Tag: Bengali news

Bengali news

  • Indian Economy: বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের শিরোপা পাবে ভারত, কবে জানেন?

    Indian Economy: বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের শিরোপা পাবে ভারত, কবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৭-২৮ সালের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের (Indian Economy) শিরোপা পাবে ভারত। অন্তত এমনই ‘ভবিষ্যদ্বাণী’ করলেন বিখ্যাত অর্থনীতিবিদ অরবিন্দ পানাগারিয়া (Arvind Panagariya)। ভারত যে দ্রুত উন্নতির শিখরে পৌঁছবে, সে ব্যাপারেও আত্মবিশ্বাসী এই খ্যাতনামা অর্থনীতিবিদ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক পানাগারিয়া। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানও ছিলেন। তিনি বলেন, বর্তমানে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। আগামী পাঁচ বছর ভারত এই জায়গায় থাকবে। তিনি বলেন, বর্তমানে ২০২৩ সাল চলছে। তাই ২০২৭-২৮ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়া উচিত ভারতের। বুধবারই বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তার ঠিক একদিন আগে লোকসভায় ইকনোমিক সার্ভের রিপোর্ট পেশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের জিডিপি গ্রোথ দাঁড়াবে ৬.৫ শতাংশে।

    মেরা ভারত…

    প্রসঙ্গত, বর্তমানে ভারত (Indian Economy) বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। এই জায়গাটা দীর্ঘদিন দখল করেছিল ইংল্যান্ড। রাজার দেশকে সরিয়ে বর্তমানে ওই জায়গা দখল করেছে মোদির ভারত। তার পর থেকেই শুরু হয়েছে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার দৌড়। মঙ্গলবার ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ডস ওয়ার্ল্ড ইকনোমিক আউটলুক আপডেটে জানিয়েছে, ভারতের গ্রোথ ৬.৮ শতাংশ থেকে ২০২২ সালে কমে দাঁড়ায় ৬.১ শতাংশে। ২০২৪ সালে এটা ফের গিয়ে দাঁড়াতে পারে ৬.৮ শতাংশে।

    আরও পড়ুুন: শুক্রবার ত্রিপুরায় মেগা-শো বিজেপির, কারা কারা থাকবেন প্রচারে, জানেন?

    গত সপ্তাহে রাষ্ট্রসংঘ ওয়ার্ল্ড ইকনোমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস ২০২৩ রিপোর্টে জানিয়েছিল ২০২৪ সালে ভারতের গ্রোথ হতে পারে ৬.৭। তাতে এও বলা হয়েছে, ভারত হল বর্তমান বিশ্বে ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকনোমির দেশ। পানাগারিয়া বলেন, আমার সেন্স বলছে, ভারত (Indian Economy) বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছে, এর গ্রোথ রেট হওয়া উচিত ৭ শতাংশেরও বেশি। তিনি বলেন, ভারতীয় অর্থনীতির যা ছবি তা ২০০৩ সালের মতো। ওই বছর গ্রোথ রেট ছিল প্রায় ৮ শতাংশ। গ্রোথ রেট বৃদ্ধির কারণ হিসেবে তিনি বলেন, সংস্কারমূলক নানা পন্থা অবলম্বন করা হয়েছে। অর্থনীতির যে দুর্বল দিকগুলি ছিল, কোভিড অতিমারি পরিস্থিতিতে সেগুলি পরিষ্কার করা হয়েছে। এসব কারণেই তাঁর আশা, ভারত অচিরেই হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Mithun Chakraborty: শুক্রবার ত্রিপুরায় মেগা-শো বিজেপির, কারা কারা থাকবেন প্রচারে, জানেন?

    Mithun Chakraborty: শুক্রবার ত্রিপুরায় মেগা-শো বিজেপির, কারা কারা থাকবেন প্রচারে, জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা (Tripura) বিধানসভা নির্বাচন। উত্তর পূর্বের এই রাজ্যের রাশ ধরে রাখতে জোর কদমে প্রচার শুরু করছে বিজেপি (BJP)। আজ, বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামিকাল, শুক্রবার ত্রিপুরায় মেগা শো করবে বিজেপি (Mithun Chakraborty)। জানা গিয়েছে, এদিন ত্রিপুরায় বিজয় সংকল্প জনসভার কর্মসূচি পালন করবে বিজেপি। এই পর্বে ত্রিপুরায় প্রচারে নামবেন এক ঝাঁক বিজেপি নেতা।

