Tag: bangla news

bangla news

  • Tirupati Temple: তিরুপতির প্রসাদ লাড্ডুতে পশু চর্বি! হিন্দু ভাবাবেগে আঘাত, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

    Tirupati Temple: তিরুপতির প্রসাদ লাড্ডুতে পশু চর্বি! হিন্দু ভাবাবেগে আঘাত, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

    মাধ্যম নিউজ ডেস্ক: তিরুপতি মন্দিরের (Tirupati Temple) প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মিশিয়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। অগণিত ভক্ত যাঁরা এই প্রসাদকে পবিত্র আশীর্বাদ হিসাবে মনে করেন, তাঁরা মানসিকভাবে আহত হয়েছেন। এই মর্মে সুপ্রিম কোর্টে (Supreme Court) একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন এক আইনজীবী। শীর্ষ আদালতে জমা পড়া আবেদনে বলা হয়েছে, প্রকৃত তদন্ত করে সত্যিটা সামনে আনা হোক।

    কী নিয়ে বিতর্ক

    লাড্ডু বিতর্কের সূত্রপাত অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর একটি দাবিকে কেন্দ্র করে। তিনি গুজরাটের সরকারি এক ল্যাবের রিপোর্ট সামনে এনে দাবি করেন, তিরুপতির প্রসাদী লাড্ডুতে (Tirupati Temple) ব্যবহৃত ঘিয়ের সঙ্গে মেশানো হয়েছে পশুর চর্বি। এই ঘটনায় জন্য চন্দ্রবাবু এবং এবং তাঁর ডেপুটি জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ দায়ী করেছেন, তাঁদের পূর্বতন জগন্মোহন রেড্ডির সরকারকে। বিজেপিও এই বিষয়ে সরব হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় বান্দির দাবি, এ ভাবে মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মিশিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার চেষ্টা করা হয়েছে। উঠেছে আইনি পদক্ষেপের দাবিও। এ বিষয়ে হস্তক্ষেপ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর থেকে গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি৷ পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও অভিযোগের তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি৷

    আরও পড়ুন: আমেরিকার পথে প্রধানমন্ত্রী মোদি, যোগ দেবেন কোয়াড বৈঠকে, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও

    শীর্ষ আদালতে মামলা

    তিরুপতি মন্দিরের (Tirupati Temple) প্রসাদী লাড্ডুতে গরু এবং শুয়োরের চর্বি মেশানোর গুরুতর অভিযোগ তোলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু। তাঁর বক্তব্যে সিলমোহর পড়ে কেন্দ্রের ল্যাব রিপোর্টে। মামলা গড়িয়েছে দেশের শীর্ষ আদালত পর্যন্ত। ধর্মীয় অধিকার রক্ষার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। ওই মামলা করেছেন এক আইনজীবী। মামলাকারীর অভিযোগ, হিন্দু ধর্মাবলম্বীদের রীতি লঙ্ঘন করা হয়েছে। প্রসাদী লাড্ডুকে পবিত্র এবং ঈশ্বরের আশীর্বাদ মনে করেন তিরুপতির বেঙ্কটেশ্বরে ভক্তরা। সেক্ষেত্রে লাড্ডুতে গরু এবং শুয়োরের চর্বি থাকার প্রমাণে ভক্তদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। তবে চন্দ্রবাবুর অভিযোগের ভিত্তিতে পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জগন্মোহন রেড্ডি। বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। হাইকোর্ট তাঁর আইনজীবীকে ২৫ সেপ্টেম্বর একটি জনস্বার্থ মামলা দায়ের করার পরামর্শ দিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • RG Kar: ২৭ সেপ্টেম্বরের মধ্যে কোনও ঘটনা ঘটলে, ফের কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের

    RG Kar: ২৭ সেপ্টেম্বরের মধ্যে কোনও ঘটনা ঘটলে, ফের কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শনিবার থেকে কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের পূর্বঘোষণা অনুযায়ী, জরুরি পরিষেবায় ফিরছেন তাঁরা। আউটডোর-কোল্ড ওটি’র কাজে নয়। জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) কর্মবিরতি উঠলেও, কর্মস্থলে নিরাপত্তা সুনিশ্চিত সহ থ্রেট কালচার শেষ না হলে, আবারও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা (RG Kar)। শুক্রবারই রাজ্যের বন্যা দুর্গতদের কাছে পৌঁছে যান আরজি করে চিকিৎসক পড়ুয়ারা। পাঁশকুড়া যায় ১০ জন চিকিৎসকের টিম। বন্যা দুর্গতদের ত্রাণ বিলি করেন তাঁরা। সেখানেই তাঁদের বলতে শোনা যায়, ‘‘২৭ সেপ্টেম্বরের মধ্যে আবার যদি কোনও ঘটনার পুনরাবৃত্তি হয়, বাংলার কোনও হাসপাতালে তাহলে আবার কর্মবিরতিতে ফিরে যাব আমরা।’’

