Tag: Bengali news

Bengali news

  • CV Ananda Bose: ‘‘প্রাণ হাতে করে গ্রামে বাস করছি’’, দত্তপুকুরে রাজ্যপালকে নালিশ মহিলাদের

    CV Ananda Bose: ‘‘প্রাণ হাতে করে গ্রামে বাস করছি’’, দত্তপুকুরে রাজ্যপালকে নালিশ মহিলাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: শিলিগুড়ির মাটিগাড়ায় মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। আর সেখান থেকে ফিরেই রবিবার রাতে সোজা দত্তপুকুরে। রবিবার সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দত্তপুকুরের জগন্নাথপুরের মোচপোল এলাকা। কাটা কব্জি, পোড়া পা, ঝলসানো শরীর ছড়িয়ে ছিটিয়ে গ্রামের আনাচে কানাচে পড়েছিল। একাধিক বাড়ি ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। বিস্ফোরণস্থল ঘুরে দেখেন তিনি। এদিন বিস্ফোরণের নানা দিক নিয়ে খোঁজ নেন তিনি। বেসরকারি মতে ১০ জনের মৃত্যু হয়েছে। উড়ে গিয়েছে একাধিক বাড়ির ছাদ। সেই ঘটনাস্থল খতিয়ে দেখেন রাজ্যপাল।

    রাজ্যপালকে (CV Ananda Bose) ঘিরে ধরে কী বললেন মহিলারা?

    রাজ্যপাল (CV Ananda Bose) যখন বিস্ফোরণস্থল ঘুরে দেখে বেরোচ্ছেন, গ্রামেরই একদল মহিলা তাঁকে ঘিরে ধরেন। উগরে দেন একের পর এক বিস্ফোরক অভিযোগ। যে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে, অভিযোগ, তা কেয়ামত আলি নামে এক ব্যক্তির। এলাকার মহিলাদের দাবি, শুধু কেয়ামত আলির কারখানা নয়, গ্রামজুড়ে এরকম একাধিক বেআইনি বাজি কারখানা রয়েছে। অভিযোগ, বাজির গোডাউন রয়েছে এবং কার্যত প্রাণ হাতে করে বাস করছেন এলাকার লোকজন। ঘনবসতিপূর্ণ এলাকা। ফলে, বাজির ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত নন, তাঁরাও এ গ্রামে নিরাপদ নন বলে দাবি করেন মহিলারা। রবিবারের বিস্ফোরণের পর সেই আশঙ্কা আরও জোরালো হচ্ছে। গ্রামের মহিলারা অনুরোধ করেন, রাজ্যপাল যেন একবার এরকমই একটি গোডাউন বা বেআইনি বাজির গুদাম ঘুরে দেখেন। এরপর রাজ্যপাল সিভি আনন্দ বোস গ্রামের অন্ধকার রাস্তা ধরেই ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ মিটার পথ এগিয়ে আসেন। সঙ্গে ছিলেন গ্রামের লোকজনও। গ্রামবাসীরা একটি বাড়ি দেখিয়ে তা বাজির গুদাম বলে অভিযোগ করেন। রাজ্যপাল সেই বাড়ির সামনে আসেন এবং সেই মহিলাদের সঙ্গে কথাও বলেন। পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। রাজ্যপাল এই সমস্যার দ্রুত সমাধান করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

    কী বললেন রাজ্যপাল? (CV Ananda Bose)

    ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্যপাল (CV Ananda Bose) বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এতগুলো তাজা প্রাণ চলে গেল। আমি এখান থেকে হাসপাতালে যাব। পরিস্থিতি খতিয়ে দেখে তারপর বলব। এরপরই বারাসত জেলা হাসপাতালে পৌঁছন তিনি। এরপর তিনি বলেন, শুধু দুর্ঘটনা এটা নয়, এটা বড় ঘটনা। সেই সঙ্গেই তিনি বলেন, পুলিশ ব্যবস্থা নেবে। তারা সত্য খুঁজে বের করবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Neeraj Chopra: নীরজের ছোড়া বর্শায় বিঁধল সোনা, বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতলেন ভারতীয় ক্রীড়াবিদ

    Neeraj Chopra: নীরজের ছোড়া বর্শায় বিঁধল সোনা, বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতলেন ভারতীয় ক্রীড়াবিদ

