Tag: bangla news

bangla news

  • India vs New Zealand: সুন্দর-ঘূর্ণিতে বেসামাল নিউজিল্যান্ড, প্রথম দিনে চালকের আসনে ভারত

    India vs New Zealand: সুন্দর-ঘূর্ণিতে বেসামাল নিউজিল্যান্ড, প্রথম দিনে চালকের আসনে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: দলে সুযোগ পাবেন হয়তো ভাবেননি। কিন্তু মনে মনে জেদ ছিল সুযোগ পেলেই সাফল্য আনবেন। তাই হল। নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই ৭ উইকেট তুলে নিলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। তাঁর ঘূর্ণি দেখতেই পেলেন না কিউই ব্যাটাররা। তাঁর স্পিনেই প্রথম ইনিংসে নিউজিল্যান্ড থেমে গেল ২৫৯ রানে। জবাবে প্রথম দিনের শেষে ভারতের রান ১ উইকেট হারিয়ে ১৬। ফিরে গিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। দিনের শেষে ক্রিজে রয়েছেন যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল। শুক্রবার সকালে তাঁরাই নামবেন বড় রান তোলার লক্ষ্যে। 

    সুন্দর ভেলকি

    এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টম ল্যাথাম (India vs New Zealand)। শুরুতে খুব একটা সুবিধা করতে পারেননি ভারতের দুই পেসার জশপ্রীত বুমরা ও আকাশ দীপ। ভালই রান তুলছিলেন কিউইরা। অবশেষে রবিচন্দ্রণ অশ্বিনকে আক্রমণে আনতেই সাফল্য পায় ভারত। টম ল্যাথাম, ডেভন কনওয়ে, উইল ইয়ংকে ফিরিয়ে দিয়ে প্রথম ধাক্কা দেন তিনি। তার পরই শুরু হয় সুন্দরের ম্যাজিক। পরীক্ষার আগে অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব পড়ে আসা নিউ জি ল্যান্ডের সামনে কঠিন প্রশ্ন হয়ে দাঁড়ান ওয়াশিংটন।  যার উত্তর খুঁজে পেলেন না টম ল্যাথামরা। ওয়াশিংটনের বলের লাইন বুঝতে অসুবিধা হচ্ছিল নিউজিল্যান্ডের ব্যাটারদের। ওয়াশিংটন ২৩.১ ওভারে চারটি মেডেন বোলিং করে ৫৯ রান দিয়ে সাত উইকেট নিয়েছেন। সাত ব্যাটসম্যানের মধ্যে পাঁচজনকেই ক্লিন বোল্ড করেছেন ওয়াশিংটন সুন্দর। রচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, টিম সাউদি, আজাজ প্যাটেল এবং মিচেল স্যান্টনারকে ক্লিন বোল্ড করেছেন সুন্দর (Washington Sundar)। বৃহস্পতিবারের আগে চারটি টেস্ট খেলেছিলেন ওয়াশিংটন। নিয়েছিলেন ৬ উইকেট। পুণেয় এক দিনেই সাত উইকেট নিলেন তিনি।

    বড় রানের লক্ষ্যে ভারত

    ভারতের হয়ে টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে দশ উইকেটের সবকটিই নিয়েছেন স্পিনাররা। শুধু তাই নয়, ৫১ বছরে দ্বিতীয়বার প্রথম দিনেই ভারতের হয়ে স্পিন বোলাররা ১০টি উইকেট নিলেন। এই বছরের শুরুর দিকে রবীন্দ্র জাদেজা, অশ্বিন এবং কুলদীপ যাদব ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় টেস্ট ম্যাচে এমনটি করেছিলেন। সেই ম্যাচে কুলদীপ পাঁচ উইকেট, অশ্বিন চার এবং জাদেজা একটি উইকেট নিয়েছিলেন। নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে হেরে আপাতত ব্যাকফুটে ভারত। তাই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া রোহিত ব্রিগেড। বোলাররা কাজ করেছেন এবার পালা ব্যাটারদের। দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে এখন বড় রান তোলাই লক্ষ্য ভারতের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Dana: আসছে ঘূর্ণিঝড় ‘দানা’! দিঘা-ওড়িশায় যুদ্ধ জিততে প্রস্তুত এনডিআরএফ

    Cyclone Dana: আসছে ঘূর্ণিঝড় ‘দানা’! দিঘা-ওড়িশায় যুদ্ধ জিততে প্রস্তুত এনডিআরএফ

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশার ভিতরকণিকা পার্ক এবং ধামরা বন্দরের মাঝে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘দানা’ (Cyclone Dana)। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোরের মধ্যেই শতাধিক কিলোমিটার বেগে স্থলভাগে ঢুকে পড়বে ‘দানা’। আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশায় ‘দানা’ যতটা প্রভাব ফেলবে, অনেকটা তার কাছাকাছি প্রভাব পড়তে পারে ওড়িশা লাগোয়া পূর্ব মেদিনীপুরেও। ঝড়-জলে বিপর্যস্ত হতে পারে এই জেলার বিস্তীর্ণ অংশের জনজীবন। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে বিপদগ্রস্ত মানুষদের উদ্ধারে প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এনডিআরএফ-এর (NDRF Team) ডেপুটি ইনস্পেক্টর জেনারেল মোহসেন শাহেদি বৃহস্পতিবার জানান যে, ঘূর্ণিঝড় মোকাবিলায় ওড়িশায় ২০টি এবং পশ্চিমবঙ্গে ১৭টি টিম মোতায়েন করা হয়েছে। 

