Tag: bangla news

bangla news

  • RG Kar Rape-Murder: ক্যামেরা দেখেই দৌড়! এক ছুটে সিবিআই দফতরে সঞ্জয়-ঘনিষ্ঠ এএসআই, রইল ভিডিও

    RG Kar Rape-Murder: ক্যামেরা দেখেই দৌড়! এক ছুটে সিবিআই দফতরে সঞ্জয়-ঘনিষ্ঠ এএসআই, রইল ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্যামেরা দেখেই সোজা দৌড়! গাড়ি থেকে নেমেই ছুটে সিবিআই দফতরে ঢুকে পড়লেন আরজি কর শিক্ষানবিশ চিকিৎসকের ধর্ষণ-খুনকাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়-ঘনিষ্ঠ পুলিশের এএসআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর হত্যাকাণ্ডে (RG Kar Rape-Murder) ধৃত ব্যক্তির সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার এই সূত্র ধরেই তদন্তকারী অফিসাররা তলব করেন এই পুলিশ অফিসারকে। ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

    কবে থেকে সঞ্জয় রায়কে চিনতেন (RG Kar Rape-Murder)?

    ঘটনার দিন থেকেই আরজি কর হাসপাতালে (RG Kar Rape-Murder) মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনার অভিযোগ উঠেছিল। পুলিশ প্রথমে আত্মহত্যার তত্ত্ব দিলেও মানতে নারাজ ছিল মৃতার পরিবার এবং বিক্ষোভরত পড়ুয়ারা। পাশবিক নির্যাতন এবং হত্যার সঠিক তদন্তে উত্তাল হয়ে ওঠে গোটা মেডিক্যাল কলেজ। হাইকোর্টের নির্দেশে মামলা সিবিআইয়ের কাছে যায়। এর পর থেকেই, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে চত্বরে ব্যস্ততা তুঙ্গে ওঠে। দফতরের বাইরে সবসময় রয়েছে সংবাদমাধ্যম।

    “একটু দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, আস্তে…”

    মঙ্গলবার দুপুর নাগাদ দফতরের সামনে এসে দাঁড়ায় পুলিশ স্টিকার সাঁটা একটি গাড়ি। এই গাড়ি থেকে নামেন পুলিশের এএসআই অনুপ দত্ত। আরজি কর কাণ্ডে তাঁকে তলব করেছিল সিবিআই। জানা যায়, তিনি ধৃত সিভিক ভলান্টিয়ারের ঘনিষ্ঠ। এরপর তাঁকে প্রশ্ন করতে গেলে সাংবাদিকদের দেখে দৌড়ে সিজিও কমপ্লেক্সের দিকে ছুটে যেতে শুরু করেন। সাংবাদিকরা অনুপকে প্রশ্ন করেন, “কবে থেকে সঞ্জয় রায়কে চিনতেন? কী সম্পর্ক রয়েছে তাঁর সঙ্গে? উত্তর দিন।” অনুপ কোনও জবাব না দিয়েই ছুটতেই থাকেন। বৃষ্টিভেজা পথে যেতে গিয়ে সামান্য পিছলে যান। এর পরই সাংবাদিকরা বলেন,  “একটু দাঁড়িয়ে যান। পড়ে যাবেন। আস্তে…” কিন্তু কোনও উত্তর না দিয়ে ছুটে চলে যান ওই পুলিশ। কোনওমতে, সাংবাদিকদের বুম এড়িয়ে সিআইএসএফ নিরাপত্তারক্ষীদের পাশ দিয়ে সিজিও-তে ঢুকে পড়েন ওই এএসআই।  ফলে প্রশ্ন উঠছে কোন সত্যকে আড়াল করতে চাইছেন এই পুলিশকর্তা?

    আরও পড়ুনঃ ‘‘বেফাঁস বলে এখন নাটক করছেন’’! সৌরভের আরজি কর প্রতিবাদকে ‘ট্রোল’ নেটপাড়ার

    কী বললেন সুকান্ত মুজদার?

    বিজেপির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, “ধৃত সিভিক ভলান্টিয়ার ২০১৯ সালে কাজে যোগদান করেছিলেন। তিনি বেশ প্রভাবশালী ছিলেন। কিছুদিন পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর হয়ে কাজ করলেও তারপর তাঁকে ওয়েলফেয়ার কমিটিতে পাঠানো হয়। একজন সিভিক ভলান্টিয়ার কতটা প্রভাবশালী হলে ওয়েলফেয়ার থাকতে পারেন, এটাই এখন প্রশ্নের বিষয়। অপর দিকে সিজিওতে দৌড়ে ঢোকা এই এএসআই অয়েলফেয়ার কমিটির সদস্য। তাঁদের মাথার উপর কে রয়েছেন? সিনহাবাবুর হাত নেই তো, স্বয়ং মুখ্যমন্ত্রী এই সব কাজে প্রত্যক্ষ মদত দেন। এই পুলিশরা পঞ্চায়েত, পুরসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রত্যক্ষভাবে কাজ করছে। আর জি করকাণ্ডে (RG Kar Rape-Murder) সবাইকে জেরা করে সত্যকে সামনে তুলে ধরা উচিত।”   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rajya Sabha Bypolls: রাজ্যসভা উপনির্বাচন, ৯ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, কারা রয়েছেন তালিকায়?

    Rajya Sabha Bypolls: রাজ্যসভা উপনির্বাচন, ৯ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, কারা রয়েছেন তালিকায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যসভার ১২টি আসনে উপনির্বাচন (Rajya Sabha Bypolls) হবে। মঙ্গলবার তার মধ্যে ৯টি আসনে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি (BJP)। এই ন’জনের মধ্যে রয়েছেন মমতাও। তবে ইনি বন্দ্যোপাধ্যায় নন, মহন্ত। মমতা মহন্ত। ওড়িশা থেকে প্রার্থী হচ্ছেন তিনি। ২১ অগাস্ট মেয়াদ শেষ হচ্ছে ১০ জনের। আর রাজ্যসভার দু’জন সদস্য পদত্যাগ করেছেন লোকসভায় নির্বাচিত হওয়ার পরে। তাই সব মিলিয়ে শূন্য হয়েছে ১২টি আসন। এর মধ্যে ঘোষণা করা হল ৯ পদ্ম-প্রার্থীর নাম।

    বিজেপির প্রার্থী তালিকায় কারা (Rajya Sabha Bypolls)

    জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং বিট্টুকে প্রার্থী করা হয়েছে রাজস্থান থেকে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগে আগে কংগ্রেস ছেড়ে তিনি যোগ দেন বিজেপিতে। লোকসভা নির্বাচনে পাঞ্জাবের লুধিয়ানা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি। হেরে যাওয়ায় তাঁকে এবার নিয়ে যাওয়া হচ্ছে রাজ্যসভায়। কারণ তিনি কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী। নিয়ম অনুযায়ী, ছ’মাসের মধ্যে সংসদের যে কোনও একটি কক্ষের সদস্য হতে হবে তাঁকে। মধ্যপ্রদেশ থেকে প্রার্থী করা হয়েছে মৎস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জর্জ কুরিয়েনকে। গুণা কেন্দ্র থেকে লোকসভায় গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। সেই আসনেই প্রার্থী করা হয়েছে কুরিয়েনকে। 