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্র্যাক অ্যান্ড ফিল্ড-এর ব্যক্তিগত ইভেন্টে আগেই সোনা পেয়েছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। অলিম্পিকের সোনার ছেলে নীরজ (Neeraj Chopra) এবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। তাঁর ছোড়া বর্শা সফট ল্যান্ডিং করতেই তুলে নিল সোনা। অলিম্পিকে সোনা জেতার পরে এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর আক্ষেপ দূর হলো। গতবার তাঁকে রুপো জিতে ফিরতে হয়েছিল। এতে আক্ষেপ ছিল বটে, তাঁর পাশাপাশি প্রত্যাশাও বেড়েছিল। দেশের মানুষের প্রত্যাশা পূরণে একেবারে একশো শতাংশ সফল হলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। পরপর তাঁর ঝুলিতে খেতাব যেন চলেই আসছে। অলিম্পিকে সোনার পরে বিশ্ব চ্যাম্পিয়নশিপের রুপো, ডায়মন্ড লিগের পরে ফের বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনার পদক জিতলেন নীরজ (Neeraj Chopra)। গড়লেন নজিরও। এই প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন কোনও ভারতীয়।

    নীরজের (Neeraj Chopra) ছোড়া বর্শা ৮৮.১৭ মিটার পৌঁছে যায়, নিশ্চিত হয় সোনা জয়

    বিশ্ব চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন ফাইনালে খেলার যোগ্যতামান পূরণ করেন দেশের তিন জন। নীরজ চোপড়া ছাড়া সেখানে ছিলেন কিশোর জেনা এবং ডিপি মনু। নীরজের (Neeraj Chopra) ছোড়া বর্শা ৮৮.১৭ মিটার পৌঁছে যায়। এতেই নিশ্চিত হয় সোনা জয়। অন্যদিকে কিশোর জেনার বর্শা পৌঁছায় ৮৪.৭৭ মিটার এবং ডিপি মনুর বর্শা ৮৪.৪ মিটারে থামে। ভারতের এই দুই জ্যাভলিন থ্রোয়ার ৫ এবং ৬ নম্বরে শেষ করেন।

    ভারতের দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবেই অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের নজির গড়েন নীরজ চোপড়া

    প্রসঙ্গত, ভারতের দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবেই অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের নজির গড়লেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে দেশকে প্রথম সোনা এনে দিয়েছিলেন শ্যুটার অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা বিশ্ব চ্যাম্পিয়নও হয়েছিলেন এবং এবার সেই খেতাব জিতলেন নীরজ চোপড়া। এই জয়ের সঙ্গে নীরজ গড়লেন এক অনন্য নজির। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন নীরজ। এর আগে, প্রাক্তন লং জাম্পার অঞ্জু ববি জর্জ ২০০৩ সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন। সেটাই ছিল এখনও পর্যন্ত অ্যাথলেটিক্স বিশ্বচ্যাম্পিয়নশিপে কোনও ভারতীয়র সেরা পারফরম্যান্স।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: দত্তপুকুরকাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্তর

    Sukanta Majumdar: দত্তপুকুরকাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এ নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চিঠি লিখেছেন। বালুরঘাটের সাংসদের (Sukanta Majumdar) মতে, এই ঘটনার সঙ্গে জঙ্গি যোগের সম্ভাবনা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখতে হবে। প্রসঙ্গত, রবিবারই উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। প্রাণ হারান ৭ জন। বেসরকারি মতে, মৃতের সংখ্যা ১০। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ৫ কিলোমিটার দূর থেকেও শোনা যায় সেই আওয়াজ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের মদতেই বেআইনিভাবে বাজি তৈরির কাজ দীর্ঘদিন ধরে চলছিল।

    চিঠিতে কী লিখলেন সুকান্ত (Sukanta Majumdar)?

    জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো ওই চিঠিতে সুকান্ত মজুমদার লিখেছেন, ‘‘দত্তপুকুরের বিস্ফোরণের ঘটনায় ৬-৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনা খুবই উদ্বেগজনক। এই বিস্ফোরণের উৎস, কারণ খুঁজে পেতে যথাযথ তদন্তের প্রয়োজন।’’  

    সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) আরও সংযোজন, ‘‘স্থানীয় বাসিন্দারা এই বেআইনি বাজি কারখানা সম্পর্কে পুলিশের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু, তাঁদের উদ্বেগের নিরসন করা হয়নি বলে মনে করা হচ্ছে। এই বিষয়টি উদ্বেগজনক। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে এই বিস্ফোরণের যথাযথ তদন্ত হওয়া জরুরি।’’

    বালুরঘাটের সাংসদের (Sukanta Majumdar) আরও মত, ‘‘এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে জঙ্গি-যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে এনআইএ তদন্তের আবেদন জানাচ্ছি। এনআইএ তদন্ত হলে এই বিস্ফোরণের প্রকৃত কারণ যেমন প্রকাশ পাবে, তেমনই রাজ্যবাসীও আশ্বস্ত হবেন যে, কেন্দ্রীয় সরকার তাঁদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’’

