Tag: bangla news

bangla news

  • Dakshin Dinajpur: মুখ্যমন্ত্রীর সফর ঘিরে দাদাগিরি, বিজেপি অফিসে লাগানো হল তৃণমূলের পতাকা

    Dakshin Dinajpur: মুখ্যমন্ত্রীর সফর ঘিরে দাদাগিরি, বিজেপি অফিসে লাগানো হল তৃণমূলের পতাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রীর সফর ঘিরে চলল দাদাগিরি। বিজেপির কার্যালয়ে লাগানো হল তৃণমূলের পতাকা। ঘটনায় ক্ষোভ জানাল বিজেপি। গায়ের জোরে পার্টি অফিস দখলদারির চেষ্টা বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বালুরঘাটের মঙ্গলপুরে। এলাকায় এই ঘটনায় রাজনীতির আঙিনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

    কেন তৃণমূলের পতাকা (Dakshin Dinajpur)?

    গতকাল মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) বালুরঘাটে প্রশাসনিক সভা করতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সমগ্র বালুরঘাট শহর তৃণমূলের পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়। এই অবস্থায় বালুরঘাটের মঙ্গলপুরে বিজেপির টাউন পার্টি অফিসের পশ্চিম দিক তৃণমূলের দলীয় পতাকা দিয়ে ঘিরে দেওয়া হয়। বিজেপির দলীয় কার্যালয়ে তৃণমূলের পতাকা দিয়ে ঘিরে দেওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে বিজেপির তরফ থেকে।

    বিজেপির বক্তব্য

    বিজেপির বালুরঘাট (Dakshin Dinajpur) শহর মণ্ডল সভাপতি সমীরপ্রসাদ দত্ত বলেন, “মঙ্গলপুরে অবস্থিত বিজেপির পার্টি অফিস আগে বিজেপির জেলা কার্যালয় ছিল। জেলা কার্যালয় স্থানান্তরিত হওয়ার পর বর্তমানে অফিসটি বালুরঘাট শহর মণ্ডল কার্যালয় হিসাবে রয়েছে। গতকাল সেই পার্টি অফিসে তৃণমূলের পতাকা ঝুলিয়ে দিয়ে দখল করার অপচেষ্টা করা হয়।” উল্লেখ্য, বিজেপির ওই পার্টি অফিসের পাশেই রয়েছে বালুরঘাট পুরসভার কমিউনিটি হল। গতকাল মুখ্যমন্ত্রীর বালুরঘাট সফর উপলক্ষে কমিউনিটি হলের দিকে থাকা বিজেপি পার্টি অফিসের ঘরের দেওয়ালে তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে দেয় তৃণমূল কর্মীরা। বিজেপির ওই অফিসের মধ্যেই রয়েছে প্রাক্তন সৈনিক সংগঠনের একটি ঘর।

    তৃণমূলের বক্তব্য

    এই ঘটনায় তৃণমূলের জেলা (Dakshin Dinajpur) সহ-সভাপতি সুভাষ চকি বলেন, “বিজেপির অভিযোগ মিথ্যা। যেখানে পতাকা লাগানোর কথা বলা হয়েছে তা একটি প্রাক্তন সৈনিক সংগঠনের অফিস। আর ওই দিকটায় রয়েছে বালুরঘাট পুরসভার কমিউনিটি হল। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে সেখানে দলীয় পতাকা টাঙানো হয়েছে, আবার সফর শেষে তা খুলে ফেলা হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: ‘নিখোঁজ’, ‘বেপাত্তা’ শাহজাহানের আগাম জামিনের আবেদন এবার বারাসত আদালতে!

    Sandeshkhali: ‘নিখোঁজ’, ‘বেপাত্তা’ শাহজাহানের আগাম জামিনের আবেদন এবার বারাসত আদালতে!

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি নাকি নিখোঁজ। তিনি নাকি বেপাত্তা। ঘটনার পর প্রায় ২৬ দিন অতিক্রান্ত। তবুও পুলিশ নাকি তাঁর হদিশ পায়নি। হাইকোর্ট থেকে শুরু করে রাজ্যপাল, তাঁর এই অন্তরালে থাকা নিয়ে বারবার নানা মন্তব্য শোনা গিয়েছে। এমনকী ক’দিন আগে আগাম জামিনের আবেদন নিয়ে তিনি যখন ইডি’র দ্বারস্থ হন, তখনই প্রশ্ন উঠেছিল, আবেদনপত্রে তিনি সই করলেন কীভাবে। সন্দেশখালি (Sandeshkhali) এই তৃণমূল নেতা শাহজাহানের অন্তর্ধান-রহস্য যখন ক্রমেই ঘনীভূত হচ্ছে, তখন আরও একবার তাঁর নাম ভেসে উঠল। এবার তাঁর জন্য আগাম জামিনের আর্জি জমা পড়ল বারাসত আদালতে।

    কী জানালেন সরকারি আইনজীবী?

