Tag: bangla news

bangla news

  • Kirtan: কীর্তনের জনপ্রিয়তা ফেরাতে রিসার্চ অ্যাকাডেমি, তথ্যচিত্র তৈরির উদ্যোগ

    Kirtan: কীর্তনের জনপ্রিয়তা ফেরাতে রিসার্চ অ্যাকাডেমি, তথ্যচিত্র তৈরির উদ্যোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রী চৈতন্যের হাত ধরে একটা সময় কীর্তন (Kirtan) গান জনপ্রিয় হয়ে উঠেছিল অবিভক্ত বাংলায়। বাংলার গ্রামে-শহরে গড়ে ওঠে কীর্তনের দল। বর্তমান সময়ে আধুনিক সঙ্গীতের সঙ্গে তাল মেলাতে গিয়ে কীর্তন ক্রমশ তার জনপ্রিয়তা হারাচ্ছে৷ বাংলার ঐতিহ্যবাহী সেই কীর্তন সঙ্গীতের পুরনো ঐতিহ্য ও গরিমা ফিরিয়ে আনতে কীর্তন রিসার্চ অ্যাকাডেমি গড়ে তুলছে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার। পাশাপাশি গড়ে তোলা হচ্ছে কীর্তনের একটি আর্কাইভ। সারা বছর ধরে, বিভিন্ন সময়ে আয়োজন করা হবে কীর্তন বিষয়ক সম্মেলন, সঙ্গীতানুষ্ঠান, কর্মশালা ইত্যাদি। শুরু হতে চলেছে একটি তথ্যচিত্রের কাজ। কলকাতার মতিলাল নেহরু রোডে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের প্রধান কার্যালয় গীতা ভবনে এই প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয় ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের গ্রন্থাগার গীতা ভবনে।

    কীর্তন (Kirtan) নিয়ে আলোচনায় কী উঠে এল?

    আলোচনার বিষয় ছিল ‘কীর্তন: বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ’। বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য, অধ্যাপিকা ডঃ কঙ্কণা মিত্র (বাংলা গান-কীর্তন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়) এবং অধ্যাপক বিশ্বজিত রায় (বাংলা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়)। সম্মেলনে আলোচনা করা হয় কীর্তনের সামাজিক প্রভাব, সাহিত্যমূল্য নিয়ে। বক্তব্য রাখেন  বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার দেবজ্যোতি মিশ্র। সংস্থার ডিন সুমন্ত রুদ্র বলেন, তাঁদের উদ্দেশ্য শুধু কীর্তন গানের জনপ্রিয়তাকে ফিরিয়ে আনাই নয়, বাংলা কীর্তনের প্রাচীন রূপটির সংরক্ষণ ও সংস্কার করা। সঠিক পদ্ধততিতে কীর্তন গান ও শ্রীখোলের শিক্ষার প্রসার ঘটানোও এই কর্মসূচির একটি লক্ষ্য। একদিকে যেমন তাত্ত্বিক দিক থেকে কীর্তন (Kirtan) বিষয়ক যত প্রামাণ্য গ্রন্থ বা প্রাচীন নথি আছে, সেগুলিকে সংরক্ষণ করে তাদের গ্রন্থাগারে গবেষণার জন্য রাখা হবে, তেমনই কীর্তনের প্রায়োগিক দিকটি সংরক্ষিত করা হবে তথ্যচিত্র, অডিও ও ভিডিওগ্রাফি, স্বরলিপি ইত্যাদির মাধ্যমে। তিনি বলেন, ভারতবর্ষ ছাড়াও বাংলাদেশে ঘুরে ঘুরে সংস্থার পক্ষ থেকে কীর্তনের দলগুলির সঙ্গে যোগাযোগ করে কীর্তন গানকে রেকর্ড করে আর্কাইভ করা হবে। এছাড়া কীর্তন শিল্পীদেরও নানাভাবে সহযোগিতা করা হবে।

    কেন কীর্তন (Kirtan) ক্লাসিক লোকশিল্প?

    সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য বলেন, কীর্তন দিনের পর দিন চর্চায় চর্চায় নানা ভাবে ছড়িয়ে পড়েছে সর্বত্র। কীর্তনকে সংরক্ষণ করার এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। বিশিষ্ট কীর্তন বিশেষজ্ঞ ও ‘দেবুজ’ দরবারের অধ্যক্ষ দেবলীনা ঘোষ কীর্তন গেয়ে শোনান। পরে তিনি বলেন, দ্বাদশ শতাব্দী থেকে বাংলায় ভগবান শ্রীকৃষ্ণের গান ও সাহিত্যের প্রমাণ পাওয়া যায়। ১২ শতকের শেষের দিকে, কবি জয়দেব ছিলেন রাজা লক্ষ্মণ সেনের সভা-কবি। তিনি রাধাকৃষ্ণের প্রেমের গল্প নিয়ে সংস্কৃত কাব্য ‘গীত গোবিন্দ’ রচনা করেছিলেন। পরবর্তীকালে, মৈথিলী কবি বিদ্যাপতি প্রাচীন ভাষা মৈথিলীতে অনেক জনপ্রিয় রাধা-কৃষ্ণ পদ (গীতিমূলক কবিতা) রচনা করেন।চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলনের সময়, জয়দেব, বিদ্যাপতি এবং আরও অনেক প্রাচীন কবির এই প্রাচীন কীর্তন গানগুলি প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল। শ্রী চৈতন্য দেব তাঁর ‘গৌড়ীয় বৈষ্ণববাদ’ দর্শন প্রচারের মাধ্যম হিসেবে ‘সংকীর্তন’ ব্যবহার করেছিলেন। তার পরেই ক্রমশ ‘কীর্তনের’ (Kirtan) আবেগে আপ্লুত হতে থাকে বাংলা। বাংলার পাশাপাশি ভারতের অন্য রাজ্যেও বিভিন্নভাবে কীর্তনের বিকাশ ঘটেছিল। কিন্তু বাংলায় এর ‘আখর’ হিসাবে বিশদ ব্যাখ্যামূলক অংশ সহ নাটকীয় উপস্থাপনা, অনেক প্রাচীন তাল ও রাগের সংমিশ্রণ, গল্প বলার ধরন, ধর্মীয় আচার, তাৎপর্যপূর্ণ দর্শন ইত্যাদি শত শত বছর ধরে এটিকে একটি অনন্য ক্লাসিক-লোকশিল্পের রূপ দিয়েছে।

    বৃহত্তর উদ্যোগের সূচনা

    কীর্তন বাংলার সমস্ত অঞ্চলে এত জনপ্রিয় ছিল যে এটি ধর্ম, বর্ণ-প্রথা এবং সামাজিক অবস্থানের বাধা অতিক্রম করতে সক্ষম হয়েছিল। এক সময় প্রভাতী-কীর্তন শুনে বাংলার মানুষের ঘুম ভাঙত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনের প্রতিটি অনুষ্ঠানে কীর্তন পরিবেশনের সুযোগ ছিল সেই সময়। কীর্তনের (Kirtan) পদগুলি বাংলা সাহিত্যের অমূল্য অংশ। এছাড়াও কীর্তন বাংলার সমাজ, সাহিত্য ও ইতিহাসে অভূতপূর্ব প্রভাব ফেলেছিল। এমন গৌরবময় ইতিহাস এবং শ্রোতাদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও, বর্তমানে কীর্তন ক্রমশ তার আগের গুরুত্ব হারিয়ে ফেলেছে। কীর্তন গানের পুনরুদ্ধার, পুন:চর্চা, তার সংরক্ষণ  এবং আরও অগ্রগতির লক্ষে  ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার ও দেবুজ দরবারের যৌথ উদ্যোগে একটি দীর্ঘমেয়াদী গবেষণা এবং ডকুমেন্টেশন প্রোগ্রামের কর্মসুচি নেওয়া হয়েছে। তার প্রাথমিক পদক্ষেপ এদিন শুরু হল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Purba Bardhaman: পূর্ব বর্ধমানে বিরোধী প্রার্থীর বাড়িতে ছোড়া হল বোমা, অভিযুক্ত তৃণমূল

    Purba Bardhaman: পূর্ব বর্ধমানে বিরোধী প্রার্থীর বাড়িতে ছোড়া হল বোমা, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য জুড়ে মনোনয়নের পর থেকেই শুরু বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি, আক্রমণ, বোমাবাজি। সর্বত্র চলছে এই চিত্র। শাসক দল সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে বলে বিরোধীদের অভিযোগ। বনগাঁয় বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে যেমন রাতের বেলায় বোমা ছুড়েছিল শাসক দলের দুষ্কৃতীরা, ঠিক তেমনি এবার সিপিএম প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল শাসকদলেরই বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানে (Purba Bardhaman)।

    পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কোথায় ঘটল ঘটনা?

