Tag: Bengali news

Bengali news

  • Physicians: চিকিৎসকদের মধ্যে বাড়ছে কোন রোগ? কেন হঠাৎ মৃত্যুর মুখোমুখি হচ্ছেন তাঁরা?

    Physicians: চিকিৎসকদের মধ্যে বাড়ছে কোন রোগ? কেন হঠাৎ মৃত্যুর মুখোমুখি হচ্ছেন তাঁরা?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    সামান্য জ্বর থেকে জটিল রোগ, যে কোনও সমস্যাতেই চিকিৎসকই (Physicians) ভরসা। রোগ নিরাময়ের ‘জাদুকাঠি’ তাঁদের হাতেই‌। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা যাচ্ছে, রোগ নিরাময়ের কারিগরেরা নিজেরাই ভালো নেই। অধিকাংশ সময়ে নিজেদের অসুখকেই তাঁরা অবহেলা করছেন। আর তার জেরে অকালে ঘটছে মারাত্মক বিপদ। বিশেষজ্ঞদের পরামর্শ, পেশাগত চাপ সামলেও স্বাস্থ্যের খেয়াল রাখা জরুরি। চিকিৎসক বলেই সব কিছু সামলে নেওয়ার ক্ষমতা থাকে না। নিজের সুস্থতার দিকে নজরদারিও জরুরি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল।

    কী বলছে সাম্প্রতিক রিপোর্ট? (Physicians)

    সাম্প্রতিক এক আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, চিকিৎসকদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বেড়েছে‌। পাশপাশি গত কয়েক বছরে উদ্বেগজনকভাবে বেড়েছে চিকিৎসকদের আত্মহত্যার ঘটনা। এই দুই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল। ওই রিপোর্ট অনুযায়ী, গত পাঁচ বছরে দেশ জুড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসক মৃত্যুর ঘটনা প্রায় দেড়গুণ বেড়েছে। আত্মহত্যার ঘটনা বেড়েছে দ্বিগুণ। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বেশি হচ্ছে চল্লিশোর্ধ চিকিৎসকদের মধ্যে। আবার আত্মহত্যার প্রবণতা বেশি দেখা যাচ্ছে তরুণ চিকিৎসকদের (Medical Practitioner) মধ্যে‌‌। পুরো বিষয়টি খুবই উদ্বেগজনক বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল।

    কেন বাড়ছে এই সমস্যা?

    বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, চিকিৎসকদের (Physicians) শারীরিক ও মানসিক স্বাস্থ্যের এই অবস্থার জন্য মূলত দুটি বিষয় রয়েছে। এক, অনিয়মিত খাদ্যাভ্যাস, অনিদ্রা এবং অত্যধিক মানসিক চাপ।চিকিৎসক মহল জানাচ্ছেন, সার্জারি, অ্যানাস্থেশিয়া, পেডিয়াট্রিক সার্জারির মতো চিকিৎসা বিজ্ঞানের শাখায় পেশাগত চাপ থাকে মারাত্মক। এই ধরনের চিকিৎসায় তরুণ প্রজন্মের চিকিৎসকেরা খুব সহজে সাফল্য পান না। তাই এক ধরনের অবসাদ কাজ করে। আবার কাজে সামান্য ভুল হলেও মারাত্মক বিপদ ঘটতে পারে। তাই আরেক রকম চাপ তৈরি হয়। সব মিলিয়ে পুরো সময়টাই মানসিক স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হয় না‌। তাই‌ দেখা যায়, এক ধরনের অবসাদ তৈরি হয়। যা শরীর আর মন, দুইয়ের পক্ষেই ক্ষতিকারক।

    আবার সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের অনেকেই কাজের চাপে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন না। অনেকেই বছরের পর বছর বাড়ি থেকে অনেক দূরে থাকেন। এক ধরনের একাকিত্ব গ্রাস করে‌। তার উপরে থাকে রোগীর চাপ। মেডিসিন, শিশুরোগ বিভাগ কিংবা স্ত্রীরোগ বিভাগে কর্মরত চিকিৎসকেরা (Physicians) অধিকাংশ সময়েই রোগীর চাপ সামলাতে হিমশিম খান। নির্দিষ্ট সময়ে খাওয়ার সুযোগ পান না‌। অনেক সময়েই পর্যাপ্ত ঘুম হয় না। দীর্ঘদিন অনিয়মিত খাওয়া আর ঘুম কম হওয়ার জেরে হৃদরোগের সমস্যা তৈরি হয়‌। আবার মানসিকভাবেও বিপর্যস্ত হতে থাকেন। যার প্রভাব হৃদপিণ্ডের কার্যকারিতার উপরে পড়ে‌। সব মিলিয়েই বাড়ে বিপদ।

    বিশেষজ্ঞদের পরামর্শ, চিকিৎসকদের (Medical Practitioner) নিজেদের স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত হওয়া জরুরি। সরকারি কিংবা বেসরকারি, যে কোনও হাসপাতালে কর্মরত চিকিৎসকদের নিয়মিত শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পরীক্ষা আবশ্যিক হলে সহজেই সমস্যা ধরা পড়বে। অবহেলার সুযোগ কমবে‌। বড় বিপদ আটকানো সহজ হবে‌।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Bakibur Rahaman: ১০০ কোটির মালিক হয়েও রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত বাকিবুরের সংসারে অর্থাভাব!

