Tag: Bengali news

Bengali news

  • Bhartruhari Mahtab: লোকসভার প্রোটেম স্পিকার পদে নিযুক্ত ভর্তৃহরি মহতাব, জানুন তাঁর পরিচয়

    Bhartruhari Mahtab: লোকসভার প্রোটেম স্পিকার পদে নিযুক্ত ভর্তৃহরি মহতাব, জানুন তাঁর পরিচয়

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশার সাত বারের সাংসদ ভর্তৃহরি মহতাবকে (Bhartruhari Mahtab) লোকসভার প্রোটেম স্পিকার (Pro Tem Speaker) হিসাবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংসদের স্থায়ী স্পিকার নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত তিনি ওই পদের দায়িত্ব সামলাবেন। চলতি মাসের ২৪ তারিখ থেকে লোকসভার বিশেষ অধিবেশন বসতে চলেছে। যা চলবে ৩ জুলাই পর্যন্ত। আর তার আগেই প্রোটেম স্পিকার নির্বাচন করা হল ওড়িশার বর্ষীয়ান নেতা ভর্তৃহরি মহতাবকে। এদিন বিজেপি সাংসদ ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক্স হ্যান্ডলে একথা জানিয়েছেন।

    কে এই ভর্তৃহরি মহতাব? (Bhartruhari Mahtab)  

    ভর্তৃহরি মহতাব ২৫ বছরেরও বেশি সময় ধরে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ডঃ হরেকৃষ্ণ মহতাবের পুত্র। যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন এবং ১৯৪৭ সালে স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও ডঃ হরেকৃষ্ণ মহতাব ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে দুই দফা দায়িত্ব পালন করেন। চলতি বছর বিজেপিতে যোগদান করেন ভর্তৃহরি। এর আগে, বিজেপি নেতা বিজু জনতা দল (বিজেডি)-এর সদস্য ছিলেন এবং এই দলের হয়ে ছয়বার সাধারণ নির্বাচনে জয়লাভ করেন। তবে এবারের ভোটে কটক থেকে তাঁকে প্রার্থী করে গেরুয়া শিবির। ৫৭ হাজারের বেশি ভোটে জিতেছেন তিনি। এ বারে লোকসভার স্পিকার হওয়ার দৌড়েও নাম ছিল বর্ষীয়ান এই নেতার। তবে তার আগে প্রোটেম স্পিকার (Pro Tem Speaker) হিসাবে তাঁকে নিয়োগ করা হল।   

    আরও পড়ুন: পরীক্ষা বিতর্কে গর্জে উঠলেন শিক্ষামন্ত্রী! ‘কেউ রেহাই পাবে না’, আশ্বাস ধর্মেন্দ্র প্রধানের

    কী কারনে এই সিদ্ধান্ত? 

    প্রোটেম স্পিকারের (Pro Tem Speaker) পদ সাময়িক। সাধারনত, কোনও কারণে স্পিকারের পদ খালি থাকলে কিছু সময়ের জন্য প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়ে থাকে। গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। ৯ জুন প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে আরও ৭১ জন মন্ত্রী শপথ নিয়েছেন। কিন্তু লোকসভার স্পিকার হিসাবে এখনও কেউ নির্বাচিত হননি। তাই স্পিকার নির্বাচনের আগে পর্যন্ত তাঁর কাজ চালাবেন ভর্তৃহরি (Bhartruhari Mahtab)। ১৮তম লোকসভায় নতুন নির্বাচিত সদস্যদের সাংসদ হিসাবে তাঁদের শপথগ্রহণের অনুষ্ঠান এখনও বাকি। প্রোটেম স্পিকার (Bhartruhari Mahtab) তাঁদের শপথ নেওয়াবেন। তাঁকে সহায়তা করবেন চেয়ারপার্সনদের একটি প্যানেল, যার মধ্যে কংগ্রেস নেতা কে সুরেশ, ডিএমকে নেতা টি আর বালু, বিজেপি সদস্য রাধা মোহন সিং এবং ফাগগান সিং কুলাস্তে এবং তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অন্তর্ভুক্ত আছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ranaghat: “জয়ের ব্যবধান বাড়ানো লক্ষ্য”, মনোনয়ন জমা দিয়ে বললেন বিজেপি প্রার্থী মনোজ

    Ranaghat: “জয়ের ব্যবধান বাড়ানো লক্ষ্য”, মনোনয়ন জমা দিয়ে বললেন বিজেপি প্রার্থী মনোজ

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১০ই জুলাই রানাঘাট (Ranaghat) দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার মনোনয়নপত্র দাখিল করলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। দলীয় নেতা কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে শোভাযাত্রা করে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

    জয়ের ব্যবধান বাড়ানো লক্ষ্য (Ranaghat)

     এদিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করার সময় উপস্থিত ছিলেন রানাঘাট (Ranaghat) দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়, চাকদা বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ, রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস সহ একাধিক বিজেপি কর্মী -সমর্থকেরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস বলেন, রানাঘাটের এই কেন্দ্র বিজেপির উর্বর ক্ষেত্র। এই এলাকার মানুষ বিজেপিকে চায়, তা প্রমাণিত হয়ে গিয়েছে। আগামী ১০ই জুলাই উপ-নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে। লোকসভায় এই কেন্দ্রে ৩৭ হাজার ভোটে বিজেপি লিড পেয়েছিল। এবার সেটা ৫০ হাজার হবে। ফলে, জয়ের ব্যবধান বাড়ানোই আমাদের মূল লক্ষ্য। জানা গিয়েছে, এবার লোকসভা ভোটে হেরে যাওয়ার পরেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকুটমণি অধিকারীকেই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রার্থী করেছেন। কিন্তু, লোকসভার মতো দলের মধ্যে মতানৈক্য, ঠান্ডা লড়াই মুকুটের জয়ের ক্ষেত্রে এবারও বাধা হয়ে দাঁড়াবে কি না তা নিয়ে দলের অন্দরে চর্চা শুরু হয়েছে।

