Tag: Bengali news

Bengali news

  • Calcutta High Court: বোতলবন্দি জলেই শরীরে ঢুকছে বিষ! বৈধ পানীয় জল তৈরি সংস্থার তালিকা প্রস্তুতের নির্দেশ

    Calcutta High Court: বোতলবন্দি জলেই শরীরে ঢুকছে বিষ! বৈধ পানীয় জল তৈরি সংস্থার তালিকা প্রস্তুতের নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: পানীয় জলের মাধ্যমেই শরীরে ঢুকছে বিষ। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই মামলার প্রেক্ষিতেই এবার বেআইনি পানীয় জলের রমরমা ঠেকাতে কড়া পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। রাজ্যবাসীকে এ ব্যাপারে সতর্ক করার পাশাপাশি বৈধ পানীয় জল প্রস্তুতকারক সংস্থাগুলির তালিকা তৈরির নির্দেশও রাজ্যকে দিয়েছে হাইকোর্ট। নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যের সর্বত্র নজরদারি চালিয়ে বেআইনি পানীয় জলের কারখানাগুলি বন্ধ করারও।

    রাজ্যের রিপোর্ট তলব

    বছর কয়েক ধরে প্যাকেজড ড্রিংঙ্কিং ওয়াটারের রমরম ব্যবসা চলছে। সেই জল আদৌ পরিস্রুত কিনা বা পানের যোগ্য কিনা তা যাচাই করা হয়নি বলে অভিযোগ। এই অভিযোগেই গত বছর হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। সেই মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট (Calcutta High Court)। সেই রিপোর্টে রাজ্য জানিয়েছে, বেআইনি পানীয় জলের কারবার রুখতে গঠন করা হয়েছে টাস্কফোর্স। বিভিন্ন জায়গায় হানা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক বেআইনি প্যাকেজিং ড্রিংঙ্কিং ওয়াটার কারখানা।  

    বেআইনি পানীয় জলের কারখানা

    মামলাকারীর অভিযোগ, রাজ্যে যত্রতত্র কুটির শিল্পের মতো গজিয়ে উঠেছে বেআইনি পানীয় জলের কারখানা। দূষিত পুকুর কিংবা নদী থেকে জল সংগ্রহ করে সেগুলিকে কৃত্রিম পদ্ধতিতে শোধন করে বোতলজাত করে বাজারে বিক্রি করা হচ্ছে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডর্ড অথরিটি অফ ইন্ডিয়া, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ও রাজ্য স্বাস্থ্য দফতরের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ওই সব কারখানা চালানো হচ্ছে। তার পরেই রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত।

    আরও পড়ুুন: নিয়োগ কেলেঙ্কারিতে জড়াল অভিষেকের নাম, শিরোনামে তৃণমূল কর্তার সংস্থাও

    আদালতে (Calcutta High Court) জমা দেওয়া রিপোর্টে রাজ্য জানায়, রাজ্যজুড়ে ৪১৩টি ইউনিটে হানা দিয়ে ৮৫টি বেআইনি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। ২০১৯-২১ সালের মধ্যে ৩৪০টি কারখানার জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ২৮০টি নমুনা। আইনজীবীদের একাংশের মতে, রাজ্যের এই পদক্ষেপকে যথেষ্ট বলে মনে করছে না আদালত। তাই রাজ্যে কতগুলি জল তৈরির কারখানার লাইসেন্স রয়েছে, তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: নিয়োগ কেলেঙ্কারিতে জড়াল অভিষেকের নাম, শিরোনামে তৃণমূল কর্তার সংস্থাও

    Abhishek Banerjee: নিয়োগ কেলেঙ্কারিতে জড়াল অভিষেকের নাম, শিরোনামে তৃণমূল কর্তার সংস্থাও

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার নিয়োগ কেলেঙ্কারিতে সরাসরি নাম জড়াল তৃণমূলের (TMC) সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে ইডি যে চার্জশিট পেশ করেছে, তাতে নাম রয়েছে তৃণমূল নেত্রীর ভাইপোর। কালীঘাটের কাকুর সংস্থা থেকে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসে টাকা গিয়েছে বলেও চার্জশিটে জানিয়েছে ইডি।

