Tag: Bengali news

Bengali news

  • NIA: চন্দন গুপ্তা হত্যা মামলা, ২৮জন মৌলবাদীকে যাবজ্জীবন দিল এনআইয়ের বিশেষ আদালত

    NIA: চন্দন গুপ্তা হত্যা মামলা, ২৮জন মৌলবাদীকে যাবজ্জীবন দিল এনআইয়ের বিশেষ আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: লক্ষ্ণৌ-এর বিশেষ এনআইএ (NIA) আদালত ২৮ জন মৌলবাদীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল, চন্দন গুপ্তা হত্যা কেসে। প্রসঙ্গত, চন্দন গুপ্তা (Chandan Gupta), যাঁর অপর নাম ছিল অভিষেক গুপ্তা, তাঁকে ২০১৮ সালের ২৬ জানুয়ারি উত্তরপ্রদেশের কাশগঞ্জে তেরঙ্গা যাত্রা সময় নৃশংসভাবে হত্যা করা হয়। এনআইএ-র বিশেষ আদালতের এই রায়দান সম্পন্ন হয়েছে গতকাল বৃহস্পতিবার ২ জানুয়ারি। সেখানে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে আজিজউদ্দিন, মুনাজির, আসিফ, সাবিব ছাড়া আরও ২৪ জনকে। কুখ্যাত এই মৌলবাদীদের বিরুদ্ধে চন্দন গুপ্তার হত্যা সমেত জাতীয় পতাকা অবমাননা, সাম্প্রদায়িক হিংসারও অভিযোগ প্রমাণিত হয়েছে। এই কারণে অতিরিক্ত জরিমানাও করা হয়েছে ওই মৌলবাদীদের।

    তিরঙ্গাযাত্রায় অতর্কিতে চালানো হয় হামলা

    প্রসঙ্গত, চন্দন গুপ্তার হত্যা গোটা দেশকে নাড়িয়ে দেয় ২০১৮ সালে। উত্তরপ্রদেশের কাশগঞ্জে তেরঙ্গা যাত্রার মিছিলে (NIA) অতর্কিতে হামলা চালায় মৌলবাদীরা। ঠান্ডা মাথায় হত্যা করা হয় চন্দনকে। তাঁর ভাই বিবেক গুপ্তাকেও ব্যাপক মারধর করে জেহাদিরা। ওই শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগও ওঠে মৌলবাদীদের বিরুদ্ধে। জোর করে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতে দিতে হুমকি দিতে থাকে মৌলবাদীরা। এরপরেই চন্দন গুপ্তাকে গুলি করা হয়। প্রথমে আহত চন্দনকে কাশগঞ্জ পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়, পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। চন্দনের বাবা সুশীল গুপ্তা এবং তাঁর ভাই বিবেক পরবর্তীকালে কোর্টের দ্বারস্থ হন বিচারের আশায়। প্রায় সাত বছর পরে সামনে এল রায়।

    ১২ জন সাক্ষ্য দেন এই মামলায় 

    এই মামলায় মোট ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে এনআইএ (NIA)। তার মধ্যে অন্যতম ছিল চন্দনের পরিবারও। প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে মামলা হস্তান্তর করা হয় এনআইএ-কে। ২০১৮ সালের এপ্রিল মাসে প্রথম চার্জশিট জমা করে এনআইএ। পরবর্তীকালে পেশ করা হয় সাপ্লিমেন্টারি চার্জশিট, যেখানে ছিল ৩০ জনের নাম। তবে দুজনকে প্রমাণের অভাবে খালাস করে দেয় এনআইএ-এর (NIA) বিশেষ আদালত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • West Bengal: মাস্টারদার পুরো নাম ‘পুসপারাজ’ লিখল পড়ুয়া, রাজ্যের শিক্ষাব্যবস্থাকে তীব্র আক্রমণ সুকান্তর

    West Bengal: মাস্টারদার পুরো নাম ‘পুসপারাজ’ লিখল পড়ুয়া, রাজ্যের শিক্ষাব্যবস্থাকে তীব্র আক্রমণ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা সংলগ্ন স্কুলের (West Bengal) ষষ্ঠ শ্রেণির পরীক্ষায় প্রশ্ন এসেছিল ‘মাস্টারদার পুরো নাম কী?’ উত্তর দেখে চক্ষু চরকগাছ। মাস্টারদা সূর্য সেনের বদলে উত্তর লেখা রয়েছে ‘পুসপারাজ’। ‘পুষ্পা’ বানানটিও ঠিকমতো জানে না ওই পড়ুয়া। নিয়োগ দুর্নীতির ফল একেবারে হাতেনাতে পাওয়া যাচ্ছে, এমনটাই বলছেন কেউ কেউ। মমতা জমানায় কীভাবে তৈরি হচ্ছে জাতির মেরুদণ্ড? তার প্রমাণ মিলেছে এমন খাতাতে। এমনটাও বলছেন কেউ কেউ। 

    তোপ সুকান্ত মজুমদারের (West Bengal)

    এনিয়ে তোপ দেগেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কটাক্ষ (West Bengal) করে তিনি বলেন, “শিক্ষকরা যদি রাস্তায় থাকেন, আন্দোলন করতে বাধ্য হন, তাহলে এরকমই হবে। কোনও দিন পড়ুয়ারা মাস্টারদাকে ‘কেষ্টদা’ না ডেকে বসে।” প্রসঙ্গত, ক্লাসরুমের বেহাল দশা, শিক্ষকের অভাবের অভিযোগও সামনে আসে। এমন উত্তরপত্র সামনে আসতেই বোঝা গেল পড়ুয়াদের অবস্থা ঠিক কেমন? আদৌ কতটা পড়াশোনা হচ্ছে তাদের? এমন প্রশ্নও উঠছে।