    সুর চড়ালেন শুভেন্দুও

    অন্যদিকে, এই ঘটনায় এনআইএ দাবি করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। দত্তপুকুরের এই বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। নন্দীগ্রামের বিধায়কের মতে, ‘‘আজ থেকে তিন মাস আগে অবৈধ বাজি কারখানা নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে কাজের কাজ যে কিছু হয়নি, রবিবারের ঘটনা তার প্রমাণ।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার, ২৮/০৮/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার, ২৮/০৮/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) জীবনসঙ্গীর অসুস্থতার কারণে দৌড়ঝাঁপ করতে হবে।

    ২) সন্তানকে সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত করবেন।

    বৃষ

    ১) বাবার সঙ্গে মনের কথা বলে কিছু সমস্যার সমাধান করবেন।

    ২) ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন।

    মিথুন

    ১) মা-বাবা ও উচ্চাধিকারিকদের আশীর্বাদে মূল্যবান বস্তু ও সম্পত্তি লাভের নিজের ইচ্ছা পূরণ করায় আনন্দিত হবেন।

    ২) নিজের জন্য ছোটখাট পার্টির আয়োজন করতে পারেন।

    কর্কট

    ১) সন্ধ্যা নাগাদ মন্দিরে গেলে লাভান্বিত হবেন।

    ২) আবেগতাড়িত হয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না।

    সিংহ 

    ১) জীবনসঙ্গীর পারমর্শে ব্যবসায় লাভ হবে।

    ২) রাজনীতির উদ্দেশ্যে কাজ করছেন যে জাতকরা, তাঁরা প্রত্যাশিত সাফল্য লাভ করবেন।

    কন্যা

    ১) সন্ধ্যা নাগাদ মা-বাবার সেবায় সময় কাটাবেন।

    ২) বয়স্ক সদস্যের পরামর্শে পারিবারিক বিবাদের সমাধান হবে।

    তুলা 

    ১) দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন করার জন্য ভাইয়ের সাহায্য নেবেন।

    ২) পরিবারের সদস্যের সাহায্যে বিবাহে আগত বাধা দূর হবে।

    বৃশ্চিক

    ১)  সন্ধ্যা নাগাদ বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন।

    ২) এমন কোনও ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে, যার ফলে আপনার মানসিক অবসাদ কমবে।

    ধনু

    ১) ছাতছাত্রীরা শিক্ষা ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন।

    ২) আইনি মামলায় জয় লাভ করবেন।

    মকর

    ১) পারিবারিক দায়িত্ব পূরণ হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে।
     
    ২) ধর্মীয় স্থানে যাত্রায় যেতে পারেন।

    কুম্ভ

    ১) সন্তানের স্বাস্থ্য সমস্যার কারণে দৌঁড়ঝাপ করবেন। ব্যয় হবে।

    ২) সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা আপাতত বাতিল করুন।

    মীন

    ১) জীবনসঙ্গীর জন্য উপহার পেতে পারেন।

    ২)  ব্যবসায়িক পরিকল্পনা বাতিল করুন।  
         

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • CV Ananda Bose: ‘কন্যারাই সুরক্ষিত না হলে কন্যাশ্রী সফল হবে কীভাবে?’ কেন বললেন রাজ্যপাল?

    CV Ananda Bose: ‘কন্যারাই সুরক্ষিত না হলে কন্যাশ্রী সফল হবে কীভাবে?’ কেন বললেন রাজ্যপাল?

    মাধ্যম নিউজ ডেস্ক: শিলিগুড়ির মাটিগাড়ায় নৃশংসভাবে খুন হওয়া ছাত্রীর পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যপাল। রবিবার দুপুরে মাটিগাড়ায় ওই ছাত্রীর বাবা-মায়ের সঙ্গে তাদের বাড়িতে গিয়ে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। প্রায় আধঘণ্টা তিনি মৃত ছাত্রীর বাবা ও মায়ের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। এভাবে এই ছাত্রীকে খুনের ঘটনায় তিনি যে ব্যথিত এবং রাজ্যে কন্যা তথা মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তার ইঙ্গিত এদিন রাজ্যপালের বক্তব্যে পাওয়া গিয়েছে। রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে সাফল্য নিয়েও প্রশ্নের সুর শোনা গিয়েছে রাজ্যপালের বক্তব্যে।

    কী বললেন রাজ্যপাল? (CV Ananda Bose)

    এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে রাজ্যপাল (CV Ananda Bose) সোজা চলে যান মাটিগাড়ায় ওই মৃত নাবালিকা ছাত্রীর বাড়িতে। সেখান থেকে বেরিয়ে রাজ্যপাল শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলন করেন। রাজ্যপাল বলেন, মাটিগাড়ার ওই নাবালিকা ছাত্রীকে যেভাবে খুন করা হয়েছে তাতে আমি বাকরুদ্ধ। অত্যন্ত নিষ্ঠুর ঘটনা। বাংলায় কোনও কন্যার উপর এমন ঘটনা হওয়া উচিত নয়। পরিবারের পাশে আমি থাকব। কন্যা আছে বলেই কন্যাশ্রী। কন্যারাই  যদি সুরক্ষিত না হয় তাহলে কন্যাশ্রী সফল হবে কিভাবে? কন্যাদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আশা করব, দোষী দ্রুত উপযুক্ত শাস্তি পাবে।

    রাজ্যপাল চলে যেতেই প্রশ্ন উঠল, মুখ্যমন্ত্রী কেন এলেন না?

    রাজ্যপাল (CV Ananda Bose) ওই ছাত্রীর বাড়ি থেকে বেরিয়ে যেতেই এলাকাবাসী প্রশ্ন তোলেন, এক নাবালিকা ছাত্রীকে নির্মমভাবে খুন করার পরও মুখ্যমন্ত্রী কেন শিলিগুড়িতে এলেন না? এদিন রাজ্যপাল এসে ওই ছাত্রীর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ায় মুখ্যমন্ত্রীর নিরবতা নিয়ে মুখর হন স্থানীয় নাগরিকরা। সকলেরই প্রশ্ন, এরকম ঘটনার পরও কেন মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও একবারের জন্য ওই ছাত্রীর বাবা- মা’র সঙ্গে দেখা করতে এলেন না। এদিন রাজ্যপালের সঙ্গে থাকা বিজেপির দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, মণিপুর নিয়ে বেশি ব্যথিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই, সেখানে তিনি তাঁর প্রতিনিধি দল পাঠান। সেখানে কলকাতা থেকে ৫০০ কিলোমিটার দূরে শিলিগুড়িতে এক নাবালিকা ছাত্রীকে নির্মমভাবে খুন করার ঘটনা মুখ্যমন্ত্রীকে ব্যথিত করেনি,তাই তিনি এখনও আসেননি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shah Rukh Khan: “কতগুলি অ্যাওয়ার্ড পয়সা দিয়ে কিনেছেন?” শাহরুখকে কে এমন প্রশ্ন করেছিলেন?

    Shah Rukh Khan: “কতগুলি অ্যাওয়ার্ড পয়সা দিয়ে কিনেছেন?” শাহরুখকে কে এমন প্রশ্ন করেছিলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে এখন চর্চার বিষয় জাতীয় পুরস্কার। গত বৃহস্পতিবার ঘোষণা করা হয় ৬৯ তম জাতীয় পুরস্কার। আর এবার বিজেতাদের তালিকা অনেকটাই দীর্ঘ। আর এই জাতীয় পুরস্কারের অনুষ্ঠানের মাঝে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল একটি ভিডিও, যেটি একটি অন্য অ্যাওয়ার্ড শো-এর। যেখানে বিদ্যা বালানকে সরাসরি শাহরুখ খানকে (Shah Rukh Khan) প্রশ্ন করতে শোনা যায়, কর্মজীবনে কতগুলি অ্যাওয়ার্ড তিনি পয়সা দিয়ে কিনেছেন?”

    কী ঘটেছিল সেই অ্যাওয়ার্ড শো’তে?