    ইডির স্ক্যানারে অভিষেকের সংস্থা

    জানা গিয়েছে, অভিষেকের (Abhishek Banerjee) বাবা-মা পরিচালিত তিনটি সংস্থা বর্তমানে বহু কোটি টাকার কয়লা চোরাচালান কেলেঙ্কারির তদন্তে ইডির স্ক্যানারে রয়েছে। এই তিন সংস্থায়ই তাঁরা পরিচালক কিংবা মনোনীত অংশীদার হিসেবে যুক্ত। এই তিনটি সংস্থা হল, লিপস অ্যন্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড, লিপস অ্যান্ড বাউন্ডস ইনফ্রা কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড এবং লিপস অ্যান্ড বাউন্ডস ম্যানেজমেন্ট সার্ভিসেস এলএলপি। এই তিনটি সংস্থাই নিবন্ধিত একই ঠিকানায়। ঠিকানাটি হল, পি ৭৩৩, ব্লক পি, নিউ আলিপুর, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০০৫৩।

    শেল কোম্পানি হিসেবে ব্যবহার 

    ইডি সূত্রে খবর, কয়লা কেলেঙ্কারির চাঁই অনুপ মাঝি ওরফে লালার মালিকানাধীন একটি রিয়েল এস্টেট কোম্পানি থেকে লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে ৪.৩৭ কোটি টাকা। শেল কোম্পানি হিসেবে এই সংস্থাগুলিকে টাকা সরানোর জন্য ব্যবহার করা হতে পারে বলে অনুমান তদন্তকারীদের। কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীনে রেজিস্ট্রার অফ কোম্পানিজের রেকর্ড অনুসারে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত অভিষেক (Abhishek Banerjee) নিজেই লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের একজন পরিচালক ছিলেন। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় কোম্পানি থেকে পদত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকেই কোম্পানির সঙ্গে যুক্ত অভিষেকের মা লতা। অভিষেকের বাবা অমিত যোগ দিয়েছিলেন ২ জানুয়ারি, ২০১৪।

    আরও পড়ুুন: “ইন্ডিয়া নয়, বিরোধী জোটকে ডাকুন ঘমন্ডিয়া নামে”, এনডিএ সাংসদদের বৈঠকে পরামর্শ মোদির

    ২০১৩ সালেই এই কোম্পানির ডিরেক্টর অভিষেকের দিকে আঙুল তুলেছিলেন সিপিএম নেতা গৌতম দেব। পরে লিপস অ্যান্ড বাউন্ডসকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সিপিএম নেতা মহম্মদ সেলিমও তাক করেছেন অভিষেকের ওই সংস্থাকে। লিপস অ্যান্ড বাউন্ডসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। চার্জশিটে ইডিরও অভিযোগ, কালীঘাটের কাকুর সংস্থা থেকে টাকা গিয়েছে অভিষেকের (Abhishek Banerjee) লিপস অ্যান্ড বাউন্ডসে।

    ২০২০ সালে সুজয়কৃষ্ণ ভদ্রের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের একটি চুক্তি হয়। এরপর সুজয়কৃষ্ণের সংস্থা থেকে অভিষেকের সংস্থায় প্রায় এক কোটি টাকা পাঠানো হয় বলে জানানো হয়েছে। লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস থেকেই এসডি কনসালটেন্সির কাজকর্ম পরিচালনা করার পাশাপাশি তার বিনিময়ে বিপুল অঙ্কের টাকা লিপস অ্যান্ড বাউন্ডসে গিয়েছে বলেও দাবি ইডির। ইডি সূত্রে খরব, কলকাতার লি রোডে মেয়ে-জামাইকে আড়াই কোটি মূল্যের একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন কালীঘাটের কাকু।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Imran Khan: তোষাখানা মামলায় কারাদণ্ড ইমরানের, পাঁচ বছর লড়তে পারবেন না ভোটে!

    Imran Khan: তোষাখানা মামলায় কারাদণ্ড ইমরানের, পাঁচ বছর লড়তে পারবেন না ভোটে!

    মাধ্যম নিউজ ডেস্ক: তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। শনিবার ইমরানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ইসলামাবাদের একটি আদালত। তার পরেই গ্রেফতার করা হয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সুপ্রিমোকে। কারাদণ্ডের সঙ্গে সঙ্গে এক লক্ষ টাকা জরিমানাও করা হয় তাঁর। গ্রেফতার করার পরে ইমরানকে নিয়ে যাওয়া হয়েছে লাহোরের কোট লতপত জেলে। পাকিস্তানের আইন অনুযায়ী, আদালতের এই রায়ের জেরে আগামী পাঁচ বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ইমরান।

    ইমরানের বিরুদ্ধে অভিযোগ

    ইমরানের (Imran Khan) বিরুদ্ধে অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান যেসব উপহার পেয়েছিলেন, সেগুলি তিনি বিক্রি করে দিয়েছিলেন। দুবাইয়ের এক ব্যবসায়ীর দাবি, তিনি ২০ লক্ষ ডলারে কিনে নিয়েছিলেন উপহার হিসেবে পাওয়া ইমরানের একটি ঘড়ি। সৌদি আরবের রাজা মহম্মদ বিন সলমন বহুমূল্য ওই ঘড়িটি উপহার দিয়েছিলেন ইমরানকে। প্রসঙ্গত, তোষাখানা হল মন্ত্রিপরিষদ বিভাগের অধীন একটি বিভাগ যা অন্যান্য সরকার এবং বিদেশের বিশিষ্ট ব্যক্তি এবং সরকারি কর্তারা যে উপহার দেন, তা সংরক্ষণ করে।

