Tag: Bengali Cinema

Bengali Cinema

  • Uttam Kumar Birth Centenary: জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা মোদি-শুভেন্দুর, আবেগঘন বার্তায় স্মরণ কিংবদন্তি অভিনেতাকে

    Uttam Kumar Birth Centenary: জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা মোদি-শুভেন্দুর, আবেগঘন বার্তায় স্মরণ কিংবদন্তি অভিনেতাকে

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি এক অনন্য অধ্যায়। কোটি কোটি বাঙালির কাছে আজও তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি চিরকালের ‘মহানায়ক’। ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরে জন্ম নেওয়া অরুণকুমার চট্টোপাধ্যায় পরবর্তীকালে উত্তম কুমার নামে রুপোলি পর্দায় এমন এক জাদু সৃষ্টি করেছিলেন, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে সমান উজ্জ্বল। তাঁর জন্মের ১০০ বছর পূর্তিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ ভিডিও পোস্ট প্রধানমন্ত্রীর

    মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে সমাজমাধ্যমে একটি বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ভিডিওতে মহানায়কের জীবনের নানা মুহূর্ত, চলচ্চিত্রের বিভিন্ন স্থিরচিত্রের সঙ্গে প্রধানমন্ত্রী নিজের কণ্ঠে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

    ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আমার প্রিয় দেশবাসী, ৩ সেপ্টেম্বর আমরা মহানায়ক উত্তম কুমারজির জন্মশতবার্ষিকী উদযাপন করব। বন্ধুরা, উত্তম কুমারজি ছিলেন একজন বহুমুখী অভিনেতা, যিনি তাঁর অভিনয়ের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছিলেন। চলচ্চিত্র প্রেমীদের বিশ্বাস যে, সত্যজিৎ রায়জি ‘নায়ক – দ্য হিরো’ চলচ্চিত্রের পুরো চিত্রনাট্য মহানায়ক উত্তম কুমারজি-কে মনে রেখেই লিখেছিলেন। শ্রীমান সত্যজিৎ রায় একবার বলেছিলেন যে, উত্তম কুমারের মধ্যে সংযম ও নীতিবোধের পাশাপাশি এক অদ্ভুত আবেগ ছিল। চরিত্রগুলোকে জীবন্ত করে তুলতে তিনি অত্যন্ত পরিশ্রম করতেন।”

    ‘কখনও হাল না ছাড়া’— উত্তমের জীবন থেকে শিক্ষার কথা মোদির

    শুধু অভিনয় প্রতিভাই নয়, উত্তম কুমারের ব্যক্তিত্ব এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতার কথাও নিজের বক্তব্যে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মহানায়কের জীবন নতুন প্রজন্মের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

    মোদির কথায়, “উত্তম কুমারজি শুধু তাঁর সহজ-স্বাভাবিক অভিনয়ের জন্যই পরিচিত ছিলেন না, বরং তাঁর জনকল্যাণমূলক কাজের জন্যও পরিচিত ছিলেন। তাঁর জীবন আমাদের এক গুরুত্বপূর্ণ শিক্ষাও দেয় — তা হল কখনও হাল না ছাড়া। তাঁর শুরুর দিকের চলচ্চিত্রগুলো খুব একটা সফল হয়নি, কিন্তু তিনি নিজের কাজে মনোযোগ বজায় রেখেছিলেন। আর সেই উৎসর্গই তাঁকে এত উচ্চতায় পৌঁছাতে সাহায্য করেছিল।”

    ব্যক্তিগত স্মৃতি ভাগ করলেন মোদি

    প্রধানমন্ত্রী তাঁর কলকাতা সফরের একটি ব্যক্তিগত স্মৃতিও ভাগ করে নেন। তিনি বলেন, “বন্ধুরা, আমার মনে আছে যখন আমি কলকাতায় রোড শো করছিলাম, তখন আমি উত্তম কুমারজির বাড়ির সামনে দিয়েও গিয়েছিলাম। সেখানে একজন ব্যক্তি আমাকে তাঁর একটি ছবি উপহার দিয়েছিলেন। আমি আরও একবার মহানায়ক উত্তম কুমারজির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। তিনি সর্বদাই আমাদের সবার হৃদয়ে রাজত্ব করবেন। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে রাজ করবেন।”