    এক পড়ুয়া আবার বাবা-মায়ের ঝগড়া লিখেছে 

    তবে এখানেই শেষ নয়। নিজের ভ্রমণের অভিজ্ঞতা লিখতে গিয়ে এক পড়ুয়া বাবা-মায়ের মধ্যে কবে ঝগড়া হিয়েছিল, সেই গল্প লিখে দিয়েছে। এধরনের ঘটনা আসলে সামনে আনছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার (West Bengal) বেহাল দশাকে। রাজনৈতিক বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলালের দাবি, ট্যাব দিয়ে শিক্ষার মান উন্নত করা যায় না। তিনি বলেন, ‘‘একজন শিক্ষিকা হিসেবে এগুলো দেখতে কষ্ট হয়। পরিকাঠামো উন্নয়ন দরকার। মিড ডে মিলেরও টাকা বাড়াতে হবে। তবেই সব ঠিক হবে।’’ অন্য এক শিক্ষাবিদের মতে, ‘‘এটা সামগ্রিক অবক্ষয়ের একটা চেহারা। গত এক দশকে শিক্ষক নিয়োগ সহ সব ক্ষেত্রেই খামতি রয়েছে। আর সেটা ধরা পড়ছে পড়াশোনার উপর। দিনের পর দিন যোগ্য শিক্ষকরা রাস্তায় আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন, সেই কারণেই যা হওয়ার তাই হচ্ছে। পড়াশোনার ওপর প্রভাব পড়ছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 239: “ওরে চোরা, তুই বাড়ি থেকে কেবল পালিয়ে পালিয়ে আসিস, আর চুরি করে প্রেম আস্বাদন করিস”

    Ramakrishna 239: “ওরে চোরা, তুই বাড়ি থেকে কেবল পালিয়ে পালিয়ে আসিস, আর চুরি করে প্রেম আস্বাদন করিস”

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটীর মহোৎসবক্ষেত্রে রাখাল, রাম, মাস্টার,

    ভবনাথ প্রভৃতি ভক্তসঙ্গে

    প্রথম পরিচ্ছেদ

    ১৮৮৩, ১৮ই জুন

    ঠাকুর সংকীর্তনানন্দে— ঠাকুর কি শ্রীগৌরাঙ্গ?

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) পেনেটীর মহোৎসবক্ষেত্রে বহুলোকসমাকীর্ণ রাজপথে সংকীর্তনের দলের মধ্যে নৃত্য করিতেছেন। বেলা একটা হইয়াছে। আজ সোমবার, জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথী, ১৮ই জুন, ১৮৮৩।

    সংকীর্তনমধ্যে ঠাকুরকে দর্শন করিবার জন্য চতুর্দিকে লোক কাতার দিয়া দাঁড়াইতেছে। ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন, কেহ কেহ ভাবিতেছে, শ্রীগৌরাঙ্গ কি আবার প্রকট হইলেন! চতুর্দিকে হরিধ্বনি সমুদ্রকল্লোলের ন্যায় বাড়িতেছে। চতুর্দিকে হইতে পুষ্পবৃষ্টি ও হরির লুট পড়িতেছে।

    নবদ্বীপ গোস্বামী প্রভু সংকীর্তন করিতে করিতে রাঘবমন্দিরাভিমুখে যাইতেছিলেন। এমন সময়ে ঠাকুর কোথা হইতে তীর বেগে আসিয়া সংকীর্তন দলের মধ্যে নৃত্য করিতেছেন (Kathamrita)।

    এটি রাঘব পণ্ডিতের চিঁড়ার মহোৎসব। শুক্লাপক্ষের ত্রয়োদশী তিথীতে প্রতিবর্ষে হইয়া থাকে। দাস রঘুনাথ প্রথমে এই মহোৎসব করেন। রাঘব পণ্ডিত তাহার পরে বর্ষে বর্ষে করিয়াছিলেন। দাস রঘুনাথকে নিত্যানন্দ বলিয়াছিলেন, ‘ওরে চোরা, তুই বাড়ি থেকে কেবল পালিয়ে পালিয়ে আসিস, আর চুরি করে প্রেম আস্বাদন করিস — আমরা কেউ জানতে পারি না! আজ তোকে দণ্ড দিব, তুই চিঁড়ার মহোৎসব করে ভক্তদের সেবা কর।’

    ঠাকুর (Ramakrishna)  প্রতি বৎসরই প্রায় আসেন, আজও এখানে রাম প্রভৃতি ভক্তসঙ্গে আসিবার কথা ছিল। রাম সকালে কলিকাতা হইতে মাস্টারের সহিত দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন। সেইখানে আসিয়া ঠাকুরকে দর্শন ও প্রণামান্তর উত্তরের বারান্দায় আসিয়া প্রসাদ পাইলেন। রাম কলিকাতা হইতে যে গাড়িতে আসিয়াছিলেন, সেই গাড়ি করিয়া ঠাকুরকে পেনেটীতে আনা হইল। সেই গাড়িতে রাখাল, মাস্টার, রাম, ভবনাথ, আরো দু-একটি ভক্ত — তাহার মধ্যে একজন ছাদে বসিয়াছিলেন।