    Bakibur Rahaman: ১০০ কোটির মালিক হয়েও রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত বাকিবুরের সংসারে অর্থাভাব!

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গত বছর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন বাকিবুর রহমান (Bakibur Rahaman)। গ্রেফতারের পর জানা গিয়েছে, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খুব কাছের লোক এই ব্যক্তি। এরপর তদন্তে বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পায় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছিল, বাকিবুরের মোট ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে, কিন্তু তা সত্ত্বেও বর্তমানে নাকি সংসার চলছে না তাঁর! কিন্তু কেন এই অবস্থা? টাকার অভাবে দারুণ সমস্যার মধ্যে রয়েছেন এই মন্ত্রীঘনিষ্ঠ ব্যক্তি। এই সংবাদে চাঞ্চল্য তৈরি হয়েছে।

    বাজেয়াপ্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট (Bakibur Rahaman)

    জানা গিয়েছে, বাকিবুরের (Bakibur Rahaman) সংসারে টাকা নেই, পরিবারের লোকজন অর্থ সঙ্কটে পড়েছেন। এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি রেশন (Ration Corruption) দুর্নীতি মামলায় অভিযুক্ত বাকিবুরের সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টকে বাজেয়াপ্ত করেছে। ফলে ব্যাঙ্ক থেকে পরিবারের লোকজন টাকা তুলতে পারছেন না। আর এই রকম আর্থিক সঙ্কটে আদালতে আবেদন করেছেন বাকিবুর। তাঁর চেক-বুকে যেন সই করার অনুমতি দেওয়া হয়। এরপর আদালত সাড়া দিয়েছে। নির্দেশে বলা হয়েছে, স্ত্রী, জেলবন্দি বাকিবুরের কাছে গিয়ে, একজন জেল কর্মীর উপস্থিতিতে সই করাতে পারবেন।

    আরও পড়ুনঃ হাওড়ার উন্নতি ও চন্দনগরের দীপ্তানুর কাছে এসে পৌঁছল প্রধানমন্ত্রী মোদির চিঠি

    কোটিপতি হলেও সংসার চলছে না!

    রেশন দুর্নীতি মামলার তদন্তে প্রভাবশালী বাকিবুর রহমানের (Bakibur Rahaman) নাম উঠে এসেছিল। রেশনের (Ration Corruption) চাল বিক্রি করে কালো টাকাকে সাদা করেছেন। আটাকল, চালকলের মালিককে গ্রেফতারের পরই তাঁর সম্পত্তির পরিমাণ দেখে চমকে যান তদন্তকারী অফিসারেরা। চালকল, আটাকল, পানশালা, ফ্ল্যাট যা তাঁর রয়েছে, তা অনেক শিল্পপতিরও নেই। বিভিন্ন জায়গায় একাধিক সম্পত্তি ছাড়িয়ে রয়েছে। বাকিবুরের ব্যক্তিগত সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করেছিল ইডি। কিন্তু জেলে থাকার জন্য টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে পরিবারকে। দুর্নীতি মামলার অভিযোগে জেলবন্দি হওয়ায় বাকিবাবুরের পরিবার যে বেকায়দায় পড়েছে সেটাও এই ঘটনা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে। এখন বিষয় এমন অবস্থায় দাঁড়িয়েছে যে কোটিপতি হলেও বর্তমানে দুর্নীতির দায়ে তাঁর সংসার চলছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jalpaiguri: বাড়ির উঠানের ওপর দিয়ে বইছে জলের স্রোত, তিস্তার জলে প্লাবিত টোটগাঁও, আতঙ্ক

    Jalpaiguri: বাড়ির উঠানের ওপর দিয়ে বইছে জলের স্রোত, তিস্তার জলে প্লাবিত টোটগাঁও, আতঙ্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় আছে, নদীর ধারে বাস, চিন্তা বারোমাস। ঠিক তেমনি তিস্তার পাড়ের টোটগাঁও গ্রামের বাসিন্দাদের এখন করুণ অবস্থা। সিকিম পাহাড়ে একটানা বৃষ্টির জেরে তিস্তা নদীর জল উপচে ঢুকতে শুরু করেছে গ্রামে। তিস্তা নদীর জলে প্লাবিত জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারের টোটগাঁও গ্রাম। জলবন্দি এলাকার বহু পরিবার। আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা।

    বাড়ির উঠানের ওপর দিয়ে বইছে জলের স্রোত (Jalpaiguri)

