Tag: Bengali news

Bengali news

  • Bagda: বাগদায় বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, সরকারি গাড়িতে ঘুরে বিতর্কে তৃণমূল প্রার্থী

    Bagda: বাগদায় বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, সরকারি গাড়িতে ঘুরে বিতর্কে তৃণমূল প্রার্থী

    মাধ্যম নিউজ ডেস্ক: বাগদা বিধানসভা উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সরকারি গাড়িতে করে বুথে বুথে ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছে। এই ঘটনা সামনে আসতেই বিতর্ক তৈরি হয়েছে। পাশাপাশি, এই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের গাড়ি ভাঙচুর এবং তাঁকে হেনস্থা করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সবমিলিয়ে এদিন দিনভর সরগরম ছিল বাগদা (Bagda) বিধানসভা এলাকা।

    বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর! (Bagda)

    জানা গিয়েছে, বাগদা (Bagda) গ্রাম পঞ্চায়েত এলাকার ১৮৮ নম্বর বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস। সঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও ছিলেন। বিজেপি প্রার্থী বুথের সামনে নামতেই তাঁকে ঘিরে ধরে তৃণমূল কর্মীরা “জয় বাংলা” স্লোগান দেন। একইসঙ্গে তাঁর গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। ভাঙচুর করা হয় সাংবাদ মাধ্যমের গাড়িও। পাশপাশি, দেয়ালদহ ৮২ নম্বর বুথে উপ-নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যাম করার অভিযোগ ওঠে। বিষয়টি জানার পরই বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস সেখানে যান। বিজেপি প্রার্থীকে দেখে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা হেনস্থা করে বলে অভিযোগ। বিজেপি প্রার্থী বলেন, বুথ জ্যাম করে রেখেছিল তৃণমূলের লোকজন। আমি ঘটনাস্থলে যেতে ওরা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে। এসব করে কোনও লাভ নেই। মানুষ আমাদের সঙ্গেই রয়েছে।

    আরও পড়ুন: উপ-নির্বাচনেও চলল গুলি, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

    সরকারি গাড়িতে তৃণমূল প্রার্থী!

    জানা গিয়েছে, এদিন সকাল থেকে তৃণমূল প্রার্থী (Bagda) মধুপর্ণা ঠাকুর তাঁর মায়ের সঙ্গে ঘুরছেন। মমতা বালা ঠাকুর ঘুরছেন তাঁর সাংসদ গাড়ি নিয়ে। গাড়িতে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এমপি। এই ধরনের লেখা একটা গাড়িতে কীভাবে তৃণমূল প্রার্থী ঘুরতে পারেন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। যদিও মমতা বালা ঠাকুর বলেন, এই গাড়ির নম্বর দিয়েই আমরা নির্বাচন কমিশন থেকে উপ-নির্বাচনে (By-Election) পাস তুলেছি। তখন তো কমিশনের কেউ আপত্তি করেনি। আমার মেয়ে কনিষ্ঠতম একজন প্রার্থী। সেই জায়গায় মেয়েকে ‘গাইড’ করতেই পারি। তাঁকে পাশে নিয়ে গাড়িতে বেরিয়েছি। আমার মেয়ে তো এই গাড়িতে থাকতেই পারে। গাড়ি তো বুথের ভিতর ঢুকছে না। কিংবা গাড়িতে বুথে গিয়েও ভোট দিচ্ছে না। এতে সাধারণ মানুষের সঙ্গে কী সম্পর্ক থাকে?

    তৃণমূল প্রার্থী কী বললেন?

    মধুপর্ণা ঠাকুর বলেন, “মায়ের গাড়িতে কি সন্তান ঘুরতে পারে না, এটা কি অপরাধ? বিজেপি জানে যে ওরা হেরে বসে রয়েছে। তাই এখন কাঠিবাজি করছে। নাটক করছে। প্রার্থীকে পিছনে করার ষড়যন্ত্র। মানুষ কি সরকারি দেখে ভোট (By-Election) দেবে, তৃণমূলের চিহ্ন দেখে ভোটে দেবে। যদিও বিজেপি প্রার্থী চিকিৎসক বিনয় বিশ্বাস বল, “নিশ্চয়ই এটা অন্যায়। জনতার মধ্যে প্রভাব ফেলছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: উত্তরবঙ্গে দুর্যোগ অব্যাহত! দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? কী জানাল হাওয়া অফিস?