    গাড়ি ম্যাগাজিন রোড দিয়া চানকের বড় রাস্তায় (ট্রাঙ্ক রোড) গিয়া পড়িল। যাইতে যাইতে ঠাকুর ছোকরা ভক্তদের সঙ্গে অনেক ফষ্টিনাষ্টি (Kathamrita) করিতে লাগিলেন।

     আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Case: আরজি করকাণ্ডে শেষ হল সাক্ষ্য গ্রহণ পর্ব, সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির আর্জি সিবিআই-এর

    RG Kar Case: আরজি করকাণ্ডে শেষ হল সাক্ষ্য গ্রহণ পর্ব, সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির আর্জি সিবিআই-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: নিম্ন আদালতে এতদিন ধরে চলছিল আরজি কর (RG Kar Case) হাসপাতালের তরুণী শিক্ষানবীশ চিকিৎসকের ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব। সেই সাক্ষ্যদান পর্ব শেষ হেতেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়রের সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির আবেদন করল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআই। এই ঘটনাকে বিরল থেকে বিরলতম বলে উল্লেখ করা হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তির (Maximum Punishment) দাবি করা হয়েছে।

    ২ মাস ধরে মোট ৫০ জনের বয়ান নথিভুক্ত করা হয়েছে (RG Kar Case)

    আইনজীবীর মতে সর্বোচ্চ শাস্তি হতে পারে ফাঁসি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধর্ষণ করে খুনের (RG Kar Case) সাপেক্ষে যে সব তথ্য, প্রমাণ এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যা রয়েছে তাতে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলেই আদালতে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা। এদিন সমস্ত সিসিটিভি ফুটেজ, জৈবিক নমুনার ফলাফল এবং সাক্ষীদের বয়ান পেশ করা হয়। গত ২ মাস ধরে মোট ৫০ জনের বয়ান নথিভুক্ত করা হয়েছে। তাই শুক্রবারই শেষ হয়েছে এই সাক্ষ্যগ্রহণ পর্ব। তারপরই শিয়ালদা আদলাতে বিশেষ সিবিআই বিচারকের কাছে এই বিশেষ শাস্তির (Maximum Punishment) আবেদন জানায় তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহে সাজা ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে বলে জানা গিয়েছে। একই ভাবে ৪ তারিখে সঞ্জয় রায়ের আইনজীবীদের ক্লোজিং দিতে বলা হয়েছে।

    আরও পড়ুনঃ ‘‘ছাব্বিশে হবে হিন্দু সরকার’’, নন্দীগ্রামে হুঙ্কার শুভেন্দুর

    রাজ্যে ধর্ষণ থেমে নেই

    উল্লেখ্য গত ৯ অগাস্ট আরজি কর (RG Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনা রাজ্য তথা দেশ জুড়ে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছিল। লাগাতার একাধিক রাজনৈতিক সংগঠন, সামজিক সংগঠন রাজপথ দখল করে আন্দোলনে সামিল হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় নির্ভয়া আইন তৈরি করেছিলেন তারপরও রাজ্যে ধর্ষণ থেমে নেই! কালিয়াগঞ্জ থেকে জয়নগর, কুলতলি থেকে মুর্শিদাবাদ সর্বত্র রাজ্যের নারীরা অসুরক্ষিত। দক্ষিণ ২৪ পরগনার নাবালিকাকে জোর করে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীকে ৬১ দিনের মাথায় ফাঁসির শাস্তি (Maximum Punishment) দিয়েছেন বারুইপুর আদলাতের বিচারক সুব্রত চট্টোপাধ্যায়। অপর দিকে মুর্শিদাবাদের আরও এক নাবালিকাকে ধর্ষণ করে হত্যার ঘটনায় দোষীকে যাবজ্জীবন কারবাসের শাস্তি দেওয়া হয়েছে। আরজি কর-কাণ্ডে দোষীর বিরুদ্ধে ফাঁসির দাবি প্রথম থেকেই প্রতিবাদীরা করে আসছেন। শাস্তি ঘোষণা এখন কেবল মাত্র সময়ের অপেক্ষা।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis20: বিপন্ন গণতন্ত্র, ভাঙা হয় পার্লামেন্ট, জোর করে পদত্যাগ করানো হয় জনপ্রতিনিধিদের

    Bangladesh Crisis20: বিপন্ন গণতন্ত্র, ভাঙা হয় পার্লামেন্ট, জোর করে পদত্যাগ করানো হয় জনপ্রতিনিধিদের

    অনেকেই বলছেন, হাসিনা সরকারকে উৎখাত করার পর থেকেই জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে বাংলাদেশ। বেছে বেছে যেমন মন্দির এবং ধর্মস্থানে অবাধে ভাঙচুর চালানো হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ঘরবাড়িতে, একই সঙ্গে মারাত্মক বেড়ে গিয়েছে গণপিটুনি এবং খুন। অধিকাংশ ক্ষেত্রেই টার্গেট সংখ্যালঘু হিন্দু অথবা বিরোধী রাজনৈতিক কণ্ঠ। সারা বিশ্ব দেখছে, শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ইউনূসের স্বরূপ। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর গোটা বিশ্ব স্তম্ভিত। আওয়ামি লিগপন্থী জনপ্রতিনিধি, পুলিশ অফিসার থেকে শুরু করে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্তাদের কী করুণ পরিণতি হয়েছে, তাও কারও অজানা নয়। প্রথম খণ্ডে আমরা ১২টি পর্বে তুলে ধরেছিলাম নানা অত্যাচারের কাহিনি। এবার সেসব নিয়েই আমাদের দ্বিতীয় খণ্ডের ধারাবাহিক প্রতিবেদন। আজ অষ্টম পর্ব।