    ভিডিওটির সঙ্গে প্রধানমন্ত্রী যে ক্যাপশনটি পোস্ট করেন, সেখানে লেখা হয়— “মহানায়ক উত্তম কুমার… এক কিংবদন্তি যাঁর কালজয়ী পরিবেশনা প্রজন্মান্তরের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে চলেছে। তাঁর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। গত রবিবার মন কি বাত অনুষ্ঠানে আমি তাঁর সম্পর্কে যা বলেছিলাম, তাও শেয়ার করছি।”

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শ্রদ্ধার্ঘ্য

    মহানায়ক উত্তম কুমারের শতবর্ষ জন্মজয়ন্তীতে সমাজমাধ্যমে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। নিজের পোস্টে তিনি মহানায়কের অভিনয় প্রতিভা, ব্যক্তিত্ব এবং বাংলা চলচ্চিত্রে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন। মুখ্যমন্ত্রী লেখেন, “তাঁর অনন্য অভিনয়, ব্যক্তিত্ব ও চিরস্মরণীয় উপস্থিতি বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অমর হয়ে থাকবে। প্রজন্মের পর প্রজন্ম বাঙালির হৃদয়ে তিনি চিরকাল মহানায়ক হয়েই বেঁচে থাকবেন।”

    ভবানীপুরের অরুণ থেকে বাংলা সিনেমার চিরন্তন মহানায়ক

    ১৯২৬ সালের এই দিনে কলকাতার ভবানীপুরের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছিল অরুণকুমার চট্টোপাধ্যায়ের। পরবর্তীকালে ‘উত্তম কুমার’ নামেই তিনি হয়ে ওঠেন বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতাদের অন্যতম। তাঁর স্বাভাবিক অভিনয়, সংযত অভিব্যক্তি, পর্দার ব্যক্তিত্ব এবং দর্শকের সঙ্গে গভীর আবেগের সংযোগ তাঁকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়।

    বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের প্রতীক উত্তম কুমার আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর অভিনীত অসংখ্য কালজয়ী চরিত্র এখনও বাঙালির সংস্কৃতি, আবেগ এবং স্মৃতির অবিচ্ছেদ্য অংশ। জন্মশতবর্ষে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী— সকলের শ্রদ্ধার্ঘ্য যেন আরও একবার স্মরণ করিয়ে দিল, মহানায়ক কেবল রুপোলি পর্দাতেই নন, মানুষের হৃদয়েও আজীবন অমর।

  • Uttam Kumar Birth Centenary: উত্তমকুমারের জন্মশতবর্ষে চার দিনের বর্ণাঢ্য উদ্‌যাপন, সম্মান জানানো হবে বরেণ্য শিল্পীদের

    Uttam Kumar Birth Centenary: উত্তমকুমারের জন্মশতবর্ষে চার দিনের বর্ণাঢ্য উদ্‌যাপন, সম্মান জানানো হবে বরেণ্য শিল্পীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ (Uttam Kumar Birth Centenary) উপলক্ষে চার দিন ধরে বিশেষ উদ্‌যাপনের আয়োজন করা হচ্ছে। আজ, ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত নন্দনকে (Nandan) কেন্দ্র করে চলবে এই বিশেষ অনুষ্ঠান। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ, আইএনসিএ এবং টালিগঞ্জের চলচ্চিত্র শিল্পের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উঠে আসবে মহানায়কের দীর্ঘ অভিনয়জীবন এবং বাংলা চলচ্চিত্রে তাঁর অনন্য অবদানের নানা দিক।

    কী বলছেন প্রসেনজিৎ (Uttam Kumar Birth Centenary)

