Tag: Bengali news

Bengali news

  • G20 Summit: রাষ্ট্রনেতাদের স্বাগত জানাতে প্রস্তুত ‘ভারত মণ্ডপম’, খাবার পরিবেশন সোনার থালায়

    G20 Summit: রাষ্ট্রনেতাদের স্বাগত জানাতে প্রস্তুত ‘ভারত মণ্ডপম’, খাবার পরিবেশন সোনার থালায়

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান। তারপরেই ভারতের মাটিতে পা রাখবেন বিশ্বের তাবড় রাষ্ট্র নেতারা। দিল্লির প্রগতি ময়দানে বসতে চলেছে জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)। ৯ এবং ১০ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। ৮ সেপ্টেম্বর থেকেই বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা উপস্থিত হতে শুরু করবেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রত্যেক রাষ্ট্রনেতাকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি শনিবারে আগত রাষ্ট্রনেতাদের সম্মানে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করেছে কেন্দ্রীয় সরকার।

    জি২০ শীর্ষ সম্মেলনে খুঁটিনাটি

    জানা গিয়েছে, জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit) যেদিন শুরু হবে অর্থাৎ ৯ সেপ্টেম্বর সকাল ন’টার মধ্যেই সম্মেলন স্থলে হাজির হয়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই সম্মেলন স্থলকে নানাভাবে সাজানো হয়েছে। যার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। জি২০ শীর্ষ সম্মেলন স্থলের নাম দেওয়া হয়েছে ‘ভারত মণ্ডপম’। কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, ভারত মণ্ডপমে আসা রাষ্ট্রনেতাদের গাড়ি থেকে নামার সময় তাঁদের স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী। সম্মেলন স্থল পর্যন্ত তাঁদের তিনি নিয়ে আসবেন। সূত্রের খবর, অনুযায়ী জি২০ শীর্ষ সম্মেলনে (G20 Summit) হাজির থাকছেন প্রায় ৪০ জন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী। যে সমস্ত দেশগুলিতে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসতে পারছেন না সেই দেশগুলির বিদেশ মন্ত্রীরা হাজির থাকবেন প্রতিনিধি হিসেবে। প্রতিটি রাষ্ট্রপ্রধানদের প্রতিনিধি দলে থাকবেন ১৫০-২০০ থেকে সদস্য। এর পাশাপাশি থাকছে নিরাপত্তারক্ষী। সবমিলিয়ে শনিবার ও রবিবার ভারত মণ্ডপমে ১০ হাজার প্রতিনিধি জি২০ শীর্ষ সম্মেলনে হাজির থাকবেন বলে জানা গিয়েছে। রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যে সমস্ত অতিথিরা আসবেন তাঁদের জন্য থাকছে ভিউয়িং রুম। এখানে বসেই সরাসরি জি২০ শীর্ষ সম্মেলনের সম্প্রচার দেখতে পাবেন অতিথিরা। এর পাশাপাশি একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদির। প্রথম বৈঠক হওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। জানা গিয়েছে, প্রগতি ময়দানে ২০টি মিটিং রুমও তৈরি করা হয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের জন্য।

    সোনা-রুপোর থালা বাটিতে খাবার পরিবেশন

    জি২০ শীর্ষ সম্মেলনকে (G20 Summit) কেন্দ্র করে সাজসাজো রব দিল্লির প্রগতি ময়দানে। আলোর মালা এবং বিভিন্ন ডেকোরেশনে ইতিমধ্যে সেজে উঠেছে ভারত মণ্ডপম। জানা গিয়েছে, আগত অতিথিদের কোনও ত্রুটি রাখতে চায় না কেন্দ্রীয় সরকার। তার জন্য একদম রাজকীয়ভাবে খাবার পরিবেশন করা হবে। অতিথিদের সোনা এবং রুপোর পাত্রে খাবার পরিবেশন করা হবে বলে জানা গিয়েছে। এই খাবার পরিবেশনের রীতিতে দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য ঝলক গোটা দুনিয়া দেখবে। প্রতিটি খাবার পাত্রেই রয়েছে কারুকার্য। মোট দু’শো জন কারিগর এই খাবার পাত্র তৈরিতে অংশগ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। কর্নাটক, বাংলা, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং উত্তরাখণ্ডের মতো রাজ্যের কারিগরের পাত্রগুলি তৈরি করেছেন। বিশেষ ধরনের ডিনার সেটও তৈরি হয়েছে এবং লবণ রাখার ট্রেতে থাকছে অশোক চক্রের ছবি। রুপোর পাত্র ছাড়াও ডিনার সেটে থাকছে সোনার প্রলেপ দেওয়া বাটি এবং চামচ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shah Rukh Khan: ভোর ৫টার শো হাউসফুল! ‘জওয়ান’ শাহরুখে বুঁদ নিউটাউনের প্রেক্ষাগৃহ

    Shah Rukh Khan: ভোর ৫টার শো হাউসফুল! ‘জওয়ান’ শাহরুখে বুঁদ নিউটাউনের প্রেক্ষাগৃহ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোরবেলায় কখনও কোনও সিনেমা হলের সামনে গিয়েছেন? গেলে দেখতে পাবেন, গোটা চত্বর ফাঁকা। আশপাশের চায়ের দোকানে হয়তো জনাকয়েক লোকজনকে দেখতে পাবেন। তবে, বৃহস্পতিবার সাতসকালে নিউটাউনের একটি মাল্টিপ্লেক্সের সামনে যা দেখা গেল, তা অবাক হওয়ার মতোই ঘটনা। তখনও ভোরের আলো ফোটেনি। বৃষ্টি ভেজা শহরের রাস্তা প্রায় খালি। ঘড়ির কাঁটা বলছে সওয়া চারটে। বৃষ্টি পড়ছে। কিন্তু নিউটাউনের ওই মাল্টিপ্লেক্সের সামনে পৌঁছে দেখা গেল চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। হলের সামনে থিক থিক করছে ভিড়। তাঁদের মুখে একটাই স্লোগান- ‘শাহরুখ! শাহরুখ!’ (Shah Rukh Khan)

    “জওয়ান” ঘিরে প্রেক্ষাগৃহে ভক্তদের উন্মাদনা তুঙ্গে

    ৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দেশ জুড়ে মুক্তি পেল শাহরুখের নতুন ছবি ‘জওয়ান’। ‘জওয়ান’-এর অগ্রিম বুকিং শুরু হওয়ার পর থেকেই প্রথম কয়েক দিনের শো-এর টিকিট বিক্রি প্রায় শেষের দিকে। পরিসংখ্যানের দিক থেকে তা ‘পাঠান’ এর অগ্রিম টিকিট বিক্রিকেও ছাপিয়ে গিয়েছে। নিউটাউনের মিরাজ সিনেমা হল কর্তৃপক্ষ বৃহস্পতিবার ভোর ৫টায় ‘জওয়ান’-এর শোয়ের ব্যবস্থা করেছে।  প্রথম দিনে এখনও পর্যন্ত কলকাতায় এই প্রেক্ষাগৃহে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে। প্রেক্ষাগৃহে কান পাতা দায়। দর্শকদের চিৎকারে ভোরের প্রেক্ষাগৃহে তখন অন্য ছোঁয়া। ‘জিন্দা বান্দা’ গানে একাংশ আসন ছেড়ে উঠে পা মেলালেন। নয়নতারাকে দেখে যেমন হাততালি পড়ল, বিজয় সেতুপতিও সেখানে কোনও অংশে কম নন। দীপিকা পাড়ুকোনের এন্ট্রিতেও দর্শকরা একই রকম পাগলামো করলেন। বড় পর্দায় সিনেমার যে কোনও বিকল্প নেই, সেটাই প্রমাণ করল দর্শকদের বাঁধ ভাঙা আবেগ।

    সাতসকালে সিনেমা দেখতে আসা নিয়ে শাহরুখ (Shah Rukh khan) ভক্তরা কী বললেন?

