Tag: bangla news

bangla news

  • Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে ইডির অভিযোগ বহাল রাখল হাইকোর্ট, রইল না তদন্তে বাধা

    Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে ইডির অভিযোগ বহাল রাখল হাইকোর্ট, রইল না তদন্তে বাধা

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ইডির করা অভিযোগ খারিজ করল না কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ইডির অভিযোগ বা ইসিআইআর-এর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবার এই মর্মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, ‘‘তদন্ত চলছে। এই পরিস্থিতিতে ইসিআইআর খারিজের আবেদন অপরিণত অবস্থায় রয়েছে। তাই এই নিয়ে আদালত এখনই কোনও নির্দেশ দেবে না।’’

    বাধা রইল ইডির তদন্তে

    শুক্রবার হাইকোর্টের এই পর্যবেক্ষণের ফলে ইডির তদন্তে আর কোনও বাধা রইল না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, এই মামলায় ১৩ সেপ্টেম্বর সল্টলেকের ইডি দফতরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর আগে ২১ অগাস্ট প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। সেখানে বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নথি। পরবর্তীকালে ২৩ অগাস্ট ইডির প্রেস বিবৃতিতে লিপস অ্যান্ড বাউন্সের সিইও হিসেবে উঠে আসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের (Abhishek Banerjee) নাম। ইডির এই প্রেস বিবৃতি অনুযায়ী ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর পদে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হতেই তদন্তে জড়ায় লিপস অ্যান্ড বাউন্স সংস্থার নাম। অভিযোগ, ওই কোম্পানির মাধ্যমেই নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেন কালীঘাটের কাকু। এক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে জেলে থাকা তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্রের হোয়াটসঅ্যাপ চ্যাটেরও হদিস পায় ইডি।

    বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

    প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেই গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ। তাঁর চিঠির সূত্র ধরেই উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম। তৃণমূলের যুবনেতার দাবি ছিল যে অভিষেকের নাম বলার জন্য নাকি তাঁকে চাপ দিচ্ছে ইডি-সিবিআই। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণে বলেন যে প্রয়োজন পড়লে সিবিআই বা ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে জিজ্ঞাসাবাদ করতে পারবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই একই নির্দেশ পরবর্তীকালে বহাল রাখেন বিচারপতি অমৃতা সিনহা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Paschim Medinipur: পরিস্থিতি ভয়াবহ! ২৪ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে ডেঙ্গিতে মৃত ২

    Paschim Medinipur: পরিস্থিতি ভয়াবহ! ২৪ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে ডেঙ্গিতে মৃত ২

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজ্যে। এবার পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) গত ২৪ ঘণ্টায় ডেঙ্গি আক্রান্ত হয়ে দু;জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত ৪ জন। উল্লেখ্য, মাত্র দু’দিন আগেই দক্ষিণ দমদমের এক সপ্তম শ্রেণির ছাত্রী ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। বৃষ্টির জমা জলে ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ ইতিমধ্যেই ভয়ঙ্কর আকার নিয়েছে রাজ্যে। অন্যদিকে তৃণমূল পরিচালিত পুরসভাগুলির স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়ে সরব হয়েছেন এলাকার মানুষ। ঠিকমতো মশা মারার স্প্রে, তেল এবং জঞ্জাল পরিষ্কার করছে না পুরসভা। পুরসভার চেয়ারপার্সনও মেনে নিয়েছেন, নিযুক্ত কর্মীরা ঠিক করে সাফাইয়ের কাজ করছেন না। নজর রাখছেন না এলাকার কাউন্সিলাররাও।

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে মৃত ২ (Paschim Medinipur)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত চারদিন ধরে জ্বর নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খড়্গপুর শহরের খরিদা বাঙালপাড়া এলাকার রুনিতা মল্লিক নামে এক গৃহবধূ। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরপর শুক্রবার ভোরে মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সেই সঙ্গে বৃহস্পতিবারেই ঘাটাল মহকুমা হাসপাতালেও মৃত্যু হয়েছে আরও এক ডেঙ্গি আক্রান্ত রোগীর। জেলায় ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন স্বাস্থ্যকর্তারা। এলাকায় ডেঙ্গির আতঙ্কে সাধারণ মানুষের জনজীবন এখন দুর্বিপাকে। রোগীর আত্মীয়রা অভিযোগ তুলছেন পুরসভার বিরুদ্ধে। এদিকে ডেঙ্গি মৃত্যুর ঘটনায়, শুক্রবার সকালেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিছন্নতা খতিয়ে দেখতে আসেন মেদিনীপুর পুরসভার পৌর প্রধান সৌমেন খান সহ প্রশাসনিক আধিকারিকরা।

