Tag: bangla news

bangla news

  • Justice Abhijit Gangopadhyay: ‘‘কে একটা ভাইপো আছে তাঁর চারতলা বাড়ি’’! কোভিড মামলায় মন্তব্য বিচারপতির

    Justice Abhijit Gangopadhyay: ‘‘কে একটা ভাইপো আছে তাঁর চারতলা বাড়ি’’! কোভিড মামলায় মন্তব্য বিচারপতির

    মাধ্যম নিউজ ডেস্ক: চোলাই খেয়ে মারা গেলে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য় দেয় রাজ্য সরকার। কোভিডে (Covid) মৃত্যু হলে কত দেওয়া হয়? কোভিড-মামলায় প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কোভিডে স্বামীহারা এক মহিলা দুই সন্তান নিয়ে আর্থিক অনটনের কথা জানিয়ে আদালতে এসে ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ জানিয়েছিলেন। সেই মামলায় করলে বিচারপতি শুক্রবার এই প্রশ্ন তোলেন।

    কী বললেন বিচারপতি

    ২০২০ সালের ১ অগস্ট কোভিডে মৃত্যু হয়েছিল উত্তর চব্বিশ পরগনার নালাবরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিভূতি কুমার সরকারের। তাঁর মৃত্যু পর কমপেনসেটরি গ্রাউন্ডে তাঁর স্ত্রী চাকরি পাবেন বলে আশা করেছিলেন। তা না পেয়ে বিভূতি বাবুর বিধবা স্ত্রী দীপ্তি সরকার হাইকোর্টে মামলা করেছেন। তাঁর দুই সন্তান রয়েছে। তাঁদের নিয়ে সংসার চালাতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন। সেই মামলায় বিচারপতি এদিন বলেন, “চোলাই মদ খেয়ে কেউ মারা গেলে ২ লক্ষ টাকা দিচ্ছে, আর কোভিডে মৃত্যুর ক্ষেত্রে কত টাকা দিচ্ছে রাজ্য? আদৌ কি টাকা ধার্য করা হয়?’’ এর পরেই কোনও ব্যক্তির নামোল্লেখ না করে তিনি বলেন, ‘‘কে এক জন ভাইপো আছে। তার চারতলা বাড়ি। কোটি টাকার বাড়ি। এত টাকা আসে কোথা থেকে?’’

    আরও পড়ুন: রেল দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণের অঙ্ক ১০গুণ বাড়াল মোদি সরকার

    বিচারপতির মন্তব্যে চর্চা

    বঙ্গ রাজনীতিতে এই ভাইপো শব্দবন্ধ দীর্ঘদিন ধরে চলে আসছে। এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তোলপার রাজ্য। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, “মমতা নিজে বলছেন উনি গরিব ঘরের মেয়ে। ভাইপোর বাবার হার্ডওয়ারের দোকান। সেটাই রোজগারের উপায়। সেই পরিবারের সদস্য় হয়ে অভিষেক ডাক্তারি করলেন না, ইঞ্জিনিয়ারিং করলেন না, জমি কিনলেন না, চাষাবাদ করলেন না। অথচ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে গেল। কনসালটেন্সি করে। আমি জানি না কী করলে এত কোটির মালিক হওয়া যায়।” সুকান্তর কথায়, কোভিডে যারা মারা গেছে, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। কিন্তু ডিএ, চাকরি কিছুই দিতে পারে না। অথচ কোটি কোটি টাকা খয়রাতি হচ্ছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Howrah Metro: স্টেশন তৈরির কাজ শেষ পর্যায়ে, গঙ্গার নিচে যাত্রী নিয়ে কবে ছুটবে মেট্রো?

    Howrah Metro: স্টেশন তৈরির কাজ শেষ পর্যায়ে, গঙ্গার নিচে যাত্রী নিয়ে কবে ছুটবে মেট্রো?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী কয়েক মাসের মধ্যে গঙ্গার নিচে দিয়ে চালু হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো। হাওড়া ময়দান থেকে হাওড়া মেট্রো স্টেশন (Howrah Metro) হয়ে গঙ্গার নিচে দিয়ে মেট্রো পৌঁছে যাবে কলকাতায়। বেশ কয়েকবার গঙ্গার নিচে দিয়ে ট্রায়াল রানের কাজও ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন গঙ্গার দুই পাড়ে মাটির তলায় মেট্রো স্টেশনের শেষ পর্যায়ের কাজ চলছে। একই সঙ্গে মেট্রো স্টেশনের উপরেও যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য নানা পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে জোরকদমে। কাজ প্রায় শেষের পথে। আগামী ৪-৫ মাসের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করে মেট্রো পরিষেবা শুরু করতে তৎপর মেট্রো কর্তৃপক্ষ।

    হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কত স্টেশন রয়েছে?

