Tag: bangla news

bangla news

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ১২/০৪/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ১২/০৪/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে।

    ২) কর্মক্ষেত্রে নিজের বড় মনের পরিচয় দিয়ে ছোটদের ভুল ক্ষমা করবেন।

    ৩) নতুন সম্পর্কেরল দ্বারা লাভান্বিত হবেন।

    বৃষ

    ১) আজকের দিনটি খুবই ভালো থাকবে।

    ২)  চাকরিজীবী জাতকরা অভিজ্ঞতার দ্বারা লাভান্বিত হবেন।

    ৩) বন্ধুরা অর্থ লগ্নি প্রকল্প সম্পর্কে কোনও সূচনা দিলে, তাতে কোনও টাকা লাগাবেন না।

    মিথুন

    ১) আজকের দিনটি সমস্যায় পরিপূর্ণ।

    ২) আগে থেকে কোনও স্বাস্থ্য সমস্যা থাকলে তা উপেশ্রা কক্ষা করবেন না।

    ৩) গোপন শত্রুদের থেকে সতর্ক থাকুন।

    কর্কট

    ১) আজকের দিনটি বিশেষ অভিজ্ঞতা নিয়ে আসবে।

    ২) অংশীদারীর কাজ করা শ্রেয়।

    ৩) কোনও ঝুঁকিপূর্ণ কাজ হাতে নেবেন না।

    সিংহ

    ১) আজকের দিনে অত্যন্ত পরিশ্রম করতে হবে।

    ২) পরিশ্রম ও একাগ্রতার জোরে আধিকারিকদেরও চমকে দেবেন।

    ৩) কারও সঙ্গে তর্ক করবেন না।

    কন্যা

    ১) আজকের দিনটি ইতিবাচক পরিণাম নিয়ে আসবে। 

    ২) গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।

    ৩) বড়দের পরামর্শ মেনে চললে সুফল পাবেন।

    তুলা

    ১) আজকের দিনটি প্রাণশক্তিতে ভরপুর।

    ২) কাজ করতে তৎপর থাকবেন।

    ৩) প্রথমে নিজের আটকে থাকা কাজ সম্পন্ন করুন।

    বৃশ্চিক

    ১) সাহস বৃদ্ধি হবে আজ।

    ২) পরিজনদের পরিপূর্ণ সহযোগিতা লাভ করবেন।

    ৩) কারও সাহায্যের জন্য এগিয়ে এলেও সকলে এতে আপনার স্বার্থ খুঁজতে ব্যস্ত থাকবেন।

    ধনু

    ১) ধন বৃদ্ধির ফলে সকলকে দিয়ে থাকা প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন।

    ২) পরিবারের সদস্য সুসংবাদ পাবেন।

    ৩) আপনার প্রতিষ্ঠা চারদিকে ছড়িয়ে পড়বে।

    মকর

    ১) দাম্পত্য জীবনের জন্য আজকের দিনটি শুভ।

    ২) লক্ষ্য লাভের বিষয়ে কোনও গাফিলতি করবেন না।

    ৩) কোথাও লগ্নি করবেন না।

    কুম্ভ

    ১)  আজকের দিনটি মিশ্র ফলাফল প্রদান করবে।

    ২) আইনি মামলায় জয়ী হতে পারেন।

    ৩) খাদ্যাভ্যাস পাল্টান, তা না-হলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

    মীন

    ১) আজকের দিনটি অন্যান্য দিনের তুলনায় ভালো।

    ২) ব্যবসায়ে আটকে থাকা চুক্তি চূড়ান্ত হওয়ায় মুনাফা অর্জন করতে পারেন।

    ৩) অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: লখনউকে হারাতে মরিয়া নাইটরা, কালীঘাটে প্রার্থনা রিঙ্কুদের, টিম হোটেলে ইদ উদযাপন গুরবাজদের 

    IPL 2024: লখনউকে হারাতে মরিয়া নাইটরা, কালীঘাটে প্রার্থনা রিঙ্কুদের, টিম হোটেলে ইদ উদযাপন গুরবাজদের 

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) গত ম্যাচে প্রথম বার হেরেছে কলকাতা নাইট রাইডার্স। চিপকে চেন্নাইয়ের কাছে থমকে গিয়েছে নাইটদের জয়ের ঘোড়া। রবিবার ঘরের মাঠে খেলা লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই ম্যাচে যে কোনও মূল্যে জয় চায় কেকেআর। তাই বৃহস্পতিবার সকালেই রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তীরা গেলেন কালীঘাট মন্দিরে পুজো দিতে। মায়ের কাছে সাফল্য প্রার্থনা করেই আরাধনা করেন রিঙ্কুরা। অন্যদিক, আজ খুশির ইদ। টিম হোটেলেই ইদ পালন করলেন গুরবাজরা।

