Tag: bangla news

bangla news

  • Bengaluru Blast: ২ ঘণ্টা দাবি মুখ্যমন্ত্রীর! দার্জিলিং থেকে দিঘা, ২৮ দিন রাজ্যে ছিল ধৃত আইএস জঙ্গিরা, পাল্টা এনআইএ

    Bengaluru Blast: ২ ঘণ্টা দাবি মুখ্যমন্ত্রীর! দার্জিলিং থেকে দিঘা, ২৮ দিন রাজ্যে ছিল ধৃত আইএস জঙ্গিরা, পাল্টা এনআইএ

    মাধ্যম নিউজ ডেস্ক: বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণে (Bengaluru Cafe Blast) অভিযুক্ত দুই জঙ্গিকে পূর্ব মেদিনীপুরের দিঘার এক হোটেল থেকে গ্রেফতার করেছে এনআইএ। ২৮ দিন ধরে তারা বাংলার বিভিন্ন প্রান্তে পরিচয় গোপন করে ঘুরে বেরিয়েছে। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তারা নাকি বাংলায় দু’ঘণ্টার ‘অতিথি’ ছিল। এ কী বলছেন মুখ্যমন্ত্রী?

    মমতার দাবির যৌক্তিকতা

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণকাণ্ডে (Bengaluru Cafe Blast) জড়িত ধৃত ২ আইএস জঙ্গি রাজ্যে নাকি ২ ঘণ্টা লুকিয়ে ছিল। তিনি বলেন, “লোকগুলো কর্নাটকের। এখানকার নয়। আমাদের বাংলায় দু’ঘণ্টা লুকিয়ে ছিল। দু’ঘণ্টার মধ্যে আমরা ধরে দিয়েছি।” কিন্তু, এনআইএ গোয়েন্দাদের তদন্তে উঠে এসেছে, ২ জঙ্গি বাংলায় ২৮ দিন অর্থাৎ, প্রায় এক মাস আত্মগোপন করেছিল। এই সময় বিভিন্ন সময়ে তারা ডেরা পাল্টে পাল্টে লুকিয়ে ছিল। এনআইএ-র দাবি, কলকাতার ৮টি হোটেলে ১৮ দিন কাটিয়েছে ধৃত জঙ্গিরা। প্রথমে ধর্মতলা, তারপর লেনিন সরণি, সেখান থেকে খিদিরপুর, তারপর একবালপুর এবং সেখান থেকে নিউ দিঘার হোটেলে। ডেরা পাল্টে পাল্টে ২৮ দিন ধরে বাংলায় ঘুরে বেরিয়েছে জঙ্গিরা। শুধু কলকাতা-দিঘা নয়, পুরুলিয়া-দার্জিলিঙেও মিলেছে ধৃত জঙ্গিদের ডেরার খোঁজ। বাংলা জুড়ে তাদের অবাধ বিচরণে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য পুলিশের ভূমিকা। 

    রাজ্যের বিভিন্ন প্রান্তে জঙ্গিদের বিচরণ 

    এনআইএ সূত্রে খবর,  বিগত ২৮ দিন ধরে পশ্চিমবঙ্গেই গা ঢাকা দিয়ে ছিল এই দুই জঙ্গি। খাস কলকাতায় একের পর এক হোটেলে তারা রাত কাটিয়েছে। হোটেলের রেজিস্টারে নাম নথিভুক্ত করানোর সময় ভুয়ো পরিচয় দিয়েছে। হোটেল কর্তৃপক্ষকে নাকি দেখিয়েছিল ‘ভুয়ো’ আধার কার্ড। এরই মধ্যে এবার একবালপুরের এক হোটেলের সিসিটিভি ফুটেজে এই দুই জঙ্গির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম। ভাইরাল হওয়ৈা ভিডিও অনুযায়ী, সেই হোটেলে নাকি তারা ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ছিল।  শহরে মোট ১৮ দিন ছিল তারা। 

    আরও পড়ুন: অজয়ের চোখের যাদুতে গোলে বল! ফুটবল প্রেমীদের মন ভরাল ‘ময়দান’

    দার্জিলিং-পুরুলিয়ায় দিন যাপন

    এর আগে, ১৪ মার্চ থেকে ২১ মার্চ দার্জিলিং এবং পুরুলিয়ায় সময় কাটিয়েছিল এই দুই জঙ্গি। দার্জিলিঙে তারা ৩ দিন ছিল এবং পুরুলিয়ায় ছিল ২ দিন। শেষমেশ গত পরশু গভীর রাতে নিউ দিঘার (New Digha) একটি হোটেল থেকে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে দুই চক্রী আবদুল মতিন আহমেদ ত্বহা এবং মুসাভির হোসেন শাজিবকে গ্রেফতার করেছে এনআইএ।

    ১০ বার সিম বদল

    এই সময়ে ১০ বার সিম পাল্টেছে তারা। এখনও পর্যন্ত প্রাথমিক তদন্তে এনআইএ জানতে পেরেছে, সম্ভবত কর্নাটক (Karnataka) থেকেই একাধিক ভুয়ো আধার কার্ড বানিয়েছিল জঙ্গিরা। কমপক্ষে ১০টি ফোন নম্বর ব্যবহার করে তৈরি করা হয়েছিল ওই ভুয়ো আধার কার্ড। বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের পরপর দু’জন চেন্নাইয়ে (Chennai) চলে যায়। সেখান থেকে সড়ক-রেলপথে তারা পৌঁছোয় কলকাতায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Balurghat: “আর বিজেপি করবি? বলেই হামলা চালাল তৃণমূলের লোকজন,” বললেন আক্রান্ত নেতা