    উত্তর মোহনপুর এলাকার জামালপুর (Purba Bardhaman) ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩৯ নম্বর বুথে সিপিএম প্রার্থী  হয়েছেন দেবিকা দেবনাথ। পাশাপাশি ১৪১ নম্বর বুথের সিপিএম প্রার্থী হয়েছেন সুশান্ত মণ্ডল। এরা দু’জনে স্বামী-স্ত্রী। দেবিকা দেবনাথের অভিযোগ, রবিবার ভোর ৩ টে ১৮ মিনিট নাগাদ তাঁদের বাড়ি লক্ষ্য করা বোমা ছোড়া হয়। এরপরেই একটি বোম ফাটে ঘটনাস্থলে। আর দু’টি বোম বাড়ির ভিতরে পড়ে ছিল বলে জানিয়েছেন তিনি। পুলিশকে খবর দিলে দেড় ঘন্টা পরে পুলিশ আসে। তিনি আরও বলেন, মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই বারে বারে হুমকি দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অপর দিকে দেবিকা দেবীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের রূপালী বিশ্বাস। তৃণমূল প্রার্থীর স্বামী তারক বিশ্বাস রীতিমত প্রায় প্রতিদিনই তাঁদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তোলেন সিপিএম প্রার্থী। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় জামালপুর থানার পুলিশ। এরপর বাড়ির পাশ থেকে পড়ে থাকা বোমা দু’টি উদ্ধার করে পুলিশ।

    তৃণমূলের বক্তব্য

    এই ঘটনায় অভিযোগ অস্বীকার শাসকদলের। জামালপুর (Purba Bardhaman) ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান বলেন, মিথ্যা অভিযোগ। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই। একই কথা বলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাসও। তিনি বলেন, তৃণমূলকে বদনাম করার জন্য এই সব অভিযোগ করা হচ্ছে। তবে কোনও অভিযোগ থাকলে পুলিশের দ্বারস্থ হওয়ার কথা বলেন প্রসেনজিৎ দাস।

    সিপিএমের বক্তব্য

    জেলা (Purba Bardhaman) সিপিএমের সম্পাদক সৈয়দ হোসেন বলেন, মনোনয়ন দাখিল করার পর থেকেই হুমকি দেওয়া হচ্ছে। আজ ভোরে তাঁদের দলীয় প্রার্থীর বাড়িতে বোমা ছোড়া হয়। আসলে ভোটে পরাজয় নিশ্চিত জেনেই ভয় পেয়ে তৃণমূল এসব করছে। তিনি আরও জানান, গতকালই টেলিফোনে হুমকি দেওয়া হয় দেবিকা দেবনাথ ও সুশান্ত মণ্ডলকে। ৮ই জুলাই  নির্বাচন কেমন কাটে, তাই এখন দেখার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Paschim Medinipur: চুরির তদন্ত বন্ধ করতে কেন্দ্রীয় সরকারে পরিবর্তন চায় তৃণমূল, বললেন শুভেন্দু

    Paschim Medinipur: চুরির তদন্ত বন্ধ করতে কেন্দ্রীয় সরকারে পরিবর্তন চায় তৃণমূল, বললেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপার সানডে-তে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ভীমপুরে বিজেপি প্রার্থীদের নিয়ে প্রচার কর্মসূচিতে যোগ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে এলাকায় বিজেপির পক্ষে ব্যাপক উন্মাদনা এদিন লক্ষ্য করা গেল।

    কেমন প্রচার চলছে (Paschim Medinipur)?

    নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী প্রথমে ভীমপুরে পদযাত্রায় যোগদান করেন। এরপর তিনি দীর্ঘ রাস্তায় টোটো করে জনসংযোগ সারেন। শেষে পিড়াকাঠায় (Paschim Medinipur) এসে পৌঁছান। দলীয় কর্মীদের সাথে পিড়াকাঠায়ও যোগ দেন একটি নির্বাচনী পদযাত্রায়। এরপরই একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকার তথা শাসক শিবিরকে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা। আজ জঙ্গলমহলে শুভেন্দু অধিকারীর কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

    কী বললেন বিরোধী দলনেতা

    পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযানে (Paschim Medinipur) যোগদান করে শুভেন্দু অধিকারী বলেন, সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধীর পায়ে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল উদ্দেশ্য কেন্দ্রের সরকারকে পরিবর্তন করতে হবে। কারণ পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সিবিআই, ইডি, এনআইএ যাতে তদন্ত আর না করতে পারে! তৃণমূল শাসকদের বড় বড় নেতামন্ত্রী এখন জেলে রয়েছেন। আরও হয়তো অনেকে যাবেন। নিজের ভাইপোকে বাঁচাতে পাটনায় সব চোরেরা এক হয়েছেন। কিন্তু লাভ হবে না। কার্যত চুরির তদন্ত বন্ধ করতেই তৃণমূল দিল্লির কেন্দ্র সরকারের পরিবর্তন চায়। শুভেন্দু আরও বলেন, তৃণমূলকে ভোট দেওয়া মানে সিপিএমকে ভোট দেওয়া আবার সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকেই ভোট দেওয়া। তাই তিনি বলেন, এই গোপন বোঝাপড়া এবং সেটিংকে বুঝে নিতে হবে।

    আরও কী বললেন?