    কালীঘাটে পুজো-অর্চনা

    কলকাতা নাইট রাইডার্সের (KKR) অফিশিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এই ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, কেকেআর ব্রিগেডের বেশ কয়েকজন ক্রিকেটার কালীঘাটে এসে পুজো দিচ্ছেন। ক্রিকেটারদের মধ্যে বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিংকে দেখতে পাওয়া যাচ্ছে। একথা বলার আর অপেক্ষা রাখে না যে ভিডিয়োটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মায়ের আশীর্বাদ যেন সর্বদা সঙ্গে থাকে, এই প্রার্থনা।’ পাশাপাশি এই ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে একটি শ্যামা সংগীতও। কলকাতা নাইট রাইডার্স সমর্থকরাও এই ভিডিয়ো দেখে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। 

    ইদের প্রার্থনা

    আজ পবিত্র ইদ। আর সেই ইদের উৎসবে সামিল হলেন কেকেআরের তারকা ক্রিকেটাররা। নাইট ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, সাকিব হোসেনরা কেকেআরের অনুরাগীদের ইদের (Eid) শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার ইডেনে আইপিএলে (IPL) কেকেআরের ম্যাচ। তার আগে ইদের আবহে ছুটির মেজাজে রয়েছেন কেকেআরের ক্রিকেটাররা।

    টিম হোটেলে নাইটরা একদিকে ইদের খুশিতে সামিল হলেন। কলকাতা নাইট রাইডার্সের টিম হোটেলে ইদ উদযাপনে মেতেছেন রহমানউল্লাহ গুরবাজ, সাকিব হোসেন, আল্লাহ গজনফররা। ইন্সটাগ্রামে কেকেআরের ক্রিকেটাররা তাঁদের অনুরাগীদের ইদ ভালো কাটার শুভেচ্ছা জানিয়েছেন। সেই ভিডিয়ো বার্তা শেয়ার করে কেকেআর ক্যাপশনে লিখেছে, ‘আমাদের পরিবার থেকে তোমাদের পরিবারকে জানাই ইদ মুবারক।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mamata Banerjee: জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীকে দেখে “চোর, চোর” স্লোগান, শোরগোল

    Mamata Banerjee: জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীকে দেখে “চোর, চোর” স্লোগান, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রীর কনভয় দেখেই “চোর, চোর” স্লোগান দেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার এই ঘটনার সাক্ষী থাকলেন জলপাইগুড়ির চালসার মঙ্গলবাড়ি এলাকার মানুষ। ভোটের মুখে উত্তরবঙ্গ সফরে এসে এভাবে বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পড়বেন তা কেউ আশা করেননি। এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    মুখ্যমন্ত্রীকে দেখে চোর, চোর স্লোগান (Mamata Banerjee)

    বৃহস্পতিবার বিকেলে ফের একবার চার দিনের নির্বাচনী সভার জন্য উত্তরবঙ্গ সফরে আসেন মুখ্যমন্ত্রী। চালসার টিয়াবন এলাকায় মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কপ্টার নামে। সেখান থেকে গাড়িতে চালসার একটি বেসরকারি রিসর্টের উদ্দেশে রওনা হন তিনি। সেই সময় চালসার মঙ্গলবাড়িতে বিজেপির একটি পথসভা চলছিল। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞার সমর্থনে সভা করছিলেন বিজেপি নেতা কর্মীরা। ওই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী যাবেন বলেন তাঁকে দেখতে স্থানীয় বাসিন্দারা হাজির হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কনভয় আসছে বলে পুলিশের তরফে বিজেপি কর্মীদের মাইকের আওয়াজ কমাতে বলা হয়। আর তাতেই তাল কাটে, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন। শুধু তাই নয় পুলিশ রীতিমতো হুমকি দিয়ে তাদের মাইকের আওয়াজ বন্ধ করতে যায় বলেও অভিযোগ। আর তাতেই সমস্যা চরমে ওঠে। বিজেপি কর্মীরা মাইক বন্ধ করবেন না বলে জানিয়ে দেন। মাইকেই বিজেপি নেতাকে বলতে শোনা যায়, অনুমতি নিয়েই তারা পথসভা করছে, ফলে মাইক বন্ধ করার কোনও প্রশ্নই নেই। এরপরেই ওই আবহের মধ্যে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় এলে, স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রীকে দেখে “চোর, চোর” স্লোগান দিতে শুরু করেন। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী এই মঙ্গলবাড়িতে এসে চা-য়ের দোকানে চা তৈরি করে খাইয়েছেন সবাইকে। দিন কয়েকের ব্যবধানে এই জায়গাতেই তাঁকে এমন বিড়ম্বনার মধ্যে পড়তে হবে তা হয়তো দলের নেতা-কর্মীরা কেউ  স্বপ্নেও ভাবেননি। ১২ তারিখ থেকে তার বেশ কয়েকটি নির্বাচনী সভা রয়েছে উত্তরবঙ্গে। সেই কারনেই তিনি বৃহস্পতিবার উত্তরবঙ্গের চালসায় এসেছেন। এখান থেকেই তিনি সভাস্থলে যাতায়াত করবেন।

