Tag: Bengali news

Bengali news

  • Delhi Assembly: রাত পোহালেই দিল্লির ভোট, ভাগ্য নির্ধারণ ৬৯৯ প্রার্থীর, মোট ভোটার ১ কোটি ৫৬ লাখ

    Delhi Assembly: রাত পোহালেই দিল্লির ভোট, ভাগ্য নির্ধারণ ৬৯৯ প্রার্থীর, মোট ভোটার ১ কোটি ৫৬ লাখ

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন (Delhi Assembly)। প্রধান রাজনৈতিক দল হিসেবে ময়দানে রয়েছে ভারতীয় জনতা পার্টি, আম আদমি পার্টি এবং কংগ্রেস। ইতিমধ্যে প্রচার পর্ব সম্পন্ন হয়েছে। দিল্লি নির্বাচনে সমস্ত প্রধান রাজনৈতিক দলের নেতারাই নিজেদের কর্মসূচি নিয়ে ভোটারদের কাছে পৌঁছেছেন এবং মিছিল, রোডশো, জনসভা, পদযাত্রা, বাইক মিছিল সবকিছুই সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক সভা করেছেন এবং বিগত ১১ বছর ধরে আমাদের পার্টির অপশাসনের নানা চিত্র তিনি তুলে ধরেছেন।

    সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ পর্ব (Delhi Assembly)

    নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ৫ ফেব্রুয়ারি বুধবার সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ পর্ব এবং তা চলবে বিকাল ৫টা পর্যন্ত। দিল্লি নির্বাচন ঘোষণা হয় গত মাসের ৭ তারিখ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যদিও কংগ্রেস প্রধান রাজনৈতিক দল হিসেবে নির্বাচন অংশগ্রহণ করছে কিন্তু তারা খুব বেশি ফ্যাক্টর নয়। মূল লড়াই হতে চলেছে বিজেপির (Delhi Assembly Election) সঙ্গে আম আদমি পার্টির। বিগত নির্বাচনগুলিতে আম আদমি পার্টির বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ উঠেছে এবং এই নিয়ে সরব হয়েছে বিরোধীদল বিজেপিও। ২০২৫ সালের নির্বাচনে সেরকম যাতে কিছু না হয়, সেজন্য গেরুয়া শিবির ইতিমধ্যে বেশ সক্রিয় হয়ে উঠেছে। পাড়ায়-পাড়ায় বুথস্তরে পৌঁছে গিয়েছেন গেরুয়া শিবিরের নেতারা। বাছাই করা সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রীদেরও মাঠে নামিয়েছিল বিজেপি এবং প্রত্যেক কেন্দ্রীয় নেতা-মন্ত্রী ও সাংসদদের একটি করে বিধানসভা প্রচারের জন্য বেঁধে দিয়েছিল তারা। প্রসঙ্গত, ৫ ফেব্রুয়ারি সম্পন্ন হবে ভোটগ্রহণ। অন্যদিকে ফলাফল দেখা যাবে ৮ ফেব্রুয়ারি। দিল্লি বিধানসভায় মোট আসন রয়েছে ৭০টি। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে এই আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ৬৯৯ জন প্রার্থী। অর্থাৎ ৮ ফেব্রুয়ারি জানা যাবে কাদের দখলে আসতে চলেছে দিল্লি বিধানসভা। সেদিনই ভাগ্য নির্ধারণ হবে ৬৯৯ জন প্রার্থীর (Delhi Assembly)।

    দিল্লি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি

    প্রসঙ্গত দিল্লি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে (Delhi Assembly) আগামী ২৩ ফেব্রুয়ারি। এই নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল যে বিগত লোকসভা নির্বাচনের সময় আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে যে জোট হয়েছিল, তা বিধানসভাতে নেই। দুই দলই আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রসঙ্গত, জোর থাকা সত্ত্বেও লোকসভা ভোটে দিল্লিতে বিপুল ভরাডুবি হয়েছিল আম আদমি পার্টির এবং কংগ্রেসের। সেই ফলাফল বিধানসভা ভোটে থাকে নাকি সেদিকেই এখন সবার নজর।

    দিল্লির ভোটার সংখ্যা ১ কোটি ৫৬ লাখ

    নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে মোট ১৩ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। দিল্লির (Delhi Assembly) ভোটার সংখ্যা ১ কোটি ৫৬ লাখ। জানা গিয়েছে, এর মধ্যে ৮৩.৭৬ লাখ পুরুষ এবং অন্যদিকে ৭২.৩৬ লাখ মহিলা। দিল্লি নির্বাচনে ভোট দেবেন ১,২৬৭ জন তৃতীয় লিঙ্গের মানুষ। প্রসঙ্গত, দিল্লির প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৭৩৩টি আলাদা ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। নির্বাচন কমিশন, দিল্লি নির্বাচনকে সামনে রেখে কিউ ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ চালু করেছে এবং এর মাধ্যমে ভোটাররা কেন্দ্রে ভোটের লাইনের ভিড় সম্পর্কে জানতে পারবেন।