    উত্তর ২৪ পরগনা জেলা আদালতের মুখ্য সরকারি আইনজীবী শান্তময় বসু জানান, গতকাল শাহজাহান তাঁর আইনজীবী মারফত আগাম জামিনের একটি আবেদন করেন। সেই আবেদন গৃহীত হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি জামিনের মামলার শুনানি। তিনি আরও জানান, ন্যাজাট পিএস কেস নাম্বার ৯/২৪ মামলার ভিত্তিতে এই আবেদন করা হয়েছে। জামিনের আবেদনে শাহজাহান সেখানে উপস্থিত ছিল না, এমনটাই দাবি করা হয়েছে। ইতিমধ্যে থানার কাছে মামলা (Sandeshkhali) সংক্রান্ত নথি চেয়ে পাঠানো হয়েছে সরকারি আইনজীবীর পক্ষে।

    বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত ইডি (Sandeshkhali) 

    উল্লেখ্য, গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়েছিলেন ইডি’র আধিকারিকরা। তাঁকে সেদিন বাড়িতে পাওয়া যায়নি। কিন্তু ওই দিনই শাহজাহান ঘনিষ্ঠদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। ইডি’র অফিসার এবং নিরাপত্তা আধিকারিকরা আক্রান্ত হন, আহত হন। এই নিয়ে থানায় অভিযোগ জানানোর পর বিষয়টি এখন হাইকোর্টে বিচারাধীন। ইডি’র পক্ষ থেকে গত ২৪ শে জানুয়ারি ফের ওই তৃণমূল নেতার বাড়িতে (Sandeshkhali) অভিযান চালানো হয়েছিল। বাজেয়াপ্ত করা হয়েছিল বেশ কিছু জিনিস। ইডির পক্ষ থেকে তাঁর বাড়িতে নোটিশ লাগিয়ে ২৯ শে জানুয়ারি তাঁকে ইডির দফতরে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু সেদিনও তিনি হাজির হননি। অথচ আগাম জামিনের জন্য একের পর এক আবেদন জানিয়ে চলেছেন। প্রশ্ন উঠছে, আইনজীবীর সঙ্গে তাঁর যেখানে প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে, সেখানে পুলিশ তাঁকে কেন খুঁজে পাচ্ছে না! যদিও এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

    হাইকোর্টের ক্ষোভের মুখে পুলিশ (Sandeshkhali) 

    উল্লেখ্য, এই ঘটনায় ইতিমধ্যেই হাইকোর্টের ক্ষোভের মুখে পড়ে পুলিশ। সন্দেশখালিকাণ্ডে সেদিন হামলাকারীর সংখ্যা ছিল হাজার তিনেক। কিন্তু পুলিশ কেন মাত্র চারজনকে গ্রেফতার করেছে, সেই প্রশ্ন তুলে আদালত ক্ষোভ প্রকাশ করেছিল। বিচারপতি বলেছিলেন, পুলিশ এতদিন ধরে কী করছে, সেটা কেস ডায়েরি দেখেই বোঝা সম্ভব। পুলিশকে তাই কেস ডায়েরি আনার নির্দেশ দেওয়া হয়েছিল। সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali) পর থেকেই গা ঢাকা দিয়েছেন এই তৃণমূল নেতা। প্রশ্ন উঠেছে, দলীয় নেতৃত্বেই কি তাঁকে আগলে রেখেছেন?

    লুক আউট নোটিশ জারি

    সন্দেশখালির (Sandeshkhali) তৃণমূলের ডন (Sandeshkhali) শাহজাহানের বিরুদ্ধে ঘটনার পরই লুক আউট নোটিশ জারি করে ইডি। শুধুমাত্র সন্দেশখালির এই ডন নেতাই নয়, তাঁর পরিবারের অন্যান্য় সদস্যদের নামেও এই লুক আউট নোটিশ জারি করে কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। লুক আউট নোটিশ দেশের সমস্ত বিমানবন্দরে পাঠানো হয়। নোটিশ যায় সীমান্তরক্ষীবাহিনীর হাতেও। যাতে শাহাজাহান দেশ ছাড়তে না পারে। কিন্তু কোথায় কী! তাঁর টিকিও ছুঁতে পারেনি পুলিশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Rahul Gandhi: মালদায় রাহুল গান্ধীর গাড়িতে পড়ল ইট, ভেঙে চুরমার পিছনের কাচ

    Rahul Gandhi: মালদায় রাহুল গান্ধীর গাড়িতে পড়ল ইট, ভেঙে চুরমার পিছনের কাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত জোড়ো ন্যায় যাত্রায় বিহার থেকে মালদায় প্রবেশ করছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার হরিশ্চন্দ্রপুর থানায় দেওয়ানগঞ্জে জনরোষের মধ্যে পড়েন তিনি। এরপরই তাঁর গাড়িতে পড়ল ইট, ভেঙে চুরমার করা হল পিছনের কাচ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার সমালোচনা করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, “বুঝে নিন কে ভাঙতে পারে?”। অপর দিকে আজই মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ সভা রয়েছে। তাই মোদি-বিরোধী ‘ইন্ডি’ জোট কতটা সুরক্ষিত এই রাজ্যে, তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হল। আরও একবার প্রশ্ন উঠল, জোটের ভবিষ্যৎ কী?

