Tag: bangla news

bangla news

  • Metal Object On Railway: এবার সেবকে রেললাইন থেকে উদ্ধার ধাতব পাত, ধৃত ১

    Metal Object On Railway: এবার সেবকে রেললাইন থেকে উদ্ধার ধাতব পাত, ধৃত ১

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের কানপুরের পর এবার পশ্চিমবঙ্গের সেবক (Metal Object On Railway)। চালকের তৎপরতায় এবার রক্ষা পেল ডাউন কামাখ্যা আনন্দবিহার টার্মিনাল স্পেশাল এক্সপ্রেস। কানপুরে যেমন রেল লাইনে রাখা হয়েছিল আস্ত একটি গ্যাস সিলিন্ডার। সেবকে রেল লাইনের ওপর পড়ে ছিল আস্ত একটি নির্মাণ সামগ্রী। চালকের নজরে পড়তেই ব্রেক কষেন তিনি। ট্রেন থেমে যায়। রক্ষা পান ওই ট্রেনের যাত্রীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসেন রেলকর্মী এবং আধিকারিকরা। তার পরেই লাইন থেকে সরানো হয় ওই নির্মাণ সামগ্রী। তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

    সেবকে লাইনে নির্মাণ সামগ্রী (Metal Object On Railway)

    রেল সূত্রে খবর, বৃহস্পতিবার সেবকের ৩২/৪ সিগন্যাল পোস্টের কাছে রেলের লাইনে কে বা কারা ফেলে রাখে নির্মাণ সামগ্রী। বিকেল ৩টে ৩১ মিনিট নাগাদ ওই লাইনে চলে আসে ডাউন আনন্দ বিহার এক্সপ্রেস। ট্রেনটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। রুংটুং এলাকায় লাইনে নির্মাণ সামগ্রী পড় থাকতে দেখে ট্রেন থামিয়ে দেন চালক। ওই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে রেলপুলিশ। অভিযুক্তকে নিয়ে বেশ কয়েক জায়গায় অভিযানও চালায় রেলপুলিশ। ঘটনায় আরও তিন-চারজন জড়িত রয়েছে বলে খবর। তাদের খোঁজে শুরু হয়েছে জোরদার তল্লাশি।

    কী বলছে রেল

    উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, “একটি দুষ্কৃতীর দল একাজ করেছে। ওই এলাকায় রেলের খুঁটি বসানোর কাজ চলছিল। সেই কাজেই ব্যবহার করা সামগ্রী চুরি করতে চেয়েছিল অভিযুক্তরা। তারাই লোহার ড্রামগুলি লাইনে রেখেছিল, যাতে ট্রেন গেলে সেগুলি ছোট ছোট টুকরো হয়ে যায়। এতে চুরি করতে সুবিধা হবে।” ইতিমধ্যেই আমরা একজনকে গ্রেফতার করেছি। এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

    কানপুরে লাইনে মিলল আর কী কী

    বাংলায় (Metal Object On Railway) যদি লাইনে নির্মাণ সামগ্রী রাখা চোরেদের কাজ হয়, কানপুরের ঘটনার নেপথ্যে জঙ্গিরা রয়েছে বলেই ধারণা সংশ্লিষ্ট মহলের। কানপুরে অবশ্য রেললাইনে নির্মাণ সামগ্রী রাখা হয়নি, রাখা হয়েছিল আস্ত গ্যাস সিলিন্ডার। রবিবার কানপুরের শিবরাজপুরের কাছে রেললাইনের ওপর থেকে উদ্ধার হয় রান্নার গ্যাসের ওই সিলিন্ডার (Metal Object On Railway)। অল্পের জন্য রক্ষা পেয়েছিল কালিন্দি এক্সপ্রেস। সিলিন্ডারটি উদ্ধার করার পাশাপাশি আরও কিছু সন্দেহজনক জিনিসও উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। রেল লাইনে যে জায়গা থেকে সিলিন্ডারটি উদ্ধার হয়েছে, সেখান থেকে বোতল ভর্তি একটি হলুদ রংয়ের পদার্থও পাওয়া গিয়েছে। লাইনের ওপর থেকে উদ্ধার হয়েছে একাধিক পেট্রল ভরা বোতল ও দেশলাই। ট্র্যাকে ভারী কিছু লোহার জিনিস ঘষার চিহ্নও দেখা গিয়েছে। তদন্তকারীরা একটি ব্যাগও উদ্ধার করেছিলেন (Metal Object On Railway)।

    গ্রেফতার শাহরুখ

    এই ঘটনার ঠিক পরের দিনই রাজস্থানের আজমের মালবাহী করিডরের রেললাইন থেকে উদ্ধার হয় প্রায় ৭০ কেজি ওজনের দুটি ব্লক। কানপুরের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি-টেররিজম স্কোয়াড। ধৃতের নাম শাহরুখ খান। ওই ঘটনায় ইতিমধ্যেই জেরা করা হয়েছে সন্দেহভাজন ছজনকে। তাদের ছেড়ে দেওয়া হলেও, গ্রেফতার করা হয় শাহরুখকে। উত্তরপ্রদেশের ঘটনার নেপথ্যে জঙ্গি যোগ রয়েছে বলে খবর। এ সংক্রান্ত তথ্যপ্রমাণও জোগাড় করেছিলেন তদন্তকারীরা। জঙ্গিরা প্রয়াগরাজ-ভিওয়ানি কালিন্দি এক্সপ্রেস উল্টে দেওয়ার ছক কষেছিল বলে খবর। তদন্তকারীদের অনুমান, যে এই ষড়যন্ত্রের চাঁই, সে স্ব-উগ্রপন্থী। সে আইসিসের খোরাসান মডিউলের সঙ্গে জড়িত বলে অনুমান তদন্তকারীদের।

