Tag: Bengali news

Bengali news

  • Jyotipriya Mallick: পার্থর ‘অপা’র পর জ্যোতিপ্রিয়র ‘দোতারা’! শান্তিনিকেতনে ৬ কোটির বাংলো?

    Jyotipriya Mallick: পার্থর ‘অপা’র পর জ্যোতিপ্রিয়র ‘দোতারা’! শান্তিনিকেতনে ৬ কোটির বাংলো?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে শিক্ষক-নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় জানা গিয়েছিল শান্তিনিকেতনে তাঁর ‘অপা’ বাংলোর কথা। এবার রেশন এবং খাদ্যবণ্টন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। উল্লেখ্য, তিনি আগে রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন। এবার তাঁরও ঝাঁ চকচকে বিলাসবহুল জোড়া বাড়ির সন্ধান মিলেছে শান্তিনিকেতেনে। বাড়ির নাম ‘দোতারা’, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা বলে অনেকেই মনে করছেন। সূত্রের খবর, এই বাড়ি জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের নামে। এত বড় বিলাসবহুল বাংলোবাড়ি কি রেশনের আটা-গম-চাল বিক্রি করে তৈরি করে করেছেন তিনি? এখন এটাই তদন্তের মূল বিষয় ইডির কাছে।

    ১০ থেকে ১২ কাঠা জমির উপর দোতারা বাড়ি (Jyotipriya Mallick)

    সূত্রের খবর, শান্তিনিকেতনের রতনপল্লিতে এই বিলাসবহুল জোড়া দোতলা বাড়ির খোঁজ পেয়েছে ইডি। দেড় কোটি টাকার বিনিময়ে মন্ত্রী এই বাড়ি কিনেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু কেনার পর আরও বেশ কয়েক কোটি টাকা খরচ করে, বাড়িকে আরও চোখধাঁধানো করে তুলেছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাড়িতে শুধুমাত্র রং করতেই ৮৫ লাখ টাকা খরচ করেছেন মন্ত্রী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঠিক পিছনেই, প্রায় ১০ থেকে ১২ কাঠা জমির উপর একটি বাড়ি নির্মিত হয়েছে এবং এই বাড়ির পিছনেই অপর বাড়িটি রয়েছে। সূত্রের খবর, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) খুব একটা এই বাড়িতে না এলেও তাঁর মেয়ে প্রায়ই আসতেন। তবে বাড়িতে নিরাপত্তার কিছু কমতি নেই। নিরাপত্তারক্ষীর পাশাপাশি সিসিটিভিও নজরে এসেছে।

    মন্ত্রী তদন্তে অসহযোগিতা করেন বলে দাবি

    রেশন বণ্টন দুর্নীতি মামলায় বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার হয়েছেন হাবড়া বিধানসভার বিধায়ক এবং তৃণমূলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। সল্টলেকের বাড়িতে ম্যারাথন তল্লাশি এবং জিজ্ঞাসবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি। উল্লেখ্য, মন্ত্রী তদন্তে অসহযোগিতা করেন বলে দাবি ইডির। অনেক প্রশ্নের উত্তর সঠিক ভাবে দেননি এবং দুর্নীতির সঙ্গে যুক্ত বেশ কিছু তথ্য পাওয়া গেছে তাঁর বাড়ি থেকে। উল্লেখ্য, মন্ত্রীঘনিষ্ঠ বাকিবুর রহমানের ১০০ কোটি টাকার বেআইনি সম্পত্তির খোঁজ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে যৌথ প্রয়াসে এত বড় দুর্নীতি হয়েছে কিনা, সেটাই তদন্ত করে দেখছেন অফিসাররা।        

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jyotipriya Mallick: “কান এসেছে, এরপর মাথাও আসবে”, জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর কী ইঙ্গিত দিলেন সুকান্ত?

    Jyotipriya Mallick: “কান এসেছে, এরপর মাথাও আসবে”, জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর কী ইঙ্গিত দিলেন সুকান্ত?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার বালুরঘাটে নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলনে জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) গ্রেফতারি নিয়ে ব্যাপক কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “গ্রেফতার তো সময়ের অপেক্ষা ছিল। চোরেদের অনেক আগেই গ্রেফতার করা দরকার ছিল। যে বিপুল পরিমাণ সম্পত্তি বাকিবুরের কাছে পাওয়া গেছে, সম্পত্তি বলার থেকে রাজত্ব বলা ভালো, সেই সম্পত্তি বা রাজত্ব আদতে কার? কার সম্পত্তি বাকিবুরের নামে আছে, এর তদন্ত হওয়া প্রয়োজন। আমরা বহু চাল চুরির অভিযোগ পেয়েছি। বোঝাই যাচ্ছে যত চোর আরেস্ট হচ্ছে, চোরেদের ছটফটানিও ততই বাড়ছে। কান এসেছে, এরপর মাথাও আসবে।”

    এত সম্পত্তি কোথা থেকে? (Jyotipriya Mallick)

