Tag: bangla news

bangla news

  • Islampur: ফের ইসলামপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৫, এলাকায় উত্তেজনা

    Islampur: ফের ইসলামপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৫, এলাকায় উত্তেজনা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত ইসলামপুর (Islampur)। এবারে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে চলল গুলিও। গুলিবিদ্ধ প্রায় ১৫ জন। তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সুজালি গ্রাম পঞ্চায়েতের চোতরাগছ গ্রামের আতালডাঙ্গী-হাট এলাকায়। ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বুধবার সকাল থেকে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Islampur)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,  স্থানীয় আতালডাঙ্গী-হাট এলাকায় হঠাৎই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের জেরে চলে গুলি ও ব্যাপক বোমাবাজি হয়। এই ঘটনায় গুলিবিদ্ধ হন প্রায় ১৫ জন। আহতদের অভিযোগ, আমরা তৃণমূল কর্মী। জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থীকে ভোট না দেওয়ার কারণে আমাদের ওপরে গুলি চালানো হয়েছে। ইসলামপুরের (Islampur) সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল হক ও তার লোকজন এই হামলার ঘটনায় জড়িত। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলা পরিষদের ৪নং আসনে তৃণমূলের প্রার্থী ছিলেন মৌসুমী খাতুন। তৃণমূলের টিকিট না পাওয়ায় নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে নেমেছিলেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে আরজুনা বেগম। নির্বাচনে জয়ী হয় তৃণমূল প্রার্থী মৌসুমী খাতুন। এই প্রার্থী পদ নিয়ে শুরু থেকেই সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই ছিল। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহতরা। সংঘর্ষে আহত মহঃ সারোয়ার নামে এক তৃণমূল কর্মী জানিয়েছেন, আমরা মহঃ জাহিদুলের অনুগামী। আমরা তৃণমূল প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়েছি। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল। তাঁকে আমরা ভোট দিইনি। তাই তাঁর লোকজনেরা আমাদের ওপরে গুলি চালিয়েছে। অপর এক গুলিবিদ্ধ খলিল মহম্মদ জানিয়েছেন, আমি তৃণমূল দল করি। আমি হাটে গিয়েছিলাম। হঠাৎ করে নির্দল প্রার্থীর লোকজনেরা গুলি চালাতে আরম্ভ করে। আমারও পায়ে গুলি লেগেছে।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    ঘটনার খবর পেয়ে ইসলামপুর (Islampur) হাসপাতালে ছুটে আসেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, ইসলামপুরের তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন, ইসলামপুরের যুব তৃণমূল নেতা কৌশিক গুণ সহ অন্যান্য নেতৃত্ব। তাঁরা অবশ্য এই গোষ্ঠীকোন্দলের বিষয়টি এড়িয়ে যান। এই ঘটনায় জেলা পরিষদের বিজয়ী তৃণমূল প্রার্থী মৌসুমী খাতুনের স্বামী মহঃ জাহিদুল বলেন, আতালডাঙ্গী এলাকায় আমাদের কিছু লোক বাজার করতে গিয়েছিল। সেখানে তাদের উপরে নির্দল সমর্থিত কিছু দুষ্কৃতী হামলা চালায় ও গুলি করে। ওই এলাকা বিরোধীশূন্য হলেও নির্বাচনকে কেন্দ্র করে সেখানে দুটি গোষ্ঠী হয়ে গিয়েছিল। বেশ কিছুদিন ধরেই নির্দল সমর্থিত দুষ্কৃতীরা আমাদের তৃণমূল কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছিল। সুজালি অঞ্চলে কোনও অশান্তি হোক আমরা তা চাইনি। তাই আমাদের লোকজনদের শান্ত থাকতে বলেছিলাম। কিন্তু, আজ অশান্তি হয়েই গেল। এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল বলেন, ২০-২২ জনের মতো আহত হয়েছে। তাদের ওপর গুলি চালানো হয়েছে। ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনা পুলিশ সুপারকে জানানো হয়েছে। পুলিশ সঠিক তদন্ত করবে। তারপরই বিস্তারিত জানা যাবে।” 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার, ১৬/০৮/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার, ১৬/০৮/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) দ্রুত সিদ্ধান্ত নেবেন না, এরফলে সমস্যায় পড়তে পারেন।

    ২) চোখের সমস্যা হতে পারে। প্রয়োজনে চিকিৎকের পরামর্শ নিন।

    বৃষ

    ১) বিদেশে বসবাসকারী আত্মীয়ের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন।

    ২) ছাত্রছাত্রীরা পড়াশোনায় আগত সমস্যার সমাধানের জন্য বরিষ্ঠদের সহযোগিতা কামনা করবেন।

    মিথুন

    ১) আজকের দিনটি কেরিয়ারের দিক দিয়ে খুব ভালো। 

    ২) অফিসে বরিষ্ঠরা আপনাকে কোনও কাজের দায়িত্ব দিতে পারেন।
      
    কর্কট

    ১) সন্তানের পড়াশোনার সঙ্গে জড়িত কোনও সংবাদ পেতে পারেন।

    ২) পরিবারের কোনও সদস্যের বিয়ের কথা পাকা হবে।
     

    সিংহ 

    ১)  আগে থেকে কোনও স্বাস্থ্য সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন, তা না-হলে ভবিষ্যতে বড়সড় রোগ দেখা দিতে পারে।

