Tag: Bengali news

Bengali news

  • PM Modi: মোদির নেতৃত্বে বাড়ছে দেশের রফতানি, ইলেকট্রনিক্স সরঞ্জাম যাচ্ছে চিন-ভিয়েতনামে!

    PM Modi: মোদির নেতৃত্বে বাড়ছে দেশের রফতানি, ইলেকট্রনিক্স সরঞ্জাম যাচ্ছে চিন-ভিয়েতনামে!

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নেতৃত্বে ক্রমশই উন্নতির শিখরে পৌঁছাচ্ছে ভারত। রফতানির দিক থেকেও ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে নিজের জায়গা অনেকটাই মজবুত করেছে ভারত। জানা গিয়েছে, অ্যাপল ফোনে ব্যবহৃত একাধিক সরঞ্জামের রফতানিকারক দেশ হিসেবে নিজের জায়গা মজবুত করেছে ভারত। বিশ্বের বাজারে ভালো ব্যবসা শুরু করেছে ভারতে নির্মিত ইলেকট্রনিক্স সরঞ্জাম। এই সমস্ত ইলেকট্রনিক্স সরঞ্জাম নরেন্দ্র মোদির (PM Modi) নেতৃত্বাধীন ভারত সরবরাহ করছে চিন এবং ভিয়েতনামে। সেখানেই বিক্রি হচ্ছে ভারতে উৎপাদিত ইলেকট্রনিক্স সরঞ্জাম (Global Electronics Supply Chain)। অর্থাৎ বিশ্বব্যাপী অর্থনীতির মানচিত্রে ক্রমশই এগিয়ে চলেছে ভারত। অনেকে মনে করছেন ইলেকট্রনিক্স সরঞ্জামের এমন সরবরাহ ভারতবর্ষের ক্ষেত্রে একটি মাইলফলক যা আগে কখনও দেখা যায়নি এবং বিশ্বব্যাপী এই ভাবেই বাণিজ্যে ভারতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এর অবশ্য একটাই কারণ তা হল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের মেক-ইন-ইন্ডিয়া কর্মসূচি।

    মোদির নেতৃত্বে পরিবর্তন হয়েছে ভারতের বাণিজ্য নীতির

    ভারতবর্ষের ক্ষেত্রে এই ধরনের উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নেতৃত্বাধীন বিশ্ব বাণিজ্য নীতির আমূল পরিবর্তনের ফলে। যে ধরনের উদ্যোগ মোদি সরকার (PM Modi) ক্ষমতায় আসার পর থেকে নিয়েছে তার যথেষ্ট প্রশংসা করছেন অর্থনীতিবিদরা। এমন উদ্যোগের ফলে ভারতবর্ষে ব্যবসার এক আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। যেখানে অ্যাপেল ফোনের সরবরাহ সরঞ্জাম সরবরাহকারী সংস্থাগুলি যেমন মাদার সন গ্রুপ, জাবিল গ্রুপ এবং টাটা ইলেকট্রনিক্স এক অনুকূল পরিবেশ পেয়েছে। এই পরিবেশ নির্মাণ পুরোটাই সম্ভব হয়েছে মোদি সরকারের নীতির কারণে। যার ফলে সহজ হয়েছে উৎপাদন বাণিজ্য। এর ফলেই ভারতবর্ষে গড়ে উঠেছে ইলেকট্রনিক শিল্পের এক বড়সড় ইকোসিস্টেম। ভারতবর্ষের অভ্যন্তরে এমন ইকোসিস্টেম আগে কখনও দেখা যায়নি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতেই তা সম্ভব হয়েছে। অনুকূল বাণিজ্যের পরিবেশ পেয়ে এই সংস্থাগুলি নিজেদের মতো করে উৎপাদন করতে পারছে। সেই উৎপাদিত সরঞ্জাম বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা হচ্ছে। রফতানিকারক দেশ হিসেবে এভাবেই এগিয়ে চলেছে ভারত।

    কূটনৈতিক দিক থেকে কেন গুরুত্বপূর্ণ

    প্রসঙ্গত এই ধরনের রফতানিকারক দেশ হওয়াতে ভারতবর্ষের কূটনৈতিক দিক থেকেও একটি উল্লেখযোগ্য স্থান এসেছে। তা হল বাণিজ্যে চিনের যে একাধিপত্য, সেটাও এবার কমবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে শুধু বিশ্বের অন্যান্য দেশেই যে ভারতের বাণিজ্য বিস্তৃত হবে তা নয়, অ্যাপলের সরঞ্জাম তৈরির মাধ্যমে এদেশেও অর্থনীতি সমৃদ্ধশালী হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে দেশের কর্মসংস্থানেও উল্লেখযোগ্য পরিবর্তন হবে এবং তা বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

    ২০৩০ সালের মধ্যে রফতানি ব্যবসা হবে ৩৫ থেকে ৪০ বিলিয়ন মার্কিন ডলার

    প্রসঙ্গত বিশ্বব্যাপী ইলেকট্রনিক্স মার্কেটে ভারতের এমন প্রবেশ এটাই প্রমাণ করে যে দেশ অর্থনীতিতে ক্রমশই এগিয়ে চলেছে। আপেলের সরঞ্জাম তৈরির পাশাপাশি ভারত নজর দিয়েছে অন্যান্য ইলেকট্রনিক উৎপাদন সংস্থাগুলিতেও। এই সেক্টরগুলিতে কর্মসংস্থানও হচ্ছে। বিদেশী বিনিয়োগও ব্যাপক পরিমাণে আসছে বলেই খবর। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে, ভারতবর্ষের অর্থনীতি যেভাবে এগোচ্ছে তাতে রফতানিতে ২০৩০ সালের মধ্যে ৩৫ থেকে ৪০ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ঢুকে পড়বে ভারত। আপাতত এই লক্ষ্যমাত্রা এগিয়ে চলেছে নরেন্দ্র মোদির (PM Modi) নেতৃত্বাধীন ভারত সরকার।

    বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনৈতিক দিক থেকেও এক উল্লেখযোগ্য ঘটনা

    ভারতবর্ষের এমন উন্নতি বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনৈতিক দিক থেকেও এক উল্লেখযোগ্য ঘটনা। ভারতবর্ষের এমন উদ্যোগ আসলে সামনে আনছে যে ইলেকট্রনিক্স উৎপাদন সংস্থাকারী দেশ হিসেবে ভারত ক্রমেই অন্যান্য যেকোনও দেশকে পিছনে ফেলতে চলেছে খুব শীঘ্রই। এর ফলে ভারতীয় অর্থনীতি এক মজবুত ভিতের উপর দাঁড়িয়ে থাকবে। প্রতিবেদনের প্রথমেই বলা হয়েছে যে ভারত বর্তমানে রফতানি করছে অ্যাপল কোম্পানির বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম, দুটি দেশে এক, চিন এবং অপরটি হল ভিয়েতনাম। এই দুই দেশই আপেলের বিশ্বব্যাপী উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে পরিচিত। ভারতের এমন উদ্যোগ যথেষ্ঠ প্রতিযোগিতার মধ্যে ফেলবে তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান- এই সব দেশকেও। এই দেশগুলিই দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী অর্থনীতিতে ইলেকট্রনিক্সের বাজারকে কব্জা করে রয়েছে।

