Tag: Bengali news

Bengali news

  • Myanmar: ৩ সেনাকর্তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল মায়ানমারের জুন্টা সরকার, জানেন কেন?

    Myanmar: ৩ সেনাকর্তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল মায়ানমারের জুন্টা সরকার, জানেন কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মায়ানমারের (Myanmar) জুন্টা সরকার তাদের তিন সামরিক অফিসারকে মৃত্যুদণ্ড দিল। জানা গিয়েছে, চিন সীমান্তে বিদ্রোহীদের জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ শান প্রদেশের লাউকাই শহর দখল করে এবং গোটা ঘটনায় জড়িত ছিলেন ওই তিন সামরিক আধিকারিক। ওই শহরের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে তুলে দেওয়ার অপরাধে সম্প্রতি মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার স্তরের ওই তিন সেনা অফিসারকে। 

    বিদ্রোহীদের দখলে গিয়েছে লাউকাই শহর

    এইভাবে আত্মসমর্পণের ফলে জুন্টা সরকারের সামরিক বাহিনীর বড় পরাজয় হয় এবং প্রশ্নের মুখে পড়ে জুন্টা সরকারের নীতি। প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয় জুন্টা সরকারকে। ইতিমধ্যে মায়ানমারের সামরিক সূত্র থেকে জানা গিয়েছে যে, লাউকাই শহরের কমান্ডার সমেত তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এর পাশাপাশি অন্য তিন ব্রিগেডিয়ার জেনারেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মায়ানমার (Myanmar) ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), আরাকান আর্মি (এএ) এবং তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) নিয়ে গঠিত থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের দখলে গিয়েছে লাউকাই শহর।

    মায়ানমারের ৫০ শতাংশের বেশি অংশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে

    গত বছরের অক্টোবরে শেষের দিক থেকেই উত্তর মায়ানমারের বিস্তীর্ণ অংশ জুড়ে আক্রমণ শানাতে থাকে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। পরে জুন্টা-বিরোধী যুদ্ধে শামিল হয় ‘চিন ন্যাশনাল আর্মি’ (সিএনএ) এবং চায়নাল্যান্ড ডিফেন্স ফোর্স (সিডিএফ), ‘কাচিন লিবারেশন ডিফেন্স ফোর্স’ (কেএলডিএফ), পিপল’স ডিফেন্স ফোর্স (পিডিএফ)। মায়ানমারের ৫০ শতাংশের বেশি অংশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বলে খবর। রাজধানী নেপি-দ, প্রধান শহর ইয়াঙ্গন এবং আরও কিছু বড় জনপদ-শিল্পাঞ্চলেই এখন জুন্টা সমর্থক সেনা টহল দিচ্ছে। বিদ্রোহীদের হামলার মুখে বহু সেনা আত্মসমর্পণও করেছেন। প্রাণ বাঁচাতে ভারত ও বাংলাদেশে পালানোর ঘটনাও ঘটেছে সেনা অফিসারদের। বর্তমানে জুন্টা সরকারের প্রধান হলেন মিন অন হ্লাইং। তিনি ছিলেন মায়ানমারের (Myanmar) রিজিওনাল কমান্ডার। সে সময় তিনি মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মিকে ওই লাউকাই শহর থেকে তাড়াতে সক্ষম হয়েছিলেন বলে জানা গিয়েছে।

     

    আরও পড়ুন: ‘পাকিস্তানের মতো অবস্থা বাংলার মহিলাদের’, সন্দেশখালি নিয়ে মমতাকে আক্রমণ লকেটের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Prasanna Roy: দিনভর জেরা ইডির, গ্রেফতার নিয়োগ-দুর্নীতির ‘মিডলম্যান’ প্রসন্ন

    Prasanna Roy: দিনভর জেরা ইডির, গ্রেফতার নিয়োগ-দুর্নীতির ‘মিডলম্যান’ প্রসন্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে নিয়োগ-দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন ‘মিডলম্যান’ প্রসন্ন রায় (Prasanna Roy)। গতকাল সোমবার রাতেই তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন প্রসন্ন রায় (Prasanna Roy)। বর্তমানে তিনি জামিনে মুক্ত ছিলেন। নভেম্বর মাসেই তাঁকে জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে প্রসন্নকে জামিন দিলেও, শীর্ষ আদালত তখন জানিয়েছিল নিয়োগ-দুর্নীতির তদন্ত একইভাবে চলবে। প্রসন্ন রায়ের জামিনের আগে গত নভেম্বরে নিয়োগ-দুর্নীতি মামলায় জামিন দেওয়া হয়েছিল মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও নীলাদ্রি ঘোষকে। সিবিআইয়ের হেফাজত থেকে সুপ্রিম নির্দেশে মুক্তি পেলেও, এবার ইডির জালে পড়লেন প্রসন্ন। এদিন দিনভর জেরার পরে তাঁকে গ্রেফতার করল ইডি।

