Tag: Bengali news

Bengali news

  • Suvendu Adhikari: “মহুয়া জানেন, ক্ষমা চাইলে ৩৫ শতাংশ রেগে যাবে”, মতুয়া ইস্যুতে তোপ শুভেন্দুর

    Suvendu Adhikari: “মহুয়া জানেন, ক্ষমা চাইলে ৩৫ শতাংশ রেগে যাবে”, মতুয়া ইস্যুতে তোপ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: “মহুয়া জানেন, ক্ষমা চাইলে ৩৫ শতাংশ রেগে যাবে। তাই সনাতনীদের যত খুশি আক্রমণ করা যায়।” মতুয়া ইস্যুতে (Matua Issue) ঠিক এই ভাষায়ই দলবদলু তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    কী বলেছিলেন মহুয়া? (Suvendu Adhikari)

    মহুয়া কৃষ্ণনগরের সাংসদ। তৃণমূলের টিকিটে জিতে লোকসভায় গিয়েছেন তিনি। দিন কয়েক আগে কৃষ্ণনগরের একটি সভা থেকে মহুয়াকে বলতে শোনা যায়, “সারা বছর ধরে তৃণমূল, আর ভোটের সময় সনাতনী! এটা কী অঙ্ক ভাই?” তিনি আরও বলেন, “কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা। কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে! তখন কী হয়?” তাঁর অভিযোগ, লক্ষ্মীর ভান্ডারে অন্যদের তুলনায় তফশিলি জাতি, জনজাতির মহিলারা বেশি টাকা পান। তাও মতুয়া প্রধান বিভিন্ন বুথে তৃণমূলকে ভোট দেওয়া হয় না। তিনি বলেন, “আমার কথা টিভিতে দেখানো হয়, ভিডিও ছড়িয়ে পড়ে। তবে তাতে আমার কিছু যায় আসে না!”

    আক্রমণ শুভেন্দুর

    তৃণমূল সাংসদের এহেন মন্তব্য (Matua Issue) ছড়িয়ে পড়তেই ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে মতুয়া সমাজে। সাংসদ তথা ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর তীব্র নিন্দে করেন মহুয়ার। এবার তাঁকে নিশানা করলেন শুভেন্দু। মহুয়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কৃষ্ণনগরেই সভার আয়োজন করে বিজেপি। সেখানেই তৃণমূল সাংসদকে নিশানা করেন শুভেন্দু। তিনি বলেন, “এখানকার সাংসদের কত বড় সাহস! একবার নয়, বারেবারে হিন্দু সংস্কৃতি, বৈষ্ণব, নমঃশূদ্র, মতুয়া এবং তাঁদের ধর্মীয় রীতিনীতি, তাঁদের গুরুদেবের দেখানো পথকে অপমান করেন। প্রতিবাদ হয় না কেন? আমাদের সংস্কৃতি আমরাই রক্ষা করব।” রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা এই বাংলা দিয়ে গিয়েছেন আমাদের। এই বাংলা আমরা বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গাদের হাতে তুলে দেব না।” ছাব্বিশের (Suvendu Adhikari) নির্বাচনে হিন্দুদের আরও বেশি করে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। তিনি বলেন, “করিমপুর হাতে রয়েছে, তেহট্ট যায় যায় করছে, চাপড়া, কালীগঞ্জ, দেবগ্রামের কী অবস্থা, শিবরাত্রির সলতের মতো টিম টিম করে জ্বলছে কৃষ্ণনগরটা। ধুবুলিয়া অবধি এসে গিয়েছে। আর ১৭ কিলোমিটার বাকি রয়েছে।”

    মতুয়া সমাজে ব্যাপক ক্ষোভ

    প্রসঙ্গত, এই বিষয়টিও উল্লেখ করেছিলেন মহুয়া। তিনিও দাবি করেছিলেন, ওই এলাকায় ১০০টি ভোটের মধ্যে ৮৫টি যায় বিজেপিতে, আর বাকি ১৫টি যায় অন্য দলে (Matua Issue)। মহুয়ার ওই বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন মতুয়ারা। অভিযোগ দায়ের হয়েছে থানায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে’র সাধারণ সম্পাদক সুকেশচন্দ্র চৌধুরী অভিযোগ করেন, মহুয়ার মন্তব্য মতুয়া ও নমঃশূদ্র সমাজের ধর্মীয় অনুভূতি ও আত্মসম্মানে আঘাত করেছে। চিঠিতে তাঁর দাবি, ‘আচারমালা নিয়ে কটাক্ষ করে মহুয়া কাঠের মালা বলে যা বলেছেন, তা ঘোরতর অবমাননাকর।’ এত কিছুর পরেও (Suvendu Adhikari) ক্ষমা চাননি মমতা। কেন তিনি ক্ষমা চাননি, সেই প্রশ্নের উত্তরই এদিন দিলেন শুভেন্দু। তিনি বলেন, “মহুয়া ক্ষমা চাননি কেন? কারণ তিনি মমতার ছোট বোন। তিনি ক্ষমা চাইলে ৩৫ শতাংশ রেগে যাবে। তাই জানেন, সনাতনীদের যত খুশি আক্রমণ করা যায় (Suvendu Adhikari)।”

  • Sushila Karki: নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন সুশীলা কার্কি!

    Sushila Karki: নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন সুশীলা কার্কি!

    মাধ্যম নিউজ ডেস্ক: নেপালের (Nepal) অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন সে দেশের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কি (Sushila Karki)। সেনাবাহিনীর সঙ্গে জেন জেড-এর প্রতিনিধিদের একাধিক বৈঠক শেষে শিলমোহর পড়ে সুসীলার নামে। তার পরেই ঠিক হয় আজ, শুক্রবার রাতেই শপথ নেবেন তিনি। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের কাছে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা সুশীলার।

    ভেঙে দেওয়া হল সংসদ (Sushila Karki)

    এদিন জেন জেড ঘোষণা করেছে, তারা সুশীলার নেতৃত্ব মেনে নিতে রাজি। তবে কয়েকটি শর্তও আরোপ করা হয়েছে। তার মধ্যে একটি হল সংসদ ভেঙে দেওয়া। সেই মতো এদিন সন্ধ্যায়ই ভেঙে দেওয়া হয় সংসদ। জেন জেড গ্রুপের তরফে সাংবাদিক বৈঠকে বলা হয়, “উই নেপালি গ্রুপ নিশ্চিত করছি যে আমরা বৃহত্তর সহমতে আসতে পেরেছি।” গ্রুপের প্রেসিডেন্ট সুদান গুরুং জানান, সংসদ ভেঙে দেওয়া তাঁদের প্রধান দাবিগুলির মধ্যে একটি। তার পরেই পরবর্তী প্রক্রিয়ার জন্য এগনো যেতে পারে। সুশীলা প্রধানমন্ত্রী পদে শপথ নিলে নেপালে রচিত হবে ইতিহাস। প্রথম মহিলা প্রধানমন্ত্রী পাবে বুদ্ধের দেশ। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দৌড়ে সুশীলা ছাড়াও ঘোরাফেরা করছিল আরও চারজনের নাম। এঁরা হলেন কাঠমাণ্ডুর মেয়র বলেন্দ্র শাহ, ধারানের মেয়র হরকা সামপাং, প্রাক্তন সাংবাদিক রবি লামিছানে এবং নেপালের বিদ্যুৎ দফতরের অধিকর্তা কুলমান ঘিসিং।