    ইমরানের সাজা

    পাকিস্তানের সংবাদপত্র দ্য ডন জানিয়েছে, আদালত ইমরানকে ১০ লক্ষ রুপি জরিমানা করেছে। তোষাখানা উপহারের বিবরণ গোপন করায় পাকিস্তানের নির্বাচন কমিশন তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি অভিযোগে ১০ মে এই মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে (Imran Khan) অভিযুক্ত করে। পাকিস্তানের ১৭৪ ইলেকশন অ্যাক্টে দোষী সাব্যস্ত হয়েছেন ইমরান। পাকিস্তানের নির্বাচন কমিশন পাঁচ বছরের জন্য ইমরানকে নির্বাচনী প্রক্রিয়ায় নিষিদ্ধ ঘোষণা করেছিল। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত অক্টোবরে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুুন: “ইন্ডিয়া নয়, বিরোধী জোটকে ডাকুন ঘমন্ডিয়া নামে”, এনডিএ সাংসদদের বৈঠকে পরামর্শ মোদির

    আদালত অবশ্য ইমরানের আর্জি খারিজ করে দেয়। চলতি বছরের মে মাসে ইসলামাবাদের পুলিশ লাইনসের বিশেষ আদালত দোষী সাব্যস্ত করে ইমরানকে। চলতি বছরই সাধারণ নির্বাচন হওয়ার কথা পাকিস্তানে। বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা যাচ্ছিল, ফের বাড়ছে ইমরানের (Imran Khan) জনপ্রিয়তা। এমতাবস্থায় তাঁর জেল হওয়ায় মুসলিম নওয়াজ-পাকিস্তান পিপলস পার্টির জোট সরকারের পোয়া বারো বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Kedarnath Yatra: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ধসে মৃত ৩, এখনও নিখোঁজ ১৭, চলছে উদ্ধারকার্য

    Kedarnath Yatra: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ধসে মৃত ৩, এখনও নিখোঁজ ১৭, চলছে উদ্ধারকার্য

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে প্রবল বৃষ্টিপাতের ফলে শুক্রবার যে ধস নেমেছিল, সেই ধসের কবলে মৃত ৩ জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত ১৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। জেলা সূত্রে খবর, কেদারনাথ (Kedarnath Yatra) থেকে ১৬ কিমি দূরে অবস্থিত গৌরীকুণ্ডে এই ধসের বিপর্যয় ঘটেছে। ধসে রাস্তা অবরুদ্ধ থাকার কারণে আপাতত কেদারনাথ যাত্রা বন্ধ। 

    কীভাবে ঘটেছিল ধস (Kedarnath Yatra)?

    গত বৃস্পতিবার রাত থেকেই ভারী বৃষ্টিপাতের ফলে শক্রবার সকালে এই ধসের ঘটনা ঘটে। এরফলে কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra) আপাতত স্থগিত করা হয়েছে। রাস্তার পাশেই থাকা দোকান এবং তাতে থাকা মানুষজন ধসের নিচে চাপা পড়েছেন। ধসের ফলে পাহাড়ের পাথর উপর থেকে নিচে মন্দাকিনী নদীর মধ্যে গিয়ে পড়েছে বলে জানা গেছে। শুক্রবার থেকেই উদ্ধার কাজে তৎপর হয়েছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু অত্যধিক বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ ব্যাপক বাধাপ্রাপ্ত হয়। সূত্রে জানা গিয়েছে, ধসের সময় কয়েকজন স্থানীয় এবং বেশ কিছু নেপালের মানুষ ছিলেন। বর্তমানে এসডিআরএফ দল ঘটনা স্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেছে। ইতিমধ্যেই গঙ্গোত্রী জাতীয় সড়ক ধসের কারণে অবরুদ্ধ হয়ে রয়েছে। উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বছর বর্ষায় এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে, ৩১ জন নিখোঁজ হয়েছেন এবং মোট ১১৭৬টি বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে।