    পুরসভার বক্তব্য

    খড়্গপুর পুরসভার (Paschim Medinipur) চেয়ারপার্সন কল্যাণী ঘোষ মৃত্যুর কথা স্বীকার করে বলেন, “ডেঙ্গির মৃত্যুর ঘটনা দুঃখজনক। প্রত্যেক পাড়ায় পাড়ায় স্প্রে করার জন্য লোক নিয়েছি আমরা। আমরা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গি প্রতিরোধে সব সময় কাজ করছি। ওয়ার্ডে ওয়ার্ডে লোক দেওয়াও হয়েছে। মশা মারার জন্য স্প্রে করার ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু যাঁদের স্প্রে করার দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে অনেকেই ঠিক মতো কাজ করছেন না। এলাকার কাউন্সিলাররাও এই বিষয়ে ঠিকঠাক নজর রাখছেন না।”

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Nadia: শোচনীয় পরিস্থিতি! হাসপাতালে সেন্ট্রাল প্যাথলজির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী, এখনও চালুই হল না

    Nadia: শোচনীয় পরিস্থিতি! হাসপাতালে সেন্ট্রাল প্যাথলজির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী, এখনও চালুই হল না

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের ৩ অগাস্ট নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে সেন্ট্রাল প্যাথলজির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে এক ছাদের নিচেই সমস্ত রকম পরিষেবা পাওয়ার কথা ছিল রোগীদের। কিন্তু প্রায় দুই মাস অতিক্রান্ত হতে চলল, এখনও তা চালুই হয়নি। ভোট এলে মানুষকে বোকা বানানোর পদ্ধতি মুখ্যমন্ত্রীর! এভাবেই একে কটাক্ষ করেছে বিজেপি।

    কেন এই উদ্যোগ?

    বছরের বিভিন্ন সময় বিভিন্ন সরকারি হাসপাতালের বিরুদ্ধে অচল পরিষেবা নিয়ে অভিযোগ ওঠে। রোগীর আত্মীয়রা কখনও কখনও অভিযোগ তোলেন, বিনা পরিষেবায় তাঁদের রোগীর মৃত্যু ঘটেছে। আবার বিভিন্ন হাসপাতালে দেখা যায় বেহাল স্বাস্থ্য ব্যবস্থার ছবি। এবার মূলত সেইসব অভিযোগের ভিত্তিতে যাতে স্বাস্থ্য পরিষেবার হাল ফেরানো যায় এবং সাধারণ মানুষ আরও উন্নত পরিষেবা পেতে পারেন, সেই উদ্যোগ নিয়েই গত অগাস্ট মাসের ৩ তারিখে মুখ্যমন্ত্রী নিজে নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে একটি সেন্ট্রাল প্যাথলজির উদ্বোধন করেন। যার মূল উদ্দেশ্য ছিল কোন রোগী যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হয়। শুধু তাই নয়, যে কোনও পরিষেবা পেতে অন্য হাসপাতালে যেন ছুটতে না হয়। সেদিনে তাঁর উদ্বোধনকে সাধুবাদ জানিয়েছিল বিরোধীরাও। কিন্তু প্রায় দুই মাস অতিক্রান্ত হতে চলল, এখনও উদ্বোধন হলেও চালু হল না পরিষেবা। যা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন করতে শুরু করেছে।

    এসব কাটমানিরই খেলা, বলছে বিজেপি

    এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার বিজেপি মিডিয়া কনভেনর সন্দীপ মজুমদার বলেন, ভোট বৈতরণী পার হবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন। তিনি ঘোষণা করেছিলেন একই ছাদের তলায় বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত পরিষেবা মানুষ পাবেন। সেরকম একটি উদ্যোগ ধুমধাম করে শক্তিনগর জেলা হাসপাতালে নেওয়া হয়েছিল। সেটা উদ্বোধন হওয়ার পর এখনও বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এটা শুধু মানুষকে দেখানো আমরা কাজ করছি এবং রাজ্য সরকার কাজ করছে। মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকাশ্য সভায় বলেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা পৃথিবীর সব থেকে উন্নত। আমরা সেই উন্নতর নমুনা পাচ্ছি, কোথাও বিনা চিকিৎসায় রোগী মারা যাচ্ছে আবার কোথাও নার্স এবং ডাক্তাররা নিগৃহীত হচ্ছেন। একটা অরাজকতার পরিস্থিতি গোটা পশ্চিমবাংলা জুড়ে চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে তিনি স্বাস্থ্যমন্ত্রী। আর তার অপদার্থতা দিন দিন প্রকাশ পাচ্ছে। এটা আর কিছুই নয়, উদ্বোধন করা মানে জনগণের ট্যাক্সের লক্ষ লক্ষ টাকার একটা অংশ কাটমানিতে চলে যাওয়া। পাশাপাশি তিনি বলেন, আমরাও চাই এই ধরনের উদ্যোগ যাতে বাস্তবায়িত হয় এবং সাধারণ মানুষ ঠিকঠাক পরিষেবা পায়।