    প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন সুশীলা কার্কি

    প্রসঙ্গত, যে জেন জেডের আন্দোলনের জেরে পালাবদল হল নেপালে, সেই আন্দোলনকারীদের মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কাকে বেছে নেওয়া হবে, তা নিয়েই চলছিল দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের অবসান ঘটাতে দফায় দফায় হয়েছে আলোচনা (Sushila Karki)। রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন জেন জেডের এক প্রতিনিধি দলও। শেষমেশ সুশীলার নামেই পড়ে শিলমোহর। তার পরেই রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। শুরু হয়ে যায় নয়া প্রধানমন্ত্রী নিয়োগের প্রস্তুতিও। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সংসদের স্পিকার এবং জাতীয় পরিষদের চেয়ারপার্সনকেও। আমন্ত্রণ জানানো হয়েছে সব নিরাপত্তা বাহিনীর প্রধানদেরও।

    জেন জেডের আন্দোলনের জেরে পতন হয় কেপি শর্মা অলি সরকারের। দেশ ছেড়ে পালান তিনি। তার পরেই শুরু হয় নয়া অন্তর্বর্তী সরকারের (Nepal) প্রধানমন্ত্রীর খোঁজ। সেখানেই ‘জয়ী’ হন ‘ভারত-প্রেমী’ সুশীলা (Sushila Karki)।

  • Mohan Bhagwat: “যারা ভারতের উন্নয়নকে ভয় পায় তারা এমন কৌশল অবলম্বন করছে,” মার্কিন শুল্ককে নিশানা ভাগবতের

    Mohan Bhagwat: “যারা ভারতের উন্নয়নকে ভয় পায় তারা এমন কৌশল অবলম্বন করছে,” মার্কিন শুল্ককে নিশানা ভাগবতের

    মাধ্যম নিউজ ডেস্ক: “যারা ভারতের উন্নয়নকে ভয় পায় তারা এমন কৌশল অবলম্বন করছে।” শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের নাম না নিয়েই এ কথা বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন ট্রাম্প প্রশাসনের সেই সিদ্ধান্তকেই কটাক্ষ করে সরসংঘচালক বলেন, “যারা ভারতের উন্নয়নকে ভয় পায় তারা এমন কৌশল অবলম্বন করছে। সিদ্ধান্তটি হতাশা থেকে ও চাপে পড়ে নেওয়া হয়েছে।”

    জীবাশ্ম জ্বালানি কেনায় জরিমানা (Mohan Bhagwat)

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে মস্কো থেকে জীবাশ্ম জ্বালানি কেনায় ভারতীয় পণ্যের ওপর প্রথমে ২৫ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। তার পরেও রাশিয়া থেকে তেল কিনতে থাকায় ফের ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। সব মিলিয়ে ভারতীয় পণ্যের ওপর চাপানো হয় ৫০ শতাংশ শুল্ক, সঙ্গে মোটা অঙ্কের জরিমানাও। যুক্তি হিসেবে ট্রাম্প বলেন, “এটি (রাশিয়া থেকে তেল কেনা) প্রকৃতপক্ষে মস্কোর ইউক্রেন যুদ্ধকে পরোক্ষভাবে অর্থায়ন করছে।” মার্কিন প্রশাসনের এই চড়া শুল্ক হারকে ভারত অন্যায়, অপ্রমাণিত এবং অযৌক্তিক হিসেবে উল্লেখ করে বলেছে যে, “নয়াদিল্লি কোনও চাপের কাছে মাথা নত করবে না।”

    কী বললেন ভাগবত

    আরএসএস প্রধান বলেন, “বিশ্বের মানুষ আশঙ্কিত যে, যদি ভারত শক্তিশালী হয় তাহলে তাদের কী হতে পারে এবং তাদের নিজস্ব অবস্থান কী হবে। এ জন্য ভারতীয় পণ্যগুলিতে শুল্ক আরোপ করা হয়েছে।” শুক্রবার ভাগবত যোগ দিয়েছিলেন নাগপুরে “ব্রহ্ম কুমারিজ বিশ্বশান্তি সরোবর” নামের একটি যোগ ও আধ্যাত্মিক প্রশিক্ষণ কেন্দ্রের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে। সেখানেই তিনি বলেন, “মানব মনোভাব ‘আমি’ থেকে ‘আমরা’-র দিকে পরিবর্তন করলে অনেক সমস্যার সমাধানই করা সম্ভব।” সরসংঘচালক বলেন, “আজকের বিশ্ব সমাধান খুঁজছে, কারণ তাদের অসম্পূর্ণ দৃষ্টিভঙ্গির কারণে তারা সঠিক পথ খুঁজে পাচ্ছে না। শুধুমাত্র আমি মনোভাবের কারণে তাদের পক্ষে পথ খুঁজে পাওয়া অসম্ভব।” ভারত যে বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যার সমাধান করতে এবং বিশ্বকে উন্নতির পথে পরিচালিত করতে পারে, সে ব্যাপারে আত্মবিশ্বাসও প্রকাশ করেন সরসংঘ প্রধান (Mohan Bhagwat)। তিনি বলেন, “ভারত মহান দেশ। ভারতীয়দেরও উচিত মহান হওয়ার চেষ্টা করা।” তিনি আরও বলেন, “ভারত বড় দেশ এবং এটি আরও বড় হতে চায়।” বর্তমান ভারতের সামর্থ্যের উল্লেখ করতে গিয়ে ভাগবত (RSS) বলেন, “ভারত বিশ্বের সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবে এবং তামাম বিশ্বকে সঠিক পথ দেখাতে সক্ষম।”

