Tag: bangla news

bangla news

  • CBI: শাহজাহানকে হেফাজতে নিয়ে সন্দেশখালি, বসিরহাটে গিয়ে নথি সংগ্রহ করল সিবিআই

    CBI: শাহজাহানকে হেফাজতে নিয়ে সন্দেশখালি, বসিরহাটে গিয়ে নথি সংগ্রহ করল সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডি-র ওপর হামলার প্রায় দুমাসের মাথায় পুলিশ গ্রেফতার করে শাহজাহানকে। এতদিন তিনি পুলিশ হেফাজতে ছিলেন। পরে, আদালতের নির্দেশে শাহজাহানকে বুধবারই নিজেদের হেফাজতে পায় সিবিআই। রাতেই সন্দেশখালি যান সিবিআই (CBI) আধিকারিকরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর টিম।

    সন্দেশখালি গিয়ে কী করল সিবিআই? (CBI)

    সন্দেশখালিতে ইডি-র ওপর শাহজাহান বাহিনী হামলা চালিয়েছিল। এই ঘটনার পর শাহজাহান এবং তাঁর অনুগত অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ইডি অফিসারদের খুনের চেষ্টার অভিযোগ করেছিল ইডি। পরে ন্যাজাট থানার পুলিশ ইডির ওপর হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে। পরবর্তীকালে সেই মামলায় যুক্ত করা হয় খুনের চেষ্টার ধারাও। কিন্তু, অভিযুক্ত হিসাবে সেখানে শাহজাহানের নাম ছিল না। মঙ্গলবার এই দুই অভিযোগের ভিত্তিতেই সন্দেশখালির ঘটনায় দু’টি এফআইআর দায়ের করে সিবিআই। শুরু করে তদন্ত। তার ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতাহাই কোর্টের নির্দেশানুসারে সন্দেশখালি মামলায় অভিযুক্ত শাহজাহানকে হেফাজতে নেয় তারা। বুধবার রাতে সিবিআইয়ের (CBI) দল সন্দেশখালি গিয়ে সেখানে উপস্থিত উচ্চ পদাধিকারী পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলে। একই সঙ্গে পুলিশের কাছ থেকে তাদের করা অভিযোগ সংক্রান্ত নথিপত্রও সংগ্রহ করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা।

    বসিরহাট থানায় নথি সংগ্রহ করল সিবিআই

    সন্দেশখালিতে হওয়া ইডির ওপর হামলার ঘটনারই তদন্তে নেমেছে সিবিআই। বুধবার এই সংক্রান্ত দু’টি এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়া একটি মামলা দায়ের হয়েছে বনগাঁয়। রেশন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের নেতা তথা প্রাক্তন পুরপিতা শঙ্কর আঢ্যের বাড়ির সামনে হওয়া ইডির ওপর হামলার ঘটনায়। সন্দেশখালির দু’টি মামলার একটি দায়ের হয়েছিল ইডির অভিযোগের ভিত্তিতে। অন্যটি করা হয়েছে ন্যাজাট থানার পুলিশের স্বতঃপ্রণোদিত হয়ে দায়ের করা এফআইআরের ভিত্তিতে। সূত্রের খবর, এই এফআইআর সংক্রান্ত বিষয়েই ন্যাজাট থানার পুলিশের সঙ্গে বুধবার রাতে যোগাযোগ করেন সিবিআইয়ের (CBI) আধিকারিকরা। বৃহস্পতিবার বসিরহাট থানায় গিয়ে পুলিশের দায়ের করা মামলার নথি সংগ্রহ করল সিবিআই। হামলার পর শাহজাহান ফোনে কার কার সঙ্গে কথা বলেছিল তা খতিয়ে দেখতে কল ডিটেলস চেক করছেন আধিকারিকরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nandigram: উত্তপ্ত নন্দীগ্রাম! বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে হামলা তৃণমূল দুষ্কৃতীদের