    সাংবাদিকরা জিজ্ঞেস করেন, রাজ্যে রাজ্যপাল সমান্তরাল শাসন চালাচ্ছেন বলে তৃণমূল অভিযোগ করছে। উত্তরে শুভেন্দু বলেন, সময়ে সময়ে রাজ্যপাল ভালো হয়ে যা্‌ আবার সময়ে সময়ে তৃণমূলের কাছে খারাপ হয়ে যান। সবই নাটক! এক কথায় তৃণমূল শাসক সংবিধানকে মানে না। কয়েকদিন আগে বিচারপতি কৌশিক চন্দ এবং রাজাশেখর মান্থার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছে তৃণমূল। তিনি আরও বলেন, আমি যখন তৃণমূলে ছিলাম তখন ভালো ছিলাম। এখন বিজেপিতে আসায় খারপ হয়েগেছি। তৃণমূলের জনজোয়ার যাত্রাকে তিহার যাত্রা বলেও সমালোচনা করেন শুভেন্দু অধিকারী।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • TMC: জেলা নেতৃত্বের অপসারণের দাবিতে বহরমপুরে জনসভা হুমায়ুনের, তৃণমূলের কোন্দল তুঙ্গে

    TMC: জেলা নেতৃত্বের অপসারণের দাবিতে বহরমপুরে জনসভা হুমায়ুনের, তৃণমূলের কোন্দল তুঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদের বহরমপুরের টেক্সটাইল মোড়ে তৃণমূলের (TMC) ভরতপুরের বিধায়কের নেতৃত্বে বিশাল জনসভার ডাক দেওয়া হয়েছে। তবে, সেটা পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের হারানোর জন্য কোনও প্রস্তুতি সভা নয়। এটা তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের লড়াই। দলের জেলা সভানেত্রী শাওনি সিংহরায় এবং দলের জেলার চেয়ারম্যান অপূর্ব সরকারকে পদ থেকে অপসারণের ডাক দেওয়া হয়েছে। পঞ্চায়েতের আগেই এই জনসভাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে।

    কী বললেন তৃণমূলের (TMC) বিক্ষুব্ধ বিধায়ক?

    তৃণমূলের (TMC) গোষ্ঠীকোন্দলের জেরে শাসক দলের ছন্নছাড়়া অবস্থা। দলের নির্দেশকে অমান্য করেই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ভরতপুর বিধানসভার অধিকাংশ পঞ্চায়েতে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছেন। কয়েকদিন আগেই সালারে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিধায়ক প্রকাশ্যে নির্দল প্রার্থীদের হয়ে লড়াই করার কথা বলেছিলেন। নির্দল প্রার্থীদের জয়ী করার তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, বিধায়ক নিজের বিধানসভার চেয়ারম্যান। অথচ এই নির্বাচনে আমার কোনও গুরুত্ব নেই। তাই, দলের জেলা সভানেত্রী শাওনি সিংহরায় এবং দলের জেলার চেয়ারম্যান অপূর্ব সরকারকে পদ থেকে অপসারণের ডাক দিয়ে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আহ্বায়ক হিসেবে এই জনসভার আয়োজন করছি। হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ প্রধান বক্তা। আর জলঙ্গির বিধায়ক ছাড়াও অনেকে সেই সভায় উপস্থিত থাকবেন। সেখানেই আমরা আমাদের দাবিদাওয়ার বিষয়টি আরও ভালোভাবে তুলে ধরব। জমায়েতে প্রচুর কর্মী, সমর্থকের যে ভিড় হবে তার তিনি আগাম ইঙ্গিত দিয়ে রেখেছেন।

    কী বললেন তৃণমূলের (TMC) জেলা সভানেত্রী?