    কী বললেন অধীররঞ্জন (Rahul Gandhi)?

    ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি আগে থেকেই মমতার বিরুদ্ধে সরব হয়েছিলেন। ৩১ জানুয়ারিতেই রাহুলের মধ্যাহ্ন ভোজনের জন্য ভালুকা রোডের গেস্ট হাউস চেয়েছিলেন। কিন্তু রাজ্য প্রশাসন অনুমতি দেয়নি। আজ গাড়ির উইন্ড স্ক্রিন পুরোটাই ভেঙে গিয়েছে ইটের আঘাতে। রাহুল গান্ধীর কালো গাড়িতে সঙ্গী ছিলেন অধীরও। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “কে ইট মেরে গাড়ির কাচ ভাঙতে পারে, তা বুঝে নিন। বাংলায় রাহুলের (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচি প্রবেশের পর থেকেই নানান বাধার সম্মুখীন হতে হচ্ছে। এই রাজ্যের শাসক দল যত রকমের বিরোধিতা করা যায়, তা করে চলেছে। কোচবিহার থেকেই এই অসহযোগিতা চলছে।” তাঁর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য যে তৃণমূলকেই লক্ষ্য করে, তা রাজনৈতিক মহলের একাংশের মানুষ মনে করছেন।

    তৃণমূলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

    রাহুলের (Rahul Gandhi) ন্যায় যাত্রাকে ঘিরে রাজ্যের তৃণমূলকে কাঠগড়ায় তুলে নানা অভিযোগ বঙ্গ কংগ্রেসের মুখে। রাজ্যের জেলায় জেলায় সরকারি একাধিক অতথিশালায় প্রশাসনের অধিকারিকরা সরকারি অনুষ্ঠানের জন্য রয়েছেন। কোথাও কোনও অতিথিশালা, স্টেডিয়াম দেওয়া হচ্ছে না রাহুলের জন্য। মুর্শিদাবাদে যাওয়ার পর যে স্টেডিয়ামের মধ্যে রাত্রিবাসের জন্য অনুমতি চাওয়া হয়েছে, তা এখনও মমতার সরকার অনুমতি দেয়নি। আগেও রাহুলের নামে পোস্টার, ফ্লেক্স, ব্যানার ছেঁড়া হয়েছে এই রাজ্যে। সবটা মিলিয়ে তৃণমূল এবং কংগ্রেসের সংঘাত যে লোকসভার ভোটে মোদি বিরোধী জোটে প্রত্যক্ষ প্রভাব ফেলতে চলেছে, তা রাজনীতির বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন। এই অবস্থায় আসন সমঝোতা এবং সমন্বয় সম্ভব কিনা, তা রাহুলের গাড়ির কাচ ভাঙার পর থেকে আরও অনিশ্চিত হয়ে পড়ল। উল্লেখ্য কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ কিছুক্ষণের জন্য সাংবাদিক বৈঠক করলেও চুপ ছিলেন গাড়ির কাচ ভাঙার প্রসঙ্গে।  

       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: ‘উন্নয়নের রাজ্যে’ বেহাল রাস্তা, বিয়ে হচ্ছে না ছেলে-মেয়েদের! সরব এলাকাবাসী

    South 24 Parganas: ‘উন্নয়নের রাজ্যে’ বেহাল রাস্তা, বিয়ে হচ্ছে না ছেলে-মেয়েদের! সরব এলাকাবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার মথুরাপুর দু’নম্বর ব্লকে রাস্তার বেহাল দশা! আর এই কারণে বিয়ে হচ্ছে না এলাকার ছেলে-মেয়েদের। একবার পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ দেখে গেলে খারাপ রাস্তার জন্য দ্বিতীয়বার এমুখো হতে চাইছে না। সেই সঙ্গে রয়েছে গর্ভবতী মা, স্কুলের ছাত্র-ছাত্রী এবং অসুস্থ রোগীদের নিয়ে চূড়ান্ত ভোগান্তি। প্রশাসনকে জানিয়েও হচ্ছে না লাভ! এলাকায় এই নিয়ে তীব্র অসন্তোষ শাসক দলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে।

    কোন রাস্তা বেহাল (South 24 Parganas)?

    মথুরাপুরের (South 24 Parganas) রায়দিঘি বিধানসভার কোম্পানির ঠেক থেকে রাধানগর প্রায় ১২ কিলোমিটার রাস্তার বেহাল দশা। মাঝেমধ্যেই খনাখন্দ গোটা রাস্তায়। রাস্তায় গাড়ি চলা তো দূরের কথা, চলতে পারে না কোনও ভ্যান কিংবা সাইকেলও। গত ১৫দিন আগে বৃষ্টি হলেও সেই জল এখনও জমে রয়েছে রাস্তার বিভিন্ন জায়গায়। এলাকার মানুষ এই নিয়ে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।