    জানুয়ারি মাসেই প্রচুর নথি উদ্ধার হয় প্রসন্নর বাড়ি থেকে

    ইডির সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি মাসেই প্রসন্নর (Prasanna Roy) ফ্ল্যাট, অফিস-সহ মোট সাত জায়গায় তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সেসময় প্রচুর নথিপত্র উদ্ধার করা হয়। সেই নথির ভিত্তিতে প্রসন্নকে সিজিও কমপ্লেক্সে তলব করে ইডি। তবে জানুয়ারি মাসে তিনি ইডি দফতরে হাজিরা দেননি। সোমবার ফের তাঁকে তলব করেছিল ইডি।

    আরও পড়ুন: ‘পাকিস্তানের মতো অবস্থা বাংলার মহিলাদের’, সন্দেশখালি নিয়ে মমতাকে আক্রমণ লকেটের

    নামে-বেনামে ৮০টির উপর সংস্থা

    ইডি এবং সিবিআই সূত্রে খবর, নামে-বেনামে কমপক্ষে ৮০টিরও বেশি সংস্থা রয়েছে প্রসন্নর (Prasanna Roy)। আরও জানা যাচ্ছে, প্রসন্নর স্ত্রী এবং নিজের নামে রয়েছে বিপুল সম্পত্তি। এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহার ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত ছিলেন প্রসন্ন। সিবিআইয়ের দাবি, প্রসন্ন একজন ‘মিডলম্যান’। তাঁর হাত ধরেই টাকা পৌঁছাত। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল বলে জানা গিয়েছিল। বিধাননগর, নিউটাউন সমেত একাধিক জায়গায় প্রসন্নর সম্পত্তি রয়েছে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ২০/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ২০/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

     

    মেষ

    ১)  ভাইদের সহযোগিতা প্রার্থনা করলে তা সহজে পাবেন।

    ২) বিবাহিত জাতকদের জীবনে নতুন অতিথির আগমন হতে পারে।

    ৩) গুরুত্বপূর্ণ তথ্য পেলে তা শীঘ্র কাউকে জানাবেন না।

    বৃষ

    ১) পরিবারের সদস্যদের সঙ্গে ভজন-কীর্তন, পুজোয় অংশগ্রহণ করবেন।

    ২) কর্মক্ষেত্রে অনাবশ্যক বিবাদ এড়িয়ে যেতে হবে, না-হলে সমস্যায় পড়বেন।

    ৩) চাকরিতে পরিবর্তনের পরিকল্পনা করে থাকলে আপনার ইচ্ছা পূর্ণ হবে।

    মিথুন

    ১) আজ লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন।

    ২) ছাত্রছাত্রীদের পড়াশোনায় কোনও সমস্যা উৎপন্ন হলে তা দূর করার জন্য কোনও আত্মীয়ের সঙ্গে কথা বলতে পারেন।

    ৩) অতীত ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন। উন্নতির নতুন পথ প্রশস্ত হবে।

    কর্কট

    ১) ব্যবসায় কাউকে অংশীদার করবেন না, তা না-হলে সমস্যার সম্মুখীন হবেন।

    ২) সন্তানের কোনও পুরনো ভুলের কারণে অনুতাপ হবে।

    ৩) সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন।

    সিংহ

    ১) বিদেশে পড়াশোনার ইচ্ছা থাকলে কোনও সংস্থার সঙ্গে যুক্ত হতে পারেন।

    ২) প্রেম জীবনে ভুল বোঝাবুঝি।

    ৩) টাকা ধার নেবেন না, কারণ তা শোধ করা কঠিন হবে।

    কন্যা

    ১) ব্যবসায় আকস্মিক লাভ হতে পারে।

    ২) কোনও পরিকল্পনার পূর্ণ লাভ অর্জন করবেন।

    ৩) নতুন সম্পত্তি ক্রয়ের স্বপ্ন পূরণ হবে।

    তুলা

    ১) কর্মক্ষেত্রে ছোটদের ভুল ক্ষমা করে দিন।

    ২) অতীতে টাকা ধার নিয়ে থাকলে তা শোধ করতে সফল হবেন।

    ৩) সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

    বৃশ্চিক

    ১) সরকারি প্রকল্পে অর্থ লগ্নি করা শুভ।

    ২) আপনার কথায় বন্ধুরা কষ্ট পেতে পারেন।

    ৩) যেচে কাউকে কোনও পরামর্শ দেবেন না।

    ধনু

    ১) কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন, এই দায়িত্ব অন্য কারও ওপর ছেড়ে দেবেন না।

