Tag: Bengali news

Bengali news

  • Balurghat: সালিশি সভার আগে তৃণমূল নেতার সামনে পিটিয়ে খুন, শোরগোল

    Balurghat: সালিশি সভার আগে তৃণমূল নেতার সামনে পিটিয়ে খুন, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: চোপড়াকাণ্ডের রেশ এখনও কাটতে না কাটতেই আবার সালিশি সভার আগেই একজনকে পিটিয়ে খুন করা হয়েছে। আর সেটা হয়েছে খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সামনেই। চা়ঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাটের (Balurghat) কুমারগঞ্জ থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জটু বর্মন(৫৪)। তাঁর বাড়ি কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের গোবত্ত গ্রামে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। 

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Balurghat)

    ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। জোটুবাবু তাঁর দাদার জমির ওপর দিয়ে ট্র্যাক্টর নিয়ে গিয়েছিলেন। কেন তাঁর জমির ওপর দিয়ে ট্র্যাক্টর নিয়ে যাবেন? এনিয়ে দুই ভাইয়ের মধ্যে একদফা বচসা হয়। রাতে সেই বচসা বড় আকার ধারণ করে। এনিয়ে গ্রামে সালিশি সভার আয়োজন করা হয়। সেখানে এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য  জব্বার আলি মণ্ডল হাজির হন। সালিশি সভা শুরুর আগেই ফের সেই প্রসঙ্গ ওঠে। এরপরই জটুবাবুকে মারধর করা হয়। গোটা ঘটনাটিই ঘটে পঞ্চায়েত সদস্যের সামনে। অভিযোগ, দাদা কালীপদ বর্মন ও তাঁর স্ত্রী দীপালি ও তাঁর দুই ছেলে মিলে জটুবাবুকে বেধড়ক মারধর করে। শাবল দিয়ে মারা হয় তাঁর বুকে ও পায়ে। বাম পা ভেঙে যায় তাঁর। বুকেও আঘাত লাগে। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। জটুবাবুকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে কুমারগঞ্জ, পরে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। যদিও এই ঘটনা নিয়ে পঞ্চায়েত সদস্যের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

    আরও পড়ুন: গণপিটুনির নায়ক তৃণমূল নেতা জয়ন্ত সিং, জুয়া-সাট্টা, মধুচক্র কোনটায় নেই তিনি!

    মৃতের পরিবারের লোকজনের কী বক্তব্য?

    জটুবাবুর ছেলে সনাতন বর্মন বলেন, ‘জ্যাঠার ফাঁকা জমির ওপর দিয়ে ট্র্যাক্টর নিয়ে যাওয়ার জন্যই বাবাকে পিটিয়ে খুন করা হয়েছে। জমিতে কোনও ফসল থাকলে আলাদা ব্যাপার ছিল।  ঝগড়ার পর বাবাকে বাড়ি থেকে বের করে শাবল দিয়ে মারধর করা হয়। স্থানীয় তৃণমূলের (Trinamool Congress) গ্রাম পঞ্চায়েতের সামনে এই ঘটনা ঘটেছে। এনিয়ে অভিযোগ দায়ের করব। ওদের দৃষ্টান্তমূল্য শাস্তির দাবি করছি।’

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এবিষয়ে তৃণমূলের (Trinamool Congress) জেলা সহ সভাপতি সুভাষ চাকি বলেন, ঘটনাটি সত্যি। এরমধ্যে কোনও রাজনৈতিক রং নেই। তৃণমূলের পঞ্চায়েত সদস্য মীমাংসা করার জন্য গিয়েছিলেন। পারিবারিক গন্ডগোল। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, এইটা দুঃখজনক ঘটনা। এই সালিশি সভার নাম করে ডেকে তাঁকে খুন করা হয়েছে কি না তা তদন্ত করে দেখা হোক। তৃণমূলের পঞ্চায়েত সদস্যর সামনে খুন হয়েছে। এইটা তদন্ত সাপেক্ষ। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Manufacturing PMI: জুনে উল্লেখযোগ্য বৃদ্ধি দেশের উৎপাদন ক্ষেত্রে, কর্মী-নিয়োগ ১৯ বছরে সর্বাধিক

    India Manufacturing PMI: জুনে উল্লেখযোগ্য বৃদ্ধি দেশের উৎপাদন ক্ষেত্রে, কর্মী-নিয়োগ ১৯ বছরে সর্বাধিক