    আরও পড়ুন: এনআইএ-র ওপর হামলাকারীদের বিরুদ্ধে অধিকাংশ জামিনযোগ্য ধারা পুলিশের, উঠছে প্রশ্ন

    স্লোগান শুনেও কোনও প্রতিক্রিয়া দেননি মুখ্যমন্ত্রী

    কয়েক বছর আগে মেদিনীপুরে তাঁর কনভয়ের সামনে “জয় শ্রীরাম” স্লোগান দিয়েছিলেন কিছু মানুষ। সেই সময় তিনি গাড়ি থেকে নেমে তাঁদের দিকে তেড়ে গিয়েছিলেন। কিন্তু, এখানে তাঁর কোনও প্রতিক্রিয়াই লক্ষ্য করা যায়নি। উলটে ওই এলাকা ছেড়ে তিনি তাড়াতাড়ি চলে যান। কিছুটা দূরে গিয়ে আবার তিনি তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গাড়ি আস্তে করে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। যদিও সেটা গাড়িতে থেকেই। তবে মুখ্যমন্ত্রীকে বা তার কনভয়ের সামনে “চোর, চোর” স্লোগান কিন্ত এই প্রথমবার দেখা গেলো। যা কিন্তু, বেশ চিন্তার ভাঁজ ফেলতে পারে তৃণমূলের কপালে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Renewable Energy Park: বিশ্বের বৃহত্তম পুনর্নবীকরণ শক্তির পার্ক এবার ভারতে, আয়তনে প্যারিসের পাঁচগুন

    Renewable Energy Park: বিশ্বের বৃহত্তম পুনর্নবীকরণ শক্তির পার্ক এবার ভারতে, আয়তনে প্যারিসের পাঁচগুন

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের বৃহত্তম পুনর্নবীকরণ শক্তির (Renewable Energy Park) পার্ক এবার ভারতে। যা প্যারিসের থেকেও পাঁচ গুন বড় বলে জানা গিয়েছে। গুজরাটের কচ্ছের খাভাদাতে এই পুনর্নবীকরণ পার্কটি গড়ে তোলেন গৌতম আদানি। জানা যায়, ২০২২ সালে এই জায়গাটা এতটাই ছোট এবং জনমানবহীন ছিল যে এটির পিন কোড ব্যবহার করা হতো ৮০ কিলোমিটার দূরের কোনও একটি গ্রামের। গুজরাটের কচ্ছের খাভদাতে ২০২২ সালের ডিসেম্বর মাসে এই জায়গাটি আরও ছোট ছিল, তখনই গৌতম আদানি ওই এলাকায় পৌঁছানোর জন্য প্রথম ব্যক্তি হিসেবে একটি ছোট এয়ারক্রাফ্ট ব্যবহার করেন।

    জায়গাটি ফ্রান্সের রাজধানী প্যারিসের থেকে পাঁচ গুন বড় 

    এই জায়গাটি ছিল উচ্চ লবণাক্ত মাটি মিশ্রিত। সে অর্থে গাছপালা নেই বললেই চলে। বাসস্থানের কথা তো ভাবাই যায় না। কিন্তু লাদাখের পরে এটাই দেশের দ্বিতীয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অঞ্চল (Renewable Energy Park), যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পৌঁছায় এবং এর পাশাপাশি বাতাসের গতিবেগ পাঁচ গুন বেশি থাকে। যা পুনর্নবীকরণ শক্তি পার্কের জন্য অপরিহার্য। ৫৩৮ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এই জায়গাটি ফ্রান্সের রাজধানী প্যারিসের থেকে পাঁচ গুন বলে জানা গিয়েছে। ছোট এয়ারক্রাফটে করে গৌতম আদানি যখন খাভদায় পৌঁছেছিলেন, তখন তিনি কৌতুক করে বলেন যে এখানে একটি মশা ও খুঁজে পাওয়া যাবে না।

