Tag: bangla news

bangla news

  • Chia seeds: নিয়মিত এক চামচ চিয়া বীজ! কেমন করে খাবেন, কী কী উপকার মেলে?

    Chia seeds: নিয়মিত এক চামচ চিয়া বীজ! কেমন করে খাবেন, কী কী উপকার মেলে?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    বাড়তি ওজনের ঝামেলা কিংবা কোলেস্টেরলের বাড়বাড়ন্তে দুশ্চিন্তা! সব মুশকিল সহজেই মেটাতে পারে এক চামচ চিয়া বীজ। পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, আধুনিক ব্যস্ত জীবনে নানান রোগের প্রকোপ বাড়ছে। কম বয়সিদের মধ্যে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, মাত্রাতিরিক্ত কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো নানান রোগ দেখা দিচ্ছে। যার ফলে খুব‌ কম বয়স থেকেই শারীরিক জটিলতা তৈরি হচ্ছে। সুস্থ স্বাভাবিক জীবন‌ যাপন কঠিন হয়ে যাচ্ছে। চল্লিশের চৌকাঠে যাওয়ার আগেই হার্ট অ্যাটাকের মতো ঘটনা বাড়ছে। পাশপাশি মহিলাদের হাড়ের সমস্যা মারাত্মক ভাবে বেড়েছে। ক্যালসিয়ামের ঘাটতির জেরে তিরিশের আগেই মহিলারা হাঁটু ও কোমরের সমস্যায় ভুগছেন। তবে এই ধরনের নানান রোগের মোকাবিলা করতে পারে চিয়া (Chia seeds)! এখন দেখা যাক, নিয়মিত এক চামচ চিয়া বীজ কোন কোন রোগের মোকাবিলা করবে?

    হৃদরোগের ঝুঁকি কমাবে

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের সমস্যা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, চিয়া বীজ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে বিশেষ সাহায্য করে। চিয়া বীজে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। চিয়ার বীজ খনিজ পদার্থ সমৃদ্ধ একটি খাবার। তাই এই খাবার নিয়মিত খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। উচ্চ রক্তচাপের সমস্যায় আক্রান্তদের জন্য বিশেষ উপকারী। তাই এই উপাদান হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। পাশপাশি চিয়া বীজে থাকে ওমেগা থ্রি। এই উপাদান হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। হৃদপিণ্ডের কার্যকারিতাও স্বাভাবিক রাখে।

    হাড়ের জন্য বিশেষ উপকারী (Chia seeds)

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, চিয়া বীজে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো নানান খনিজ পদার্থ থাকে। এর ফলে নিয়মিত চিয়া বীজ খেলে হাড় মজবুত হয়। হাড়ের ক্ষয়রোগ কমে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ভারতে বিশেষত মহিলারা হাড়ের ক্ষয় রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। তাই চিয়া‌ বীজ তাদের জন্য বিশেষ উপকারী।

    ওজন কমাতে সাহায্য করে

    স্থূলতা ভারতের অন্যতম বড় স্বাস্থ্য সমস্যা। অনিয়মিত খাদ্যাভ্যাস এবং অস্বাস্থ্যকর খাবারের জন্য স্থূলতার সমস্যা বাড়ছে। তরুণ প্রজন্মের মধ্যে স্থূলতা একটা বড় সমস্যা। এই স্বাস্থ‌্য সমস্যা একাধিক রোগের জন্ম দিচ্ছে। হৃদরোগ, ডায়াবেটিস এমনকি ক্যান্সারের কারণ হিসেবেও স্থূলতাকে দায়ী করছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, ওজন নিয়ন্ত্রণ জরুরি। আর এই কাজে সাহায্য করে চিয়া (Chia seeds)। ওমেগা থ্রি, ফ্যাটি অ্যাসিড এবং পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান শরীরের অপ্রয়োজনীয় মেদ তৈরি করে না। বরং ক্যালোরি কমাতে সাহায্য করে।

    হজম শক্তি বাড়ায় চিয়া বীজ

    অন্ত্রের কার্যকারিতা ঠিক রাখতে এবং লিভার, পাকস্থলীকে সুস্থ রাখতে বিশেষ সাহায্য করে চিয়া বীজ। খনিজ পদার্থ সমৃদ্ধ এই খাবার হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। তাই নিয়মিত চিয়া বীজ খেলে হজমের গোলমাল কমে যায়। লিভার এবং পাকস্থলীও সুস্থ থাকে‌।

    কীভাবে খাবেন চিয়া বীজ (Chia seeds)

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, নিয়মিত এক চামচ চিয়া বীজ খেলেই শরীরে একাধিক উপকার হয়। তাঁদের পরামর্শ, সারারাত এক চামচ চিয়া বীজ জলে ভিজিয়ে রেখে সকালে লেবুর রসের সঙ্গে মিশিয়ে খেলেই শরীরে উপকার পাওয়া যায়। তাছাড়া, যে কোনও খাবার, যেমন দুধ কিংবা ফলের রসের সঙ্গেও ভেজানো চিয়া বীজ খাওয়া যেতে পারে। পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, অনেকেই জলখাবারে দুধ কর্নফ্লেক্স খান। তাঁরা কাজু, কিসমিস জাতীয় নানান ড্রাই ফ্রুটস মিশিয়ে সেটা খান। সেই খাবারেও চিয়া‌ বীজ ছড়িয়ে দেওয়া যেতে পারে। তাছাড়া যে কোনও রকম স্যালাডের সঙ্গে চিয়া বীজ ছড়িয়ে খাওয়া যেতে পারে। শশা, গাজর, টমেটোর উপরেও এক চামচ চিয়া বীজ ছড়িয়ে খাওয়া যেতে পারে। আবার স্যান্ডুইচের ভিতরেও চিয়া‌ বীজ ছড়িয়ে খাওয়া যেতে পারে। পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, যে কোনও ধরনের খাবারের সঙ্গে প্রতিদিন এক চামচ চিয়া বীজ খেলেই শরীরে উপকার পাওয়া যাবে।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

  • Rohit Sharma: দেশে ফিরলেন রোহিত, কেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলকে সম্বর্ধনা দিচ্ছে না বিসিসিআই?