    Balurghat: “আর বিজেপি করবি? বলেই হামলা চালাল তৃণমূলের লোকজন,” বললেন আক্রান্ত নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘লক্ষ্মীর ভান্ডার তো বাড়ির মহিলারা পান। তারপরেও কেন বিজেপি করবি?’ প্রশ্ন করেই বিজেপির বুথস্তরের এক নেতাকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই অভিযোগ ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট (Balurghat) লোকসভা এলাকার কুমারগঞ্জে। সুকান্ত মজুমদারের খাসতালুকে এই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Balurghat)

    বালুরঘাট (Balurghat) লোকসভার কুমারগঞ্জ ব্লকের দিওর পঞ্চায়েতের জল্পর গ্রামে বিজেপির বুথ সহসভাপতি সঞ্জয় রায় বাড়িতে খেতে বসেছিলেন। সেই সময় পাশের গ্রামের কয়েকজন তৃণমূলের দুষ্কৃতী বাঁশ-লাঠি নিয়ে বিজেপি নেতার বাড়িতে চড়াও হয়। তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বাড়ির বাইরে আসতে বলে। সঞ্জয়ের মা প্রথমে সামনে যান। খানিক বাদে সঞ্জয়ও সামনে আসেন। তখনই তাঁকে হামলাকারীরা বলেন, “লক্ষ্মীর ভান্ডার সুবিধা নিবি, আবার বিজেপি করবি।” এরপরই বেদম পেটাতে থাকে দুষ্কৃতীরা। এনিয়ে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। তবে, পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি। আক্রান্ত বিজেপি নেতা সঞ্জয় রায় বলেন, ‘এর আগেও আমার ওপর আক্রমণ হয়েছে। বিজেপি করি বলে ভোট আসলেই আমার ওপর আক্রমণ নেমে আসে। এখনও অভিযোগপত্র থেকে নাম তুলে নিতে ফোনে হুমকি আসছে। আমাদের দাবি, দোষীদের শাস্তি দিতে হবে।’

    আরও পড়ুন: রাজ্যের আপত্তি শুনল না হাইকোর্ট, রামনবমীতে শ্রীরামপুরে মিছিলের অনুমতি

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    সঞ্জয়ের বাড়িতে যান বিজেপির জেলা (Balurghat) সভাপতি স্বরূপ চৌধুরী। তিনি বলেন, ‘নিশ্চিত হারার ভয়েই এভাবে আমাদের নেতা-কর্মীদের আক্রমণ করছে তৃণমূল। ভোটে ওদের হার নিশ্চিত। প্রশাসনকে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলব। তৃণমূল এই কাজে যুক্ত বলে মানতে নারাজ এলাকার বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল ও তৃণমূলের ব্লক সভাপতি উজ্জ্বল বসাক। উজ্জ্বলবাবু বলেন, ‘পঞ্চায়েতে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে কুমারগঞ্জে। একটাও গণ্ডগোল হয়নি। এখন কেন হবে। সঞ্জয় রায় নামে বিজেপির কাউকে চিনি না। তবে, যদি তিনি নিরাপত্তার অভাব বোধ করেন, তবে আমরা অবশ্যই তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করব। এই ঘটনার খোঁজ নিচ্ছি। দলের কেউ যুক্ত থাকলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Iran Israel Conflict: ইজরায়েলে হামলা চালাতে অস্ত্রে শান দিচ্ছে ইরান, প্রবাসীদের সতর্ক করল ভারত

    Iran Israel Conflict: ইজরায়েলে হামলা চালাতে অস্ত্রে শান দিচ্ছে ইরান, প্রবাসীদের সতর্ক করল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: সবে শেষ হয়েছে খুশির ইদ। চাঁদ রাতের কাস্তের মতো ধারালো চাঁদটা একটু একটু করে বড় হচ্ছে। এমতাবস্থায় অস্ত্রে শান দিচ্ছে ইরান (Iran Israel Conflict)। বিশ্ব নেতাদের আশঙ্কা, ইসলামি রাষ্ট্র ইরান ইহুদি রাষ্ট্র ইজরায়েলে হামলা চালাতে পারে দু’-একদিনের মধ্যেই। ইরান-ইজরায়েল উত্তেজনার মধ্যেই স্বদেশের নাগরিকদের ইজরায়েলে যেতে নিষেধ করল ভারত, ফ্রান্স, পোলান্ড এবং ইংল্যান্ড।

    সমরসজ্জা শুরু ইরানের

    দিন কয়েক আগে ইসলামি রাষ্ট্র সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানের দূতাবাসে হামলা চালিয়েছিল ইজরায়েল। সূত্রের খবর, তার জেরেই সমরসজ্জা শুরু করেছে ইরান। ইরান-ইজরায়েলের আকাশে যুদ্ধের মেঘ ঘনাতেই ভারতীয়ের উদ্দেশে বিশেষ নির্দেশিকা জারি করেছে ভারত। শুক্রবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে (Iran Israel Conflict) নোটিশ জারি করে বলা হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি জারির আগে পর্যন্ত ভারতীয়রা যেন ইরান বা ইজরায়েলে না যান। কেবল তাই নয়, যেসব ভারতীয় বর্তমানে ইরান কিংবা ইজরায়েলে বসবাস করছেন, তাঁরা যেন অবিলম্বে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে নিজেদের নাম নথিভুক্ত করান। ওই দুই দেশে বসবাসকারী ভারতীয়দের চূড়ান্ত সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক। পরামর্শ দেওয়া হয়েছে প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোরও। জানা গিয়েছে, ইতিমধ্যেই ইরানের তরফে শুরু হয়ে গিয়েছে রণসজ্জা। হামলার জন্য প্রস্তুত ১০০টি ড্রোন ও মিসাইল।

    বিশ্বের আকাশে আরও একটি যুদ্ধের মেঘ!