    বাড়ির খোঁজ পাওয়া প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “তদন্ত হওয়া উচিত। আমরা বুঝতে পারছি না, জ্যোতিপ্রিয় মল্লিকরা (Jyotipriya Mallick) কোন চাকরি বা কোন ব্যবসা করতেন যে এত টাকার সম্পত্তির মালিক এই কয়েক বছরে হয়ে গিয়েছেন। ছয় কোটি টাকার বাংলো তাঁর। আমার তো মনে হয় গরিব মানুষের ১০০ দিনের কাজের সব টাকা এদের অ্যাকাউন্টে ঢুকেছে। এঁরাই চুরি করেছেন। সেই জন্য এই অবস্থা হয়ে আছে। এত টাকার সম্পত্তির মালিক, আর গরিব মানুষেরা টাকা পায় না।”

    কার্নিভাল নিয়ে কী বললেন?

    কার্নিভাল দেখার জন্য রাজ্যপালের কাছে কোনও আমন্ত্রণপত্র যায়নি। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়  ও তাঁর দলবল এই রাজ্যটা চালাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যটাকে তাঁর পৈতৃক সম্পত্তি বলে মনে করেন। স্বাভাবিকভাবে তাঁর ইচ্ছে, তাঁর জমিদারি যেভাবে খুশি তিনি চালাবেন। রাজ্যপাল কেন, বিরোধী দলের কারোর আমন্ত্রণ নেই। পুজো মানে মা দুর্গা মমতা ব্যানার্জির জন্য পশ্চিমবঙ্গে আসেন, আর মমতা ব্যানার্জির কাছ থেকে পারমিশন নিয়ে পশ্চিমবঙ্গ থেকে চলে যান। কার্নিভালটা তিনি এইভাবেই তৈরি করেছেন। আগে তো আর দুর্গাপুজো হত না, মমতা ব্যানার্জি আসার পর দুর্গাপুজো হচ্ছে! উনি এইভাবে চালাতে চাইছেন। রাজ্যের মানুষ সমস্ত কিছু দেখছেন। সময় আসছে। রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতো দিয়ে বাড়ি মারবে।

    পাশাপাশি এদিন বালুরঘাট ব্লকের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বোল্লা মন্দিরে বোল্লা মায়ের কাঠামো পুজোতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Kojagari Laxmi Puja: আজ লক্ষ্মীপুজো, জেনে নিন কেন এই পুজোকে ‘কোজাগরী’ বলা হয়

    Kojagari Laxmi Puja: আজ লক্ষ্মীপুজো, জেনে নিন কেন এই পুজোকে ‘কোজাগরী’ বলা হয়

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে’’-এই ছন্দেই বাঙালি ধনদেবীর আরাধনা করে থাকে। দেবীকে এই রীতিতে আবাহন করার মধ্যেই লুকিয়ে রয়েছে কোজাগরী লক্ষ্মী (Kojagari Laxmi Puja) পুজোর মাহাত্ম্য। শারদীয়া দুর্গাপুজোর অন্তে পূর্ণিমা তিথিতে পুজো হয় দেবী লক্ষ্মীর। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তিনি ধন, ঐশ্বর্য, সমৃদ্ধি, সুখ, শান্তি প্রদানকারী দেবী। বাংলার গৃহস্থ থেকে সমাজের বণিক বা ব্যবসায়ী, প্রত্যেকের কাছেই সাদরে পূজিতা হন দেবী। প্রতিমা ছাড়া শুধুমাত্র ঘট এবং অন্যান্য প্রতীকের মাধ্যমেও অনেক গৃহে দেবীর উপাসনা হয়। দুর্গাপুজোর মণ্ডপগুলিতেও কোজাগরী লক্ষ্মীপুজো নিশ্চয়ই আমাদের দৃষ্টি এড়ায় না। গ্রাম বাংলায় ধানের গোলা সমেত মাটির দেওয়ালের বাড়ি এখন আর সেভাবে দেখা যায় না। লক্ষ্মীপুজো (Kojagari Laxmi Puja) উপলক্ষে গোবরের গোলা এবং আলপনায় এই মাটির বাড়িগুলোই যেন সবথেকে বেশি প্রাণবন্ত হয়ে উঠত।

    ‘কোজাগরী’ কেন বলা হয়?

    এবার আসা যাক, ‘কোজাগরী’ শব্দের আক্ষরিক বিশ্লেষণে। কোজাগরী শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ ‘কো জাগতী’ থেকে। এর অর্থ ‘কে জেগে আছো?’ বিশ্বাস মতে, কোজাগরী লক্ষ্মীপুজোর (Kojagari Laxmi Puja) দিনে ধন-সম্পদ-ঐশ্বর্য এর দেবী লক্ষ্মী স্বর্গ থেকে মর্ত্যে অবতীর্ণ হন এবং প্রতিটি ভক্তের বাড়ি গিয়ে সুখ, সমৃদ্ধি  প্রদান করেন। কথিত আছে, এ ক্ষেত্রে যে বাড়ির দরজা খোলা থাকে, একমাত্র সেই বাড়িতেই প্রবেশ করেন দেবী। কারও বাড়ির দরজা বন্ধ থাকলে, তাঁর বাড়িতে লক্ষ্মী প্রবেশ করেন না ও সেখান থেকে ফিরে চলে যান। এ কারণে লক্ষ্মীপুজোর রাতে জেগে থাকার রীতি প্রচলিত আছে। সারা রাত জেগে লক্ষ্মী আরাধনাই এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য। এখানেই ‘কোজাগরী’ শব্দ এই লক্ষ্মীপুজোর সঙ্গে সম্পর্কিত হয়ে ওঠে। বাংলার প্রতিটি ঘর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে, প্রদীপের আলোতে সুসজ্জিত থাকে।