    Rohit Sharma: দেশে ফিরলেন রোহিত, কেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলকে সম্বর্ধনা দিচ্ছে না বিসিসিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) জিতে দেশে ফিরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন তাঁর দল। স্বাভাবিকভাবেই আনন্দের বন্যা বিমানবন্দরে। রোহিতকে স্বাগত জানাতে সোমবার সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। রোহিত ভক্তদের এই ভালোবাসা দেখে আপ্লুত। পুলিশের নিরপত্তাবেষ্টনী ভেদ করে অপরাজিত নায়ককে ছোঁয়ার প্রত্যাশা ছিল ভক্তদের মধ্যে। একবার স্পর্শ করার ইচ্ছা বা সেলফি তোলার আকাঙ্খা। সবাই রোহিতের নামে নামে স্লোগান দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায় তাঁকে।

    আলাদা ভাবে ফিরছেন প্লেয়াররা

    ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো সব প্লেয়ার এদিন একসঙ্গে দেশে ফেরেননি। এবার বিসিসিআই-ও কোনও সংবর্ধনার ব্যবস্থা করেনি। যে কারণে বেশির ভাগ প্লেয়ারই, অন্যান্য দেশে ছুটি কাটানোর জন্য উড়ে যাচ্ছেন। কিছু প্লেয়ার অবশ্য দেশে ফিরছেন। তবে খেলোয়াড়দের মধ্যে রোহিতই প্রথম, যিনি দেশে ফিরলেন। এবার রোহিতদের (Rohit Sharma) নিয়ে বিজয় প্যারেড হচ্ছে না। তার একটা বড় কারণ আইপিএল। কোটিপতি লিগ শুরু ২২ মার্চ। হাতে সময় কম। ভারতীয় ক্রিকেটারদের তাই ফ্র্যাঞ্চাইজি দলের প্রস্তুতি শিবিরে দ্রুত যোগ দিতে হবে। তার আগে ক্রিকেটাররা একটু নিজেদের মতো পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। তবে, চ্যাম্পিয়নদের উৎসবে অবশ্য ভাটা পড়েনি। রবিবার গভীর রাত পর্যন্ত দুবাইয়ের টিম হোটেলে চলে সেলিব্রেশন। ‘ভিকট্রি কেক’ কাটেন রোহিতরা।

    বিমানবন্দরে রোহিতকে উষ্ণ অভ্যর্থনা

    রোহিতের (Rohit Sharma) নেতৃত্বে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে ১২ বছর পর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) দখল করেছে। ফাইনালে ৭৬ রান করে দলকে চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন ক্যাপ্টেন রোহিত নিজেই। এই জয়ের একদিন পর, সোমবার (১০ মার্চ), রোহিত তাঁর পরিবারের সঙ্গে মুম্বই ফিরে আসেন। রাত ৯টা নাগাদ তিনি মুম্বইয়ে নামেন। কালো টি-শার্ট এবং মাথায় নীল রঙের টুপি পরেছিলেন রোহিত। চোখে ছিল কালো রঙের চশমা। মেয়েকে কোলে নিয়ে রোহিতকে বিমানবন্দর থেকে বের হতে দেখা যায়। রোহিতকে স্বাগত জানাতে বিমানবন্দরে প্রচুর ভিড় হয়েছিল। পুলিশের নিরপত্তাবেষ্টনীর মধ্যে বিমানবন্দর থেকে বের হয়ে রোহিত তাঁর কালো রঙের রেঞ্জ রোভার গাড়িতে উঠে যান। ভক্তদের উচ্ছ্বাস, স্লোগান আর ভালোবাসাকে সঙ্গে করে নিয়ে রোহিত নিজের গাড়িতে বসে বাড়ির উদ্দেশে রওনা দেন। আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স ইনস্টাগ্রামে বিমানবন্দরে রোহিতকে ঘিরে উন্মাদনার একটি ভিডিও পোস্ট করেছে। অনুরাগীরা তাঁর সঙ্গে রয়েছেন, বাইশ গজে এখনও স্বপ্রতিভ রো-হিট। তাই এখনই বিদায় নয়। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে অবসর-জল্পনায় জল ঢেলেছেন রোহিত। সাংবাদিকদের গুজব ছড়াতে বারণ করেছেন। জানিয়েছেন, নিজের মতো করেই চলতে চান তিনি। যেদিন বুঝবেন সরে যাবেন।

     

  • Mhow Violence Case: “তোমাদের শিক্ষা দেওয়ার পরিকল্পনা আমাদের ছিল”! মহো হিংসায় দায়ের এফআইআর

    Mhow Violence Case: “তোমাদের শিক্ষা দেওয়ার পরিকল্পনা আমাদের ছিল”! মহো হিংসায় দায়ের এফআইআর

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রীড়াপ্রেমীদের ওপর হিংসার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে (Mhow Violence Case), তাদের মধ্যে রয়েছে তায়্যুব, বাবলু, গোলু, আহমেদ দরবারি, পাপ্পু, আজহার নূর, জামশাদ রেইন, আবদুল রশিদ কুরেশি ওরফে মালাও। ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এই ধারাগুলি বেআইনি জমায়েত, দাঙ্গা, আঘাত করা এবং অপরাধমূলক ভয় দেখানোর মতো বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পর্কিত। এফআইআরে নাম রয়েছে আনিস, শেরু, লাল্লু, সৈয়দ নাজিম, ইমরান, আফজল, সোহেল, রফিক এবং আর একজন ইমরান সহ অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের (MP)।

    জয়ের আনন্দ উদযাপন করতে মিছিল (Mhow Violence Case)

    গত ৯ মার্চ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ী হয় টিম ইন্ডিয়া। এর পরেই মধ্যপ্রদেশের মহোয় ভারতীয় ক্রিকেট দলের জয়ের আনন্দ উদযাপন করতে মিছিল বের করেন ক্রীড়াপ্রেমীরা। মিছিল এলাকার একটি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় হিংসার ঘটনা ঘটে। মিছিল লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। প্রাণ ভয়ে পালিয়ে যান মিছিলে থাকা ক্রীড়াপ্রেমীরা (Mhow Violence Case)। তাঁদেরই কয়েকজনের পড়ে থাকা বাইকে এবং বাসেও আগুন লাগিয়ে দেওয়া হয়। হিন্দুদের কয়েকটি দোকানেও আগুন লাগিয়ে দেওয়া হয়। ওই ঘটনার জেরে দায়ের হয়েছে এফআইআর। অভিযোগকারীর মতে, মুসলিম সম্প্রদায়ের কিছু সদস্য মিছিলে থাকা লোকজনের উদ্দেশে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করছিল।