    ২) ব্যবসায় আটকে থাকা টাকা ফিরে পাওয়ায় প্রসন্ন হবেন।    

    কন্যা

    ১) অংশীদারীত্বে ব্যবসা করেন যাঁরা, তাঁরা প্রচুর ধন লাভ করবেন।

    ২) ছোট ব্যবসায়ীরা কারও কথায় লেনদেন করবেন না, তা না-হলে পরবর্তীকালে অনুতাপ হতে পারে।      

    তুলা 

    ১) ছাত্রছাত্রীদের জন্য উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।

    ২) সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে পিকনিকে যেতে পারেন।
     
    বৃশ্চিক

    ১) শিক্ষকের কাছ থেকে উন্নত ভবিষ্যতের জন্য পরামর্শ পাবেন। এই পরামর্শ মান্য করে চলুন।

    ২) সরকারি চাকরিজীবীরা কোনও ভালো সংবাদ পেতে পারেন। 
             

    ধনু

    ১) পারিবারিক জীবনে পরিবর্তন দেখা দেবে।

    ২) জীবনসঙ্গীর সহযোগিত লাভ করবেন ।

    মকর

    ১) আজ প্রাণশক্তিতে ভরপুর থাকবেন।
     
    ২) সমস্ত কাজ তৎপরতার সঙ্গে করবেন।      

    কুম্ভ

    ১) প্রভাব ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। 

    ২) ধন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

    মীন

    ১) সন্তানের চাকরি সংক্রান্ত সুসংবাদ পাবেন।

    ২) সন্ধ্যা নাগাদ কোনও আত্মীয়ের সঙ্গে দেখা করতে যেতে পারেন।
         

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Hindi Film: মণিপুরে স্বাধীনতা দিবসের দিন প্রদর্শিত হবে হিন্দি চলচ্চিত্র

    Hindi Film: মণিপুরে স্বাধীনতা দিবসের দিন প্রদর্শিত হবে হিন্দি চলচ্চিত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতার ৭৭ তম বর্ষে মণিপুরের বিভিন্ন প্রেক্ষাগৃহে অনেক বছরপর দেখানো হবে হিন্দি চলচ্চিত্র (Hindi Film)। মণিপুরে শেষ হিন্দি চলচ্চিত্র দেখানো হয়েছিল কুছ কুছ হো তা হ্যায়। প্রায় দুই দশকের পর মণিপুরে জাতি গোষ্ঠীর সংঘর্ষের মধ্যেই এই হিন্দি চলচ্চিত্র দেখানোর বিষয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও গত কয়েক মাস ধরে উত্তপ্ত মণিপুর। সংসদের বাদল অধিবেশনের অনাস্থা প্রস্তাবে মণিপুরের বিষয় নিয়ে সরব হিয়েছেন বিরোধীরা। পাল্টা সরকার পক্ষ থেকে দীর্ঘ দিনের কংগ্রেস শাসন, নেশা পাচার, মাদক চোরা চালানের কথা বলে, সরকার পক্ষ বিরোধীদের কাঠগড়ায় তুলেছে। এর মধ্যেই প্রেক্ষা গৃহে দেখানো হবে হিন্দি চলচ্চিত্র।

    হিন্দি (Hindi Film) চলচ্চিত্র কেন দেখানো হবে?

    ট্রাইবাল অর্গানাইজেশন হামার স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের(HSA) পক্ষ থেকে একটি পরিকল্পনা করে চুড়াচাঁদপুর জেলার লামাকা নামক স্থানে একটি হিন্দি (Hindi Film) সিনেমা দেখানো হবে বলে জানা গেছে। উল্লেখ্য এই সিনেমার নাম বিষয়ে এখনও প্রকাশ করা হয়নি। গত সোমবার হাসা (HSA) র পক্ষ থেকে বলা হয় যে এই সিনেমা কার্যত দুটি জাতির মধ্যে লড়াই সংঘর্ষের কথাকে স্পষ্ট করবে। বহু বছর ধরে এখানকার আদিবাসী সমাজের মানুষের উপর অধিকার কায়েম করেছে, এমন জঙ্গিদের কার্যকলাপকে উদ্দেশ্যে করেই দেখানো হবে চলচ্চিত্র।

    কেন বন্ধ ছিল হিন্দি চলচ্চিত্র?

