Tag: bangla news

bangla news

  • Army: ওয়েনাড়ে জীবন বাজি রেখে সেনা জওয়ানদের লড়াই, কুর্ণিশ জানিয়ে হৃদয়স্পর্শী চিঠি খুদের

    Army: ওয়েনাড়ে জীবন বাজি রেখে সেনা জওয়ানদের লড়াই, কুর্ণিশ জানিয়ে হৃদয়স্পর্শী চিঠি খুদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারী বৃষ্টির দাপটে ভূমিধসে তছনছ হয়ে গিয়েছে কেরলের ওয়েনাড় (Wayanad)। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে একেবারে দিশাহারা অবস্থা। বিপর্যয়ের পরই উদ্ধারকাজে নামেন সেনাবাহিনীর ৫০০ জওয়ান। শনিবারও উদ্ধারকাজ চালিয়েছেন তাঁরা। জীবন বাজি রেখে জওয়ানরা (Army) অন্যের প্রাণ রক্ষা করেছেন। জওয়ানদের এই সেবা তৃতীয় শ্রেণির পড়ুয়ার মন জয় করে নিয়েছে। তাঁদের এই উদ্ধারকাজ দেখে জওয়ানদের হৃদয়স্পর্শী চিঠি লিখল তৃতীয় শ্রেণির ওই পড়ুয়া রায়ান।

    সেনাদের চিঠিতে কী লিখেছে রায়ান? (Army)

    জানা গিয়েছে, ২০১৮ সালে কেরলে বন্যায় ৪০০ জনের মতো মারা যান। তারপর এত বড় প্রাকৃতিক বিপর্যয় কেরলে ঘটেনি। এবার ওয়েনাড়ে বিপর্যয়ের জেরে ৩০০ জনের মৃত্যু হয়েছে। বিপর্যয়ে মানুষকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছেন সেনা জওয়ানরা (Army)। বিধ্বস্ত এলাকায় ধ্বংসস্তূপের তলায় কেউ আটকে রয়েছেন কি না, তা তাঁরা খতিয়ে দেখছেন। কখনও বিস্কুট খেয়েই সারাদিন কাটাচ্ছেন জওয়ানরা। তাঁদের এই উদ্ধারকাজ দেখে হৃদয়স্পর্শী চিঠি লিখল ছোট্ট রায়ান। মালায়ালম ভাষায় জওয়ানদের চিঠি লিখল সে। চিঠিতে রায়ান লিখেছে, “আমার প্রিয় সেনা, ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত আমার ভালোবাসার ওয়েনাড় (Wayanad)। বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। আমি খুব খুশি ও গর্বিত যে ধ্বংসস্তূপের তলায় যাঁরা আটকে পড়েছেন, তাঁদের আপনারা উদ্ধার করছেন। আমি এখনই একটা ভিডিওতে দেখলাম, নিজেদের খিদে মেটাতে আপনারা বিস্কুট খেয়ে আবার সেতু নির্মাণে লেগে পড়লেন। আমিও একদিন সেনাবাহিনীতে যোগ দিতে চাই এবং দেশকে রক্ষা করতে চাই।”

    আরও পড়ুন: উত্তরপ্রদেশের হিন্দু মন্দিরে অশ্লীল ভিডিও তৈরি! গ্রেফতার দিলশাদ ও আজিম

    খুদে রায়ানকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছে সেনা

    খুদে রায়ানের কাছে থেকে হৃদয়স্পর্শী চিঠি পেয়ে আপ্লুত সেনা (Army) জওয়ানরা। সেনার পক্ষ থেকেও রায়ানকে ধন্যবাদ জানিয়ে সুন্দর চিঠি লিখেছে। রায়ানকে ইয়ং ওয়ারিয়র বলে সেনাদের পক্ষ লেখা হয়েছে, “তোমার কথা আমাদের হৃদয় ছুঁয়েছে। তুমি সেনা পোশাক পরে আমাদের পাশে দাঁড়াবে, সেই দিনের অপেক্ষা করছি। সবাই মিলে আমরা দেশকে গর্বিত করব। ধন্যবাদ, ইয়ং ওয়ারিয়র।”

    <

    p style=”text-align: justify;”> 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Illegal Madrasa: মধ্যপ্রদেশের বেআইনি মাদ্রাসায় ছাত্রীদের বাধ্য হয়ে শুতে হচ্ছে খোলা বারান্দায়

    Illegal Madrasa: মধ্যপ্রদেশের বেআইনি মাদ্রাসায় ছাত্রীদের বাধ্য হয়ে শুতে হচ্ছে খোলা বারান্দায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘মধ্যপ্রদেশ স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস’-এর পরিদর্শনে সে রাজ্যের একটি বেআইনি মাদ্রাসায় (Illegal Madrasa) বেহাল অবস্থা দেখা গেল। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রতলাম জেলায় অবস্থিত এই মাদ্রাসা এখনও নির্মীয়মাণ এবং সেখানকারই খোলা মাদ্রাসার মেঝেতে থাকছে ছাত্রীরা। রাতে সেখানেই শুতে হচ্ছে তাদের। জানা গিয়েছে, ওই মাদ্রাসার নাম দারুল উলুম আয়েশা সিদ্দীকি লিলবানাত। এই মাদ্রাসার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে পড়ুয়াদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও অপর্যাপ্ত সুযোগ সুবিধার। ছাত্রীদের মৌলিক অধিকারও হুমকির মুখে পড়েছে এই মাদ্রাসায়।