    ভারতবাসীর মনোবল এবং ধৈর্যের প্রশংসা

    এদিন ভাগবত ভারতবাসীর মনোবল এবং ধৈর্যের প্রশংসাও করেন। বিশেষ করে উল্লেখ করেন কঠিন সময়ে তাঁদের স্থিরধৈর্য এবং সন্তুষ্টির কথা। বলেন, “কোনও সংকট থাকা উচিত নয়।  তবে যদি থেকেও থাকে, তাহলে সময় এলে তা পরিবর্তিত হবে। তবু, দুঃখ-দুর্দশা থাকা সত্ত্বেও এখানকার মানুষ এই একাত্মতার আত্মার কারণে সন্তুষ্ট থাকে (Mohan Bhagwat)।” প্রসঙ্গত, জুলাই মাসে ডোনাল্ড ট্রাম্প ভারতের আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ পারস্পরিক শুল্ক ঘোষণা করেন। এটা কার্যকর করা হয় ১ অগাস্ট থেকে। এরই দিন কয়েক পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটি বৃদ্ধি করে ৫০ শতাংশে নিয়ে যান। জানিয়ে দেন, রাশিয়া থেকে ভারত তেল কেনায় এই শাস্তি।  ট্রাম্পের অভিযোগ, ভারত রাশিয়ার ইউক্রেন যুদ্ধকে আর্থিকভাবে সহায়তা করছে। এর পাশাপাশি তিনি ভারতকে এই বলেও সতর্ক করেন যে, যদি নয়াদিল্লি সরে না আসে, তবে দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আমেরিকার আরও অভিযোগ, ভারত রুশ তেল কিনে অন্যান্য দেশকে বিক্রি করে মুনাফা লুটছে। ট্রাম্প প্রশাসনের এই অভিযোগ অস্বীকার করেছে (Mohan Bhagwat) নয়াদিল্লি।

    ভারতের অনড় মনোভাব

    এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কৌশলের মুখে পড়েও ভারত তার দৃঢ় মনোভাব বজায় রেখেছে (RSS)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ বলে দিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনা দেশের মানুষের স্বার্থেই। ট্রাম্পের শুল্ক নীতিকে তিনি অন্যায়, অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক আখ্যা দিয়েছেন। এর ঠিক পরে পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে যান চিনে। সেখানে তিনি সম্মেলনের ফাঁকে বৈঠক করেন (Mohan Bhagwat) চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। তার পরেই সুর নরম করেন ট্রাম্প। ভারতকে আরও একবার ‘বন্ধু’ বলে উল্লেখ করেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট।

     

  • Bihar Congress: প্রধানমন্ত্রীর মা-কে নিয়ে এআই ভিডিও বানিয়ে ফের বিতর্কে কংগ্রেস

    Bihar Congress: প্রধানমন্ত্রীর মা-কে নিয়ে এআই ভিডিও বানিয়ে ফের বিতর্কে কংগ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: গালাগালিকাণ্ডের পর এবার এআই ভিডিও! ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদিকে ভোট প্রচারে টেনে এনে বিতর্কে কংগ্রেস (Bihar Congress)। মোদিকে নিয়ে বিহার কংগ্রেসের তৈরি এআই ভিডিও নিয়ে ঘোর আপত্তি তুলেছে বিজেপি (BJP)। পদ্ম শিবিরের দাবি, কংগ্রেস গোটা মহিলা সমাজকে অপমান করেছে।

    এআই দ্বারা তৈরি ভিডিও (Bihar Congress)

    ঘটনার সূত্রপাত শুক্রবার। এদিন বিহার কংগ্রেস এআই দ্বারা তৈরি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর প্রয়াত মা হীরাবেনের মতো চরিত্র একটি সাজানো, স্বপ্নসদৃশ আলাপচারিতায় উপস্থিত হয়েছে বলে অনুমান। ৩৬ সেকেন্ডের এই ক্লিপটি যার ওপরে লেখা এআই জেনারেটেড, অনলাইনে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। ঘটনাটিকে বিজেপি বিহার নির্বাচনের আগে ব্যক্তিগত আক্রমণ হিসেবেই দেখছে। যদিও কংগ্রেস এই ভিডিওর পক্ষে বিবৃতি দিয়ে বলেছে, এতে কারও প্রতি অবমাননার কোনও ইঙ্গিত নেই।

    বিজেপির তোপ

    বিজেপি (BJP) সাংসদ রাধামোহন দাস আগরওয়াল ভিডিওটির কড়া নিন্দে করেছেন। তিনি একে রাজনীতিতে নতুন এক নিম্নস্তরের ঘটনা বলে অভিহিত করেছেন। বলেন, “প্রধানমন্ত্রী মোদি সব সময় রাজনীতিকে পারিবারিক জীবনের থেকে আলাদা রেখেছেন। কষ্টের বিষয় যে কংগ্রেস প্রথমে প্রধানমন্ত্রীর মাকে গালিগালাজ করেছে এবং এখন ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে দেশকে বিভ্রান্ত করছে ও সব মায়ের প্রতি অবমাননা করছে।” তিনি জানান, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে (Bihar Congress)।

    বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এক্স হ্যান্ডেলে। তিনি বলেন, “কংগ্রেস সব সীমা লঙ্ঘন করেছে।” তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রীর মাকে গালিগালাজ করার জন্য কোনও অনুশোচনার বদলে কংগ্রেস মিথ্যা বলে অভিযুক্তকে যথার্থ ও নির্দোষ বলে সমর্থন করছে। এই দল ‘গান্ধীবাদী’ না হয়ে এখন ‘গালিবাদী’ হয়ে গিয়েছে।” তিনি ওই ভিডিও ক্লিপটিকে ‘ঘৃণ্য’ ও ‘লজ্জাজনক’ বলেও অভিহিত করেছেন।

    প্রধানমন্ত্রী ও তাঁর মায়ের নাম রাজনীতির বিতর্কে টেনে আনার ঘটনা এই প্রথম নয়। ২৭ অগাস্ট বিহারেরই দ্বারভাঙায় কংগ্রেস ও আরজেডি পরিচালিত ‘ভোটার অধিকার যাত্রা’-র সময়, মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদি (BJP) ও তাঁর প্রয়াত মায়ের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ (Bihar Congress)।

  • Terrorists Arrested: ভারতব্যাপী জঙ্গি মডিউলের পর্দা ফাঁস, দিল্লি পুলিশের হাতে গ্রেফতার ৫

    Terrorists Arrested: ভারতব্যাপী জঙ্গি মডিউলের পর্দা ফাঁস, দিল্লি পুলিশের হাতে গ্রেফতার ৫

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যান-ইন্ডিয়া বা দেশব্যাপী একটি জঙ্গি মডিউলের পর্দা ফাঁস (Terrorists Arrested) করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। অভিযোগ, পাকিস্তান-ভিত্তিক (Khilafat Model) হ্যান্ডলারের নির্দেশে পরিচালিত হচ্ছিল এই মডিউল। লক্ষ্য ভারতে খিলাফত শৈলীর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই অভিযোগে দেশের চার রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে মোট পাঁচজনকে। এরা হল আশহার দানিশ, সুফিয়ান আবুবকর খান, আফতাব আনসারি, হুজাইফা ইয়ামান এবং কামরান কুরেশি।

