Tag: Bengali news

Bengali news

  • CBI: আরজি করের ‘দুর্নীতি’তে সিবিআই রেডারে সন্দীপ-ঘনিষ্ঠ ২ জন, কীভাবে চলত চক্র?

    CBI: আরজি করের ‘দুর্নীতি’তে সিবিআই রেডারে সন্দীপ-ঘনিষ্ঠ ২ জন, কীভাবে চলত চক্র?

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর্থিক অনিয়মে মা তারা ট্রেডার্স নামে একটি সংস্থার নাম বার বার উঠে আসছে। মূলত, আরজি করে আর্থিক টেন্ডার দুর্নীতি মামলায় সিবিআইয়ের (CBI) এফআইআরে উঠে এসেছে ৪ জন অভিযুক্তের নাম। তাঁরা হলেন— সন্দীপ ঘোষ, মা তারা ট্রেডার্সের মালিক, ঈশান ক্যাফের মালিক, ও খামা লৌহার মালিক। আরজি করের দুর্নীতিতে নাম থাকা মা তারা ট্রেডার্সের তরফে যে লেনদেন হয়েছে, বা এই সংস্থা থেকে একাধিক সামগ্রী যে আরজি করে গিয়েছে, সেই সমস্ত নথি ইতিমধ্যেই এসেছে প্রকাশ্য। প্রত্যেকটি কাগজেই উল্লেখ রয়েছে মা তারা ট্রেডার্সের নাম এবং তারা কত টাকার জিনিস কিনেছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য। অভিযোগ, স্বাস্থ্যভবন থেকে যে সব জিনিস বিনামূল্যে সরকারি হাসপাতাল পায়, সেই জিনিসগুলি আরজি কর হাসপাতাল মা তারা ট্রেডার্স-এর থেকে কিনত এতদিন।

    খাবারের প্যাকেট, মাইকও সরবরাহ করত মা তারা ট্রেডার্স! (CBI)

    আরজি করের (RG Kar Incident) প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির বিস্ফোরক অভিযোগের ভিত্তিতেই ‘মা তারা ট্রেডার্সের’ কর্ণধার বিপ্লব সিংয়ের বাড়িতে রবিবার হানা দেয় সিবিআই (CBI)। ইউজি স্কিল ল্যাব নির্মাণে সরকারি তহবিলের কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। ২০২১ সালের ২২ সেপ্টেম্বর বিপ্লব সিংকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ করে ভিস্কা সলিউশন (VISKA SOLUTION) নামে একটি সংস্থা। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে লিখিতভাবে বিষয়টি জানানোও হয়। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ইউজি স্কিল ল্যাব তৈরি করতে খরচ ৬১ লক্ষ ৪৭ হাজার টাকা। আর সেই ল্যাবেই আরজি করে তৈরি করতে ২ কোটি ৯৭ লক্ষ টাকার বরাত পেয়েছিল ‘মা তারা ট্রেডার্স’। কিন্তু, মা তারা ট্রেডার্স কীভাবে এত টাকার বরাত পেল? খাবারের প্যাকেট থেকে শুরু করে ইউজিসি ল্যাব-সব কিছুরই বরাত পেত মা তারা ট্রেডার্স। কী কারণে সব কিছুর বরাত পেত একটি সংস্থা? একটা সংস্থা, যে ভেন্ডার নিজেকে স্কিল ল্যাব বিশেষজ্ঞ হিসেবে দাবি করছে, সে কীভাবে খাবারের প্যাকেট সরবরাহ করছে, ওয়াটার পুলিং সিস্টেম, ওয়াটার পিউরিফায়ার সিস্টেম সরবরাহ করছে। এমনকী, সাউন্ড সিস্টেম, মাইক পর্যন্তও এই মা তারা ট্রেডার্স সরবরাহ করত। কিন্তু, এও কীভাবে সম্ভব? উত্তর খুঁজতে রবিবার সেই মা তারা ট্রেডার্সের কর্ণধারের বাড়িতে তল্লাশি চালান সিবিআই তদন্তকারীরা।

    আরও পড়ুন: বঙ্গোপসাগরে ক্রমশ ঘনাচ্ছে নিম্নচাপ, জন্মাষ্টমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

    কীভাবে বেনিয়ম?

    নিয়ম অনুযায়ী, যে কোনও টেন্ডারের প্রক্রিয়ায় সংস্থা বাছাইয়ে ক্ষেত্রে  আগে টেকনিক্যাল বিড খোলা হয়, তারপর ফিনান্সিয়াল বিড খোলা হয়। এক্ষেত্রে পুরোটাই উল্টে হয়েছে। আগে ফিনান্সিয়্যাল বিড খুলেই ‘মা তারা ট্রেডার্স’কে বরাত দিয়ে দেওয়া হয়। ফিনান্সিয়াল বিডের পর খোলা হয় ‘টেকনিক্যাল বিড’। এই নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। কিন্তু, সেই অভিযোগের কোনও নিষ্পত্তি হয়নি। 

    কে এই সুমন হাজরা?