    কয়েক বছর আগে আইফা ২০১৩-র অ্যাওয়ার্ড শো’তে শাহরুখ খানকে (Shah Rukh Khan) তাঁর কর্মজীবনে পাওয়া অ্যাওয়ার্ড সম্বন্ধে মুখ খুলতে দেখা যায়। সেখানে তিনি উল্লেখ করেন, তাঁর প্রাপ্ত অ্যাওয়ার্ডের সংখ্যা ১৫০টিরও বেশি। এই অ্যাওয়ার্ড শোতে সঞ্চালকের দায়িত্বে ছিলেন খোদ শাহরুখ খান। এই অ্যাওয়ার্ড শো’তে দর্শকাসনের সামনের সারিতে উপস্থিত ছিলেন বিদ্যা বালান। তাঁকে উদ্দেশ্য করে শাহরুখ জিজ্ঞাসা করেন, তিনি কতগুলি অ্যাওয়ার্ড পেয়েছেন? এর উত্তরে বিদ্যা বালান বলেন, মাত্র ৪৭ টি। আর এরপরেই হেসে ওঠেন আইফা অ্যাওয়ার্ড শো-এর দ্বিতীয় সঞ্চালক শাহিদ কাপুর। শাহরুখ খানের সহ সঞ্চালক সেই সময় শাহরুখকে জিজ্ঞাসা করেন, তিনি কটি পেয়েছেন? তখন শাহরুখ বলেছিলেন, “আমি কোনওদিন আমার অ্যাওয়ার্ড-এর সংখ্যা গুনি না। তবে এইটুকু বলতে পারি ১৫৫ টির মতো অ্যাওয়ার্ড আছে।” আর এখানেই শুরু হয় বিতর্ক। পাল্টা বিদ্যা শাহরুখকে জিজ্ঞাসা করেন, “এই ১৫৫ টি অ্যাওয়ার্ডের মধ্যে কতগুলি পয়সা দিয়ে কিনেছেন?” তাতে কিং খান জবাব দেন, ১৫০ টার মতো। আর এই ভিডিওটি চরম ভাইরাল হয় গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে।

    কিং খানের পরবর্তী ছবি কবে মুক্তি পাবে?

    দীর্ঘ অনেক দিন পর শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘পাঠান’ সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তন হয়। যেখানে তিনি ১০০০ কোটি টাকার ব্যবসা করেন। এটি এখনো পর্যন্ত বলিউডের সবথেকে বেশি উপার্জিত সিনেমা হিসাবে পরিচয় পেয়েছে। আবার চলতি বছরের সেপ্টেম্বরে আসতে চলেছে তাঁর নতুন ছবি ‘জওয়ান’। যে ছবির প্রি-বুকিং অনেকদিন আগেই শুরু হয়ে গেছে। শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের অনেক জায়গাতেই এই ছবি মুক্তি পাবে। এই সিনেমায় রয়েছেন নয়নতারা এবং বিজয় সেতুপতি। তাছাড়াও এক চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Railways: লোকাল ট্রেনের যাত্রীদের জন্য সুখবর, আস্ত ট্রেনের ময়লা সাফ ৭-৮ মিনিটে!

    Indian Railways: লোকাল ট্রেনের যাত্রীদের জন্য সুখবর, আস্ত ট্রেনের ময়লা সাফ ৭-৮ মিনিটে!

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব রেলের উদ্যোগে হাওড়া স্টেশন সংলগ্ন কারশেডে চালু হল লোকাল ট্রেনের (Indian Railways) জন্য অটোমেটিক কোচ ওয়াশিং প্ল্যান্ট। যেখানে মাত্র ৭ থেকে ৮ মিনিটে একটি ট্রেনের বগি সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে অটোমেটিক ক্লিনারের মাধ্যমে। ট্রেনটি যখন রেল ট্র্যাক দিয়ে এগিয়ে যাবে, তখন দু’ দিক থেকে অটোমেটিক ক্লিনার পরিষ্কারের কাজ শুরু করবে। মূলত শহরতলির লোকাল ট্রেনগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হাওড়া স্টেশন সংলগ্ন কারশেডে এই স্বয়ংক্রিয় কোচ ওয়াশিং প্ল্যান্ট বসানো হয়েছে। পূর্ব রেল সূত্রে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতিমধ্যেই হাওড়া কারশেড ছাড়াও অন্যান্য রেল ডিভিশনে এই ধরনের স্বয়ংক্রিয় কোচ ওয়াশিং মেশিন বসানো হয়েছে।

    কীভাবে হচ্ছে এই পরিস্কারের কাজ (Indian Railways)?

    স্বয়ংক্রিয় কোচ ওয়াশিং প্ল্যান্ট হল রেকের কোচের জন্য একটি মাল্টিস্টেজ এক্সটার্নাল ক্লিনিং সিস্টেম। তরল ডিটারজেন্ট, উচ্চচাপের জলের ফোয়ারা বা জেট এবং উলম্ব ঘূর্ণায়মান ব্রাশ ব্যবহার করে এই পরিষ্কারের কাজ হচ্ছে। ১২ কোচের ইএমইউ ট্রেনের (Indian Railways) পুরো রেকটি বাহ্যিকভাবে ধোয়ার জন্য মাত্র ৭ থেকে ৮ মিনিট সময় লাগে। হাওড়া ইএমইউ কারশেডে গড়ে প্রতিদিন ১৩ টি ইএমইউ রেক এইভাবে ধোয়া হচ্ছে বর্তমানে। ট্রেন প্রবেশের পর ধোয়া শুরু করার জন্য প্ল্যান্টটি সেন্সর ভিত্তিক সুবিধা দিয়ে সজ্জিত। এই ওয়াশিং সিস্টেমে প্রতিটি ট্রেনের জন্য শুধুমাত্র ২০% বিশুদ্ধ জল ব্যবহার করা হচ্ছে এবং অবশিষ্ট ৮০% পুনর্ব্যবহার‍্যোগ্য জল ব্যবহার করা হচ্ছে৷ এরপর ঠিকমতো পরিষ্কার বা ধোয়া হল কিনা, তা দেখতে রেলের পক্ষ থেকে  দক্ষ কর্মী ও  কর্মকর্তাদের নিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়েছে। যাঁরা নিয়মিত এই পরিষ্কারের দিকটি পর্যবেক্ষণ করছেন, যাতে স্থানীয় যাত্রীরা রেলের পরিচ্ছন্নতা নিয়ে সন্তুষ্ট হতে পারেন।

