Tag: Bengali news

Bengali news

  • PFI: পিএফআইয়ের র‌্যাডারে স্বয়ং মোদি, বোমা মেরে ওড়ানোর হুমকি অযোধ্যা-মথুরার মন্দিরও!

    PFI: পিএফআইয়ের র‌্যাডারে স্বয়ং মোদি, বোমা মেরে ওড়ানোর হুমকি অযোধ্যা-মথুরার মন্দিরও!

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার দাঁত, নখ বের করতে শুরু করেছে নিষিদ্ধ ইসলামিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (Popular Front of India)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আগামী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে ইসলামিক এই সংগঠনকে। তার পরেই মহারাষ্ট্রের বিজেপির (BJP) এক বিধায়ককে মুণ্ডচ্ছেদের হুমকি দিয়েছে পিএফআইয়ের (PFI) এক সদস্য। ইসলামিক এই সংগঠনের সঙ্গে আইসিস এবং বাংলাদেশের জামাত-উল-মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ। এই সংগঠন ভারত বিরোধী কাজেও লিপ্ত। এই জোড়া অভিযোগের জেরে আপাতত নিষিদ্ধ করা হয়েছে পিএফআইকে। হুমকি চিঠি পেয়ে থানার দ্বারস্থ হয়েছেন ওই বিজেপি বিধায়ক।

    দায়ের করা এফআইআরে বিজেপি বিধায়ক বিজয়কুমার দেশমুখ অভিযুক্ত করেছেন পিএফআই (PFI) নেতা মহম্মদ সফি বিরাজদারকে। তাঁর দাবি, সফি তাঁর মুণ্ডচ্ছেদ করা হবে বলে হুমকি চিঠি দিয়েছেন। কেন্দ্রীয় সরকার পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা করায় তাঁকে এই সাজা দেওয়া হবে। কেবল তাই নয়, আত্মঘাতী বম্বারদের দিয়ে অযোধ্যার রাম মন্দির এবং কৃষ্ণ জন্মভূমি মন্দির উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন পিএফআইয়ের (PFI) ওই নেতা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আরও কয়েকজন দক্ষ রাজনীতিবিদও তাঁদের র‌্যাডারে রয়েছেন। পিএফআই নেতার বিরুদ্ধে অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। চিঠির সত্যতা যাচাই করছে সোলাপুর পুলিশ।

    পুজোর আগে আগেই পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে পিএফআইকে (PFI)। ইউএপিএ আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয় ইসলামিক ওই সংগঠনকে। কেবল পিএফআই নয়, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সিএফআই, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল, রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন, ন্যাশনাল উইমেন্স ফ্রন্টকেও। অভিযোগ, এরা প্রত্যেকেই বেআইনি নানা কার্যকলাপের সঙ্গে যুক্ত। বেআইনি কার্যকলাপের পাশাপাশি সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই সংগঠনগুলিকে।

    প্রসঙ্গত, পিএফআইয়ের (PFI) ডেরায় হানা দিয়ে দেশের ১০টি রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে একশোরও বেশি পিএফআই সদস্যকে। তার পরেই জানা গিয়েছিল, নাগপুরে আরএসএসের সদর দফতর ও বিজেপির শীর্ষস্তরের কয়েকজন নেতাও ছিলেন পিএফআইয়ের র‌্যাডারে। পিএফআইয়ের টার্গেট যে বিজেপিই, এদিন ফের একবার স্পষ্ট হয়ে গেল সেটি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Mohan Bhagwat: বর্ণ ও জাতিভেদ প্রথা লুপ্ত হোক, চান আরএসএস প্রধান মোহন ভাগবত

    Mohan Bhagwat: বর্ণ ও জাতিভেদ প্রথা লুপ্ত হোক, চান আরএসএস প্রধান মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার বর্ণ (Varna) এবং জাতিভেদ প্রথা (Caste System) তুলে দেওয়ার পক্ষে সওয়াল করলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। শুক্রবার নাগপুরে একটি বই প্রকাশের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সরসংঘ চালক ভাগবত। সেখানেই তিনি বর্ণ ও জাতিভেদ প্রথা বাতিলের পক্ষে সরব হলেন। তিনি এও বলেন, বর্তমান সমাজে এর কোনও প্রাসঙ্গিকতা নেই।

    বজ্রসূচি তুঁক বইটি লিখেছেন ডঃ মদন কুলকার্নি ও ডঃ রেণুকা বোকারে। এই বইটিরই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। ওই অনুষ্ঠানে ভাগবত বলেন, ভারতে এক সময় সামাজিক সাম্য ছিল। এটা ভারতীয় ঐতিহ্যেরই অঙ্গ ছিল। পরবর্তীকালে সমাজ সেটা ভুলে যায়। এর ফল হয়েছে মারাত্মক।