    ঘটনাপ্রবাহ

    কেবল এই তিনটি ঘটনাই (Metal Object On Railway) নয়, এমন ঘটনা আগও ঘটেছে। মোদি সরকারকে জনমানসে হেয় করতে রেললাইনের ওপর ফেলে রাখা হয়েছিল আস্ত গাছের গুঁড়ি। গত জুনে ঘটনাটি ঘটে ওড়িশার ভদ্রকে। ওই বছরেরই অক্টোবরে ছত্তিশগড় ও রাজস্থানের মধ্যে সংযোগকারী রেললাইনে ফেলে রাখা হয়েছিল পাথর। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তামিলনাড়ুতে বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়ে দুষ্কৃতীরা। পশ্চিমবঙ্গের মালদায় সিগন্যাল টেম্পারিং করা হয়।

    পশ্চিমবঙ্গেরই বীরভূমে ভাঙচুর করা হয় লোকাল ট্রেনে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আবার রেললাইনের ওপর ফেলে রাখা হয় গ্যাস সিলিন্ডার, হাতুড়ি। এরই কিছুদিন পরেই ফের এই এলাকায় রেললাইনে ফেলে রাখা হয় গ্যাস সিলিন্ডার এবং সাইকেল। রেললাইনের ওপর আস্ত বাইক রেখে চলে গিয়েছিল দুষ্কৃতীরা। এবারও অকুস্থল সেই প্রয়াগরাজ। তেলঙ্গনায় আবার রেললাইনের ওপর ফেলে রাখা হয়েছিল লোহার ইয়া বড় রড। বারংবার একই ঘটনা ঘটায়। এসব ক্ষেত্রেই জঙ্গিদের হাত রয়েছে বলে অনুমান তদন্তকারীদের একাংশের। তবে আসল সত্য জানতে শাহরুখকে জেরা করা চলছে। এখন দেখার কেঁচো খুঁড়তে কেউটে বের হয় কিনা (Metal Object On Railway)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Ramakrishna 133: “দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে হাজার ঘষো, কোনরকমেই জ্বলবে না”

    Ramakrishna 133: “দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে হাজার ঘষো, কোনরকমেই জ্বলবে না”

    শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশ

    সপ্তম পরিচ্ছেদ

    ক্লেশোঽধিকতরস্তেষামব্যক্তাসক্তচেতসাম্‌ ৷
    অব্যক্তা হি গর্তিদুঃখং দেহবদ্ভিরবাপ্যতে ॥
         (গীতা — ১২।৫)

    যাঁর কাঁচা ভক্তি, সে ঈশ্বরের (Ramakrishna) কথা, উপদেশ, ধারণা করতে পারে না। পাকা ভক্তি হলে ধারণা করতে পারে। ফটোগ্রাফের কাচে যদি কালি (Silver Nitrate) মাখানো থাকে, তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায়। কিন্তু শুধু কাচের উপর হাজার ছবি পড়ুক একটাও থাকেনা—একটু সরে গেলেই, যেমন কাচ তেমনি কাচ। ঈশ্বরের উপর ভালবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না।

    বিজয়—মহাশয়, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাঁকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়?

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—হাঁ, ভক্তি দ্বারাই তাঁকে দর্শন হয়, কিন্তু পাকা ভক্তি, প্রেমাভক্তি, রাগভক্তি চাই। সেই ভক্তি এলেই তাঁর উপর ভালবাসা আসে। যেমন ছেলের মার উপর ভালবাসা, মার ছেলের উপর ভালবাসা, স্ত্রীর স্বামীর উপর ভালবাসা।

    এ-ভালবাসা, এ-রাগভক্তি এলে স্ত্রী-পুত্র, আত্মীয়-কুটুম্বের উপর সে মায়ার টান থাকে না। দয়া থাকে। সংসার বিদেশ বোধ হয়, একটি কর্মভূমি মাত্র বোধ হয়। যেমন পাড়াগাঁয়ে বাড়ি কিন্তু কলকাতা কর্মভূমি; কলকাতায় বাসা করে থাকতে হয়, কর্ম করবার জন্য। ঈশ্বরে ভালবাসা এলে সংসারাসক্তি—বিষয়বুদ্ধি—একেবারে যাবে।

    বিষয়বুদ্ধির (Kathamrita) লেশমাত্র থাকলে তাঁকে দর্শন হয় না। দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে হাজার ঘষো, কোনরকমেই জ্বলবে না—কেবল একরাশ কাঠি লোকসান হয়। বিষয়াসক্ত মন ভিজে দেশলাই।

    শ্রীমতী (রাধিকা) যখন বললেন, আমি কৃষ্ণময় দেখছি, সখীরা বললে, কই আমরা তো তাঁকে দেখতে পাচ্ছি না। তুমি কি প্রলাপ বোকচো? শ্রীমতী বললেন, সখি! অনুরাগ-অঞ্জন চক্ষে মাখো, তাঁকে দেখতে পাবে। (বিজয়ের প্রতি) তোমাদের ব্রাহ্মসমাজেরই গানে আছে:

    প্রভু বিনে অনুরাগ, করে যজ্ঞযাগ, তোমারে কি যায় জানা।

    এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালবাসা যদি একবার হয়, তাহলে সাকার-নিরাকার দুই সাক্ষাৎকার হয়।

    ঈশ্বরদর্শন—তাঁর কৃপা না হলে হয় না 

    বিজয়—ঈশ্বরদর্শন কেমন করে হয়?

    শ্রীরামকৃষ্ণ—চিত্তশুদ্ধি না হলে হয় না। কামিনী-কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে। ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না। মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে। মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। হে ঈশ্বর, আর অমন কাজ করব না বলে যদি কেউ অনুতাপে (Kathamrita) কাঁদে, তাহলে ময়লাটা ধুয়ে যায়। তখন ঈশ্বররূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে লন। তখন সমাধি হয়, ঈশ্বরদর্শন হয়।

    আরও পড়ুনঃ “একটা ঢোঁড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পাচ্ছে না—গিলতেও পাচ্ছে না…”

    আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dehradun: দু’দিন পরে প্রাণ পেল দেরাদুনের ক্লক টাওয়ার! ফের কীভাবে চলল জানেন?