    তালিকায় আইনজীবী, জাঠ নেতা

    বিহার থেকে রাজ্যসভা উপনির্বাচনে প্রার্থী হয়েছেন প্রবীণ আইনজীবী মনন কুমার মিশ্র। ত্রিপুরা থেকে প্রার্থী করা হয়েছে রাজীব ভট্টাচার্যকে। হরিয়ানা থেকে প্রার্থী করা হয়েছে কংগ্রেস ছেড়ে আসা কিরণ চৌধুরীকে। মহারাষ্ট্র থেকে প্রার্থী করা হয়েছে ধৈর্যশীল পাটিলকে। পদ্ম শিবির সূত্রে খবর, রাজ্যসভার (Rajya Sabha Bypolls) একটি আসন ছেড়ে দেওয়া হবে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপিকে। বিহারে যে দ্বিতীয় আসনটি খালি হবে, সেটা দেওয়া হবে জোট শরিক উপেন্দ্র কুশওয়াহাকে।

    আরও পড়ুন: বাংলাদেশে অশান্তি, ভারতে ঢুকে পড়তে পারে জঙ্গিরা, আশঙ্কা প্রাক্তন কূটনীতিকের

    বিজেপির এই প্রার্থী তালিকায় যেমন রয়েছে ব্রাহ্মণ মুখ, তেমনি রয়েছেন জাঠ প্রার্থীও। কিরণ জাঠদের প্রতিনিধি। রাজনৈতিক মহলের একাংশের মতে, অষ্টাদশ লোকসভা নির্বাচনে অ্যান্টি-জাঠ সেন্টিমেন্ট কাজ করেছে। সেই ক্ষতে প্রলেপ দিতেই রাজ্যসভায় প্রার্থী করা হচ্ছে কিরণকে। অসম থেকে প্রার্থী করা হয়েছে (BJP) রামেশ্বর তেলিকে। প্রাক্তন এই মন্ত্রী অসমের টি-ট্রাইবের প্রতিনিধি (Rajya Sabha Bypolls)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Broadband Users: এক বছরে ভারতে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৭.৩ কোটি! বৃদ্ধি ব্রডব্যান্ড সংখ্যাতেও

    Broadband Users: এক বছরে ভারতে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৭.৩ কোটি! বৃদ্ধি ব্রডব্যান্ড সংখ্যাতেও

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে দ্রুত হারে বাড়ছে মোবাইল ইন্টারনেট গ্রাহক ও ব্রডব্যান্ড ব্যবহারকারীর (Broadband Users) সংখ্যা। সম্প্রতি কেন্দ্রের পেশ করা রিপোর্টে দেখা গিয়েছে যে গত এক বছরে ভারত ৭.৩ কোটি ইন্টারনেট গ্রাহক এবং ৭.৮ কোটি ব্রডব্যান্ড গ্রাহক সংযুক্ত করেছে। আর দেশে (India) বর্তমানে টেলিফোন গ্রাহকের সংখ্যা ১১৯.৯ কোটিতে পৌঁছেছে। ২০২৩ সালে মার্চ মাসের শেষে মোট ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ৮৮.১ কোটি। সেখানে এই বছর মার্চের শেষে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৫.৪ কোটিতে। ফলে ইন্টারনেট গ্রাহক সংখ্যা বার্ষিক ৮.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    ঊর্ধ্বমুখী ব্রডব্যান্ড গ্রাহকের সংখ্যাও (Broadband Users) 

    টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)-র থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে, ইন্টারনেট গ্রাহকের পাশাপাশি ব্রডব্যান্ড পরিষেবাগুলিও তাদের ঊর্ধ্বমুখী গতিপথ বজায় রেখেছে। ২০২৩ সালের মার্চ মাসে ব্রডব্যান্ড গ্রাহকের (Broadband Users) সংখ্যা ছিল ৮৪.৬ কোটি। সেখানে ২০২৪ সালের মার্চ মাসে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে ৯২.৪ কোটিতে। ৭.৮ কোটি নতুন ব্রডব্যান্ড গ্রাহকের এই সংযোজনের ফলে ৯.১৫ শতাংশ বৃদ্ধির হার দেশে উচ্চগতির সংযোগের গুরুত্বকে তুলে ধরে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এজিআর) ২০২২-২৩ সালের ২,৪৯,৯০৮ কোটি টাকা থেকে বেড়ে ২০২৩-২৪ সালে ২,৭০,৫০৪ কোটিতে এসে পৌঁছেছে। ফলে এই ক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার ৮.২৪ শতাংশ। ভারতে সামগ্রিক টেলি-ঘনত্ব ২০২৩ সালের মার্চের শেষে ৮৪.৫১ শতাংশ থেকে ১.৩৯ শতাংশ বেড়ে এই বছর মার্চ মাসে ৮৫.৬৯ শতাংশ হয়েছে। 

    আরও পড়ুন: বাংলাদেশে অশান্তি, ভারতে ঢুকে পড়তে পারে জঙ্গিরা, আশঙ্কা প্রাক্তন কূটনীতিকের

    ওয়্যারলেস ডেটা গ্রাহকের সংখ্যা (India) 

    অন্যদিকে, ওয়্যারলেস ডেটা গ্রাহকের সংখ্যা ২০২২-২৩ সালের শেষে ৮৪.৬ কোটি থেকে বার্ষিক ৭.৯৩ শতাংশ বেড়ে ২০২৩-২৪ সালের মার্চের শেষে ৯১.৩ কোটিতে পৌঁছেছে। সর্বোপরি ভারতে টেলিফোন গ্রাহক গত বছরের মার্চের শেষে ১১৭.২ কোটি থেকে বার্ষিক ২.৩ শতাংশ বেড়ে ১১৯.৯ কোটিতে পৌঁছেছে। 

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Incident: ‘‘বেফাঁস বলে এখন নাটক করছেন’’! সৌরভের আরজি কর প্রতিবাদকে ‘ট্রোল’ নেটপাড়ার

    RG Kar Incident: ‘‘বেফাঁস বলে এখন নাটক করছেন’’! সৌরভের আরজি কর প্রতিবাদকে ‘ট্রোল’ নেটপাড়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের (RG Kar Incident) নৃশংসতায় উত্তাল সারা দেশ। পথ নেমে বিচার চেয়ে সরব হচ্ছেন কলকাতার প্রতিটি মানুষ। আর সেই ঘটনা নিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে সমালোচনার মুখে পড়েন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর বক্তব্য ঘিরে ঝড় ওঠে নেটপাড়ায়। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ওপর হওয়া নৃশংসতাকে ‘ভয়ঙ্কর’ বলে ব্যাখ্যা করলেও ঘটনাটিকে ‘বিচ্ছিন্ন’ বলতেই মেজাজ হারান নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ওঠে প্রতিবাদের ঝড়। অনেকে সৌরভের জনপ্রিয় টিভি শো ‘দাদাগিরি’ বয়কটেরও ডাক দেন। তার পরই নিজের মত থেকে সরে গিয়ে তাঁর অবস্থান ব্যাখ্যা করেন মহারাজ। কিন্তু প্রশ্ন ওঠে তা নিয়েও। নিজের ব্র্যান্ড ভ্যালু হারানোর ভয়েই কি এখন বাধ্য হয়ে প্রতিবাদের ঝান্ডা ধরছেন সৌরভ? নিজের ভাবমূর্তি ঠিক করতেই কি এক প্রকার বাধ্য হয়েই প্রতিবাদ?