    Nandigram: উত্তপ্ত নন্দীগ্রাম! বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে হামলা তৃণমূল দুষ্কৃতীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই লোকসভার ভোট। এই রাজ্যে বিজেপি ২০টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। কিন্তু পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম (Nandigram), ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠল। বিজেপি কর্মীদের উপর তৃণমূল দুষ্কৃতীদের ব্যাপক হামলা চালানোর অভিযোগ উঠেছে। বিজেপি কর্মীদের জোর করে ভয় দেখিয়ে বাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আবার একই ভাবে বিজেপি করার জন্য বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগে সরব হয়েছেন বিজেপি কর্মীরা।

    বিজেপি কর্মীর অভিযোগ (Nandigram)

    নন্দীগ্রামের (Nandigram) কেশবপুরের বাসিন্দা রবীন হালদার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “পুলিশের সঙ্গে তৃণমূলের দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে হামলা করে। ভোর ৩ টে থেকে ৪ টের সময় আমার বাড়িতে ঢুকে দরজায় ধাক্কা দেয়। এরপর দরজা খুলতে বলা হয়। কিন্তু দরজা না খোলায় দরজা ভাঙার চেষ্টা করা হয়। এরপর দুষ্কৃতীরা আমাকে টেনে ঘর থেকে বাইরে বের করে রাস্তায় নিয়ে যায়। ব্যাপক মারধর করা হয়। প্রায় ৩০-৩৫ জন লোক এসে হামলা করেছিল। সারা সময় ধরে তাণ্ডব চালায় ওরা। আমরা কেবলমাত্র বিজেপি করি বলে আমাদের উপর এই ভাবে অত্যাচার করা হয়। আমাদের আর কোনও দোষ নেই।”

    জেলা বিজেপির বক্তব্য

    জেলার (Purba Medinipur) বিজেপি কর্মী তথা রাজ্য কমিটির সদস্য সাহেব দাস বলেন, “এই অভিযোগ একেবারে সত্য। নন্দীগ্রামে (Nandigram) বিজেপি সম্পর্কে অপপ্রচার করে তৃণমূলের হার্মাদেরা বাড়িতে ঢুকে অত্যাচার করছে। এমনকী বাড়ির এক সদস্যকে তুলে নিয়ে চলে গিয়েছে গুন্ডারা। তৃণমূলের এই দুষ্কৃতীদের প্রত্যক্ষ মদত দিচ্ছে পুলিশ।”

    তৃণমূলের বক্তব্য

    এলাকার (Nandigram) তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেন, “বিজেপি সব সময় মিথ্যাচার করে। বাংলার তৃণমূল কর্মীদের কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। তৃণমূলের কর্মীদের মেরে মাথা ফাটানো হয়েছে, আমরা অভিযোগ দায়ের করেছি। পুলিশের কাজ পুলিশ করছে।” উল্লেখ্য নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গোকুলনগর উত্তপ্ত হয়ে উঠেছিল গতকাল রাতে। মহেশপুরে এক পথসভাকে ঘিরে বৃন্দাবনচকের কাছে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর থেকেই বিজেপি কর্মীদের টার্গেট করে তৃণমূলের দুস্কৃতীরা।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: ‘নিজের ভোট নিজে দিতে পারব’, মোদির আশ্বাসে বুকে বল পাচ্ছেন সন্দেশখালির মহিলারা

    Sandeshkhali: ‘নিজের ভোট নিজে দিতে পারব’, মোদির আশ্বাসে বুকে বল পাচ্ছেন সন্দেশখালির মহিলারা

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের বাধা, পুলিশের সমন কোনও কিছুই আটকাতে পারেনি সন্দেশখালির (Sandeshkhali) পাঁচ নির্যাতিতাকে। বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আসেন তাঁরা। সভা শেষের পর মঞ্চের পিছনে দেখা করেন তাঁরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, সভা শেষ হওয়ার পর মোদি সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে কথা বলার জন্য মঞ্চের পিছনের দিকে যান। অনেকেই এগিয়ে যান প্রধানমন্ত্রীকে নমস্কার করার জন্য। কিন্তু, মোদি  বলেন, ‘ আমারই উচিত আপনাদের নমস্কার করা। আপনারাই তো মা দুর্গা ‘। তিনিও শুনেছেন সব কথা।

    নিজের ভোট নিজে দিতে পারবেন (Sandeshkhali)