    Weather Update: উত্তরবঙ্গে দুর্যোগ অব্যাহত! দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? কী জানাল হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও একবার দুর্ভোগের (Weather Update) মুখে উত্তরবঙ্গ। বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরো একবার বাড়বে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মাঝারি বৃষ্টির সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। 

    প্রবল বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে  (Weather Update) 

    আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, মঙ্গলবারে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। এই দুই জেলায় বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটারের বেশি হবার আশঙ্কা। একইসঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। অন্যদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। 
    মঙ্গলবারের পর বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরো একবার বাড়বে। প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায়। কালিম্পং ও কোচবিহার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Update) উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে। বৃহস্পতিবারেও আলিপুরদুয়ারে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়া দার্জিলিং কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে। কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আর সপ্তাহের শেষে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়।   

    আবারও দুর্ভোগের আশঙ্কা উত্তরবঙ্গে 

    একটানা বৃষ্টির ফলে চলতি সপ্তাহেই আরো একবার দুর্যোগে দুর্ভোগ (West Bengal weather) হতে পারে উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় নামতে পারে ধস। বিচ্ছিন্ন হতে পারে সড়ক যোগাযোগ ও বিপর্যস্ত হতে পারে টেলি কমিউনিকেশন। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নদীর জলস্তর বেড়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে।  এছাড়াও কাঁচা বাড়ি ও কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে। ক্ষতি হওয়ার আশঙ্কা শস্য চাষেও।

    বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় (Weather Update) 

    তবে উত্তরবঙ্গের মত সতর্কতা জারি নেই দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ও কাল স্ক্যাটার্ড রেইন হবে। বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা (West Bengal weather) বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বুধবার, ১০ জুলাই পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূ্ম,‌ মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে। 

    আরও পড়ুন: দেশের সেবায় ২ মাসে শহিদ ২ ভাই! শোকে পাথর উত্তরাখণ্ডের নেগি পরিবার

    মৌসুমী অক্ষরেখার অবস্থান  

    আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমীর, ভিলওয়াড়া, রাইসেন, রাজনন্দগাঁও হয়ে পুরী পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে এরপর ওই অক্ষরেখা দক্ষিণ পূর্ব  দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। অন্যদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নাবর্ত (Weather Update) আপাতত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এরপর ধীরে ধীরে এটি দক্ষিণ পশ্চিম দিক হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করবে। ফলে এর থেকে নিম্নচাপ সৃষ্টি হয়ে ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: স্কুলে তৃণমূল উপপ্রধানের হামলা, চলল ভাঙচুর, মহিলাদের শ্লীলতাহানিও! শোরগোল

    South 24 Parganas: স্কুলে তৃণমূল উপপ্রধানের হামলা, চলল ভাঙচুর, মহিলাদের শ্লীলতাহানিও! শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: আচমকা শতাধিক লোক নিয়ে স্কুলে ঢুকে তৃণমূল উপপ্রধানের হামলা! সেই সঙ্গে চালানো হয় ব্যাপক ভাঙচুর। উপস্থিত মহিলাদের মারধর করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে সুন্দরবনের (South 24 Parganas) ঝড়খালিতে। সোমবার রাতে এসপি অফিসে গিয়ে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতারা। যদিও তৃণমূল নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন।

    জামা-কাপড় ছিঁড়ে দেওয়া হয় (South 24 Parganas)!

    সুন্দরবনের (South 24 Parganas) ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পার্বতীপুরে এই ঘটনা ঘটেছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠন সেখানে স্কুল পরিচালনা করত। অভিযোগ উঠেছে, স্কুলের ভবনটি দখল করতে চান স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল (TMC) উপপ্রধান। আর এই জন্য হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় নির্যাতিতা এক মহিলা বলেছেন, “আমাদের স্কুলের জন্য এই পঞ্চায়েত থেকে জমি দেওয়া হয়েছিল। অনুদানের টাকা দিয়ে আমরা স্কুল সংস্করণ শুরু করি। এই ভবনটি এবার তৃণমূলের লোকেরা দখল করতে চাইছে। রাতের বেলা একশ লোক নিয়ে দিলীপ মণ্ডল আক্রমণ করেন। তিনি এলাকার পঞ্চায়েত উপপ্রধান। স্কুলে ব্যাপক ভাঙচুর করেন। আমাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। আমার পরনে জামা-কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। আমার শ্লীলতাহানি করা হয়েছে।”

    স্বেচ্ছাসেবী সংগঠনের বক্তব্য

    স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আরও এক নির্যাতিতা মহিলা বলেছেন, “স্কুলে (South 24 Parganas) যাতে কেউ পড়তে না আসে তাই বাড়ি বাড়ি গিয়ে সকলকে ভয় দেখানো হচ্ছে। ইতিমধ্যে অভিভাবকরা স্কুলে বাচ্চাদের পাঠাতে ভয় পাচ্ছেন।”

    আরও পড়ুনঃ আরামবাগে তৃণমূলের দাদাগিরি! দলীয় কর্মীর রাস্তা তৈরি করতে পাঁচিল ভাঙলেন উপ-প্রধান

