Tag: bangla news

bangla news

  • National Highway: চলতি অর্থবর্ষে প্রতিদিন ২৫ কিমি জাতীয় সড়ক নির্মাণ হয়েছে!

    National Highway: চলতি অর্থবর্ষে প্রতিদিন ২৫ কিমি জাতীয় সড়ক নির্মাণ হয়েছে!

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিদিন গড়ে ২৫ কিমি জাতীয় সড়ক (National Highway) তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে রোড ট্রান্সপোর্ট ও হাইওয়ে মন্ত্রক।  জানুয়ারি মাসের শেষ পর্যন্ত, চলতি অর্থবর্ষে ৭ হাজার ৬৫৮ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে। আগের ২০২২-২৩ অর্থবর্ষে  এই একই সময়ে তৈরি হয়েছিল ৬ হাজার ৮০৩ কিলোমিটার রাস্তা।

    বাড়ছে জাতীয় সড়ক নির্মাণের গতি

    গত বছরে প্রতিদিন গড়ে সড়ক নির্মাণ হত ২২.২৩ কিলোমিটার। সেটাই বাড়িয়ে লক্ষ্যমাত্রা করা হয়েছে ২৫ কিলোমিটার। ২০১৪-১৫ থেকে ২০২১-২২ অর্থবর্ষের মধ্যে জাতীয় সড়ক নির্মাণে গতি এসেছে। ২০১৪-১৫ অর্থবর্ষে প্রতিদিন গড়ে রাস্তা নির্মাণ হত ১২ কিলোমিটার। ২০২০-২১ অর্থবর্ষে সড়ক নির্মাণ বৃদ্ধি (National Highway) পেয়েছে ৩৬.৫ কিলোমিটার প্রতিদিন। ২০২১-২২ অর্থবর্ষে প্রতিদিন রাস্তা হয়েছে গড়ে প্রায় ২৯ কিলোমিটার।

    ১৩ হাজার কিলোমিটার জাতীয় সড়ক

    এই অর্থবর্ষে সব মিলিয়ে ১৩ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় মন্ত্রক। এই অর্থবর্ষ শেষ হবে ৩১ মার্চ। গত অর্থবর্ষে মন্ত্রক তৈরি করেছে ১০ হাজার ৩৩১ কিলোমিটার জাতীয় সড়ক। তার আগের অর্থবর্ষে জাতীয় সড়ক নির্মাণ হয়েছে ১০ হাজার ২৩৭ কিলোমিটার। ২০২০-২১ অর্থবর্ষে সড়ক হয়েছে ১৩ হাজার ৩২৭ কিলোমিটার। ২০২১-২২ অর্থবর্ষে সড়ক হয়েছে ১০ হাজার ৪৫৭ কিলোমিটার। আর ২০২২-২৩ অর্থবর্ষে সড়ক নির্মাণ হয়েছে ১০ হাজার ৩৩১ কিলোমিটার।

    আরও পড়ুুন: সন্দেশখালিতে যেতে পারবেন শুভেন্দু, সাফ জানাল হাইকোর্ট

    বর্তমান লোকসভা ভেঙে যাবে মে মাসে। তার সড়ক নির্মাণের গতি হতে পারে শ্লথ। নির্বাচন পর্বে কমে যেতে পারে সড়ক নির্মাণের গতি। লোকসভা নির্বাচনের কারণে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গেলে সাময়িক বন্ধ থাকবে সড়ক নির্মাণের কাজ। নির্বাচন পর্ব মিটে গেলে ফের শুরু হয়ে যাবে কাজ। কাজে আসবে গতিও (National Highway)।মাঝ-এপ্রিলে ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচন। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার। সূত্রের খবর, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ওই সরকারও সড়ক নির্মাণে গতি আনতে বিশেষ সচেষ্ট হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: ‘‘টাকা পাইয়ে দেওয়া হচ্ছে, তৃণমূলকে সমর্থন করবেন তো’’! বাড়ি বাড়ি গিয়ে বলছেন নেত্রী