    রেলযাত্রীরা (Indian Railways) খুশি

    রেলের এই কর্মকাণ্ডে খুশি সাধারণ রেলযাত্রীরা। তাঁরা জানিয়েছেন, আগের তুলনায় এই অটোমেটিক ব্যবস্থা চালু হওয়ার ফলে প্রতিটি ট্রেনের (Indian Railways) কামরাই সুন্দরভাবে পরিষ্কার থাকে। তবে ট্রেন কম্পার্টমেন্টের ভিতরের অংশগুলি সেভাবে পরিচ্ছন্ন থাকে না। যাত্রীদের ফেলে দেওয়া জিনিসেই অনেক সময় নোংরা হয়ে থাকে। তাই ট্রেনের বাহ্যিক দিক পরিষ্কারের পাশাপাশি যাতে কম্পার্টমেন্টের ভিতরের অংশ, বিশেষ করে সিটের নিচে জমে থাকা নোংরা এবং ফ্যানের গায়ে তৈরি হওয়া ঝুল পরিষ্কার করা হয়, সে দিকেও রেল কর্তৃপক্ষকে নজর দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bomb Blast: দত্তপুকুরে বিস্ফোরণের পরই আরও একটি বোমা তৈরির কারখানায় তাণ্ডব এলাকাবাসীর

    Bomb Blast: দত্তপুকুরে বিস্ফোরণের পরই আরও একটি বোমা তৈরির কারখানায় তাণ্ডব এলাকাবাসীর

    মাধ্যম নিউজ ডেস্ক: দত্তপুকুরের জগন্নাথপুরে মোচপোলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের (Bomb Blast) কয়েক ঘণ্টার মধ্যেই আরও একটি বোমা তৈরির কারখানার হদিশ পেলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়়া দুরত্বে পাঁচিল ঘেরা পরিত্যক্ত জমিতে কারখানাটি চলত। সেখানে তিনটি ঘরের মধ্যেই বোমা তৈরির সরঞ্জাম মিলেছে। অনেক রাসায়নিক জিনিস মিলেছে। আর একটি প্রাইভেট গাড়ি ছিল। এখানে রমরমিয়ে বোমা তৈরি হত। বিস্ফোরণের পর পরই এই জায়গা ছেড়ে সকলেই পালিয়ে যায়। উত্তেজিত জনতা ওই কারখানায় এসে তাণ্ডব চালায়। কারখানার ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় গাড়ি।

    কী বললেন স্থানীয় বাসিন্দারা? (Bomb Blast)

    বেআইনি বাজি কারখানার মালিক আজিবর রহমান। তিনি স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিল। ঘটনার পর থেকে তার হদিশ পাওয়া যায়নি। এদিন বিকেলের পর নতুন যে বোমা তৈরির কারখানার খোঁজ মিলেছে, সেই কারখানার কয়েকজন মালিক রয়েছে। সকলেই শাসক দলের সঙ্গে জড়িত। স্থানীয় বাসিন্দারা বলেন, তৃণমূল নেতাদের মাথায় হাত থাকায় তারা রংবাজি করত। এলাকায় তাদের বিরুদ্ধে কারও মুখ খোলার সাহস ছিল না। এখন বিস্ফোরণ (Bomb Blast) হতেই সকলেই এলাকা ছেড়ে পালিয়েছে। আমাদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের সকলকে গ্রেফতার করতে হবে। এই এলাকায় তৃণমূলের মদতেই এই সব বেআইনি কারখানা চলত। পুলিশকে হাত করেই এখানে এসব কারবার চলত।

    ঘটনাস্থলে ফরেন্সিক দল?