    ‘আজ আমরা তোমাদের একটা শিক্ষা দেব’

    তারা বারবার চিৎকার করে বলছিল, “আমরা এ জন্য আগে থেকেই পরিকল্পনা করেছিলাম। তোমরা চিৎকার করবে, আনন্দ করবে, আর আজ আমরা তোমাদের একটা শিক্ষা দেব।” মিছিলে থাকা লোকজন এর প্রতিবাদ করলে, মসজিদের সামনে জড়ো হওয়া লোকজন আগে থেকেই জোগাড় করে রাখা ইট-পাথর ছুড়তে থাকে মিছিল লক্ষ্য করে। ইটের ঘায়ে জখম হন মিছিলে থাকা বেশ কয়েকজন ক্রীড়াপ্রেমী। অভিযোগকারী স্বয়ং কাঁধে চোট পেয়েছেন। অভিযোগকারী বলেন, মসজিদের সামনে জড়ো হওয়া লোকগুলো বলছিল আজ তোমরা বেঁচে গেলে। কিন্তু এর পর আমাদের সামনে আর কখনও কোনও শোভাযাত্রা করলে তোমাদের একেবারে শেষ করে দেব।” ইন্দোরের (MP) পুলিশ সুপার রূপেশ কুমার দ্বিবেদী বলেন, “গত রাতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ১৭ জনের নাম রয়েছে। আমরা ১২ জনকে হেফাজতে নিয়েছি (Mhow Violence Case)।”

  • Science News: জীবনকে আলোকিত করে এক অদৃশ্য শক্তি, রয়েছে ঈশ্বরের অস্তিত্ব, দাবি হার্ভার্ডের বিজ্ঞানীর

    Science News: জীবনকে আলোকিত করে এক অদৃশ্য শক্তি, রয়েছে ঈশ্বরের অস্তিত্ব, দাবি হার্ভার্ডের বিজ্ঞানীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ঈশ্বরের উপস্থিতি সত্যিই রয়েছে! এমনটা আর কোনও ধর্মগুরু নয়, বলছেন নামকরা বিজ্ঞানী (Science News)। অলমাইটি গড কিংবা ঈশ্বর যে নামই হোক না কেন! মানুষ সমস্যায় পড়লে তাঁকেই স্মরণ করে। এবার ঈশ্বরের অস্তিত্ব নিয়েই অবাক দাবি করলেন বিজ্ঞানী উইলি সুন। প্রথমে এই বিজ্ঞানীর একটু পরিচয় জেনে নেওয়া যাক। ডঃ উইলি সুন আসলে একজন একজন জ্যোতির্পদার্থবিদ তথা এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। হার্ভার্ড অ্যান্ড স্মিথসন সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সে দীর্ঘ সময়ে কর্মরত ছিলেন তিনি, এমনটাই জানা যায়।

    ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে কী বললেন বিজ্ঞানী?

    সৃ্ষ্টির সূচনা নিয়ে বিভিন্ন মহলে রয়েছে ভিন্ন মত (Science News)। একইভাবে সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়েও নানা মত রয়েছে। এই আবহে হার্ভার্ডের বিজ্ঞানী (Harvard Scientist) এবার ঈশ্বরের অস্তিত্বের পক্ষে সওয়াল করলেন। জানালেন, ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ রয়েছে তাঁর কাছে। ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ হিসেবে গাণিতিক সূত্রও তুলে ধরেন বিজ্ঞানী। Tuckert Carlson Network-কে দেওয়া সাক্ষাৎকারে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে বলে দাবি করেন এই বিজ্ঞানী। নিজের দাবির সপক্ষে তিনি বলেন, ‘‘আমাদের জীবনকে সর্বদা আলোকিত করে চলেছে কিছু শক্তি। ঈশ্বর (Science News) আমাদের এই আলো দিয়েছেন, যথাসাধ্য সেই আলোকে অনুসরণ করতে পারি আমরা। মাধ্যাকর্ষণ শক্তি একটু দুর্বল হলেই গ্রহের সৃষ্টি হতো না। আবার একটু বেশি হলে গ্রহ কৃষ্ণগহ্বরে পরিণত হত। ব্রহ্মাণ্ডের সবকিছুতেই ঈশ্বরের হাত রয়েছে।’’

    Fine Tuning Arguement তত্ত্ব আসলে কী

    উইলি ওই সাক্ষাৎকারে জানিয়েছেন ঈশ্বরের অস্তিত্ব (Science News) নিয়ে তাঁর যে তত্ত্ব, তার কেন্দ্রবিন্দুতে রয়েছে Fine Tuning Arguement. অর্থাৎ ব্রহ্মাণ্ডে ভৌত সমীকরণ প্রাণসৃষ্টির জন্য এতটাই নিখুঁত যে তা কোনও অপ্রত্যাশিত ভাবে ঘটে যাওয়া ঘটনা হতে পারে না। কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। Tucker Carlson Network-এ উপস্থিত হয়ে তিনি Fine-Tuning Argument নিয়ে আলোচনা করেন। এই তত্ত্ব অনুসারে, মহাবিশ্বের ভৌত আইন ও ধ্রুবকগুলির মান অত্যন্ত নিখুঁতভাবে সজ্জিত। যা জীবনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছে পৃথিবীতে। বিজ্ঞানী উইলির মতে, এই নিখুঁত সামঞ্জস্য নিছক কোনও দুর্ঘটনা হতে পারে না, বরং এর পিছনে একটি ঐশ্বরিক পরিকল্পনা থাকতে পারে।

    ১৯৬৩ সালে বিজ্ঞানী পল ডিরাক প্রথম এই দাবি করেন

    তবে উইলির আগে এই সূত্রটি প্রথম কেমব্রিজের গণিতবিদ পল ডিরাক উপস্থাপন করেন। ১৯৬৩ সালে পল ডিরাক প্রথম এই তত্ত্ব তুলে ধরেন। ওই বিজ্ঞানীর মত ছিল, কিছু মহাজাগতিক ধ্রুবক এতটাই নিখুঁত, তা নেহাত কোনও আকস্মিক ঘটনা হতে পারে না। ১৯৬৩ সালে ডিরাক লেখেন, ‘‘প্রকৃতির মৌলিক বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হল, মৌলিক ভৌত সমীকরণগুলিকে গাণিতিক সূত্রের নিরিখে অত্যন্ত সুন্দর ও বলিষ্ঠ ভাবে বর্ণনা করা হয়েছে, যা বোঝার জন্য গণিতের যথেষ্ট জ্ঞান থাকতে হবে।। প্রকৃতির গঠন অত্যন্ত সুন্দর। এটা মানতেই হবে। কেউ বলতেই পারেন যে ঈশ্বর আসলে গণিতবিদ, অত্যধিক উন্নত (Science News) গণিত প্রয়োগ করে ব্রহ্মাণ্ড তৈরি করেছেন তিনি।’’ ডিরাক আরও লিখেছিলেন, ‘‘ঈশ্বর একজন উচ্চমানের গণিতবিদ হতে পারেন, যিনি উন্নত গণিতের সাহায্যে মহাবিশ্ব গঠন করেছেন।’’