    Dehradun: দু’দিন পরে প্রাণ পেল দেরাদুনের ক্লক টাওয়ার! ফের কীভাবে চলল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেরাদুনের (Dehradun) আইকনিক ক্লক টাওয়ার ২ দিন প্রাণহীন থাকার পর আবার টিকটিক শব্দে চলতে শুরু করেছে। পুলিশ জানিয়েছে, টাওয়ারে বসানো ঘড়ির ছয়টি সুইচের মধ্যে তিনটির তার কেটে ফেলেছিল কেউ বা কারা। তাই ঘড়িটি বন্ধ হয়ে গিয়েছিল। ঘটনায় রাজ্যে ব্যাপক শোরগোল পড়ে। অবশেষে ঘড়ি বন্ধের কারণ জানাল পুলিশ। 

    পুলিশের বক্তব্য (Dehradun)

    কোতোয়ালি থানার (Dehradun) এসএইচও চন্দ্রভান সিং ঘটনাস্থল পরিদর্শন করার পরে সাংবাদিকদের বলেন, “ক্লক টাওয়ারে স্থাপিত ঘড়ির ছয়টি সুইচের মধ্যে তিনটির তার কেটে ফেলা হয়েছিল। পরে তারগুলিকে আবার সংযুক্ত করা হয়েছে এবং বর্তমানে সেটি আবার কাজ করছে। ঘড়ি এখন স্থির নয়, টিকটিক শব্দে প্রবহমান।” তবে এই ক্লক টাওয়ারে চুরি হয়নি বলেই দাবি তাঁর। তিনি বলেন, “কাটা তার ছাড়া ব্যাটারি, ইনভার্টার ও অ্যামপ্লিফায়ারসহ সব কিছুই অক্ষত ছিল। কেউ চাবি দিয়ে এর একটি গেটের তালা খুলে টাওয়ারে প্রবেশ করেছিল। এরপর ভিতরের যন্ত্রাংশের তারগুলিকে কেটে দেওয়া হয়। এটি এমন একজনের কাজ বলে মনে হচ্ছে যার কাছে হয়তো টাওয়ারের চাবি ছিল। আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি।” স্থানীয় সার্কেল অফিসার নীরজ সেমওয়াল বলেন, “ক্লক টাওয়ার পরিদর্শনের সময় জোরপূর্বক প্রবেশের কোনও চিহ্ন বা ছাপ পাওয়া যায়নি। সেখানে কাটা তারগুলোর অংশ বিশেষ পড়ে থাকতে দেখা গিয়েছে। কোনও কিছুই ভেঙে করা হয়নি। ভিতরের যন্ত্রগুলি অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে।”

    আরও পড়ুনঃ বর্ধমান মেডিক্যালে অভীক গ্যাং-এর ‘দাদাগিরি’! হুমকি-ফোন জুনিয়র ডাক্তারদেরকে

    শহরের কেন্দ্রস্থলে ল্যান্ডমার্ক ঘড়ি

    ঘটনার কথা জানাজানি হতেই দেরাদুন (Dehradun) মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের তরফে এফআইআর দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমেছে। ক্লক টাওয়ার বা এই ঘন্টা ঘরটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এর সবচেয়ে উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে। গত সোমবার এলাকার মানুষ, এই ঘড়ির কাঁটা নড়ছে না দেখে প্রথমে ডিএমসিতে অভিযোগ দায়ের করেছিলেন। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীকে ধরতে তদন্তে নেমেছে পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: পরিবারের নতুন সদস্য ‘দীপজ্যোতি’র সঙ্গে খুনসুটি মোদির, মজলেন নেটিজেনরা

    Narendra Modi: পরিবারের নতুন সদস্য ‘দীপজ্যোতি’র সঙ্গে খুনসুটি মোদির, মজলেন নেটিজেনরা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশ্য সভায় প্রধানমন্ত্রীকে বার বার বলতে শোনা গিয়েছে মোদি কা পরিবার। সমস্ত দেশবাসীকে নিজের পরিবার বলেন প্রধানমন্ত্রী। সেই পরিবারে আরও এক ছোট্ট সদস্য বাড়ল। ব্যস্ত কর্মসূচির মধ্যেও তার জন্য ঠিক সময় বের করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার সঙ্গে সময় কাটালেন। শনিবার সকালে তাঁর বাসভবনের নতুন সদস্যের সঙ্গে দেশবাসী তথা সারা বিশ্বের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার নাম দিলেন ‘দীপজ্যোতি’! তার কপালে প্রদীপের শিখার মতো চিহ্ন থাকাতেই তার নাম রাখা হয়েছে ‘দীপজ্যোতি’। তবে, দীপজ্যোতি কোনও মানব সন্তান নয়। সে হল, একটি ছোট্ট সুন্দর গোশাবক!

