Tag: Bengal news

Bengal news

  • Royal Bengal Tiger: রয়্যাল বেঙ্গলের জন্য রাজকীয় খাবার, বক্সার জঙ্গলে ছাড়া হচ্ছে ১৫০ টি চিতল হরিণ

    Royal Bengal Tiger: রয়্যাল বেঙ্গলের জন্য রাজকীয় খাবার, বক্সার জঙ্গলে ছাড়া হচ্ছে ১৫০ টি চিতল হরিণ

    মাধ্যম নিউজ ডেস্ক: মাসখানেকের মধ্যেই উত্তর ২৪ পরগনার পারমাদন বিভূতিভূষণ অভয়ারণ্য থেকে আলিপুরদুয়ারের বক্সার জঙ্গলে ছাড়া হবে ১৫০ টি হরিণ। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এ খবর জানিয়েছেন। তিনি বলেন, বনকে বাঘেদের (Royal Bengal Tiger) খাবারের জন্য আদর্শ জায়গা হিসেবে গড়ে তোলা হচ্ছে। বক্সা সংলগ্ন অসমের রাইমোনা জাতীয় উদ্যানের রয়্যাল বেঙ্গল টাইগার মাঝেমধ্যেই বক্সার জঙ্গলে আসছে। অসমের বাঘ পাকাপাকিভাবেই যাতে বক্সায় থেকে যায়, তার জন্য খাবারের পর্যাপ্ত জোগান দরকার। আর তা বাড়াতেই বাঘেদের প্রিয় খাবার হরিণ বক্সার জঙ্গলে এনে ছাড়া হচ্ছে। তবে এটাই প্রথম নয়, কিছুদিন আগেই বীরভূম থেকে প্রায় ২০০ টি হরিণ এনে বক্সার জঙ্গলে ছাড়া হয়েছিল।

    কেন বক্সার জঙ্গলে বাঘ থাকছে না ?

    বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত তিন বছরে বক্সার জঙ্গলে বাইরে থেকে এনে প্রায় ৭০০ টি হরিণ ছাড়া হয়েছে। প্রায় ৭৬০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে বক্সার জঙ্গল। কয়েক দশক আগেও বক্সার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারদের (Royal Bengal Tiger) দেখা যেত। পরবর্তীকালে খাবারে টান পড়ায় ও নানা কারণে বক্সার জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগার অসমের রাইমোনার জঙ্গলে চলে যায় বলে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন।

    ট্রাপ ক্যামেরায় কী ধরা পড়েছিল ? 

    গত কয়েক বছর ধরে বাঘেদের উপস্থিতি দেখা না গেলেও ট্রাপ ক্যামেরায় ২০২১ সালে বাঘের (Royal Bengal Tiger) একটি ছবি ধরা পড়েছে। বন দফতরের কর্তারা জানিয়েছেন, ওই ছবিটি রাইমোনা জাতীয় উদ্যান থেকে আসা একটি পরিযায়ী বাঘের। বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাইমোনা জাতীয় উদ্যানের পরিবেশের সঙ্গে বক্সা ব্যাঘ্র প্রকল্পের প্রাকৃতিক পরিবেশের অনেকটাই মিল রয়েছে। তাই আগামী দিনে বক্সায় রয়্যাল অতিথিদের পাকাপাকিভাবে থাকার ব্যবস্থা করতে তাদের পছন্দের খাবার চিতল হরিণ এনে জঙ্গলে ছাড়ার কাজ শুরু হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Municipality:  উন্নয়নের নমুনা ! বালুরঘাটে স্থায়ী পার্কিং ব্যবস্থা করতে ব্যর্থ তৃণমূল বোর্ড

    Municipality: উন্নয়নের নমুনা ! বালুরঘাটে স্থায়ী পার্কিং ব্যবস্থা করতে ব্যর্থ তৃণমূল বোর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেস পরিচালিত নতুন বোর্ডের এক বছর পূর্ণ হয়ে গিয়েছে। তবু এখনও শহরের মানুষ পায়নি স্থায়ী পার্কিং ব্যবস্থা। এমনটাই দাবি বালুরঘাট পুরসভার (Municipality) বাসিন্দাদের। গাড়ি, বাইক ইত্যাদি নিয়ে রাস্তায় বেরোলেই হচ্ছে বিপত্তি। রাস্তার ধারেই বাইক, গাড়ি রেখে বাজার করতে হচ্ছে বাসিন্দাদের। ফলে যানজটও বাড়ছে। আবার রাস্তার ধারে বাইক, গাড়ি রাখার ফলে পুলিশ জরিমানা করছে। এতে জলে কুমির, ডাঙায় বাঘের মতো অবস্থা সেখানকার বাসিন্দাদের। পুরসভার তরফ থেকে শহরের দু জায়গায় পার্কিং তৈরি করার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও অবধি তা গড়ে ওঠেনি। 

    শহরের বাসিন্দারা কী বলেছেন পার্কিংয়ের এই দুর্দশা নিয়ে ?
     