    কলকাতা মেট্রোর এই রুট হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড বা ধর্মতলা পর্যন্ত প্রায় ৪.৮ কিলোমিটার দীর্ঘ। যেখানে থাকছে মোট ৪টি আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন (Howrah Metro), মহাকরণ ও এসপ্ল্যানেড বা ধর্মতলা। প্রতি ১২ মিনিট অন্তর চলবে মেট্রো। আপাতত রোজ সারাদিন ট্রায়াল রান হচ্ছে, যা ইতিমধ্যেই শেষের পথে।

    হাওড়া মেট্রো স্টেশনে (Howrah Metro) মাটি থেকে কতটা নিচে?

    রেল সূত্রে জানা গেছে, হাওড়া মেট্রো স্টেশনের গেট তৈরি হচ্ছে হাওড়া রেল স্টেশনের ধাঁচে। লাল টেরাকোটা দিয়ে মুড়ে ফেলা হচ্ছে গেটের একাংশ। এটি দেশের দ্বিতীয় গভীরতম মেট্রো স্টেশন হতে চলেছে। যা গভীরতম মেট্রো স্টেশন পুণে মেট্রোর সিভিল কোর্ট স্টেশনের পর। সবথেকে বেশি হাওড়া মেট্রো স্টেশনে (Howrah Metro) ৩২টি এএফসি ও পিসি গেট বসানো হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তির এই গেট দিয়ে প্রতি মিনিটে ৪৫ জন যাত্রী ঢুকতে ও বের হতে পারবেন। যাত্রীরা কোন দিক থেকে কোন দিকে যাবেন তার জন্যে ২০টি জায়গায় দিক নির্দেশিকা বোর্ড থাকবে। ঢোকা বের হওয়া নিশ্চিত করতে বিভিন্ন তল মিলিয়ে ২৭টি এসক্যালেটর ও ৭টি লিফট থাকছে। মাটি থেকে ৩৫ মিটার নিচে এই মেট্রো স্টেশন তৈরি হচ্ছে। 

    স্টেশনের ভিতরে তৈরি হচ্ছে সব রকম আধুনিক যাত্রী পরিষেবার জন্যে পরিকাঠামো। অন্য স্টেশনের মতো আত্মহত্যা বা দুর্ঘটনা এড়াতে ইতিমধ্যেই বসে গেছে  স্লাইডিং ডোর, লিফট ও এসক্যালেটর। তবে, টিকিট চেকিং মেশিন হাওড়া ময়দানে বসে গেলেও হাওড়া স্টেশনে তার তোড়জোড় চলছে। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্ম শুরু হচ্ছে যে জায়গা থেকে তারপর ছিল ১৬ নম্বর রেল লাইন। এই  রেললাইনটি হাওড়া স্টেশনের সব থেকে পুরানো রেল লাইন বলে মনে করেন ঐতিহাসিকরা। পরবর্তীকালে আধুনিক হাওড়া  স্টেশন তৈরি হলে ১৬ নম্বর  রেললাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখানে গড়ে ওঠে গুডস ট্রেনের জন্য মালপত্র আদান-প্রদানের অফিস। ১৬ নম্বর রেললাইন ছাড়াও ১৭ নম্বর রেললাইন পর্যন্ত অনেকটাই জায়গা আছে যেখানে রেলের পুরানো কয়েকটি অফিস ও গোডাউন ছিল। এই পুরনো অফিসগুলির বেশ কিছু ভেঙে সেখানে তৈরি হচ্ছে মেট্রো স্টেশনে কাজ।

    ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১৭ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার আগে যে পুরানো রাস্তা ছিল সেই রাস্তার ফুট ওভারব্রিজ ভেঙে ফেলা হয়েছে। মেট্রো চালু হলে এই দুটি প্ল্যাটফর্মের মধ্যে ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্স এ যাত্রীরা চলাচল করার জন্য তৈরি হচ্ছে একটি পাতাল পথ বা আন্ডারগ্রাউন্ড সাবওয়ে। তার উপরেই রয়েছে মেট্রোর স্টেশনের দুটি প্রবেশ ও প্রস্থান পথ। যারা ওল্ড কমপ্লেক্স থেকে মেট্রো ধরতে যাবেন তাদের জন্য ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মের সামনে এবং যারা নিউ কমপ্লেক্স থেকে মেট্রো ধরতে আসবেন। তাদের জন্য ১৭ নম্বর প্ল্যাটফর্মের দিকে দুটি মেট্রোর গেট পাশাপাশি তৈরি হয়েছে। মেট্রো স্টেশনের শেষ প্রান্তটি রয়েছে হাওড়া ময়দান এর দিকে বঙ্কিম ব্রিজের সামনে।

    কী বললেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক?

    মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, সম্পূর্ণভাবে আধুনিক যাত্রী পরিষেবা গড়ে তোলা হচ্ছে হাওড়া ময়দান, হাওড়া স্টেশন (Howrah Metro) সহ অন্যান্য মেট্রো স্টেশনগুলিতে। মেট্রো রেলের স্টেশনটি তৈরি হচ্ছে হাওড়া স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১৭ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার মাঝখানের অংশে। যেটি হাওড়া স্টেশন সংলগ্ন হাওড়া লঞ্চঘাট থেকে ডিআরএম ভবনের পাশ দিয়ে সরাসরি মেট্রো স্টেশনে যাওয়া যাবে। মেট্রো রেলের পরিকাঠামো তৈরির কাজ শেষ পর্যায়ে। খুব দ্রুত মেট্রো চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Canada: নিজ্জরের সঙ্গে নিয়মিত বৈঠক হত কানাডার গোয়েন্দাদের! চাঞ্চল্যকর স্বীকারোক্তি নিহত জঙ্গির ছেলের

    Canada: নিজ্জরের সঙ্গে নিয়মিত বৈঠক হত কানাডার গোয়েন্দাদের! চাঞ্চল্যকর স্বীকারোক্তি নিহত জঙ্গির ছেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: কানাডা (Canada) শুধুমাত্র যে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে আশ্রয় দিয়েছিল এমনটাই নয়। সে দেশের গোয়েন্দারা নাকি নিয়মিত বৈঠকও করত এই খালিস্থানি জঙ্গির সঙ্গে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কানাডার সংবাদ মাধ্যমগুলির সৌজন্যে। অর্থাৎ এতদিন ধরে ভারত যা দাবি করছিল তা সত্য বলে প্রমাণিত হল। পাকিস্তানের মতো কানাডা যে জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, ভারতের এই দাবি এবার সিলমোহর পেল। নিজ্জরের নিরাপত্তার দায়িত্বভারও গ্রহণ করেছিল সে দেশের গোয়েন্দারা, একথা যে অন্য কেউ বলছে তা নয় নিহত খালিস্থানি জঙ্গি নিজ্জরের ছেলে এই স্বীকারোক্তি দিচ্ছেন।  ভারতের এই দাবি সত্য প্রমাণ হওয়ার পরে কানাডা (Canada) প্রশাসনের কাছে কি আর কোনও উত্তর রইল? এমনটাই প্রশ্ন ওয়াকিবহাল মহলের।

    কী বলছে নিজ্জরের ছেলে 

    প্রসঙ্গত, খালিস্থানপন্থী নিজ্জর চলতি বছরের ১৮ জুন শিখ গুরুদোয়ারার সামনে গুলিবিদ্ধ হন। নিজ্জরের ছেলে বলরাজ সিং নিজ্জর সে দেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর বাবা সাপ্তাহিকভাবে বৈঠক করতেন কানাডার (Canada) গোয়েন্দাদের সঙ্গে। কখনও কখনও এই বৈঠক সপ্তাহে একবার হতো বা দুইবার হতো। শুধু তাই নয় বলরাজ সিং এও জানিয়েছেন যে কানাডার গোয়েন্দাদের সঙ্গে তাঁর বাবা শেষবারের মতো বৈঠকও  হয়েছে, মৃত্যুর দু’দিন আগে। বলরাজের কথায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এই ঘন ঘন বৈঠক শুরু হয়। নিহত খালিস্তানি জঙ্গি নিজ্জরের  ছেলে আরও জানিয়েছেন, কানাডার (Canada) গোয়েন্দারা তাঁর বাবাকে বাড়িতে থাকতেই পরামর্শ দিয়েছিলেন।

    জনসমর্থন হারানো ট্রুডো খালিস্তানি জঙ্গিদের প্রশ্রয় কেন দিচ্ছে

    কানাডার (Canada) একাধিক সংবাদ সংস্থার রিপোর্ট বলছে, সে দেশে জনসমর্থ হারিয়েছেন ট্রুডো। যে কোনও সময়ই ভোট হলে তাঁরা পরাজয় নিশ্চিত বলেও জানাচ্ছেন সমীক্ষকরা। এহেন পরিস্থিতিতে ক্ষমতা ধরে রাখতেই কি শিখ উগ্রবাদীদের প্রশ্রয় দিচ্ছেন ট্রুডো? এমন প্রশ্নও শোনা যাচ্ছে বিশেষজ্ঞ মহলে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে টিম ইন্ডিয়া? পুরস্কারমূল্য জানাল আইসিসি

    ODI World Cup 2023: বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে টিম ইন্ডিয়া? পুরস্কারমূল্য জানাল আইসিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র দু সপ্তাহ বাকি। অক্টোবরের ৫ তারিখ থেকে শুরু হতে চলেছে এক দিনের বিশ্বকাপ (ODI World Cup 2023)।  তার আগে এই বিশ্বকাপে পুরস্কার মূল্য (Prize money) ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি (ICC)। বিশ্বকাপজয়ী দল পাবে ৪ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ৩৩ কোটি টাকারও বেশি। আর রানার্সআপ দল পাবে ২ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১৬ কোটি টাকারও বেশি।

