Tag: Bengali news

Bengali news

  • Rajnath Singh: “পাক অধিকৃত কাশ্মীর খুব শীঘ্রই ভারতের অংশ হয়ে যাবে,” মরক্কোয় বললেন রাজনাথ

    Rajnath Singh: “পাক অধিকৃত কাশ্মীর খুব শীঘ্রই ভারতের অংশ হয়ে যাবে,” মরক্কোয় বললেন রাজনাথ

    মাধ্যম নিউজ ডেস্ক: “পাকিস্তান অধিকৃত কাশ্মীর (POK) খুব শীঘ্রই ভারতের অংশ হয়ে যাবে।” অন্তত এমনই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি জানান, পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য আক্রমণ করার প্রয়োজনও পড়বে না। তাঁর দাবি, ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি তুলেছেন সেখানকার মানুষই।

    পাক অধিকৃত কাশ্মীর (Rajnath Singh)

    দু’দিনের সফরে রবিবার মরক্কোয় গিয়েছেন রাজনাথ। সেখানে তিনি দেখা করেন সে দেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। সেই সময় প্রতিরক্ষামন্ত্রী বলেন, “পাক অধিকৃত কাশ্মীর খুব শীঘ্রই ভারতের অংশ হবে। সেখানকার মানুষ ইতিমধ্যেই সেই দাবি তুলতে শুরু করেছেন।” তিনি আরও বলেন, “পাঁচ বছর আগে আমি কাশ্মীর উপত্যকায় ভারতীয় সেনার এক অনুষ্ঠানে বলেছিলাম পাক অধিকৃত কাশ্মীর দখল করতে আমাদের আক্রমণ করার প্রয়োজন নেই। ওটা এমনিতেই আমাদের হবে। পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারাই বলবেন, আমরা ভারতের অংশ। ওই দিন আসতে চলেছে।” রাজনাথ বলেন, “সেখানকার মানুষই বর্তমান প্রশাসনের কাছে স্বাধীনতার দাবি তুলেছেন। পিওকের সেই স্লোগান আপনারাও নিশ্চয়ই শুনেছেন।”

    ভারতের অবিচ্ছেদ্য অংশ

    ভারত বরাবরই পাক অধিকৃত কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে। কেন্দ্রের শাসকদল বিজেপির একাধিক নেতা-মন্ত্রীকেও বলতে শোনা গিয়েছে, খুব শীঘ্রই পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করা হবে। গত বছর এ প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও বলেছিলেন, “পিওকে (পাক অধিকৃত কাশ্মীর) কখনওই ভারতের বাইরের অংশ ছিল না। সেটি এই দেশের অংশ। ভারতীয় সংসদের একটি রেজোলিউশন রয়েছে, যাতে বলা আছে, পিওকে ভারতেরই অংশ। এখন অন্যের কাছে পিওকের নিয়ন্ত্রণ কী করে গেল, তা আলোচনার বিষয়।”

    কী বললেন রাজনাথ

    এদিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, “কেন্দ্রীয় সরকার ৭ মে অপারেশন সিঁদুর চালানোর সময় পিওকে দখলের সুযোগ হাতছাড়া করেছে বলে অভিযোগ করেছিলেন বিরোধীরা। বিভিন্ন বিরোধী দলের বহু নেতা সমালোচনা করেছিলেন এই বলে যে ভারত একাধিক পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করার পরেও যখন ভারতের প্রাধান্য ছিল, তখন কেন্দ্র কেন যুদ্ধবিরতিতে রাজি হল। তাঁদের দাবি ছিল, তখন পাকিস্তান অধিকৃত ভূখণ্ড দখল করার যথেষ্ট সুযোগ ছিল।”

    গুরুত্বপূর্ণ মাইলফলক

    প্রসঙ্গত (Rajnath Singh), মরক্কোয় প্রতিরক্ষামন্ত্রী বেরেশিদে টাটা অ্যাডভান্সড সিস্টেমসের নয়া উৎপাদন কারখানার উদ্বোধন করবেন। এখানে হুইলড আর্মার্ড প্ল্যাটফর্ম ৮*৮ তৈরি হবে। এটি আফ্রিকায় ভারতের প্রথম প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কেন্দ্র হিসেবে চিহ্নিত হবে। রাজনাথ মরক্কোর নয়া (POK) উৎপাদন কেন্দ্রটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। তাঁর মতে, এটি ভারতের প্রতিরক্ষা শিল্পের ক্রমবর্ধমান বৈশ্বিক উপস্থিতিকে প্রতিফলিত করে। উল্লেখ্য, এটি ভারতের কোনও প্রতিরক্ষামন্ত্রীর মরক্কো সফরের প্রথম ঘটনা। তিনি মরক্কোর প্রতিরক্ষামন্ত্রী আবদেলতিফ লৌদিয়ির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।

    মউ স্বাক্ষর

    রাজনাথের এই সফরে ভারত ও মরক্কো প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়ে একটি মউ স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। এটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও প্রসারিত ও গভীর করার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো দেবে, যার মধ্যে থাকবে বিনিময়, প্রশিক্ষণ ও শিল্পখাতের সংযোগ। সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলি নিয়মিতভাবে কাসাব্লাঙ্কা বন্দরে নোঙর করছে। এই চুক্তি সেই সম্পর্ককে আরও দৃঢ় করবে।

    অপারেশন সিঁদুর

    অপারেশন সিঁদুর নিয়েও মুখ খুলেছেন রাজনাথ (Rajnath Singh)। তিনি বলেন, “চাইলে আমরা (পাকিস্তানের) যে কোনও সেনাঘাঁটি বা লোকালয়ে হানা দিতে পারতাম। কিন্তু আমরা সেটা চাইনি। ভারতকে আমরা নীতিবিচ্যুত হতে দিইনি।” পহলেগাঁওয়ে ধর্ম পরিচয় জেনে জঙ্গিরা গুলি চালিয়েছিল বলে অভিযোগ ওঠে। সে প্রসঙ্গ উল্লেখ করে রাজনাথ বলেন, “আমরা কাউকে ধর্ম পরিচয়ের জন্য হত্যা করিনি। হত্যা করেছি তাদের কাজকর্মের জন্য।” অপারেশন সিঁদুর ফের যে কোনও দিন শুরু হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ। তিনি বলেন, “ভারত যে কোনও সময় অপারেশন সিঁদুরের দ্বিতীয় বা তৃতীয় ধাপ শুরু করতে পারে। পাকিস্তান যদি জঙ্গি হামলা চালানোর বা অনুপ্রবেশকারীদের পাঠানোর সাহস দেখায়, তাহলে ভারত আবারও অপারেশন সিঁদুর শুরু করতে দ্বিধা করবে না (POK)।”

    প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ইসলামাবাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সেখানে পর্যাপ্ত খাবার নেই, মিলছে না প্রয়োজনীয় জিনিসপত্রও। বেহাল দশা শিক্ষা ব্যবস্থার। তার ওপর চাপানো হয়েছে মোটা অঙ্কের কর। তাই তাঁরা পাক সরকারের শাসনে থাকতে রাজি নন (Rajnath Singh)।

  • SIR: ৩০ সেপ্টেম্বরের মধ্যেই এসআইআর-এর সব প্রস্তুতি শেষ করতে হবে, নির্দেশ কমিশনের