    ‘পাঠান’ মুক্তির পর আরও এক বার এই ভিড় প্রমাণ করল, শাহরুখের (Shah Rukh Khan) প্রতি শহর কলকাতার নিঃশর্ত ভালবাসা এবং সমর্থনকে। ছবি শুরুর আগে প্রেক্ষাগৃহের বাইরে দেখা গেল, দর্শকদের মধ্যে কারও চোখে ঘুমের রেশ কাটেনি। কেউ আবার আগেভাগে নিজের টিকিট দেখে নিতে ব্যস্ত। তবে সকলের মুখেই হাসির রেখা। সেটাই তো স্বাভাবিক। আগামী ২ ঘণ্টা ৪৫ মিনিট যে জগতে তাঁরা প্রবেশ করবেন, সেখানে তো শুধুই অনুরাগী এবং তাঁর আবেগের জয়গান। কলকাতায় ‘পাঠান’-এর প্রথম শো ছিল সকল ৬ টা ৪৫ মিনিটে। ভক্তের ‘ঈশ্বর’ দর্শনের সময় এ বার এগিয়ে এসেছে প্রায় ২ ঘণ্টা। গড়িয়া থেকে আসা এক অনুরাগী বললেন, “এটা কোনও সমস্যাই নয়। মাঝ রাতে শো থাকলে আরও ভাল হত। প্রয়োজনে সারা রাত এখানেই থাকতাম। কিন্তু শারুখকে সবার আগে পর্দায় দেখতে চাই।” হাওড়া থেকে আসা এক অনুরাগী জানালেন, প্রথম দিনেই তাঁর দু’বার ‘জওয়ান’ দেখার পরিকল্পনা রয়েছে। শুধু সাধারণ সিনেপ্রেমীরা নন, কাক ভোরে শাহরুখ দর্শনের সাক্ষী হতে প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছিলেন তারকাদের একাংশও।

    ভক্তদের সঙ্গে রাত জাগলেন শাহরুখ খান (Shah Rukh Khan)

    বৃহস্পতিবার ভক্তদের মতো রাত জাগলেন শাহরুখ খান। তিনি লিখলেন, “তোমাদের অনেক ভালবাসা। আশা করব তোমরা আনন্দ পাবে। সারা রাত জেগেছিলাম তোমাদের প্রেক্ষাগৃহে যেতে দেখব বলে।”

    রায়গঞ্জ শহরে শাহরুখ ভক্তদের ভিড়

    রায়গঞ্জ মাল্টিপ্লেক্সে এদিন সকাল থেকেই শাহরুখ (Shah Rukh Khan) ভক্তরা ভিড় করেন। জওয়ান সিনেমা দেখতে ভোর বেলায় রায়গঞ্জ শহর ছা়ড়াও আশপাশের গ্রাম থেকে ভক্তরা হলে ভিড় করেন। প্রথম শো-ই হাউস ফুল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Narendra Modi: “আমার মিশন হল সমগ্র দেশের উন্নয়ন”, সাক্ষাৎকারে বললেন মোদি

    PM Narendra Modi: “আমার মিশন হল সমগ্র দেশের উন্নয়ন”, সাক্ষাৎকারে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিন পরেই দিল্লিতে বসছে জি২০ সম্মেলন। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) সাক্ষাৎকার দিলেন ‘মানি কন্ট্রোল’-কে। বর্তমান পৃথিবীতে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ভারতের অবস্থান এবং ভূমিকা ঠিক কী হতে চলেছে, এ বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদি। ‘মানি কন্ট্রোল’কে দেওয়া সেই সাক্ষাৎকারটি প্রকাশিত হল।

    প্রশ্ন: জি-২০ শীর্ষ সম্মেলনে ভারত সভাপতিত্ব করছে, এ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী?

    প্রধানমন্ত্রীর উত্তর (PM Narendra Modi): যদি আপনারা জি২০ সম্মেলনের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন আমাদের মোটো রয়েছে ‘বসুধৈব কুটুম্বকম’। যার অর্থ ‘‘এক পৃথিবী, এক পরিবার এবং এক ভবিষ্যৎ’’। আমাদের কাছে সমস্ত পৃথিবী হল একটা পরিবারের মতো। যেখানে পরিবারের প্রত্যেক সদস্যের ভবিষ্যৎ নির্ভর করে অন্য সদস্যের উপর। যখন আমরা একসঙ্গে কাজ করি তখন আমরা একসঙ্গে এগিয়ে যাই। গত ৯ বছর ধরে আমরা সাক্ষী থেকেছি ‘‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’’ এই নীতির। এটাই হল আমাদের বিশ্বের অন্যান্য দেশগুলির সঙ্গে সম্পর্কের উপাদান।

    সবকা সাথ: সমগ্র পৃথিবী একসঙ্গে থেকে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করা।

    সবকা বিকাশ: পৃথিবীর প্রতিটি অঞ্চলে মানব উন্নয়নের কাজ করা।

    সবকা বিশ্বাস: প্রত্যেকের বিশ্বাসকে জিতে নেওয়া।

    সবকা প্রয়াস: প্রতিটি দেশের যে সমস্ত কিছু শক্তি এবং রসদ আছে, তার ভরপুর প্রয়োগ করা।

    প্রশ্ন: বর্তমানে আপনি (PM Narendra Modi) বিশ্ব নেতাদের সম্মেলন করছেন, যখন সারা পৃথিবী একটি ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এমন অস্থির-পরিস্থিতি আর দেখা যায়নি। এই আবহে জি২০ শীর্ষ সম্মেলনের থিম রাখা হয়েছে ‘বসুধৈব কুটুম্বকম’, ‘‘এক পৃথিবী এক পরিবার এবং এক ভবিষ্যৎ।’’ এ বিষয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া ঠিক কী? 

    প্রধানমন্ত্রীর উত্তর: বিগত কয়েক বছরে সারা পৃথিবী সাক্ষী থেকেছে ভারতবর্ষের উন্নয়নের। বিভিন্ন ক্ষেত্রে এই উন্নয়ন হয়েছে। আমরা অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী হয়েছি, আমাদের ব্যাঙ্কিং ক্ষেত্রের সংস্কার হয়েছে। সামাজিকভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা এগিয়েছি। ডিজিটাল, ফিনান্সিয়াল সহ আরও অনেক দিকে ভারতের উন্নতি যথেষ্ট সদর্থক। বিদ্যুৎ, হাউসিং সমেত বিভিন্ন ক্ষেত্রে ভারত উন্নতির শিখর ছুঁয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এবং সংস্থা ভারতের এই বিকাশকে স্বাগত জানিয়েছে। সারা বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা ভারতবর্ষকে তাঁদের অন্যতম পছন্দের জায়গা হিসেবে বেছে নিয়েছেন।

    যখন বিশ্বব্যাপী মহামারি ছড়িয়ে পড়ল, তখন সবার একটা কৌতূহল ছিল যে ভারত কীভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করবে! আমরা অত্যন্ত সাফল্যের সঙ্গে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পেরেছি। ভারতের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষদেরকেও এই সুবিধা আমরা দিয়েছি। আমাদের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার আমাদের সাহায্য করেছে সরাসরি উন্নয়নকে ব্যক্তির কাছে পৌঁছে দিতে। আমরা ২০০ কোটিরও বেশি করোনা ভ্যাকসিনের ডোজ বিনামূল্যে দিতে পেরেছি। আমরা ১৫০-এরও বেশি দেশে করোনার ভ্যাকসিন এবং ওষুধ সরবরাহ করতে পেরেছি। এটা আমাদের মানবকেন্দ্রিক বিকাশ নীতির কারণেই সম্ভব হয়েছে।

    এরই মাঝে বিগত ৯ বছর ধরে সারা পৃথিবী সাক্ষী থেকেছে, অপ্রচলিত শক্তির ব্যবহার এবং বিপর্যয় মোকাবিলার পরিকাঠামো তৈরিতে ভারত ঠিক কতটা এগিয়েছে। সারা বিশ্বের মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা করে নিতে পেরেছে আমাদের দেশ। সে কারণেই আমরা জি২০ এর মতো শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করতে পেরেছি। জি২০ বিষয়ে যখন আমরা আমাদের অ্যাজেন্ডা প্রকাশ করি, বিশ্বব্যাপী তা গ্রহণ করা হয় এবং প্রশংসিত হয়। তার কারণ পৃথিবীর বিভিন্ন ইস্যুতে সমস্যার সমাধান করতে আমরা সক্ষম, যা সকলেই জানে। বর্তমান জি২০ সম্মেলনের সভাপতি হিসেবে আমরা লঞ্চ করব বায়োফুয়েল-অ্যালায়েন্স। এর ফলে পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার যেমন বাড়বে বিভিন্ন দেশগুলির মধ্যে, তেমনই খরচ কমবে জ্বালানির।

    প্রশ্ন: আপনি (PM Narendra Modi) ব্যাখ্যা করেছেন যে ভারতের সভাপতিত্বে জি২০ সম্মেলন আসলে জনগণের সভাপতিত্ব। শুধু একটি বা দু’টি শহরে নয়, জি২০ এর ইভেন্টগুলি অনুষ্ঠিত হয়েছে দেশের বিভিন্ন শহরে। কেন নিলেন এমন সিদ্ধান্ত?