    প্রচারে বিজেপি…

    শুক্রবার কুমারঘাট এবং অমরপুর বিধানসভা কেন্দ্রে জনসভা করে প্রচারের সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিনই তিনি আগরতলায় এসে পৌঁছবেন বলে বিজেপি সূত্রে খবর। গেরুয়া শিবির সূত্রে আরও খবর, একুশের বাংলার বিধানসভা নির্বাচনে যেভাবে এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃত্ব প্রচার করেছিলেন, তেমনি ত্রিপুরায়ও হবে। এখানে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্মৃতি ইরানি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রমুখ। একের বেশি জনসভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (PM Modi)। তবে তিনি কবে সভা করবেন, কোথায়ইবা করবেন, তা জানা যায়নি। ৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় সভা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। পরের দিন আসবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, প্রতিমা ভৌমিক, বিপ্লব দেব এবং রাজীব ভট্টাচার্যেরও বিজেপির হয়ে প্রচার করার কথা।

    আরও পড়ুুন: ‘আরএসএস ডানপন্থীও নয়, বামপন্থীও নয়, জাতীয়তাবাদী’, সাফ জানালেন দত্তাত্রেয়

    এদিকে বঙ্গ বিজেপির এক ঝাঁক নেতাও শুক্রবার কার্যত চষে বেড়াবেন ত্রিপুরা। এদিন সভা করবেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, লকেট চ্যাটার্জি, শান্তনু ঠাকুর ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মিঠুন সভা করবেন তিনটি। লকেটেরও এদিন তিনটি সভা করার কথা। দুটি করে সভা করবেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং শান্তনু ঠাকুর। রাজ্য বিজেপির এক নেতা বলেন, আজ (বৃহস্পতিবার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বিক্ষুব্ধ যে দু একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁরাও তা প্রত্যাহার করে নেবেন। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে বামেদের হঠিয়ে ত্রিপুরার ক্ষমতায় আসে বিজেপি। তার পর থেকে রাজ্যে কার্যত শুরু হয়েছে উন্নয়ন যজ্ঞ। রাজনৈতিক মহলের একাংশের মতে, সেই কারণে ত্রিপুরায় এবারও ফিরছে বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • Assam: ৪ হাজার নাবালিকার বিয়ে! কড়া ব্যবস্থা শুক্রবার থেকেই, জানাল অসম সরকার

    Assam: ৪ হাজার নাবালিকার বিয়ে! কড়া ব্যবস্থা শুক্রবার থেকেই, জানাল অসম সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: চার হাজার চারজন নাবালিকার বিয়ের খবর নথিভুক্ত হয়েছে। নাবালিকার বিয়ে রুখতে তাই এবার কড়া পদক্ষেপ করতে চলেছে অসম (Assam) সরকার। জানা গিয়েছে, যে সব নাবালিকার বিয়ের (Child Marriage) খবর নথিভুক্ত করা হয়েছে, সে সব ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে।  

    নাবালিকা বিয়ে…

    সম্প্রতি এক ট্যুইট-বার্তায় নাবালিকা বিয়ের এই তথ্য তুলে ধরেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি লিখেছেন, রাজ্যে নাবালিকার বিয়ে বন্ধে বদ্ধ পরিকর অসম সরকার। এতদিন পর্যন্ত ৪ হাজার ৪টি নাবালিকার বিয়ে নথিভুক্ত হয়েছে গোটা রাজ্যে। এই কেসগুলির ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া শুরু হবে ৩ ফেব্রুয়ারি থেকে। তিনি লিখেছেন, এ ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে অনুরোধ করি। মুখ্যমন্ত্রীর (Assam) শেয়ার করা তথ্য থেকে দেখা যাচ্ছে, ধুবড়ি জেলায় সব চেয়ে বেশি নাবালিকার বিয়ের খবর মিলেছে।

    এই জেলায় এমনতর বিয়ে হয়েছে ৩৭০টি। হোজাই জেলায় বিয়ে হয়েছে ২৫৫ নাবালিকার। তার পরে রয়েছে উদালগুড়ি। সেখানে বিয়ে হয়েছে ২৩৫ নাবালিকার। সব চেয়ে কম নাবালিকার বিয়ে হয়েছে দিমা হোসা জেলায়।

    আরও পড়ুুন: ‘আরএসএস ডানপন্থীও নয়, বামপন্থীও নয়, জাতীয়তাবাদী’, সাফ জানালেন দত্তাত্রেয়