    ওড়িশায় সক্রিয়তা

    দানার (Cyclone Dana) হানা মোকাবিলা করতে ইতিমধ্যেই তৎপর হয়েছে ওড়িশা প্রশাসন। মনে করা হচ্ছে ওড়িশার প্রায় ১০ লক্ষ মানুষ দানার প্রকোপের মুখে পড়তে পারেন। তার মধ্যে বুধবার সন্ধ্যার মধ্যে তিন লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। বাকিদেরও সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে সরানোর কাজ চলছে। পরিস্থিতি মোকাবিলায় ওড়িশার বিজেপি সরকার ১৪টি জেলায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫১টি দল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF Team) ২০টি দল এবং দমকল বাহিনীর ১৭৮টি দল মোতায়েন করেছে। এনডিআরএফ-এর ডেপুটি ইনস্পেক্টর জেনারেল শাহেদি বলেন, “এই ঘূর্ণিঝড়ের প্রভাব ওড়িশা ও পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি পড়বে। ওড়িশার ভদ্রক জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে হচ্ছে। ওড়িশার ১০টি উপকূলবর্তী জেলা ব্যাপকভাবে আক্রান্ত হবে। এর মধ্যে আক্রান্ত এলাকা থেকে ১.৭ লক্ষের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।”

    আরও পড়ুন: ‘দানা’র দাপটে লণ্ডভণ্ড হতে পারে ওড়িশার তিন জেলা, কোথায়, কত বেগে বইবে ঝড়?

    সতর্কতা পূর্ব মেদিনীপুরে

    ঝড়-জলে বিপর্যস্ত হতে পারে বাংলার পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অংশের জনজীবন। আবহাওয়া দফতর জানিয়েছে, অতি ভারী বৃষ্টি হবে সেখানে। উঠতে পারে প্রবল ঝড়ও। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই পথে নেমেছে প্রশাসন। সমুদ্রের ধারেকাছে ঘেষতে দেওয়া হচ্ছে না সাধারণ মানুষকে। সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে দিঘা এবং সংলগ্ন এলাকায় কাজে নেমে পড়েছে এনডিআরএফও। ত্রাণ ও উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF Team) জুড়ি মেলা ভার। এবার তারাই সহায় দিঘা, মন্দারমনির স্থানীয় বাসিন্দাদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Dana: ধেয়ে আসছে ‘দানা’, চরম দুর্যোগের আশঙ্কা, এই সময়ে কী করবেন আর কী করবেন না

    Cyclone Dana: ধেয়ে আসছে ‘দানা’, চরম দুর্যোগের আশঙ্কা, এই সময়ে কী করবেন আর কী করবেন না

    মাধ্যম নিউজ ডেস্ক: ধেয়ে আসছে ঘুর্ণিঝড় ‘দানা’ (Cyclone Dana)। শেষ পাওয়া আপডেট বলছে পারাদ্বীপ থেকে ১৮০ কিমি দূরে দানা। ধামরা থেকে ২০০ কিমি দূরে রয়েছে। সাগর দ্বীপ ২৫০ কিমি দূরে অবস্থান করছে। আবহওয়ার রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার রাতেই ওড়িশার ধামরা ও ভিতরকণিকার মধ্যে কোনও একটি জায়গায় ল্যান্ডফল করার কথা ঘূর্ণিঝড়ের। তবে, ঝড় সরাসরি এরাজ্যের ওপর দিয়ে না গেলেও, পরোক্ষ প্রভাব পড়বে। আবহাওয়া দফতর জানিয়েছে, ‘দানা’-র দাপটে দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দানার দাপটে ইতিমধ্যে সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এদিন সমুদ্র উপকূলবর্তী এলাকায় সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। চরম দুর্যোগের (Weather Update) আশঙ্কা রয়েছে। প্রশাসনের উদ্যোগে বহু মানুষকে সরিয়ে নিরাপদ জায়গায় রাখা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। এমতাবস্থায় জেনে নেওয়া যাক, ঘূর্ণিঝড়ের আগে, ঘূর্ণিঝড়ের সয়ম এবং ঘূর্ণিঝড়ের পরে, কী কী করা উচিত এবং কী কী উচিত নয়।

    সাইক্লোন আসার আগে কী কী করবেন? (Cyclone Dana)

    সাইক্লোন (Cyclone Dana) আসার আগে ঘরের ছাদ দেখে নিন। কোনও টালি আলগা থাকলে মেরামত করুন। দরজা জানালার কবজাও মেরামত করে নিন। বাড়ির কাছাকাছি থাকা মরা গাছের ডাল ছেঁটে ফেলুন। গাছের ব্যাপারে সতর্ক থাকুন। যাতে বাড়ির উপর এসে না পড়ে। টিনের পাতলা শিট, লোহার কৌটো যত্রতত্র পড়ে থাকলে একজায়গায় জড়ো করুন। নয়তো ঝড়ের সময় এর থেকে বিপদ হতে পারে। কাঠের তক্তা কাছে রাখুন, যাতে কাচের জানলায় সাপোর্ট দেওয়া যায়। ঝড়ের তাণ্ডব চলাকালীন বিদ‍্যুৎ সংযোগ না-ও থাকতে পারে।  ফলে ঝড় শুরুর আগেই ফোন, ল্যাপটপ ও অন্যান্য জরুরি বৈদ্যুতিন যন্ত্রে চার্জ দিয়ে রাখুন। হালকা শুকনো খাবার মজুত রাখুন বড়সড় বিপদের জন্য। পর্যাপ্ত জল মজুত রাখুন। যে ঘরটি সবচেয়ে নিরাপদ, সেখানে আশ্রয় নিন। বাড়ির পোষ্য ও গবাদি পশুদেরও নিরাপদ স্থানে এনে রাখুন।

    আরও পড়ুন: আসছে ‘দানা’! ১৪ ঘণ্টা পরিষেবা বন্ধ শিয়ালদা দক্ষিণে, হাওড়ায় বাতিল একগুচ্ছ ট্রেন

    কী করবেন না?