    এই মণিপুরে শেষ হিন্দি চলচ্চিত্র(Hindi Film) দেখানো হয়েছিল ১৯৯৮ সালে। দেশ বিরোধী শক্তিগুলি দেশের স্বাধীনতা দিবসের দিনটিকে অমান্য করে আর তাই মণিপুরের মানুষকে দেশ বিরোধী শক্তি থেকে স্বাধীনতা লাভ করতে হবে মনে করে হাসা। রেভল্যুশনারি পিপলস ফ্রন্ট(RPF) নামক আরও এক সংগঠন, ২০০০ সাল থেকে হিন্দি চলচ্চিত্রের উপর নিশেধাজ্ঞা জারি করেছিল। ২০০০ সালের সেপ্টম্বরেই প্রায় ৬০০০ থেকে ৮০০০ টাকার হিন্দি অডিও, ভিডিও ও ক্যাসেট নষ্ট করে দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। আরপিএফ যদিও সেই ভাবে কোনও নিষেধাজ্ঞার কথা না বললেও, তারা মনে করে বলিউডের চলচ্চিত উত্তর পূর্ব ভারতের মানুষের সংস্কৃতি, ভাষা, ধর্ম, জীবনের মধ্যে খারাপ প্রভাব ফেলে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Independence Day: স্বাধীনতা দিবসে লালকেল্লায় বড় প্রকল্পের ঘোষণা মোদির

    Independence Day: স্বাধীনতা দিবসে লালকেল্লায় বড় প্রকল্পের ঘোষণা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী লোকসভা নির্বাচনের আগে স্বাধীনতা দিবসে (Independence Day) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বড় ঘোষণা করে চমক দিলেন। এই ঘোষণায় রয়েছে সাশ্রয়ী মূল্যের ওষুধ, গৃহনির্মাণের ঋণে ছাড় এবং নাগরিক পরিষেবার জন্য বিশেষ সুবিধা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন, সেপ্টেম্বর মাসেই বিশ্বকর্মা স্কিম চালু করে প্রথাগত শিল্প নিদর্শনের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবেন। সরকার ১৩০০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ আনছে বলে জানান প্রধানমন্ত্রী।

    কী বললেন প্রধানমন্ত্রী(Independence Day)?

    আগামী বছর লোকসভা নির্বাচন। কিন্তু স্বাধীনতার (Independence Day) দিনই লালকেল্লা থেকে জনস্বার্থ প্রকল্পের বেশ কিছু বড় ঘোষণা করে দেশবাসীকে উপহার দিলেন নরেন্দ্র মোদি। নতুন বিশ্বকর্মা স্কিমের মধ্যে বিশেষ করে যাঁরা পরম্পরা গত পেশা এবং শিল্পের জন্য কাজ করেন, তাঁদের উদ্দেশ্যে এই বিশেষ ঘোষণা করেন। প্রায় ১৩০০০ থেকে ১৫০০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেন এই প্রথাগত শিল্পের জন্য। এর প্রত্যক্ষ সুবিধা পাবেন ধোপা, নাপিত এবং স্বর্ণকারেরা।

    জনঔষধি এবং মধ্যবিত্তদের জন্য বিশেষ ছাড়

    জনঔষধি কাজকে আরও প্রগতিশীল করতে ১০০০০ থেকে ২৫০০০ করার কথা ঘোষণা করেন মোদি। বিশেষ করে ডায়বেটিস আক্রান্তদের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করেন। ১০০ টাকার ঔষধ জন ঔষধি দোকানে ১০ থেকে ১৫ টাকায় পাওয়া যাবে বলে জানান। মধ্যবিত্ত পরিবারের মানুষের বাড়ি নির্মাণের জন্য বিশেষ আর্থিক ঋণে সাশ্রয় করার কথা ঘোষণা করেন। যাঁরা নিজেদের বাড়ি নির্মাণ করতে চান, তাঁদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করবেন বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী (Independence Day) বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, যখন ২০১৪ সালে ক্ষমতায় আসেন তখন বিশ্ব অর্থনীতির দিক থেকে দশম স্থানে ছিল ভারত। কিন্তু দেশের গত নয় বছরের আর্থিক উন্নতি দেশকে পঞ্চম স্থানে নিয়ে গেছে। আগামী দিনে দেশ আরও আর্থিক ভাবে শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই দিন দেশের মূল্যবৃদ্ধি নিয়েও আশার কথা শুনিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গত জুলাই মাস পর্যন্ত দেশের মূল্যবৃদ্ধির পরিমাণ অনেকটাই কম হয়েছে। মূদ্রাস্ফীতির পরিমাণ বর্তমানে ৭.৪৪ শতাংশে পৌঁছেছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Flag: অবাককাণ্ড! স্বাধীনতা দিবসে ৮০০ মিটার দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা, উন্মাদনা

    Indian Flag: অবাককাণ্ড! স্বাধীনতা দিবসে ৮০০ মিটার দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা, উন্মাদনা

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসে ঘরে ঘরে জাতীয় পতাকা টাঙানোর কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। মোদিজির ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত প্রায় ৯ কোটি দেশবাসী পতাকা উত্তোলন করে সেলফি আপলোড করেছেন। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে দেশ জুড়ে সব স্তরের মানুষই উজ্জীবিত। পাশাপাশি ৭৭ তম স্বাধীনতা দিবসের দিন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বিশালাকার জাতীয় পতাকা (Indian Flag) নিয়ে পদযাত্রাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে।

    জাতীয় পতাকার দৈর্ঘ্য কত? (Indian Flag)