    জরুরি পরিষেবাতে যোগ দিচ্ছেন চিকিৎসক পড়ুয়ারা, আউটডোরে নয় (RG Kar)

    জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors) স্পষ্ট করে দেন, ‘‘আউটডোর এখন জয়েন করছি না। জরুরি পরিষেবাতে যোগ দিচ্ছি। আমরা যোগদান না করলেও পরিষেবা চলছে।’’ আরও একটি বিষয় উল্লেখ করেন তাঁরা। সম্প্রতি সামাজিক মাধ্যমের কিছু পোস্ট দেখা গিয়েছে। যেখানে বলা হয়েছে, আন্দোলনকারীরা বন্যা দুর্গতদের একমাসের বেতন দান করেছেন। এমন পোস্ট পুরোপুরিই মিথ্যা বলে স্পষ্ট করে দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। প্রসঙ্গত, শনিবার থেকেই রাজ্যের হাসপাতালগুলিতে জরুরি পরিষেবা চালু হচ্ছে। এ প্রসঙ্গে চিকিৎসক পড়ুয়া লহরী সরকার বলেন, ‘‘আমরা জরুরি পরিষেবা চালু করছি। ভয় না-পেয়ে আপনারা আসুন। আমরা পরিষেবা দেব। তবে বহির্বিভাগের ক্ষেত্রে আমাদের সিনিয়র চিকিৎসকেরা রয়েছেন।’’ উল্লেখ্য, আরজি কর (RG Kar) হাসপাতালের জরুরি বিভাগে গত ১৪ অগাস্ট রাতে হামলা চালায় দুষ্কৃতীরা। এর ফলে হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের বর্তমানে ‘ট্রমা কেয়ার’ বিভাগে কাজ করতে হবে। এই প্রসঙ্গে জুনিয়র চিকিৎসক লহরী বলেন, ‘‘সমস্যা অবশ্যই হবে। সেই কারণে রাজ্য সরকারের কাছে পরিকাঠামোগত পরিবর্তনের দাবি জানানো হয়েছে।’’

    সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির আগে দাবি পূরণ করতে হবে রাজ্য সরকারকে!

    সাধারণ মানুষের স্বার্থেই জরুরি পরিষেবা চালু করছেন তাঁরা, এমনটা সাফ জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তবে তাতেও রয়েছে শর্ত। জুনিয়র চিকিৎসক লহরী সরকার বলেন, ‘‘আমরা বেশ কিছু দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলাম। স্বাস্থ্য ভবন (RG Kar) সাফাই অভিযানের ডাক দিয়েছিলাম। রাজ্য সরকারের তরফে আমাদের বেশ কিছু দাবি মেনে নেওয়া হয়েছে। তবে এখনও কিছু দাবি রয়েছে। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির আগে সেই দাবিগুলি পূরণ করতে হবে রাজ্য সরকারকে। আর তা না-হলে ফের কর্মবিরতি চালু হবে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: আমেরিকার পথে প্রধানমন্ত্রী মোদি, যোগ দেবেন কোয়াড বৈঠকে, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও

    PM Modi: আমেরিকার পথে প্রধানমন্ত্রী মোদি, যোগ দেবেন কোয়াড বৈঠকে, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন দিনের জন্য আমেরিকা উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। কোয়াড সামিটে যোগদান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক, রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বিশেষ সম্মেলনে ভাষণ, প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতা-সহ ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। শনিবার সকালে আমেরিকা সফরের জন্য রওনা দেন মোদি। মোদিকে স্বাগত জানাতে আমেরিকায় প্রস্তুতি তুঙ্গে। সেজে উঠেছে নিউ ইয়র্ক।