    শাহজাহান বাহিনীর কারণে বহুদিন সন্দেশখালিবাসী ভোট দিতে পারেননি। শাহজাহানের দলবল ভোট দিয়ে দিত। ফলে, নিজেদের মতামত এতদিন তাঁরা জানাতে পারেননি। এর আগে সন্দেশখালির (Sandeshkhali) মহিলারা এই বিষয়ে মুখ খুলেছিলেন। বুধবার মোদির সামনে সেই প্রসঙ্গ টেনে মহিলারা বলেন, আমরা ভোট দিতে পারি না। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এবার সকলে নিজেদের ভোট নিজেরাই দিতে পারবেন। দ্রুত এলাকায় কেন্দ্রীয় বাহিনী ঢুকবে। প্রধানমন্ত্রী তাঁদের প্রশংসা করে বলেন, দুর্গাশক্তি হয়ে আপনারা যা করে দেখিয়েছেন তা অতুলনীয়। শাহজাহানের শাস্তিরও আবেদন করেছি বলে জানান এক মহিলা। প্রধানমন্ত্রীকে ঝুপখালি, বেড়মজুর, জেলিয়াখালির মহিলাদের কথাও বলেছেন তাঁরা।

    সন্দেশখালির মহিলাদের কথা নোটও রাখেন একজন

    সন্দেশখালির (Sandeshkhali) মহিলারা জানিয়েছেন, এখনও সেখানে অশান্তির পরিবেশ অব্যাহত। এখনও আতঙ্কে মানুষ। আমরা বলেছি, স্যার, আমাদের রাজ্য পুলিশের ওপর কোনও আস্থা নেই। প্রধানমন্ত্রীর সঙ্গে বসে, সন্দেশখালির মহিলাদের কথা নোটও রাখেন একজন। ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। অভয় দেন তাঁদের। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ওই প্রতিনিধিদলের এক মহিলা বলেন, “আমরা ৫ থেকে ৭ মিনিট কথা বলেছি। আমাদের ওপর নির্যাতন, জমি লুঠের কথা সবই জানিয়েছি ওনাকে। শিবু হাজরা, উত্তম সর্দার, শাহজাহানের বাইক বাহিনীর কথা বলেছি। প্রধানমন্ত্রী বললেন উনি আমাদের পাশে আছেন, পাশে থাকবেন। কেন্দ্রীয় বাহিনীও দেবেন বলেছেন। আমরা কথা বলে সন্তুষ্ট।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: শাহজাহান ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে বিক্ষোভ

    Sandeshkhali: শাহজাহান ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে বিক্ষোভ

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali) তৃণমূল নেতা শেখ শাহজাহান এখন সিবিআই-এর হেফাজতে। মোটামুটি একটা লম্বা সময়ের জন্য হয়তো জেলে থাকতে হবে তাঁকে। কিন্তু এই সব কিছুর মধ্যে আরও এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবার । তিনিও সন্দেশখালিতে প্রচুর মানুষের জমি দখল করে মাছের ভেড়ি তৈরি করেছেন। শুধু তাই নয়, এতটাই দৌরাত্ম্য যে খোদ স্কুলের জায়গা দখল করে নিজের ছেলের জন্য মোবাইলের দোকান করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর অত্যাচারে এলাকার মানুষ অত্যন্ত রুষ্ট। তাঁর নাম হল সিদ্দিকি মোল্লা।

    সরকারি জায়গা দখল (Sandeshkhali)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিদ্দিকি মোল্লা হলেন শেখ শাহাজানের অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি বেড়মজুর ২ (Sandeshkhali) অঞ্চলের প্রধান। এলাকার রামপুর বাগদিপাড়া মোড় হল মুসলিম অধ্যুষিত এলাকা। এই এলাকার স্থানাীয় মানুষের অভিযোগ, “শেখ শাহজাহানের মতো তাঁর বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা চাই। এলাকার মানুষকে শেখ শাহজাহানের ভয় দেখিয়ে প্রচুর জমি দখল করেছেন সিদ্দিকি। সকল মানুষ তাঁকে এক বাক্যে ভয় পান। কিন্তু আজ যেহেতু শাহজাহান এলাকায় নেই, তাই অবিলম্বে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা চাই।”