    প্রধানমন্ত্রীর উত্তর: অনেক মানুষই আমার জীবন সম্পর্কে পুরোটা জানেন। আমি গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার আগে, অনেক দশক ধরেই সাংগঠনিক কাজ করতাম রাজনৈতিক এবং অরাজনৈতিক ক্ষেত্রে। সেই হিসেবে আমাকে জেলায় জেলায় সফর করতে হতো। ভারতবর্ষের প্রায় প্রতিটি জেলাতেই আমার সফর করার সৌভাগ্য হয়েছে। এই সময়কালের মধ্যে আমি অনেক কিছু শিখেছি, ভারতের বৈচিত্র, বিভিন্ন অঞ্চলে মানুষের সংস্কৃতি, তাদের সমস্যা এবং আরও বিভিন্ন দিক সম্পর্কে। যা আমার কাছে একটা অনন্য অভিজ্ঞতা। এই এত বৈচিত্রতার মধ্যেও আমি লক্ষ্য করেছি যে আমাদের মধ্যে একটা সাধারণ বিষয় আছে এবং সেটা হল ‘হ্যাঁ পারব’ ‘আমরা পারব’। ক্ষমতার বৃত্তে থেকে সর্বপ্রথম ভাবা গিয়েছে দিল্লির বাইরেও কিছু করার কথা।

    আমরা (PM Narendra Modi) আরও দেখেছি যে পৃথিবীব্যাপী নেতারা শুধুমাত্র রাজধানীতে অথবা দু-একটি নির্বাচিত শহরে আসতেন। এবারে দেশের প্রায় কম বেশি গুরুত্বপূর্ণ সব শহরেই অনুষ্ঠিত হয়েছে জি২০ সম্মেলন। যার ফলে বিশ্বের নেতারা ভারতের বৈচিত্র নিজের চোখে দেখার সুযোগ পেয়েছেন। এই যেমন ধরুন তৎকালীন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল তিনি বেঙ্গালুরুতে সফর করেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বারাণসীতে সফর করেছেন। পর্তুগিজের রাষ্ট্রনেতারা গোয়া এবং মুম্বইতে সফর করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শান্তিনিকেতনের সফর করেছেন। দিল্লির বাইরেও বিভিন্ন জায়গাতে সফর করার সুযোগ পেয়েছেন বিশেষ তাবড় রাষ্ট্রনেতারা। জি২০ সম্মেলনে ২২০টি মিটিং হয়েছে দেশের ৬০টি শহরে, ২৮টি রাজ্যে এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলে। এক লাখেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেছেন ১২৫টি দেশ থেকে। আমাদের দেশে প্রায় দেড় কোটি মানুষ কোনও না কোনও ভাবে অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানগুলোকে সফল করার জন্য।

    প্রশ্ন: জি২০ গঠন করা হয়েছিল ১৯৯৯ সালে, এশিয়ার অর্থনৈতিক সংকটকে সামলানোর জন্য। ঘটনা হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে অসংখ্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু সেগুলি তাদের উদ্দেশ্য পূরণে সেভাবে সফল হয়নি। আপনি (PM Narendra Modi) কি মনে করেন জি২০ তাদের উদ্দেশ্য পূরণে সফল হবে? 

    প্রধানমন্ত্রীর উত্তর: আমি মনে করি এটা আমার বিষয় নয়। কিন্তু আমি মনে করি এটা একটা ভালো প্রশ্ন। সম্প্রতি, জি২০, ২৫ বছরে পদার্পণ করতে চলেছে। এই সময়ের মধ্যে অবশ্যই দেখতে হবে জি২০ কতটা উদ্দেশ্য পূরণ করতে পেরেছে! জি২০ প্রসঙ্গে বলতে গেলে এটা বলা যায় যে বিভিন্ন দেশ, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, ধারাবাহিকভাবে জি২০ এর সঙ্গে সম্পর্কে রয়েছে। এই প্রতিষ্ঠানগুলি নিজেদের মতো করে তথ্য আদান-প্রদান করছে। বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে। আমাদের দেশ ভারতও এই অ্যাকটিভ ফোরামের অংশ। সন্ত্রাসবাদ থেকে কালো টাকা, জলবায়ু থেকে সার্বিক উন্নয়ন-এই সমস্ত বিষয়েই আলোচনা হয়েছে এবং পদক্ষেপও নেওয়া হয়েছে।

    প্রশ্ন: পৃথিবীব্যাপী বিভিন্ন শক্তির বিচ্ছিন্নতা নজরে পড়ছে। যেমন একদিকে চিনের নেতৃত্বে তৈরি হয়েছে জোট, অন্যদিকে আমেরিকার নেতৃত্বে তৈরি হয়েছে অন্য আরেকটি জোট। অন্যদিকে ভারত ‘মাল্টি পোলার’ পৃথিবীর পক্ষে সওয়াল করছে। এ বিষয়ে আপনার (PM Narendra Modi) কী বক্তব্য?

    প্রধানমন্ত্রীর উত্তর: আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে প্রত্যেকেই প্রত্যেকের উপর নির্ভরশীল। এই সময়ে মধ্যে এটাও বাস্তব যে প্রত্যেক দেশই তার নিজস্ব স্বার্থ রক্ষায় কাজ করছে। তাই এই আবহে সচেতনতা বাড়াতে হবে আমাদের, প্রত্যেকের সাধারণ উদ্দেশ্যটা ঠিক কী। বর্তমানে পৃথিবীতে অনেকগুলি শক্তি অবস্থান করছে। প্রত্যেকেই অন্য দেশের একাধিক ইস্যুতে সম্মত হচ্ছে। আবার বিরুদ্ধ মতও পোষণ করছে। এই বাস্তবতাকে স্বীকার করে নিজ দেশের স্বার্থকে তুলে ধরতে হবে আমাদের। বহু দেশের সঙ্গে সুসম্পর্ক রয়েছে যারা বিভিন্ন ইস্যুতে আমাদের পাশে দাঁড়িয়েছে, আবার বিরোধিতাও করেছে।

    প্রশ্ন: বহুমুখী সংস্কারের ক্ষেত্রে আপনার নীতি ঠিক কী?

    প্রধানমন্ত্রীর উত্তর: কোনও প্রতিষ্ঠানে কখনও সংস্কার হতে পারে না, যদি তা পৃথিবীর কোনও নিয়মকে লঙ্ঘন করে। আমরা প্রতিষ্ঠানিক সংস্কারের কথা বলি। এর বাইরেও বহুমাত্রিক সংস্কারের প্রয়োজন রয়েছে। ব্যক্তিগত পর্যায়ে উন্নয়নকে পৌঁছে দেওয়ার জন্য, সামাজিকভাবে অগ্রগতির জন্য সাংস্কৃতিকভাবে সমৃদ্ধশালী হওয়ার জন্য এবং সভ্যতার অগ্রগতির জন্য যে কোনও ক্ষেত্রে সংস্কার খুবই প্রয়োজন। এটা তখনই সম্ভব যখন গণতান্ত্রিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিটি দেশের সঙ্গে প্রতিটি দেশের একটি সম্পর্ক তৈরি হবে। সারা পৃথিবীর মানুষের মধ্যে যোগাযোগের সেতু তৈরি হলেই এটা সম্ভব। এক দেশের মানুষের সঙ্গে অপর দেশের মানুষের যোগাযোগ বাড়বে বাণিজ্য এবং পর্যটনের মাধ্যমে, বিজ্ঞান এবং ক্রীড়ার মাধ্যমে, সংস্কৃতি এবং বাণিজ্যের মাধ্যমে।

    প্রশ্ন: সারা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের আজ সুসম্পর্ক রয়েছে।  আপনার (PM Narendra Modi) কি মনে হয় যে জি২০ তে ভারতবর্ষ বর্তমানে সকল দেশের বিশ্বস্ত কণ্ঠস্বর? 