    কবে চালু হবে, উত্তর মিলল না

    এ বিষয়ে নদীয়া জেলা স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস বলেন, ওই প্রকল্পটির পরিকাঠামো গত কাজ চলছে। খুব শীঘ্রই চালু হবে পরিষেবা। তবে বিস্তারিত বিষয়টি হাসপাতালে সুপার জানাতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WhatsApp Payment Update: হোয়াটসঅ্যাপের মাধ্যমেও করতে পারবেন কেনাকাটা, কাটতে পারবেন সিনেমার টিকিট

    WhatsApp Payment Update: হোয়াটসঅ্যাপের মাধ্যমেও করতে পারবেন কেনাকাটা, কাটতে পারবেন সিনেমার টিকিট

    মাধ্যম নিউজ ডেস্ক: বাড়িতে বসেই অনলাইনে জিনিসপত্র কেনাকাটায় বিপ্লব এসেছে ভারতে। নিত্য দিন নয়া নয়া সুযোগের দরজা খুলে যাচ্ছে। এবার সেই তালিকায় যোগ হয়ে গেল হোয়াটসঅ্যাপের নামও। সম্প্রতি হোয়াটসঅ্যাপ তাদের একটি ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে, অন্যান্য শপিং অ্যাপ-এর মতো এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও চ্যাট করার সাথে সাথে সহজেই কেনাকাটা করা যাবে। ওই পোস্টে জানানো হয়েছে, ব্যবহারকারীরা এবার UPI অ্যাপ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং ব্যবহার করে অনলাইন পেমেন্ট করতে পারবেন। এই আপডেটটি (WhatsApp Payment Update) ব্যবহার করে জিনিসপত্র কেনাকাটা যেমন করা যাবে, তেমনি সিনেমার টিকিট পর্যন্ত বুক করা যাবে।

    কী জানিয়েছে হোয়াটসঅ্যাপ তাদের ব্লগ পোস্টে?

    হোয়াটসঅ্যাপ তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, অন্যান্য অনেক শপিং অ্যাপের মতো এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ব্যবহারকারীরা সহজেই চ্যাট করার সাথে সাথে কেনাকাটাও করতে পারবেন। যেমন অন্য কোনও শপিং অ্যাপে আপনি আপনার পছন্দের জিনিস কার্ট করে রাখতে পারেন, হোয়াটসঅ্যাপও এবার থেকে এই কার্ট অপশন দেবে, যেখানে আপনি আপনার জিনিস কার্ট করে রাখতে পারবেন। আর ঠিক ভারতের অন্যান্য UPI অ্যাপের মতো ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিসগুলি কিনতে পারবেন (WhatsApp Payment Update)। 

    ভারতে কতজন এই হোয়াটসঅ্যাপ পেমেন্ট (WhatsApp Payment Update) ব্যবহার করেন?

    বিশেষজ্ঞদের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, ভারতে প্রায় ৫০০ মিলিয়ন মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কিন্তু তার মধ্যে মাত্র ১০০ মিলিয়ন মানুষ এই হোয়াটসঅ্যাপ পেমেন্ট ব্যবহার করেন। ঠিক এই কারণে হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচারগুলি যোগ করতে চলেছে (WhatsApp Payment Update) কর্তৃপক্ষ। বর্তমানে হোয়াটসঅ্যাপ এন্ড টু এন্ড শপিং Jio Mart এবং চেন্নাই ও বেঙ্গালুরু মেট্রো সিস্টেমে ব্যবহার করা হত। কিন্তু এবার নতুন ফিচার পেমেন্টের জন্য আরও অনেক অপশন পেতে চলেছে হোয়াটসঅ্যাপ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dengue: কোনও উপসর্গ নেই, অথচ প্লেটলেট হু হু করে নেমে যাচ্ছে? রাজ্যে ডেঙ্গির নয়া আতঙ্কে সাবধান!

    Dengue: কোনও উপসর্গ নেই, অথচ প্লেটলেট হু হু করে নেমে যাচ্ছে? রাজ্যে ডেঙ্গির নয়া আতঙ্কে সাবধান!

    মাধ্যম নিউজ ডেস্ক: ডেঙ্গির (Dengue) দাপট ক্রমশ বাড়ছে। এক সপ্তাহে তিন হাজারের বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। অনেক ক্ষেত্রেই পরিচিত উপসর্গ জানান দিচ্ছে না। আর তার ফলেই দেখা দিচ্ছে বিপত্তি! তাই ডেঙ্গি রুখতে নয়া নিদান দিচ্ছেন বিশেষজ্ঞ মহল।

    কী নতুন সমস্যা হচ্ছে? 

