Tag: Bengali news

Bengali news

  • Daily Horoscope 05 November 2024: মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে এই রাশির জাতকদের

    Daily Horoscope 05 November 2024: মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।

    ২) পিঠে ব্যথার সমস্যা থাকবে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) ভাই-বোনের কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন।

    ২) মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন।

    ৩) বন্ধুদের সাহায্য পাবেন।

    মিথুন

    ১) কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে।

    ২) উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ।

    ৩) সখপূরণ হবে।

    কর্কট

    ১) কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে।

    ২) অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন।

    ৩) বিবাদে জড়াবেন না।

    সিংহ

    ১) কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে।

    ২) সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ।

    ৩) গুরুজনদের পরামর্শ মেনে চলুন।

    কন্যা

    ১) সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে।

    ২) আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে।

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    তুলা

    ১) ব্যয় বাড়তে পারে।

    ২) সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে।

    ৩) পরিবারের সঙ্গে সময় কাটান।

    বৃশ্চিক

    ১) বাত-জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা।

    ২) কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভাল হবে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    ধনু

    ১) বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে।

    ২) আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে।

    ৩) ধৈর্য ধরুন।

    মকর

    ১) জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন।

    ২) শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    কুম্ভ

    ১) বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন।

    ২) সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন।

    ৩) দিনটি প্রতিকূল।

    মীন

    ১) পেটের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন।

    ২) সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • MUDA Case: মুডা মামলায় কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে তলব লোকায়ুক্তের

    MUDA Case: মুডা মামলায় কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে তলব লোকায়ুক্তের

    মাধ্যম নিউজ ডেস্ক: মাইসুরু শহর উন্নয়ন কর্তৃপক্ষ, সংক্ষেপে মুডা কেলেঙ্কারি (MUDA Case) মামলায় এবার কর্নাটকের মুখ্যমন্ত্রী কংগ্রেসের সিদ্দারামাইয়াকে (Siddaramaiah) তলব করল লোকায়ুক্ত। বুধবার, ৬ নভেম্বর তাঁকে লোকায়ুক্ত পুলিশের কাছে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমন পেয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মাইসুরু লোকায়ুক্ত মুডা সম্পর্কিত একটি নোটিশ জারি করেছে। আমি ৬ নভেম্বর মাইসুরু লোকায়ুক্তে যাব।”

    মুখ্যমন্ত্রীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ (MUDA Case)

    গত ২৫ অক্টোবর মুখ্যমন্ত্রীর স্ত্রী পার্বতী বিএমকে জিজ্ঞাসাবাদ করে লোকায়ুক্ত। এই মামলায় নাম জড়িয়েছে তাঁরও। এক প্রবীণ লোকায়ুক্ত সংবাদ মাধ্যমে বলেন, “আমরা তাঁকে বুধবার (৬ নভেম্বর) সকালে হাজির হতে বলেছি।” মুডা কেলেঙ্কারি মামলায় এফআইআর দায়ের হয়েছে সিদ্দারামাইয়া, তাঁর স্ত্রী, ভগ্নিপতি মল্লিকার্জুন স্বামী এবং দেবরাজুর বিরুদ্ধে। এই মল্লিকার্জুনই জমি কিনে পার্বতীকে উপহার দিয়েছিলেন বলে অভিযোগ। ওই ঘটনায় আরও কয়েকজনের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয় লোকায়ুক্ত পুলিশের মাধ্যমে।

    অর্থ তছরুপ মামলায়ও নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রীর 

    এর আগে মুডার (MUDA Case) প্রাক্তন কমিশনার ডিবি নটেশকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। অর্থ তছরুপ মামলায় নাম জড়িয়েছে তাঁর। ওই মামলায় নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ারও। মামলা দায়ের হয়েছে তাঁর পরিবার ও অন্যান্য কয়েকজনের বিরুদ্ধেও। জানা গিয়েছে, মাইসুরুর কাসারে গ্রামে ৩.১৬ একর জমির ক্ষতিপূরণে এই কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ। এই জমির আইনি নথি পার্বতীর কাছে ছিল না বলেও অভিযোগ (MUDA Case)। কর্নাটক বিজেপির অভিযোগ, টাকার অঙ্কে কেলেঙ্কারি হয়েছে প্রায় চার হাজার কোটি টাকার। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন তাঁরা।

    আরও পড়ুন: “এই জোট অনুপ্রবেশকারীদের জোট”, ঝাড়খণ্ডে নির্বাচনী সভায় তোপ মোদির

    তথ্যের অধিকার কর্মী স্নেহময়ী কৃষ্ণের অভিযোগের ভিত্তিতে শুরু হয় মামলা। অগাস্টে রাজ্যপাল থাবরচন্দ গহলৌত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিচার শুরুর অনুমোদন দিয়েছিলেন। কর্নাটক হাইকোর্ট তাতে স্থগিতাদেশ জারি করে এমপি-এমএলএ আদালতে ফেরত পাঠায়। পরে বেঙ্গালুরুর বিশেষ এমপি-এমএলএ আদালত অভিযোগের তদন্ত করতে নির্দেশ দেয় মাইসুরু লোকায়ুক্ত পুলিশকে।