    প্রধানমন্ত্রীর উত্তর: বিগত কয়েক দশকের একটি অস্থিরতার পরে ২০১৪ সালে ভারতের জনগণ একটি স্থায়ী সরকারকে নির্বাচিত করেছেন। যে সরকারের অ্যাজেন্ডা শুধুই সারা ভারতের অগ্রগতি এবং বিকাশ। এই সংস্কারগুলি সম্ভব হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে এবং সামাজিক বিভিন্ন ক্ষেত্রে। যখনই কোনও দেশ আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে তখনই তারা বুঝেছে যে ভারত একটি বিশ্বস্ত বন্ধু। সেই সমস্ত দেশগুলির নিজেদেরও নানা সমস্যার মোকাবিলা এবং সংস্কারের জন্য ভারতকে দরকার পড়ছে। এইভাবেই বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হয়েছে।

    প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের বিষয়ে উন্নত দেশগুলি তাদের প্রতিশ্রুতি রাখেনি, উপরন্তু দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে তারা অর্থ ব্যয় করেই চলেছে। এবিষয়ে জি২০ সম্মেলনে বিশ্বের ধনী দেশগুলি সম্পর্কে আপনার (PM Narendra Modi) বার্তা ঠিক কী?

    প্রধানমন্ত্রীর উত্তর: আমার মনে হয় আমাদের সকলকে বুঝতে হবে যে সারা পৃথিবীতে উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশ রয়েছে। শুধুমাত্র জলবায়ুর পরিবর্তন কোনও অঞ্চলের সমস্যা নয়, এটা সারা পৃথিবীব্যাপী সমস্যা। আমাদের এটা বুঝতে হবে যে এই পৃথিবীতে গরিব দেশগুলির সাহায্য দরকার। বিশ্বের বৃহত্তম জনসংখ্য়াকে যা বিপদে ফেলবে তা অবশ্যই সারা বিশ্বের সমস্যা-এটা আমাদের বুঝতে হবে। পাশাপাশি আমাদের নীতি এবং কৌশলেও পরিবর্তন করতে হবে। পারস্পরিক দোষারোপ, সমালোচনা এগুলি আমাদের যেন লক্ষ্য না হয়। পরিবর্তে আমাদের সম্পূর্ণ ফোকাস করতে হবে কৃষি সমেত শক্তিক্ষেত্র এবং জীবনযাত্রার মানের ওপর।

    প্রশ্ন: আপনি (PM Narendra Modi) অপ্রচলিত শক্তির ক্ষেত্রে সর্বদাই সওয়াল করেন। অপ্রচলিত শক্তির ব্যবহারের বিষয়ে জি-২০ এর সদস্য দেশগুলির কী করা উচিত? 

    প্রধানমন্ত্রীর উত্তর: আমি আপনাদেরকে বলে দিতে চাই, ২০২৩ সালের মধ্যে ৪০ শতাংশ আমাদের শক্তি আসবে নন ফসিলস্ জ্বালানির উৎস থেকে। সরকার এখন নজর দিচ্ছে ইলেকট্রিক যানবাহন শিল্পের উপর এবং এতে এখন সফলতাও দেখা গিয়েছে। মানুষ ভাল রকমের প্রতিক্রিয়া দিচ্ছে অপ্রচলিত শক্তির ব্যবহারের ক্ষেত্রে। কারণ এটি একটি বিকল্প শক্তির উৎস। গত ৯ বছরে মোদি সরকারের নানা প্রকল্পের ফলে নিরাপদ স্যানিটেশন, ব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বর্তমানে একটি মন্ত্র নিয়েছে তা হল, ‘ওয়ান ওয়ার্ল্ড ওয়ান সান ওয়ান গ্রিড’। বিশ্বের ১০০টি দেশে এই প্রকল্পের কাজ চলছে। ভারতবর্ষ এমন একটি দেশ যা দেশের মানুষের জীবন শৈলী এবং পরিবেশকে পাশাপাশি সমান দৃষ্টিতে দেখছে। বিশ্বব্যাপী আমাদের প্রতিটি ক্রিয়াকলাপ করা উচিত যাতে আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। তাই যা প্রকৃতি, পরিবেশকে ধ্বংস করবে এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আমি মনে করি স্বাস্থ্য বিষয়ে সচেতন একজন মানুষ সদা তাঁর স্বাস্থ্যের প্রতি যেমন দৃষ্টি রাখেন, তেমনি আমাদেরও নিজেদের গ্রহের প্রতি সদা দৃষ্টি রাখা দরকার। ভারতের নীতি হল প্রকৃতি বান্ধব। যে কোনও অঞ্চলের অধিবাসীদের দেখলেই তা বোঝা যায়।

    প্রশ্ন: বিশ্বব্যাপী বাণিজ্যের সুবিধার্থে জি২০ এর ছাতার তলায় ভারতের ভূমিকা ঠিক কী? 

    প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) উত্তর:  ভূ-রাজনৈতিক এবং অন্যান্য উপাদান বিশ্বব্যাপী বাণিজ্যে যথেষ্ট প্রভাব বিস্তার করে। এরকম অবস্থায় প্রতিটি দেশের প্রয়োজন একটি স্থায়ী নীতি যা বাণিজ্য, শিল্প এবং নতুন নতুন আবিষ্কারকে উৎসাহিত করবে। জি২০ সম্মেলনের সভাপতিদের জন্য ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জি২০ এর সভাপতিত্বের দ্বারা ভারত খুব উল্লেখ যোগ্য ভূমিকা পালন করছে বিশ্বব্যাপী বাণিজ্যের ক্ষেত্রে। বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারের ক্ষেত্রেও ভারতের দৃষ্টি রয়েছে।

    প্রশ্ন: বিশ্বের দরিদ্রতম দেশগুলির উন্নয়নের জন্য একটি ন্যায়সঙ্গত বাণিজ্যনীতি থাকা প্রয়োজন কি? 

    প্রধানমন্ত্রীর (Pm Modi) উত্তর: ভারত বর্তমান জি২০-তে সভাপতিত্ব করছে। এর পাশাপাশি বিশ্বের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে ভারত সদা আগ্রহী। যে সমস্ত দেশ জি২০ এর সদস্য নয়, সেই দেশগুলোর উন্নয়নের দিকেও ভারতের দৃষ্টি রয়েছে। যেমন আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ। সম্ভবত এটা জি২০ ইতিহাসে প্রথম যখন ইন্দোনেশিয়া, ভারত এবং ব্রাজিল এই তিন দেশ বিশ্বের উন্নয়নশীল দেশগুলির সম্পর্কে আওয়াজ তুলেছে।

    প্রশ্ন: কম এবং মধ্য আয়ের দেশগুলিতে ঋণের পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। এই সমস্ত দেশগুলির সার্বিক উন্নয়নের জন্য এবং ঋণ কমানোর জন্য জি-২০ কী করতে পারে?

    প্রধানমন্ত্রীর উত্তর: ভারতের সভাপতিত্বে জি২০ সম্মেলন হচ্ছে যেখানে কম এবং মধ্য আয়ের দেশগুলির বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে আলোচনা হবে। আমরা এই সমস্ত দেশগুলির স্বার্থের পক্ষে আওয়াজ তুলেছি। আমরা সমন্বয়ে আস্থা রাখি এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই এই ঋণের পরিমাণ কমানো সম্ভব বলে আমাদের (PM Narendra Modi) মনে হয়। জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা এবং বিভিন্ন দেশের জাতীয় ব্যাঙ্কের গভর্নররা এ নিয়ে আলোচনা করেছেন। বর্তমানের এই তথ্যপ্রযুক্তির যুগে ঋণের এই সংকটের খবর এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে যেতে খুব বেশি সময় নেয় না। যার ফলে আরেক দেশ সহজেই বুঝে যায় যে একই রকম পরিস্থিতি তৈরি না করার জন্য কী কী করতে হবে। আমাদের দেশের ক্ষেত্রেও অর্থনৈতিক ক্ষেত্রে কুফল আনতে পারে এই সমস্ত নীতিগুলি থেকে সতর্ক থাকতে হবে। কারণ এই জাতীয় ভুল নীতি শুধু অর্থনীতি নয় সমাজকেও ধ্বংস করে দেয়।

    প্রশ্ন: আমাদের দেশ ‘ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার’-এর ক্ষেত্রে ক্রমশ এগিয়ে চলেছে। ইউপিআই, আধার বা ওএনডিসি-এই সমস্ত কিছুই রয়েছে যা প্রভাব সৃষ্টি করেছে ভারতীয় অর্থনীতিতে। বিশ্বের মাপকাঠিতে আপনি (PM Narendra Modi) কীভাবে দেখেন একে?