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ডেঙ্গি (Dengue) হলে এখন অনেক ক্ষেত্রে পরিচিত উপসর্গ দেখা দিচ্ছে না। জ্বর, সর্দি-কাশি, বমি, মাথার যন্ত্রণার মতো উপসর্গ দেখা দিচ্ছে না। অনেক ক্ষেত্রে দেহের তাপমাত্রাও বিশেষ বাড়ছে না। বমি কিংবা মাথাব্যথার মতো উপসর্গ নেই। কিন্তু হঠাৎ জ্ঞান হারাচ্ছেন রোগী। পরিচিতদের চিনতে অসুবিধা হচ্ছে। কিংবা মলত্যাগ করতে গিয়ে রক্তপাত হচ্ছে। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরে রক্ত পরীক্ষা করে জানা যাচ্ছে প্লেটলেট কয়েক হাজারে নেমে যাচ্ছে। পরিস্থিতি অনেকটাই বিপজ্জনক হয়ে উঠছে। আর এই উপসর্গহীন রোগীদের নিজেদের বিপদ যতখানি বাড়ছে, ততটাই বিপদ বাড়ছে অন্যদের। কারণ, এই রোগীদের থেকে অজান্তেই অন্যদের ডেঙ্গি সংক্রমণ ছড়াচ্ছে।

    নয়া বিপদ কাটাতে কী উপায় বলছেন বিশেষজ্ঞ মহল? 

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, উপসর্গহীন রোগীদের দ্রুত চিহ্নিত করা জরুরি। তাই রক্ত পরীক্ষা জরুরি। তাদের পরামর্শ, সর্দি-কাশি কিংবা দেহের তাপমাত্রা সামান্য বাড়লেও রক্ত পরীক্ষা জরুরি। বিশেষত, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, নদিয়ার মতো জেলায় ডেঙ্গির (Dengue) দাপট উর্ধ্বগামী। তাই এই সব এলাকার মানুষের বিশেষ সতর্কতা জরুরি। আর সেই জন্য রক্ত পরীক্ষা আবশ্যক বলে জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, যেসব এলাকা ডেঙ্গিপ্রবণ, সেখানে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। আর সেই জন্য দেহের তাপমাত্রা বাড়লে, সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিলেই রক্ত পরীক্ষা জরুরি।

    কী বলছেন স্বাস্থ্যকর্তারা? 

    স্বাস্থ্য দফতর অবশ্য রক্ত পরীক্ষা নিয়ে আগের অবস্থানেই অনড়। তারা জানাচ্ছে, অনাবশ্যক আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তিন দিনের বেশি জ্বর থাকলে, বমি, মাথার যন্ত্রণার মতো উপসর্গ থাকলে তবেই চিকিৎসকের পরামর্শ মতো রক্ত পরীক্ষা জরুরি। অনাবশ্যক রক্ত পরীক্ষা ডেঙ্গি পরীক্ষার কিটের ঘাটতি তৈরি করবে। কিন্তু স্বাস্থ্য কর্তাদের একাংশ এই নীতি মানতে নারাজ। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বাস্থ্য কর্তা বলেন, রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। কয়েকটি জেলায় পরিস্থিতি (Dengue) যথেষ্ট উদ্বেগজনক। সেপ্টেম্বরের শেষে আরও কয়েক হাজার মানুষ নতুন করে ডেঙ্গি আক্রান্ত হবেন, এমন আশঙ্কাও করা যেতে পারে। এই পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি হওয়া আরও কঠিন হয়ে উঠবে। তাই আগে থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা জরুরি। উপসর্গহীন রোগীর সংখ্যা বাড়ছে। আর এই উপসর্গহীন রোগীদের নিয়েই নয়া বিপদ তৈরি হচ্ছে। তাই রোগ নির্ণয় সবচেয়ে বেশি জরুরি। তাই সামান্য জ্বর কিংবা সর্দি-কাশিকে একেবারেই অবহেলা করা যাবে না। চিকিৎসকদের পরামর্শ মতো অবশ্যই রক্ত পরীক্ষা করে রোগ নির্ণয় করতে হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Women’s Reservation Bill: রাজ্যসভাতেও পাশ মহিলা সংরক্ষণ বিল, মোদি জমানায় নতুন ইতিহাসের পথে ভারত

    Women’s Reservation Bill: রাজ্যসভাতেও পাশ মহিলা সংরক্ষণ বিল, মোদি জমানায় নতুন ইতিহাসের পথে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি জমানায় নতুন ইতিহাসের পথে ভারত। ৬০ ঘণ্টার মধ্যে সংসদ ভবনের উভয় কক্ষে পাশ হল মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill)। যা এক কথায় নজিরবিহীন বলা চলে। মঙ্গলবার দুপুরে এই বিলকে মোদি সরকার পেশ করে লোকসভায়, বুধবারে যা পাশ হয়। বৃহস্পতিবার এই বিল পাশ হল রাজ্যসভায়। ক্ষমতায় আসার পর থেকেই নরেন্দ্র মোদি সরকার একের পর এক সাহসী, ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill) তার মধ্যে অন্যতম। দেশের মহিলারা এরপর থেকে আরও বেশি সংখ্যায় সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করার সুযোগ পাবেন এই আইনের মাধ্যমে।