    বাড়ির ছাদে বা আশপাশে এমন কোনও জিনিস রাখবেন না, যা উড়ে গিয়ে কারও আঘাত লাগতে পারে। এই খুঁটিনাটি বিষয়গুলি মাথায় না রাখলে দুর্যোগের সময় বড় বিপদ ঘটে যেতে পারে। বজ্রপাতের সময় মোবাইলে কথা বলা থেকে, এমনকি বজ্রপাতের (Cyclone Dana) ছবি তোলা থেকেও বিরত থাকুন। দরজা-জানলা খুলে রাখবেন না। প্রকৃতির মতিগতি আগে থেকে বোঝা দুষ্কর। যে কোনও সময় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তাই দরজা-জানলা আঁটসাঁট করে বন্ধ রাখুন। মিক্সি, মাইক্রোওয়েভ অভেন কিংবা অন‍্যান‍্য বৈদ‍্যুতিন যন্ত্রপাতি ব‍্যবহার বন্ধ রাখুন। বড় বিপদ ঘটে যেতে পারে। একান্ত দরকার না পড়লে বাইরে বেরোবেন না। আর যদি কোনও জরুরি পরিস্থিতিতে বাইরে বেরোতেই হয়, গাছ আছে এমন স্থানে যাবেন না।

    সাইক্লোন শুরু হলে কী কী করবেন?

    বিদ্যুৎ ব্যবস্থা (Cyclone Dana) ঠিক থাকলে টিভিতে খবরে নজর রাখুন। নয়তো রেডিও চালিয়ে রাখতে পারেন। অল ইন্ডিয়া রেডিওতে নিয়মিত আবহাওয়া খবর পাবেন। সঠিক খবর শুনে অন্যদের প্রয়োজনে জানান। ভুয়ো খবর শোনা ও শোনানো থেকে বিরত থাকুন। আগাম ২৪ ঘন্টার সতর্কতা শুনে সেই মতো ব্যবস্থা নিন।

    আপনার এলাকায় সাইক্লোন সতর্কতা জারি হলে কী করবেন?

    এই ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে। প্রশাসনের তৈরি বিভিন্ন সাইক্লোন (Cyclone Dana) সেন্টারে গিয়ে থাকাই শ্রেয়। এতে অনেকটা নিরাপদে থাকা যাবে। বেশি করে শুকনো খাবার নিয়ে নিতে পারেন।  অবশ্যই পানীয় জল সঙ্গে রাখুন। শিশু ও বয়স্কদের জন্য আলাদা আলাদা খাবার নিয়ে নিন। সমস্ত ইলেক্ট্রিক জিনিসের সুইচ অফ করে দিন। প্লাগও খুলে দিতে হবে। সাইক্লোন থামলেই বাইরে বেরোবেন না সাইক্লোন থামলেই বাইরে বেরোনো একেবারে উচিত নয়। অপেক্ষা করুন আবহাওয়া দফতরের পূর্বাভাসের।  কারণ, সাইক্লোন চক্রাকারে ঘোরে। সাইক্লোনের কেন্দ্রে কোনও ঝড় হয় না। ওই অংশ শান্ত। হতে পারে সেই সময় ওই অংশটি আপনার এলাকা দিয়ে যাচ্ছে। কারণ, সাইক্লোনের প্রথম হাওয়া ডানদিক থেকে বাঁদিকে বইলে পরের হাওয়া অর্থাৎ সাইক্লোনের কেন্দ্র বা চোখ পেরিয়ে যাওয়ার পরের হাওয়া বাঁদিক থেকে ডানদিকে বইবে। তাই ওই সময় বাইরে থাকলে বড়সড় বিপদ ঘটতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sardar Vallabhbhai Patel: দু’বছর ধরে বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী পালন করবে কেন্দ্র

    Sardar Vallabhbhai Patel: দু’বছর ধরে বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী পালন করবে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: সর্দার বল্লভভাই প্যাটেলকে (Sardar Vallabhbhai Patel) শ্রদ্ধা জানাতে তাঁর ১৫০তম জন্মবার্ষিকী (Birth Anniversary) পালন করবে কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে দু’বছর ধরে হবে নানা অনুষ্ঠান। দেশে তাঁর অসাধারণ কৃতিত্ব এবং যে ঐক্যের প্রতীক তিনি ছিলেন, তাকে শ্রদ্ধা জানাতেই দু’বছর ধরে হবে অনুষ্ঠান।

    শাহি বার্তা (Sardar Vallabhbhai Patel)

    এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, “বিশ্বের অন্যতম শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার স্থপতি হিসেবে সর্দার প্যাটেলজির অবিনশ্বর উত্তরাধিকার ও কাশ্মীর থেকে লক্ষদ্বীপ পর্যন্ত ভারতকে একত্রিত করতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা চিরস্মরণীয়। তাঁর বিশাল অবদানকে সম্মান জানাতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ভারত সরকার ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত তাঁর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপিত হবে দু’বছর ধরে। এই উদযাপন তাঁর অসাধারণ কৃতিত্ব ও যে ঐক্যের প্রতীক তিনি ছিলেন, তা স্মরণ করাবে।” ৩১ অক্টোবর জন্মেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তাঁর জন্মদিনটিকে জাতীয় ঐক্য দিবস বা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করে কেন্দ্রীয় সরকার।