    কোথায় কখন প্রধানমন্ত্রী মোদি

    এএনআই সূত্রে খবর, ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকায় থাকবেন প্রধানমন্ত্রী মোদি। সফরসূচি অনুযায়ী আজ, ২১ সেপ্টেম্বর তিনি ষষ্ঠ কোয়াড সামিটে অংশ নেবেন। ২২ সেপ্টেম্বর আমেরিকায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দেবেন। যার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান নিয়ে উদগ্রীব মোদি নিজে। তিনি বলেছেন, ‘‘আমেরিকায় ভারতীয় প্রবাসীদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি। সেই সঙ্গে সে দেশের ব্যবসায়ীদের সঙ্গেও দেখা হবে আমার। তাঁরাই দুই দেশের মধ্যেকার সম্পর্কে স্বচ্ছতা প্রদান করেন।’’ এর পর ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বিশেষ সম্মেলনে বক্তব্য রাখবেন মোদি। এই বৈঠকের নাম ‘সামিট অফ দ্য ফিউচার’। 

    কোয়াড বৈঠকে যোগদান

    আমেরিকায় গিয়ে তিনি চতুর্দেশীয় কোয়াড বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকে থাকবেন কোয়াডের অন্য সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানেরাও। ভারত ছাড়াও কোয়াডে রয়েছে আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া। এ বছর কোয়াডের চতুর্থ বৈঠক আয়োজন করেছে আমেরিকা। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের চোখ রাঙানি রুখতে হাতে হাত রেখেছে এই দেশগুলো। নিজের শহর উইলমিংটনে কোয়াড বৈঠকের আয়োজন করেছেন বাইডেন। তবে শুধু বাইডেনই নয় মোদি সাক্ষাৎ করবেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও। ‘বন্ধু’ মোদির (PM Modi) সঙ্গে দেখা করতে উচ্ছ্বসিত রিপাবলিকান নেতা। 

    রওনার সময় কী বললেন মোদি?

    আমেরিকার উদ্দেশে রওনা দেওয়ার আগে এদিন মোদি (PM Modi) বলেন, ‘‘আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার সঙ্গে দেখা করতে যাচ্ছি। যোগ দেব কোয়াড সামিটে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সংহতি এবং অগ্রগতির কথা চিন্তা করে, চার দেশের সংগঠন হিসাবে কোয়াড উঠে এসেছে। বাইডেনের সঙ্গে আমার বৈঠকে আমেরিকা এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমি আশা করছি।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Bengal Governor: ‘‘ডিভিসি নয়, কংসাবতীর জলেই বন্যা’’, মমতার তত্ত্ব খারিজ করে দাবি রাজ্যপালের

    Bengal Governor: ‘‘ডিভিসি নয়, কংসাবতীর জলেই বন্যা’’, মমতার তত্ত্ব খারিজ করে দাবি রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর ডিভিসি তত্ত্বের বিরোধিতা করলেন রাজ্যপাল (Bengal Governor)। তাঁর দাবি, ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন) নয়, রাজ্যের বন্যার জন্য দায়ী রাজ্য নিজেই। এর ব্যাখ্যাও করেন সিভি আনন্দ বোস। রাজ্যের নিয়ন্ত্রণাধীন কংসাবতী বাঁধের জল ছাড়ার কারণেই এই বন্যা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এখানেই থেমে থাকেননি রাজ্যপাল। এবিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন বোস (Bengal Governor)। 

    ডিভিসির ওপর দায় না চাপিয়ে বন্যা মোকাবিলা করুন, মন্তব্য রাজ্যপালের (Bengal Governor)

    আনন্দ বোসের মতে, কোনও বাঁধই বন্যা পুরোপুরি আটকাতে পারে না, যদি জমা জলের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে। রাজ্যপাল (Bengal Governor) চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাফ জানিয়েছেন যে, কংসাবতী, শিলাবতী ও দ্বারকেশ্বর নদী এলাকায় প্রচুর বৃষ্টিপাত এবং কংসাবতী নদীর ওপর মুকুটমণিপুর বাঁধ থেকে জল ছাড়ার ফলে এইসব জায়গা প্লাবিত হয়েছে। রাজ্যপালের মতে, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুরের মতো জেলাগুলি কোনওভাবেই ডিভিসি-এর আওতাভুক্ত নয়। ডিভিসির ওপর দায় না চাপিয়ে বন্যা মোকাবিলা করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অভিযোগ, রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রীর সেই দাবিকে নস্যাৎ করেছে। 