    পঞ্চায়েত ভোটের আগে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে এই ধরনের সভা নিয়ে শাসক দলের জেলা নেতৃত্ব বেশ বিড়ম্বনার মধ্যে রয়েছে। এতে দলের আখের ক্ষতি হবে বলে দলের মধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। কিন্তু, এই ধরনের দল বিরোধী সভা বন্ধ করার ক্ষমতা কারও নেই জেনে দলের কর্মীরাও হতবাক। তৃণমূলের (TMC) জেলা সভানেত্রী শাওনি সিংহরায় বলেন, যে যা খুশি করতেই পারে। তাতে আমার কিছু বলার নেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Emergency: ‘‘গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত ছিল জরুরি অবস্থা’’, মত প্রধানমন্ত্রীর

    Emergency: ‘‘গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত ছিল জরুরি অবস্থা’’, মত প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৫ জুন ১৯৭৫, কংগ্রেস শাসনের স্বৈরতান্ত্রিকতার চরম নজির সেদিন দেখেছিলেন ভারতবাসী। দেশে জরুরি অবস্থা (Emergency) জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যা চলেছিল ২১ মার্চ, ১৯৭৭ পর্যন্ত। অভিযোগ, এই সময়ে গোটা দেশকে কার্যত কারাগারে পরিণত করেছিল কংগ্রেস সরকার। রবিবার জরুরি অবস্থা ঘোষণার ৪৮ তম বর্ষপূর্তি। মিশর সফরে রয়েছেন প্রধানমন্ত্রী, এদিন সেই অন্ধকারময় দিনগুলির কথা ফের একবার মনে করিয়ে দিলেন মোদি।

    কী বললেন প্রধানমন্ত্রী?

    এ দিন নিজের ট্যুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বলেন, “ইতিহাসের অবিস্মরণীয় সময় ছিল জরুরি অবস্থার (Emergency) দিনগুলি।”

    তাঁর আরও সংযোজন, “জরুরি অবস্থার যারা বিরোধিতা করেছিলেন এবং আমাদের গণতন্ত্রের অন্তরাত্মাকে ধরে রাখতে লড়াই করেছিলেন, সেই সমস্ত সাহসী ব্যক্তিত্বদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। জরুরি অবস্থার অন্ধকারময় দিনগুলি ইতিহাসের অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এটা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত।”

    বিজেপি নেতৃত্বেরও একাধিক পোস্ট এদিন সামনে আসে

    বিজেপির একাধিক নেতৃত্ব জরুরি অবস্থার (Emergency) ৪৮ তম বর্ষপূর্তিতে নিন্দা করেন কংগ্রেস স্বৈরতান্ত্রিকতার।

    কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি এদিন একটি ভিডিও পোস্ট করে বলেন, “গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছিল। বিচার ব্যবস্থার হাত কেটে নেওয়া হয়েছিল। অত্যাচার, গ্রেফতার, খুন- ১৯৭৫ সালের ২৫ জুন দিনটি এই সমস্ত শব্দের সমার্থক। জরুরি অবস্থার অন্ধকারময় দিনগুলি ভুলবেন না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: তৃণমূলের জামাই এবং বিজেপির শ্বশুর প্রার্থী! তীব্র লড়াইয়ে কে জিতবেন?

    South 24 Parganas: তৃণমূলের জামাই এবং বিজেপির শ্বশুর প্রার্থী! তীব্র লড়াইয়ে কে জিতবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট যুদ্ধে জোর লড়াই শ্বশুর ও জামাইয়ের। শেষ হাসি কে হাসবে, শশুর নাকি জামাই, তা সময়ই বলবে। মথুরাপুর (South 24 Parganas) ২ নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের ২৭৩ নম্বর বুথে শ্বশুর-জামাইয়ের লড়াইয়ে মজেছেন এলাকার মানুষজন। পঞ্চায়েত নির্বাচনে উভয় প্রার্থীর মধ্যে রাজনৈতিক বিরোধিতা থাকলেও নেই পারিবারিক বিরোধ। দুই প্রার্থীর নির্বাচনী লড়াই নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা।

    কেমন নির্বাচনী লড়াই

    বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী জামাই সুষেন জিৎ মণ্ডল, অন্যদিকে বিজেপির প্রার্থী শ্বশুর পালান পাইক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দকুমারপুরের (South 24 Parganas)  এই বুথের পঞ্চায়েত নির্বাচনে মূলত বাম ঘেঁষা। আজ পর্যন্ত সিপিএমের হাতছাড়া হয়নি বলে জানা গেছে। সিপিএমের বিগত দুবারের প্রাক্তন প্রধান পালান পাইক, বর্তমানে দলবদল করে বিজেপিতে নাম লিখিয়েছেন। বর্তমানে তিনি বিজেপির প্রার্থী হয়েছেন নিজের জামাইয়ের বিরুদ্ধে। একই বুথে তাই সকাল থেকে জামাই-শশুরের প্রচার চলছে জোর কদমে।