    গত বছর কী লিখেছিলেন প্রধানমন্ত্রী

    গত বছর রাষ্ট্রীয় একতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, “সর্দার প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) জয়ন্তীতে আমরা তাঁর অদম্য চেতনা ও দূরদর্শী রাষ্ট্রনায়কত্ব ও অসাধারণ উৎসর্গের কথা স্মরণ করি। যার সঙ্গে তিনি আমাদের জাতির ভাগ্য গঠন করেছিলেন। জাতীয় সংহতির প্রতি তাঁর প্রতিশ্রুতি আমাদের পথ দেখায়। তাঁর সেবায় আমরা চির ঋণী।”

    আরও পড়ুন: কানাডার প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইলেন তাঁরই দলের সাংসদরা! ঘোর বিপাকে ট্রুডো

    সেদিন সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছিলেন, “ভারতের ঐক্য ও সমৃদ্ধি ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনের একমাত্র লক্ষ্য। তাঁর দৃঢ় ইচ্ছাশক্তি, রাজনৈতিক প্রজ্ঞা ও কঠোর পরিশ্রম দিয়ে প্যাটেল ভারতকে ৫৫০টিরও বেশি রাজ্যে বিভক্ত করে একটি ঐক্যবদ্ধ জাতি তৈরি করতে কাজ করেছিলেন। দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সর্দার সাহেবের দেশ ও জাতি গঠনের কাজে নিবেদিত প্রাণ আমাদের সব সময় অনুপ্রাণিত করবে। লৌহমানব সর্দার প্যাটেলকে (Birth Anniversary) তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ও রাষ্ট্রীয় একতা দিবসে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা (Sardar Vallabhbhai Patel)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: রবিবার রাজ্যে অমিত শাহ, অভয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করাতে উদ্যোগী বিজেপি

    Amit Shah: রবিবার রাজ্যে অমিত শাহ, অভয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করাতে উদ্যোগী বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে আগামী রবিবার সকালে কলকাতায় আসছেন অমিত শাহ। ওই দিন দলীয় কর্মসূচি ছাড়াও তাঁর মন্ত্রকের দু’টি অনুষ্ঠানও রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন ব্যস্ত সফরসূচির মধ্যেই তাঁর সঙ্গে নির্যাতিতার পরিবারের দেখা করাতে উদ্যোগী বিজেপি নেতৃত্ব। জানা গিয়েছে, অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে ইমেল পাঠিয়েছিলেন আরজি কর হাসপাতালের নিহত চিকিৎসকের মা-বাবা। মানসিক যন্ত্রণা ও অসহায়তার কথা জানিয়ে অমিত শাহকে চিঠি দিয়েছেন তাঁরা। তার পরেই শাহের সঙ্গে তাঁদের সাক্ষাৎ করাতে উদ্যোগী হয়েছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। সূত্রের খবর, অমিত শাহ নিজেও মৃতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী।

    নির্যাতিতা পরিবারের শাহি সাক্ষাতে উদ্যোগী বিজেপি (Amit Shah)

    কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, শাহ (Amit Shah) রাজ্য বিজেপির কয়েক জন শীর্ষনেতার সঙ্গে কথা বলে নির্যাতিতার পরিবারের (RG Kar) সঙ্গে দেখা করার বন্দোবস্ত করতে বলেছিলেন। তার পর থেকেই রাজ্য বিজেপির নেতারা ওই পরিবারের সঙ্গে দেখা করার বন্দোবস্ত করতে শুরু করেন। এরই মধ্যে তাঁরা শাহকে ইমেল পাঠিয়ে সাক্ষাতের সময় চাওয়ায় সেই পথ আরও সুগম হয়েছে। দলের একটি সূত্র জানাচ্ছে, আর আরজি কর-কাণ্ডের পর যে ভাবে পশ্চিমবঙ্গের সর্ব স্তরের মানুষ প্রতিবাদে সরব হয়েছেন, তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিহত চিকিৎসকের মা বাবার সাক্ষাৎ অত্যন্ত জরুরি বলেই মনে করছেন তাঁরা।

    আরও পড়ুন: আসছে ‘দানা’! ১৪ ঘণ্টা পরিষেবা বন্ধ শিয়ালদা দক্ষিণে, হাওড়ায় বাতিল একগুচ্ছ ট্রেন

    কোথায় সাক্ষাৎ?

    শাহের সফরসূচির মধ্যেই কলকাতার কোনও এক নিরাপদ জায়গায় শাহের (Amit Shah) সঙ্গে নিহত চিকিৎসকের অভিভাবকদের সাক্ষাৎ করাতে চান। প্রথমে শাহকে মৃতার বাড়িতে নিয়ে যাওয়ার কথাও ভাবা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এখনও শাহের সফরসূচির চূড়ান্ত রূপরেখা হাতে পাননি রাজ্য বিজেপি নেতারা। তাই আপাতত কলকাতাতেই অমিত শাহের সঙ্গে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করানোর পক্ষপাতী তাঁরা। আগামী শনিবার, আরজি কর মেডিক্যালে মহাসমাবেশের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। এই আবহে নির্যাতিতার পরিবাবের সঙ্গে শাহের সাক্ষাৎ করার বিষয়টি রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

    সাক্ষাৎ নিয়ে কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিজেপির (BJP) এক রাজ্য নেতা বলেন, “আরজি করকাণ্ডে রাজ্য সরকার এবং শাসকদল তৃণমূলের অবস্থান কারও অজানা নয়। আর পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা খুনের ঘটনায় প্রকৃত দোষী এবং স্বাস্থ্য দফতরের তৈরি হওয়া ঘুঘুর বাসা ভাঙার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় অমিত শাহের (Amit Shah) মতো কোনও সর্বভারতীয় নেতা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বিচারের দাবিকে সমর্থন জানালে আমাদের আন্দোলন আরও দৃঢ় হবে। তাই কলকাতায় তাঁদের সাক্ষাতের চেষ্টা চলছে।”

    কী কী কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর?