    রাশিয়া-ইউক্রেনের পর অচিরেই যে বিশ্বে আরও একটি যুদ্ধ বাঁধতে চলেছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথায়। তিনি বলেন, “আমরা ইজরায়েলকে রক্ষা করতে বদ্ধপরিকর। ইজরায়েলকে সমর্থন করব। আমরা ইজরায়েলকে সাহায্য করব এবং ইরান সফল হবে না।” ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লা খামেইনি বলেন, “ইজরায়েলকে শাস্তিভোগ করতে হবে। ইরান চুপ করে বসে থাকবে না।” প্রেসিডেন্টের এক উপদেষ্টা বলেন, “এ ব্যাপারে (ইজরায়েলে হামলা) চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট স্বয়ং। রাজনৈতিক ঝুঁকির কথা ভেবে হামলার বিষয়ে এই মুহূর্তে তিনি কোনও সিদ্ধান্তে আসেননি।”

    প্রসঙ্গত, প্যালেস্তাইনের গাজা ভূখণ্ড দখল করে রাখা মুসলিম বিদ্রোহী গোষ্ঠী হামাস প্রথম হামলা চালায় ইহুদি রাষ্ট্র ইজরায়েলে। নৃশংসভাবে খুন করা হয় ইজরায়েলের নিরীহ নাগরিকদের। তার পরেই প্রত্যাঘাত করে ইজরায়েল। সংঘাতের এই আবহে গাজার মুসলিম বিদ্রোহী গোষ্ঠীর পাশে দাঁড়ায় ইরান, তুরস্ক ও লেবাননের মতো ইসলামিক রাষ্ট্রগুলি। তার জেরেই বিশ্ব রাজনীতির আকাশে ফের ঘনাচ্ছে যুদ্ধের মেঘ (Iran Israel Conflict)।

    আরও পড়ুুন: বারাকপুরে ফের তৃণমূলে ধস, অর্জুনের হাত ধরে কয়েকশো কর্মী যোগ দিলেন বিজেপিতে

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arjun Singh: বারাকপুরে ফের তৃণমূলে ধস, অর্জুনের হাত ধরে কয়েকশো কর্মী যোগ দিলেন বিজেপিতে

    Arjun Singh: বারাকপুরে ফের তৃণমূলে ধস, অর্জুনের হাত ধরে কয়েকশো কর্মী যোগ দিলেন বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রার্থী হওয়ার পর থেকেই বারাকপুরে অর্জুন সিংয়ের (Arjun Singh) হাত ধরে একাধিক বিধানসভা এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানপর্ব লেগেই রয়েছে। এবার ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর জ্যোতি পান্ডের স্বামী তথা দাপুটে তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পান্ডে সহ কয়েকশো কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করলেন। লোকসভা ভোটের আগে এই যোগদানপর্বে বিজেপি কর্মীরা অনেতটাই অক্সিজেন পেলেন বলে রাজনৈতিক মহল মনে করছে।

    বিজেপি আরও শক্তিশালী হল বারাকপুরে (Arjun Singh)

    শুক্রবার সন্ধ্যায় নৈহাটিতে বিজেপির দলীয় কার্যালয় সিং ভবনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়া এলাকার নেতা প্রিয়াঙ্গু পান্ডে। তিনি পরিবহণ দফতরের আরটিএ’রও সদস্য ছিলেন। এছাড়া আমডাঙা বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকজন সংখ্যালঘু বাম কর্মীও এদিন বিজেপিতে যোগ দিলেন। যোগদান পর্বে হাজির ছিলেন বারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং, দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ও বারাকপুর জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিং (Arjun Singh) বলেন, প্রিয়াঙ্গু বিজেপিতে যোগ দেওয়ায় শুধু ভাটপাড়া লেখা নয়, গোটা বারাকপুর শিল্পাঞ্চলে বিজেপি শক্তিশালী হল। সারা বছর ধরে তিনি নানা সামাজিক কর্মকাণ্ড করে থাকেন। বহু মানুষ তার কাছ থেকে উপকৃত হয়। তিনি আসায় বারাকপুরে দল আরও মজবুত হল।

    আরও পড়ুন: রাজ্যের আপত্তি শুনল না হাইকোর্ট, রামনবমীতে শ্রীরামপুরে মিছিলের অনুমতি

    বিজেপিতে যোগদানকারী নেতার কী বক্তব্য?

    বিজেপিতে যোগদানকারী নেতা প্রিয়াঙ্গু পান্ডে বলেন, তৃণমূল দলটা করা যায় না। ওই দলে থেকে কাজ করার সেভাবে সুযোগ পাচ্ছিলাম না। বিজেপিতে যোগ দিলাম। যে দায়িত্বদল দেবে, আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। আমার স্ত্রী সহ বহু কর্মী-সমর্থক আগামীদিনে বিজেপিতে যোগদান করবে।

    তৃণমূল প্রার্থী কী সাফাই দিলেন?