    বিপ্লব সিং-এর মতো এই দুর্নীতি-চক্রের আরও এক মোহরা হলেন সুমন হাজরা। এমনটাই সন্দেহ তদন্তকারীদের। তিনি একদিকে ডেভলপার, হোটেল মালিক। অন্যদিকে ওষুধের ব্যবসাও চালান। সিবিআই সূত্রে খবর, বিপ্লবের পাশাপাশি এই সুমনও অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সন্দীপের। হাওড়া পুকুরতলায় রয়েছে তাঁর ওষুধের দোকান। তাঁর বিরুদ্ধে একাধিক জিনিসপত্র রিসাইকেল করে বিক্রি করার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, সন্দীপ ঘোষ কোথাও কোনও অনুষ্ঠান করলে তাঁর হোটেল বুকিং থেকে শুরু করে সমস্ত কিছু দেখভালও করতেন এই সুমন হাজরা। সূত্রের খবর, আরজি কর হাসপাতালে দুজন ভেন্ডর ছিল। সুমন হাজরা এবং বিপ্লব সিং। ইনজেকশনের সিরিঞ্জ থেকে বিভিন্ন ওষুধ সরবরাহ করতেন এই দু’জন। এই দুজনের মারফৎ আরজি কর দুর্নীতিচক্রের শিকড়ে পৌঁছনোর চেষ্টা করছেন তদন্তকারীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Rape-Murder: আরজি করকাণ্ডের প্রতিবাদে রাজ্যের দেওয়া ‘বঙ্গরত্ন’ ফেরালেন সাহিত্যিক পরিমল দে

    RG Kar Rape-Murder: আরজি করকাণ্ডের প্রতিবাদে রাজ্যের দেওয়া ‘বঙ্গরত্ন’ ফেরালেন সাহিত্যিক পরিমল দে

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর হত্যাকাণ্ডের (RG Kar Rape-Murder) প্রতিবাদে বঙ্গরত্ন (Banga Ratna) প্রত্যাখ্যান করলেন আলিপুরদুয়ারের বিশিষ্ট লেখক সাহিত্যিক পরিমল দে। রীতিমত সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের দেওয়া পুরস্কারকে ফিরিয়ে দেওয়ার কথা জানান তিনি। রাজ্যের এক মহিলা চিকিৎসককে নির্মমভাবে অত্যাচার করে হত্যার ঘটনায় তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন পরিমলবাবু।

    দীর্ঘদিন ধরে নৈরাজ্য চলছে রাজ্যে (RG Kar Rape-Murder)

    এদিন রাজ্যে নারী নির্যাতনের (RG Kar Rape-Murder) পরিস্থিতি নিয়ে বিশিষ্ট সাহিত্যিক পরিমল দে বলেন, “পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে নৈরাজ্য চলছে। দুর্নীতির পাশাপাশি আরজি করে যে অমানবিক ঘটনা ঘটেছে, তাতে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। এই বাঙালি, বঙ্গবাসী ভারতের নানা রাজ্যে যাঁরা আন্দোলন করছেন, তাঁদের সঙ্গে আমি একমত, সহমর্মিতা জানাই। এই জন্য আমি রাজ্য সরকারের দেওয়া পুরস্কার বঙ্গরত্ন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম।” উল্লেখ্য ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ উৎসবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তাঁর হাতে সাহিত্য রচনার জন্য বঙ্গরত্ন (Banga Ratna) সম্মান তুলে দিয়েছিলেন। উল্লেখ্য এমন সম্মান ফেরানোর ঘটনা আগেও ঘটেছে। ২০২২ সালে মমতাকে বিশেষ সম্মান দিয়েছিল বাংলা অ্যাকাডেমি। এই ঘটনার প্রতিবাদে ‘অন্নদাশঙ্কর স্মারক সম্মান’ ফিরিয়ে দিয়েছিলেন রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়।

    আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে ক্রমশ ঘনাচ্ছে নিম্নচাপ, জন্মাষ্টমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

    মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ

    আরজি করকাণ্ড (RG Kar Rape-Murder) নিয়ে রাজ্য তথা দেশবাসীর মনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। স্কুল, কলেজ, শিক্ষক, ডাক্তার, আইনজীবী থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষ আন্দোলনে নেমেছেন। অপর দিকে হত্যার পর হাসপাতালের অধ্যক্ষ, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ন্যায় বিচার চাইছে সাধারণ মানুষ। ইতিমধ্যে মামলার তদন্তভার নিয়েছে সিবিআই। কিন্তু ধর্ষণের করে হত্যার পর মুখ্যমন্ত্রী মৃতার পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করলে মানুষ আরও বেশি ক্ষিপ্ত হয়েছেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। ফলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ক্রমেই জোরাল হয়ে উঠেছে রাজ্য জুড়ে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBI: সন্দীপের বাড়ি থেকে বড় ব্যাগ নিজামে নিয়ে গিয়েছে সিবিআই, কী আছে তাতে?