  • Amit Shah: ২০৪৭-এর মধ্যেই জোড়া লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী, কী সেই দুই, জানালেন শাহ

    Amit Shah: ২০৪৭-এর মধ্যেই জোড়া লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী, কী সেই দুই, জানালেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: “স্বাধীনতার শতবর্ষ পূর্তির আগেই ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং একটি সম্পূর্ণ উন্নত জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।” এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার, পুষ্টি নিশ্চিত করার এবং গ্রামীণ অঞ্চল, ভূমিহীন কৃষক ও ক্ষুদ্র কৃষকদের উন্নয়নে দুগ্ধ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

    দুগ্ধ খাত দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে (Amit Shah)

    তিনি বলেন, “ভারতের কৃষি ব্যবস্থা মূলত ক্ষুদ্র কৃষকদের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।” সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, “আমাদের দুগ্ধ খাত দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে। কিন্তু একই সঙ্গে এটি গ্রামীণ এলাকা, ভূমিহীন কৃষক এবং ক্ষুদ্র কৃষকদের সমৃদ্ধ করার ক্ষেত্রে বিশাল অবদান রাখে। এটি আমাদের দেশের পুষ্টির দায়িত্বও পালন করে। প্রধানমন্ত্রী মোদী আমাদের সামনে দুটি লক্ষ্য স্থির করেছেন – বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়া এবং ২০৪৭ সালের মধ্যে একটি সম্পূর্ণ উন্নত জাতি হওয়া। আমাদের দেশের কৃষি ব্যবস্থা একদিক থেকে ক্ষুদ্র কৃষকদের ওপর নির্ভরশীল।”

    আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে

    তিনি বলেন, “তাই দুগ্ধ ছাড়া আমাদের আর কোনও বিকল্প নেই। খুব কম বিকল্পই আছে। এবং আমি বিশ্বাস করি এই সেমিনারটি দুগ্ধ খাতে সমস্ত সম্ভাবনা খুঁজতে একটি সর্বাঙ্গীণ দৃষ্টিভঙ্গি গ্রহণে সহায়ক হবে। গত দশ বছরে আমরা কৃষিতে সমৃদ্ধির পথে একটি (PM Modi) প্রতিশ্রুতিমূলক সূচনা করেছি। গ্রাম থেকে বিশ্বমঞ্চে যাওয়ার সাহস বেড়েছে। নতুন নতুন পদ্ধতির উন্নয়ন হয়েছে। সমবায়ের মাধ্যমে দল হিসেবে সফল হওয়ার আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে এবং খামার থেকে কারখানা পর্যন্ত পুরো শৃঙ্খলটি গ্রামীণ পরিমণ্ডলের মধ্যেই থাকা উচিত।”

    ‘মানুষের জন্য মুনাফা’

    তিনি (Amit Shah) বলেন, “‘মানুষের জন্য মুনাফা’ এই নীতিটি কেবলমাত্র সমবায়ের মাধ্যমেই বাস্তবায়িত হতে পারে। এদিনের অনুষ্ঠানের শুরুতে দুগ্ধ খাতে বৃত্তাকার অর্থনীতির ওপর একটি গাইড প্রকাশিত হয়। ছোট বায়োগ্যাস, বড় বায়োগ্যাস এবং সংকুচিত বায়োগ্যাস প্রকল্পগুলির জন্য এনডিডিবির আর্থিক সহায়তা স্কিম চালু করা হয়েছে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি আমাদের মন্ত্রীর পরামর্শ অনুযায়ী বৃত্তাকার অর্থনীতির ধারণায় কিছু যোগ করতে চাই, যাতে দুগ্ধ খাতে ১০০ শতাংশ সম্ভাবনা অনুসন্ধান করা যায়। আমি এনডিডিবি এবং নাবার্ডকে অনুরোধ করছি যে তারা কিছু জেলা বা রাজ্যে স্বল্প সময়ের মধ্যে হয়তো ছ’মাসের মধ্যে পাইলট প্রকল্প চালু করুক।”

    গ্যাস উৎপাদনের মডেল

    শাহ বলেন, “বিভিন্ন অঞ্চলে গ্যাস উৎপাদনের মডেলগুলি পরীক্ষা করা উচিত। ২৫০টি জেলা দুধ উৎপাদক সমিতির মধ্যে এই ধরনের মডেল বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট কর্মসূচি স্থির করা উচিত। কোনও (PM Modi) জেলা যেখানে দুগ্ধ উৎপাদক সমিতি আছে, স্থানীয় কৃষকদের অন্তর্ভুক্ত করে গ্যাস উৎপাদন প্রকল্প ছাড়া থাকা উচিত নয়। আমি বিশ্বাস করি এটি এনডিডিবি এবং নাবার্ডের দায়িত্ব— এনডিডিবিকে লজিস্টিকের ব্যবস্থা করতে হবে এবং নাবার্ডকে তৈরি করতে হবে অর্থায়ন পরিকল্পনা।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, “পশুপালকরা দুধ সরবরাহ করুক ব্যক্তিগত বা সমবায়ে। আমাদের নেটওয়ার্ক এখনও অসম্পূর্ণ। উচ্চ মানের বীজ দিয়ে শুরু করে বেশ কিছু মাত্রা যোগ করা দরকার।”

    পশুপালকদের স্বাস্থ্য এবং পুষ্টির দিক

    তিনি বলেন, “গুজরাটে অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং এটি সারা দেশে সম্প্রসারিত করা উচিত। দেশের অনেক অংশে অনুরূপ উন্নয়ন ঘটেছে। সুতরাং, ২৫০টি জেলা সমিতিরই উচিত একটি মডেল গ্রহণ করা। সমবায়গুলির উচিত সমবায় দুগ্ধ নেটওয়ার্কের বাইরে থাকা পশুপালকদের স্বাস্থ্য এবং পুষ্টির দিকটিও দেখভাল করা।” তিনি বলেন, “আমরা গুজরাটে ‘সমবায়ের মধ্যে সহযোগিতা’ ধারণা চালু করেছি, যাতে সমস্ত হিসাব সমবায় খাতে খোলা হয়। আজ, গুজরাটের ৯৩ শতাংশ সমবায় প্রতিষ্ঠান সমবায় ব্যাংকে তাদের হিসেব রাখে, যার ফলে স্বয়ংক্রিয়ভাবে কম সুদের হারে তহবিল পাওয়া সম্ভব হচ্ছে। এর ফলে ব্যাংকিং ব্যবস্থাও শক্তিশালী হয়েছে। আমি বুঝি যে, সমবায় খাতের পেশাদাররা কখনও কখনও সমবায় ব্যাংকের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু নিজেদের দূরে রাখার পরিবর্তে আমাদের একসঙ্গে কাজ করে এই ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে।”