    যোগদান পর্ব প্রসঙ্গে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন, ও তলে তলে অর্জুনের (Arjun Singh) সঙ্গে যোগাযোগ রাখত। অতীতেও বিজেপির হয়ে কাজ করেছে। দলে থেকে বিশ্বাসঘাতকতার থেকে প্রতিপক্ষ দলে চলে যাওয়া ভালো। তৃণমূলের শক্তি মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যা কাজ করেছেন। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কে এবারের ভোটে উজার করে ভোট দেবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ

  • Mohun Bagan: ভার্চুয়াল ফাইনাল! লিগ শিল্ডের লড়াইয়ে মোহনবাগান-মুম্বই ম্যাচের টিকিটের হাহাকার

    Mohun Bagan: ভার্চুয়াল ফাইনাল! লিগ শিল্ডের লড়াইয়ে মোহনবাগান-মুম্বই ম্যাচের টিকিটের হাহাকার

    মাধ্যম নিউজ ডেস্ক: লিগ শিল্ডের লড়াইয়ে ঘরের মাঠে মুম্বইয়ের মুখোমুখি হচ্ছে  মোহনবাগান (Mohun Bagan)। নববর্ষের পরদিনই যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বইয়ের বিরুদ্ধে আইএসএলের (ISL 2023-24) শিল্ড নির্ধারণী ম্যাচে নামছে সবুজ-মেরুন। যুবভারতীতে দর্শক সংখ্যা বাড়িয়ে নিজেদের পালে হাওয়া লাগাতে চাইছে মোহনবাগান কর্তৃপক্ষ। টিকিটের চাহিদাও তুঙ্গে। প্রিয় দলকে মাঠে থেকে সমর্থন জানাতে মরিয়া অনুরাগীরা।

    কত টিকিট, কী দাম

    সমর্থকদের জন্য বড়সড় সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান (Mohun Bagan) ম্যানেজমেন্ট। ডার্বির মতো মুম্বই ম্যাচেও ৬০ হাজার টিকিট ছাপাচ্ছে মোহনবাগান। ৬০ হাজার টিকিটের মধ্যে ইতিমধ্যেই ২২ হাজার বিক্রি হয়ে গিয়েছে বলে দাবি মোহনবাগানের। উপচে পড়া জনতার সমর্থন নিয়েই মুম্বই বধ করতে চায় সবুজ-মেরুন। টিকিটের ন্যুনতম দাম রাখা হয়েছে ৫০ টাকা আর ১০০ টাকা। অনলাইনের পাশাপাশি অফলাইনেও পাওয়া যাবে টিকিট। শনিবার থেকে মোহনবাগান মাঠ আর যুবভারতী ক্রীড়াঙ্গনে পাওয়া যাবে অফলাইন টিকিট। সকাল সাড়ে ১০টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। রবিবার ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচ থাকায় ওদিন মোহনবাগান মাঠে সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টিকিট বিক্রি হবে।

    প্রস্তুতি শুরু মোহনবাগানের

    মোহনবাগানের (Mohun Bagan) লিগ-শিল্ড (ISL 2023-24) জয়ের স্বপ্ন দু’বছর আগে ভেঙে গিয়েছিল জামশেদপুর এফসি-র কাছে হেরে। এ বার দিমিত্রিদের স্বপ্নপূরণের মাঝখানে রয়েছে মুম্বই। পয়েন্ট টেবলের শীর্ষ স্থানে শেষ করা দল আইএসএলে শিল্ড চ্যাম্পিয়ন হয়। ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে মুম্বই। সমসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগানের সংগ্রহে ৪৫ পয়েন্ট। প্রথমবার শিল্ড চ্যাম্পিয়ন হতে হলে সোমবার মুম্বইকে হারাতেই হবে জনি কাউকো-দের। বৃহস্পতিবার সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি-কে তাদের ঘরের মাঠে ৪-০ গোলে চূর্ণ করলেও সতর্ক আন্তোনিয়ো লোপেস হাবাসের সহকারী ম্যানুয়েল কাসকালানা। শেষ পাঁচটি ম্যাচে জয়ী মুম্বইকেই এগিয়ে রাখছেন তিনি। বলেছেন, ‘‘মুম্বইয়ের তুলনায় আমরাই বেশি চাপে থাকব। কারণ, আমাদের জেতা ছাড়া সামনে আর কোনও রাস্তা নেই। মুম্বই ড্র করলেই লিগ-শিল্ড জিতবে।’’ বেঙ্গালুরু থেকে শুক্রবারই কলকাতায় ফিরেছে মোহনবাগান। আজ, শনিবার থেকে মনবীর-রা প্রস্তুতি শুরু করবেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ram Navami: রাজ্যের আপত্তি শুনল না হাইকোর্ট, রামনবমীতে শ্রীরামপুরে মিছিলের অনুমতি 

    Ram Navami: রাজ্যের আপত্তি শুনল না হাইকোর্ট, রামনবমীতে শ্রীরামপুরে মিছিলের অনুমতি 

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের আপত্তি শুনল না কলকাতা হাইকোর্ট। রামনবমীর (Ram Navami) দিন শর্তসাপেক্ষে হুগলির শ্রীরামপুরে মিছিলের অনুমতি দিল আদালত (Calcutta High Court)। লোকসভা ভোটের আগে শান্তি বজায় রাখতে মিছিলে আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার। কিন্তু শুক্রবার রাজ্যের আপত্তি খারিজ করে মিছিল করার অনুমতি দেয় হাইকোর্ট। অশান্তি এড়াতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নিয়ে মিছিল করতে দিতে হবে বলে জানিয়ে দিয়েছে আদালত। 