    কোন দল পাবে কত টাকা

    সব মিলিয়ে ১ কোটি ডলার বা ৮২ কোটি টাকা মূল্যের পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বারের প্রতিযোগিতায় ১০টি দল খেলবে। প্রতিযোগিতায় খেলা প্রতিটি ম্যাচের জন্যেই থাকছে আর্থিক পুরস্কার। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৮ লক্ষ ডলার বা আনুমানিক ৬ কোটি টাকা করে। এ ছাড়া, যে ছ’টি দল নকআউটে উঠতে পারবে না, তারা প্রত্যেকে ১ লক্ষ ডলার বা ৮২ লক্ষ টাকা করে পাবে। পাশাপাশি গ্রুপ পর্যায়ে প্রতিটি ম্যাচ জেতার জন্যে বিজয়ী দল ৪০ হাজার ডলার বা আনুমানিক ৩৩ লক্ষ টাকা করে পুরস্কারের ব্যবস্থা থাকবে।

    আরও পড়ুন: একদিনের ক্রিকেটে শীর্ষে ভারত, পিছনে পাকিস্তান! অজিদের পাঁচ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

    কোন কোন মাঠে খেলা

    একদিনের বিশ্বকাপ (ODI World Cup 2023) শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে এর এক বিশ্বযুদ্ধের প্রস্তুতি। আগামী বছর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যে আমেরিকার তিনটি মাঠের কথা আগেই জানিয়েছিল আইসিসি। এবার ওয়েস্ট ইন্ডিজের কোন মাঠগুলিতে খেলা হবে সেটাও জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আগামী বছর ৪-৩০ জুন প্রতিযোগিতা হবে। আইসিসি ক্যারিবীয় দ্বীপপুঞ্জের যে সাতটি এলাকার মাঠ বেছেছে সেগুলি হল: অ্যান্টিগা ও বারবুডা, বার্বাডোজ়, ডোমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস এবং ত্রিনিদাদ ও টোবাগো। এ ছাড়াও আমেরিকার ডালাস, ফ্লোরিডা এবং নিউ ইয়র্কে খেলা হবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: ইসরোর ডাকে সাড়া দিচ্ছে না ঘুমন্ত বিক্রম ও প্রজ্ঞান, চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা

    Chandrayaan 3: ইসরোর ডাকে সাড়া দিচ্ছে না ঘুমন্ত বিক্রম ও প্রজ্ঞান, চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: গত অগাস্টের ২৩ তারিখে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিল ল্যান্ডার বিক্রম। তারপর চালিয়েছে একাধিক খোঁজ। বিক্রমের পেট থেকে গুটিগুটি পায়ে বের হয়েছিল প্রজ্ঞান (Chandrayaan 3)। চাঁদের দক্ষিণ মেরুতে সূর্য অস্ত গেলে ঘুমিয়ে পড়ে প্রজ্ঞান ও বিক্রম। এরপরে জানা গিয়েছিল, দক্ষিণ মেরুতে সূর্যোদয় হলে পুনরায় বিক্রম এবং প্রজ্ঞানের ঘুম ভাঙানোর চেষ্টা করা হবে। তবে শুক্রবার ইসরোর তরফ থেকে জানানো হয়েছে, চন্দ্রপৃষ্ঠের ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা তাঁরা চালিয়ে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত সফল হতে পারেননি।

    বিক্রম-প্রজ্ঞানের কাছ থেকে কোনও সিগন্যাল আসছে না

    ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, বিক্রম বা প্রজ্ঞানের কাছ থেকে কোনও সিগন্যাল আসছে না পৃথিবীতে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট নাগাদ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে ইসরো। তাতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা লিখেছ, ‘‘চন্দ্রযান-৩ (Chandrayaan 3) অভিযানের খবর: বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। এখনও পর্যন্ত তাদের কাছ থেকে কোনও সিগন্যাল এসে পৌঁছয়নি। তবে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা জারি থাকবে।’’

    সূর্যের আলো থেকেই শক্তি সংগ্রহ করত বিক্রম ও প্রজ্ঞান

    প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর স্লিপ মোডে পাঠানো হয়েছিল ল্যান্ডার এবং রোভারকে (Chandrayaan 3)।কারণ তখনই চন্দ্রপৃষ্ঠের সূর্য অস্ত যায়। সূর্যের আলো না থাকলে চন্দ্রপৃষ্ঠে কাজ করা বিক্রম বা রোভারের পক্ষে সম্ভব নয়। কারণ প্রয়োজনীয় শক্তি তারা সূর্য থেকেই সংগ্রহ করে। চাঁদে (Chandrayaan 3) সূর্যের আলো থাকতেই প্রয়োজনীয় গবেষণা এবং অনুসন্ধানের কাজ শেষ করে নেই ইসরো, কারণ চন্দ্রপৃষ্ঠে সূর্য অস্ত গেলে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যায় আর এত বিপুল ঠান্ডায় যন্ত্রপাতি বিকল হয়ে যেতে পারে। তবে এখনও হাল ছাড়তে নারাজ ইসরো।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Railway: রেল দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণের অঙ্ক ১০ গুণ বাড়াল মোদি সরকার