    SIR: ৩০ সেপ্টেম্বরের মধ্যেই এসআইআর-এর সব প্রস্তুতি শেষ করতে হবে, নির্দেশ কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশজুড়ে হবে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)। প্রত্যেক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়ে ইতিমধ্যে প্রস্তুত থাকতে বলেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের সাফ কথা, ৩০ সেপ্টেম্বর তারিখের মধ্যেই সব রাজ্যের সিইও দফতরগুলিতে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে। দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের চারটি মূল উদ্দেশ্যে। প্রথম) মৃত ভোটারদের নাম বাদ। দ্বিতীয়) একাকধিক জায়গায় একই ব্যক্তির নাম থাকলে বাদ। তৃতীয়) ঠিকানা বদল হয়েছে এমন ব্যক্তির নাম বাদ। এবং চতুর্থ) অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে নিবিড় সংশোধন করতে চায় নির্বাচন কমিশন। এই কাজের জন্যই রণংদেহি মুডে ময়দানে নেমে পড়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)।

    অক্টোবর-নভেম্বর মাস থেকেই শুরু এসআইআর

    কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী অক্টোবর-নভেম্বর মাস থেকে বিশেষ নিবিড় সমীক্ষার (SIR) কাজ শুরু হবে। তাই চলতি মাসের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সিইও-দের প্রস্তুতি শেষ করতে বলেছে নির্বাচন কমিশন। সম্প্রতি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন, রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকও করেছে। সেখান থেকেই রাজ্যগুলিতে ১০-১৫ দিনের এসআইআর-এর কাজের সবরকম প্রস্তুতিকে শেষ করার কথা বলা হয়েছিল। এইবার দিনক্ষণ বেধে দিয়ে চূড়ান্ত সময়ে প্রস্তুতির কাজ শেষ করতে বলেছে নির্বাচন কমিশন (Election Commission)।

    পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল ২০০৩ সালে

    কমিশন আরও জানিয়েছে, গতবারের এসআইআর-এর (SIR) সাপেক্ষে প্রত্যেক রাজ্যে ভোটার তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গ ও দিল্লি সহ একাধিক রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল ২০০৩ সালে, দিল্লিতে হয়েছিল ২০০৮ সালে, উত্তরাখণ্ডে হয়েছিল ২০০৬ সালে। ইতিমধ্যে কমিশন ১১টি নথি দিয়ে ভোটারদের নাম তোলার বিষয়কে নিশ্চিত কোর্টে বলা হয়েছে। এবার সুপ্রিম কোর্ট আধারকে যুক্ত করার পরামর্শ দিয়েছে। যদিও মামলার আগামী শুনানি অক্টোবরের প্রথমে হলে আধার গ্রহণ হবে কিনা চূড়ান্ত হবে।

    অনুপ্রবেশকারীরা যাতে ভোট দিতে না পারে

    ২০২৬ সালে পশ্চিমবঙ্গ, অসম, পুদুচেরি এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তাই এই নির্বাচনে অবৈধ অনুপ্রবেশকারীরা যাতে ভোট দিতে না পারে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না হতে পারে, তা নিয়েও কমিশন আগেই কড়া অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। তবে সমীক্ষার (SIR) মূল উদ্দেশ্য ভোটারদের জন্মস্থান যাচাই করে নাম তোলা হবে। অপারেশন সিঁদুরের পর গোটা দেশজুড়ে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি, রোহিঙ্গা এবং পাকিস্তানিদের ব্যাপক ভাবে ধরপাকড়ের খবর উঠে আসছে। আর তাই কমিশন ভোটার তালিকা সংশোধনে ব্যাপক তৎপর।

  • Navratri: শুরু নবরাত্রি উৎসব, শক্তির আরাধনার উত্তরাধিকার ধরে রেখেছে আরএসএস

    Navratri: শুরু নবরাত্রি উৎসব, শক্তির আরাধনার উত্তরাধিকার ধরে রেখেছে আরএসএস

    মাধ্যম নিউজ ডেস্ক: ২২ সেপ্টেম্বর, সোমবার থেকেই শুরু হয়ে গেল নবরাত্রি (Navratri) উৎসব। হিন্দু চান্দ্র-সূর্য ক্যালেন্ডার অনুযায়ী, ফি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে সূচনা হয় নবরাত্রি উৎসবের। শেষ হবে ২ অক্টোবর, বিজয়া দশমীর দিন। এই উৎসব পালিত (RSS) হবে ঘটস্থাপন, ব্রত, দুর্গা সপ্তশতী পাঠ, উপোস এবং আঞ্চলিক রীতিনীতি মেনে।

    হিন্দু সভ্যতার চেতনার প্রতিরূপ (Navratri)

    নবরাত্রি কেবলমাত্র একটি উৎসব নয়, এটি হিন্দু সভ্যতার চেতনার প্রতিরূপ – একটি আচার, একটি দর্শন এবং কর্মে আহ্বান। ন’রাত ধরে হিন্দুরা মা দুর্গা, মা চণ্ডী এবং মা ভবানীর উপাসনা করেন। এর মাধ্যমেই আহ্বান করা হয় সেই চিরন্তন শক্তিকে, যা সমাজকে পরাধীনতা ও নৈতিক অধঃপতন থেকে রক্ষা করেছে। এই আহ্বান আধ্যাত্মিক এবং অস্তিত্বময় উভয়ই। এটি মনে করিয়ে দেয় যে পরিচয়, সাহস এবং ধর্মকে সচেতনভাবে রক্ষা করতে হবে এবং কাজে প্রতিফলিত করতে হবে।

    হিন্দু সমাজকে বারবার দমিয়ে রাখার চেষ্টা

    গত এক হাজার বছরের ভারতীয় ইতিহাস প্রমাণ করে মুঘল আক্রমণ থেকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন পর্যন্ত, এবং আধুনিক যুগে মতাদর্শগত আক্রমণ থেকে সাংস্কৃতিক বিকৃতি পর্যন্ত হিন্দু সমাজকে বারবার দমিয়ে রাখার চেষ্টা হয়েছে। তা সত্ত্বেও হিন্দু পরিচয়ের সূত্র কখনও ছিন্ন হয়নি। রাজা ও ঋষি উভয়েই দেবীর আহ্বান করেছেন সম্মিলিত চেতনায় শক্তি জাগ্রত করতে। এই শক্তিই রক্ষা করেছেন মহারানা প্রতাপের মেবারের সার্বভৌমত্ব, প্রাণিত করেছেন গুরু গোবিন্দ সিংজি খালসাকে। এই শক্তির সাহায্যেই ছত্রপতি শিবাজি মহারাজ আত্মমর্যাদা ও ভূখণ্ড পুনরুদ্ধার করেছেন। এসব কাজ কেবল যুদ্ধজয়ের ঘটনা নয়, বরং সভ্যতার স্থিতিশীলতা, নৈতিক সাহস এবং ধর্মনির্ভর জাতীয়তাবাদের ঘোষণাপত্র।