    ডিভিসি (DVC) ইস্যুতে মমতাকে তোপ শুভেন্দুর

    বন্যা পরিস্থিতি পরিদর্শন করার সময় ডিভিসির (DVC) সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতার মন্তব্যে পাল্টা তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিজেপি নেতা বলেন, ‘‘উনি কি জানেন যে পশ্চিম বাংলার পশ্চিমাঞ্চলের ৭ থেকে ৮টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিভিসির বিদ্যুতে। একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, এক ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেট করতে পারেননি, ডিভিসির ওপর নির্ভর করেন, আবার ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন বলেছেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। আপনার যদি সাহস থাকে তাহলে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেখান। রাজ্যের ৮টা জেলা অন্ধকারে ডুববে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ। 

  • Daily Horoscope 21 September 2024: কোনও প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে চাপ আসতে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 21 September 2024: কোনও প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে চাপ আসতে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) ইচ্ছাপূরণ হওয়ায় আনন্দ লাভ।

    ২) অভিনেতারা খুব ভালো সুযোগ পেতে পারেন।

    ৩) সমাজে খ্যাতি বাড়বে।

    বৃষ

    ১) বাড়িতে অশান্তির জন্য পাড়ার লোকের কাছে হাসির পাত্র হবেন।

    ২) চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    মিথুন

    ১) প্রেমের ব্যাপারে চিন্তার খবর আসতে পারে।

    ২) বাইরে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। 

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    কর্কট

    ১) কোনও কারণে উদ্বেগ বাড়তে পারে।

    ২) সংসারের দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে।

    ৩) দিনটি প্রতিকূল।

    সিংহ

    ১) মনঃকষ্ট বাড়তে পারে।

    ২) পিতার সঙ্গে মতান্তর হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    কন্যা

    ১) অতিরিক্ত উদারতার জন্য কাজের ক্ষতি হতে পারে।

    ২) হঠাৎ করে কোনও চাকরির যোগ আসতে পারে।

    ৩) ধৈর্য্য ধরতে হবে খুব বেশি।

    তুলা

    ১) শত্রুর কারণে সকালে মাথাগরম হতে পারে।

    ২) সাবধান থাকতে হবে, শরীরে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে।

    ৩) বিবাদে জড়াবেন না কারও সঙ্গে।

    বৃশ্চিক

    ১) সকালবেলাতেই কিছু দান করার জন্য ইচ্ছা হতে পারে।

    ২) অভিভাবকদের পরামর্শ আপনার জন্য কার্যকর হবে।

    ৩) ভেবেচিন্তে কথাবার্তা বলুন।

    ধনু

    ১) অতিরিক্ত পরিশ্রমের জন্য কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে।

    ২) উচ্চশিক্ষার যে কোনও কাজ সফল হবে।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    মকর

    ১) সকালে অহেতুক কোনও অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন।

    ২) প্রতিবেশীদের হিংসার কারণে কাজে বাধা আসতে পারে।

    ৩) ধর্মস্থানে যেতে পারেন।

    কুম্ভ

    ১) কোনও প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে চাপ আসতে পারে।

    ২) কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    মীন

    ১) কিছু কেনাকাটার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে।

    ২) শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে।

    ৩) বন্ধুদের কাছে সুনাম অর্জন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Junior Doctors: রাজ্যের বন্যা দুর্গতদের পাশে জুনিয়র ডাক্তাররা, বিলি করা হল ত্রাণ

    Junior Doctors: রাজ্যের বন্যা দুর্গতদের পাশে জুনিয়র ডাক্তাররা, বিলি করা হল ত্রাণ

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ শুক্রবার থেকে আংশিক কর্মবিরতি উঠছে জুনিয়র ডাক্তারদের। এরই মধ্যে এদিন সকাল থেকে ত্রাণ নিয়ে বন্যা কবলিত বিভিন্ন জায়গায় পৌঁছে গেলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। জুনিয়র ডাক্তারদের এমন কর্মসূচিকে কুর্নিশ জানাচ্ছেন রাজ্যের নাগরিক সমাজের বড় অংশ। বন্যা দুর্গত মানুষদের ত্রাণের পাশাপাশি ওষুধ ও চিকিৎসা পরিষেবাও এদিন পৌঁছে দেন তাঁরা। প্রসঙ্গত, এমন কর্মসূচির কথা আগেই ঘোষণা করেছিল জুনিয়র ডাক্তাররা।