    পুজোর বিভিন্ন রীতি

    প্রচলিত ধারণা অনুযায়ী, দুর্গাপুজোর পরে এই বিশেষ পূর্ণিমার রাতে যে ব্যক্তি জেগে পাশা খেলেন, দেবী লক্ষ্মী (Kojagari Laxmi Puja) তাঁকে ধনসম্পদ দান করেন। মূর্তি ছাড়াও নানান প্রতীকের মাধ্যমে দেবীকে কল্পনা করে পুজো করা হয়, এই বিশেষ পূর্ণিমার রাতে। গৃহস্থরা এই প্রতীকগুলির ভিন্ন ভিন্ন নামকরণও করেছেন, যেমন আড়ি লক্ষ্মী। এ ক্ষেত্রে ধান ভর্তি ঝুড়ির ওপর কাঠের লম্বা দুটি সিঁদুর কৌটো লালচেলিতে মুড়ে লক্ষ্মীর রূপ দেওয়া হয়। “বাণিজ্যে বসতে লক্ষ্মী”-বাণিজ্যের উপর মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পেতে আবার কোন বণিক না চায়! তাই কলার পেটোর তৈরি নৌকা লক্ষ্মী আরাধনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এগুলিকে সপ্ততরী বলা হয়। বাণিজ্যিক নৌকার প্রতীক এই সপ্ততরী। অনেকেই পুজোর সময় এই সপ্ততরীতে টাকা, শস্য, হরিতকি, কড়ি, হলুদ রাখেন।

    লক্ষ্মীপুজো করলে কী কী ফল মেলে?

    পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় লক্ষ্মীসরা আঁকা হয়। বাংলার বিভিন্ন অঞ্চল ভেদে এই সরায় অঙ্কিত পুতুলের সংখ্যাও বদল হয়ে যায়। কোথাও তিনটি, কোথাও পাঁচটি, কোথাও সাতটি পুতুল আঁকা হয়। এতে থাকে লক্ষ্মী, জয়া ও বিজয়া-সহ লক্ষ্মী, রাধাকৃষ্ণ, সপরিবার দুর্গা ইত্যাদি। সুরেশ্বরী সরা নামক এক প্রকারের সরা দেখা যায়, যেখানে মহিষাসুরমর্দিনী অর্থাৎ মা দুর্গা আঁকা থাকে। আর এই সরার নীচের দিকে থাকেন সবাহন লক্ষ্মী (Kojagari Laxmi Puja)। আবার কলার বের ও লক্ষ্মীর মুখ সমন্বিত পোড়া মাটির ঘটকেও লক্ষ্মী রূপে কল্পনা করে পুজো করা হয়। এই ঘটে চাল বা জল ভরে সেটিকে লক্ষ্মী কল্পনা করে পুজো করা হয়। অনেক জায়গায় গৃহস্থ কত্রীরা নিজেরাই এই পুজো করতে পারেন৷ শ্বেতপদ্ম ও শ্বেতচন্দন দ্বারা দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। নৈবেদ্যতে ফলমূল তো রাখতেই হয়, বিশেষ ভাবে থাকে চিঁড়ে এবং নারকেল। আতপ চাল তো লাগেই। ঘরে ঘরে আলো জ্বেলে রাখা হয়। ভক্তদের বিশ্বাস রয়েছে যে ঘরে আলো জ্বলে সেখানেই মা লক্ষ্মী পা রাখেন। মা লক্ষ্মীর ঘটের সামনে কড়ি রাখা হয়। প্রতিটি দ্বারে আলপনা দেন গৃহস্থ কত্রীরা। লক্ষ্মী দেবীর ১০৮ নাম জপ করলে এবং কোজাগরী পূর্ণিমার দিন লক্ষ্মী পাঁচালি পড়লে সৌভাগ্যের উদয় হয় , গৃহে সুখ, শান্তি, ধন, সম্পত্তি আসে বলেই ভক্তদের বিশ্বাস রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: ২০২৪-এর মার্চের মধ্যে সমস্ত গ্রামে বসাতে হবে মোবাইল টাওয়ার, নির্দেশ প্রধানমন্ত্রীর