    ভারতীয় সংস্কতিকে বাঁচাতে আরএসএসের পদক্ষেপ

    ভারতীয় সংস্কতিকে বাঁচাতে গত ১০০ বছর ধরে এর চারা গাছে নিত্য জল দিয়ে চলেছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ, সংক্ষেপে আরএসএস (RSS)। তাদের লক্ষ্য শুধু সমাজকে সুসংগঠিত করা নয়, বরং হিন্দু সভ্যতার চিরন্তন শক্তিকে পুনর্জাগরণ করা – শৃঙ্খলা, নৈতিক সাহস, সাংস্কৃতিক আত্মসচেতনতা এবং সমষ্টিগত পরিচয় (Navratri)। এটাই হিন্দু জাতীয়তাবাদের মূল সত্তা। এটি একটি দৃঢ়, আত্মসচেতন এবং নৈতিক ভিত্তিতে প্রতিষ্ঠিত চেতনা, যা আক্রমণাত্মক না হয়ে বা আপোস না করেই নিজের পরিচয়কে রক্ষা ও উদযাপন করে চলেছে। এ বছরের নবরাত্রি ও বিজয়া দশমীর বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ ১৯২৫ সালে প্রতিষ্ঠার পর থেকে আরএসএস প্রতি বিজয়া দশমীতে মা ভারতীকে আহ্বান করেছে শক্তি, সাহস ও ধর্মীয় কর্তব্যবোধ জাগ্রত করতে।

    শতবর্ষে আরএসএস

    ২০২৫ সালের ২ অক্টোবর ১০০ বছর পূর্ণ করবে আরএসএস। এটি হিন্দু সভ্যতা রক্ষায়, পরিচয়, মূল্যবোধ ও জাতীয়তাবাদ সংরক্ষণে এক শতাব্দীর নিবেদিত সেবার প্রতীক। এই শতবার্ষিকী আমাদের প্রাণবন্তভাবে স্মরণ করিয়ে দেয় যে শক্তির চিরন্তন দর্শন হল সত্যকে রক্ষা করা, অত্যাচারের বিরোধিতা করা এবং শুভের দ্বারা অশুভের জয় নিশ্চিত করা – চিরকালীন ও প্রতিটি প্রজন্মে জীবন্ত। নবরাত্রি নিজেই শক্তিবোধের এক গভীর পাঠ। এটি অন্তর্নিহিত ও সামষ্টিক শক্তির জাগরণ। শৈলপুত্রী থেকে সিদ্ধিদাত্রী পর্যন্ত দেবীর ন’টি রূপ শুধু আধ্যাত্মিক গুণের প্রতীকই নন, বরং সাহস, প্রজ্ঞা ও কর্মের বাস্তব নীতিরও প্রতিফলন। নির্ভীক কালরাত্রি শেখান যে অন্ধকার, অজ্ঞতা ও অন্যায়কে দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে। কল্যাণময়ী মহাগৌরী শেখান ন্যায়, পবিত্রতা ও শৃঙ্খলাই মজবুত কোনও শক্তির ভিত্তি। এই প্রতীকগুলির মাধ্যমে নবরাত্রি এক সাংস্কৃতিক পাঠ্যক্রমে রূপান্তরিত হয়েছে, যা আমাদের শেখায় যে টিকে থাকা, আত্মসম্মান ও পরিচয় রক্ষার জন্য অন্তরের শক্তি যেমন প্রয়োজন, তেমনি অপরিহার্য জগতের সঙ্গে সক্রিয় সম্পৃক্ততাও (Navratri)।

    মহিষাসুর-বধ জয়ের উৎসব

    বিজয়া দশমী দেবীর মহিষাসুর-বধ জয়ের উৎসব। এটি হল সেই প্রতীক যা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি যুগে যখনই হিন্দু সমাজ অস্তিত্ব সংকটে পড়ে, তখনই সে বিজয়ী হয়েছে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় পরিচয়ের সংরক্ষণ এবং ধর্মের প্রতিষ্ঠা সাহস, কর্ম এবং ঐক্যের থেকে অবিচ্ছেদ্য। যে শক্তি এক সময় ঐতিহাসিক যোদ্ধাদের প্রাণিত করেছিল, সেই একই শক্তিই আজ সমাজকে প্রাণিত করছে সাংস্কৃতিক পুনর্জাগরণে, জাতীয় আত্মসম্মানে এবং নৈতিক স্পষ্টতায় (RSS)। আধুনিক বৈশ্বিক প্রেক্ষাপটে হিন্দু পরিচয় এবং জাতীয়তাবাদ চাপের মুখে রয়েছে। কখনও অভ্যন্তরীণ বিভাজন, কখনও বা বহিরাগত বর্ণনার জেরে। তবুও, নবরাত্রির আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কাঠামো আমাদের স্থিতিশীলতার একটি বার্তা দেয়। সেটি হল শক্তির আহ্বান, নৈতিক সাহসের বিকাশ, ধর্মের মাধ্যমে ঐক্য, এবং সত্য রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ।

    হিন্দু জাতীয়তাবাদ

    অতএব, হিন্দু জাতীয়তাবাদ কেবল রাজনৈতিক নয়, এটি সভ্যতাগত, নৈতিক এবং আধ্যাত্মিক। এটি ঘোষণা করে (RSS) যে, যে জাতি তার শেকড়, তার ধর্ম এবং তার শক্তিকে জানে, তাকে কখনও দমন করা, বিকৃত করা বা মুছে ফেলা যায় না (Navratri)।

  • Madras High Court: দাবি ছিল ১১০০ একরের বেশি, মিলল ২.৩৪ একর, মসজিদের সম্পত্তি মামলায় রায় মাদ্রাজ হাইকোর্টের

    Madras High Court: দাবি ছিল ১১০০ একরের বেশি, মিলল ২.৩৪ একর, মসজিদের সম্পত্তি মামলায় রায় মাদ্রাজ হাইকোর্টের

    মাধ্যম ডেস্ক নিউজ: তামিলনাড়ুর তিরুনেলভেলিতে ১১০০ একরের বেশি জমির উপর মসজিদের দাবি খারিজ করল মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court)। উচ্চ আদালত রায়দানের সঙ্গে স্পষ্ট করে জানায়, ওয়াকফ ট্রাইব্যুনালের (Waqf) পূর্ববর্তী নির্দেশ সম্পূর্ণ ভাবে বেআইনি। ১৭১২ সালের যে ঐতিহাসিক অনুদান পাওয়া গিয়েছে তাতে উল্লেখ রয়েছে মসজিদের ওয়াকফ সম্পত্তির পরিমাণ ২.৩৪ একর জমি। তাই মসজিদের দাবি খারিজ করে দিয়েছে মাদ্রাজ উচ্চ আদালত।

    মসজিদের অধিকার ২.৩৪ একরে সীমাবদ্ধ (Madras High Court)

    বিচারপতি (Madras High Court) এম.ধান্দাপানির বেঞ্চে ২০১৮ সালে রাজ্য সরকারের দায়ের করা একটি দেওয়ানি মামলার পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে এই রায় ঘোষণা করেন। ২০১৬ সালের ১৮ অগাস্টে কান্দিয়াপেরির কান্মিয়া পল্লীভাসালের পক্ষে ওয়াকফ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। আদালত স্পষ্ট করে জানিয়েছে, মসজিদের জন্য ১৭১২ সালে দানকরা সম্পত্তির নথি বৈধ। কিন্তু ১৯৫৫ সালে টিনেভেলি অধস্তন আদালতের অনুমোদন অন্তর্ভুক্ত হয়েছিল, আর তাই দানকৃত জমিতে উল্লিখিত জমির পরিমাণ ৭৫টি কোট্টার মধ্যে সীমাবদ্ধ থাকারাই কথা। এবার সমসাময়িক জমির পরিমাপ অনুসারে প্রতিটি কোট্টার পরিমাণ মাত্র ০.০৩১২৪ একরের সমান ফলে মসজিদের অধিকার ২.৩৪ একরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