    ঘটনার প্রেক্ষাপট

    সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে আরজি কর–কাণ্ড (RG Kar Incident) নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৌরভ বলেছিলেন, তারও একটি মেয়ে আছে আর মেয়ের বাবা হিসেবে বিষয়টিতে তিনি খুব হতাশ হয়েছেন। সৌরভ যা বলেন, সেটি ছিল এ রকম— ‘‘খুব দুর্ভাগ্যজনক। কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। এটা ভয়ংকর ঘটনা…সত্যিই খুব ভয়ংকর…যে কোনও জায়গায় যা কিছু ঘটতে পারে। তাই সব জায়গায় সব সময় নিরাপত্তাব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা ঠিকঠাক রাখতে হবে। এ ধরনের ঘটনা যে কোনও জায়গায় ঘটতে পারে।’’

    এ পর্যন্ত ঠিকই ছিল। সৌরভ এরপর যা বলেন, সবার আপত্তি সেটাতেই। তিনি বলেন, ‘‘আমি মনে করি না, বিচ্ছিন্ন একটা ঘটনা দিয়ে সবকিছুর বিচার করা উচিত। এ ধরনের দুর্ঘটনা বিশ্বের সব জায়গায়ই ঘটে। তাই এটা ভাবার সুযোগ নেই যে সবকিছু বা সবাই নিরাপদ নয়। এটা ভাবা ভুল যে মেয়েরা নিরাপদ নয়। শুধু পশ্চিমবঙ্গই নয়, ভারতের সব জায়গায়ই মেয়েরা নিরাপদ। আমরা সেরা একটি জায়গায় বসবাস করি। একটি ঘটনা দিয়ে কারও এটা বিচার করা উচিত নয়।’’ সৌরভের এই কথাতেই ক্ষুব্ধ জনতা। আরজি করে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাকে কেন এবং কীভাবে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বললেন তিনি, তা নিয়ে তুমুল কটাক্ষের মুখে পড়েন সৌরভ। সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচিত হন মহারাজ। অনেকেই দাদাগিরি বয়কটেরও ডাকও দেন।

    আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, আরজি কর কাণ্ডে শ্যামবাজারে আজ থেকে ধর্না বিজেপির

    জনতার চাপে নতিস্বীকার 

    চাপের মুখে অবশেষে নিজের বক্তব্য বদলাতে বাধ্য হন সৌরভ। তিনি বলেন, ‘‘গত রবিবার আমি এটা (আর জি কর–কাণ্ড) নিয়ে কথা বলেছিলাম। আমি জানি না, আমার বক্তব্য কীভাবে উপস্থাপন করা হয়েছে। এটা ভয়ংকর এক ঘটনা। অপরাধীর এমন শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ আর এমনটা করতে না পারে। তদন্ত চলছে। আমি আশা করি, অপরাধী ধরা পড়বে এবং শাস্তি পাবে। মানুষ যেভাবে প্রতিবাদ করছে, বিশ্বের যেকোনও জায়গায় এমন ঘটনা ঘটলে এভাবেই মানুষ আওয়াজ তুলবে।’’ এরপর মঙ্গলবার, সৌরভ নিজের সামাজিক হ্যান্ডলের ডিপি কালো করেন। এখন প্রতিবাদে পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

    নেটিজেনদের কটাক্ষ

    এত দেরিতে নির্যাতিতার পাশে দাঁড়ানোয় নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়েছে সৌরভ ও তাঁর স্ত্রী ডোনাকে। কেউ লিখেছেন, ‘‘বেফাঁস কথা বলে রীতিমত ছড়িয়ে এখন নাটক করছেন।’’ আবার কোনও ব্যক্তি লিখেছেন, ‘‘ভয় কাটিয়ে অবশেষে সাহস দেখাতে পারলেন সৌরভ?’’ এই আবহে আজ, বুধবার সন্ধ্যায় ‘অভয়া’র বিচারের দাবি জানিয়ে নৃত্যশিল্পীদের নিয়ে পথে নামবেন সৌরভের (Sourav Ganguly) স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। ওই মিছিলে থাকতে পারেন সৌরভও। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BSF: নদিয়ার বাংলাদেশ সীমান্তে সাড়ে ৪ কোটি টাকার সোনা উদ্ধার বিএসএফ-এর

    BSF: নদিয়ার বাংলাদেশ সীমান্তে সাড়ে ৪ কোটি টাকার সোনা উদ্ধার বিএসএফ-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: নদিয়ার সীমান্ত এলাকা থেকে (Nadia) ফের সোনা উদ্ধার করল বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ন। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিজয়পুর গ্রাম। এই গ্রামে চোরাচালানের কারবার বহু বছর থেকেই চলে আসছে বলে অভিযোগ। মঙ্গলবার বিএসএফের (BSF) কর্তব্যরত জওয়ানরা এক পাচারকারীকে হাতনাতে ধরেন। বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ সোনা। পাচার করতেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে বিএসএফ আধিকারিকরা জানতে পেরেছেন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (BSF)

    বিজয়পুর গ্রামে সকালে টহল দিচ্ছিলেন বিএসএফের (BSF) কর্তব্যরত জওয়ানরা। সেই সময় ওই গ্রাম থেকে একজন পাচারকারী সাইকেল চালিয়ে যাচ্ছিল। কর্তব্যরত জওয়ানদের ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হয়। বিএসএফ সূত্রের খবর, সীমান্ত পারে বাঁশ বাগানের মধ্যে দিয়ে ওই ব্যক্তি সাইকেলে করে যাচ্ছিল। তার গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় তাকে দাঁড় করিয়ে তল্লাশির চেষ্টা করে বিএসএফ। তৎক্ষণাৎ ওই সাইকেল-আরোহী পালানোর চেষ্টা করে। ওই পাচারকারীর সঙ্গে বিএসএফের জওয়ানদের ধস্তাধস্তি শুরু হয়। ওই চোরাচালানকারী পালানোর চেষ্টায় বিএসএফ জওয়ানদের ওপর ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। আত্মরক্ষার্থে গুলি চালান বিএসএফ জওয়ানরা। তাড়াহুড়োয় পালানোর সময় ওই পাচারকারীর কোমরে বাঁধা সোনার বিস্কুটগুলি পড়ে যায়। তখনই বিএসএফের সন্দেহ প্রমাণিত হয়। বাজেয়াপ্ত করা হয় সমস্ত সোনা।

    আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, আরজি কর কাণ্ডে শ্যামবাজারে আজ থেকে ধর্না বিজেপির

    কত সোনা বাজেয়াপ্ত?