    এমনিতেই গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল। ফলে, তিস্তার জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছিল। আর সিকিম পাহাড়ে নাগাড়ে বৃষ্টি হওয়ায় কাল হল। তিস্তার জলস্তর একধাক্কায় বেড়ে যাওয়ায় নদীর ধারে জলপাইগুড়়ির (Jalpaiguri) টোটগাঁও বসতি এলাকা প্লাবিত হয়ে পড়ে। জানা গিয়েছে, ঘরের ভেতর বাড়ির উঠানের ওপর দিয়ে বইছে জলের স্রোত। কোথাও এক হাঁটু জল, কোথাও এক কোমর জল। বাড়ি ঘর ছেড়ে ভয়ে অন্যত্র নিরাপদ জায়গার খোঁজে পালিয়ে যেতে শুরু করেছেন গ্রামবাসীরা। বুধবার সকাল থেকেই তিস্তার (Teesta River) জলস্তর বাড়ছে। মঙ্গলবার পর্যন্ত যে সব জায়গায় চাষের জমি ছিল, এদিন সকালের মধ্যে সেখানে এক কোমর জল বইছে। জমির ওপর পড়ে গিয়েছে পলি। দিশাহারা এলাকার মানুষেরা। চরম আতঙ্কের মধ্যে রয়েছেন সকলে। আরও  জল বাড়লে আশপাশের গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

    আরও পড়ুন: গণপিটুনির নায়ক তৃণমূল নেতা জয়ন্ত সিং, জুয়া-সাট্টা, মধুচক্র কোনটায় নেই তিনি!

    বানভাসি এলাকায় যাননি প্রশাসনিক কর্তা-তৃণমূল বিধায়ক!

    এক কোমর জল ডেঙিয়ে মাথায় শেষ সম্বলটুকু তুলে নিরাপদ জায়গার রাখার চেষ্টা করছেন অনেকে। জীবনের ঝুঁকি নিয়ে সহায়সম্বল বাঁচানোর চেষ্টা শুরু করেছেন গ্রামবাসীরা। তবে অভিযোগ, একবারের জন্য বানভাসি এলাকা পরিদর্শন করতে যাননি প্রশাসনিক কর্তারা। এমনকী এলাকার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বুলু চিক বড়াইকও একবার খোঁজ নেননি বলে এলাকাবাসীর অভিযোগ। ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা এতটা ভয়ঙ্কর অবস্থার জন্য তৈরি হয়নি। তিস্তার (Teesta River) জলে বাড়িঘর সব ভেসে গিয়েছে। কোথায় থাকব বুঝতে পারছি না। কেউ খোঁজ নেয়নি। আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rath Special Trains: রথ উপলক্ষে বাংলা থেকে পুরী ৪টি স্পেশাল ট্রেন রেলের, কবে, কখন ছাড়বে?

    Rath Special Trains: রথ উপলক্ষে বাংলা থেকে পুরী ৪টি স্পেশাল ট্রেন রেলের, কবে, কখন ছাড়বে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কিছুদিন পরেই রথযাত্রা (Puri Rath Yatra)। এসময়ে ভক্তদের পুরীতে যাওয়ার ঝোঁক বছরের অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি হয়। ফলে টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। অনেক সময় শেষমুহূর্তে পরিকল্পনা করার ফলে ট্রেনের রিজার্ভেশনও মেলে না। তবে যাত্রীদের জন্য সুখবর আনল ভারতীয় রেল। এবার আর চিন্তা নেই, রথে পুরী যাওয়ার প্ল্যান থাকলে আর পড়তে হবেনা অসুবিধায়। কারন সম্প্রতি রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাড়তি ভিড় সামাল দিতে এবার রথের সময় রাজ্য থেকে ২ জোড়া ট্রেন (Rath Special Trains) চালানো হবে।  

    উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে চলবে স্পেশাল ট্রেন (Rath Special Trains) 

    জানা গিয়েছে, এবারের রথযাত্রা এবং উল্টো রথে পুরীতে যাওয়ার জন্য উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে চারটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ইতিমধ্যে অনলাইনে এবং রেলের কাউন্টার থেকে ট্রেনের টিকিট কাটার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে সরাসরি পুরীতে না গেলেও ওই ট্রেনগুলি পুরীর কাছাকাছি যাবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রথের আগে শিয়ালদা থেকে একটি স্পেশাল ট্রেন ছাড়বে। অপর ট্রেনটি ছাড়বে মালদা টাউন স্টেশন থেকে। একইভাবে উলটো রথের সময় শিয়ালদা এবং মালদা টাউন থেকে স্পেশাল ট্রেন ছাড়বে। ওই দুটি স্পেশাল ট্রেনের মাধ্যমে বাড়তি ৮,৩০০ জন যাত্রীকে পরিষেবা দেওয়া যাবে। এক নজরে দেখে নিন সেই ট্রেনের সময় সূচি। 

    ০৩১০১ শিয়ালদা-খুরদা রোড 

    আগামী ৬ জুলাই রাত ১২টা ৫ মিনিটে শিয়ালদা থেকে রথযাত্রা স্পেশাল ট্রেন (Rath Special Trains) ছাড়বে। যা শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে খুরদা রোড স্টেশনে পৌঁছাবে। একই ভাবে ১৩ জুলাইও একই সময় শিয়ালদা থেকে স্পেশাল ট্রেন ছাড়বে। যা পরের দিন সকাল ৮টা ৩০ মিনিটে খুরদা রোডে পৌঁছাবে।