    ২) ধন বৃদ্ধি হবে, সম্পত্তি লাভ করবেন।

    ৩) জীবনসঙ্গীর কেরিয়ারের কারণে চিন্তিত থাকবেন।

    মকর

    ১) সন্তানের কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন।

    ২) পুরনো লেনদেন আপনার জন্য মাথাব্যথা হয়ে দাঁড়াবে।

    ৩) শ্বশুরবাড়ির কোনও ব্যক্তির কাছ থেকে টাকা ধার চাইলে, তাঁরা সেটি ফিরে পেতে চাইবেন।

    কুম্ভ

    ১) নতুন গাড়ি কেনার ফলে মন প্রসন্ন হবে।

    ২) অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে শেয়ার বাজারে লগ্নি করুন, তা না-হলে টাকা আটকে যেতে পারে।

    ৩)  স্থাবর-অস্থাবর সম্পত্তি সংক্রান্ত মামলায় জয়ী হতে পারেন।

    মীন

    ১)  অতীত ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন, তা না-হলে সমস্যা সম্ভব।

    ২) জীবনসঙ্গীর সঙ্গে ভেবেচিন্তে কথা বলুন, তা না-হলে তাঁরা আপনার কথায় কষ্ট পেতে পারেন।

    ৩) দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ায় আনন্দিত থাকবেন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali:  ‘রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই’, সন্দেশখালি ঘুরে মত জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের

    Sandeshkhali: ‘রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই’, সন্দেশখালি ঘুরে মত জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের

    মাধ্যম নিউজ ডেস্ক: শাহজাহান বাহিনীর অত্যাচারে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি (Sandeshkhali) । রাস্তায় বেরিয়ে গর্জে উঠেছেন নির্যাতিতা মহিলারা। সোমবার অসহায় সেই নির্যাতিতাদের সঙ্গে দেখা করতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সহ তিনজনের প্রতিনিধি দল সন্দেশখালি যান। নির্যাতিতাদের সঙ্গে কথা বলেন তাঁরা। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ জানিয়েছেন। আতঙ্কিত মহিলারা রেখা শর্মার কাছে রাষ্ট্রপতি শাসনের আর্জি জানিয়েছেন।

    নির্যাতিতাদের সঙ্গে কথা বললেন রেখা শর্মা? (Sandeshkhali)

    বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সন্দেশখালির আগেই আটকে দেওয়া হয়। সুকান্তর ওপর পুলিশি নির্যাতনের ঘটনা ঘটে। এর আগে তফসিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার সন্দেশখালি (Sandeshkhali) গিয়ে নির্যাতিতাদের সঙ্গে কথা বলেছিলেন। সেখানে সন্দেশখালির মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রপতি শাসনের পক্ষে তিনি সওয়াল করেন। এমনকী সন্দেশখালি থেকে ফিরে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করা হয়। সোমবার দুপুরে  জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা সোজা সন্দেশখালি পৌঁচ্ছে যান। সন্দেশখালির পাত্রপাড়া, দাসপাড়া, কান্ডার পাড়র মহিলাদের সঙ্গে কথা বলেন। যারা দীর্ঘদিন অভিযোগ করছিলেন, সেখানে অত্যাচার হয়েছে তার রিপোর্ট নিয়ে সোজা সন্দেশখালি থানায় যান। এদিন মহিলা কমিশনের প্রতিনিধিদের সামনে সেই রাষ্ট্রপতি শাসনের পক্ষেই সওয়াল করলেন এলাকার মহিলারা।

     জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন কী বললেন?

    জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেন, আমি নির্যাতিতাদের সঙ্গে কথা বলেছি। ভয়াবহ অবস্থা। দুটি ধর্ষণের অভিযোগ পেয়েছি। শ্লীলতাহানির অভিযোগও অনেকে করেছে। কিন্তু, তাঁরা যা বলেছেন তা ভাবা যায় না। দিনের পর দিন মহিলাদের ওপর নির্যাতন হয়েছে। ১৮টি অভিযোগ পেয়েছি। যার সাহস করে মুখ খুলেছেন তাদেরকেও পুলিশ ধরে নিয়ে গিয়েছে। এই ধরনের অভিযোগও আমার সামনে এসেছে। আমাকে ধরে মহিলারা কাঁদছেন। আস্থা নেই পুলিশে। রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই।

    <

    p style=”text-align: justify;”> 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • I League 2023-24: গোলকিপারের মারা শট, বিপক্ষের গোলে জড়িয়ে গেল মাটি না ছুঁয়েই!

    I League 2023-24: গোলকিপারের মারা শট, বিপক্ষের গোলে জড়িয়ে গেল মাটি না ছুঁয়েই!

    মাধ্যম নিউজ ডেস্ক: গোলরক্ষকের শট মারলেন। বল বিপক্ষের (I League 2023-24) ফুটবলারের কাছে গেলেও কখনই তা মাটি ছুঁল না। তা জড়িয়ে গেল বিপক্ষের গোলপোস্টের জালে। আইলিগে এমন গোল দেখে ফুটবল ভক্তরা মুগ্ধ। রবিবারই ছিল রিয়াল কাশ্মীর বনাম চার্চিল ব্রাদার্সের ম্যাচ। এই ম্যাচে গোলটি করেন নোহিয়ার ক্রিজো। গতকাল গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে হোম টিম চার্চিল ব্রাদার্স এফসি মুখোমুখি হয় রিয়াল কাশ্মীর এফসি-র।

    পরাস্ত চার্চিল ব্রাদার্স

    রবিবার রিয়াল কাশ্মীর ২-০ গোলে হারিয়ে দেয় চার্চিল ব্রাদার্সকে (I League 2023-24)। ম্যাচের ৬৬ মিনিটের মাথায় কাশ্মীরের হয়ে গোল করেন ইভোরি কোস্টের ক্রিজো। খ্যাতনামা ফুটবলার দিদিয়ার দ্রোগবার দেশের ফুটবলার ক্রিজো প্রায় মাঝ মাঠ থেকে ভলিতে বল জালে জড়িয়ে দেন। যে চার্চিলের রক্ষণ ভাঙতে একটা সময় বেশ বেগ পেতে হচ্ছিল কাশ্মীরকে। তাদের বিরুদ্ধেই ১-০ গোলে এগিয়ে যায় কাশ্মীর।

    ক্রিজোর গোলের শুরুর শট করেছিলেন কাশ্মীরের গোলরক্ষক শাবির খান 

    ক্রিজোর গোলের শুরুর শট করেছিলেন কাশ্মীরের গোলরক্ষক শাবির খান। কিক নিয়েছিলেন তিনি। সেই শটের (I League 2023-24) বল পৌঁছে যায় চার্চিলের এক ফুটবলারের কাছে। তা ফিরতি হেড করেন কাশ্মীরের এক ফুটবলার। সেই বলকে আর মাটিতে পড়তে দেননি ক্রিজো। গোলের দিকে পিছন করে থাকা অবস্থায় বল ধরে ঘুরে গিয়ে গোলে শট মারেন তিনি। চার্চিলের গোলরক্ষক লাফিয়েও বলের নাগাল পাননি। তখন উচ্ছ্বাসে মেতে ওঠেন কাশ্মীরের খেলোয়াড়রা। এদিনের জয়ের ফলে আইলিগে দ্বিতীয় স্থানে উঠে এল রিয়াল কাশ্মীর। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট তাদের। এই মুহূর্তে শীর্ষে রয়েছে মহমেডান। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট রয়েছে ক্লাবের।

    আরও পড়ুন: বিষ্ণুর দশম অবতার! কল্কি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kalki Dham: বিষ্ণুর দশম অবতার! কল্কি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

    Kalki Dham: বিষ্ণুর দশম অবতার! কল্কি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কল্কি ধাম (Kalki Dham) মন্দিরের ভিত্তিপ্রস্থ স্থাপন করলেন সোমবার। এই মন্দির কল্কি অবতারের উদ্দেশে তৈরি করা হচ্ছে। রাম মন্দিরের পরে বর্তমানে কল্কি ধাম মন্দির নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। হিন্দু ধর্ম অনুযায়ী কল্কিকে ভগবান বিষ্ণুর দশম অবতার মানা হয়। মন্দিরটি তৈরি হচ্ছে উত্তরপ্রদেশের সম্বল জেলায়। কল্কি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে তার ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও দেখা যায় প্রধানমন্ত্রীর পাশে।