    Narendra Modi: ২০২৪-এর মার্চের মধ্যে সমস্ত গ্রামে বসাতে হবে মোবাইল টাওয়ার, নির্দেশ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৪ সালে ক্ষমতার আসার পরপরই নরেন্দ্র মোদি (Narendra Modi) শুরু করেন ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিতে অনলাইনে লেনদেন এতটাই জনপ্রিয় হয় যে জি২০ সম্মেলনে ভারতে এসে জার্মানির মন্ত্রীও মোদির (Narendra Modi) ভূয়সী প্রশংসা করেন। এবার দেশের প্রত্যন্ত গ্রামগুলিতে ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে বসতে চলেছে মোবাইল টাওয়ার। মোদি সরকারের এই কর্মসূচি বাস্তবায়িত হলে ইন্টারনেট পরিষেবা ঠিকঠাক মতো মিলবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এর পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পগুলির ভরপুর সুবিধা দেশের কোনায় কোনায় পৌঁছানো আরও সহজ হবে। প্রসঙ্গত, দেশের কোনায় কোনায় মোবাইল পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য একটি বিশেষ পোর্টালও চালু করেছে মোদি সরকার। ‘গতিশক্তি সঞ্চার’ নামে ওই পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় ভাবে মোবাইল টাওয়ার বসানোর অনুমোদন দেওয়া হয়।

    উদ্যোগী খোদ প্রধানমন্ত্রী

    খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত বৃহস্পতিবারই পিএম-প্রগতি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই গ্রামাঞ্চলে মোবাইল টাওয়ার বসতে দেরি কেন হচ্ছে তা নিয়ে প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। আধিকারিকরা তখন জমি সমস্যার কথা তুলে ধরেন। জানা গিয়েছে,  এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী (Narendra Modi) বাঁধ প্রকল্পেরও তুলনা টানেন এবং বলেন, ‘‘বাঁধ নির্মাণের ক্ষেত্রে অনেকেই জমি দিতে চান না। বাধা সৃষ্টি করেন। তবে মোবাইল টাওয়ার বসানোর ক্ষেত্রে এমন বাধা থাকে না।’’ তাহলে এত দেরি হচ্ছে কেন? এ নিয়ে আধিকারিকদের জবাবও তলব করেন প্রধানমন্ত্রী।

    প্রসঙ্গ বাঁধ ও সেচব্যবস্থা

    এর পাশাপাশি ওই বৈঠকে বাঁধ ও সেচব্যবস্থা নিয়ে আলোচনার সময় মহারাষ্ট্র এবং ঝাড়খন্ডে সেই সংক্রান্ত প্রকল্পগুলির বিষয়ে জানতে চান প্রধানমন্ত্রী। জলসম্পদ মন্ত্রকে প্রধানমন্ত্রী বলেন, ‘‘রাজ্যের সঙ্গে সমন্বয়ে রেখেই প্রকল্পগুলিকে শেষ করতে হবে।’’ বাঁধ নির্মাণের সঙ্গে খাল কাটার উপর জোর দেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেচ প্রকল্পের ক্ষেত্রে প্রধানমন্ত্রী এদিন পরামর্শ দেন যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে পুনর্বাসন দিতে হবে এবং প্রকল্পের জন্য যাদের জমি যাচ্ছে তাঁদের সেই এলাকাও দেখাতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jyotipriya Mallick: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

    Jyotipriya Mallick: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick)। বৃহস্পতিবার প্রায় ২১ ঘণ্টা ধরে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। এরপরেই রাত ৩:২০ নাগাদ তাঁকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা। প্রসঙ্গত, পুজোর আগে রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমান নামে এক রেশন ডিলার গ্রেফতার হন। তারপরে পুজো শেষ হতেই রেশন দুর্নীতির তদন্তে দ্বাদশীর দিন সাতসকালে মন্ত্রীর বাড়িতে পৌঁছায় ইডি। তাঁর সল্টলেকের দুটি বাড়িতে তল্লাশি চালাতে থাকেন কেন্দ্রীয় সংস্তার আধিকারিকরা। পরে বেনিয়াটোলে তাঁর পৈত্রিক বাড়িতেও উপস্থিত হন কেন্দ্রীয় সংস্থার অন্য একটি টিম। এর পাশাপাশি মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দের বাড়িতেও তল্লাশি অভিযান চলে তবে মন্ত্রী আপ্তসহায়কের বাড়ি থেকে রাত বারোটা নাগাদই বেরিয়ে যান ইডি আধিকারিকরা।

    গ্রেফতারির ঘটনাক্রম

     রাত যত বাড়তে থাকে মন্ত্রীর (Jyotipriya Mallick) বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও বাড়তে থাকে। সূত্রের খবর , রাত ২টোর পর থেকেই গ্রেফতারির তোড়জোড় শুরু হয়। রাত ঠিক ২:৪৫ মিনিটে জ্যোতিপ্রিয় বাড়ির সামনে প্রস্তুত হয় কেন্দ্রীয় বাহিনী। রাত ২:৫৫ মিনিট নাগাদ ইডির গাড়ি আসে মন্ত্রী জ্যোতিপ্রিয়র বাড়ির সামনে। রাত ৩:২০ নাগাদ মন্ত্রীকে বাড়ির ভিতর থেকে বের করা হয়। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় তাঁকে সিজিও কমপ্লেক্সের দিকে নিয়ে যায় ইডি।