    ০৩১০২ খুরদা রোড-শিয়ালদা

    পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ফেরার সময় ৬ জুলাই এবং ১৩ জুলাই বিকেল ৪টে ৪০ মিনিটে খুরদা রোড থেকে স্পেশাল ট্রেন ছাড়বে। যা রাত দুটোয় শিয়ালদায় পৌঁছাবে। জানা গিয়েছে, এই এসি স্পেশাল ট্রেনটি শিয়ালদা থেকে ছেড়ে আন্দুল, খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক এবং ভুবনেশ্বর হয়ে খুরদা রোড পৌঁছবে। 

    আরও পড়ুন: ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি কারা? দেখুন সম্পূর্ণ সূচি

    ০৩৪১৯ মালদা টাউন-মালতিপাতপুর

    এছাড়াও পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৪ জুলাই এবং ১১ জুলাই সকাল ৯টা ৩০ মিনিটে মালদা টাউন স্টেশন থেকে আর একটি স্পেশাল ট্রেন ছাড়বে। যা রাত ৩টে ৫৫ মিনিটে মালতিপাতপুর স্টেশনে পৌঁছাবে।

    ০৩৪২০ মালতিপাতপুর-মালদা টাউন

    একইভাবে, ৫ জুলাই এবং ১২ জুলাই সকাল ৬টায় মালতিপাতপুর থেকে একটি স্পেশাল ট্রেন (Rath Special Trains) ছাড়বে। যা মালদা টাউনে পৌঁছাবে রাত ১১টা ৪৫ মিনিটে। এই ট্রেনটি মালদা টাউন থেকে ছাড়ার পর রামপুরহাট, সাইথিঁয়া, সিউড়ি, অণ্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, মেদিনীপুর, হিজলি, বালেশ্বর, ভদ্রক, কটক এবং ভুবনেশ্বর হয়ে পৌঁছবে মালতিপাতপুর। ফলে রথযাত্রায় পুরীতে (Puri Rath Yatra) যাওয়ায় আর কোনও বাধা রইলনা। উত্তর হোক কিংবা দক্ষিণ, রাজ্যের সব জায়গার ভক্তরাই এবার স্বচ্ছন্দে পুরী ভ্রমণ করতে পারবে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Russia Relation: “আলোচনার কোনও সীমাবদ্ধতা নেই”, মোদির রাশিয়া সফর নিয়ে বলল মস্কো

    India Russia Relation: “আলোচনার কোনও সীমাবদ্ধতা নেই”, মোদির রাশিয়া সফর নিয়ে বলল মস্কো

    মাধ্যম নিউজ ডেস্ক: “আলোচনার কোনও সীমাবদ্ধতা নেই।” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (India Russia Relation) বৈঠকের আগে এমনই বললেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

    রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী (India Russia Relation)

    ৮ জুলাই রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। দুই রাষ্ট্রপ্রধানের (Modi Putin Meet) এই দ্বিপাক্ষিক বৈঠকেই আলোচনার সীমাবদ্ধতা নেই বলেই জানিয়ে দিল মস্কো। তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমেই রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি মস্কোভা নদীর পাড়ের শহরে গিয়েছিলেন পাঁচ বছর আগে, ২০১৯ সালে। ২০২১ সালে ভারতে এসেছিলেন পুতিন (India Russia Relation)। এবার ফের রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী।

    আলোচ্যসূচি কী জানেন?

    আধিকারিকদের মতে, মোদি এবং পুতিন বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক সুরক্ষা, বাণিজ্য এবং আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন। পেসকভ বলেন, “আমরা (রাশিয়া ও ভারত) যৌথভাবে একীকরণ প্রক্রিয়ায় অংশ নিই। তাই আঞ্চলিক বিভিন্ন বিষয়, আঞ্চলিক সুরক্ষা এবং বৈশ্বিক নিরাপত্তা সর্বদাই আলোচ্যসূচির ওপরের দিকে থাকে। এছাড়াও, আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক ইন্টারঅ্যাকশনও থাকবে আলোচ্যসূচিতে।”

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। রাশিয়া থেকে জীবাশ্ম জ্বালানি কেনা বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু দেশ। এহেন আবহে রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। তাই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ক্রেমলিন। পুতিন সরকারের ওই আধিকারিক বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর খুবই গুরুত্বপূর্ণ। মস্কো ও নয়াদিল্লির মধ্যে রয়েছে মিউচুয়াল পলিটিক্যাল উইল। সেই কারণেই বিভিন্ন ক্ষেত্রে বাড়বে দুই দেশের সহযোগিতা।”

    আর পড়ুন: “রাষ্ট্রপতি-রাজ্যপালকে অমান্য করা বাংলার ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে”, তোপ সৌমিত্রর