    ৩০-৩৫ জন মেয়ে থাকছে একই ঘরে

    প্রসঙ্গত এই মাদ্রাসাতে (Illegal Madrasa) হঠাৎই সারপ্রাইজ ভিজিট করে ‘মধ্যপ্রদেশ স্টেট কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস’-এর আধিকারিকরা এবং সেখানেই তাঁরা দেখতে পান যে মাদ্রাসার সুযোগ-সুবিধা একেবারেই অপর্যাপ্ত। এই পরিদর্শনেই নজরে আসে ৩০ থেকে ৩৫ জন মেয়ে যাদের বয়স ৫-১৫ বছরের মধ্যে, তাদের প্রত্যেককে একটি মাত্র ঘরে রাখা হয়েছে। এই ঘরে না আছে পর্যাপ্ত বিছানা, না আছে কোনও ব্যবস্থা, না আছে অন্য কোনও সুযোগ সুবিধা। অবস্থা এতটাই খারাপ হয়েছে যে মেয়েদের একেবারে ঠান্ডা মেঝেতেও শুতে হচ্ছে। এদেরই মধ্যে দেখা যায় একজন মেয়েকে, যে কিনা জ্বরে আক্রান্ত, তাকে ওই ঠান্ডা মেঝেতে শুতে হচ্ছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে (Illegal Madrasa) এমন অবস্থা কেন?

    মাদ্রাসার সঙ্গে সংযোগ রয়েছে জামিয়া ইসলামিয়া ইস্তাতুল উলুম আক্কালকুয়া, নামের একটি সংগঠনের

    ‘মধ্যপ্রদেশ (Madhya Pradesh) স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চিল্ড্রেন রাইটসে’র একজন সদস্য নিবেদিতা শর্মা এ বিষয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই পরিস্থিতি দেখে তিনি আবেগপ্রবণও হয়ে পড়েন। তিনি এর জবাবদিহি চান মাদ্রাসা প্রশাসনের কাছে। তাঁদেরকে প্রশ্ন জিজ্ঞেস করেন যে তাঁরা কেন মেয়েদেরকে এই অবস্থায় ছেড়ে দিলেন। তবে নিবেদিতা শর্মার এই প্রশ্নের জবাবে কোনওরকম সদুত্তর দিতে পারেনি মাদ্রাসার প্রশাসন। তারা আরও বলতে পারেনি যে কেন এই অবস্থা বা কেন এমন অপর্যাপ্ত সুযোগ সুবিধা! জানা গিয়েছে, এই মাদ্রাসাটিতে অর্থনৈতিকভাবে দুর্বল একশোরও বেশি মুসলিম মেয়েদের বসতি হয়ে উঠেছে। আরও তথ্য সামনে এসেছে এই মাদ্রাসাতে কোনও রকমের স্বীকৃতি দেয়নি মধ্যপ্রদেশ সরকার। এই মাদ্রাসার সঙ্গে সংযোগ রয়েছে জামিয়া ইসলামিয়া ইস্তাতুল উলুম আক্কালকুয়া, নামের একটি সংগঠনের যা মহারাষ্ট্রে অবস্থিত।

    বিদেশি ফান্ডিং-এর অভিযোগ সামনে এসেছে (Illegal Madrasa) 

    এর পাশাপাশি ওই মাদ্রাসার আর্থিক লেনদেনও স্পষ্ট নয় বলে জানা গিয়েছে। বিভিন্ন তথ্য যা উঠে আসছে তাতে জানা গিয়েছে, এই মাদ্রাসা বিদেশি ফান্ডিং-এ চলে, যা মাদ্রাসার প্রশাসন লুকোতে চাইছে। জানা গিয়েছে, এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। চাইল্ড রাইটস কমিশনের সদস্যা ডঃ শর্মা আরও লক্ষ্য করেন যে এই মাদ্রাসায় আধুনিক শিক্ষা ব্যবস্থা কোনভাবেই পাচ্ছেনা পড়ুয়ারা। এখানে কঠোরভাবে মেনে চলা হচ্ছে শরিয়া আইনকে, ঠিক যেমনটা তালিবান অধ্যুষিত আফগানিস্তানে মেনে চলা হয়।

    মানা হচ্ছেনা সংবিধানের ২১ (এ) ধারা

    এর পাশাপাশি ভারতের সংবিধানে থাকা মৌলিক অধিকার, শিক্ষার অধিকার যা ২১ (এ) ধারায় অন্তর্ভুক্ত রয়েছে, সেই অধিকারকেও মানা হচ্ছে না বলে মনে করছেন চাইল্ড রাইট কমিশনের সদস্যরা। কারণ সংবিধানের এই ধারা অনুযায়ী ৬ থেকে ১৪ বছর বয়সি শিশুদের বিনামূল্যে শিক্ষাদানের অধিকারের কথা বলা হয়েছে। কিন্তু এর কোনওটাই না মেনে মাদ্রাসার প্রশাসন ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে জোর করে চাপিয়ে দিতে চাইছে বলে অভিযোগ উঠেছে। মধ্যপ্রদেশের ওই জেলার জেলার শিক্ষা আধিকারিক কৃষ্ণচন্দ্র শর্মা এবং মাদ্রাসা প্রশাসনের প্রধান ইনামুর শেখকে এই বিষয়ে মতামত চাওয়ার জন্য ‘দ্য অর্গানাইজার’ পত্রিকা ফোন করলেও তাঁরা ফোন তোলেন নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • DVC Water Release: ডিভিসির জল ছাড়া নিয়ে রাজ্য সরকারের ‘মিথ্যাচার’ ফাঁস করে দিল বিজেপি