    তৃণমূল উপপ্রধানের বক্তব্য

    তৃণমূলের (TMC) উপপ্রধান (South 24 Parganas), তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেছন, “ওই স্কুল থেকে সম্পত্তি নানা ভাবে পাচারের কাজ করা হতো। ছাত্র-ছাত্রীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করা হত। তাই এই স্বেচ্ছাসেবী সংগঠনের উপর মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছিল। এলাকার শিক্ষিত তরুণ প্রজন্মকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পালন করা হয়নি। সম্পূর্ণ ভাঁওতাবাজি চলছে। তাই এলাকার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এদিন ঘটেছে।”  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arambagh: আরামবাগে তৃণমূলের দাদাগিরি! দলীয় কর্মীর রাস্তা তৈরি করতে পাঁচিল ভাঙলেন উপ-প্রধান

    Arambagh: আরামবাগে তৃণমূলের দাদাগিরি! দলীয় কর্মীর রাস্তা তৈরি করতে পাঁচিল ভাঙলেন উপ-প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও শাসক দলের দাদাগিরির অভিযোগ উঠল আরামবাগে (Arambagh)। এক দলীয় কর্মীর রাস্তা করে দিতে জোর করে দুই প্রতিবেশীর পাঁচিল ভেঙে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার রামনগর দক্ষিণপাড়ায়। উপ-প্রধানের মদতেই এই ঘটনা ঘটেছে বলে পরিবারের লোকজনের অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানাতে গেলে দুই প্রতিবেশীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার জেরে আতঙ্কিত দুই পরিবার। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Arambagh)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরামবাগের (Arambagh) সালেপুর-১ গ্রাম পঞ্চায়েতের রামনগর দক্ষিণপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মুক্তিপদ জানা ও রবিউল হোসেনের পরিবারের সঙ্গে প্রতিবেশী তৃণমূল কর্মী সেখ লালবাবুর রাস্তা নিয়ে দ্বন্দ্ব। অভিযোগ, তৃণমূল কর্মী লালবাবুর নিজস্ব রাস্তা রয়েছে। এছাড়াও তাঁর যাতায়াতের সুবিধার জন্য আরও একটি রাস্তা তৈরির প্রয়োজন হয়। এই রাস্তা তৈরির জন্য প্রতিবেশীদের পাঁচিল ভেঙে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। এমনকী লাগাতার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তার মধ্যেই মঙ্গলবার জোর করে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে স্থানীয় উপ-প্রধান সত্যজিৎ চক্রবর্তীর মদতে শাবল দিয়ে জোর করে ভেঙে দেওয়া হয় দেওয়াল। প্রতিবাদ করতে গেলে দুই প্রতিবেশীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। রূপা জানা নামে এক বাসিন্দা বলেন, তৃণমূলের নেতারা জোর করে এসে আমার পাঁচিল ভেঙে দেয়। হুমকিও দিয়ে যায়। আমরা চরম আতঙ্কে রয়েছি।

    আরও পড়ুন: উপ-নির্বাচনেও চলল গুলি, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    যদিও এই ঘটনায় স্থানীয় উপ-প্রধানের  (Trinamool Congress) মদতে এই হামলার অভিযোগ উঠলেও অভিযোগ অস্বীকার করেন সালেপুর-১ গ্রাম পঞ্চায়েতের (Arambagh) উপ-প্রধান সত্যজিৎ চক্রবর্তী। তিনি বলেন, রাস্তা নিয়ে একটি গন্ডগোল হয়েছে শুনেছি। তবে, আমি কোনওভাবেই জড়িত নই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত  তৃণমূল কর্মী সেখ লালবাবু বলেন, পঞ্চায়েত ও স্থানীয় তৃণমূল নেতারা এসেই ভাঙচুর করেছে। আমি কোনও ভাঙচুর করিনি।

    সরব বিজেপি

    এই ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আরামবাগের (Arambagh) বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন, লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকে দিকে দিকে এই ভাবেই সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল (Trinamool Congress)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kerala: কেরলে ৩৫৩৩৬ জন মহিলা নিখোঁজ! প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ

    Kerala: কেরলে ৩৫৩৩৬ জন মহিলা নিখোঁজ! প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি কেরল রাজ্যে ৩৫৩৩৬ জন নিখোঁজ মহিলাদের নিয়ে উদ্বেগ বেড়েছে। পরিসংখ্যান এবং তদন্ত নিয়ে দারুণ চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য প্রশাসনের কপালে। নারী নিখোঁজ হওয়ার বিষয়টি একেবারে মর্মান্তিক গল্পের মতো সামনে উঠে এসেছে। বাম শাসিত এই রাজ্যের সামাজিক দুর্বলতা এবং চ্যালেঞ্জগুলি আরও একবার প্রকাশিত হয়েছে। আসুন দেখে নিই একটি পরিসংখ্যান কী বলছে?