    Indian Railway: রেল দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণের অঙ্ক ১০ গুণ বাড়াল মোদি সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রে ভারতীয় রেলের পক্ষ থেকে এবার ক্ষতিপূরণের পরিমাণ অনেকটাই বেড়ে গেল। এ সংক্রান্ত ক্ষতিপূরণ বাড়ানোর প্রস্তাব রেল মন্ত্রকের (Indian Railway) কাছে পাঠিয়েছিল রেলবোর্ড। রেলমন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষতিপূরণের অঙ্ক প্রায় ১০ গুণ বাড়তে চলেছে। জখম, গুরুতর জখম এবং মৃত্যু সবকিছুতেই এবার থেকে বাড়তি ক্ষতিপূরণ দেবে রেল। প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা (Indian Railway) কেড়ে নিয়েছিল বহু মানুষের প্রাণ। এতদিন পর্যন্ত রেলওয়ে আইনের ১২৪ নম্বর ধারা অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হত। তবে ১৮ সেপ্টেম্বর থেকে নতুন ক্ষতিপূরণে নিয়ম কার্যকর হয়েছে। রেল সূত্রে খবর, এর আগে ক্ষতিপূরণের পরিমাণ সংক্রান্ত পরিবর্তন করা হয়েছিল ২০১২ এবং ২০১৩ সালে।

    ক্ষতিপূরণের অঙ্ক

    নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী রেল দুর্ঘটনায় কারও মৃত্যু হলে সেই পরিবারকে দেওয়া হবে ৫ লাখ টাকা। আগে রেলের তরফ থেকে দেওয়া হতো ৫০ হাজার টাকা। শুধুমাত্র বড়সড়ো রেল দুর্ঘটনার ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে এমন নয়, রেলের লেভেল (Indian Railway) ক্রসিংয়ের কারও মৃত্যু হলেও ক্ষতিপূরণের একই অঙ্ক বজায় থাকবে। অন্যদিকে গুরুতর জখমদের আগে রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হতো ২৫ হাজার টাকা। বর্তমানে দশ গুণ বাড়িয়ে করা হয়েছে আড়াই লাখ টাকা। আবার অল্প জখমদের ক্ষেত্রে পাওয়া যেত ৫ হাজার টাকা, এবার সেটাও ১০ গুণ বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা। এর পাশাপাশি যে কোনও অপ্রীতিকর ঘটনায় কারও মৃত্যু হলে ১৫,০০০ টাকা ক্ষতিপূরণ দিত রেল এবার থেকে সেই অঙ্কের পরিমাণ করা হয়েছে দেড় লাখ টাকা।

    কোন কোন ক্ষেত্রে নিয়ম কার্যকর হবে না

    এইসব নিয়মগুলোই কার্যকর থাকবে রেলে দুর্ঘটনার (Indian Railway) ক্ষেত্রে। তবে কোনও ব্যক্তি যদি আত্মহত্যার পথ বেছে নেন রেলওয়ে ট্রাকে তাহলে মিলবে না ক্ষতিপূরণ। আবার অবৈধভাবে লাইন পার হওয়ার সময় ওভারহেডের বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ার কারণে মৃত্যু হলে ক্ষতিপূরণ দেবে না রেল। ট্রেনের মধ্যে স্বাভাবিক মৃত্যু হলেও সে ক্ষেত্রে রেল কোন ক্ষতিপূরণ দেয় না। এর পাশাপাশি জখমদের চিকিৎসার খরচেও এগিয়ে এসেছে রেল। জানা গিয়েছে আগে প্রতিদিনের চিকিৎসা খরচ চালানোর জন্য ৩০০ টাকা করে দেওয়া হত। এখন থেকে ৩০ দিন পর্যন্ত হাসপাতালের যাবতীয় চিকিৎসার খরচ বহন করবে রেল এবং প্রতিদিন ৩,০০০ টাকা করে পাওয়া যাবে। এই টাকার পরিমাণ প্রতি ১০ দিন অন্তর অ্যাকাউন্টে ঢুকবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IND vs AUS: একদিনের ক্রিকেটে শীর্ষে ভারত, পিছনে পাকিস্তান! অজিদের পাঁচ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

    IND vs AUS: একদিনের ক্রিকেটে শীর্ষে ভারত, পিছনে পাকিস্তান! অজিদের পাঁচ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: দুরন্ত ভারত। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েই আইসিসি একদিনের ক্রম তালিকায় দুই নম্বরে উঠেছিল টিম ইন্ডিয়া। সামনে ছিল পাকিস্তান। শুক্রবার, অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে শীর্ষে উঠে এল ভারত। টেস্ট, একদিন ও টি-টোয়েন্টি তিন ঘরানার ক্রিকেটেই এখন  শীর্ষস্থানে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ ২–১ ব্যবধানে জিতলেও ভারত থাকবে এক নম্বরে। বাইশ গজে দেশের এই সাফল্যে আপ্লুত সমর্থক থকে অনুরাগীরা। নেট দুনিয়ায় রোহিতদের জয় জয়কার। অভিনন্দন জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