    নন্দনে আয়োজিত সাংবাদিক বৈঠকে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “শুধু স্মৃতিচারণ নয়, আগামী প্রজন্মের কাছেও উত্তমকুমারের কাজ ও অবদানকে পৌঁছে দেওয়াই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।” তাঁর কথায়, আগামী একশো বছর পরেও যেন নতুন প্রজন্ম একই আবেগ ও শ্রদ্ধার সঙ্গে মহানায়কের জন্মবার্ষিকী উদ্‌যাপন করতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

    রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী বলেন, “উত্তমকুমার কেবল একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একটি সময়ের প্রতীক, বাংলা চলচ্চিত্রের সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ড এবং আবেগের অন্য নাম।” মুখ্যমন্ত্রী এবং রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগেই এই চার দিনের বিশেষ উদ্‌যাপনের আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।

    মহানায়কের সহ-অভিনেতাদের বিশেষ সম্মাননা

    চার দিনের এই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ মহানায়ক উত্তমকুমারের সঙ্গে অভিনয় করা বরেণ্য শিল্পীদের বিশেষ সম্মাননা। এই তালিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, রঞ্জিত মল্লিক, কল্যাণী মণ্ডল, প্রভাত রায়, রত্না ঘোষাল এবং বীরেশ চট্টোপাধ্যায়ের মতো বিশিষ্ট শিল্পীরা। উত্তমকুমার অভিনীত একাধিক জনপ্রিয় ছবিও প্রদর্শিত হবে এই আয়োজনের অংশ হিসেবে। প্রসেনজিৎ জানান, নন্দনের পাশাপাশি রাধা স্টুডিওতেও মহানায়ক অভিনীত নির্বাচিত কয়েকটি ছবি দেখানো হবে।

    শিশির মঞ্চে বিশেষ আলোচনা

    আগামী ৫ সেপ্টেম্বর শিশির মঞ্চে অনুষ্ঠিত হবে দু’টি বিশেষ আলোচনা সভা। একটি আলোচনার বিষয় ‘নায়িকাদের চোখে উত্তমকুমার’। অন্য আলোচনায় পরিচালকদের অংশগ্রহণে উঠে আসবে ‘অভিনেতা উত্তমকুমার’কে ঘিরে নানা স্মৃতি ও বিশ্লেষণ। উত্তমকুমারের অভিনয়, ব্যক্তিত্ব, সহ-অভিনেতাদের সঙ্গে তাঁর সম্পর্ক এবং বাংলা চলচ্চিত্রে তাঁর প্রভাব—এই সমস্ত বিষয়ই আলোচনায় উঠে আসবে বলে জানা গিয়েছে।

    সত্যজিৎ রায়ের বক্তৃতার রেকর্ডিং ঘিরে তথ্যচিত্র

    মহানায়ককে স্মরণ করে আয়োজিত এক সভায় সত্যজিৎ রায়ের দেওয়া বক্তৃতার রেকর্ডিংকে কেন্দ্র করে সন্দীপ রায়ের তৈরি একটি তথ্যচিত্রও প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। প্রসেনজিৎ জানান, “জন্মশতবর্ষ উদ্‌যাপনের প্রথম ও শেষ দিনে এই তথ্যচিত্রটি প্রদর্শনের চেষ্টা করা হবে।”

    স্মৃতিচারণে যুক্ত হবেন বর্ষীয়ান সাংবাদিকরাও

    উত্তমকুমারের কর্মজীবনের বহু গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন তৎকালীন সাংবাদিকদের একাংশ। তাঁদেরও এই বিশেষ উদ্‌যাপনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে (Uttam Kumar Birth Centenary)। অভিনেতা-বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, এমন বহু সাংবাদিক রয়েছেন, যাঁরা উত্তমকুমারকে কাছ থেকে দেখেছেন, চিনেছেন এবং তাঁর কর্মজীবনের নানা ঘটনার সাক্ষী থেকেছেন। তাঁদের অভিজ্ঞতাও এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