    এলাকায় ফের উত্তেজনা

    গতকাল বৃহস্পতিবার সকাল বেলা থেকেই নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালি (Sandeshkhali) এলাকায়। বেড়মজুর এলাকায় নতুন করে মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরুষ, মহিলা এবং চাষিরা। এলাকার এক মহিলা বলেন, “সরকারি জায়গাকে কীভাবে দখল করে সিদ্দিকি নিজের ছেলের জন্য মোবাইলের দোকান তৈরি করলেন? ফলে শেখ শাহজাহান এলাকায় না থাকলেও দুর্নীতি-জবর দখলের পরিসমাপ্তি ঘটেছে না। চ্যালারা এখনও এলাকায় অশান্তির পরিবেশ গড়ে রেখেছে। ফলে মানুষের জমি কীভাবে দখল হয়ে যায় ,এটাই একটা বড় প্রশ্ন। দখলকৃত জমি অবিলম্বে ফেরত চাই।” অপর দিকে এলাকায় অশান্তি ঠেকাতে বাগদিপাড়া মোড়ে প্রচুর পরিমাণে বাহিনী মোতায়েন করা হয়েছে।

    তৃণমূল নেতার বক্তব্য

    এই বিষয়ে সন্দেশখালির (Sandeshkhali) তৃণমূল নেতা হাজি সিদ্দিকি বলেছেন, “এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন, এই জায়গাটা সরকারি খাস জায়গা। কারো কাছে কোনও কাগজপত্র নেই। সরকারি ভাবে স্কুলের অধিকার রয়েছে। যেহেতু পাট্টা নেই, তাই ওখানে মাছের ভেড়ি হয়নি। তাই এলাকার জমি শুকনো। যদি কেউ বৈধ কাগজপত্র দেখান, তাহলে আমি জমি ফিরিয়ে দেবো।” উল্লেখ্য শাহজাহান যখন পলাতক ছিল, সেই সময় এই সিদ্দিকি সংবাদ মাধ্যমকে বুক ফুলিয়ে বলেছিলেন, “এলাকাতেই শাহজাহান রয়েছে।” অবশ্য এই নিয়ে শাসক এবং বিরোধীদের মধ্যে ব্যাপক চাপানউতর তৈরি হয়েছিল।      

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Nandigram: পথসভা শেষ করে ফেরার পথে হামলা, তৃণমূলের কোন্দল প্রকাশ্যে!

    Nandigram: পথসভা শেষ করে ফেরার পথে হামলা, তৃণমূলের কোন্দল প্রকাশ্যে!

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে (Nandigram)। হামলার পিছনের শাসক দলের অন্য গোষ্ঠীর লোকজন রয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূলের কোন্দল সামনে চলে এসেছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই হামলার জন্য বিজেপিকে দায়ী করেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Nandigram)

    আগামী ১০ তারিখ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন রয়েছে। সেই জনগর্জনের প্রস্তুতি সভা চলছে জেলায় জেলায়। বুধবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের  মহেশপুরে তৃণমূলের পথসভা ছিল। সেই সভা শেষে ফেরার পথেই বৃন্দাবনচকের কাছে একদল দুষ্কৃতী তৃণমূলের কর্মীদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় দু’জন তৃণমূল কর্মী জখম হন। তাঁদের উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তৃণমূল কর্মীর নাম অশোক দাস ও ভরত দাস। এঁদের মধ্যে অশোক দাস আবার এলাকার প্রাক্তন প্রধানও। এদিন তৃণমূল কর্মী-সমর্থকদের ওপর দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে নন্দীগ্রামে (Nandigram) রাস্তা অবরোধ করেছেন তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা। রাস্তার ওপর আগুন জ্বালিয়ে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে নন্দীগ্রাম-তেখালি সংযোগকারী রাস্তা। ঘটনাস্থলে নন্দীগ্রাম থানা ও তেখালি ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল নেতাদের বক্তব্য, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে।

    বিজেপি নেতৃত্বের কী বক্তব্য?

    এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলেই দাবি করেছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সাহেব দাস। তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। যখনই এমন কিছু ঘটনা ঘটছে, বিজেপির নামে দায় চাপিয়ে দিচ্ছে। আর পুলিশ-প্রশাসন সব এদের। তারপরও যদি এভাবে বিক্ষোভ দেখায়, সেটা দুর্ভাগ্যের বিষয়।আসলে দলীয় কোন্দলে জর্জরিত। নিজেদের কোন্দল ঢাকতে এখন আমাদের দলের নামে দায় চাপাচ্ছে। এসব করে কোনও লাভ নেই।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার ০৭/০৩/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার ০৭/০৩/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কোনও ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে।

    ২) আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে।

    বৃষ

    ১) প্রেমে মাত্রাছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে।

    ২) কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে।

    মিথুন

    ১) প্রেমে মাত্রাছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে।

    ২) কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে।

    কর্কট

    ১) অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার যোগ।

    ২) মাত্রাছাড়া রাগ ক্ষতি ডেকে আনতে পারে।

    সিংহ

    ১) ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়।

    ২) মা-বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রাখতে হবে।

    কন্যা

    ১) কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে।

    ২) আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে।

    তুলা

    ১) দুপুর নাগাদ ব্যবসা ভাল হবে।

    ২) ইচ্ছাপূরণ হওয়ার দিন।

    বৃশ্চিক

    ১) ব্যবসায় ক্ষতি হতে পারে।

    ২) বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে।

    ধনু

    ১) রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে।

    ২) দুপুরের পরে দিনটি ভাল কাটবে, কিন্তু মানসিক চাপ থাকবে।

    মকর

    ১) আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পাবে।

    ২) চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে।

    কুম্ভ

    ১) ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে।

    ২) চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি।

    মীন

    ১) সন্তান-স্থান শুভ।

    ২) আজ কোনও সুসংবাদ পাওয়ার জন্য মন ব্যাকুল থাকবে। 

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Nadia: মঞ্চে বসে রয়েছেন প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র, নীচে তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি

    Nadia: মঞ্চে বসে রয়েছেন প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র, নীচে তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের সভায় তৃণমূলে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) চাপ়়ড়ায়। প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সামনেই কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। পরে, পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দলীয় সভায় এভাবে কর্মীদের মধ্যে মারামারি করতে দেখে সাধারণ মানুষ নিজেদের মধ্যে হাসাহাসি করতে শুরু করেন। শাসক দলের কোন্দলের ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Nadia)

    বুধবার নদিয়ার (Nadia) চাপড়ায় তৃণমূল কংগ্রেসের এক বিশাল কর্মীসভার আয়োজন করা হয়। আগামী ১০ তারিখ তৃণমূল সুপ্রিমো  মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভার প্রস্তুতি হিসেবে সভার আয়োজন করা হয়। তবে, ছন্দ কাটল কর্মী সমর্থকদের মধ্যে মঞ্চে ওঠা নিয়ে। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র , তৃণমূল বিধায়ক রূকবানুর রহমান, নদিয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, সহ- সভাধিপতি সজল সাহা সহ একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। তখনই এক গোষ্ঠীর সঙ্গে চাপড়ার তৃণমূল নেতা জেবের শেখ অনুগামীদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। পরে, ধস্তাধস্তি বাধে। গন্ডগোলের কারণে সভার কাজকর্ম বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে, দলীয় সভার কাজ শুরু হয়।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    এ বিষয়ে বিধায়ক রূকবানুর রহমান বলেন, তৃণমূলে কোনও গোষ্ঠী কোন্দল নেই, যা হয়েছে সেটা দলে থাকলে একটু আধটু হয়। কেউ আবেগপ্রবণ হয়ে পড়ে। তবে সেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেব। সভা মঞ্চ থেকে মহুয়া মৈত্র বিজেপি আক্রমণ করেন। তবে, এভাবে প্রকাশ্যে দলীয় কোন্দলের বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। তবে, দলের দুই গোষ্ঠীর হাতাহাতি দেখে তিনি ক্ষুব্ধ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: স্কুল বন্ধ করেই তৃণমূল কর্মী সম্মেলন! কটাক্ষ বিজেপির