    মহিলার দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলা হয় (Kerala)

    আশ্চর্যজনকভাবে, প্রচেষ্টা সত্ত্বেও, এই মহিলাদের মধ্যে ১৭০ জনের কেস খুঁজে পাওয়া যাচ্ছে না এই রাজ্যে (Kerala)। তাঁদের মামলাগুলি প্রায়ই অধিকাংশ স্বেচ্ছায় তুলে নেওয়া হয়েছে বা নিখোঁজ হওয়ার অনুমানে বন্ধ করে দিয়েছে পুলিশ। তবে নিখোঁজ মহিলাদের একটা বড় অংশ অন্য দেশে পরিযায়ী শ্রমিকের কাজ করেন বলে অনুমান করা হচ্ছে। ১৫ বছরেরও বেশি সময় ধরে কেরলের আলাপ্পুঝা জেলার মান্নার থেকে একজন মহিলার নিখোঁজ সহ সাম্প্রতিক ঘটনাবলী দ্বারা এই সমস্যাটি এখন আলোচনা মূল ভরকেন্দ্রে পরিণত হয়েছে। অভিযোগ উঠে এসেছে, তাঁকে হত্যা করা হয়েছে এবং দেহাবশেষ একটি সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছে। নিখোঁজ মহিলাদের মামলার তদন্ত ভার দেওয়া হয় ইন্সপেক্টর জেনারেল (আইজি) পুলিশের জেলা সি শাখাকে। একই ভাবে রাজ্যের উদ্বেগজনক কেন্দ্রগুলির মধ্যে রয়েছে কোল্লামে ২৪টি কেস, পাথানামথিট্টা ১২টি কেস এবং কাসারগোডে ৬টি কেস। মোট এই ৪২ জন মহিলা নিখোঁজের সন্ধানে তদন্ত চলছে। এই মামলাগুলির মধ্যে অনেকগুলি প্রেমের সম্পর্ক এবং পালিয়ে যাওয়ার মতো বিষয়গুলির সঙ্গেও যুক্ত।

    কী কী কারণে নিখোঁজ?

    সমীক্ষায় জানা গিয়েছে, অপহরণের ঘটনা জটিল করে তুলেছে রাজ্যের (Kerala) নারী সুরক্ষার বিষয়টি। ২০১৬ সালে ১৫৫০টি এবং এই বছর এপ্রিল পর্যন্ত মোট ৩৮টি রিপোর্ট করা হয়েছে। ভিক্ষাবৃত্তির অসাধুচক্র এবং শরীরের অঙ্গ পাচারের মতো কার্যকলাপে জড়িত নানান নেটওয়ার্কের সংযোগগুলিকে নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। নারী (Women) নিখোঁজের কিছু কারণ যেমন–সমাজ বিরোধী পুরুষের সঙ্গে নারীদের পলায়ন, স্বামী বা আত্মীয়দের দ্বারা সংগঠিত হত্যাচারের শিকার মহিলাদের, দূরবর্তী জায়গায় চাকরি বা কাজের খোঁজ, সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠীতে মগজ ধোলাই করে নিয়োগ এবং মানব পাচারকারীদের খপ্পরে পড়া সহ আরও একাধিক কারণ রয়েছে।

    আরও পড়ুনঃ দুধের গাড়িতে ধাক্কা, উল্টে গেল বাস, উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত অন্তত ১৮

    গত ৫ বছরের পরিসংখ্যান

    কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে কেরলে (Kerala) ৫ বছরে নারী নিখোঁজের সংখ্যা ৩৫৩৩৬। যার প্রতিবছর সংখ্যা হল, ২০১৭ সালে ৬০৭৬ জন, ২০১৮ সালে ৭৮৩৯ জন, ২০১৯ সালে ৮৮৪৩ জন, ২০২০ সালে ৬৩৯৫ জন, ২০২১ সালে ৬১৮৩ জন। আবার নারী অপহরণের পরিসংখ্যান দেখলে দেখা যাবে, ২০১৬ সয়ালে ১৬৬ জন, ২০১৭ সালে ১৮৪ জন, ২০১৮ সালে ১৭৩ জন, ২০১৯ সালে ২২৭ জন, ২০২০ সালে ১৫১, ২০২১ সালে ১৭৯ জন, ২০২২ সালে ২৪১ জন, ২০২২ সালে ২৪১, ২০২৩ সালে ১৯১ জন এবং ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ৩৮ জন মহিলা। এই পরিসংখ্যান অত্যন্ত চিন্তার বিষয়।

    রাজ্যে ক্রমবর্ধমান জনরোষ এবং আন্দোলনের চাপে রাজ্যের পুলিশ প্রধান ডিজি, মহিলা (Women) ও শিশু নিখোঁজ সংক্রান্ত অভিযোগগুলিকে অস্বীকার করতে পারেনি। তাই রাজ্য সরকারের উপর বেশ চাপ তৈরি হয়েছে। সরকারের জবাবদিহি এবং তাত্ক্ষণিক পদক্ষেপের উপর জোর দিয়ে ইতিমধ্যে নির্দেশ জারি করা হয়েছে। এই পরিসংখ্যানকে অস্থির করে তুলেছে রাজ্যের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা সুরক্ষার বিষয়কে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • French Election 2024: ফ্রান্সে ত্রিশঙ্কু সংসদ, প্রধানমন্ত্রী পদে তাহলে কে?