    আরও পড়ুন: ‘আরজি কর কাণ্ডে ক্ষুব্ধ প্রত্যেক দেশবাসী’, সুইৎজারল্যান্ডে বললেন জয়শঙ্কর

    এক্স হ্যান্ডলে ‘দীপজ্যোতি’ ছবি শেয়ার প্রধানমন্ত্রীর (Narendra Modi)

    দিল্লিতে (Delhi) লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গরু রয়েছে। সম্প্রতি এক গরু সন্তান প্রসব করেছে। পরিবারের সেই নতুন সদস্যকে পেয়ে খুশি প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডলে নিজের সেই খুশি সবার সঙ্গে ভাগ করে নিলেন মোদী। লিখলেন, লোক কল্যাণ মার্গে তাঁর বাসভবনে নতুন সদস্যের আগমন ঘটেছে। ছোট্ট দীপজ্যোতিকে কখনও প্রধানমন্ত্রী (Narendra Modi) আদর করছেন, কখনও তার কপালে এঁকে দিচ্ছেন সস্নেহ চুম্বন, কখনও আবার তার সঙ্গে একেবারে ছোটদের মতোই খুনসুটি আর খেলায় মেতে রয়েছেন দেশের প্রশাসনের শীর্ষে থাকা মানুষটি! এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীর শেয়ার করা ভিডিও দেখা যাচ্ছে, বাসভবনের যেখানে দুর্গামূর্তি রয়েছে, সেখানে তিনি নিয়ে গিয়েছেন দীপজ্যোতিকে। পরিবারের নতুন সদস্যকে পুজো করেন তিনি। তাকে আদরে ভরিয়ে দেন। যেমন করে পরিবারের নতুন সদস্যকে সবাই স্বাগত জানান। তেমনভাবেই দীপজ্যোতিকে নিজের পরিবারে স্বাগত জানান প্রধানমন্ত্রী। এইসব ছবি এবং ভিডিও দীপজ্যোতির সঙ্গে প্রধানমন্ত্রীর নানা সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে।

     

    মন জয় করেছে নেটিজেনদের

    স্বাভাবিকভাবেই এমন একটি ভিডিও এবং সঙ্গে থাকা ছবিগুলি নেট নাগরিকদের মন জয় করে নিয়েছে। তাঁরা নিজেদের মতো করে প্রধানমন্ত্রীর (Narendra Modi) বাসভবনের এই নয়া সদস্যকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। দীপজ্যোতির সঙ্গে প্রধানমন্ত্রী মোদির কাটানো এই সুন্দর মুহূর্তগুলি ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে ভাইরাল হয়ে গিয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৫ হাজারেরও বেশি মানুষ এই ছবিগুলি ‘রিপোস্ট করা হয়েছে। লাইক করেছেন ৯১ হাজারের বেশি মানুষ। আর ছবিগুলির ভিউ হয়েছে লক্ষ লক্ষ। রাষ্ট্রনেতাদের পশুপ্রেম নতুন কিছু নয়। বিশ্বের অনেক তাবড় রাষ্ট্রপ্রধানেরই পোষ্য রয়েছে। মার্কিন মুলুকের হোয়াইট হাউস হোক, কিংবা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন – সর্বত্রই দেখা গিয়েছে এক ছবি। তবে, অধিকাংশ ক্ষেত্রে পোষ্য হিসেবে বিড়াল বা কুকুরই বেশি পছন্দ করেন প্রশাসনের শীর্ষে থাকা মানুষগুলি। এক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের নতুন সদস্য কিছুটা ব্যতিক্রমী তো বটেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Navy: শত্রুর ঘুম ছোটাতে দেশে তৈরি হবে মানবহীন ডুবোজাহাজ, বরাদ্দ ২,৫০০ কোটি টাকা

    Indian Navy: শত্রুর ঘুম ছোটাতে দেশে তৈরি হবে মানবহীন ডুবোজাহাজ, বরাদ্দ ২,৫০০ কোটি টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: যত সময় এগোচ্ছে ভারত প্রতিরক্ষা (Defence Ministry) খাতে ততই যেন আরও শক্তিশালী হয়ে উঠছে। অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, মেশিন, ড্রোন, ট্যাঙ্ক সহ আরও অনেক কিছুর জন্য এখন আর অন্যান্য দেশের ওপর নির্ভর করে থাকতে হয় না ভারতকে। এখন মেক ইন ইন্ডিয়ার আওতায় জিনিসপত্র তৈরি করে নিজেদের অস্ত্রভান্ডারকে আরও জোরদার করছে ভারত। এবার মানবহীন ডুবোজাহাজ বা ডুবোযান (Unmanned Underwater Vessels) তৈরির জন্য ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। নৌবাহিনীর (Indian Navy) এই প্রকল্প বাস্তব রূপ পেলে শত্রুপক্ষের বুক কেঁপে যাবে তা বলাই বাহুল্য।

    কী এই মানবহীন ডুবোজাহাজ

    প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry) সূত্রে খবর, এই মানববিহীন ডুবোযানের মূল উদ্দেশ্য হবে শত্রুদেশের সাবমেরিন বা জাহাজকে ধ্বংস করা। এই ১০০ টনের নয়া ডুবোযানগুলি ভারতীয় নৌসেনার (Indian Navy) জন্য জলতলে নজরদারি, মাইন পাতা এবং অস্ত্র ব্যবহারের দক্ষতাকে বাড়িয়ে তুলবে। ২০২৭ সালের মধ্যে ভারতীয় নৌবাহিনীর ভান্ডারে অন্তত ২০০টি বিভিন্ন শ্রেণির যুদ্ধজাহাজ মজুত করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। মানবহীন ডুবোযান (Unmanned Underwater Vessels) নির্মাণ তারই অঙ্গ। ড্রোনের ব্যবহার ক্রমবর্ধমান হওয়ায়, প্রতিরক্ষামন্ত্রক সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠকে মানবহীন ডুবোজাহাজ বা ডুবোযান তৈরির সিদ্ধান্ত নেয়।