    বন্যায় ভাসছে রাজ্যের চার জেলার বিস্তীর্ণ অংশ

    সেপ্টেম্বর মাসে বন্যায় ভাসছে রাজ্যের একাধিক জেলা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, হুগলির আরামবাগ, খানাকুল, হাওড়ার আমতা, উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ গ্রাম রয়েছে জলের তলায়। এমন পরিস্থিতি যে, অসুস্থ হলে হাসপাতালে পর্যন্ত পৌঁছতে পারছেন না বন্যা কবলিত এলাকার মানুষজন। এই আবহে আজ থেকে দুর্গতদের পাশে দাঁড়াতে পথে নামলেন জুনিয়র ডাক্তাররা।

    নিত্য প্রয়োজনীয় (Junior Doctors) সামগ্রীর বিতরণের সঙ্গে খোলা হয় অভয়া ক্লিনিকও

    শুক্রবার সকালেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের একটি টিম ম্যাটাডোরে করে পাঁশকুড়ার পথে রওনা দেন। চাল, ডাল, আলু, মুসুর ডাল, বিস্কুট, সয়াবিন, চিঁড়ে, চিনি, ভোজ্য তেল ছাড়াও জুনিয়র চিকিৎসকরা এদিন বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেন পর্যাপ্ত ওষুধ। এর পাশাপাশি অভয়া ক্লিনিকের (Abhaya Clinic) মাধ্যমে জরুরি ওষুধও দেওয়া হয় বিনামূল্যে ৷

    আন্দোলনস্থলের সামগ্রীও তাঁরা (Junior Doctors) পৌঁছে দেন  বন্যা কবলিত এলাকায়

    প্রসঙ্গত, এগারো দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) বিভিন্ন সামগ্রী দিয়ে সাহায্য করেছিল জনগণ। তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়ান অনেকজনই। তাঁদের মধ্যে কেউ ত্রিপল, কেউ চৌকি, জামা-কাপড়, পানীয় জল, শুকনো খাবার-সহ নানা সামগ্রী দিয়ে সাহায্য করেছেন। সেই সমস্ত ত্রিপল, চৌকি ও বেঁচে যাওয়া পানীয় জল, শুকনো খাবারও রাজ্যের বন্যা কবলিত এলাকার মানুষদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Darivit Incident: দাড়িভিট কাণ্ডের ৬ বছর, শহীদ স্মরণে একাধিক অনুষ্ঠান এবিভিপির

    Darivit Incident: দাড়িভিট কাণ্ডের ৬ বছর, শহীদ স্মরণে একাধিক অনুষ্ঠান এবিভিপির

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর দাড়িভিট কাণ্ডের ৬ বছর পূর্তি হল। প্রসঙ্গত, ২০১৮ সালের এই দিনেই বাংলা ভাষার শিক্ষকের দাবিতে আন্দোলনে নামে দাড়িভিট স্কুলের পড়ুয়ারা। সেই আন্দোলনেই (Darivit Incident) পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। গুলিতে নিহত হন দুই ছাত্র নেতা রাজেশ সরকার ও তাপস বর্মন। বর্বরোচিত সেই ঘটনার ৬ বছর পূর্তিতে শহীদ রাজেশ-তাপসের স্মরণে এদিন একাধিক অনুষ্ঠান হয় দাড়িভিটে। মিছিল, জনসভা, সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন, প্রীতি ক্রিকেট ম্যাচ, স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মাধ্যমে দিনভর দিনটি পালন করে এবিভিপি (Abvp)।

    কারা হাজির ছিলেন? (Darivit Incident) 

    সংগঠনের (Darivit Incident) দুই কর্মীর স্মরণ সভায় এদিন এবিভিপি নেতৃত্ব যেমন হাজির ছিলেন, তেমনই রাজেশ-তাপসের পরিবারের সদস্যরাও সামিল হন অনুষ্ঠানগুলিতে। মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন সকালে। দাড়িভিট হাইস্কুল থেকে শহীদ রাজেশ-তাপসের সমাধিস্থল পর্যন্ত মিছিল করে এবিভিপি (Abvp)। এই মিছিলে অসংখ্য সাধারণ মানুষকেও সামিল হতে দেখা যায়। এদিনের শহীদ স্মরণ অনুষ্ঠানে হাজির ছিলেন এবিভিপির সর্বভারতীয় সহ সংগঠন সম্পাদক গোবিন্দ নায়েক, রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক পাল, এবিভিপির উত্তরবঙ্গ প্রান্তের সভাপতি ডঃ বিশ্বজিৎ রায়, সংগঠনের জাতীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারী, এবিভিপির প্রাক্তন রাজ্য নেতা রাতুল বর্মন প্রমুখ।

    কী বলছেন এবিভিপি নেতৃত্ব? 