    কী বলল কলকাতা হাইকোর্ট

    শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ (Calcutta High Court) জানিয়ে দেয়, শ্রীরামপুরে জিটি রোডের উপর দিয়ে ৭০০ মিটার এলাকা দিয়ে রামনবমীতে (Ram Navami) মিছিল করা যাবে। আদালত জানিয়ে দিয়েছে, ১৩টি মিছিলে ২০০ জন করে সর্বাধিক থাকতে পারবেন। আদালতের বক্তব্য, মিছিলে লোকসংখ্যা কম করার নির্দেশ দিলেও রুট বদলের প্রস্তাব মানা হবে না। আদালত মনে করে, হাজার পাঁচেক লোকের মিছিল সামাল দেওয়ার মতো দক্ষতা পুলিশের আছে। রাজ্য প্রয়োজন মনে করলে কেন্দ্রীয় বাহিনীরও সহায়তা নিতে পারবে। প্রসঙ্গত, গত বছর রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া সহ রাজ্যের কয়েকটি জায়গা উত্তপ্ত হয়ে ওঠে। মিছিলে হিংসাও হয়। যার তদন্ত করছে এনআইএ।

    আরও পড়ুন: আজ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ১০৫ বছর পূর্তি, জানুন সেই ইতিহাস

    ভারত সেবাশ্রম সঙ্ঘকে অনুমতি

    একই সঙ্গে ১৪ এপ্রিল বাসন্তী পুজো উপলক্ষে শোভযাত্রা করার জন্য ভারত সেবাশ্রম সঙ্ঘকে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রতি বছর মুর্শিদাবাদের বেলডাঙায় বাসন্তী পুজো উপলক্ষে মিছিল বার করে ভারত সেবাশ্রম সঙ্ঘ। গোলমালের আশঙ্কায় এবার তার অনুমতি দেয়নি রাজ্য সরকার। রাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সঙ্ঘ। তাদের মিছিলেরও অনুমতি দিয়ে আদালত। বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ‘‘গত বিশ বছর ধরে ভারত সেবাশ্রম সঙ্ঘ বাসন্তী পুজো উপলক্ষে এই শোভাযাত্রা করে। সেখানে তাদেরই স্কুলের পড়ুয়ারা হাঁটবে। সেখানে মিছিলে আপত্তির কারণ কতটা যুক্তিযুক্ত?’’ বিচারপতি সেনগুপ্তর বেঞ্চ বলে, ‘‘অশান্তি আশঙ্কা রয়েছে এই যুক্তিতে আমরা কি প্রতিদিনের কাজকর্ম বন্ধ করে বসে থাকব।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ১৩/০৪/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ১৩/০৪/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কেরিয়ারের জন্য আজকের দিনটি খুব ভালো কাটবে। 

    ২) আটকে থাকা কাজ পুরো করতে চাইবেন আপনারা।

    ৩)  নতুন কাজও আনন্দের সঙ্গে করবেন।

    বৃষ

    ১) কোনও কারণে চিন্তিত থাকবেন।

    ২) ভালোভাবে দায়িত্ব পূরণ করবেন।

    ৩) পরিবারে শুভ অনুষ্ঠানের কারণে অতিথিদের আনাগোনা লেগে থাকবে।

    মিথুন

    ১)  আজকের দিনটি মান-সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি করবে।

    ২) ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

    ৩) ব্যক্তিগত বিষয়ে সতর্কতা অবলম্বন জরুরি।

    কর্কট

    ১)  আজকের দিনে স্বাস্থ্য সমস্যা দেখা দেবে।

    ২) পরিজনদের সঙ্গে বিবাদ চলতে থাকলে তার সমাধান হবে।

    ৩) ভুল সিদ্ধান্ত নেবেন না।

    সিংহ

    ১) আজকের দিনটি অন্যান্য দিনের তুলনায় ভালো থাকবে।

    ২) কাজের গতি বাড়বে।

    ৩) দাম্পত্য জীবনে বিবাদ দূর হবে, মাধুর্য বজায় থাকবে।

    কন্যা

    ১) জাতকদের আজকের কঠিন পরিশ্রম করতে হবে।

    ২) চাকরিতে ভালো প্রদর্শন করে আধিকারিকদের মন জয় করতে পারবেন।

    ৩) ব্যবসায়ীরা বড়সড় ঝুঁকি নেবেন না।

    তুলা

    ১) আজ ইতিবাচক পরিণাম পাবেন।

    ২) কোথাও ভ্রমণে বের হবেন।

    ৩) চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে।

    বৃশ্চিক

    ১) ভুল সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন।

    ২) কোনও কাজে তাড়াহুড়ো করবেন না।

    ৩) আয় বৃদ্ধি হওয়ায় আনন্দিত হবেন।

    ধনু

    ১) সামাজিক ক্ষেত্রের সঙ্গে জড়িত জাতকদের জন্য আজকের দিনটি ভালো।

    ২) ধর্মীয় কাজে রুচি বাড়বে।

    ৩) আটকে থাকা কাজ পূরণে ব্যস্ত থাকবেন।

    মকর

    ১) বন্ধুর কাছ থেকে লগ্নি সংক্রান্ত পরিকল্পনার বিষয়ে জানতে পারেন।

    ২) পরিবারে বন্ধুর আগমনের ফলে আনন্দিত থাকবেন।

    ৩) অর্থ ব্যয় বাড়তে পারে।

    কুম্ভ

    ১) আজকের দিনটি আনন্দে কাটবে।

    ২) সৃজনশীল কাজে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

    ৩) প্রিয় ও মূল্যবান বস্তু পেতে পারেন।

    মীন

    ১)  চাকরির সন্ধানে থাকলে ভালো চাকরি পেতে পারেন।

    ২) ভালো চিন্তাভাবনার সাহায্যে কাউকে আপন করে নিতে পারেন। ব্যবসায়ে মনোনিবেশ করুন।

    ৩) ভেবেচিন্তে লগ্নি করবেন, তা না-হলে সমস্যা হতে পারে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jallianwala Bagh: আজ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ১০৫ বছর পূর্তি, জানুন সেই ইতিহাস