    খিলাফত-শৈলীর গ্রুপ গঠনের পরিকল্পনা (Terrorists Arrested)

    অতিরিক্ত কমিশনার (স্পেশাল সেল) প্রমোদ কুশওয়াহা জানান, এই গোষ্ঠী একটি দুই পর্বের পরিকল্পনা করেছিল। প্রথমত, ‘লস্কর’ নামে একটি খিলাফত-শৈলীর সংগঠন গঠন করা, এবং পরবর্তী কালে ইসলামের বিকৃত ব্যাখ্যার ওপর ভিত্তি করে ‘গাজওয়া-এ-হিন্দ’-এর অনুপ্রেরণায় ভারতে জিহাদ শুরু করা। তিনি বলেন, “তারা প্রথম ধাপে নিজেদের খিলাফত-শৈলীর একটি গ্রুপ গঠনের পরিকল্পনা করছিল। এরপর তারা গাজওয়া-এ-হিন্দ ধারণা অনুসরণ করে জিহাদ চালিয়ে যেতে চেয়েছিল, যার মধ্যে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডও অন্তর্ভুক্ত।” পুলিশ অভিযুক্তদের কাছ থেকে সন্দেহজনক ও বিপজ্জনক পদার্থ বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে রয়েছে গন্ধক গুঁড়ো, গন্ধক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বোনেট, পিএইচ লেভেল চেকার, বল বিয়ারিংস এবং ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করতে ব্যবহৃত বিভিন্ন উপাদান। এর পাশাপাশি উদ্ধার হয়েছে তার, মাদারবোর্ড, ল্যাপটপ, মোবাইল ফোন, আগ্নেয়াস্ত্র এবং কার্তুজও।

    ১১ জন আটক

    জানা গিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে মোট ১১ জনকে আটক করা হয়েছে। যদিও গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই গোষ্ঠীর নেতৃত্বে ছিল আশহার দানিশ। সে রাঁচির বাসিন্দা। সে নিজেকে একজন পেশাদার কোম্পানি পরিচালনা করা ব্যবসায়ী হিসেবে পরিচয় দিত। জনসমক্ষে সে নিজেকে ‘সিইও’ হিসেবেও পরিচয় দিত। তবে ঘনিষ্ঠ মহলে সে পরিচিত ছিল ‘গাজওয়া নেতা’ নামে। এই গোষ্ঠী একটি এনজিও পরিচালনার অছিলায় জমি অধিগ্রহণের চেষ্টা করছিল। কুশওয়াহা বলেন, “এরা অত্যন্ত উগ্রপন্থী ব্যক্তি যারা একটি ঘনিষ্ঠ অভ্যন্তরীণ গোষ্ঠীর মাধ্যমে কাজ করত।”  সূত্রের খবর (Khilafat Model), রাঁচি থেকে গ্রেফতার করা হয়েছে আশহার দানিশকে। সুফিয়ান আবুবকর খান এবং আফতাব আনসারিকে ধরা হয়েছে দিল্লি থেকে। তেলঙ্গানার নিয়াজাবাদ থেকে গ্রেফতার করা হয় হুজাইফা ইয়ামানকে। আর মধ্যপ্রদেশের রাজগড় থেকে পাকড়াও করা হয়েছে কামরান কুরেশিকে (Terrorists Arrested)।

    ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস

    দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস তৈরি মায় কার্তুজ তৈরির প্রশিক্ষণও নিয়েছে। তদন্তকারীরা সন্দেহভাজনদের কাছ থেকে কিছু ‘অপরাধমূলক ছবি’-ও উদ্ধার করেছে। পুলিশের মতে, দলটি স্বীকার করেছে যে তাদের হ্যান্ডলার অনলাইনে আইইডি তৈরির নির্দেশ দিচ্ছিল এবং বোমা তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক এবং উপাদান সংগ্রহের নির্দেশও দিয়েছিল (Terrorists Arrested)। কুশওয়াহা বলেন, “এটি একটি দেশীয় অভিযান ছিল।” ধৃতদের স্বাধীনভাবে অস্ত্র সংগ্রহ এবং আইইডি তৈরির নির্দেশও দেওয়া হয়েছিল (Khilafat Model)। দেওয়া হয়েছিল কার্তুজ তৈরির নির্দেশও। তাদের কাছ থেকে কিছু সন্দেহজনক স্কেচও উদ্ধার করা হয়েছে। দিল্লি পুলিশ সাম্প্রদায়িক প্রচার, ধর্মীয় বৈষম্য উস্কে দেওয়া এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে এফআইআর দায়ের করেছে ধৃতদের বিরুদ্ধে। কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা ডিজিটাল ডিভাইসগুলি বিশ্লেষণ করছে। জঙ্গিদের নেটওয়ার্ক শনাক্ত করতে এবং সম্ভাব্য আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে বের করতেই বিশ্লেষণ করা হচ্ছে উদ্ধার হওয়া ডিজিটাল ডিভাইসগুলি (Terrorists Arrested)। পুলিশ জানিয়েছে, ধৃতদের গ্রেফতারের ফলে দেশে একটি বড়সড় জঙ্গি হামলা ঠেকানো সম্ভব হয়েছে।

    আইইডি এবং অন্যান্য বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার

    তদন্তকারীরা জেনেছেন, ধৃতেরা পরস্পরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। দিল্লি, মধ্যপ্রদেশ এবং তেলঙ্গানা থেকে যে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকে আইইডি এবং অন্যান্য বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতদের জেরা করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, এই দলটিকে পরিচালনা করছিল দানিশ। পাকিস্তানের হ্যান্ডলাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাঁর। বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখত তারা। ভারতে যুব সম্প্রদায়ের মগজধোলাই করে জঙ্গি কার্যকলাপে উদ্বুদ্ধ করার কাজ করত ধৃতেরা। শুধু তা-ই নয়, জঙ্গি দলে নিয়োগের দায়িত্বও ছিল ধৃতদের ওপর। ধৃতদের জেরা করে পুলিশ এও জেনেছে, দিল্লি এবং এনসিআর-সহ দেশের নানা জায়গায় নাশকতার ছক কষা হয়েছিল (Terrorists Arrested)। পুলিশের অনুমান, ধৃতেরা আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মডিউলের সঙ্গে জড়িত (Khilafat Model)।