    আরএসএস প্রধান বলেন, বর্ণ ও জাতিভেদ প্রথার মধ্যে প্রকৃত পক্ষে কোনও বৈষম্য ছিল না। এর প্রয়োজনও ছিল। তবে এখন আর এর কোনও প্রয়োজন নেই বলেই মনে করেন সরসংঘ চালক। তিনি বলেন, এই দুই প্রথা সম্পর্কে আমাকে কেউ জিজ্ঞাসা করলে, আমি অবশ্যই বলব, এসব এখন অতীত। তাই ভুলে যাওয়া যাক। আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) বলেন, যা কিছু সমাজে বৈষম্যের সৃষ্টি করে, সেগুলি বন্ধ হওয়া উচিত। সরসংঘ চালক মোহন ভাগবত বলেন, আমাদের আগের প্রজন্ম সর্বত্র ভুল করেছে। ভারতও এর ব্যতিক্রম নয়। আরএসএস প্রধান এও বলেন, ওই ভুলগুলি গ্রহণ করার ক্ষেত্রে কোনও সমস্যা হওয়া উচিত নয়। তিনি বলেন, আপনি যদি মনে করেন আমাদের পূ্র্ব পুরষের ভুলগুলি স্বীকার করলে তাঁরা হীন হয়ে যাবেন, তা কখনওই হতে পারে না। কারণ এ ভুল করেছেন আমাদের প্রত্যেকের পূর্ব পুরুষ।

    দেশ থেকে বৈষম্য দূর করতে মোহন ভাগবতের (Mohan Bhagwat) চেষ্টার কোনও খামতি নেই। দুর্গাপুজোর আগেই তিনি সাক্ষাৎ করেছিলেন মুসলিম সম্প্রদায়ের বুদ্ধিজীবীদের সঙ্গে। তাঁরা তাঁকে ‘রাষ্ট্রপিতা’ অভিধায় ভূষিত করেছিলেন। সেটা যে নিছক সম্মাননাই নয়, এদিন ভাগবতের এই সমাজ সংস্কারমূলক মন্তব্যই তার প্রমাণ।

     

     

  • Cheetah Helicopter: অরুণাচলে ভেঙে পড়ল সেনার চিতা হেলিকপ্টার, মৃত লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসার

    Cheetah Helicopter: অরুণাচলে ভেঙে পড়ল সেনার চিতা হেলিকপ্টার, মৃত লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসার

    মাধ্যম নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে (Tawang) ভেঙে পড়ল ভারতীয় সেনার চিতা (Cheetah) হেলিকপ্টার। দুর্ঘটনায় মারা গিয়েছেন  সেনা এভিয়েশন কোরের এক লেফটেন্যান্ট কর্নেল (Lieutenant Colonel) পদমর্যাদার অফিসারের। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সহকারী পাইলট। তেজপুরের সেনা মুখপাত্র কর্নেল এএস ওয়ালিয়া সংবাদসংস্থাকে জানিয়েছেন, চিনা (China) সীমান্তের কাছে রুটিন টহলদারির সময় আচমকা ওই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এক পাইলটের মৃত্যু হয়েছে। অপরজন চিকিৎসাধীন। সকাল ১০ টা নাগাদ ভেঙে পড়ে চিতা হেলিকপ্টারটি। দ্রুত দুই পাইলটকে উদ্ধার করে নিকটবর্তী সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার সময়ই একজনের মৃত্যু ঘটে।

    [tw]


    [/tw]

    যদিও সেনাবাহিনীর (army) তরফ থেকে এখনও পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানানো হয়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পরেই বিস্তারিত জানানো হবে। সংবাদ সূত্রে জানা গিয়েছে মৃত লেফটেন্যান্ট কর্নেলের নাম সৌরভ যাদব (Lt. Col Saurabh Yadav)। আরেক জখম পাইলটের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

    এই ঘটনার জেরে ফের একবার সেনাবাহিনীর চিতা ও চেতক হেলিকপ্টারের গ্রহনযোগ্যতার উপর প্রশ্ন উঠেছে। ১৯৬০-৭০ সাল থেকে ব্যবহৃত এই হেলিকপ্টারগুলি বর্তমানে বার্ধক্যের ভারে নুইয়ে পড়েছে। এমত পরিস্থিতিতে প্রতিবেশী দেশের উন্নত প্রযুক্তির হেলিকপ্টারের সামনে ভারতীয় সেনা কিভাবে মোকাবিলা করবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট রাজ্যসভায় জানিয়েছিলেন যে, গত পাঁচ বছরে বায়ুসেনা বা তার সঙ্গে জড়িত এমন ৪২ জন যুদ্ধবিমান বা সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন।