    রাজ্যসভায় বিল পাশ হল ২১৫-০ ভোটে

    বৃহস্পতিবার রাজ্য সভায় এই বিল ২১৫-০ ভোটে পাশ হয়। এবার অপেক্ষা দ্রৌপদী মুর্মুর সইয়ের।  বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ধ্বনি ভোটে পাশ হয় এই বিল। উল্লেখযোগ্যভাবে রাজ্যসভার ২৪৫ জন সাংসদের মধ্যে ২১৫ জন উপস্থিত ছিলেন এবং তাঁরা প্রত্যেকে এই বিলের (Women’s Reservation Bill) পক্ষে ভোট দিয়েছেন। বিলের বিপক্ষে একটিও ভোটও এদিন পড়তে দেখা যায়নি। মহিলা সংরক্ষণ বিল দেশের মানুষের মধ্যে নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করবে বলে এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত লোকসভা এই বিল যখন পাশ হয় তখন বিলের পক্ষে ভোট দেন ৪৪৫ জন সাংসদ এবং বিপক্ষে ভোট দেন ২ জন সংসদ।

    কী বললেন প্রধানমন্ত্রী?  

    এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘‘মহিলা ক্ষমতায়ন (Women’s Reservation Bill) এবং নারীশক্তির শক্তি বৃদ্ধিতে প্রত্যেক সদস্য এবং রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের দেশের গণতান্ত্রিক যাত্রার জন্য একটি অভাবনীয় মুহূর্ত। ১৪০ কোটি ভারতীয়কে অভিনন্দন। রাজ্যসভার সব সাংসদকে ধন্যবাদ জানাচ্ছি। যাঁরা নারীশক্তি বন্দন অধিনিয়মের পক্ষে দিয়েছেন। সর্বসম্মতভাবে যে এরকম সমর্থন জানানো হয়েছে, সেই বিষয়টি অত্যন্ত আনন্দদায়ক।’’ অন্যদিকে রাজ্যসভায় এই বিল (Women’s Reservation Bill) পাশ হওয়ার পরেই সভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধানকড় বলেন, ‘‘এটা ঐতিহাসিক। অভিনন্দন। এটাও কাকতালীয় যে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World Alzheimer’s Day: নিজের লোককেও চিনতে পারছেন না? সব ভুলে যাচ্ছেন? সময় থাকতে সতর্ক হন

    World Alzheimer’s Day: নিজের লোককেও চিনতে পারছেন না? সব ভুলে যাচ্ছেন? সময় থাকতে সতর্ক হন

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    বিশ্ব জুড়ে বদলে যাচ্ছে বয়স্কদের সমস্যা। শুধু শরীর নয়, একাধিক মানসিক সমস্যাও দেখা দিচ্ছে। আবার এমন কিছু সমস্যা রয়েছে, যা শরীর আর মন দুটো দিকেরই ক্ষতি করছে। তেমনই এক স্বাস্থ্য সমস্যা হল অ্যালজাইমার্স। ২১ সেপ্টেম্বর ছিল বিশ্ব অ্যালজাইমার্স সচেতনা দিবস (World Alzheimer’s Day)। এই উপলক্ষ্যে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রথম থেকেই সতর্কতা বড় বিপদ এড়াতে পারে। ভালো মানের জীবন যাপনের জন্য প্রথম উপসর্গ দেখা দিলেই সচেতন হওয়া জরুরি।

    অ্যালজাইমার্স কী? 

    চিকিৎসকরা জানাচ্ছেন, অ্যালজাইমার্স এক ধরনের স্মৃতিশক্তি হারানোর সমস্যা। মানসিক, স্নায়বিক একাধিক সমস্যার কারণে মস্তিষ্কে এই সমস্যা দেখা দেয়। সাধারণত ষাটোর্ধ্ব মানুষদের এই রোগ বেশি হয়। নিত্যদিনের ঘটনা এই রোগে আক্রান্তরা মনে রাখতে পারেন না। সাধারণ ঘটনা এমনকি নিজের পরিবারের সদস্যদের চিনতেও তাঁদের অসুবিধা হয়। আর এই সমস্যার জেরে তাঁদের শারীরিক ক্ষমতাও কমতে থাকে। ফলে, তাঁদের জীবন যাপনের মান কমে (World Alzheimer’s Day)।

    ভারতে অ্যালজাইমার্স আক্রান্ত কতজন? 

    সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতে অ্যালজাইমার্স সমস্যা বাড়ছে (World Alzheimer’s Day)। প্রায় ৮০ লাখের বেশি প্রবীণ নাগরিক অ্যালজাইমার্সের সমস্যায় ভুগছেন। অধিকাংশ ক্ষেত্রেই প্রথম থেকে রোগ নির্ণয় করতে না পারার জেরে তাঁদের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে।

    কোন ধরনের উপসর্গ এই রোগের জানান দেয়? 