    বিএসএফ (BSF) সূত্রে জানা গিয়েছে, ২২টি সোনার বিস্কুট, ৮টি সোনার ইট এবং ১টি ছোট সোনা আটক করা করেছে বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়রের অধীনস্থ বিজয়পুর বর্ডার ফাঁড়ির ৩২তম ব্যাটালিয়নের জওয়ানরা। ইতিমধ্যেই সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে গোটা ঘটনার কথা বিবৃতি দিয়ে জানানো হয়েছে। যে সোনা বাজেয়াপ্ত হয়েছে তার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা বলে জানা যাচ্ছে। এই বিপুল পরিমাণ সোনা উদ্ধারের খবর এলাকায় চাউর হতেই তা নিয়ে এলাকায় শোরগোল পড়ে যায়। এই পাচারের কাজে আর কারা যুক্ত তা জানতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বিএসএফ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Incident: দ্রুত বিচারের দাবি, আজ সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্যভবন অভিযান জুনিয়র ডাক্তারদের

    RG Kar Incident: দ্রুত বিচারের দাবি, আজ সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্যভবন অভিযান জুনিয়র ডাক্তারদের

    মাধ্যম নিউজ ডেস্ক: একমাত্র দাবি, দ্রুত বিচার হোক ‘অভয়া’র। সরকারি হাসপাতালে নিরাপত্তা হোক ঠিকঠাক। এই দাবি নিয়েই আজ ফের স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছেন আরজি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা (Doctors Protest)। যত শীঘ্র সম্ভব বিচারের দাবি নিয়েই আজ তাঁরা সিবিআই-এর দফতর সিজিও কমপ্লেক্স (CGO Complex) থেকে অভিযান শুরু করবে। সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন যাবেন তাঁরা। 

    পথে জুনিয়র ডাক্তাররা

    আরজি কর-কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে আজ, বুধবার জুনিয়র ডাক্তারদের (Doctors Protest) স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ফের উত্তপ্ত হতে পারে শহর। সিবিআইয়ের ওপর চাপ বাড়িয়ে সিজিও কমপ্লেক্স থেকে অভিযান শুরু করবেন আন্দোলনরত চিকিৎসকেরা। বুধবার রাজ্যের প্রত্যেকটি মেডিক্যাল কলেজে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন। এদিন সকাল ১১টা থেকে অভিযান শুরু হবে। এই স্বাস্থ্য ভবন অভিযানে তাদের একটাই স্লোগান, “ডাক দিচ্ছে আর জি কর, বিচারের দাবিতে রাস্তা ভর”৷ এর সঙ্গে জারি রয়েছে তাদের কর্মবিরতি। তবে চিকিৎসা পরিষেবা চালু রেখেছেন সিনিয়র চিকিৎসকরা।

    আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, আরজি কর কাণ্ডে শ্যামবাজারে আজ থেকে ধর্না বিজেপির

    পুলিশি বাধার আশঙ্কা 

    জুনিয়র ডাক্তারদের এই অভিযানের (Doctors Protest) একটাই উদ্দেশ্য, সিবিআইয়ের তদন্ত প্রকৃতি কতদূর তা জানা। তার পাশাপাশি সঠিক বিচার চাওয়া। এর সঙ্গে বাংলায় স্বাস্থ্যক্ষেত্রে যে নিরাপত্তার অভাব রয়েছে তা দূর করার দাবিও জানিয়েছেন চিকিৎসকরা (RG Kar Incident)। প্রসঙ্গত, মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ স্বাস্থ্য ভবন অভিযান করে। সেই অভিযান ঘিরে রণক্ষেত্র আকার ধারণ করে এলাকা। আন্দোলনরত ছাত্রদের উপর লাঠিচার্জ করে পুলিশ। বেশ কিছু এবিভিপির (ABVP) কর্মীকে আটক করে পুলিশ। বহু কর্মী আহত হয়েছে বলে জানায় এভিবিপি। আজ, জুনিয়র ডাক্তারদের মিছিলও আটকানোর চেষ্টা করবে পুলিশ। তাই ফের এদিন স্বাস্থ্যভবন চত্বর উত্তপ্ত হতে পারে বলে অনুমান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Incident: মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, আরজি কর কাণ্ডে শ্যামবাজারে আজ থেকে ধর্না বিজেপির

    RG Kar Incident: মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, আরজি কর কাণ্ডে শ্যামবাজারে আজ থেকে ধর্না বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর (RG Kar Incident) হাসপাতালে তরুণী শিক্ষানবিশ ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে বঙ্গ বিজেপি (BJP Protest)। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ, বুধবার থেকে ৫ দিনের জন্য শ্যামবাজারে ধর্না কর্মসূচি করবে বিজেপি। দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ধর্না চলবে। গতকাল ধর্না মঞ্চ প্রস্তুত করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। ধর্না মঞ্চ থেকেই রাজ্যে প্রশাসনের ব্যর্থতা নিয়ে সরব হতে পারে গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পদত্যাগের দাবিও জানাতে পারে বঙ্গ বিজেপি।

    ধর্না মঞ্চ পরিদর্শন

    আরজি কর-কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে ধারাবাহিক ভাবে পথে নামার কথা রবিবার ঘোষণা করেছিলেন রাজ্য বিজেপির (BJP Protest) সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আরজি কর হাসপাতালের অদূরে শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে ধর্না কর্মসূচির কথাও ঘোষণা করা হয় বিজেপির পক্ষে। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। এরপর হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। মঙ্গলবার শ্যামবাজারে বিজেপিকে ধর্না কর্মসূচির অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। এরপরই ধর্না স্থল পরিদর্শন করেন সুকান্ত মজুমদার। সুকান্তর কথায়, স্বাস্থ্য ভবন হল ঘুঘুর বাসা। তাই এই প্রতিবাদ। অবিলম্বে আসল অপরাধীদের গ্রেফতার করার দাবি জানাচ্ছে বিজেপি। পুলিশ এবং আরজিকর প্রশাসনের কর্তাদের মধ্যে টেলিফোনিক কথাবার্তায় নজর দিক সিবিআই, তাহলেই সত্যি সামনে আসবে।