    ৭৭ তম স্বাধীনতা দিবসের সকালে জিয়াগঞ্জ শহরে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা ৮০০ মিটার দীর্ঘ এক বিশাল জাতীয় পতাকা (Indian Flag) নিয়ে শহর পরিক্রমা করেন। বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকা ও প্রতিষ্ঠানের পড়ুয়াদের হাত ধরে ৮০০ মিটারের এক বিশাল জাতীয় পতাকা নিয়ে এদিন এই পদযাত্রা করা হয়। এদিন দীর্ঘকায় পতাকা দেখতে রাস্তার দুধারে ভিড় উপচে পড়ে। ৮০০ মিটার দীর্ঘ পতাকা নিয়ে যাওয়ার জন্য প্রায় ১৫০০ জন ছিল। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এতবড় পতাকা এর আগে কখনও দেখিনি।

    কী বললেন উদ্যোক্তারা?

    জিয়াগঞ্জের এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের এক কর্মকর্তা বলেন, ২০১৮ সালে ১৫ আগস্ট ৪০০ মিটার লম্বা জাতীয় পতাকা (Indian Flag) নিয়ে রাস্তা পরিক্রমা করা হয়েছিল। করোনার কারণে দুবছর বন্ধ ছিল। ২০২১ সালে সেই জাতীয় পতাকা ৫০০ মিটার লম্বা এবং ৯ মিটার চওড়া ছিল। ২০২২ সালে জাতীয় পতাকা বেড়ে ৭৫০ মিটার করা হয়। এবছর আরও ৫০ মিটার বৃদ্ধি পেয়ে ৮০০ মিটার দীর্ঘ পতাকা করা হয়। বিভিন্ন বয়সের দেড় হাজার পুরুষ, মহিলা এই জাতীয় পতাকা বহন করে গোটা জিয়াগঞ্জ শহর পরিক্রমা করা হয়েছে। এই পতাকাটি তৈরি করেছেন জিয়াগঞ্জ শহরের ফুলতলার দর্জি অজিত সেখ এবং তাঁর ছেলে রণি সেখ।

    হাজারদুয়ারিকে আলোকসজ্জায় তেরঙ্গা রংয়ে রাঙিয়ে তোলা হয়

    এছাড়াও ২০২২ সাল থেকে ১৫ ই আগস্টে ঐতিহাসিক হাজারদুয়ারি প্যালেসকে জাতীয় পতাকার রংয়ের আলোকে সজ্জিত করা হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে হাজারদুয়ারিকে তেরঙ্গা রংয়ে রাঙিয়ে তোলা হয়। এবছর সেই উদ্যোগ নেওয়া হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে রাজনীতি ছাড়ার কেন হুঁশিয়ারি দিলেন শুভেন্দু?

    Suvendu Adhikari: তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে রাজনীতি ছাড়ার কেন হুঁশিয়ারি দিলেন শুভেন্দু?

    মাধ্যম নিউজ ডেস্ক: নন্দীগ্রামের অধিকাংশ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে বিজেপি। এবার পাখির চোখ লোকসভা নির্বাচন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের মাটিতে দাঁড়িতে তৃণমূল সুপ্রিমোকে ফের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    রাজনীতি ছাড়ার কথা কেন বললেন বিরোধী দলনেতা? (Suvendu Adhikari)

    ২০২১ বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেছিলেন নন্দীগ্রাম বিধানসভা আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি হারাতে না পারি, তাহলে রাজনীতি ছেড়ে দেব। বিতর্ক থাকলেও নন্দীগ্রামের বিধায়ক হয়েছেন শুভেন্দু অধিকারী। ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু বলেছিলেন পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামে বিজেপি অধিকাংশ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করবে। বোর্ড গঠনে দেখা গেল নন্দীগ্রামের দুটি পঞ্চায়েত সমিতি বিজেপি দখল নেয়। সোমবার নন্দীগ্রাম-১ ও নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতি দখল নেওয়ার পর নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে আবারও চ্যালেঞ্জ ছুঁড়লেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  তিনি বলেন, তৃণমূল টাকা দিয়ে ভাঙ্গানোর যে খেলা খেলে চলেছে তার জবাব আমি দেব। কীভাবে খেলতে হয় তা আমার জানা আছে। সেই সঙ্গে তিনি বলেন, আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে ৩ লক্ষের বেশি এবং তমলুক লোকসভা কেন্দ্রে ২ লক্ষের বেশি ভোটে বিজেপি প্রার্থীদের যদি জেতাতে না পারি, মোদিজির হাতে তুলে দিতে না পারি, আমি রাজনীতি ছেড়ে দেবো। বিধানসভার মত লোকসভা ভোটের আগে আবারও চ্যালেঞ্জ শুভেন্দুর।

    কী বললেন বিরোধী দলনেতা? (Suvendu Adhikari)