    প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর স্ত্রী পার্বতীকে অধিগৃহীত জমির তুলনায় অনেক বেশি মূল্যের গুরুত্বপূর্ণ ও ভালো জমি ক্ষতিপূরণ বাবদ পাইয়ে (Siddaramaiah) দিয়েছেন মাইসুরু নগর উন্নয়ন কর্তৃপক্ষ (MUDA Case)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Case: “আসলদের বাঁচানোর জন্য আমাকে ফাঁসিয়েছে”, বিস্ফোরক ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়

    RG Kar Case: “আসলদের বাঁচানোর জন্য আমাকে ফাঁসিয়েছে”, বিস্ফোরক ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়

    মাধ্যম নিউজ ডেস্ক: “আসলদের বাঁচানোর জন্য আমাকে ফাঁসিয়েছে।” আরজি কর হাসপাতালে (RG Kar Case) চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের মামলায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় প্রিজন ভ্যান থেকে চিৎকার করে এই কথা বলেছেন। সোমবার শিয়ালদা আদালতে তাঁকে তোলা হয়। ধৃতের বিরুদ্ধে এদিন চার্জ গঠন করা হয়েছে। মমতা সরকারের বিরুদ্ধে ধৃতের এদিন বক্তব্য ছিল স্পষ্ট। আরজি করের চেস্ট ডিপার্টমেন্ট নিয়ে তিনি আরও যে দাবি করেছেন, তা যদি সত্যি হয়, তাহলে তো রাজ্য সরকারের মুখ পুড়তে বাধ্য। কারণ, এটা স্পষ্ট যে এর মধ্যে প্রশাসনের একাংশ জড়িত। এদিন কড়া নিরাপত্তায় প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয় সঞ্জয়কে। অন্যদিকে, বিজেপি এদিন এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছে।

    ঠিক কী বললেন সিভিক (RG Kar Case)?

    আরজি কর হাসপাতালে (RG Kar Case) ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার বলেন, “আমি কিন্তু পুরোপুরি নির্দোষ। আসলদের বাঁচানোর জন্য আমাকে ফাঁসিয়েছে। আমি এত দিন চুপচাপ ছিলাম। আমি কিন্তু রেপ (ধর্ষণ) অ্যান্ড (এবং) মার্ডার (খুন) করিনি। আমার কথা শুনছে না। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমায় সব জায়গায় ভয় দেখাচ্ছে যে, তুমি কিছু বলবে না। আমার ডিপার্টমেন্টও আমায় ভয় দেখিয়েছে। আমি কিন্তু নির্দোষ।” রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যে প্রশাসনের একাংশ এখন কাঠগড়ায়। যদিও মামলায় প্রথম থেকেই পুলিশ এবং ডাক্তার সন্দীপ ঘোষের ভূমিকা প্রশ্নের মুখে ছিল।

    বিচারকের সামনেও বলেন নির্দোষ 

    উল্লেখ্য সোমবার দুপুর ২ টো নাগাদ ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত সিভিকের (RG Kar Case) বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়। ঘটনার ৮৭ দিন এবং সিবিআইয়ের চার্জশিট পেশের ২৮ দিনের মাথায় মামলায় চার্জ গঠন হয়। এর পর শুরু হবে মামলায় বিচার প্রক্রিয়া। আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন বিচারকের সমানেও নিজেকে নির্দোষ বলে দাবি করেন অভিযুক্ত ধৃত সিভিক।

    চার্জশিটে সিবিআই জানিয়েছিল, ধৃত সিভিক ভলান্টিয়ারই (RG Kar Case) মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত। তার একাধিক প্রমাণও পাওয়া গিয়েছে। সংগৃহীত বয়ান, ভিডিয়ো এবং ফরেন্সিক বা সায়েন্টিফিক রিপোর্টের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে মোট ১১টি ‘প্রমাণ’-এর উল্লেখ রয়েছে চার্জশিটে। পাশাপাশি চার্জশিটে ছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নামও। সেই সঙ্গে বলা হয় গোটা ঘটনার নেপথ্যে কোনও বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে।

    বিজেপির প্রতিক্রিয়া

    ধৃত সঞ্জয় রায়ের (RG Kar Case) বক্তব্যের প্রেক্ষিতে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “এটা প্রাতিষ্ঠানিক ধর্ষণ-খুন। তিলোত্তমা এমন কিছু জেনে ফেলেছিল, তাকে শিক্ষা দিতে চেয়েছিল মমতা ঘনিষ্ঠ ডাক্তাররা। সঞ্জয় যা বলেছে, সেটা বঙ্গবাসীও মনে করে। ওপরতলার চাপে প্রমাণ লোপাট করতে বাধ্য হয়েছে পুলিশের নিচুতলা। এর জন্য দায়ী স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী। আমরা মমতার পদত্যাগ চাই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mahakumbh 2025: মহাকুম্ভে পরিষেবা প্রদানকারীদের জন্য বিশেষ পোশাক চালু যোগী প্রশাসনের