    আরও পড়ুন: গরবা নাচতে গিয়ে মৃত্যু যুবকের, ছেলের শোকে প্রাণ হারালেন বাবাও

    অরুণাচল প্রদেশে গত কয়েক বছরে একাধিক হেলিকপ্টার দুর্ঘটনার খবর সামনে এসেছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে। ২০১০ সাল থেকে উত্তর-পূর্বের এই রাজ্যে ৬টি হেলিকপ্টার দুর্ঘটনায় ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন অরুনাচল প্রদেশের (Arunachal Pradesh)  প্রাক্তন মুখ্যমন্ত্রী দর্জি খাণ্ডুও (Dorjee Khandu)।

    এর আগে গত মার্চ মাসে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে সেনাবাহিনীর আরও একটি চিতা হেলিকপ্টার ভেঙে পড়েছিল। সেই দুর্ঘটনায় একজন পাইলটের মৃত্যু হয়েছিল। সহকারি পাইলট গুরুতর আহত হয়েছিলেন। প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল বিপিন রাওয়াতের (Bipin Rawat) মৃত্যুও হয়েছিল এই কপ্টার দুর্ঘটনার জেরেই। ২০২১-এর ডিসেম্বরে তামিলনাড়ুতে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) হেলিকপ্টার দুর্ঘটনায় রাওয়াত, তাঁর স্ত্রী-সহ ১২ সেনা শীর্ষকর্তার মৃত্যু হয়।

    হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে ট্যুইট করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। যিনি নিজেও অরুণাচল প্রদেশের প্রতিনিধি। তিনি বলেছেন, ‘অরুণাচল প্রদেশের তাওয়াং জেলা থেকে মর্মান্তিক খবর আসছে। ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে। পাইলটদের জন্য প্রার্থনা করছি।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • UP Durga Puja pandal: সপ্তমীর রাতে পূজা প্যান্ডেলে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত অন্তত ৫

    UP Durga Puja pandal: সপ্তমীর রাতে পূজা প্যান্ডেলে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত অন্তত ৫

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল উত্তরপ্রদেশের ভাদোহির একটি দুর্গাপূজার প্যান্ডেলে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনাস্থলেই তিন শিশু সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়াও জানা গিয়েছে অন্তত প্রায় ৬৭ জন ব্যাক্তি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আরও পড়ুন: রাজ্য বিজেপির বিশেষ ‘চমক’! দলের দুর্গাপুজো করবেন এক মহিলা ‘অব্রাহ্মণ’ পুরোহিত 

    পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন সম্ভবত সপ্তমী উপলক্ষে পূজা প্যান্ডেলে আরতি করার সময় রাত ন’টার দিকে প্যান্ডেলে আগুন লেগে গিয়েছিল। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে সেই সময় পূজা প্যান্ডেলের ভিতরে আনুমানিক ৩০০ থেকে ৪০০ জন ছিল।প্যান্ডেলে ভেতরে ডিজিটাল ভাবে পূজা সম্পর্কিত অনুষ্ঠান চলছিল সেটি দেখতেই প্রচুর লোকের সমাগম হয়েছিল।

    ঘটনার প্রেক্ষিতে, ভাদোহির জেলা শাসক গৌরাঙ্গ রাঠি জানান আউরাই পুলিশ স্টেশনের ঢিল ছোঁড়া দূরত্বে নারথুয়া গ্রামের একটি পূজো প্যান্ডেলে আগুন লেগেছিল।প্রতিটি আহত ব্যাক্তিদের শনাক্তকরণ সম্ভব হয়েছে। তিনি বলেন প্যান্ডেলে ভিতরে বেশীরভাগ বাচ্চা ও মহিলাদেরই সমাগম ছিল।

    আরও পড়ুন: জানেন মহাষ্টমীর দিন “সন্ধিক্ষণের পুজো” কেন হয় ?