    ধর্মের গ্লানি ও পাপ বাড়লে আবির্ভাব ঘটে বিষ্ণুর অবতারের

    হিন্দু পুরাণ অনুযায়ী যখন যখন ধর্মের গ্লানি এবং অধর্মে ভরে যায় পৃথিবী, তখনই ভগবান বিষ্ণু অবতার রূপে আবির্ভূত হন এবং অত্যাচারিত মানুষকে রক্ষা করেন। পুরাণ অনুযায়ী এটাও মানা হয় যে বর্তমানে কলি যুগ চলছে এবং এই কলি যুগে পৃথিবী পাপে ভরে যাবে। ভগবান নারায়ণ তখন মানুষকে উদ্ধার করতে কল্কি অবতার রূপে আবির্ভূত হবেন। পৌরাণিক বিভিন্ন আখ্যান অনুযায়ী কলিযুগ (Kalki Dham) শুরু হয়েছে ৩১০২ খ্রিস্টপূর্বাব্দ  থেকে বর্তমানে কলি যুগের প্রথম দশা চলছে। পুরাণ অনুযায়ী কলিযুগ চলবে ৪ লাখ ৩২ হাজার বছর।

    কল্কি অবতার কখন জন্ম নেবে?

    শ্রীমৎ ভাগবত এর দ্বাদশ স্কন্দে চব্বিশ তম শ্লোক অনুযায়ী যখন বৃহস্পতি সূর্য এবং চন্দ্র পুষা নক্ষত্রে আসবে, তখনই আবির্ভাব হবে কল্কি অবতারের। কল্কি অবতার জন্মগ্রহণ করবেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চম দিনে। এই বিশ্বাসেই প্রতিবছর কল্কি জয়ন্তী পালন করা হয় শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমীতে। ভগবান বিষ্ণুর দশম অবতার হিসেবে উত্তরপ্রদেশের সম্বল জেলাতে জন্মগ্রহণ করবেন কল্কি দেবতা। তাই সেখানেই নির্মিত হচ্ছে কল্কি ধাম (Kalki Dham)। অগ্নি পুরাণের ১৬ তম অধ্যায় অনুযায়ী, কল্কি অবতার ঘোড়ায় চড়ে আসবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asansol: গরু পাচার রুখলেন গ্রামবাসীরা, ম্যাটাডোর ভাঙচুর করে আগুন, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    Asansol: গরু পাচার রুখলেন গ্রামবাসীরা, ম্যাটাডোর ভাঙচুর করে আগুন, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: গরু পাচার রুখলেন গ্রামবাসীরা। গরু বোঝাই ম্যাটাডোর ঘিরে ধরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। গরু নামিয়ে ম্যাটাডোরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন উত্তেজিত জনতা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে আসানসোলের (Asansol) দক্ষিণ থানার ডাঙ মহিশীলায় গ্রামে। গরু চোর সন্দেহে দুজনকে গণপিটুনি দেন বলে অভিযোগ। পরে, পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Asansol)

    আসানসোলের (Asansol) ডাঙ মহিশীলা গ্রামে গত কয়েকদিন ধরেই গরু চুরির ঘটনা ঘটে। বাড়ি থেকেও উধাও হয়ে যাচ্ছিল গরু। কিন্তু, চোরের হদিশ পাচ্ছিলেন না গ্রামবাসীরা। এমনকী মাঠ থেকে চুরি হয়ে যাচ্ছিল গরু। তবে, কে বা কারা এই গরু চুরি করছিল তার হদিশ পাননি এলাকাবাসী। পুলিশের কাছে এনিয়ে একাধিক গ্রামবাসী লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু, বাস্তবে পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। ফলে, গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসছিলেন। সোমবার দুপুরে দুটি ম্যাটাডোরে গরু বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি গ্রামবাসীদের নজরে পড়তেই দুটি ম্যাটাডোর আটকান তাঁরা। গাড়ির চালকরা কেউ সদুত্তর দিতে পারেননি। এরপরই গ্রামবাসীরা জড়ো হয়ে ম্যাটাডোর থেকে গরু নামিয়ে চালকদের ওপর চড়াও হন। তাঁদের বেধড়ক মারধর করা হয়। গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে, পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। দমকলের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই এলাকায় গরু পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে। দিনের পর দিন এলাকা থেকে গরু পাচার হয়ে গেলেও চোর ধরা পড়ছিল না। পুলিশের কাছে আমরা একাধিকবার অভিযোগ জানিয়েছি। তাতে কোনও কাজ হয়নি। এদিন দুটি ম্যাটাডোর করে অনেক গরু পাচার করা হচ্ছিল। আমরা হাতেনাতে তা ধরে ফেলেছি। অবিলম্বে এই গরু পাচারের সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমরা আর্জি জানাচ্ছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Petrol Pump: বকেয়া মেটায়নি রাজ্য! উত্তরবঙ্গে পাম্প ধর্মঘট, রমরমিয়ে চলছে কালোবাজারি