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের জুনে তাৎপর্যপূর্ণভাবে স্ফীতকায় হয়েছে ভারতের উৎপাদন সেক্টর। ফেভারেবল ডিমান্ড কন্ডিশনসের মধ্যে নয়া ব্যবসার ফ্লো বজায় রয়েছে। সোমবার এইচএসবিসি ইন্ডিয়ার তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তাতেই এমনই দাবি করা হয়েছে।

    ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স সূচক বেড়েছে (India Manufacturing PMI)

    মে থেকে জুন মাসে এইচএসবিসি ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স সূচক (India Manufacturing PMI) বেড়ে গিয়েছে বেশ খানিকটা। মে মাসে এই সূচক ছিল ৫৭.৫। জুনে সেটাই বেড়ে হয়েছে ৫৮.৩ শতাংশ। পারচেজিং ম্যানেজার্স সূচকের ভাষায় ৫০-এর ওপরে প্রিন্ট হলেই ধরে নেওয়া হবে সেটি প্রসারিত হয়েছে। আর যদি কোনও সেক্টর ৫০-এর নীচে থাকে, তাহলে বুঝতে হবে সেটি সঙ্কুচিত হয়েছে (India Manufacturing PMI)। জুন মাসের তথ্য জানাচ্ছে, সেলসের ক্ষেত্রে ব্যাপক প্রসারণ ঘটেছে। বাজারে চাহিদা ভালো থাকায় উপকৃত হয়েছিলেন দেশের উৎপাদনকারীরা। প্রত্যাশিতভাবেই বেড়েছে রফতানির পরিমাণও।

    বেড়েছে কর্মসংস্থান

    বিজ্ঞাপনী প্রচারের প্রভাবও পড়েছে কর্মসংস্থানের (Job Hiring) ক্ষেত্রে। রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এই সময়সীমায় ব্যাপক কর্মসংস্থান হয়েছে। এইচএসবিসির গ্লোবাল ইকনমিস্ট মৈত্রেয়ী দাস বলেন, “গত ১৯ বছরেরও বেশি সময়ে মধ্যে এই সময় ফার্মগুলো দ্রুততমভাবে কর্মী নিয়োগ করেছে। ইনপুট বাইয়িং অ্যাক্টিভিটিও বেড়েছে এই মাসে।” রিপোর্টে এও বলা হয়েছে, গত জুন মাসে স্টাফ এক্সপেন্সও বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গেই বেড়েছে মেটিরিয়াল এবং পরিবহণ খরচ – যার জেরে সামগ্রিকভাবে বেড়েছে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স বেড়ে যাওয়ায় বেড়েছে বিক্রয়মূল্যও।

    আর পড়ুন: “রাষ্ট্রপতি-রাজ্যপালকে অমান্য করা বাংলার ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে”, তোপ সৌমিত্রর

    এই মাসে বিক্রয়মূল্য বেড়েছে গত দু’বছরে সর্বোচ্চ। তিনি বলেন, “প্রাইস ফ্রন্টের দিক থেকে দেখতে গেলে জুন মাসে ইনপুট কস্ট সামান্য বেড়েছে। ম্যানুফ্যাকচারাররা কাস্টমারদের কাছে বেশি দাম পেয়েছেন। চাহিদা বেড়ে যাওয়ায় এটা সম্ভব হয়েছে।” স্বাভাবিকভাবেই বেড়ছে লাভের মার্জিনও। জুন মাসে নয়া রফতানি অর্ডারও বেড়েছে। এশিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চাহিদা বৃদ্ধি পাওয়ায় এটা সম্ভব হয়েছে। সার্ভে রিপোর্টের জেরে (Job Hiring) আশার আলো দেখছেন ম্যানুফ্যাকচারাররা। আগামী বছরে এই হার আরও বাড়বে বলেই ধারণা তাঁদের (India Manufacturing PMI)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Narendra Modi: হাওড়ার উন্নতি ও চন্দননগরের দীপ্তানুর কাছে এসে পৌঁছল প্রধানমন্ত্রী মোদির চিঠি

    Narendra Modi: হাওড়ার উন্নতি ও চন্দননগরের দীপ্তানুর কাছে এসে পৌঁছল প্রধানমন্ত্রী মোদির চিঠি

    মাধ্যম নিউজ ডেস্ক: চন্দননগরের দীপ্তানু এবং হাওড়ার উন্নতির কাছে এসে পৌঁছল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) চিঠি। দুই জনের আঁকা ছবির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। এতে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। মঙ্গলবার ডাকযোগে প্রধানমন্ত্রীর দফতর থেকে চিঠি এসে পৌঁছেছে দুই পরিবারে হাতে। তাঁদেরকে এই ভাবে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানানো হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি। এলাকায় খুশির আবহ।