    প্রধানমন্ত্রীর উত্তর: বছর বছর ধরে আমাদের দেশ প্রতিভার জন্য পরিচিত। বর্তমানে ‘ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার’ গত ৯ বছর ধরে আমাদের অর্থনীতিকে প্রভাবিত করেছে। ভারতবর্ষের এই প্রযুক্তি বিপ্লব শুধুমাত্র যে অর্থনীতিক প্রভাবিত করেছে তা নয়, সামাজিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে। মানবকেন্দ্রিক এই উন্নয়নের মডেলে আমরা ভরপুর প্রযুক্তির সাহায্য নিয়েছি। জনধন প্রকল্প, আধার এবং মোবাইল এই তিন প্রকল্পের মাধ্যমে দরিদ্র থেকে দরিদ্রতর মানুষের কাছে দেশের উন্নয়নকে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। ভারতবর্ষে বিদেশী প্রতিনিধিরা এসে আশ্চর্য হয়েছেন যে কীভাবে রাস্তার ধারের ব্যবসায়ীরাও কিউআর কোড শেয়ার করে ক্রেতাদের কাছে টাকা নিচ্ছেন। করোনার সময়কালে একটি টেক প্ল্যাটফর্ম Cowin আমাদেরকে ২০০ কোটি ভ্যাকসিন দিতে সাহায্য করেছে, সম্পূর্ণ বিনামূল্যে। একটি উদাহরণ হিসেবে বলা যেতে পারে জি২০ শীর্ষ সম্মেলনে আমাদের ‘ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার’-এর নীতি সারা দেশের বিভিন্ন অর্থমন্ত্রীরা গ্রহণ করেছেন।

    প্রশ্ন: সারা বিশ্বের বিভিন্ন দেশের জন্য মুদ্রাস্ফীতি একটি বড় সমস্যা, এ বিষয়ে জি২০ এর ধনী দেশগুলির কী দৃষ্টিভঙ্গী রয়েছে যাতে উন্নয়নশীল দেশগুলিকে মুদ্রাস্ফীতির বোঝা না বইতে হয়? 

    প্রধানমন্ত্রীর উত্তর: মুদ্রাস্ফীতি আজকে একটা সারা পৃথিবীব্যাপী ইস্যু। করোনা মহামারির পর থেকে সারা পৃথিবীতে মুদ্রাস্ফীতির পরিমাণ বাড়তে থাকে। জি২০ সম্মেলনে একটি মিটিং হয় বিভিন্ন দেশের অর্থমন্ত্রী এবং সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নরদের মধ্যে। সেখানে তাঁরা বলেন, ‘‘একটা শক্তিশালী নীতির প্রয়োজন। যেখানে প্রত্যেকটি দেশ মিলিতভাবে এই মুদ্রাস্ফীতিকে রোধ করতে পারবে।’’ আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আমরা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছি মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ২০২২ সালে সারা পৃথিবীব্যাপী যে মুদ্রাস্ফীতি রয়েছে, ভারতে তার থেকে ২.২ শতাংশ কম রয়েছে। এই কারণে আপনারা বুঝতে পারবেন এই বছরের রাখি বন্ধনের সময় আমরা গ্যাসের দাম কমাতে পেরেছি উপভোক্তাদের জন্য।

    প্রশ্ন: ভারতবর্ষ বর্তমানে পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। ২০২৭ সালের মধ্যে আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছি। সারা পৃথিবীব্যাপী এর প্রভাব কী হতে পারে?

    প্রধানমন্ত্রীর উত্তর: আপনারা ঠিকই বলছেন ভারতবর্ষ পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে উঠে এসেছে। কীভাবে এটা হল, আমার (PM Narendra Modi) মনে হয় সেটা গুরুত্বপূর্ণ। এই শিরোপা দখল করতে অনেক কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে। সব থেকে বড় কথা বর্তমানে কেন্দ্রীয় সরকার তার জনগণকে বিশ্বাস করে। জনগণের যে সামর্থ্য সেটাকেও বিশ্বাস করে। এটা মনে রাখতে হবে যে জনগণ আমাদেরকে এতটাই বিশ্বাস করে যে তারা আমাদেরকে একক সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে শুধুমাত্র একবারের জন্য নয়, দু’দুবারের জন্য। এর ফলে আমাদের দেশের রাজনৈতিক স্থিরতা এসেছে। সামাজিক ক্ষেত্রে বিভিন্ন বঞ্চিত শ্রেণির ক্ষমতায়ন হয়েছে। সামাজিক বিভিন্ন জনমুখী প্রকল্প বাস্তবায়িত হয়েছে। পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে। ‘ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট’ ভারতবর্ষে এসেছে রেকর্ড পরিমাণে। ভারতবর্ষের রফতানি হয়েছে রেকর্ড পরিমাণে। বিগত বছরগুলির সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে আমরা ব্যাপক সফলতা পেয়েছি। এর ফলে সারা দেশে কর্মসংস্থান তৈরি হয়েছে। বিগত পাঁচ বছরে ১৩.৫ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পেরেছেন। যেটা আমাদের কাছে একটা বড় সফলতা। ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে এই শ্রীবৃদ্ধি শুধুমাত্র ভারতের জন্য নয় সারা পৃথিবীর জন্যই ভাল।

    প্রশ্ন: আপনি (PM Narendra Modi) ৭২ বছরে পা দিলেন, কিন্তু আপনার এনার্জি লেভেল দেখে যে কোনও যুবকও ঈর্ষা করবে। আপনি কীভাবে এতটা তরতাজা এবং সক্রিয় থাকেন? 

    প্রধানমন্ত্রীর উত্তর: সারা পৃথিবীব্যাপী অনেক মানুষই থাকেন, যাঁরা তাঁদের শক্তিকে সময় এবং সংস্থান দিয়ে উদ্দেশ্যের পথে নিয়ে যান। এটা শুধুমাত্র আমি একা নই বা আমি ব্যতিক্রম এমনটাও নয়। আমি যখন রাজনীতিতে আসিনি তখন সমাজের জন্য কাজ করতাম এবং একদম ভূমিস্তরে এই কাজ ছিল আমার। দেশের বিভিন্ন প্রান্তে আমি ঘুরতে পেরেছি। দ্বিতীয় দিক হল, পার্থক্য আছে একটি মিশন এবং অ্যাম্বিশনের মধ্যে। যখন একজন মানুষ অ্যাম্বিশনের জন্য কাজ করেন, তখন তিনি নিজের পদ, ক্ষমতা এবং সুবিধাকে লক্ষ্য রাখেন। কিন্তু যখন একজন মানুষ মিশনের জন্য কাজ করেন, তখন তাঁর ব্যক্তিগতভাবে সেখানে পাওয়ার কিছু থাকে না। তাই উত্থান এবং পতন সেখানে খুব বেশি ভূমিকা রাখে না। তিনি মিশনের মধ্যেই নিজেকে উৎসর্গ করে দেন। তাঁর যা কিছু সংস্থান আছে সেই সমস্ত কিছুকে তিনি সেখানে রাখেন। আমার মিশন হল সমগ্র দেশের উন্নয়ন। আমি আগেও বলেছি যে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার আগে আমি সারা ভারতের প্রতিটি জেলাতেই সফর করেছি একজন সাধারণ মানুষ হিসেবে এবং সেখানে আমি দেখেছি যে সাধারণ মানুষ কীভাবে থাকে এবং বাঁচে।

    ‘মানি কন্ট্রোল’-কে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎকার থেকে অনুবাদিত। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jill Biden: করোনা আক্রান্ত মার্কিন ফার্স্ট লেডি, জি-২০ সম্মেলনে কি যোগ দেবেন বাইডেন?

