Tag: bangla news

bangla news

  • NIA: ভারতের একাধিক শহরে বিস্ফোরণের ছক! চার সন্ত্রাসবাদীকে কারাদণ্ড দিল এনআইএ-র আদালত

    NIA: ভারতের একাধিক শহরে বিস্ফোরণের ছক! চার সন্ত্রাসবাদীকে কারাদণ্ড দিল এনআইএ-র আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারতীয় গণতন্ত্র ও সংবিধানকে অন্তর থেকে কুর্নিশ” করেন বলে বুধবারই জানিয়েছিলেন মুসলিম ওয়ার্ল্ড লিগ প্রধান মহম্মদ বিন আবদুল করিম আল লাসা। এই গণতন্ত্রকে ধ্বংস করতেই উঠে পড়ে লেগেছে একদল মানুষ। এদিন এমনই চার সন্ত্রাসবাদীকে ১০ বছরের কারাদণ্ড দিল জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) বিশেষ আদালত।

    বিস্ফোরণের ছক

    পাক মদতপুষ্ট এই জঙ্গিরা ভারতের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল। জাতীয় তদন্তকারী সংস্থার দাবি, এই চার অভিযুক্ত দেশের একাধিক শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে রেকি করেছিল। এই শহরগুলির মধ্যে ছিল দিল্লি এবং হায়দরাবাদও। বিস্ফোরণ ঘটানোর আগে তারা বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্রও মজুত করেছিল। জানা গিয়েছে, এই চার অভিযুক্তের সঙ্গে ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এদের মধ্যে পাকিস্তান ভিত্তিক মূল অভিযুক্ত রিয়াজ ভাটকল এবং ভারত ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী (NIA) ইয়াসিন ভাটকলও রয়েছে।

    চার ষড়যন্ত্রী

    যে চার অভিযুক্তকে এদিন কারাদণ্ড দেওয়া হয়েছে, তারা হল বিহারের দ্বারভাঙার দীনেশ আনসারি, পূর্ণিয়ার আফতাব আলম, মহারাষ্ট্রের নানডেডের ইমরান খান এবং তেলঙ্গনার হায়দরাবাদের ওবেইদ উর রহমান। ৭ জুলাই তাদের দোষী সাব্যস্ত করা হয়। এদিন ঘোষণা করা হয় সাজা। ২০১৩ সালের জানুয়ারি এবং মার্চের মধ্যে গ্রেফতার করা হয়েছে এই চার দোষী ব্যক্তিকে। কেবল কারাদণ্ড নয়, বিশেষ আদালতের বিচারক দীনেশের ২ হাজার এবং আফতাবের ১০ টাকা জরিমানাও করেছেন।

    আরও পড়ুুন: “ভারতীয় গণতন্ত্রকে আমি অন্তর থেকে কুর্নিস করি,” বললেন মুসলিম ওয়ার্ল্ড লিগ কর্তা

    মার্চ মাসের ৩১ তারিখে দিল্লি আদালত নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের ১১ জন সদস্যের বিরুদ্ধে চার্জশিট জমা (NIA) দেয়। ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধ বাঁধানোর ষড়যন্ত্র করছিল বলে অভিযোগ। এই ১১ জনের মধ্যে প্রমাণের অভাবে আদালত ছেড়ে দেয় ৩ জনকে। জাতীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, ইন্ডিয়ান মুজাহিদিনের চাঁইরা ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্য প্রচুর নতুন সদস্য নিয়োগ করছিল। ভারতের বিভিন্ন শহরে বিশেষত, দিল্লিতে বিস্ফোরণ ঘটাতে পাকিস্তান-ভিত্তিক নানা সংগঠনের পাশাপাশি স্লিপার সেলও ওই জঙ্গিদের মদত দিচ্ছিল। প্রসঙ্গত, ২০০৯ সালের ২২ জুন নিষিদ্ধ করা হয় সন্ত্রাসবাদী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনকে। জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, ইন্ডিয়ান মুজাহিদিনের অন্যতম সংগঠক ইয়াসিন ভাটকলই তরুণ মুসলমান যুবকদের জিহাদে উদ্বুদ্ধ করত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Delhi Flood: ভাসছে দিল্লি, বাড়ছে যমুনার জলস্তর, অমিত শাহকে চিঠি কেজরিওয়ালের 

    Delhi Flood: ভাসছে দিল্লি, বাড়ছে যমুনার জলস্তর, অমিত শাহকে চিঠি কেজরিওয়ালের 

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্যার আশঙ্কায় প্রহর গুনছে দিল্লিবাসী (Delhi Flood)। অতি বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে যমুনা নদী। দিল্লিতে ৪৫ বছরের রেকর্ড ছাপিয়ে গেল যমুনার জলস্তর। বৃহস্পতিবার সকাল ৭টায় যমুনার জলস্তর বেড়ে হয় ২০৮.৪৬ মিটার। যা ১৯৭৮ সালের বন্যার সময় জলস্তরের রেকর্ডকে টপকে গিয়েছে। ওই সময় যমুনার জলস্তর বেড়ে হয়েছিল ২০৭.৪৯ মিটার। তবে এই জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার চিঠিতে বলেছেন-হাথনিকুন্ড থেকে সীমিত পরিমাণে জল ছাড়তে হবে, যাতে যমুনার জলস্তর আরও না বাড়ে। 