    এদিন বোমা বিস্ফোরণের (Bomb Blast) ফলে কারখানাটি প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছে। আশপাশের বেশ কয়েকটি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের পর ধ্বংসস্তূপের মতো গোটা এলাকা হয়ে রয়েছে। এদিন পুলিশ, দমকল বাহিনীর পর ঘটনাস্থলে বোম্ব স্কোয়ার্ডের লোকজন আসে। সিআইডি আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকার মানুষের সঙ্গে তাঁরা কথা বলেন। বিকেলের দিকে এলাকায় ফরেন্সিক টিম ঢোকে। তাঁরা কারখানার ধ্বংসস্তূপের মধ্যে থেকে নমুনা সংগ্রহ করে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pregnancy: গর্ভাবস্থায় থাইরয়েড বেশি! শিশু ও মাকে সুস্থ রাখতে কী ব্যবস্থা নেওয়া দরকার? 

    Pregnancy: গর্ভাবস্থায় থাইরয়েড বেশি! শিশু ও মাকে সুস্থ রাখতে কী ব্যবস্থা নেওয়া দরকার? 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    গলার মাঝেই থাকে থাইরয়েড গ্রন্থি। সেই গ্রন্থি থেকেই থাইরয়েড হরমোন বের হয়। কিন্তু এই হরমোন প্রয়োজনের অতিরিক্ত নিঃসরণ হলেই ঘটে বিপদ! গর্ভাবস্থায় (Pregnancy) থাইরয়েড হরমোন নিঃসরণ বাড়লে হতে পারে নানান জটিলতা। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, গর্ভাবস্থার প্রথম তিন মাসে বিপদের জানান দেয়। নজরদারির অবহেলা মা ও শিশুর বিপদ বাড়ায়।

    গর্ভাবস্থায় (Pregnancy) কি থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে? 

    চিকিৎসকরা জানাচ্ছেন, গর্ভাবস্থায় (Pregnancy) থাইরয়েড হরমোনের নিঃসরণের মাত্রা বাড়তে পারে। গর্ভধারণের প্রথম তিন মাসের মধ্যেই গর্ভস্থ শিশুর থাইরয়েড গ্রন্থি তৈরি হয়ে যায়। সেখান থেকে শিশুর দেহে থাইরয়েড হরমোন নিঃসরণ হতে থাকে। মায়ের তাই থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। তার উপরে মায়ের যদি থাইরয়েডের মাত্রা বেশি থাকে, তাহলে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি আরও বাড়ে।

    কোন বিপদের আশঙ্কা করছেন চিকিৎসকরা? 

    গর্ভাবস্থায় (Pregnancy) থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা মা ও শিশু দুজনের জন্য সমান বিপজ্জনক। মায়ের শরীর থেকে অতিরিক্ত থাইরয়েড নিঃসরণ হলে সন্তানের মস্তিষ্কের বিকাশে সমস্যা হয়। অনেক ক্ষেত্রে শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটে না। এছাড়াও শারীরিক নানান জটিলতা তৈরি হতে পারে। মায়ের শরীরেও অতিরিক্ত থাইরয়েড হরমোনের নিঃসরণ জটিলতা তৈরি করে। ক্লান্তি বাড়ায়, মানসিক অস্থিরতা তৈরি করে। যার ফলে, রক্তচাপে প্রভাব পড়ে। অনিয়মিত হৃদস্পন্দনের মতো সমস্যা দেখা যায়। যা মা ও গর্ভস্থ শিশুর জন্য বিপজ্জনক।

    অতিরিক্ত থাইরয়েড নিঃসরণ কীভাবে বুঝবেন? 

    চিকিৎসকরা জানাচ্ছেন, নিয়মমাফিক গর্ভবতীর (Pregnancy) থাইরয়েড পরীক্ষা বাধ্যতামূলক। গর্ভধারণের প্রথম তিন মাসের মধ্যে এই পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দিতে হয়। তবে, থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হলে কিছু উপসর্গ দেখা দেয়। যা সমস্যা স্পষ্ট করে। স্ত্রীরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গর্ভবতীর অতিরিক্ত গরম লাগা, ঘাম হওয়া, ক্লান্তি বোধ, মানসিক অস্থিরতা বেড়ে যাওয়া, ত্বক খসখসে হয়ে যাওয়া এবং মনে রাখার শক্তি কমে যাওয়া জানান দেয় দেহে থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হচ্ছে। গর্ভাবস্থায় প্রথম তিন মাসের মধ্যে এই লক্ষণ অনুভব করলে অবশ্যই চিকিৎসককে জানানো দরকার। প্রয়োজনীয় চিকিৎসা ঝুঁকি কমাতে সাহায্য করে।

    কীভাবে এই সমস্যার মোকাবিলা করা যাবে? 