    Jill Biden: করোনা আক্রান্ত মার্কিন ফার্স্ট লেডি, জি-২০ সম্মেলনে কি যোগ দেবেন বাইডেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের হানা, একেবারে হোয়াইট হাউসে। আক্রান্ত হলেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন (Jill Biden)। হোয়াইট হাউস সূত্রে খবর, সুস্থ রয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর রক্তের নমুনার পরীক্ষা করা হয়েছিল এবং রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। আপাতত  মার্কিন প্রেসিডেন্ট মাস্ক পরে থাকবেন বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত জি-২০ সম্মেলনে বৃহস্পতিবারই মার্কিন দেশ থেকে রওনা হওয়ার কথা প্রেসিডেন্ট বাইডেনের। কিন্তু এমন উদ্ভূত পরিস্থিতিতে (Jill Biden) তাঁর ভারত সফর নিয়ে সংশয় শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে মার্কিন ফার্স্ট লেডিকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

    আগেও মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি (Jill Biden) আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসে 

    জিল বাইডেনের (Jill Biden) করোনা পজেটিভ হওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্টেরও পরীক্ষা করা হয়। তাঁর রিপোর্ট নেগেটিভ এলেও জানা গিয়েছে আগামী কয়েকদিন করোনার কোনও উপসর্গ তাঁর দেখা দেয় কিনা সেদিকে নজর রাখবে মার্কিন প্রশাসন। নিয়মিত পরীক্ষাও চলবে। হোয়াইট হাউসের তরফ থেকে এও জানানো হয়েছে যে বিগত কয়েকদিনে যাঁরা মার্কিন ফার্স্ট লেডির (Jill Biden) সংস্পর্শে এসেছেন তাঁরাও যেন করোনা পরীক্ষা করেন। প্রসঙ্গত এটাই প্রথম নয় এর আগেও জিল বাইডেন (Jill Biden) করোনা আক্রান্ত হয়েছিলেন ২০২২ সালের অগাস্ট মাসে। আবার ২০২২ সালের জুলাই মাসেই করোনা আক্রান্ত হয়েছিলেন জো বাইডেন নিজেও।

    জি-২০ সম্মেলনে আসছেন কি মার্কিন প্রেসিডেন্ট?

    জি-২০ সম্মেলনে ইতিমধ্যে  চিনের প্রেসিডেন্ট শি-জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন না বলে জানা গিয়েছে। এবার যদি মার্কিন প্রেসিডেন্টও না আসেন, তাহলে এই বৈঠকের জৌলুস অনেকটাই ফিকে হয়ে যাবে। তবে, মার্কিন ফার্স্ট লেডির কোভিড সংক্রমণের জেরে বাইডেনের ভারত সফর ঘিরে সংশয় তৈরি হয়েছিল সোমবার। আগামী ৮ সেপ্টেম্বর ভারতের মাটিতে পা রাখার কথা তাঁর। বাইডেনকে ভারতে আসার অনুমতি চিকিৎসকরা দেবেন কিনা তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছিল। তবে, মঙ্গলবার হোয়াইট হাউস সূত্রে খবর, ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই বৃহস্পতিবার তিনি দিল্লিতে আসছেন। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Article 370: ৩৭০ ধারা বিলোপের বিরুদ্ধে মামলা, সুপ্রিম কোর্ট শেষ হল শুনানি-পর্ব, রায়দান স্থগিত

    Article 370: ৩৭০ ধারা বিলোপের বিরুদ্ধে মামলা, সুপ্রিম কোর্ট শেষ হল শুনানি-পর্ব, রায়দান স্থগিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে তুলে নেওয়া হয়েছিল ৩৭০ ধারা (Article 370)। এই ধারার বিলোপ সাধনের পর থেকেই সুপ্রিম কোর্টে জমা পড়েছিল একাধিক আবেদন। প্রত্যেকটি আবেদনেই পুনরায় জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে আনার দাবি রাখা হয়েছিল। এ নিয়ে সুপ্রিম কোর্টে শুরু হয়েছিল শুনানি। মঙ্গলবার, সুপ্রিম কোর্ট ৩৭০ ধারার বিলোপের (Article 370) বিরুদ্ধে আবেদনগুলির রায়দান স্থগিত রাখল। মামলাকারীরা জম্মু-কাশ্মীর পুনর্গঠন আইনকেও চ্যালেঞ্জ করে। কারণ ৩৭০ ধারা (Article 370) বিলোপ সাধনের পরেই ২০১৯ সালে জম্মু কাশ্মীরকে রাজ্য থেকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়। ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়।

    পাকিস্তান জিন্দাবাদ দেওয়া সাংসদ ছিলেন এই মামলার অন্যতম আবেদনকারী 

    প্রসঙ্গত, এই মামলায় (Article 370) অন্যতম আবেদনকারী ছিলেন ন্যাশনাল কনফারেন্সের সাংসদ মহাম্মদ আকবর লোন। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ রয়েছে জম্মু-কাশ্মীর বিধানসভায় পাকিস্তান স্লোগান দেওয়ার। ১৬ দিন ধরে সুপ্রিম কোর্টের এই শুনানি (Article 370) চলছিল। এই মামলার শুনানি করছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষান কৌল, বিচারপতি সঞ্জীব খান্না,  বিচারপতি বি আর গাভাই, বিচারপতি সূর্যকান্ত। অন্যদিকে সোমবারই সুপ্রিম কোর্ট ন্যাশনাল কনফারেন্সের সাংসদ মোহাম্মদ আকবর লোনকে একটি হলফনামা দাখিল করতে বলে। ভারতের সংবিধান তথা জম্মু-কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অংশ এই বিশ্বাসের প্রতি তাঁর আনুগত্য প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া সংসদ হলফনামা দাখিল করেন সোমবার। সলিসিটর জেনারেল তুষার মেহতা অবশ্য বলেন যে এটা প্রহসন।

    ৩ বছর ধরে ঝুলে থাকার পরে শুরু হয়েছিল শুনানি (Article 370)

    ৩ বছর ধরে ঝুলে ছিল এই মামলা। জানা গিয়েছে পরবর্তীকালে ২০২৩ সালে ২ অগাস্ট থেকে এই মামলার শুনানি শুরু হয়। কেন্দ্রীয় সরকার জানিয়েছে অনুচ্ছেদ ৩৭০ বাতিল (Article 370) করার আগে পর্যন্ত জম্মু-কাশ্মীরে মানুষ এক দ্বন্দ্বে ভুগতেন। ভারত না জম্মু-কাশ্মীর, কোথাকার নাগরিক তাঁরা এই প্রশ্ন তাঁদের মনে থাকতো (Article 370)। অনুচ্ছেদগুলি বাতিলের পরে সেই সমস্যার সমাধান হয়েছে। রাজ্যের মানুষের প্রতি বৈষম্যের মনোভাব ছিল বলেই পূর্বতন সরকার এই অনুচ্ছেদ (Article 370) বাতিল করেনি বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার। 

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার, ০৬/০৯/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার, ০৬/০৯/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে আজকের দিন?

    মেষ

    ১) আজ ভালো কাজ করায় সকলে গৌরবান্বিত হবেন।

    ২) পার্টির আয়োজন করতে পারেন। এখানে সকলে আনন্দে মেতে উঠবেন।

    বৃষ

    ১) কাজে সাফল্য লাভ করবেন।

    ২) ব্যবসায়ে আত্মীয়দের সাহায্য পাবেন।   

    মিথুন

    ১) চাকরিজীবীদের কাজ সম্প্রসারিত হবে। আধিকারিকদের সঙ্গ পাবেন।

    ২) সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন।

    কর্কট

    ১) চাকরিজীবীরা আধিকারিকদের নিজের প্রতি আকৃষ্ট করবেন।

    ২) চোখের সমস্যা কমতে পারে।

    সিংহ 

    ১) সন্ধ্যাবেলা কোনও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এখানে বিশেষ তথ্য পাবেন।