    প্রসঙ্গত, ১৯২৯ সালের আইন অনুযায়ী মেয়েদের ক্ষেত্রে ১৪ ও ছেলেদের ক্ষেত্রে ১৮ হলেই বিয়ের অনুমতি মিলত। ১৯৭৮ সালে সংশোধন করা হয় এই আইন। তার পরে মহিলাদের ক্ষেত্রে বিয়ের বয়স বেড়ে দাঁড়ায় ১৮ বছর, পুরুষদের ক্ষেত্রে ২১ বছর। গুয়াহাটি শহরেও নাবালিকার বিয়ের সংখ্যা বাড়ছে বলেও গত সেপ্টেম্বরে খবর হয় সংবাদ মাধ্যমে। তখন জানা গিয়েছিল, ওই সময়ের কয়েক মাস আগে পর্যন্ত খোদ গুয়াহাটি শহরে বিয়ে হয়েছিল অন্তত ২৪ নাবালিকার। এর মধ্যে ১০টি ক্ষেত্রে অপহরণ, ৬টি ক্ষেত্রে প্রাক বিবাহ, পাঁচটি ক্ষেত্রে বিয়ের পরে এবং দুটি ক্ষেত্রে বিয়ের নামে পাচারের অভিযোগ দায়ের হয়েছিল। গত বছর এপ্রিল মাস থেকে ওই অভিযোগগুলি দায়ের হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • RSS: ‘আরএসএস ডানপন্থীও নয়, বামপন্থীও নয়, জাতীয়তাবাদী’, সাফ জানালেন দত্তাত্রেয়

    RSS: ‘আরএসএস ডানপন্থীও নয়, বামপন্থীও নয়, জাতীয়তাবাদী’, সাফ জানালেন দত্তাত্রেয়

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) কর্মীরা জাতীয়তাবাদী। তাঁরা ডানপন্থী নন, বামপন্থীও নন। বুধবার একথা সাফ জানিয়ে দিলেন আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবল (Dattatreya hosable)। এদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ: কাল, আজ ও কাল শীর্ষক দীনদয়াল স্মৃতি বক্তৃতায় যোগ দেন দত্রাত্রেয়। এই আলোচনা সভায় ভাষণও দেন তিনি। সংঘের সাধারণ সম্পাদক বলেন, আমরা ডানপন্থীও নই, বামপন্থীও নয়। আমরা জাতীয়তাবাদী।

    দত্তাত্রেয় বলেন…

    দত্তাত্রেয় বলেন, সংঘ কেবল জাতির স্বার্থে কাজ করে চলেছে। এদিন তিনিও বলেন, ভারতে যাঁরা বসবাস করছেন, তাঁরা সবাই হিন্দু। কারণ তাঁদের পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন। তাঁদের প্রার্থনা পদ্ধতি আলাদা হতে পারে, যদিও তাঁদের প্রত্যেকের ডিএনএ এক। সংঘের সাধারণ সম্পাদক বলেন, সংঘ কেবল একটি শাখা তৈরি করবে। কিন্তু সমস্ত কাজ করবেন সংঘের স্বেচ্ছাসেবকরা। তিনি বলেন, আমাদের সকলের প্রচেষ্টায় ভারত বিশ্বকে নেতৃত্ব দেবে। এভাবে ভারত হয়ে উঠবে বিশ্বগুরু। দত্তাত্রেয় বলেন, সংঘ ভারতের সমস্ত ধর্ম ও সম্প্রদায়কে এক বলে মনে করে।

    দত্তাত্রেয় বলেন, সম্প্রদায়গত ভেদ সরিয়ে রেখে মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে। এই ইউনিয়ন রিজিড নয়, বরং ফ্লেক্সিবল। তিনি বলেন, সংঘকে (RSS) বুঝতে হলে হৃদয়ের কোনও প্রয়োজন নেই। কেবল মন একা কাজ করতে পারে না। দত্তাত্রেয় বলেন, সংঘের কাজই হল উন্নত হৃদয় এবং মন তৈরি করা। জানুন, জীবন কী?  জীবনের লক্ষ্যই বা কী? আরএসএসের সাধারণ সম্পাদক বলেন, সংবিধান ভাল। কিন্তু সেই সংবিধান যাঁরা পরিচালনা করেন, তাঁরা যদি বাজে হন, তাহলে সংবিধানও কিছু করতে পারবে না।

    আরও পড়ুুন: সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে ত্রিমুখী লড়াই! বিজেপির প্রার্থী দিলীপ সাহা

    এদিনের অনুষ্ঠানে দত্তাত্রেয় বলেন, এটা আমাদের মনে রাখা উচিত যে আমাদের পরবর্তী প্রজন্ম এই কলঙ্ক বয়ে বেড়াবে না। তাই পরিবেশ, জল, স্থল এবং জঙ্গল রক্ষা করা গেলে আমরা সুরক্ষিত থাকব। তিনি বলেন, আমাদের সমাজকে সক্রিয় রাখতে হবে। ভারতের অস্তিত্ব ও পরিচয় টিকিয়ে রাখতে এটা আমাদের করতে হবে। দত্তাত্রেয় বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আরএসএসের (RSS) ভূমিকা ছিল। তামিলনাড়ুতে যে ধর্মান্তকরণ হয়েছিল, তার বিরুদ্ধে হিন্দু জাগরণের জন্য একটা শঙ্খের প্রয়োজন ছিল। তিনি বলেন, আজ জাতীয় জীবনের কেন্দ্রে রয়েছে সংঘ। এই সংঘ সমাজ এবং ব্যক্তি মানুষ গঠন করতে কাজ করে যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • Union Budget: ‘ঐতিহাসিক বাজেট’ নিয়ে জন দরবারে যাচ্ছে বিজেপি, জানুন বিশদে  