    হাতে এঁকে মোদির ছবি দিয়েছিলেন (Narendra Modi)

    গত ১২ মে সাঁকরাইলে লোকসভা ভোটের প্রচারে নির্বাচনী জনসভা করতে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু নির্বাচন, রাজনীতি ওঁরা বোঝেন না। মোদিকে দেখবে বলে বাবা-মায়ের হাত ধরে জনসভায় গিয়েছিলেন দুই বোন। তাঁদের হাতে আঁকা ছিল নরেন্দ্র মোদির ছবি, একই সঙ্গে তাঁদের হাতে ছিল ‘বেটি পড়াও বেটি বাঁচাও’ পোস্টার। হাজার হাজার ভিড়ে নজর কেড়ে নিয়েছিলেন দুই বোন। প্রধানমন্ত্রী দুই বোনের সঙ্গে কোথাও বলেন এবং উপহার হিসেবে ছবিও গ্রহণ করেন। সেই দিন আপ্লুত হয়েছিলেন হাওড়া ক্যারি রোডের বাসিন্দা অবিনাশ শর্মার দুই মেয়ে বাণী শর্মা এবং উন্নতি শর্মা। তাঁদের প্রতিভার কথা ভুলে যাননি, প্রধানমন্ত্রী মোদি কথা রেখেছেন।

    প্রজন্মের কাছে অনুপ্রেরণা মোদি

    উন্নতির বাবা অবিনাশ শর্মা বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) চিঠি (Letter) এসে পৌঁছেছে আমাদের বাড়িতে। আমরা স্বপ্নেও কোনও দিন ভাবতে পারিনি এইভাবে তিনি আমাদের মনে রাখবেন। আমার দুই সন্তানরা খুব উন্নতি করবে বলে আশীর্বাদ দিয়েছেন। তিনি আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা।”

    আরও পড়ুনঃ গণপিটুনির নায়ক তৃণমূল নেতা জয়ন্ত সিং, জুয়া-সাট্টা, মধুচক্র কোনটায় নেই তিনি

    আপ্লুত দীপ্তানু

    চন্দননগরের দীপ্তানু মুখোপাধ্যায় আইটি সেক্টরে কাজ করেন। তিনিও রিষড়ার জনসভায় প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi) ছবি এঁকে উপহার হিসাবে দিয়েছিলেন। তাঁকেও এদিন প্রধানমন্ত্রী চিঠি (Letter) পাঠিয়েছেন। মোদির চিঠি পেয়ে দীপ্তানু বলেছেন, “আমি আপ্লুত, আমার কল্পনার অতীত! আমি মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত। তিনি যখন এসেছিলেন তাঁকে উপহার দেওয়ার চেষ্টা করি, সাদরে তিনি গ্রহণ করেছিলেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA Euro 2024: ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি কারা? দেখুন সম্পূর্ণ সূচি

    UEFA Euro 2024: ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি কারা? দেখুন সম্পূর্ণ সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর (UEFA Euro 2024) কোয়ার্টার ফাইনাল। ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে চারটি কোয়ার্টার ফাইনালে কোন দল, কবে, কাদের বিরুদ্ধে, কোথায় খেলতে নামবে। কোয়ার্টার ফাইনালে (Quarter Finals) ইতিমধ্যেই নাম লিখিয়েছে স্পেন, জার্মানি, পর্তুগাল,ফ্রান্স, ইংল্যান্ড, সুইৎজারল্যান্ড, নেদারল্যান্ডস ও তুরস্ক। এবার এক নজরে দেখে নেওয়া যাক চারটি কোয়ার্টার ফাইনালে কোন দল, কবে, কাদের বিরুদ্ধে, কোথায় খেলতে নামবে।

    প্রথম কোয়ার্টার ফাইনাল (UEFA Euro 2024) 

    ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর প্রথম কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে জার্মানির বিরুদ্ধে। ম্যাচটি অনুষ্ঠিত হবে স্টুটগার্টে। শুক্রবার ৫ জুলাই ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এর আগে টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে জার্মানি ২-০ গোলে ডেনমার্ককে এবং স্পেন ৪-১ গোলে জর্জিয়াকে হারিয়ে শেষ আটে নিজেদের জায়গা পাকা করেছিল।  

    দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল

    ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে (UEFA Euro 2024) মুখোমুখি হবে ফুটবলের আরও দুই শক্তি পর্তুগাল ও ফ্রান্স। এই ম্যাচটি হ্যামবার্গে অনুষ্ঠিত হবে। শুক্রবার রাত সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। টুর্নামেন্টের রাউন্ড অফ ১৬-এ পর্তুগাল টাইব্রেকারে ৩-০ গোলে স্লোভেনিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে। অন্যদিকে, ফ্রান্স বেলজিয়ামের আত্মঘাতী গোলের সৌজন্যে শেষ আটের জায়গা পাকা করেছে।

    তৃতীয় কোয়ার্টার ফাইনাল 

    এবারের ইউরো কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল (Quarter Finals) ম্যাচটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও সুইৎজারল্যান্ড। ম্যাচটি খেলা হবে ডুসেলডর্ফে। ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচটি (UEFA Euro 2024)। গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইৎজারল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ড ২-১ গোলে স্লোভাকিয়াকে হারিয়ে শেষ আটে নিজেদের জায়গা পাকা করেছে।  

    চতুর্থ কোয়ার্টার ফাইনাল   

    আর সব শেষে ইউরো কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস মুখোমুখি হবে তুরস্কের। ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে এই ম্যাচ। ম্যাচটি (UEFA Euro 2024) খেলা হবে বার্লিনে। প্রি-কোয়ার্টার ফাইনালে রোমানিয়াকে ৩-০ গোলে হারিয়ে নেদারল্যান্ডস ও অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে তুরস্ক কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে। উল্লেখ্য, এই দুটো দলই ১৬ বছর পর আবার ইউরোপিয়ান চ্যাম্পিয়শিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। 

    আরও পড়ুন: হাথরসের ঘটনায় মৃত শতাধিক, শোকস্তব্ধ দেশ, যোগীর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

    প্রসঙ্গত, এবারের ইউরো কাপের (UEFA Euro 2024) সেমিফাইনাল রয়েছে আগামী সপ্তাহের মঙ্গল ও বুধবার ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে। প্রথম সেমিফাইনাল ৯ জুলাই, দ্বিতীয়টি হবে ১০ জুলাই। আর ফাইনাল ম্যাচটি ১৪ জুলাই ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে, অর্থাৎ ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। তবে সেমিফাইনালে আর ফাইনালে কারা থাকবে তা পুরোটাই নির্ভর করছে এই কোয়ার্টার ফাইনালের (Quarter Finals) ফলাফলের ওপর। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kamarhati: গণপিটুনির নায়ক তৃণমূল নেতা জয়ন্ত সিং, জুয়া-সাট্টা, মধুচক্র কোনটায় নেই তিনি!

    Kamarhati: গণপিটুনির নায়ক তৃণমূল নেতা জয়ন্ত সিং, জুয়া-সাট্টা, মধুচক্র কোনটায় নেই তিনি!

    মাধ্যম নিউজ ডেস্ক: কামারহাটিতে (Kamarhati) গণপিটুনিকাণ্ডে সামনে এল দাপুটে এক তৃণমূল নেতার নাম। জানা গিয়েছে, অভিযুক্তের নাম জয়ন্ত সিং। তাঁর নেতৃত্বে কামারহাটির আড়িয়াদহে মা ও ছেলেকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ ওঠে। আর সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে তাঁর নাম সামনে আসার পরও এখনও  তিনি অধরা।

    কে এই জয়ন্ত সিং? (Kamarhati)

    হামলার ঘটনার পর জয়ন্ত সিংয়ের নাম প্রকাশ্যে আসতেই তাঁর একের পর এক কীর্তির কথা বলছেন স্থানীয় বাসিন্দারা। চোপড়ার জেসিবি-র মতো কামারহাটির (Kamarhati) জয়ন্ত সিং-কে এলাকায় ‘জায়েন্ট সিং’ নামেই চেনেন সবাই। এলাকায় তিনি সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। একসময় মদন মিত্রের হাত ধরে তিনি তৃণমূলে যোগদান করেন। এরপর মদন মিত্রের সঙ্গে নাকি তৈরি হয় দূরত্ব। আড়িয়াদহ এলাকায় সাট্টা-জুয়ার ঠেক চালানো, তোলাবাজি, মধুচক্র চালানোর মতো অভিযোগ রয়েছে জয়ন্তের বিরুদ্ধে। আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের তিনিই শেষ কথ। বছর দেড়েক আগে এলাকায় তাণ্ডব চালানো এবং বোমাবাজির ঘটনায় জেলও খেটেছিলেন। তারপর ছাড়া পেয়ে আবার স্বমহিমায় ময়দানে ফেরেন তিনি। স্থানীয় বাসিন্দারা বলছেন, শাসক দলের নেতাদের হাত মাথায় থাকায় ভয়ে কেউ কিছু বলার সাহস পায় না তাঁকে।

    তৃণমূল বিধায়ক কী বললেন?