    শনিবার রাতে, কিংবা রবিবার সকালে কলকাতায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক সফরসূচি অনেকটা এরকম। জানা গিয়েছে, রবিবার, ২৭ অক্টোবর সকাল ১১টায় ইজেডসিসি- তে সাংগঠনিক বৈঠক রয়েছে। ১৩ অক্টোবর রাজ্যে ৬টি বিধানসভায় উপনির্বাচন হচ্ছে। ইতিমধ্যে দলীয় প্রার্থীরা মনোনয়ন জমা দিয়ে প্রচার শুরু করে দিয়েছেন। ফলে, এই সব বিধানসভা এলাকায় নির্বাচনী রণকৌশল নিয়ে মূলত রাজ্য নেতৃত্বের সঙ্গে শাহের (Amit Shah) সঙ্গে আলোচনা হতে পারে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। দলীয় বৈঠকের পর কল্যাণী, আরামবাগে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সূত্র মারফৎ খবর, রবিবার কল্যাণীতে বাংলাদেশ সীমান্ত এলাকায় যাবেন অমিত শাহ। তারপরেই আরামবাগের সমবায় মন্ত্রকের একটি অনুষ্ঠানে যাবেন অমিত শাহ। এর আগেও একাধিকবার এ শহরে এসেছেন অমিত শাহ। কখনও ভোটের প্রচার, কখনও সন্দেশখালি ইস্যুতে, কখনও দলীয় বৈঠকের জন্য। তবে এই বাংলায় আরজি কর কাণ্ডের পর, শাহের এ শহরে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ধরে নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পর দুর্নীতি-সহ একাধিক অভিযোগে বিদ্ধ মমতার সরকার। দেশের শীর্ষে আদালতের শুনানিতে উঠে এসেছে সেই সকল অভিযোগের প্রসঙ্গ। হয়েছে সওয়াল-জবাব পর্ব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Justin Trudeau: কানাডার প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইলেন তাঁরই দলের সাংসদরা! ঘোর বিপাকে ট্রুডো

    Justin Trudeau: কানাডার প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইলেন তাঁরই দলের সাংসদরা! ঘোর বিপাকে ট্রুডো

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘোর বিপাকে কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। এবার তাঁর পদত্যাগ দাবি করলেন তাঁরই দলের এমপিরা! ট্রুডোকে পদত্যাগের জন্য সময়ও বেঁধে দিয়েছেন লিবারেল পার্টি অফ কানাডার এমপিরা। ট্রুডোর এই দলের সাংসদরা জানিয়ে দিয়েছেন, ২৮ অক্টোবরের মধ্যে পদত্যাগ করতে হবে কানাডার প্রধানমন্ত্রীকে।

    রুদ্ধদ্বার বৈঠক (Justin Trudeau)

    স্থানীয় সময় বুধবার কানাডার পার্লামেন্টে রুদ্ধদ্বার বৈঠক করেন তাঁর দলের সাংসদরা। সেখানে ট্রুডোর কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। এই বৈঠকেই ট্রুডোকে পদত্যাগের জন্য আল্টিমেটাম দেওয়া হয়। তবে এই সময়সীমার মধ্যে ট্রুডো পদত্যাগ না করলে কী হবে, তা অবশ্য জানানো হয়নি। গত ৯ বছর ধরে কানাডায় প্রধানমন্ত্রী পদে রয়েছেন ট্রুডো। ক্রমশ কমতে থাকে তাঁর জনপ্রিয়তা। আগামী বছরের অক্টোবরে কানাডায় সাধারণ নির্বাচন হওয়ার কথা। তার আগেই নিজের দলেই ট্রুডোর পদত্যাগের দাবি উঠল। জানা গিয়েছে, ২৪ জন সাংসদ আল্টিমেটাম দিয়ে পদত্যাগ করতে বলেছেন ট্রুডোকে। যদিও বৈঠকে ট্রুডোর প্রথম পদত্যাগের দাবি তোলেন ব্রিটিশ কলম্বিয়ার এমপি প্যাট্রিক ওয়েলার। তাঁর সঙ্গে গলা মেলান একে একে ২৩ জন। যদিও এই ‘বিদ্রোহী’রা কেউই ট্রুডো (Justin Trudeau) মন্ত্রিসভার সদস্য নন।

    ট্রুডোর পদত্যাগ দাবি

    কানাডার পার্লামেন্টে ট্রুডোর দলের সাংসদ রয়েছেন ১৫৩ জন। তাই ট্রুডো যে আল্টিমেটাম মেনে পদত্যাগ করবেনই, তার কোনও ইঙ্গিত মেলেনি। এ ব্যাপারে ট্রুডো স্বয়ংও কিছু বলেননি। তবে ট্রুডোর কোনও বিকল্প নেতাও এই মুহূর্তে তার দলে নেই। সিবিসি পোল ট্র্যাকারের সমীক্ষা বলছে, বিরোধী দল কনজারভেটিভ পার্টি ট্রুডোর দলের তুলনায় জনপ্রিয়তার নিরিখে ২০ পয়েন্ট এগিয়ে রয়েছে। যেহতু বছরখানেক পরেই নির্বাচন, তাই ট্রুডোর দলের নেতাদের একাংশ চাইছে না ট্রুডোকে সামনে রেখে নির্বাচনে যেতে। তাঁরাই ট্রুডোর পদত্যাগ দাবি করেছেন বলে খবর। ট্রুডোর দলের নেতাদের আশঙ্কা, ট্রুডো পদ না ছাড়লে নির্বাচনে তাঁদের দল তৃতীয় স্থানে চলে যাবে।