    এই শহরেরই (Municipality) এক বাসিন্দা সুবীর কুন্ডু জানান, বাজার এলাকাগুলিতে সাধারণত প্রচণ্ড ভিড় হয়। তাই যারা বাইক এবং গাড়ি নিয়ে আসে, পার্কিং ব্যবস্থা না থাকার জন্য যেখানে সেখানে তাদের গাড়ি রেখে যেতে হয়। এর ফলে স্বাভাবিকভাবেই যানজটের সৃষ্টি হয়। এতে সকলকে ভোগান্তি পোহাতে হয়। আবার পুলিশের জরিমানা তো আছেই। সেখান থেকেও বাঁচার উপায় নেই ।

    বিজেপির জেলা কমিটির সদস্য এ ব্যাপারে কী জানিয়েছেন ?

    বিজেপির জেলা কমিটির সদস্য সুমন বর্মন বলেন, “তৃণমূল এতদিন মানুষের উন্নয়নের কথা ভাবেনি। এক বছর তারা কী কাজ করল, কে জানে? জায়গা থাকলেও পুরসভা পার্কিং জোন তৈরি করতে পারছে না।” গত বছরের ২৩ শে মার্চ পুরসভায় (Municipality) যখন নতুন বোর্ড ক্ষমতায় আসে, তখনই সিদ্ধান্ত হয় যে পার্কিং ব্যবস্থা গড়ে তোলা হবে। এই প্রতিশ্রুতি পূরণের অপেক্ষাতেই মানুষ এতদিন বসে ছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই ব্যবস্থা গড়ে ওঠেনি।

    কী বলছেন পুরসভার চেয়ারম্যান ?

    পুরসভার (Municipality) চেয়ারম্যান অশোক মিত্রকে এ ব্যাপারে জানানো হলে তিনি বলেন, “শহরে দুটি জায়গায় স্থায়ীভাবে পার্কিং জোন তৈরি করা শুরু হয়েছে। একটি ট্যাক্সি স্ট্যান্ডের কাছে এবং আরেকটি আন্দোলন সেতুর কাছে। দ্রুত ওই কাজ শেষ করা হবে। কাজ হয়ে গেলে শহরের যানজট ও পার্কিংয়ের সমস্যা মিটে যাবে।” বালুরঘাট ট্যাক্সি স্ট্যান্ডের কাছে পার্কিং গড়ে তোলা নিয়ে কথা হলে সেখানে জমিজটের সমস্যায় পড়ে পুরসভা। এখানে ১০ লক্ষ টাকা ব্যয়ে পরিবর্ত পার্কিং জোনের কাজ শুরু হবে। অন্যদিকে আন্দোলন সেতুর কাছে কুড়ি লক্ষ টাকা ব্যয়ে পার্কিং জোন তৈরি করা হবে। আপাতত এমনটাই জানিয়েছে পুরসভা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gang Rape: বাংলায় ফের নৃশংস ঘটনা! ওষুধ স্প্রে করে অজ্ঞান করে গণধর্ষণ একাদশ শ্রেণির ছাত্রীকে

    Gang Rape: বাংলায় ফের নৃশংস ঘটনা! ওষুধ স্প্রে করে অজ্ঞান করে গণধর্ষণ একাদশ শ্রেণির ছাত্রীকে

    মাধ্যম নিউজ ডেস্কঃ  ফের নৃশংস ঘটনা। হাট থেকে ফেরার পথে আমবাগানে গণধর্ষণের (Gang Rape) শিকার হল এক নাবালিকা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পোলবা থানা এলাকায়। নিগৃহীতা একাদশ শ্রেণির ওই ছাত্রীর অভিযোগ, তাকে ওষুধ স্প্রে করে অজ্ঞান করে রাস্তা থেকে তুলে আমবাগানে নিয়ে যায় কয়েকজন যুবক। তারা তার ওপর শারীরিক অত্যাচার চালায় রাতভর। জ্ঞান ফিরলে তাদের অসাবধানতার সুযোগ নিয়ে নিজের সাইকেলে চেপে সে বাড়ি ফিরে আসে। 

    অভিভাবকরা কী বলছেন ?

    ওই ছাত্রীর অভিভাবকরা জানান, গতকাল সন্ধ্যায় প্রাইভেট টিউশন পড়ার জন্য মেয়ে বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু রাত অবধি বাড়ি না ফেরায় বাড়ির লোক টিউটরের কাছে খোঁজ নেন। কিন্তু টিউটর তাঁদের জানান, এদিন বিশেষ কারণবশত তিনি পড়াতে পারবেন না, সেটা আগেই ছাত্রছাত্রীদের হোয়াটসঅ্যাপ করে জানানো হয়েছিল। তাই এদিন তাঁর এখানে কেউই আসেনি। এরপর ওই ছাত্রীর বাড়ির লোকজন স্থানীয় পোলবা থানায় গভীর রাতে এসে অভিযোগ করেন।

    ঠিক কী ঘটেছিল ?

    চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে এদিন ভোরে। ভোর ৫ টার সময় ওই নাবালিকা অবিন্যস্ত অবস্থায় নিজের সাইকেল নিয়েই বাড়ি ফিরে আসে। বাড়ির লোকের কাছে পুরো ঘটনাটি জানায় সে। তার কথায়, সে পড়তে না গিয়ে কয়েকজন বন্ধুর সাথে হাটে গিয়েছিল। সেখান থেকে সে বন্ধুদের বাড়িতে ছেড়ে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় বিজন নামে স্থানীয় পরিচিত এক যুবক তার কাছে এসে জানায়, তাকে তার ভালো লাগে এবং আজকেই সে তাকে বিয়ে করবে। ঘৃণাভরে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতেই তার কিছু সাঙ্গপাঙ্গ স্কুটি নিয়ে হাজির হয় এবং তাকে পিছমোড়া করে ধরে কেউ নাকে স্প্রে ছিটিয়ে দেয়। এরপর তার চেতনা ফেরে মাঝরাতে। সারা শরীরে তখন অসহ্য ব্যথা। নিম্নাঙ্গে রক্তক্ষরণ হচ্ছে। বুঝতে পারে, তার অগোচরে তার সঙ্গে সাংঘাতিক কিছু ঘটে গেছে। তার সর্বনাশ (Gang Rape) ঘটিয়ে দিয়েছে ওই বদমাশরা। তখনও বিজন তাকে হাত ধরে প্রেম নিবেদন করছে। এরমধ্যেই বিজন একটু এদিক ওদিক হতেই ওই নাবালিকা তার সাইকেলটি দেখতে পায়। এরপর ওই সাইকেল নিয়েই ভোরে নিজের বাড়ি ফেরে কোনওরকমে। 

    পুলিশ কী ব্যবস্থা নিল ?

    পুলিশ ওই ঘটনায় (Gang Rape) মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে পকসো আইনে কেস হয়েছে। পাশাপাশি ওই নাবালিকার মেডিক্যাল চেক-আপ করতে পাঠানো হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: চাকরির নামে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, এবার গ্রেফতার কাঁথির এক শিক্ষক

    Recruitment Scam: চাকরির নামে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, এবার গ্রেফতার কাঁথির এক শিক্ষক

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ কেলেঙ্কারির  (Recruitment Scam) জট যেরকম জটিল হয়ে উঠছে, তার যেন খেই পাওয়া যাচ্ছে না। চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে পুলিশ এবার গ্রেফতার করল কাঁথির এক শিক্ষককে। কাঁথির দেশপ্রাণ ব্লকের বিচুনিয়া হাইস্কুলের ইংরেজির শিক্ষক দীপক জানার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাশে মামলা করা হয়েছে এই বছরের মার্চ মাসে। শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে কাঁথি শহরে অবস্থিত তাঁর শ্বশুরবাড়ি থেকে। তাঁর বিরুদ্ধে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

    কী বলেছিলেন অভিযুক্ত ওই শিক্ষক ?

    কলকাতা হাইকোর্টে অভিযোগ জমা পড়ার পর এই নিয়োগ-দুর্নীতি (Recruitment Scam) সম্পর্কে অভিযোগ নিয়ে ওই শিক্ষককে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল। তার উত্তরে তিনি যা জানিয়েছিলেন, তার সারমর্ম হল, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তৃণমূলের সঙ্গে যোগাযোগ থাকার কারণে তার কাছে যে অনেকে চাকরির জন্য আসতেন, তদ্বির করতেন, সেকথা তিনি স্বীকার করেছেন। তবে তিনি নাকি তাদের পাত্তা দেননি। বরং অন্য কোথাও চাকরি খুঁজে নেওয়ার কথাই বলেছিলেন। তার আশঙ্কা, এই আক্রোশ থেকেই হয়তো কেউ তার পিছনে লেগেছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ থাকলে যে কোনও শাস্তি তিনি মাথা পেতে নিতে রাজি, একথাও তিনি জানিয়েছেন। তার বক্তব্য, টাকা নিলে তো হাতে নেব, না হয় কোনও অ্যাকাউন্টে নেব। প্রমাণ থাকলে দেখান।

    জড়াচ্ছেন একের পর এক তৃণমূল নেতা

    এই ঘটনার পিছনে তৃণমূল করার বিষয়টি একেবারেই নেই বলে তিনি মনে করেন। তার আশঙ্কা, এর পিছনে রয়েছে জ্ঞাতি কেউই। চাকরি না পেয়ে তারাই এখন পিছনে লেগেছে। তিনি যতই তৃণমূল করার বিষয়টি এড়িয়ে যেতে চান না কেন, চাকরি দুর্নীতিতে (Recruitment Scam) অভিযুক্ত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা কুন্তল সহ অনেকে গ্রেফতার থাকা অবস্থায় তৃণমূল ঘনিষ্ঠ এই শিক্ষক নেতার পুলিশের হাতে গ্রেফতার হওয়া খুবই তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Startup Business:  রিকশ চালক ও সবজি বিক্রেতা থেকে কোটিপতি!

    Startup Business: রিকশ চালক ও সবজি বিক্রেতা থেকে কোটিপতি!

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর নাম দিলখুশ। তাঁর উত্থানের চমকপ্রদ কাহিনীও যেন সত্যিই দিল খুশ করার মতোই। বিহারের সাহারসা জেলার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা এই যুবক এক সময় রিকশ চালাতেন, পথে পথে সবজি বিক্রি করতেন। চাকরির চেষ্টা করেননি যে, তা নয়। কিন্তু পদে পদে হোঁচট খেতে হয়েছে। তাই চরম বিতৃষ্ণা থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন, নিজে কিছু একটা করবেন। ব্যস, শুরু হয়ে গেল আত্মনির্ভরতার (Startup Business) পথ চলা। 

    রিকশচালক কোটিপতি হলেন কীভাবে ?