    সামনে লোকসভা নির্বাচন। তার আগে শুভেন্দু (Suvendu Adhikari) এই ধরনের চ্যালেঞ্জ রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্রে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে শুভেন্দু বলেন, ৯ আগষ্ট প্রধানমন্ত্রী তিনটি স্লোগান দিয়েছিলেন পরিবারবাদীরা ভারত ছাড়ো, দুর্নীতিগ্রস্তরা ভারত ছাড়ো, আর তোষণবাদীরা ভারত ছাড়ো। আর ওই স্লোগানগুলিকে সফল করতেই কর্মীদের বার্তা দেন তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Har Ghar Tiranga: “হর ঘর তিরঙ্গা”কে ঘিরে দুপুর পর্যন্ত প্রায় ৯ কোটি সেলফি আপলোড

    Har Ghar Tiranga: “হর ঘর তিরঙ্গা”কে ঘিরে দুপুর পর্যন্ত প্রায় ৯ কোটি সেলফি আপলোড

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তিন দিন ঘরে ঘরে তিরঙ্গা (Har Ghar Tiranga) লাগানোর কথা বলেছিলেন। দেশের ৭৭ তম স্বাধীনতা দিবসে বিশেষ চমক হল, ঘরে ঘরে লাগানো তিরঙ্গার সঙ্গে সেলফি আপলোড করা। মঙ্গলবার স্বাধীনতার দিবসে দুপুর ১২ টা পর্যন্ত প্রায় ৯ কোটি পতাকা উত্তোলনের সেলফি আপলোড করা হয়েছে বলে হোম পেজ সূত্রে জানা গিয়েছে।

    হোম পেজে ঘর ঘর ত্রিরঙ্গা (Har Ghar Tringa) কর্মসূচি

    কেন্দ্রীয় সরকার একটি বিশেষ হোম পেজ তৈরি করেছে এই হর ঘর তিরঙ্গাকে (Har Ghar Tiranga) উদযাপন করার জন্য। সেখানে মোট সেলফির পরিসংখ্যান হল ৮,৮১,২১,৫৯১। দেশের ৭৭ তম স্বাধীনতার দিবসে গত ১৩ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত দেশের প্রত্যেক ঘরে ঘরে এই ত্রিবর্ণ জাতীয় পতাকা উত্তোলনের বিশেষ আবেদন করে কেন্দ্রের মোদি সরকার। এই হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে বিভিন্ন ভাবে মানুষ উদযাপন করেছেন। পতাকা উত্তোলন করে তার ছবি প্রকাশ করে স্বাধীনতার দিনটিকে পালন করেছেন। কেউ কেউ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে তার সেলফি পেজে বিনিময় করেছেন। আবার কেউ কেউ জাতীয় পতাকার শুধু ছবি বিনিময় করেছেন। দেশের কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতা, চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রী, খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ মানুষ, এই পতাকা উত্তোলনের ছবি তুলে সামাজিক মাধ্যেম স্বাধীনতার শুভেচ্ছা বিনিময় করেছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ক্রিকেট খেলোয়াড় পার্থিব প্যাটেল, অভিনেতা অনুপম খের সহ আরও অনেক তারকা এই ঘর ঘর ত্রিরঙ্গা অভিযানে যোগদান করেন। প্রত্যেকেই নিজেদের সেলফি আপলোড করেন নির্দিষ্ট হোম পেজে।

    স্বাধীনতার ৭৫ তম বর্ষে প্রধানমন্ত্রীর ঘোষণা

    গত বছর দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসকে অমৃত মহোৎসব হিসেবে পালনের জন্য দেশবাসীর কাছে বিশেষ আবেদন করেন প্রধানমন্ত্রী। ২০২২ সালের ২২ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এই তিরঙ্গা ঘরে ঘরে লাগানোর কথা বলেছিলেন। এই বছর ঘরে ঘরে পতাকা উত্তোলন (Har Ghar Tiranga) করে সামাজিক মাধ্যমে সেই ছবি বিনিময় করার কথাও বলেন। সেই সঙ্গে সেলফি, প্রোফাইল পিকচারে জাতীয় পতাকাকে রাখার আবেদন করেন। দিল্লির প্রগতি ময়দানে স্বাধীনতার অমৃত মহোৎসবের বিশেষ শোভাযাত্রা বের হয় গত শুক্রবার। উপ রাষ্ট্রপতি নিজে এই দিন মথুরা রোড, ভাইরোন রোড, ইন্ডিয়া গেট এবং প্রগতি ময়দানে বিশেষ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Mahatma Gandhi: চরম অবহেলায় পড়ে রয়েছে গান্ধীর স্মৃতি বিজড়িত সোদপুর খাদি প্রতিষ্ঠান

    Mahatma Gandhi: চরম অবহেলায় পড়ে রয়েছে গান্ধীর স্মৃতি বিজড়িত সোদপুর খাদি প্রতিষ্ঠান