    Mahakumbh 2025: মহাকুম্ভে পরিষেবা প্রদানকারীদের জন্য বিশেষ পোশাক চালু যোগী প্রশাসনের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াগরাজে মহাকুম্ভ ২০২৫ (Mahakumbh 2025) উপলক্ষে উত্তর প্রদেশের যোগী সরকার, ভক্তদের সহায়তা করার জন্য গাড়ি চালক, নৌ-চালক, গাইড এবং কার্ট অপারেটারদের জন্য বিশেষ ট্র্যাকস্যুট (Special Dress) চালু করেছে। এই বিশেষ পোশাক কুম্ভমেলায় পরিষেবা প্রদানকারীদের আলাদা করে চিনতে দর্শক বা ভক্তদের জন্য সহায়ক হবে। মহাকুম্ভের মেলাকে আরও উপভোগ্য, নিরাপদ, সুন্দর এবং শৃঙ্খলাবদ্ধ করতে যোগী সরকার সংকল্পবদ্ধ বলে জানিয়েছে।

    রং দেখে পরিষেবা নিতে পারবেন (Mahakumbh 2025)

    মহাকুম্ভের মেলাকে সঠিক ভাবে পরিচালনা করতে বিভিন্ন পরিষেবা প্রদানকারীদের মূলত চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যথা-গাড়ি চালক বা ড্রাইভার, বোটম্যান বা নৌ চালক, গাইড বা পথনির্দেশক এবং কার্ট অপারেটার। জানা গিয়েছে প্রতিটি শ্রেণির জন্য ভিন্ন ভিন্ন পোশাক (Special Dress) থাকবে। দর্শনার্থী বা ভক্তরা নিজেদের প্রয়োজন অনুযায়ী পোশাকের রং দেখে পরিষেবা নিতে পারবেন।

    বিভ্রান্তি দূরীকরণে সহযোগী হবে পোশাক

    এই পোশাকগুলিতে মহাকুম্ভ মেলা (Mahakumbh 2025) এবং পর্যটন বিভাগের লোগো লাগানো থাকবে। মেলার যে কোনও সহযোগিতা এবং তথ্য পেতে স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করবে। অত্যধিক ভিড়ে এই পোশাক দর্শনার্থীদের যে কোনও রকম বিভ্রান্তি দূরীকরণে সহযোগী হবে। প্রশাসনও জানিয়েছে মানুষের কাছে সরকারি পরিষেবা যে কোনও উপায়ে পৌঁছে দেওয়াই একমাত্র কাজ। প্রত্যেক কুম্ভতেই (Mahakumbh 2025) লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। তাই উপযুক্ত সুবিধা, স্বচ্ছতা পেতে এই ভাবনা বেশ কার্যকরী হবে বলে মনে করছে উত্তর প্রদেশ প্রশাসন। স্থানীয় আঞ্চলিক পর্যটন বিভাগের প্রধান অপরাজিতা সিং এই তথ্য দিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

    আরও পড়ুনঃ মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন, ভাপি ও সুরাটের মধ্যে ন’টি নদী সেতুর কাজ সম্পূর্ণ

    ১৩ জানুয়ারি মহাকুম্ভ শুরু

    মেলার (Mahakumbh 2025) নগরে প্রবেশ পথে বিরাট পরিমাণে পুলিশ মোতায়েন থাকবে। অতিরিক্ত কুম্ভমেলা অফিসার বিবেক চতুর্বেদী নিরাপত্তার দিকটি তদারকি করবেন। মোট চারটি স্তরের অফিসার, ছয় পরিদর্শক, নয়জন সাব-ইন্সপেক্টর এবং ৪০ জন পুলিশ কর্মী ট্র্যাফিকের কাজ এবং নিরাপত্তার বিষয়ে নজরে রাখবেন। মহাকুম্ভ মেলা পৌষ পূর্ণিমা স্নানের মাধ্যমে শুরু হবে ১৩ জানুয়ারি (২০২৫) এবং ২৬ ফেব্রুয়ারিতে (২০২৫) মহাশিব রাত্রিতে স্নানের মাধ্যমে শেষ হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sohrai Utsav: আদিবাসীদের সোহরাই উৎসব, দেবতাজ্ঞানে পুজো করা হয় গবাদিপশুদের

    Sohrai Utsav: আদিবাসীদের সোহরাই উৎসব, দেবতাজ্ঞানে পুজো করা হয় গবাদিপশুদের

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলি উৎসব শেষ হওয়ার পরেই আদিবাসীরা সোহরাই (Sohrai) উৎসবে মেতে ওঠেন। কার্তিক মাসের শুক্ল পক্ষে পালিত হয় এই উৎসব। চলতি বছরে, সোহরাই উৎসব শুরু হয়েছে গত ১ নভেম্বর থেকে। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গে বেশ জাঁকজমকভাবেই এই উৎসব পালন হতে দেখা যায়। প্রসঙ্গত, সোহরাই হল ছয় দিনের উৎসব। কোথাও কোথাও ৩ থেকে ৫ দিনের উৎসবও হয় এটি। দীপাবলির পরে দেশজুড়ে যে গোবর্ধন পুজো হয়, সেই উৎসবের সঙ্গে অনেক মিল দেখা যায় সোহরাইয়ের (Sohrai)। সাঁওতাল বা আদিবাসীদের অন্যতম বড় উৎসব হল এই সোহরাই। সোহরাই মূলত পশু পালনের উৎসব। রীতি অনুযায়ী, গ্রামবাসীরা এই উৎসবে গরু ও ষাঁড়ের পুজো করে থাকেন।