    বেলা একটা নাগাদ রাজেশ-তাপসের সমাধিস্থলে (Darivit Incident) শ্রদ্ধার্ঘ্য নিবেদনের অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপরে সমাধিস্থল থেকে কিছুটা দূরেই অনুষ্ঠিত হয় স্মরণসভা। এই সভায় এবিভিপির নেতা গোবিন্দ নায়ক বলেন, ‘‘রাজেশ-তাপস বিচার পাবেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সঠিক পথেই এগোচ্ছে এবং আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি দুই শহীদ বিচার পাবে ও দোষীদের শাস্তি হবে।’’ প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসেই কলকাতা হাইকোর্ট দাড়িভিট কাণ্ডে (Darivit Incident) এনআইএ তদন্তের নির্দেশ দেয়। এবিভিপির প্রাক্তন রাজ্য নেতা রাতুল বর্মন মাধ্যমকে ফোনে বলেন, ‘‘আজকের দিনেই পশ্চিমবঙ্গের ভাষা শহীদ রাজেশ-তাপস দেখিয়ে দিয়েছিলেন মাতৃভাষার জন্য আন্দোলন কীভাবে করতে হয়! নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে তাঁরা যুব সমাজের কাছে মাতৃভাষা রক্ষার লড়াইয়ের এক উদাহরণ স্থাপন করতে পেরেছেন।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Protest: ধর্না তুললেও বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের মহামিছিল, মশাল হাতে পথে নাগরিক সমাজ

    RG Kar Protest: ধর্না তুললেও বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের মহামিছিল, মশাল হাতে পথে নাগরিক সমাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে ধর্না প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা। ধর্না তোলার ঘোষণা বৃহস্পতিবার রাতেই করেন জুনিয়র ডাক্তারেরা। শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্না প্রত্যাহার করেন তাঁরা। আপাতত ধর্না তুলে নিলেও আরজি কর কাণ্ডে (RG Kar Protest) ন্যায় বিচারের দাবিতে অনড় ডাক্তাররা। সিবিআইয়ের কাছে বিচারের দাবিতে স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সমাজের সকল স্তরের মানুষ এদিনের মিছিলে অংশ নেন।

    মশাল হাতে মিছিল (RG Kar Protest)

    এদিন জুনিয়র ডাক্তারদের সঙ্গে মশাল হাতে মিছিলে (RG Kar Protest) সামিল হন সাধারণ মানুষও। ১১ দিনের মাথায় স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্না তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা। এবার তাঁরা কাজে ফিরবেন। দাঁড়াবেন বন্যা দুর্গতদের পাশে। শনিবার থেকেই জরুরি পরিষেবায় যোগ দিচ্ছেন তাঁরা। মাঝে এক সপ্তাহের বিরতি। সরকার প্রতিশ্রুতি পূরণ না করলে তাঁরা ফের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন। অন্যদিকে, সিবিআইয়ের ওপর চাপ বাড়াতে শুক্রবার দুপুরে স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন তাঁরা। নির্যাতিতার বিচার চেয়ে এদিন পথে নামে নাগরিক সমাজও। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত চলছে মশাল মিছিল। মিছিলে যোগ দিয়েছেন অনেক বিশিষ্ট চিকিৎসক। পথে নেমেছেন অনেক শিল্পী।

    আরও পড়ুন: থ্রেট কালচার! কল্যাণী মেডিক্যালে ৩৯ জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার

    কী বললেন জুনিয়র ডাক্তার?

    মিছিলে (RG Kar Protest) হাঁটতে হাঁটতেই এক জুনিয়র ডাক্তার (Junior Doctor) বললেন, “আমরা রাজনীতি করতে চাইলে এতদিন ধরে দাবি-দাওয়া নিয়ে বসে থাকতাম না। চেয়ারের লড়াই শুরু করতাম। সেটা আমরা করিনি। হাসপাতাল থেকে শুরু করে সামগ্রিক স্বাস্থ্য কাঠামো নিয়ে যে দাবিতে আমরা ছিলাম, সেখানেই আছি। আর বন্যা পরিস্থিতি তৈরি হতেই আমরা ধর্না তুলে বন্যা দুর্গত জায়গায় যাচ্ছি। তাই রাজনীতির কথা বলে আমাদের মনের জোর কমানো যাবে না।” এদিকে আরজি কর কাণ্ডে রাজ্য সরকারের দায়িত্ব স্মরণ করিয়ে ব্যবস্থা নেওয়ার দাবিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার কাছে আহ্বান জানিয়েছেন ডাক্তাররা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs Bangladesh: বুমরার বিধ্বংসী বলে বেকায়দায় বাংলাদেশ, ম্যাচের রাশ পুরোপুরি ভারতের হাতে