  • CP Radhakrishnan: দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন

    CP Radhakrishnan: দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের ১৫তম উপরাষ্ট্রপতি (Vice President) হিসেবে শপথ নিলেন চন্দ্রপুরম পন্নুস্বামী রাধাকৃষ্ণন (CP Radhakrishnan)। শুক্রবার তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ সরকারের শীর্ষ স্তরের নেতামন্ত্রীরা। উপস্থিত ছিলেন এনডিএর জোটসঙ্গী বিভিন্ন দলের নেতারাও। উপরাষ্ট্রপতি পদে রাধাকৃষ্ণনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং আরও এক প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং তৃণমূল নেতা ডেরেক ও’ ব্রায়েনও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।

    রাধাকৃষ্ণনের জয় (CP Radhakrishnan)

    প্রসঙ্গত, গত ২১ জুলাই রাতে আচমকাই উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেন ধনখড়। তার পরেই শুরু হয় উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রক্রিয়া। নির্বাচন হয় মঙ্গলবার। রাধাকৃষ্ণনের বিরুদ্ধে ইন্ডি জোটের প্রার্থী ছিলেন সুদর্শন রেড্ডি। এই নির্বাচনে রেড্ডিকে পরাস্ত করেন রাধাকৃষ্ণন। তাঁর জয় নিয়ে অবশ্য প্রথম থেকেই কোনও সংশয় ছিল না। খাতায়-কলমে এনডিএর পক্ষে ছিল ৪২৭টি ভোট। ওয়াইএসআর কংগ্রেসের ১১টি ভোটও পেয়েছেন এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন (CP Radhakrishnan)। সব মিলিয়ে তাঁর পাওয়ার কথা ছিল ৪৩৮টি ভোট। যদিও ফলপ্রকাশের পর দেখা যায় তিনি পেয়েছেন ৪৫২টি ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বী রেড্ডি পেয়েছেন ৩০০টি ভোট। অথচ তাঁর পাওয়ার কথা ছিল ৩২১টি ভোট। প্রত্যাশিতভাবেই এসেছে ক্রস ভোটিংয়ের অনুষঙ্গ।

    রাধাকৃষ্ণনের রাজনৈতিক যাত্রা

    রাধাকৃষ্ণন তামিলনাড়ুর নেতা। তামিলনাড়ু থেকে এর আগে দুজন উপরাষ্ট্রপতি হয়েছিলেন। দেশের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণ এবং আর বেঙ্কটরামন। সিপি রাধাকৃষ্ণন হলেন তামিলনাড়ু থেকে তৃতীয় উপরাষ্ট্রপতি। রাধাকৃষ্ণন ছিলেন আরএসএসের স্বয়ংসেবক। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। ১৯৯৮ সালে তিনি প্রথমবার জয়ী হন কোয়েম্বাটোর লোকসভা কেন্দ্র থেকে। পরের বছরই আবারও ওই কেন্দ্র থেকেই জয়ী হয়ে লোকসভায় পা রাখেন দ্বিতীয়বারের জন্য। ২০২৩ সালে তিনি ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল। পরের বছরই তাঁকে (Vice President) পাঠানো হয় মহারাষ্ট্রের রাজ্যপাল করে। এবার তিনিই হলেন দেশের ১৫তম উপরাষ্ট্রপতি (CP Radhakrishnan)।

  • Ramakrishna 465: গভীর ধ্যানে ইন্দ্রিয়ের সব কাজ বন্ধ হয়ে যায়

    Ramakrishna 465: গভীর ধ্যানে ইন্দ্রিয়ের সব কাজ বন্ধ হয়ে যায়

    “গভীর ধ্যানে বাহ্যজ্ঞানশূন্য হয়। একজন ব্যাধ পাখি মারবার জন্য তাগ করছে। কাছ দিয়ে বর চলে যাচ্ছে, সমস্ত ব্যবসায়ীরা, কত কোলাহল, বাজার, গাড়ি, ঘোষা — কতক্ষণ ধরে কাছ নিয়ে চলে গেল। ব্যাধের কিন্তু লেশ নাই। সে জানিতে পারলো না যে কাছ দিয়ে বর চলে গেল।

    “একজন একলা একটি পুকুরের ধারে মাছ ধরছে। অনেকক্ষণ পরে ফাঁসাটা নড়তে লাগল, মাঝে মাঝে কাট হতে লাগল। সে তখন ছিপ হাতে করে টান মারবার উদ্যোগ করিতেছে। এমন সময় একজন পথিক কাছে এসে জিজ্ঞাসা করিতেছে, মহাশয়, অমুক বাঁড়ুজ্জেদের বাড়ি কোথায় বলতে পারেন? সে ব্যক্তি শ্ল্ধ নাই। তার হাত কাঁপিতেছে, কেবল ফাঁসার দিকে দৃষ্টি। তখন পথিক বিরক্ত হয়ে চলেগেল। সে অনেক দূরে চলে গিয়েছে, এমন সময় ফাঁসাটা ডুবে গেল, আর…

    ও ব্যক্তি টান মেরে মাছটাকে আড়ায় তুলল। তখন গাছটা দিয়ে মুখ পুঁতে, চিৎকার করে পাখিটাকে ডাকছে—ওহে—শোনা—শোনা! পাখি ফিরিতে চায় না, অনেক ডাকাডাকি পর ফিরিল। এসে বলছে, কেন মুখ্যধম, আবার ডাকছ কে? তখন সে বলল, তুমি আমায় কি বলছিলে? পাখি বললে, তখন অত্যন্ত করে জিজ্ঞাসা করলুম—আর এখন বলছ কি বললে! সে বলল, তখন যে ফানায় ডুবছিল, তাই আমি কিছুই শুনিতে পাই নাই।

    “ধ্যানে এইরূপ একাগ্রতা হয়, অন্য কিছু দেখা যায় না শোনাও যায় না। স্পর্শবোধ পর্যন্ত হয় না। সাপ গায়ের উপর দিয়ে চলে যায়, জানিতে পারে না। যে ধ্যান করে সেও বুঝিতে পারে না—সাপটাও জানিতে পারে না।

    “গভীর ধ্যানে ইন্দ্রিয়ের সব কাজ বন্ধ হয়ে যায়। মন বহির্মুখী থাকে না—যেন বার-বাড়িতে কপাট পড়ল। ইন্দ্রিয়ের পাঁচটি বিষয়: রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ—বাহিরে পড়ে থাকে।

    “ধ্যানের সময় প্রথম প্রথম ইন্দ্রিয়ের বিষয় সকল সামনে আসে—গভীর ধ্যানে সে সকল আর আসে না—বাহিরে পড়ে থাকে। ধ্যান করতে করতে আমাদের কত কি দর্শন হয়। প্রত্যক্ষ দেখলাম—সামনে টাকায় কাঠি, শাল, একখানা সুন্দর টালি—তাদের মধ্যে কি সুন্দর জ্যোৎস্নার আভা—সব বাহিরের বস্তু।

  • Bangladesh Crisis: ভোটের আগে নীতি নির্ধারণে জামাত! বাংলাদেশে কি চালু হবে শরিয়া আইন?