    সোহরাই (Sohrai) উৎসবের কাহিনী 

    আদিবাসীদের বিশ্বাস, প্রাচীনকালে অয়নী, বায়ানি, সুগি, সাওয়ালি, কড়ি ও কপিল- এই সমস্ত নামে দৈবক্ষমতাসম্পন্ন গবাদিপশু ছিল। এই গবাদিপশুরা স্বর্গ লোকে থাকত ভগবান শিবের কাছে। আদিবাসী ভক্তদের বিশ্বাস, তাঁদের দেবতা মারাংবুরু ভগবান শিবের চেয়ে কম শক্তিশালী ছিলেন না। মূলত শিশুদের দুধের প্রয়োজন মেটাতে মারাংবুরুর অনুরোধেই এই গবাদিপশুরা মর্ত্যলোকে এসেছিল। মারাংবুরু, দৈবক্ষমতাসম্পন্ন এই গবাদিপশুগুলিকে বলেছিলেন, পৃথিবীর মানুষ যুগ যুগ ধরে তাদের উপাসনা করবেন। সোহরাই একটি ফসল কাটারও উৎসবও বটে। সাঁওতাল, ওরাওঁ, মুন্ডা প্রভৃতি উপজাতি এই উৎসবের (Cattle Festival) মাধ্যমে তাঁদের গবাদি পশুর সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। প্রসঙ্গত, আদিবাসীদের কাছে নিজেদের পরিবারের ভরণ পোষণ এবং জীবিকার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল গবাদিপশু। তাই সোহরাইয়ের (Sohrai) মাধ্যমে সেই গবাদি পশুগুলিকে পুজো করার রীতি দেখা যায়।

    গবাদি পশুদের আবাসস্থল গোয়ালঘর কার্যত মন্দিরে পরিণত হয়

    উৎসবের (Sohrai) মাধ্যমে গ্রামবাসীরা নাচ-গানে মেতে ওঠেন। কেউ কেউ লাঠি খেলাও দেখাতে থাকেন। প্রতিটি আদিবাসী বাড়িতেই সোহরাই গান গাওয়া হয়। সোহরাই উৎসবকে কেন্দ্র করে গবাদি পশুদের আবাসস্থল গোয়ালঘর কার্যত মন্দিরে পরিণত হয়। নিজেদের মতো করে আদিবাসীরা গোয়ালঘর সাজিয়ে তোলেন। এখানে মাটির প্রদীপে জ্বলে। গরু-ষাঁড়ের শিং-এ তেল দেওয়া হয়। উৎসবের দিনগুলিতে মাঝিথান বা গ্রামের উপাসনালয়গুলিতে বিশেষ পুজো করা হয়। এই পুজো খুন্তদেব পুজো নামেও পরিচিত।

    গবাদি পশুদের (Cattle Festival) বিশেষ যত্ন নেওয়া হয়

    গ্রামবাসীরা সোহরাইয়ের দিনগুলিতে গবাদি পশুদের কপালে সিঁদুর লাগান ও মালা পরান। গবাদি পশুদের এই দিন বিশেষ যত্ন নেওয়া হয় এবং বিশেষ খাবার দেওয়া হয়। সোহরাইয়ের প্রায় এক মাস আগে থেকে আদিবাসীরা লাঠি দিয়ে গরু-মহিষকে আঘাত করাও বন্ধ করে দেন। এই উৎসবে স্থানীয় পুকুর ও জলাশয়গুলি থেকে গ্রামবাসীরা মাছ ও কাঁকড়া ধরেন। এছাড়া, তাঁরা কাছাকাছি বনে শিকার করতেও যান।

    কী বলছেন গবেষক?

    রাঁচি বিশ্ববিদ্যালয়ে নাগপুরী ভাষার অধ্যাপক বীরেন্দ্র কুমার মাহতো বলেন, ‘‘গড় পুজো দিয়ে সোহরাই উৎসব শুরু হয়। স্তূপ করা ধান এদিন একটি খোলা জায়গায় রাখা হয়। ধানের স্তূপে একটি ডিমও রাখা হয়। তারপরে, গরু এবং ষাঁড়গুলিকে স্তূপের দিকে নিয়ে যাওয়া হয়। যে গবাদি পশু ডিম ভাঙতে পারে, তাকে ভাগ্যবান বলে গণ্য করা হয় এবং পুজো করা হয়।’’

    উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয়

    উৎসবকে (Cattle Festival) কেন্দ্র করে বিবাহিত মেয়েরা তাঁদের বাপের বাড়িতে যান। কবে অনুষ্ঠিত হবে এই উৎসব সেরকম নির্দিষ্ট কোনও দিনক্ষণ নেই। আদিবাসী গ্রামের মাথারা নিজেদের মধ্যে বৈঠক করে এই উৎসবের দিন ঠিক করেন। সোহরাই উৎসবে খোলা মাঠে বাঁশের মাথায় সাদা পতাকা (ঝান্ডি) বাঁধা হয়। তারপর এর চারদিক ঘিরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নারী-পুরুষের নাচ-গান। বিভিন্ন সাঁওতাল গ্রামগুলিতে দেখা যায় অনুষ্ঠানকে ঘিরে দূরদূরান্ত থেকে আসা প্রতিযোগীরা দলবদ্ধ হয়ে নাচ-গান পরিবেশন করছেন। উৎসব ঘিরে বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। একেবারে শেষে সোহরাই উৎসব কমিটি বিজয়ী প্রতিযোগিতার মধ্যে পুরস্কার বিতরণ করেন।