    ভূমিহীন কৃষকদের মধ্যে বণ্টন করা হয়েছিল

    হাইকোর্টের (Madras High Court) অতরিক্ত অ্যাডভোকেট জেনারেল বীর কাঠিরভান বলেন, “২০১১ সালের মামলায় মসজিদ কর্তৃপক্ষের উদ্ধৃত সমস্ত জমির জরিপ নম্বর ১৯৬৬ সালের তামিলনাড়ু ইনাম আইনের অধীন ইতিমধ্যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল। তবে এই জমির অনেক জমি ভূমিহীন কৃষকদের মধ্যে বণ্টন করা হয়েছিল। এমনকি ৩৬২ জন কৃষক নিজেরাই জমিকে চাষের জন্য ব্যবহার পর্যন্ত করেছিলেন।” সুতরাং ওয়াকফের জমি হিসেবে মসজিদের দাবি যে বেআইনি তা আরও একবার প্রমাণিত হয়েছে।

    আরও কয়েকটি রায়

    উল্লেখ্য সম্প্রতি উত্তরপ্রদেশে এলাহাবাদ হাইকোর্ট ওয়াকফ (Waqf) মাদ্রসা কাসিমুল উলুম সম্পর্কিত একটা মামলায় একই রকমের রায় প্রদান করেছে। ৭৩ নম্বর জাতীয় সড়কের জমিতে মাদ্রাসা একটি অবৈধ নির্মাণ করেছিল। মাদ্রাসা ওয়াকফের সম্পত্তি হিসেবে দাবি করলে আদালতে উপযুক্ত তথ্যপ্রমাণ দিতে না পারায় বেইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেয় কোর্ট। অপর দিকে রাজস্থান হাইকোর্ট মদিনা জামা মসজিদ সম্পর্কিত একটি মামলায় স্পষ্ট ভাবে জানিয়েছে, ওয়াকফ রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়নি, কোনও ভাবেই মসজিদের সম্পত্তি ওয়াকফের নয়।

  • Durga Puja 2025: শুরু হয়ে গিয়েছে নবরাত্রি, এই ৯ দিন কী কী নিয়ম পালন করলে সন্তুষ্ট হন দেবী?

    Durga Puja 2025: শুরু হয়ে গিয়েছে নবরাত্রি, এই ৯ দিন কী কী নিয়ম পালন করলে সন্তুষ্ট হন দেবী?

    মাধ্যম নিউজ ডেস্ক: আশ্বিনের শুক্লপক্ষে মহালয়া অমাবস্যার পর দেবীপক্ষের (Durga Puja 2025) সূচনা হয়। মা উমা কৈলাস থেকে লক্ষ্মী, গণেশ, সরস্বতী এবং কার্তিককে নিয়ে বাপের বাড়িতে আসেন। বাঙালির কাছে পাঁচদিন ধরে পূজিত হন দেবী উমা। দশমীর দিন আবার স্বামীর গৃহে প্রত্যাবর্তন করেন। এই সময়েই দেবীপক্ষ সূচনার প্রথমা থেকে দশমী পর্যন্ত টানা নয় দিন সারা ভারতের হিন্দু সমাজের মধ্যে পালিত হয় নবরাত্রি উৎসব (Navaratri 2025)। নয় দিনে মা আদ্যাশাক্তি মহামায়াকে নয়টি রূপে পুজো করা হয়ে থাকে। ভক্তরা এই সময় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সাত্ত্বিক আহার গ্রহণ করে থাকেন। শক্তির উপাসকরা এই নয় দিন কী কী আহার গ্রহণ করেন এবং সেই সঙ্গে কোন কোন নিয়ম পালন করেন আসুন এক নজরে জেনে নিই।

    নবরাত্রির অঙ্গ প্রার্থনা, ভজন, কীর্তন এবং সাত্ত্বিক খাবার (Navaratri 2025)

    বঙ্গে দুর্গাপুজো (Durga Puja 2025) মূলত ষষ্ঠীর বোধন থেকে বিজয়দশমীর বিসর্জন পর্যন্ত মায়ের আরধনা হয়। এই সময়ে আবার উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম, সমগ্র ভারত জুড়ে পালিত দেবী মায়ের ৯টি অবতারের বিশেষ পুজো। মা দুর্গার নয়টি অবতারকে প্রার্থনা, ভজন, কীর্তন এবং সাত্ত্বিক খাবার পরিবেশন করা হয়। সেই সঙ্গে ভক্তরাও নিজের নিজের জীবন চর্চায় সাত্ত্বিক খাবার খেয়ে থাকেন। ২০২৫ সালের শারদীয়া দুর্গাপুজোর সঙ্গে নবরাত্রি পালিত (Navaratri 2025) হবে ২২ সেপ্টম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত।

    স্বল্পাহার এবং উপবাস পালন

    নবরাত্রি (Durga Puja 2025) বছরে দুবার পালন করা হয়। একবার আশ্বিন মাসে দেবী দুর্গার অকালবোধনের সময়, আরেকবার বসন্তকালের বসন্ত শুক্লপক্ষে। নবরাত্রীতেই দুর্গা পুজোর দেবীপক্ষের সূচনা হয়। ভক্তরা এই সময় মাকে সন্তুষ্ট করতে সাত্ত্বিক আহারের পাশাপাশি উপবাসও পালন করে থাকেন। অনেকেই যেমন ৯ দিন ধরে স্বল্পাহার এবং উপবাস পালন করেন, আবার কেউ কেউ যুগল রূপে স্বামী-স্ত্রীও উপবাস পালন করে থাকেন। পরিবারের মঙ্গল, বিশ্বসংসার, জগতের কল্যাণ এবং মনের অভীষ্ট ভাবনাকে পূরণ করতেই নবরাত্রিতে (Navaratri 2025) কঠিন ব্রতো পালন করে থাকেন ভক্তরা।

    দুরারোগ্য থেকে রক্ষা

    মায়ের আরাধনায় নবরাত্রিতে ভক্তরা দিন শুরু করেন ঘর এবং মন্দির পরিষ্কার করে। এরপর স্নান করে মা দুর্গার জন্য ভোগের প্রস্তুতি করেন। ভোগ নিবেদন করে মন্ত্রজপ করে মায়ের ভজন কীর্তন করেন। এরপর ভোগ প্রসাদ হলে সকলে সেই প্রসাদ গ্রহণ করেন। তবে ঐতিহাসিক এবং জ্যোতিষিরা বলেন, এই সময় বর্ষা শেষ এবং শীতের শুরু হয়। তাই এই সন্ধিক্ষণে বর্ষা-গরমের প্রভাব থেকে ক্রমেই ঋতু শীতের দিকে প্রবেশ করলে শারীরকে সবরকম ভাবে প্রস্তুত করতে হয়। পরিবর্তিত আবহাওয়ায় স্বাস্থ্যকর এবং হালকা খাবারকে প্রসাদ হিসেবে গ্রহণ করলে যে কোনও রকম দুরারোগ্য থেকে রক্ষা পাওয়া যায়।