    Bangladesh Crisis: ভোটের আগে নীতি নির্ধারণে জামাত! বাংলাদেশে কি চালু হবে শরিয়া আইন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh Crisis) তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে রয়েছেন মহম্মদ ইউনূস (Md Yunus)। এই সরকারই ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচনের আগে জামাত-ই-ইসলামিকে নীতিনির্ধারণে প্রভাব বিস্তার করতে দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করায় অনেকেই মনে করছেন নির্বাচনী প্রক্রিয়া গভীরভাবে পক্ষপাতদুষ্ট হয়ে পড়েছে। মৌলবাদী বিভিন্ন ইসলামি গোষ্ঠী দেশে শরিয়া আইন কার্যকর করতে মরিয়া হয়ে উঠেছে। তারা দেশকে ইসলামিক স্টেটে পরিণত করার জোরালো দাবিও তুলেছে।

    জামাতের প্রভাব (Bangladesh Crisis)

    জামাতের প্রভাব বর্তমান তত্ত্বাবধায়ক প্রশাসনে গোপন থাকছে না। শিক্ষা ও সাংস্কৃতিক নীতির ওপর দেওয়া বিভিন্ন নির্দেশ থেকে এটা স্পষ্ট যে তাদের অ্যাজেন্ডা সরকারিভাবে বাস্তবায়িত হচ্ছে। জামাতের অন্যতম বিতর্কিত পদক্ষেপ হিসেবে সম্প্রতি সরকারি বিদ্যালয়গুলিতে প্রাথমিক পর্যায়ে নাচের শিক্ষক নিয়োগের পরিকল্পনা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরিবর্তে তারা দাবি করেছে, বিদ্যালয়গুলিতে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে।

    জামাতের যুক্তি

    জামাতের সাধারণ সম্পাদক মিঞা গোলাম পরওয়ার এই নির্দেশের পক্ষে যুক্তি দিয়ে বলেন, “ধর্মীয় শিক্ষকের পরিবর্তে সঙ্গীত ও নৃত্য শিক্ষক নিয়োগ মেনে নেওয়া হবে না। সঙ্গীত বা নৃত্য শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক বিষয় হিসেবে বিবেচিত হতে পারে না। যদি কোনও পরিবারের এই ধরনের কার্যকলাপে তীব্র আগ্রহ থাকে, তাহলে তারা নিজেরাই বেসরকারি শিক্ষকের ব্যবস্থা করতে পারে। কিন্তু সকল সম্প্রদায়ের জন্য ধর্মীয় শিক্ষা অপরিহার্য।” তিনি আরও বলেন, “বাংলাদেশের তরুণরা একটি নৈতিক সংকটের মুখোমুখি এবং কেবল ধর্মীয় শিক্ষাই মূল্যবোধ ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে।” উল্লেখ্য, এই ধরনের বক্তব্যের সঙ্গে আফগানিস্তানে তালিবান নীতির ব্যাপক সাদৃশ্য রয়েছে (Md Yunus)।

    হিংসায় ইন্ধন

    তীব্র আন্দোলনের জেরে ২০২৪ সালের ৫ অগাস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে সে দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্রপন্থী গোষ্ঠীগুলি। রিপোর্টে জানা গিয়েছে, তাঁকে ক্ষমতাচ্যুত করার পর মাত্র প্রথম সপ্তাহেই সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের ওপর ২০০টিরও বেশি হামলা হয়েছে। জামাতের (Bangladesh Crisis) ছাত্র সংগঠন, ইসলামি ছাত্রের সঙ্গে যুক্ত ক্যাডাররাই হিংসায় ইন্ধন জুগিয়েছে এবং সক্রিয়ভাবে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ। পরবর্তীকালে হিন্দুদের ওপর এই হিংসা আরও তীব্র আকার ধারণ করে। জামাতের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জেলবন্দি উগ্রপন্থী ও অপরাধীদের মুক্তি এবং উগ্রপন্থী গোষ্ঠীগুলির ওপর সরকারের কোনও নিয়ন্ত্রণ না থাকায় দেশের অগ্রগতি থমকে যেতে পারে বলে আশঙ্কা। মানবাধিকার কর্মীদের মতে, নীতি পুলিশের বাড়বাড়ন্ত এবং নারীদের ওপর ক্রমবর্ধমান নিষেধাজ্ঞা বাংলাদেশে তালিবানীকরণের প্রাথমিক প্রমাণ (Md Yunus)।

    পরিস্থিতি আরও জটিল হতে পারে

    নিষেধাজ্ঞার জেরে আগামী বছরের নির্বাচনে লড়াইয়ের ময়দানে থাকছে না আওয়ামি লিগ। তাই বেগম খালেদা জিয়ার দল বিএনপির জয় একপ্রকার নিশ্চিত। তবে, যদি কোনও কারণে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে জামাতের সঙ্গে জোট গঠন করা ছাড়া তাদের সামনে আর কোনও পথ খোলা থাকবে না। এই ধরনের পরিস্থিতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে। শেখ হাসিনার আমলে নয়াদিল্লি ও ঢাকা শক্তিশালী নিরাপত্তা সহযোগিতায় জড়িত ছিল। কিন্তু ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে (Bangladesh Crisis)। ভারতীয় কর্তারা পড়শি দেশের এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। তাঁদের আশঙ্কা, পাকিস্তানের আইএসআই দ্বারা প্রভাবিত বিএনপি-জামাত জোট অঞ্চলটিকে অস্থিতিশীল করে তুলতে পারে।

    ইসলামিকরণের পরিকল্পিত প্রচেষ্টার সংকেত

    জামাতের বর্তমান আক্রমণাত্মক মনোভাব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিতে ইসলামিকরণের একটি পরিকল্পিত প্রচেষ্টার সংকেত (Md Yunus) বলেই ধারণা বিশেষজ্ঞদের। সাতের দশক থেকে দলটি পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে মিলিত হয়ে ইসলামি অ্যাজেন্ডা এগিয়ে নেওয়া এবং বাংলাদেশের ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থাকে দুর্বল করার কাজ করে আসছে বলে খবর। বর্তমানে নির্বাচনের প্রচারেও একটি গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে সওয়াল করা হচ্ছে ঠিকই, তবে আওয়ামি লিগকে নিষিদ্ধ করা, সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ এবং নিয়ম-নীতি প্রণয়নে সক্রিয় ভূমিকা নিচ্ছে জামাত।

    বাংলাদেশে লাগু হবে তালিবানি শাসন!