    কেজরিওয়াল নতুন দিল্লি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন

    দিল্লি নির্বাচনে, প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ফের একবার নতুন দিল্লি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিজেপি মাঠে নামিয়েছে দলের প্রার্থী পরবেশ বার্মা এবং কংগ্রেস মাঠে নামিয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতকে। প্রসঙ্গত, দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রার্থী অতিশী, কালকাজি আসন থেকে প্রতিদ্বন্দিতা করছেন। এই আসনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অলকা লাম্বা এবং বিজেপির প্রার্থী রয়েছেন রমেশ বিধুরি। আপের মণীশ সিসোদিয়া জঙ্গপুরা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে বিজেপির হয়ে লড়ছেন তরবিন্দর সিং মারওয়া এবং কংগ্রেসের হয়ে লড়ছেন ফরহাদ সুরি। আপের আর এক নেতা সত্যেন্দ্র জৈন শাকুর বস্তিতে বিজেপির কর্নাইল সিংয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মালব্য নগর আসনে, আম আদমি পার্টির সোমনাথ ভারতী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে বিজেপি প্রার্থী সতীশ উপাধ্যায় এবং কংগ্রেসের জিতেন্দ্র কুমার কোচার।

    আপের দুর্নীতি ইস্যুতে সরব

    বিগত নির্বাচনের সভাগুলিতে বিজেপি আম আদমি পার্টিকে তীব্র নিশানা করেছে যমুনার বিষাক্ত জল, আম আদমি পার্টির দুর্নীতি, আফগারি দুর্নীতি ইত্যাদি নানা ইস্যুতে। একই সঙ্গে এই নির্বাচনে বিজেপি একাধিক আশ্বাসও দিয়েছে ছাত্র-যুবক, কৃষক, শ্রমিক, অটো-ট্যাক্সিচালক ও মহিলাদের। এর পাশাপাশি প্রদেশের বয়স্কদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার কথাও বলেছে গেরুয়া শিবির। একই সঙ্গে নগদ ৫০০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ করার কথা বলেছে বিজেপি। এর পাশাপাশি গর্ভবতী মায়েদের জন্য ২১ হাজার টাকা ভাতার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।

    ৩,০০০ ভোটকেন্দ্রকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে

    প্রসঙ্গত, গতকাল সোমবার জানানো হয়েছে যে ৫ ফেব্রুয়ারি বুধবার দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য প্রদেশজুড়ে ৩০ হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হবে এবং ২২০ কোম্পানি আধা সামরিক বাহিনীও থাকবে। এক সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেন বিশেষ পুলিশ কমিশনার (আইনশৃঙ্খলা) মধুব তেওয়ারি। ওই সাংবাদিক সম্মেলনে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে দিল্লি পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। এখনও পর্যন্ত দিল্লি প্রদেশের ৩,০০০ ভোটকেন্দ্রকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বুথগুলিতে ড্রোন দিয়ে নজরদারি চালানো হবে। এর পাশাপাশি বিশেষ নিরাপত্তারও ব্যবস্থা থাকবে।

  • US Migrants: অবৈধ অভিবাসীদের ভারতে পাঠানো শুরু করে দিল ট্রাম্প প্রশাসন

    US Migrants: অবৈধ অভিবাসীদের ভারতে পাঠানো শুরু করে দিল ট্রাম্প প্রশাসন

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করে দিলেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের (US Migrants) ভারতে পাঠানো শুরু করে দিল ট্রাম্প প্রশাসন। আমেরিকার একটি সামরিক বিমানে করে ভারতে পাঠানো হচ্ছে তাঁদের। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক জানান, একটি সি-১৭ বিমান ইতিমধ্যেই অভিবাসীদের নিয়ে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে। যদিও নয়াদিল্লির তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

    অভিবাসন রুখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি (US Migrants)

    আমেরিকার নির্বাচনের আগে থেকেই অভিবাসন রুখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে এসেছেন ট্রাম্প। ক্ষমতায় আসার পরেই এ বিষয়ে তৎপর হয়েছেন তিনি। বিনা নথিতে যাঁরা আমেরিকায় রয়েছেন, তাঁদের ধরে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে চাইছে ট্রাম্প প্রশাসন। আমেরিকার পদক্ষেপকে সমর্থন করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। সম্প্রতি তিনি বলেছিলেন, “অভিবাসনের ক্ষেত্রে আমাদের একটি নীতিগত অবস্থান রয়েছে, যা প্রতিটি দেশের জন্যই প্রযোজ্য। আমরা বৈধ অভিবাসন সব সময় সমর্থন করি।” তিনি বলেন, “অবৈধ যাতায়াত ও অভিবাসনের আমরা তীব্র বিরোধিতা করি। কারণ যখনই কোনও একটি অবৈধ ঘটনা ঘটে, তার সঙ্গে আরও অনেক অবৈধ কার্যকলাপ জুড়ে যায়। এটি দেশের সুনামের দিক থেকে কখনওই ভালো নয়।”