    বিজেপি প্রার্থীর বক্তব্য

    বিজেপি প্রার্থী পালান পাইক (South 24 Parganas) বলেন, বর্তমানে শাসক দল যেভাবে দুর্নীতি করেছে, তাতে সাধারণ মানুষ পাশে নেই। সেই কারণে দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে এলাকার মানুষ তাঁর সাথে আছেন। তিনিই জিতবেন বলে ১০০ শতাংশ আশাবাদী। তবে রাজনীতির বাইরে গিয়ে শশুর-জামাই-মেয়ের সঙ্গে সম্পর্ক ভালো। এক্ষেত্রে সম্পর্কের কোনও ঘাটতি হবে না, জানিয়েছেন তিনি।

    তৃণমূল প্রার্থীর বক্তব্য

    অপর দিকে তৃণমূল প্রার্থী (South 24 Parganas) জামাই সুষেন জিৎ মণ্ডলের দাবি, বর্তমানে দিদির যে উন্নয়ন, সেই উন্নয়নকে হাতিয়ার করেই তিনি জিতবেন। এলাকার মানুষ তাঁকেই ভোট দেবেন বলে ব্যাপক আশাবাদী তিনি। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, শশুরের সঙ্গেও সম্পর্ক ঠিকই থাকবে। তবে বিজেপির প্রার্থী পালনবাবুর মেয়ে তথা তৃণমূলের প্রার্থীর স্ত্রী, আপাতত স্বামীর পাশেই আছেন বলে জানিয়েছেন। ৮ই জুলাই নির্বাচনের পর গণনা হলে শেষ হাসি এখন কে হাসেন, সেটা ভবিষ্যতই বলবে। নির্বাচনে ভোটারদের মন জয় করতে উভয় পক্ষ প্রচার অভিযানে ভীষণ ব্যস্ত রয়েছেন বলে জানা গেছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Election: অভিষেকের নির্দেশে জেলে উপ প্রধান, পঞ্চায়েত ভোটে নেই তৃণমূল প্রার্থী

    Panchayat Election: অভিষেকের নির্দেশে জেলে উপ প্রধান, পঞ্চায়েত ভোটে নেই তৃণমূল প্রার্থী

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল প্রার্থী ছাড়াই পঞ্চায়েত ভোটে (Panchayat Election) লড়াই হবে পূর্ব মেদিনীপুরের তমলুক ব্লকের পদুমপুর- ১ গ্রাম পঞ্চায়েতের মিরিকপুর ১৫ নম্বর বুথে। মিরিকপুর আসনের বিদায়ী তৃণমূল সদস্য তথা গ্রাম-পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান সুকুমার নায়ক বর্তমানে জেলবন্দি। তাঁর পরিবর্তে সেখানে তৃণমূলের হয়ে কেউই মনোনয়ন জমা করেননি। তাই, এই আসনে এবার তৃণমূল প্রার্থী ছাড়াই লড়াই হতে চলেছে।

    কেন তৃণমূল প্রার্থী দেয়নি?

    সম্প্রতি নবজোয়ার কর্মসূচিতে এসে পূর্ব মেদিনীপুরের তমলুকের পদুমপুর গ্রাম-পঞ্চায়েতের উপপ্রধান সুকুমার নায়কের নামে নানা অনিয়ম-বেনিয়মের অভিযোগ শুনেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষুব্ধ অভিষেকের নির্দেশে তমলুক থানায় অভিযোগ জমা হয়। গ্রেফতার হন সুকুমার। বর্তমানে জেলবন্দি রয়েছেন তিনি। তাই মনোনয়ন জমা করা হয়নি তৃণমূলের তরফে। তাই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থী ছাড়াই লড়াই হতে চলেছে তমলুকের পদুমপুরের মিরিকপুর ১৫ নম্বর বুথে। লড়াইয়ে আছেন বিজেপির লক্ষ্মণ গুড়িয়া, সিপিএমের শ্রীকান্ত পাল, আম প্রতীকের নির্মল কুইল্যা এবং বটগাছ চিহ্নে পূর্ণচন্দ্র তুঙ্গ। প্রসঙ্গত, এই বুথের ২০০৩ সাল থেকে টানা চারবার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) দল তৃণমূল কংগ্রেসের প্রতীকেই প্রার্থীরা জয়ী হয়েছিলেন। কিন্তু ২০২৩-এ এসে তার ছেদ পড়ল। এ বিষয়ে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই আসনে তৃণমূলের হয়ে কেউ মনোনয়ন না জমা করলেও, দলের দুই কর্মী নির্দল হিসেবে মনোনয়ন জমা করেছিলেন। তাঁদের একজনকে ঘাসফুলের প্রতীকও দেওয়া হয়েছিল। কিন্তু সজল মাজি নামের ওই প্রার্থী শেষ পর্যন্ত তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে, তৃণমূলের কেউ সেখানে প্রার্থী হতে পারেননি।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    পদুমপুর- ১ অঞ্চল তৃণমূলের সভাপতি দীপনারায়ণ সাহু বলেন, ‘ সুকুমার নায়েক গ্রেফতার হয়েছেন। যা সাধারণ তৃণমূলকর্মীরা মেনে নিতে পারেননি। নেতা জেলবন্দি থাকায় অন্য কেউও প্রার্থী হতে চাননি। নির্দল প্রার্থী নির্মল কুইলা আমাদের দলেরই সদস্য। ফলে, ভোটে কোন অসুবিধা হবে না। গ্রাম-পঞ্চায়েত আমাদের দখলেই থাকবে।’ তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, তৃণমূল প্রার্থী দেয়নি এটা ঠিক নয়। আসলে দলের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) একজন প্রার্থী দিয়েছিল। কিন্তু, কোনও কারণে সেটা বাতিল হয়ে গিয়েছে। আমাদের নির্দল প্রার্থী রয়েছে। দল তাকে সমর্থন করবে।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে। নির্দল প্রার্থী দাঁড় করিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। প্রকৃত ভোট (Panchayat Election) হলে বিজেপি প্রার্থী জয়ী হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: মিশরে মোদি! সাক্ষাৎ গ্র্যান্ড মুফতির সঙ্গে, যাবেন আল হাকিম মসজিদে