    রবীন্দ্র সদনে মহানায়কের ছবির গানে সাংস্কৃতিক অনুষ্ঠান

    উদ্‌যাপনের শেষ দিন, আগামী ৬ সেপ্টেম্বর রবীন্দ্র সদনে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। বাংলা চলচ্চিত্র ও সঙ্গীত জগতের শিল্পীরা মহানায়ক উত্তমকুমারের জনপ্রিয় ছবির গান পরিবেশন করবেন। ফলে তাঁর অভিনয়জীবনের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের সঙ্গীতজগতেও তাঁর প্রভাব ও জনপ্রিয়তার স্মৃতিচারণ হবে এই অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিনেতা জিৎ। তাঁর কথায়, “আমাদেরই জগতের একজনকে এভাবে সম্মান জানানো হচ্ছে দেখে খুব ভালো লাগছে। আগামী প্রজন্মকে এই উদ্যোগ দারুণভাবে অনুপ্রাণিত করবে।”

    বর্ণাঢ্য আয়োজন

    অভিনেতা যিশু সেনগুপ্ত বলেন, “খুব অল্প সময়ের নোটিশে হলেও মহানায়ককে ঘিরে এই বিশেষ আয়োজনকে সফল করতে ইন্ডাস্ট্রির সকলেই একজোট হয়েছেন। এই উদযাপন কোনও নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং গোটা বাংলা চলচ্চিত্র জগতের।”

    ৩ থেকে ৬ সেপ্টেম্বর মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে নন্দন-সহ কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে যে বর্ণাঢ্য আয়োজন হতে চলেছে, তা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করবে বলেই (Nandan) মনে করছে টলিপাড়া। শুধু মহানায়কের স্মৃতিচারণ নয়, তাঁর শিল্পসৃষ্টিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা (Uttam Kumar Birth Centenary) নেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

     

  • Bengali Cinema: সেলুলয়েডের পর্দায় ভোটে লড়া দাপুটে ‘বিন্দু মাসি’ মমতার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন

    Bengali Cinema: সেলুলয়েডের পর্দায় ভোটে লড়া দাপুটে ‘বিন্দু মাসি’ মমতার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন

    মাধ্যম নিউজ ডেস্ক: বিন্দু মাসি! পশ্চিমবঙ্গের মানুষ এই নামের সঙ্গে খুব ভালোভাবেই পরিচিত। নব্বই দশকে টলিপাড়ার জনপ্রিয় ভিলেন অভিনেত্রী অনামিকা সাহা ওরফে বিন্দু মাসি। এক সময় পর্দায় অসাধারণ অভিনয় দক্ষতার পরিচয় বহন করতেন তিনি। পর্দাতে চোখ রাঙানো দাপুটে ভিলেন হলেও বাস্তবে তিনি ঠিক ততটাই শান্ত স্বভাবের, যিনি গুছিয়ে কথাটুকুও বলতে পারেন না বলে নিজেই দাবি করেন। সবাইকে নিয়ে গল্পের আসর বসাতে তিনি খুব পছন্দ করেন। জানা গেল, এই বিন্দু মাসি অর্থাৎ অনামিকা সাহাকে দলে যোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর উত্তরে তিনি কী বলেছিলেন, তা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সব কিছু জানিয়েছেন।

    রাজনীতির হাতছানিও টলাতে পারেনি

    তিনি জানান, অনেক বছর আগের কথা। মমতা ব্যানার্জিকে তিনি যখন প্রথম দেখেন, সেই ঘটনা এখনও তাঁর মনে আছে। তাঁর কথায়, “ঠিক বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়ি ফিরছি, তখন লক্ষ্য করি, পথে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর তাকে ঘিরে অনেক পুলিশ। পরে বাড়ি এসে শ্বশুরমশাইয়ের কাছে জানতে পারি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি সিপিএমের বিরুদ্ধে লড়াই করছেন। ওই দিনটাই ছিল আমার প্রথম দেখা মমতাকে। এর পরে সেই মমতাকে আমি মুখ্যমন্ত্রী হতে দেখি। তখন আমি ভেবেছিলাম, আমি তো কিছু করতে পারলাম না। আবার বিয়ের পর শ্বশুরমশাইও আমার কাজ বন্ধ করে দিলেন, না হলে আজ কোন জায়গায় পৌঁছে যেতাম। এসব সত্ত্বেও তিনি কিন্তু নিজেকে রাজনীতির সঙ্গে জড়াতে চাননি, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন।