    কোন কোন খাবারে না, আর কোনটায় হ্যাঁ

    নবরাত্রিতে (Navaratri 2025) যে যে খাবার ভক্তরা গ্রহণ করে থাকেন, তার মধ্যে প্রধান একটি গুণ থাকে খাবারে কোনও রকম আমিষ এবং পেঁয়াজ রসুন যুক্ত করা যাবে না। শরীরের জন্য উত্তেজক এমন খাবার বর্জনীয়। এই সময় খাওয়া যাবে না এমন কিছু খাবার হল- গম, চাল, মসুর ডাল, শিমের মতো শস্য এবং ডাল। মাদক বা অ্যালকোহল এবং তামাক সেবন করা যাবে না। মাংস, ডিম, অথবা যেকোনও ধরণের সামুদ্রিক খাবার খাওয়া যাবে না। তবে যে যে খাবার খাওয়া যাবে যেমন- আলু, মিষ্টি আলু, কুমড়ো, লাউ, কাঁচা কলা ইত্যাদির মতো ফল। একই ভাবে সবজির মতো সাত্ত্বিক খাবারও খাওয়া যাবে। জল, ফলের রস, দুধ, বাটারমিল্ক, লস্যি, পান করা যাবে। তবে সাদা লবণ, চাট মশলা এবং বিট লবণ এড়িয়ে চলা ভালো। কাঁচা লঙ্কা খাওয়া যাবে।

    করণীয় কাজ

    যাঁরা ৯ দিন ধরে টানা উপবাস করবেন, তাঁদের জন্য বেশ কিছু করণীয় এবং বর্জনীয় বিষয়গুলি হল-

    ১. উপবাসের সময়, নিজেকে সম্পূর্ণ অভুক্ত রাখবেন না। প্রতি দুই ঘণ্টা অন্তর বাদাম এবং ফল খেতে থাকুন।

    ২. ৯ দিনের (Navaratri 2025) উপবাসের সময়, নবরাত্রির ডায়েট মেনে চলুন। বাদাম, ফল, দুধ এবং মাখনের মতো দুগ্ধজাত পণ্য খেতে পারবেন।

    ৩. শরীরকে হাইড্রেটেড রাখতে সারাদিন জল, দুধ, বাটারমিল্ক এবং তাজা রস পান করুন।

    ৪. নবরাত্রির (Durga Puja 2025) সময় রান্নার রেসিপিতে বিটলবণ ব্যবহার করুন। এছাড়াও, মশলা ব্যবহার করার সময় জিরা, দারুচিনি, সবুজ এলাচ, লবঙ্গ, কালো মরিচ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো এবং কালো মরিচের গুঁড়ো ব্যবহার করুন।

    ৫. উপবাসের সময় মাথা ঘোরা এবং দুর্বলতা এড়াতে কিছু খাওয়া বা পান করা বিশেষ ভাবে প্রয়োজন। এছাড়াও, শরীরে চিনি এবং লবণের ভারসাম্য বজায় রাখতে ভুলবেন না।

    কী কী করবেন না

    ১. বিশেষজ্ঞদের মতে, নবরাত্রির সময় খাবার তৈরির সময় পেঁয়াজ, রসুন এবং মশলা খাওয়া এড়িয়ে চলা উচিত। উত্তেজক উৎপন্ন করে এমন খাবার এবং সরিষার তেল না খাওয়াই ভালো।

    ২. নবরাত্রির সময় মাংস, ডিম, মদ এবং তামাক খাওয়াও কঠোরভাবে নিষিদ্ধ।

    ৩. যদি তুমি উপবাস করো তাহলে সন্ধ্যা আরতি বা সূর্যাস্তের আগে ঠিকমতো পেট ভরে খাবার না খেলেই ভালো।

    ৪. প্যাকেটজাত জুস পান করা এড়িয়ে চলুন কারণ এতে স্বাদ বাড়ানোর জন্য লবণ এবং প্রিজারভেটিভ থাকতে পারে।

    আর কী কী পুষ্টিকর খাবার খাবেন?

    সাবুদানা খিচড়ি

    সাবুদানা, জিরা, কাঁচা মরিচ, কারি পাতা মিশিয়ে রান্না করে এবং জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা বাদাম, কাচা লঙ্কা, ধনে পাতা, লেবুর রস দিয়ে উপরে মাখিয়ে এই খাবার তৈরি করা হয়। স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো।

    নারকেল লাড্ডু

    এই সহজ মিষ্টিটি তৈরি করা হয় কুঁচি করা নারকেল, দুধের গুঁড়ো, কনডেন্সড মিল্ক, দুধ, চিনি, এলাচ গুঁড়ো দিয়ে। তারপর লাড্ডুর আকারে তৈরি করে বাদাম দিয়ে উপরে মাখানো হয়।

    শসার রায়তা

    এই খাবারটি তৈরি করা হয় কুঁচি করে ভাজা শসা দিয়ে। ফেটানো দইয়ের সাথে মিশিয়ে এবং উপরে চিনি, ঘি, কাঁচা মরিচ এবং জিরা দিয়ে মিশিয়ে। শরীরের জন্য খুব ভালো খাবার। ফল হিসেবে এই সময় অত্যন্ত স্বাস্থ্যকর খাবার হল- কলা, আপেল, পেঁপে এবং নাশপাতি। ফলগুলিকে টুকরো করে কেটে উপরে সৈন্ধব লবণ, কাঁচা লঙ্কা এবং ফেটানো দই দিয়ে মেশানো হয়।

  • GST 2: চালু হয়ে গেল নয়া জিএসটি কাঠামো, দাম কমছে কোন কোন জিনিসের?

    GST 2: চালু হয়ে গেল নয়া জিএসটি কাঠামো, দাম কমছে কোন কোন জিনিসের?

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর উপহার দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন নয়া জিএসটি কাঠামো (New GST Structure)। ২২ সেপ্টেম্বর দেবীপক্ষ থেকেই দেশজুড়ে চালু হয়ে গেল নয়া পণ্য ও পরিষেবা কর (জিএসটি) (GST 2)। এতদিন জিএসটির স্তর ছিল চারটি – ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ। নয়া ব্যবস্থায় বাতিল করা হয়েছে ১২ এবং ২৮ শতাংশের স্তর। তাই আজ, সোমবার থেকে সমস্ত পণ্যের ওপর জিএসটি থাকবে ৫ কিংবা ১৮ শতাংশ। স্বাভাবিকভাবেই এদিন থেকেই কমে যাবে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের দামই। প্রসঙ্গত, ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্র এবং রাজ্যের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত জিএসটি কাউন্সিলের বৈঠকে কর ব্যবস্থা সংস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। সেটাই এবার চালু হচ্ছে এদিন থেকে।

    আজ থেকেই কমছে দাম (GST 2)

    সোমবার থেকেই নবরাত্রি উৎসবে মেতেছেন দেশের একটা বড় অংশের মানুষ। জিএসটি সংস্কারের ফলে উৎসবের মরশুমে আমআদমির হেঁশেলে স্বস্তি ফিরবে তো বটেই, অনেকটা ছাড় মিলবে শিক্ষা, স্বাস্থ্য মায় সাজসজ্জার মতো সরঞ্জামেও। রবিবার বিকেলে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। নয়া জিএসটি ব্যবস্থার কথা দেশবাসীকে মনেও করিয়ে দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী অবশ্য আগেই জিএসটি সংস্কারকে দ্বিগুণ দীপাবলি হিসেবে ব্যাখ্যা করেছিলেন। জানা গিয়েছে, জিএসটি বদলের ক্ষেত্রে সব চেয়ে জরুরি বিষয় হল, ২২ সেপ্টেম্বর থেকেই নয়া দাম কার্যকর হচ্ছে। ব্যবসায়ীরা আর পুরানো দামে পণ্য বিক্রি করতে পারবেন না। যদি কোনও পণ্য পুরনো স্টকের হয় এবং এমআরপি বেশি লেখা থাকে, তাও স্টিকার বসিয়ে নয়া দামই নিতে হবে।