    কীভাবে গড়ে তোলা হল

    পরবর্তীকালে এই এলাকার উন্নয়নের জন্য তেড়ে-ফুঁড়ে নামে আদানি গ্রুপ। সেখানে স্থাপন করা হতে থাকে সৌর প্যানেল যা সূর্য রশ্মিকে (Renewable Energy Park) বিদ্যুতে রূপান্তরিত করে এবং বসানো হতে থাকে বায়ু কল যা প্রতি সেকেন্ডে ৮ মিটার বেগে প্রবাহিত বাতাসকে কাজে লাগায়। বায়ু শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করে। আদানি গ্রিন এনার্জি লিমিটেডের তরফ থেকে জানানো হয়েছে, গুজরাটের কচ্ছের খাভদার এই উপকূলের ৩০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে প্রায় দেড় লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে আগামীদিনে আদানি গোষ্ঠী। এই এনার্জি পার্কের কূটনৈতিকভাবে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তা পাকিস্তানের আন্তর্জাতিক সীমা থেকে মাত্র এক কিলোমিটার দূরে। এই কাজের সঙ্গে যুক্ত আধিকারিকরা জানাচ্ছেন মাত্র ৩৫ দিনের মাথায় পুনর্নবীকরণ শক্তি কেন্দ্রটি তৈরি করা হয়েছিল। এখানকার এক আধিকারিকের মতে,  ২০২২ সাল থেকেই এই অঞ্চলের উন্নয়ন যখন শুরু হয় তখন থেকে ৫০ কিলোমিটারেরও বেশি নর্দমা তৈরি হয়েছে এবং ১০০ কিমি রাস্তা তৈরি হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: “ক্রিকেট হোক বা রাজনীতি, ব্যাটসম্যান ভালো হলেই জয় নিশ্চিত”, ব্যাট হাতে নিয়ে বললেন সুকান্ত

    Sukanta Majumdar: “ক্রিকেট হোক বা রাজনীতি, ব্যাটসম্যান ভালো হলেই জয় নিশ্চিত”, ব্যাট হাতে নিয়ে বললেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনী প্রচারের ফাঁকে ব্যাট হাতে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে নির্বাচনের প্রচারে বেরিয়ে বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেললেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বললেন, ছোটদের সঙ্গে ক্রিকেট খেলে ছোটবেলার স্মৃতি ফিরে এল। ক্রিকেটের ময়দান হোক বা রাজনীতির ময়দান ব্যাটসম্যান ভালো হলেই জয় নিশ্চিত।

    প্রচারের ফাঁকে ক্রিকেট খেললেন সুকান্ত (Sukanta Majumdar)

    দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের মহদীপুর, আলিপুর, দুর্গাপুর সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার করলেন বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি বিভিন্ন দোকানে গিয়েও তিনি জনসংযোগ সারেন। সুকান্তর সমর্থনে আগামী ১৬ই এপ্রিল বালুরঘাটে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনসভায় এলাকার মানুষদেরকে আমন্ত্রণ জানালেন তিনি। এদিন প্রচারে ফাঁকে মাঠের মধ্যে কয়েকটি বাচ্চাকে ক্রিকেট খেলতে দেখে তিনি সোজা সেখানে চলে যান। এরপরই ব্যাট হাতে নিয়ে খেলাও করেন।

    আরও পড়ুন: এনআইএ-র ওপর হামলাকারীদের বিরুদ্ধে অধিকাংশ জামিনযোগ্য ধারা পুলিশের, উঠছে প্রশ্ন

    মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছে

    সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, আমি আজ নির্বাচনী প্রচারে বালুরঘাট ব্লকের কয়েকটি গ্রামে এসেছি। ভোট প্রচারে ভালো সারা পাচ্ছি। বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তৃণমূল। একটা ভোটও যেন অন্য কোথাও না যায় বলেছেন মুখ্যমন্ত্রী। ওরা তো আমাদের ডায়লগ চুরি করে বলছে। চুরি করা তো তৃণমূলের অভ্যেস হয়ে গিয়েছে। আমরা বলতাম, বাংলাতে কুস্তি, দিল্লিতে দোস্তি। এখন দেখছি তৃণমূল সেটাও নকল করছে। মুখ্যমন্ত্রীর কি নিজের ডায়লগ শেষ হয়ে গেছে নাকি? বাংলায় সরকার বদলের শাহের হুঁশিয়ারির পাল্টা জবাব আগে ২০০ টি আসনে জিতে দেখাক বলে খোঁচা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে সুকান্ত বলেন, মুখ্যমন্ত্রী এইটা লোকসভা ভোটের কথা বলছে। মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়ে শপথ নেওয়া হয়ে গিয়েছে ধরে নিন। বিদেশ সহ অন্যান্য দেশ থেকে ওনাকে আমন্ত্রণ জানানো শুরু হয়ে গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Commission: রাজ্যে প্রথম দফার ভোটে বাহিনীর সঙ্গে ১০ হাজার রাজ্য পুলিশও থাকবে, জানাল কমিশন

    Election Commission: রাজ্যে প্রথম দফার ভোটে বাহিনীর সঙ্গে ১০ হাজার রাজ্য পুলিশও থাকবে, জানাল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে প্রথম দফায় ভোট রয়েছে ১৯ এপ্রিল। কমিশন (Election Commission) জানিয়েছে, প্রথম দফায় পশ্চিমবঙ্গে ভোটে কেবল কেন্দ্রীয় বাহিনী নয় পাশাপাশি রাজ্য পুলিশও মোতায়েন করা হবে। প্রথম দফায় তিন কেন্দ্রের লোকসভা ভোটে ১০ হাজারেরও বেশি রাজ্য পুলিশ মোতায়েন করবে নির্বাচন কমিশন। এমনটাই জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ভোটের তিন দিন আগে পুলিশ পৌঁছে যাবে উত্তরবঙ্গের বিভিন্ন কেন্দ্রগুলিতে।

    নির্বাচন কমিশন মোতায়েন করবে ১০,৮৭৫ পুলিশ কর্মী 

    প্রসঙ্গত প্রথম দফার ভোটে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভোট রয়েছে। ওই তিনটি কেন্দ্রের জন্য নির্বাচন কমিশন মোতায়েন করবে ১০,৮৭৫ পুলিশ কর্মী। জানা গিয়েছে, এদের মধ্যে ৩,৯৫৭ জন সশস্ত্র পুলিশ থাকবেন। ভোটে তিন দিন আগেই ১৬ এপ্রিল দুপুরের মধ্যে ওই পুলিশ কর্মীদের নির্দিষ্ট কেন্দ্রে (Election Commission) পৌঁছে যেতে বলা হবে। রাজ্য পুলিশের পাশাপাশি তিন কেন্দ্রে ভোটের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীও। কমিশন ইতিমধ্যে জানিয়েছে, আপাতত প্রথম দফার ভোটের জন্য ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা হবে। যার মধ্যে আলিপুরদুয়ারে থাকবে ৬৩ কোম্পানি বাহিনী, কোচবিহারে ১১২ কোম্পানি বাহিনী এবং জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি বাহিনী।

    তিন কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৫ হাজার ৮১৪টি

    জানা গিয়েছে, প্রথম দফার ভোটে তিন কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৫ হাজার ৮১৪টি। এর মধ্যে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী (Election Commission) দিয়ে ভোট করাতে হলে বিধানসভা কিছু ১৬ থেকে ১৮ কোম্পানি বাহিনী প্রয়োজন হয়। ৩টি লোকসভায় মোট বিধানসভা ২১টি। অর্থাৎ ঠিকঠাক বাহিনী দিয়ে ভোট করালে নূন্যতম ৩৩৬ কোম্পানিরও বেশি বাহিনী প্রয়োজন। তবে এখনও পর্যন্ত সারা রাজ্যে মোট ২৭৭ কোম্পানি বাহিনী মোতায়ন করা হয়েছে। তাদের মধ্যে এখন সকলে রাজ্যে এসে পৌঁছাতে পারেননি। তাই প্রথম দফায় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও নিরাপত্তার দায়িত্বে থাকবে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • K Kavitha: সিবিআইয়ের হাতে গ্রেফতার কেসিআর-কন্যা কবিতা, তিহার জেলেই জিজ্ঞাসাবাদ