    পেসকভ বলেন, “রাষ্ট্রপতি পুতিন ও প্রধানমন্ত্রী মোদির মধ্যে সম্পর্কের খুব বিশ্বাসযোগ্য জায়গা রয়েছে। আমরা আশা করতে পারি, আলোচ্যসূচিতে থাকা সমস্ত বিষয়েই মত বিনিময় হবে।” তিনি বলেন, “এই সফর (মোদির) সম্পর্কে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব পরে। আমাদের ভারতীয় বন্ধুদের সঙ্গে আলোচনার পরেই এ বিষয়ে জানাব। তবে একটা কথা বলতে পারি, মোদির রাশিয়া সফরের চূড়ান্ত প্রস্তুতি সারা।”

    প্রসঙ্গত, ২০০০ সালে ভারত ও রাশিয়ার মধ্যে একটি চুক্তি মোতাবেক দুই দেশের রাষ্ট্রপ্রধানরা (Modi Putin Meet) বছরে একবার করে বৈঠক করার কথা। ২০১৯ সাল পর্যন্ত একবারের জন্যও অন্যথা হয়নি এই চুক্তির (India Russia Relation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Balurghat: সালিশি সভার আগে তৃণমূল নেতার সামনে পিটিয়ে খুন, শোরগোল

    Balurghat: সালিশি সভার আগে তৃণমূল নেতার সামনে পিটিয়ে খুন, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: চোপড়াকাণ্ডের রেশ এখনও কাটতে না কাটতেই আবার সালিশি সভার আগেই একজনকে পিটিয়ে খুন করা হয়েছে। আর সেটা হয়েছে খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সামনেই। চা়ঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাটের (Balurghat) কুমারগঞ্জ থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জটু বর্মন(৫৪)। তাঁর বাড়ি কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের গোবত্ত গ্রামে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। 

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Balurghat)

    ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। জোটুবাবু তাঁর দাদার জমির ওপর দিয়ে ট্র্যাক্টর নিয়ে গিয়েছিলেন। কেন তাঁর জমির ওপর দিয়ে ট্র্যাক্টর নিয়ে যাবেন? এনিয়ে দুই ভাইয়ের মধ্যে একদফা বচসা হয়। রাতে সেই বচসা বড় আকার ধারণ করে। এনিয়ে গ্রামে সালিশি সভার আয়োজন করা হয়। সেখানে এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য  জব্বার আলি মণ্ডল হাজির হন। সালিশি সভা শুরুর আগেই ফের সেই প্রসঙ্গ ওঠে। এরপরই জটুবাবুকে মারধর করা হয়। গোটা ঘটনাটিই ঘটে পঞ্চায়েত সদস্যের সামনে। অভিযোগ, দাদা কালীপদ বর্মন ও তাঁর স্ত্রী দীপালি ও তাঁর দুই ছেলে মিলে জটুবাবুকে বেধড়ক মারধর করে। শাবল দিয়ে মারা হয় তাঁর বুকে ও পায়ে। বাম পা ভেঙে যায় তাঁর। বুকেও আঘাত লাগে। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। জটুবাবুকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে কুমারগঞ্জ, পরে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। যদিও এই ঘটনা নিয়ে পঞ্চায়েত সদস্যের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

    আরও পড়ুন: গণপিটুনির নায়ক তৃণমূল নেতা জয়ন্ত সিং, জুয়া-সাট্টা, মধুচক্র কোনটায় নেই তিনি!

    মৃতের পরিবারের লোকজনের কী বক্তব্য?

    জটুবাবুর ছেলে সনাতন বর্মন বলেন, ‘জ্যাঠার ফাঁকা জমির ওপর দিয়ে ট্র্যাক্টর নিয়ে যাওয়ার জন্যই বাবাকে পিটিয়ে খুন করা হয়েছে। জমিতে কোনও ফসল থাকলে আলাদা ব্যাপার ছিল।  ঝগড়ার পর বাবাকে বাড়ি থেকে বের করে শাবল দিয়ে মারধর করা হয়। স্থানীয় তৃণমূলের (Trinamool Congress) গ্রাম পঞ্চায়েতের সামনে এই ঘটনা ঘটেছে। এনিয়ে অভিযোগ দায়ের করব। ওদের দৃষ্টান্তমূল্য শাস্তির দাবি করছি।’

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এবিষয়ে তৃণমূলের (Trinamool Congress) জেলা সহ সভাপতি সুভাষ চাকি বলেন, ঘটনাটি সত্যি। এরমধ্যে কোনও রাজনৈতিক রং নেই। তৃণমূলের পঞ্চায়েত সদস্য মীমাংসা করার জন্য গিয়েছিলেন। পারিবারিক গন্ডগোল। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, এইটা দুঃখজনক ঘটনা। এই সালিশি সভার নাম করে ডেকে তাঁকে খুন করা হয়েছে কি না তা তদন্ত করে দেখা হোক। তৃণমূলের পঞ্চায়েত সদস্যর সামনে খুন হয়েছে। এইটা তদন্ত সাপেক্ষ। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Manufacturing PMI: জুনে উল্লেখযোগ্য বৃদ্ধি দেশের উৎপাদন ক্ষেত্রে, কর্মী-নিয়োগ ১৯ বছরে সর্বাধিক