    জীবনকে আলোকিত করতে কাজ করে এক অদৃশ্য শক্তি

    Tucker Carlson Network-এ ডক্টর উইলি সুন ডিরাকের তত্ত্বের ভিত্তিতেই ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, ‘‘আমাদের জীবনকে আলোকিত করার জন্য সর্বদা এক অদৃশ্য শক্তি কাজ করে। ঈশ্বর আমাদের এই আলো দিয়েছেন, যা আমাদের অনুসরণ করা উচিত।’’ তাঁর মতে, ‘‘মহাবিশ্ব যে সুনির্দিষ্ট গাণিতিক নিয়ম অনুসরণ করে, তা ঈশ্বরের উপস্থিতির প্রমাণ হতে পারে।’’ উইলি সুনের এই বক্তব্যে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। কেউ কেউ মনে করেন, বিজ্ঞান ঈশ্বরের অস্তিত্বকে ব্যাখ্যা করতে পারে না। আবার অনেকে মনে করছেন, বিজ্ঞান নিজেই ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ দিতে পারে।

    ঈশ্বরের অস্তিত্ব নিয়ে স্টিফেন হকিং কী লিখেছিলেন

    ঈশ্বরের অস্তিত্ব নিয়ে স্টিফেন হকিং-ও মুখ খুলেছিলেন। নিজের অসুস্থতা নিয়ে শেষ বই Brief Answwers to the Big Questions-তে হকিং লেখেন, ‘‘আমার মতো প্রতিবন্ধীরা ঈশ্বরের অভিশাপের ফলে দুর্দশা ভোগ করছেন বলে বহু শতাব্দী পর্যন্ত বিশ্বাস করতেন মানুষজন। হতে পারে উপরের কাউকে আমি কষ্ট দিয়েছি। কিন্তু আমার মনে হয়, প্রকৃতির নিয়ম মেনেই প্রত্যেকটি বিষয়কে অন্য ভাবে ব্যাখ্যা করা সম্ভব। আমার মতো আপনি যদি বিজ্ঞানে বিশ্বাস করেন, কিছু নীতিনিয়ম সর্বদা মেনে চলি আমরা। এই নীতি-নিয়ম ঈশ্বরের বলা যেতে পারে, কিন্তু তা ঈশ্বরের সংজ্ঞা, তাঁর অস্তিত্বের প্রমাণ নয়।’’

  • PM Modi in Mauritius: রামায়ণের যুগ থেকে ভারত-মরিশাস সম্পর্ক, দু-দিনের সফরে দ্বীপরাষ্ট্রে মোদি

    PM Modi in Mauritius: রামায়ণের যুগ থেকে ভারত-মরিশাস সম্পর্ক, দু-দিনের সফরে দ্বীপরাষ্ট্রে মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: দু’দিনের সফরে মরিশাসে (Mauritius) পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi in Mauritius)। ১২ মার্চ মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন মোদি। মঙ্গলবার ভোরে মরিশাসের স্যার সিউওসাগুর রামগুলাম আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম। মরিশাসে গার্ড অফ অনার দেওয়া হয় প্রধানমন্ত্রী মোদিকে। ভারত ও মরিশাসের মধ্যে শক্তিশালী ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কারণে মোদির এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী রামগুলাম এটিকে তাঁর দেশের জন্য বিশেষ সম্মান বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যে প্রধানমন্ত্রী মোদির এই সফর উভয় দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

    মরিশাসে একগুচ্ছ কর্মসূচি

    মরিশাসের সঙ্গে ভারতের গভীর সম্পর্ক। দুই দেশের সাংস্কৃতিক, ঐতিহাসিক মেলবন্ধন রয়েছে। আর রয়েছে ভারত মহাসাগর। মরিশাস যেন ‘মিনি ইন্ডিয়া’। ১২ মার্চ সেদেশের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবারই দু-দিনের সফরে দ্বীপরাষ্ট্রে পৌঁছেছেন মোদি (PM Modi in Mauritius)। সেখানকার প্রধানমন্ত্রী নবীন রামগুলাম, উপপ্রধানমন্ত্রী, মুখ্য বিচারক, স্পিকার, বিরোধী দলনেতা-সহ মরিশাসের ২০০ জন পদাধিকারিক মোদিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদির মরিশাস সফর, তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই সফরে প্রধানমন্ত্রী মোদি, মরিশাসের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারতের আর্থিক সহায়তায় ২০টির বেশি প্রকল্পের উদ্বোধন করবেন মোদি। নরেন্দ্র মোদির এই মরিশাস সফরে ভারত ও মরিশাসের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা, উন্নয়নে অংশীদারিত্ব, আন্তর্জাতিক মঞ্চে সহযোগিতা, সাংস্কৃতিক আদান-প্রদান এবং দু দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের মতো একাধিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের।

    মোদির সঙ্গে মরিশাসের সম্পর্ক

    প্রধানমন্ত্রী মোদির (PM Modi in Mauritius) সঙ্গে মরিশাসের সম্পর্ক বহু দিনের। তখনও তিনি গুজরাটের মুখ্যমন্ত্রীও হননি। মরিশাস সফরে গিয়ে সবার মন জয় করেছিলেন। ১৯৯৮ সালের সেই মরিশাস সফরের কথা এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন মোদি। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, একশো বছরেরও বেশি আগে ভারতের বহু নাগরিক শ্রমিক হিসেবে মরিশাসে যান। সঙ্গে নিয়ে গিয়েছিলেন তুলসীদাসের রামায়ণ, হনুমান চালিশা। হিন্দি ভাষা মরিশাসের অন্যতম ভাষা হয়ে ওঠে। ১৯৯৮ সালের ২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত মরিশাসের মোকাতে ছিলেন মোদি। সেখানে ‘ইন্টারন্যাশনাল রামায়ণ কনফারেন্স’-এ যোগ দিয়েছিলেন। সেইসময় বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ছিলেন মোদি। ভারত ও মরিশাসকে এক সূত্রে বাঁধতে রামায়ণ কীভাবে সেতুর কাজ করেছে, ওই কনফারেন্সে তা তুলে ধরেছিলেন মোদি।