    ধরপাকড় শুরু

    ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেন ট্রাম্প (US Migrants)। তার পর থেকেই সে দেশ থেকে অবৈধ অভিবাসীদের স্বদেশে ফেরাতে শুরু হয় তৎপরতা। ধরপাকড়ও শুরু করে আমেরিকার প্রশাসন। ইতিমধ্যেই বেশ কিছু দেশের অবৈধ অভিবাসীদের ফেরতও পাঠিয়েছে আমেরিকা। এজন্য পেন্টাগনে আমেরিকার সামরিক দফতর থেকেও সাহায্য নিচ্ছে ওয়াশিংটন। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে বিমান দেওয়া হচ্ছে পেন্টাগন থেকে।

    টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সান দিয়েগো, এল পাসো থেকে ধরা হয়েছে পাঁচ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে। তাদের দেশে ফেরত পাঠাতে ব্যবহার করা হয়েছে সামরিক বাহিনীর বিমান। জানা গিয়েছে, পেরু, হন্ডুরাস এবং গুয়েতেমালায় ইতিমধ্যেই ফেরত পাঠানো হয়েছে অবৈধ অভিবাসীদের। যে সি-১৭ এয়ারক্র্যাফ্টে করে ভারতীয়দের দেশে পাঠানো হচ্ছে, সেটি ভারতে ল্যান্ড করবে ২৪ ঘণ্টার কিছু বেশি সময় পরে (US Migrants)।

  • Chandrika Tandon: বৈদিক স্তোত্রের সঙ্গে আধুনিক সঙ্গীতের অভিনব মিশেল! গ্র্যামি জয় চন্দ্রিকা ট্যান্ডনের

    Chandrika Tandon: বৈদিক স্তোত্রের সঙ্গে আধুনিক সঙ্গীতের অভিনব মিশেল! গ্র্যামি জয় চন্দ্রিকা ট্যান্ডনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ৬৭তম গ্র্যামির আসরে বেস্ট নিউ এজ, অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবাম বিভাগে ‘ত্রিবেণী’ অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার (Grammy Awards) পেলেন চন্দ্রিকা ট্যান্ডন (Chandrika Tandon)। প্রসঙ্গত, ভারতীয় সময় অনুযায়ী সোমবার ভোরে লস অ্যাঞ্জেলেসের Crypto.com অ্যারেনায় বসেছিল বড় মিউজিক্যাল অ্যাওয়ার্ড নাইটের আসর। সেখানেই এই পুরস্কার পেলেন তিনি। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার বাঁশিবাদক ওয়াউটার কেলারম্যান এবং জাপানি চেলিস্ট ইরু মাতসুমোটোর সঙ্গে এই পুরষ্কার জিতে নেন চন্দ্রিকা। গ্র্যামি জয়ের পরেই তিনি এক সাক্ষাৎকার দেন। চেন্নাইয়ে বেড়ে ওঠা এই সঙ্গীতশিল্পী বলেন, ‘দারুণ লাগছে।’ গ্র্যামি জয়ী চন্দ্রিকাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

    কী বললেন চন্দ্রিকা?

    গত বছর ৩০ নভেম্বর, ‘ত্রিবেণী’ অ্যালবাম মুক্তি পেয়েছিল। এই অ্যালবামে ভারতের প্রাচীন বৈদিক স্তোত্রের সঙ্গে আধুনিক বিশ্ব সঙ্গীতের এক অভিনব মিশেল ঘটিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন সঙ্গীতশিল্পী।  চন্দ্রিকা ট্যান্ডন (Chandrika Tandon) বলেন, ‘‘এই ক্যাটেগরিতে আমাদের সঙ্গে দুর্দান্ত সব শিল্পীরা মনোনীত ছিলেন। আমরা যে এটা জিতেছি, এটা সত্যিই আমাদের জন্য বাড়তি বিশেষ মুহূর্ত। আমাদের সঙ্গে মনোনয়ন পেয়েছেন অসাধারণ সব মিউজিশিয়ানরা।’’ গ্র্যামি আসরেও নিজের শিকড়কে ভুললেন না চন্দ্রিকা। ভারতীয় পোশাকেই হাতে নিলেন পুরস্কার। সবুজ রঙা লম্বা ঝুলের সালোয়ারের সঙ্গে গোলাপি জ্যাকেটে পাওয়া গেল তাঁকে। চেন্নাইয়ে জন্ম হয় চন্দ্রিকার। তাঁর পরিবার সনাতন ঐতিহ্যের সঙ্গে পুরোপুরি ভাবে সম্পৃক্ত বলেই জানা যায়। সামবেদকে অনুসরণ করে চলে তাঁর পরিবার। সঙ্গীতের (Grammy Awards) পরিবেশেই চন্দ্রিকার বেড়ে ওঠা। শৈশবে তাঁর কেটেছে বৈদিক স্তোত্র শুনেই।