    নারী-পুরুষদের সাজ পোশাক

    এ সময় আদিবাসী রমণীদের হলুদ-লাল ও সাদা-লাল পাড়ের শাড়ি পরতে দেখা যায়। তাঁরা নিজেদের সাজাতে গায়ে অলঙ্কার পরেন, খোঁপায় বাহারি রঙের ফুল বাঁধেন। হাতে ফুলের চুরি, পায়ে নূপুর পরে নাচ-গানে সামিল হন। অন্যদিকে, পুরুষদের পরনে থাকে সাদা ধুতি, গায়ে গেঞ্জি, মাথায় পাগড়ি। গলায় মাদল ঝুলিয়ে দলবদ্ধ হয়ে কাঁধে কাঁধ, হাতে হাত রেখে ঢাকঢোল পিটিয়ে নৃত্য পরিবেশন করেন তাঁরা। এই নৃত্য বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Canada Temple Attack: কানাডায় মন্দিরে হামলার ঘটনায় প্রকট ট্রুডোর ব্যর্থতা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

    Canada Temple Attack: কানাডায় মন্দিরে হামলার ঘটনায় প্রকট ট্রুডোর ব্যর্থতা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: কানাডায় ফের হিন্দু মন্দিরে হামলা (Canada Temple Attack)। এবার ঘটনাস্থল টরন্টোর ব্রাম্পটন এলাকা। ঘটনার (Justin Trudeau) নেপথ্যে এবারও সেই খালিস্তানপন্থীরা। বারবার হিন্দু মন্দিরে হামলার ঘটনায় একটা বিষয় খুব স্পষ্ট, সেটা হল সরকার চালাতে ব্যর্থ ট্রুডো প্রশাসন। ‘সংখ্যালঘু’ সরকারের প্রধান ট্রুডো। তার ওপর ভারত বিরোধিতার জেরে দলের অন্দরেই তাঁর বিরুদ্ধে দানা বাঁধছে অসন্তোষ। সব মিলিয়ে বিবৃতি দেওয়ার দায় ছিল ট্রুডোর। তিনি দিয়েছেনও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে আজকের হিংসার ঘটনাগুলো মেনে নেওয়া যায় না। প্রতিটি কানাডিয়ানের নিজস্ব ধর্ম পালন করার অধিকার স্বাধীনভাবে ও নিরাপদে রয়েছে।”

    ট্রুডোর পুলিশও ঠুঁটো (Canada Temple Attack)

    সরকার নড়বড়ে হওয়ায় ট্রুডোর পুলিশও ঠুঁটো। সেই কারণেই বারংবার একই ঘটনা ঘটলেও, কোনওভাবেই তা রুখতে পারছে না কানাডা প্রশাসন। যেহেতু গদি বাঁচাতে শিখদের সমর্থন নিতে হয়েছে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোকে, তাই খালিস্তানপন্থীদের বিরুদ্ধে কড়া কোনও ব্যবস্থাও নিতে পারছেন ট্রুডো সরকার। সেই কারণেই খালিস্তানপন্থীরা কানাডায় পক্ষ্ম বিস্তার করলেও নিতান্তই দ্রষ্টার ভূমিকা অবলম্বন করা ছাড়া আর কিছুই করতে পারছেন না কানাডিয়ান প্রধানমন্ত্রী। ওয়াকিবহাল মহলের মতে, সেই কারণেই ট্রুডোর দল লিবারেল পার্টির অন্দরেই ট্রুডোর বিরুদ্ধে দানা বাঁধছে অসন্তোষ।

    কড়া প্রতিক্রিয়া ভারতের

    এদিকে, হিন্দু মন্দিরে (Canada Temple Attack) খালিস্তানপন্থীদের হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিল ভারতীয় হাইকমিশন। জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘টরন্টোর কাছে ব্রাম্পটনে হিন্দু সভা মন্দিরের সঙ্গে মিলে কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছিল ভারতীয় হাইকমিশন। সেখানে আজ ভারত বিরোধীরা এসে হিংসাত্মক হামলা চালায়। কানাডার বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে কানাডিয়ান কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনা বন্ধের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অনুরোধ জানানো হচ্ছে। রুটিন কনস্যুলার কাজে এই ধরনের ব্যাঘাত ঘটতে দেখে আমরা খুবই হতাশ। ভারত বিরোধীদের প্রচেষ্টা সত্ত্বেও আমাদের কনস্যুলেট এক হাজার জনেরও বেশি ভারতীয় ও কানাডিয়ান আবেদনকারীকে লাইফ সার্টিফিকেট ইস্যু করতে সক্ষম হয়েছিল।”

