য রাম জন্মভূমি অযোধ্যার রাম মন্দিরে সাদরে পালিত হবে রাম নবমী। অনেকেই চৈত্র নবরাত্রিতে ব্রত পালন করেন ৯ দিন ধরেই। আবার রাম নবমীর দিনেও পাড়ায় পাড়ায় রাম পুজোর চল রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এদিনেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান রামচন্দ্র। রাম নবমীর (Ram Navami 2024) দিনে সঠিক প্রথা মেনে উপবাস এবং উপাসনা করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় বলে হিন্দুদের বিশ্বাস রয়েছে। শাস্ত্রবিদরা বলছেন, এই দিনে ভগবান রামের পুজো-জপ নিয়ম মেনেই করা উচিত। শাস্ত্রবিদদের মতে, জীবনে যে কোনও রকমের সমস্যা, গুরুতর রোগ অথবা সংকট থাকলে রাম নবমীর দিনে রাম রক্ষা স্তোত্র পাঠ করুন। এতে সমস্ত বিপদ থেকে মুক্ত হবেন। 

    রাম নবমীর তাৎপর্য

    – ভগবান রামচন্দ্রের ভক্তরা রাম নবমীকে (Ram Navami 2024) অত্যন্ত শুভ দিন হিসেবে বিবেচনা করেন এবং তাঁরা সারাদিনব্যাপী রামচন্দ্রের কাহিনী শোনেন
    – ভগবান রামচন্দ্রকে সন্তুষ্ট রাখতে তাঁর কাছে নিজেকে উৎসর্গ করতে ভক্তরা নানা ধরনের কৃচ্ছ্বসাধন এবং উপবাস করেন
    – এই দিনে রামের কীর্তন এবং ভজনে উপস্থিত থাকেন ভক্তরা
    – ভগবান রামের জন্মস্থান অযধ্যাতে এই দিনটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে উদযাপিত হয়

    রাম নবমীর পূজা পদ্ধতি

    – প্রচলিত নিয়ম অনুযায়ী, রাম নবমীতে (Ram Navami 2024) ভগবান রামকে হলুদ বস্ত্র হলুদ ফুল এবং হলুদ চন্দন অর্পণ করা উচিত।
    – ভগবান রামকে বিষ্ণুর অবতার মানা হয়। বিষ্ণুর পূজা তুলসী ছাড়া অসম্পূর্ণ বলে মনে করা হয়। সেজন্য ভগবান রামের উদ্দেশে অর্পিত ভোগে অবশ্যই তুলসী পাতা রাখুন।
    – রাম নবমীতে (Ram Navami 2024) ভগবান রামের নাম জপ করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় বলে হিন্দুদের বিশ্বাস রয়েছে। তাই এদিন সারাক্ষণ মনে মনে রামের নাম জপ করতে থাকুন।
    – রাম নবমীর দিনে নদীতে স্নান করা এবং দান করা গুরুত্বপূর্ণ মনে করা হয়। এই দিন সম্ভব হলে নদীতে স্নান করুন এবং সামর্থ্য অনুযায়ী দান করুন। 
    – রাম নবমীর দিনটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তাই যে কোনও নতুন কাজ রাম নবমীর দিন থেকে শুরু করা যেতে পারে। 

    কোন কোন বিষয়ে মাথায় রাখবেন

    – রাম নবমীর (Ram Navami 2024) দিনে সর্বদা পরিষ্কার বস্ত্র পরিধান করুন। শুদ্ধ এবং শান্ত মনে ভগবান রামচন্দ্রকে স্মরণ করুন।
    – ভগবান রামের পুজোতে কোনওভাবেই বাসি প্রসাদ বা শুকনো ফুল দেবেন না।
    – যদি কখনও পুজো করতে করতে প্রদীপ নিভে যায় তাহলে সেই প্রদীপ না জ্বালিয়ে নতুন প্রদীপ জ্বালান
    – রাম নবমীর দিন যেকোনও ধরনের তামসিক খাবার, যথা পেঁয়াজ রসুন মাংস অথবা মদ এ সমস্ত থেকে দূরে থাকুন
    – রাম নবমীতে (Ram Navami 2024) যদি উপবাস করেন তাহলে শাস্ত্রমতে এদিন আপনার রাগ, কাম, অশ্লীলতা, ঝগড়া করার মানসিকতা কমে যায়

    কী কী করবেন

    – অনেকেই এদিন দোলনার উপরে রামচন্দ্রকে স্থাপন করে পুজো করেন। এটিকে শুভ বলে মনে করা হয়।
    – ঘুম থেকে ওঠার পরেই ভগবান রামের উদ্দেশে অর্ঘ্য নিবেদন করলে জীবনের সুখ শান্তি নেমে আসে।
    – রাম নবমীর দিনে অনেকেই রামচরিত মানস, রাম চল্লিশা, শ্রী রাম রক্ষা স্তোত্র পাঠ করেন।
    – এই দিনে হনুমান চল্লিশা পাঠ করে দরিদ্রদের দান করা উচিত।

    কী কী করবেন না

    – চৈত্র নবরাত্রি সময়তে এবং রাম নবমীতে (Ram Navami 2024) কোনওভাবেই চুল দাড়ি কিছু কাটবেন না।
    – তরকারিতে পেঁয়াজ বা আদা দেবেন না।
    – রাম নবমীর দিনে যেকোনও ধরনের অশুভ চিন্তা থেকে দূরে থাকুন।
    – রাম নবমীর দিনে কাউকে কোনও রকম কটু কথা বলবেন না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share