     

     আতঙ্কের বাংলাদেশে জঙ্গলের রাজত্ব -৮

    মাধ্যম নিউজ ডেস্ক: মানবাধিকারকে রক্ষা করতে রাজনৈতিক স্বাধীনতা খুবই প্রয়োজন। কিন্তু বাংলাদেশে ২০২৪ সালের (Bangladesh Crisis20) অগাস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর থেকেই লঙ্ঘিত হতে থাকে মানবাধিকার। রাজনৈতিক স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, সব কিছুই শেষ হয়ে যায়। শুরু হয় অনাচার। নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপরেও হামলা চলতে থাকে। নির্বাচিত জনপ্রতিনিধিদের জোর করে পদত্যাগ করানো হতে থাকে। বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিনের ওপর চাপ সৃষ্টি করে সে দেশের পার্লামেন্টকেও ভেঙে দেওয়া হয়। অন্তর্বর্তী সরকার জোর করে পদত্যাগ করায় বাংলাদেশের বারোটি নগর নিগমের মেয়রকে। একই সঙ্গে পদত্যাগ করানো হয় ১,৮৭৩ জন জনপ্রতিনিধিকে। পঞ্চায়েত স্তরেরও অজস্র জনপ্রতিনিধিকে পদত্যাগ করানো হয়। বাংলাদেশের ৩৩০টি পুরসভার পুরপ্রধানকেও পদত্যাগ করানো হয়। ভেঙে দেওয়া হয় ৬১টি জেলা পরিষদ। একই সঙ্গে ৪৯৫টির মধ্যে ৪৯৩টি উপ জেলা পরিষদের চেয়ারম্যানকে পদত্যাগ করানো হয়। এ নিয়ে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়। ওই সংবাদমাধ্যমগুলির রিপোর্ট অনুযায়ী, উপ জেলা পরিষদের ৯৮৮ জন ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করানো হয়। এরই মধ্যে খালেদা জিয়ার দল বিএনপি অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানায় নতুনভাবে ইলেকশন কমিশন তৈরি করার এবং যত দ্রুত সম্ভব দেশে নির্বাচন করানোর। বাংলাদেশে এই ধরনের কার্যকলাপের মাধ্যমে সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায় যে কোনও গণতান্ত্রিক মূল্যবোধ।

    অনাচারের বিরুদ্ধে রাস্তায় মানুষ

    অনাচারের এই রাজত্বের বিরুদ্ধে বাংলাদেশে (Bangladesh Crisis20) ব্যাপক আকারে সরকার বিরোধী ক্ষোভ বাড়তে থাকে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মানুষ রাস্তাতেও নামতে থাকেন। ঢাকা সমেত দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাতে বিক্ষোভ (Targeting Minority) দেখা যায়। আওয়ামি লিগ সরকারের পতনের পর থেকে রাজধানী ঢাকা কেন্দ্র হয়ে ওঠে বিক্ষোভ দেখানোর। চাকরিপ্রার্থীরা, নার্সদের বিভিন্ন সংগঠন, ভিলেজ ডেভেলপমেন্ট প্রোগ্রামের বিভিন্ন সংগঠন বিক্ষোভে নামে নিজেদের নানা দাবিকে সামনে রেখে।

    ঢাকায় বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

    ২০২৪ সালে এসে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশের (Bangladesh Crisis20) অন্যতম জনপ্রিয় সংবাদ দৈনিক ইত্তেফাক রিপোর্ট দেয়, চাকরিপ্রার্থীরা সরকারি চাকরির ক্ষেত্রে বয়সসীমা ৩৫ করার দাবিতে বিক্ষোভ দেখিয়েছে ঢাকাতে। ঢাকার মেট্রোপলিটন পুলিশ মহম্মদ ইউনূসের বাড়ির সামনে যে কোনও ধরনের বিক্ষোভ সমাবেশে প্রথম থেকেই নিষেধ করে। কিন্তু চাকরিপ্রার্থীদের এই বিক্ষোভ মহম্মদ ইউনূসের বাড়ি পর্যন্ত যাওয়ার আগেই পুলিশ লাঠিচার্জ শুরু করে। কাঁদানে গ্যাসও ছুড়তে হয় পুলিশকে, বিক্ষোভ সামাল দিতে। প্রসঙ্গত, কোটাবিরোধী আন্দোলনের কথা বলে এই ইউনূস সরকার ক্ষমতায় এসেছিল এবং অসাংবিধানিকভাবে জামাত-বিএনপি সহায়তায় হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল। সেই ইউনূস সরকারের বিরুদ্ধেও একই ক্ষোভ দেখা যেতে থাকে। এখানেই উঠতে শুরু করে প্রশ্ন। আসলে কোটা বিরোধী আন্দোলন যে জামাত-বিএনপির নেতৃত্বে মৌলবাদীদের শাসন প্রতিষ্ঠা করার মুখোশ ছিল, তা ধীরে ধীরে সামনে আসতে শুরু করে।

    মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে শ্রমিকরা

    এই সময় বাংলাদেশে (Bangladesh Crisis20) শ্রমিক বিক্ষোভও দেখা যায়। সেখানকার বিভিন্ন সংবাদপত্র শ্রমিক বিক্ষোভ নিয়ে খবরও করতে থাকে। শ্রমিক বিক্ষোভের কারণে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ৭০টি কারখানা, যার মধ্যে ৫৯টি ছিল পোশাক তৈরির কারখানা সেগুলিকে বন্ধ করে দিতে হয়। এই কারখানাগুলি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থিত ছিল। কারখানার শ্রমিকরা নিজেদের মজুরি বৃদ্ধির দাবি জানাতে থাকেন এবং কাজের পরিবেশ ভালো করার দাবি জানান তাঁরা। এর পাশাপাশি শ্রমিকরা অভিযোগ তোলেন, অন্তর্বর্তী সরকার তাঁদের কোনওভাবেই দেখভাল করছে না। বিক্ষোভ সামাল দিতে সেনা পর্যন্ত নামাতে হয় ইউনূস সরকারকে। সেনার গুলিতে নিহত হন ২ শ্রমিক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: ঝঞ্ঝায় দক্ষিণে বাড়তে পারে পারদ, বৃষ্টি-বরফের সম্ভাবনা উত্তরে, পূর্বাভাস হাওয়া অফিসের

    Weather Update: ঝঞ্ঝায় দক্ষিণে বাড়তে পারে পারদ, বৃষ্টি-বরফের সম্ভাবনা উত্তরে, পূর্বাভাস হাওয়া অফিসের

    মাধ্যম নিউজ ডেস্ক: এবছরের শীত (Weather Update) যেন একেবারে লুকোচুরি খেলছে। মাঝে মাঝে শীতের দেখা মিললেও আবার কখনও কখনও দারুণ ভাবে উধাও হয়ে যাচ্ছে। গত দুই দিন ধরে জাঁকিয়ে শীত পড়েছে। তাপমাত্রা হু হু করে কমে গিয়েছে। শীতপ্রেমী বাঙালিরা বেশ ঠান্ডার মজা নিচ্ছিলেন। খুশিতেই বছরের শেষ এবং শুরুর দিনগুলি কাটছিল। শুক্রবার, আলিপুর আবহাওয়া দফতর (Alipur Meteorological Department) জানিয়েছে, রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে। পারদ তিন-চার ডিগ্রি চড়বে বলে মনে করা হচ্ছে। ঠিক এর মাঝেই দার্জিলিঙে বরফ পড়ার আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

    ৩ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা

    আবহাওয়া দফতরের (Alipur Meteorological Department) পূর্বাভাস রয়েছে, সামনেই নতুন ঝঞ্ঝার (Weather Update) খবর রয়েছে। ফলে এবার তাপমাত্রা বৃদ্ধি পাবে। পৌষ মাসের শেষে গোটা বাংলাজুড়ে শীত প্রভাবিত হওয়ার শঙ্কা তৈরি হলেও শীত একেবারে শেষ হয়ে যাবে না। শুক্রবার কলকাতা শহরের তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।

    আলিপুরের পূর্বাভাস, আগামী রবিবার থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। ৩ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত কলকাতায় সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় শুষ্ক হাওয়া বইবে। একইভাবে, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ব্যাপক কুয়াশা থাকবে। বাকি জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকবে। সকালের দিকে বিক্ষিপ্ত হালকা কুয়াশা থাকবে। নতুন ঝঞ্ঝার ফলে উত্তরের হাওয়ার দাপট কমে যাবে। ফলে শীত তুলনায় কম অনুভূত হবে।

    আরও পড়ুনঃ ফের খারিজ জামিন, চিন্ময় কৃষ্ণকে জেলেই মারতে চাইছে ইউনূস প্রশাসন! কীসের ভয়?

    বরফ পড়লে পাহাড়ে পর্যটকদের জন্য আকর্ষণীয় হবে

    বাতাসে জলীয় বাষ্পের (Weather Update) পরিমাণ বাড়বে। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তবে একই ভাবে দার্জিলিঙে বরফ পড়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গিয়েছে, চলতি সপ্তাহ বা আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ে পর্যটকদের জন্য আকর্ষনীয় সময় হতে চলেছে। একই ভাবে সমগ্র উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিঙে বিক্ষিপ্তভাবে বৃষ্টির (Alipur Meteorological Department) একটা সম্ভাবনা রয়েছে।

    একইভাবে সারা দেশের তুলনায়, উত্তর ভারত জুড়ে ঘন কুয়াশার দাপট ব্যাপক বৃদ্ধি পেয়েছে। দিল্লির পালামে শূন্যের নিচে নেমে গিয়েছে দৃশ্যমানতা। দিল্লির সফদরজংয়ে দৃশ্যমানতা মাত্র ৫০ মিটারে পৌঁছে গিয়েছে। আবার আগরা, গোয়ালিয়র, চণ্ডীগড়, শ্রীনগর, কুশিনগর, গোরক্ষপুর, অমৃতসর, পাঠানকোট এলাকায়ও দৃশ্যমানতা শূন্যে পৌঁছে গিয়েছে। রাস্তায় একদম গাড়ি চলাচল করছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sambhal: ‘হিন্দু মন্দিরের চিহ্ন মুছতে কাঠামো বদলেছিল মুসলমানরা’! আদালতে সম্ভলকাণ্ডের রিপোর্ট পেশ