    ওয়াকিবহাল মহলের মতে, এমন পরিস্থিতি চলতে থাকলে অচিরেই বাংলাদেশে লাগু হবে তালিবানি শাসন। যে শাসনের জেরে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-চাকরি ছেড়ে ঘরবন্দি হতে হয়েছে আফগানিস্তানের মহিলাদের। ত্যাগ করতে হয়েছে নাচ-গানের মতো বিনোদনের বিভিন্ন মাধ্যমের মোহ। তালিবান শাসিত (Md Yunus) আফগানিস্তানে মহিলারা কার্যত পরিণত হয়েছেন ক্রীতদাসীতে। যেখানে তাঁদের নিজেদের ইচ্ছের কোনও দাম নেই, মর্যাদার তো প্রশ্নই নেই। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে, সাম্প্রতিক ভূমিকম্পে ঘরবাড়ির নীচে চাপা পড়ে যাওয়া পুরুষদের উদ্ধার করা হলেও, মহিলাদের উদ্ধার করা হয়নি। স্রেফ মহিলা হওয়ায় তাঁদের উদ্ধার করতে এগিয়ে আসেননি বিপর্যয় মোকাবিলা দলের কোনও পুরুষ সদস্যও (Bangladesh Crisis)।

    বাংলাদেশের মহিলাদেরও কি সেই হাল হবে?

  • Charlie Kirk: প্রকাশ্যে খুন ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কির্ক, বিশ্বকে নিরাপত্তার পাঠ দেওয়া আমেরিকার ঘরেই ফুটো!

    Charlie Kirk: প্রকাশ্যে খুন ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কির্ক, বিশ্বকে নিরাপত্তার পাঠ দেওয়া আমেরিকার ঘরেই ফুটো!

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার ইউটা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বছর একত্রিশের রক্ষণশীল নেতা চার্লি কির্ক (Charlie Kirk)। তিনি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ঘনিষ্ঠ বলে পরিচিত। এদিনের অনুষ্ঠান চার্লি যখন পড়ুয়াদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, তখন আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। অনুষ্ঠান মঞ্চেই লুটিয়ে পড়েন চার্লি। সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম।

    ‘দ্য আমেরিকান কামব্যাক ট্যুর’ (Charlie Kirk)

    চার্লির গুলিবিদ্ধ হওয়ার ভিডিওটি একটি ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে। বন্যা বয়ে গিয়েছে লাইক, কমেন্টের। চার্লি টার্নিং পয়েন্ট ইউএসএ-র সহ-প্রতিষ্ঠাতা। তিনিই এর সিইও। হামলার কয়েক মুহূর্ত আগেই তিনি গণহত্যা ও বন্দুকবাজদের হামলা নিয়ে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। চার্লি গোঁড়া এবং রক্ষণশীল রিপাবলিকান হিসেবে পরিচিত ছিলেন। ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সমর্থনে ব্যাপক প্রচার করেছিলেন তিনি। অনেকের মতে, তার জেরে ছাত্র-যুবদের একটা বড় অংশের ভোট তিনি নিয়ে এসে ফেলেছিলেন রিপাবলিকান পার্টির ঝুলিতে। সম্প্রতি আমেরিকার কলোরাডো থেকে ভার্জিনিয়া পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সফর করার পরিকল্পনা করেছিলেন চার্লি। নাম দিয়েছিলেন ‘দ্য আমেরিকান কামব্যাক ট্যুর’। এই সফরেই তিনি গিয়েছিলেন ইউটার বিশ্ববিদ্যালয়ে। সেখানেই গুলিবিদ্ধ হন চার্লি (Charlie Kirk)।

    ট্রাম্পের প্রতিক্রিয়া

    ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, ইউটা বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে বসে রয়েছেন চার্লি। তাঁর হাতে মাইক। পড়ুয়াদের নানান প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। এই সময় আচমকাই আততায়ী চার্লিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি সটান গিয়ে বিঁধে যায় চার্লির ঘাড়ে। চেয়ারেই লুটিয়ে পড়েন চার্লি। অনুষ্ঠান মঞ্চেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এখনও বন্দুকবাজের হদিশ পায়নি মার্কিন পুলিশ। সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছিল ঠিকই, যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। চার্লির মৃত্যুর খবরটি নিশ্চিত করে নিজস্ব সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “আমেরিকার যুব সমাজের হৃদয় চার্লির চেয়ে ভালো কেউ বোঝেনি বা বুঝতে পারেনি।” চার্লিকে ‘মহান’ এবং ‘কিংবদন্তি’ বলেও আখ্যা দেন ট্রাম্প। তিনি আরও লেখেন, “আমাদের সকলেরই উচিত চার্লির জন্য প্রার্থনা করা। তিনি একজন দুর্দান্ত মানুষ ছিলেন। ঈশ্বর তাঁকে আশীর্বাদ করুন।” ইউটার গভর্নর স্পেন্সার কক্স বলেন, “আধিকারিকরা মনে করছেন যে এই গুলি চালানোর ঘটনায় মাত্র একজন ব্যক্তি জড়িত ছিল। বন্দুকবাজ পালিয়ে গিয়েছে নাকি কোথাও গা-ঢাকা দিয়ে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।”

    ভাইরাল হওয়া ভিডিওর ছবি

    ভাইরাল হওয়া (Donald Trump) ভিডিওয় দেখা গিয়েছে, আততায়ীর গুলি থেকে বাঁচতে পড়ুয়ারা নিচু হয়ে পড়ছেন, চিৎকার (Charlie Kirk) করছেন এবং মঞ্চের কাছে থাকা একটি ফোয়ারা পার হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছেন। নিরাপত্তা রক্ষীরা চার্লিকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার সময় কিছু পড়ুয়া তাঁকে সাহায্য করার চেষ্টা করছেন। একজন মহিলাকে দেখা গিয়েছে লাল রংয়ের ‘এমএজিএ’ টুপি পরে কাঁদতে। অনেককে দেখা গিয়েছে, চার্লির আত্মার শান্তি কামনায় প্রার্থনা করতে। চার্লি হত্যার নিন্দে করেছেন আমেরিকার দুই প্রধান রাজনৈতিক দলের নেতারাই। আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স চার্লির জন্য প্রার্থনা করেছেন তাঁর ‘অন্ধকারতম সময়ে’। ফ্লোরিডার গভর্নর রন ডেসান্তিস বলেন, “বিতর্কের সমাধান করা উচিত আলোচনার দ্বারা, হিংসার দ্বারা নয়।” ইউটা ভ্যালি ইউনিভার্সিটি  এ রাজ্যের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়। পড়ুয়ার সংখ্যা প্রায় ৪৭ হাজার। অনুষ্ঠান মঞ্চে চার্লি খুন হওয়ার পরে তাৎক্ষণিকভাবে লকডাউন ঘোষণা করা হয়। প্রশাসকদের বক্তব্য, তদন্ত চলাকালীন সময়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে (Donald Trump)।

    স্নাইপার হামলা!