    শুক্রবারই আদালতে পেশ করা হবে মন্ত্রীকে 

    শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের জুলাই মাসে তৎকালীন মমতা মন্ত্রিসভার সদস্য পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। এবার ফের রাজ্যের আর এক মন্ত্রী কেন্দ্রীয় সংস্থার জালে। স্বাভাবিক ভাবেই এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। জানা গিয়েছে শুক্রবারই আদালতে পেশ করা হবে জ্যোতিপ্রিয়কে। তার আগে বর্তমানে সিজিও কমপ্লেক্সে চলছে মন্ত্রীর জেরা পর্ব। নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচারের মতো একাধিক অভিযোগে এর আগে বিদ্ধ হয়েছে রাজ্যের শাসক দল। এবার শাসক দলের রেশন বণ্টনের দুর্নীতিও সামনে এল। বছর ঘুরলেই রয়েছে লোকসভা ভোট তার আগে বেশ বেকায়দায় শাসক দল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার, ২৭/১০/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার, ২৭/১০/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) কাজে মনোনিবেশ করতে পারবেন না। তবে দুপুরের পর পরিস্থিতি উন্নত হবে ও তাড়াহুড়োয় কাজ সম্পন্ন করবেন।

    ২) সার্বজনিক ক্ষেত্রে ভালোবাসা ও সম্মান পাবেন।

    বৃষ

    ১) দিনের শুরুতে ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে সুসংবাদ পেতে পারেন।

    ২) অতীতের ভয়ের কারণে মনের মধ্যে ভয় বজায় থাকবে।

    মিথুন

    ১) কাজ ও ব্যবসায় দুবিধা থাকবে। পরিস্থিতির কারণে লোকসান কাটিয়ে উঠতে পারবেন না।

    ২) ভবিষ্যতে লাভ ও অভিজ্ঞতা অর্জন করবেন।

    কর্কট

    ১) সঠিক সময়ের অপেক্ষা করুন। অসময়ে কোনও সিদ্ধান্ত নিলে হতাশ হতে পারেন।

    ২) দুপুর পর্যন্ত কাজের প্রতি গাফিলতি করবেন। কোনও বরিষ্ঠ ব্যক্তির হস্তক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
      
    সিংহ 

    ১) বেশি কথা বলার চেয়ে ভালো চুপ থাকুন। এর ফলে সমস্যা থেকে মুক্তি পাবেন।

    ২) আলস্য ও ক্লান্তির কারণে কাজ প্রভাবিত হবে।

    কন্যা

    ১) মানসিক ব্যাকুলতার কারণে কর্মক্ষেত্রে আর্থিক বিষয়গুলি উপেক্ষা করে যাবেন।

    ২) সহকর্মী ও পরিবারের সদস্যরা আপনার ব্যবহারের কারণে চিন্তিত হবেন ও আপনাদের মধ্যে তর্ক বাঁধতে পারে।

    তুলা 

    ১) চাকরিজীবীরা সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতার পর সাফল্যের শীর্ষে পৌঁছবেন।

    ২) টাকাপয়সার বিষয়ে চিন্তা করবেন না। ইতিবাচক ফলাফল পাবেন।

    বৃশ্চিক

    ১) দুপুর পর্যন্ত কাজ ও ব্যবসা ভালো চলবে। কিন্তু তার পর বাধা সৃষ্টি হবে।

    ২) অনৈতিক আচরণ করবেন না। কারণ বিবাদ বাড়তে পারে।

    ধনু

    ১) কোনও পুরনো সিদ্ধান্ত বা চুক্তিতে সাফল্য লাভ করতে পারেন। এর ফলে আপনার সাহস বাড়বে।

    ২) নতুন কোনও কাজ করার চেষ্টা করবেন না। সেই টাকা ডুবে যেতে পারে।

    মকর

    ১) বাণী মধুর হওয়ায় কাজ দ্রুততার সঙ্গে পুরো হবে।
     
    ২) দুপুরের পর থেকে ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকবে।

    কুম্ভ

    ১) কাজ ও ব্যবসায় সঠিক প্রকল্প তৈরি করা সত্ত্বেও কোনও না কোনও অভাব থেকে যাবে।

    ২) আর্থিক লাভের জন্য কারও সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।

    মীন

    ১) অন্যের ওপর নির্ভরশীল থাকায় দুপুর পর্যন্ত বিভ্রান্তিতে থাকবেন।

    ২) সারাদিন যা পরিশ্রম করবেন, তার ফল সন্ধ্যাবেলা পাবেন।

     

     

     
    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

     
  • Suvendu Adhikari: ‘খাদ্য দফতরে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে বালু,’ বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: ‘খাদ্য দফতরে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে বালু,’ বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের হীরক রানি হঠাৎ চোরেদের বাঁচাতে উদয় হয়েছেন। খাদ্য দফতরে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর মতো চোরকে বাঁচাতে সাংবাদিক সম্মেলন করছেন মুখ্যমন্ত্রী। নদিয়ার শান্তিপুরে বিজেপির কর্মী খুনের ঘটনায় বৃহস্পতিবার রানাঘাটে এসে  সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    জ্যোতিপ্রিয়কে নিয়ে কী বললেন শুভেন্দু? (Suvendu Adhikari)

    শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, নোটবন্দির সময় জ্যোতিপ্রিয় তাঁর স্ত্রীর অ্যাকাউন্ট থেকে সল্টলেক ব্যাঙ্কে ৪ কোটি টাকা বদল করেছিলেন। এই টাকা কার? মুখ্যমন্ত্রী কী জানতেন না। বালুর স্ত্রী ও তাঁর পিএ অভিজিতে নিউ দিঘা সহ কত জায়গায় হোটেল রয়েছে আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) জানতেন না। বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয়র ২০১২ সাল থেকে সম্পর্ক। উত্তর ২৪ পরগনার এবং নদিয়াতে সব থেকে দুর্নীতি করেছে। চিনার পার্কে বাকিবুরের হোটেলে উদ্বোধন করেছিলেন ফিরহাদ হাকিম, ত্বহা সিদ্দিকি। জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির তল্লাশি প্রসঙ্গে বলেন, ২০১২ সাল থেকেই খাদ্য দপ্তরে ব্যাপক দুর্নীতি চলছে। নদিয়া ও উত্তর ২৪ পরগণায় এমন কোনও রাইস মিল নেই যেখানে দুর্নীতি হয়নি। আর এর পিছনে অনেক বড় বড় দুর্নীতিবাজ রয়েছে।

    দলীয় কর্মী খুন নিয়ে কী বললেন শুভেন্দু? (Suvendu Adhikari)

    বুধবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে বিজেপি কর্মীকে খুন করার অভিযোগ ওঠে। এই ঘটনায় গতকাল রাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত হয় বিজেপি কর্মীদের। আজ বিজেপির কর্মী সমর্থকরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন নদীয়া রানাঘাটে আসেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সাংবাদিক সম্মেলন করে ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। তিনি বলেন, এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। পুলিশ শত প্রণোদিতভাবে মামলাটাকে লঘু করার চেষ্টা করছে। আমরা প্রয়োজনে তার পরিবারকে নিয়ে আইন আদালতের দ্বারস্থ হব।

    মুখ্যমন্ত্রীকে নিয়ে কী বললেন বিরোধী দলনেতা?

    এদিন সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বিজেপিকে মিথ্যাবাদী বলে দাবি করেছেন। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী নিজেই একজন মিথ্যাবাদী। গোটা দেশের এমন কোনও জনপ্রতিনিধি নেই যাকে কোন আদালত জরিমানা করেছে। সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তিনি চেক লিখে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টে জমা করেছেন। এর থেকেই বোঝা যায় তিনি কেমন জনপ্রতিনিধি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • RSS: নভেম্বরের প্রথমেই বসছে সঙ্ঘের সর্বভারতীয় বৈঠক, মূল অ্যাজেন্ডা রামমন্দির

    RSS: নভেম্বরের প্রথমেই বসছে সঙ্ঘের সর্বভারতীয় বৈঠক, মূল অ্যাজেন্ডা রামমন্দির

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৫-৭ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) অখিল ভারতীয় কার্যকারিণী মণ্ডলের বৈঠক বসছে গুজরাট রাজ্যের ভুজে। সূত্রের খবর, সঙ্ঘের বিভিন্ন ক্ষেত্রের কার্যপ্রণালীর বিশ্লেষণ যেমন চলবে এই বৈঠকে তেমনই জাতীয় স্তরের নানা গুরুত্বপূর্ণ ইস্যুও ঠাঁই পাবে আলোচনায়। জানা গিয়েছে, সবথেকে বেশি জোর দেওয়া হতে চলেছে অযোধ্যায় রামের বিগ্রহ প্রতিষ্ঠার দিনটিকে। প্রসঙ্গত, ইতিমধ্যে রামমন্দিরে রামের বিগ্রহ প্রতিষ্ঠার দিনক্ষণও স্থির হয়ে গিয়েছে। 