    আরও পড়ুন: জনজাতিদের বাদ দিয়েই ঝাড়খণ্ডে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি, ঘোষণা শাহের

    এদিকে, কানাডার ওই ঘটনার প্রতিবাদে নর্থ আমেরিকার হিন্দু কোয়ালিশন শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে আজ, সোমবার। খালিস্তানপন্থীদের হুমকি এবং হিন্দু বিরোধী ঘৃণা ছড়ানোর (Justin Trudeau) প্রতিবাদেই দেওয়া হয়েছে এই প্রতিবাদ মিছিলের ডাক (Canada Temple Attack)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Murshidabad: কান্দিতে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি, তাজা বোমা! তীব্র চাঞ্চল্য

    Murshidabad: কান্দিতে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি, তাজা বোমা! তীব্র চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের (Murshidabad) কান্দিতে তৃণমূল নেতার (TMC Leader) বাড়ি থেকে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র, চারটি কার্তুজ এবং তাজা বোমা। শনিবার রাতে কান্দি থানার কুমারষণ্ড গ্রামপঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আলিমুল শেখের বাড়ি থেকে ওই সব আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত তৃণমূল নেতা পলাতক বলে জানা গিয়েছে। তবে এই তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও রয়েছে।

    ওয়ান শটার বন্দুক, চার রাউন্ড গুলি উদ্ধার (Murshidabad)!

    কান্দি (Murshidabad) পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম ইলু আহম্মেদ, নাজমুল হক এবং তাজমুল শেখ। সকলেরই বাড়ি কান্দি থানার গোকর্ণ বিজয়নগর অঞ্চলে। ধৃতদের কাছ থেকেও চারটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। তবে কেন এই আগ্নেয়াস্ত্র ও বোমা মজুত করা হয়েছিল এবং কোন উদ্দেশ্যে তা ব্যবহার করা হবে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনও রকম নাশকতা মূলক ছক রয়েছে কিনা, কোথা থেকে আনা হয়েছে এই অস্ত্র, এই বিষয়েও তদন্ত শুরু করছে পুলিশ।

    আবার স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, “পুলিশি অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত ওই তৃণমূল নেতা (TMC Leader)। গতকাল রাতে তার বাড়িতে হানা দিয়ে বোমা, বন্দুক ও গুলি বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেফতার করা হয় ওই তৃণমূল নেতার তিন অনুগামীকেও। তাদের কাছ থেকে ওয়ান শটার বন্দুক, চার রাউন্ড গুলি ও ৪টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।”

    আরও পড়ুনঃ এখনই ঠান্ডার আমেজ নয়, থাকবে কুয়াশা! রাজ্যে শীত নিয়ে কী পূর্বাভাস?

    তৃণমূল নেতার বক্তব্য

    বহরমপুর মুর্শিদাবাদ (Murshidabad) সাংগঠনিক জেলা তৃণমূলের (TMC Leader) সভাপতি অপূর্ব সরকার বলেন, “কী উদ্ধার হল, না হল তা প্রশাসনের দেখার কাজ। আমরা শান্তির জন্য লড়াই করি। আর শান্তির জায়গায় যদি বাধা সৃষ্টি হয়, তা হলে পুলিশকে রাজনৈতিক রং না দেখেই আইনানুগ ব্যবস্থা নিতে বলব। পুলিশ-প্রশাসনের ওপর ভরসা রয়েছে আমাদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bullet-Train: মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন, ভাপি ও সুরাটের মধ্যে ন’টি নদী সেতুর কাজ সম্পূর্ণ

    Bullet-Train: মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন, ভাপি ও সুরাটের মধ্যে ন’টি নদী সেতুর কাজ সম্পূর্ণ

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বই-আমেদাবাদ (Bullet-Train) বুলেট ট্রেন প্রকল্পে ভাপি এবং সুরাতের মধ্যে নয়টি নদী সেতুর কাজ সম্পূর্ণ হয়েছে। এনএইচএসআরসিএল (NHSRCL) জানিয়েছে, ৫০৮ কিলোমিটার দীর্ঘ মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন করিডরের জন্য গুজরাটের মোট ২০টি নদী সেতুর মধ্যে ১২টি নির্মাণ সম্পন্ন হয়েছে।

    নদীর উপর ১২০ মিটার সেতু (Bullet-Train)

    ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (এনএইচএসআরসিএল) রবিবার (৩ নভেম্বর) জানিয়েছে,  প্রকল্পের গুজরাট অংশের অন্তর্গত নভসারি জেলার খারেরা নদীর উপর একটি ১২০ মিটার দীর্ঘ সেতুটি  সমাপ্তির পর্যায়ে। গুজরাটে ৩৫২ কিমি এবং মহারাষ্ট্রে ১৫৬ কিমি (Bullet-Train) বিস্তৃত হয়েছে এই রেলপথ। এই পথে গুজরাটে ২০টি নদী সেতু রয়েছে। এটি হতে চলেছে দ্বাদশ সেতু। বুলেট ট্রেন প্রকল্পে মুম্বই, ঠানে, ভিরার, বোইসার, ভাপি, বিলিমোরা, সুরাট, ভারুচ, ভাদোদরা, আনন্দ বা নদিয়াদ, আমেদাবাদ এবং সবরমতিতে ১২টি স্টেশনের পরিকল্পনা করা হয়েছে।