    বিধায়ক (Trinamool Congress) মদন মিত্র বলেন, আমি কামারহাটির বিধায়ক। ফলে, এই বিধানসভার কোন মানুষ ভাল, আর কোন মানুষ খারাপ তা আমার পক্ষে জানা সম্ভব নয়। আমার ঘনিষ্ঠ বলে কেউ নেই। এই বিধানসভার সবাই আমার ঘনিষ্ঠ। কেউ আমার সঙ্গে ছবি তুললে আমি তো আপত্তি করতে পারি না। কেউ অন্যায় করে থাকলে দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অন্যায়কে আমরা সমর্থন করি না। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা কার্যত স্বীকার করে নিয়েছেন যে জয়ন্ত সিং তৃণমূলেরই কর্মী। তিনি বলেন, দল এই অন্যায় কাজ সমর্থন করে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 03 july 2024: তুলা রাশির জাতকদের মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে

    Daily Horoscope 03 july 2024: তুলা রাশির জাতকদের মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কারও কাছ থেকে বড় কোনও উপকার পেতে পারেন।

    ২) হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা।

    বৃষ

    ১) ধর্মীয় স্থানে দান করায় শান্তিলাভ।

    ২) কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনঃকষ্ট।

    মিথুন

    ১) সুবক্তা হিসাবে সুনাম পেতে পারেন।

    ২) প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ রয়েছে।

    কর্কট

    ১) পড়াশোনার খুব ভাল সুযোগ আসতে পারে।

    ২) মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

    সিংহ

    ১) কোনও ভুল কাজ করার জন্য অনুতপ্ত হবেন।

    ২) সারা দিন ব্যবসা ভাল চললেও পরে জটিলতা দেখা দিতে পারে।

    কন্যা

    ১) কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে।

    ২) নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে।

    তুলা

    ১) কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভাল।

    ২) মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সাবধান থাকুন।

    বৃশ্চিক

    ১) কাজের জায়গায় আঘাত লাগতে পারে, সাবধান থাকুন।

    ২) সংসারে খুব সংযত থাকতে হবে। কথা ভেবেচিন্তে বলুন।

    ধনু

    ১) ব্যবসায় ভাল লাভ হতে পারে।

    ২) প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন।

    মকর

    ১) উচ্চপদস্থ কোনও ব্যক্তির অনুগত থাকলে লাভবান হবেন।

    ২) প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। সতর্ক থাকুন।

    কুম্ভ

    ১) প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ।

    ২) কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে। সাবধান থাকুন।

    মীন

    ১) কোনও যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে।

    ২) কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Saumitra Khan: “রাষ্ট্রপতি-রাজ্যপালকে অমান্য করা বাংলার ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে”, তোপ সৌমিত্রর

    Saumitra Khan: “রাষ্ট্রপতি-রাজ্যপালকে অমান্য করা বাংলার ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে”, তোপ সৌমিত্রর

    মাধ্যম নিউজ ডেস্ক: “রাষ্ট্রপতি, রাজ্যপাল এবং আদালতকে অমান্য করা বাংলার ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে।” মঙ্গলবার লোকসভায় এই ভাষায়ই তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ শানালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে পরপর তিনবার জয়ী হয়েছেন সৌমিত্র। বিজেপির এই সাংসদকেই এবার সংসদে দেখা গেল ফুল ফর্মে। তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে নিশানা করে সৌমিত্র বলেন, “বাংলায় বিরোধীদের স্বাধীনতা নেই, বিজেপির ২০০ জন কার্যকর্তাকে হত্যা করা হয়েছে।”

    কী লিখেছেন সৌমিত্র? (Saumitra Khan)