    সস্তা হচ্ছে এই সব জিনিস

    এবার দেখে নেওয়া যাক এদিন থেকে কমছে কোন কোন জিনিসের দাম। বাড়ছেই (GST 2) বা কোন কোন পণ্যের দাম। নয়া জিএসটি ব্যবস্থায় দুধ, ছানা, পনির, রুটি এবং পাউরুটির মতো পণ্যে এখন আর কোনও কর দিতে হবে না (New GST Structure)। কারণ এই সব পণ্য কিনলে জিএসটি দিতে হত ৫ শতাংশ। সোমবার থেকে এগুলি কিনলে আর কোনও জিএসটি দিতে হবে না। জিএসটি মুক্ত হচ্ছে পেন্সিল, শার্পনার, ছবি আঁকার রং, খাতা, মানচিত্র, চার্ট এবং গ্লোবের মতো প্রয়োজনীয় শিক্ষা সরঞ্জাম। জিএসটি দিতে হবে না জীবনবিমা এবং যে কোনও ধরনের স্বাস্থ্যবিমার ক্ষেত্রেও।

    দাম কমছে এসবেরও

    দাম কমছে কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, পশুচর্বি, সসেজ, প্রিজার্ভড বা রান্না করা মাংস, মাছ, চিনি, পাস্তা, নুডলস, স্প্যাগোটি, চিজ এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যেরও। এতদিন এসব জিনিস কিনলে জিএসটি দিতে হত ১২ শতাংশ। সেটাই এখন কমে হয়েছে ৫ শতাংশ। সস্তা হচ্ছে (GST 2) বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম-সহ অন্যান্য ফলও। কারণ এসব ক্ষেত্রেও জিএসটির হার কমে হয়েছে ৫ শতাংশ। মাত্র ৫ শতাংশ জিএসটি দিয়েই কেনা যাবে জ্যাম, জেলি, মাশরুম, ইস্ট, সর্ষে, সয়াবিন, ভুজিয়া এবং পানীয় জলের ২০ লিটারের বোতল। এতদিন এগুলি কিনতেই দিতে হত ১২ শতাংশ জিএসটি। সস্তা হচ্ছে মধু, মিছরি, চকোলেট, কর্নফ্লেক্স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম এবং জিলেটিনও। ২২ সেপ্টেম্বরের আগে পর্যন্ত এগুলি কিনতে গেলে গুণতে হত ১৮ শতাংশ জিএসটি (New GST Structure)। এখন তা কমে হয়েছে ৫ শতাংশ। মাত্র ৫ শতাংশ জিএসটি দিতে হবে একাধিক জীবনদায়ী ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, থার্মোমিটার, অক্সিজেন এবং গ্লুকোমিটার কিনলে। ২২ তারিখ থেকেই যাতে দাম কমে, তা নিশ্চিত করতে মূল্য সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে ফার্মেসিগুলিতে। বিভিন্ন বৈদ্যুতিক গাড়িতেও জিএসটি নেওয়া হবে ৫ শতাংশ।

    সস্তায় মিলবে এই সব জিনিসও

    দাম কমছে (GST 2) টিভি, এসি, ওয়াশিং মেশিন এবং রেফ্রিজারেটরেরও। এতদিন এগুলি কিনতে গেলে জিএসটি দিতে হত ২৮ শতাংশ। সেটাই এখন কমে হয়েছে ১৮ শতাংশ। ১৮ শতাংশ জিএসটি গুণতে হবে ছোট গাড়ি, ৩৫০ সিসির নীচে বাইকের দাম। ৫ শতাংশ জিএসটি দিতে হবে জুতো, জামাকাপড়, টুথপেস্ট, ব্রাশ, ট্যালকম পাউডার, শেভিং ক্রিম, চুলের তেল, সাবান, বাসনকোসন, ছাতা, বাইসাইকেল এবং বাঁশের তৈরি বিভিন্ন আসবাবপত্র কিনতে গেলে। খরচ কমবে স্পা, জিম, যোগব্যায়াম কেন্দ্র এবং বিভিন্ন হেলথ ক্লাবের। দাম কমছে সিমেন্ট, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি, সার ট্রাক্টরের সরঞ্জাম এবং সেলাই মেশিনেরও (New GST Structure)।

    দাম বাড়ছে যে সব জিনিসের

    এদিকে, দাম (GST 2) বাড়ছে বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট জেট, রেসিংকার, পান মশলা, বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বন যুক্ত পানীয়, সিগারেট, চুরুট এবং তামাকজাত যাবতীয় পণ্যের। এসব কিনতে গেলে গুণতে হবে ৪০ শতাংশ হারে জিএসটি।

  • Ramakrishna 472: “জয় কালী! কি, তুই দেখা দিবিনি! এই গলায় ছুরি দেব যদি দেখা না দিস”

    Ramakrishna 472: “জয় কালী! কি, তুই দেখা দিবিনি! এই গলায় ছুরি দেব যদি দেখা না দিস”

    ৪৪ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম-মন্দিরে ভক্তসঙ্গে

    প্রথম পরিচ্ছেদ

    ১৮৮৫, ১২ই এপ্রিল

    ঠাকুরের নিজ মুখে কথিত সাধনা বিবরণ

    “যখন লীলায় মন নেমে আসত কখনও সীতারামকে রাতদিন চিন্তা করতাম। আর সীতারামের রূপ সর্বদা দর্শন হত—রামলালকে (রামের অষ্টধাতু নির্মিত ছোট বিগ্রহ) নিয়ে সর্বদা বেড়াতাম, কখনও খাওয়াতাম। আবার কখনও রাধাকৃষ্ণের ভাবে থাকতাম। ওই রূপ সর্বদা দর্শন (Kathamrita) হত। আবার কখনও গৌরাঙ্গের ভাবে থাকতাম, দুই ভাবের মিলন—পুরুষ ও প্রকৃতি ভাবের মিলন। এ অবস্থায় সর্বদাই গৌরাঙ্গের রূপ দর্শন হত। আবার অবস্থা বদলে গেল! সজনে তুলসী সব এক বোধ হতে লাগল। ঈশ্বরীয় (Ramakrishna) রূপ আর ভাল লাগল না। বললাম, ‘কিন্তু তোমাদের বিচ্ছেদ আছে।’ তখন তাদের তলায় রাখলাম। ঘরে যত ঈশ্বরীয় পট বা ছবি ছিল সব খুলে ফেললাম। কেবল সেই অখণ্ড সচ্চিদানন্দ সেই আদি পুরুষকে চিন্তা করতে লাগলাম। নিজে দাসীভাবে রইলুম—পুরুষের দাসী।

    “আমি সবরকম সাধন করেছি। সাধনা তিন প্রকার—সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক সাধনায় তাঁকে ব্যাকুল হয়ে ডাকে বা তাঁর নামটি শুদ্ধ নিয়ে থাকে। আর কোন ফলাকাঙ্খা নাই। রাজসিক সাধনে নানারকম প্রক্রিয়া—এতবার পুরশ্চরণ করতে হবে, এত তীর্থ করতে হবে, পঞ্চতপা করতে হবে; ষোড়শোপচারে পূজা করতে হবে ইত্যাদি। তামসিক সাধন — তমোগুণ আশ্রয় করে সাধন। জয় কালী (Kathamrita)! কি, তুই দেখা দিবিনি! এই গলায় ছুরি দেব যদি দেখা না দিস। এ সাধনায় শুদ্ধাচার নাই—যেমন তন্ত্রের সাধন।