    Union Budget: ‘ঐতিহাসিক বাজেট’ নিয়ে জন দরবারে যাচ্ছে বিজেপি, জানুন বিশদে  

    মাধ্যম নিউজ ডেস্ক: বাজেট (Union Budget) হয়েছে সাধারণ মানুষের কথা ভেবে। মোদি সরকারের (PM Modi) এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তাই সেবার বাজেট পেশ হবে না, হবে ভোট অন অ্যাকাউন্ট পেশ। তবে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) যে বাজেট পেশ করেছেন, তাতে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। এবারের বাজেটকে তিনি ঐতিহাসিক আখ্যা দিয়েছেন। সেই ঐতিহাসিক বাজেট নিয়ে এবার জনতার দরবারে হাজির হচ্ছে বিজেপি (BJP)। জানা গিয়েছে, বুধবার থেকে ১২ দিন ধরে দেশব্যাপী প্রচার শুরু করবে গেরুয়া শিবির।

    প্রচারে পদ্মশিবির…

    দলের একটি সূত্রের মতে, ১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট নিয়ে দেশব্যাপী প্রচার করবে পদ্ম শিবির। এ জন্য একটি কমিটি গঠন করেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও রাজ্যসভার সাংসদ সুশীল কুমার মোদিকে। ৪ এবং ৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী অফিসার এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা দেশের বিভিন্ন রাজ্যের রাজধানী সহ ৫০টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বাজেট নিয়ে একটি সম্মেলন করবেন। এর পাশাপাশি, বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি, মন্ত্রী, সাংসদ এবং বিধায়করা আগামী দু সপ্তাহ সারা দেশে সম্মেলন এবং জনসভা করবেন এবং সাধারণ মানুষের সঙ্গে বাজেট এবং এর সুবিধাগুলি নিয়ে আলোচনা করবেন।

    আরও পড়ুুন: “আমি অমৃতকাল বাজেটে বিশ্বাস করি”, বললেন শুভেন্দু, কী প্রতিক্রিয়া দিলীপ ঘোষের?

    বিজেপির তৈরি এই কমিটিতে দলের জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, কিষান মোর্চার সভাপতি রাজকুমার চাহার, বিজেপি যুব মোর্চার জাতীয় সভাপতি তেজস্বী সূর্য সহ বহু হেভিওয়েট নেতাকে সদস্য করা হয়েছে। সুশীল মোদির বিবৃতি অনুসারে, এই কমিটি দিল্লিতে দলের সদর দফতরে প্রথম বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, ৪ থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীরা, দলের সর্বভারতীয় পদাধিকারিরা সমস্ত রাজ্যের রাজধানী সহ ৫০টি গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শন করবেন। দেশের অর্থনীতি বিশেষজ্ঞরা বাজেট নিয়ে সম্মেলন করবেন।

    জানা গিয়েছে, প্রতিটি রাজ্যে এই কর্মসূচির জন্য ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ২ ফেব্রুয়ারি বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও রাজ্য সভাপতি এবং বিরোধী দলের নেতারা সাংবাদিক সম্মেলন করবেন। সব জেলায় সম্মেলনের আয়োজন করা হবে। বাজেটের (Union Budget) বিষয়গুলি পৌঁছে দেওয়া হবে ব্লকস্তর পর্যন্ত জনগণের কাছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • Union Budget: আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধি বাজেটে, কত বাড়ল জানেন?  

    Union Budget: আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধি বাজেটে, কত বাড়ল জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: আবাস যোজনায় (PM Awas Yojana) কেন্দ্রের বরাদ্দ টাকায় খয়রাতি করছে তৃণমূল (TMC) পরিচালিত রাজ্য সরকার। এমন অভিযোগ উঠেছে। আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগও উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে। কেবল বাংলা নয়, দেশের আরও কয়েকটি রাজ্যেও একই অভিযোগ উঠেছে। তা সত্ত্বেও সকলের মাথার ওপর পাকা ছাদের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

    বরাদ্দ বৃদ্ধি…

    বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে আগের বছরের তুলনায় ৬৬ শতাংশ বেশি। ফলে এই প্রকল্পে বাজেট (Union Budget) বেড়ে হয়েছে ৭৯ হাজার কোটি টাকারও বেশি। সীতারামন জানান, গরিব মানুষের মানোন্নয়নে মোদি সরকার সব সময় প্রস্তুত। আগামী কয়েক বছরে যাতে দেশের পিছিয়ে পড়া মানুষের জীবন উন্নত হয় সেই লক্ষ্যে কাজ করছে মোদি সরকার। সেই কারণেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। ২০২২-২৩ আর্থিক বর্ষে প্রধানমন্ত্রী অবাস যোজনায় বরাদ্দ হয়েছিল ৪৮ হাজার কোটি টাকা।