    মাধ্যম নিউজ ডেস্ক: চরম অবহেলায়, অনাদরে পড়ে রয়েছে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) স্মৃতি বিজড়িত সোদপুর খাদি প্রতিষ্ঠান। অথচ বহুদিন আগেই এই প্রতিষ্ঠানটিকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই প্রতিষ্ঠানের জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যেই জেলাশাসক শরদ দ্বিবেদী প্রতিষ্ঠানের পরিকাঠামো খতিয়ে দেখেছেন। ফের আরও একটি স্বাধীনতা দিবস চলে এল। আজ ১৫ অগাস্ট সেখানে নিয়ম মেনে পতাকা উত্তোলন হবে। ব্যাস ওই পর্যন্ত। কিন্তু, বাস্তবে খাদি প্রতিষ্ঠানে সংস্কারে কোনও উদ্যোগ গ্রহণ করেনি রাজ্য সরকার।

    কে তৈরি করেছিলেন এই খাদি প্রতিষ্ঠান? (Mahatma Gandhi)

    আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ছাত্র সতীশচন্দ্র দাশগুপ্ত এই প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। সুলেখা কালির আবিষ্কারক ছিলেন তিনি। তাঁর গবেষণা থেকে অর্জিত অর্থ দিয়ে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। ১৯২৭ সালের ২ জানুয়ারি ১৭ বিঘের জমির উপর এই প্রতিষ্ঠান পথ চলা শুরু করেছিল। উদ্বোধনী অনুষ্ঠানে পন্ডিত মোতিলাল নেহেরু, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়সহ বহু কংগ্রেস নেতৃত্ব উপস্থিত হয়েছিলেন। খাদি ও খদ্দর শিল্পের উন্নতির জন্য প্রফুল্ল চন্দ্র রায় বহু উদ্যোগ গ্রহণ করেছিলেন। যা পরবর্তীকালে ফলপ্রসূ হয়েছিল। এই খাদি প্রতিষ্ঠানে ১২টি উত্পাদন কেন্দ্র, ২৫টি বিক্রয় কেন্দ্র, ৪৭৫ জন তাঁতি এবং ৬৮০০টি চড়কা ছিল। এই প্রতিষ্ঠান থেকে সেই সময় প্রতি মাসে ১০ হাজার টাকার দ্রব্য উত্পাদন করা হত। গান্ধীজি (Mahatma Gandhi) ১৯৩৯, ১৯৪৫, ১৯৪৬ এবং ১৯৪৭ সালে এই সোদপুর খাদি প্রতিষ্ঠানে বেশ কয়েকবার এসেছিলেন। দেশ স্বাধীন হওয়ার কয়েকদিন আগে ১৯৪৭ সালের ৯ অগাস্ট বেলেঘাটা যাওয়ার আগে তিনি এই প্রতিষ্ঠানে ছিলেন। ১৩ অগাস্ট পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানে ছিলেন। গান্ধীজির ছাড়াও এই প্রতিষ্ঠানে সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, মোতিলাল নেহেরু, সরোজিনী নাইডু, বিধানচন্দ্র রায়, খান আব্দুল গফ্ফর খান সহ বিশিষ্টজন এসেছিলেন। গান্ধীজির বহু গুরুত্বপূর্ণ বৈঠকের সাক্ষী রয়েছে এই প্রতিষ্ঠান।

    কী বললেন খাদি প্রতিষ্ঠানের অন্যতম কর্তা?

    জানা গিয়েছে, ২০০৪ সালে এই প্রতিষ্ঠানটিকে হেরিটেজ ঘোষণা করা হয়। তবে, তখন সেভাবে কোনও সংস্কার করা হয়নি। গান্ধীজির নাতি গোপালকৃ়ষ্ণ গান্ধী রাজ্যপাল হিসেবে এই রাজ্যে আসলে তিনি এই প্রতিষ্ঠানটিকে সংস্কার করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেই সময় এই প্রতিষ্ঠানের অনেকটাই সংস্কার করা হয়েছিল। কিন্তু, তারপর থেকে আর এই প্রতিষ্ঠানটিকে সংস্কার করার বিষয়ে কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি। এখন বিল্ডিংয়ের বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। টালির ছাউনির বেশ কিছু জায়গায় ভেঙে গিয়েছে। প্রতিষ্ঠানের ভিতরে আগাছা গজিয়ে উঠেছে। এখন কার্যত ভূতুড়ে বাড়ি মনে হয়। খাদি প্রতিষ্ঠানের অন্যতম কর্তা শেখর শেঠ বলেন, এই প্রতিষ্ঠানটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। গান্ধীজি সোদপুর স্টেশন লাগোয়া এই বাড়িটিকে দ্বিতীয় বাড়ি বলে পরিচয় দিতেন। প্রশাসনের পক্ষ থেকে সংস্কার করার আশ্বাস দেওয়া হয়। বেহাল হয়ে যাওয়া ভবনের কবে সংস্কার হবে সেদিকে আমরা তাকিয়ে রয়েছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gram Panchayat Election: বোর্ড গঠনের পরই কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, অভিযুক্ত তৃণমূল