    “সে অবস্থায় (সাধনার অবস্থায়) অদ্ভুত সব দর্শন হত, আত্মার রমণ প্রত্যক্ষ দেখলাম। আমার মতো রূপ একজন আমার শরীরের ভিতর প্রবেশ করলে! আর ষট্‌পদ্মের প্রত্যেক পদ্মের সঙ্গে রমণ করতে লাগল। ষট্‌পদ্ম মুদিত হয়েছিল—টক টক করে রমণ করে আর একটি পদ্ম প্রস্ফুটিত হয়—আর ঊর্ধ্বমুখ হয়ে যায়! এইরূপে মূলাধার, স্বাধিষ্ঠান, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাপদ্ম (Ramakrishna), সহস্রার সকল পদ্মগুলি ফুটে উঠল। আর নিচে মুখ ছিল ঊর্ধ্বমুখ হল, প্রত্যক্ষ দেখলাম।”

    ধ্যানযোগ সাধনা—‘নিবাত নিষ্কম্পমিবপ্রদীপম্‌’ 

    “সাধনার সময় আমি ধ্যান করতে করতে আরোপ করতাম প্রদীপের শিখা—যখন হাওয়া নাই, একটুও নড়ে না—তার আরোপ করতাম।

    “গভীর ধ্যানে বাহ্যজ্ঞানশূন্য হয়। একজন ব্যাধ পাখি মারবার জন্য তাগ করছে। কাছ দিয়ে বর চলে যাচ্ছে, সঙ্গে বরযাত্রীরা, কত রোশনাই, বাজনা, গাড়ি, ঘোড়া—কতক্ষণ ধরে কাছ দিয়ে চলে গেল। ব্যাধের কিন্তু হুঁশ নাই। সে জানতে পারলো না যে কাছ দিয়ে বর চলে গেল।

  • Narendra Modi: নবরাত্রি থেকেই ‘সাশ্রয়ী উৎসব’ জিএসটি চালু, বললেন প্রধানমন্ত্রী মোদি

    Narendra Modi: নবরাত্রি থেকেই ‘সাশ্রয়ী উৎসব’ জিএসটি চালু, বললেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশজুড়ে সোমবার নবরাত্রি থেকেই লাগু হবে নতুন কাঠামোয় জিএসটি। দেশবাসীকে নবরাত্রি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে এমনটাই জাতির উদ্দেশে ভাষণ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নতুন প্রজন্মের পণ্য ও পরিষেবা কার্যকর (GST tax) হবে ২২ সেপ্টেম্বর থেকে। মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের কথা ভেবেই সরকার এই পদক্ষেপ নিয়েছেন বলে মন্তব্য করেন মোদি। উল্লেখ্য গত ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিনেই দিল্লির লালকেল্লা থেকে নতুন প্রজন্মের পণ্য এবং পরিষেবা করে ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মোদি। এবার তা কার্যকর হচ্ছে।

    ‘সাশ্রয়ী উৎসব’ জিএসটি (Narendra Modi)

    রবিবার বিকেল ৫ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, “দেশকে আত্মনির্ভর করা কথা ভেবে সোমবার থেকে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে। দেশবাসীকে নিত্য প্রয়োজনীয় পণ্যকে সাশ্রয়ী করা হবে। দেশের সঞ্চয় বৃদ্ধি যেমন পাবে, তেমনি খাবার সামগ্রীরও দাম কম হবে। সাধারণ মানুষ নিজের নিজের নিত্য প্রয়োজনীয় খুব সহজলভ্য হবে। অন্ন, স্বাস্থ্য পরিষেবায় বিরাট ছাড় দেওয়া হবে।” পাশাপাশি জিএসটিকে (GST tax) ‘সাশ্রয়ী উৎসব’ বলে সকল বর্গের মানুষের সুবিধার কথা রূপে মন্তব্য করেন দেশের প্রধানমন্ত্রী।

    স্বনির্ভর ভারতের স্বপ্ন পূরণ

    প্রধানমন্ত্রী (Narendra Modi) দেশের রাজ্যগুলিকে উৎসবমুখর দিনগুলিতে বার্তা দিয়ে বলেন, “বর্তমানে আমাদের দেশে দৈনন্দিন জীবনে বিভিন্ন বিদেশি পণ্যে ভরে গিয়েছে। তাই এই বিদেশি পণ্য নয় স্বদেশী পণ্যের দিকে ঝোঁক বাড়াতে হবে। সকলকে মেড ইন ইণ্ডিয়ার পণ্য কিনতে হবে। প্রত্যেক বাড়িকে স্বদেশী পণ্যের প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। প্রত্যেক রাজ্যে স্বদেশী পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে। বিনিয়োগের পরিবেশ যাতে বেশি বেশি করে বৃদ্ধি পায়, সেই দিকে চেষ্টা করতে হবে। কেন্দ্র রাজ্য এক সঙ্গে এগিয়ে গেলে তবেই দেশ স্বনির্ভর ভারতের স্বপ্ন পূরণ হবে।”

    জীবন বিমা, স্বাস্থ্য বিমায় জিএসটিতে করের হার কমানো হয়েছে

    জিএসটি (GST tax) পরিষেবায় ৪টি স্ল্যাব থেকে কমিয়ে এখন মাত্র ২ টি স্ল্যাব করা হয়েছে। ৫ শতাংশ এবং ১৮ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে কর। জীবনদায়ী ওষুধের মধ্যে বেশ কিছু ওষুধকে কর মুক্ত করা হয়েছে। আবার চিকিৎসা সামগ্রীর মূল্য সাশ্রয় করা হয়েছে। কৃষিক্ষেত্রে চাষের উপকরণ, যন্ত্রপাতি এবং বীজ সংগ্রহে ট্যাক্স মুক্ত করা হয়েছে। এছাড়াও সাবান, জীবন বিমা, স্বাস্থ্য বিমায় জিএসটিতে করের হার কমানো হয়েছে। মোদি সরকার যে মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসে বিরাট ছাড় দিতে চলেছে সেই কথাও জানান প্রধানমন্ত্রী।

  • RSS: সঙ্ঘের পাঁচ পরিবর্তনে কুটুম্ব প্রবোধন ঠিক কেমন? পরিবারবোধে কী প্রয়োজন?

    RSS: সঙ্ঘের পাঁচ পরিবর্তনে কুটুম্ব প্রবোধন ঠিক কেমন? পরিবারবোধে কী প্রয়োজন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (RSS) পঞ্চ পরিবর্তনের মধ্যে প্রধান একটি দিক হল রাষ্ট্রের উন্নয়নে পারিবারিক জ্ঞান বা কুটুম্ব প্রবোধন। পরিবারিক মূল্যবোধ ছাড়া অর্থনৈতিক অগ্রগতির কোনও অর্থ হয় না। সুপ্রাচীনকাল থেকেই ভারত পারিবার এবং সমাজের মধ্যে বিশেষ সমন্বয়ের মধ্যে দিয়ে চলে আসছে। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভাবনায় কুটুম্ব প্রবোধন (Enlightenmentkutumb) একান্ত প্রয়োজন।

    কেন পরিবারবোধ (RSS)?