    K Kavitha: সিবিআইয়ের হাতে গ্রেফতার কেসিআর-কন্যা কবিতা, তিহার জেলেই জিজ্ঞাসাবাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে আগেই গ্রেফতার হয়েছিলেন ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতা (K Kavitha)। ওই একই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে তিহাড় জেলে গিয়েছিল সিবিআই। বৃহস্পতিবার তিহাড় জেলের ভিতর থেকেই তাঁকে গ্রেফতার করল সিবিআই। এর ফলে কেন্দ্রীয় এজেন্সির জোড়া ফলায় বিদ্ধ কবিতা।

    কী অভিযোগ

    দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ১৫ মার্চ দুপুরে কবিতার (K Kavitha) হায়দ্রাবাদের বাড়িতে হানা দেয় ইডি। চলে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ। তার পর বিকেলে বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে দিল্লি নিয়ে যাওয়া হয়। ইডির গ্রেফতারি ‘বেআইনি’ বলে দাবি করেন কবিতা। গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিলেন তিনি। তবে শীর্ষ আদালত তাঁর আবেদনে সাড়া দেয়নি। নিম্ন আদালতে জামিনের আবেদন জানানোর পরামর্শ দেওয়া হয়েছিল তাঁকে।এর পর নিম্ন আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন কবিতা। তাঁর ১৬ বছরের পুত্র পরীক্ষা দেবে। এই সময়ে তার মায়ের সাহায্য প্রয়োজন। নিম্ন আদালতে এই যুক্তি দিয়েই অন্তর্বর্তিকালীন জামিন চেয়েছিলেন। কিন্তু দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ করে দিয়েছে। গত মঙ্গলবার কবিতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তার মাঝেই আবার তাঁকে গ্রেফতার করল সিবিআই।

    আরও পড়ুন: ‘‘অপ্রতিরোধ্য’’, মার্কিন পত্রিকা ‘নিউজউইক’-এর প্রচ্ছদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    কেন গ্রেফতার

    আদালতের অনুমতিতে সিবিআই তাঁকে তিহার জেলের ভিতরেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল। সহ অভিযুক্তের ফোন থেকে তাঁর সঙ্গে হোয়াটস অ্যাপে কথোপকথনের বিষয়ে কবিতার (K Kavitha) বক্তব্য জানতে চেয়েছিল তদন্তকারী সংস্থা। বর্তমানে বাতিল দিল্লির আবগারি নীতিতে আম আদমি পার্টিকে `খুশি` করতে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে কে কবিতার বিরুদ্ধে। এজন্য একটি জমি লেনদেনের নথি পাওয়া গিয়েছে এক অভিযুক্তের কাছে। গত ডিসেম্বরে আবগারি মামলায় ধৃত মণীশ সিসৌদিয়ার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অমিত আরোরা নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল ইডি। তাঁর সূত্রেই কবিতার নাম উঠে আসে। মামলার চার্জশিটে ইডির অভিযোগ ছিল, দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী তথা মদ সংক্রান্ত নীতির ভারপ্রাপ্ত মন্ত্রী সিসৌদিয়া আবগারি নীতির পরিবর্তন ঘটিয়ে দক্ষিণ ভারতের যে ব্যবসায়িক সংস্থাকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন, কবিতা তার ৬৫ শতাংশের মালিক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Bhupatinagar: এনআইএ-র  ওপর হামলাকারীদের বিরুদ্ধে অধিকাংশ জামিনযোগ্য ধারা পুলিশের, উঠছে প্রশ্ন

    Bhupatinagar: এনআইএ-র ওপর হামলাকারীদের বিরুদ্ধে অধিকাংশ জামিনযোগ্য ধারা পুলিশের, উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে (Bhupatinagar) বিস্ফোরণের ঘটনার তদন্তে গিয়ে হামলার মুখে পড়েছিলেন এনআইএ আধিকারিক। ভাঙচুর করা হয়েছিল তাঁদের গাড়ি। হামলার পরই এনআইএ আধিকারিকরা ভূপতিনগর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছিলেন। ঘটনার পর প্রায় এক সপ্তাহ হতে চলল পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে অধিকাংশ জামিনযোগ্য ধারায় মামলা করা হয়েছে। যা নিয়ে উঠছে প্রশ্ন।