    Sambhal: ‘হিন্দু মন্দিরের চিহ্ন মুছতে কাঠামো বদলেছিল মুসলমানরা’! আদালতে সম্ভলকাণ্ডের রিপোর্ট পেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২ জানুয়ারিতে উত্তরপ্রদেশের সম্ভলের (Sambhal) শাহি জামা মসজিদের ওপর একটি সমীক্ষা রিপোর্ট কোর্ট কমিশনার রমেশ রাঘব একটি সিল করা খামে চান্দৌসি আদালতে জমা দিয়েছেন। এই রিপোর্টে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। হিন্দু মন্দিরের (Hindu Temple) একাধিক চিহ্নকে নির্মূল করতে কাঠামোকে বদলে দিয়েছিল তৎকালীন মুসলমান শাসকরা। একটি মুখ বন্ধ খামে ৪০-৪৫ পৃষ্ঠার একটি প্রতিবেদন পেশ করেছেন তিনি। ফলে এই প্রতিবেদনে হিন্দু পক্ষের দাবি আরও জোরদার যে হয়েছে তা মনে করছেন অনেকেই।

    করা হয় চার ঘন্টার একটি ভিডিওগ্রাফি (Sambhal)

    সূত্রে জানা গিয়েছে, সিনিয়ার ডিভিশনের নিথিটি সিভিল জজ আদিত্য সিংয়ের এজলাসে পেশ হওয়া রিপোর্টে বলা হয়েছে যে, মসজিদ কাঠামোর মধ্যে প্রাচীন মন্দিরের (Sambhal) নানা অবশেষ রয়েছে। তথ্য অনুযায়ী, মসজিদের সামনে দুটি বটগাছ আছে যা সাধারণত হিন্দু মন্দিরের (Hindu Temple) সামনে থাকে এবং গাছগুলিকে পুজো করা হত। এবার এই জায়গায় একটি কূপ রয়েছে যার এক অংশ মসজিদ কাঠামোর মধ্যে এবং অপর আরেক অংশ বাইরে রয়েছে। ওই কূপের বাইরের অংশ ঢাকা ছিল। সম্পূর্ণ এলাকায় সাড়ে চার ঘণ্টার একটি ভিডিওগ্রাফি করা হয়েছে। মোট ১২০০টি ছবি তোলা হয়েছিল মসজিদের।

    আরও পড়ুনঃ মহাকুম্ভের কয়েক দিন বাকি, প্রয়াগরাজে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

    প্লাস্টার দিয়ে প্রলেপ দেওয়া হয় মন্দির কাঠামোতে

    গত ১৯ নভেম্বর জরিপের প্রাথমিক দিনে প্রায় দেড় ঘণ্টা ভিডিওগ্রাফি সম্পন্ন হয়েছিল এবং ২৪ নভেম্বর আরও তিন ঘণ্টার ভিডিওগ্রাফি হয়েছিল। জামা মসজিদের ভেতরে পঞ্চাশটিরও বেশি ফুলের নিদর্শন চিহ্নিত করা হয়েছে। বেশি করে নতুন সংযোজনের পাশাপাশি মূল কাঠামোর পরিবর্তনগুলি চিহ্নিত করা গিয়েছিল। মন্দিরের আসল রূপটির উপর থেকে প্লাস্টার দিয়ে প্রলেপ এবং রং করে ঢেকে দেওয়া হয়েছে। ফলে মসজিদটিতে পুরাতন ঐতিহাসিক যুগের মন্দির ও হিন্দু স্থানের প্রতীক চিহ্নগুলি রয়েছে। মন্দিরের মূল স্থাপত্যটির দরজা, জানালা এবং দেয়ালে রূপ পাল্টে মন্দির (Hindu Temple) কাঠামোটিকে (Sambha) ঢেকে দেওয়া হয়েছে।

    মসজিদটি মূলত হরিহর মন্দির ছিল

    কোর্ট কমিশনার রমেশ সিং রাঘব (Sambha) বলেন, “শাহি জামা মসজিদটি মূলত হরিহর মন্দির (Hindu Temple) ছিল বলে দাবি করে একটি পিটিশন ১৯ নভেম্বর সিভিল জজের (সিনিয়র ডিভিশন) এজলাসে দায়ের করা হয়েছিল। একই দিনে মসজিদের জরিপ চালানো হয়। কিন্তু এটিকে সম্পূর্ণ করা যায়নি বলে, কোর্ট কমিশনার ২৪ নভেম্বর পুনরায় মসজিদ পরিদর্শন শুরু করেন এবং জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম), পুলিশ সুপার (এসপি) সকলে উপস্থিত থেকে সমীক্ষা চালান।

    তিনি আরও বলেন, “এই সমীক্ষার সময় উগ্র মুসলমানরা হিংসা ছড়ায়। সরকারি কাজে বাধা প্রদান করে ইট-পাথর এবং অস্ত্র নিয়ে আক্রমণ করেছিল। ফলে প্রায় চারজনের মৃত্যুও হয়েছিল।  প্রতিবেদনটি প্রাথমিকভাবে ৯ ডিসেম্বর আদালতে পেশ করার কথা ছিল, কিন্তু আদালত (Sambhal) কমিশনার স্বাস্থ্য সমস্যা উল্লেখ করে অতিরিক্ত ১৫ দিন সময় চেয়েছিলেন। আজ, প্রায় ৪০ থেকে ৪৫ পৃষ্ঠার প্রতিবেদনটি আদালতে জমা দেওয়া হয়েছে। তবে সমীক্ষার পরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। কট্টর মৌলবাদীরা হিংসার বাতাবরণ এবং এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল।”

    মোট ৪৭ জনকে গ্রেফতার

    তবে এই হিংসার কাজে উসকানি এবং প্ররোচনা দেওয়ার কাজ যারা করেছিল তাদের বিরুদ্ধে যোগী সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। হিংসার কাজের সঙ্গে যুক্ত এখনও পর্যন্ত মোট ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অশান্তি ছড়ানোর কাজে জড়িত অন্যদের আটক করতে পুলিশের টাস্কফোর্স গঠন করা হয়েছে। হিংসা সম্পর্কিত মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে।