    DVC Water Release: ডিভিসির জল ছাড়া নিয়ে রাজ্য সরকারের ‘মিথ্যাচার’ ফাঁস করে দিল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: শাক দিয়ে মাছ ঢাকা গেল না। রাজ্য সরকারের মিথ্যাচার ফাঁস করে দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্যের সঙ্গে সহমতের ভিত্তিতেই ডিভিসি প্রথমে ৭৫ হাজার কিউসেক জল ছেড়েছে (DVC Water Release) এবং পরবর্তীতেও জল ছাড়া নিয়ে রাজ্যের প্রাথমিক সম্মতি ছিল বলে তিনি তথ্যপ্রমাণ সহকারে জানিয়েছেন।

    বিজেপির বক্তব্য (Flood situation)

    জগন্নাথ চট্টোপাধ্যায় ডিভিসির নির্দেশিকা দেখিয়ে জানিয়েছেন, অতি ভারী বৃষ্টির জেরে মাইথন ও পাঞ্চেত জলাধারে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছিল। জল ছাড়ার (DVC Water Release) প্রয়োজনীয়তা ছিল, একথা রাজ্য সরকারকে জানিয়ে ডিভিসি আগাম চিঠি দেয়। রাজ্য সরকার জল ছাড়ার বিষয়ে সম্মতি জানায়। দুই পক্ষের পারস্পরিক সহমতের ভিত্তিতেই ডিভিসি জল ছাড়ে। জল ছাড়ার আগে সকালেও আগাম সরকারকে বার্তা প্রেরণ করা হয়। যাতে (Flood situation) মানুষকে আগেভাগে নদীর পার্শ্ববর্তী অঞ্চল থেকে সুরক্ষিত জায়গায় সরিয়ে আনা যায়। প্রতি বছর ডিভিসির তরফে জল ছাড়া হয়। এবারও তার অন্যথা হয়নি। তা সত্ত্বেও প্রাকৃতিক বিপর্যয় নিয়েও রাজনীতি করার উদ্দেশ্যেই ডিভিসের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে রাজ্য প্রশাসন।

    রাজ্যের মিথ্যাচার (DVC Water Release)

    প্রসঙ্গত শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, জল (DVC Water Release) ছাড়ার বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা করেনি ডিভিসি কর্তৃপক্ষ। সরকারকে অন্ধকারে রেখে জল ছাড়া হয় বলে অভিযোগ করেছিলেন আলাপনবাবু। ডিভিসির ঘাড়ে দায় চাপানোর খেলা অবশ্য নতুন নয়। প্রত্যেক বছর ডিভিসি রাজ্য সরকারকে জানিয়েই জল ছাড়ে। জল না ছাড়লে অতিরিক্ত চাপে বাঁধ এবং লকগেট ভেঙে যেতে পারে। তা হলে আরও বেশি ক্ষতি হবে, দাবি ডিভিসি কর্তৃপক্ষের। অথচ প্রত্যেকবার বর্ষাকালে দেখা যায়, রাজ্য সরকার একই (Flood situation) অভিযোগের পুনরাবৃত্তি করে। এ বছরও তার অন্যথা হয়নি।

    সরকারের ব্যর্থতা

    যদিও এবার রাজ্য সরকারের (DVC Water Release) মিথ্যাচার ফাঁস করে দিয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “রাজ্য সরকারের উচিত ছিল ভাগীরথী, দামোদর, হুগলি, তিস্তা সহ সমস্ত বিভিন্ন জেলায় বাঁধ মেরামত করা। কিন্তু বাঁধ মেরামত হয়নি। মেরামতের নামে প্রত্যেক বার মাটির বস্তা, বালির বস্তা ফেলে কোষাগারের অপব্বহার করা হয়। নিজেদের ব্যর্থতা থাকতেই ডিভিসির দিকে দোষ চাপাচ্ছে রাজ্য সরকার।

    আরও পড়ুন: জমা জলে প্লাবিত কলকাতা বিমানবন্দর! আগামী ১২ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির ইঙ্গিত

    উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন নদীতে বাঁধ ভাঙছে (Flood situation) অথচ সরকার চুপ করে বসে আছে। মানুষের ক্ষোভ আঁচ করেই সরকার দায় চাপানোর খেলায় মেতেছে।”

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Shashi Tharoor: বিধ্বস্ত ওয়েনাড়ে নাকি ‘স্মরণীয় দিন’ কাটিয়েছেন শশী! তুলোধনা করল বিজেপি

    Shashi Tharoor: বিধ্বস্ত ওয়েনাড়ে নাকি ‘স্মরণীয় দিন’ কাটিয়েছেন শশী! তুলোধনা করল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা ওয়েনাড়ের পদত্যাগী সাংসদ রাহুল গান্ধীর পর এবার অকুস্থলে গেলেন কংগ্রেস নেতা শশী থারুর (Shashi Tharoor)। ধসে-বিধ্বস্ত ওয়েনাড়ে শশী বিলোলেন ত্রাণ। সেই ‘দানে’র ছবির ভিডিও শশী আবার পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে তিরুবনন্তপূরমের সাংসদ লিখলেন, “ওয়েনাড়ে স্মরণীয় দিনের কিছু স্মৃতি।” ভিডিওয় দেখা যাচ্ছে, ট্রাক থেকে ত্রাণ সামগ্রী নামাচ্ছেন এই কংগ্রেস নেতা। ধস-বিধ্বস্ত এলাকা ঘুরে দেখছেন তিনি। বিলোচ্ছেন ত্রাণ।

    বিজেপির নিশানায় কংগ্রেস (Shashi Tharoor)

    শশীর এই ‘স্মরণীয় দিন’ শব্দবন্ধেই আপত্তি তুলেছে বিজেপি। শশীর শব্দচয়ন নিয়েও প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। কংগ্রেসকে নিশানা করেছেন বিজেপি (BJP) নেতা অমিত মালব্য। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লিখেছেন, “মৃত্যু এবং বিপর্যয় শশী থারুরের কাছে স্মরণীয়।” কেবল মালব্য নন, সোশ্যাল মিডিয়ায়ও শশীর পোস্ট নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। একটা ট্র্যাজেডি কীভাবে স্মরণীয় হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরাও।