    তিনি আরও জানিয়েছেন প্যান্ডেলের ভিতরে হ্যালেজেন লাইট অতিরিক্ত গরম হয়ে যাওয়ার ফলে শর্টসার্কিট হয়ে ইলেকট্রিক তারে আগুন  লাগে। সেই আগুন দ্রুত প্যান্ডেলে ছড়িয়ে পড়ে ভয়াবহ এই অগ্নিসংযোগ ঘটায়।

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আহতদের যথাযথ চিকিৎসার জন্য চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন।

    [tw]


    [/tw]

    জেলা পুলিশ প্রশাসনকে দ্রুত উদ্ধারকার্য সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন।

    [tw]


    [/tw]

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • PFI: পিএফআইকে সাড়ে ৫ কোটি টাকা জরিমানার নির্দেশ কেরল হাইকোর্টের

    PFI: পিএফআইকে সাড়ে ৫ কোটি টাকা জরিমানার নির্দেশ কেরল হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য নিষিদ্ধ ইসলামিক সংগঠন (Islamic Organization) পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (Popular Front of India) ৫ কোটি ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কেরল হাইকোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দেয় আদালত। বনধের দিন হিংসায় রাজ্যে যে ক্ষতি হয়েছে, তা পূরণ করতেই ওই নির্দেশ দেয় আদালত। প্রসঙ্গত, পিএফআইয়ের (PFI) ডাকে বনধ পালিত হয় কেরলে। ক্ষতি করা হয় সরকারি সম্পত্তির। তার জেরেই ক্ষতিপূরণের নির্দেশ।

    কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আগামী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পিএফআই ও তার সহযোগী সংস্থাকে। তার পরেই শুরু হয় দ্বিতীয় দফার ধরপাকড়। ঘটনার প্রতিবাদে বিভিন্ন রাজ্যে বনধ পালন করে এই নিষিদ্ধ ইসলামিক সংগঠন। কেরল হাইকোর্টের বিচারপতি একে জয়শঙ্করণ নাম্বিয়ার ও সিপি মহম্মদ নিয়াসের ডিভিশন বেঞ্চ ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত নিম্ন আদালতকে অভিযুক্তদের জামিন না দেওয়ার নির্দেশও দেন। ধর্মঘটের দিন হিংসা ও ভাঙচুর সম্পর্কিত দায়ের হওয়া সবকটি মামলায় পিএফআইয়ের রাজ্য সম্পাদক এ আবদুল সাত্তারকে অভিযুক্ত করারও নির্দেশও কেরল সরকারকে দেয় আদালত। আদালত জানায়, নাগরিকদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া যায় না। বার্তা পরিষ্কার। যদি কেউ এটা করে, তাহলে এটা তার ফল। আপনি সংগঠন করতেই পারেন। নির্দেশও দিতে পারেন। সংবিধান এর অনুমতিও দেয়। কিন্তু হরতাল করতে পারেন না।

    আরও পড়ুন : নিশানা ছিল আরএসএস হেডকোয়ার্টার! আত্মঘাতী জঙ্গি নিয়োগ করেছিল পিএফআই?

    প্রসঙ্গত, ২০১৯ সালে আদালত জানিয়েছিল, হরতাল ডাকতে হলে অন্তত সাতদিন আগে নোটিস দিতে হবে। হঠাৎ করে বনধ অবৈধ এবং অসাংবিধানিক। শুক্রবার পিএফআইয়ের বনধ ডাকা হয় আচামকাই। হয় হিংসাও। তার জেরেই ব্যবস্থা নিল আদালত। ডিভিশন বেঞ্চ এও জানিয়েছে, ক্ষতিপূরণের টাকা না দিলে প্রয়োজনে ওই সংগঠনের সম্পত্তি অ্যাটাচ করতে হবে। কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন আগেই আদালতকে জানিয়েছিল, বনধের দিন হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় তাদের ৫৮টি বাস। জখম হয়েছিলেন ২০ জন কর্মী।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • PFI: পিএফআইয়ের মাথা কারা? চিনে নিন চাঁইদের

    PFI: পিএফআইয়ের মাথা কারা? চিনে নিন চাঁইদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাসবাদে যুক্ত থাকার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (Popular Front of India) ও তাদের সহযোগী একাধিক সংস্থাকে। একাধিক হিন্দু (Hindu) নেতাকে হত্যার অভিযোগ রয়েছে সদ্য নিষিদ্ধ এই সংগঠনের বিরুদ্ধে। হাওয়ালার কারবারও করত এই সংগঠন। দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বুনত হিংসার বীজ। আন্তর্জাতিক কয়েকটি জঙ্গি সংগঠনের সঙ্গেও পিএফআইয়ের (PFI) যোগসূত্র খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। আসুন, এই সংগঠনের কয়েকজন মাথার পরিচয় জেনে নিই।