    CBI: সন্দীপের বাড়ি থেকে বড় ব্যাগ নিজামে নিয়ে গিয়েছে সিবিআই, কী আছে তাতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করের (RG Kar Incident) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে প্রায় ১৩ ঘণ্টার ম্যারাথন তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সন্দীপ ঘোষকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই (CBI)। তারপর শুরু হয় তল্লাশি। ঠিক কী খুঁজতে তাঁরা সন্দীপ ঘোষের বাড়িতে গিয়েছিল তা স্পষ্ট নয়। তবে, তল্লাশি শেষে একটা বড় ব্যাগ নিয়ে বেরিয়ে যায় সিবিআই দল। সূত্রের খবর, তাতে বহু গুরুত্বপূর্ণ নথি ও ফাইল রয়েছে।

    সিবিআই তল্লাশিতে কী মিলল? (CBI)

    আরজি করের ধর্ষণ-খুনের ঘটনার তো বটেই, আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়েও তদন্ত করছে সিবিআই (CBI)। সেই তদন্তেই রবিবার সাত সকালে কলকাতা শহর এবং হাওড়ার একাধিক জায়গায় ১৫টি দলে ভাগ হয়ে তল্লাশি অভিযান শুরু করেছিল সিবিআই। রবিবার সকাল ৭টার কিছু আগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে গিয়েছিল সিবিআইয়ের একটি দল। দরজা না খোলায় ৭৫ মিনিট বাইরে অপেক্ষা করেন সিবিআই কর্তারা। পরে, তাঁরা সন্দীপের বাড়িতে ঢুকতে পারেন। তবে, প্রথমে যে কজন সিবিআই আধিকারিক তাঁর বাড়িতে গিয়েছিলেন, পরে আরও বেশ কয়েকজন তাঁদের সঙ্গে যোগ দেন। সূত্রের খবর, এদিন সন্দীপের তিনতলা বাড়ির প্রতিটি ঘরের আনাচে কানাচে তল্লাশি চলেছে। এদিন তল্লাশির পাশাপাশি আরও এক দফায় সন্দীপকে জিজ্ঞাসাবাদ করেছে। গোটা প্রক্রিয়ারই ভিডিও রেকর্ড হয়েছে। রাত ৯টা নাগাদ সন্দীপ ঘোষের বাড়ি থেকে তল্লাশি শেষ করে নিজাম প্যালেসে এসে পৌঁছয় সিবিআইয়ের টিম। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়ি থেকে বেশকিছু নথি ও ফাইল বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এছাড়া একটি বড় ব্যাগও নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, ৫ থেকে ৬টি হলুদ রঙের ফাইল নিজামে আনা হয়েছে। 

    আরও পড়ুন: বঙ্গোপসাগরে ক্রমশ ঘনাচ্ছে নিম্নচাপ, জন্মাষ্টমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

    চোর ডাক্তার স্লোগান

    সন্দীপ ঘোষের বাড়ির সামনে ‘চোর ডাক্তার’ স্লোগান দেন প্রতিবেশীরা। এলাকারই এক বাসিন্দা বলেন, “আমরা তো ওনাকে কখনও দেখিইনি। গত সাতদিনে একটা জিনিস দেখলাম, আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা নেই। কিন্তু পুলিশ রীতিমতো ওনাকে প্রোটেকশন দিচ্ছেন। বাড়ির সামনে চেয়ার পেতে বসে পুলিশ। কড়া শাস্তি দরকার ওনার।”

    সিবিআই আধিকারিক কী বললেন?

    সন্দীপ ঘোষের বাড়ির পাশাপাশি, আরজি করে এমএসভিপির দফতরে হানা দেয় সিবিআই। সাড়ে ৯ ঘণ্টা এমএসভিপি-র ঘরে ছিলেন তদন্তকারী অফিসাররা। বেরিয়ে তাঁরা হিন্দিতে জানালেন, “বহুত কুছ এভিডেন্স হ্যায়।” জানা গিয়েছে, এমএসভিপির ঘর থেকে উপাধক্ষ্যের কম্পিউটার বাজেয়াপ্ত হয়েছে। সন্দীপ ঘোষ যে কম্পিউটার ব্যবহার করতেন সেটি বাজেয়াপ্ত হয়েছে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকেও মিলেছে অনেক নথি বলে সিবিআই সূত্রে খবর। এখানেই শেষ নয়, ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান প্রদীপ চক্রবর্তীকেও তলব করা হয়েছিল। ফলে এই সকল নথিই যে তদন্তে অগ্রগতি আনতে সাহায্য করবে তা হয়ত হাবেভাবে বুঝিয়ে দিলেন আধিকারিকরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • J K Polls: পিডিপির বিরুদ্ধে ইস্তাহার ‘চুরি’র অভিযোগ ন্যাশনাল কনফারেন্সের