    আরও পড়ুন: দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এবিভিপির স্বাস্থ্যভবন অভিযান ঘিরে রণক্ষেত্র সল্টলেক

    বিজেপির দাবি 

    আজ, বুধবার আরজি কর ইস্যুকে (RG Kar Incident) হাতিয়ার করে এক মঞ্চে পাশাপাশি বসতে চলেছেন সুকান্ত-শুভেন্দু-দিলীপরা (BJP Protest)। একযোগে তাঁরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাবেন। মঙ্গলবার সুকান্ত জানান, দেশের শীর্ষ আদালতের নির্দেশ থেকে স্পষ্ট রাজ্যের পুলিশ-প্রশাসনের উপর সুপ্রিম কোর্টের আস্থা নেই। আরজি কর-এর নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দিয়েছে সুপ্রিম কোর্ট। নারী নিরাপত্তার ইস্যুতে উত্তাল রাজ্য। ধর্না কর্মসূচির পাশাপাশি বৃহস্পতিবার স্বাস্থ্যভবন অভিযানের ডাকও দিয়েছে বিজেপি। শুক্রবার শ্যামবাজারের বিজেপির ধর্না কর্মসূচিতে বাধা দিয়েছিল পুলিশ। মঞ্চ খুলে দেওয়া হয়। তাই এবার আদালতের অনুমতি নিয়ে ধর্নায় বসতে চলেছে বঙ্গ বিজেপি।  কর্মসূচিগুলোতে বিভিন্ন সময়ে থাকবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী-সহ রাজ্য নেতারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Monohora Sweet: রসের বাঁধন, অথচ শুকনো! মনোহরার ইতিহাস সত্যিই যেন মন হরণ করে নেয়

    Monohora Sweet: রসের বাঁধন, অথচ শুকনো! মনোহরার ইতিহাস সত্যিই যেন মন হরণ করে নেয়

    হরিহর ঘোষাল

    রাজ্যজুড়ে মিষ্টির বাহার প্রচুর। জায়গা ভেদে সেখানকার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বিখ্যাত, নামকরা কিছু মিষ্টি। রসগোল্লা, পান্তুয়া ছাড়াও রসের মিষ্টি হোক কিংবা ছানার সন্দেশ-মিষ্টির তালিকা বললে শেষ করা যাবে না। তবে, নাম যাই হোক না কেন, মিষ্টি খাওয়াতে খাদ্যরসিক বাঙালির জুড়ি ভার। এই প্রতিবেদনে আমরা জানাব, ব্রিটিশ আমলে তৈরি হওয়া মনোহরা (Monohora Sweet) মিষ্টির আদি কথা। বাংলাদেশের ঢাকার প্রাণহরার সঙ্গে মনোহরার ব্যুৎপত্তিগত সাদৃশ্যকে তুলে ধরার জন্য কবি মোহিতলাল মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বলতেন, “তোরা মিষ্টির নাম রাখিস প্রাণহরা, আর আমরা নাম রাখি মনোহরা।”

     নবাবি আমলের মনোহরা! (Monohora Sweet)

    মনোহরা হুগলি না মুর্শিদাবাদের, তা নিয়ে বিতর্ক চলতেই পারে। হুগলিবাসীর দাবি, এই মিষ্টি জনাইয়ে প্রথম তৈরি হয়েছিল। মুর্শিদাবাদে নবাবের দেশের মানুষরা আবার মনোহরা মিষ্টির (Monohora Sweet) তৈরির কৃতিত্ব বেলডাঙা, কান্দির ময়রাদের দিতে চান। বিতর্কে না গিয়ে, দুটি জেলারই মিষ্টি তৈরির ইতিহাস আমরা তুলে ধরছি। একটি মত থেকে জানা যায়, উনিশ শতকের মাঝামাঝি সময়ে রজগোপাল সাহা বেলডাঙায় প্রথম মনোহরা মিষ্টি তৈরি করেছিলেন। বাংলা টপ্পার জনক রামনিধি গুপ্ত ওরফে নিধুবাবু শহরের বাবুগিরির গানে লিখেছেন “খাওয়াইব গণ্ডা গণ্ডা মনোহরা দেদো মণ্ডা। খেয়ে খেয়ে যাবে প্রাণটা, বলবে বলিহারি যাই।” মুর্শিদাবাদের কান্দি, বেলডাঙার মনোহরার সুখ্যাতি সেকালে কালাপানি পাড় হয়ে ছড়িয়ে পড়েছিল সাহেবদের দেশেও।

    অন্য একটি মতে, মুর্শিদাবাদের নবাবদের খাস ময়রা এই মিষ্টি অষ্টাদশ শতকে আবিষ্কার করেন। জনৈক ময়রা বর্তমান মুর্শিদাবাদ জেলার দহগ্রামের নিকট কিরীটকোনা গ্রামের কিরীটেশ্বরী মন্দিরের নিকট বাস করতেন। সেখানেই তিনি প্রথম মনোহরা মিষ্টি প্রস্তুত করেন। মুর্শিদাবাদের নবাবরা ডাবের শাঁস, কাজুবাদাম, এলাচ ও ক্ষীর দিয়ে তৈরি মনোহরা পছন্দ করতেন। নবাবির পতনের সঙ্গে সঙ্গে মনোহরা রাজকীয় পৃষ্ঠাপোষকতা থেকে বঞ্চিত হয়। যে মিষ্টি এককালে সমগ্র মুর্শিদাবাদ জেলায় প্রস্তুত হত, তা ক্রমে বেলডাঙা, কান্দির মতো বিশেষ কিছু জায়গায় প্রস্তুত হতে থাকে। বাংলার মিষ্টির ইতিহাস নিয়ে যাঁরা চর্চা করেন, মনোহরার জন্মবৃত্তান্ত নিয়ে তাঁদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। সে যাই হোক, দুধসাদা মনোহরার মাথায় বাহারি কিসমিসের অলঙ্করণে সত্যিই মনোহরা মুর্শিদাবাদের এই মিষ্টি। বেলডাঙার মনোহরা যদি অসিত সাহা, মদনগোপাল সাহারা বাঁচিয়ে রাখেন, তবে কান্দির সুনাম রক্ষা করে চলেছেন শিবশক্তি দে বা রুদ্রদেব দত্তেরা। সেই ট্রাডিশন এখনও চলছে।

    কীভাবে বানানো হয়?

    চাঁচি, ক্ষীর আর ছানার সঙ্গে এলাচ, জায়ফল আর জয়িত্রীর মিশ্রণে তৈরি ‘পুর’ চিনির মোটা রসের আস্তরণে ঢেকে রাখার অননুকরণীয় শিল্পের নাম মনোহরা। ছানা এবং চিনি হল এই মিষ্টির আসল উপকরণ। ছানা ভালো করে মেখে নেওয়ার পরেই তাকে চিনির সঙ্গে পাক দেওয়া হয়। মেশানো হয় এলাচ, ডাবের শাসের পাতলা আস্তরণ। তারপর সেই পাক হাতে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এটিকে রূপদান করা হয়। সবশেষে শিরায় সেটিকে মেশানো হয়। একবার কোট করেই তুলে নেওয়া হয়। ব্যস, মনোহরা তৈরি!