    Narendra Modi: মিশরে মোদি! সাক্ষাৎ গ্র্যান্ড মুফতির সঙ্গে, যাবেন আল হাকিম মসজিদে

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ ২৬ বছর পর প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশর সফরে। জানা গিয়েছে, মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফতেহ-এল-সিসি এর আমন্ত্রণেই মোদির এই সফর। মার্কিন সফর শেষ করে ২৪ জুন, শনিবারই মিশর উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এটাই তাঁর প্রথম মিশর (Egypt) সফর। আর প্রথম সফরেই কায়রোয় অবস্থিত ১১ শতকের পুরোনো আল হাকিম মসজিদ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী মোদি। যা ভারতের দাউদি বোহরা সম্প্রদায়কে এক বিশেষ বার্তা দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    মিশরে উষ্ণ অভ্যর্থনা

    মোদি কায়রো বিমানবন্দরে পা রাখতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবাউলি। প্রবাসী ভারতীয়দের সম্মেলনে দেশের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি পরে এক মহিলা ভারতীয় হিন্দি সিনেমার গান গেয়ে মোদিকে স্বাগত জানান। যা শুনে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন কায়রো বিমানবন্দরে ‘গার্ড অফ অনার’ নেওয়ার পর প্রবাসী ভারতীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

    নরেন্দ্র মোদি পরিদর্শন করবেন মিশরের দাউদি বোহরা সম্প্রদায়ের আল হাকিম মসজিদ

    জানা গিয়েছে, দুই দেশের বাণিজ্যিক তথা অন্যান্য ইস্যুতে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে মিশরের প্রধানমন্ত্রীর। পাশাপাশি নরেন্দ্র মোদি পরিদর্শন করবেন মিশরের দাউদি বোহরা সম্প্রদায়ের আল হাকিম মসজিদ। এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই নরেন্দ্র মোদির সঙ্গে দাউদি বোহরা সম্প্রদায়ের এক গভীর সম্পর্ক রয়েছে। ২০১১ সালে দাউদি বোহরা সম্প্রদায়ের প্রধান সিইদনা বুরহানুদ্দিনের ১০০ তম জন্মদিনেও নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। তারপর ২০১৪ সালে বুরহানুদ্দিনের প্রয়াণে তাঁর ছেলে সইদনা মুফাদ্দাল সইফুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে নরেন্দ্র মোদি মুম্বইয়ে যান এবং শোকজ্ঞাপন করেন।

    শনিবারই প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন গ্র্যান্ড মুফতি আব্দেল করিম আলেম এর সঙ্গে

    শনিবার মিশরে পা রেখেই গ্র্যান্ড মুফতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন হয় প্রধানমন্ত্রী মোদির। সূত্রের খবর, এই বৈঠকে সাম্প্রদায়িক সম্প্রীতি সহ মৌলবাদ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এবিষয়ে গ্র্যান্ড মুফতি বলেন, ‘‘ প্রধানমন্ত্রী মোদি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা। তাঁর সঙ্গে বৈঠক করে আমি সম্মানিত। এর আগেও দিল্লিতে সুফি সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়।’’

  • Dakshin Dinajpur: বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে চলল ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে

    Dakshin Dinajpur: বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে চলল ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের আগে রাতের অন্ধকারে বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর এলাকার। নির্বাচনের প্রচার কাজের জন্য তৈরি হয়েছিল এই অস্থায়ী কার্যালয়। নির্বাচনের প্রচার কার্য থেকে বিজেপিকে আটকাতে এমন কাজ করা হয়েছে বলে মনে করছেন বিজেপি জেলার নেতৃত্ব।

    কী সমস্যা হয়েছে (Dakshin Dinajpur)?