    কী কী সুবিধা

    এই ডুবোযানগুলি (Unmanned Underwater Vessels) নৌসেনাকে জলের নীচে বিশেষ সুবিধা প্রদান করবে এবং দেশের জলসীমাকে নিশ্ছিদ্র করতে সাহায্য করবে বলে জানিয়েছেন প্রাক্তন নৌসেনা ভাইস চিফ ভাইস অ্যাডমিরাল এস এন ঘোরমাডে। মাইন পাতা ও মাইন পরিষ্কার করা, নজরদারি, এবং অস্ত্র নিক্ষেপের মতো বিভিন্ন কাজে এই ডুবোযানগুলিকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। ভারতীয় নৌসেনা (Indian Navy) আগামী কয়েক মাসের মধ্যে প্রকল্পটির জন্য দরপত্র প্রকাশ করবে। ভারতীয় শিপইয়ার্ডগুলি আত্মনির্ভর ভারতের অধীনে এই প্রকল্পের জন্য বিড করবে, বলেও জানা গিয়েছে। নৌসেনা চায় যে এই মানবহীন ডুবোযানগুলি দীর্ঘ সময় ধরে দূরত্বে জলের তলায় থাকতে সক্ষম হোক, যাতে সন্দেহজনক জাহাজ থেকে শুরু করে শত্রুর বিভিন্ন কাজের ওপর নজর রাখা যায় এবং জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা করা যায়। ড্রোনের মতোই ওই ডুবো-জলযানের (Unmanned Underwater Vessels) ক্যামেরায় ধরা পড়বে সমুদ্রের জলে ভেসে থাকা বস্তুর ছবিও। এমনকী, সাবমেরিনের গতিবিধিও জানা যেতে পারে। যিনি রিমোটের সাহায্যে জলযানটি পরিচালনা করবেন, চাইলে গুলিও চালাতে পারবেন তিনি (Indian Navy)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • llegal Mosque: শিমলার সেই মসজিদের অংশ ভাঙা হবে, জানালেন মুসলমানেরা

    llegal Mosque: শিমলার সেই মসজিদের অংশ ভাঙা হবে, জানালেন মুসলমানেরা

    মাধ্যম নিউজ ডেস্ক: শিমলার (Shimla) সেই মসজিদের অবৈধ অংশ (Illegal Mosque) ভেঙে ফেলা হবে। শিমলা পুরসভার কমিশনার ভূপেন্দ্র কুমার আত্তারিকে এ কথা জানালেন সনজৌলির মুসলমানরা। ১২ সেপ্টেম্বর এ ব্যাপারে কমিশনারকে একটি স্মারকলিপিও দেন তাঁরা। মসজিদের অবৈধ অংশ সিল করে দেওয়ার অনুরোধও করেন তাঁরা।

    কমিশনারকে স্মারকলিপি (llegal Mosque)

    এদিন যে প্রতিনিধি দল স্মারকলিপি দিতে গিয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন মসজিদটির ইমাম, ওয়াকফ বোর্ডের সদস্য এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা। তাঁরা জানান, আদালতের নির্দেশ অনুযায়ী কল্যাণ কমিটি নিজেরাই মসজিদের অবৈধ অংশ ভেঙে ফেলবে। প্রতিনিধি দলের সদস্যরা (Illegal Mosque) জানান, তাঁরা হিমাচলপ্রদেশের স্থায়ী বাসিন্দা। এলাকায় সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব বোধ বজায় রাখতে পদক্ষেপ করবেন তাঁরা। কল্যাণ কমিটির তরফে মুফতি মহম্মদ শফি কাসমি বলেন, “আমরা সনজৌলিতে অবস্থিত অন-অনুমোদিত অংশটি ভেঙে ফেলার জন্য শিমলা পুর কমিশনারের অনুমতি চেয়েছি।”

    কী বলছেন ইমাম

    সনজৌলি মসজিদের ইমাম বলেন, “আমাদের ওপর কোনও চাপ নেই। আমরা এখানে কয়েক দশক ধরে বসবাস করছি। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হিমাচলবাসী হিসেবে। আমরা শান্তিতে থাকতে চাই। এলাকায় সৌভ্রাতৃত্বের বাতাবরণ বজায় থাকা উচিত।” দেবভূমি সংগ্রাম কমিটির (এই কমিটির ব্যানারেই হচ্ছিল আন্দোলন) সদস্যরা স্থানীয় মুসলমানদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। কমিটির সদস্য বিজয় শর্মা বলেন, মুসলমান সম্প্রদায়ের এই পদক্ষেপকে স্বাগত জানাই। বৃহত্তর স্বার্থে এই উদ্যোগ নেওয়ার জন্য আমরা প্রথমে তাঁদের আলিঙ্গন করতে চাই।

    আরও পড়ুন: গালওয়ান-সহ পূর্ব লাদাখের চার এলাকা থেকে সরেছে লালফৌজ, জানাল বেজিং

    সনজৌলিতে দীর্ঘদিন ধরে একটি মসজিদ রয়েছে। একতলার ওই মসজিদটিতেই স্থানীয়রা নমাজ আদায় করেন। সম্প্রতি মসজিদটিতে অবৈধ নির্মাণ হচ্ছে বলে অভিযোগ ওঠে। প্রতিবাদে পথে নামেন স্থানীয়রা। তাঁরা মসদিদের অবৈধভাবে  অংশটি ভেঙে ফেলার আবেদনও জানান (Shimla)। তার প্রেক্ষিতেই এদিনের পদক্ষেপ বলে ধারণা ওয়াকিবহাল মহেলর (Illegal Mosque)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Asian Champions Trophy: হরমনপ্রীতের জোড়া গোল, পিছিয়ে পড়েও পাকিস্তানকে হারাল ভারত

    Asian Champions Trophy: হরমনপ্রীতের জোড়া গোল, পিছিয়ে পড়েও পাকিস্তানকে হারাল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Asian Champions Trophy) লিগ পর্বে অপরাজিতই রইল ভারতীয় হকি দল। পিছিয়ে পড়েও পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল হরমনপ্রীতরা। শনিবার পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারাল তারা। ক্রিকেটের ২২ গজ হোক বা হকির অ্যাস্ট্রোটার্ফ, ভারত-পাকিস্তান (India Beats Pakistan) মানেই হাড্ডাহাড্ডি লড়াই। চিন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে টানা সহজ জয়ের পরও পাকিস্তানের বিরুদ্ধে স্নায়ুর চাপ সামলে লড়াই করতে হল ভারতীয় হকি দলকে।