    বন্ধ কেদারনাথ যাত্রা

    প্রবল বৃষ্টিপাত এবং ধসের ফলে এই কেদারনাথ যাত্রা আপাতত বন্ধ হয়ে পড়েছে। আগামী নভেম্বর পর্যন্ত সময়ে এই পুণ্যার্থীদের কেদারনাথ যাত্রা চলার কথা। এই শ্রাবণ মাসেই কেদারনাথ মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। কেদারনাথ (Kedarnath Yatra) যাওয়ার পথে গৌরীকুণ্ডে বিশেষ বিশ্রামাগার নেওয়ার বিশেষ ব্যবস্থা থাকে। দেবী পার্বতীর নামে এই জায়গার নাম গৌরীকুণ্ড। এখানে রাস্তার পাশে প্রচুর দোকান ছিল। কিন্তু রাতভর অতিভারি বৃষ্টির ফলে ব্যাপক বিপর্যয় ঘটেছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Fraud: ডানকুনিতে বসে বিদেশিদের অ্যাকাউন্ট সাফ, কোটি কোটি টাকা প্রতারণা করে শ্রীঘরে ৮

    Fraud: ডানকুনিতে বসে বিদেশিদের অ্যাকাউন্ট সাফ, কোটি কোটি টাকা প্রতারণা করে শ্রীঘরে ৮

    মাধ্যম নিউজ ডেস্ক: ডানকুনি থানার চাকুন্দির আমার বাংলা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের একটি গোডাউনে চলতো আন্তর্জাতিক প্রতারণা (Fraud) চক্র। শুক্রবার অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করে চন্দননগর পুলিশের গোয়েন্দারা। অভিযুক্তরা “ম্যাক্সটেকনো” নামে একটি কোম্পানির কল সেন্টার থেকে বিদেশে ও ভারতে প্রতারণার গোপন ব্যবসা চালাচ্ছিল। মাস দুয়েক ধরে গোডাউন ভাড়া নিয়ে এই চক্র চলছিল। ধৃতদের নাম সিরিপুরম কামেশ্বর রাও (৩৫), রাহুল কুমার শা, সিরিপুরম লক্ষ্মী নারায়ণ আচারি, বাপি দাস, সামির হোসেন, এমডি জাভেদ আলম, এমডি ফয়জান আলম ওরফে জন্টি ও এমডি মোস্তফা। তাদের বাড়ি কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং হাওড়া এলাকায়।

    কীভাবে প্রতারণা করত?

    বিদেশি প্রবীণ নাগরিকরাই মূলত টার্গেট ছিল এই চক্রের। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশের নাগরিকদের টার্গেট করা হতো। লোভনীয় প্রতিশ্রুতি দেওয়ার জন্য আমাজনের মত নামী কোম্পানির প্রতিনিধি হিসাবে পরিচয় দিয়ে ফোন করতো। বুকিং বাতিল হয়েছে। ফের বুকিং করার জন্য একটি লিঙ্ক পাঠাতো। সেই লিঙ্কে ক্লিক করলেই বিদেশি নাগরিকের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যেতো। জামতাড়া গ্যাংয়ের মতো তারা প্রতারণা চক্র খুলে বসেছিল। ডানকুনি থেকে দিল্লি সহ বিভিন্ন জায়গায় প্রতারকদের এজেন্ট রয়েছে। কয়েক ঘণ্টার জিজ্ঞাসাবাদে যা জানা গেছে, কয়েকশো কোটি টাকার প্রতারণা (Fraud) করেছে এই চক্র। আমাজনের মত অনলাইন বিপণীর ফেক ইমেল থেকে লোভনীয় অফার দেওয়া হতো। সেই ফাঁদে পা দিয়ে মেলে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই বিদেশিদের মোবাইল ও ব্যাঙ্ক একাউন্ট হ্যাক করে ডলার হাতিয়ে নিতো প্রতারকরা। এরজন্য এনি ডেস্কের বা টিম ভিউয়ার অ্যাপ ব্যবহার করতো প্রতারকরা। গোডাউনে তল্লাশির সময় একাধিক কম্পিউটার, মোবাইল, হিয়ারিং ইকুইপমেন্টস, পেন ড্রাইভ, অসংখ্য ডেবিট, ক্রেডিট ও প্যান কার্ড পুলিশ বাজেয়াপ্ত করে।

    কী বললেন পুলিশ কমিশনারেটের এক আধিকারিক?

    চন্দননগর কমিশনারেটের তদন্তকারী এক অফিসার বলেন, ডানকুনি থেকে বিদেশে অনলাইনে প্রতারণা (Fraud) চালাতো অভিযুক্তরা। ভারতে রাত আর পশ্চিিমী দেশগুলোতে তখন দিন। সেই সময়টাকে বেছে নিয়ে কাজ করতো প্রতারকরা। ডানকুনির ভাড়া নেওয়া গোডাউনে রাত আটটা নাগাদ ঢুকতো গাড়ি নিয়ে। ভোর চারটে পর্যন্ত কাজ করে বেরিয়ে যেতো।

    কীভাবে ধরা পরল?