    চন্দ্রিকার পড়াশোনা মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে

    জানা যায়, চন্দ্রিকার (Chandrika Tandon) পড়াশোনা মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে। এর পরবর্তীকালে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বা আইআইএম আমেদাবাদ থেকেও ডিগ্রি নেন। পরে যোগ দেন বাণিজ্যের জগতে। কর্পোরেট জগতে অনেক বড় বড় পদ সামলেছেন তিনি। কিন্তু কখনও সঙ্গীতকে ছেড়ে যাননি। সঙ্গীত, আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক মেলবন্ধনের প্রতি তাঁর যে অদম্য ভালোবাসা, সেটাই প্রতিফলিত হয়েছে তাঁর গ্র্যামি (Grammy Awards) জয়ে। পুরস্কার পাওয়ার পরেই হৃদয় ছুঁয়ে যাওয়া বক্তব্য রাখেন ট্যান্ডন। তিনি বলেন, ‘‘সঙ্গীত আমার ভালোবাসা। সঙ্গীতে আমাদের অন্তরে আলো জ্বালায়। অন্ধকার এবং কালো দিনগুলোতেও সঙ্গীতের মাধ্যমে আমরা হাসিখুশিতে থাকতে পারি।’’

  • Indias Border: গৃহযুদ্ধ চলছে মায়ানমারে, শরণার্থীরা ঢুকছে মণিপুরে! সীমান্তে সতর্ক ভারত

    Indias Border: গৃহযুদ্ধ চলছে মায়ানমারে, শরণার্থীরা ঢুকছে মণিপুরে! সীমান্তে সতর্ক ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: গৃহযুদ্ধ চলছে মায়ানমারে। যুদ্ধ যত তীব্র হচ্ছে, ততই উদ্বেগ বাড়ছে ভারতের (Indias Border)। প্রত্যাশিতভাবেই মণিপুর (Manipur) সীমান্ত বরাবর শরণার্থী পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি।

    মায়ানমারের শরণার্থী মণিপুরে (Indias Border)

    জানা গিয়েছে, ২৭ জানুয়ারি থেকে এ পর্যন্ত আনুমানিক ২৬০ জন মায়ানমারের শরণার্থী মণিপুরের মোরেহতে ঢুকেছে। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কর্তারা বিশ্বাস করেন মায়ানমারে মণিপুরী যুবকদের হতাহত সংক্রান্ত প্রতিবেদনগুলি অতিরঞ্জিত হতে পারে। এগুলি বিদ্রোহী গোষ্ঠীগুলির প্রচারের অংশ হতে পারে। গত সপ্তাহে মণিপুরের ইম্ফল পূর্ব জেলার অন্দ্রোয় পিপলস লিবারেশন আর্মির এক সদস্যের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন শয়ে শয়ে মানুষ। পিপলস লিবারেশন আর্মি একটি নিষিদ্ধ মেইতেই বিদ্রোহী সংগঠন, যা মণিপুরকে ভারতের থেকে বিচ্ছিন্ন করার পক্ষে আন্দোলন চালায়।

    প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া

    অবশ্য ভারতীয় কর্তৃপক্ষের দাবি, অন্ত্যেষ্টিক্রিয়াটি প্রতীকীভাবে অনুষ্ঠিত হয়েছিল। কারণ কোনও দেহ উপস্থিত ছিল না। অন্ত্যেষ্টিক্রিয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর, সরকার একটি তদন্তের নির্দেশ দেয়। যদিও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবেদন অনুযায়ী, নিহত ক্যাডার (Indias Border) ২৭ জানুয়ারি মণিপুর-মায়ানমার সীমান্তের কাছে একটি সশস্ত্র সংঘর্ষে মারা যান। পিএলএর রাজনৈতিক শাখা বিপ্লবী জনগণের ফ্রন্ট এক বিবৃতিতে দাবি করে, ক্যাডারটি ভারতীয় সেনাবাহিনীর হামলায় জখম হয়ে মারা যান। তাদের দাবি, ওই ক্যাডার ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে পিএলএতে যোগ দেন।

    এই ঘটনাটি ঘটেছিল মণিপুরে ৩ মে ২০২৩ সালে কুকি-জো ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত হিংসা ছড়িয়ে পড়ার কয়েক মাস পরেই। নিষিদ্ধ মেইতেই বিদ্রোহী গোষ্ঠীগুলি ভ্যালি-বেইজড ইনসারজেন্ট গ্রুপস নামেও পরিচিত। এই গোষ্ঠী মায়ানমার থেকে তাদের কার্যকলাপ পরিচালনা করে। তারা (Manipur) প্রায়ই মায়ানমারের সামরিক জুন্টার বিরুদ্ধে যারা লড়াই করছে, সেই পিপলস ডিফেন্স ফোর্স এবং কুকি ন্যাশনাল আর্মি (বর্মা)-এর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি তামু শহরের কাছে (এলাকাটি মণিপুরের মোরেহ সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে) পিডিএফ ও মায়ানমারের জুন্টা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে (Indias Border)।