    Sandeshkhali: ‘‘টাকা পাইয়ে দেওয়া হচ্ছে, তৃণমূলকে সমর্থন করবেন তো’’! বাড়ি বাড়ি গিয়ে বলছেন নেত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিকে প্রশাসন, অন্যদিকে দল। ‘জোড়া অস্ত্রে’ সন্দেশখালির (Sandeshkhali) ‘ক্ষত’ মেরামতিতে নেমেছে শাসকদল। গত কয়েক দিন ধরেই তৃণমূলের প্রতিনিধি দল বাড়ি বাড়ি ঘুরে সন্দেশখালির সাধারণ বাসিন্দাদের ক্ষোভ-অভিযোগের কথা শুনছিল। রবিবার থেকে সেখানে শিবিরও বসিয়েছে প্রশাসন। তৃণমূল টাকা পাইয়ে দিচ্ছে। সমর্থন করবেন তো? সন্দেশখালির বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দাদের নাকি এ কথাই বলা হচ্ছে, এমনই অভিযোগ উঠল শাসকদলের প্রতিনিধিদের বিরুদ্ধে। একটি ভিডিও প্রকাশ্যে আসায় বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মাধ্যম ভিডিও-র সত্যতা যাচাই করেনি।

    ভিডিওতে কী দেখা যাচ্ছে? (Sandeshkhali)

    প্রকাশ্যে আসা ভিডিওতে সন্দেশখালির (Sandeshkhali) পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ  দীপিকা পোদ্দারকে দেখা যাচ্ছে। তিনি সন্দেশখালির এক মহিলার বাড়ি গিয়ে বলছেন, “আপনাকে তো টাকা পাইয়ে দেওয়া হচ্ছে। আপনি তৃণমূলকে সমর্থন করবেন তো?” এমনিতেই সন্দেশখালিতে শাহজাহান শেখ, তাঁর শাগরেদ উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরা (শিবু)দের বিরুদ্ধে স্থানীয়দের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। তা নিয়ে চলতি মাসের শুরুতে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালি। তার পর থেকেই স্থানীয়দের ক্ষোভ প্রশমনে নেমেছে শাসকদল। উত্তম-শিবুরা যাঁদের জমির লিজ়ের টাকা দেননি বলে অভিযোগ, তাঁদের পাওনা টাকা মেটাতে শুরু করেছে তৃণমূল। তার জন্য বাড়ি বাড়ি যাচ্ছেন শাসকদলের প্রতিনিধিরা। অভিযোগ, তাঁরাই ভোটে সমর্থনের বিনিময়ে এইভাবে সাহায্যের আশ্বাস দিচ্ছেন।

    তৃণমূল নেতৃত্ব কী বললেন?

    গত দু’বছর ইজারার টাকা, ভেড়ির টাকা না দেওয়ার অভিযোগ আছে। যাঁদের টাকা ফেরত পাওয়ার কথা, তাঁদের টাকা ফেরত দেবে দল। সেই মতো স্থানীয়ভাবে একটি কমিটিও গঠন করেছিল তৃণমূল। দলীয় সূত্রে খবর, সেই দলে রয়েছেন সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ হালদার, পঞ্চায়েত সমিতির সদস্য অষ্টমী সর্দার এবং তৃণমূলের এসসি-এসটি-ওবিসি সেলের নেতা মহেশ্বর সর্দার। সেই দলে দীপিকা কী করে এলেন, তা নিয়ে শাসকদলের অন্দরে ধন্দ তৈরি হয়েছে। ভিডিও প্রসঙ্গে সন্দেশখালির (Sandeshkhali) দায়িত্বপ্রাপ্ত আর এক তৃণমূল নেতা বলেন, “ওই মহিলা সদস্যকে এ রকম কোনও দায়িত্ব দেওয়া হয়নি।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: সন্দেশখালিতে যেতে পারবেন শুভেন্দু, সাফ জানাল হাইকোর্ট

    Calcutta High Court: সন্দেশখালিতে যেতে পারবেন শুভেন্দু, সাফ জানাল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে যেতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ যে কোনও ব্যক্তি। সন্দেশখালির যে এলাকায় ১৪৪ ধারা জারি নেই, সেই জায়গায় যেতে পারবেন তাঁরা। তাঁদের বাধা দিতে পারবে না পুলিশ-প্রশাসন (Calcutta High Court)। আইনশৃঙ্খলা রক্ষায় তাঁদের ওপর কোনও বিধিনিষেধ আরোপ করা যেতেই পারে। তবে সেই বিধিনিষেধের বৈধতা যাচাই করবে আদালত। পাশাপাশি, বিএসএফকেও জানাতে হবে প্রয়োজনে বাড়তি নিরাপত্তা তারা দিতে পারবে কি না। সোমবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