    ভারত-মরিশাস সম্পর্ক

    মরিশাসের সঙ্গে সেই সুপ্রাচীন কাল থেকেই ভারতের আত্মিক সম্পর্ক। দুদেশের সম্পর্কের সেতু রামায়ণ। আজও সেদেশে সমান জনপ্রিয় তুলসীদাসের রামায়ণ এবং হনুমান চালিশা। মরিশাসের অন্যতম প্রধান ভাষা হিন্দি। এই দ্বীপরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত মানুষের জনসংখ্যা ১৩ লক্ষেরও বেশি। যা কিনা এই দ্বীপের জনসংখ্যার প্রায় ৭০ শতাংশের কাছাকাছি। উল্লেখ্য ১৯৭৬ সাল থেকে মহাত্মা গান্ধী ইনস্টিটিউট দুদেশের সংস্কৃতির প্রচারের জন্য একটি যৌথ মঞ্চ হিসেবে আজও কাজ করে চলেছে। প্রধানমন্ত্রীর বর্তমান সফরে দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী হবে বলেই আশা কুটনীতিকদের। প্রসঙ্গত চিনা হুমকির কথা মাথায় রেখে ভারত মহাসাগরের বুকে মরিশাসে ভারত একটি বন্দরও গড়ে তুলেছে। সেখানকার পোর্ট লুইসে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ সামুদ্রিক নিরাপত্তার জন্য মোতায়নও রাখবে নয়া দিল্লি।

    মরিশাসের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক

    সিঙ্গাপুরের পর মরিশাস ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদারও বটে। বর্তমানে মরিশাস-ব্যাঙ্ক অফ বরোদা, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কর্পোরেশন, টেলিকমিউনিকেশনস কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড, ইন্ডিয়ান অয়েল (মরিশাস) লিমিটেড, মহানগর টেলিফোন (মরিশাস) লিমিটেড, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (মরিশাস) সহ ১১ টি ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে সেদেশে। উপগ্রহ উৎক্ষেপণ, মহাকাশ গবেষণা সহ একাধিক প্রকল্পে মরিশাসকে সহযোগিতা করছে ভারত। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং মরিশাস রিসার্চ অ্যান্ড ইনোভেশন কাউন্সিল যৌথ উপগ্রহ নির্মাণের লক্ষ্যে ২০২৩ সালের ১ নভেম্বর একটি সমঝোতাপত্রে স্বাক্ষরও করেছে। বর্তমানে মরিশাসে সাড়ে ৮৫ কোটি মার্কিন ডলার ব্যায়ে ভারতের সহযোগিতায় গড়ে উঠছে মেট্রো এক্সপ্রেস প্রকল্প, সুপ্রিম কোর্ট বিল্ডিং তৈরি, নতুন হাসপাতাল সহ একাধিক প্রকল্প। কোভিডের সময়ও মরিশাসকে ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছিল ভারত।

  • Mahakumbh 2025: ‘‘পুণ্যস্নানের জন্য মহাকুম্ভের জল উপযুক্ত ছিল’’, রিপোর্ট কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

    Mahakumbh 2025: ‘‘পুণ্যস্নানের জন্য মহাকুম্ভের জল উপযুক্ত ছিল’’, রিপোর্ট কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াগরাজের (Mahakumbh 2025) ত্রিবেণী সঙ্গমের জল স্নানের উপযুক্ত ছিল। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে এই রিপোর্ট জমা করল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। একটি পরিসংখ্যানগত পর্যালোচনায় এই তথ্য উঠেছে এসেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB Report)।

    কী ভাবে হল পরীক্ষা (Mahakumbh 2025)

    কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দাবি, প্রথমে আলাদা আলাদা দিনে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের (Mahakumbh 2025) একটি ঘাটের জলের নমুনা সংগ্রহ করা হয়। এরপর একই দিনে আলাদা আলাদা ঘাট থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়। এর ফলে পরিসংখ্যানগত তথ্য যাচাইয়ের প্রয়োজন ছিল। পরিবর্তনশীল এমন নমুনা থেকে সম্পূর্ণ সঙ্গমের গুণগত মান যাচাই করা সম্ভব ছিল না বলেও জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

    রিপোর্ট প্রকাশ পায় ২৮ ফেব্রুয়ারি

    ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের ওয়েবসাইটে ৭ মার্চ এই রিপোর্টটি আপলোড করা হয়েছে। প্রকাশিত হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত ১২ জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে দু’বার করে ত্রিবেণী সঙ্গমের জলের নমুনা সংগ্রহ করা হয়। একইসঙ্গে পুণ্যস্নান তিথিগুলিতেও নমুনা পরীক্ষার জন্য মহাকুম্ভের জল সংগ্রহ করা হয়। গঙ্গার পাঁচটি ঘাট এবং যমুনার দু’টি ঘাটের জল বিশেষ ভাবে পরীক্ষা করা হয় বলে জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

    কী বলছে রিপোর্ট

    কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট বলছে, ‘‘বিভিন্ন মাপকাঠিতে জলের নমুনায় পরিবর্তন দেখা গিয়েছে। পিএইচ লেভেল, অক্সিজেন, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং ফিকাল কলিফর্ম কাউন্ট প্রতিটি নমুনার ক্ষেত্রে আলাদা আলাদা ছিল। আলাদা আলাদা দিনে একটি ঘাট থেকে সংগ্রহ করা নমুনা এবং ভিন্ন ভিন্ন ঘাট থেকে একই দিনে সংগ্রহ করা নমুনার রেজাল্টে পার্থক্য দেখা গিয়েছে।’’ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, এই রিপোর্ট তৈরি করেছে এক বিশেষজ্ঞ কমিটি।

    ৭ এপ্রিল মামলার শুনানি (Mahakumbh 2025)