    Petrol Pump: বকেয়া মেটায়নি রাজ্য! উত্তরবঙ্গে পাম্প ধর্মঘট, রমরমিয়ে চলছে কালোবাজারি

    মাধ্যম নিউজ ডেস্ক: বার বার আবেদন জানিয়েও পঞ্চায়েত ভোটে  কেন্দ্রীয় বাহিনীর গাড়ির জ্বালানির তেলের  টাকা দেয়নি রাজ্য। আর তাতে তৈরি হয়েছে সমস্যা। কোটি কোটি টাকা বকেয়া রয়েছে। আর বকেয়া টাকা ফেরত পাওয়ার দাবিতেই পেট্রল পাম্প (Petrol Pump) ধর্মঘট করলেন কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে গোটা উত্তরবঙ্গের পাম্প মালিকেরা। সেই সুযোগে কোচবিহারে চলল তেলের কালোবাজারি। এক লিটার তেল বিক্রি হল ১৫০ টাকায়। কোথাও আরও বেশি টাকা দিয়ে তেল কিনলেন গ্রাহকেরা।

    বকেয়া নিয়ে সরব পেট্রল মালিকরা (Petrol Pump)

    পঞ্চায়েত ভোটের সময়ে রাজ্যে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। সেই সময়ে প্রায় সাড়ে ১৯ কোটি টাকার জ্বালানি তেল ব্যবহার হয়েছিল। যে টাকা এখনও বকেয়া থাকার অভিযোগ তুলে সূত্রের খবর, পেট্রল পাম্পগুলি (Petrol Pump) তাদের বকেয়া টাকা চেয়েছে রাজ্যের কাছ থেকে। এ দিকে রাজ্যের তরফে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বোঝাপড়া করতে। ফলে, বকেয়া টাকা কে মেটাবে তা নিয়ে চলছে টানাপডেন। ‘উত্তরবঙ্গ পেট্রল মালিক সমিতি’র কোচবিহার জোনের দায়িত্বে রয়েছেন দীপঙ্কর বণিক। তিনি বলেন, “পঞ্চায়েত নির্বাচনের সময়ে শুধু কোচবিহারেই ৯০ লক্ষ টাকার তেল দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকে। সে বকেয়া কেউ মেটাচ্ছে না। এ ছাড়া, একাধিক ব্লক অফিসের লক্ষ-লক্ষ টাকা বকেয়া পড়ে রয়েছে। এমন হলে পেট্রল পাম্প চালানো কঠিন। তাই বাধ্য হয়ে আন্দোলন করতে হচ্ছে।”

    পাম্প ধর্মঘটে শুরু হয়েছে কালোবাজারি

    আলিপুরদুয়ারেও ধর্মঘটের জেরে বন্ধ পেট্রল পাম্প বন্ধ ছিল গোটা দিন। আলিপুরদুয়ার শহর-সহ জেলার বিভিন্ন জায়গায় পাম্পের সামনেই পেট্রলের কালোবাজারি চলে বলে অভিযোগ। অভিযোগ, কোথাও লিটার প্রতি পেট্রল কিনতে গ্রাহকদের গুণতে হল বাড়তি কুড়ি টাকা, তো কোথাও আবার তিরিশ থেকে চল্লিশ টাকা। কোচবিহার স্টেশন মোড়ে একটি পেট্রল পাম্প (Petrol Pump) রয়েছে। সে পাম্প এ দিন বন্ধ ছিল। পেট্রল পাম্পের পাশেই রাস্তার ধারে ছোট-ছোট পাত্রে জ্বালানি তেল নিয়ে দাঁড়িয়েছিলেন কয়েক জন যুবক। লিটার প্রতি কেউ তিরিশ টাকা কেউ চল্লিশ টাকা বেশি নিয়ে পেট্রল বিক্রি করছিলেন। খোলা জায়গায় প্রায় সর্বত্র পেট্রল বিক্রির অভিযোগ রয়েছেই। এ দিন তা বেড়ে যায় কয়েক গুণ। দিনহাটা-মাথাভাঙা প্রধান সড়কের ধারে বোতলে পেট্রল ভরে তা বিক্রি করা হয়।

    জেলা প্রশাসনের আধিকারিক কী বললেন?