    এলাকার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ

    উল্লেখ্য, তখন রায়দিঘি (South 24 Parganas) বিধানসভার তৃণমূল বিধায়ক ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়। তাঁর সময় এই রাস্তাটি তৈরি হয়। তবে রাস্তা যে বছরই তৈরি হয় সেই বছরেই সম্পূর্ণ খারাপ হয়ে যায়। এলাকার মানুষের অভিযোগ ঠিক এমনই। বারবার অভিযোগ করেও দেবশ্রী রায় রাস্তা সংস্কার করেননি। বহু মানুষের আরও অভিযোগ, এলাকার প্রসূতি মা, অসুস্থ রোগী, স্কুলের ছাত্রছাত্রীদের এই খারাপ রাস্তার কারণে কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

    রাস্তা খারাপের জন্য হচ্ছে না বিয়ে

    এলাকার (South 24 Parganas) রাস্তা বেহাল থাকার ফলে সমস্যার কথা তুলে ধরতে গিয়ে সোয়াহার বিবি বলেন, “শুধু নেতারা বলে ভোট দাও, কিন্তু রাস্তার বিষয়ে বললে চুপ থাকে। এই রাস্তা খারাপের জন্য আমাদের ছেলেমেয়েদের বিয়ে হচ্ছে না। এলাকার পাত্র-পাত্রীকে একবার দেখাশোনার পর রাস্তার দোহাই দিয়ে আর আসছেন না কেউ। অপর দিকে আমাদের ছেলেমেয়েদের বিয়ের বয়স অতিক্রম করে যাচ্ছে। ছেলেমেয়েরা সারা জীবন কি আইবুড়ো থাকবে? এটাই এখন আমাদের কাছে বড় প্রশ্ন।

    তৃণমূলের বক্তব্য

    এই বিষয়ে শাসক দল তৃণমূলের নবনির্বাচিত জেলা (South 24 Parganas) পরিষদের সদস্য এবং ব্লক সভাপতি উদয় হালদার বলেন, “বিধায়ক অলক জলদাতা এই রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যে সমস্ত ব্যবস্থা করেছেন। দ্রুত রাস্তার কাজ হবে।”

    বিজেপির বক্তব্য

    তবে এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। বিজপির স্থানীয় নেতা (South 24 Parganas) কৌশিক দাস বলেন, “এই চিত্র শুধুমাত্র রায়দিঘিতে নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই রয়েছে। গোটা সরকারি ব্যবস্থা ভেঙেচুরে গেছে। তৃণমূলের চোরেরা টাকা খেয়ে নিয়েছে। এই রাস্তা আদৌ হবে কিনা, এই নিয়ে সেই আশাতেই এখন দিন গুনছেন এলাকার মানুষ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Birbhum: ‘কেষ্ট’র হাত ধরে গিয়েছিলেন তৃণমূলে, লোকসভা ভোটের আগে ভুল শুধরে ফিরলেন বিজেপিতেই

    Birbhum: ‘কেষ্ট’র হাত ধরে গিয়েছিলেন তৃণমূলে, লোকসভা ভোটের আগে ভুল শুধরে ফিরলেন বিজেপিতেই

    মাধ্যম নিউজ ডেস্ক: কাজল শেখ স্বমহিমায় দলে প্রত্যাবর্তনের পর অনেকেই ভেবেছিলেন, অনুব্রত মণ্ডল বোধহয় পিছনের সারিতে চলে গেলেন। কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিহার জেলে থাকা দলের জেলা সভাপতি (Birbhum) সেই অনুব্রত মণ্ডলের ওপরেই আস্থা রাখেন। আর এর কিছুদিনের মধ্যেই বড়সড় বিপর্যয় নেমে এল তৃণমূলে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন শুভ্রাংশ চৌধুরী। দল তাঁকে মহম্মদ বাজারের ব্লক সভাপতিও করেছিল। কিন্তু সবাইকে এক রকম চমকে দিয়ে তিনি ফিরে এলেন তাঁর পুরনো দল বিজেপিতেই। বীরভূম জেলা বিজেপি অফিসে দলের জেলা সভাপতি ধ্রুব সাহার উপস্থিতিতে তাঁর বিজেপিতে যোগদান লোকসভা ভোটের আগে তৃণমূলকে অনেকটাই বেকায়দায় ফেলে দিল বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

    কী প্রতিক্রিয়া শুভ্রাংশ চৌধুরীর? (Birbhum)

    তৃণমূলে যাওয়ার পরেও তিনি যে এক মুহূর্ত স্বস্তিতে ছিলেন না, তা শুভ্রাংশ চৌধুরীর কথাতেই পরিষ্কার। বিজেপিতে যোগদান করার পর তাঁর প্রাথমিক প্রতিক্রিয়া, তিনি এক মুহূর্ত স্বস্তিতে ছিলেন না তৃণমূলে। দল হিসেবে তিনি তৃণমূলে থাকলেও তাঁর মনটা পড়েছিল সব সময় বিজেপিতেই। তিনি আরও বিস্ফোরক অভিযোগ করে বলেন, আমাকে জোর করে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল। আপাতত আমি বিজেপিতে যেমন ছিলাম, আগামী দিনেও তেমনই থাকব।

    কী বললেন বিজেপির জেলা সভাপতি? (Birbhum)

    বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহার বক্তব্য, শুভ্রাংশকে ভয় দেখিয়ে ওরা তৃণমূলে যোগদান করিয়েছিল। তাঁর আরও দাবি, তৃণমূলের অনেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। যে কোনও মুহূর্তে যে কেউই যোগদান করবেন। তবে যে কেউ আসতে চাইলেই যে তাঁকে দলে নেওয়া হবে, এরকম কোনও গ্যারান্টি নেই। তাঁর কাজকর্ম, পুরনো ইতিহাস ইত্যাদি খতিয়ে দেখেই ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে তৃণমূল নেতৃত্বের বক্তব্য অবশ্য পাওয়া যায়নি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Arjun Singh: অপরাধীদের নিয়ে ঘুরছেন অর্জুন! পুলিশের কাছে নালিশ তৃণমূল বিধায়কের

    Arjun Singh: অপরাধীদের নিয়ে ঘুরছেন অর্জুন! পুলিশের কাছে নালিশ তৃণমূল বিধায়কের

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে বারাকপুর শিল্পাঞ্চলে ফের অর্জুন-সোমনাথ-সুবোধ দ্বন্দ্ব প্রকট হয়ে উঠছে। সাংসদ  অর্জুন সিংয়ের বিরুদ্ধে মুখ খুললেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। একইসঙ্গে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী অর্জুনের (Arjun Singh) বিরুদ্ধে  সমালোচনা করেন। লোকসভা নির্বাচনের আগে বারাকপুর শিল্পাঞ্চলে বলে সাংসদ এবং বিধায়কদের মধ্যে কোন্দল প্রকাশ্যে চলে আসায় রাজনৈতিক মহলে  চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    অর্জুনকে (Arjun Singh) পল্টুরাম বললেন সুবোধ

    মঙ্গলবার কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন বাবু ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের মঞ্চ থেকে আবারও বিস্ফোরক সুবোধ এবং সোমনাথ। দুজনেরই আক্রমণের লক্ষ্য ছিল সংসদ অর্জুন সিং(Arjun Singh)। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শাসক দলের বিধায়ক সুবোধ অধিকারী বলেন, ২০১৯ সালে বীজপুর থেকে টিটাগড় যে সন্ত্রাস, তাণ্ডব হয়েছিল ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে আবারও তা করার চেষ্টা হচ্ছে। রাজ্যের সেরা থানার পুরস্কার পাওয়া বীজপুরকে নতুন করে অশান্ত করার পরিকল্পনা চলছে। এরপরই সুবোধ অধিকারীর গলায় কার্যত হুঁশিয়ারির সুর। সাংসদ অর্জুন সিং কে নিশানা করে বলেন, ‘ তিনি দাগী আসামীদের নিয়ে বীজপুরে অনেক জায়গায় পিকনিক করছেন। সেই ছবি আমি পুলিশ এবং প্রশাসনকে পাঠিয়েছি।  ২০১৯ সালে প্রতিবাদ হয়েছে। আবারও আমি সাবধান করতে চাই। আবারও যদি এই কাজ করতে যান তাহলে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবে এবং সামল দিতে হবে আপনাকে’। সাংসদের নাম না করে সুবোধের কটাক্ষ, পল্টুরাম নীতীশ কুমার এখানেও আছে। যে ছেলেকে বিজেপিতে ঢুকিয়ে রেখেছে এবং নিজে তৃণমূলে ঘোরাঘুরি করছে। অর্থাৎ এক পা বিজেপিতে এবং এক পা তৃণমূলে। আবার আমাদের নামেই গুজব ছড়ানো হচ্ছে আমরা নাকি দিল্লিতে গিয়েছি বিজেপিতে যোগদান করার জন্য! আমরা তো তৃণমূলেই থাকবো, কিন্তু তিনি যে আগামী দিনে আবার পল্টুরাম হবেন না তার গ্যারান্টি কে নেবে? এরপরই মঞ্চের সামনে আসনে বসা মানুষদের উদ্দেশে সুবোধ বলেন, ‘ ২০২৪ সালে আবার অনেক পল্টুরাম পাবেন। তারা অনেক কথা বলবে। কিন্তু, সেদিকে কান দেবেন না’।

    জগদ্দলের বিধায়ক কী বললেন?

    জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের নিশানাতেও সেই অর্জুন সিং (Arjun Singh)। একসময়ের মুকুল রায়ের খাস তালুক কাঁচরাপাড়ায় দাঁড়িয়ে সোমনাথ শ্যাম বলেন, ‘এখানে নাকি বড় বড় নেতারা থাকতেন। যারা পাল্টিবাজ। সেই পাল্টিবাজদের মত কিছু নেতা গুজব ছড়িয়ে দিচ্ছেন আমি এবং সুবোধ নাকি দিল্লিতে রওনা দিয়েছি বিজেপিতে যোগদান করতে।  আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা পাল্টিবাজ নই। বারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের নেতা কর্মীদের খুন করার চক্রান্ত করছে সাংসদ। এর আগে ইছাপুরে শহর তৃণমূলের সভাপতি গোপাল মজুমদারের পিছনেও সাংসদের হাত রয়েছে। ভারাটে খুনিরা তা স্বীকার করেছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Fake ED officer: ভুয়ো ইডির অফিসারের পরিচয় দিয়ে বিয়ের প্রতারণা! সিজিওতে এনে ব্যাপক মার