    জামিনযোগ্য ধারায় মামলা! (Bhupatinagar)

    জানা গিয়েছে, ৬ এপ্রিলই এনআইএ-র তরফে লিখিত অভিযোগ হয়েছে ভূপতিনগর (Bhupatinagar) থানায়। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৬, ৩৪১, ৩২৩, ৩৩২, ৩৫৩, ৪২৭ এবং ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এরমধ্যে ৩৫৩ নম্বর ধারা ছাড়া বাকি সবই জামিনযোগ্য। এ ক্ষেত্রে আরও কড়া ধারা প্রয়োগ করা যেত বলেই মত আইনজীবী মহলের। কাঁথি মহকুমা আদালতের আইনজীবী দীপককুমার মিশ্র বলেন, ” ভিডিও ফুটেজে যে ভাবে মহিলা সিআরপিএফ জওয়ানদের হাত থেকে লাঠি কাড়ার চেষ্টা ও সশস্ত্র অবস্থায় হুমকি ছবি দেখা যাচ্ছে, তাতে অনেক কঠোর ধারায় মামলা করা যেত। পুলিশ না করলেও পরে কোনও কেন্দ্রীয় সংস্থা দায়িত্ব পেলে নিশ্চিত ভাবেই তা করবে। কাঁথির এসডিপিও দিবাকর দাস বলেন, “অভিযুক্তদের খোঁজ চলছে। প্রাথমিক ভাবে যা জানা গিয়েছে, সেই মতো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” বৃহস্পতিবার সকালেও নাড়ুয়াবিলা গ্রামে গিয়েছিল পুলিশ। তবে তাদের দাবি, হামলায় অভিযুক্ত কাউকে চিহ্নিত করা যায়নি। সে ক্ষেত্রে গ্রামবাসীর বয়ানের ভিত্তিতে আরও কয়েক জনকে নোটিস পাঠানো হতে পারে। স্থানীয় বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, “তৃণমূলের দুষ্কৃতীদের বাঁচাতে পুলিশ লঘু ধারায় মামলা করেছে। গ্রামে লোক দেখানো তল্লাশি চলছে।”

    আরও পড়ুন: ব্যাগ খুলতেই থ পুলিশ, টাকায় ঠাসা প্যাকেট, হাওড়া ব্রিজের কাছে একী কাণ্ড?

    বিস্ফোরণে কাণ্ডে ধৃত দুজনের ফের এনআইএ হেফাজত

    বুধবারই আদালতে তোলা হয় বিস্ফোরণ মামলায় ধৃত স্থানীয় দুই তৃণমূল নেতা, বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে। রুদ্ধদ্বার শুনানির পরে এনআইএ-র বিশেষ আদালত দু’জনকেই আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এনআইএ সূত্রের খবর, গত ৬ এপ্রিল ভূপতিনগরের (Bhupatinagar) নারুয়াবিলা গ্রাম থেকে ধৃত এই দু’জনকে আরও ছ’দিন হেফাজতে চেয়ে এদিন আবেদন করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ভোট দিলেই ২০ শতাংশ ছাড় রেস্তরাঁয়! উত্তরাখণ্ডে বিশেষ উপহার কমিশনের

    Lok Sabha Election 2024: ভোট দিলেই ২০ শতাংশ ছাড় রেস্তরাঁয়! উত্তরাখণ্ডে বিশেষ উপহার কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট (Lok Sabha Election 2024) দেওয়ার পর যে কোনও হোটেল বা রেস্তরাঁয় খেতে গেলে খাবারের বিলে পাওয়া যাবে ২০ শতাংশ ছাড়। উত্তরাখণ্ডে ভোটারদের উৎসাহ দানের জন্য এই বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)। উত্তরাখণ্ডের (Uttarakhand) সমস্ত হোটেল এবং রেস্তরাঁ সংগঠনের সঙ্গে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে মৌ স্বাক্ষর করা হয়েছে।

    কতদিন, কীভাবে মিলবে পরিষেবা

    নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ১৯ এপ্রিল ভোটকেন্দ্র থেকে ভোট (Lok Sabha Election 2024) দিয়ে বেরিয়ে কোনও ভোটার যদি হোটেল বা রেস্তরাঁয় খেতে যান, তবে খাবারের বিলে তিনি ২০ শতাংশ ছাড় পাবেন। ২০ এপ্রিল পর্যন্ত এই পরিষেবা ভোগ করতে পারবেন ভোটারেরা। উত্তরাখণ্ডের সমস্ত হোটেল এবং রেস্তরাঁ সংগঠনের সভাপতি এই প্রসঙ্গে জানান, খাবারের বিলে ছাড় দেওয়ার আগে আঙুলে কালির ছাপ দেখে হোটেল কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন আদপে তাঁরা ভোট দিয়েছেন কি না। উত্তরাখণ্ডের হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের অধীনে থাকা সমস্ত হোটেল ও রেস্তরাঁতেই এই অফার পাওয়া যাবে।