    দিলখুশ খুলে ফেললেন একটি স্টার্ট-আপ কোম্পানি (Startup Business)। ওলা/উবের যেভাবে ব্যবসা করে, কতকটা সেরকমই, কিন্তু একেবারে এক নয়। বিহারের প্রত্যন্ত গ্রামের মানুষ কাজে-কর্মে বাইরে যেতে চাইলে গাড়ি পান না। দিলখুশ এটাকেই হাতিয়ার করলেন। শুরুটা করলেন একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়ে। পরে চালু করে দিলেন একটি ডেটানির্ভর কোম্পানি, যা গাড়ির মালিকের সঙ্গে যিনি গাড়ি চাইছেন, তাঁকে যোগাযোগ করিয়ে দেয়। ৫০ কিলোমিটারের বেশি দূরত্বে যেতে চাইলে এটি খুবই কার্যকর হয়ে উঠল। ব্যবসাও ধীরে ধীরে বাড়তে লাগলো। দিলখুশ এবার প্রযুক্তিগত কাজে উন্নয়নের জন্য তাঁর কোম্পানিতে নিতে শুরু করলেন আইআইটি ইঞ্জিনিয়ার এবং ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েটদের। মাত্র ছয়-সাত মাসের মধ্যে কোম্পানির টার্নওভার দাঁড়ালো ৪ কোটি টাকা। এরপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। এখন পাটনা থেকে প্রতিটি গ্রামে যোগাযোগের মাধ্যম তিনি গড়ে তুলেছেন। এরপর তার লক্ষ্য হল পাটনার বাইরে শহর থেকে অন্য শহরে যোগাযোগ গড়ে তোলা। এরওপরে তিনি পা রাখতে চান বিহারের বাইরে।

    জীবনে ধাক্কা কম খেতে হয়নি, শুনুন সেই কাহিনী

    দিলখুশের কথায়, তিনি দিল্লির রাস্তায় রিকশ চালাতেন, সবজি বেচতেন পাটনার ফুটপাতে। কিন্তু এইভাবে জীবনকে টেনে নিয়ে যেতে কারই বা ভালো লাগে। তাই শুরু করলেন চাকরির চেষ্টা। গার্ডের চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলেন। ১২ ক্লাস পাশ, একই সঙ্গে চেহারায় নেই কোনও চাকচিক্য। তাই চাকরিটা হল না। তাকে আইফোন দেখিয়ে বলা হয়েছিল, এর লোগোটা কী বলতে। কিন্তু তিনি তো আইফোন চোখেই দেখেননি। তাই তাঁকে ব্যর্থ মনোরথ হয়েই ফিরে আসতে হয়েছিল। বাবা ছিলেন বাসের চালক। তার কাছ থেকে তাই গাড়ি চালানোটা শিখতে সমস্যা হয়নি। আর তার জেরেই সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়ে শুরু হল তাঁর জীবনের জয়যাত্রা (Startup Business)। 

    এ যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারতের এক প্রকৃষ্ট উদাহরণ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sunderban: চিন ও সিঙ্গাপুরে ব্যাপক কদর সুন্দরবনের ফিমেল কাঁকড়ার! কেন জানেন?

    Sunderban: চিন ও সিঙ্গাপুরে ব্যাপক কদর সুন্দরবনের ফিমেল কাঁকড়ার! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদেশের মাটিতে বেড়েছে বাংলার কাঁকড়ার চাহিদা। চিন, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ম্যালয়েশিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশেই বেড়েছে সুন্দরবনের (Sunderban) মেল ও ফিমেল গ্রেড কাঁকড়ার চাহিদা। শুধু তাই নয়, ভারতের বিভিন্ন রাজ্যেও এই কাঁকড়া রফতানি হচ্ছে বাংলা তথা পৃথিবীর বৃহত্তম দ্বীপ সুন্দরবন থেকেই। ২০২০ ও ২১  সালে কোভিডের জন্য এর চাহিদা অনেক কমে গিয়েছিল। কিন্তু পরিস্থিতি ঠিক হতেই আবার আমদানি-রফতানি বাড়ছে। 

    মৃত্যুর ঝুঁকি নিয়েই জীবিকা নির্বাহ

    সুন্দরবনের ঘন জঙ্গল, গভীর নদী ও মোহনা এখানকার মৎস্যজীবীদের অনেক সময় ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। কুমির ও বাঘ ছাড়া বিষাক্ত সাপের কামড় তো আছেই। অনেক সময় মৎস্যজীবীদের এসব কারণে মৃত্যুও হয়। সুন্দরবনের (Sunderban) বেশিরভাগ মানুষই মৎস্যজীবী। তাই তাঁদের এসবের মধ্যেও জীবিকা চালিয়ে যেতে হয়। মৎস্যজীবী ছাড়াও মধু এবং কাঠ সংগ্রহ মানুষের প্রধান জীবিকা।  এখানকার আরও একটি জনপ্রিয় জিনিস হল কাঁকড়া। মৎস্যজীবীরা নদীনালায় সূতলি ফেলে এই কাঁকড়া ধরেন এবং সেগুলি পাইকারি দরে বিক্রি করেন। আড়ৎ থেকে পাইকারিরা নিয়ে চলে যান কলকাতা সহ বিভিন্ন জায়গায়। কলকাতা থেকে সেগুলি আবার চলে যাচ্ছে বিদেশের মাটিতে।

    স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা কী জানিয়েছেন ?