    বিপদের মুখে রাজধানী

    আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বন্যাপ্রবণ (Delhi Flood) এলাকাগুলিতে ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ। বড় বিপদের মুখে রাজধানী। বিপদ বাড়িয়েছে প্রতিবেশী রাজ্য় হরিয়ানা। সে রাজ্য় থেকে জল ছাড়তেই বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে যমুনা নদী। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে নদীর জল রাস্তায় উঠে এসেছে। নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করায় শহরের ভিতরেও জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যেই বহু এলাকা প্লাবিত হয়েছে। মনাস্ট্রি মার্কেট, কাশ্মীরি গেট, রিং রোডে বাসিন্দাদের ঘরে জল ঢুকতে শুরু করেছে। সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজ চলছে। রিং রোডে বালির বস্তা ফেলে অস্থায়ী বাঁধ দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাসিন্দাদের উদ্ধারের জন্য বড় বড় গাড়ি নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি ক্রমে খারাপ হওয়ায় জরুরি বৈঠক ডেকেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 

    ভাসছে নীচু এলাকা

    জি-২০ শীর্ষ সম্মেলন দিল্লিতে অনুষ্ঠিত হবে তাই দিল্লিতে বন্যা (Delhi Flood) হলে তা বিশ্বের কাছে ভালো বার্তা যাবে না, বলে মনে করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কোজরিওয়াল। বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অনুরোধ করেন যে যমুনা নদীর পাড়ে নীচু এলাকাগুলিতে যারা বসবাস করেন, তারা যেন দ্রুত এলাকা ছেড়ে বেরিয়ে আসেন। রাজ্যের বেশ কিছু জায়গায় অস্থায়ী তাঁবুর ব্যবস্থা করা হয়েছে, সেখানেই সাধারণ মানুষকে আশ্রয় নিতে অনুরোধ করেন কেজরিওয়াল। জমা জলের কারণে ব্য়াপক যানজটেরও সৃষ্টি হচ্ছে দিল্লির রাজপথে। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাছেও সাহায্য চাওয়া হয়েছে। 

    আরও পড়ুন: ফুঁসছে মন্দাকিনী ও অলকানন্দা, অতি ভারী বৃষ্টির কারণে বন্ধ কেদারনাথ যাত্রা

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi In France: ফ্রান্সের উদ্দেশে রওনা দিলেন নরেন্দ্র মোদি, দুদিনের সফরে কী কী কর্মসূচি রয়েছে?

    PM Modi In France: ফ্রান্সের উদ্দেশে রওনা দিলেন নরেন্দ্র মোদি, দুদিনের সফরে কী কী কর্মসূচি রয়েছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে ‘বন্ধু’ মাক্রঁর আমন্ত্রণে দুদিনের ফ্রান্স সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi In France)। আগামিকাল বাস্তিল দিবস (Bastille Day) উদযাপিত হবে ফ্রান্সে, যা ভারতের স্বাধীনতা দিবসের সমান। সেই অনুষ্ঠানে ‘সম্মানীয় অতিথি’ হিসেবে উপস্থিত ছাকবেন মোদি। এর পাশাপাশি, দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত ও দৃঢ় করতে একাধিক বৈঠকেও অংশগ্রহণ করার কথা তাঁর।

    বন্ধু মাক্রঁর আমন্ত্রণ

    ফ্রান্সের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রয়েছে ভারতের। প্রধানমন্ত্রী মোদির (PM Modi In France) আমলে সেই সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছয়। কূটনৈতিক সম্পর্ককে মজবুত করতে বিদেশনীতিকে ব্যাপক বদল এনেছে মোদি সরকার। যার ফলও মিলেছে। সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্রের সফর সেরে ফিরেছেন মোদি। সেখানে তাঁকে রাষ্ট্রীয় আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁর সম্মানে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় নৈশভোজ। এবার ফ্রান্সে গিয়েও ‘বন্ধু’ মাক্রঁর সঙ্গে বৈঠক করবেন মোদি। একাধিক বিষয় নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা হওয়ার কথা। 

    বিকেলে পৌছবেন প্যারিসে

    এদিন সকালে প্রধানমন্ত্রী দিল্লি থেকে ফ্রান্সের উদ্দেশে রওনা দেন। বিকেল ৪টে নাগাদ তিনি রাজধানী প্যারিসে পৌঁছবেন। তাঁর আগে এদিন এক বিবৃতি জারি করে মোদি জানান, দু’দিনের সফরে তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে প্রতিরক্ষা থেকে শুরু করে মহাকাশ, সিভিল নিউক্লিয়ার, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এই সফর দুই দেশের মধ্য়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বলেও তিনি জানান। 

    বৃহস্পতিবার কী কী কর্মসূচি?

    বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এদিন ভারতীয় সময় অনুযায়ী, বিকেলে প্যারিস পৌঁছনোর পর সোজা হোটেলে যাবেন মোদি (PM Modi In France)। সন্ধে সাড়ে সাতটা নাগাদ ফ্রান্সের সেনেটে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি সেনেট প্রেসিডেন্ট জেরাড লার্চারের সঙ্গে দেখা করবেন। রাত ৯টায় ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নের সঙ্গে দেখা করার কথা প্রধানমন্ত্রীর। এরপরে তিনি লাসেন মিউজিক্যাল অনুষ্ঠানে অনাবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখবেন। এর পর ভারতীয় সময় অনুযায়ী, রাত সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এলিজে প্যালেসে পৌঁছবেন। সেখানে প্রধানমন্ত্রী মোদির জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রঁ।

    বাস্তিল দিবসে ‘গেস্ট অব ওনার’ মোদি

    আগামিকাল, বাস্তিল দিবস (Bastille Day) অনুষ্ঠানে ‘গেস্ট অব ওনার’ হিসাবে যোগ দেবেন প্রধানমন্ত্রী (PM Modi In France)। সেখানে ভারতীয় সামরিক বাহিনীর তিন বিভাগ – স্থল, নৌ ও বায়ু— এই ট্রাই-সার্ভিস বা তিন বাহিনীর মোট ২৬৯ জন সদস্যও কুচকাওয়াজে অংশ নেবেন। পাশাপাশি ভারতীয় বায়ুসেনার তিনটি রাফাল ফাইটার জেটও ফ্লাইপাস্টে সামিল হবে ফ্রান্সের যুদ্ধবিমানগুলির সঙ্গে। পরে, বিখ্যাত ‘ল্য ল্যুভ্র’ মিউজিয়ামে বিভিন্ন সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন মোদি। সেখানে সরকারি নৈশভোজের আয়োজন করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Democracy: “ভারতীয় গণতন্ত্রকে আমি অন্তর থেকে কুর্নিস করি,” বললেন মুসলিম ওয়ার্ল্ড লিগ কর্তা

    Indian Democracy: “ভারতীয় গণতন্ত্রকে আমি অন্তর থেকে কুর্নিস করি,” বললেন মুসলিম ওয়ার্ল্ড লিগ কর্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারতীয় গণতন্ত্রকে (Indian Democracy) আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কুর্নিস করি।” কথাগুলি যিনি বললেন তিনি নিজেও একজন মুসলমান। বুধবার মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি জেনারেল মহম্মদ বিন আবদুরকরিম আল-লাসা ভারতীয় দর্শন ও সংস্কৃতিরও ভূয়সী প্রশংসা করেন। পাঁচ দিনের সফরে সৌদি আরব-ভিত্তিক ওই সংগঠনের কর্তা এসেছেন ভারতে। ১০ জুলাই পা রেখেছেন এ দেশে।

    ‘ডায়লগ ফর হারমোনি অ্যামঙ্গ রিলিজিয়ানস’

    এদিন তিনি যোগ দিয়েছিলেন ‘ডায়লগ ফর হারমোনি অ্যামঙ্গ রিলিজিয়ানস’ শীর্ষক এক আলোচনা চক্রে। সেখানেই ভারতীয় গণতন্ত্রের জয়গান করেন আল-লাসা। তিনি জানান, ইতিমধ্যেই তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এ দেশের বুদ্ধিজীবী ও ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ-পর্ব সেরেছেন। এর পরেই তিনি বলেন, “হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ভারতীয় গণতন্ত্রকে (Indian Democracy) স্যালুট করি। স্যালুট করি ভারতের সংবিধানকেও। ভারতীয় দর্শন এবং ঐতিহ্য যা তামাম বিশ্বকে ঐক্যের শিক্ষা দেয়, তাকেও আমি কুর্নিস করি।” ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হবে, তাদের সঠিক পথ দেখাতে হবে।”

    ‘ধর্মীয় দ্বন্দ্বের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

    মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি জেনারেল বলেন, “যখনই দুজন মানুষের মধ্যে আলোচনার অভাব দেখা দেয়, তখনই ভুল বোঝাবুঝি বাড়ে, সমস্যা দেখা দেয়। তাই দু পক্ষের মধ্যে আলাপচারিতার সেতুবন্ধন খুবই জরুরি। সভ্যতার সংঘর্ষ এড়াতে আমাদের প্রয়োজন শৈশব থেকে আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করা, গাইড করা।”

    তিনি বলেন, “ভারতে যে শান্তিপূর্ণভাবে সব ধর্মের মানুষ সহাবস্থান করছেন, যা আমি চাক্ষুষ করেছি, তা এক কথায় ইউনিক। ধর্মীয় মৌলবাদ যাতে মাথাচাড়া (Indian Democracy) দিতে না পারে তাই ধর্মীয় দ্বন্দ্বের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। ভ্রান্ত ধারণা, ঘৃণা ভাষণ এবং ভুল ব্যাখ্যা মৌলবাদ থেকে সন্ত্রাসবাদের পথ প্রশস্ত করে।”

    আরও পড়ুুন: ধেয়ে আসছে ভয়াল সৌরঝড়, অকেজো হয়ে যাবে ইন্টারনেট পরিষেবা?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asia Cup 2023: এশিয়া কাপের সূচি চূড়ান্ত! শ্রীলঙ্কায় হবে ভারত-পাকিস্তানের ম্যাচ