    TMC: স্কুল বন্ধ করেই তৃণমূল কর্মী সম্মেলন! কটাক্ষ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুল বন্ধ করে তৃণমূলের (TMC) কর্মী সম্মেলন করার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগণার (South 24 Parganas) সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলী মৈত্রের উদ্যোগে সোনারপুরের চাঁদমারির অতুলকৃষ্ণ বিদ্যায়তন স্কুলের মাঠে আজ কর্মীসভার আয়োজন করা হয়। স্কুল বন্ধ রেখেই এই সভা করার অভিযোগ উঠেছে। এই বিষয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরিন্দম গাঙ্গুলি তৃণমূলকে (TMC) তীব্র নিশানা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনারপুরে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের ডাক দেওয়া হয়। আগামী ১০ মার্চ ব্রিগেডের আগে প্রস্তুতি সভা বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী, দিলীপ মন্ডল উপস্থিত ছিলেন এই সভায়।

    বিজেপির বক্তব্য 

    যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি বলেন, “সোনাপুর (South 24 Parganas) স্কুলের বিষয়টি দুঃখজনক এবং ধিক্কার জানাই। কিছুদিন আগেই নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে তৃণমূলের দুষ্কৃতীরা শিক্ষককে মারধরের ঘটনা ঘটিয়েছিল। এই রাজ্যের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে তৃণমূল (TMC)। দাম্ভিকতা থেকেই তৃণমূলের এই ধরনের আচরণ। শেখ শাজাহানদের প্রতি যে দরদ, সেই দরদ যদি স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রতি দেখাতেন, তাহলে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজ অন্যরকম হত।”

    তৃণমূলের বক্তব্য (TMC)

    যাদবপুরের বিজেপি প্রার্থী মাঠে নেমেই ভয় পেয়ে গিয়েছেন বলে পাল্টা কটাক্ষ সোনারপুর (South 24 Parganas) দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্রের। বিজেপির মন্তব্য ভিত্তিহীন বলে জানান তিনি।

    স্কুল শিক্ষিকার বক্তব্য

    এই বিষয়ে সোনারপুর স্কুলের (South 24 Parganas) প্রধান শিক্ষিকা মনামি নাথের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ইলেকট্রিকের কাজের জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে। আজকের মধ্যেই কাজ হয়ে যাবে এবং আগামীকাল থেকে ফের স্কুল যথা সময় খুলবে।” উল্লেখ্য নরেন্দ্রপুর স্কুলের ভিতরে ঢুকে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ব্যাপক মারধরের ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছিল। স্কুলেরই প্রধান শিক্ষকের নামে স্কুলের আর্থিক প্রকল্পের টাকাকে নয়ছয় করার অভিযোগ উঠেছিল। স্থানীয় তৃণমূলের (TMC) পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেও আক্রমণের অভিযোগ ছিল। স্কুলের এই মামলা হাইকোর্টে গড়ালে, বিচারপতি বারুইপুর এসপিকে তীব্র ভর্ৎসনা করেছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: আন্দোলনকে প্রশমিত করতেই কি সন্দেশখালিতে পুলিশের স্বাস্থ্য শিবির?

    Sandeshkhali: আন্দোলনকে প্রশমিত করতেই কি সন্দেশখালিতে পুলিশের স্বাস্থ্য শিবির?

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত সন্দেশখালিতে (Sandeshkhali) জনসংযোগ করতে এলাকায় স্বাস্থ্য ও চোখ পরীক্ষা শিবিরের ব্যবস্থা করেছে পুলিশ। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এলাকার খুলনা বাজার, শান্তির ঘেরি, পাত্র পাড়া এবং ন্যাজাট এলাকায় দুবেলা টহল দিতে শুরু করেছে। এলাকায় মানুষের অসুবিধার বিষয়ে খোঁজ নিচ্ছে বলে জানা গিয়েছে। একশো দিনের কাজের মজুরি দেওয়ার পাশাপাশি বিডিও সহ সরকারি আধিকারিকরা জানতে চাইছেন আর কী কী সমস্যা? কিন্তু এলাকার মানুষের প্রশ্ন, পুলিশের কেন এই জনসংযোগ? যে পুলিশ এলাকার মানুষের অভিযোগ দায়ের করেনি, এমনকী মিথ্যা কেস দিয়েছিল এলাকার মানুষের বিরুদ্ধে, সেই পুলিশ এতো মানবিক কেন? এদিন বারাসতে মোদির সভায় নিপীড়িত মহিলাদের আমন্ত্রণ করলে তাঁদেরকেও তলব করেছে সন্দেশখালি থানার পুলিশ। ফলে এই শিবিরের পিছনে অন্য কোনও উদ্দেশ্য নেই তো? এলাকাবাসীর মনে উঠছে নানা প্রশ্ন।

    পুলিশের জন সংযোগ কেন (Sandeshkhali)?