    French Election 2024: ফ্রান্সে ত্রিশঙ্কু সংসদ, প্রধানমন্ত্রী পদে তাহলে কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফ্রান্সের নির্বাচনে যে বামপন্থী জোটই (PM Candidate) সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে, তা জানিয়েছিল মাধ্যম। ভোটের ফল (French Election 2024) বেরনোর পর সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে মঙ্গলবারই পার্লামেন্টে ‘ওরিয়েন্টেশন সেশনে’ পৌঁছলেন বামপন্থী এনএফপি-এর সদস্যরা। এদিনই পার্লামেন্টে ফিরেছেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ-ও। এ দিনের আলোচনায় বার বার উঠে এসেছে শরিকি বোঝাপড়া ও জোট গঠনের বিষয়টি।

    কার ঝুলিতে কত আসন? (French Election 2024)

    ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে আসন রয়েছে ৫৭৭টি। এর মধ্যে এনএফপি জিতেছে ১৮২টি আসনে। অন্য বামপন্থী দলগুলি জয়ী হয়েছে ১২টি আসনে। সব মিলিয়ে বাম-ঝুলিতে গিয়েছে ১৯৪টি আসন। ফ্রান্সের প্রেসিডেন্ট পদে রয়েছেন ইমানুয়েল ম্যাক্রঁ। তাঁর দল জয়ী হয়েছে ১৬৮টি আসনে। আর উগ্র দক্ষিণপন্থী মারিন দ্য পেন-এর এনআর জয়ী হয়েছে ১৪৩টি আসনে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে গেলে প্রয়োজন ২৮৯টি আসন। এই চৌকাঠ ছুঁতে পারেনি ফ্রান্সের কোনও রাজনৈতিক দলই।

    ত্রিশঙ্কু সংসদ, বিপাকে ম্যাক্রঁ

    ফলশ্রুতি হিসেবে ফ্রান্সে হতে চলেছে ত্রিশঙ্কু সংসদ। কারণ অতীতে এই রাজনৈতিক দলগুলির একসঙ্গে জোট গড়ে সরকার চালানোর নজির ফ্রান্সে নেই। তাই ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে কে বসবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা। ভোটের (French Election 2024) ফল ঘোষণা হতেই প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল। তবে প্রেসিডেন্ট তা গ্রহণ করেননি বলেই খবর। এমতাবস্থায় সোশ্যালিস্ট পার্টির অলিভিয়ে ফোরের দাবি, তিনিই হতে চলেছেন প্রধানমন্ত্রী। ফ্রান্সের এই রাজনৈতিক ডামাডোলের বাজারে বোধহয় সব চেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রঁ। ২০২৭ সাল পর্যন্ত রয়েছে তাঁর কার্যকালের মেয়াদ। তাই প্রধানমন্ত্রী পদে বামপন্থীদের থেকে কেউ বসলে, সমস্যায় পড়বেন তিনি।

    আর পড়ুন: দেশে নয়া কর্মসংস্থান হয়েছে ৪ কোটি ৭০ লাখ, বলছে রিজার্ভ ব্যাঙ্ক

    ফরাসি দেশের আইন অনুযায়ী, প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন প্রেসিডেন্ট। তবে তিনি বাধ্য নন সব চেয়ে বেশি আসন পাওয়া কোনও দলের কাউকে প্রধানমন্ত্রী পদে বসাতে। তিনি যে কোনও রাজনৈতিক দলের থেকেই একজনকে বেছে নিয়ে বসিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রীর কুর্সিতে। তবে তিনি সম্ভবত এনএফপি-র থেকেই কাউকে বেছে নেবেন প্রধানমন্ত্রী হিসেবে। অতি বামপন্থী রাজনীতিবিদ মেলেনচন ফরাসি প্রেসিডেন্টকে সেই ‘পরামর্শ’ দিয়েওছেন। তিনি বলেন, “জনগণের ইচ্ছেকে অবশ্যই মর্যাদা দিতে হবে। প্রেসিডেন্ট এবং তাঁর জোটের (PM Candidate) পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছে। তাই প্রেসিডেন্টকে অবশ্যই মেনে নিতে হবে এই হার (French Election 2024)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Terrorists Attacked: দেশের সেবায় ২ মাসে শহিদ ২ ভাই! শোকে পাথর উত্তরাখণ্ডের নেগি পরিবার