    ভোটে দাড়ানোর মমতার প্রস্তাবও ফিরিয়ে দেন

    অনামিকা আরও জানান, তিনি আগে এক যাত্রা দলে কাজ করতেন, সেখানে তাপস পাল ও শতাব্দী রায় এক দলে আর অভিষেক চট্টোপাধ্যায় ও অনামিকা অন্য দলে কাজ করতেন। কিন্তু যাত্রা শেষে প্রায় একই হোটেলে সবাই থাকতেন। সেখানে জমে উঠত আসর। আর ঠিক এই রকম এক মুহূর্তে একটা ফোন আসে। আর তাপস সেই সময় অনামিকাকে জানায়, মমতাদি চাইছে তিনি যেন ভোটে দাঁড়ান। সেই প্রসঙ্গে অনামিকা বলেন, “আমি খুব সাধারণ একজন মানুষ, আমি অভিনয় ছাড়া কিছু পারি না, আর রাজনীতি আমি কিছু বুঝি না। আর আমি অত মিথ্যা কথা বলতেও পারি না।” তাই সেই জায়গায় শতাব্দী ভোটে দাঁড়ায়।

    সরাসরি রাজনীতির মঞ্চে ‘না’

    প্রচারকার্যেও মমতা অনামিকাকে চেয়েছিলেন। সেই কথা মতো মোট ২৪টি প্রচারে তিনি অংশগ্রহণ করেন। কিন্তু এই বছর আর প্রচারকার্যে যাননি অনামিকা। সিরিয়ালের কাজ, শারীরিক অসুস্থতা এইসবের জন্য তিনি আর প্রচারে যাননি। আর তাছাড়াও অনামিকার মেয়ে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত কোনও কাজে যান, থাকলে তাঁকে আর মা বলে ডাকবেন না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Sharmila Tagore: উদ্যোগী ঋতুপর্ণা, দীর্ঘ ১৪ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন শর্মিলা ঠাকুর!

    Sharmila Tagore: উদ্যোগী ঋতুপর্ণা, দীর্ঘ ১৪ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন শর্মিলা ঠাকুর!

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই যাঁর ক্যারিয়ারের শুরু, সেই বাংলা থেকেই বিগত কয়েক বছর ধরে দূরে সরে গিয়েছেন তিনি। আর এবার সব দূরত্ব কাটিয়ে আবার বাংলা সিনেমাতে দীর্ঘ ১৪ বছর পর ফিরে আসছেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। আর শর্মিলা ঠাকুরের বাংলাতে প্রত্যাবর্তনের পিছনে যাঁর উদ্যোগ সবচেয়ে বেশি, তিনি আর কেউ না, ঋতুপর্ণা সেনগুপ্ত। গত শুক্রবার শহরের এক পাঁচতারা হোটেলে এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। ছবির নাম ঠিক করা হয়েছে ‘পুরাতন’। ছবিটি পরিচালনা করছেন সুমন ঘোষ। আর ছবিটি প্রযোজনা করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ছবিতে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকেও।

    শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) কী জানিয়েছেন এই ছবি সম্পর্কে?