    জনাইয়ের মনোহরা

    হুগলির (Hooghly) জনাইয়ে প্রথম মনোহরা (Monohora Sweet) তৈরি হয়েছিল। এই মিষ্টি তৈরির ইতিহাস দু’শো বছরের ওপর। জনাইয়ের মনোহরার উৎপত্তি নিয়ে একাধিক মত প্রচলিত আছে। একটি মতে, ভীমচন্দ্র নাগের পিতা পরাণচন্দ্র নাগ ছিলেন বর্ধমান রাজের দেওয়ান। এক সময়ে তিনি দেওয়ানের চাকরি ছেড়ে মিষ্টির ব্যবসায় নামেন। হুগলি জেলার জনাইতে তিনি মিষ্টির ব্যবসা প্রতিষ্ঠা করেন। এই সময়েই তিনি মনোহরা নামক মিষ্টির প্রচলন করেন। আর একটি মত থেকে জানা যায়, জনাইয়ের ময়রারা সন্দেশকে সংরক্ষণ করার পরীক্ষা-নিরীক্ষা করার সময় ভুলবশতঃ সন্দেশকে চিনির রসে ডুবিয়ে ফেলেন। তার থেকেই সৃষ্টি হয় মনোহরা। এছাড়া জনাইয়ের জনৈক ললিত ময়রা ১৮৬০-এর দশকে মনোহরা মিষ্টি তৈরি করেন বলে দাবি করা হয়। আর একটি মত থেকে জানা যায়, জনাইয়ের জমিদার তখন কালীপ্রসাদ মুখোপাধ্যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান ছিলেন। সমৃদ্ধি ছিল শহরে। এমনই এক সময় ইংরেজ এক সাহেবের আগমনে রাজবাড়ি (কালীবাবুর বাড়ি) জুড়ে হইহই রইরই রব। মিষ্টি তো সবাই বানায়। তবে রসের বাঁধন থাকবে, ধাঁচ হবে শুকনো এমন মিষ্টি কোথায় পাওয়া যায়? সালটা ১৮৬৮ হবে, কালীবাবুর অনুরোধেই ন্যাড়া ময়রা বানালেন দুর্দান্ত স্বাদের এক মিষ্টি, নাম তখনও অজানা। ইংরেজ সাহেবের পাতে পড়তেই স্বাদ আস্বাদনে আর দেরি করলেন না। মিষ্টি মুখে দেওয়ার পরই একেবারে মিলিয়ে গেল। আবেগে আপ্লুত সাহেব কাটা কাটা বাংলায় বললেন, “এই মিষ্টি আমার মন হরণ করে নিয়েছে।” ব্যস! সেই থেকে মন হরণ করা এই মিষ্টির নাম হল মনোহরা।

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনোহরার খুব ভক্ত ছিলেন!

    জনাইয়ের মনোহরা (Monohora Sweet) এক সময় কলকাতার রসগোল্লা, শক্তিগড়ের ল্যাংচা ও বর্ধমানের সীতাভোগের মতো সমান জনপ্রিয় ছিল। মুখে মুখে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সারা বাংলায় এবং ক্রমে সারা ভারতে। ব্রিটিশ আমলে ভারতীয় এবং ব্রিটিশ অভিজাতরা অতিথি আপ্যায়নের জন্য জনাইয়ের মনোহরা আনাতেন। ক্রমে ব্রিটেনেও মনোহরার বাজার তৈরি হয়। পরবর্তীকালে মনোহরা মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানিতেও রফতানি হতে থাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনোহরার (Monohora Sweet) খুব ভক্ত ছিলেন। ছবি বিশ্বাস, উত্তম কুমার ও ছায়া দেবীর মতো বাংলা চলচ্চিত্রের নায়ক-নায়িকারা আউটডোর শুট করে কলকাতা ফেরার পথে প্রায়ই গাড়ি থামিয়ে মনোহরা কিনে বাড়ি ফিরতেন। আজও হাজারো মিষ্টির ভিড়ে মনোহরা নিজের ঐতিহ্য ধরে রেখেছে। মুর্শিদাবাদ-হুগলিবাসী বলে নয়, মনোহরার স্বাদ একবার যিনি চেখে দেখেছেন, তাঁর মন জয় করে নিয়েছে ব্রিটিশ আমলে জন্ম নেওয়া এই মিষ্টি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: বাংলাদেশে অশান্তি, ভারতে ঢুকে পড়তে পারে জঙ্গিরা, আশঙ্কা প্রাক্তন কূটনীতিকের

    Bangladesh Crisis: বাংলাদেশে অশান্তি, ভারতে ঢুকে পড়তে পারে জঙ্গিরা, আশঙ্কা প্রাক্তন কূটনীতিকের

    মাধ্যম নিউজ ডেস্ক: পড়শির ঘরে আগুন। স্বাভাবিকভাবেই গৃহস্থ যে নিশ্চিন্তে থাকবে না, এ আর নতুন কথা কী! ভারতের পড়শি বাংলাদেশের অশান্তির (Bangladesh Crisis) আঁচ লাগতে পারে এ পারেও। সংরক্ষণকে ঘিরে অশান্ত হয়ে উঠেছিল (Terrorists Infiltration) বাংলাদেশ। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। বর্তমান বাংলাদেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান নোবেল জয়ী মহম্মদ ইউনূস। তার পর বাংলাদেশের পরিস্থিতি ছন্দে ফিরছে। তবে অনুপ্রবেশের আশঙ্কায় কাঁটা ভারত। প্রাক্তন হাইকমিশনার তথা প্রাক্তন সচিব এবং রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, “ভারতকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। অনুপ্রবেশ রুখতে সীমান্তে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।”

    হতে পারে জঙ্গি অনুপ্রবেশ (Bangladesh Crisis)

    তাঁর মতে, ডামাডোলের বাজারে ভারতে অনুপ্রবেশ করতে পারে সন্ত্রাসবাদী এবং ধর্মীয় উগ্রপন্থীরা। এ দেশে চালাতে পারে সন্ত্রাসবাদী কাজকর্ম। তিনি মনে করেন, বাংলাদেশের এই অশান্তির প্রভাব পড়তে পারে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে। ভারতের ‘নেইবারহুড ফার্স্ট পলিসি’ এবং ‘অ্যাক্ট ইস্ট পলিসি’র ওপরও প্রভাব পড়বে। প্রভাব পড়বে আঞ্চলিক টাইয়ের ওপরও। আর এই রাজনৈতিক অনিশ্চিয়তা বাংলাদেশে সূচনা করবে অর্থনৈতিক দূরাবস্থা এবং সামাজিক অস্থিরতার।

    দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব!