    ওএমএ সালমান: পিএফআইয়ের চেয়ারম্যান ওএমএ সালমান কেরল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কর্মী। বতর্মানে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। রেহাব ইন্ডিয়া ফাউন্ডেশনের সঙ্গেও যুক্ত তিনি।

    আনিশ আহমেদ: পিএফআইয়ের জাতীয় সাধারণ সম্পাদক। বেঙ্গালুরুতে পড়াশোনা। গ্লোবাল টেলিকমিউনিকেশন কোম্পানিতে কাজ করতেন। সম্প্রতি সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। তদন্তকারীরা জেনেছেন, সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলে তিনি অতিসক্রিয় ছিলেন। সরকারি নানা নীতির কট্টর সমালোচক ছিলেন আনিশ।

    পি কোয়া: জাতীয় কার্যকরী কাউন্সিলের সদস্য। নিষিদ্ধ সিমির সক্রিয় সদস্য ছিলেন। কেরলের একটি বিশ্ববিদ্যালয়ের লেকচারার ছিলেন। ইসলামিক ইয়ুথ সেন্টারের ডায়েরেক্টর হিসেবে কাজ করেছিলেন। ইসলামিক আদর্শ ছড়িয়ে দেওয়ার কাজ করতেন তিনি।

    আরও পড়ুন : নিশানা ছিল আরএসএস হেডকোয়ার্টার! আত্মঘাতী জঙ্গি নিয়োগ করেছিল পিএফআই?

    ইএম আবদুর রহমান: জাতীয় ভাইস চেয়ারম্যান। কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অবসরপ্রাপ্ত লাইব্রেরিয়ান। সিমির প্রাক্তন প্রেসিডেন্ট।

    আফসার পাশা: জাতীয় সম্পাদক। পেশায় ব্যবসায়ী। পিএফআইয়ের সক্রিয় সদস্য।

    আবদুল ওয়াহিত সেইট: জাতীয় কার্যকরী কাউন্সিলের সদস্য। র‌্যাডিক্যাল ইসলামিক অর্গানাইজেশনের ফাউন্ডিং সদস্য।

    মহম্মদ শাকিব এলিয়াস শাকিফ: জাতীয় সম্পাদক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশানস)। পিএফআইয়ের ফাউন্ডিং মেম্বার। রিয়েল এস্টেটের ব্যবসা করেন।

    মিনারুল শেখ: প্রসিডেন্ট, পিএফআই, ওয়েস্টবেঙ্গল। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি। কোচিং ক্লাস চালান। করেন গবেষণামূলক কাজকর্ম।

    মহম্মদ আশিফ: প্রেসিডেন্ট, রাজস্তান পিএফআই। তিনি প্রথমে সিএফআইয়ে যোগ দিয়েছিলেন। পরে হয়েছিলেন পিএফআইয়ের ভাইস প্রেসিডেন্ট। সংগঠন বাড়ানোর ব্যাপারে তিনি খুব সক্রিয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

  • Durga Puja 2022: অষ্টমীপুজোর দিন পুজো হয় অসুরের, কেন জানেন?

    Durga Puja 2022: অষ্টমীপুজোর দিন পুজো হয় অসুরের, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাষ্টমী (Mahastomi)। ষষ্ঠ্যাদি কল্পে যাঁদের পরিবারে দুর্গাপুজো (Durgapujo) হয়, তাঁদের পুজোর তৃতীয় দিন। এদিন দেবতার সঙ্গে সঙ্গে পুজো হয় দানবেরও। আজ্ঞে, হ্যাঁ। এদিন প্রাণ প্রতিষ্ঠা করা হয় অসুরের। তার পরেই পুজো হয় সেই দৈত্যের, যিনি চেয়েছিলেন স্বয়ং মহামায়াকে (Mahamaya) বধ করতে।

    দুর্গাপুজোর একাধিক কল্প রয়েছে। কোনও কোনও পরিবারে প্রতিপদ্যাদি কল্পে পুজো হয়। এই সব পরিবারে পুজোর বাদ্যি বাজে মহালয়ার পরের দিন, প্রতিপদে। রয়েছে আরও অনেক কল্প। তবে যে কল্পে সচরাচর পুজো হয়, সেটি হল ষষ্ঠ্যাদি কল্প। যেসব পরিবারে এই কল্পে পুজো হয়, তাঁদের পুজো শুরু ষষ্ঠীর দিন। কোনও কোনও বাড়িতে নবম্যাদি কল্পেও পুজো হয়। এই পরিবারে পুজো হয় কেবল নবমীর।  