    দলীয় অস্থায়ী পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ শাসকদলের দুষ্কৃতীদের বিরুদ্ধেই তুলেছে বিজেপি। এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। এদিকে পুরো ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এইদিন বিষয়টি নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুরে (Dakshin Dinajpur)।

    আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন সারা রাজ্যেই অনুষ্ঠিত হবে। সেই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে অস্থায়ী কার্যালয় করা হচ্ছে। নির্বাচনে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের মন জয় করতে প্রচার কার্যালয় নির্মাণ করা হয়েছিল বলে জানা গেছে। সেই বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

    বিজেপির বক্তব্য

    বিজেপির জেলা (Dakshin Dinajpur) সভাপতি স্বরূপ চৌধুরী জানান, পঞ্চায়েতে জিততে পারবে না তৃণমূল। তাই ভয় পেয়ে এই ধরনের কাজ করছে। তিনি আরও বলেন, রাজনৈতিক ভাবে গণতন্ত্রের পরিস্থিতি এই রাজ্যে নেই। শাসক দলের দৌরাত্ম্যে নির্বাচনের প্রার্থী এবং দলীয় কার্যালয় কোনওটাই বর্তমানে সুরক্ষিত নয়। আমরা এই বিষয় নিয়ে প্রশাসন ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হব, জানিয়েছেন জেলার বিজেপি সভাপতি।

    তৃণমূলের বক্তব্য

    দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলা তৃণমূলের সহ সভাপতি সুভাষ চাকি বলেন, তৃণমূল এধরনের কাজ করে না। বিজেপির জনসমর্থন নেই। তাই এই ধরনের অভিযোগ করছে। নির্বাচনে লড়াই করার ক্ষমতা নেই বিজেপির, তাই এমন অপপ্রচার করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে উৎখাত করার হুঁশিয়ারি শুভেন্দুর

    Suvendu Adhikari: পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে উৎখাত করার হুঁশিয়ারি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রাম পঞ্চায়েতে তৃণমূলকে শূন্য করার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার নদিয়ার কল্যাণী বিধানসভার ঘোড়াগাছা স্কুল মাঠে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের বিজেপির জনসভায় যোগ দিয়ে এই হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার পঞ্চায়েত স্তরে উন্নয়নের জন্য প্রচুর টাকা দেয়। কিন্তু, তৃণমূল পঞ্চায়েতে সেই উন্নয়ন থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করেছে। তাই, এবার প়ঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে হারাতে হবে।

    তৃণমূলের বহিষ্কার নিয়ে কী বললেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)?

    পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল থেকে নির্দলে দাঁড়ানো প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা নিয়ে শুভেন্দুকে (Suvendu Adhikari) প্রশ্ন করলে তিনি খোঁচা দিয়ে বলেন, তৃণমূলের আবার বহিষ্কার! স্যান্ডো গেঞ্জির আবার পকেট, যেদিন গরুর গাড়িতে হেডলাইট ব্যবহার হবে আর স্যান্ডো গেঞ্জিতে পকেট ব্যবহার হবে সেদিনই দলটার অস্তিত্ব থাকবে। যে দলটা দুর্নীতিতে রেকর্ড গড়েছে, গরু চোর, কয়লা চোর, চাকরি চোর সেই দলটার অস্তিত্ব আছে কি না সেটাই প্রশ্ন। এই পশ্চিমবাংলায় এই সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ করবে সে নওশাদ সিদ্দিকি হোক বা অম্বিকা রায় হোক তাঁর জীবনে সংশয় তৈরি হবে। এই জনসভায় উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ জেলা বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক নিশানা করেন শুভেন্দু অধিকারী। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বদেরকেও নিশানা করেন শুভেন্দু।

    বোমা বিস্ফোরণ নিয়ে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক সংখ্যালঘু পরিবারের যুবকের। এই নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন, সংখ্যালঘু ভাইদের এইভাবে প্রাণ দিতে হবে। তবে, সংখ্যালঘুরা আসতে আসতে সেটা বুঝতে পারছেন। কারণ, তৃণমূল সংখ্যালঘুদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে। আর সেটা বুঝতে পেরেই তারা তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share