    ২২ জানুয়ারি রামের বিগ্রহ প্রতিষ্ঠা হবে অযোধ্যায়

    আগামী জানুয়ারির ২২ তারিখে অযোধ্যায় প্রতিষ্ঠিত হতে চলেছে রামলালার মূর্তি। ‘রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’ বিগ্রহ প্রতিষ্ঠার দিন অযোধ্যায় হাজির থাকতে আমন্ত্রণ জানিয়েছে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে। চলতি বছরে মোহন ভাগবতের বিজয়া দশমীর ভাষণে উঠে আসে রামের বিগ্রহ প্রতিষ্ঠার দিনের প্রসঙ্গও। সঙ্ঘ প্রধান (RSS) ওইদিন বলেন, ‘‘২২ জানুয়ারি অযোধ্য়ায় স্থাপিত হবে রামের মূর্তি। ওই দিন দেশব্যাপী মন্দির বা ধর্মস্থানগুলিতে ছোট বড় নানা কার্যক্রম আমরা করতেই পারি।’’ সঙ্ঘের কার্যকারিণী মণ্ডলের বৈঠক তাই অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু বা অ্যাজেন্ডা হতে চলেছে রামের বিগ্রহ প্রতিষ্ঠার দিনটি। ২২ জানুয়ারি ২০২৪ ঠিক কী কী কর্মসূচি নেবে সঙ্ঘ, ভুজের বৈঠকে সে নিয়েই চর্চা চলবে বলে জানা গিয়েছে। চলতি বছরে সেপ্টেম্বরে পুনেতে বসেছিল সঙ্ঘের (RSS) সমন্বয়ে বৈঠক। সেই বৈঠকে আলোচিত বিভিন্ন ইস্যুগুলিও এখানে আর একবার বিশ্লেষণ করা হবে বলে জানা গিয়েছে।

    সারা দেশ থেকে প্রতিনিধিরা অংশ নেবেন এই বৈঠকে

    সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে, অখিল ভারতীয় কার্যকারিণী মণ্ডলের অংশ নেবেন সারাদেশের প্রতিটি রাজ্যের প্রতিনিধিরাই। সাংগঠনিক ৪৫টি প্রদেশ থেকেই প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেবেন। প্রতিটি প্রদেশের সঙ্ঘচালক, কার্যবাহ ও প্রান্ত প্রচারক ছাড়াও সহ-সঙ্ঘচালক, সহ কার্যবাহ, সহ-প্রান্ত প্রচারকরা হাজির থাকবেন এই বৈঠকে। সঙ্ঘ প্রধান মোহন ভাগবত, সর কার্যবাহ শ্রী দত্তাত্রেয় হোসাবলের উপস্থিতিতে এই বৈঠক হবে। এছাড়াও সঙ্ঘের বিবিধ ক্ষেত্রের সংগঠন সম্পাদকরা এই বৈঠকে অংশ নেবেন। বর্তমানে দেশের পরিস্থিতির সাপেক্ষে অখিল ভারতীয় কার্যকারিণী মণ্ডলের (RSS) বৈঠক  অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।  এই বৈঠকেই আগামী দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ কোন পথে চলবে তার রূপরেখা নির্ণয় করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • ED: জ্যোতিপ্রিয়র পর হাওড়ায় মন্ত্রী ঘনিষ্ঠর বাড়িতেও হানা ইডির, জেলাজুড়ে শোরগোল

    ED: জ্যোতিপ্রিয়র পর হাওড়ায় মন্ত্রী ঘনিষ্ঠর বাড়িতেও হানা ইডির, জেলাজুড়ে শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাকিবুর রহমানের বাড়িতে ইডি (ED) তল্লাশি চালায়। পরে, তথ্য প্রমাণ হাতে পেয়ে ইডি তাকে গ্রেফতার করে। ইডি-র জিজ্ঞাসাবাদের তার বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছে। সেই দুর্নীতির সূত্র ধরেই ইডি ফের বৃহস্পতিবার সাত সকালেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি সহ একাধিক জায়গায় হানা দেয়। তারমধ্যে কেন্দ্রীয় সংস্থার অন্য একটি দল পৌঁছে গেল হাওড়ায়।

    হাওড়়ায় কেন হানা দিলেন ইডি আধিকারিকরা? (ED)

    বৃহস্পতিবার হাওড়ার ব্যাঁটরা থানার কদমতলার ভগবান চ্যাটার্জি লেনের একটি বাড়িতে হানা দেন ইডির (ED) ছয় আধিকারিক। তাঁদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। স্থানীয়দের দাবি, যে বাড়িতে ইডি আধিকারিকেরা ঢুকেছেন, সেটি অভিজিৎ দাস নামে এক ব্যক্তির। তাঁর সঙ্গে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয়ের সম্পর্ক রয়েছে। এদিন সাত সকালেই রেশন বণ্টন দুর্নীতির অভিযোগের তদন্তে জ্যোতিপ্রিয় এবং তাঁর আপ্তসহায়কের বাড়িতে হানা দেয় ইডি, ঘটনাচক্রে, সে দিনই হাওড়ায় অভিজিতের বাড়িতেও অভিযান চালাচ্ছে ইডি। সেই সূত্রেই স্থানীয়দের অনুমান, জ্যোতিপ্রিয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের খাতিরেই হয়তো অভিজিতের বাড়িতে হানা দিয়েছে ইডি। যদিও ইডির তরফে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।