    চিকিৎসকরা জানাচ্ছেন, এই সমস্যার মোকাবিলা সম্ভব। থাইরয়েড প্রয়োজনের অতিরিক্ত থাকলে, অ্যান্টি থাইরয়েড ওষুধ দেওয়া হয়। এই ওষুধ নিয়ম মাফিক খেলে দেহে থাইরয়েডের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি, গর্ভাবস্থায় (Pregnancy) প্রথম তিন মাসে কিছু খাবার নিয়মিত খেলে দেহে থাইরয়েডের ভারসাম্য থাকবে বলে জানাচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। তাদের পরামর্শ, নিয়মিত টক দই খাওয়া দরকার। পাশপাশি, আপেল, নাসপাতির মতো ফল খাওয়া জরুরি। ভূট্টা, জবের মতো দানাশস্য নিয়মিত খাওয়া উপকারি। এছাড়াও ব্রোকোলি, অ্যাভোকাডোর মতো ফল দেহে থাইরয়েডের ভারসাম্য রক্ষা করে। তাই এগুলো খেলে গর্ভবতীর স্বাস্থ্য ভালো থাকবে এবং থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণে থাকবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।
  • Suvendu Adhikari: “পুরো রাজ্যটাই বেআইনিভাবে চলছে”, বিস্ফোরণকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

    Suvendu Adhikari: “পুরো রাজ্যটাই বেআইনিভাবে চলছে”, বিস্ফোরণকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: “পুরো রাজ্যটাই বেআইনিভাবে চলছে।” রবিবার সকালে বারাসতের নীলগঞ্জের মোছপোলে বাজি কারখানায় বিস্ফোরণ প্রসঙ্গে প্রতিক্রিয়া রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তিনি বলেন, “পুরো রাজ্যটাই বেআইনিভাবে চলছে। উনি (পড়ুন মুখ্যমন্ত্রী) তো বড় বড় কথা বলেছিলেন। মুখ্যসচিবকে নিয়ে কমিটি গঠন করা হচ্ছে। বাজি কারখানার শ্রমিকদের আলাদা কর্ম সংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু কিছুই হয়নি।”

    শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী

    মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “উনি নিয়োগ দুর্নীতিতে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ কোম্পানির চোরদের বাঁচানোর চেষ্টা করছেন। এসব বিষয়ে তাঁর নজর নেই। তাঁর নজর কীভাবে চোরদের বাঁচানো যায়, তা নিয়ে। তাই এরকম ঘটনা বারবার ঘটে চলেছে।” বারাসত বিস্ফোরণকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

    আক্রমণ সুকান্তরও 

    তিনি বলেন, “গোটা বাংলাকে বারুদের স্তূপে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দশজনের জীবন চলে যাওয়ার জন্য দায়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর সরকার এবং তাঁর দল। এই অপদার্থগুলো যতদিন বাংলায় থাকবে, বাংলার মানুষ মারা যাবে।” তিনি বলেন, “গত কয়েকদিনে কতজন মারা গেল, হিসেব করুন। মিজোরামে মারা গেল কুড়িজনের ওপরে। এখানে মারা গেল দশজন। মুখ্যমন্ত্রী কী চাইছেন? গোটা রাজ্যটাকে কি শ্মশান বানাবেন? শ্মশান বানিয়ে তাঁর শান্তি হবে? এই দশের সংখ্যা তো আরও বাড়বে মনে হচ্ছে। বেআইনি কারখানা চলছে। তৃণমূলের নেতারা ওখান থেকে তোলা তোলে, খোঁজ নিন। দেখবেন তৃণমূলের কোনও না কোনও নেতা ওখান থেকে হপ্তা পায়, মাসে মাসে টাকা পায়। তাই পুলিশ কিছু করে না। আমরা তো আগেই বলেছি, বোমার স্তূপের ওপর বাংলা দাঁড়িয়ে আছে।”

    আরও পড়ুুন: “রথীন ঘোষ সব জানতেন”, বারাসত বিস্ফোরণকাণ্ডে জনতার কাঠগড়ায় মন্ত্রী

    প্রসঙ্গত, রবিবার সকালে আচমকাই বিস্ফোরণ (Barasat Blast) ঘটে মোছপোলের ওই বাজি কারখানায়। তখন কাজ করছিলেন ২৬ জন। ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় জানা যায়নি, ঠিক কতজনের মৃত্যু হয়েছে। যদিও জখম ১৪জনকে উদ্ধার করে ভর্তি (Suvendu Adhikari) করা হয়েছে বারাসত জেলা হাসপাতালে। বিস্ফোরণকাণ্ডে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয় বাসিন্দারা। যথারীতি অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share