    Gram Panchayat Election: বোর্ড গঠনের পরই কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান, গ্রাম পঞ্চায়েত ভোটে (Gram Panchayat Election) কংগ্রেসকে সমর্থন করা অপরাধ! বোর্ড গঠনের পরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ একাধিক কংগ্রেস কর্মী। ধারালো অস্ত্রের আঘাতে জখম অনেকে। বাদ যায়নি মহিলা এবং শিশুও। তিন শিশুসহ আশঙ্কাজনক অবস্থায় ১৭ জন কংগ্রেস সমর্থক হাসপাতালে ভর্তি রয়েছেন। রাতভর চলে তৃণমূলের তাণ্ডব। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার হরনগর গ্রাম পঞ্চায়েতের গোবিপুর এলাকায়।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের (Gram Panchayat Election) আগেই একাধিক তৃণমূল সমর্থক কংগ্রেসের যোগদান করেন। ভোটে কংগ্রেসের হয়েই রাস্তায় নেমেছিলেন তাঁরা। পঞ্চায়েত বোর্ড গঠনের পর সোমবার গভীর রাতে হঠাৎ তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী কংগ্রেস সমর্থকদের বাড়িতে চড়াও হয়। অভিযোগ, একাধিক দুষ্কৃতীদের হাতে দেশি পিস্তল এবং ধারালো অস্ত্র ছিল। কংগ্রেস সমর্থকদের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। তিন মাসের শিশুসহ গুরুতর জখম হয় আরও দুজন শিশু। পাশাপাশি গুলি এবং ধারালো অস্ত্রের আঘাতে আরও ১৪ জন কংগ্রেস সমর্থক গুরুতর জখম হয়। চিৎকার চেঁচামেচি শুরু হলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপরই তড়িঘড়ি তাদের প্রথমে নাকাশিপাড়া হাসপাতাল এবং পরে, শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এখনও দুই শিশুসহ বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত কংগ্রেস কর্মীর পরিবারের লোকজন বলেন, আমরা আগে তৃণমূল করতাম। এবার পঞ্চায়েতে কংগ্রেস করেছি। এটাই অপরাধ। ওরা পঞ্চায়েত বোর্ড গঠনের পরই এলাকায় এসে হামলা চালিয়েছে।

    কী বললেন কংগ্রেস নেতৃত্ব?

    এ বিষয়ে নদিয়া জেলা কংগ্রেসের মুখপাত্র সিলভি সাহা বলেন, এ আমরা কোন ভারতবর্ষে বসবাস করছি। যেখানে আমরা স্বাধীন নই। শাসক দল আবার নিজেদের মা মাটি মানুষ বলেন আর এদিকে মায়েদের উপর অত্যাচার চলছে। পঞ্চায়েত ভোটেও (Gram Panchayat Election) বিরোধী শূন্য করার খেলায় মেতেছে রাজ্যের শাসক দল। আমাদের দলীয় কর্মীদের উপর ওরা হামলা চালিয়েছে। শিশুদেরও বাদ দেয়নি। তৃণমূল কতটা বর্বর দল তা প্রমাণ হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করা হোক।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    নাকাশিপাড়ার বিধায়ক তথা নদিয়া উত্তর সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি কল্লোল খাঁ বলেন, এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এটা। তৃণমূলকে বদনাম করার জন্য মিথ্যা প্রচার করছে কংগ্রেস। প্রশাসন পুরো বিষয়টি তদন্ত করছে। ঘটনার সত্যতা সামনে এলে সব পরিষ্কার হয়ে যাবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Freedom Struggle: রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তায় মাতঙ্গিনী হাজরা ও কনকলতা বড়ুয়ার নাম, জানুন তাঁদের ইতিহাস

    Freedom Struggle: রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তায় মাতঙ্গিনী হাজরা ও কনকলতা বড়ুয়ার নাম, জানুন তাঁদের ইতিহাস

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ‘‘আমি সম্মান জানাই আমাদের স্বাধীনতা সংগ্রামীদের (Freedom Struggle)। যাঁদের আত্মবলিদানের কারণেই আমাদের দেশ স্বাধীন হয়েছে। মাতঙ্গিনী হাজরা, কনকলতা বড়ুয়ার মতো সমস্ত মহিলা স্বাধীনতা সংগ্রামীদের আমি শ্রদ্ধা জানাই যাঁরা ভারত মায়ের চরণে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।’’ রাষ্ট্রপতি তাঁর শুভেচ্ছা বার্তায় মাতঙ্গিনী হাজরা এবং কনকলতা বড়ুয়ার নাম উল্লেখ করেছেন। আজকে আমরা জানবো এই দুই মহান স্বাধীনতা সংগ্রামীর (Freedom Struggle) সংক্ষিপ্ত ইতিহাস।