    আরও পড়ুন: ‘‘অপ্রতিরোধ্য’’, মার্কিন পত্রিকা ‘নিউজউইক’-এর প্রচ্ছদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    কেন এই উপহার

    আগামী ১৯ এপ্রিল থেকে ভোট শুরু দেশে। ১ জুন সাত দফার ভোট (Lok Sabha Election 2024) শেষের পর ৪ জুন জানা যাবে কারা ফিরছে মসনদে। উত্তরাখণ্ডে প্রথম দফায় ভোট হবে। উত্তরাখণ্ডে ৫টি লোকসভা কেন্দ্র রয়েছে।  ১৯ এপ্রিল নির্বাচন রয়েছে উত্তরাখণ্ডে। রাজ্যে ভোট শতাংশ বাড়ানোর উদ্দেশ্যেই এই অফার দেওয়া হয়েছে। অতিরিক্ত মুখ্য ইলেকটোরাল অফিসার বিজয় কুমাক যোগদান্দে এই বিষয়ে বলেছেন, “রাজ্যে ভোট শতাংশ বাড়াতে একাধিক প্রতিষ্ঠান এগিয়ে আসছে। উত্তরাখণ্ড হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন এই প্রস্তাবনা এনেছিল এবং নির্বাচন কমিশন এতে রাজি হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sandeshkhali: বিজেপি কর্মীর “আলাঘরে” আগুন দিল তৃণমূল! শোরগোল

    Sandeshkhali: বিজেপি কর্মীর “আলাঘরে” আগুন দিল তৃণমূল! শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: দুদিন আগেই সন্দেশখালির (Sandeshkhali) পুলিশ ফাঁড়িতে ঢুকে এক পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। থানায় এই ঘটনায় অভিযোগও করা হয়েছিল। সেই ঘটনার জের মিটতে না মিটতেই এবার বসিরহাটের সন্দেশখালি থানার খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা এলাকার বিজেপি কর্মী সুব্রত মণ্ডলের আলা ঘরে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোটের মুখে এই হামলার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Sandeshkhali)

    দলীয় সূত্রে জানা গিয়েছে, সুব্রতবাবু সন্দেশখালির (Sandeshkhali) বিজেপির সক্রিয় কর্মী। এবার লোকসভা নির্বাচনের একাধিক বুথের তিনি দায়িত্বে রয়েছেন। সাংগঠনিক কাজেই তিনি এখন ব্যস্ত রয়েছেন। এরইমধ্যে তাঁর ভেড়ির কাছে থানা একটি আলা ঘরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে গ্রামের মানুষজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে, ততক্ষণে  পুরো আলা ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। বিজেপি কর্মী সুব্রত মণ্ডল বলেন, আসলে এই এলাকায় আমি সক্রিয় বিজেপি করি বলে তৃণমূল সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত করে রেখেছে। এমনকী পানীয় জলের পরিষেবা পর্যন্ত দেয়নি। তারপরও আমাকে দলে টানতে না পেরে এবার এই নোংরামি করল তৃণমূল। ঘরের মধ্যে অনেক জিনিসপত্র ছিল। সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

    আরও পড়ুন: ব্যাগ খুলতেই থ পুলিশ, টাকায় ঠাসা প্যাকেট, হাওড়া ব্রিজের কাছে একী কাণ্ড?

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপি নেতা পলাশ সরকার বলেন, বসিরহাট লোকসভায় তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। মানুষ বিজেপির সঙ্গে রয়েছে। তাই, তৃণমূল এসব করে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে। যদিও এই বিষয়টি পুরোটাই অস্বীকার করেছেন তৃণমূল নেতা সুরেশ মণ্ডল। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ সূত্র নেই। পুরোটা তাদের পারিবারিক ব্যাপার, তা থেকে আগুন লাগানো হয়েছে। পুলিশ তদন্ত করুক আসল সত্য বেরিয়ে আসবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share