    বাংলা সিনেমায় প্রত্যাবর্তনে খুবই যে খুশি শর্মিলা ঠাকুর, অনুষ্ঠানের দিনই তাঁর বক্তব্যে সেটি প্রকাশ পায়। বাংলাতে তার শেষ ছবি ‘অন্তহীন’, সেখানেও তিনি অসাধারণ অভিনয় করেন। তারপরই হঠাৎ বাংলা সিনেমা থেকে অনেক দূরে সরে যান তিনি। তিনি (Sharmila Tagore) এই প্রত্যাবর্তন নিয়ে বলেন, “আসলে এখন ভালো ছবি করতে চাই,  আর ঋতুপর্ণার সাথে তো আমার অনেকদিনের ভালো পরিচয়, সুমনের ছবিও আমি দেখেছি। আশা করছি একটি ভালো ছবিই উপহার দিতে পারব সবাইকে।”

    শর্মিলার (Sharmila Tagore) এই বাংলা ছবিতে ফিরে আসা নিয়ে কী জানিয়েছেন ঋতুপর্ণা?

    ঋতুপর্ণা জানান, “আসলে সুমনের সঙ্গে আমার শর্মিলা ঠাকুরের বিষয়ে কথা হয়। পরে তিনি এই ছবির চিত্রনাট্য পড়েন এবং আমাদের সম্মতি দেন এই ছবি নিয়ে এগিয়ে যাওয়ার।” 
    অপরদিকে এই ছবির পরিচালক সুমন ‘কাবুলিওয়ালা’ নামক এক ছবির শুটিংয়ের জন্য কাশ্মীরে ছিলেন। তাই শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারেননি। খুব তাড়াতাড়ি এই নতুন ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক থেকে প্রযোজক। বাংলাতে শর্মিলার (Sharmila Tagore) আবার ফিরে আসার খবরে খুশি তাঁর ভক্তমহল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের 

    National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের 

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের পুরোনো ছন্দে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান। শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানে ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের (National Film Award) বিজয়ীদের তালিকা প্রকাশ করল ডিরেক্টোরেট অফ ফিল্ম ফেস্টিভ্যাল বিভাগ (Directorate of Film Festival Department)। এবার মঞ্চে উঠেই পুরস্কার নিলেন বিজয়ীরা। গত দুবছর করোনার কারণে ভার্চুয়ালি পালন হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান। তাই এবার মনোনয়ন তালিকায় রয়েছে ২০২০ সালের কিছু সিনেমা। 

    আরও পড়ুন: ‘অলবিদা’ লিখে ইনস্টাগ্রামে সব পোস্ট ডিলিট করলেন আদনান সামি! রহস্য কী?

    এবার সেরা ফিচার ছবির স্বীকৃতি পেল সুরারাই পোত্রু। সেরা জনপ্রিয় ছবি তানহাজি। সেরা ছবির তালিকায় রয়েছে বাংলার ছবিও। সেরা সিনেম্যাটোগ্রাফি এবং সেরা বাংলা ছবির জন্যে পুরস্কার পেল অভিযাত্রিক। 

    আরও পড়ুন: ইতিহাস বিকৃতি, মণি রত্নম এবং বিক্রমকে আইনি নোটিস

    সেরা পরিচালকের শিরোপা পেলেন সচীদানন্দন কে আর। মরণোত্তর এই সম্মান পেলেন সচীদানন্দন, ওরফে সচী। ২০২০ সালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৭ বছর বয়সে প্রয়াত হন এই পরিচালক। 

    এক নজরে সেরাদের তালিকা  

    সেরা ফিচার ছবি: সুরারাই পোত্রু

    সেরা পরিচালক: সচীদানন্দন কে আর

    সেরা জনপ্রিয় ছবি: তানহাজি

    সেরা ডেবিউ পরিচালকের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার: ম্যান্ডেলা

    সেরা শিশুদের ছবি: সুমি

    সেরা অভিনেতা: সুরারাই পোত্রুর জন্য সুরিয়া ও তানহাজ়ির জন্য অজয় দেবগন

    সেরা অভিনেত্রী: অপর্ণা বালামুরালি

    সেরা সাপোর্টিং অভিনেতা: বিজু মেনন

    সেরা সাপোর্টিং অভিনেত্রী: লক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলী

    সেরা শিশু শিল্পী: ‘তকতক’ ছবির জন্য অনীষ মঙ্গেশ গোসাভি এবং ‘সুমি’ ছবির জন্য আকাঙ্ক্ষা পিঙ্গলে ও দিব্যেশ ইন্দুলকর

    সেরা সঙ্গীত পরিচালক: আলা বৈকুণ্ঠপুরামুলো

    সেরা মহিলা গায়ক: নানছাম্মা

    সেরা মহিলা গায়িকা: সাইনা

    সেরা অডিয়োগ্রাফি: দোল্লু 

    সেরা সিনেম্যাটোগ্রাফি: অভিযাত্রিক

    সেরা নন-ফিচার ছবি: থ্রি সিস্টার্স

    সেরা পোশাক পরিকল্পনা: তানহাজি

    সেরা মেকআপ: নাট্যম

    সেরা স্ক্রিনপ্লে: সুরারাই পোত্রু

    সেরা অসমীয়া ছবি: ব্রিজ

    সেরা বাংলা ছবি: অভিযাত্রিক

    সেরা হিন্দি ছবি: তুলসীদাস জুনিয়র

    সেরা তেলুগু ছবি: কালার ফটো

    সেরা তামিল ছবি: শিবারণজানিয়ুম ইন্নম শিলা পেঙ্গাল্লুম

    বিশেষ জুরি পুরষ্কার

    হিন্দিতে সেরা ফিচার ছবি: তুলসীদাস জুনিয়র

    কন্নড়ের সেরা ফিচার ছবি: দোল্লু 

    মালায়ালামের সেরা ফিচার ছবি: থিঙ্কলাজচা নিশ্চয়াম

    তামিলের সেরা ফিচার ছবি: শিবারণজানিয়ুম ইন্নম শিলা পেঙ্গাল্লুম

    হরিয়ানভিতে সেরা ফিচার ছবি: দাদা লখমি
     
    ডিমাসায় সেরা ফিচার ছবি: সামখোর

    টুলুতে সেরা ফিচার ছবি: জিটিগে  

    সেরা নন ফিচার ছবি

    পারিবারিক মূল্যবোধের উপর শ্রেষ্ঠ চলচ্চিত্র: কুমকুমারচান, অভিজিৎ অরবিন্দ দলভি

    সেরা পরিচালনা: ওহ দ্যাটস ভানু, আরভি রামানি

    সেরা সঙ্গীত পরিচালনা: ১২৩২ কিমি- মারাঙ্গে তো ওয়াহিন জাকার, বিশাল ভরদ্বাজ

    সেরা সিনেমাটোগ্রাফি: সাবদিকুন্না কালাপ্পা, নিখিল এস প্রবীণ

    সেরা অডিওগ্রাফি: পার্ল অফ দ্য ডেজার্ট, অজিত সিং রাঠোর

    সেরা সম্পাদনা: বর্ডারল্যান্ডস, অনাদি আথালে

    সেরা ন্যারেশন ভয়েসওভার: র‌্যাপসোডি অফ রেইনস , শোভা থারুর শ্রীনিবাসন

    বেস্ট অন লোকেশন সাউন্ড: জাদুই জঙ্গল, সন্দীপ ভাটি এবং প্রদীপ লেখওয়ার 

    সিনেমার সেরা বই: কিশ্বর দেশাইয়ের দ্য লংগেস্ট কিস 

    সিনেমার সেরা বই (বিশেষ উল্লেখ): এমটি অনুনাহভাঙ্গালুদে পুস্তকাম, অনুপ রামকৃষ্ণান এবং সূর্য দেবের কালি পাইনে কালিরা সিনেমা

    সেরা চলচ্চিত্র সমালোচক: এই বছর কোন বিজয়ী নেই।

    সর্বাধিক চলচ্চিত্র বন্ধুত্বপূর্ণ রাজ্য: মধ্যপ্রদেশ

     

     

     

     

     

LinkedIn
Share