    J K Polls: পিডিপির বিরুদ্ধে ইস্তাহার ‘চুরি’র অভিযোগ ন্যাশনাল কনফারেন্সের

    মাধ্যম নিউজ ডেস্ক: নারদ! নারদ! এবার ন্যাশনাল কনফারেন্সের ইস্তাহার ‘চুরি’র অভিযোগ পিডিপির বিরুদ্ধে! যেহেতু কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোটের অ্যাজেন্ডা ও পিডিপির অ্যাজেন্ডা এক, তাই পিডিপিকে জোটের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার পরামর্শও দিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লা (Omar Abdullah)। প্রায় দশ বছর পরে নির্বাচন হচ্ছে জম্মু-কাশ্মীরে (J K Polls)। নির্বাচন হবে তিন দফায়। নির্বাচনী-বৈতরণী পার হতে জোট বেঁধেছে কংগ্রেস-ন্যাশলান কনফারেন্স। বিজেপি ‘একলা চলো’র সিদ্ধান্ত নিয়েছে। কয়েক জন নির্দল প্রার্থীর সঙ্গে সমঝোতা করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। এমতাবস্থায় পিডিপির বিরুদ্ধে উঠল ইস্তাহার ‘চুরি’র অভিযোগ।

    কী বললেন ওমর? (J K Polls)

    রবিবার ভূস্বর্গে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন ওমর। সেখানে তিনি বলেন, “আপনি ইতিমধ্যেই আমাদের অ্যাজেন্ডা গ্রহণ করেছেন। এখন আমাদের অ্যাজেন্ডা ও আপনার অ্যাজেন্ডার মধ্যে কোনও পার্থক্য নেই। তাই বলি কী, আপনি প্রার্থী দেবেন না। জম্মু-কাশ্মীরের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করব আমরা।” ইস্তাহারে ন্যাশনাল কনফারেন্স প্রতিশ্রুতি দিয়েছে প্রথম বছর ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে (J K Polls)। সরকারি চাকরি তৈরি হবে এক লাখ। অভিযোগ, মেহবুবা মুফতির পিডিপির ইস্তাহারেও এই দুই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

    ইস্তাহার চুরি!

    ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট বলেন, “আমরা প্রথম বছর এক লাখ সরকারি চাকরি দেব। এটা ওরাও ওদের ইস্তাহারে রেখেছে। আমরা ক্রস-এলওসি রিওপেন করার কথা বলেছি। এটাও ওদের ইস্তাহারে রয়েছে। আমরা আলোচনার দরজা খোলা রাখব। তাদের ইস্তাহারেও এটা রয়েছে। প্রায় সবই, যেগুলো আমাদের সহকর্মীরা আমাদের ইস্তাহারে রেখেছে, তারাও সেইগুলোই রেখেছে তাদের ইস্তাহারে।” এর পরেই পিডিপিকে আলাদা করে প্রার্থী না দেওয়ার পরামর্শ দেন ওমর।

    আরও পড়ুন: “রাহুলের মন্তব্য বালক বুদ্ধির পরিচায়ক”, মিস ইন্ডিয়া ইস্যুতে পাল্টা তোপ রিজিজুর

    মুফতি আগেই জানিয়েছিলেন, যদি কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্সের জোট পিডিপির অ্যাজেন্ডা গ্রহণ করে, তাহলে তার দল জোটকে পূর্ণ সমর্থন দেবে। শুধু তাই নয়, জম্মু-কাশ্মীরের সব (Omar Abdullah) বিধানসভা আসনও তারা ছেড়ে দেবে জোটকে (J K Polls)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Krishna-Janmashtami: স্কুল-কলেজে জন্মাষ্টমী পালনের নির্দেশিকা মধ্যপ্রদেশ সরকারের

    Krishna-Janmashtami: স্কুল-কলেজে জন্মাষ্টমী পালনের নির্দেশিকা মধ্যপ্রদেশ সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী (Krishna-Janmashtami) পালনের জন্য স্কুল ও কলেজগুলিকে অনুষ্ঠান করার নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোহন যাদবের সরকার। রাজ্যের স্কুলগুলিকে গুরু পূর্ণিমার জন্য বিশেষ দু’দিনের অনুষ্ঠান আয়োজনের নির্দেশের পর, বিজেপি সরকার এবার জন্মাষ্টমী উপলক্ষে আগামী ২৬ অগাস্ট সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনুরূপ নির্দেশ জারি করেছে৷ ইতিমধ্যে জেলাশাসকদের কাছে এই নির্দেশিকা পৌঁছে গিয়েছে। শ্রীকৃষ্ণের জীবন দর্শন, শিক্ষা ভাবনা, মানব দর্শন এবং ঐতিহাসিক গুরুত্বকে নানা অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার কথা বলেছে রাজ্য সরকার।