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এনডিডিবিকে নিশ্চিত (PM Modi) করতে হবে যাতে যন্ত্রপাতি উৎপাদনের প্রচেষ্টায় সমস্ত সমবায়কে অন্তর্ভুক্ত করা হয়, যাতে জেলা দুগ্ধ উৎপাদনকারী ইউনিয়নগুলি এই উদ্যোগগুলির অংশীদার হতে পারে। লাভ অবশ্যই ফিরে আসতে হবে সমবায় খাতে। যদিও এনডিডিবি-ই প্রধান অংশীদার থাকবে, তবুও জেলা দুগ্ধ উৎপাদনকারী ইউনিয়ন— যারা একই সঙ্গে ভোক্তাও— তাদেরও এই উদ্যোগগুলিতে একটি অংশ পাওয়া উচিত (Amit Shah)।”

  • Donald Trump: আপাতত ইউক্রেনকে সামরিক সাহায্য নয়, ঘোষণা ট্রাম্পের, এখন কী করবেন জেলেনস্কি?

    Donald Trump: আপাতত ইউক্রেনকে সামরিক সাহায্য নয়, ঘোষণা ট্রাম্পের, এখন কী করবেন জেলেনস্কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: আপাতত ইউক্রেনকে সামরিক সাহায্য নয়, এমন সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। জেলেনস্কি উদ্বিগ্ন ছিলেন মার্কিন সমর্থন ছাড়া ইউক্রেনের যুদ্ধেটিকে থাকার সম্ভাবনা কম। এবার সেই আশঙ্কাই সত্যি হল। এবার কী করবেন তিনি? ইউরোপ কি তাঁকে বাঁচাতে পারবে? এমন প্রশ্নই এখন ঘোরাফেরা করছে আন্তর্জাতিক মহলে। কোনও কোনও মহলের মতে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে চাপে রাখতেই এমন সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন। চাপে পড়ে অবশ্য জেলেনস্কির (Ukraine) সুর নরম। এখন বিপদ বুঝে মুখে সমঝোতার বার্তাও দিয়েছেন নিজের সমাজমাধ্যমের পোস্টে। এক্স মাধ্যমে জেলেনস্কির বার্তা, ‘‘শান্তি প্রতিষ্ঠা খুব শীঘ্রই দরকার। আমেরিকা ও ইউরোপের বন্ধুরা সেই পথ প্রশস্ত করবে বলে আশা রাখি।’’ জানা গিয়েছে, যুদ্ধ শুরু হওয়া থেকে ইউক্রেনকে এখনও পর্যন্ত ৬ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে আমেরিকা। যা দেওয়া বাকি ছিল, এখন তার ওপর স্থগিতাদেশ জারি হয়েছে।

    গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন সফরে গিয়েছিলেন জেলেনস্কি

    দিন কয়েক আগে, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন (Donald Trump) সফরে গিয়েছিলেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান। সেসময় ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির যৌথ বিবৃতি ভেস্তে যায়। ওই সময়ে ট্রাম্প এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে বৈঠক হয় ইউক্রেনের রাষ্ট্রপ্রধানের। পরে দু’দেশের যৌথ সাংবাদিক বিবৃতির সময়ে জেলেনস্কির সঙ্গে ট্রাম্প এবং ভান্সের তপ্ত বাক্যবিনিময় চলে কিছু ক্ষণ, যা সাম্প্রতিক অতীতে কখনও দেখা যায়নি। এর জেরেই ভেস্তে যায় আমেরিকা-ইউক্রেন খনিজ চুক্তি। এরপরেই শোনা যায়, হোয়াইট হাউস থেকে মধ্যাহ্নভোজ না সেরেই বেরিয়ে যান জেলেনস্কি। এই আবহে ইউক্রেনকে সামরিক সাহায্য পাঠানো আপাতত বন্ধ করে দিল ট্রাম্প প্রশাসন।

    হোয়াইট হাউসের শীর্ষ আধিকারিক কী বললেন সংবাদমাধ্যমকে

    হোয়াইট হাউসের এক শীর্ষ আধিকারিক সংবাদ সংস্থা এএফপি-কে বলেন, “শান্তি ফেরানোর লক্ষ্যে স্থির রয়েছেন ট্রাম্প (Donald Trump)। আমরা চাই আমাদের বন্ধুরাও সেই একই লক্ষ্যে স্থির থাকুক। আমরা তাই আপাতত সাহায্য (ইউক্রেনকে সামরিক সাহায্য) বন্ধ রেখে তা পর্যালোচনা করছি, যাতে এর মাধ্যমে কোনও সমাধানের পথ বেরোয়।” বিশেষজ্ঞ মহলের মতে, ইউক্রেনকে সামরিক সাহায্য আপাতত বন্ধ রেখে শান্তিচুক্তির জন্য চাপ তৈরি করতে চাইছে আমেরিকা। আসলে ট্রাম্প চাইছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ পরিস্থিতি বন্ধ করতে উদ্যোগী হোন জেলেনস্কি।

  • Maoists: দেশে এখন সক্রিয় ১২ মাওবাদী কমান্ডার ও ৪০০ ক্যাডার, নির্মূল হবে ১ বছরেই, বড় ঘোষণা কেন্দ্রের

    Maoists: দেশে এখন সক্রিয় ১২ মাওবাদী কমান্ডার ও ৪০০ ক্যাডার, নির্মূল হবে ১ বছরেই, বড় ঘোষণা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: মাওবাদীদের (Maoists) বিরুদ্ধে লাগাতার অভিযানে প্রায় নিশ্চিহ্ন লাল-সন্ত্রাস। এই অবস্থায় মাওবাদীদের কফিনে শেষ পেরেক পোঁতার সবরকমের প্রস্তুতি চালাচ্ছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অন্তত এমনটাই বলছে। মাওবাদীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার পরেই দেখা যাচ্ছে, আর মাত্র ১২ জন কমান্ডার ও ৪০০ মাওবাদী ক্যাডার জীবিত রয়েছে, যাদেরকে নিশ্চিহ্ন করতে বাকি রয়েছে। এরই মধ্যে তাদের জন্য আর এক বছর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই ৩৬৫ দিনের মধ্যে তাদেরকে হয় আত্মসমর্পণ করতে হবে অথবা তাদেরকে নির্মূলের সমস্ত রকমের ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার।

    দমন অভিযানে ব্যাপক সাফল্য (Maoists)