    সাম্প্রতিক সময়ে তৃণমূল নেতা শেখ শাহজাহান, সিরাজ, শিবু, উত্তম, আমির আলির মতো নেতাদের দৌরাত্ম্যে সন্দেশখালির (Sandeshkhali) মানুষের সাধারণ জনজীবন একেবারে বিপর্যস্ত ছিল। বাড়ির মহিলাদের রাতে তুলে নিয়ে গিয়ে তৃণমূল পার্টি অফিসে শারীরিক নিগ্রহ করা হত। শুধু তাই নয়, মানুষের চাষের জমি, মাছের ক্ষেত, বোমা বন্দুকের ভয় দেখিয়ে জোর করে দখল করে নেয় তৃণমূলের গুন্ডারা। থানায় অভিযোগ করতে গেলে এলাকার মানুষকে তৃণমূল নেতা শাহজাহান-শিবু-উত্তম-সিরাজদের অনুমতির নিদান দিত পুলিশ। সাধারণ মানুষের কোনও কথাই পুলিশ শুনতে চায়নি। গত ৫ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত করতে গেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের উপর হামলা করে তৃণমূলের দুষ্কৃতীরা। এরপর থেকে পলাতক ছিলেন তৃণমূলের শেখ শাহজাহান। ঘটনার ৫৬ দিন পর পুলিশ মিনাখাঁ থেকে গ্রেফতার করে তাকে। ইতিমধ্যে সন্দেশখালির মানুষ নানা সময়ে হাতে লাঠি-ঝাঁটা নিয়ে পথে নেমে বিক্ষোভ করেন। পুলিশ মানুষের আইনী সহযোগিতা করেনি, বরং প্রতিবাদী মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছিল বলে এলাকার মহিলারা অভিযোগ করেন। ইতিমধ্যে লোকসভা ভোটের আগেই অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করেছে। এই অবস্থায় পুলিশের লোক দেখানো স্বাস্থ্য শিবির কতটা কাজে লাগবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এলাকার মানুষ।

    পুলিশের বক্তব্য

    এই শিবিরে আজ উপস্থিত ছিলেন সন্দেশখালি (Sandeshkhali) ২-এর বিডিও অরুণকুমার সামন্ত এবং সন্দেশখালি থানার ওসি বিশ্বজিৎ সাঁপুই। স্বাস্থ্য শিবিরে বিডিও গ্রাম বাসীদের বলেন, “ভয়-ভীতির পরিবেশ নেই এখন। আপনাদের যার যা অভিযোগ আছে, পুলিশের কাছে বা আমাকে জানাবেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: মহিলাদের ‘লাখপতি দিদি’ বানানো তাঁর লক্ষ্য, বারাসতে ঘোষণা মোদির

    Narendra Modi: মহিলাদের ‘লাখপতি দিদি’ বানানো তাঁর লক্ষ্য, বারাসতে ঘোষণা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ১০ বছরে বিজেপি সরকার সারা দেশে মহিলাদের সার্বিক উন্নতি সাধনের জন্য কী কী করেছে, বারাসতের সভা থেকে তার পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি সভায় উপস্থিতি মহিলাদের উদ্দেশে  বলেন, আমাদের লক্ষ্য আপনাদের লাখপতি দিদি বানানো। জনধন যোজনায় কয়েক কোটি মহিলা অ্যাকাউন্ট খুলেছে। তার মধ্যে কেবল তিন কোটি মহিলা বাংলারই।

    বাংলাতেও ১৬ লক্ষের বেশি মহিলা লাখপতি দিদি (Narendra Modi)