    কৃষ্ণের শিক্ষা তুলে ধরার নির্দেশিকা (Krishna-Janmashtami)

    প্রশাসন বিভাগ থেকে সমস্ত জেলাশাসকদের কাছে ছয় দফা নির্দেশ জারি করেছে মোহন যাদবের সরকার (Madhya Pradesh)। সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল-কলেজে পণ্ডিতদের দ্বারা বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশিকা দেওয়া হয়েছে। ভগবান কৃষ্ণের শিক্ষা, জীবন, দর্শন, মানবতা ও বন্ধুত্বের মূল্যবোধের বিষয়গুলিকে অনুষ্ঠানে রাখার জন্য বলা হয়েছে। নির্দেশে আরও বলা হয়েছে যে ভারতের প্রাচীন ঐতিহ্য, যেমন যোগব্যায়ামের উপর প্রবন্ধ রচনার প্রতিযোগিতা, বক্তৃতামালার মধ্যমে বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়কে উপস্থাপন করতে হবে। একই ভাবে জন্মাষ্টমীর (Krishna-Janmashtami) সময় ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরগুলিকে পরিষ্কার করা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নিশ্চিত করতে জেলাশাসকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। জনপাভা (দেওয়াস), আমঝেরা (ধর), নারায়ণ এবং সন্দীপনি আশ্রম (উজ্জয়ন) সহ একাধিক জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জীবন কথা জড়িত হয়ে আছে, সেই ধর্মীয় স্থানগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথাও বলা হয়।

    আরও পড়ুন: উচ্চ অসম ছাড়তে হবে সপ্তাহের মধ্যে, মিঞাদের ডেডলাইন ৩০ সংগঠনের

    কংগ্রেসকে পাল্টা তোপ বিজপির

    ভোপাল-মধ্যের কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদ মধ্যপ্রদেশ (Madhya Pradesh) সরকারের এই নির্দেশিকাকে (Krishna-Janmashtami) তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, “কেন এই সরকার শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চাইছে? ধর্মীয় উপলক্ষ্যে ছুটি ঘোষণা করার বিধান তো রয়েছেই।” পাল্টা প্রতিক্রিয়ায় দিয়ে ভোপালের হুজুরের বিজেপি বিধায়ক রামেশ্বর শর্মা, সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, “আমাদের সরকার রাজ্য জুড়ে জন্মাষ্টমী উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এটা সরকারের ইতিবাচক পদক্ষেপ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ

  • Assam: উচ্চ অসম ছাড়তে হবে সপ্তাহের মধ্যে, মিঞাদের ডেডলাইন ৩০ সংগঠনের

    Assam: উচ্চ অসম ছাড়তে হবে সপ্তাহের মধ্যে, মিঞাদের ডেডলাইন ৩০ সংগঠনের

    মাধ্যম নিউজ ডেস্ক: নাবালিকা ধর্ষণে নাম জড়িয়েছে মুসলমান সম্প্রদায়ের তিন তরুণের। তিনজনেই মিঞা মুসলমান (Miya Muslim) সম্প্রদায়ের। অসমের (Assam) ধিং এলাকার ঘটনা। তার পরেই সাত দিনের আলটিমেটাম দিয়েছে সেখানকার তিরিশটি সংগঠন।

    মিঞা মুসলমান (Assam)

    উল্লেখ্য যে, অসমে মুসলমান সম্প্রদায়ের দু’টি শাখা। একটি অসমের নিজস্ব। আর অন্যটি বাংলাদেশ ওরিজিন। যারা বাংলাদেশি ওরিজিন, তাদেরই এলাকা ছাড়ার জন্য সাতদিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। তাই অহম যুব পরিষদের তরফে বলা হয়েছে, “পুরো ঘটনাটা ঘটিয়েছে মিঞা মুসলমানরা। অসমে মিঞা মুসলমান এখন ক্যান্সারে পরিণত হয়েছে। নামনি অসমে অনেক মিঞা মুসলমান রয়েছে। তারা ধর্ষণ, ছিনতাই, মাদক ব্যবসার মতো অপরাধের সঙ্গে জড়িত। ওদের কাজে মানুষ বিরক্ত।”

    আলটিমেটাম

    সংগঠনটির তরফে আরও বলা হয়েছে, “নামনি অসমের মতো ঘটনা উচ্চ অসমেও ঘটতে পারে ভেবে তারা উদ্বিগ্ন। তাই যত তাড়াতাড়ি সম্ভব মুসলমানদের উচ্চ অসম থেকে বহিষ্কার করতে বলা হয়েছে সরকারকে। এজন্য আমরা একটা সময়সীমাও নির্ধারণ করেছি। সরকার কোনও ব্যবস্থা না নিলে, অহোম যুব পরিষদ শক্তি প্রয়োগ করে হলেও তাদের উচ্ছেদ করবে। আগামী সাত দিনের মধ্যে তাদের এখান থেকে চলে যেতে হবে। এটাই আমাদের শেষ কথা।”