  • Rahul Gandhi: ৪৫ মিনিটে মুখে ৩৪ বার চিনের নাম! রাহুলকে ‘জিনপিং’ বলে কটাক্ষ বিজেপির

    Rahul Gandhi: ৪৫ মিনিটে মুখে ৩৪ বার চিনের নাম! রাহুলকে ‘জিনপিং’ বলে কটাক্ষ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: বক্তব্য মাত্র ৪৫ মিনিটের। এই পৌনে এক ঘণ্টার বক্তব্যে অন্তত ৩৪ বার চিনের নাম নিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেস নেতার এহেন ‘চিন-প্রীতি’তে বেজায় চটেছে বিজেপি। রাহুলকে তীব্র আক্রমণ শানান পদ্ম নেতৃত্ব। এক্স হ্যান্ডেলে বিজেপির (BJP) আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, “৪৫ মিনিটের বক্তব্যে রাহুল গান্ধী অন্তত ৩৪ বার চিন শব্দটি উল্লেখ করেছেন।”

    রাহুলের অভিযোগ (Rahul Gandhi)

    দেশের উৎপাদন ক্ষেত্র নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করেছিলেন রাহুল। তিনি বলেছিলেন, “চিন অন্তত এই ক্ষেত্রে ভারতের চেয়ে ১০ বছর এগিয়ে আছে। চিন ব্যাটারি, রোবট, মোটর-সহ নানা ক্ষেত্র নিয়ে কাজ করছে। গত ১০ বছর ধরে তারা এই সব নিয়ে কাজ করছে। আর আমরা এই কাজে পিছিয়ে রয়েছি।”

    বিজেপির নিশানায় রাহুল

    রাহুলকে (Rahul Gandhi) নিশানা করেছেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রও। তিনি ব্যঙ্গ করে তাঁকে ‘রাহুল জিনপিং’ (চিনের প্রেসিডেন্ট শি জিনপিং) বলে অভিহিত করেন (Rahul Gandhi)। তিনি বলেন, “আমি তাঁকে ‘রাহুল জিনপিং’ বলেই সম্বোধন করতে চাই। তিনি চিনের নাম ৩৪ বার উচ্চারণ করেছেন। তিনি নিশ্চয়ই প্রার্থনা করছেন যেন পরের জন্মে তিনি চিনা হতে পারেন।”

    তিনি বলেন, “২০০৪-১৪ সালের কংগ্রেস শাসন আমলে ভারত ও চিনের মধ্যে বাণিজ্য ঘাটতি ২৫ গুণ বৃদ্ধি পেয়েছিল।” তিনি রাহুলের ব্যাঙ্কিং খাত সংক্রান্ত মন্তব্যও উড়িয়ে দেন। তিনি এও উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার মুদ্রা প্রকল্পের আওতায় ৫১ কোটি মানুষকে ঋণ দিয়েছে, সেখানে কংগ্রেস ইউপিআইয়ের মতো আর্থিক উদ্ভাবনের বিরোধিতা করেছিল। এটি বর্তমানে দৈনিক ৫০ কোটি লেনদেন পরিচালনা করছে।’

    প্রসঙ্গত, রাহুল বলেছিলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মেক ইন ইন্ডিয়া’ প্রোগ্রামের প্রস্তাব করেছিলেন। আমার মনে হয় এটা একটা ভালো আইডিয়া। আর তার ফল তো আপনাদের সামনেই হাজির। ২০১৪ সালে (BJP) উৎপাদন ক্ষেত্রে জিডিপি ছিল ১৫.৩ শতাংশ। সেটা আরও নেমে গিয়ে হয়েছে ১২.৬ শতাংশ। ৬০ বছরে এটা সর্বনিম্ন (Rahul Gandhi)।”

  • Suvendu Adhikari: ‘‘আমার কাছে নথি রয়েছে’’, মদনের ‘তৃণমূলে পদ বিক্রি’ মন্তব্যকে সমর্থন শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘আমার কাছে নথি রয়েছে’’, মদনের ‘তৃণমূলে পদ বিক্রি’ মন্তব্যকে সমর্থন শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ১০ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে তৃণমূলের জেলা কমিটির পদ। দুদিন আগে এমন বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছিল শাসকদলের কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। এবার মদনের এই মন্তব্যকে সমর্থন করলেন বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, মদন মিত্র ঠিক কথা বলছেন। শাসকদলে পদের জন্য টাকা নেওয়া (TMC Corruption) কয়েক বছর আগেই শুরু হয়েছে বলে দাবি শুভেন্দুর।

    কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    মদনের বক্তব্যকে সমর্থন করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘‘একদম ঠিক কথা বলেছেন মদন মিত্র। কাকদ্বীপের এক ঠিকাদার ২০২১ সালে আইপ্যাকের অ্যাকাউন্টে ১১ কোটি টাকা দিয়েছেন। আইপ্যাকের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে উনি ওই টাকা দিয়েছেন। আমার কাছে নথি রয়েছে।’’ তৃণমূলের অন্দরে টাকা দিয়ে পদ পাওয়া কবে থেকে শুরু হয়েছে, তাও জানিয়েছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, ‘‘ষোলোর পর থেকে শুরু হয়েছে। আঠারোর পর থেকে প্রধান, অঞ্চল সভাপতির পদ-সহ সব বিক্রি হয়েছে।’’ প্রসঙ্গত, তৃণমূল ক্ষমতায় আসে ২০১১ সালে। সেই সময় যুব তৃণমূলের সভাপতি ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এনিয়ে বর্তমান বিধানসভার বিরোধী দলনেতা বলেন, ‘‘আমাকে তাড়িয়ে এগারো সালে যুবা তৃণমূল হয়। তারাই এই টাকা সংগ্রহ করে (TMC Corruption)। সব জেলায় তিনজন-চারজন করে নাম রয়েছে। যারা যুবা তৃণমূলের। যেমন হুগলিতে শান্তনু, কুন্তল ছিল।’’ এই ইস্যুতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    ঠিক কী বলেছিলেন মদন?

    এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মদন মিত্র (Madan Mitra) বলেছিলেন, ‘‘আমাদের পার্টিতে এসব কিছু ছিল না। এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকল। ভোটকুশলী সংস্থা তারা নাকি জিতিয়ে দেবে। কামারহাটিতে আমাকে শেখানো হচ্ছে, সকালে উঠে কীভাবে ব্রাশ করবে। তারপর ডানদিকে তাকাবে, না বাঁদিকে তাকাবে। অনেক গুরুত্বপূর্ণ-নামীদামি ছেলের কাছেও আমি শুনেছি, কেউ ২৫ লাখ, কেউ ৫০ লাখ দিয়েছেন (TMC Corruption)। এই এজেন্সির ছেলেদের কাছে দিয়েছে। ভোটে তাঁরা কেউ নমিনেশন পাননি। লজ্জায় কাউকে বলতেও পারছেন না। এত বড় বড় নাম তাঁদের।’’

  • Bangladesh Crisis: বাংলাদেশেই প্রবল বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস, পুলিশের ব্যারিকেড ভাঙল জনতা

    Bangladesh Crisis: বাংলাদেশেই প্রবল বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস, পুলিশের ব্যারিকেড ভাঙল জনতা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশেই বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস (Mohammed Yunus)। ঢাকায় পালাবদলের ঠিক ৬ মাসের মাথায় এই ঘটনা ঘটল। (Bangladesh Crisis) নজিরবিহীনভাবেই বিক্ষোভের মুখে পড়তে হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে। আজ, মঙ্গলবার সকাল থেকেই মহম্মদ ইউনূসের বাড়ির সামনে চলছে বিক্ষোভ। জানা গিয়েছে, চিকিৎসা পরিষেবা পেতে ও পুনর্বাসনের দাবিতেই এই বিক্ষোভ শুরু করেছে জনতা। বাংলাদেশের পুলিশের ব্যারিকেড ভেঙে মহম্মদ ইউনূসের বাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ চলছে।

    গতকাল রাতেও তিতুমীর কলেজে বিক্ষোভ (Bangladesh Crisis)

    এর আগে, সোমবার রাতে বিক্ষোভ দেখাতে শুরু করে সরকারি তিতুমীর কলেজেও পড়ুয়ারাও। তাঁদের দাবি, কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে হবে। যদিও সোমবার রাতে এই বিক্ষোভ তুলে নেয় পড়ুয়ারা। পড়ুয়ারা হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘‘যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। অবরোধ চলাকালীন জরুরি প্রয়োজনে বের হওয়া অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহণের গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ি চলতে দেওয়া হবে না।’’ এরপর রাতেই পড়ুয়াদের সঙ্গে কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মহম্মদ নুরুজ্জামান। তিতুমীর কলেজের বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির জন্য নির্বাচিত সরকার গঠন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন তিনি। সেই পরামর্শ মেনে নেন আন্দোলনকারীরা (Bangladesh Crisis)।

    কী কারণে এই বিক্ষোভ?