    কে এই অভিজিৎ দাস?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এই অভিজিৎ দাসের পেশা ওষুধের ব্যবসা। তবে, এই ব্যক্তির উত্থান বেশ চমকপ্রদ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলে জানা যাচ্ছে, এই অভিজিৎ দাস জীবনের শুরুর দিকে রেলের এক ক্যাটারিং সংস্থায় খাদ্য সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন হেভিওয়েটদের ঘনিষ্ঠ হয়ে উঠতে শুরু করেন। মাঝে একটা সময়ে এলাকাবাসীদের কাছে নিজেকে জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্তসহায়ক বলেও পরিচয় দিতেন। স্থানীয় সূত্রে খবর, পেল্লায় সেই প্রাসাদোপম বাড়ির নীচে মাঝে মধ্যেই খাদ্য দফতরের সরকারি নীল বাতি দেওয়া গাড়িও আসত। তবে, হঠাৎ করে তাঁর বাড়িতে ইডির হানায় কিছুটা হতবাক এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, এলাকায় ভাল মানুষ হিসেবেই পরিচিতি ছিলেন তিনি।

    ইডির হানার সময় বাড়িতেই ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়

    এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয়ের একাধিক বাড়িতে অভিযান চালায় ইডি (ED)। দীর্ঘক্ষণ ধরে বাড়ির ভিতরেই রয়েছেন ইডি আধিকারিকেরা। জানা গিয়েছে, ইডির হানার সময় বাড়িতেই ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়। মন্ত্রীর পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাঁর আপ্তসহায়ক অমিত দে’র নাগেরবাজারের ফ্ল্যাটেও হানা দেন ইডির তদন্তকারী আধিকারিকেরা। কিন্তু, সেই সময় বাড়িতে ছিলেন না অমিত। ইডি সূত্রে খবর, রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পর নাম উঠে এসেছে জ্যোতিপ্রিয়ের। সেই সূত্রেই মন্ত্রী এবং তাঁর আপ্তসহায়কের বাড়িতে অভিযান ইডির। সেই একই সূত্রে হাওড়ার কদমতলায় অভিজিতের বাড়িতেও ইডি অভিযান চালাচ্ছে বলে মনে করা হচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ED Summons Gehlot’s Son: দুর্নীতির অভিযোগে ইডির সমন গেহলট পুত্রকে, ভোটের আগে চাপে কংগ্রেস

    ED Summons Gehlot’s Son: দুর্নীতির অভিযোগে ইডির সমন গেহলট পুত্রকে, ভোটের আগে চাপে কংগ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ইডির সমন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পুত্র বৈভব গেহেলটকে (ED Summons Gehlot’s Son)। জানা গিয়েছে, বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে তলব করা হয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রীর পুত্রকে। মুখ্যমন্ত্রীর পুত্রকে তলব করার পাশাপাশি সে রাজ্যে চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে অভিযুক্ত কংগ্রেসের প্রদেশ সভাপতি গোবিন্দ সিং-এর বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় সংস্থা।

    ঠিক কী অভিযোগ?

     জানা গিয়েছে, ২০২০ সালেই মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পুত্রের (ED Summons Gehlot’s Son) বিরুদ্ধে বিদেশী মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ আনেন দুইজন ব্যক্তি। তাঁরা প্রত্যেকেই জয়পুরের বাসিন্দা। অভিযোগকারীদের দাবি বৈভব গেহলট শিবনার হোল্ডিংস নামে একটি মরিশাসের কোম্পানির সঙ্গে বেআইনিভাবে টাকা লেনদেন করেছেন। তারপরেই চলতি বছরের শুরুতে এই অভিযোগে ফের  সরব হতে দেখা যায় বিজেপিকে। বিজেপি সংসদ কিরোদি লাল মিনা এ নিয়ে ইডির কাছে অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে বিজেপি দাবি করে যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী মুখ্যমন্ত্রী পুত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। 

    রাজস্থানে ভোটের আগে ব্যাকফুটে কংগ্রেস

    প্রায় তিন বছর আগের সেই পুরনো মামলায় মুখ্যমন্ত্রী পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করল কেন্দ্রীয় সংস্থা। অন্যদিকে পশ্চিমবঙ্গের মতো রাজস্থানেও শিক্ষক নিয়োগ দুর্নীতি সামনে এসেছে। শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই অভিযোগে প্রদেশ কংগ্রেস সভাপতির বাড়িতেও এদিন তল্লাশি চালানো হয়। এর আগে প্রশ্ন ফাঁসকাণ্ডে রাজস্থানের পাবলিক সার্ভিস কমিশনের সদস্য বাবুলাল কাটরাতে গ্রেফতারও করে ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরেই নাম উঠে আসে কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং-এর (ED Summons Gehlot’s Son)। রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস সরকার দুর্নীতির একের পর এক অভিযোগে বিদ্ধ। বিধানসভা নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে ঠিক এই সময়ে দুর্নীতির অভিযোগে চাপে পড়ে গেল কংগ্রেস। এর ফল বিধানসভা নির্বাচনে পড়বে বলে মনে করছে ওয়াকিবহল মহল। কয়েকদিন আগেই রাজস্থানের বিধানসভা নির্বাচনে প্রচারে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেও তিনি কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে সরব হন। নভেম্বর মাসে হতে চলা রাজস্থানের নির্বাচনে একাধিক সমীক্ষায় ইতিমধ্যেই এগিয়ে রয়েছে বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

LinkedIn
Share