    এদিন ফেসবুক পেজেও ভিডিও পোস্ট করেছেন সৌমিত্র। পোস্টে লিখেছেন, ‘তৃতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হয়ে অষ্টাদশ লোকসভায় মহামহিম রাষ্ট্রপতি মহোদয়ার বক্তব্যের প্রেক্ষিতে ধন্যবাদ জ্ঞাপন সূত্রে বলার সুযোগ পেলাম।’ এখানেও রাজ্যের শাসক দল তৃণমূল এবং লোকসভার বিরোধী জোটকেও চাঁদমারি করেছেন বিষ্ণুপুরের সাংসদ। এদিন বক্তব্যের শুরুতেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষকে প্রণাম জানান সৌমিত্র। তৃতীয়বার তাঁকে সাংসদ নির্বাচিত করায় তাঁদের ধন্যবাদও জানান তিনি। সরব হন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও।

    ‘বিরোধীদের স্বাধীনতা নেই’

    বিষ্ণুপুরের সাংসদ (Saumitra Khan) বলেন, “নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী না থাকলে পশ্চিমবঙ্গে কখনও নির্বাচন হবে না। লোকসভা এবং বিধানসভা নির্বাচন ছাড়া এ রাজ্যে পঞ্চায়েত ও মিউনিসিপ্যাল ভোট হয় না।” পদ্ম-সাংসদ বলেন, “আমাদের ২০০ জন কার্যকর্তাকে হত্যা করা হয়েছে। ওখানে বিরোধীদের কোনও স্বাধীনতা নেই। বিরোধীদের কিছু বলার অধিকার নেই। বিরোধীপক্ষের সাংসদ-বিধায়কদের বৈঠকে ডাকেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।”

    আর পড়ুন: “মানুষ আপনাদের ক্ষমা করবেন না”, রাহুলের ‘হিন্দু’-মন্তব্য প্রসঙ্গে বললেন মোদি

    কোচবিহারকাণ্ডের প্রসঙ্গ টেনে সৌমিত্র বলেন, “কোচবিহারে কেবল বিজেপি করায় এক মহিলাকে রাস্তায় নগ্ন করে ঘোরানো হয়েছিল। এটা কি তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি?” বক্তব্য শেয়ার করে সৌমিত্র লিখেছেন, “কয়েকদিন পরে পশ্চিমবঙ্গে হিন্দু জাতি শেষ হয়ে যাবে।” বিষ্ণুপুরের সাংসদ বলেন, “তৃণমূল মহিলাদের সম্মানের কথা বলছে। ওদের মুখে এ কথা মানায় না। চোপড়ায় এক মহিলাকে রাস্তায় ফেলে পিটিয়েছে তৃণমূলের নেতা। এরা আবার বড় বড় কথা বলছে (Saumitra Khan)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Nadia: অমানবিক ঘটনা নবদ্বীপে! বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হল বৃদ্ধকে

    Nadia: অমানবিক ঘটনা নবদ্বীপে! বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হল বৃদ্ধকে

    মাধ্যম নিউজ ডেস্ক: চোপড়াকাণ্ড নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। এই ঘটনার জের মিটতে না মিটতেই এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠল এক চা দোকানির বিরুদ্ধে। এমনই অমানবিক ঘটনার সাক্ষী থাকল নদিয়ার (Nadia) নবদ্বীপের বুড়ো শিবতলা রোড এলাকা।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Nadia)

    জানা গিয়েছে, নবদ্বীপ (Nadia) হিন্দি স্কুলের সামনে চায়ের দোকান রয়েছে কানাই দেবনাথ নামে এক ব্যক্তির। কানাইয়ের অভিযোগ, কাজ দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ৭ হাজার ২৫০ টাকা নিয়েছিলেন অরূপ সাহা নামে তামালতলার বাসিন্দা ওই বৃদ্ধ। কিন্তু, টাকা নিলেও কোনও কাজ কানাইকে তিনি দেননি বলে অভিযোগ। মঙ্গলবার নিজের দোকানের সামনে দিয়ে অরূপকে যেতে দেখেন কানাই। তখনই তাঁকে আটক করে পোলে বাঁধেন ওই চা দোকানি। তা দেখে স্থানীয় ব্যবসাদার এবং পথচলতি লোকজন দাঁড়িয়ে পড়েন। কেন বৃদ্ধকে পোলে বেঁধে রাখা হয়েছে, সেই প্রশ্নও করেন চা দোকানিকে। তবে টাকার গোলমালের কথা শুনে অনেকেই হস্তক্ষেপ করেননি। বৃদ্ধকে বেঁধে না রাখার জন্যও বলতে শোনা গিয়েছে কয়েকজনকে। খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে রাখার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ (Nabadwip) থানার পুলিশ। পুলিশ এসে ওই বৃদ্ধ এবং অভিযুক্ত চা দোকানিকে থানায় নিয়ে যায়। দুজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা। কানাই এবং অরূপকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