    India Manufacturing PMI: জুনে উল্লেখযোগ্য বৃদ্ধি দেশের উৎপাদন ক্ষেত্রে, কর্মী-নিয়োগ ১৯ বছরে সর্বাধিক

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের জুনে তাৎপর্যপূর্ণভাবে স্ফীতকায় হয়েছে ভারতের উৎপাদন সেক্টর। ফেভারেবল ডিমান্ড কন্ডিশনসের মধ্যে নয়া ব্যবসার ফ্লো বজায় রয়েছে। সোমবার এইচএসবিসি ইন্ডিয়ার তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তাতেই এমনই দাবি করা হয়েছে।

    ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স সূচক বেড়েছে (India Manufacturing PMI)

    মে থেকে জুন মাসে এইচএসবিসি ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স সূচক (India Manufacturing PMI) বেড়ে গিয়েছে বেশ খানিকটা। মে মাসে এই সূচক ছিল ৫৭.৫। জুনে সেটাই বেড়ে হয়েছে ৫৮.৩ শতাংশ। পারচেজিং ম্যানেজার্স সূচকের ভাষায় ৫০-এর ওপরে প্রিন্ট হলেই ধরে নেওয়া হবে সেটি প্রসারিত হয়েছে। আর যদি কোনও সেক্টর ৫০-এর নীচে থাকে, তাহলে বুঝতে হবে সেটি সঙ্কুচিত হয়েছে (India Manufacturing PMI)। জুন মাসের তথ্য জানাচ্ছে, সেলসের ক্ষেত্রে ব্যাপক প্রসারণ ঘটেছে। বাজারে চাহিদা ভালো থাকায় উপকৃত হয়েছিলেন দেশের উৎপাদনকারীরা। প্রত্যাশিতভাবেই বেড়েছে রফতানির পরিমাণও।

    বেড়েছে কর্মসংস্থান

    বিজ্ঞাপনী প্রচারের প্রভাবও পড়েছে কর্মসংস্থানের (Job Hiring) ক্ষেত্রে। রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এই সময়সীমায় ব্যাপক কর্মসংস্থান হয়েছে। এইচএসবিসির গ্লোবাল ইকনমিস্ট মৈত্রেয়ী দাস বলেন, “গত ১৯ বছরেরও বেশি সময়ে মধ্যে এই সময় ফার্মগুলো দ্রুততমভাবে কর্মী নিয়োগ করেছে। ইনপুট বাইয়িং অ্যাক্টিভিটিও বেড়েছে এই মাসে।” রিপোর্টে এও বলা হয়েছে, গত জুন মাসে স্টাফ এক্সপেন্সও বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গেই বেড়েছে মেটিরিয়াল এবং পরিবহণ খরচ – যার জেরে সামগ্রিকভাবে বেড়েছে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স বেড়ে যাওয়ায় বেড়েছে বিক্রয়মূল্যও।

    আর পড়ুন: “রাষ্ট্রপতি-রাজ্যপালকে অমান্য করা বাংলার ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে”, তোপ সৌমিত্রর

    এই মাসে বিক্রয়মূল্য বেড়েছে গত দু’বছরে সর্বোচ্চ। তিনি বলেন, “প্রাইস ফ্রন্টের দিক থেকে দেখতে গেলে জুন মাসে ইনপুট কস্ট সামান্য বেড়েছে। ম্যানুফ্যাকচারাররা কাস্টমারদের কাছে বেশি দাম পেয়েছেন। চাহিদা বেড়ে যাওয়ায় এটা সম্ভব হয়েছে।” স্বাভাবিকভাবেই বেড়ছে লাভের মার্জিনও। জুন মাসে নয়া রফতানি অর্ডারও বেড়েছে। এশিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চাহিদা বৃদ্ধি পাওয়ায় এটা সম্ভব হয়েছে। সার্ভে রিপোর্টের জেরে (Job Hiring) আশার আলো দেখছেন ম্যানুফ্যাকচারাররা। আগামী বছরে এই হার আরও বাড়বে বলেই ধারণা তাঁদের (India Manufacturing PMI)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Narendra Modi: হাওড়ার উন্নতি ও চন্দননগরের দীপ্তানুর কাছে এসে পৌঁছল প্রধানমন্ত্রী মোদির চিঠি

    Narendra Modi: হাওড়ার উন্নতি ও চন্দননগরের দীপ্তানুর কাছে এসে পৌঁছল প্রধানমন্ত্রী মোদির চিঠি

    মাধ্যম নিউজ ডেস্ক: চন্দননগরের দীপ্তানু এবং হাওড়ার উন্নতির কাছে এসে পৌঁছল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) চিঠি। দুই জনের আঁকা ছবির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। এতে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। মঙ্গলবার ডাকযোগে প্রধানমন্ত্রীর দফতর থেকে চিঠি এসে পৌঁছেছে দুই পরিবারে হাতে। তাঁদেরকে এই ভাবে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানানো হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি। এলাকায় খুশির আবহ।