    স্মৃতিশক্তি কমে যাওয়া এই রোগের অন্যতম লক্ষণ হলেও একাধিক উপসর্গ রোগের ইঙ্গিত দেয়। এমনই জানাচ্ছেন চিকিৎসক মহল। তাঁরা জানাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রেই এই রোগে আক্রান্তদের ব্যবহারের পরিবর্তন দেখা যায়। অতিরিক্ত রাগ, কাছের মানুষদের অকারণে দুর্ব্যবহার করা, মানসিক অবসাদে ভোগার মতো উপসর্গ এই রোগের জানান দেয়। অধিকাংশ ক্ষেত্রেই রোগী একাকিত্বে ভোগেন। ফলে, সমস্যা আরও বেড়ে যায়। তাছাড়া অ্যালজাইমার্সের (World Alzheimer’s Day) মতো সমস্যা দেখা দিলে পেশির শক্তি কমতে থাকে। স্নায়ু ও পেশির একাধিক সমস্যা হতে থাকে। হাত-পা কাঁপতে থাকে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে অসুবিধা হয়। অনেক সময় লেখার ক্ষমতা থাকে না। এছাড়াও খুব অল্প দিন আগের ঘটে যাওয়া কোনও ঘটনা কিংবা খুব পরিচিত মানুষের নাম মনে রাখতে না পারার মতো সমস্যা প্রবীণ মানুষদের বারবার হলে সতর্ক থাকা জরুরি।

    কীভাবে মোকাবিলা সম্ভব? 

    চিকিৎসকরা জানাচ্ছেন, অ্যালজাইমার্সের (World Alzheimer’s Day) মতো সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি সম্ভব নয়। কিন্তু এই ধরনের সমস্যা যেন বাড়াবাড়ি না হয়, সেটা নিশ্চিত করা যেতে পারে। তাই এক্ষেত্রে রোগী ও কেয়ার গিভার, দুজনের যত্ন প্রয়োজন। 
    অ্যালজাইমার্স আক্রান্তের সব সময় দেখভালের একজন মানুষ প্রয়োজন। আর তিনিই হলেন কেয়ার গিভার। তাঁর যত্ন সমানভাবে জরুরি। অ্যালজাইমার্স আক্রান্ত যাকে সবচেয়ে বেশি ভরসা করেন, তিনিই হন কেয়ার গিভার। সাধারণত পরিবারের কোনও সদস্য কেয়ার গিভারের দায়িত্ব পালন করেন। তাই রোগী ও কেয়ার গিভারের সম্পর্ক যত গভীর হবে, সমস্যা তত কম হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 
    চিকিৎসকদের পরামর্শ, নিয়মিত খবরের কাগজ পড়ার অভ্যাস করতে হবে। অ্যালজাইমার্স আক্রান্তদের পড়ার অভ্যাস মস্তিষ্কের কার্যক্ষমতা ধরে রাখতে বিশেষ সাহায্য করে। তাই আক্রান্তের নিয়মিত বই এবং খবরের কাগজ পড়া দরকার। তাছাড়া, খুব সাধারণ হিসাব, যেমন সহজ যোগ, বিয়োগ নিয়মিত করা দরকার। এতে আক্রান্তের মস্তিষ্ক সক্রিয় থাকবে।
    নিয়মিত বাইরে যাওয়া, অন্তত এক ঘণ্টা খোলা মাঠ কিংবা পার্কে সময় কাটানো দরকার। তাতে আক্রান্তের একাকিত্ব বোধ কাটবে। কথা বলার ক্ষমতা বজায় থাকবে। 
    তবে, আক্রান্তের এই যত্ন ও থেরাপির পাশাপাশি কেয়ার গিভারের যত্ন নেওয়া জরুরি। কারণ, সব সময় আক্রান্তকে ছোট ছোট জিনিস মনে করিয়ে দিতে হয়। খাবার খাওয়া, পরিবারের অন্যান্য সদস্যদের নাম ও পরিচয় বারবার দেওয়ার কাজও করতে হয়। অবিরত এই খেয়াল রাখার জন্য কেয়ার গিভারের মধ্যেও অবসাদ, ক্লান্তির মতো নানান সমস্যা দেখা দেয়। তাই তার প্রয়োজনীয় বিশ্রাম এবং বিনোদন জরুরি। যাতে একঘেয়েমি গ্রাস না করে। 
    আর এই সম্পর্কে সচেতনতা প্রসারের জন্য একাধিক কর্মশালার প্রয়োজন বলে জানাচ্ছে বিশেষজ্ঞ মহল।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার, ২২/০৯/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার, ২২/০৯/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) দীর্ঘদিনের আটকে থাকা কাজ পূর্ণ হবে। যা দেখে আপনি আনন্দিত হবেন।

    ২) কাজের চাপ থাকবে, তাই স্বাস্থ্যের বিষয়ে অধিক সতর্ক থাকুন, তা না-হলে সমস্যা বাড়তে পারে।