    Terrorists Attacked: দেশের সেবায় ২ মাসে শহিদ ২ ভাই! শোকে পাথর উত্তরাখণ্ডের নেগি পরিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের জঙ্গি হামলা জম্মু-কাশ্মিরে (Jammu and Kashmir)। ৩০ এপ্রিলের পর ৭ জুলাই। প্রথম শোক সামলে উঠতে না উঠতেই এল দ্বিতীয় দুঃসংবাদ। দু’মাসের ব্যবধানে শহিদ হলেন একই পরিবারের দুই সন্তান। ঘটনার জেরে মানসিকভাবে ভেঙে পড়ছে সমগ্র পরিবার। শোকে কার্যত পাথর হয়ে গিয়েছেন বাবা-মা।  

    ঠিক কী ঘটেছিল? (Terrorists Attacked)

    জানা গিয়েছে, সোমবার বিকেলে কাঠুয়া (Kathua) জেলার মাছেদি এলাকায় রুটিন টহলদারি চালাচ্ছিল সেনাবাহিনী। ঠিক সেই সময় সেনার কনভয় লক্ষ্য করে অতর্কিতে হামলা (Terrorists Attacked) চালায় একদল জঙ্গি। এই হামলায় শহিদ হন ৫ সেনা জওয়ান। তাঁদেরই একজন ২৬ বছরের আদর্শ নেগি। 
    আর এর আগে ৩০ এপ্রিল রাতে উত্তরাখণ্ডের গ্রামের বাড়িতে এসেছিল এই একই দুঃসংবাদ। শোকে পাথর হয়ে গিয়েছিল নেগি পরিবার। আদর্শর খুড়তুতো দাদা অর্থাৎ পরিবারের বড় সন্তান ৩৩ বছরের মেজর প্রণয় নেগি আর নেই। লেহতে ডিউটি করার সময় অক্সিজেনের অভাবে শহিদ (Terrorists Attacked) হয়েছিলেন তিনি। আর তাঁর মৃত্যুর দুমাসের মধ্যেই ফের দুঃসংবাদ পেল নেগি পরিবার।

    বিএসসি পাশ করে সেনায় যোগ 

    ২০১৮ সালে গারওয়াল রাইফেলসে যোগ দিয়েছিলেন আদর্শ। তাঁর বাবা কৃষক। পরিবারে রয়েছে মা, ভাই ও দিদি। পরিবার তরফে জানা গিয়েছে, ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলেন তিনি। গারওয়াল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করে সেনায় যোগ দেন রাইফেলম্যান হিসেবে। শারীরিক দিক থেকেও ছিলেন দারুণ ফিট। এবার সেই তরুণের আকস্মিক শহিদ (Terrorists Attacked) হওয়ার খবরে ভেঙে পড়েছে গোটা নেগি পরিবার। 

    আরও পড়ুন: দুধের গাড়িতে ধাক্কা, উল্টে গেল বাস, উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত অন্তত ১৮

    শোকে পাথর পরিবার (Terrorists Attacked) 

    এদিন আদর্শর মৃত্যুর খবর তাঁর উত্তরাখণ্ডের গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে নেগি পরিবার। দু’মাসের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ উত্তরাখণ্ডের তেহরি জেলার থাটি দেগার গ্রাম। এ প্রসঙ্গে আদর্শের কাকা বলবন্ত সিং নেগি বলেন, ”মাত্র দু’মাস আগে দেশ রক্ষায় নিয়োজিত পরিবারের এক সন্তানকে হারিয়েছি। সে ছিল মেজর। আর সোমবার আদর্শকে হারালাম।”
    অন্যদিকে, আদর্শ নেগির বাবা দলবীর সিং নেগি বলেন, “গত রবিবার ওর সঙ্গে কথা বললাম। ও তখন খাচ্ছিল। বলল-এখনই দৌড়তে হবে। বিয়েবাড়ির জন্য শেষবার ছুটি নিয়ে গ্রামে এসেছিল ছেলে। যদিও মার্চ মাসে বিয়ে মিটলে ও আবার সেনাবাহিনীতে ফিরে গিয়েছিল।”  তিনি আরও বলেন, ”দু’মাসের ব্যবধানে দুই সন্তানকে হারালাম। গাড়ওয়াল এবং কুমায়ুন থেকে যাঁরা সেনায় কাজ করতে যান, তাঁরা প্রায়ই শহিদ হন। সরকারকে বলব এই নিয়ে কঠোর ব্যবস্থা নিতে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RBI: দেশে নয়া কর্মসংস্থান হয়েছে ৪ কোটি ৭০ লাখ, বলছে রিজার্ভ ব্যাঙ্ক

    RBI: দেশে নয়া কর্মসংস্থান হয়েছে ৪ কোটি ৭০ লাখ, বলছে রিজার্ভ ব্যাঙ্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: ডেস্টিনেশন ২০৪৭। প্রধানমন্ত্রীর কুর্সিতে এনডিএ-র সর্বসম্মত নেতা বিজেপির নরেন্দ্র মোদি। এই মোদি জমানায়ই তরতরিয়ে হচ্ছে ভারতের উন্নতি। বিভিন্ন সময় নানা সমীক্ষায় করা রিপোর্টে উঠে এসেছিল এই ছবি। এবার জানা গেল, ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে নয়া কর্মসংস্থানের (Jobs) সৃষ্টি হয়েছে ৪ কোটি ৭০ লাখ।

    রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট (RBI)  

    সোমবার রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তরফে প্রকাশিত একটি রিপোর্ট থেকেই জানা গিয়েছে নয়া কর্মসংস্থান সৃষ্টির এই খবর। এই রিপোর্ট থেকেই জানা গিয়েছে, কর্মসংস্থান বৃদ্ধির হারও। ২০২২-’২৩ অর্থবর্ষে যেখানে এই হার ছিল ৩.২ শতাংশ, গত অর্থবর্ষে (২০২৩-’২৪) এই হারই বেড়ে হয়েছে ৬ শতাংশ। ‘ক্লেমস’ তথ্যভান্ডারে জমা পড়া নানান তথ্য বিশ্লেষণ করে ২৭টি ক্ষেত্রে কর্মসংস্থানের হার খতিয়ে দেখেছে দেশের শীর্ষ ব্যাঙ্ক। এই ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে কৃষি, মৎস্য, খনি এবং শিল্পোৎপাদন। প্রসঙ্গত, এই ‘ক্লেমস’ তথ্যভান্ডারেই বিশ্লেষণ করা হয় শিল্পোৎপাদন ও কর্মসংস্থান সংক্রান্ত পরিসংখ্যান।

    আর্থিক বৃদ্ধির হার বেড়েছে

    মোদি জমানায় যে ভারতে আর্থিক বৃদ্ধির হার বেড়েছে, সম্প্রতি তা জানিয়েছিল বেসরকারি সংস্থা ‘সিটিগ্রুপ ইন্ডিয়া’। তারা জানিয়েছিল, ভারতে আর্থিক বৃদ্ধির (RBI) হার ৭ শতাংশ। এই রিপোর্টেই বলা হয়েছিল, বর্তমান আর্থিক বৃদ্ধির হার বজায় থাকলে বছরে ৮০ থেকে ৯০ লাখ কর্মসংস্থান তৈরি হতে পারে। সোমবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রক জানিয়ে দেয়, ‘পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে’ এবং রিজার্ভ ব্যাঙ্কের ‘ক্লেমস’ তথ্যভান্ডারের পরিসংখ্যান অনুসারে দেশে নতুন করে চাকরি হয়েছে ৮ কোটি।

    আর পড়ুন: ভারতে আরও ৬টি পারমাণবিক শক্তি কেন্দ্র গড়বে রাশিয়া!

    প্রসঙ্গত, ‘পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে’র সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছিল, ২০২২-২৩ অর্থবর্ষে ভারতে বেকারত্বের হার কমেছে ৩.২ শতাংশ। ২০১৭-১৮ অর্থবর্ষে এই হার ছিল ৬.১ শতাংশ। এই সংস্থা এই রিপোর্ট তৈরি করেছিল জুলাই-জুন পর্বে।

    গত মাসে সরকার যে ফর্মাল এমপ্লয়মেন্ট ডেটা প্রকাশ করেছিল, তাতেও দেখা গিয়েছে, ২০২৪ অর্থবর্ষে ৩১ মিলিয়নেরও বেশি মানুষ ফর্মাল ওয়ার্কফোর্সে যোগ দিয়েছেন। এই সময় এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনে যোগ দিয়েছেন ২১ মিলিয়ন মানুষ। আর এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিমে যোগ দিয়েছেন ১০ মিলিয়ন মানুষ। অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র বলেন, “রিজার্ভ ব্যাঙ্কের (RBI) পরিসংখ্যানকে অস্বীকার করা যায় না। নিশ্চয়ই দেশে কর্মসংস্থানের (Jobs) হার বৃদ্ধি পেয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi In Russia: ভারতে আরও ৬টি পারমাণবিক শক্তি কেন্দ্র গড়বে রাশিয়া!

    PM Modi In Russia: ভারতে আরও ৬টি পারমাণবিক শক্তি কেন্দ্র গড়বে রাশিয়া!