    সূত্র মারফত পুলিশ জানতে পারে চাকুন্দির ওই ইন্ডাস্ট্রিয়াল হাবে একটি গোডাউন ভাড়া নিয়েছে কয়েকজন যুবক। তারা দিনে আসে না, মূলত রাতে গাড়ি নিয়ে ঢোকে। দিনের আলো ফোটার আগে বেরিয়ে যায়। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে তারা কম্পিউটার রিপিয়ারিং এর কাজ করে বলে ভাড়া নিয়েছিল। কিন্তু, রাতে কেন সেই কাজ সন্দেহ হয় পুলিশের। গোপনে খোঁজ খবর নেওয়া শুরু হয়। যুবকদের গতিবিধির উপর নজর রাখা শুরু হয়। এরপরই চাকুন্দির গোডাউনে হানা দেয় পুলিশ। প্রতারকদের কান্ডকারখানায় হতবাক দুঁদে পুলিশ কর্তারাও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: “ইন্ডিয়া নয়, বিরোধী জোটকে ডাকুন ঘমন্ডিয়া নামে”, এনডিএ সাংসদদের বৈঠকে পরামর্শ মোদির

    PM Modi: “ইন্ডিয়া নয়, বিরোধী জোটকে ডাকুন ঘমন্ডিয়া নামে”, এনডিএ সাংসদদের বৈঠকে পরামর্শ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “ইন্ডিয়া নয়, বিরোধীদের জোটকে ডাকুন ঘমন্ডিয়া নামে।” সম্প্রতি এই ভাষায়ই বিরোধীদের জোটকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বৃহস্পতিবার এনডিএর সহযোগী দলগুলির সাংসদদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই বিরোধীদের মোকাবিলা কীভাবে করতে হবে, তার পথ বাতলে দেন তিনি। সম্প্রতি বিজেপি বিরোধী ২৬টি দলের জোটকে বিভিন্ন সময় নিশানা করেছেন প্রধানমন্ত্রী। বিশেষত, কংগ্রেসকে।

    ইউপিএ নাম বদলের কারণ

    তাঁর মতে, অতীতের কেলেঙ্কারি মুছে ফেলতেই ইউপিএ নাম বদলে হোয়াইটওয়াশ করতে চাইছে কংগ্রেস। প্রধানমন্ত্রী বলেন, “তারা ইউপিএ নাম বদলে ‘ইন্ডিয়া’ করেছে। তাদের এই নাম দেশপ্রেম দেখাতে নয়, দেশের সম্পদ লুঠ করতেই এটা করেছে তারা।” লোকসভা নির্বাচনে বিজেপিকে মাত দিতে জোট বেঁধেছে বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দল। সম্প্রতি বেঙ্গালুরুতে বৈঠকে বসেছিল তারা। সেখানেই ইউপিএর বদলে জোটের (PM Modi) নয়া নাম হয় ‘ইন্ডিয়া’। তাদের দাবি, যেহেতু তারা ‘ইন্ডিয়া’র ভাবাদর্শের জন্য লড়াই করছে, তাই জোটের নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া’।

    প্রধানমন্ত্রীর পরামর্শ

    জোটের নয়া নামকরণের পর সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, “এই লড়াই এনডিএর সঙ্গে ইন্ডিয়ার, প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্ডিয়ার, বিজেপির আদর্শের সঙ্গে ইন্ডিয়ার।” বিজেপির সহযোগী রাজনৈতিক দলগুলির সাংসদদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তাঁদের জাতভিত্তিক রাজনীতির ঊর্ধ্বে ওঠার পরামর্শ দেন। বলেন, “গোটা সমাজের নেতা হয়ে উঠুন।” এদিনের বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রসঙ্গও টানেন প্রধানমন্ত্রী। বলেন, “বিহারের দিকে তাকান। নীতীশ কুমারকে দেখুন। অল্প কিছু আসন নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না। কিন্তু বিজেপি তাঁকে মুখ্যমন্ত্রী করেছিল। এটাই এনডিএর ত্যাগ ভাবনা।”

    আরও পড়ুুন: বাফার জোন টপকে এলোপাথাড়ি গুলি মণিপুরে, সংঘর্ষে মৃত ৩, পুড়ে খাক ঘরবাড়ি