    এই শাহি জামা মসজিদ (Sambhal) হল মুঘল আমালের একটি মসজিদ। এই মসজিদ কাঠামোটি সম্ভলের গারভি এলাকায় অবস্থিত। এই মসজিদের নিচে ছিল প্রাচীন হরিহর মন্দির। তাকে ধ্বংস করে মীর বাকে ১৫২৯ সালে সম্রাট বাববের নির্দেশে মসজিদ কাঠামো নির্মাণ করেছিলেন। হিন্দু মন্দিরকে (Hindu Temple) মসজিদ করার জন্য হিন্দু পক্ষ এখন মন্দিরকে পুনরুদ্ধার করার জন্য সবরকম ভাবে চেষ্টা করে যাচ্ছেন। উল্লেখ্য, এই এলাকার অপর আরেক জায়গায় অবৈধ বিদ্যুৎ চুরির অভিযান চালাতে গিয়ে পুলিশ মাটির নিচে পুঁতে রাখা শিব এবং হনুমান মন্দির উদ্ধার করেছিল। ওই ঘটনাতেও ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • SSC Recruitment Case: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বাজেয়াপ্ত আরও ৮ কোটি টাকার সম্পত্তি, জানাল ইডি

    SSC Recruitment Case: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বাজেয়াপ্ত আরও ৮ কোটি টাকার সম্পত্তি, জানাল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি (SSC Recruitment Case) নিয়োগ দুর্নীতি মামলায় বাজেয়াপ্ত আরও ৮ কোটি টাকার সম্পত্তি। পশ্চিমবঙ্গের মালদা এবং উত্তরপ্রদেশের নয়ডা থেকে মোট ৮ কোটি ২০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, এই সম্পত্তি নীলান্দ্রি দাস এবং আবদুল খালেকের সঙ্গে সম্পর্কিত। তাঁদের বিরুদ্ধে উত্তরপত্রে নম্বর বিকৃত করার অভিযোগ রয়েছে। 

    উত্তরপত্র বিকৃত করার কাজ করেছিলেন নীলাদ্রি (SSC Recruitment Case)

    রাজ্যের শিক্ষক দুর্নীতি মামলায় ইডি (ED) এবং সিবিআই তদন্ত (SSC Recruitment Case) করছে। এই আবদুল নিয়োগ মামলায় অন্যতম এজেন্ট বলে সন্দেহ করা হয়েছে। পাশাপাশি ‘নাইসা’ নামে এক সংস্থার কর্ণধার ছিলেন নীলাদ্রি। নিয়োগ সংক্রান্ত পরীক্ষার দায়িত্ব ছিল এই সংস্থার উপরই। তাঁর বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় নম্বর বদল করার অভিযোগ উঠেছে। সংস্থার পক্ষ থেকে তিনি নিজে ওএমআর শিট অর্থাৎ উত্তরপত্র বিকৃত করার কাজ করেছিলেন। তবে তদন্তকারী অফিসারদের দাবি, ২০১৫ সাল থেকে নিয়োগ দুর্নীতিতে লিপ্ত ছিলেন তিনি। নাইসার আধিকারিক পোস্টে থেকেই নীলাদ্রি ২০১৫ সালেই উত্তরপ্রদেশের নয়ডা এনডি ইনফো সিস্টেম প্রাইভেট লিমিটেড নামে অন্য সংস্থা খুলেছিলেন। ওই সংস্থার মাধ্যমেই এই নিয়োগ পরীক্ষার উত্তরপত্রের নম্বর বিকৃত করা হত।

    আরও পড়ুনঃ ‘‘ছাব্বিশে হবে হিন্দু সরকার’’, নন্দীগ্রামে হুঙ্কার শুভেন্দুর

    এখনও পর্যন্ত মোট উদ্ধারকৃত সম্পত্তি ২৩৮ কোটি ৮০ লক্ষ টাকা

    এবার এই আবদুল এবং নীলাদ্রির সঙ্গে সম্পর্কিত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি জানিয়েছে, এসএসসির (SSC Recruitment Case) তৎকালীন আধিকারিকদের সঙ্গে যোগসাজশে উত্তরপত্রে নম্বরের গোলমালের পিছনে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। একই ভাবে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত শান্তি প্রসাদ সিন‍্‍হা এবং অন্যদের সঙ্গে মিলে বেআইনি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে চাকরিপ্রার্থীদের কাছ থেকে প্রচুর টাকা তুলে দিয়েছিলেন তিনি। তাই শিক্ষক নিয়োগে বিরাট পরিমাণে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা (ED)। মামলায় এখনও পর্যন্ত জানা গিয়েছে, আগেই ২৩০ কোটি ৬০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এখন সব মিলিয়ে মোট উদ্ধারকৃত সম্পত্তির মূল্য ২৩৮ কোটি ৮০ লক্ষ টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mahakumbh 2025: মহাকুম্ভের কয়েক দিন বাকি, প্রয়াগরাজে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

    Mahakumbh 2025: মহাকুম্ভের কয়েক দিন বাকি, প্রয়াগরাজে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