    Asia Cup 2023: এশিয়া কাপের সূচি চূড়ান্ত! শ্রীলঙ্কায় হবে ভারত-পাকিস্তানের ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপে (Asia Cup 2023) শ্রীলঙ্কার মাটিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan) একে অপরের মুখোমুখি হবে। ভারত কোনওভাবেই এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না তা জানিয়ে দিল বিসিসিআই। সম্প্রতি জল্পনা চলছিল রোহিতরা এশিয়া কাপ (Asia Cup 2023) খেলতে পাকিস্তানে যেতে পারে। কিন্তু বিসিসিআই কর্তা তথা আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল জানান, এশিয়া কাপের সূচি চূড়ান্ত এবং আগামী কয়েকদিনের মধ্যেই তা প্রকাশ করা হবে।

    শ্রীলঙ্কায় ম্যাচ

    ধুমল বর্তমানে দক্ষিণ আফ্রিকার ডারবানে রয়েছেন। সেখানেই আইসিসির একটি আলোচনাসভায় জয় শাহের সঙ্গে থাকবেন তিনিও। তিনি জানান ভারতীয় বোর্ডের সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ পিসিবির প্রতিনিধি জাকা আশরফের সঙ্গে কথা বলেই এশিয়া কাপের সূচি নিশ্চিত করেছেন। ধুমল বলেছেন, “আমাদের সচিবের সঙ্গে পাক বোর্ডপ্রধানের দেখা হয়েছে। এশিয়া কাপের সূচি চূড়ান্ত, যেমনটা আগে আলোচনা হয়েছিল। পাকিস্তানে লিগ পর্যায়ের চারটি ম্যাচ হবে। শ্রীলঙ্কায় বাকি ন’টি ম্যাচ হবে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের দুটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়। তৃতীয় ম্যাচের সম্ভাবনা তৈরি হলে সেটিও শ্রীলঙ্কায় হবে।” সব ঠিক থাকলে শ্রীলঙ্কার ডাম্বুলায় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত।

    আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনাল ইডেনে! বললেন সৌরভ

    প্রসঙ্গত, পাকিস্তান এশিয়া কাপের (Asia Cup 2023) গ্রুপ পর্বের একটি ম্যাচই নিজেদের দেশে খেলবে। নেপালের বিরুদ্ধে সেই ম্যাচে মুখোমুখি হবেন বাবর আজমরা। তাছাড়া শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, আফগানিস্তান বনাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, গ্রুপ পর্বের আরও তিনটি ম্যাচ পাকিস্তানেই খেলা হবে। এশীয় ক্রিকেট কাউন্সিল থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, ৩১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ আয়োজিত হবে। সামনে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের আগে ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নিতে চায় দেশগুলি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Internet Apocalypse: ধেয়ে আসছে ভয়াল সৌরঝড়, অকেজো হয়ে যাবে ইন্টারনেট পরিষেবা?

    Internet Apocalypse: ধেয়ে আসছে ভয়াল সৌরঝড়, অকেজো হয়ে যাবে ইন্টারনেট পরিষেবা?

    মাধ্যম নিউজ ডেস্ক: সময় মাত্র দু বছর। তার পরেই ইন্টারনেট অকেজো (Internet Apocalypse) হয়ে পড়তে পারে তামাম বিশ্বে। অন্তত এমনই আশঙ্কা প্রকাশ করেছেন একদল বিজ্ঞানী। সে খবর আবার প্রকাশিত হয়েছে আমেরিকার এক নম্বর দৈনিক ওয়াশিংটন পোস্টে। তার পরেই শুরু হয়েছে কীভাবে এড়ানো যায় এই পরিস্থিতি, তারই প্রস্তুতি।

    ইন্টারনেট অকেজো হতে পারে

    বর্তমান বিশ্ব ক্রমেই ইন্টারনেট নির্ভর হয়ে উঠছে। অফিস-কাছারি, স্কুল-কলেজ মায় প্রশাসন সর্বত্রই দিন দিন বাড়ছে ইন্টারনেটের ব্যবহার। সেই ইন্টারনেট শূন্য হয়ে পড়লে কী হবে, তা ভেবে কূল পাচ্ছেন না বিশ্বের বিজ্ঞানীরা। কী কারণে ইন্টারনেট শূন্য (Internet Apocalypse) হয়ে পড়বে গোটা বিশ্ব? জানা গিয়েছে, প্রতি ১১ বছর অন্তর নয়া সাইকেল (চক্র) শুরু করে সূর্য। ২০২৫ সালে সেই সাইকেল পৌঁছবে চরম পর্যায়ে। তার জেরে পৃথিবীর বুকে আছড়ে পড়বে ভয়ঙ্কর সৌরঝড়। যে ঝড়ের প্রভাবে বেসামাল হয়ে যেতে পারে অনেক কিছুই। ভয়াল এই ঝড়েরই প্রভাব পড়তে পারে স্যাটেলাইট সিস্টেমের ওপর। তার জেরে বিঘ্নিত হতে পারে স্যাটেলাইট সিগন্যাল। এর প্রভাব পড়তে পারে জিপিএস এবং মোবাইলের সিগন্যালের ওপর। সমুদ্রের তলা দিয়ে যে অপটিক ফাইবার বিছানো রয়েছে তা অফলাইন হয়ে গিয়ে ইন্টারনেট ব্ল্যাক আউটের পরিস্থিতি তৈরি হতে পারে।