    আরও পড়ুন: তৃণমূলের কল্যাণকে বরখাস্ত করার সুপারিশ বিজেপির, স্পিকারকে চিঠি তিন সাংসদের

    খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে ভারতকে দোষারোপ করেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। তার জেরে অবনতি ঘটে ভারত-কানাডা সম্পর্কে। তা নিয়ে অসন্তোষের আগুন ধূমায়িত হচ্ছিল ট্রুডোর দলের অন্দরেই। এবার দলীয় সাংসদরা তাঁর (Canada) পদত্যাগ দাবি করায় সেই ক্ষোভই প্রকাশ্যে এল বলে ধারণা ওয়াকিবহাল মহলের (Justin Trudeau)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Cyclone Dana: ‘দানা’র দাপটে লণ্ডভণ্ড হতে পারে ওড়িশার তিন জেলা, কোথায়, কত বেগে বইবে ঝড়?

    Cyclone Dana: ‘দানা’র দাপটে লণ্ডভণ্ড হতে পারে ওড়িশার তিন জেলা, কোথায়, কত বেগে বইবে ঝড়?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘দানা’র (Cyclone Dana) ভয়ে কাঁপছে ওড়িশা। মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ওড়িশার (Odisha) ভিতরকণিকা এবং ধামারা দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। বৃহস্পতিবার রাতে আছড়ে পড়ার সময় ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার। সর্বাধিক গতি পৌঁছতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার। এই ঝড়ের তাণ্ডব সবচেয়ে বেশি দেখা যাবে বালেশ্বর, ভদ্রক এবং কেন্দ্রাপাড়ায়। এই তিন জেলাতে তাই বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ঝড়ের মোকাবিলায় সক্রিয় রয়েছে ওড়িশার বিজেপি সরকার। উপকূলবর্তী অঞ্চলে মানুষদের নিরাপদ স্থানে সরানো হয়েছে।

    ঝড়ের গতি কোথায় কত কিমি বেগে

    মৌসম ভবনের ভুবনেশ্বর (Odisha) আঞ্চলিক অফিসের তথ্য বলছে, বালেশ্বর, ভদ্রক এবং কেন্দ্রাপাড়ায় ঝড়ের গতিবেগ হতে পারে ১১০-১২০ কিলোমিটার। ময়ূরভঞ্জ জেলায় ঝড়ের গতিবেগ হতে পারে ৮০-৯০ কিলোমিটার। জগৎসিংহপুর, কটক, জাজপুর জেলায় এই গতিবেগ হতে পারে ৬০-৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। অন্যদিকে, পুরী, খুরদা, ঢেঙ্কানল এবং কেওনঝড়ে ‘দানা’র গতি হতে পারে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার, সুন্দরগড়ে ৫০-৬০ কিমি, গঞ্জাম নয়াগড়, আঙ্গুল, দেওগড় এবং সম্বলপুরে এই ঝড়ের গতি হতে পারে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ঝোড়ো হাওয়ার পাশাপাশি এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।

    মুষলধারে বৃষ্টি ধামরায়

    ধামরাতে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে অঝোরে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো বাতাস (Cyclone Dana)। সেই বাতাসের বেগ এতটাই বেশি যে সোজাভাবে দাঁড়ানোও অসম্ভব হয়ে উঠছে। প্রতিবেদন লেখার সময় পারাদ্বীপ থেকে ২৬০ কিমি,  ধামরা থেকে ২৯০ কিমি এবং সাগরদ্বীপ থেকে ৩৫০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় দানা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধামরায় বৃষ্টির দাপটও বেড়েছে। বর্তমানে মুষলধারে বৃষ্টি হচ্ছে ধামরা বন্দর এলাকায়। কালো মেঘে চারিদিক অন্ধকার। তুমুল বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাতাসের দাপট। ঝড়-বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমছে, দূরে কিছু দেখা যাচ্ছে না।  

    আরও পড়ুন: শিকল দিয়ে বাঁধা ক্রেন! ঘূর্ণিঝড়ের শঙ্কায় সতর্ক হলদিয়া, বন্ধ বিমান ওঠা-নামাও

    সরকারের পদক্ষেপ

    সাইক্লোনের পাশাপাশি ধামরায় ভয় বাড়াচ্ছে জোয়ার। আজ রাতে যে সময়ে ঘূর্ণিঝড়ের (Cyclone Dana) ল্যান্ডফল হওয়ার কথা, সেই সময়ে জোয়ার আসে। ইতিমধ্যেই ফুঁসছে সমুদ্র। ফুলেফেঁপে উঠছে সমুদ্রের জল। দ্রুত জলস্তর বাড়ছে। এভাবেই জল বাড়তে থাকলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ধামরা বন্দর লাগোয়া মৎসজীবীদের গ্রাম। তা জলের তলায় ডুবে যেতে পারে বলেই আশঙ্কা। ইতিমধ্যেই ওড়িশার (Odisha) বিজেপি সরকার এলাকা খালি করে দিয়েছে। বাসিন্দাদের ত্রাণকেন্দ্র ও নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সবসময় মানুষের পাশে রয়েছে সরকার। কেন্দ্রের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। ধামরা ও ভিতরকণিকায় রয়েছে একাধিক দ্বীপ, যেখানে মানগ্রোভ অরণ্য রয়েছে। ঘূর্ণিঝড়ের দাপটে ব্যাপক ক্ষতি হতে পারে মানগ্রোভ অরণ্যের। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Dana: ‘দানা’র দাপট, সকাল থেকে কলকাতায় শুরু বৃষ্টি, সতর্কতা জারি দক্ষিণের একাধিক জেলায়