    সোশ্যাল মিডিয়ায় মুন্ডুপাত শশীর

    সোশ্যাল মিডিয়ায় জনৈক রেই লিখেছেন, “৩০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এবং রাহুল গান্ধীর ঘনিষ্ঠ এই কংগ্রেস নেতা কিনা বলছেন স্মরণীয় দিনের স্মৃতি।” এক্স হ্যান্ডেলে জনৈক অনুরাগ লিখেছেন, “এলিট সাংসদ শশী থারুরের সঙ্গে পরিচয় করুন। তিনি ধস-বিধ্বস্ত ওয়েনাডে গিয়েছিলেন একটি স্মরণীয় দিন পেতে।” অন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, “একটি দুর্যোগ বিধ্বস্ত এলাকায় একটি স্মরণীয় দিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবেশে নষ্ট হয়ে গিয়েছে (Shashi Tharoor)। দুঃখের বিষয়, এটি সম্পর্কে পোস্ট করা আসলে সাহায্য করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিঃস্বার্থ সেবার চেয়ে সেলফিকে অগ্রাধিকার দেওয়া হয়।”

    আরও পড়ুন: উত্তরপ্রদেশের হিন্দু মন্দিরে অশ্লীল ভিডিও তৈরি! গ্রেফতার দিলশাদ ও আজিম

    গত মঙ্গলবার ভারী বৃষ্টির জেরে ধস নামে ওয়েনাড়ে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা, নুলপুঝার মতো গ্রামগুলি। প্রাকৃতিক দুর্যোগের বলি হয়েছেন তিনশোরও বেশি মানুষ। স্বজন হারানোর কান্নায় ভারী হয়েছিল ওয়েনাড়ের বাতাস। কান্না বুকে চেপে ওয়েনাড় যখন ঘুরে দাঁড়ানোর লড়াই চালাচ্ছে, তখন বৃহস্পতিবার সেখানে বোন প্রিয়ঙ্কাকে নিয়ে হাজির হন কংগ্রেসের ‘যুবরাজ’। ঘটনার দুদিন পরে যান স্থানীয় পদত্যাগী সাংসদ (রাহুল এই কেন্দ্রের সাংসদ ছিলেন। এবারও জয়ী হয়েছিলেন তিনি। তবে একই সঙ্গে দুটি কেন্দ্রে জয়ী হওয়ায় ওয়েনাড়ের সাংসদ পদে ইস্তফা দেন রাহুল। এই কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রিয়ঙ্কা) রাহুল। তার (BJP) পর এদিন গেলেন শশী (Shashi Tharoor)। এবং দিনটিকে করে তুললেন ‘স্মরণীয়’।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Supreme Court: ‘‘লম্বা বিচার প্রক্রিয়ায় বিরক্ত সাধারণ মানুষ’’, মত দেশের প্রধান বিচারপতিরই

    Supreme Court: ‘‘লম্বা বিচার প্রক্রিয়ায় বিরক্ত সাধারণ মানুষ’’, মত দেশের প্রধান বিচারপতিরই

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘আদালতের লম্বা বিচার প্রক্রিয়ায় মানুষজন বিরক্ত হয়ে পড়ছেন এবং কোর্টের বাইরে সেই সমস্ত মামলাগুলির নিষ্পত্তি করতে চাইছেন তাঁরা।’’ শনিবার এমনই মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি (Supreme Court) ডিওয়াই চন্দ্রচূড়। তিনি আরও ব্যাখ্যা দিয়েছেন, কীভাবে আদালতের লম্বা প্রক্রিয়া নিজেই একটা শাস্তি হয়ে উঠছে, বিচার প্রার্থীদের কাছে। এই আবহে তিনি ব্যাখ্যা করেছেন লোক আদালতের ভূমিকাও। প্রসঙ্গত, শনিবারই বিশেষ লোক আদালত সপ্তাহের অনুষ্ঠানে প্রধান বিচারপতি এই কথাগুলি বলেন।

    কী বললেন প্রধান বিচারপতি (Supreme Court)

    দেশের প্রধান বিচারপতি বলেন, ‘‘বিচারপতি হিসেবে আমি লক্ষ্য করেছি যে মানুষ এতটাই বিরক্ত হয়ে পড়েন কোর্টের প্রক্রিয়াতে যে তাঁরা আদালতের বাইরেই সেই মামলা নিষ্পত্তি করতে চান।’’ তিনি আরও বলেন, ‘‘মানুষ চায় শুধু আদালতের বাইরে মামলাটা চলে যাক, তাহলেই তাঁরা শান্তি পান।’’ এক্ষেত্রে আদালতের প্রক্রিয়া (Supreme Court) মানুষের কাছে দিন দিন শাস্তি হয়ে উঠছে বলেও জানান প্রধান বিচারপতি। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক সপ্তাহ ব্যাপী একটি অনুষ্ঠান নেওয়া হয়েছে। লোক আদালত নিয়ে দেশের প্রধান বিচারপতি (Supreme Court) আরও বলেন, ‘‘আমরা মাত্র সাতটি বেঞ্চ নিয়ে এই লোক আদালত শুরু করেছিলাম কিন্তু বৃহস্পতিবারই আমরা লক্ষ্য করলাম যে কাজ এত বেশি যে আমাদের ১৩টি বেঞ্চের প্রয়োজন হল।’’