    সূর্যের নয়া সাইকেল

    বেশ কয়েক বছর ধরেই অস্থিরতা লক্ষ্য করা গিয়েছে সূর্যের মধ্যে। ২০২০ সালে সূর্যের নয়া সাইকেল শুরু হয়েছে। শেষ হবে ১১ বছর পরে। ২০২৫ সালে সেই সাইকেল পৌঁছবে চূড়ান্ত পর্যায়ে। যার জেরে ইন্টারনেট শূন্য হয়ে পড়তে পারে পৃথিবী। এর আগে ভয়াল সৌরঝড় আছড়ে পড়েছিল ১৭ বছর আগে। তখন প্রযুক্তি এত উন্নত ছিল না। ছিল না ইন্টারনেট নির্ভরতাও। তবে সময়ের সঙ্গে সঙ্গে যেহেতু ইন্টারনেট নির্ভরতা বেড়েছে, তাই দেখা দিতে পারে ভয়ঙ্কর সমস্যা।

    আরও পড়ুুন: “আপনার জয়ের নেপথ্যে ৪৫ জনের রক্তের দাগ লেগে রয়েছে”, মমতাকে নিশানা রবিশঙ্করের

    ১৯৮৯ সালেও আছড়ে পড়েছিল সৌরঝড়। তার জেরে সেবার প্রায় ৯ ঘণ্টা আঁধারে ডুবে ছিল কানাডা। কারণ দেখা দিয়েছিল বিদ্যুৎ বিভ্রাট। এমতাবস্থায় ২০২৫ সালের সৌরঝড় নিয়ে শঙ্কিত বিজ্ঞানীরাও। ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক সঙ্গীতা আবদু জ্যোতি বলেন, “এর আগে এমন ঘটনার (Internet Apocalypse) অভিজ্ঞতা আমাদের হয়নি। তাই জানি না, এই পরিস্থিতিতে কীভাবে আমাদের পরিকাঠামো রেসপন্ড করবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BJP: ভোটের ফল বের হতেই কনিষ্ক পণ্ডাকে গ্রেফতার, শুভেন্দু ঘনিষ্ঠ হওয়ায় কি অপরাধ!

    BJP: ভোটের ফল বের হতেই কনিষ্ক পণ্ডাকে গ্রেফতার, শুভেন্দু ঘনিষ্ঠ হওয়ায় কি অপরাধ!

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি বিজেপির (BJP) কোনও পদে নেই। সক্রিয় কর্মী হিসেবে তাঁকে দলের নেতারা মানতে পারছেন না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই কী কনিষ্ক পণ্ডাকে গ্রেফতার করা হল। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এখন এই বিষয় নিয়ে চর্চা চলছে।

    কনিষ্ককে গ্রেফতার করতে কতজন পুলিশ কর্মী এসেছিলেন, জানেন?

    আজ দুপুরে আচমকাই জনা ৩০ পুলিশ বাহিনী গিয়ে তার বাড়ি ঘিরে ফেলে। হকচকিয়ে যান শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডা। তার নামে ওয়ারেন্ট আছে বলে তাকে বেরোতে বলে পুলিশ। কি কারণে ওয়ারেন্ট জানতে চান কনিষ্ক পণ্ডা। পাশাপাশি পুলিশের কথায় না বেরোতে চাইলে দরজা ধাক্কা মেরে ভাঙার উপক্রম করে পুলিশ। তারপর তিনি বেরিয়ে আসেন। তাঁকে গ্রেফতার করে এখন মারিশদা থানায় রাখা হয়েছে।

    কে এই কনিষ্ক?

    কাঁথি তথা পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে কনিষ্ক পণ্ডা পরিচিত নাম হলেও রাজ্য রাজনীতিতে কনিষ্ক পণ্ডা পরিচিত হয়ে ওঠেন শুভেন্দু ঘনিষ্ঠ নেতা হিসাবে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের সময় শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ পথ চলা নিয়ে সবাই যখন সন্ধিহান সেই সময় প্রচারের আলোয় চলে আসেন কাঁথির এই নেতা। সেটা ২০২০ সালের শেষ সময়। দীর্ঘদিন জাতীয় কংগ্রেসের হয়ে রাজনীতি করেছেন। তারপর বিজেপিও করেছেন কিছুদিন। তারপর যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। শেষে  শুভেন্দু ঘনিষ্ঠ হিসাবে তৃণমূলের সঙ্গ ত্যাগ করেন তিনি। শুভেন্দু অধিকারী বিজেপিতে (BJP) যোগদান করার পর নন্দীগ্রাম থেকে ভোটে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন। কিন্তু, এই দু বছরে সেভাবে দেখা যায়নি কনিষ্ককে। মাঝেমধ্যে কখনো কখনো শুভেন্দু অধিকারীর বিভিন্ন দলীয় অনুষ্ঠানে তাঁকে দেখা গেলেও বিজেপির কোনও পদে ছিলেন না তিনি। এহেন কনিষ্ককে পঞ্চায়েত ভোটের ফলাফলের পরের দিন পুলিশ কেন গ্রেফতার করল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সূত্রের খবর, পুরানো বহু রাজনৈতিক মামলাতে অভিযুক্ত রয়েছেন কনিষ্ক পন্ডা। কোনও অভিযোগ করেছে সিপিএম, কোনটা তৃণমূল কংগ্রেস। ঠিক কোনও অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করেছে পুলিশ, তা জানা যায়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rafale-M Fighter Jet: নৌসেনার চুক্তির ‘ডগফাইটে’ কীভাবে ‘এফ ১৮’-কে টেক্কা দিল ‘রাফাল এম’?