    ব্যাটে-বলে দাপট

    এদিন, টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২৭৬ রান করে। বল হাতে ভারতের হয়ে ৫টি উইকেট নেন মহম্মদ শামি। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ডেভিড ওয়ার্নার। জস ইংলিশ ৪৫ রান এবং স্টিভ স্মিথ ৪১ রান করেন। দলের আরেক তারকা ব্যাটার লাবুসানে করেন ৩৯ রান।  

    এদিন রান তাড়া করতে নেমে প্রথম থেকেই মারমুখী মেজাজে খেলতে থাকেন শুভমান ও রুতুরাজ। শুভমান এমনিতেই চলতি বছর দারুণ ফর্মে আছেন। অন্যদিকে রুতুরাজের এটি ছিল কেরিয়ারের তৃতীয় একদিনের ম্যাচ। এরমধ্যে আবার অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচ বলে কথা। শুভমান গিল (৭৪) ও ঋতুরাজ গায়কোয়াড (৭১) রান করে আউট হন। শুভমানের সঙ্গে ভুল বোঝাবুঝির খেসারত দেন শ্রেয়স আইয়ার। তিনি অহেতুক ঝুঁকি নিয়ে রান আউট হন। দল পড়ে বিপদে। ১৫১ রানে ৩ উইকেট হারিয়ে ভারত তখন বেশ চাপে। এরপর উইকেট ছুড়ে দিয়ে দলের সমস্যা আরও বাড়িয়ে দেন ঈশান কিষান। শেষের দিকে হাফসেঞ্চুরি করে দলকে ম্যাচ জেতান কেএল রাহুল ও সূর্যকুমার যাদব। এই ম্যাচে জয়ের ফলে তিন ম্যচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল।

    আরও পড়ুন: আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামে শিবের ছোঁয়া! শিলান্যাস করবেন মোদি

    ভারতের চিন্তা

    বিশ্বকাপের আগে ভারত ভালো শুরু করলেও, এক বছর আট মাস পর ৫০ ওভারের ফরম্যাটে কামব্যাক করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তবে এদিন তেমন প্রভাব ফেলতে পারলেন না অভিজ্ঞ অফ স্পিনার। ১০ ওভারে মাত্র ৪৭ রান দিলেও, ঝুলিতে এল মাত্র ১ উইকেট। গ্রাউন্ড ফিল্ডিং নিয়েও চিন্তা রইল ভারতের। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Justin Trudeau: জঙ্গি খুনে ভারতকে দুষে বিপাকে ট্রুডো, প্রধানমন্ত্রী পদে তাঁকে চাইছেন না সিংহভাগ কানাডাবাসীই!

    Justin Trudeau: জঙ্গি খুনে ভারতকে দুষে বিপাকে ট্রুডো, প্রধানমন্ত্রী পদে তাঁকে চাইছেন না সিংহভাগ কানাডাবাসীই!

    মাধ্যম নিউজ ডেস্ক: খালিস্তানি জঙ্গি হত্যায় ভারতের হাত রয়েছে বলে বিপাকে কানাডার জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত-কানাডা সম্পর্ক তলানিতে ঠেকেছে। তার জেরে আরও গাড্ডায় ট্রুডো সরকার! সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গিয়েছে,  বর্তমানে দেশের ৪০ শতাংশ ভোটার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন কনজার্ভেটিভ পার্টির নেতা পিরি পয়লিভারকে। তাঁর পেছনে রয়েছেন ট্রুডো। আইপিএসওএস নামের এক সংস্থার করা সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। ২০২৫ সালে কানাডায় হবে সাধারণ নির্বাচন। কনজার্ভেটিভ পার্টির নেতাদেরও দাবি, ওই নির্বাচনে দেশের রাশ তাঁদের হাতে আসার চান্স সব চেয়ে বেশি।

    পিরি পয়লিভারকে প্রধানমন্ত্রী চান সিংহভাগ মানুষ 

    সমীক্ষায় যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে ৪০ শতাংশ পিরিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলেও, ট্রুডোকে (Justin Trudeau) ওই পদে দেখতে চেয়েছেন মাত্র ৩১ শতাংশ মানুষ। ২২ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী পদে দেখতে চেয়েছেন এনডিপি (NDP) নেতা জগমিত সিংহকে। খালিস্তানিদের প্রতি সংবেদনশীল জগমিত। তাঁর দল রয়েছে ট্রুডোর সরকারে। তবে এই তিনজনের মধ্যে পিরিই সেরা বলে মনে করেছেন সিংহভাগ কানাডাবাসী। তাঁদের মতে, অর্থনীতি, স্বাস্থ্য এবং বাসস্থান এই তিন ক্ষেত্রেই পিরির পরিকল্পনাও সেরা।