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতকে পারমাণবিক শক্তিতে (nuclear power units) সমৃদ্ধ করতে চায় রাশিয়া! অন্তত এমনই ইঙ্গিত মিলল মঙ্গলবার, রাশিয়ান স্টেট নিউক্লিয়ার এনার্জি কোম্পানি রোসাটমের কথায়। সংস্থাটি জানিয়েছে, ভারতে আরও ছ’টি পারমাণবিক শক্তি কেন্দ্র তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করছে তারা। সোমবারই দু’দিনের সফরে রাশিয়ায় গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi In Russia)।

    পারমাণবিক শক্তির ব্যবহার (PM Modi In Russia)

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণেই রাশিয়ায় গিয়েছেন মোদি। সেখানে মোদি-পুতিনের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। এই বৈঠকেই সস্তায় শক্তি সরবরাহ রবহার এবং অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা দুই রাষ্ট্রপ্রধানের। লো-কার্বন শক্তির উৎস হিসেবে বিশ্বে ক্রমেই বাড়ছে পারমাণবিক শক্তির ব্যবহার। ২০২৯ সালের মধ্যে এর ব্যবহার আরও বাড়বে। ইউরেনিয়ামের চেয়েও সস্তা হওয়ায় তামাম বিশ্ব ঝুঁকছে পারমাণবিক শক্তির দিকে।

    ভারতে ইতিমধ্যেই চালু হয়েছে দুটি ইউনিট

    মোদির এই সফর ভারত-রাশিয়ার ২২তম শীর্ষ সম্মেলন। ১৯তম দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে স্বাক্ষরিত চুক্তি মোতাবেক ২০১৮ সালেই ভারতে ছ’টি নয়া পারমাণবিক কেন্দ্র (PM Modi In Russia) নিয়ে চলছে আলোচনা। ভারতকে ১০০ থেকে ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মডিউলার রিঅ্যাক্টর দেওয়ার প্রস্তাবও দিয়েছে পুতিনের দেশ। ভারতের দক্ষিণাঞ্চলে ৬ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সাহায্য করছে রাশিয়া। ভারতে প্রথম দু’টি ইউনিট চালু হয় যথাক্রমে ২০১৩ ও ২০১৬ সালে। দু’টি কেন্দ্রই হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। শেষের পথে আরও দু’টি ইউনিট নির্মাণের কাজ। ২০২১ সালেও শুরু হয়েছে আরও দু’টি পারমাণবিক কেন্দ্র নির্মাণের কাজ।

    আর পড়ুন: ভিক্ষের ঝুলি নিয়ে ঘুরছে পাকিস্তান, অথচ ভিক্ষুকদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত!

    ভারতের বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা আগেই বলেছিলেন, “কুদানকুলাম পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট ইউনিট এক এবং দুই ইতিমধ্যেই কাজ করতে শুরু করেছে। ইউনিট তিন এবং ছয়ের কাজও চলছে জোরকদমে।” তিনি বলেন, “ভারতের শক্তি সুরক্ষা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়া বরাবরই একটি গুরুত্বপূর্ণ অংশীদার।” প্রসঙ্গত, ২০২২ ও ২০২৩ সালে রাসাটম কুদানকুলামে পারমাণবিক জ্বালানি সরবরাহ করেছিল। তবে শক্তির জন্য ভারত কেবল রাশিয়ার ওপরই নির্ভর করে (nuclear power units) নেই। জ্বালানি সংগ্রহের জন্য নয়াদিল্লি স্পট চুক্তি করেছে কাজাখস্তান, ফ্রান্স, উজবেকিস্তান এবং কানাডার সঙ্গেও (PM Modi In Russia)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Daily Horoscope 10 july 2024: মিথুন রাশির জাতকদের প্রিয়জনের সঙ্গে বিবাদ হবে আজ

    Daily Horoscope 10 july 2024: মিথুন রাশির জাতকদের প্রিয়জনের সঙ্গে বিবাদ হবে আজ

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) ব্যবসায় সহকর্মীদের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্ক থাকতে হবে আপনাকে।

    ২) বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন। 

    বৃষ

    ১) কোনও কারণে মন চঞ্চল হতে পারে আজ।

    ২) কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পরে। সতর্কতা অবলম্বন করুন।

    মিথুন

    ১) প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে।

    ২) গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন। 

    কর্কট

    ১) শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন।

    ২) ব্যবসায় লোকসান, এনিয়ে দুশ্চিন্তা বাড়বে। 

    সিংহ

    ১) কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে।

    ২) ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রংশ হতে পারে। 

    কন্যা

    ১) বাড়িতে অশান্তি ও তা থেকে মানহানির সম্ভাবনা।

    ২) আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে।

    তুলা

    ১) আর্থিক টানাপড়েন থাকতে পারে।

    ২) নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতির যোগ। 

    বৃশ্চিক

    ১) কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভাল হবে।

    ২) ভ্রমণে সমস্যা হতে পারে, একটু সাবধান থাকুন। 

    ধনু

    ১) অতিরিক্ত বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে।

    ২) গুরুজনদের সদুপদেশে কর্মক্ষেত্রে উন্নতি।

    মকর

    ১) ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

    ২) নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি।

    কুম্ভ

    ১) কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে।

    ২) বন্ধুর সাহায্যে ব্যবসায় বিপুল উন্নতির সুযোগ পাবেন আজ। 

    মীন

    ১) সহকর্মীরা আপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে।

    ২) প্রেমে কষ্ট বাড়তে পারে। প্রেমীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share