    Fake ED officer: ভুয়ো ইডির অফিসারের পরিচয় দিয়ে বিয়ের প্রতারণা! সিজিওতে এনে ব্যাপক মার

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ভুয়ো ইডির অফিসারের (Fake ED officer) পরিচয় দিয়ে বিয়ে করার চেষ্টা এক যুবকের। সেইসঙ্গে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে যুবক। অভিযুক্তকে একেবারে হাতেনাতে ধরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনেই গণপ্রহার করল প্রতারণার শিকার মেয়ের পরিবার। অভিযুক্ত অবশ্য স্বীকার করেছে আগেও তিনটি পরিবারের সঙ্গে প্রতারণা করেছে সে। ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

    অভিযুক্তের পরিচয় কী (Fake ED officer)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ন’মাস আগে একটি ওয়েবসাইটের মাধ্যমে তরুণীর সঙ্গে আলাপ হয়। ভুয়ো ইডি অফিসার যুবকের (Fake ED officer) নাম প্রদীপ সাহা। নিজেকে কেন্দ্রীয় তদন্তকারী অফিসার হিসাবে পরিচয় দিয়ে বিয়ের প্রস্তাব দেয়। এরপর দুই পরিবারেরে মধ্যে সেই মতো কথাবার্তাও এগিয়ে যায়। অভিযুক্তের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে।

    তরুণীর পরিবারের অভিযোগ

    ঘটনায় প্রতারিত তরুণীর অভিযোগ হল, “প্রদীপ নিজেক ইডির (Fake ED officer) তদন্তকারী অফিসার হিসাবে পরিচয় দিয়েছিল। ইতিমধ্যে বিবাহের কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়েও নিয়েছে। এরপর তার আচরণে সন্দেহ হলে হাত-পা বেঁধে সোজা ইডির দফতর সিজিও-তে নিয়ে আসা হয় প্রদীপকে। সঙ্গে ছিলেন তরুণীর পরিবারের সদস্যরা। কিন্তু দফতরে আনার পর প্রদীপের পরিচয় জানা গেল, সে কোনও ইডির অফিসার নয়। এরপর শুরু হল বেধড়ক মারধর।”

    তরুণীর ভাইয়ের বক্তব্য

    তরুণীর ভাই দেবজিৎ সাহা জানিয়েছেন, “সাদি ডট কম ওয়েব সাইট থেকে আমাদের পরিবারের সঙ্গে আলাপ হয়। বিয়ের কথা ঠিক হলে বিয়ের জন্য কার্ড ছাপানো হয়। আমাদের পরিবারের কাছে প্রদীপ জানায় দুর্নীতির তদন্ত করে তার শরীর খারাপ, তাই চিকিৎসার জন্য টাকা প্রয়োজন। এরপর টাকার চাহিদা দিন দিন বাড়তে থাকে। কিন্তু পরে সংস্থার দফতরে খোঁজ নিয়ে জানতে পারি, সেখানে প্রদীপ নামে কেউ কোনও বিভাগে কাজ করে না। এরপর তাকে উত্তমমধ্যম দেওয়া হয়। তার কাছ থেকে ভুয়ো কার্ড এবং ইডি (Fake ED officer) লেখা জ্যাকেট উদ্ধার করা হয়।”

    প্রসঙ্গ ক্রমে জানা গিয়েছে প্রদীপকে এই প্রতারণার কাজে সহযোগিতা করছে তার মা এবং বোন। মূলত মোবাইলের অ্যাপের মধ্যমে সে এই কাজ করত বলে জানা গিয়েছে। নিজেকে অবশ্য নির্দোষ বললেও তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। পুলিশ আপাতত তদন্ত শুরু করেছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: মমতার জেলা সফরের দিনই সুকান্তর হাত ধরে ৫০০ তৃণমূল কর্মী বিজেপিতে

    Sukanta Majumdar: মমতার জেলা সফরের দিনই সুকান্তর হাত ধরে ৫০০ তৃণমূল কর্মী বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনই তৃণমূলের ভোট ব্যাঙ্কে থাবা বসাল বিজেপি। এদিন জেলার কুশমন্ডিতে এক জনসভা করেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। জনসভাতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন ৫০০ জন তৃণমূলকর্মী। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন সুকান্ত মজুমদার। জেলাতে মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিন ৫০০ জন তৃণমূল কর্মী গেরুয়া শিবিরে যোগ দান করায় লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীরা চাঙ্গা হয়ে উঠেছেন।

    মমতার সফরের দিনই দেওয়াল লিখন করেন সুকান্ত (Sukanta Majumdar)

    এদিন সুকান্ত (Sukanta Majumdar) ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী,  প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার সহ অন্যরা। মুখ্যমন্ত্রীর সফরের আগেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেওয়াল লিখন শুরু করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । মমতার প্রশাসনিক সভামঞ্চের প্রায় দেড় কিলোমিটার দূরে বিজেপির তরফে দেওয়াল লিখন  করা হয়। মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের যুবশ্রী মোড় সংলগ্ন এলাকায় দেওয়াল লিখন শুরু করেন বিজেপি সাংসদ। ‘হীরক রানি বাই বাই, অনাচার থেকে মুক্তি চাই’, ‘মোদি সরকার আরও একবার’, এই সমস্ত স্লোগানকে সামনে রেখে রাজ্যজুড়ে দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি। 