    জঙ্গি খুনে ভারতকে দুষছেন ট্রুডো

    গত জুন মাসে প্রকাশ্যে খুন হন খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর। এই ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তোলে ট্রুডো সরকার। যদিও অভিযোগের স্বপক্ষে প্রমাণ চায় ভারত। প্রমাণ চেয়েছেন পিরিও। তিনি বলেন, “আমি মনে করি সমস্ত ঘটনাটা প্রধানমন্ত্রীর খুলে বলা প্রয়োজন। ইতিমধ্যেই যেসব প্রমাণ পাওয়া গিয়েছে, তা আমাদের জানা প্রয়োজন। যাতে করে কানাডাবাসী ঠিকঠাক বিচার-বিবেচনা করতে পারেন।” তিনি বলেন, “প্রধানমন্ত্রী কিছুই প্রমাণ করতে পারেননি। তিনি কেবল একটি বিবৃতি দিয়েছেন।”

    আরও পড়ুুন: মুখ পুড়েছে চিনের! অরুণাচল প্রদেশের তিন ক্রীড়াবিদকে ভিসা দিল না বেজিং, ক্ষোভ ভারতের

    সমীক্ষায় জানা গিয়েছে, কিউবেক ছাড়া কানাডার সব প্রদেশেই ট্রুডোর (Justin Trudeau) চেয়ে প্রধামন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন পিরি। অন্টারিওর ৪২ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে চান পিরিকে। আর ট্রুডোকে ওই পদে চান ৩৮ শতাংশ মানুষ। প্রসঙ্গত, লিবারেল পার্টির নেতা তথা প্রধানমন্ত্রী ট্রুডোর নেতৃত্বে কানাডায় চলছে জোট সরকার। এই সরকারে রয়েছে খালিস্তানিদের প্রতি সংবেদনশীল এনডিপি। আন্তর্জাতিক রাজনৈতিক মহলের মতে, তাই জোট রাজনীতির বাধ্যবাধকতার কারণে এবং নিজের গদি বাঁচাতে জঙ্গি খুনে ভারতকে দুষছেন ট্রুডো।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Anubrata Mondal: বাড়ল জেল হেফাজতের মেয়াদ, এবারও অনুব্রতর পুজো কাটবে তিহাড় জেলেই?

    Anubrata Mondal: বাড়ল জেল হেফাজতের মেয়াদ, এবারও অনুব্রতর পুজো কাটবে তিহাড় জেলেই?

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছরও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পুজোটা কেটেছিল তিহাড় জেলের ছোট্ট কুঠুরিতে। এবারও বোধহয় পুজোয় আনন্দ করা হবে না তাঁর। অথচ ফি বারের মতো এ বছরও হয়তো মহালয়ার দিন থেকেই বিভিন্ন মণ্ডপের ফিতে কেটে বেড়াবেন অনুব্রতর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে সুসজ্জিত মঞ্চে বসে পুজো কার্নিভাল দেখে যারপরনাই প্রীত হবেন তিনি। আর অনুব্রত তখনও জেলের প্রায়ান্ধকার ঘরে বসে গুণবেন মুক্তির দিন।

    বাড়ল জেল হেফাজতের মেয়াদ 

    গরু পাচার মামলায় গত বছর গ্রেফতার হন অনুব্রত। তারপর থেকে তিনি বন্দি রয়েছেন দিল্লির তিহাড় জেলে। এই জেলেই বন্দি রয়েছেন তাঁর মেয়ে সুকন্যাও। বুধবার দিল্লির আদালত অনুব্রতর জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে করেছে ৩০ অক্টোবর। আর সুকন্যার জেল হেফাজতের মেয়াদ জানুয়ারি পর্যন্ত। অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সেহগল হোসেন এবং এই মামলায় অন্যতম চক্রী এনামুল হককেও ৩০ অক্টোবর পর্যন্ত থাকতে হবে জেল হেফাজতে। এদিন অবশ্য জামিন পেয়েছেন অনুব্রতর (Anubrata Mondal) হিসাবরক্ষক মনীশ কোঠারি।

    অনুব্রতর পুজোয় নেই সেই জাঁক

    তবে এখনও আশা ছাড়েননি অনুব্রত ঘনিষ্ঠরা। কারণ কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন অনুব্রত। সেই আবেদন খারিজ হয়ে যায় হাইকোর্টে। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেতা। তাই আশার আলো দেখছেন অনুব্রতর অনুগামীরা। অনুব্রতর বাড়িতেও দুর্গাপুজো হয়। তিনি যখন জেলের বাইরে ছিলেন, তখন সেই পুজোর জাঁক ছিল দেখার মতো। পুজোর দিনগুলি সপরিবারে অনুব্রত কাটাতেন গ্রামেই। ‘দাদা’র পুজো দেখতে ভিড় করতেন দূর-দুরান্তের লোকজন। মন্ত্রী-সাংসদ-বিধায়করাও আসতেন গাড়ি হাঁকিয়ে। ভিআইপির ঠেলায় গ্রামের মানুষরাই যেতেন সিঁটিয়ে।

    আরও পড়ুুন: লোকসভা নির্বাচনের আগে ‘রামধাক্কা’! তৃণমূলকে নিরাশ করে এনডিএ শিবিরে ভিড়ল কুমারস্বামীর দল