    বৃষ

    ১) ব্যবসায়ীদের সহকর্মীদের সঙ্গে বিবাদ হতে পারে।

    ২) স্বাস্থ্য দুর্বল হতে পারে।

    মিথুন

    ১) জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। প্রিয়জনের কারণে অবসাদগ্রস্ত হতে পারেন।

    ২) টাকা ধার দিলে তা ফিরে পাওয়ার সম্ভাবনা খুব কম।

    কর্কট

    ১) মহিলা বন্ধুদের সাহায্যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হতে পারে।

    ২) সন্ধ্যা নাগাদ সন্তানের বিবাহ প্রস্তাব পেতে পারেন।

    সিংহ 

    ১) জীবনসঙ্গীকে বোঝানোর চেষ্টা করুন।

    ২) ব্যবসায় তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না, তা না-হলে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।

    কন্যা

    ১) যাত্রায় যাওয়ার পরিকল্পনা করে থাকলে তা পরিবারের কোনও ব্যক্তির অসুস্থতার কারণে বাতিল হতে পারে।

    ২) পরিবারে সম্পত্তি সংক্রান্ত বিবাদ প্রকাশ্যে আসবে।

    তুলা 

    ১) মার্কেটিং ও সেলসের জাতকদের অধিক দৌড়ঝাপ করতে হবে।

    ২) নতুন কাজ শুরুর পরিকল্পনা করে থাকলে সন্ধ্যার সময়টি খুব ভালো।

    বৃশ্চিক

    ১) সন্ধ্যা নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এখানে প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হবে।

    ২) ব্যবসায়ে কোনও তথ্য লাভ করতে পারেন।

    ধনু

    ১) সন্ধ্যাবেলা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।

    ২) বিবাহযোগ্য জাতকরা বিয়ের প্রস্তাব পাবেন।

    মকর

    ১) রাজনীতি ও সামাজিক ক্ষেত্রের সঙ্গে জড়িত জাতকরা আজ কোনও নতুন সম্পর্ক গড়ে তুলতে পারেন।
     
    ২)  চাকরিতে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।

    কুম্ভ

    ১) সন্ধ্যা নাগাদ কোনও কাজ পুরো হওয়ায় আনন্দিত হবেন।

    ২) পরিবারের সদস্যদের সঙ্গে ছোটখাটো পার্টির আয়োজন করতে পারেন।

    মীন

    ১) পরিবারের সদস্যের সাহায্যে বোনের বিয়েতে আগত বাধা দূর হবে।

    ২) চাকরিজীবীরা অধিক সুযোগ পাবেন।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Mandarmani: মন্দারমণিতে অবশেষে যুবতী খুনের কিনারা, গ্রেফতার ২

    Mandarmani: মন্দারমণিতে অবশেষে যুবতী খুনের কিনারা, গ্রেফতার ২

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন আগেই মন্দারমণির (Mandarmani) সমুদ্রের ধারে এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়েছিল। পরে, জানা যায় ওই যুবতীর নাম লাবনী দাস। তাঁর বাড়ি নদিয়ার তাহেরপুর। কিন্তু, তাঁকে খুন করা হল তা জানা যায়নি। এবার সেই খুনের ঘটনায় অবশেষে রহস্য ভেদ হল। জানা গিয়েছে, ওই যুবতীর দিদির দেওর প্রলয় দাসই এই খুনের মূল চক্রী। ইতিমধ্যে পুলিশ এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করেছে। প্রলয়ের এক বন্ধু মনোজ গোস্বামী এই খুনে সাহায্য করেছিল। তাই পুলিশ তাকেও গ্রেফতার করেছে। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েই মর্মান্তিক পরিণতি। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

    কেন ওই যুবতীকে খুন করা হল? (Mandarmani)

    পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, লাবনী দাস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর দিদির বিয়ে হয়েছে উত্তর ২৪ পরগনার বারাকপুরে। পরিবারের পাশে আর্থিকভাবে দাঁড়াতে সোদপুরে একটি বিউটি পার্লারে কাজ করতে যেতেন লাবণী। সেই জন্য দিদির বাড়িতেও প্রায়শই যাতায়াত ছিল তাঁর। ওই যাতায়াতের ফলেই দিদির দেওর প্রলয় দাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন লাবণী। কলকাতায় এক অ্যাপ ক্যাব সংস্থায় চালক হিসেবে কাজে যোগ দিয়েছিল প্রলয়। সেই কারণে দমদমে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত সে। প্ৰায় প্রতি শুক্রবারই বিউটি পার্লারে কাজ শেখার নাম করে দমদমে প্রলয়ের সেই ভাড়া বাড়িতে যাতায়াত করতেন লাবণী। সেই সময় প্রলয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন লাবনী। লাবনীর পাশাপাশি অন্য একটি মেয়ের সঙ্গে প্রলয় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে প্রথমে লাবনী বিয়ের জন্য চাপ দেন। পরে, তারসঙ্গে অশান্তি শুরু করে। পথের কাঁটা সরাতে মন্দারমণি (Mandarmani) এলাকায় তাপস জানা নামে এক বন্ধুর সাহায্য নেয় প্রলয়। এরপর লাবনীকে নিয়ে সোজা মন্দারমণি যান লাবনী। তারপর সেখানে শ্বাসরোধ করে লাবণীকে খুন করে বলে অভিযোগ। তারপর প্রমাণ লোপাটের জন্য দেহ সমুদ্র সৈকতে ফেলে দেওয়া হয়। তাপস এই কাজে প্রলয়কে সাহায্য করেছিল। ঘটনার পর থেকে সে উধাও।