    প্রসঙ্গত, বছরখানেক আগে বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডির হাত ধরেন নীতীশ। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “সরকারি যেসব প্রকল্প কার্যকর হয়েছে, সেগুলিকে এনডিএ সরকারের প্রকল্প বলে প্রচার করুন। আর বলুন, একমাত্র এনডিএ-ই পারে দেশকে একটা স্থায়ী সরকার দিতে। দেশে এনডিএ সরকারের অবদান তুলে ধরতে সরকারের বিভিন্ন প্রকল্পকে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করুন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Viral Video: কিং কোবরাকে শ্যাম্পু মাখিয়ে স্নান করাচ্ছেন যুবক! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

    Viral Video: কিং কোবরাকে শ্যাম্পু মাখিয়ে স্নান করাচ্ছেন যুবক! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে একটি ভিডিও ঘিরে এখন জোর চর্চা। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কিং কোবরা সাপকে শ্যাম্পু মাখিয়ে স্নান করাচ্ছেন এক যুবক। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিও দেখে সাধারণ মানুষের তো চক্ষু চড়কগাছ। অনেকেই ভিডিও দেখে মন্তব্য করছেন যে, সাপের কামড়েই একদিন মৃত্যু হবে যুবকের।

    কী রয়েছে এই ভিডিওতে (Viral Video)?

    একটি কিং কোবরা বা শঙ্খচূড় সাপ কীভাবে পোষ্য হতে পারে! সেই চিত্র প্রতিফলিত হল ভিডিওর (Viral Video) স্নানের দৃশ্যতে। শুধু তাই নয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এই পোষ্য সাপটিকে গায়ে শ্যম্পু মাখিয়ে বাথরুমে স্নান করানো হচ্ছে। একটি ট্যুইটার পেজ থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিও দেখে রীতিমতো শোরগোল পড়েছে। অনেকেই বলছেন, সত্যই ভাবা যায় না! এই রকম একটি অবিশ্বাস্য ভিডিও। অনেকে কমেন্টে লিখেছেন স্নানের এই দৃশ্য অত্যন্ত বিরল!

    মানুষের প্রতিক্রিয়া

    সাধারণত সাপের প্রতি মানুষের একটা ভয় থাকেই। সেই সাপের বিষ থাকুক আর নাই থাকুক। তবে মানুষের গরু, বিড়াল, কুকুরের প্রতি পোষ্য স্বভাব দেখা যায়। এই ধরনের পোষ্যদের খাওয়ানো, আদর করা, স্নান করানোর দৃশ্যও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে চোখে পড়ে। তাই বলে সাপ! তাও আবার কিং কোবরা! এই ভিডিও শিহরিত করেছে নেট দুনিয়াকে। এই রকম বিষধর সাপকে বাথরুমে স্নান করানোর দৃশ্য খুব একটা সহজলভ্য নয়। অনেকেই কমেন্টে লিখছেন, এটাই হয়ত দেখার বাকি ছিল! নতুন ডিজিটাল যুগে বিষধর সাপ যে মানুষের বাথরুমে স্নান করতে পারে, তা ভাবাই যায় না। মূল ভিডিও (Viral Video) টির কমেন্টে গিয়ে একজন লিখেছেন, সাপকে স্নান করানো হচ্ছে ঠিকই, কিন্তু একদিন এই সাপ আপনার প্রাণ কেড়ে নেবে। আরেক ব্যাক্তি লিখেছেন, সাপের সঙ্গে বন্ধুত্ব হতেই পারে কিন্তু সাবান দিয়ে স্নান! এই দৃশ্য আগে চোখে দেখিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Manipur: বাফার জোন টপকে এলোপাথাড়ি গুলি মণিপুরে, সংঘর্ষে মৃত ৩, পুড়ে খাক ঘরবাড়ি  

    Manipur: বাফার জোন টপকে এলোপাথাড়ি গুলি মণিপুরে, সংঘর্ষে মৃত ৩, পুড়ে খাক ঘরবাড়ি  

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও উত্তপ্ত মণিপুর (Manipur)। শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুরের কোয়াকতায় শুরু হয়েছে নতুন করে সংঘর্ষ। মৃত্যু হয়েছে অন্তত তিনজনের। এঁদের মধ্যে দুজন সম্পর্কে বাবা ও ছেলে। আর একজন গ্রামরক্ষী। একাধিক বাড়িতে লাগিয়ে দেওয়া হয়েছে আগুন। সংঘর্ষ চলে শনিবার ভোর পর্যন্ত। জখম হন বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী। জায়গাটি ঘন জঙ্গলে ঢাকা থাকায় যৌথবাহিনীর গুলিতে হামলাকারীদের কেউ নিহত কিংবা আহত হয়েছে কিনা তা জানা যায়নি।