    Jallianwala Bagh: আজ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ১০৫ বছর পূর্তি, জানুন সেই ইতিহাস

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ অর্থাৎ ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ১০৫ বছর পূর্তি। ১৯১৯ সালের আজকের দিনেই পা়ঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ প্রাজ্ঞণে বর্বোরিত গণহত্যার সাক্ষী থেকেছিল গোটা বিশ্ব। ঘটনার প্রতিবাদে ‘নাইটহুড’ উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাওলাট আইনের প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছিল গোটা দেশ। এগিয়ে এসেছিল পাঞ্জাবও। সেখানকার জালিয়ানওয়ালাবাগে (Jallianwala Bagh) জনসমাবেশের ডাক দেওয়া হয়েছিল। সমাবেশ চলাকালীন চারদিক ঘিরে ব্রিটিশ পুলিশের নির্বিচার গুলিবর্ষণে প্রাণ হারিয়েছিলেন হাজারের বেশি মানুষ। জখম হন ১ হাজার ২০০ জন।

    ১৯১৯ সালের ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগে জড়ো হয়েছিল আবালবৃদ্ধবনিতা 

    ১৯১৯ সালে ব্রিটিশ সরকার কর্তৃক রাওলাট আইন (Jallianwala Bagh) পাশ করা হয়েছিল। আইনে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিনা বিচারে যে কাউকে কারারুদ্ধ করার ক্ষমতা দেওয়া হয়। আইনটি পাশ হতেই, ক্ষোভে ফেটে পড়েছিলেন দেশের হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী। আইনের প্রতিবাদে ১৯১৯ সালের ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগে জড়ো হয়েছিল আবালবৃদ্ধবনিতা। বিক্ষোভ সমাবেশ চলাকালীন জেনারেল ডায়ারের নেতৃত্বে ব্রিটিশ পুলিশবাহিনী সমাবেশ স্থলের চারদিক ঘিরে ফেলে। কোনও বিক্ষোভকারী যাতে পালাতে না পারেন, তারজন্য সমস্ত প্রস্থানের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। চলে নির্বিচারে গুলি। শত শত লোক নিহত হন।

    কুয়ো থেকেই ২ শতাধিকের বেশি লাশ উদ্ধার করা হয় 

    জখম হন আরও বেশি। জানা যায় রাউলাট আইন প্রবর্তনের পরেই সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ব্রিটিশ সরকার। নিষেধাজ্ঞা নিয়ে বিক্ষোভকারীরা সচেতন ছিল না। সভাস্থলের মধ্যে একটি কুয়ো ছিল। যখন চারদিক ঘিরে ব্রিটিশ বাহিনী তাণ্ডব চালাচ্ছে, তখন অনেক বিক্ষোভকারীর প্রাণ বাঁচাতে পালানোর সময় কুয়োতে পড়ে মৃত্যু হয়। অনেকে আবার ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি দিয়ে কুয়োর (Jallianwala Bagh) মধ্যে পড়ে আত্মহননের পথ বেছে নিয়েছিল। কুয়ো থেকেই ২ শতাধিকের বেশি লাশ উদ্ধার করা হয়। ঘটনার প্রতিবাদে উত্তাল হয় সারা দেশ।

    মাথায় রক্তক্ষরণে মৃত্যু হয় ডায়ারের 

    এরপরেই পরিস্থিতি সামাল দিতে তদন্তের জন্য হান্টার কমিশন গঠন করে ব্রিটিশ সরকার। সরিয়ে দেওয়া হয় জেনারেল ডায়ারকে। ১৯২৭ সালে ২৩ জুলাই মাথায় রক্তক্ষরণে মৃত্যু হয় ডায়ারের। কিন্তু মৃত্যুশয্যায় জালিয়ানওয়ালাবাগের (Jallianwala Bagh) ঘটনা পিছু তাড়া করেছিল তাঁকে।

    বিপ্লবী উধম সিংয়ের গুলিতে প্রাণ হারান ও’ডায়ার 

    ইতিহাসবিদদের একাংশের মতে, জেনারেল ডায়ার ঘটনাস্থলে থাকলেও, তিনি কিন্তু গুলি চালানোর নির্দেশ দেননি। পঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ফ্রান্সিস ও’ডায়ারই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। পরে এর ফলই ভুগতে হয়েছিল তাঁকে। ১৯৪০ সালে ১৩ মার্চ লন্ডনের ক্যাক্সটন হলে বিপ্লবী উধম সিংয়ের (Jallianwala Bagh) গুলিতে প্রাণ হারান ও’ডায়ার।

    স্মৃতিসৌধ নির্মাণ

    দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫১ সালে ভারত সরকার জালিয়ানওয়ালাবাগে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে। প্রতি বছর আজকের দিনটিকে নিয়মিতভাবে মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আসা হচ্ছে।

    রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিবাদ

    প্রসঙ্গত, গীতাঞ্জলি কাব্য লেখার জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরেই ১৯১৫ সালে ৩ জুন সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরকে ইংরেজরা নাইটহুড উপাধি সম্মানে ভূষিত করেন। কিন্তু ১৯১৯ সালের ৩১ মে তিনি ত্যাগ করেন সেই উপাধি। কারণ জালিওনাবাগের হত্যাকাণ্ড মেনে নিতে পারেননি কবিগুরু। ঘটনার প্রতিবাদ হিসেবে তিনি উপাধি ত্যাগ করার সিদ্ধান্ত নেন। হত্যাকাণ্ডের ঘটনা শোনার পরে কবিগুরু মনে করেছিলেন ব্রিটিশদের এই বর্বরোচিত আচরণ বিশ্বের মানুষের কাছে তুলে ধরা উচিত। এরপরই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন। গান্ধীজিকে তাঁর এই প্রস্তাবের কথা তিনি চিঠি লিখে জানান। চিঠিতে লেখেন, ‘‘আই ডু নট ওয়ান্ট টু এম্বারাস দ্য গভর্মেন্ট নাও’’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নাইটহুড’ ত্যাগের চিঠি, ব্রিটিশ সরকারের কাছে পাঠানো আজ এক ঐতিহাসিক দলিল হয়ে রয়েছে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Maidaan: অজয়ের চোখের যাদুতে গোলে বল! ফুটবল প্রেমীদের মন ভরাল ‘ময়দান’