    দুরন্ত ভারত 

    এদিন হরমনপ্রীতদের চাপ বাড়িয়ে দেয় ৮ মিনিটে পাকিস্তানের গোল। মাঝমাঠ থেকে শাহিদ ‘ডি’র মধ্যে বল দেন আহমেদ নাদিমকে। গোল করতে ভুল করেননি তিনি। এর আগে ৫ মিনিটেও গোলের সহজ সুযোগ পেয়েছিল পাকিস্তান। বল দখলের লড়াইয়ে হরমনপ্রীতকে পরাস্ত করেও গোল করতে পারেননি শাকিল। প্যারিস অলিম্পিক্সের পদকজয়ীরা পাকিস্তানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও হাল ছাড়েননি। পাল্টা আক্রমণ করে ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়ে নেয় ভারত। দলকে জেতালেও অল্পের জন্য পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করা হল না হরমনপ্রীতের। প্রথম কোয়ার্টারেই পেনাল্টি কর্নার পায় ভারত। নিজেদের প্রথম পেনাল্টি কর্নার থেকেই দলকে সমতায় ফেরান হরমনপ্রীত সিং (Asian Champions Trophy)। 

    ছন্দে হরমনপ্রীত

    সদ্য সমাপ্ত অলিম্পিক্সে ভারতের পদক জয়ের ক্ষেত্রে বড় অবদান ছিল হরমনপ্রীতের। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (Asian Champions Trophy) সেই ধারা বজায় রাখলেন এই তারকা হকি খেলোয়াড়। পাকিস্তানের বিরুদ্ধে দলকে শুধু সমতায় ফেরালেনই না, দ্বিতীয় গোল করে এগিয়েও দিলেন সেই হরমনপ্রীতই। দ্বিতীয় কোয়ার্টারে ফের পেনাল্টি কর্নার পায় ভারত। সেই সুযোগ কাজে লাগিয়ে আবারও ভারতের হয়ে গোল করে যান স্ট্রাইকার হরমনপ্রীত সিং। অলিম্পিক্সে ভারতের গোল মেশিন ছিলেন তিনি। প্রতিযোগিতা বদলালেও তিনি যে নিজের ছন্দ বজায় রেখেছেন সেটা পাক গোলরক্ষককে দ্বিতীয়বার পরাস্ত করে বুঝিয়ে দিলেন ২৮ বছর বয়সি এই পঞ্জাব তনয়। প্রথম ম্যাচে চিনকে ৩-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জাপানকে ৫-১ গোলে হারায় হরমনপ্রীত সিংয়ের দল। তৃতীয় ম্যাচে মালেশিয়াকে ৮-১ এবং চতর্থ ম্যাচে উত্তর কোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে দেয় ভারতীয় দল। পাকিস্তানের (India Beats Pakistan) বিরুদ্ধেও ভারতের জয়ের ধারা অব্যাহত রইল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi: ‘‘ওঁরা ঘৃণার দোকানে ভালোবাসার বোর্ড ঝুলিয়েছেন’’, ভূ-স্বর্গে বিরোধীদের আক্রমণ মোদির

    PM Modi: ‘‘ওঁরা ঘৃণার দোকানে ভালোবাসার বোর্ড ঝুলিয়েছেন’’, ভূ-স্বর্গে বিরোধীদের আক্রমণ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) ভোট তার আগে শনিবারই প্রধানমন্ত্রী মোদি (PM Modi) নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন।  প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এল সন্ত্রাসবাদ, ৩৭০ ধারা বাতিল থেকে জম্মু-কাশ্মীরের উন্নয়নের মত একাধিক বিষয়। সেই সঙ্গে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি কে কড়া আক্রমণ শানিয়ে মোদি বলেন, ‘‘ওঁরা ঘৃণার দোকানে ভালোবাসার বোর্ড ঝুলিয়েছেন।’’ তিনি আরও বলেন, ‘‘বর্তমানে দেখা যাচ্ছে তাঁরা (বিরোধীরা) পকেটে সংবিধান নিয়ে ঘুরছেন! কী কাজ করেন তাঁরা? নিজেদের অপকর্মগুলোকে ঢাকতে তাঁরা লোক দেখানো সংবিধান নিয়ে ঘোরেন। তাঁরা সংবিধানের আত্মাকে অবমাননা করেছেন। কেন জম্মু-কাশ্মীরের জন্য দুটি সংবিধান আলাদা সংবিধান ছিল?’’

    মোদির (PM Modi) আশ্বাস

    প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ‘‘জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) হল দেশের মধ্যে অন্যতম রাজ্য যেখানে প্রতিটি পরিবার বিনামূল্যে পাঁচ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবায় ছাড় পায়। জম্মু-কাশ্মীরে বিজেপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারকে ৭ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার আশ্বাস দিয়েছে। পরিবারের বয়স্ক মহিলাদের প্রতিবছর ১৮ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। জম্মু-কাশ্মীরের কৃষকরা প্রধানমন্ত্রী সম্মাননিধির আওতায় ছয় হাজার টাকা করে পাচ্ছেন বছরে, বিজেপি এর পরিমাণ বাড়িয়ে ১০ হাজার টাকা করার ঘোষণা করেছে।’’

    মোদির (PM Modi) গ্যারান্টি 

    প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেছেন, ‘‘কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি জম্মু ও কাশ্মীরকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। এই তিনটি দল মিলে যেভাবে উপত্যকার মানুষের প্রতি অবিচার করেছে তা পাপের চেয়ে কোনও অংশে কম নয়। আপনি এবং আমি মিলে একটি নিরাপদ কাশ্মীর গড়ে তুলব, এটাই মোদির গ্যারান্টি।’’