    গত বছর পুজোর আগে আগে আয়োজনের অজুহাতেই জামিনের আবেদন করেছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি (Anubrata Mondal)। যদিও তাঁর সেই আবেদন খারিজ হয়ে যায়। তবে পুজো হয়েছে। যদিও উচ্ছ্বাসের অভাব ছিল। স্থানীয় এক বাসিন্দা বলেন, “গত বছর অনুব্রত গ্রেফতার হওয়ার পর থেকেই ফিকে হয়েছে পুজোর জাঁক।” অনুব্রত না থাকায় এখন পুজোর আয়োজন করেন তাঁর আত্মীয়-স্বজনের পাশাপাশি ঘনিষ্ঠ বৃত্তের কয়েকজন। এবারও তাঁরা পুজোর আয়োজন করবেন। পাঁচদিন ধরে অনুব্রতর ঘর আলো করে থাকবেন মহামায়া। ধুপ-ধুনোর গন্ধে ম ম করবে তল্লাট। অনুব্রত নাকে তখন হয়তো শুধুই স্যাঁতসেঁতে কুঠুরির ভ্যাপসা গন্ধ!

    এক সময় চড়াম চড়াম ঢাক বাজাতে চেয়েছিলেন অনুব্রত। এখন কে যে বাজায় সেই ঢাক!

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian games 2023: মুখ পুড়েছে চিনের! অরুণাচল প্রদেশের তিন ক্রীড়াবিদকে ভিসা দিল না বেজিং, ক্ষোভ ভারতের

    Asian games 2023: মুখ পুড়েছে চিনের! অরুণাচল প্রদেশের তিন ক্রীড়াবিদকে ভিসা দিল না বেজিং, ক্ষোভ ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশে মুখ পুড়েছে চিনের! ড্রাগনের দেশের আগ্রাসন রুখে দিয়েছিলেন ভারতীয় সেনা। মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল লাল ফৌজকে। তার জেরে অরুণাচল প্রদেশের ক্রীড়াবিদদের ভিসা দিল না চিন। এশিয়ান গেমসের (Asian games 2023) আগে যার জেরে দেশ-বিদেশে সমালোচনার মুখে পড়েছে শি জিনপিংয়ের দেশ।

    তিন ক্রীড়াবিদকে ভিসা নয়

    অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। তার পরেও সম্প্রতি অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করে মানচিত্রের নয়া সংস্করণ প্রকাশ করে বেজিং। তার পরেই কড়া প্রতিক্রিয়া জানানো হয় ভারতের তরফে। তার জেরে উত্তর-পূর্বের এই রাজ্যের ক্রীড়াবিদদের ভিসা (Asian games 2023) দেয়নি চিন।

    আরও পড়ুুন: লোকসভা নির্বাচনের আগে ‘রামধাক্কা’! তৃণমূলকে নিরাশ করে এনডিএ শিবিরে ভিড়ল কুমারস্বামীর দল

    ভারতের তিন উশু খেলোয়াড় হলেন নিম্যান ওয়াংশু, ওনিলু টেগা এবং মেপাং লামগু। ঘটনাচক্রে তিনজনেই অরুণাচল প্রদেশের বাসিন্দা। এই তিনজনকে ভিসা দেয়নি চিন। যার জেরে উশু খেলোয়াড় ও স্টাফ সহ মোট সাতজন রওনা দিলেন হংকংয়ের উদ্দেশে। ভিসা নিয়ে এই টালবাহানার জেরে অনেক দেরিতে হ্যাংঝৌ পৌঁছায় ভারতীয় উশু টিম। ২৩ সেপ্টেম্বর থেকে এখানেই শুরু হবে এশিয়ান গেমস।

    কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

    জানা গিয়েছে, যে তিন উশু খেলোয়াড়কে চিন ভিসা দেয়নি, তাঁদের প্রত্যেককেই ছাড়পত্র দিয়েছিলেন এশিয়ান গেমসের আয়োজকরা। দেশের তিন খেলোয়াড়কে চিন ভিসা না দেওয়ায় বেজায় চটেছে নয়াদিল্লি (Asian games 2023)। বিদেশমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ভারতীয় নাগরিকদের বাসস্থান বিচার করে বৈষম্যমূলক আচরণ একেবারে মেনে নেওয়া হবে না। অরুণাচল প্রদেশ ভারতের অখণ্ড অংশ ছিল, ভবিষ্যতেও থাকবে। বেছে বেছে কয়েকজন ভারতীয় ক্রীড়াবিদকে আটকে দেওয়া হয়েছে।

    এহেন আচরণের জন্য দিল্লি ও বেজিংয়ে চিনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা হয়েছে। এশিয়ান গেমসের আদর্শেরও বিরোধিতা হয়েছে এই কাজে। চিনের এহেন আচরণের প্রতিবাদ জানাতে চিন সফর বাতিল করেছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। এর পাশাপাশি বেজিংকে কড়া বার্তা দিয়ে (Asian games 2023) বলা হয়েছে, দেশের স্বার্থ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে ভারতের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share