    যৌথ পরিবার (Enlightenmentkutumb), সংগঠিত পরিবার, নিরাপদ পরিবার এবং সমৃদ্ধ পরিবার হল সুখি পরিবার সুস্থ পরিবারের ভিত্তি। পশ্চিমবিশ্বের প্রভাবে ভারতীয় দেশীয় সভ্যতা, সংস্কৃতি এবং মূল্যবোধের উপর চরম প্রভাব পড়েছে। সামাজিক মাধ্যমের নানা ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য, পরম্পরা, সংস্কৃতির মূলে বিদেশি শক্তি বারবার আঘাত করছে। দেশীয় সংস্কৃতির ঐতিহ্য এবং মূল্যবোধকে বাঁচিয়ে রাখতে সঙ্ঘ পারিবারিক মূল্যবোধের কথা বলেছে। উত্তর প্রজন্মের কাছে পরিবারবোধ, আত্মিকতাবোধকে ভালো করে বোঝানো একান্ত প্রয়োজন। এটাই সঙ্ঘের (RSS) মন্ত্র।

    পরিবার কীভাবে ভাঙে?

    যৌথ পরিবারের ভাবনার গুণে ভারত মহৎ। কিন্তু নগরায়ন, লর্ড মেকলের শিক্ষানীতি, সামাজিক মাধ্যম আমাদের সমাজকে ভিতর থেকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। পরিবার থেকে মানুষকে ক্রমে ক্রমে বিছিন্ন করেছে। দাম্পত্য জীবনের অশান্তি, বিচ্ছেদ, নিউক্লিয়ার জীবন, সিঙ্গেল মা, সিঙ্গেল বাবাদের সংখ্যা ব্যাপক বেড়েছে। মানুষের পারিবারিকবোধে যে একাত্ম ভাবনা ছিল তা ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে। আর তাই সঙ্ঘ (RSS) পারিবারিকবোধের উপর জোর দিয়েছে। পরিবার (Enlightenmentkutumb) ত্যাগ করলে নানা সমস্যার উদ্ভব হয়।

    পরিবার কেন প্রয়োজন?

    ২০১৯ থেকে ২০২১ সালের এনএফএইচএস-৫-তে বলা হয়েছে একক পরিবারের অনুপাত ভারতে ৫৮.২ শতাংশ। দম্পতির মধ্যে জটিল উদ্বেগ, মানসিক চাপ, দ্বন্দ্ব, সন্তান পরিচালনা, শিশুদের নৈতিক মূল্যবোধের ক্ষেত্রে বড় প্রভাব ফলেছে। লিভ ইন সম্পর্ক সম্পূর্ণ ভাবে ব্যক্তি এবং পরিবারের জন্য ভয়াবহ। ভারতীয় সংস্কৃতিকে সম্পূর্ণ ভাবে নস্যাৎ করে। অনেক সময়েই এলজিবিটিকিউ পরিবারের সংখ্যা বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলে। প্রকৃতি সুলভ আচরণের সম্পূর্ণ বিপরীত সম্পর্ক। আমাদের জন্য যারা চিন্তা করে তাদের প্রতি চিন্তার অবসরকে ধ্বংস করে দেয়।

    আবার পরিবার না থাকলে একাকীত্ব, বিষণ্ণতা, উদ্বেগের প্রভাবও বেশি বেশি হয়। শিশু এবং বয়স্কদের মনে এবং শরীরে খুব প্রভাব পড়ে। নীতি-নৈতিকতার অভাব হয় পরিবারবোধ না থাকলে। তাই সঙ্ঘ (RSS) মনে করে সমাজকে নির্মাণ করতে গেলে ব্যক্তি, পরিবার, দেশ এবং রাষ্ট্রে পারিবারিকবোধ (Enlightenmentkutumb) একান্ত জরুরি।

  • ABVP: দিল্লি জয়ের পর হায়দ্রাবাদ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়েও জয় অব্যাহত এবিভিপির

    ABVP: দিল্লি জয়ের পর হায়দ্রাবাদ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়েও জয় অব্যাহত এবিভিপির

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্জাব, দিল্লি জয়ের পর এবার হায়দ্রাবাদেও গেরুয়া ঝড়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপির লাগাতার জয়ে গেরুয়া শিবিরে ব্যাপক জয়ের উল্লাস। শিক্ষাক্ষেত্রে ক্যাম্পাসে ক্যাম্পাসে দীর্ঘদিন এক চেটিয়া দখল করেছিল বাম এবং কংগ্রেসের ছাত্র সংগঠনগুলি। এবার ছাত্র সংসদের নির্বাচনে হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের (HCU) ছাত্র সংসদ দখল করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। ফল প্রকাশের পর জয়ী এবিভিপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। অপর দিকে বাম-কংগ্রেস সমর্থিত টুকরে টুকরে গ্যাং ক্রমশ আরও কোনঠাসা হওয়ার পথে।

    সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক পদে জয়ী এবিভিপি

    হায়দ্রাবাদ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে এবিভিপির (ABVP) পক্ষ থেকে ছাত্র সংসদের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং সংস্কৃতি সম্পাদকের আসনে জয়লাভ করেছে। এবিভিপির জয়ী প্যানেলে রয়েছেন, শিব পালেপু, দেবেন্দ্র, শ্রুতি, সৌরভ শুক্লা, জ্বালা প্রসাদ এবং ভেনাস। তবে এই নির্বাচনে বামপন্থী এবং কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন এনএসইউআই-কে অত্যন্ত লজ্জাজনক ভাবে পরাজিত হয়ে হারের সম্মুখীন হতে হয়েছে। এক বিবৃতিতে এবিভিপির মুখপাত্র (HCU) অন্তরীক্ষ বলেছেন, “এই জয় শিক্ষার্থীদের জাতীয়তাবাদের প্রতি অঙ্গীকার এবং বিভেদমূলক রাজনীতিকে চ্যালেঞ্জ করার ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক। বামপন্থীদের তীব্র উপস্থিতি সত্ত্বেও, সমাজবিজ্ঞান বিভাগে এবিভিপির সাফল্য ব্যাপক। সমস্ত রকমের অপশক্তিকে পরাজয় করতে ছাত্রছাত্রীদের দৃঢ় সংকল্পই ফুটে উঠেছে।”

    ৮১ শতাংশেরও বেশি ভোট পড়েছিল

    জানা গিয়েছে, ছাত্র পরিষদ নির্বাচনে (HCU) এনএসইউআই নোটার চেয়ে কম ভোট পেয়েছে। তবে তেলেঙ্গানায় সরকার যেখানে কংগ্রেসের, সেখানে এই জয় এবিভিপির জন্য অত্যন্ত চ্যালেঞ্জের ছিল। বিপরীত শক্তির সরকার থাকা সত্ত্বেও সাধারণ পড়ুয়াদের জন্য মৌলিক চাহিদা এবং দাবি-দাওয়াগুলিকে নিয়ে কাজ করার ভাবনাই রাষ্ট্রবাদী শক্তিকে জয়ী করেছে বলে মনে করছেন সাধারণ ছাত্রছাত্রীদের একাংশ। গত ১৯ সেপ্টেম্বর মোট ২৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। এই ভোটের ৮১ শতাংশেরও বেশি ভোটাররা ক্যাম্পাস উন্নয়নের জন্য ভোট প্রদান করেছিলেন। মোট ৪৫ রাউন্ড গণার পর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) এবং সেবালাল বিদ্যার্থী দল (এবিভিপি-এসএলভিডি) জোট মোট ৬টি পদে জয়ী হয়।

LinkedIn
Share