    বাংলাদেশের অস্থিরতার ব্যাপক প্রভাব দ্বিপাক্ষিক সম্পর্কে পড়বে বলেও মনে করেন এই প্রাক্তন হাইকমিশনার। তবে বাংলাদেশের নয়া সরকারের সঙ্গে ভারত নতুন উদ্যমে কাজ করবে বলেও মনে করেন তিনি। প্রসঙ্গত, আওয়ামি লিগের সঙ্গে ভারত সরকারের বোঝাপড়া বেশ ভালো। পদ্মার এক পারে হাসিনা এবং অন্য পারে মোদি জমানায় দুই দেশের সম্পর্ক আরও গাঢ় হয়েছিল। অশান্তির আঁচ ‘গণভবনে’ (বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন) আছড়ে পড়ার আগেই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন হাসিনা। দেশের রাশ চলে আসে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে।

    কী বলছেন প্রাক্তন হাইকমিশনার

    তিনি বলেন, “বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফল ঘোষণার পর সব কিছুই মসৃণভাবে চলছিল। সম্প্রতি একটি বিদেশি রাষ্ট্র তাঁকে উৎখাত করার ষড়যন্ত্র করছে বলে দাবি করেছিলেন হাসিনা।” বিশ্লেষকদের মতে, তার পর থেকেই একটু একটু করে গরম হতে থাকে আন্দোলনের তাওয়া। সংরক্ষণকে কেন্দ্র (Terrorists Infiltration) করে দেশজুড়ে হিংসার আগুন ছড়ায় সেই তাওয়া থেকে।

    হাসিনার সঙ্গে আমেরিকা-পাকিস্তানের সম্পর্ক

    হাসিনার সঙ্গে আমেরিকা ও পাকিস্তানের সম্পর্ক কোনও কালেই ভালো ছিল না। বাংলাদেশকে মিলিটারি ফেসিলিটি দিতে চেয়েছিল আমেরিকা। তা নিতে অস্বীকার করেন হাসিনা। হাসিনা সরকারের চিনের দিকে ঢলে পড়াটাও ভালো চোখে দেখেনি বাইডেনের দেশ। এদিকে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনওকালেই ভালো ছিল না। বাংলাদেশের জন্মের আগে পাকিস্তানিদের কাছে এই বাঙালি মুসলমানরা ছিল উপেক্ষার পাত্র। একাত্তরের মুক্তি যুদ্ধের সময় থেকে স্বাধীন বাংলাদেশের জন্ম হওয়া ইস্তকও খান সেনারা বাঙালি মুসলমানদের ভালো চোখে দেখেনি। পাকিস্তানের হাতে খুন হন বাংলাদেশের রাষ্ট্রপতি মুজিবুর রহমান। সম্পর্কে তিনি শেখ হাসিনার বাবা। মুজিবুর খুন হওয়ার পর থেকে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক কার্যত তলানিতে চলে যায়।

    হিন্দুদের ওপর অত্যাচার

    বাংলাদেশ যখন ক্রমেই উন্নতির জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন মোদি জমানায় দ্রুত উন্নতি করছে ভারত। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় ১০ নম্বরে ছিল ভারত। সেই দেশই আজ উঠে এসেছে ৫ নম্বরে। অচিরেই (Bangladesh Crisis) চতুর্থ স্থান দখল করবে বলেও ইঙ্গিত মিলেছে একাধিক সমীক্ষায়। রাষ্ট্রদূতের মতে, এমতাবস্থায় ভারতে অনুপ্রবেশ ঘটার সম্ভাবনা প্রবল। তাই সীমান্তে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন। কারণ ঝাঁকের কইয়ের সঙ্গে ঢুকে যাবে জঙ্গি এবং ধর্মীয় উগ্রপন্থীরা। ভারতে ঘটাবে নাশকতামূলক কাজ। তিনি বলেন, “বাংলাদেশে যখনই কোনও অস্থিরতা দেখা দিয়েছে, তখনই তার ফল ভোগ করতে হয়েছে সে দেশের হিন্দুদের। দেশভাগ এবং সাম্প্রদায়িক উত্তরাধিকারের কারণে সে দেশের মুসলমানরা বারবার হামলা চালিয়েছে হিন্দুদের বাড়িঘরে। জোর করে কেড়ে নেওয়া হয়েছে তাঁদের জমিজিরেত।” তাঁর মতে, সেই কারণেই বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমছে দ্রুত। কারণ এই দেশের হিন্দু নাগরিকরা সব সময় ভোগেন নিরাপত্তাহীনতায়।

    আওয়ামি লিগের ভবিষ্যৎ

    হাসিনার রাজনৈতিক কেরিয়ার আপাতত অনিশ্চিত বলেও মনে করেন এই রাষ্ট্রদূত। তিনি বলেন, “তবে তাঁর কেরিয়ার শেষ হয়ে গিয়েছে, এ কথা বলার সময় এখনও আসেনি। তাঁর দল আওয়ামি লিগ মুছে যাবে না।”  তিনি বলেন, “এটা বাংলাদেশের সব চেয়ে বড় রাজনৈতিক দল। স্বাধীনতা আন্দোলনেও এর অবদান রয়েছে। ভবিষ্যতে নির্বাচন (Terrorists Infiltration) হলে তাতে নিশ্চয়ই অংশ নেবে হাসিনার দল (Bangladesh Crisis)।”

     

  • Ajmer Gangrape: ৩২ বছর পর আজমের গণধর্ষণ মামলার রায় ঘোষণা, ৬ জনের যাবজ্জীবন

    Ajmer Gangrape: ৩২ বছর পর আজমের গণধর্ষণ মামলার রায় ঘোষণা, ৬ জনের যাবজ্জীবন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ৩২ বছর আগে ঘটে যাওয়া আজমের গণধর্ষণ (Ajmer Gangrape) মামলার রায় ঘোষণা করল বিশেষ পকসো আদালত। স্কুলের ছাত্রীদের ব্ল্যাকমেল করে দিনের পর দিন গণধর্ষণ। মুখ বন্ধ করতে অশালীন ছবি তুলে ব্ল্যাকমেল। ৩২ বছর আগের এই ঘটনায় নড়ে গিয়েছিল গোটা দেশ। ১০০ জনেরও বেশি কিশোরীকে এ ভাবে হেনস্থা করা হয়েছিল। সেই ঘটনায় ৬ জনকে যাবজ্জীবনের সাজা শোনাল আদালত।

    ঘটনাস্থল ছিল রাজস্থানের আজমের। ১৯৯২ সালে সে শহরের বুকে ধারাবাহিক গণধর্ষণের ঘটনা ঘটেছিল। তার পর যত তদন্ত এগিয়েছে, ততই উঠে এসেছে একের পর এক নতুন তথ্য। মঙ্গলবার ওই মামলায় বাকি ৬ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। এর আগে পকসো (POCSO Court) আদালত নাফিস চিস্তি, নাসিম ওরফে টারজান, সেলিম চিস্তি, ইকবাল ভাটি, সোয়েল ঘানি এবং সৈয়দ জামিন হুসেনকে দোষী সাব্যস্ত করেছে। এই মামলায় আগেই ১৮ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এর মধ্যে সাজা হয়েছিল ৯ জনের। একজন আসামী অন্য মামলায় জেলে রয়েছেন। একজন আত্মহত্যা করেছে এবং একজন পলাতক। 

    ঠিক কী ঘটেছিল?