    বাফার জোন

    রাজধানী ইম্ফল থেকে কুড়ি কিলোমিটার দূরে বিষ্ণুপুর (Manipur) জেলা। জেলাটি মেইতেই অধ্যুষিত। ৩ মে অশান্তি শুরু হওয়ার পর এলাকা ছেড়ে পালিয়েছে কুকিরা। আবার চূড়াইচাঁদপুর জেলায় কুকিরা সংখ্যাগরিষ্ঠ। সেখান থেকে পালিয়েছে মেইতেইরা। কোয়াকতা হল এই দুই জেলার মাঝামাঝি এলাকা। প্রশাসন জায়গাটিকে বাফার জোন হিসেবে আগলে রেখে চলছিল। শুক্রবার গভীর রাতে সংঘর্ষ শুরু হয় এখানেই। পুলিশ সূত্রে খবর, ওই রাতে বাফার জোন টপকে এলাকায় ঢুকে পড়ে কয়েকজন। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুর্বৃত্তরা। প্রতিরোধ গড়ে তোলেন মেইতেইরা। সংঘর্ষে মৃত্যু হয় অন্তত তিনজনের। তাঁরা মেইতেই জনগোষ্ঠীর।

    রাতভর গুলির লড়াই

    গুলির লড়াই চলে শনিবার ভোর পর্যন্ত। এলাকার বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। লাগিয়ে দেওয়া হয় আগুন। কোয়াকতা থেকে দু কিলোমিটার আগে যে বাফার জোন রয়েছে, সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সংঘর্ষের খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় তারা। চলে আসে বিশাল পুলিশ বাহিনীও। তার পরেই আয়ত্ত্বে আসে পরিস্থিতি। বিষ্ণুপুর এলাকায় সংঘর্ষ হয়েছিল দিন দুই আগেও। সেদিন সংঘর্ষ (Manipur) হয় সশস্ত্র বাহিনীর সঙ্গে মেইতেইদের। জখম হয়েছিলেন অন্তত ১৭ জন।

    আরও পড়ুুন: ফের রক্তাক্ত উপত্যকা! জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ৩ সেনাকর্মীর

    বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র লুঠ করার চেষ্টা করেছিল। ঘটনার জেরে পূর্ব ও পশ্চিম ইম্ফলে ফের জারি করা হয় কারফিউ। মণিপুর পুলিশ জানিয়েছে, এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। অবৈধভাবে গড়ে তোলা সাতটি বাঙ্কার ধ্বংস করা হয়েছে। প্রসঙ্গত, ৩ মে অশান্তি শুরু হয় মণিপুরে। মেইতেইরা তফশিলি জাতির দাবি জানাচ্ছিল দীর্ঘদিন ধরে। তার প্রতিবাদ জানায় কুকি সহ বিভিন্ন জনজাতি। তার জেরেই উত্তপ্ত হয়ে ওঠে উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Pakistan: ৯ অগাস্ট পার্লামেন্ট ভাঙার ঘোষণা প্রধানমন্ত্রী শেহবাজের, চলতি মাসেই ভোট-ঘোষণা পাকিস্তানে?

    Pakistan: ৯ অগাস্ট পার্লামেন্ট ভাঙার ঘোষণা প্রধানমন্ত্রী শেহবাজের, চলতি মাসেই ভোট-ঘোষণা পাকিস্তানে?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের (Pakistan) পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। জানা গিয়েছে, আগামী ৯ অগাস্ট সেদেশের ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। পাকিস্তানের সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সে দেশের সংসদ ভেঙে দেওয়ার পরেই সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। চলতি মাসে এই বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে অনুমান করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।  

    সম্প্রতি পালার্মেন্টের সদস্যদের এক নৈশভোজে এমন ঘোষণা করেন শেহবাজ

    পাকিস্তানের (Pakistan) বেশ কিছু সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পার্লামেন্টের সমস্ত সদস্যদের একটি নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। দিনকয়েক আগেই ১৪ অগাস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন শেহবাজ শরিফ পদত্যাগ করবেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন। তবে এদিনের ঘোষণার পরে তাঁকে পদত্যাগ করতে হবে না বলেই মনে করছে সেদেশের (Pakistan) রাজনৈতিক মহল। পাকিস্তানের রাজনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরও কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন শেহবাজ শরিফ। তবে নতুন কোনও আইন পাশ অথবা গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত তিনি নিতে পারবেন না। 