    গত বছরের জুলাই-অগাস্টে উত্তাল বাংলাদেশে (Bangladesh Crisis) একশোর বেশি মানুষের মৃত্যু হয় ও ১০০০ জনেরও বেশি আহত হন। এরপর জামাত-বিএনপির মদতে দখল হয় গণভবন। বাংলাদেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ অগাস্ট ভারতে পালিয়ে আসেন তিনি। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে যে বিক্ষোভ চলছে, তা আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে। বিক্ষোভকারীদের বক্তব্য, ‘‘জীবনের কোনও মূল্য নেই, কারও চোখে, কারও হাতে গুলি লেগেছে, কারও দেহের অঙ্গ বাদ দিতে হয়েছে। এই সরকার পুনর্বাসন, উন্নতমানের চিকিৎসা পরিষেবা, নায়কের মর্যাদা না দিলে এই সরকার থাকবে না।’’

  • Daily Horoscope 04 February 2025: কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 04 February 2025: কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

     

     

    মেষ

    ১) কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে।

    ২) উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে।

    ২) অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন।

    ৩) সতর্ক থাকবেন সব বিষয়।

    মিথুন

    ১) কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে।

    ২) সামাজিক সুনাম লাভ বা প্রতিপত্তি বিস্তারের যোগ।

    ৩) বাণীতে সংযম জরুরি।

    কর্কট

    ১) সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা।

    ২) আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে।

    ৩) সবাইকে ভালোভাবে কথা বলুন।

    সিংহ

    ১) সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে।

    ২) অপরের উপকার করতে গেলে বিপদ হতে পারে।

    ৩) প্রতিকূল কাটবে দিনটি।

    কন্যা

    ১) বাতজ রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা।

    ২) কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভাল হবে।

    ৩) দিনটি অনুকূল।

    তুলা

    ১) বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে।

    ২) আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে।

    ৩) দিনটি মোটামুটি কাটবে।

    বৃশ্চিক

    ১) জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন।

    ২) শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।

    ৩) আশাহত।

    ধনু

    ১) বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন।

     

    ২) সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    মকর

    ১) পেটের সমস্যা বাড়তে পারে।

    ২) ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    কুম্ভ

     

    ১) ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়।

     

    ২) মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।

    ৩) আশা পূরণ।

    মীন

    ১) ভাই-বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

    ২) দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Indian Railway: বাজেটে বরাদ্দ বৃদ্ধি, ছুটবে আরও ২০০ বন্দে ভারত, ১০০ অমৃত ভারত, ৫০ নমো ভারত

    Indian Railway: বাজেটে বরাদ্দ বৃদ্ধি, ছুটবে আরও ২০০ বন্দে ভারত, ১০০ অমৃত ভারত, ৫০ নমো ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটে রেল খাতে উল্লেখযোগ্য বরাদ্দ বৃদ্ধি করেছে মোদি সরকার। জানা গিয়েছে, মোদি সরকার স্লিপার এবং চেয়ারকার এই উভয় ধরনের ২০০টি নতুন বন্দে ভারত ট্রেন চালু করার পরিকল্পনা নিয়েছে। এর পাশাপাশি ১০০টি অমৃত ভারত এবং ৫০টি নমো ভারত ট্রেন (Indian Railway) চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে মোদি সরকার। একইসঙ্গে রেলের পরিকাঠামো বৃদ্ধির প্রকল্প তারা হাতে নিয়েছে। জানা গিয়েছে, আগামী কয়েক বছরে ১৭ হাজার ৫০০টি জেনারেল কোচ তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এর পাশাপাশি রেলওয়ে প্রকল্পের জন্য মোট ৪.৬৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ নিয়ে সংবাদমাধ্যমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘‘২০০টি নতুন বন্দে ভারত (Vande Bharat) ট্রেন, ১০০টি অমৃত ভারত ট্রেন, ৫০টি নমো ভারত এবং ১৭,৫০০ জেনারেল নন এসি কোচ আগামী দু তিন বছরের মধ্যে জনগণের পরিষেবায় চলে আসবে।’’

    নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহার করা হবে ১.১৬ লক্ষ কোটি টাকা

    রেলমন্ত্রী আরও বলেন, ‘‘ভারতীয় রেল (Indian Railway) আরও দ্রুত এবং নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য প্রস্তুত এবং সেই লক্ষ্যে পরিকাঠামো বৃদ্ধি করা হচ্ছে।’’ কেন্দ্রীয় সরকার রেলমন্ত্রককে ২.৫২ লক্ষ কোটি টাকার মোট বাজেটে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এটি খুবই উল্লেখযোগ্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রেলমন্ত্রী (Indian Railway) অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘‘রেলওয়ে নেটওয়ার্ক উন্নত করার জন্য ৪.৬৪ লক্ষ কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরমধ্যে নিরাপত্তা সংক্রান্ত কাজেই ব্যবহার করা হবে ১.১৬ লক্ষ কোটি টাকা।’’