    Maidaan: অজয়ের চোখের যাদুতে গোলে বল! ফুটবল প্রেমীদের মন ভরাল ‘ময়দান’

    মাধ্যম নিউজ ডেস্ক: সব খেলার সেরা বাঙালির ফুটবল! ফুটবল মানেই আবেগ, ফুটবল মানেই দাঁতে দাঁত চেপে লড়াই। ফুটবল মানেই ময়দান (Maidaan) জুড়ে দাপিয়ে বেড়ানো। ফুটবল মানেই মন জয়। ফুটবলকে ভিত্তি করে সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘ময়দান’ও তার ব্যাতিক্রম নয়। তবে শুধুই ফুটবল নয়, ‘ময়দান’ জুড়ে দাপট অজয় দেবগণের। ‘ওমকারা’, ‘গঙ্গাজল’, ‘লেজেন্ড অফ ভগত সিং’, ‘সিংহম’ প্রতিটা ছবিতে অজয়কে ক্রমশ পরিণত লেগেছে। ২০-এর যুবক অজয় থেকে মধ্য চল্লিশের অজয় যেন চোখ দিয়ে কথা বলেন। ‘ময়দানেও’ কথা বলেছে সেই চোখের ভাষা।

    কী নিয়ে ছবি

    প্রখ্যাত ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনী অবলম্বনে ‘ময়দান’ ছবিটি বানানো হয়েছে। ১৯৫২ থেকে ১৯৬২-এর সময়কালে আব্দুল রহিমের অক্লান্ত প্রচেষ্টা ভারতীয় ফুটবলকে বিশ্বের মানচিত্রে কোথায় নিয়ে গিয়েছিল, সেটা এই ৩ ঘণ্টার সিনেমা দেখলেই বোঝা যাবে। ‘ময়দান’ (Maidaan) ছবিটা পিকে, চুনি, অরুণ ঘোষের উদ্দেশে শ্রেষ্ঠ সম্মান। এই ছবির গল্প, ১৯৫২ থেকে ১৯৬২ সাল সময়কালে ভারতীয় ফুটবল দলের কোচ সৈয়দ আব্দুল রহিমের, যিনি নিজের গোটা জীবনই ফুটবলকে উৎসর্গ করেছিলেন। তাঁর চেষ্টাতেই ভারতীয় ফুটবল টিম ‘ব্রাজিল অফ এশিয়া’ খেতাব পায়, ভারতীয় দল এশিয়াল গেমসে সোনা যেতে। কীভাবে তিনি ক্যান্সার ও ফুটবল ফেডারেশনের রাজনীতির সঙ্গে লড়াই করে ভারতীয় দলের সাফল্যের নয়া কাহিনি লিখলেন, সেই গল্পই বলবে এই ছবি।

    অজয়ের করিশমা

    পুরো সিনেমাজুড়ে অজয় দেবগণ (Ajay Devgn) দাপিয়ে বেরিয়েছেন। এই ছবি তাঁর দুর্দান্ত কাজগুলির অন্যতম। এই চরিত্রের প্রতি সুবিচার করেছেন অজয়। রহিম সাহেবের আবেগকে পর্দায় খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তিনি। ফিল্মে অজয়ের শরীরী ভাষা কখনও কখনও কোচ রহিমকে ছাপিয়ে গিয়েছে, এবং কিছু দৃশ্যে অজয় কেবল তাঁর চোখ দিয়ে অভিনয় করেছেন যা এক কথায় অনবদ্য। টিমের প্রত্যেক অভিনেতার কাজই খুব ভাল। ক্রীড়া সাংবাদিকের চরিত্রে গজরাজ রাও দুর্দান্ত। অজয়ের স্ত্রীর চরিত্রে প্রিয়মণি দারুণ। চরিত্রায়নের সাফল্যের পিছনে একটি বড় কারণ, এই ছবির বেশিরভাগ অভিনেতা, যাঁদের খেলোয়াড় হিসেবে নেওয়া হয়েছে, তাঁদের ছবিতে বা অন্য কোনও মাধ্যমে খুব একটা দেখা যায় না।

    আরও পড়ুন: মহাকাশে প্রথম ভারতীয় ‘পর্যটক’ গোপীচাঁদ, জানেন ইনি কে?