    সংবিধানের ১৩৬ নং ধারা

    প্রধান বিচারপতি (CJI) আরও বলেন, ‘‘অনেকেই আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেন যে সুপ্রিম কোর্ট এই ধরনের ছোটখাট মামলাগুলিতে কেন হস্তক্ষেপ করে? কোন উদ্দেশ্যে? এটা কি সুপ্রিমকোর্টের লক্ষ্য বা উদ্দেশ্য? আমি তাঁদেরকে বলি, যখন সংবিধান রচনা করেছিলেন বিআর আম্বেদকর তখন ১৩৬ নম্বর ধারাকে অন্তর্ভুক্ত করা হয়। এই ধারার উদ্দেশ্য একটাই ছিল যে সুপ্রিম কোর্টের মাধ্যমে দেশের দরিদ্র সমাজের মধ্যেও ন্যায়বিচারকে পৌঁছে দেওয়া।’’

    প্রতিটা মানুষের ঘরে ঘরে ন্যায় বিচারকে পৌঁছে দেওয়া 

    দেশের প্রধান বিচারপতি (CJI) আরও বলেন, ‘‘সুপ্রিম কোর্টের সত্যিকারের উদ্দেশ্য হল প্রতিটা মানুষের ঘরে ঘরে ন্যায় বিচারকে পৌঁছে দেওয়া। আমরা মানুষকে মনে করে দিই যে আমরা তাঁদের জীবনের একটি অবিচ্ছিন্ন অংশ।’’ এদিন দেশের প্রধান বিচারপতি ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে বা নালসাকেও ধন্যবাদ জানিয়েছেন। তাদের মাধ্যমেই লোক আদালতের কাজ সহজ হয়েছে। দেশের প্রধান বিচারপতি জানিয়েছেন, ২০২৩ সালেই নালসা প্রায় ৮.১ কোটি মামলার সমাধান করতে সমর্থ হয়েছে। প্রসঙ্গত, দেশের প্রধান বিচারপতি যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেখানে এদিন হাজির ছিলেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল ও সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতিও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: ১০.৭২ সেকেন্ডে ১০০ মিটার! সোনা জিতে বিশ্বের ‘দ্রুততম মানবী’ জুলিয়েন

    Paris Olympics 2024: ১০.৭২ সেকেন্ডে ১০০ মিটার! সোনা জিতে বিশ্বের ‘দ্রুততম মানবী’ জুলিয়েন

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস গড়লেন সেন্ট লুসিয়ার রানার জুলিয়েন আলফ্রেড। দেশকে এনে দিলেন প্রথম অলিম্পিক্স (Paris Olympics 2024) পদক, তাও আবার এক্কেবারে সোনার পদক। ট্র্যাকে তাঁর দৌড় দেখে স্তম্ভিত হয়ে গেলেন দর্শকরা। দুরন্ত গতিতে প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলেন আলফ্রেড (Julien Alfred)। মজা করে সকলেই তাঁকে দ্রুততম মানবী বলে ডাকছেন।

    বৃষ্টি ভেজা ট্র্যাকে দৌড়ে রেকর্ড (Paris Olympics 2024)

    দৌড়ের আগে বৃষ্টি হওয়ায় ইভেন্ট (Paris Olympics 2024) শুরু হতে খানিকটা দেরি হয়। কিন্তু দৌড় শুরু হওয়ার পরে জুলিয়েনকে দেখে মনে হল না, ভিজে ট্র্যাকে দৌড়াতে কোনও সমস্যা হচ্ছে তাঁর। উড়লেন জুলিয়েন। শুরুতেই এগিয়ে যান। শেষ পর্যন্ত তিনি তাঁর অবস্থান ধরে রাখেন। অনেক চেষ্টা করেও জিততে পারেননি শাকারি। ১০.৭২ সেকেন্ডে শেষ করে  রেকর্ডও গড়লেন জুলিয়েন। সোনা জেতার পরে জুলিয়েন উল্লাসে ফেটে পড়েন। তাঁর এই জয় দেশবাসীর কাছে কতটা গুরুত্ব তাঁর উচ্ছ্বাসে বোঝা যাচ্ছিল। শাকারি প্রতিযোগিতা শেষ করেন ১০.৮৭ সেকেন্ডে। অর্থাৎ, জুলিয়েনের থেকে অনেকটাই পিছনে শেষ করেন তিনি। মেলিসা শেষ করেন ১০.৯২ সেকেন্ডে। অনেক বছর পরে অলিম্পিক্সে দৌড়ে পদক তালিকায় জামাইকার কোনও ক্রীড়াবিদ নেই। ফ্রেজ়ার-প্রাইস নাম তুলে নেওয়ায় একমাত্র টিয়া ক্লেটন ছিলেন ফাইনালে। তিনি শেষ করেন সপ্তম স্থানে।

    আরও পড়ুন: উত্তরপ্রদেশের হিন্দু মন্দিরে অশ্লীল ভিডিও তৈরি! গ্রেফতার দিলশাদ ও আজিম

    আলফ্রেড জয় উৎসর্গ করলেন বাবাকে

    রেকর্ড (Paris Olympics 2024) গড়ার পর আলফ্রেড জয়টি তাঁর বাবাকে উৎসর্গ করেন, যিনি ২০১৩ সালে মারা যান। তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈশ্বর, আমার প্রশিক্ষক এবং সবশেষে, আমার বাবা, যিনি বিশ্বাস করেছিলেন যে আমি এটা করতে পারব। তিনি ২০১৩ সালে মারা গিয়েছেন। এখন তিনি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চে আমাকে দেখতে পাননি। তিনি’ তাঁর মেয়ে অলিম্পিয়ান হওয়ার জন্য সর্বদা গর্বিত হবেন।” অলিম্পিক্সে সেন্ট লুসিয়া এর আগে পর্যন্ত কোনও পদক জিততে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের এই দ্বীপরাষ্ট্রের ট্রফি খরা কাটালেন জুলিয়েন। তা-ও রুপো বা ব্রোঞ্জ নয়, একেবারে সোনা জিতলেন তিনি।