    শুভেন্দুকে বাধা

    সন্দেশখালি যেতে গিয়ে আগে দু’ বার ব্যর্থ হন রাজ্যের বিরোধী দলনেতা। পুলিশের যুক্তি ছিল, ১৪৪ ধারা জারি করা এলাকায় তিনি গেলে বিঘ্নিত হতে পারে শান্তি। ১৪৪ ধারা রদ করতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে সিপিএম। সেই মামলার প্রেক্ষিতে সন্দেশখালি থেকে ১৪৪ ধারা তুলে নেওয়ার নির্দেশ দেয় আদালত। পরে সন্দেশখালির কিছু জায়গা চিহ্নিত করে ফের ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

    আদালতে শুভেন্দু 

    পর পর দুদিন সন্দেশখালি যেতে গিয়ে বাধা পান শুভেন্দু। ১৫ ফেব্রুয়ারি আবারও সন্দেশখালির পথে রওনা দেন রাজ্যের বিরোধী দলনেতা (Calcutta High Court)। ১৪৪ ধারা জারি থাকায় সঙ্গে নেন মাত্র তিন বিধায়ককে। সেদিনও অশান্তির আশঙ্কায় আটকে দেওয়া হয় শুভেন্দুর গাড়ি। সরবেরিয়ায় তাঁকে আটকে দেয় পুলিশ। পুলিশের যুক্তি ছিল, শুভেন্দু এলাকায় গেলে প্রচুর মানুষ বেরিয়ে আসবেন। সেক্ষেত্রে নতুন করে তৈরি হতে পারে বিশৃঙ্খলা। এর পরেই সেখান থেকে ফিরে এসে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু।

    আরও পড়ুুন: দাঙ্গাকারীদের কড়া বার্তা, সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু উত্তরাখণ্ড পুলিশের

    সোমবার মামলাটি ওঠে বিচারপতি কৌশিক চন্দের এজলাসে। শুভেন্দুর আইনজীবীর সওয়াল, ভারতীয় সংবিধান যে কোনও নাগরিককে ভারত ভূখণ্ডের যে কোনও জায়গায় যাওয়ার অধিকার দেয়। কিন্তু শুভেন্দুকে সন্দেশখালিতে যেতে দেওয়া হচ্ছে না। পাল্টা সওয়ালে রাজ্যের যুক্তি, শুভেন্দু সন্দেশখালির বাসিন্দা নন। তাই সেখানে ১৪৪ ধারা জারি নিয়ে মামলা করার অধিকার তাঁর নেই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টও বলছে, শুভেন্দু সন্দেশখালি গেলে গোলমাল হতে পারে। দু পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত (Calcutta High Court) জানিয়ে দেয়, শুভেন্দুকে সন্দেশখালি যেতে দিতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Narendra Modi: শহরে আসছেন প্রধানমন্ত্রী, গঙ্গার নীচে চড়বেন মেট্রো, উদ্বোধন ৩ প্রকল্পের 

    Narendra Modi: শহরে আসছেন প্রধানমন্ত্রী, গঙ্গার নীচে চড়বেন মেট্রো, উদ্বোধন ৩ প্রকল্পের 

    মাধ্যম নিউজ ডেস্ক: মেট্রোর তিনটি নয়া রুটের উদ্বোধন করতে শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সামনেই লোকসভা নির্বাচন তার আগে উত্তর ২৪ পরগনার বারাসতে জনসভা করবেন প্রধানমন্ত্রী। আগামী ৬ মার্চ দীর্ঘদিন ধরে পড়ে থাকা তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে কলকাতায় আসছেন মোদি। সূত্র মারফত জানা গিয়েছে, ৬ মার্চ বারাসতে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। সেখানে দলীয় অনুষ্ঠানের পর তিনি একটি সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। 

    দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রো

    দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রো চলবে কলকাতায়। গঙ্গার নীচ দিয়ে চলবে পাতাল রেল। এই ঐতিহাসিক সফরে সঙ্গী হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মেট্রো রেল সূত্রের খবর, প্রধানমন্ত্রী এসপ্ল্যানেড মেট্রো (Kolkata Metro) স্টেশন থেকে মেট্রোতে চড়ে গঙ্গার ২৮ মিটার নীচ দিয়ে হাওড়া মদয়ানে যাবেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দফতর থেকে এবিষয়ে রেলকে প্রস্তুতি সেরে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এই রুটে মেট্রো চালু করার জন্য ছাড়পত্র দিয়েছে। এছাড়াও কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত যে মেট্রো রুটটি রয়েছে তাও এক বছর ধরে তৈরি হয়ে রয়েছে। গত বছর ফেব্রুয়ারি মাসে এই রুটটিতে মেট্রো যাতায়াতের জন্য দেওয়া হয় অনুমতি। পাশাপাশি তারাতলা থেকে মাঝেরহাট যে স্টেশন সম্প্রসারিত হয়েছিল তা চালু করার জন্য এর আগেই পাওয়া গিয়েছিল সবুজ সংকেত। এই তিনটি রুটের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

    আরও পড়ুন: দাঙ্গাকারীদের কড়া বার্তা, সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু উত্তরাখণ্ড পুলিশের

    মোদির সভার গুরুত্ব

    ভোটের আগে প্রধানমন্ত্রীর (Narendra Modi) বাংলা সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জনগণকে কাছে টানতে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রীর নিরাপত্তার খাতিরে ইতিমধ্যেই স্টেশনগুলি ভালো করে পরিদর্শন করে দেখা হচ্ছে। কোনও বিষয়ে সামান্যতম খামতিও না থাকে, সেই দিকে দেওয়া হচ্ছে বিশেষ নজর। একই দিনে বারাসতে সভা করে উত্তর ২৪ পরগণার মানুষকে পাশে পেতে চাইছে বঙ্গ বিজেপি। বারাসত থেকে বসিরহাটের সন্দেশখালির দূরত্ব খুব বেশি নয়। যখন সন্দেশখালি (Sandeshkhali Incident)  নিয়ে উত্তপ্ত গোটা রাজ্য, সেই সময় প্রধানমন্ত্রীর বারাসতে জনসভা বিশেষ তাৎপর্যপূর্ণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: বসন্তেই রাজ্যে ‘হাওয়া’ বদল, কবে কোথায় বৃষ্টি জানেন?

    Weather Update: বসন্তেই রাজ্যে ‘হাওয়া’ বদল, কবে কোথায় বৃষ্টি জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বসন্তেই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস (Weather Update)। বুধবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। অন্তত এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

    ভিজবে দক্ষিণবঙ্গ

    হাওয়া অফিসের খবর, বুধবার বৃষ্টিতে ভিজতে পারে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলা। এই জেলাগুলিতে হতে পারে হালকা বৃষ্টি। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়ই। বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। শুক্রবারও বৃষ্টিতে ভিজতে পারে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরের কয়েকটি এলাকা।

    ভিজতে পারে উত্তরও

    হাওয়া অফিসের তরফে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। আজ, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদা জেলায়। বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলায়। দার্জিলিং ও কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে (Weather Update) বৃষ্টি হতে পারে শুক্রবার। তবে বৃষ্টি হলেও, আর ঠান্ডা পড়বে না। হাওয়া অফিসের খবর, আগামী তিন-চার দিনের মধ্যে রাজ্যে তাপমাত্রার পারদ চড়তে পারে তিন থেকে চার ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টায় অবশ্য বৃষ্টির কোনও সম্ভবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার।

    আরও পড়ুুন: ‘‘নির্ভয়ে কথা বলুক নির্যাতিতারা’’, সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশন

    চড়ছে কলকাতার পারদ

    তাপমাত্রা যে বাড়তে চলেছে, তার আঁচ মিলেছে সোমবারই। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সেই তাপমাত্রা বেড়ে হয়েছে ২২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার এটা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহেই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পার হতে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের চৌকাঠ। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও দু ডিগ্রি বেড়ে গিয়ে হতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস (Weather Update)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • BJP: সংবিধান সংশোধন বিজেপির, জরুরি অবস্থায় দলের সভাপতি সংক্রান্ত সিদ্ধান্ত নেবে সংসদীয় বোর্ড