    মাওবাদী (Maoists) দমন অভিযান অত্যন্ত সফল হয়েছে বলে জানাচ্ছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে ২০২১ সাল থেকে ৩৮৫ জন মাওবাদীকে এখনও পর্যন্ত নিকেশ করা গিয়েছে। আরও চমকপ্রদ তথ্য হিসেবে উঠে আসছে, এই নিকেশ অভিযানে ৩৮৫ মাওবাদীর মধ্যে ৩১০ জনকেই নিকেশ করা গিয়েছে ২০২৪ সালে। অর্থাৎ চমকপ্রদ সাফল্য। দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক জনসভা ও অথবা সরকারি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা কথাই বারে বারে ঘোষণা করেছেন যে, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করা হবে। দেখা যাচ্ছে সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে ব্য়াপক সফলও হয়েছে মোদি সরকার।

    শীর্ষ মাওবাদী নেতারা কেউই জীবিত নেই (Maoists)

    মাওবাদী দমন এই অভিযানের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকও সামনে এসেছে। কোন পদ্ধতিতে হয় এই অভিযান সে নিয়ে মুখও খুলেছেন দেশের নিরাপত্তা বাহিনীর শীর্ষ আধিকারিকরা। জানা গিয়েছে, এক্ষেত্রে দেশের নিরাপত্তাবাহিনীর তরফ থেকে প্রথম টার্গেট করা হয় মাওবাদী কমান্ডারদের এবং এই কারণেই শীর্ষস্থানীয় মাওবাদী নেতারা এখন আর প্রায় কেউই জীবিত নেই। এদের আঘাত করে গোটা সংগঠনকে নাড়িয়ে দিতে চায় নিরাপত্তা বাহিনী। কারণ এই কমান্ডারদের নির্দেশেই কাজ করে ক্যাডাররা। কমান্ডোরা মূলত নির্দেশ দেওয়ার কাজ করত মাওবাদী ক্যাডারদেরকে (Maoists)। এবার তারা নিশ্চিহ্ন হয়ে পড়ায় দিশাহীন হয়ে পড়েছে ক্যাডাররা। এর ফলে মাওবাদীরা দ্রুতই কোণঠাসা হয়ে পড়ছে। অস্তিত্ব সংকটে ভুগছে। নিশ্চিহ্ন হওয়ার পথেই রয়েছে। এইখানেই সফল মোদি সরকার। আগেই বলা হয়েছে যে, কেন্দ্রীয় সরকারের কাছে যে তথ্য রয়েছে আর মাত্র ১২ জন সক্রিয় মাওবাদী কমান্ডার বেঁচে রয়েছে এবং তারাই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ভারত সরকারের বিরুদ্ধে। জানা যাচ্ছে, এই মুহূর্তেই মাওবাদীরা ব্যাপক আর্থিক সংকটেও ভুগছে।

    শেষবার মাওবাদী দমনের অভিযানের আগে ৪০০ মাওবাদী ক্যাডার সক্রিয় ছিল বস্তারে

    প্রসঙ্গত, বস্তার ডিভিশনে শেষবার মাওবাদী দমনের অভিযানের আগে ৪০০ মাওবাদী ক্যাডার (Maoists) সক্রিয় ছিল বলে জানা গিয়েছে। এর পাশাপাশি, সেখানে আরও অন্যান্য ৮০০ মাওবাদী ছিল। এই মাওবাদীরা অবশ্য মাঠে নেমে যুদ্ধ করত না। তারা মাওবাদী ক্যাডারদের বিভিন্ন সাহায্য করত, যারা যুদ্ধ করত তাদেরকে। সাপোর্টিং ক্যাডার হিসেবে থাকত এই ৮০০ মাওবাদী। এদের মধ্যে অনেকে মাওবাদী আন্দোলনেও অংশগ্রহণ করত। বিভিন্ন সাংস্কৃতিক শাখা সংগঠনের যুক্ত থাকত।

    নিরাপত্তা বাহিনীর টার্গেট মাধবী হিদমা

    এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে, তাঁরা মাওবাদী আন্দোলনকে (Maoists) একেবারে গোড়া থেকে উপড়ে ফেলতে পারবেন। স্বরাষ্ট্রমন্ত্রক যে সময়সীমা নির্ধারিত করেছে, তার আগেই মাওবাদীদের শীর্ষ কমান্ডারদের তাঁরা নিশ্চিহ্ন করতে পারবেন বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, নিরাপত্তা বাহিনী এখন টার্গেট করেছে মাওবাদীদের এক নম্বর ব্যাটালিয়নকে। এর নেতৃত্ব রয়েছেন মাও-নেত্রী মাধবী হিদমা। জানা গিয়েছে, নিরাপত্তা বাহিনী লাগাতার অভিযান চালিয়ে মাওবাদীদের এই ১ নম্বর ব্যাটালিয়নের ৯০ শতাংশ ধ্বংস করে ফেলতে সক্ষম হয়েছে। নিরাপত্তা বাহিনী এক্ষেত্রে আত্মবিশ্বাসী যে ব্যাটালিয়ন-১ আর সেভাবে কখনও ঘুরে দাঁড়াতে পারবে না।

    আত্মসমর্পণ করতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীও

    ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীও পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন যে, মাওবাদীদের আত্মসমর্পণ করা উচিত এবং যদি তারা সেটা না করে তাহলে তাদেরকে নিকেশ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের নিরাপত্তা বাহিনীর শীর্ষ আধিকারিকরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে মাওবাদী কমান্ডারররা অচিরেই আত্মসমর্পণ করবেন (Red Terrorism)। কারণ যেভাবে তাঁরা কোণঠাসা হয়ে পড়েছেন তাতে দীর্ঘদিন ধরে তাঁদের পক্ষে লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয়। অন্যদিকে, গোয়েন্দা দফতরও মাওবাদীদের উপরে সম্পূর্ণভাবে নজর রাখছে।

    চলছে উন্নয়নমূল কাজ

    মাওবাদীদের দমন অভিযানে অন্যান্য গঠনমূলক কাজও শুরু করেছে কেন্দ্রীয় সরকার। যেমন যে সমস্ত অঞ্চলগুলিতে মাওবাদীদের প্রভাব ছিল সেই এলাকাগুলিতে রাস্তা, বিদ্যুৎ, জল, শিক্ষা— এই সমস্ত উন্নয়নমূলক কাজ চলছে। এর ফলেই মাওবাদীরা আর সেই সমস্ত জায়গাতে ঢুকতে পারছে না। কারণ অভাব, দরিদ্রতা ও অনুন্নয়নকে কাজে লাগিয়েই মাওবাদীরা নিজেদের কথা বলতে শুরু করে।

  • Ayodhya: মহাকুম্ভ শেষ, নেই বাড়তি চাপ, অযোধ্যার রামলালা দর্শনে চালু আগের সময়সূচিই