    বোল্টের সঙ্গে তুলনা 

    সেমিফাইনালের (Paris Olympics 2024) আগে জামাইকার শেলি অ্যান ফ্রেজ়ার-প্রাইস নাম তুলে নেওয়ায় সকলে ভেবেছিলেন খুব সহজেই সোনা জিতবেন শাকারি রিচার্ডসন। বিশ্বের দ্রুততম মানবী হবেন তিনি। কিন্তু, ফলাফল হল একেবারে অন্যরকম। সকলকে পিছনে ফেলে অলিম্পিক্সে মহিলাদের ১০০ মিটার দৌড়ে সোনা জিতলেন জুলিয়েন আলফ্রেড (Julien Alfred)। ১০.৭২ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতলেন শাকারি। ব্রোঞ্জ জিতলেন আমেরিকারই মেলিসা জেফারসন। অলিম্পিক্সে ৯.৫৮ সেকন্ডে ১০০ মিটার স্প্রিন্টে রেকর্ড করা উসেইন বোল্টের সঙ্গেই এখন জুলিয়েন আলফ্রেডকে তুলনা করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uttar Pradesh: উত্তরপ্রদেশের হিন্দু মন্দিরে অশ্লীল ভিডিও তৈরি! গ্রেফতার দিলশাদ ও আজিম

    Uttar Pradesh: উত্তরপ্রদেশের হিন্দু মন্দিরে অশ্লীল ভিডিও তৈরি! গ্রেফতার দিলশাদ ও আজিম

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমরোহা জেলায় একটি প্রাচীন হিন্দু মন্দিরের (Ancient Hindu temple) ভিতরে অশ্লীল ভিডিও ও রিল বানানোর অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে দুই যুবককে। জানা গিয়েছে, ওই দুই ইউটিউবারের নাম দিলশাদ ও আজিম। পুলিশ এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে। গত ২ অগাস্ট ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, এরপরেই গ্রেফতার করা হয় দু’ জনকে। তাঁদের বিরুদ্ধে তদন্তও শুরু করেছে পুলিশ।

    ১ অগাস্ট সমাজ মাধ্যমে ভাইরাল হয় ওই ভিডিও 

    জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে আমরোহা জেলার (Uttar Pradesh)  কোতোয়ালি নগর পুলিশ স্টেশন এলাকায়। ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে কোতোয়ালি নগর পুলিশ স্টেশন। গত শুক্রবার ওই থানার পুলিশের সাব-ইন্সপেক্টর পরশুরাম ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই পুলিশ অফিসার জানিয়েছেন যে একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়, ১ অগাস্ট বৃহস্পতিবারই। ওই ভিডিওতে দেখা যায় একটি মন্দিরের প্রাঙ্গণে দুই ইউটিউবার রিল বানাচ্ছেন। যাঁদের মধ্যে একজন শাড়ি পরে রয়েছেন। তদন্তে উঠে এসেছে, ভিডিওটি যেখানে বানানো হচ্ছে সেটি হচ্ছে প্রাচীন বাসুদেব মন্দির (Ancient Hindu temple) যা উত্তরপ্রদেশের আমরোহা জেলায় অবস্থিত।

    কোন কোন ধারায় মামলা দায়ের করল পুলিশ (Uttar Pradesh) 

    পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দিলশাদ ও আজিম দুজনেই আমরোহা জেলারই বাসিন্দা। তবে তাঁদের বাড়ি একই জায়গায় নয় বলেই জানা গিয়েছে। হিন্দু মন্দিরের পবিত্রতা নষ্ট করা এবং অশ্লীল ভিডিও করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৬ নম্বর ধারা অনুযায়ী এবং আইটি অ্যাক্টের ৬৭ নম্বর ধারাও তাঁদের বিরুদ্ধে দেওয়া হয়েছে।

    দিলশাদ অন্যান্য হিন্দু মেয়েদের সঙ্গেও একইভাবে রিলস বানায়

    পুলিশ জানিয়েছে, তদন্ত এবং অন্যান্য পদক্ষেপ করা হচ্ছে ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে দিলশাদ, আজিমের সঙ্গে কথোপকথন চালাচ্ছে। আজিম মহিলার শাড়ি পরে বসে রয়েছেন। জানা গিয়েছে ঘটনার মূল অভিযুক্তই হলেন দিলশাদ। কারণ তিনিই এই ভিডিওটি রেকর্ড করেন এবং পরবর্তীকালে তা সমাজ মাধ্যমে ভাইরাল করেন। তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে দিলশাদ অন্যান্য হিন্দু মেয়েদের সঙ্গেও একইভাবে রিলস বানায় এবং তা শেয়ার করে। ফেসবুকে তাঁর প্রোফাইলের নাম রয়েছে জর্ডন ডিএস। এর পাশাপাশি আমরোহা শহরে অত্যধিক গতিতে বাইক চালানোরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

    ভক্তদের বিশ্বাস রয়েছে যে ওই মন্দিরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন (Uttar Pradesh)

    যে মন্দিরে এই ভিডিওটি তৈরি করা হয়েছে তা আমরোহা সমেত আশেপাশের জেলাগুলির বিস্তীর্ণ অঞ্চলের মানুষদের কাছে অত্যন্ত পবিত্রতা ও আস্থার জায়গা বলে মনে করা হয়। ভক্তদের বিশ্বাস রয়েছে যে ওই মন্দিরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন। তারপরেও ওই মন্দিরে এমন রিলস! এটা প্রায়ই কেউই মেনে নিতে চাইছেন না। তাঁরা অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • TMC Minister: ‘জানোয়ার, বেয়াদপ’ বলে মহিলা আধিকারিককে গালি মমতার মন্ত্রীর, রাজ্যজুড়ে নিন্দার ঝড়