    BJP: সংবিধান সংশোধন বিজেপির, জরুরি অবস্থায় দলের সভাপতি সংক্রান্ত সিদ্ধান্ত নেবে সংসদীয় বোর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির (BJP) সাংগঠনিক বিষয়ে বড় সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির। রবিবারই দলের সংবিধানে সংশোধনী আনা হয়েছে। লোকসভা নির্বাচন বা যে কোনও ধরনের ‘জরুরি পরিস্থিতিতে’ দলের সভাপতি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার গুরুদায়িত্ব এবার দেওয়া হল বিজেপির সংসদীয় বোর্ডকে। দলের সভাপতির মেয়াদ বৃদ্ধির মতো সিদ্ধান্তও এবার থেকে নিতে পারবে বিজেপির সংসদীয় বোর্ড। উল্লেখ্য, বিজেপিতে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ইউনিট হল এই সংসদীয় বোর্ড। এদিন বিজেপির সংবিধান সংশোধনটি আনেন দলের সাধারণ সম্পাদক সুনীল বনসল।

    মেয়াদ বৃদ্ধি জেপি নাড্ডার

    প্রসঙ্গত, বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার মেয়াদ আগামী জুন মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বিজেপির জাতীয় কাউন্সিলের বৈঠকে। আগামী জুন মাস পর্যন্ত বাড়ানো হয়েছে তাঁর মেয়াদ। অর্থাৎ, লোকসভা নির্বাচনে বিজেপি জেপি নাড্ডার নেতৃত্বেই লড়াই চালাবে। দলের জাতীয় কাউন্সিল সেই মেয়াদ বৃদ্ধিতে সিলমোহর দিয়েছে। এরই পাশাপাশি জেপি নাড্ডাকে স্বাধীনভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সামনেই লোকসভা নির্বাচন। নাড্ডাতেই আপাতত ভরসা বজায় রাখলেন মোদি-শাহরা।

    সংবিধান সংশোধন করার পথে হাঁটল বিজেপি

    উল্লেখ্য, গেরুয়া শিবিরের (BJP) দলীয় সংবিধান অনুযায়ী, বিজেপির সর্বভারতীয় সভাপতিকে বেছে নেওয়া হয় সাংগঠনিক নির্বাচনের মাধ্যমে। রাজ্য সংগঠনগুলির মধ্যে অন্তত ৫০ শতাংশ ইউনিটের নির্বাচন সংগঠিত হওয়ার পরে জাতীয় সভাপতি বেছে নেওয়ার নির্বাচন করা হয়। এদিকে রাজ্য ইউনিটগুলির ওপর দায়িত্ব থাকে যাতে জেলা স্তরে সাগঠনিক নির্বাচন সংগঠিত হয়। তবে লোকসভা ভোটের আগে দলের অভ্যন্তরে সাংগঠনিক নির্বাচন করাল না বিজেপি। কারণ এই সময় প্রচারের কাজে বেশি ব্যস্ত থাকবেন নেতা-কর্মীরা। তাই সংবিধান সংশোধন করার পথে হাঁটল বিজেপি। 

    বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

    এদিকে রবিবার বিজেপি (BJP) শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাজির ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। আসন্ন লোকসভা নির্বাচনে দলকে ৩৭০টি আসনে জেতানোর লক্ষ্যে রূপরেখা তৈরির পরিকল্পনা করা হয় সেই বৈঠকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali Incident: ‘‘নির্ভয়ে কথা বলুক নির্যাতিতারা’’, সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশন

    Sandeshkhali Incident: ‘‘নির্ভয়ে কথা বলুক নির্যাতিতারা’’, সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমরা চাই ওঁদের পুরো বিচার মিলুক।” সোমবার কথাগুলি বললেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। সন্দেশখালির (Sandeshkhali Incident) নির্যাতিতাদের সঙ্গে কথা বলতে না দেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন রেখা। তিনি বলেন, “সন্দেশখালিতে গিয়েও পুলিশের বাধায় নির্যাতিতাদের সঙ্গে কথা বলতে পারেননি জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। তাই আমাকে সন্দেশখালি যেতে হচ্ছে।”