    স্থানীয় কাঁকড়া ব্যবসায়ী ও কাঁকড়ার আড়ৎদার সুজয় মণ্ডল ও জগদীশ বর্মন জানিয়েছেন, সুন্দরবনের কাঁকড়ার মতো সুস্বাদু কাঁকড়া পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। বিশেষ করে সিঙ্গাপুর ও চিনে এর বিরাট চাহিদা। এই কাঁকড়ার দুরকম প্রজাতি আছে। এক মেল ও অন্যটি হল ফিমেল। ফিমেল গ্রেড কাঁকড়ার জনপ্রিয়তা বেশি। কারণ এর মধ্যে মাংসের পরিমাণ বেশি থাকে। তাছাড়াও কলকাতার কিছু চাইনিজ রেস্তোরাঁয় এর খুব চাহিদা রয়েছে।  

    এক নজরে দেখে নেওয়া যাক, এই কাঁকড়ার দাম কেমন ?

    এই কাঁকড়াগুলিকে বাজারে গ্রেড হিসাবে বিক্রি করা হয়। এখানে ২ প্রকার কাঁকড়া পাওয়া যায়, মেল ও ফিমেল। এই ফিমেল কাঁকড়ার ৫ টি গ্রেড আছে ও মেল কাঁকড়ার ৩ টি গ্রেড আছে। গ্রেড হিসাবে বাজারে (Sunderban) এই কাঁকড়ার দাম ওঠে। ১০০ গ্রাম থেকে শুরু করে ১৮০ গ্রাম পর্যন্ত ফিমেল কাঁকড়ার গ্রেড শুরু হয় অর্থাৎ গ্রেড ১,২,৩,৪,৫ পর্যন্ত। এই ফিমেল কাঁকড়ার দাম ওঠে ১৪০০ টাকা প্রতি কেজি পর্যন্ত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Employment: রাষ্ট্রবিজ্ঞানে এমএ, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট,  তবুও রাজকুমারের পরিচয় ফেরিওয়ালা !

    Employment: রাষ্ট্রবিজ্ঞানে এমএ, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, তবুও রাজকুমারের পরিচয় ফেরিওয়ালা !

    মাধ্যম নিউজ ডেস্ক: ফেরি করেই জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন উচ্চশিক্ষিত রাজকুমার। রায়গঞ্জ ব্লকের মণিপুর অঞ্চলের কান্তরের বাসিন্দা রাজকুমার মাহাতো। বয়স ২৫। পড়াশোনার জন্য রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় তাঁর বর্তমান অস্থায়ী বাসস্থান। রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং ক্যারাটেতে ব্লাকবেল্ট তিনি। ছোট্ট ফেরিগাড়িতে মণিহারি সামগ্রী সাজিয়ে গ্রামে গ্রামে ফেরি করে বেড়ান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরিগাড়ি নিয়ে ঘুরে বেড়ান গ্রামগঞ্জে। পরিবারের সদস্যদের সুখেশান্তিতে রাখার পাশাপাশি নিজের পায়ে দাঁড়াতে (Employment) কঠোর পরিশ্রম করে চলেছেন তিনি।

    নিজের পেশাকে পরিহাস বলতে নারাজ, কেন জানেন ?

    সপ্তাহে ৩ দিন রায়গঞ্জ শহর ও শহরতলি এলাকায় ক্যারাটের প্রশিক্ষণ দিতেও দেখা যায় তাঁকে। ফেরিওয়ালা রাজকুমারের পেশার সঙ্গে তাঁর শিক্ষাগত যোগ্যতা মোটেই মানানসই নয়। তবু জীবনে প্রতিষ্ঠিত হতে ফেরিওয়ালা পেশাকেই বেছে নিয়েছেন তিনি। বাবা পেশায় কৃষক। অনটনের সংসারে একটি সরকারি চাকরির (Employment) খুব প্রয়োজন থাকলেও নিজের পেশাকে পরিহাস বলতে মানতে নারাজ তিনি। রাজকুমার ২০১৫ সালে ভগিলতা হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ ও ২০১৭ সালে উচ্চমাধ্যমিক পাশ করার পর রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে ভর্তি হন। এরপর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে এমএ কমপ্লিট করেন। এম এ পড়ার সময় রায়গঞ্জে চলে আসেন তিনি। মেলায় মেলায় বেলুন বিক্রি করে নিজের পড়াশোনার খরচ জোগাড় করতেন রাজকুমার। কিছু টাকাপয়সা জোগাড় হতেই ভ্যানগাড়ি তৈরি করে মনিহারি সামগ্রী বিক্রি শুরু করেন। পাশাপাশি চালিয়ে যান ক্যারাটে প্রশিক্ষণ।