    Ayodhya: মহাকুম্ভ শেষ, নেই বাড়তি চাপ, অযোধ্যার রামলালা দর্শনে চালু আগের সময়সূচিই

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াগরাজে মহাকুম্ভ সম্পন্ন হয়েছে গত ২৬ ফেব্রুয়ারি। মহা শিবরাত্রির দিন ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছিল মহাকুম্ভ। চলেছে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ে বিপুল সংখ্যক ভক্তের পা পড়ে রামনগরীতে। মহাকুম্ভে স্নান সেরে অযোধ্যায় রামলালার দর্শন করবেন- এই উদ্দেশে অনেকেই বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু প্রয়াগরাজে মহাকুম্ভ শেষ হতেই ভিড় কমেছে অযোধ্যাতেও। প্রসঙ্গত, মহাকুম্ভ যখন চলছিল, তখন অযোধ্যার (Ayodhya) রাম মন্দির (Ram Temple) দর্শনের সময়সীমা বাড়ানো হয়েছিল। কিন্তু সোমবার থেকেই রাম মন্দির দর্শনের জন্য সময় পরিবর্তন করা হয়েছে। আগের মতোই করা হয়েছে সময়সূচী।

    রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এবং প্রশাসনের বৈঠক

    শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এবং অযোধ্যার (Ayodhya) প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, বিগত দিনগুলিতে ব্যাপক ভক্তদের ভিড় হয় অযোধ্যার রাম মন্দিরে (Ram Temple)। চাপ কমাতে দর্শনের সময়সূচিতে বদল করে রাম মন্দির ট্রাস্ট। ভোর থেকে রাত পর্যন্ত খোলা থাকত মন্দির। এরপর গতকাল সোমবার চালু করা হল আগের নিয়ম।

    ভোর ৪:১৫ থেকে ৬টা পর্যন্ত দ্বার বন্ধ থাকবে

    নতুন সময়সূচী অনুসারে, ব্রহ্ম মুহূর্তে ভোর ৪টায় মঙ্গল আরতির পর, স্নানের জন্য ৪:১৫ থেকে ৬টা পর্যন্ত দ্বার বন্ধ থাকবে। এর পরে, সকাল ৬টায় শৃঙ্গার আরতি অনুষ্ঠিত হবে। তারপর সকাল ৬:৩০ থেকে দর্শন শুরু হবে চলবে সকাল ১১:৫০ পর্যন্ত। এরপর, ভোগের জন্য দুপুর পর্যন্ত দ্বার বন্ধ থাকবে। এরপর দুপুর ১২টা থেকে ১২:৩০ পর্যন্ত আবার দর্শন শুরু হবে।

    দুপুর থেকে রাত পর্যন্ত কখন করা যাবে দর্শন (Ayodhya)

    রামলালার দুপুরের বিশ্রামের জন্য দুপুর ১২:৩০ থেকে ১টা পর্যন্ত দরজা বন্ধ থাকবে। দুপুর ১টা থেকে আবার দর্শন শুরু হবে এবং সন্ধ্যা ৬:৫০ পর্যন্ত চলবে। এরপর সন্ধ্যা ৬:৫০ থেকে ৭টা পর্যন্ত বালভোগের জন্য দরজা বন্ধ থাকবে। সন্ধ্যা ৭টায় আরতির পর ফের দ্বার দর্শনের জন্য দরজা খোলা হবে। দরজা খোলা থাকবে রাত ৯:৪৫ পর্যন্ত। এরপর রাত ৯:৪৫ থেকে রাত ১০টা পর্যন্ত রাত্রিভোগের জন্য দরজা বন্ধ থাকবে এবং রাত ১০টায় শয়ন আরতি অনুষ্ঠিত হবে। আরতিতে অংশগ্রহণকারী দর্শনার্থীরা রাত ৯:৩০ থেকে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন। রাত ১০টা ১৫ নাগাদ আরতি-পুজোর পর রামলালা শয়নে যাবেন। সকাল পর্যন্ত মন্দির (Ayodhya) বন্ধ থাকবে।

  • Daily Horoscope 04 March 2025: কর্মক্ষেত্রে সম্মান পাবেন এই রাশির জাতকরা

    Daily Horoscope 04 March 2025: কর্মক্ষেত্রে সম্মান পাবেন এই রাশির জাতকরা

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন।

    ২) খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে।

    ৩) পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

    বৃষ

    ১) ভ্রমণের সুযোগ হাতছাড়া হতে পারে।

    ২) নিজের অজান্তেই কোনও কাজের সুবাদে সকলের প্রীতিলাভ করবেন।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    মিথুন

    ১) কর্মক্ষেত্রে সম্মান পাবেন।

    ২) একাধিক পথে আয় বাড়তে পারে।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    কর্কট

    ১) বন্ধুদের জন্য অশান্তি বাড়তে পারে।

    ২) আগুন থেকে বিপদের আশঙ্কা।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    সিংহ

    ১) অশান্তি থেকে সাবধান থাকা দরকার।

    ২) ব্যবসায় বাড়তি লাভ হতে পারে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কন্যা

    ১) ব্যবসায় কাজের দায়িত্ব বাড়তে পারে।

    ২) নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে।

    ৩) দুশ্চিন্তা বাড়বে।

    তুলা

    ১) লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে।

    ২) ব্যবসায় সমস্যা বাড়তে পারে।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    বৃশ্চিক

    ১) দাম্পত্য জীবনে অশান্তির সময়।

    ২) ব্যবসায় চাপ বাড়তে পারে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    ধনু

    ১) অর্শের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে।

    ২) কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    মকর

    ১) ব্যবসায় অশান্তি বাড়তে পারে।

    ২) চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন।

    ৩) আধ্যাত্মিকতায় মনোনিবেশ করুন।

    কুম্ভ

    ১) শারীরিক সমস্যার জন্য ব্যবসায় সময় দিতে পারবেন না।

    ২) দাম্পত্য সম্পর্কে উন্নতির সময়।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    মীন

    ১) চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি।

    ২) কোনও বন্ধুর সঙ্গে বিবাদের যোগ রয়েছে।

    ৩) ভেবেচিন্তে কথা বলুন।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Ramakrishna 286: “যাই ধুলো পড়ে দিলে, অমনি হাতিটা ধড়মড় করে উঠে পড়ল, সাধুটি বললে, ‘আপনার কি শক্তি!”

    Ramakrishna 286: “যাই ধুলো পড়ে দিলে, অমনি হাতিটা ধড়মড় করে উঠে পড়ল, সাধুটি বললে, ‘আপনার কি শক্তি!”

    শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্তসঙ্গে ও কলিকাতায় চৈতন্যলীলা-দর্শন

    দ্বিতীয় পরিচ্ছেদ

    ১৮৮৪, ২১শে সেপ্টেম্বর

    ন্যাংটাবাবার শিক্ষা—ঈশ্বরলাভের বিঘ্ন অষ্টসিদ্ধি

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—সিদ্ধাই থাকা এক মহাগোল। ন্যাংটা আমায় শিখালে—একজন সিদ্ধ সমুদ্রের ধারে বসে আছে, এমন সময় একটা ঝড় এল। ঝড়ে তার কষ্ট হল বলে সে বললে, ঝড় থেমে যা। তার বাক্য মিথ্যা হবার নয়। একখানা জাহাজ পালভরে যাচ্ছিল। ঝড় হঠাৎ থামাও যা আর জাহাজ টুপ করে ডুবে গেল। এক জাহাজ লোক সেই সঙ্গে ডুবে গেলো। এখন এতগুলি লোক যাওয়াতে যে পাপ হল, সব ওর হলো। সেই পাপে সিদ্ধাইও (Kathamrita) গেল, আবার নরকও হলো।

    “একটি সাধুর খুব সিদ্ধাই হয়েছিল, আর সেই জন্য অহংকারও হয়েছিল। কিন্তু সাধুটি লোক ভাল ছিল, আর তার তপস্যাও ছিল। ভগবান ছদ্মবেশে সাধুর বেশ ধরে একদিন তার কাছে এলেন। এসে বললেন, ‘মহারাজ (Ramakrishna)! শুনেছি আপনার খুব সিদ্ধাই হয়েছে’। সাধু খাতির করে তাঁকে বসালেন। এমন সময়ে একটা হাতি সেখান দিয়ে যাচ্ছে। তখন নূতন সাধুটি বললেন, ‘আচ্ছা মহারাজ, আপনি মনে করলে এই হাতিটাকে মেরে ফেলতে পারেন?’ সাধু বললেন, ‘য়্যাসা হোনে শক্তা’। এই বলে ধুলো পড়ে হাতিটার গায়ে দেওয়াতে সে ছটফট করে মরে গেল। তখন যে সাধুটি এসেছে, সে বললে, ‘আপনার কি শক্তি! হাতিটাকে মেরে ফেললেন।’ সে হাসতে লাগল। তখন ও সাধুটি বললে (Kathamrita), ‘আচ্ছা, হাতিটাকে আবার বাঁচাতে পারেন?’ সে বললে, ‘ওভি হোনে শক্তা হ্যায়।’ এই বলে আবার যাই ধুলো পড়ে দিলে, অমনি হাতিটা ধড়মড় করে উঠে পড়ল। তখন এ-সাধুটি বললে, ‘আপনার কি শক্তি! কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি। এই যে হাতি মারলেন, আর হাতি বাঁচালেন, আপনার কি হল? নিজের কি উন্নতি হল? এতে কি আপনি ভগবানকে (Ramakrishna) পেলেন?’ এই বলিয়া সাধুটি অন্তর্ধান হলেন।

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

  • Excess salt: নুনেই রয়েছে বিপদ! অতিরিক্ত নুন খেলে কোন কোন রোগের ঝুঁকি বাড়ে?

    Excess salt: নুনেই রয়েছে বিপদ! অতিরিক্ত নুন খেলে কোন কোন রোগের ঝুঁকি বাড়ে?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    দুপুরে হোক বা রাতে, ভাতের পাতে এক চামচ নুন (Excess salt) না নিলে অনেকেরই খাওয়া ঠিকমতো হয় না। আবার অনেকের পেয়ারা হোক বা কুল, নানান রকম ফলেও নুন মিশিয়ে খাওয়ার অভ্যাস। আর তার জেরেই বাড়ে নানান রোগের দাপট। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, দিনে দেড় চামচের বেশি পরিমাণ নুন খেলেই নানান জটিল রোগের ঝুঁকি বাড়ে‌। বিভিন্ন রান্নায় নুন দেওয়া হয়। কিন্তু তারপরেও অনেকেই অতিরিক্ত নুন খান। আর এই অভ্যাস বিপজ্জনক। দেখে নিন, অতিরিক্ত নুন থেকে কী কী রোগ হতে পারে?

    উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় (Excess salt) 

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, নুনে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। তাই নিয়মিত অতিরিক্ত নুন খেলে শরীরে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়। এর ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না। উচ্চ রক্তচাপের ঝুঁকিও বেড়ে যায়। তাঁরা জানাচ্ছেন, উচ্চ রক্তচাপ শরীরে একাধিক রোগের কারণ তৈরি করে। হৃদপিণ্ড, কিডনি এবং স্নায়ুর নানান জটিল রোগের কারণ উচ্চ রক্তচাপ। তাই অতিরিক্ত নুন খাওয়া খুবই বিপজ্জনক।

    হৃদরোগের ঝুঁকিও বাড়ায়

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, উচ্চ রক্তচাপ হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাঁরা জানাচ্ছেন, লাগাতার রক্তচাপ অনিয়ন্ত্রিত থাকলে এবং উচ্চ রক্তচাপের প্রবণতা বেড়ে গেলে হৃদযন্ত্রের উপরে চাপ পড়ে‌‌। এর ফলে হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়। তাই হৃদরোগ এড়াতে নুন (Excess salt) খাওয়ায় রাশ টানা জরুরি।

    লিভারের রোগের ঝুঁকি বাড়ায়

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, নুন পেটের পক্ষেও বিপজ্জনক হতে পারে। অতিরিক্ত নুন খেলে অন্ত্র এবং লিভারের ক্ষতি হয়। এর কারণ নুনের সোডিয়াম। এই উপাদান অতিরিক্ত হলে লিভারে অনেক সময়েই গভীর ক্ষতি সৃষ্টি করে। তাই বেশি পরিমাণ নুন খেলে পেটের নানান সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

    অনিদ্রার সমস্যা বাড়িয়ে দেয় (Excess salt) 

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, নুন হরমোনের ভারসাম্যেও সমস্যা তৈরি করে। অতিরিক্ত নুন খেলে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়। এর ফলে ঘুমের সমস্যা তৈরি হয়। একটানা ঘুম না হওয়া, রাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। আর এর থেকেই অনিদ্রার মতো‌ সমস্যা তৈরি হয়। যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক।

    হাত-পা ফুলে যাওয়ার ঝুঁকি

    পায়ের পাতা কিংবা হাত ফুলে যাওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় নুন (Excess salt)। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, অতিরিক্ত নুন খেলে শরীরে আয়োডিন, সোডিয়াম সহ একাধিক উপাদানের তারতম্য ঘটে। এর ফলে হাত ও পায়ের বিভিন্ন পেশিতে প্রভাব পড়ে। শরীর ফুলে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়।

    কী পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, বাড়ির তৈরি রান্নায় পরিমাণ মতো নুন (Excess salt) দেওয়া হয়। তাই বাড়তি নুন খাওয়ার অভ্যাস ছাড়তেই হবে। শরীর সুস্থ রাখতে এই অভ্যাস পরিবর্তন জরুরি। তাছাড়া পেয়ারা, জাম, কুলের মতো ফল নুন মাখিয়ে খেলে তার পুষ্টিগুণ একেবারেই চলে যায়। বরং শরীরের জন্য তা ক্ষতিকারক হয়ে ওঠে। তাই নুন মাখিয়ে ফল খাওয়ার অভ্যাস বিপজ্জনক। পাশপাশি প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তাঁরা জানাচ্ছেন, পিৎজা, বার্গার, সসেজের মতো খাবারে যে ধরনের মাংস ব্যবহার করা হয়, সেগুলো প্রক্রিয়াজাত। এই মাংসের মান ও স্বাদ ধরে রাখতে অতিরিক্ত নুন দেওয়া হয়। যা শরীরের পক্ষে অত্যন্ত বিপজ্জনক (Disease)। তাই এই ধরনের প্রক্রিয়াজাত খাবার ও এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

  • Omar Abdullah: বিজেপি এবং মোদির সঙ্গে দূরত্ব কমছে ভূস্বর্গের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার!