    হাতে এঁকে মোদির ছবি দিয়েছিলেন (Narendra Modi)

    গত ১২ মে সাঁকরাইলে লোকসভা ভোটের প্রচারে নির্বাচনী জনসভা করতে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু নির্বাচন, রাজনীতি ওঁরা বোঝেন না। মোদিকে দেখবে বলে বাবা-মায়ের হাত ধরে জনসভায় গিয়েছিলেন দুই বোন। তাঁদের হাতে আঁকা ছিল নরেন্দ্র মোদির ছবি, একই সঙ্গে তাঁদের হাতে ছিল ‘বেটি পড়াও বেটি বাঁচাও’ পোস্টার। হাজার হাজার ভিড়ে নজর কেড়ে নিয়েছিলেন দুই বোন। প্রধানমন্ত্রী দুই বোনের সঙ্গে কোথাও বলেন এবং উপহার হিসেবে ছবিও গ্রহণ করেন। সেই দিন আপ্লুত হয়েছিলেন হাওড়া ক্যারি রোডের বাসিন্দা অবিনাশ শর্মার দুই মেয়ে বাণী শর্মা এবং উন্নতি শর্মা। তাঁদের প্রতিভার কথা ভুলে যাননি, প্রধানমন্ত্রী মোদি কথা রেখেছেন।

    প্রজন্মের কাছে অনুপ্রেরণা মোদি

    উন্নতির বাবা অবিনাশ শর্মা বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) চিঠি (Letter) এসে পৌঁছেছে আমাদের বাড়িতে। আমরা স্বপ্নেও কোনও দিন ভাবতে পারিনি এইভাবে তিনি আমাদের মনে রাখবেন। আমার দুই সন্তানরা খুব উন্নতি করবে বলে আশীর্বাদ দিয়েছেন। তিনি আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা।”

    আরও পড়ুনঃ গণপিটুনির নায়ক তৃণমূল নেতা জয়ন্ত সিং, জুয়া-সাট্টা, মধুচক্র কোনটায় নেই তিনি

    আপ্লুত দীপ্তানু

    চন্দননগরের দীপ্তানু মুখোপাধ্যায় আইটি সেক্টরে কাজ করেন। তিনিও রিষড়ার জনসভায় প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi) ছবি এঁকে উপহার হিসাবে দিয়েছিলেন। তাঁকেও এদিন প্রধানমন্ত্রী চিঠি (Letter) পাঠিয়েছেন। মোদির চিঠি পেয়ে দীপ্তানু বলেছেন, “আমি আপ্লুত, আমার কল্পনার অতীত! আমি মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত। তিনি যখন এসেছিলেন তাঁকে উপহার দেওয়ার চেষ্টা করি, সাদরে তিনি গ্রহণ করেছিলেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA Euro 2024: ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি কারা? দেখুন সম্পূর্ণ সূচি

    UEFA Euro 2024: ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি কারা? দেখুন সম্পূর্ণ সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর (UEFA Euro 2024) কোয়ার্টার ফাইনাল। ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে চারটি কোয়ার্টার ফাইনালে কোন দল, কবে, কাদের বিরুদ্ধে, কোথায় খেলতে নামবে। কোয়ার্টার ফাইনালে (Quarter Finals) ইতিমধ্যেই নাম লিখিয়েছে স্পেন, জার্মানি, পর্তুগাল,ফ্রান্স, ইংল্যান্ড, সুইৎজারল্যান্ড, নেদারল্যান্ডস ও তুরস্ক। এবার এক নজরে দেখে নেওয়া যাক চারটি কোয়ার্টার ফাইনালে কোন দল, কবে, কাদের বিরুদ্ধে, কোথায় খেলতে নামবে।

    প্রথম কোয়ার্টার ফাইনাল (UEFA Euro 2024) 

    ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর প্রথম কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে জার্মানির বিরুদ্ধে। ম্যাচটি অনুষ্ঠিত হবে স্টুটগার্টে। শুক্রবার ৫ জুলাই ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এর আগে টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে জার্মানি ২-০ গোলে ডেনমার্ককে এবং স্পেন ৪-১ গোলে জর্জিয়াকে হারিয়ে শেষ আটে নিজেদের জায়গা পাকা করেছিল।  

    দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল

    ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে (UEFA Euro 2024) মুখোমুখি হবে ফুটবলের আরও দুই শক্তি পর্তুগাল ও ফ্রান্স। এই ম্যাচটি হ্যামবার্গে অনুষ্ঠিত হবে। শুক্রবার রাত সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। টুর্নামেন্টের রাউন্ড অফ ১৬-এ পর্তুগাল টাইব্রেকারে ৩-০ গোলে স্লোভেনিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে। অন্যদিকে, ফ্রান্স বেলজিয়ামের আত্মঘাতী গোলের সৌজন্যে শেষ আটের জায়গা পাকা করেছে।