    আরও পড়ুন: রাজ্যের থেকে কেড়ে নেওয়া হোক পুলিশের দায়িত্ব, বাংলায় ৩৫৫ ধারা জারির দাবি শুভেন্দুর

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    স্থানীয় বাসিন্দারা বলেন, কেউ অন্যায় করলে তারজন্য পুলিশ প্রশাসন (Nabadwip) রয়েছে। কিন্তু, মাত্র ৭ হাজার টাকার জন্য এভাবে পোলে বেঁধে রাখার ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা অভিযুক্তের শাস্তি দাবি করছি। পুলিশ ব্যবস্থা না নিলে এই ধরনের ঘটনা আরও ঘটবে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “মানুষ আপনাদের ক্ষমা করবেন না”, রাহুলের ‘হিন্দু’-মন্তব্য প্রসঙ্গে বললেন মোদি

    PM Modi: “মানুষ আপনাদের ক্ষমা করবেন না”, রাহুলের ‘হিন্দু’-মন্তব্য প্রসঙ্গে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ আপনাদের ক্ষমা করবেন না।” মঙ্গলবার এই ভাষায়ই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi) আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সোমবারই লোকসভায় হিন্দুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ওয়েনাড়ের সাংসদ। তার জেরেই এদিন তিনি চলে আসেন প্রধানমন্ত্রীর চাঁদমারিতে। রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর ভাষণের ওপর চলছে মোশন অফ থ্যাংকস।

    ‘ঈশ্বরের ছবি দেখানোয় দেশবাসী আঘাত পেয়েছেন’ (PM Modi)

    এই প্রসঙ্গেই লোকসভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী (PM Modi)। বলেন, “শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ আপনাদের ক্ষমা করবেন না…হিন্দুরা সহনশীল। সেই হিন্দুদের মিথ্যে অভিযোগে অভিযুক্ত করতে ষড়যন্ত্র চলছে। বলা হচ্ছে, হিন্দুরা হিংস্র।” তিনি বলেন, “এটা আপনার চরিত্র, মননে এবং ঘৃণায়।” সংসদে ঈশ্বরের ছবি দেখানোয় দেশবাসী আঘাত পেয়েছেন বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “তাঁরা আমাদের ঈশ্বরদের অপমান করেছেন। জিনকে দর্শন হোতে হ্যায়, উনকে প্রদর্শন নহি হোতে।” প্রধানমন্ত্রী বলেন, “গতকালের ঘটনা দেখে হিন্দুদের ভাবতে হবে এটা (লোকসভায় শিবের ছবি দেখানো) কী কাকতালীয় না কি পূর্বপরিকল্পিত।”

    রাহুলকে নিশানা প্রধানমন্ত্রীর

    রাহুলকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “সহানুভূতি কুড়োনোর একটা প্রবণতার সৃষ্টি হয়েছে। আমি একটি শিশুর সম্পর্কে বলতে চাই যে স্কুল থেকে ফিরে মাকে বলছে স্কুলে তাকে মারধর করা হয়েছে। শিশুটি তার মাকে বলল না যে স্কুলে সে একজনকে গালি দিয়েছে, একটি শিশুর বই ছিঁড়ে দিয়েছে এবং একজনের টিফিন চুরি করেছে। গতকাল আমরা সংসদে একটি শিশুসুলভ আচরণ দেখেছি। এটা করা হয়েছিল স্রেফ সহানুভূতি কুড়োতে।” প্রধানমন্ত্রী বলেন, “যাইহোক, গোটা দেশ জানে এই ব্যক্তি একটি দুর্নীতি মামলায় জামিনে ছাড়া পেয়েছেন, একজন ওবিসি সম্প্রদায়ের মানুষকে চোর বলায় সাজা পেয়েছেন, বীর সাভারকরকে অপমান করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।”

    আর পড়ুন: নিট-পিজিতে প্রশ্নপত্র ফাঁস রুখতে অভিনব বন্দোবস্ত, কী হচ্ছে জানেন?