    Omar Abdullah: বিজেপি এবং মোদির সঙ্গে দূরত্ব কমছে ভূস্বর্গের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার!

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে দূরত্ব কমছে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার (Omar Abdullah)! অন্তত ওয়াকিবহাল মহলের অভিমত এমনই। এর আগে প্রায়ই তিনি জম্মু-কাশ্মীর ধ্বংস করার জন্য দায়ী করেছিলেন বিজেপিকে। সেই তিনিই এখন বদলাচ্ছেন ভোল।

    ৩৭০ ধারা রদ (Omar Abdullah)

    ২০১৯ সালে ভূস্বর্গ থেকে বাতিল হয়ে যায় ৩৭০ ধারা। তার পরেই বিজেপির বিরুদ্ধে যাঁরা সব চেয়ে বেশি সরব হয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন ওমর-ও। মুসলমান অধ্যুষিত উপত্যকায় উত্তেজনা বৃদ্ধির জন্যও তিনি বিভিন্ন সময় দুষেছিলেন পদ্ম-পার্টিকে। বিজেপির বিরুদ্ধে তিনি বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলেছিলেন। অভিযোগ তুলেছিলেন জম্মু-কাশ্মীরের মানুষের আশা-আকাঙ্খা উপেক্ষা করারও। লোকসভা নির্বাচনের আগে ‘সংকল্পপত্র’ (ইশতেহার) প্রকাশ করেছিল বিজেপি। তাকে কটাক্ষ করে ন্যাশনাল কনফারেন্সের এই নেতা বলেছিলেন, “এটি জম্মু-কাশ্মীর ধ্বংসের লক্ষ্যে তৈরি করা হয়েছে।”

    ওমরের মুখে মোদি প্রশস্তি!

    তবে জম্মু-কাশ্মীরের (Omar Abdullah) মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বিবৃতি ও কার্যকলাপ তাঁর রাজনৈতিক অবস্থানে লক্ষণীয় পরিবর্তনের ইঙ্গিত দেয়। ক্ষমতায় আসার মাত্র তিন মাস পরেই ওমর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য। গত ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী যখন ২৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সোনমার্গ টানেলের উদ্বোধন করেন, তখনও মোদি-প্রশস্তি শোনা গিয়েছিল ওমরের মুখে। ২০২৪ সালের অক্টোবর মাসে, নির্বাচন জয়ের পরপরই ওমর প্রকাশ্যে স্বীকার করেছিলেন, জম্মু-কাশ্মীর সরকারের প্রয়োজন “কেন্দ্রের সঙ্গে সমন্বয় বজায় রাখা।” তিনি এও স্বীকার করেছিলেন, “জম্মু ও কাশ্মীরের অনেক সমস্যার সমাধান কেন্দ্রের সঙ্গে লড়াই করে সম্ভব নয়।”

    ওমরের বাবা তথা ন্যাশনাল কনফারেন্স সভাপতি, ফারুক আবদুল্লা সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গির প্রতি সমর্থন জানিয়ে বলেন, “জম্মু ও কাশ্মীর সরকার কেন্দ্রের সঙ্গে লড়াই করতে পারে না।” ওমরের এই ‘বিজেপি-প্রীতি’ ভালো চোখে দেখছেন না জম্মু-কাশ্মীর পিপলস কনফারেন্সের নেতা তথা বিধায়ক সাজ্জাদ লোন। ওমরের দৃষ্টিভঙ্গি নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। লোন বলেন, “নির্বাচনী প্রচারের সময় সবই ছিল ৩৭০ ধারা সংক্রান্ত এবং কীভাবে অন্য সবাই বিজেপির (PM Modi) সঙ্গে রয়েছে, সেই প্রশ্ন। আর এখন আদর্শগত মিল। কী বিশাল পতন (Omar Abdullah)!”

  • Sambhal: সঙ্গম থেকে ৭০০ লিটার গঙ্গাজল পৌঁছল সম্ভলে, পরিষ্কার করা হল বিভিন্ন মঠ-মন্দির

    Sambhal: সঙ্গম থেকে ৭০০ লিটার গঙ্গাজল পৌঁছল সম্ভলে, পরিষ্কার করা হল বিভিন্ন মঠ-মন্দির

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমের ৭০০ লিটার গঙ্গাজল সম্ভল (Sambhal) নগরীতে পৌঁছায় দমকলের গাড়ির মাধ্যমে। এই গঙ্গা জলকে কাজে লাগানো হয় বিভিন্ন হিন্দু ধর্মের মন্দির পরিষ্কারের কাজে। জানা গিয়েছে, এমন উদ্যোগ নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশেই। এর উদ্দেশ্য হিন্দু ধর্মের পবিত্র তীর্থ স্থানগুলিকে যেমন পবিত্র করা, একইভাবে সেই সমস্ত মানুষদেরকেও ত্রিবেণী সঙ্গমের গঙ্গা জলের সংস্পর্শ দেওয়া যাঁরা মহাকুম্ভে হাজির হতে পারেননি। সম্ভল নগরের চারটি বিখ্যাত তীর্থস্থানে এই পবিত্র গঙ্গাজলকে পৌঁছে দেওয়া হয়। এগুলি হল- কুরুক্ষেত্র তীর্থ মন্দির যা আলম সরাইতে অবস্থিত, ক্ষেমনাম তীর্থ মন্দির যা শাহজাদি সরাইত অবস্থিত, মহা মৃত্যুঞ্জয় তীর্থ যা হায়াতনগরে অবস্থিত এবং বংশ গোপাল মন্দির যা বইনিপুর চকে অবস্থিত।

    গঙ্গাজল দিয়ে মন্দির তথা মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করা হয় (Sambhal)