    জানা গিয়েছে, মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমের যে ১০টি ঘাটে বিপুল সংখ্যক মানুষ স্নান সেরেছেন, সেগুলির নমুনা সংগ্রহ করা হয় গত ১২ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ১০টি ঘাটের নমুনার জন্য ২০ রাউন্ড পরীক্ষা করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালে। প্রসঙ্গত, মহাকুম্ভের জল স্নানের উপযুক্ত ছিল না এই দাবিতে মামলা হয় ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালে।

  • Daily Horoscope 11 March 2025: বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন এই রাশির জাতকরা

    Daily Horoscope 11 March 2025: বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন এই রাশির জাতকরা

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) দিনটা কোনও মতেই ভালো না।

    ২) যা কিছু করুন না কেন – প্রথমভাগে কোনও অপ্রীতিকর কষ্টদায়ক ঘটনা ঘটতে পারে।

    ৩) মানসিক চাপ বেড়েই চলবে।

    বৃষ

    ১) দিনটা যোগাযোগের পক্ষে অনুকূল হলেও প্রবল মানসিক উদ্বেগ ও অশান্তি মনকে বিষাদাচ্ছন্ন করে তুলবে।

    ২) কর্মক্ষেত্র থাকবে ঝঞ্ঝাট ও নৈরাশ্যপূর্ণ।

    ৩) সামান্য অর্থ হাতে এলেও তা হবে প্রয়োজনের তুলনায় হতাশাসূচক।

    মিথুন

    ১) সামান্য অর্থাগম হলেও প্রয়োজনের তুলনায় নিতান্তই কম।

    ২) বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন।

    ৩) শরীর চলনসই থাকবে দিনভর।

    কর্কট

    ১) কর্ম ও আয়ের ক্ষেত্র থাকবে চলনসই।

    ২) টুকটাক কিছু অর্থ হাতে আসবে।

    ৩) অন্যের গৃহে আতিথ্য গ্রহণ।

    সিংহ

    ১) অন্যের অপ্রিয় হয়ে কথা শুনবেন।

    ২) নিকট কারও সাথে মতবিরোধ দেখা দেবে।

    ৩)  কর্মক্ষেত্র চলনসই ব্যবহার পাবেন সকলের কাছে।

    কন্যা

    ১) কর্মক্ষেত্র কিছুটা উদ্বেগ সৃষ্টি করবে।

    ২) উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে দিয়ে সামান্য আর্থিক উন্নতি ও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে।

    ৩)  নিকট আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা ও পরিবারে কারও সাথে মতবিরোধ দেখা দেবে।

    তুলা

    ১) বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে আতিথ্য গ্রহণ করবেন।

    ২) কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ দেখা দেবে।

    ৩)  আয় ও আর্থিকক্ষেত্র আশানুরূপ আলো দেখাবে না।

    বৃশ্চিক

    ১)  আয়ের ক্ষেত্র নৈরাশ্যজনক।

    ২) ঘনিষ্ঠজনের জন্য দুশ্চিন্তা ও গৃহে মতবিরোধজনিত অশান্তি দেখা দিতে পারে।

    ৩) কোনও কাজে বেড়িয়ে অযথা ঘোরাঘুরি ও অর্থ ব্যয় হবে।

    ধনু

    ১) নতুন যোগাযোগ ও বন্ধুর সাহচর্য আনন্দ দেবে।

    ২) অযথা অর্থ ব্যয় ও পারিবারিক ব্যাপারে হঠাৎ কলহ দেখা দেবে।

    ৩) স্বজন বিষয়ক দুশ্চিন্তা বাড়বে।

    মকর

    ১) কোনও চাঞ্চল্যকর সংবাদ পেতে পারেন।

    ২) নিকট সম্পর্কের কারও সাথে মতবিরোধ ও অকারণ কারও বিরক্তিভাজন হবেন।

    ৩) গৃহে অতিথির আগমন ও নিজ দোষে কোনও ক্ষতির সম্ভাবনা।

    কুম্ভ

    ১) নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হতে পারে।

    ২) পূর্বসূত্রে অর্থলাভ ও কোনও বয়স্ক ব্যক্তির সাহায্য পাবেন।

    ৩) হঠাৎ কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

    মীন

    ১) কোনও সাদা দ্রব্য লাভ হবে।

    ২) কোনও স্বজনের জন্য দুর্ভাবনা দেখা দেবে।

    ৩) উচ্চপদস্থ ব্যক্তির সাথে পরিচয় হবে।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Holi: ১৪ নাকি ১৫ মার্চ, কবে রঙের উৎসব? কখন লাগছে তিথি? কী বলছে পঞ্জিকা?

    Holi: ১৪ নাকি ১৫ মার্চ, কবে রঙের উৎসব? কখন লাগছে তিথি? কী বলছে পঞ্জিকা?

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দুধর্মে দোল পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ উৎসব। বাংলায় পালিত হয় দোল ও দেশের অন্যান্য অংশে পালিত হয় হোলি (Holi)। এদিন রঙ আবিরের (Dol Purnima) পিচকারি নিয়ে মজায় মেতে ওঠেন হিন্দুরা। সঙ্গে থাকে মিষ্টি। পাশাপাশি অন্যান্য খাবার-পানীয়ের সঙ্গে হালকা গান এবং খুশিতে নাচও চলে। হোলি বা দোল সাধারণত দুটি ফেজে হয়। হোলিকা দহন যা বাংলায় ন্যাড়া পোড়া নামে পরিচিত, আর রঙ্গোলি হোলি বা রঙের খেলা। প্রথমটিকে বলে ছোটি হোলি, দ্বিতীয়টিকে ধুলন্ডি বা ফাগুয়া। চলতি বছরে ১৩ মার্চ হবে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া (Holi)। ভক্তদের বিশ্বাস হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার মাধ্যমে মনের পাপ, লোভ, হিংসার শেষ হয়। রঙের উৎসব পালিত হবে ১৪ মার্চ। পূর্ণিমা তিথি শুরু হবে ১৩ মার্চ সকাল ১০.৩৫ মিনিট থেকে। আর তা শেষ হবে ১৪ মার্চ ১২.২৩ মিনিটে। উদয়া তিথি অনুসারে পূর্ণিমা পালিত হবে ১৪ মার্চ শুক্রবার। ১৪ মার্চ দোল এবং হোলি, দুই-ই এক দিনে পালিত হবে। এছাড়া চৈত্র কৃষ্ণ প্রতিপদে উদয়া তিথি পড়ছে বলে ভারতের বিভিন্ন প্রান্তে ১৫ মার্চও হোলি পালিত হবে।