    প্রধানমন্ত্রী আবাস যোজনা (Union Budget) প্রকল্পে যাঁদের স্থায়ী বাড়ি নেই, তাঁদের বাড়ি দেওয়া হয়। আবাস প্রকল্পের অধীনে তালিকা তৈরি করার সময় এটি দেখা হয় যে সুবিধাভোগীর কোনও মোটরচালিত দুই বা তিন চাকার গাড়ি নেই। এ ছাড়াও আরও বেশ কয়েকটি মানদণ্ডও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, কারও কাছে ৫০ হাজার কিংবা তার বেশি টাকার কিষান ক্রেডিট কার্ড থাকলে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাবেন না। পরিবারে একজন সরকারি কর্মচারি থাকলেও, সেই পরিবারও এই প্রকল্পে বাড়ি পাবেন না। একটি পরিবারের কোনও সদস্য যদি প্রতি মাসে ১০ হাজার টাকা আয় করেন, তাহলে তিনিও আবাসন প্রকল্পে বাড়ি পাবেন না।

    আরও পড়ুুন: ‘ঐতিহাসিক বাজেট’! অমৃতকালের প্রথম বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদি

    কোনও পরিবারে ফ্রিজ, ল্যান্ডলাইন সংযোগ থাকলে কিংবা আড়াই একর বা তার বেশি কৃষি জমি থাকলে, তাহলেও, তিনিও ওই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই প্রকল্পে দেশের লক্ষাধিক মানুষ আবাসন পেয়েছেন। এই প্রকল্পে পাহাড়ি এলাকার বাসিন্দাদের বাড়ি তৈরির জন্য দেওয়া হয় এক লক্ষ ২০ হাজার টাকা, আর সমতল এলাকার বাসিন্দাদের দেওয়া হয় এক লক্ষ ৩০ হাজার টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Suvendu Adhikari: ‘কয়লা ভাইপো কে? তাঁর পরিচয়ই বা কী?’, প্রশ্ন কলকাতা হাইকোর্টের

    Suvendu Adhikari: ‘কয়লা ভাইপো কে? তাঁর পরিচয়ই বা কী?’, প্রশ্ন কলকাতা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়লা ভাইপো কে? তাঁর পরিচয় কী? প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার বিরোধী দলনেতা বিজেপির (BJP) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মামলার শুনানিতে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের পর্যবেক্ষণ, যে ট্যুইটের কথা বলা হচ্ছে সেখানে ‘কয়লা ভাইপো’র কথা বলা হয়েছে! ইনি কে? মামলাকারী ট্যুইটে তো কারও নাম ব্যবহার করেননি। বিচারপতি ভট্টাচার্য বলেন, লেডি কিম! তিনি কে? কিম জন উং উত্তর কোরিয়ার শাসক বলে জানি। তাঁকেই কি বলা হয়েছে? না কি মজা ছিল?

    শুভেন্দু অধিকারী...

    গত বছর ১৩ নভেম্বর শুভেন্দুর (Suvendu Adhikari) করা কয়েকটি ট্যুইটকে কেন্দ্র করে তাঁকে শোকজ নোটিশ পাঠায় পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশন। নোটিশ পাঠানো হয় তিন বার। কমিশনের এই নোটিশ খারিজের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলেনতা। বুধবার এই মামলার শুনানিতে সওয়াল করেন শুভেন্দুর আইনজীবী। শুনানি চলাকালীন শুভেন্দুর আইনজীবী বলেন, শিল্পা দাস নামে এক মহিলা কমিশনে অভিযোগ করেছিলেন। তার ভিত্তিতে নোটিশ পাঠায় কমিশন।

    আরও পড়ুুন: সত্যকে লুকোতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে রাজ্য! মিড ডে মিল নিয়ে বিস্ফোরক শুভেন্দু