    আরও পড়ুন: ‘‘নারীদের ওপর অত্যাচারের ঘটনা ক্ষমার অযোগ্য’’, আরজি কর-কাণ্ডের আবহে বললেন মোদি

    যে ৩০টি সংগঠন এই সময়সীমা জারি করেছে, তার মধ্যে রয়েছে অল তাই আহোম স্টুডেন্টস ইউনিয়ন, অসমিয়া যুব মঞ্চ, অসমিয়া মহিলা মঞ্চ (Assam), বীর লচিত সেনা, অল অসম আদিবাসী ছাত্র ইউনিয়ন, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি, অসম সাব্বাস ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন, গড়িয়া মারিয়া দেশি জাতীয় পরিষদ, চুতিয়া জাতীয় যুব সম্মেলন, সমস্ত অসম চুতিয়া ছাত্র ইউনিয়ন, সমস্ত অসম সোনোয়াল কাচারি ছাত্র ইউনিয়ন, তাই অহোম যুব পরিষদ, সমস্ত অসম সোনোয়াল কাছারি ছাত্র ইউনিয়ন, তাই অহোম যুবসমাজ কাউন্সিল অল মোরান স্টুডেন্টস ইউনিয়ন, অহোম সেনা ও অন্যান্য। মিঞা মুসলিম শ্রমিকদের বরখাস্ত করার জন্য স্থানীয় ব্যবসায়ীদেরও বলেছে (Miya Muslim) তারা (Assam)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Ramakrishna 113: “ঠাকুর শুনিয়াছেন…নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়া ব্রাহ্মসমাজের উপাসনা করেন”

    Ramakrishna 113: “ঠাকুর শুনিয়াছেন…নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়া ব্রাহ্মসমাজের উপাসনা করেন”

    সার্কাস রঙ্গালয়ে—গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ

    দ্বিতীয় পরিচ্ছেদ

    ষড়ভুজদর্শন ও শ্রীরাজমোহনের বাড়িতে শুভাগমন—নরেন্দ্র

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) গড়ের মাঠে যে দিন সার্কাস দর্শন করিলেন তাহার পরদিনেই আবার কলকাতায় শুভাগমন করিয়াছেন; বৃহস্পতিবার ১৬ নভেম্বর ১৮৮২, কার্তিক শুক্লা ষষ্ঠী, (১লা অগ্রহায়ণ)। আসিয়াই প্রথমে গরাণহাটায় ষড়ভুজ মহাপ্রভু দর্শন করিলেন। বৈষ্ণব সাধুদের আখড়া; মহন্ত শ্রীগিরিধারী দাস। ষড়ভুজ মহাপ্রভুর সেবা অনেকদিন হইতে চলিতেছে। ঠাকুর বৈকালে দর্শন (Kathamrita) করিলেন।

    সন্ধ্যার কিয়ৎকাল পরে ঠাকুর সিমুলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজমোহনের বাড়িতে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। ঠাকুর শুনিয়াছেন (Kathamrita) যে, এখানে নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়া ব্রাহ্মসমাজের উপাসনা করেন। তাই দেখিতে আসিয়াছেন। মাস্টার ও আরও দু-একজন ভক্তের সঙ্গে আছেন। শ্রীযুক্ত রাজমোহন পুরাতন ব্রাহ্মভক্ত।

    ব্রাহ্মভক্ত ও সর্বত্যাগ বা সন্ন্যাস

    ঠাকুর (Ramakrishna) নরেন্দ্রকে দেখিয়া আনন্দিত হইলেন। আর বলিলেন (Kathamrita), তোমাদের উপাসনা দেখব! নরেন্দ্র গান গাহিতে লাগিলেন। শ্রীযুক্ত প্রিয় প্রভৃতি ছোকরারা কেহ কেহ উপস্থিত ছিলেন। এইবার উপাসনা হইতেছে। ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছেন। তিনি প্রার্থনা করিতেছেন, ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হই! ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিয়া বোধ হয় তাঁহার উদ্দীপন হইয়াছে। তাই সর্বত্যাগের কথা বলিতেছেন। মাস্টার ঠাকুর খুব কাছে বসিয়াছিলেন, তিনিই কেবল শুনিতে পাইলেন, ঠাকুর (Ramakrishna) অতি মৃদুস্বরে বলিতেছেন, তা আর হয়েছে!

    শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাওয়াইবার জন্য বাড়ির ভিতরে লইয়া যাইতেছেন।   

    আরও পড়ুন: “শ্রীরামকৃষ্ণ সংসারী বদ্ধজীবের কথা বলিতেছেন, তারা যেন গুটিপোকা…”

    আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kiren Rijiju: “রাহুলের মন্তব্য বালক বুদ্ধির পরিচায়ক”, মিস ইন্ডিয়া ইস্যুতে পাল্টা তোপ রিজিজুর

    Kiren Rijiju: “রাহুলের মন্তব্য বালক বুদ্ধির পরিচায়ক”, মিস ইন্ডিয়া ইস্যুতে পাল্টা তোপ রিজিজুর

    মাধ্যম নিউজ ডেস্ক: “রাহুল গান্ধীর মন্তব্য বালক বুদ্ধির পরিচায়ক।” রবিবার এই ভাষায়ই কংগ্রেস নেতা তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আক্রমণ শানালেন সংখ্যালঘু ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। তিনি বলেন, “রাহুল যেভাবে মিস ইন্ডিয়া, সিনেমা ও খেলাধুলোয় সংরক্ষণ চাইছেন, সেটা বালক বুদ্ধির পরিচায়ক।”

    কী বললেন রিজিজু? (Kiren Rijiju)

    এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “এখন তিনি (রাহুল গান্ধী) মিস ইন্ডিয়া প্রতিযোগিতা, ফিল্ম, খেলাধুলোয় সংরক্ষণ চাইছেন। এটা যে কেবল বালক বুদ্ধির পরিচায়ক তাই নয়, যাঁরা তাঁকে উৎসাহ দিচ্ছেন, তাঁরাও একই রকম।” তিনি আরও বলেন, “শিশুসুলভ এহেন আচরণ বিনোদনের খোরাক হতে পারে। তবে এভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়কে উপহাস কিংবা আন্ডার এস্টিমেট করা উচিত নয়।”

    কী বলেছিলেন রাহুল?

    ঘটনার সূত্রপাত শনিবার। এদিন যুব কংগ্রেসের ‘সংবিধান সম্মান’ সম্মেলনে ভাষণ দেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। সেখানেই রাহুল (Rahul Gandhi) বলেন, “আমি মিস ইন্ডিয়ার তালিকাটা দেখছিলাম। ভেবেছিলাম, অন্তত একজন আদিবাসী বা দলিত মহিলা থাকবেন। কিন্তু ওই তালিকায় একজনও দলিত, ওবিসি কিংবা আদিবাসী নেই।” তিনি বলেন, “তা সত্ত্বেও (Kiren Rijiju) সংবাদমাধ্যমে নাচ-গান, সিনেমা, ক্রিকেট, বলিউড – এসব নিয়ে কথা হয়। কৃষক-শ্রমিকদের সমস্যা নিয়ে কথা হয় না।” রাহুল বলেন, “আগামিদিনে নীতি নির্ধারণের মূল ভিত্তি হতে পারে জাতিগত জনগণনা।” প্রসঙ্গত, অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রচারে এবং ইস্তাহারে গ্র্যান্ড ওল্ড পার্টি বলেছিল, কংগ্রেসকে ভোট দিলে জাতি, উপজাতি এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার গণনা করতে দেশব্যাপী আর্থ-সামাজিক কাস্ট শুমারি হবে।”

    আরও পড়ুন: মোদি-যোগীর প্রশংসা, স্ত্রীর গায়ে ফুটন্ত ডাল ছুড়ে তিন তালাক যুবকের!

    গত এপ্রিলে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় রাহুল এও বলেছিলেন, “কংগ্রেস কেন্দ্রে সরকার গড়লে, দেশবাসীর মধ্যে সম্পদের বণ্টন নিশ্চিত করতে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সমীক্ষা চালাবে।” রাহুলের (Rahul Gandhi) ওই মন্তব্যে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। তিনি বলেছিলেন, “কংগ্রেস দেশের সম্পদ অনুপ্রবেশকারী ও যাদের বেশি সন্তান আছে, তাদের মধ্যে বিতরণ করবে (Kiren Rijiju)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 26 August 2024: বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 26 August 2024: বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন।

    ২) নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে।

    ২) ঋণের পরিমাণ বাড়তে পারে।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    মিথুন

    ১) কোনও আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে।

    ২) কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। 

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    কর্কট

    ১) অতিরিক্ত ক্রোধের ফলে হাতে আসা কাজ পণ্ড হতে পারে।

    ২) উচ্চশিক্ষার পরিকল্পনা সফল হবে।

    ৩) দিনটি অনুকূল।

    সিংহ

    ১) প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে এগোনো উচিত।

    ২) শেয়ার বাজারে লাভ দেখা যাচ্ছে, তবে খুব চিন্তা করে বিনিয়োগ করুন।

    ৩) ধৈর্য্য ধরুন।

    কন্যা

    ১) স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন।

    ২) কোনও দুঃস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে।

    ৩) সমাজের কাজে সাফল্য।

    তুলা

    ১) মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে।

    ২) সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে।

    ৩) প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।

    বৃশ্চিক

    ১) কোনও ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ।

    ২) বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে।

    ৩) চোখ কান খোলা রেখে বিশ্বাস করুন।

    ধনু

    ১) অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন।

    ২) প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন।

    ৩) দিনটি অনুকূল।

    মকর

    ১) ধর্ম বিষয়ক আলোচনায় সুনাম বৃদ্ধি পাবে।

    ২) মাত্রাছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে।

    ৩) ধর্মস্থানে যেতে পারেন।

    কুম্ভ

    ১) কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে।

    ২) শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    মীন

    ১) সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন।

    ২) সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Railway Accident: সাম্প্রতিক রেল দুর্ঘটনাগুলির পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র, দাবি রেল প্রতিমন্ত্রীর