    ‘অশান্তির খবর আসছে’

    এদিনই দিল্লি থেকে কলকাতায় নেমে সন্দেশখালির উদ্দেশে যাত্রা করেন রেখা। তিনি বলেন, “সন্দেশখালি থেকে অশান্তির খবর আসছে। আমাদের একজন সদস্য অনুসন্ধান করে এসেছেন। পুলিশের কারণে তিনি অনেক নির্যাতিতার কাছে পৌঁছতে পারেননি। এবার আমি যাচ্ছি। আমার কথা হয়ে গিয়েছে। আমি চাই ওঁরা পুরো বিচার পান। যিনিই নির্যাতিতা হোন না কেন, তিনি সামনে এসে আমার সঙ্গে কথা বলুন। কেউ যেন ভয় না পান। কারণ নির্যাতিতাদের কথা শোনার জন্য আমরা তিনজন মহিলা রয়েছি। আমরা ওঁদের পাশে রয়েছি।” জানা গিয়েছে, সন্দেশখালিতে (Sandeshkhali Incident) গিয়ে নির্যাতিতাদের সঙ্গে কথা বলতে চান রেখা। পরে রাজ্য পুলিশের ডিজি ও স্থানীয় থানার পুলিশ আধিকারিকদের সঙ্গেও তিনি কথা বলবেন। সন্দেশখালির পরিস্থিতি সম্পর্কে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও অবহিত করবেন বলে জানান রেখা।

    ‘পুলিশ সব কিছু চাপা দিয়ে রাখে’

    জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা বলেন, “অভিযোগ এলেও, পুলিশ সব কিছু চাপা দিয়ে রাখে। প্রশাসন কানে নেয় না। আজ জানতে পারলাম ডিএম বাইরে রয়েছেন। আমি ঘটনাস্থলে গেলে কোনওদিনই ডিএম-এসপিদের দেখা পাই না। প্রত্যেকবারই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের সঙ্গে দেখা করতে দেন না তাঁদের প্রশাসনিক স্তরের অফিসারদের। সত্য যাতে বেরিয়ে না আসে, এই এমন ব্যবস্থা। কিন্তু প্রকৃত সত্য সব সময় বাইরে বেরিয়ে আসবেই।”

    আরও পড়ুুন: মিষ্টি-মাংসের দোকানে শিবু-উত্তম বাহিনীর হাজার হাজার টাকা বাকি, শিবিরে শুনলেন আধিকারিকরা

    জানা গিয়েছে, এদিন সন্দেশখালি যাওয়ার সময় রেখার সঙ্গে রয়েছেন গত সপ্তাহে জাতীয় মহিলা কমিশনের যেসব প্রতিনিধি গিয়েছিলেন, তাঁরাও। সন্দেশখালি পৌঁছে রেখা সটান ঢুকে পড়েন এক নির্যাতিতার বাড়িতে। কথা বলেন ওই মহিলা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। তার আগে রেখা বলেন, “সকলের মধ্যে থেকে ভয় দূর করতে হবে। অভিযুক্ত গ্রেফতার হলে বাকিদেরও ভয় কাটবে। আরও অনেক মহিলা সামনে আসবেন (Sandeshkhali Incident)।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Sandeshkhali Incident: প্রিভিলেজ কমিটির তলব রাজ্যের ৫ কর্তাকে, স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

    Sandeshkhali Incident: প্রিভিলেজ কমিটির তলব রাজ্যের ৫ কর্তাকে, স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Incident) রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা সহ পাঁচ প্রশাসনিক কর্তাকে তলব করেছিল লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি (প্রিভিলেজ কমিটি)। তার বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যসচিব। সোমবার তাতে স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত।

    স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের

    এদিন বিষয়টিতে আইনজীবী কপিল সিব্বাল দৃষ্টি আকর্ষণ করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চের। একই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিও। তার পরেই স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সন্দেশখালি (Sandeshkhali Incident) যাওয়ার পথে হামলা হয় বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনাটি জানিয়ে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটিকে চিঠি দেন সুকান্ত। চিঠি দেন লোকসভার স্পিকারকেও। তাঁর অভিযোগ, সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদ করায় অন্যায়ভাবে তাঁকে হেনস্থা করেছে পুলিশ।  