    সে যাই হোক, আমরা আলোচনা করব নবম্যাদি কল্প বাদে বাকি সব কল্প নিয়ে। এই সব কল্পে অষ্টমী পুজো বাধ্যতামূলক। এই অষ্টমীতেই প্রাণ প্রতিষ্ঠা হয় মহিষাসুরের। হয় পুজোও। দেবী দুর্গার বাহন সিংহেরও প্রাণ প্রতিষ্ঠা হয় এদিন। হয় অস্ত্রপুজোও। প্রশ্ন হল, অসুর তো দেবী দুর্গাকে বধ করতে চেয়েছিলেন, তাহলে তাঁর পুজো হয় কেন? কেন অষ্টমীতে দেব এবং দানবের পুজো হয় একই সঙ্গে?

    শাস্ত্রকারদের মতে, দেবী দুর্গা যেদিন মহিষাসুরকে বধ করেছিলেন, সেদিন ছিল অষ্টমী তিথি। মহিষাসুর বধের সময় হয় অষ্টমী-নবমীর সন্ধিক্ষণ। সপ্তমীতে দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং নবপত্রিকার প্রাণ প্রতিষ্ঠাও হয় এদিনই। বাকি অসুরের প্রাণ প্রতিষ্ঠা হয় অষ্টমীতে। কারণ মহিষাসুরের প্রাণ প্রতিষ্ঠা না হলে দেবী কাকে বধ করবেন? এই কারণেই অষ্টমীপুজোর দিন পুরোহিতের অন্যতম প্রধান কাজ হল অসুরের প্রাণ প্রতিষ্ঠা করা। এদিন অস্ত্রপুজোও হয় এই কারণেই। দেবী অস্ত্র দিয়েই অসুর বধ করবেন। তাই পুজো হবে অস্ত্রেরও। দেবীর বাহন সিংহের প্রাণ প্রতিষ্ঠাও হবে এই দিনেই। অন্যান্য দেবীর বাহনের পুজোও হবে এদিন। অষ্টমীর শেষ চব্বিশ মিনিট ও নবমীর প্রথম চব্বিশ মিনিট এই মোট আটচল্লিশ মিনিটে হবে সন্ধিপুজো। বধ হবেন মহিষাসুর। দেবী হাসবেন বিজয়ীর হাসি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

         

     

  • PFI: নিশানা ছিল আরএসএস হেডকোয়ার্টার! আত্মঘাতী জঙ্গি নিয়োগ করেছিল পিএফআই?

    PFI: নিশানা ছিল আরএসএস হেডকোয়ার্টার! আত্মঘাতী জঙ্গি নিয়োগ করেছিল পিএফআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: আরএসএস (RSS) এবং বিজেপি (BJP) নেতাদের টার্গেট করেছিল সদ্য নিষিদ্ধ ইসলামিক সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (Popular Front of India)। অন্তত মহারাষ্ট্রের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের (ATS) তদন্তে উঠে এসেছে এই তথ্য। সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পিএফআইকে। দেশজুড়ে পিএফআই এবং তার সহযোগী সংস্থার ডেরায় হানা দিয়েছে এনআইএ। দেশের ১০টি রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে একশোরও বেশি পিএফআই সদস্যকে। তার পরে ক্রমেই ফাঁস হচ্ছে  পিএফআইয়ের একের পর এক গোপন ছক!

    নাগপুরে রয়েছে আরএসএসের সদর দফতর। জানা গিয়েছে, এই দফতর এবং বিজেপির শীর্ষস্তরের নেতারা ছিলেন পিএফআইয়ের রাডারে। আসন্ন দশেরা উৎসবে যেসব আরএসএস নেতা যোগ দেবেন, তাঁদের গতিবিধি সম্পর্কে তথ্য জোগাড়ের পরিকল্পনাও করেছিল পিএফআই। গোয়েন্দা নোটে বলা হয়েছে, দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে অস্থিরতা তৈরির পরিকল্পনা করেছিল পিএফআই। সংগঠনের প্রবীণ নেতারা দিল্লির তিহার জেলে বন্দি থাকায় তারা আপসেট হয়ে পড়েছিল। ওই নোটে এও বলা হয়েছে, পিএফআই বেশ কয়েকজন আত্মঘাতী জঙ্গি নিয়োগ করেছিল। এই আত্মঘাতী জঙ্গিদের নির্দেশ দেওয়া হয়েছিল এনআইএ, ইডি এবং সরকারি আধিকারিকদের টার্গেট করতে। কারণ পিএফআই বিশ্বাস করে এই সংস্থাগুলি তাদের লক্ষ্য পূরণে প্রধান বাধা। বিভিন্ন হিন্দু সংগঠন ও নেতাদের আক্রমণ করার দায়িত্বও বর্তেছিল আত্মঘাতী ওই জঙ্গিদের ওপর।