    Railway Accident: সাম্প্রতিক রেল দুর্ঘটনাগুলির পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র, দাবি রেল প্রতিমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে সবথেকে বেশি যে সব গণপরিবহণ ব্যবহার করা হয়, তার মধ্যে প্রধান যোগাযোগের মাধ্যম হল রেল। অথচ সাম্প্রতিক সময়ে রেল দুর্ঘটনার (Railway Accident) খবরে দেশজুড়ে শোরগোল পড়েছে। বালেশ্বর রেল দুর্ঘটনা থেকে শুরু করে রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা সহ ট্রেনে আগুন লাগা, কামরা লাইনচ্যুত হওয়ার ঘটনা বেশ কয়েকটি ঘটেছে। সব মিলিয়ে গত কয়েক মাসে এক ডজনের বেশি দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। এখন প্রশ্ন হল, সবটাই কি নিছন দুর্ঘটনা, নাকি কোনও বৃহৎ ষড়যন্ত্র। এবার এই বিষয়ে মন্তব্য করলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী (Minister of Railway) রভনীত সিং বিট্টু।

    রেল দুর্ঘটনার পিছনে রয়েছে ষড়যন্ত্র (Railway Accident)

    শনিবার রেল প্রতিমন্ত্রী (Minister of Railway) বিট্টু বলেন, “সম্প্রতি দেশে যে সব রেল দুর্ঘটনা (Railway Accident) ঘটেছে তার তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সবটাই ভয়ঙ্কর গভীর চক্রান্ত। ঠিক একদিন আগেই আলিগড়ে রেলের লাইনে অ্যালয় হুইল পাওয়া গিয়েছে। এর মানেই হল রেলে বড়সড় ষড়যন্ত্র চলছে। একে একে সব সামনে উঠে আসছে।” এখন প্রশ্ন হল কে এই ষড়যন্ত্র করছে? উত্তরে মন্ত্রী বলেছেন, “দেশে নরেন্দ্র মোদি তৃতীয় বারের জন্য সরকার গঠন করেছেন। দেশের অভ্যন্তরীণ অপশক্তি এবং বিদেশি শক্তি একযোগে কাজ করছে। রেল হল ভারতের লাইফ লাইন। তাকে ধ্বংস করে দেশে অস্থিরতা তৈরি করতে চাওয়া হচ্ছে। সম্প্রতি রেলদুর্ঘটনাগুলি এই অপশক্তির ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।”

    ফারুখাবাদ এক্সপ্রেস অল্পের জন্য রক্ষা!

    শুক্রবার, ২৩ অগাস্ট রাতে উত্তরপ্রদেশের কাসগঞ্জ ও ফারুখাবাদের মধ্যে চলা ফারুখাবাদ এক্সপ্রেস ট্র্যাকে রাখা একটি কাঠের গুঁড়ি সংস্পর্শে এসে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা (Railway Accident) থেকে রক্ষা পায়। জানা গিয়েছে, ট্রেনটিতে প্রথমে হঠাৎ ঝাঁকুনি অনুভব হয়, এরপর লোকো পাইলট জরুরি ব্রেক করে ট্রেনটিকে থামান। পরে আরও জানা যায় যে কাঠের ওই গুঁড়িটি ট্রেনের ইঞ্জিনের নীচে আটকে গিয়েছিল। এরপর রেলকর্মীরা কাঠের গুঁড়িকে সরিয়ে ট্র্যাক পরিষ্কার করে দেওয় হয়। ঘটনায় ২৫ মিনিট ধরে ট্রেন চলাচলে ব্যঘাত ঘটেছিল। পরে শামশাবাদ রেল স্টেশনে পৌঁছে লোকো পাইলট বিষয়টি অভিযোগ আকারে জানান। তাঁর সঙ্গে ছিলেন গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি), রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং ডগ স্কোয়াড। বিষয়টি খতিয়ে দেখতে পার্শ্ববর্তী গ্রামগুলিও পরিদর্শন করেছে নিরাপত্তা বাহিনী। তবে এমন ঘটনা এই প্রথম নয়। গত ১৭ অগাস্ট রাতে কানপুরের গোবিন্দপুরী স্টেশনের কাছে সবরমতি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছিল। ফলে সবটাই গভীর ষড়যন্ত্রের অঙ্গ বলে মনে করছেন কেন্দ্রীয় মন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share