    মোদি সভামঞ্চে উঠতেই মহিলাদের ‘জয় শ্রী রাম’ স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। মোদিকে মা কালীর মূর্তি দিয়ে সম্মান জানানো হয়। সম্মান জানান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্গা-লোকসভার ছবি, স্বনির্ভর গোষ্ঠীর কাঁথার স্টিচে তৈরি করা মা দুর্গার ছবিও মোদির হাতে তুলে দেওয়া হয়। ফাল্গুনী পাত্র মোদির হাতে তুলে দেন বাবা লোকনাথের মূর্তি। জয় মা কালী’, ‘জয় মা দুর্গা’ বলে বারাসতের সভা থেকে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী। বাংলার মা-বোনেরা ও ভাই বন্ধুকে প্রণাম জানান তিনি। আজকের এই সভার ভিড়ই প্রমাণ করছে, বিজেপি কীভাবে নারীশক্তিকে বিকশিত ভারতের শক্তি বানাচ্ছে। মোদি আরও বলেন, স্বনির্ভর গোষ্ঠীতে মহিলার সংখ্যা ১০ কোটির বেশি পেরিয়ে গিয়েছে। বাংলার স্বনির্ভর গোষ্ঠীকেও ৯০ হাজার কোটি টাকার সাহায্য করা হয়েছে। কৃষিক্ষেত্রে, শিল্পে, কুটির শিল্পে মহিলারা অগ্রণী। আমাদের প্রয়াস গ্রামে থাকা আপনাদের মতো মহিলাকে লাখপতি দিদি বানানো। গ্রামে গ্রামে এত লাখপতি দিদি যখন থাকবে, তাহলে গ্রামের ছবিটাই বদলে যাবে। ১ কোটি মহিলাকে লাখপতি দিদি বানাতে বিজেপি সফল। বাংলাতেও ১৬ লক্ষের বেশি মহিলা লাখপতি দিদি হয়ে গিয়েছেন।

    বাংলায় তৃণমূল নামে গ্রহণের কারণে উন্নয়ন থমকে রয়েছে

    মহিলাদের আর্থিক উন্নয়নের পাশাপাশি তাঁদের সুরক্ষা নিশ্চিত করার গ্যারান্টি দিয়েছেন মোদি (Narendra Modi)। তিনি বলেন, আমরা সস্তায় সিলিন্ডার দিচ্ছি। কিন্তু, উজ্বলা কানেকশনের জন্য ১৪ লাখেরও বেশি আবেদন পেন্ডিং পড়ে রয়েছে বাংলাতেই। যেখানে যেখানে জোট সরকার আছে, এই ধরনের সমস্যা হচ্ছে। বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২৪ লক্ষ মহিলার নামে রয়েছে। মহিলাদের সুরক্ষা মোদির গ্যারান্টি। আমাদের রাষ্ট্রপতি আদিবাসী সমাজে জন্ম নিয়েছেন। মোদি মুসলিম মহিলাদের তিন তালাক থেকে মুক্তি দিয়েছে। ইন্ডি-জোটের শরিকরা তখনও কট্টপন্থিদের সঙ্গে ছিল, এখনও রয়েছে। বাংলায় তৃণমূল নামের যে গ্রহণ লেগে রয়েছে, তাতে অগ্রগতি আটকে যাবে।

    মহিলাদের আয় বাড়াতে ড্রোন দেওয়া হবে

    মোদি বলেন, মুদ্রা যোজনায় নিজের ব্যবসা শুরু করার বিষয়েও মেয়েরাই এগিয়ে। ১.৫ লক্ষ কেবল বাংলার মহিলাই উপকৃত। পিএম কিষাণ সম্মানেও ৩ কোটি মহিলা কৃষকও প্রথমবার টাকা পেয়েছেন। আমরা পিএম বিশ্বকর্মা যোজনা এনেছি। ১৩ হাজার কোটি টাকার বেশি খরচ করা হচ্ছে তাতে। গ্রামের মহিলাদের জন্য নমো ড্রোন দিদি যোজনা শুরু করা হয়েছে। তাতে ড্রোন, পাইলটের ট্রেনিং দেওয়া হচ্ছে। তাতে মহিলাদের ড্রোন দেওয়া হবে, তাতে চাষের কাজে ব্যবহার করা হবে। মহিলাদের রোজগার হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share