    কী বলছে পঞ্জিকা

    বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

    পূর্ণিমা তিথি আরম্ভ হবে (Holi)

    ইংরেজি– ১৩ মার্চ, বৃহস্পতিবার।

    বাংলা– ২৯ ফাল্গুন, বৃহস্পতিবার।

    সময়– সকাল ১০টা ৩৭ মিনিট।

    পূর্ণিমা তিথি শেষ হবে (Holi)

    ইংরেজি– ১৪ মার্চ, শুক্রবার।

    বাংলা– ৩০ ফাল্গুন, শুক্রবার।

    সময়– সকাল ১২টা ২৫ মিনিট।

     

    গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

    পূর্ণিমা তিথি আরম্ভ হবে

    ইংরেজি– ১৩ মার্চ, বৃহস্পতিবার।

    বাংলা– ২৮ ফাল্গুন, বৃহস্পতিবার।

    সময়– সকাল ১০টা ২২ মিনিট ২৩ সেকেন্ড।

    পূর্ণিমা তিথি শেষ হবে (Holi)

    ইংরেজি– ১৪ মার্চ, শুক্রবার।

    বাংলা– ২৯ ফাল্গুন, শুক্রবার।

    সময়– সকাল ১১টা ৩৩ মিনিট ৪৯ সেকেন্ড।

    মহাপ্রভু শ্রীচৈতন্যদেবেরও জন্মতিথি দোলপূর্ণিমা (Holi)

    দোলযাত্রা প্রধানত বৈষ্ণব ধর্মীয় মানুষদের উৎসব হলেও সকলেই মেতে ওঠেন এই উৎসবে (Holi)। দোলযাত্রা (Dol Purnima) পালিত হয় ফাল্গুনী পূর্ণিমায়। ভক্তদের বিশ্বাস, এই তিথিতে শ্রীধাম বৃন্দাবনে শ্রীরাধিকা এবং অন্যান্য গোপিনীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন শ্রীকৃষ্ণ। সেই কারণে দোলপূর্ণিমার তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার বিগ্রহ নিয়ে শোভাযাত্রা বের করা বিভিন্ন জায়গায়। এর পাশাপাশি আবির খেলায় মেতে ওঠেন বৈষ্ণব সমাজের লোকজন। দোল উৎসব ফাল্গুনী পূর্ণিমা তিথিতে পালিত হলেও এই উৎসব ন্যাড়া পোড়া থেকেই শুরু হয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, এই দোলপূর্ণিমার পুণ্য তিথি মহাপ্রভু শ্রীচৈতন্যদেবেরও জন্মতিথি।

  • Ramakrishna 293: “যে অবধি গেছে বিশ্বরূপ, প্রাণ মম কাঁপে নিরন্তর, পাছে হয় নিমাই সন্ন্যাসী”

    Ramakrishna 293: “যে অবধি গেছে বিশ্বরূপ, প্রাণ মম কাঁপে নিরন্তর, পাছে হয় নিমাই সন্ন্যাসী”

    শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্তসঙ্গে ও কলিকাতায় চৈতন্যলীলা-দর্শন

    ষষ্ঠ পরিচ্ছেদ

    ১৮৮৪, ২১শে সেপ্টেম্বর

    চৈতন্যলীলাদর্শন—গৌরপ্রেমে মাতোয়ারা শ্রীরামকৃষ্ণ

    মণি ঠাকুরের কাছে বসিয়া আছেন। বলিতেছেন (Kathamrita), আহা!

    ঠাকুর (Ramakrishna) আর স্থির থাকিতে পারিলেন না। ‘আহা’ বলিতে বলিতে মণির দিকে তাকাইয়া প্রেমাশ্রু বির্সজন করিতেছেন।

    শ্রীরামকৃষ্ণ (বাবুরাম ও মাস্টারকে)—দেখ, যদি আমার ভাব কি সমাধি হয়, তোমরা গোলমাল করো না। ঐহিকেরা ঢঙ মনে করবে।

    নিমাই-এর উপনয়ন। নিমাই সন্ন্যাসী সাজিয়াছেন। শচী ও প্রতিবাসিনিগণ চতুর্দিকে দাঁড়াইয়া। নিমাই গান গাইয়া ভিক্ষা করিতেছেন:

          দে গো ভিক্ষা দে।
    আমি নূতন যোগী ফিরি কেঁদে কেঁদে।
    ওগো ব্রজবাসী তোদের ভালবাসি,
    ওগো তাইতো আসি, দেখ মা উপবাসী।
    দেখ মা দ্বারে যোগী বলে ‘রাধে রাধে’।
    বেলা গেল যেতে হবে ফিরে,
    একাকী থাকি মা যমুনাতীরে
    আঁখিনীরে মিশে নীরে,
    চলে ধীরে ধীরে ধারা মৃদু নাদে।

    সকলে চলিয়া গেলেন (Kathamrita)। নিমাই একাকী আছেন। দেবগণ ব্রাহ্মণ-ব্রাহ্মণী বেশে তাঁহাকে স্তব করিতেছেন।

    পুরুষগণ—চন্দ্রকিরণ অঙ্গে, নমো বামনরূপধারী।
    স্ত্রীগণ—গোপীগণ মনোমোহন, মঞ্জুকুঞ্জচারী।
    নিমাই — জয় রাধে শ্রীরাধে।
    পুরুষগণ — ব্রজবালক সঙ্গ, মদন মান ভঙ্গ।
    স্ত্রীগণ— উন্মাদিনী ব্রজকামিনী, উন্মাদ তরঙ্গ।
    পুরুষগণ — দৈত্যছলন, নারায়ণ, সুরগণভয়হারী।
    স্ত্রীগণ — ব্রজবিহারী গোপনারী-মান-ভিখারী।
    নিমাই — জয় রাধে শ্রীরাধে।

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই গান শুনিতে শুনিতে সমাধিস্থ হইলেন। যবনিকা পতন হইল। কনসার্ট বাজিতেছে।

    “সংসারী লোক দুদিক রাখতে বলে”—গঙ্গাদাস ও শ্রীবাস 

    অদ্বৈতের বাটীর সম্মুখে শ্রীবাসাদি কথা কহিতেছেন। মুকুন্দ মধুর কণ্ঠে গান গাইতেছেন:

    আর ঘুমাইও না মন। মায়াঘোরে কতদিন রবে অচেতন।
    কে তুমি কি হেতু এলে, আপনারে ভুলে গেলে
    চাহরে নয়ন মেলে ত্যজ কুস্বপন ॥
    রয়েছো অনিত্য ধ্যানে নিত্যানন্দ হের প্রাণে,
    তম পরিহরি হের তরুণ তপন ॥

    মুকুন্দ বড় সুকণ্ঠ। শ্রীরামকৃষ্ণ মণির নিকট প্রশংসা করিতেছেন।

    নিমাই বাটীতে আছেন। শ্রীবাস দেখা করিতে আসিয়াছেন (Kathamrita)। আগে শচির সঙ্গে দেখা হইল। শচী কাঁদিতে লাগিলেন। বলিলেন, পুত্র আমার গৃহধর্মে মন দেয় না।

          ‘যে অবধি গেছে বিশ্বরূপ,
    প্রাণ মম কাঁপে নিরন্তর, পাছে হয় নিমাই সন্ন্যাসী।’

    এমন সময় নিমাই আসিতেছেন। শচী শ্রীবাসকে (Ramakrishna)  বলিতেছেন —

          ‘আহা দেখ দেখ পাগলের প্রায়,
    আঁখিনীরে বুক ভেসে যায়, বল বল এ ভাব কেমনে যাবে?’

    নিমাই শ্রীবাসকে দেখিয়া তাঁহার পায়ে জড়াইয়া কাঁদিতেছেন—আর বলিতেছেন (Kathamrita) —

    কই প্রভু কই মম কৃষ্ণভক্তি হলো,
    অধম জনম বৃথা কেটে গেল।
    বল প্রভু, কৃষ্ণ কই, কৃষ্ণ কোথা পাব,
    দেহ পদধূলি বনমালী যেন পাই।

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

  • ICC Champions Trophy: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে হিংসা! কেন দুবাইয়ের মঞ্চে নেই আয়োজক পাকিস্তান?

    ICC Champions Trophy: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে হিংসা! কেন দুবাইয়ের মঞ্চে নেই আয়োজক পাকিস্তান?

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) ফাইনালে একজনও প্রতিনিধি না পাঠানোর জন্য তীব্র সমালোচনার মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ভারত শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই-এর সভাপতি রজার বিনি এবং সচিব দেবজিৎ সাইকিয়া এবং নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) পরিচালক রজার টোয়েস মঞ্চে উপস্থিত থাকলেও আয়োজক দেশ হিসেবে অনুপস্থিত ছিল পাকিস্তান। বিতর্কের মুখে আইসিসির এক মুখপাত্র বলেছেন, ‘‘পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি রবিবার দুবাইয়ে আসতে পারেননি। তাঁকে পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী শুধু বোর্ড কর্তারাই পুরস্কার বিতরণী মঞ্চে থাকতে পারেন। পিসিবির অন্য কোনও কর্তাও ছিলেন না। পাকিস্তানই প্রতিযোগিতার মূল আয়োজক। পিসিবির পক্ষে কারও উপস্থিত থাকা উচিত ছিল।’’

    প্রশ্ন প্রাক্তন পাক তারকারই

    এ বিষয়ে প্রশ্ন তুলছেন প্রাক্তন পাক তারকা শোয়েব আখতার। সোশাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওবার্তায় শোয়েব বলেন, “ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে। ভারতকে অভিনন্দন। যোগ্য দল হিসেবেই ভারত চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেউ ছিল না ফাইনাল ম্যাচে। অথচ পাকিস্তানই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক। কেউ কোনও ট্রফি দিতে এল না? কেন কেউ এখানে উপস্থিত নেই? এটা নিয়ে ভাবা উচিত। এটা একটা আন্তর্জাতিক মঞ্চ। এখানে আসা উচিত ছিল পাক বোর্ডের প্রতিনিধিদের।” অন্য আরও একটি ভিডিও বার্তায় তিনি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতীয় দলকে। সেখানে তিনি বলেন, “টুর্নামেন্টের সেরা দল ভারত। বরুণ অসাধারণ বল করেছে। বিরাটের কামব্যাক ঘটেছে। রোহিত আজ দারুণ খেলল। তাঁরা দেখিয়ে দিল কীভাবে ভালো ক্রিকেট খেলতে হয়। ভারতকে অভিনন্দন। ওরা যোগ্য দল হিসেবেই জিতেছে।”

    পিসিবির ক্ষোভ

    যদিও জানা গিয়েছে, ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন পিসিবির সিইও সুমাইর আহমেদ। তিনি প্রতিযোগিতার ডিরেক্টরও। চ্যাম্পিয়ন্স ট্রফির সমাপ্তি অনুষ্ঠানে সুমাইরই ছিলেন পাকিস্তানের প্রতিনিধি। তবু তাঁকে পুরস্কার বিতরণী মঞ্চে আমন্ত্রণ জানানো হয়নি। আইসিসির পক্ষে সমাপ্তি অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্তেরা নাকি সুমাইরের উপস্থিতির কথা জানতেন না। আইসিসির এক কর্তা জানিয়েছেন, ভুল বোঝাবুঝি বা যোগাযোগের অভাবের ফলে এই ঘটনা ঘটে গিয়েছে। আইসিসির ব্যাখ্যায় অসন্তুষ্ট পিসিবি।

    সমালোচনার মুখে পাকিস্তান

    ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) আয়োজনের দায়িত্ব ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। কিন্তু, টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআই জানিয়ে দিয়েছিল যে নিরাপত্তার কারণে টিম ইন্ডিয়া পাকিস্তান যাবে না। শেষ পর্যন্ত ভারতের প্রত্যেকটা ম্যাচ দুবাইয়ে আয়োজন করা হয়েছিল। প্রশ্ন উঠছে আয়োজক দেশ পাকিস্তান হলেও ফাইনাল ম্যাচ দুবাইয়ে আয়োজন করা হল বলে অনুপস্থিত পাকিস্তান। গোটা টুর্নামেন্ট জুড়ে পাকিস্তানের ভূমিকা বারবার প্রশ্নের মুখে পড়েছে। সেটা পরিকাঠামো হোক বা ম্যাচ আয়োজন। কিন্তু তা বলে ফাইনালে পাকিস্তান বোর্ডের কোনও প্রতিনিধি উপস্থিত থাকবেন না? যতই হোক, তারাই তো আয়োজক। সেটা কি ভারতের সাফল্যে ‘রাগ’ করে?

LinkedIn
Share