    সন্ত্রাসবাদের শেষ নিঃশ্বাস

    ১৮ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরে প্রথম দফার ভোট। এটিই ছিল প্রধানমন্ত্রীর প্রথম নির্বাচনী সমাবেশ। সন্ত্রাসবাদ ইস্যুতে তিনি বলেন, ‘‘জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ তার ‘শেষ নিঃশ্বাস’ নিচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা এবং আপনারা একসঙ্গে জম্মু ও কাশ্মীরকে দেশের একটি নিরাপদ ও সমৃদ্ধ অংশে পরিণত করব।’’ তিনি বলেন, ‘‘স্বাধীনতার পরে, জম্মু ও কাশ্মীর বিদেশি শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল এবং রাজবংশীয় রাজনীতি এই সুন্দর অঞ্চলটিকে ভিতরে থেকে ফাঁপা করে দিয়েছে।’’

    গত ১০ বছরে বদলেছে জম্মু-কাশ্মীর

    প্রধানমন্ত্রী (PM Modi) এদিন তাঁর ভাষণে বলেন, ‘‘আমরা ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পরেই জম্মু-কাশ্মীরের উন্নয়নের দিকে মনোনিবেশ করেছি।’’  তিনি আরও বলেন, ‘‘বিজেপি কাশ্মীরি পণ্ডিতদের পক্ষে আওয়াজ তুলেছে এবং তাঁদের সমর্থন করেছে। গত ১০ বছরে জম্মু ও কাশ্মীরে যে পরিবর্তন এসেছে তা অনেকটা স্বপ্নের মত। যে পাথরগুলি আগে পুলিশ ও বাহিনীকে লক্ষ্য করে নিক্ষেপ করা হত তা দিয়েই এখন নতুন জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) তৈরি হচ্ছে।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Durga Puja Grant: ‘লাগবে না ৮৫ হাজার’, আরজি করের প্রতিবাদে দুর্গা-অনুদান ফেরাল একাধিক ক্লাব

    Durga Puja Grant: ‘লাগবে না ৮৫ হাজার’, আরজি করের প্রতিবাদে দুর্গা-অনুদান ফেরাল একাধিক ক্লাব

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। রাজ্য সরকারের দেওয়া দুর্গাপুজোর অনুদান (Durga Puja Grant) ফেরাচ্ছে একের পর এক ক্লাব। সকলেই আরজি করের ঘটনার প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে। ফলে, পুজো যত এগিয়ে আসছে, ‘দুর্গার ভান্ডার’ -এ প্রত্যাখ্যানের সংখ্যা তত বাড়ছে। এবার সেই তালিকায় এবার নাম লেখাল কলকাতা থেকে শুরু করে উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর, শিলিগুড়ির ক্লাব। সকলেরই একটাই কথা— লাগবে না ৮৫ হাজার।

    ‘‘৮৫ হাজার টাকা আমাদের দরকার নেই’’

    কলকাতার ১২৮ নম্বর ওয়ার্ডের বেহালা মধ্যপাড়া আবাহনী ক্লাব এবার সরকারি অনুদানের ৮৫ হাজার টাকা ফিরিয়ে দিল। এবার ৫০ বছরে পা দিচ্ছে আবাহনী ক্লাবের পুজো। পুজো কমিটির উদ্যোক্তা দেবাশিস পাল বলেন, “আমরা ভাবতে পারছি না একজন ডাক্তার পড়ুয়ার এমন পরিণতি। আরজি করের একটা অসাধু চক্রই তো ওকে মারল। এই অন্যায় আমরা মানব না। আমরা মনে করি এখানে সরকারেরও কিছু অক্ষমতা আছে। এটা আমরা মানতে পারছি না। তাই ৮৫ হাজার টাকা আমাদের দরকার নেই। অনাড়ম্বরেই এবার আমরা পুজো করব।”

    মুখ ফেরাল দক্ষিণেশ্বরের ক্লাব (Durga Puja Grant)

    উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বরের একটি ক্লাব ও রাজ্য সরকারের পুজোর অনুদান (Durga Puja Grant) ফিরিয়ে দিল। ওই ক্লাবের তরফে স্থানীয় থানায় চিঠি দিয়ে অনুদান না গ্রহণের সিদ্ধান্ত জানানো হয়েছে। দক্ষিণেশ্বর বিজয় সঙ্ঘের পুজো এ বছর ২৩ বছরে পদার্পণ করেছে। এ প্রসঙ্গে পুজো উদ্যোক্তা রনিতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ক্লাবের তরফে আমরা সকলে মিলে স্থির করেছি, যত দিন না আরজি করের নির্যাতিতা বিচার পাচ্ছেন, তত দিন এই অনুদান আমরা নেব না। পুজো হবে। তবে তা হবে আড়ম্বরহীন। পুজো হবে, কিন্তু উৎসব নয়। আমাদের বোন মারা গিয়েছে। সারা পৃথিবী দেখছে। এটা আমাদের কলকাতার লজ্জা। কেউ সমালোচনা করবেন না।’’

    আরও পড়ুন: ‘আরজি কর কাণ্ডে ক্ষুব্ধ প্রত্যেক দেশবাসী’, সুইৎজারল্যান্ডে বললেন জয়শঙ্কর