    প্রসঙ্গত, সংসদে বক্তৃতা দিতে গিয়ে রাহুল (Rahul Gandhi) বলেছিলেন, “হিন্দুরা কখনওই হিংসা ছড়ায় না। কিন্তু বিজেপি গোটা দেশে হিংসা এবং ঘৃণা ছড়িয়ে চলেছে। যদিও আমাদের মনে রাখতে হবে যে বিজেপি এবং আরএসএসই সম্পূর্ণ হিন্দু সম্প্রদায় নয়।” ভাষণ দেওয়ার সময় তিনি ভগবান শিবের ছবিও দেখিয়েছিলেন। এদিন লোকসভায় তারই জবাব দিলেন প্রধানমন্ত্রী (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Madan Mitra: “দুর্নীতির জন্য বহু ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে”, কামারহাটি নিয়ে বিস্ফোরক মদন

    Madan Mitra: “দুর্নীতির জন্য বহু ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে”, কামারহাটি নিয়ে বিস্ফোরক মদন

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের দলের দখলে থাকা কামারহাটি পুরসভার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বেহাল পুর পরিষেবা নিয়ে পুরসভাকেই কাঠগ়়ড়ায় দাঁড় করালেন তিনি। একইসঙ্গে দুর্নীতি নিয়েও তিনি সরব হয়েছে। আর এভাবে প্রকাশ্যে শাসক দলের দখলে থাকা পুরসভার বিরুদ্ধে মুখ খোলায় তৃণমূলের কোন্দল ফের প্রকাশ্যে চলে এসেছে।  

    ঠিক কী বলেছেন মদন? (Madan Mitra)

    কামারহাটি পুরসভার পরিষেবা নিয়ে মদন মিত্র (Madan Mitra) বলেন, “সারা কামারহাটিতে চলাফেরার আর জায়গা নেই। আবর্জনায় ভরে গিয়েছে। পুকুর বুজিয়ে বাড়ি হচ্ছে। অবৈধ বহুতল হচ্ছে। রোজ অভিযোগ আসছে। এ আর পোষাচ্ছে না।” দলীয় সূত্রে জানা গিয়েছে, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কামারহাটি পুরসভার চেয়ারম্যানের ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল। শুধু চেয়ারম্যানের ওয়ার্ড নয়, কামারহাটি পুরসভার ৩৫টি ওয়ার্ডের বেশ কয়েকটি ওয়ার্ডে কম ভোট পেয়েছে তৃণমূল। এই প্রসঙ্গে এদিন মুখ খোলেন মদন। তিনি বলেন, “কয়েকটি ওয়ার্ডে বেশি ভোট না পেলে কামারহাটি পুরসভা এলাকায় তৃণমূল প্রার্থী সৌগত রায় পিছিয়ে পড়তেন। আর এরজন্য দায়ী কামারহাটিতে ব্যাপক দুর্নীতি। এই দুর্নীতির জন্য বহু ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে রয়েছে। প্রধানত দুটি অভিযোগ উঠে আসছে। পুকুর বুজিয়ে বাড়ি। আর চারতলা বাড়ির অনুমোদন করিয়ে ৬ তলা বাড়ি হচ্ছে। রোজ অভিযোগ আসছে।”

    আরও পড়ুন: রাজ্যের থেকে কেড়ে নেওয়া হোক পুলিশের দায়িত্ব, বাংলায় ৩৫৫ ধারা জারির দাবি শুভেন্দুর

    কামারহাটির পুর চেয়ারম্যান কী বললেন?

    কামারহাটির (Kamarhati) পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, “বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের জন্য কর্মী রয়েছেন। গাড়ি রয়েছে। ফলে, আবর্জনা জমার কথা নয়। কিন্তু, বিধায়ক যখন বলেছেন কাউন্সিলরদের সঙ্গে এই বিষয়ে আমি ফের কথা বলব।” পুকুর বুজিয়ে বাড়ির প্রসঙ্গে পুর চেয়ারম্যান বলেন, “বোর্ড প্ল্যান ছাড়া বাড়ি হচ্ছে, আমার বিধায়ক জানেন। পুরসভার (Kamarhati) তরফেও নোটিস দেওয়া হয়েছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি।”

    সরব বিজেপি নেতৃত্ব

    বিজেপি নেতা কিশোর কর বলেন, “আসলে ভাগ ঠিকমতো হচ্ছে না বলে দুর্নীতির কথা বলছেন। পুর (Kamarhati) এলাকায় যারা দুর্নীতি করে তারা কার লোক খোঁজ নিলেই জানা যাবে। এসব বলে কোনও লাভ নেই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share