    স্বাধিকার রক্ষা কমিটির তলব 

    তার পরেই লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি মুখ্য সচিব ছাড়াও তলব করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান এবং বসিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে। ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় তাঁদের কমিটির সামনে হাজির হতে বলা হয়। তার আগেই সোমবার সকালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মুখ্যসচিব।

    রাজ্য প্রশাসনের তরফে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে জানানো হয়েছে, মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তাই এখনই তাঁদের পক্ষে দিল্লি যাওয়া সম্ভব হচ্ছে না। দিন পিছনোর আর্জিও জানানো হয় রাজ্যের তরফে। এর পাশাপাশি সংসদীয় কমিটির নোটিশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জও করে নবান্ন।

    আরও পড়ুুন: মিষ্টি-মাংসের দোকানে শিবু-উত্তম বাহিনীর হাজার হাজার টাকা বাকি, শিবিরে শুনলেন আধিকারিকরা

    প্রসঙ্গত, সন্দেশখালিতে মিটিংয়ের নামে মহিলাদের তৃণমূলের পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হত বলে অভিযোগ। প্রথমে কিছুক্ষণ রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হলেও, পরে বাছাই করা কয়েকজন মহিলাকে পার্টি অফিসে কিংবা এলাকার একটি বাগান বাড়িতে নিয়ে যাওয়া হত। এই প্রতিবাদে গর্জে ওঠেন সন্দেশখালির মহিলারা। সেই নির্যাতিতাদের পাশে দাঁড়াতেই সন্দেশখালি (Sandeshkhali Incident) যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: আইপিএলের সর্বকালীন সেরা দলের অধিনায়ক ধোনি, দলে কলকাতার ক’জন?

    IPL 2024: আইপিএলের সর্বকালীন সেরা দলের অধিনায়ক ধোনি, দলে কলকাতার ক’জন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের সর্বকালের সেরা দলের অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ওয়াসিম আক্রম, ম্যাথু হেডেন, টম মুডি, ডেল স্টেইন এবং ৭০ জন সাংবাদিক মিলে আইপিএলের সর্বকালের সেরা দল বাছাই করতে বসেছিলেন। ২০ ফেব্রুয়ারি আইপিএলের প্রথম নিলামের ১৬ বছর পূর্তি হবে। সেই উপলক্ষ্যেই সেরা আইপিএল একাদশ বাছার চেষ্টা করে হয়েছিল।

    আইপিএল-এর সেরা দল

    পরের মাস থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৪। তার আগে প্রতিযোগিতার সাফল্য উদ্‌যাপন করতে বেছে নেওয়া হল ১৫ জনের একটি সেরা দল। সেই দলে রয়েছেন সাত বিদেশি। তবে নিয়ম অনুযায়ী প্রথম একাদশে চার জনের বেশি বিদেশি খেলানো যাবে না। অস্ট্রেলিয়ার ব্যাটার ডেভিড ওয়ার্নার এবং বিরাট কোহলিকে বেছে নেওয়া হয়েছে দুই ওপেনার হিসাবে। ক্রিস গেল খেলবেন তিন নম্বরে। মিডল অর্ডারে রয়েছেন সুরেশ রায়না, এবি ডিভিলিয়ার্স, সূর্যকুমার যাদব এবং মহেন্দ্র সিংহ ধোনি। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং কায়রন পোলার্ড থাকছেন তিন অলরাউন্ডার হিসাবে। রশিদ খান, সুনীল নারাইন এবং যুজবেন্দ্র চাহাল হলেন তিন স্পিনার। জোরে বোলারদের মধ্যে রয়েছেন লাসিথ মালিঙ্গা এবং যশপ্রীত বুমরা।  কলকাতা থেকে একমাত্র সুযোগ পেয়েছেন নারাইন। 

    আরও পড়ুন: মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ড, রাজকোট টেস্টে জয়ী রোহিতের ভারত