     তালিকায় তৃণমূলের শিলিগুড়ির ডেপুটি মেয়রের ওয়ার্ডের ক্লাব

    ‘দুর্গার ভান্ডার’ ফিরিয়ে দিচ্ছে উত্তরবঙ্গের একটি ক্লাবও। তৃণমূলের দাপুটে নেতা তথা শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ওয়ার্ড হাকিমপাড়া। এই এলাকার মহিলা পরিচালিত পুজো কমিটির নাম আহ্বান। এই ক্লাব দুর্গাপুজোর আয়োজনের জন্য সরকারি অনুদান (Durga Puja Grant) নেবে না বলে জানিয়ে দিয়েছেন উদ্যোক্তারা। পুজোর আয়োজনে আড়ম্বরও বর্জন করা হয়েছে। শিলিগুড়ির ওই ক্লাবটি মূলত মহিলা পরিচালিত। শিলিগুড়ির হাকিমপাড়ার আহ্বান ক্লাব এ বছর ২১ তম বর্ষে পদার্পণ করেছে। ক্লাবের সদস্য এবং পুজো উদ্যোক্তা মানসী দে বলেন, ‘‘আরজি করের ঘটনার সুবিচার চেয়ে, ন্যায়ের দাবি জানিয়ে আমরা এ বারের দুর্গাপুজোর সরকারি অনুদান ফিরিয়ে দিচ্ছি।’’

    অনুদান নেবে না দুই মেদিনীপুরের দুটি ক্লাব

    দুই মেদিনীপুরের দু’টি দুর্গাপুজো কমিটি প্রত্যাখ্যান করলো রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান (Durga Puja Grant)। আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Protest) ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে ও নির্যাতিতার বিচারের দাবিতেই তাদের এই পদক্ষেপ বলে জানানো হয়েছে পুজো কমিটি দু’টির তরফে। তাদের মধ্যে একটি হল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সাগরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং অন্যটি পূর্ব মেদিনীপুরের এগরার দিঘা মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি।

    অনুদান ফেরাল অশোকনগরের ক্লাবও

    আর জি কর-কাণ্ডের প্রতিবাদে উত্তর ২৪ পরগনার অশোকনগরের একটি পুজো কমিটি গত কয়েকবার সরকারের অনুদানের (Durga Puja Grant) টাকা নিলেও এবার তারা তা নেবে না বলে এদিন জানিয়ে দিয়েছে। অশোকনগরের বাবা পঞ্চানন্দতলা দুর্গাপুজো কমিটিও এবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের অনুদান না নেওয়ার। পুজো কমিটির কোষাধ্যক্ষ অসিত ঘোষ বলেন, ‘‘এই অভয়ার জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। আমার খারাপ লাগছে খুব। আমাদের গ্রামে কত মেয়েরা আছে। তাদের কথা ভাবি আমার মেয়ের কথা ভাবি। আমরা এজন্য এ বছরে টাকা নিচ্ছি না। এবারে আমরা চাই সুবিচার।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu Kashmir: প্রধানমন্ত্রীর সফরের আগে উপত্যকায় সংঘর্ষে খতম পাঁচ জঙ্গি

    Jammu Kashmir: প্রধানমন্ত্রীর সফরের আগে উপত্যকায় সংঘর্ষে খতম পাঁচ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসেই বিধানসভা নির্বাচন। রবিবার, উপত্যকায় নির্বাচনী প্রচারে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে শুক্রবার রাত থেকে শনিবার দফায় দফায় জঙ্গি (Jammu Kashmir) নাশকতার ছক বানচাল করল সেনা। শুক্রবার রাতে কাঠুয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে দু’জন জঙ্গি খতম হয়। আবার বারামুলায় (Baramulla) জঙ্গিদের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। সেখানেও রাতভর জঙ্গিদের সঙ্গে জওয়ানদের গুলির লড়াই চলেছে। সকালেও সেখানে চলছে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, সেখানে সেনার গুলিতে তিন জঙ্গি খতম হয়েছে। কিস্তওয়ারে জঙ্গিদের গুলিতে ভারতীয় সেনার দুই জওয়ান নিহত হন। 

    নাশকতার ছক

    আগামী ১৮ সেপ্টেম্বর থেকে জম্মু–কাশ্মীরে (Jammu Kashmir) ভোট শুরু হবে। তিন দফায় হবে ভোট। বিধানসভা ভোট বানচালের উদ্দেশে পাক মদতপুষ্ট জঙ্গিরা সেখানে মরিয়া হয়ে হামলা চালাচ্ছে বলে গোয়েন্দা রিপোর্টে দাবি। সেনা সূত্রে খবর, ভোটমুখী কাশ্মীরে বড়সড় নাশকতার ছক কষছে জঙ্গিরা। নির্বাচন ভেস্তে দিতে তৎপর তারা। কিন্তু সেই ছক ধরে ফেলেছে গোয়েন্দা সংস্থাগুলো। কাশ্মীর উপত্যকার বারামুলায় সেনা ও পুলিশের যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে তিন জঙ্গি। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে কাশ্মীর উপত্যকায় দুই সেনা-সহ মোট সাত জনের মৃত্যু হল। শুক্রবার কাঠুয়ায় সেনার সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়েছিল। উত্তর কাশ্মীরের বারামুলায় (Baramulla) পাট্টন এলাকায় চক টাপের ক্রেরিতেও শুক্রবার রাত থেকে গুলির লড়াই শুরু হয়েছিল। সেখানে শনিবার সকালে তিন জঙ্গির দেহ উদ্ধার হয়।

    শনিবার, জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) ডোডা জেলায় চিনাব উপত্যকায় ভোট প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী মোদি। সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে শুক্রবার প্রথমে কিস্তওয়ারের ছাত্রুতে সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযান শুরু করেছিল। তাৎপর্যপূর্ণ ভাবে ওই জঙ্গিরা ডোডা থেকে এসে কিস্তওয়ারে ডেরা বেঁধেছিল বলে সেনার দাবি। কিস্তওয়ারে জঙ্গিদের নিকেশ করতে গিয়ে শহিদ হয়েছেন জুনিয়র কমিশনড অফিসার বিপন কুমার এবং অরবিন্দ সিং।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share