    কী বললেন সুকান্ত? (Sukanta Majumdar)

    এই বিষয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, এদিন জেলার বালুরঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছেন। আর আমার সভা বালুরঘাট থেকে ৭০ কিলোমিটার দূরে হচ্ছে। মামদোবাজি পেয়েছে নাকি যে আমাদেরকে সভা করতে দেবে না। মুখ্যমন্ত্রী তো হেলিকপ্টার করে যাবেন। তাহলেই আমাদের সভা করলে ওনার সমস্যা কোথায়। আমরাও সভা করছি। আর  মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিন ৫০০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করল। পাশাপাশি বালুরঘাটে দেওয়াল লিখন করা হয়। তৃণমূলের সভাতে বিজেপির বিধায়কদের ডাকা হয়নি বলে কোর্টে যাবার হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি। এই বিষয়ে এক যোগদানকারী বলেন, তৃণমূলে সন্মান ছিল না। বিজেপিতে এসে আমরা আত্মসন্মান ফিরে পেলাম।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Begging: মুম্বইয়ের পথে ভিক্ষাবৃত্তি করেই সাড়ে ৭ কোটির মালিক! চেনেন এই ভরতকে?

    Begging: মুম্বইয়ের পথে ভিক্ষাবৃত্তি করেই সাড়ে ৭ কোটির মালিক! চেনেন এই ভরতকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভিক্ষুক শব্দটির সঙ্গে পরিচিত সকলেই। আর এই শব্দটি মাথায় আসতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে জরাজীর্ণ শরীর, ছেঁড়া জমাকাপড়, চরম দরিদ্র কোনও মানুষের চেহারা। ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে ভিখারিদের এখনও চোখে পড়ে। রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড, মন্দির- কোনও জায়গা বাদ নেই। চলার পথে হাত পেতে টাকা, খাবার চাওয়াটাই ভিক্ষুকের (Begging) পরিচয় প্রকাশ্যে আনে। কিন্তু আজ আমরা এমন এক ভিক্ষুকের সম্পর্কে জানব, যিনি ভিক্ষা করে আজ দেশের ধনী ভিক্ষুকের তকমা পেয়েছেন। যিনি নাকি ভিক্ষাবৃত্তি করেই বর্তমানে কোটি কোটি টাকার মালিক। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।মুম্বইয়ের ভরত জৈন আজ ভারতের ধনী ভিক্ষুকের পরিচয় পেয়েছেন।l মুম্বইয়ের রাস্তায় রাস্তায় ভিক্ষা করে কীভাবে তিনি এত সম্পত্তির মালিক হলেন, তা সবাইকেই অবাক করে।

    কেনই বা তিনি ভিক্ষা করেন? (Begging)

    ভরতের আকাশছোঁয়া সম্পত্তির পরিমাণ দেখে অবাক হন বহু মানুষ। কেউ ভালো চোখে, কেউ বা খারাপ চোখেই দেখেন ব্যাপারটিকে। ভরতের প্রথমের দিনগুলি কিন্তু মোটেও বর্তমানের মতো ছিল না। অনেক অভাব-অনটনের মধ্যে দিন কাটত তাঁর পরিবারের, জুটত না দু’বেলার খাবার, পরিবার নিয়ে পথে বসে যাওয়ার মতো অবস্থা ছিল তাঁর। টাকাপয়সার অভাবে পড়াশোনাও করতে পারেননি ভরত। তাই সব ইচ্ছাকে বিসর্জন দিয়ে পরিবার ও নিজেকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যেই ভিক্ষাবৃত্তি বেছে নিতে বাধ্য হন তিনি। দীর্ঘদিন থেকে ভরত মুম্বইয়ের রাস্তায় রাস্তায় ভিক্ষা করছেন। তাঁর নম্র আচরণ অনেক মানুষকে আকর্ষণ করত। ফলে মানুষ তাঁকে ভালোবেসেই ভিক্ষাপ্রদান করত। সেই ভিক্ষার টাকা তিনি অসৎ পথে ব্যয় না করে সঞ্চয় করতে শুরু করেন। আজ তার ফলস্বরূপ ভরতের সম্পত্তির পরিমাণ ৭.৫ কোটি। শুনতে অবাক লাগলেও ভিক্ষা করেই তিনি মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা ইনকাম করেন। শুধু তাই নয়, মুম্বইয়ের থানেতে রয়েছে তাঁর দুটি বিলাসবহুল ফ্ল্যাট। সেখানে তিনি তাঁর বাবা, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বাস করেন। আবার থানেতে দুটি দোকানও আছে তাঁর,  যেগুলি ভাড়া দেওয়া আছে। সেখান থেকেও তিনি মাসিক ৩০ হাজার টাকা আয় করেন। প্রতিদিন তিনি ১০ থেকে ১২ হাজার টাকা করে ভিক্ষা (Begging) আদায় করেন।