    ইচ্ছে শিক্ষক হওয়া আর অলিম্পিকে সোনা নিয়ে আসা

    ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট পাওয়ার পর গ্রামের ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মহারাজা মোড়ে একটি স্কুলও চালু করেছেন। এত পরিশ্রমের পরেও হাসিখুশি  রাজকুমারের ইচ্ছে অলিম্পিকে অংশ নেওয়া। তার বিশ্বাস, অংশ নিলে সোনা আনবেনই। গত ২০ মার্চ রাজকুমার রায়গঞ্জ থেকে কলকাতার উদ্দেশে পায়ে হেঁটে রওনা দিয়েছিলেন এবং ৬ দিনে কলকাতায় পৌঁছন। ইচ্ছে ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গ্রামেগঞ্জে ছেলেমেয়েদের মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহার বন্ধের জন্য গ্রাম্য খেলাধুলোর পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাবেন। কিন্তু দেখা করার সুযোগ পাননি। রাজকুমার জানান, ফেরি করে যে আয় হয়, তা দিয়ে চাকরির জন্য পড়াশোনার খরচ এবং সংসারের খরচটুকু ওঠে। কঠিন লড়াই করতে হয়। নেট ও স্লেটের জন্য চেষ্টা করছি। বাবা রামদেব মাহাতো গ্রামেই থাকেন। অন্যের জমিতে কাজ করেন। মা মিনাদেবী মাহাতো অসুস্থ। মা, বাবা ও চার ভাইবোন নিয়ে কোনও রকমে চলে তাঁদের সংসার। উকিলপাড়ার এক বাসিন্দা রাজকুমারকে থাকতে দিয়েছেন, এজন্য কোনও ভাড়া নেন না। রাজকুমার জানান, ইচ্ছে শিক্ষক হওয়ার। কিন্তু আমাদের মতো গরিব মানুষের কাছে চাকরি (Employment) স্বপ্নের মতো। কারণ, এখন যোগ্যতার দাম নেই, টাকা দিলেই চাকরি মেলে। 

    ঘরে এত মেডেল, কিন্তু সম্মান নেই, আক্ষেপ রাজকুমারের

    রাজকুমারের ঘরে গিয়ে দেখা গেল, দেওয়ালে ঝোলানো রয়েছে অনেক মেডেল। জাতীয়, রাজ্য ও জেলাস্তরে ক্যারাটেতে অংশ নিয়ে কোনওবার প্রথম, আবার কোনওবার দ্বিতীয় হয়েছেন। তাঁর আক্ষেপ, এত মেডেল রয়েছে, কিন্তু কোনও সম্মান নেই। প্রতিবেশীদের কাছে অত্যন্ত নম্র, ভদ্র এবং গুণী ছেলে রাজকুমার। প্রতিবেশি লক্ষ্মী চৌহান বলেন, উচ্চশিক্ষিত হয়েও সে যেভাবে ফেরি করে নিজের পড়াশোনার পাশাপাশি সংসার চালায়, সত্যি ভাবা যায় না। এমন ছেলে দেখা যায় না। ওর একটা চাকরি (Employment) দরকার। পাড়ার ছেলেমেয়েরা খুব ভালোবাসে ওকে। সোনিয়া চৌহান নামে পাড়ার এক ছাত্রী জানায়, দাদা খুব ভালো মানুষ। আমাদের সঙ্গে খেলাধুলো করে।আমাদের খুব সাহায্য করে। দাদার একটা চাকরি দরকার। প্রাথমিক, মাধ্যমিক, গ্রুপ সি, গ্রুপ ডি  সকল ক্ষেত্রেই রাজ্য সরকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। ঠিক এইরকমই এক সময়ে রাজকুমারের লড়াই কি কর্মসংস্থান প্রশ্নে রাজ্য সরকারের ভূমিকার দিকে আঙুল তুলছে না?
    এই প্রশ্নই ঘুরছে বিশেষজ্ঞ মহলে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: এটাই বোধহয় তৃণমূলের উন্নয়ন! ভাঙাচোরা রাস্তার প্রতিবাদে ৩৫ টি পরিবার শাসকদল ছেড়ে বিজেপিতে

    BJP: এটাই বোধহয় তৃণমূলের উন্নয়ন! ভাঙাচোরা রাস্তার প্রতিবাদে ৩৫ টি পরিবার শাসকদল ছেড়ে বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে। কথার ফানুস উড়িয়ে যিনি সবসময়ই প্রচারের আলোয় থাকতে ভালবাসেন, এটি সেই অনুব্রত মণ্ডলের বিখ্যাত উক্তি। সত্যি, মালদহের এই গ্রামে গেলে দেখা যাবে, উন্নয়ন রাস্তাতেই দাঁড়িয়ে। এখানে কবি শঙ্খ ঘোষের সেই লাইনগুলিই যেন মনে পড়ে যায়। “রাস্তাজুড়ে খড়্গহাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন।” আর তারই খেসারত দিতে হল শাসকদলকে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মালদহের গাজোলের আদিবাসী অধ্যুষিত এলাকায় তৃণমূলে বড়সড় ভাঙন ধরালো বিজেপি। গাজোল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েতের জাজিলাপাড়া এলাকায় তৃণমূলের প্রায় ৩৫টি পরিবারের শতাধিক কর্মী-সমর্থক দলত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন গাজোল বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক চিন্ময় দেববর্মন সহ স্থানীয় নেতৃত্ব। বিধায়ক নিজে উপস্থিত থেকে এদিন প্রায় ৩৫ টি তৃণমূল পরিবারের শতাধিক কর্মী-সমর্থকের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন।

    কেন এতগুলি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে ? 