    কী বললেন মৃতার দিদি?

    এই বিষয়ে মৃতার দিদি বলেন, দেওরের সঙ্গে বোনের সম্পর্কের বিষয়টি আমরা জানতাম না। তবে, এভাবে বোনকে খুন করার বিষয়টি মেনে নিতে পারছি না। অভিযুক্তের কড়া শাস্তি দাবি করছি। দেওর ছাড়াও আমার বোনকে খুন করার পিছনে যারা রয়েছে তাদের প্রত্যেকের কঠোর শাস্তি দাবি জানাচ্ছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: বাংলার মুকুটে নতুন পালক, কিরীটীশ্বরী পেল ভারত সেরা গ্রাম পর্যটনের স্বীকৃতি

    Murshidabad: বাংলার মুকুটে নতুন পালক, কিরীটীশ্বরী পেল ভারত সেরা গ্রাম পর্যটনের স্বীকৃতি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাঢ় বাংলায় প্রাচীন তীর্থস্থান গুলির মধ্যে কিরীটীশ্বরী অন্যতম। ভারতের পর্যটক মন্ত্রকের তরফ থেকে মুর্শিদাবাদের (Murshidabad) এই গ্রামকে পর্যটনের সেরার সেরা হিসাবে নির্বাচিত করা হয়েছে। তান্ত্রিক মতে দেবী দাক্ষায়ণী সতীর মুকুটের কণা অর্থাৎ কিরীট পতিত হয়েছিল মন্দির সংলগ্ন গ্রামের স্থানে। তাই  স্থানের নাম কিরীটীশ্বরী। তান্ত্রিক এই কিরীটেশ্বরীকে পূর্ণ পীঠস্থান বলা হয়ে থাকে। পাঠান, মোগল শাসনকালেও এই স্থানের খ্যাতি ছিল ভীষণ ভাবে। এবার কিরীটীশ্বরী পর্যটনের সেরার সেরা হওয়ায় বাঙালি এখন আনন্দিত।

    পর্যটনে সেরার সেরা কিরীটীশ্বরী (Murshidabad) 

    ভারত সরকারের পর্যটন মন্ত্রক, ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত করেছে। এই তথ্য ট্যুইট করে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “এই নির্বাচনে ৩১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ৭৯৫ টি আবেদন এসেছিল, তার মধ্যে কিরীটেশ্বরীকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি দিয়েছেন।” সেই সঙ্গে তিনি রাজ্য বাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। সূত্রের মাধ্যমে আরও জানা গেছে, আগামী ২৭ শে সেপ্টেম্বর নিউ দিল্লি থেকে সরকারের পর্যটন মন্ত্রক, ভারতের সেরা পর্যটন গ্রামের পুরস্কার তুলে দেবেন। মুর্শিদাবাদের মানুষের কাছে এই সম্মান অত্যন্ত গৌরবের বলে মনে করা হচ্ছে।

    সতীপীঠ কিরীটীশ্বরী

    সতীর একান্ন পীঠের মধ্যে অত্যন্ত জাগ্রত পীঠ হল কিরীটীশ্বরী পীঠ (Murshidabad)। পৌষ মাসের প্রতি মঙ্গলবারে এই পীঠস্থানে মেলা বসে। সমাগম হয় প্রচুর ভক্ত। রাজ্যের তো বটেই সেই সঙ্গে অন্য রাজ্য থেকেও প্রচুর দর্শনার্থী আসেন । এই পীঠস্থানকে ঘিরে লৌকিক বিশ্বাস এমনটাই যে এখানে দেবী সতী দাক্ষায়ণী, দুর্গা, পার্বতী, ভৈরব, নামে পরিচিত। প্রত্যেকেই ভগবান শিবের পত্নী এবং সতীর শরীরের বিভিন্ন অংশ মাত্র। ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহকে ছেদনের পর, যেখানে যেখানে শরীরীরের অংশ পতিত হয়, সেখানে সেখানে দেবীর সতীর পীঠস্থান নির্মিত হয়। এখনে দেবীর কিরীটী পতিত হয়, তাই কিরীটীশ্বরীপীঠ নামে পরিচিত।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share