    কেন তিনি এত সম্পত্তির মালিক হয়েও ভিক্ষা করেন? (Begging)

    মুম্বই ছত্রপতি শিবাজি টার্মিনাস ও আজাদ ময়দানের মতো জায়গায় এখনও ভরতকে ভিক্ষা করতে দেখা যায়। এত বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েও এখনও পর্যন্ত তিনি ভিক্ষাবৃত্তি ছাড়েননি।  এক থেকে দু’ঘণ্টা ভিক্ষা করেই তিনি দুই থেকে আড়াই হাজার টাকা ইনকাম করেন। তাঁর দুই ছেলে বর্তমানে কনভেন্ট স্কুলে পড়াশোনা করে। ভরত তাঁর পরিবারের সঙ্গে পারেলের একটি 1BHK ফ্ল্যাটে বসবাস করেন। পরিবারে অন্যান্য সদস্যরা স্টেশনারি দোকান চালান, অভাব -অনটনের লেশমাত্র নেই ভরতের। পরিবারের সবাই তাঁকে বর্তমানে ভিক্ষাবৃত্তি (Begging) থেকে সরে আসার আর্জি জানালেও তিনি তাঁর সিদ্ধান্তে অনড় থেকেছেন। ভরতের মতে, নিজের অতীতকে কখনই ভুলে যেতে চান না। তাই আজও তিনি সেই একইভাবে ভিক্ষাবৃত্তি চালিয়ে যাচ্ছেন রাস্তায় রাস্তায়। বাকি বিচার মানুষের ওপরেই ছেড়ে দিয়েছেন তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Female Pension: নয়া নিয়ম কেন্দ্রের, কর্মরত মহিলারা পেনশনে নমিনি করতে পারবেন ছেলে বা মেয়েকে 

    Female Pension: নয়া নিয়ম কেন্দ্রের, কর্মরত মহিলারা পেনশনে নমিনি করতে পারবেন ছেলে বা মেয়েকে 

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত মহিলা কর্মচারীরা তাঁদের ছেলে ও মেয়েকে পারিবারিক পেনশনের জন্য মনোনীত করতে পারবেন।  কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী, সরকারি মহিলা কর্মচারীরা চাইলে নিজেদের পেনশনের ‘নমিনি’ করতে পারবেন নিজের সন্তান-সন্ততিকেও। নমিনি শুধু স্বামীকে করতে হবে এমনটা নয়। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, পেনশন সংক্রান্ত বিধি ‘সেন্ট্রাল সিভিল সার্ভিস রুলস ২০২১’-এ সোমবারই এই নতুন সংশোধন আনা হয়েছে। আর সংশোধনটি এনেছে পেনশন এবং পেনশন প্রাপক কল্যাণ সংক্রান্ত কেন্দ্রীয় দফতর (ডিওপিপিডব্লিউ)।

    কী বলা হয়েছে?

    সরকারি বিবৃতি অনুসারে, কেন্দ্র মহিলা কর্মীদের তাঁদের স্বামীর পরিবর্তে পারিবারিক পেনশনের জন্য তাদের ছেলে বা মেয়েকে মনোনীত করার অনুমতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে, আগে মৃত সরকারি কর্মচারী বা পেনশনভোগীর স্বামী অথবা স্ত্রীকে পারিবারিক পেনশন দেওয়া হত। তাঁর মৃত্যুর পর পরিবারের অন্যান্য যোগ্য সদস্য পেনশন পেতে পারতেন। কিন্তু, এবার মহিলা কর্মীরা স্বামীর বদলে সন্তানকেও পেনশনের জন্য মনোনীত করতে পারবেন। তবে যেখানে দাম্পত্য কলহ চলছে, বিবাহ-বিচ্ছেদের মামলা চলছে বা গার্হস্থ্য সহিংসতা আইন, যৌতুক নিষেধাজ্ঞা আইন বা ভারতীয় দণ্ডবিধির মতো আইনের অধীনে মামলা চলছে, সেই পরিস্থিতিতেই এটা করা যাবে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, মহিলা পেনশন প্রাপক বা সরকারি মহিলা কর্মচারীদের এ জন্য একটি লিখিত অনুরোধ করতে হবে তাঁর অফিসের সর্বোচ্চ প্রধানকে। 

    আরও পড়ুন: সুরের মূর্চ্ছনা! মিশরীয় কন্যার দেশাত্মবোধক গানের প্রশংসা প্রধানমন্ত্রী মোদির

    কেন এই সংশোধন?

    মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে জানিয়েছেন কেন্দ্রীয় কর্মী প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানান, এই সংশোধনীটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিটি ক্ষেত্রে নারীদের যথাযথ এবং বৈধ অধিকার দেওয়ার নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। এব্যাপারে মহিলা কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবি মেনে নিল কেন্দ্র। মঙ্গলবার নতুন ঘোষণা করার পরে জিতেন্দ্র বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদির সরকার মহিলাদের সমানাধিকার দেওয়ার নীতিতে চলে। তাই দীর্ঘ দিন ধরে চলে আসা এই নিয়মে সংশোধন আনা হল।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share