    মাতঙ্গিনী হাজরার ইতিহাস

    পশ্চিমবঙ্গের স্বাধীনতা সংগ্রামী (Freedom Struggle) ছিলেন মাতঙ্গিনী হাজরা, ৭৩ বছর বয়সে ভারতছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করার সময় ব্রিটিশ সরকারের গুলি তাঁকে ঝাঁঝরা করে দেয়। তমলুকের এই স্বাধীনতা সংগ্রামী গান্ধী বুড়ি নামেও পরিচিত। জানা যায়, মাতঙ্গিনী হাজরার জন্ম হয়েছিল তমলুকের হোগলা নামক গ্রামে ১৮৬৯ সালে। তাঁর প্রাথমিক জীবন সম্পর্কে সেভাবে কোনও তথ্য পাওয়া যায় না। কিন্তু সরকারের আর্কাইভ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মাতঙ্গিনী হাজরা (Freedom Struggle) ছিলেন একজন গরিব কৃষক কন্যা। যিনি তাঁর প্রথাগত শিক্ষা খুব বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি। মাত্র ১২ বছর বয়সে মাতঙ্গিনী হাজরার বিবাহ হয় ত্রিলোচন হাজরার সঙ্গে। তাঁর স্বামীর বয়স তখন ৬০ বছর। মাতঙ্গিনী হাজরার যখন ১৮ বছর বয়স, তখন ত্রিলোচন হাজরা মারা যান। তাঁর কোনও সন্তান ছিল না। স্বামীর মৃত্যুর পরে মাতঙ্গিনী হাজরা সমাজ এবং দেশের কাজে নিজেদের উৎসর্গ করেন (Freedom Struggle)। ১৯ শতকের শুরুর দিকে জাতীয়তাবাদী আন্দোলন ভারতবর্ষে নতুনভাবে বিস্তার লাভ করতে থাকে। এতেই প্রভাবিত হতে থাকেন মাতঙ্গিনী হাজরা। প্রখ্যাত বিজ্ঞানী মণি ভৌমিকের লেখা ‘কোড নেম গড’ বইতে বলছেন, ‘‘মাতঙ্গিনী মহাত্মা গান্ধীর প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন। যে কারণে তাঁকে গান্ধী বুড়ি নামে ডাকা হতো।’’  
    মাতঙ্গিনী হাজরা সম্পর্কে জানা যায় ১৯৩৩ সালে তমলুক শহরে একটি বিক্ষোভের সময় তিনি জাতীয় পতাকা হাতে গভর্নরের ব্যালকনির সামনে পৌঁছে যান এবং সেখানে স্লোগান দিতে থাকেন ‘গো ব্যাক লাট সাহেব’। ব্রিটিশ পুলিশ তাঁকে হেনস্তা করে। তাঁকে গ্রেফতারও করা হয়। এবং ৬ মাস এর জন্য তাঁর জেল হয়।  ৬১ বছর বয়সে মাতঙ্গিনী হাজরা ফের একবার গ্রেফতার হন। ১৯৩০ সালে আইন অমান্যের সময় (Freedom Struggle)। 

    এরপর ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন মহাত্মা গান্ধী। ওই বছরের সেপ্টেম্বর মাসে প্রায় ছয় হাজার বিক্ষোভকারীর (Freedom Struggle) সঙ্গে সামনে থেকে মিছিলে হাঁটতে থাকেন ৭৩ বছর বয়সী মাতঙ্গিনী হাজরা। এই বিক্ষোভকারীদের উদ্দেশ্য ছিল যে তমলুক পুলিশ স্টেশনকে ব্রিটিশদের হাত থেকে ছিনিয়ে নেওয়া। থানার সামনে মিছিল আসতেই পুলিশ বাধা সৃষ্টি করলে মাতঙ্গিনী হাজরা তাদেরকে আবেদন জানান যে মিছিলে গুলি যেন চালানো না হয়। এবং তখনই ব্রিটিশ পুলিশের রাইফেল গর্জে ওঠে তিন তিনবার। মাতঙ্গিনী হাজরার বুক ঝাঁঝরা করে দেয় ব্রটিশ পুলিশ। মৃত্যুর আগে তিনি বলতে থাকেন ‘বন্দেমাতরম’ এরপরেই সেখানে প্রতিষ্ঠিত হয়ে যায় তাম্রলিপ্ত জাতীয় সরকার। এবং ব্রিটিশ শাসন মুক্ত হয় তমলুক। পরবর্তীকালে ১৯৪৪ সালে মহাত্মা গান্ধীর অনুরোধে তাম্রলিপ্ত জাতীয় সরকার ভেঙে দেওয়া হয়।

    কনকলতা বড়ুয়ার ইতিহাস 

    কনকলতা বড়ুয়াছিলেন অসমের অন্যতম স্বাধীনতা সংগ্রামী। ভারতছাড়ো আন্দোলনে তিনি শহীদ হয়েছিলেন। কনকলতা বড়ুয়ার যখন ১৭ বছর বয়স তখন তিনি মৃত্যু বাহিনীতে যোগ দেন। অসমের গোহপুর পুলিশ স্টেশনের সামনে ২০ সেপ্টেম্বর ১৯৪২ সালে বিক্ষোভরত (Freedom Struggle) অবস্থায় পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় কনকলতা বড়ুয়ার শরীর। ডিব্রুগড় ইউনিভার্সিটি প্রফেসর শিলা বোড়া বলছেন, ‘‘ওই ঘটনার মাত্র দুদিন আগেই তিনি মৃত্যু বাহিনীতে যোগদান করেছিলেন। গুলিতে লুটিয়ে পড়ার পরেও যতক্ষণ তিনি বেঁচে ছিলেন ততক্ষণ পর্যন্ত জাতীয় পতাকাকে তিনি মাটিতে পড়তে দেননি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share