    আসুন, শোনা যাক, এক বয়স্ক মহিলা কী বলছেন। তিনি জানালেন, রাস্তার যা অবস্থা, তাতে দৈনন্দিন মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। রাস্তা সারানোর দাবি নিয়ে গাজোলে যাওয়া হয়েছে, ডিএম অফিসে যাওয়া হয়েছে, দরবার করা হয়েছে ব্লক অফিসেও। আমাদেরকে কথা দিচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। আমাদের প্রধান সাহেবও বিষয়টা জানেন। ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না। ডেলিভারির জন্য মায়েদের নিয়ে যেতে পারছি না, রাস্তাতেই বাচ্চা হয়ে যাচ্ছে। কেউ অসুস্থ হয়ে পড়লে আমরা গাজোল যেতে পারছি না। সন্ধ্যার পর এখানে বাইরের কোনও গাড়ি ঢুকছে না। ওই মহিলা পরিষ্কারই বলেন, আমরা খাওয়া-দাওয়া চাইছি না, ঘরবাড়িও চাইছি না। আমরা চাইছি শুধু রাস্তাটা হোক।

    কী বললেন বিজেপি বিধায়ক ? 

    বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মন জানিয়েছেন, শাসক দলের দুর্নীতি, অনুন্নয়ন, সন্ত্রাস এসব দেখেই মানুষ এখন অসন্তুষ্ট ও ক্ষিপ্ত হয়ে উঠেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই যোগদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামীদিনে আরও বহু শাসকদলের কর্মী, এমনকী নেতারাও বিজেপিতে আসার জন্য ইচ্ছাপ্রকাশ করেছেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Municipality: বালুরঘাটে সম্পত্তিকর বেড়েছে ব্যাপকহারে, ক্ষোভে ফুঁসছে শহর, আন্দোলনে নাগরিক মঞ্চ

    Municipality: বালুরঘাটে সম্পত্তিকর বেড়েছে ব্যাপকহারে, ক্ষোভে ফুঁসছে শহর, আন্দোলনে নাগরিক মঞ্চ

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে (Balurghat Municipality) লাগামছাড়া বেড়েছে সম্পত্তিকর। এই অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ শহরে। ইতিমধ্যেই সম্পত্তিকর কমানোর দাবি নিয়ে এসডিও, জেলাশাসক ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে বালুরঘাটের সম্মিলিত নাগরিক মঞ্চ কমিটি। অভিযোগ, কিছু ক্ষেত্রে অস্বাভাবিক কর ধার্য করা হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, বর্ধিত সম্পত্তিকর নিয়েও ধন্দে তারা। কার কত কর (Property Tax) বাড়ল, কীসের ভিত্তিতে সম্পত্তিকর বাড়ল, তাও স্পষ্ট নয়। এদিকে এ নিয়ে বিরোধী দলগুলিও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে।   

    কী বলছে সম্মিলিত নাগরিক কমিটি ? 

    এবিষয়ে সম্মিলিত নাগরিক কমিটির সম্পাদক নৃপেন্দ্রনাথ কুণ্ডু বলেন,  সম্পত্তিকর বেড়ে বহুগুণ হয়েছে। আমরা তীব্র আপত্তি জানিয়েছি। হিয়ারিং-এর নামে অযথা হয়রানি করা হচ্ছে। আমরা সম্পত্তিকর দিতে চাই। কিন্তু সবার সাধ্য কতটুকু, দেখা প্রয়োজন।

    কোনওরকম স্বচ্ছতা নেই, অভিযোগ আরএসপির

    আরএসপির জোনাল কমিটির সদস্য প্রলয় ঘোষ বলেন, বালুরঘাট শহরে (Balurghat Municipality) পুরকর বেড়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে ১০ থেকে ১০০০ গুণ সম্পত্তিকর বাড়ানো হয়েছে। কোনওরকম স্বচ্ছতা নেই।  ফলে সমস্যা হচ্ছে মানুষের। এটা নিয়ে আমাদের তরফে আন্দোলনে নামা হবে। 

    বৈষম্য চরমে, অভিযোগ বিজেপির 

    বিজেপির বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীরপ্রসাদ দত্ত বলেন, শহরে উন্নয়ন স্তব্ধ। তৃণমূল নেতাদের বাড়ির ট্যাক্স কম, অথচ সাধারণ মানুষের বাড়ির ট্যাক্স বেশি। কার কত ট্যাক্স বাড়ল, তাও জানতে পারছে না মানুষ। এ নিয়ে আমরা আন্দোলনে (Movement) নামব। 

    কী বলছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান ?