    উত্তর প্রদেশেও সংগঠন বাড়াচ্ছিল পিএফআই। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সম্প্রতি এই নিষিদ্ধ সংগঠন সদস্য সংগ্রহ অভিযানে নেমেছিল। এই সদস্যদের কাজ ছিল আরও বেশি করে হিন্দু মেয়েদের ইসলাম ধর্মে দীক্ষিত করা। যাঁরা ধর্মান্তরিত হবেন, তাঁদের বাড়ি, টাকাপয়সা এবং চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছিল। পিএফআই লখনউ-বারাবাঁকি সীমান্তের কাকোরির কুর্সি গ্রামে একটি প্রশিক্ষণ শিবিরও চালাত। এই শিবিরেই কীভাবে হিন্দু মেয়েদের ইসলামে ধর্মান্তরিত করতে হবে, তা শেখানো হত।

    আরও পড়ুন : টার্গেট আরএসএস? সংঘের ওপর গুপ্তচরবৃত্তি চালাত পিএফআই! চক্রান্ত ফাঁস

    কেরলে আরএসএস এবং বিজেপির অফিস এবং তাদের সদস্যদের সম্পত্তিতে পেট্রো-বম্ব হামলা চালানো হয়েছিল। বিভিন্ন হিন্দু সংগঠনের গাড়িতে আগুনও লাগিয়ে দেওয়ার পরিকল্পনাও ছিল পিএফআইয়ের। গোটা রাজ্যে এরকম প্রায় ২০টি হামলার ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে ১৫ জনকে। এর মধ্যে দুজন এসডিপিআই সদস্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Drishyam 2: দৃশ্যম ২ নিয়ে ফের পর্দায় ফিরছেন অজয় দেবগণ

    Drishyam 2: দৃশ্যম ২ নিয়ে ফের পর্দায় ফিরছেন অজয় দেবগণ

    মাধ্যম নিউজ ডেস্ক: সিনেমাপ্রেমীদের জন্য বড়সড় সারপ্রাইজ! ১৮ নভেম্বর মুক্তি পাবে অজয় দেবগণের ‘দৃশ্যম ২’ (Drishyam)। যদিও কয়েক মাস আগেই সিনেমাপ্রেমীরা জেনে গিয়েছিলেন যে ‘দৃশ্যম ২’ নিয়ে ফিরছেন অজয়। সিনেমাটির প্রথম পার্ট ‘দৃশ্যম’ দেখার পর থেকেই অনুরাগীরা সিনেমাটির সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন। মঙ্গলবার খোদ অজয় দেবগণ তাঁর সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করলেন এই ছবির সঙ্গে সম্পর্কিত কয়েকটি ছবি। চিত্রনাট্যে যে বড়সড় প্যাঁচ রয়েছে সেই ইঙ্গিতই দিচ্ছে ছবিগুলি। যা দর্শকের মনে দৃশ্যম ২ এর রহস্যকে আরও বাড়িয়ে তুলেছে।

    আরও পড়ুন: দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হচ্ছেন আশা পারেখ

    প্রথম ছবিতে রয়েছে ‘অশোক’ নামে রেস্তরাঁর (Restaurant) বিল। দ্বিতীয় ছবিতে চিন্ময়ানন্দের সিডি। তারপর কোনও এক সিনেমার (Cinema) টিকিট। শেষ ছবিতে রয়েছে পাঞ্জিম থেকে পান্ডোলেম যাওয়ার টিকিট। এসব কীসের ধাঁধা রেখেন অজয়? তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে অনুগামীদের মধ্যে। ক্যাপশানে অজয় স্বয়ং লিখেছেন, কিছু পুরানো বিল খুঁজে পেলাম।

    [tw]https://www.instagram.com/p/Ci_5DOQpwc2/?utm_source=ig_embed&ig_rid=24812621-6d30-4734-9754-81919117bfdc[/tw]

    ট্যুইটারেও দৃশ্যম ২ এর টিজার পোস্ট করেছেন অজয়। লিখেছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে বিজয় আর তাঁর পরিবারের কাহিনি? আমি কি মনে করাব। তিনি সকলকে প্রেক্ষাগৃহে ১৮ নভেম্বর সিনেমাটি দেখার জন্য অনুরোধ করেছেন।