    ৯ অগাস্ট পাকিস্তানের প্রেসিডেন্টকে সংসদ ভেঙে দেওয়ার আবেদন জানাবেন শেহবাজ

    সূত্রের খবর চলতি মাসের ৯ তারিখে পাকিস্তানের (Pakistan) প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার আবেদন জানাবেন প্রধানমন্ত্রী। সে দেশের সংবিধান অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যেই পার্লামেন্ট ভেঙে দেওয়ার দলিলের সই করবেন প্রেসিডেন্ট। পাকিস্তানের (Pakistan) সংবিধান বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ৪৮ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি যদি সই না করেন তাহলেও আইন অনুযায়ী পার্লামেন্ট ভেঙে যাবে।  এ নিয়ে সে দেশের জনপ্রিয় সংবাদ সংস্থা ‘দ্য ডন’-কে সাক্ষাৎকারও দিয়েছেন প্রধানমন্ত্রীর শেহবাজ শরিফ। সেখানে তিনি বলেন সর্বশেষ জনগণনার ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। যদি না কোনও সমস্যা থাকে।  অন্যদিকে, পাকিস্তানের (Pakistan) সাধারণ নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান। শেহবাজ শরিফ সংবাদ মাধ্যমের কাছে এমনও দাবি করেছেন যে পাকিস্তানের আর্থিক অবস্থা সামাল দিতে ‘ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড’ এর সঙ্গে ইতিবাচক চুক্তি করতে পেরেছেন তিনি। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘‘গলায় গামছা দিয়ে পদত্যাগ করুন পুলিশ কমিশনার’’, বেহালা কাণ্ডে মন্তব্য শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘গলায় গামছা দিয়ে পদত্যাগ করুন পুলিশ কমিশনার’’, বেহালা কাণ্ডে মন্তব্য শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পথ দুর্ঘটনায় খুদে পড়ুয়ার মৃত্যুকে ঘিরে শুক্রবার সকালে অগ্নিগর্ভ হয় বেহালা। এই ঘটনায় পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার বিকালে সাংবাদিক সম্মেলনে নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘‘বিনীত গোয়েলের উচিত গলায় গামছা দিয়ে পদত্যাগ করা।’’

    জুতো-মোজা খুলে পুলিশ পিসি-ভাইপোকে নিরাপত্তা দেয়, মন্তব্য শুভেন্দুর 

    প্রসঙ্গত, বেহালায় শুক্রবারের পথ দুর্ঘটনার পরেই স্থানীয় মানুষজন পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা অভিযোগ তোলেন যে পুলিশ শুধুমাত্র ঘুষ খেতে ব্যস্ত অথচ যান নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশদের কোনও ভূমিকা এখানে দেখা যায় না। তাঁরা ফোন ঘাঁটাঘাঁটি করতেই ব্যস্ত। এই ঘটনার প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘‘শুধু মুখ্যমন্ত্রীর পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য পুলিশের লোকেরা ব্যস্ত থাকেন।  তিনি বাড়ি থেকে বের হলে ৭ হাজার পুলিশ লাগে, আর তাঁর ভাইপো বাড়ি থেকে বের হলে ৪ হাজার পুলিশ লাগে।’’ এদিন ট্রাফিক পুলিশ সম্পর্কে বিরোধী দলনেতা বলেন, ‘‘তাদের কাজে হল তৃণমূলের হয়ে ভোট বা কর্মসূচির সফল করানো। আর ট্রাক থেকে তোলাবাজি করা। পুলিশের এই তোলাবাজির জন্য প্রত্যেকটা বাজারের সবজি ও মাছের দাম আজকে আকাশ ছুঁয়েছে।’’  শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আরও বলেন, ‘‘শুক্রবার যে ঘটনা ঘটেছে চোখের জল ছাড়া আমরা কিছু দিতে পারি না, ওই ফুটফুটে একটা সাত বছরের বাচ্চাকে যেভাবে পিষে দিল লরি… তাতে পুলিশ মন্ত্রীর অপদার্থতা প্রকাশ পায়।’’  পুলিশকে তীব্র আক্রমণ জানিয়ে শুভেন্দুর (Suvendu Adhikari) কটাক্ষ, ‘‘আমি তো সকাল ৯টার আগে আর রাত ৯টার পরে কোথাও পুলিশ দেখতে পাই না। কখনও ভাইপো ব্যাংকক পালাচ্ছে, কখনও দুবাই যাচ্ছে, কখনও পিসিমণি নবান্ন যাচ্ছে, তার ব্যবস্থা করতে পুলিশ জুতো-মোজা খুলে রাস্তার পাশে দাঁড়ায়।’’

    প্রসঙ্গ অভিষেকের গ্রেফতারি 

    অন্যদিকে শুক্রবারই আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি। এ বিষয়ে শুভেন্দুর (Suvendu Adhikari) কটাক্ষ, ‘‘অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টের একজন জনপ্রিয় আইনজীবী। অন্যদিকে তিনি রাজ্যসভায় তৃণমূল সমর্থিত কংগ্রেস সাংসদ। যদি উপযুক্ত প্রমাণ থাকে তবে তদন্তকারী সংস্থার অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share