    Rafale-M Fighter Jet: নৌসেনার চুক্তির ‘ডগফাইটে’ কীভাবে ‘এফ ১৮’-কে টেক্কা দিল ‘রাফাল এম’?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফরাসি রাফাল এম (Rafale-M Fighter Jet) নাকি মার্কিন এফ/এ-১৮ ই/এফ যুদ্ধবিমান— ভারতীয় নৌসেনার (Indian Navy) দুই বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য ও আইএনএস বিক্রান্ত-এর ডেক থেকে কে উড়বে? কয়েক বছর ধরেই সেই নিয়ে বিস্তর জল্পনা চলছিল, ছিল দাবি-পাল্টা দাবি। কেউ রাফাল-এম বিমানকেই পছন্দ করলে, তো কারও মতে সেরা বাজি ছিল এফ/এ-১৮। প্রায় তিন বছর ধরে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ভারত। সূত্রের খবর, ফরাসি রাফালের ওপরই ভরসা রাখছে কেন্দ্রীয় সরকার। আগামিকালই বাস্তিল ডে উৎসবে যোগ দিতে ফ্রান্সে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই সম্ভবত, এই মর্মে ঘোষণা করা হবে। জানা যাচ্ছে, ২৬টি বিমানের বরাত দেওয়া হবে ফরাসি দাসো এভিয়েশনকে। 

    ‘রাফাল এম’ বনাম ‘এফ ১৮’ ডগফাইট

    এখন প্রশ্ন হচ্ছে, ভারতীয় নৌসেনার (Indian Navy) বরাত পাওয়ার ‘ডগফাইটে’ ঠিক কোন কোন জায়গায় প্রবল প্রতিপক্ষ এফ/এ-১৮ যুদ্ধবিমানকে টেক্কা দিল ফরাসি রাফাল? কীভাবে বোয়িংকে মাত দিল দাসো। নেপথ্যে এক নয়, রয়েছে একাধিক কারণ ও যুক্তি—

    ভারতীয় রণতরীর বিশেষ স্কি-র‌্যাম্প (সামরিক পরিভাষায় STOBAR) ভিত্তিক ডেক থেকে ওড়ার সক্ষমতা থেকে শুরু করে মাঝ-আকাশে ক্ষিপ্রতা, বিভিন্ন ধরনের মিশনে দায়িত্ব সম্পন্ন করার দক্ষতা ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতা ও বৈচিত্র্য— এই সব ক্ষেত্রেই দুই যুদ্ধবিমান প্রায় সমান-সমান। কেউ কারও থেকে পিছিয়ে ছিল না। এক কথায় টেকনিক্যাল স্পেসিফিকেশনে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ফারাক করা মুসকিল ছিল। 

    শুধুমাত্র তফাতের মধ্যে মার্কিন এফ/এ-১৮ এর তুলনায় রাফাল-এম (Rafale-M Fighter Jet) অনেকটাই হাল্কা বিমান। যে কারণে, রাফালকে সহজেই জাহাজের ডেকে অবরতণের করানো সম্ভব। কিন্তু, এটা একটা কারণ হলেও, বড় কারণ নয়। মার্কিন বিমানকে অন্য জায়গায় পিছনে ফেলে দিয়েছে রাফাল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, মূলত লজিস্টিক্যাল অ্যান্ড অপারেশনাল কনভিনিয়্যান্স এবং ইন্টার-অপারেবিলিটি— এই জায়গায় রাফালে-এম এর থেকে পিছিয়ে পড়ে এফ/এ-১৮। 

    ইন্টার-অপারেবিলিটির সুবিধা

    প্রথম ও প্রধান কারণ, ইন্টার-অপারেবিলিটি। ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই রাফাল যুদ্ধবিমান ব্যবহার করে। ৩৬টি যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত। ফলত, নৌসেনাতেও (Indian Navy) যদি রাফাল-এম (Rafale-M Fighter Jet) আসে, তাহলে রক্ষণাবেক্ষণ ও যন্ত্রপাতি পেতে সহজ হবে। উপরন্তু, বায়ুসেনায় রাফালের যে ৮টি টুইন-সিটার ভেরিয়েন্ট রয়েছে, তাতে প্রশিক্ষণ নিতে পারবে নৌসেনার পাইলটরাও। যদিও, নৌসেনাও সম্ভবত কয়েকটি টুইন-সিটার রাফাল-এম ভেরিয়েন্ট নিতে পারে। প্রাথমিক স্তরে, সূত্রের খবর ২৬টির মধ্যে ১৮টি সিঙ্গল-সিটার ও ৮টি টুইন-সিটার হতে পারে। যৌথ অভিযানে নৌসেনার রাফাল-এম ও বায়ুসেনার রাফালের মধ্যে সমন্বয়ের কোনও সমস্যা হবে না। কারণ, এই দুই যুদ্ধবিমানের ৮৫ শতাংশ এক। অন্যদিকে, এফ/এ-১৮ ই/এফ কিনলে, গোটাটাই নতুন হবে। তার প্রশিক্ষণ থেকে শুরু করে কার্যপদ্ধতি, যন্ত্রপাতি, রক্ষণাবেক্ষণ। ফলে, তাতে খরচ বাড়বে।