    ১৯৯২ সালের ২১ এপ্রিল আজমেরের (Ajmer Gangrape) স্থানীয় এক সংবাদপত্র এই ঘটনা সামনে আনে। এলাকার গুন্ডাদের হাতে নির্যাতিত হচ্ছে স্কুলের মেয়েরা, এই খবর ও ছবি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই হইচই পড়ে যায়। শুরু হয় তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, আজমেরে মেয়েদের স্কুলের পড়ুয়াদের সঙ্গে বন্ধুত্ব করত ফারুখ। তার পর প্রলোভন দিয়ে তাদের সঙ্গে দেখা করত। গণধর্ষণ করা হত। ধর্ষণের সময়কার ছবিও তোলা হত। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছিল, ছবি দেখিয়ে ওই ছাত্রীকে ব্ল্যাকমেল করা হত। ব্ল্যাকমেল করে নির্যাতিতা ছাত্রীকে বলা হত সে যেন তার বান্ধবীদেরও ফারুখ এবং নাফিসের কাছে পাঠায়। এ ভাবেই ওই স্কুলের একাধিক ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছিল। ফারুখদের শিকার হয়েছিল আজমেরের আরও একটি স্কুলের ছাত্রীরা। ফারুখ ও নাফিস যুব কংগ্রেসের নেতা ছিল। এলাকায় তাদের একটা গ্যাং ছিল। আজমের ধারাবাহিক গণধর্ষণের ঘটনায় ফারুখ এবং নাফিসই ছিল মূল অপরাধী।

    গুন্ডা-রাজ

    সেই সময় ওই এলাকায় ফারুখ এবং নাফিসের যথেষ্ট প্রভাব ছিল। রাজনৈতিক প্রতাপ, প্রতিপত্তিতে ভর করে এলাকায় রাজ করত তারা। আর সেই কারণেই নির্যাতিতা এবং তাদের পরিবার সব জেনেও মুখে টুঁ শব্দটি করত না। ফারুখ এবং নাফিসদের হাতে নির্যাতিতারা অধিকাংশই ছিল নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। কোনও কোনও কিশোরীর বাবা সরকারি কর্মীও ছিলেন। এই ঘটনার পর বহু নির্যাতিতার পরিবারই আজমের ছেড়েছিল। কেউই প্রকাশ্যে এ নিয়ে সরব হননি। বহু দিন পর্যন্ত বহাল তবিয়তে ঘুরেছে অভিযুক্তরা। তাদের রাজনৈতিক প্রতিপত্তি ছিল। প্রধান অভিযুক্ত ফারুক চিস্তি আজমের যুব কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিল। নাফিস চিস্তি ছিল আজমের (Ajmer Gangrape) ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সহ-সভাপতি। আনোয়ার চিস্তি আজমের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করত। এই গ্যাংটি ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাবশালী ছিল। আজমের জেলা পুলিশ সূত্রে খবর, সুফি সাধু খাজা মইনুদ্দিন হাসান চিস্তির দরগার খাদিমদের পরিবার থেকে আসা বেশ কয়েকজন প্রভাবশালী যুবক এই কেলেঙ্কারিতে জড়িত ছিল। পুলিশ, উচ্চপদস্থ রাজনীতিবিদ এবং কর্মকর্তারাও এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে অনুমান।

    হিন্দু সংগঠনগুলোর প্রতিবাদ

    অভিযোগ সামনে আসার পরই এদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় হিন্দু সংগঠনগুলি। বিচার দাবি করে প্রতিবাদ শুরু করে তারা। হিন্দু সংগঠনগুলি আইনগত পদক্ষেপ না নেওয়া হলে নিজের হাতে আইন তুলে নেওয়ারও হুমকি দেয়। তীব্র চাপে, আজমের জেলা বার অ্যাসোসিয়েশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এবং জনগণের ক্রোধ প্রশমিত করতে এবং সাম্প্রদায়িক উত্তেজনা প্রতিরোধ করতে সন্দেহভাজনদের জাতীয় নিরাপত্তা আইনের অধীনে কারাগারে পাঠানোর প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত, তদন্তের দায়িত্ব সিআইডি সিবি-র হাতে তুলে দেওয়া হয়। ১৯৯২ সালের ৩০ মে, সিআইডি সিবি আনুষ্ঠানিকভাবে তদন্তের দায়িত্ব গ্রহণ করে। এই কেলেঙ্কারিটি প্রভাবশালী ব্যক্তিদের, যেমন খাদিম চিস্তি পরিবারগুলির সদস্য এবং যুব কংগ্রেসের সদস্যদের জড়িত থাকার বিষয়টি প্রকাশ করে, যারা স্কুলছাত্রীদের শোষণ করেছিল। একটি ফটো ল্যাব থেকে ফাঁস হওয়া স্পষ্ট ছবি অপরাধটির প্রমাণ দেয়।

    আরও পড়ুন: ব্যর্থ রাজ্য, আরজি করের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ সুপ্রিম কোর্টের

    তদন্তের পর তদন্ত

    অপরাধের ঘটনা প্রকাশ্যে আসার গ্রেফতার করা হয় অভিযুক্তদের। তাদের সাজাও হয়। ২০০৭ সালে ফারুখকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। ২০১৩ সালে ফারুখকে মুক্তির নির্দেশ দেয় রাজস্থান হাইকোর্ট। ফারুখ গ্রেফতার হলেও পলাতক ছিল নাফিস। ২০০৩ সালে দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে সে। পরে অবশ্য জামিন পায়। ফারুখের মতোই এলাকায় রয়েছে নাফিস। অন্য অভিযুক্তরাও জামিনে মুক্ত। এই ঘটনায় মোট ৬টি চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। তাতে নাম ছিল ১৮ জন অভিযুক্তের। ১৪৫ জনেরও বেশি সাক্ষীর নাম ছিল। মাত্র ১৭ জন নির্যাতিতা তাদের বয়ান রেকর্ড করিয়েছিল। আজমের (Ajmer Gangrape) পুলিশের সন্দেহ, ১০০ জনেরও বেশি কিশোরী এই নির্যাতনের শিকার হয়েছিল। তবে তাদের মধ্যে অধিকাংশই তদন্তের মুখোমুখি হয়নি। এখনও ৩০ বছর আগের সেই ঘটনার ক্ষত বয়ে বেড়াচ্ছে আজমের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share