    ২) পরিবারের ব্যয় বাড়বে। এর ফলে চিন্তিত হবেন।

    কন্যা

    ১) সন্তানের তরফে সুসংবাদ পাবেন। এর ফলে মান-সম্মান বাড়বে।

    ২) জীবনসঙ্গীর পরামর্শে বাচ্চাদের জন্য লগ্নি করে রাখবেন।

    তুলা 

    ১) ছাত্ররা কোনও কোর্সে ভর্তির চেষ্টা করলে সফল হবেন।

    ২) রোজগারের খোঁজে থাকলে আজ ভালো সুযোগ পাবেন।

    বৃশ্চিক

    ১) চাকরিজীবীরা পার্টটাইম কাজের পরিকল্পনা করে থাকলে সময় বের করতে পারবেন।

    ২) রাজনৈতিক কাজ করেন যাঁরা, তাঁদের প্রতি সকলে সন্তুষ্ট থাকবেন। লাভ হবে।

    ধনু

    ১) মা-বাবাকে তীর্থ যাত্রায় নিয়ে যেতে পারেন।

    ২) ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।

    মকর

    ১) সন্ধ্যাবেলা ধর্মীয় যাত্রায় যাওয়ায় মানসিক শান্তি পাবেন।
     
    ২) বন্ধু ও পরিবারের সঙ্গে মিলে কাজ করলে লাভান্বিত হবেন।   

    কুম্ভ

    ১) তাড়াহুড়োয় কাজ করলে তা ভেস্তে যাবে ও লোকসান হবে।

    ২) সন্তানের চাকরি ও বিয়ে সংক্রান্ত কোনও সুসংবাদ পেতে পারেন।

    মীন

    ১) দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের জন্য অর্থ ব্যয় করতে পারেন।

    ২) বাজেট অনুযায়ী ব্য়য় করুন, তা না-হলে ভবিষ্যতে আর্থিক সঙ্কটের মোকাবিলা করতে হবে।

     

     
     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • India Name Change: দেশের নাম বদলের জল্পনা, অমিতাভ বচ্চনের ট্যুইটে নয়া গুঞ্জন

    India Name Change: দেশের নাম বদলের জল্পনা, অমিতাভ বচ্চনের ট্যুইটে নয়া গুঞ্জন

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদের বিশেষ অধিবেশনে দেশের নাম বদলাতে (India Name Change) চলেছে বলে খবর। ‘ইন্ডিয়া’র বদলে এবার দেশের নাম হতে চলেছে ‘ভারত’। এ নিয়ে চটে লাল বিরোধীদের একাংশ। এহেন আবহে মঙ্গলবার ইন্ধন জোগাল অমিতাভ বচ্চনের একটি ট্যুইট। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “ভারতমাতা কী জয়।” অমিতাভের এহেন পোস্টের জেরে চড়ছে জল্পনার পারদ। নেটিজেনদের একাংশের মতে, দেশের নাম নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তা নিয়েই অমিতাভের এই পোস্ট। দেশের নাম ‘ভারত’ করার পক্ষেই মত দিয়েছেন তিনি।

    ‘ইন্ডিয়া’র দাবি

    বিজেপি-বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোটের নাম ‘ইন্ডিয়া’। এই সংগঠনের সদস্য একাধিক রাজনৈতিক দলের দাবি, তাঁদের জোটের নাম ‘ইন্ডিয়া’ হওয়ায় দেশের নাম বদলের চেষ্টা করছে কেন্দ্র। আম আদমি পার্টি সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রশ্ন, “বিজেপি-বিরোধী জোটের নাম ইন্ডিয়া বলেই কি দেশের নাম বদলে দেওয়া হচ্ছে?”  দেশের নাম বদলের (India Name Change) প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

    আরও পড়ুুন: সনাতন ধর্মকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ‘ইন্ডি’ জোটকে ধুয়ে দিল বিজেপি

    তিনি বলেন, “আজ তো ইন্ডিয়ার নাম চেঞ্জ করে দিচ্ছে বলে আমি শুনলাম। মাননীয় রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে, জি২০-এর লাঞ্চে না ডিনারে, তাতে লেখা আছে ভারত বলে। আরে ভারত তো আমরা বলি। এতে নতুনত্ব কী আছে?” প্রসঙ্গত, অমিতাভ-পত্নী জয়া বচ্চন ‘ইন্ডিয়া’র নেত্রী। তাঁর সঙ্গে সুসম্পর্ক রয়েছে তৃণমূল সুপ্রিমোর। এহেন আবহে অমিতাভের পোস্ট বিশেষ তাৎপর্যপূর্ণ বই কি!

    সহবাগের ট্যুইট 

    দেশের নাম বদলে ‘ভারত’ হওয়ার পক্ষে মত দিয়েছেন প্রাক্তন ভারতীয় ব্যাটার বীরেন্দ্র সহবাগও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আমাদের দেশের (India Name Change) আসল নাম ভারত। আনুষ্ঠানিকভাবে সেই নাম ফিরিয়ে আনার সময় এসে গিয়েছে। আমি সব সময় বিশ্বাস করি, দেশের নাম এমন হওয়া উচিত, যা আমাদের গর্বিত করবে। আমরা ভারতীয়। ইন্ডিয়া নাম ব্রিটিশদের দেওয়া। আমাদের আসল নাম ভারত। আমি বিসিসিআই এবং জয় শাহকে অনুরোধ করছি যাতে আসন্ন বিশ্বকাপে ভারতীয় খেলোয়াড়দের জার্সিতে ভারত লেখা থাকে।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: সনাতন ধর্মকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ‘ইন্ডি’ জোটকে ধুয়ে দিল বিজেপি

    BJP: সনাতন ধর্মকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ‘ইন্ডি’ জোটকে ধুয়ে দিল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি-বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডিয়া’র নেতা উদয়নিধি স্ট্যালিন। মঙ্গলবার রাজস্থানের এক জনসভায় তাঁকে নিশানা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (BJP)। তিনি বলেন, “সনাতন ধর্ম বিশ্বকে একটি পরিবার হিসেবে বিবেচনা করে।” উদয়নিধির বিতর্কিত মন্তব্যের পরেও সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অশোক গেহলটরা চুপ কেন সে প্রশ্নও তোলেন রাজনাথ। বিতর্কিত মন্তব্যের জন্য ‘ইন্ডিয়া’র নেতাদের ক্ষমা চাওয়া উচিত বলেও মনে করেন তিনি। রাজনাথ বলেন, “ক্ষমা না চাইলে দেশ তাঁদের ক্ষমা করবে না।”

    ‘ইন্ডিয়া’কে নিশানা শাহের

    উদয়নিধির বিতর্কিত মন্তব্যের জেরে ‘ইন্ডিয়া’কে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি বলেন, “গত দু দিন ধরে ইন্ডিয়া জোট সনাতন ধর্মকে অপমান করছে। রাজনৈতিক ভোটব্যাঙ্কের জন্যই কংগ্রেস এবং ডিএমকে নেতারা এসব বলছেন। এর আগে মনমোহন সিং বলেছিলেন বাজেটের প্রথম অধিকার সংখ্যালঘুদের। কিন্তু আমরা (BJP) বলছি, বাজেটের প্রথম অধিকার গরিব, উপজাতি, দলিত এবং পিছিয়ে পড়া মানুষের। কংগ্রেস বলছে মোদি যদি জেতেন, তাহলে সনাতন দেশ শাসন করবে। রাহুল গান্ধী বলেছিলেন, লস্কর-ই-তৈবার চেয়ে বেশি বিপজ্জনক হিন্দুত্ববাদী সংগঠনগুলি।” 

    এদিকে, উদয়নিধির শিরচ্ছেদ করতে পারলে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করলেন অযোধ্যার তপস্বী ছাউনি মন্দিরের মহন্ত পরমহংস দাস। তিনি জানান, সনাতন ধর্ম সম্পর্কে কু-মন্তব্য করা উদয়নিধি স্ট্যালিনের শিরচ্ছেদ যে করতে পারবে, তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।

    বিহারে দায়ের মামলা 

    অন্যদিকে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ও তাঁর ছেলে উদয়নিধির বিরুদ্ধে মামলা দায়ের হল বিহারের মুজফ্ফরপুর সিভিল কোর্টে। সোমবার সুনীল কুমার ঝা নামে এক আইনজীবী ওই মামলা করে। আদালতে দায়ের করা মামলায় সুনীল লিখেছেন, উদয়নিধির ওই মন্তব্যের ফলে হিন্দু ও সনাতন ধর্মকে যাঁরা মানেন এমন কোটি কোটি মানুষের (BJP) ভাবাবেগে আঘাত লেগেছে। রাজনৈতিক লাভের আশায় তিনি ওই মন্তব্য করেছেন। তাই অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হোক। ১৪ সেপ্টেম্বর শুনানি হবে এই মামলার।

     

  • Bankura Shootout: ভরদুপুরে শ্যুটআউট বাঁকুড়ায়, গুলিবিদ্ধ কয়েকজন, একালায় তীব্র চাঞ্চল্য

    Bankura Shootout: ভরদুপুরে শ্যুটআউট বাঁকুড়ায়, গুলিবিদ্ধ কয়েকজন, একালায় তীব্র চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার ভরদুপুরে বাঁকুড়া (Bankura Shootout) শহর লাগোয়া কেশিয়াকোলে শ্যুটআউটের ঘটনা ঘটেছে। ঘটনার জেরে বেশ কিছুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। এলাকায় গুলি চালানোর ঘটনায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

    কীভাবে ঘটল ঘটনা (Bankura Shootout)?