    বিচারপতি ভট্টাচার্যের প্রশ্ন, যিনি অভিযোগ করেছেন তাঁর সঙ্গে এই ট্যুইটের কী সম্পর্ক রয়েছে? তাঁর কি কোনও ক্ষতি বা স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে? কমিশনের আইনজীবী জানান, অভিযোগকারিণী একজন মা। বিরোধী দলনেতার ওই মন্তব্য শিশু অধিকার লঙ্ঘন করে! একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানকে কটাক্ষ করার অভিযোগ রয়েছে। এর পরেই কমিশনের উদ্দেশে বিচারপতি ভট্টাচার্যের প্রশ্ন, যদি অভিযোগ সত্যি হয় তা হলে মামলকারীর বিরুদ্ধে পদক্ষেপ করার কোনও ক্ষমতা আপনাদের রয়েছে? কমিশনের আইনজীবী জানান, অভিযোগের গুরুত্ব বুঝে অনুসন্ধান করা হয়। কমিশন নিজেও শুনানি করে। তার পর আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হতে পারে। এর পর কমিশনের আইনজীবী হলফনামা দিয়ে উত্তর দেওয়ার জন্য সময় চান। শুভেন্দুও (Suvendu Adhikari) এই বিষয়ে অতিরিক্ত হলফনামা জমা দিতে চান। বৃহস্পতিবার ফের এই মামলাটির শুনানির দিন ধার্য হয়।

    এদিকে, একদিন জেল হেফাজতে রাখার পর বুধবার ফের আসানসোল সিবিআই আদালতে পেশ করা হল লালা ঘনিষ্ঠ রত্নেশ ভার্মাকে। কয়লাকাণ্ডে অভিযুক্ত রত্নেশকে নিজেদের হেফাজতে পেতে চায় সিবিআই। এই মর্মে এদিন আদালতে আবেদন করা হবে সিবিআইয়ের পক্ষ থেকে। প্রসঙ্গত, দু বছর পলাতক থাকার পর আত্মসমর্পণ করেন রত্নেশ। কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠ রত্নেশ মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন। আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী তাঁর জামিন নাকচ করে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Pakistan: ‘আমাদের তৈরি মুজাহিদিন এখন জঙ্গি হয়েছে’, স্বীকারোক্তি পাক অভ্যন্তরীণ মন্ত্রীর

    Pakistan: ‘আমাদের তৈরি মুজাহিদিন এখন জঙ্গি হয়েছে’, স্বীকারোক্তি পাক অভ্যন্তরীণ মন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: মুজাহিদিন তৈরির কোনও প্রয়োজন আমাদের ছিল না। আমরা মুজাহিদিন সৃষ্টি করেছিলাম। তারাই এখন জঙ্গি হয়েছে। কথাগুলি যিনি বললেন, তিনি আর কেউ নন, পাকিস্তানের (Pakistan) অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ স্বয়ং। এবং বললেন পাক সংসদের উচ্চ কক্ষে। ঘটনার জন্য সানাউল্লাহ দুষছেন ইমরান খানের সরকারকে। তিনি বলেন, ইমরান খানের সরকার তেহেরিক-ই-তালিবান পাকিস্তানের কয়েকজনকে জেল থেকে মুক্ত করে দিয়েছিল। এদের প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

    বিস্ফোরণ…

    গত সোমবার পেশোয়ারে পাক (Pakistan) পুলিশের সদর দফতর লাগোয়া মসজিদে বিস্ফোরণ ঘটে। ওই সময় এলাকায় অন্তত ৪০০ পুলিশ কর্মী উপস্থিত ছিলেন। নমাজ পড়ার সময় হওয়ায় আরও বহু পুলিশ কর্মী মসজিদে এসেছিলেন। বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়ে মসজিদের দেওয়াল। ধসে পড়ে মসজিদের ছাদও। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান মোজাজ্জম জাহ আনসারি বলেন, শরীরের বিভিন্ন জায়গায় ১০ থেকে ১২ কেজি বিস্ফোরক বেঁধে অতিথির ছদ্মবেশে মসজিদে এসেছিলেন আত্মঘাতী জঙ্গি। নমাজ শুরু হতেই বিস্ফোরণ ঘটান তিনি। পাক পুলিশের দাবি, জঙ্গি দমন অভিযানে যাওয়া পুলিশ বাহিনীর মনোবল ভাঙতেই বিস্ফোরণ ঘটানো হয়েছে মসজিদে। পেশোয়ার পুলিশের প্রধান মহম্মদ ইজাজ খান বলেন, জঙ্গি দমন কার্যকলাপে আমরা প্রথম সারিতে রয়েছি। এই জন্যই আমাদের নিশানা করা হল। উদ্দেশ্য ছিল, বাহিনীর মনোবল ভেঙে দেওয়া।

    আরও পড়ুুন: এ কোন সংস্কৃতি! সুকান্ত-সুভাষকে কুরুচিকর আক্রমণ তৃণমূলের, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

    অভ্যন্তরীণ মন্ত্রী (Pakistan) ন্যাশনাল অ্যাসেম্বলিকে জানান, মৃতদের মধ্যে ৯৭ জনই পুলিশ আধিকারিক। বাকি তিনজন সাধারণ মানুষ। আহত ২৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি স্বীকার করেছেন, টিটিপি, আগে যে সংগঠন তেহেরিক-ই-তালিবান-ই পাকিস্তান একটি ছাতার মতো, যার তলায় রয়েছে একাধিক ইসলামিস্ট সশস্ত্র জঙ্গি গোষ্ঠী। এরাই আফগান-পাকিস্তান সীমান্তে সক্রিয় রয়েছে। এরা অস্ত্র সমর্পণ করে আইনের কাছে আত্মসমর্পণ করবে, এটা ভাবাই ভুল ছিল।