    চার্লি (Charlie Kirk) হত্যার খবর ছড়িয়ে পড়ে দাবানলের মতো। তাঁকে শ্রদ্ধা জানাতে ঢল নামে জনতার। ট্রাম্প এই হত্যাকাণ্ডকে আমেরিকার জন্য একটি ‘অন্ধকার মুহূর্ত’ বলে  আখ্যা দেন। দেন ন্যায়বিচারের প্রতিশ্রুতিও। জানা গিয়েছে, চার্লিকে ক্যাম্পাস ভবন থেকে প্রায় ২০০ গজ দূর থেকে গুলি করা হয়। এক্স হ্যান্ডেলে অনেকেই একে স্নাইপার আক্রমণ বলে উল্লেখ করেছেন। কারণ যেখান থেকে গুলি করা হয়েছে, তা অনেকটা দূর থেকেই। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায়, চার্লির জুগুলার শিরায় লাগে গুলিটি। সেই কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

    ঘরামির ঘরেই ফুটো!

    পড়ুয়া-শিক্ষকে ঠাসা অনুষ্ঠানে কীভাবে চার্লিকে গুলি করা হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। চার্লি হত্যার পরে আমেরিকায় ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। মার্কিন মুলুকে বন্দুকবাজদের হিংসা এবং রাজনৈতিক হামলা এখন জলভাত হয়ে দাঁড়িয়েছে। যে দেশ নিজেকে বিশ্বের গণতন্ত্রের দিগন্তদর্শী হিসেবে উপস্থাপন করে এবং অন্যদের স্বাধীনতার পাঠ দেয়, সেখানেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের নিরাপত্তা ব্যবস্থাতেই বড়সড় ছিদ্র। যে ফুটো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ভালো নেই আমেরিকা (Charlie Kirk)! প্রসঙ্গত, ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারে বেরিয়ে এক বন্দুকবাজের শিকার হয়েছিলেন ট্রাম্প। তবে গুলিটি ট্রাম্পের কান (Donald Trump) ঘেঁষে বেরিয়ে যাওয়ায় সে যাত্রায় বেঁচে যান ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট।

  • Assam Govt: ১ লাখ ৬৮ হাজার অবৈধ বাংলাদেশি! অসমে শুরু হয়ে গেল অনুপ্রবেশকারী বিতাড়নের কাজ

    Assam Govt: ১ লাখ ৬৮ হাজার অবৈধ বাংলাদেশি! অসমে শুরু হয়ে গেল অনুপ্রবেশকারী বিতাড়নের কাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: হুঁশিয়ারি দিয়েছিলেন মঙ্গলবারই। বৃহস্পতিবার থেকেই শুরু অসমে শুরু হয়ে গেল অবৈধ অনুপ্রবেশকারী (Declared Foreigners) বিতাড়নের কাজ। অসমের (Assam Govt) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার শুরু করেছে ১ লাখ ৬৮ হাজার বাংলাদেশিকে, যাদের ট্রাইব্যুনাল অবৈধ অভিবাসী ঘোষণা করেছে, শনাক্ত করার প্রক্রিয়া। এই ঘোষিত বিদেশিদের প্রায় ৯০ শতাংশই এই মুহূর্তে নিখোঁজ। বহু শুনানির পর অসমে বসবাসকারী এই অনুপ্রবেশকারীদের বিদেশি ঘোষণা করেছিল ট্রাইব্যুনাল। কিন্তু অধিকাংশই আদালতের রায়ের পর নিখোঁজ হয়ে গিয়েছে। তাঁদের মধ্যে আবার কেউ কেউ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও আপিল করেছেন।

    মুখ্যমন্ত্রীর বক্তব্য (Assam Govt)

    প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর অসমের মুখ্যমন্ত্রী বলেছিলেন, “নয়া ‘অসম অভিবাসী নির্বাসন বিধিমালা, ১৯৫০’-এর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী, রাজ্য সরকার নির্বাসনের প্রক্রিয়া দ্রুততর করবে।” তিনি বলেছিলেন, “আমরা এখনও পর্যন্ত ৩০হাজার ১২৬ জন বিদেশিকে ফেরত পাঠিয়েছি। কিন্তু নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রণয়ন হলে সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।” মুখ্যমন্ত্রী জানান, তাঁর সরকার ট্রাইব্যুনাল দ্বারা ঘোষিত ১ লাখ ৬৮ হাজার বিদেশিকে নির্বাসিত করতে পারবে। যাঁরা আদালতে মামলা করেছেন কিংবা যেসব মামলায় স্থগিতাদেশ রয়েছে, তাঁদের ছাড়া। এই মামলাগুলি আর ট্রাইব্যুনালে পাঠানো হবে না। বরং সন্দেহভাজন ব্যক্তি তাঁর নাগরিকত্ব প্রমাণ করার জন্য জেলাশাসকের সামনে ১০ দিনের মধ্যে হাজির হবেন। যদি তিনি তা না করেন, তাহলে জেলাশাসক নির্বাসনের নির্দেশ জারি করবেন।

    সুপ্রিম কোর্টের রায়

    উল্লেখ্য যে, যখন সুপ্রিম কোর্ট ২০০৫ সালে সর্বানন্দ সোনোয়াল বনাম ভারত সরকার মামলায় বিতর্কিত আইএমডিটি (অবৈধ অভিবাসী নির্ধারণ ট্রাইব্যুনাল কর্তৃক আইন) বাতিল করে, তখন কংগ্রেস সরকার অসমে অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে বিদেশি ট্রাইব্যুনাল ব্যবস্থা চালু করে। এটি প্রক্রিয়াটিকে অত্যন্ত জটিল করে তোলে (Assam Govt)। সম্প্রতি এক রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, রাজ্য সরকার অসম থেকে অভিবাসী নির্বাসন আইন, ১৯৫০ প্রয়োগ করে (Declared Foreigners) শনাক্ত হওয়া অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে বিতাড়িত করতে পারে। হিমন্ত বলেন, “এখন এটি দেশের আইন। কারণ এটি সুপ্রিম কোর্টের সংবিধানিক বেঞ্চ দ্বারা অনুমোদিত এবং রাজ্য সরকার এই আইন অনুযায়ীই কাজ করবে।” তিনি সাফ জানিয়ে দেন, অসমে বসবাসকারী বাঙালি হিন্দু জনগণ আত্মবিশ্বাসী কারণ তাঁদের অধিকাংশই ১৯৭১ সালের আগে এ রাজ্যে এসেছেন। শুধুমাত্র ১২ জন বাঙালি হিন্দু অসমে নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তাই অসমে এই আইনের কোনও প্রাসঙ্গিকতা নেই (Assam Govt)।

LinkedIn
Share