    পুলিশ সূত্রে জানা গেছে, বাঁকুড়া (Bankura Shootout) আদলাতে মামাল চালার সময় পূর্ব বর্ধমান থেকে বেশ কয়েকজন একটি গাড়িতে করে এসেছিলেন মঙ্গলবার। আদালত চত্বরের এসে, কাজকর্ম মিটিয়ে ফেরার পথে, ওই গাড়িকে লক্ষ্য করে দুইজন বাইকে করে গাড়ির পিছু নেয়। এরপর দেখতে দেখতে জনবহুল এলাকায় এলে, ওই দুই দুষ্কৃতী এলো পাথারি গুলি ছুড়তে শুরু করে। এরপর গুলি ছুড়েই দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। এলাকায় গুলি চালানোর ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায়। আহতদের তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। তবে পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সিসিটিভি দেখে এলাকায় তদন্ত শুরু করে পুলিশ। উল্লেখ্য পুলিশ এখনও হামলার কারণ জানতে পারেনি।

    পূর্বেও এমন শ্যুটআউটের ঘটনা ঘটেছে!

    এই ঘটনা (Bankura Shootout) কোনও নতুন ঘটনা নয়। এর আগেও শ্যুটআউটের ঘটনা ঘটেছে এই রাজ্যে। গত ১ এপ্রিল তারিখে শক্তিগড়ে আচামকা একটি গুলি চালানোর ঘটনায় বেশ সরগরম ফেলে দিয়েছিল রাজ্যে। শক্তিগড়েই কয়লা মাফিয়া রাজু ঝা খুন হন। প্রকাশ্য দিনের আলোতে গুলি করে খুন করা হয় তাঁকে। সেই সঙ্গে গুরুতর জখম হয়েছে আরও একজন ব্যক্তি। সিসিটিভির সূত্র ধরে তদন্ত শুরু করছে পুলিশ। শার্পশ্যুটার দ্বারা এই ধরনের হত্যাকাণ্ড করা হয় বলে পুলিশ প্রাথমিক ভাবে অনুমান করেছে। পুলিশের আরও অনুমান যে এই শার্পশ্যুটারদের উত্তর প্রদেশ বা বিহার থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। মাস খানেক আগে বাগুইআটির নারায়ণপুরে ভর সন্ধ্যে বেলায় গুলি চালানোর ঘটনায় এক দুষ্কৃতীর মৃত্যু হয় বলে জানা গিয়েছিল। একই ভাবে দমদম জেল থেকে প্যারোলে ছাড়া পেয়ে, বাড়ি ফিরতেই বাইকে করে এসে গুলি করে আরও এক দুষ্কৃতী। এই ঘটনায় ৬-৭ রাউন্ড গুলি চালায় বলে খবর পাওয়া গিয়েছিল। প্রকাশ্যে আইন শৃঙ্খলাকে উপেক্ষা করে গুলি চালানোর ঘটনায় আইন শৃঙ্খলার বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Mamata Banerjee On University: আর্থিক অবরোধের হুমকি মমতার, “বেতন বন্ধ করে দেখান”, পাল্টা শুভেন্দু  

    Mamata Banerjee On University: আর্থিক অবরোধের হুমকি মমতার, “বেতন বন্ধ করে দেখান”, পাল্টা শুভেন্দু  

    মাধ্যম নিউজ ডেস্ক: “কোনও বিশ্ববিদ্যালয় রাজ্যপালের নির্দেশ মেনে চললে আর্থিক অবরোধ তৈরি করবে রাজ্য সরকার।” মঙ্গলবার কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee On University)। এদিনই তাঁকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “বেতন বন্ধ করে দেখান!” ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যপালের নিয়োগ করা এক উপাচার্যের বেতন বন্ধ করে আদালতে গিয়ে মুখ পুড়িয়েছিল রাজ্য সরকার। তাই এবার আর্থিক অবরোধের হুমকি দিলেন মুখ্যমন্ত্রী।

    রাজভবন নবান্ন সংঘাত

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের দ্বন্দ্ব চরমে। ইচ্ছে মতো উপাচার্য নিয়োগ করে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন বলে সোমবারই অভিযোগ করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার আর্থিক অবরোধের হুমকি দিলেন খোদ মুখ্যমন্ত্রী। রাজ্যের শিক্ষা ব্যবস্থার স্বার্থে রাজভবনের সামনে তিনি ধর্নায় বসতে পারেন বলেও ঘোষণা করেন মমতা।

    মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

    এদিন ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee On University) বলেন, “শিক্ষা ব্যবস্থাকে স্তব্ধ করিয়ে দেওয়ার চক্রান্ত করছেন রাজ্যপাল। আমরা এই চক্রান্ত মানব না। উনি কী ভাবছেন? মুখ্যমন্ত্রীর থেকেও বড়? সে উনি বড় হতেই পারেন। আমি বলে দিচ্ছি, এই যদি চলতে থাকে, তাহলে অর্থনৈতিক বাধা তৈরি করব। দেখি কে চালায়।” মুখ্যমন্ত্রী বলেন, “কোনও বিশ্ববিদ্যালয় ওঁর নির্দেশ মেনে চললে আর্থিক বাধা তৈরি করব। বেতন কে দেয়? মনে রাখবেন, আপনি যে রাজভবনে বসে রয়েছেন, তার টাকাটাও আমরা দিই। ফ্যানের খরচ, প্লেনের ভাড়া সব জনগণের।” মুখ্যমন্ত্রী (Mamata Banerjee On University) বলেন, “মধ্যরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়ে গেল। কেরলের একজন আইপিএসকে উপাচার্য করা হয়েছে। রবীন্দ্রভারতীতে একজন বিচারপতিকে উপাচার্য করে দিয়েছেন। এই চক্রান্ত আমরা মানব না।” হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কেরল থেকে এনে অধ্যাপক করবেন, ডিন করবেন ঠিক আছে। সব বিল আটকে রাখবেন। আমরা বারবার পাঠিয়ে রেখেছি। বাধ্য হলে রাজভবনের সামনে ধর্না দেব।”

    আরও পড়ুুন: সংসদের বিশেষ অধিবেশনেই বদলে যাচ্ছে দেশের নাম, ইন্ডিয়া হবে ভারত?

    মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, “রাজ্যপাল যা করেছেন, আইন মেনেই করেছেন। এরা বেআইনি করেছিল বলেই কোর্টে হেরেছে। সুপ্রিম কোর্টেও গিয়েছিল। সুপ্রিম কোর্ট কোনও স্থগিতাদেশ না দেওয়ায় রাজ্যপাল যা করছেন, তা আইন মেনেই করছেন।” রাজ্যপালের উদ্দেশে তিনি বলেন, “আইন অনুসারে কড়া পদক্ষেপ গ্রহণ করুন।” মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee On University) আর্থিক অবরোধের হুমকি প্রসঙ্গে শুভেন্দু বলেন, “রাজ্যপালের নিয়োগ করা একজন উপাচার্যের বেতন বন্ধ করে দিয়েছিলেন। হাইকোর্টে দুটো কান একেবারে মুড়ে দিয়েছেন। তার পরেই বেতন দিয়েছেন। যদি মমতা ব্যানার্জির কোমরে জোর থাকে, তাহলে তিনি বেতনটা বন্ধ করে দেখান। বাকি কাজটা আমরা করব।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
LinkedIn
Share