    প্রসঙ্গত, পেশোয়ারের ওই মসজিদে বিস্ফোরণের পর টিটিপির একটি অংশ ঘটনার দায় স্বীকার করেছিল। যদিও কয়েক ঘণ্টা পরেই টিটিপির মুখপাত্র ট্যুইটবার্তায় জানান, মসজিদে আক্রমণের কোনও উদ্দেশ্য তাঁদের ছিল না। পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, যাঁরা পাকিস্তানকে রক্ষা করছিলেন, জঙ্গিরা তাঁদেরই টার্গেট করল!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

  • Arup Chakraborty: এ কোন সংস্কৃতি! সুকান্ত-সুভাষকে কুরুচিকর আক্রমণ তৃণমূলের, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

    Arup Chakraborty: এ কোন সংস্কৃতি! সুকান্ত-সুভাষকে কুরুচিকর আক্রমণ তৃণমূলের, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: সুকান্তবাবু শুনে রাখুন, তৃণমূল কর্মীরা যেদিন হাত তুলবে, সেদিন আপনাদের জায়গা হবে হাসপাতালে। প্রকাশ্য সভায় এই ভাষায়ই বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) হুমকি দিলেন বাঁকুড়ার তালডাংরার বিধায়ক তৃণমূলের (TMC) অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)। সোমবার নিজের বিধানসভা কেন্দ্রে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়েছিলেন অরূপ। পরে যোগ দেন প্রকাশ্য সভায়। সেই সভা থেকেই হুমকি দেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির সুকান্ত মজুমদারকে। ঘটনায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছে রাজ্যজুড়ে। রাজনৈতিক মহলের মতে, হুমকি দিয়ে বিরোধীদের দমিয়ে রাখার বাম জমানার সেই ট্র্যাডিশন চলছে তৃণমূল জমানায়ও।

    সুরক্ষা কবচ কর্মসূচি…

    সোমবার বিকেলে নিজের বিধানসভা কেন্দ্রে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অরূপ (Arup Chakraborty)। তিনি বলেন, সুকান্তবাবুকে আমি বলি, আপনি অধ্যাপক, আপনি বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। আপনি আপনাদের কর্মীদের উসকানি দিচ্ছেন। আপনি আগুনে ঘি ঢালছেন। এর পরেই তিনি বলেন, সুকান্তবাবু শুনে রাখুন, তৃণমূল কর্মীরা যেদিন হাত তুলবে, সেদিন আপনাদের জায়গা হবে হাসপাতালে।  

    এদিন সভা শেষে স্বপক্ষ সমর্থন করতে গিয়ে অরূপ বলেন, সুকান্তবাবুকে সংযত হওয়ার জন্য সতর্ক করা হল। আপনি নিজে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে বেড়িয়ে কর্মীদের লেলিয়ে দিচ্ছেন। বাংলায় অশান্তি হলে আপনাদের দেখা পাওয়া যাবে না। রাজ্য সরকারকেই তা সামলাতে হবে। অতি সম্প্রতি অরূপের (Arup Chakraborty) বিরুদ্ধে একাধিকবার প্ররোচনামূলক বক্তব্য রাখার অভিযোগ উঠেছে। গত সপ্তাহে আবাস যোজনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিডিওকে নিশানা করেন তিনি। তার আগেও একবার বিজেপির বিরুদ্ধে প্ররোচনামূলক বক্তব্য রাখতে শোনা গিয়েছিল তাঁকে। তার পরেও অবশ্য অরূপ রয়েছেন বহাল তবিয়তে। কোনও পদক্ষেপ করেনি তাঁর দল। ওই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের ইন্দপুর ব্লক সভাপতি রেজাউল খাঁ নিশানা করেন  সাংসদ বিজেপির সুভাষ সরকারকে। তিনি বলেন, আপনি যদি কোথাও যান সেখানের জনগণ আপনার প্যান্ট খুলে নেবে।

    আরও পড়ুুন: ত্রিপুরা বিধানসভায় অর্ধেক আসনে লড়বে তৃণমূল, ‘পর্যটক’ বলে কটাক্ষ বিজেপির