    ১,৪০০ কোচ ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে

    তিনি আরও বলেন, ‘‘আগামী চার থেকে পাঁচ বছরে নতুন প্রকল্পের জন্য ৪.৬ লক্ষ কোটি টাকা (Indian Railway) অনুমোদন করা হয়েছে, যার মধ্যে নতুন প্রকল্প অন্তর্ভুক্ত যেমন রয়েছে, তেমনি ট্র্যাক নির্মাণ, ট্র্যাক সম্প্রসারণ, স্টেশন পুনর্নির্মাণ, ফ্লাইওভার, আন্ডারপাস এবং আরও অনেক কিছু আছে।’’ জানা গিয়েছে, চলতি অর্থবছের যে ২,০০০ জেনারেল কোচের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, তারমধ্যে ১,৪০০ কোচ ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে।’’

  • Maoist Guerrilla Killed: মাও দমনে ফের সাফল্য, ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম ১

    Maoist Guerrilla Killed: মাও দমনে ফের সাফল্য, ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম ১

    মাধ্যম নিউজ ডেস্ক: মাও দমনে ফের মিলল সাফল্য। সোমবার, বসন্ত পঞ্চমীর দিন দুপুরে ছত্তিশগড়ের (Chhattisgarh) বস্তার ডিভিশনের কাঁকের জেলায় গুলির লড়াইয়ে মৃত্যু হল মাওবাদীদের (Maoist Guerrilla Killed) সশস্ত্র শাখা পিএলজিএর এক সদস্যের। এ নিয়ে গত মাসের অভিযানে বস্তার ডিভিশনে সিপিআই মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র রেড্ডি ওরফে চলপতি-সহ মোট ৩৪ জন গেরিলা খতম হল। শনিবারই রাতে কাঁকেরের পাশের জেলা বিজাপুরে এনকাউন্টারে নিকেশ হয়েছিলেন আট মাওবাদী।

    মাও দমনে অভিযান (Maoist Guerrilla Killed)

    এদিন উত্তর বস্তার ও মাঢ় ডিভিশনের সীমানায় অবুঝমারের জঙ্গলের দুর্গম এলাকায় কেন্দ্রীয় বাহিনী বিএসএফ, ছত্তিশগড় সশস্ত্র পুলিশ ও ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর যৌথ অভিযানে এই সাফল্য মিলেছে বলে দাবি পুলিশের। গত ৩ জানুয়ারি থেকে বস্তার ডিভিশনজুড়ে নতুন করে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। বিজাপুর ও সুকমার পাশাপাশি মাও অধ্যুষিত নারায়ণপুর, দন্তেওয়াড়া, জগদলপুর, কাঁকের এবং কোন্ডাগাঁও জেলার পাহাড়-জঙ্গলেও চলছে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান।

    পুলিশ কর্তার বক্তব্য

    অভিযানের পাশাপাশি মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফেরার জন্য ধারাবাহিক প্রচারও চালানো হচ্ছে। প্রশাসনের সেই আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছেন গান্ধী তাঁতি ওরফে কমলেশ, মাইনু ওরফে হেমলাল কোররাম, রঞ্জিত লেকামি ওরফে অর্জুন এবং তাঁর স্ত্রী কোসি ওরফে (Maoist Guerrilla Killed) কাজল। ছত্তিশগড় পুলিশের এক আধিকারিক বলেন, “বেশ কয়েকজন মাওবাদী খতম হওয়ার সম্ভাবনা রয়েছে। জখমও হয়েছেন অল্প কয়েকজন। মাওবাদীদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান।”

    প্রসঙ্গত, নতুন বছরের প্রথম থেকে এ পর্যন্ত সব মিলিয়ে এনকাউন্টারে ছত্তিশগড়ে নিকেশ হয়েছে ৫০ জন মাওবাদী। এর মধ্যে ৩৪ জনই বস্তারের। মাওবাদীদের আক্রমণে শহিদ হয়েছেন ৯জন জওয়ান এবং একজন সাধারণ নাগরিক। এদিকে, নকশাল-মুক্ত ঘোষণা করা হল কর্ণাটককে। তার আগে আত্মসমর্পণ করেছেন শেষ মাওবাদী। চিক্কমাগালুরু জেলায় আত্মসমর্পণ করেছেন ওই মাওবাদী। পুলিশ সুপার বিক্রম আমাথে বলেন, “এই আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে এখন সম্পূর্ণ নকশাল-মুক্ত হল কর্ণাটক।”

    প্রসঙ্গত, শুক্রবারই নিঃশর্তে শৃঙ্গেরিতে এসপি আমাথের কাছে আত্মসমর্পণ করেন বছর চুয়াল্লিশের কোটেহোল্ডা রবীন্দ্র (Chhattisgarh)। তিনি ‘এ’ ক্যাটেগরির নকশাল (Maoist Guerrilla Killed)।

LinkedIn
Share