    মাধ্যম নিউজ ডেস্ক: ৪০ থেকে ৪৫ কোটি তীর্থযাত্রী হাজির হতে পারেন মহাকুম্ভে (Mahakumbh 2025), এমনটাই অনুমান প্রশাসনের। ২০২৫ সালে প্রয়াগরাজের (Prayagraj) মহাকুম্ভকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে কুম্ভমেলার প্রশাসন অবিরতভাবে কাজ করে চলেছে, পৃথিবীর অন্যতম বড় এই ইভেন্টকে সাফল্যমণ্ডিত করার জন্য। তীর্থযাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা, যাতায়াত থেকে শুরু করে নিরাপত্তা- এই সমস্ত কিছুরই প্রস্তুতি চলছে অত্যন্ত খুঁটিনাটিভাবে।

    সেজে উঠছে মেলা প্রাঙ্গণ (Mahakumbh 2025) 

    কুম্ভমেলা প্রাঙ্গণে গড়ে উঠছে একের পর এক দোকান। এই দোকানগুলিতেই মিলবে পুজো-অর্চনার বিভিন্ন সামগ্রী। একেবারে রুদ্রাক্ষ-তুলসী মালা থেকে অক্ষর পঞ্জিকা— সব কিছুই মিলবে কুম্ভমেলা প্রাঙ্গণে (Mahakumbh 2025)। বেশিরভাগ পুজোর সামগ্রী নিয়ে আসা হয়েছে নেপাল, উত্তরাখণ্ড, বারাণসী, মথুরা, বৃন্দাবন এবং দিল্লি থেকে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই পৃথিবীর অন্যতম এই বড় ইভেন্টকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করা হচ্ছে।

    গোরক্ষপুরের গীতা প্রেস স্বল্পমূল্যে বই বিক্রি করবে

    এর পাশাপাশি, সেখানে বিভিন্ন ধর্মীয় বইও কিনতে পাওয়া যাবে। গোরক্ষপুরে অবস্থিত গীতা প্রেস কুম্ভমেলা প্রাঙ্গণে (Mahakumbh 2025) অত্যন্ত স্বল্প মূল্যে বিক্রি করবে রামচরিত মানস, ভাগবত গীতা, শিব পুরাণ, বিভিন্ন ভজন ইত্যাদি। মেলা প্রাঙ্গণে মিলবে আরতি সামগ্রী থেকে পুরোহিতদের ব্যবহারের জন্য তামার তৈরি নানা পাত্র। এসব কিছুই আনা হয়েছে মোরাদাবাদ এবং বারাণসী থেকে।

    একমাস ধরে সাধু-সন্ত ও ভক্তরা পালন করনে কল্পবাস

    সাধু-সন্ত এবং ভক্তরা এই মেলা প্রাঙ্গণে (Mahakumbh 2025) এক মাস ধরে পালন করবেন কল্পবাস। এই সময় তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য সমস্ত কিছু সংস্থানও রাখা হচ্ছে। হোম যজ্ঞের সামগ্রী, আসন, গঙ্গাজল, খাবার প্লেট- এই সমস্ত কিছুই মজুদ রাখা হয়েছে মেলা প্রাঙ্গণে। একই সঙ্গে প্রয়াগরাজের (Prayagraj) হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন ফুড স্টলগুলিতেও তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘‘ছাব্বিশে হবে হিন্দু সরকার’’, নন্দীগ্রামে হুঙ্কার শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘ছাব্বিশে হবে হিন্দু সরকার’’, নন্দীগ্রামে হুঙ্কার শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। এই আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হুঙ্কার, ‘হিন্দু সরকার হবে ছাব্বিশে।’ বৃহস্পতিবারই শুভেন্দু অধিকারী বাংলাদেশের হিন্দুদের প্রসঙ্গ টেনে সাফ বলেন, “সব হিন্দুরা এক আছে তো? হিন্দু সরকার হবে ছাব্বিশে। হিন্দু সরকার হবে।” একইসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা হিন্দুত্ববোধ জাগরণের উদ্দেশে রাজ্যের সব বাড়িতে গীতা পৌঁছে দেওয়ার কথাও বলেন।

    প্রতি বাড়িতে গীতা পৌঁছে দেওয়ার কথা বলেন শুভেন্দু (Suvendu Adhikari) 

    বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কর্মসূচি থেকে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘‘আমরা সব হিন্দু বাড়িতে গীতা পৌঁছে দেব। হিন্দু ধর্ম জিন্দাবাদ। দুনিয়ার হিন্দু এক হও।’’ প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের ইস্যুতে নন্দীগ্রামে এক বিক্ষোভ মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানেই এই কথাগুলি  বলতে শোনা যায় তাঁকে।

    আশঙ্কা চিন্ময়কৃষ্ণ দাসে জীবন বিপন্ন হতে পারে

    অন্যদিকে, বৃহস্পতিবারই চট্টগ্রাম আদালতে জামিন খারিজ হয় হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের। বিচারকের এমন সিদ্ধান্ত ঘিরে ফের শুরু হয় বিতর্ক। প্রশ্ন ওঠে বর্তমান বাংলাদেশে ইউনূস সরকারের আমলে বিচারব্যবস্থার স্বচ্ছতা নিয়েও। বাংলাদেশের এমন ঘটনায় শুভেন্দু অধিকারীকে আশঙ্কা প্রকাশ করতে দেখা যায়। বিরোধী দলনেতার আশঙ্কা, হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জীবন বিপন্ন হতে পারে বাংলাদেশের জেলে। তাঁকে হত্যা করা হতে পারে বিষ প্রয়োগ করে। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মতে, ‘‘যেভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্লো পয়জন করে মারা হয়েছিল, সেভাবেই চিন্ময়কৃষ্ণ দাসকে হত্যা করা হতে পারে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share