    এ আর রহমানের সুর

    দেশাত্মবোধক ছবিতে এ আর রহমানের কম্পোজিশনের কোনও জুড়ি মেলা ভার। ‘ময়দানেও’ (Maidaan) সেই একই সুর শোনা গিয়েছে। ছবির আবহ এবং গান দর্শককে বেঁধে রাখে। ছবিটির পরিচালনা করেছেন অমিত রবীন্দ্রনাথ শর্মা। গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে এই ছবিটি। এই ছবির একটি সমস্যা হল, এর দৈর্ঘ্য। অনায়াসে ছবিটিকে ৪০ মিনিট কম করা যেত। প্রথম ভাগ বড় বেশি মন্থর। তবে যাই হোক ফুটবল অনুরাগীদের কাছে এই ছবি বেঞ্চমার্ক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Russia Ukraine War: ইউক্রেনের বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দিল রাশিয়া, ভাইরাল ভিডিও

    Russia Ukraine War: ইউক্রেনের বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দিল রাশিয়া, ভাইরাল ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউক্রেনের সব থেকে বড় বিদ্যুৎ উৎপাদন (Power Plant) কেন্দ্র গুঁড়িয়ে দিল রাশিয়া। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন সূত্রে জানা গিয়েছে, ড্রোন (Drone) ও ৮২টি মিসাইল সহযোগে ধ্বংস করা হয়েছে এই বিদ্যুৎ কেন্দ্র। এই হামলায় ব্যবহার করা হয়েছে হাইপারসনিক (Hypersonic) মিসাইলও। পাল্টা ইউক্রেনের তরফ থেকে দাবি করা হয়েছে, এই হামলার ফলে রাজধানী কিভে (kyiv) এখনও বিদ্যুৎ ঘাটতি হয়নি।

    তাপ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস

    সিএনএন সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ইউক্রেনের কিভের খুব কাছে ট্রিপিলস্কায় অবস্থিত এই তাপ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে সাম্প্রতিক হামলায়। সামাজিক মাধ্যমে এই হামলা সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে সোভিয়েত যুগের ওই তাপবিদ্যুৎ কেন্দ্র দাউ দাউ করে জ্বলছে। কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে শহরের আকাশে।

    ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য

    এই ঘটনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ়েলেনস্কি প্রতিবেশী রাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নকে তাঁদের জরুরি এয়ার ডিফেন্স সিস্টেম না দেওয়াকে দায়ী করেছেন। তিনি এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন। প্রসঙ্গত পশ্চিমী দেশগুলোর কাছে ইউক্রেন জরুরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আবেদন করেছিল। ইতিমধ্যেই রাশিয়া ইউক্রেনের তাপ ও জল বিদ্যুৎ কেন্দ্র সহ জ্বালানির ঠিকানাগুলিকে নিশানা করা শুরু করেছে। হামলা ব্যাপক তীব্র হয়েছে। ইউক্রেনের শক্তি ব্যবস্থা ধ্বংস দিতে চাইছে রাশিয়া এমনটাই অভিযোগ জানিয়েছেন জ়েলেনস্কি । রাশিয়ার যে হামলা চালিয়েছিল তার মধ্যে ১৮ টি ক্ষেপণাস্ত্র ও ৩৯ ড্রোনকে আটকানো সম্ভব হয়েছে। কিন্তু বাদ বাকি মিসাইল ও হাইপারসনিক মিসাইল সফলভাবে লক্ষ্যে আঘাত হানে দাবি ইউক্রেনের বিমানবাহিনীর এক আধিকারিকের। তাঁদের তাপবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে। প্রসঙ্গত কিভ, চেরকাসি ও ঝাইটেমির অঞ্চলের জন্য এই বিদ্যুৎ কেন্দ্র ছিল খুবই জরুরী।

    সেন্টারেনারগর সংস্থার বক্তব্য

    এই বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করতো সেন্টারেনারগর নামে একটি সংস্থা। ওই সংস্থার তত্ত্বাবধায়ক বোর্ডের প্রধান এন্দ্রে গোটা বলেন, “সবকিছু ধ্বংস হয়ে গেছে। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে আর বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়। এই বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের ফলে আশপাশের বেশ কয়েকটি অঞ্চলের সাবস্টেশন ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সমস্যা দেখা দেবে। প্রসঙ্গত ইউক্রেনের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ কোম্পানির ডিটেক সাম্প্রতিক হামলায় যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। দুটি পাওয়ার স্টেশন রাশিয়ান আক্রমণের জেরে মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে।”

    আরও পড়ুনঃ পাক-মাটিতে খতম হয়েছে ২০জনেরও বেশি জঙ্গি নেতা, নেপথ্যে কারা?

    যুদ্ধ এখনও থামার লক্ষণ নেই

    প্রথমদিকে আমেরিকা ইউক্রেনকে যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করলেও পরবর্তীকালে ইউক্রেনের দাবি মতো যুদ্ধাস্ত্র আর দেয়নি আমেরিকা এমনটাই অভিযোগ জ়েলেনস্কি। ইউরোপিয়ান ইউনিয়ন ও জার্মানি যে যুদ্ধাস্ত্র দিচ্ছে তাও দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট নয় বলেই দাবি প্রশাসনের। একদিকে যুদ্ধাস্ত্রের অভাব অন্যদিকে রাশিয়ার আক্রমণে ব্যাপক বৃদ্ধি। সবমিলিয়ে বেশ বেকায়দায় পড়েছে ইউক্রেন। আরব দুনিয়ায় হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ বিরতির দিকে এগোলেও দুই বছর পার হলেও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ এখনও থামার কোনো লক্ষণ নেই। প্রথমদিকে রাশিয়াকে অনেকটা প্রতিহত করতে সক্ষম হলেও এখন দেশের একটা বড় অংশ হাতছাড়া হয়ে গেছে ইউক্রেনের। তাঁরা যুদ্ধ চালিয়ে যেতে অপারগ হলেও রাশিয়া যুদ্ধ থামানোর কোন ইঙ্গিত দিচ্ছে না। প্রথম দিকের বেগতিক অবস্থা কাটিয়ে এখন যুদ্ধের ময়দানে অনেকটাই এগিয়ে রয়েছে পুতিনের বাহিনী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share