    এই পবিত্র গঙ্গাজল দিয়ে মন্দির তথা মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করা হয়। দমকলের গাড়ির মাধ্যমে এই পবিত্র গঙ্গা জল যখন সম্ভলে পৌঁছায় তখন সেখানে উৎসবের চেহারা নেয়। হিন্দু ধর্মাবলম্বীরা ব্যাপক ভিড় করেন। তাঁরা বৈদিক মন্ত্র উচ্চারণ করতে থাকেন। দমকল বিভাগের এমন প্রচেষ্টায় সারা সম্ভল নগরী জুড়ে উৎসব শুরু হয়। সেখানে হাজির হন বিভিন্ন হিন্দু পণ্ডিত, স্থানীয় ভক্ত এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও। তাঁরাও হিন্দু ধর্মের বিভিন্ন প্রথা ও রীতি মেনে গঙ্গা জল দিয়ে পবিত্র তীর্থস্থানগুলি যেমন পরিষ্কার করেন, একইভাবে তীর্থক্ষেত্রে আশেপাশে থাকা জলাশয়গুলিতেও ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল মেশাতে থাকেন (Sambhal)।

    দমকলের গাড়িটিকে পুজো করা হয়

    সব থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা হল, সাধারণ ভক্ত এবং সাধুসন্তরা প্রথমেই দমকলের গাড়িটিকে পুজো করতে শুরু করেন। এই প্রথমবারের জন্য দেখা গেল দেশের তৎকাল পরিষেবার ক্ষেত্রে নিযুক্ত গাড়ি এভাবে পুজিত হচ্ছে। দমকলের গাড়ি যেন সম্ভলে পৌঁছে পরিণত হয় সনাতন ধর্মের পবিত্র রথে। সঙ্গমের পবিত্র গঙ্গা জলের মাহাত্ম্য অনুভব করতে ব্যাপক ভিড় জমে যায়। প্রসঙ্গত, হিন্দু ধর্মে সম্ভল নগরীর (Sambhal) আলাদা মাহাত্ম্য রয়েছে। ভক্তদের বিশ্বাস, ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি জন্মগ্রহণ করতে চলেছেন সম্ভল নগরীতে।

    কী বলছেন স্থানীয় বাসিন্দা (Sambhal)

    সেখানকার এক স্থানীয় বাসিন্দা একে রাস্তোগি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘দশকের পর দশক ধরে আমাদের এই পবিত্র তীর্থস্থানকে গুরুত্বহীন করে রাখা হয়েছিল। সম্ভল নগরীকে অবহেলা করা হত। কিন্তু বর্তমানে উত্তরপ্রদেশের সরকার নানা উদ্যোগ নিতে শুরু করেছে এই নগরীর উন্নয়নের জন্য। এই নগরীকে আধ্যাত্মিক পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য। কল্কি ধামকে পবিত্র করতেই যোগী আদিত্যনাথ সরকার গঙ্গা জল পাঠিয়েছেন মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গম থেকে।’’ তিনি আরও বলেন, ‘‘এই পবিত্র গঙ্গাজল এখন মিশে গিয়েছে, সম্ভল নগরীর বিভিন্ন জলাশয়ে।’’

    ভক্তরা উৎসবে মেতে ওঠেন

    প্রসঙ্গত, এই মহাকুম্ভের জল পবিত্র জলাশয়ে মিশতেই বিভিন্ন ভক্তকে দেখা যায় যে তাঁরা সেই জলাশয়গুলিতে পুণ্যস্নান সারছেন। ভক্তদের বিশ্বাস, প্রয়াগরাজের জল জলাশয়গুলিতে মিশে যাওয়ায় সেগুলিও পবিত্র হয়ে উঠেছে এবং সেখানে স্নান করা মহাকুম্ভে স্নানেরই সমান। সম্ভল নগরীর এ দিনের এই উৎসব সত্যিই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিমহল মহল। কারণ এর মাধ্যমে কল্কি ধামের গুরুত্ব সারা দেশের সামনে তথা হিন্দু ধর্মাবলম্বীদের সামনে আরও অনেকটাই বাড়ল বলে মনে করছেন তাঁরা।

    কী বলছেন মহন্ত ভগবত প্রিয়

    দমকলের গাড়ি করে সম্ভল নগরীতে জল পৌঁছাতেই পুজো অনুষ্ঠান শুরু করেন মহন্ত ভগবত প্রিয়। জানা গিয়েছে তিনি স্থানীয় শ্রীনিবাস গোপাল তীর্থের মহন্ত। তিনি বৈদিক মন্ত্র উচ্চারণ করেন এবং দমকলের ওই গাড়িটিকে তিলক লাগিয়ে দেন ও আরতি করেন। এরপরে সংবাদ মাধ্যম তাঁকে বিভিন্ন প্রশ্ন করে। তার উত্তরে তিনি বলেন, ‘‘এটা শুধুমাত্র একটি যন্ত্র নয়। এটা একটা গাড়িও নয়। এটা হচ্ছে প্রতীক। আমাদের ভক্তির প্রতীক। আধ্যাত্মিকতার প্রতীক। আমাদের দেশের সবথেকে পবিত্র নদীর জল বহন করছে এই গাড়িটি। তাই আজকে আমরা এই গাড়িটিকে পুজো করছি। কারণ এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠানের কাজে লাগছে।’’

    কী বলছে প্রশাসন

    এই অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তরপ্রদেশ সরকারের তথা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। বিভিন্ন পুলিশ কর্তারা। আশেপাশের মঠ-মন্দিরের সাধু সন্ন্যাসীরাও। তাঁরা প্রত্যেকেই এই উৎসবকে অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করেন, ধর্মীয় প্রথা মেনে। তাঁরা মন্ত্র উচ্চারণ করেন। জেলার পুলিশ সুপার কৃষ্ণকুমার বিষ্ণোই সংবাদ মাধ্যমকে বলেন,‘‘দমকলের এই গাড়িটি করেই মহাকুম্ভের গঙ্গাজলকে আনা হয়েছে। এমনই নির্দেশ ছিল। এই পবিত্র গঙ্গাজল কোনও রকমের বাধা ছাড়াই অত্যন্ত নিরাপদেই আমরা আনতে পেরেছি সম্ভল নগরীতে।’’ তিনি আরও বলেন,‘‘এটা প্রথমবারের জন্য হল যে দমকলের গাড়ি করে এভাবে গঙ্গা জল আনা হল। সম্ভল নগরীতে। এটা মূলত সেই সমস্ত ভক্তদের জন্যই করা হল, যাঁরা মহাকুম্ভে হাজির হয়েছেন। উত্তর প্রদেশ সরকার সনাতন ধর্মের তীর্থস্থানগুলিকে উন্নত করতে সদা সচেষ্ট।’’ প্রসঙ্গত প্রয়াগরাজে মহাকুম্ভ সম্পন্ন হয়েছে গত ২৬ ফেব্রুয়ারি। মহা শিবরাত্রির দিন। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছিল মহাকুম্ভ (Mahakumbh)।

LinkedIn
Share