    কালোবাজারির বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নিতেও দেখা যায়নি প্রশাসন বা পুলিশকে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, কালোবাজারির কোনও অভিযোগই আমাদের কাছে কেউ করেননি। জেলা পুলিশের এক কর্তাও বলেন, আমাদের কাছে তেমন অভিযোগ যায়নি। তবে, সাধারণ মানুষের স্বার্থে কর্তৃপক্ষকে রাজি করিয়ে জেলায় দুটি পেট্রল পাম্প সকালের দিকে খুলে রাখা হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttarakhand: দাঙ্গাকারীদের কড়া বার্তা, সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু উত্তরাখণ্ড পুলিশের

    Uttarakhand: দাঙ্গাকারীদের কড়া বার্তা, সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু উত্তরাখণ্ড পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের (Uttarakhand) পুলিশ হলদোয়ানির  বনভুলাপুরায় দাঙ্গাকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা রাস্তায় হাঁটল। প্রসঙ্গত, দাঙ্গায় সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে ইতিমধ্যে ২ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পুরসভার তরফে সেই নোটিস ইতিমধ্যে পৌঁছে গিয়েছে মাস্টার মাইন্ড আব্দুল মালিকের কাছে।

    কী বলছে জেলা প্রশাসন?

    এ নিয়ে নৈনিতালের পুলিশ আধিকারিক প্রহ্লাদ নারায়ন মিনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রধান অভিযুক্ত আব্দুল মালিক এবং তাঁর ছেলে সহ আরও সাত অভিযুক্ত এখনও পুলিশের খাতায় পলাতক রয়েছে। আদালত তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছে। উল্লেখ্য আদালতের আদেশের পরেই জেলা প্রশাসন দাঙ্গাকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত (Uttarakhand) করার রাস্তায় হাঁটতে শুরু করেছে। এদিন প্রচুর সংখ্যায় পুলিশ এবং পাশাপাশি আধার সামরিক বাহিনীর সদস্যরা পৌঁছে যান আব্দুল মালিকের প্রাসাদোপম বাড়িতে। এবং সেখানে এই মাস্টারমাইন্ডের প্রচুর জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

    বাজেয়াপ্ত হওয়া জিনিসের তালিকা

    পুলিশ এদিন বাজেয়াপ্ত করেছে ৩০ জোড়া চপ্পল এবং জুতা, জিমের সরঞ্জাম, বিপুল পরিমাণ টাকা। বাংলাদেশ, নেপাল সৌদি আরব এবং অন্যান্য দেশের মুদ্রাও সেখানে মিলেছে। তবে মোট টাকার পরিমান পুলিশ জানাতে পারেনি। এছাড়া বহু মূল্যের ঘড়ি এবং পারফিউমও সেখান (Uttarakhand) থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। এই নিয়ে পুলিশ জানিয়েছে যে বাজেয়াপ্ত করা জিনিসগুলির একটি তালিকা তৈরি করা হয়েছে যা আদালতে দাখিল করা হবে। দেখা যাচ্ছে বাজেয়াপ্ত করা জিনিসগুলির মধ্যে রয়েছে সোফা সেট ডাইনিং সেট, ফ্রিজ, আলমারি, এসি, কম্পিউটার, প্রিন্টার, গহনা ইত্যাদি।

    সম্প্রতি অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তরাখণ্ডের হলদোয়ানি