    প্রথম পছন্দ মাহি

    ২০০৮ সালে শুরু হয় ক্রীড়া বিনোদনের মহাযজ্ঞ আইপিএল। তার ১৬ বছরের মাথায় বেছে নেওয়া হল সেরা দল। এই দলের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে ধোনিকেই। তিনি পাঁচটি ট্রফি জিতেছেন। তাঁর দল চেন্নাই সুপার কিংস সাফল্যের বিচারে সবার উপরে।ধোনিকে অধিনায়ক বেছে নেওয়ার কারণ হিসাবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলার ডেল স্টেন বলেছেন, “ওকে নেতৃত্ব দিতে হতই। বিশ্বকাপ, আইপিএল, চ্যাম্পিয়ন্স ট্রফি সব জিতেছে। ও জাত নেতা। দলের ক্রিকেটারদের থেকে সেরাটা বার করে নিতে ওর জুড়ি নেই।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: সিংহ আকবর ও সিংহী সীতা! নামবদল চেয়ে কলকাতা হাইকোর্টে ভিএইচপি

    Calcutta High Court: সিংহ আকবর ও সিংহী সীতা! নামবদল চেয়ে কলকাতা হাইকোর্টে ভিএইচপি

    মাধ্যম নিউজ ডেস্ক: সিংহীর নাম সীতা এবং সিংহের নাম আকবর, তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। জল গড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) পর্যন্ত। হিন্দু ধর্মে রামচন্দ্র জায়া হলেন দেবী সীতা। সিংহীর নামকরণ দেবীর নামে কেন? এ নিয়ে আপত্তি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ৷ চলতি সপ্তাহের শুক্রবার সরাসরি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেছে বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে (Calcutta High Court) বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আগামী ২০ ফেব্রুয়ারি এই মামলার শুনানি রয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের তরফে দাখিল করা পিটিশনে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

    হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত?

    ১২ ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে আনা হয় ওই সিংহ আকবর এবং সিংহীকে। ভিএইচপির অভিযোগ, জলপাইগুড়ির বেঙ্গল সাফারি পার্কে (Calcutta High Court) ত্রিপুরা থেকে আনা সিংহীর নাম ‘সীতা’ রাখা হয়েছে।  এতে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হানা হয়েছে। অবিলম্বে এই নাম পরিবর্তন করতে হবে। পাশাপাশি অন্য কোনও প্রাণীর নাম যাতে হিন্দু দেব-দেবীর নামে না হয়, তারও আবেদন করা হয়েছে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে।

    কী বলছেন বিশ্ব হিন্দু পরিষদের আইনজীবী

    ভিএইচপির আইনজীবী শুভঙ্কর দত্ত বলেন, ‘‘ত্রিপুরা থেকে যে সিংহ দু’টি আনা হয়েছে, তাদের সরকারি নথিতে নাম লেখা ছিল প্যানথেরা লিও মেল ও ফিমেল ৷ পাশাপাশি তাদের সিংহ ও সিংহী দু’টির আইডি নম্বরও দেওয়া ছিল। কিন্তু ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি পার্কে আসার পর বৈজ্ঞানিক নাম না দিয়ে সিংহ ও সিংহীর হাউজ নেম দেওয়া হয় আকবর ও সীতা। তাই বিশ্ব হিন্দু পরিষদের থেকে ‘সীতা’ নাম পরিবর্তন চেয়ে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে (Calcutta High Court) মামলা দায়ের করা হয়েছে। আমরা স্টেট জু অথরিটি এবং বেঙ্গল সাফারি ডিরেক্টরকে এই মামলার পার্টি করেছি।’’ বিশ্ব হিন্দু পরিষদের জলপাইগুড়ি জেলা সভাপতি দুলাল চন্দ্র রায় বলেন, ‘‘বেঙ্গল সাফারি পার্কে আনা সিংহীর নাম রাখা হয়েছে সীতা। সিংহের নাম দেওয়া হয়েছে আকবর। সীতা নাম দেওয়ায় আমরা মনে করছি এতে আমাদের হিন্দু ধর্মের উপর আঘাত করা হয়েছে। এই নাম নিয়ে আমাদের তীব্র আপত্তি রয়েছে। তাই আমরা আদালতের দারস্থ হয়েছি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share