    তৃতীয় কোয়ার্টার ফাইনাল 

    এবারের ইউরো কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল (Quarter Finals) ম্যাচটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও সুইৎজারল্যান্ড। ম্যাচটি খেলা হবে ডুসেলডর্ফে। ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচটি (UEFA Euro 2024)। গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইৎজারল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ড ২-১ গোলে স্লোভাকিয়াকে হারিয়ে শেষ আটে নিজেদের জায়গা পাকা করেছে।  

    চতুর্থ কোয়ার্টার ফাইনাল   

    আর সব শেষে ইউরো কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস মুখোমুখি হবে তুরস্কের। ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে এই ম্যাচ। ম্যাচটি (UEFA Euro 2024) খেলা হবে বার্লিনে। প্রি-কোয়ার্টার ফাইনালে রোমানিয়াকে ৩-০ গোলে হারিয়ে নেদারল্যান্ডস ও অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে তুরস্ক কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে। উল্লেখ্য, এই দুটো দলই ১৬ বছর পর আবার ইউরোপিয়ান চ্যাম্পিয়শিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। 

    আরও পড়ুন: হাথরসের ঘটনায় মৃত শতাধিক, শোকস্তব্ধ দেশ, যোগীর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

    প্রসঙ্গত, এবারের ইউরো কাপের (UEFA Euro 2024) সেমিফাইনাল রয়েছে আগামী সপ্তাহের মঙ্গল ও বুধবার ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে। প্রথম সেমিফাইনাল ৯ জুলাই, দ্বিতীয়টি হবে ১০ জুলাই। আর ফাইনাল ম্যাচটি ১৪ জুলাই ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে, অর্থাৎ ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। তবে সেমিফাইনালে আর ফাইনালে কারা থাকবে তা পুরোটাই নির্ভর করছে এই কোয়ার্টার ফাইনালের (Quarter Finals) ফলাফলের ওপর। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kamarhati: গণপিটুনির নায়ক তৃণমূল নেতা জয়ন্ত সিং, জুয়া-সাট্টা, মধুচক্র কোনটায় নেই তিনি!

    Kamarhati: গণপিটুনির নায়ক তৃণমূল নেতা জয়ন্ত সিং, জুয়া-সাট্টা, মধুচক্র কোনটায় নেই তিনি!

    মাধ্যম নিউজ ডেস্ক: কামারহাটিতে (Kamarhati) গণপিটুনিকাণ্ডে সামনে এল দাপুটে এক তৃণমূল নেতার নাম। জানা গিয়েছে, অভিযুক্তের নাম জয়ন্ত সিং। তাঁর নেতৃত্বে কামারহাটির আড়িয়াদহে মা ও ছেলেকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ ওঠে। আর সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে তাঁর নাম সামনে আসার পরও এখনও  তিনি অধরা।

    কে এই জয়ন্ত সিং? (Kamarhati)

    হামলার ঘটনার পর জয়ন্ত সিংয়ের নাম প্রকাশ্যে আসতেই তাঁর একের পর এক কীর্তির কথা বলছেন স্থানীয় বাসিন্দারা। চোপড়ার জেসিবি-র মতো কামারহাটির (Kamarhati) জয়ন্ত সিং-কে এলাকায় ‘জায়েন্ট সিং’ নামেই চেনেন সবাই। এলাকায় তিনি সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। একসময় মদন মিত্রের হাত ধরে তিনি তৃণমূলে যোগদান করেন। এরপর মদন মিত্রের সঙ্গে নাকি তৈরি হয় দূরত্ব। আড়িয়াদহ এলাকায় সাট্টা-জুয়ার ঠেক চালানো, তোলাবাজি, মধুচক্র চালানোর মতো অভিযোগ রয়েছে জয়ন্তের বিরুদ্ধে। আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের তিনিই শেষ কথ। বছর দেড়েক আগে এলাকায় তাণ্ডব চালানো এবং বোমাবাজির ঘটনায় জেলও খেটেছিলেন। তারপর ছাড়া পেয়ে আবার স্বমহিমায় ময়দানে ফেরেন তিনি। স্থানীয় বাসিন্দারা বলছেন, শাসক দলের নেতাদের হাত মাথায় থাকায় ভয়ে কেউ কিছু বলার সাহস পায় না তাঁকে।

    তৃণমূল বিধায়ক কী বললেন?

    বিধায়ক (Trinamool Congress) মদন মিত্র বলেন, আমি কামারহাটির বিধায়ক। ফলে, এই বিধানসভার কোন মানুষ ভাল, আর কোন মানুষ খারাপ তা আমার পক্ষে জানা সম্ভব নয়। আমার ঘনিষ্ঠ বলে কেউ নেই। এই বিধানসভার সবাই আমার ঘনিষ্ঠ। কেউ আমার সঙ্গে ছবি তুললে আমি তো আপত্তি করতে পারি না। কেউ অন্যায় করে থাকলে দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অন্যায়কে আমরা সমর্থন করি না। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা কার্যত স্বীকার করে নিয়েছেন যে জয়ন্ত সিং তৃণমূলেরই কর্মী। তিনি বলেন, দল এই অন্যায় কাজ সমর্থন করে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share