    সম্প্রতি হলদোয়ানিতে একটি মাদ্রাসা ভাঙাকে কেন্দ্র করে স্থানীয় পৌর প্রশাসন এবং প্রশাসনিক আধিকারিকদের উপরে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কার্ফু জারি করতে হয় উত্তরাখণ্ডের বিজেপি সরকারকে। দশ হাজার মানুষের বাস রয়েছে ওই স্থানে এবং তা পুরোটাই মুসলিম অধ্যুষিত। সরকার বেআইনি মাদ্রাসা ভাঙতে যাওয়া মাত্রই ওখানকার স্থানীয় বাসিন্দারা প্রশাসনিক আধিকারিকদের উপর পাথর ছুড়তে থাকে। এই ঘটনায় অসংখ্য পুলিশ কর্মী, সাংবাদিক এবং সাধারণ নাগরিক গুরুতরভাবে জখম হন। প্রশাসনের অসংখ্য গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পাঁচ হাজার ব্যক্তির নামে পুলিশ এফআইআর দায়ের করে (Uttarakhand)। যাদের মধ্যে ৩০ জনকে গ্রেফতার করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Dakshin Dinajpur: ‘সেরার’ তকমা পাওয়া জেলা হাসপাতালে নেই বিশেষজ্ঞ চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা

    Dakshin Dinajpur: ‘সেরার’ তকমা পাওয়া জেলা হাসপাতালে নেই বিশেষজ্ঞ চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলা হাসপাতাল পেয়েছে রাজ্যের সেরা হাসপাতালের তকমা। অথচ ‘সেরা’ হাসপাতালে একাধিক রোগের বিশেষজ্ঞ ডাক্তার নেই। কলকাতা থেকে ডাক্তারবাবুরা এসে সামাল দেন। তারা যে নিয়মিত আসেন, তাও নয়। সমস্যায় রোগী এবং তাঁর বাড়ির লোকেরা।

    ডাক্তার অভাবে ধুঁকছে হাসপাতাল! (Dakshin Dinajpur)

    দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলা হাসপাতাল চত্বরে তৈরি করা হয়েছে সুপারস্পেশালিটি হাসপাতাল। ভবন ১০ তলার। চিকিৎসা পরিষেবার জন্য হাসপাতালে উন্নতমানের চিকিৎসা সরঞ্জাম আনা হলেও বিশেষজ্ঞ ডাক্তারের অভাবে খুঁকছে স্বাস্থ্য পরিষেবা। মেডিসিন, প্রসূতি, অর্থোপেডিক এবং আরও কয়েকটি বিভাগে ডাক্তার রয়েছেন। ডাক্তারের অভাব রয়েছে ইউরোলজিস্ট বা নিউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট, গ্যাস্ট্রো বিভাগের। এমনকী কার্ডিওলজি বিভাগও ডাক্তারহীন। সামান্য প্রস্টেটের সমস্যার জন্য হাসপাতাল থেকে পাওয়া যাচ্ছে না পরিষেবা। প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হচ্ছে। পরামর্শ দেওয়া হচ্ছে বাইরে থেকে দেখিয়ে নেওয়ার। বালুরঘাট পুরসভার আওতায় পুর হাসপাতাল ‘মাতৃসদন’। এর নীচে একটি বেসরকারি সংস্থার ল্যাব রয়েছে। সেখানে বাইরে থেকে ডাক্তাররা রোগী দেখতে আসেন। কিন্তু তাও মাসে একবার। একই অবস্থা গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল ও সুপারস্পেশালিটি হাসপাতালের।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    কুমারগঞ্জের বাসিন্দা কমল বিশ্বাস বলেন, ‘তিনদিন আগে বাবার প্রস্টেটজনিত সমস্যায় জেলা হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। শুক্রবার বাবাকে ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হয়। ইউরোলজিস্ট না থাকায় সেখানে বাবার চিকিৎসা সম্ভব হয়নি। কলকাতা থেকে একদিনের জন্য আসা ডাক্তারবাবুই ভরসা। অবিলম্বে হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে আসা উচিত।’

    বিজেপি নেতৃত্ব কী বললেন?

    এই বিষয়ে বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার বলেন, সেরা তকমা তো দিদিমণির হাতে। তিনি চেয়েছেন তাই সেরা তকমা পেয়েছে বালুরঘাট হাসপাতাল। হাসপাতাল সেরা তকমা পেলেও হাসপাতালে কোনও ভালো চিকিৎসার ব্যাবস্থা নেই। রোগীদেরকে চিকিৎসা করাতে জেলার বাইরে নিয়ে যেতে হয়। সবটাই লোক দেখানো।

    জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কী বললেন?

    জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস বলেন, ‘এই মুহূর্তে জেলায় বিশেষজ্ঞ ডাক্তার নেই। তবে স্বাস্থ্য দফতরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিশেষজ্ঞ ডাক্তারের জন্য আবেদন জানিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব স্পেশালিস্ট ডাক্তারদের যাতে পোস্টিং করানো যায়, তা নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share