    TMC Minister: ‘জানোয়ার, বেয়াদপ’ বলে মহিলা আধিকারিককে গালি মমতার মন্ত্রীর, রাজ্যজুড়ে নিন্দার ঝড়

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের মন্ত্রী (TMC Minister) অখিল গিরি (Akhil Giri) সর্বসমক্ষে বন দফতরের এক মহিলা আধিকারিককে জানোয়ার-বেয়াদব বলে গালি দিলেন। এই ঘটনায় রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠেছে মমতা মন্ত্রিসভার বিরুদ্ধে। এর পাশাপাশি ওই আধিকারিককে দেখে নেওয়ার হুমকিও দেন মমতা সরকারের মন্ত্রী। শুধু তাই নয়, গোটা ঘটনায় কোনওভাবেই অনুতপ্ত হতেও দেখা যায়নি অখিল গিরিকে (Akhil Giri)। সাধারণ মানুষজন বলছেন, ‘‘অখিল গিরির কাছে এ আবার নতুন কী? এটাই তো ওনার মুখের ভাষা! মহিলাদের নিয়ে কটূক্তি তিনি করেই থাকেন। কখনও তাঁর লক্ষ্যে থাকে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কখনও থাকে বন দফতরের আধিকারিক।’’ আবার কেউ কেউ বলছেন, ‘‘তৃণমূলের তো এটাই সংস্কৃতি। গালিগালাজের এই রাজনীতি রাজ্যজুড়ে করে চলেছে তৃণমূল (TMC Minister)। এতে আবার নতুন কী রয়েছে।’’ আশ্চর্যজনকভাবে অখিল গিরি আবার এমন দাবিও তুলেছেন যে বন দফতরের দুর্নীতির বিষয়ে তিনি নাকি অনেক কিছুই জানেন, সেটা ফাঁস করবেন বিধানসভায়। এতেই উঠছে প্রশ্ন! মমতা মন্ত্রিসভার দফতরগুলি যদি এভাবেই নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত হয়ে পড়ে, তাহলে সাধারণ মানুষ পরিষেবা পাবে কখন? এদিকে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, এই ঘটনায় দলের অন্দরে অখিলের বিরুদ্ধে সমালোচনার ঝড় তোলেন বলে সূত্রের খবর। তিনিও আবার ঘুরিয়ে তির ছুড়েছেন মন্ত্রিসভার সহকর্মীর দিকেই।

    ঘটনার সূত্রপাত শনিবার বেলার দিকে (TMC Minister) 

    ঘটনার সূত্রপাত শনিবার পূর্ব মেদিনীপুরের তাজপুরের সমুদ্র সৈকতে। বন দফতরের জায়গা থেকে যে সমস্ত হকারকে উচ্ছেদ করা হয়েছে, সেখানে যান অখিল গিরি। সেখানেই হাজির ছিলেন কাঁথি রেঞ্জের ফরেস্ট অফিসার মনীষা সাউ সহ অন্যান্য কর্মীরা। সে সময়ে অখিল গিরি বন দফতরের ওই অফিসারকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকেন। আঙুল নাচিয়ে অখিল গিরি বলেন, “২৫ ফুট আমরা নিলাম। এর ভিতরে যদি আপনি আসেন, আপনি ফিরে যেতে পারবেন না। বেশি কথা বলবেন না আপনি একদম। এরকম জানোয়ার, বেয়াদপ রেঞ্জার আসেনি কখনও।”

    বিজেপি বলল, ওনাদের দলীয় শিক্ষা, নীরব থাকলেন ফিরহাদ 

    বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “অখিলবাবুকে তো বিধানসভায় দেখেছি। এটা ওনাদের দলীয় শিক্ষা। ফলে এইভাবেই ওনারা কথা বলবেন যতদিন ক্ষমতায় থাকবেন।” তবে একজন মহিলা আধিকারিককে এভাবে গালিগালাজ করা যায় কিনা সে বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করলে নীরব থেকেছেন রাজ্যেরই অপর এক মন্ত্রী (TMC Minister) তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি শুধু বলেন, “আমি এটা জানি না।”  এতে কেউ কেউ বলছে নীরবতাই কি সম্মতির লক্ষণ?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 04 August 2024: এই রাশির জাতকদের শত্রুদের থেকে সাবধান থাকতে হবে

    Daily Horoscope 04 August 2024: এই রাশির জাতকদের শত্রুদের থেকে সাবধান থাকতে হবে

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) প্রিয়জনের সঙ্গে বিবাদ বাধতে পারে।