    তৃণমূল নেতা অরূপের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। পদ্ম নেতা রাহুল সিনহা বলেন, পুলিশকে পকেটে পুরে এই ধরণের বক্তব্য রাখা সহজ। পনের মিনিটের জন্য পুলিশকে সরিয়ে দিন, তার পর বোঝা যাবে অরূপবাবুদের পাশে কটা লোক আছে। তিনি বলেন, এভাবে পঞ্চায়েত ভোটের আগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে হিংসায় কার্যত উসকানি দিচ্ছেন তৃণমূলের নেতারা। দোরগোড়ার পঞ্চায়েত নির্বাচন। ওয়াকিবহালের মতে, সেই কারণেই বিরোধীদের চমকে, ধমকে এক তরফা ম্যাচ বের করতে চাইছে তৃণমূল। সেই কারণেই বিরোধীদের হুমকি দিচ্ছেন অরূপের (Arup Chakraborty) মতো পুলিশ পরিবৃত শাসক দলের নেতারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Amartya Sen: অমর্ত্যর বাড়ি সম্পর্কিত যে কাগজ মমতা দেখাচ্ছেন, তা অপ্রাসঙ্গিক, সাফ জানালেন উপাচার্য

    Amartya Sen: অমর্ত্যর বাড়ি সম্পর্কিত যে কাগজ মমতা দেখাচ্ছেন, তা অপ্রাসঙ্গিক, সাফ জানালেন উপাচার্য

    মাধ্যম নিউজ ডেস্ক: নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) বাড়ি সম্পর্কিত যে কাগজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দেখাচ্ছেন, তা প্রাসঙ্গিক নয়। মঙ্গলবার এই দাবি করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের তরফে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, যে নথিপত্র মুখ্যমন্ত্রী দিয়েছেন, তা ভুল। কারণ এই জমিটা তাঁর বাবা আশুতোষ সেনের নামে। লিজ হোল্ড জমি কখনও যিনি গত হয়েছেন তাঁর নামে ট্রান্সফার হয় না। যে তথ্যটা মুখ্যমন্ত্রীর স্তাবকেরা তাঁকে দেয়নি।

    উপাচার্য বলেন…

    উপাচার্য বলেন, জমির মিউটেশন হয় ২০০৬ সালে। জমিটির মিউটেশন বাবদ ও প্রতি বিঘায় কর বাবদ রাজ্যকে দিয়েছেন ১৮ হাজার ৯৪০ টাকা। ৩৩ ডেসিমেলে এক বিঘা। যদি অমর্ত্য সেনের কাছে সেই জমিটা থাকতো, তাহলে উনি ১৩৮ ডেসিমেলের কর দিতেন। কিন্তু উনি তা দেননি। তাই উনি ভাল করে জানতেন যে ওঁর কতটা জমি রয়েছে। ২০০৬ সালে জমিটা ট্রান্সফার হয়। তখন সেই ডকুমেন্ট আমরা রাজ্য সরকারকে পাঠিয়ে দিই। উপাচার্য বলেন, গতকাল মুখ্যমন্ত্রী যে ডকুমেন্ট দেখিয়েছেন, সেখানে কোথায় অমর্ত্য সেনের নাম রয়েছে? সবটাই আছে আশুতোষ সেনের নামে। অমর্ত্য সেন আশুতোষ সেনের উত্তরাধিকার হওয়ার জন্য সেই জমিটা পেয়েছেন। জানি না মুখ্যমন্ত্রী কী করে বলছেন জমিটা অমর্ত্য সেনের নামে আছে? সরকারের সব তথ্য ভুল। জমিটা কিন্তু আমাদের। রাজ্য বলছে জমিটা ল্যান্ড ব্যাঙ্ক থেকে দেওয়া হয়েছে। কিন্তু জমিটা রবীন্দ্রনাথ ঠাকুর কিনেছিলেন।

    আরও পড়ুুন: ‘সবার আগে দেশ, সব থেকে আগে দেশবাসী’, বাজেট প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী

    বিশ্বভারতীর উপাচার্য জানান, তাঁদের কাছে যে নথি রয়েছে, তাতে অমর্ত্য সেনের ১.২৫ একর জমিই রয়ছে। তিনি বলেন, অমর্ত্য সেনের কোনও অপমান হোক, সেটা চাই না। কারণ তিনি এখনও পর্যন্ত আলোচনায় বসে সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য আবেদন করেছেন। উপাচার্য বলেন, সরকার পক্ষ, প্রশাসনের লোকজন থাকুন। বিশ্বভারতীর লোকজনও থাকুন। সবার উপস্থিতিতে জমির মাপজোক করা হোক। উপাচার্যের দাবি, বিশ্বভারতীর বিপুল পরিমাণ জমি দখল হয়ে গিয়েছে। নিয়ম মেনে সেগুলি উদ্ধারের চেষ্টাই তিনি করছেন বলে দাবি উপাচার্যের। সেই কারণেই উপাচার্য চান, ওই জমি ফিরিয়ে দিয়ে অন্যদের বার্তা দিন অমর্ত্য (Amartya Sen)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share