    India vs Bangladesh: বুমরার বিধ্বংসী বলে বেকায়দায় বাংলাদেশ, ম্যাচের রাশ পুরোপুরি ভারতের হাতে

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনের শুরুতে ক্রিজে ছিলেন ভারতীয় ব্যাটাররা (India vs Bangladesh)। দিনের শেষেও ক্রিজে ব্যাট করছে ভারত। মাঝে বুমরার বিধ্বংসী স্পেলে দিশাহারা বাংলাদেশ। ভারতের প্রথম ইনিংসে ৩৭৬ রানের টার্গেট সামনে রেখে খেলতে নেমে শাকিবরা ১৪৯ রানেই প্রথম ইনিংস শেষ করে। সুযোগ পেয়েও বাংলাদেশকে ফলো-অন করায়নি ভারত। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত আপাতত ৩০৮ রানে এগিয়ে রয়েছে। আপাতত ম্যাচের রাশ যে সম্পূর্ণভাবে ভারতের হাতে, তা বলাই বাহুল্য।

    হাসান মামুদের রেকর্ড

    ভারতীয় দল (India vs Bangladesh) দিনটা শুরু করেছিল ৩৩৯ রানে ছয় উইকেট নিয়ে। দিনের শুরুতেই রবীন্দ্র জাদেজা ৮৬ রানে ফেরেন। অশ্বিনও বেশিক্ষণ টিকতে পারেননি। দ্বিতীয় দিন সকালে তাসকিন আমেদের ঝাঁঝালো বোলিংয়ে ভারতীয় দল ৩৭৬ রানে অল আউট হয়ে যায়। যশপ্রীত বুমরাকে আউট করে নিজের পাঁচ উইকেট পূরণ করেন হাসান মামুদ। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে পাঁচ উইকেট নিলেন তিনি। 

    বুমরার মাইলফলক

    ব্যাট করতে নেমে বাংলাদেশও (India vs Bangladesh) দাঁড়াতে পারল না চিপকের পিচে। প্রথম ওভারেই শাদমানকে ফেরান বুমরা। আকাশদীপ পর পর বলে মোমিনুলকে শূন্য ও জাকির হাসানকে তিন রানে ফেরালে লাঞ্চের আগেই তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শাকিব হাসান, লিটন দাস এবং মেহদি হাসান মিরাজ ছাড়া বাংলাদেশের কারও মধ্যে উইকেট আঁকড়ে থেকে লড়াই করার চেষ্টা দেখা যায়নি। শুক্রবার বুমরা আন্তর্জাতিক ক্রিকেটে ছুঁয়ে ফেলেন নতুন মাইলফলক। ভারতের দশম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট পূর্ণ করলেন বুমরা (Jasprit Bumrah)। চেন্নাই টেস্টের আগে বুমরার সংগ্রহে ছিল ৩৯৭টি আন্তর্জাতিক উইকেট। টেস্টে ১৫৯টি, এক দিনের ক্রিকেটে ১৪৯টি এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ৮৯টি। ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে তাঁর দরকার ছিল ৩টি উইকেট। এদিন ৫০ রান দিয়ে বাংলাদেশের ৪ উইকেট নেন বুমরা।

    ভালো জায়গায় ভারত

    দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের রান পেলেন না রোহিত (৫) ও যশস্বী (১০)। সাবধানে খেলার চেষ্টা করেও লাভ হল না কোহলির। ১৭ রান করে মেহদির বলে ফিরলেন সাজঘরে। মেহদির বল কোহলির ব্যাট ছুঁয়ে প্যাডে লাগে। বাংলাদেশের (India vs Bangladesh) আউটের আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু কোহলি বুঝতেই পারেননি বল তাঁর ব্যাটে সামান্য লেগেছে। তিনি শুভমনের সঙ্গে আলোচনা করলেও রিভিউ নেননি। পরে রিপ্লেতে বোঝা যায়, কোহলি আউট ছিলেন না। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় অপরাজিত শুভমন (৩৩) এবং ঋষভ পন্থ (১২)। শনিবার ভারত আরও ১৫০ রান করতে পারলেই চাপে পড়ে যাবে বাংলাদেশ। চিপকের পিচে চতুর্থ ইনিংসে ৪০০-এর উপর রান তোলা বেশ কঠিন, তা ভালোই জানে ক্রিকেট মহল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBI: সন্দীপের নার্কো অ্যানালিসিস এবং টালা থানার প্রাক্তন ওসির পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই

    CBI: সন্দীপের নার্কো অ্যানালিসিস এবং টালা থানার প্রাক্তন ওসির পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরও চাপ বাড়ল। এমনিতে তাঁকে হেফাজতে নিয়ে সিবিআই বার বার জেরা করেছে। এবার আরও বড় পদক্ষেপ নিতে চলেছে সিবিআই। একই সঙ্গে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট করতে আদালতে আবদেন করেছে সিবিআই (CBI)।

    সন্দীপের নার্কো অ্যানালিসিস টেস্ট (CBI)

    জানা গিয়েছে, সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস টেস্ট করানোর জন্য আবেদন করেছে সিবিআই। শিয়ালদা আদালতে পেশ করা আবেদনে সিবিআই (CBI) জানিয়েছে, আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার ষড়যন্ত্রে সন্দীপ ঘোষ যুক্ত থাকতে পারেন। এই আশঙ্কায় তাঁর পলিগ্রাফ পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষায় তদন্তকারীদের করা কয়েকটি প্রশ্নে সন্দীপ ঘোষ বিভ্রান্তিকর উত্তর দিয়েছেন। সেই প্রশ্নগুলির সঠিক জবাব পাওয়া দরকার। সেজন্য সন্দীপ ঘোষকে গুজরাতে নিয়ে গিয়ে নারকো অ্যানালিসিস পরীক্ষা করাতে চায় সিবিআই। সন্দীপ ঘোষ (Sandip Ghosh) নারকো অ্যানালিসিস পরীক্ষার মুখোমুখি হতে রাজি হবেন কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, রাজ্য জুড়ে হওয়া লাগাতার আন্দোলনের জেরে চাপের মুখে বৃহস্পতিবার সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল।

    আরও পড়ুন: নিয়োগ থেকে টেন্ডার, স্বাস্থ্য দফতরে পাহাড়প্রমাণ দুর্নীতি! নথি হাতে নিয়ে সরব শুভেন্দু

    টালা থানার প্রাক্তন ওসির পলিগ্রাফ টেস্ট

    নির্যাতিতাকে ধর্ষণ করে খুনের মামলায় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। এবার তাঁর পলিগ্রাফ টেস্ট করাতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে আরও ৫ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদনও জানায় তারা। এর আগে সন্দীপ ঘোষ-সহ ৬ জনের পলিগ্রাফ টেস্ট হয়েছে। মূলত কোনও ব্যক্তি কোনও নির্দিষ্ট বিষয়ে সত্যি বলছেন কি না, তা জানতেই এই বিশেষ পরীক্ষা করা হয়। এটা মূলত লাই ডিটেক্টর। কোনও প্রশ্নের নিরিখে ওই ব্যক্তির রক্তচাপ, শরীরের প্রতিক্রিয়া বুঝিয়ে দেয় তিনি মুখে যে কথা বলছেন, সেটাই সত্যি কি না। সূত্রের খবর, টালা থানার প্রাক্তন ওসিকে জেরা করে এখনও বেশি কিছু বিষয়ে ধোঁয়াশা রয়েছে। তাই পলিগ্রাফ পরীক্ষার প্রয়োজন আছে বলে মনে করছেন তদন্তকারীরা। টালা থানার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই হাতে পেয়েছে সিবিআই। সূত্রের খবর, সিএফএসএলে যে সমস্ত ফুটেজ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, আগামী ১-২ দিনের মধ্যে তার রিপোর্ট আসবে। পাশাপশি আরজি করের সিসিটিভি ফুটেজের পরীক্ষা শেষ। যে সব সন্দেহভাজনদের দেখা গিয়েছে, সেই বিষয় নিয়ে আরও জিজ্ঞেসাবাদের প্রয়োজন অভিযুক্তদের। সুপ্রিম কোর্টের পর এবার শিয়ালদা আদালতেও স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। সুপ্রিম কোর্টে দাখিল করা দ্বিতীয় স্টেটাস রিপোর্টের কপি জমা দেওয়া হল এজেন্সির তরফে। মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share