    ২) পেটের ব্যাপারে একটু সাবধান থাকুন। 

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    বৃষ

    ১) প্রবাসীদের জন্য ভালো সময়।

    ২) স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে। 

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    মিথুন

    ১) বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

    ২) ব্যবসার জন্য বাড়তি অর্থ দরকার পড়তে পারে। 

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    কর্কট

    ১) বন্ধুদের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার।

    ২) প্রতিবেশীদের সঙ্গে বিবাদ।

    ৩) দিনটি প্রতিকূল।

    সিংহ

    ১) আয় ভালো থাকলেও দারিদ্র সহজে দূর হবে না।

    ২) কর্মক্ষেত্রে সুবিবেচক ব্যক্তি হিসাবে উন্নতির যোগ। 

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    কন্যা

    ১) মিথ্যা বদনাম রটতে পারে।

    ২) ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পেলেও লাভ ভালো হবে। 

    ৩) ধৈর্য ধরুন।

    তুলা

    ১) পিতা-মাতার সঙ্গে মতের অমিল হতে পারে।

    ২) চোখের ব্যাপারে একটু সাবধান থাকুন। 

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    বৃশ্চিক

    ১) নিজের বাকপটুতায় সকলের মন জয় করতে সক্ষম হবেন।

    ২) জনহিতকর কাজে সুনাম পাবেন। 

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    ধনু

    ১) সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে।

    ২) কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। 

    ৩) গুরুজনদের পরামর্শ মেনে চলুন।

    মকর

    ১) শত্রুদের থেকে সাবধান থাকা দরকার।

    ২) বাড়তি খরচ হতে পারে। 

    ৩) বন্ধুদের সঙ্গে সময় কাটান।

    কুম্ভ

    ১) একটু বিপদের সম্ভাবনা আছে।

    ২) মানসিক অস্থিরতার জন্য কোনও ভালো কাজ হাতছাড়া হতে পারে। 

    ৩) মানসিকভাবে শক্তিশালী হোন।

    মীন

    ১) ব্যবসা ভালো ভাবেই চলবে।

    ২) ভাই-বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন। 

    ৩) ধর্মস্থানে যেতে পারেন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rahul Gandhi: জানেন কীভাবে বাইডেন ঘনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সেরেছিলেন রাহুল?

    Rahul Gandhi: জানেন কীভাবে বাইডেন ঘনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সেরেছিলেন রাহুল?

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার কয়েকজন কুটনীতিক ও কয়েকটি গোষ্ঠীর দ্বারা চালিত হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাহুল সম্প্রতি পার্টির বিদেশী ইউনিট, ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস (IOC) থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপ সফরের আমন্ত্রণ পেয়েছেন। আইওসি আহ্বায়ক রাজবিন্দর সিংয়ের নেতৃত্বে একদল এনআরআই এই বিষয়ে তাঁর সঙ্গে একটি বৈঠক করেছে বলেন খবর। যদিও কংগ্রেসের (Rahul in US) তরফে এই বিষয়ে কিছুই বলা হয়নি। সম্প্রতি ওপিইন্ডিয়া একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনে জানায়,২০২৩ সালে রাহুল তাঁর শেষ মার্কিন সফরের সময় হোয়াইট হাউজে ‘গোপন’ বৈঠক করেছিলেন। বহু গণ্য মান্য মার্কিনদের সঙ্গে সাক্ষাত করেছিলেন তিনি। যদিও কংগ্রেসের তরফে এই খবর অস্বীকার করা হয়।

    রাহুল গান্ধীর  সফর (Rahul Gandhi)

    রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে ঘনিষ্ঠ আলোচনার কথা প্রকাশ্যে এনেছিলেন সীমা সিরোহি। তাঁর কথায়, “হোয়াইট হাউসের বৈঠকটি গোপন রাখার ক্ষেত্রে মত দিয়েছিল দুই পক্ষই। রাহুলের সঙ্গে সাক্ষাতের কথা সামনে আনতে চায়নি মার্কিন প্রশাসন। আর রাহুলও বিষয়টি প্রকাশ্যে এনে অস্বস্তিত্ পড়তে চাননি।” সীমা আরও জানান, তাঁকে এই বৈঠকের কথা বলেছিল, কংগ্রেস নেতা প্রবীণ চক্রবর্তী। যদিও প্রবীণ পরে এই বৈঠকের কথা অস্বীকার করেন। প্রবীণ বলেন, “হোয়াইট হাউসে কোনও গোপন বৈঠক হয়নি।” তবে, রাহুল গান্ধী তাঁর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় সেনেটর এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন, এর আরও অনেক প্রমাণ রয়েছে। 

    ডিপ স্টেটের ভূমিকা (Rahul in US) 

    সম্প্রতি ওপিইন্ডিয়া ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদা এবং তার সন্দেহজনক এনজিও, গ্লোবাল নলেজ ইনিশিয়েটিভ সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। ওই সংস্থা মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং রকফেলার ফাউন্ডেশন থেকে অর্থ পায়। এনজিওটি স্যাম পিত্রোদা, রকফেলার ফাউন্ডেশনের বর্তমান ভিপি এবং মার্কিন সরকারের (Rahul in US) প্রাক্তন উপদেষ্টা দ্বারা প্রতিষ্ঠিত। এতেই বোঝা যায় যে, কংগ্রেস মার্কিন ডিপ স্টেটের সাথে সমঝোতায় রয়েছে। রাহুল গান্ধী (Rahul Gandhi) বরাবর ভারতে কোনও কাজের জন্য বিদেশী হস্তক্ষেপের দাবি করেন। যা আত্মনির্ভর ভারতের বিপরীত। এই প্রতিবেদন প্রকাশের একদিন পর, কংগ্রেস নেতা প্রবীণ চক্রবর্তী ওপিইন্ডিয়াকে হুমকি দেন। প্রবীণ চক্রবর্তী দাবি করেন যে হোয়াইট হাউসের “গোপন” বৈঠকের খবর সম্পূর্ণ মিথ্যা। আসলে কংগ্রেস বুঝতে পারে এই খবর প্রকাশ্যে এলে তাদের সমস্যায় পড়তে হবে। এই ধরনের বৈঠক ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী। প্রবীণ প্রকাশিত প্রতিবেদনের বিরোধিতা করলেও কোনও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেননি। তিনি রিপোর্টে উল্লেখিত অন্য কোনও লিঙ্ককে অস্বীকার করেননি। তিনি মার্কিন ডিপ স্টেটের সাথে স্যাম পিত্রোদা এবং রাহুল গান্ধীর সম্পর্ক নিয়েও কোনও প্রশ্ন তোলেননি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share