    আরও পড়ুনঃ যোগীকে খুনের হুমকি, মুম্বই পুলিশ গ্রেফতার করল মুসলিম তরুণীকে

    সময় ব্যবধান প্রায় ৩ ঘণ্টা কমিয়ে দেবে

    একবার বুলেট ট্রেনটি (Bullet-Train) চালু হলে সময় ব্যবধান অনেক কমে যাবে। আমেদাবাদ এবং মুম্বইয়ের মধ্যে ভ্রমণের সময় লাগে ৬-৮ ঘণ্টা। এবার এই সময় ব্যবধান প্রায় ৩ ঘণ্টা কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। মুম্বই-আমেদাবাদ হাই-স্পিড রেল করিডরে ভাপি এবং সুরাট স্টেশনগুলির মধ্যে নয়টি নদী সেতু তৈরি হওয়ার কথা। সবকটিই তৈরি হয়ে গিয়েছে। খরেরা নদী হল অম্বিকা নদীর একটি উপনদী, যা গুজরাট-মহারাষ্ট্র সীমান্তের কাছে অবস্থিত। ভানসদা তালুকের পাহাড় থেকে উৎপন্ন হয়েছে নদী। নদীটি ভাপি বুলেট ট্রেন স্টেশন থেকে প্রায় ৪৫ কিলোমিটার এবং বিলিমোরা স্টেশন থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত। খারেরা ছাড়াও ভাপি ও সুরাতের মধ্যে পার, পূর্ণা, মাইন্ধোলা, অম্বিকা, আওরঙ্গা, কোলাক, কাবেরী এবং ভেঙ্গানিয়া নদীর উপরও সেতু তৈরি করা হয়েছে। একটি বিবৃতিতে এনএইচএসআরসিএল বলেছে, “টানেলের মোট ২১ কিলোমিটারের মধ্যে ১৬ কিলোমিটার টানেল বোরিং মেশিন (টিবিএম) ব্যবহার করে এবং বাকি ৫ কিলোমিটার নিউ অস্ট্রিয়ান টানেলিং পদ্ধতি দ্বারা নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।”

    বোরিং-এর কাজ জোর কদমে চলছে

    বুলেট ট্রেনের (Bullet-Train) রেলপথ নির্মাণে ১৩.৬ মিটার কাটার হেড ব্যাস সহ স্লারি টাইপ টিবিএমগুলি জমির অবস্থা এবং নির্ভরযোগ্যতার কথা মাথায় কাজ করছে। টিবিএম কমানো এবং পুনরুদ্ধারের জন্য তিনটি শ্যাফ্টের কাজ প্রায় শেষের দিকে। আরও, ৩৯৪ মিটার দীর্ঘ অ্যাডিশনাল ড্রিভেন ইন্টারমিডিয়েট টানেল (এডিআইটি) ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং কাজের গতি বাড়ানোর জন্য এনএটিএম (NATM)-এর মাধ্যমে টানেল বোরিং-এর কাজ জোর কদমে চলছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Puri Jagannath Temple: জগন্নাথ মন্দিরের বাইরের দেওয়ালে ফাটল, শ্যাওলা! ডাকা হল পুরাতত্ত্ব বিভাগকে

    Puri Jagannath Temple: জগন্নাথ মন্দিরের বাইরের দেওয়ালে ফাটল, শ্যাওলা! ডাকা হল পুরাতত্ত্ব বিভাগকে

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরীর (Puri) জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) বাইরের দেওয়ালে একাধিক ফাটল দেখা দিয়েছে বলে খবর। দেওয়ালে শ্যাওলার পুরু আস্তরণও পড়তে দেখা গিয়েছে। এমন পরিস্থিতি মোকাবিলার জন্য ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের (আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই) সাহায্য চেয়েছে ওড়িশার মোহন চরণ মাঝির সরকার। জানা গিয়েছে, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের দলই এখানে এসে দেওয়ালের ফাটল মেরামত করবে।

    নোংরা বর্জ্য জল বাইরের দেওয়ালের ফাটল দিয়ে চুঁইয়ে পড়ছে

    পুরীতে জগন্নাথদেবের (Puri Jagannath Temple)  মূল মন্দিরের বাইরে যে পুরু দেওয়াল রয়েছে, তার নাম মেঘনাদ পচেরী। মূল মন্দিরকে সুরক্ষিত করে এই দেওয়ালই। কিন্তু সম্প্রতি এই দেওয়ালেই একাধিক ফাটল লক্ষ করা গিয়েছে। যা নিয়ে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ উদ্বিগ্ন। মন্দিরের ভিতরে একটি জায়গা থেকে জগন্নাথের প্রসাদ বিক্রি করা হয়। ওই অঞ্চল থেকেই নোংরা বর্জ্য জল বাইরের দেওয়ালের ফাটল দিয়ে চুঁইয়ে পড়ছে বলে জানা গিয়েছে। এছাড়া, দেওয়ালে দীর্ঘ দিন ধরে জমছে শ্যাওলা। দেওয়াল ভেজা থাকায় শ্যাওলার আস্তরণ হচ্ছে পুরু। ক্ষতি হচ্ছে দেওয়ালের। ওড়িশা সরকার মনে করছে, এএসআইয়ের (Puri Jagannath Temple) অনুমতি ছাড়া জগন্নাথ মন্দিরে এমন কোনও কাজ করা হয়েছে, যার ফলেই এমন ফাটল দেখা দিয়েছে। কেন এমন ফাটল তা তদন্ত করে দেখছে রাজ্যের বিজেপি সরকার।

    কী বলছেন রাজ্যের আইনমন্ত্রী?

    রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন বলেন, ‘‘কেন দেওয়ালে ফাটল দেখা দিল, আমরা তদন্ত করে দেখছি। দেওয়াল মেরামতের প্রস্তুতি নিচ্ছে এএসআই। কিন্তু কেন দেওয়ালে (Puri Jagannath Temple) ফাটল দেখা দিল, আমরা খতিয়ে দেখব। আমাদের অনুমান, এএসআইয়ের অনুমতি ছাড়াই মন্দিরে (Puri) কিছু কাজ করা হয়েছিল, যার ফলে দেওয়ালের এই অবস্থা হয়েছে।’’ তিনিই জানিয়েছেন, এএসআই আপাতত অগ্রাধিকার দিয়েই দেওয়াল মেরামত করবে। আইনমন্ত্রী আরও জানিয়েছেন, পরিস্থিতির নেপথ্যে কোনও বেআইনি কাজ খুঁজে পেলে তার বিরুদ্ধে পদক্ষেপ করবে ওড়িশা সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: জনজাতিদের বাদ দিয়েই ঝাড়খণ্ডে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি, ঘোষণা শাহের

    Amit Shah: জনজাতিদের বাদ দিয়েই ঝাড়খণ্ডে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি, ঘোষণা শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: “ক্ষমতায় এলেই ঝাড়খণ্ডে চালু করা হবে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code)। তবে বাদ রাখা হবে জনজাতিদের। তাঁরা এর আওতায় পড়বেন না।” ভোটমুখী ঝাড়খণ্ডে প্রচারে গিয়ে এমনই প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

    শাহি প্রতিশ্রুতি (Amit Shah)

    ঝাড়খণ্ড বিধানসভার আসন সংখ্যা ৮১। নির্বাচন হবে দু’দফায় – ১৩ ও ২০ নভেম্বর। ফল প্রকাশ হবে ২৩ নভেম্বর। প্রথম দফায় যে আসনগুলিতে নির্বাচন হবে, সেগুলিতেই প্রচারে গিয়েছিলেন শাহ। শনিবার রাতে রাঁচিতে পৌঁছন তিনি। রবিবার এক সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সরকারে এলে ঝাড়খণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু করবে বিজেপি। কিন্তু আমি আশ্বাস দিচ্ছি, জনজাতিদের এর আওতার বাইরে রাখা হবে। জেএমএম (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা) সরকার মিথ্যা প্রচার করছে যে, ইউসিসি এলে জনজাতিদের অধিকার ক্ষুণ্ণ হবে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।” শাহ বলেন, “ক্ষমতায় এসেই ঝাড়খণ্ডে ৫ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিজেপি।”

    শয়তানদের ঠাঁই হবে গারদে

    অনুপ্রবেশ সমস্যার বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। শাহের দাবি, স্থানীয় প্রশাসনের প্রশ্রয়েই ঝাড়খণ্ডে অনুপ্রবেশ বন্ধ হয়নি। এই বিষয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও কটাক্ষ করেন অমিত শাহ। তিনি বলেন, “এ রাজ্যে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন। তুষ্টিকরণের রাজনীতি তুঙ্গে। দেশের মধ্যে সব চেয়ে দুনীতিগ্রস্ত রাজ্য ঝাড়খণ্ড।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, “প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁসে সিবিআই এবং এসআইটি তদন্ত হবে। শয়তানদের ঠাঁই হবে গারদে।” তিনি বলেন, “ক্ষমতায় এলে রাজ্যে ১০টি নতুন মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে। ৭০ বছরের বেশি বয়সিদের আয়ুষ্মান জীবন ধারা যোজনায় কভারেজ ফি ৫ লাখ থেকে বাড়িয়ে করা হবে ১০ লাখ। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বেডও বাড়ানো হবে।”

    আরও পড়ুন: কানাডায় ফের হিন্দু মন্দিরে হামলা খালিস্তানপন্থীদের, চাপে পড়ে নিন্দামন্দ করলেন ট্রুডো!

    শাহের বক্তৃতায় অনিবার্যভাবে এসেছে নকশাল প্রসঙ্গ। তিনি বলেন, “২০২৬ সালের মধ্যে দেশ থেকে নকশালদের মুছে ফেলা হবে। এটাই সেই সময় যখন দলিত-বিরোধী, দরিদ্র বিরোধী এবং যুব-বিরোধী হেমন্ত সরকারকে ঝাড়খণ্ড থেকে তাড়াতে হবে (Uniform Civil Code)। সস্তা রাজনৈতিক লাভের জন্য এরাই অক্সিজেন জোগাচ্ছে নকশালদের (Amit Shah)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

      

LinkedIn
Share