    এবিষয়ে বালুরঘাট পুরসভার (Balurghat Municipality) চেয়ারম্যান অশোক মিত্র বলেন, ২০১৮ সালে ভ্যালুয়েশন বোর্ড (Valuation Board)যেভাবে সম্পত্তিকর ধার্য করেছে, সেভাবেই কর নেওয়া হচ্ছে। সকলের সাধ্যমতোই সম্পত্তিকর নেওয়া হচ্ছে। তবে কেউ কেউ রাজনৈতিক স্বার্থে বিরোধিতা করছে। যারা আপত্তি করছে, তারা আবেদন করলে, তা আমরা সংশ্লিষ্ট দফতরে পাঠাব।

    প্রসঙ্গত, বিগত তৃণমূল বোর্ড ২০১৮ সালের ভ্যালুয়েশন বোর্ডের ধার্য করা এই সম্পত্তিকর চালু করতে চাইলেও পরে সাধারণ মানুষের চাপে তা করতে পারেনি। এই বোর্ড নতুন কর ধার্য করতেই বিতর্ক শুরু হয়েছে। কয়েমমাস আগে এনিয়ে সম্মিলিত নাগরিক মঞ্চের তরফে গণ কনভেনশন, ডেপুটেশন ও আন্দোলন হয়। এরপরে গত ১৫ মার্চ থেকে শহরের শতাধিক বাসিন্দাকে শুনানিতে ডাকা হয়। অভিযোগ, হিয়ারিং হলেও ট্যাক্স কমাচ্ছে না পুরসভা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bhojshala: ভোজশালার মন্দির ভেঙে মসজিদ! হাইকোর্টের নির্দেশে চলছে পুরাতত্ত্ব-সমীক্ষা

    Bhojshala: ভোজশালার মন্দির ভেঙে মসজিদ! হাইকোর্টের নির্দেশে চলছে পুরাতত্ত্ব-সমীক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: জ্ঞানবাপীর পর মধ্যপ্রদেশের ভোজশালার (Bhojshala) সরস্বতী মন্দির। শুক্রবারের পর শনিবারও মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালায় চলল পুরাতত্ত্ব বিভাগের বৈজ্ঞানিক সমীক্ষা। প্রসঙ্গত, মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ গত ১১ মার্চ, সোমবার ভারতের পুরাতত্ত্ব বিভাগকে (এএসআই) ধার জেলার ভোজশালায় অবস্থিত মন্দির-মসজিদ বিতর্কের অবসান ঘটাতে সমীক্ষার নির্দেশ দেয়। উল্লেখ্য, হিন্দুদের বিশ্বাস এটি একটি সরস্বতী মন্দির।

    শনিবারও চলে সমীক্ষার কাজ

    শনিবার সকাল আটটা নাগাদ পুরাতত্ত্ব সর্বেক্ষণ টিম ভোজশালায় (Bhojshala) পৌঁছায়। তাদের সঙ্গে ছিলেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। এবং স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরাও হাজির ছিলেন। সমীক্ষার কারণে গোটা চত্বর পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। হিন্দু পক্ষের মামলাকারী আশিস গোয়াল এবং গোপাল শর্মা দুজনেই হাজির ছিলেন। অন্যদিকে, ‘কামাল মাওলা মসজিদ ওয়েলফেয়ার সোসাইটি’র সভাপতি আবদুল সামাদ এ নিয়ে সাংবাদিকদের জানিয়েছেন, তিনি অসুস্থ থাকার কারণে আজকে সেখানে হাজির হতে পারেননি। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আদালতের যে কোনও সিদ্ধান্তকে তাঁরা সম্মান করেন।

    আরও পড়ুন: ‘ঘনিষ্ঠ সঙ্গী ভারত’! সুরবদল মলদ্বীপের, ঋণ মকুবের আর্জি প্রেসিডেন্ট মুইজ্জুর

    বাগদেবীর মন্দির

    ২০০৩ সালের ৭ এপ্রিল পুরাতত্ত্ব সর্বেক্ষণ একটি নির্দেশ জারি করে, ভোজশালার ওই চত্বরে প্রতি মঙ্গলবারে হিন্দুরা প্রার্থনা করতে পারবে। পুজো-অর্চনা করতে পারবে। এছাড়া মুসলিমরা শুক্রবারে ওই একই জায়গায় নামাজও পড়তে পারবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই একটি হিন্দু সংগঠন মধ্যপ্রদেশ হাইকোর্টের দ্বারস্থ হয়। তারা বাগদেবীর মন্দির বলে উল্লেখ করে এই সৌধে এএসআইয়ের বৈজ্ঞানিক সমীক্ষার আর্জি জানায়। আর্জি মেনে নেয় হাইকোর্ট। হিন্দুদের দাবি, ১০৩৪ খ্রিস্টাব্দে সংস্কৃত চর্চার জন্য সরস্বতীর মন্দির (Bhojshala) স্থাপিত হয় এখানে। কিন্তু পরে মুঘল সাম্রাজ্যের সময়ে তা দখল হয়। সমীক্ষা কাজের জন্য এএসআই কর্তৃপক্ষ ধার জেলা প্রশাসন ও পুলিশ কর্তাকে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বলেছে। উল্লেখ্য, সমীক্ষা রিপোর্ট ২৯ এপ্রিলের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

LinkedIn
Share