    [tw]https://www.instagram.com/p/CjC58-puCnV/?utm_source=ig_embed&ig_rid=4b05d07f-c0f8-4d88-91f7-289fdce8ac33[/tw]

    ‘দৃশ্যম’ এ সাড়া ফেলেছিলেন অজয় ও তব্বু এবং শ্রিয়া সরন। ছবির জনপ্রিয়তার কথা মাথায় রেখেই সিক্যুয়েলের কাজ শুরু করেন পরিচালক অভিষেক পাঠক। ২০২১ সালে করোনা অতিমারির সময় মালায়ালাম ভাষায় ‘দৃশ্যম ২’ সিনেমাটি আমাজন প্রাইম (Amazon Prime) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি (Release) পেয়েছিল। তাই দ্বিতীয়বার দর্শকদের মন জিততে বাড়তি পরিশ্রম করতে হবে অজয়দের। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২ অক্টোবর থেকে ছবির প্রচার শুরু হবে।

    ‘দৃশ্যম ২’ ছাড়াও অজয়ের একগুচ্ছ ছবি এখন মুক্তির অপেক্ষায়। যার মধ্যে রয়েছে ‘থ্যাঙ্ক গড’, ‘ময়দান’ থেকে শুরু করে নিজের পরিচালিত ছবি ‘ভোলা’ও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Porn Sites Ban: ৬৩ পর্নসাইটকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র, দেখুন পূর্ণ তালিকা

    Porn Sites Ban: ৬৩ পর্নসাইটকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র, দেখুন পূর্ণ তালিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ৬৩টি পর্নোগ্রাফিক সাইট (Porn Site) নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। এই মর্মে সাইটগুলির অ্যাক্সেস ব্লক করার নির্দেশিকা জারি করেছে ভারতীয় টেলিকমিউনিকেশন বিভাগ (Department of Telecommunications বা DoT)। ২০২১ সালের নতুন তথ্য প্রযুক্তি আইন (I-T law) লঙ্ঘনের জন্য এই পর্ন ওয়েবসাইটগুলিকে ব্লক করার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার।

    ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী (Internet service provider) সংস্থাগুলির কাছে ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের পক্ষ থেকে একটি ইমেল (Email) পাঠানো হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, আদালতের নির্দেশ মেনেই টেলিকমিউনিকেশন বিভাগ এই ওয়েবসাইটগুলির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। পুনে আদালত ৬৩টি ওয়েবসাইটই বন্ধের নির্দেশ দিয়েছিল।

    আরও পড়ুন:কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচনে দিগ্বিজয় ডামি প্রার্থী, কটাক্ষ গেরুয়া শিবিরের 

    মন্ত্রক জানিয়েছে, এই ওয়েবসাইটগুলি তথ্যপ্রযুক্তি আইনের ৩(২)(খ) ডিজিটাল মিডিয়া নৈতিকতা বিধি লঙ্ঘন করেছে। এই ওয়েবসাইটগুলিতে (Website) অশ্লীল কনটেন্ট (Obscene content) রয়েছে। মহিলাদের ভারমূর্তিকে আঘাত করার মতো কনটেন্ট রয়েছে। তাই অবিলম্বে ওয়েবসাইটগুলি ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: কেন্দ্রের নিষিদ্ধ ঘোষণার পরেই, পিএফআইকে ‘বেআইনি সংগঠন’ আখ্যা তিন রাজ্যের 

    ২০২১ সালে নয়া বিধি অনুযায়ী কোনও ওয়েবসাইটে নগ্নতা বা যৌনতা সম্পর্কিত (Sex related) কনটেন্ট থাকলে সরকার সেই ওয়েবসাইটকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। এমনকি ইন্টারনেট সরবরাহকারীদের বাধ্য করতে পারে ওই ওয়েবসাইটের ইউআরএল বন্ধ করাতে। পর্ন সাইটগুলি ব্লক করা হলে তা আর ফোন, ল্যাপটপ, ডেস্কটপ সহ কোনও গ্যাজেটের আর অ্যাক্সেস করা যাবে না।

    আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগেই জোড়া বিস্ফোরণে কাঁপল উপত্যকা 

    প্রসঙ্গত ২০১৮ সালে উওরাখণ্ড (Uttarakhand) হাইকোর্টের নির্দেশনায় প্রায় ৮০০টিরও বেশী পর্নোগ্রাফিক সাইট নিষিদ্ধ করেছিল সরকার। এবার নয়া নিষিদ্ধ ৬৩টি ওয়েবসাইটের নামের তালিকা নীচে দেওয়া হল।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
     
LinkedIn
Share