    ভারত-ফ্রান্স প্রতিরক্ষা সম্পর্কের সুদীর্ঘ ইতিহাস

    দ্বিতীয় কারণ হল, ফরাসি নিশ্চয়তা। ভারতের সঙ্গে ফ্রান্সের প্রতিরক্ষা সম্পর্ক অত্যন্ত মজবুত। ঠিক যেমনটা একটা দীর্ঘ সময় ধরে প্রতিরক্ষা সহযোগী ছিল ভারত ও রাশিয়া। আজ থেকে নয়, বিগত কয়েক যুগ ধরে ফরাসি যুদ্ধবিমান ব্যবহার কর আসছে ভারত। উরাগন থেকে শুরু করে সিপক্যাট জাগুয়ার, মিরাজ থেকে শুরু করে এখন রাফাল— ভারতীয় বায়ুসেনায় ফরাসি যুদ্ধবিমানের ইতিহাস দীর্ঘ। ভারত যে মিরাজ-২০০০ বিমান ব্যবহার করছে, তাতে কোনও সমস্যা দেখা দেয়নি। ২০২১ সালে, ভারত ২৪টি সেকেন্ড-হ্যান্ড মিরাজ কিনেছে। 

    প্রযুক্তি হস্তান্তরের নিশ্চয়তা

    তৃতীয়ত, ভারতের দেশে তৈরি নীতিতে ফ্রান্সের সম্মত হওয়া বিরাট ভূমিকা পালন করেছে। সবচেয়ে বড় কথা, প্রযুক্তি হস্তান্তর নিয়ে কোনওপ্রকার নিষেধাজ্ঞা নেই মাক্রঁর দেশের। নৌসেনায় (Indian Navy) ব্যবহৃত হচ্ছে, ফরাসি স্করপিন সাবমেরিন। সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে সেগুলি ভারতেই তৈরি হচ্ছে। এছাড়া, সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে মার্ক-৩ লাইট হেলিকপ্টার ইঞ্জিন তৈরিতে সাহায্য করতে ভারতকে প্রস্তাব দিয়েছে ফ্রান্স। সম্প্রতি, ১০০ শতাংশ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারতে নতুন জেট ইঞ্জিন তৈরির প্রস্তাবও দিয়েছে ফ্রান্সের সংস্থা সাফরান। এই ইঞ্জিনগুলি ভারতের ভবিষ্যতে দেশীয় পঞ্চম প্রজন্মের অ্যামকা যুদ্ধবিমানে ব্যবহার করা হবে। শুধু তাই নয়, অনেকেই জানেন না, ভারতের তেজস যুদ্ধবিমান অনেকটাই ফরাসি নকশায় তৈরি। তাতে একাধিক ফরাসি প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার হয়।

    ফলত, এত কিছু কারণের জন্যই নৌসেনার জন্য ফরাসি রাফাল-এম (Rafale-M Fighter Jet) যুদ্ধবিমানকে বাছতে চলেছে ভারত। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: নিয়োগ দুর্নীতি! মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    Calcutta High Court: নিয়োগ দুর্নীতি! মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় এবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে এবং পর্ষদের ডেপুটি সেক্রেটারিকে সশরীরে তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ১৮ জুলাই  তাঁদের হাজিরা দিতে হবে। এক মামলায় এমনই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শম্পা ঘোড়ুই নামে এক আবেদনকারীর আদালত অবমাননার মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে।

    আদালতের নির্দেশ

    আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় জানান, শম্পা ঘোড়ুইয়ের আবেদন খতিয়ে দেখে নথিপত্র-সহ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও ডেপুটি সেক্রেটারিকে তলব করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। আদালতের (Calcutta High Court) নির্দেশ অনুযায়ী আগামী ১৮ তারিখ তাঁদের হাজিরা দেওয়ার কথা।  তিনি আরও জানান, শম্পা ঘোড়ুই ২০১৬ সালে শিক্ষক নিয়োগ প্যানেলে নাম ওঠা সত্ত্বেও চাকরি পাননি। নিয়োগ কেন হল না, তা নিয়ে আদালতে মামলা করেন তিনি। মধ্যশিক্ষা পর্ষদের তরফে তাঁকে জানানো হয়, সাধারণ শ্রেণির আবেদনকারী হওয়া সত্ত্বেও তিনি সংরক্ষিত প্রার্থীদের মতো রেজিস্ট্রেশন ফি জমা করেছিলেন। সেই কারণে পর্ষদ তাঁর কাছে অতিরিক্ত ৫০০ টাকা ফিজও নেয় বলে অভিযোগ। কিন্তু এরপরও নিয়োগপত্র না পাওয়ায় আদালতের দ্বারস্থ হন শম্পা। তাঁর আবেদন ছিল, ফিজ দেওয়া নিয়ে যে সমস্যার কথা যুক্তি হিসেবে বলেছিল পর্ষদ, সেই সমস্যার তো সমাধান হয়ে গিয়েছে। তাহলে তিনি কেন প্যানেলে নাম থাকা সত্বেও নিয়োগ পাচ্ছেন না? এনিয়ে সওয়াল-জবাবে নিজেদের যুক্তি পেশ করে আবেদনকারীর আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়।