    Cyclone Dana: ‘দানা’র দাপট, সকাল থেকে কলকাতায় শুরু বৃষ্টি, সতর্কতা জারি দক্ষিণের একাধিক জেলায়

    মাধ্যম নিউজ ডেস্ক: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় (Cyclone Dana) ‘দানা’। বৃহস্পতিবার সকাল থেকে সুন্দরবন উপকূলে শুরু দমকা হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি। সময়ের সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের সমুদ্র উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায়। ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। ওই দুই জেলায় মাঝে মধ্যে ঝোড়ো হাওয়াও বইছে।

    অতি ভারী বৃষ্টি কোথায়? (Cyclone Dana)

    বুধবার মধ্যরাতেই এটি ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ (Cyclone Dana) পরিণত হয়েছে। স্থলভাগে আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ার গতি কখনও কখনও ১২০ কিলোমিটারও হতে পারে। ইতিমধ্যেই দানার প্রভাবে বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ চলার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। দু’দিনই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায়। দিনভর ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশেও। তবে, শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রাবল্য কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ওই দিন কেবল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া (Weather Update) দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ওড়িশার ভিতর কণিকা থেকে ধামারার মধ্যবর্তী অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ‘দানা’।

    আরও পড়ুন: শিকল দিয়ে বাঁধা ক্রেন! ঘূর্ণিঝড়ের শঙ্কায় সতর্ক হলদিয়া, বন্ধ বিমান ওঠা-নামাও

    সুন্দরবনে নজরদারি

    সুন্দরবনের বিছিন্ন দ্বীপগুলির ওপর বাড়তি নজরদারি চালানো হচ্ছে। পরিস্থিতির ওপর সর্বদা নজর রাখার জন্য উপকূলে ৩৫টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। বিপর্যয় (Cyclone Dana) মোকাবিলা বাহিনীর ৩টি দল, এসডিআরএফের ২টি দল জেলায় দুর্গত এলাকায় পৌঁছে গিয়েছে। প্রস্তুত রাখা হয়েছে প্রশিক্ষিত ডুবুরিদের। ঝড়ের দাপটে গাছের ডাল ভাঙলে ৪৭০টি টিম প্রস্তুত আছে স্বয়ংক্রিয় করাত নিয়ে। সুন্দরবনের আসন্ন প্রসবা মহিলাদের তুলে আনা হয়েছে ব্লক হাসপাতাল গুলিতে। বৃহস্পতিবার সকালে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার হতে পারে। তবে সন্ধ্যার পর পরিস্থিতির আরও অবনতি হতে পারে। সেই সময় উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার ছাড়াতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়াতেও হাওয়ার ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ৮০ কিলোমিটার।

    জারি লাল সতর্কতা

    এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে ভারী (Cyclone Dana) থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জারি করা হয়েছে লাল সতকর্তা। এদিন বেলা বাড়ার পর দুর্যোগ আরও বাড়বে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। আজ ও আগামিকাল জেলার সব ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার রাত পর্যন্ত জেলার ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে তুলে আনা হয়েছে। বিশেষ করে সাগর, পাথরপ্রতিমা, নামখানা, গোসাবা ও কাকদ্বীপ থেকে সবচেয়ে বেশি মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। জেলাশাসক সুমিত গুপ্তা ও সেচ দফতরের প্রধান সচিব মনীশ জৈন কাকদ্বীপে উপস্থিত রয়েছেন। জেলা, মহকুমা ও ব্লকস্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এদিন সন্ধে সাতটার পর নামখানা শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে। জেলার সব পর্যটন কেন্দ্র ও সুন্দরবন ভ্রমণ আগামী দুদিন বন্ধ থাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Krishna Janmabhoomi case: কৃষ্ণজন্মভূমি মামলা, শাহি ইদগাহের আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

    Krishna Janmabhoomi case: কৃষ্ণজন্মভূমি মামলা, শাহি ইদগাহের আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: মথুরায় কৃষ্ণজন্মভূমি (Krishna Janmabhoomi case) মামলার ওপর গত ১১ জানুয়ারি এলাহাবাদ হাইকোর্টের একটি নির্দেশ বাতিল করার আবেদন জানিয়েছিল মুসলিম পক্ষ। বুধবার শাহি ইদগাহ মসজিদ কমিটির সেই আর্জি খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট। প্রসঙ্গত, ওই দিনে (১১ জানুয়ারি) ১৫টি আলাদা আলাদা মামলাকে একত্রিত করে শুনানির নির্দেশ জারি করে এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। চলতি বছরের ১১ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি ময়ঙ্ক কুমার জৈন, তাঁর নির্দেশে উল্লেখ করেন, মামলাগুলিকে বিচারের (Krishna Janmabhoomi case) স্বার্থে একত্রিত করা হয়েছে।

    কী বললেন শাহি ইদগাহ মসজিদ কমিটির সম্পাদক আইনজীবী তনভির খান? 

    এই নির্দেশকে চ্যালেঞ্জ শাহি ইদগাহ মসজিদ কমিটির সম্পাদক আইনজীবী তনভির খান ফের আদালতের দ্বারস্থ হন। বুধবার আর্জি খারিজ হওয়ার পরে তনভির বলেন, ‘‘এমন আদেশ জারির পর, আমরা কয়েকদিনের মধ্যেই এই আবেদন প্রত্যাহারের আর্জি জানাই। আমাদের যুক্তি ছিল, প্রতিটি মামলায় আলাদা আলাদা পার্টি (Krishna Janmabhoomi case) রয়েছে, তাই আলাদা আলাদা ভাবেই তার শুনানি হোক। তবে বুধবার আদালত এই আবেদন খারিজ করে দিয়েছে।’’ বুধবার, হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈনও মসজিদ কমিটি আর্জি খারিজের বিষয়টি সামনে এনেছেন।

    কী বলল আদালত (Krishna Janmabhoomi case)? 