    আরও পড়ুুন: জয়ী প্রার্থীদের দেওয়া হচ্ছে না সার্টিফিকেট, মালদায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির

    এই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় সাফ জানালেন, নিজেদের নথিপত্র নিয়ে আগামী ১৮ জুলাই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে সশরীরে হাজিরা দিতে হবে। একই সঙ্গে হাজিরা দিতে হবে পর্ষদের ডেপুটি সেক্রেটারিকেও। তবে পর্ষদের সিদ্ধান্তের উপর এখনই কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। কিন্তু পর্ষদ সভাপতিকে তলব করে হাইকোর্ট কড়া অবস্থানের কথা স্পষ্ট করে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ravi Shankar Prasad: “আপনার জয়ের নেপথ্যে ৪৫ জনের রক্তের দাগ লেগে রয়েছে”, মমতাকে নিশানা রবিশঙ্করের

    Ravi Shankar Prasad: “আপনার জয়ের নেপথ্যে ৪৫ জনের রক্তের দাগ লেগে রয়েছে”, মমতাকে নিশানা রবিশঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি গণতন্ত্রকে লজ্জা দিয়েছেন।” বুধবার কলকাতায় এসে এই ভাষায়ই মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন সাংসদ বিজেপির (BJP) রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad)। নির্বাচনোত্তর হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসার কথা ছিল ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। এই টিম গড়ে দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই টিমেই রয়েছেন প্রাক্তন আইনমন্ত্রী রবিশঙ্কর।

    “আমার রাজ্যেও শান্তিতে ভোট হয়”

    এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমরা ক্ষতিগ্রস্ত এলাকায় যাব। আমি বিহার থেকে এসেছি। যেখানে এ ধরনের ঘটনা (নির্বাচনোত্তর হিংসা) অতীতে ঘটত। আমার রাজ্যেও এখন শান্তিতে নির্বাচন হয়। আমি শুনেছি, ভোট গণনার দিনও একটা খুন হয়েছে। আপনি গণতন্ত্রকে লজ্জিত করেছেন।” প্রাক্তন আইনমন্ত্রী (Ravi Shankar Prasad) বলেন, “মমতাজিকে আমি আজ মনে করিয়ে দিতে চাই বাংলার রাজনীতিতে তিনিই পরিবর্তন এনেছিলেন। বাম জমানার বিরুদ্ধে লড়াই করেছিলেন। কিন্তু বামেদের থেকেও নোংরা রাজনীতিতে আপনি নামলেন কী করে? কেন আপনার রাজনীতি এভাবে সম্পূর্ণ নিষ্ঠুর হয়ে গেল? আপনি তাহলে কী করলেন? নির্বাচনের প্রতি মুহূর্তে আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে। কড়া কড়া পর্যবেক্ষণ দিতে হয়েছে। এমনকী সুপ্রিম কোর্ট পর্যন্ত বাংলার ভোট-হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।”

    “গণনায়ও খুন?”

    সাংসদ বলেন, “গণনায়ও খুন? জয়ী প্রার্থীরা তৃণমূলে যোগ না দেওয়ায় সার্টিফিকেট দেওয়া হয়নি…কেন বাংলায় এমনটা হচ্ছে? গণনার দিনও খুন হচ্ছে!” প্রাক্তন আইনমন্ত্রী বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সোজা প্রশ্ন করতে চাই যে যদি আপনি সন্ত্রাস না করতেন তাহলে কতগুলি আসন জিততে পারতেন? রাজ্য সরকার ও রাজ্য পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশনের সহায়তা না থাকলে আপনি কতগুলি আসন পেতে পারতেন?”

    রবিশঙ্কর (Ravi Shankar Prasad) বলেন, “কেন আপনি সংবাদ মাধ্যমের সামনে মুখ দেখাতে পারছেন না? আপনি যে লজ্জিত! আপনার জয়ের নেপথ্যে ৪৫ জনের রক্তের দাগ লেগে রয়েছে। আমরা আগামিকাল দক্ষিণ ২৪ পরগনা ও উত্তরবঙ্গে যাব। সব জায়গায়ই ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলব। আশা করি, আমাদের সেখানে যেতে দেওয়া হবে।” তিনি বলেন, “বাংলার মানুষ বিজেপির সঙ্গে রয়েছে, থাকবেও। গণতন্ত্রের ওপর এই আক্রমণের জবাব দেবে বিজেপি।”

    আরও পড়ুুন: ভোটের হিংসায় ফের মুর্শিদাবাদ ও মালদায় মৃত্যু হল ২ জনের! 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share