    প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে হিন্দুপক্ষের তরফ থেকে আবেদনের ভিত্তিতে, আদালত ১৫টি মামলাকে একত্রিত করেছিল। শ্রীকৃষ্ণজন্মভূমি ও শাহি ইদগাহ মসজিদ কমিটির বিবাদমান ১৩.৩৭ একর জায়গা থেকে মসজিদকে সরানোর জন্য হিন্দুরা আবেদন জানিয়েছিল। হিন্দু পক্ষের দাবি ছিল, ওই জায়গা কাটরা কেশব দেব মন্দিরের (Allahabad High Court)। এনিয়েই চলছে মামলা। বুধবারের নির্দেশে আদালত বলে, ‘‘সমস্ত মামলাগুলি একই ধরনের ও একই প্রকৃতির। তাই এই মামলাগুলির ক্ষেত্রে একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।’’ আদালতের সময় বাঁচানোর (Krishna Janmabhoomi case) জন্য, এই মামলাগুলিকে একত্রিত করা সঠিক কাজ বলেই মনে করছে কোর্ট।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel Defence Forces: আল জাজিরার ছয়জন সাংবাদিকের হামাস যোগ! প্রমাণ রয়েছে দাবি ইজরায়েলের

    Israel Defence Forces: আল জাজিরার ছয়জন সাংবাদিকের হামাস যোগ! প্রমাণ রয়েছে দাবি ইজরায়েলের

    মাধ্যম নিউজ ডেস্ক: আল জাজিরার (Al Jazeera) ছয় জন সাংবাদিককে জঙ্গি সংগঠন হামাসের সদস্য বলে দাবি করল ইজরায়েল (Israel Defence Forces)। এরা প্যালেস্টাইনের ইসলামিক জিহাদের সঙ্গে যুক্ত বলে দাবি ইজারায়েল প্রতিরক্ষা বাহিনীর (IDF)। আইডিএফ দাবি করে, গাজায় পাওয়া গোয়েন্দা নথি থেকে এর প্রমাণ মেলে। প্রাপ্ত নথিগুলি প্রমাণ করে এই ছয় সাংবাদিকের সঙ্গে হামাসের সামরিক সম্পর্ক রয়েছে। ইজরায়েলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে সংবাদ সংস্থা আল জাজিরা।

    আইডিএফের অভিমত

    আইডিএফ (Israel Defence Forces) ট্যুইট বার্তায় জানায়, “গাজায় পাওয়া নথির মধ্যে রয়েছে হামাস কর্মীদের তালিকা, প্রশিক্ষণ কোর্সের তালিকা, ফোন ডিরেক্টরি এবং সন্ত্রাসীদের জন্য বেতন সংক্রান্ত নথি। এই নথিগুলি হামাসের জঙ্গিদের সঙ্গে কাতারি আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের যুক্ত থাকার প্রমাণ।” ছয় সাংবাদিকদের পরিচয়ও প্রকাশ করেছে ইজরায়েল। এরা হলেন, আনাস জামাল মাহমুদ আল-শরিফ, আলা আব্দুল আজিজ মহম্মদ সালামা, হোসাম বাসেল আবদুল করিম শাবাত, আশরাফ সামি আহসৌর সারাজ, ইসমাইল ফরিদ মহম্মদ আবু আমর, এবং তালাল মাহমুদ আবদুল রহমান আরুকি।

    সাংবাদিকদের জঙ্গি-যোগ

    আইডিএফ (Israel Defence Forces) আরও জানায় যে আনাস আল-শরিফ ছিলেন হামাসের নুসাইরাত ব্যাটালিয়নের নুখবা ফোর্স কোম্পানির একজন রকেট লঞ্চিং স্কোয়াড প্রধান। আলা সালামা ছিলেন ইসলামিক জিহাদের শাবুরা ব্যাটালিয়নের প্রচার ইউনিটের ডেপুটি প্রধান। শাবাত ছিলেন হামাসের বেইত হানুন ব্যাটালিয়নের একজন স্নাইপার, আশরাফ সারাজ ছিলেন ইসলামিক জিহাদের বুরেইজ ব্যাটালিয়নের সদস্য। আবু আমর ছিলেন ইস্ট খান ইউনিস ব্যাটালিয়নের প্রশিক্ষণ কোম্পানির কমান্ডার, এবং আবদুল রহমান আরুকি ছিলেন নুসাইরাত ব্যাটালিয়নের একজন টিম কমান্ডার। ইসমাইল আবু আমর এই বছরের ফেব্রুয়ারিতে ইজরায়েলের একটি অভিযানে আহত হন। তখনও আল জাজিরা তার জঙ্গি সংযোগের বিষয়টি অস্বীকার করেছিল। 

    অভিযোগ অস্বীকার

    ইজরায়েলের (Israel Defence Forces) এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে আল জাজিরা (Al Jazeera)। এই মিডিয়া নেটওয়ার্কের তরফে বলা হয়, যুদ্ধের বাস্তবাতাকে আড়াল করার চেষ্টা করছে ইজরায়েল, তাই এই অভিযোগ। এর আগে চলতি বছরের মে মাসে আল জাজিরা হামাসপন্থী প্রচার চালাচ্ছে এই অভিযোগে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ইজরায়েলে এই মিডিয়া নেটওয়ার্কের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। এরপর সেপ্টেম্বরে ইজরায়েল সরকার রামাল্লার পশ্চিম তীরে অবস্থিত আল জাজিরা ব্যুরোও বন্ধ করে দেয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share