    আরও পড়ুন: রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ভোর থেকেই শুরু ইডির হানা, শোরগোল

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে রানাঘাট-২ ব্লকের আটটি ও রানাঘাট-১ ব্লকের ছটি পঞ্চায়েত। এছাড়াও রয়েছে কুপার্স নোটিফায়েড এলাকা। এই কেন্দ্র আবার উদ্বাস্তু ও মতুয়া বলয় বলেও পরিচিত। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, উদ্বাস্তু ও মতুয়ারা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপির (BJP) দিকে ঝুঁকেছিল। আবার ২০২১- এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটেই জয়ী হয়েছিলেন রানাঘাট লোকসভায় এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী। বিধানসভা তাঁর জয়ের ব্যবধান ছিল ১৬,৫১৫। উপ-নির্বাচনে উদ্বাস্ত ও মতুয়া ভোট ধরে রাখার অঙ্কই কষছে বিজেপি। বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, “মতুয়া ও উদ্বাস্তু মানুষ লোকসভায় আমাদের উপরে আস্থা রেখেছেন। এ বারও রাখবেন। শান্তিপূর্ণ ও অবাধ ভোট হলে জয়ের ব্যবধান অনেকটাই বাড়বে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: নন্দীগ্রাম থানায় ১৫ দিনে ৪৭টা এফআইআর! পুলিশের বিরুদ্ধে মামলা বিজেপির, অনুমতি কোর্টের

    BJP: নন্দীগ্রাম থানায় ১৫ দিনে ৪৭টা এফআইআর! পুলিশের বিরুদ্ধে মামলা বিজেপির, অনুমতি কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধুমাত্র নন্দীগ্রাম থানায় ১৫ দিনে ৪৭টা এফআইআর বিজেপির কর্মীদের বিরুদ্ধে! বিজেপি (BJP) নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে এফআইআর দায়ের করেছে। পুলিশ প্রচুর পরিমাণে মিথ্যা মামলা দিয়েছে বলে অভিযোগ বিজেপির। এরপর বিজেপি ন্যায় বিচার চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করলে, পুলিশের বিরুদ্ধে পাল্টা প্রশ্ন তুলে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ঘটনায় ফের একবার পুলিশ প্রশাসন প্রশ্নের মুখে পড়েছে।

    আদালতে বিজেপির দাবি (BJP)

    রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে পুলিশ শাসক দলের নির্দেশে এক তরফা বিদ্বেষ মূলক আচরণ করছে বলে বিজেপির (BJP) দাবি। গত ১৪ মে থেকে ১ জুন পর্যন্ত লোকসভা নির্বাচন চলাকালীন ৪৭টি এফআইআর দায়ের করেছে রাজ্য পুলিশ। ভোটের সময় দলীয় কর্মীদের বিজেপির হয়ে কাজ করতে না দিতে, পুলিশ একের পর এক মিথ্যা মামলা দিয়েছে বলে অভিযোগ। পুলিশের এই সব মিথ্যা মামলাকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। এরপর আজ শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা বিজেপির আর্জিতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।

    আরও পড়ুনঃ রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ভোর থেকেই শুরু ইডির হানা, শোরগোল

    পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল শুভেন্দুর

    নন্দীগ্রামে পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ তুলে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, কার্যত থানার ভিতরেই নিহত বিজেপি (BJP) মহিলা কর্মীর খুনিদের সঙ্গে পুলিশ বৈঠক করেছিল। থানার বাইরে ছিল কেন্দ্রীয় বাহিনী তাদেরকেও ধমক দিতে দেখা যায় শুভেন্দুকে।

    অপরে ভোট-পরবর্তী সন্ত্রাসের আক্রান্তদের নিয়ে রাজভবনে দেখা করতে গেলে পুলিশ তাঁকে বাধা দেয়। এরপর রাজভবনের সামনেই ধর্নায় বসার অনুমতি চেয়েছিলেন তিনি। কিন্তু পুলিশ তাতেও অনুমতি দেয়নি। এরপর মামলা যায় হাইকোর্টে। এই মামলা বিচারপতি অমৃতার সিনহার এজলাসে গেলে, তিনি ধর্নার আবেদন খারিজ করে দেন। কিন্তু ভোট পরবর্তী হিংসার বিষয় নিয়ে তৃণমূল এবং পুলিশের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন শুভেন্দু। তৃণমূলের দ্বারা সংগঠিত হিংসা কবলিত এলাকা পরিদর্শনের জন্য রাজ্যপালকে আবেদন করেছিলেন তিনি।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA Euro 2024: স্পেনের কাছে লজ্জাজনক হার ইতালির, ডেনমার্কের বিরুদ্ধে মানরক্ষা ইংল্যান্ডের

    UEFA Euro 2024: স্পেনের কাছে লজ্জাজনক হার ইতালির, ডেনমার্কের বিরুদ্ধে মানরক্ষা ইংল্যান্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউরো কাপের এই ম্যাচ জবরদস্ত হওয়ার কথা ছিল। কিন্তু সেই (UEFA Euro 2024) ম্যাচ হল প্রায় একপেশে। ইটালিকে ১-০ গোলে হারাল স্পেন। একমাত্র গোলটিও হয়েছে আত্মঘাতী। কিন্তু স্কোরলাইন দেখে কোনও ভাবেই এই ম্যাচের নির্যাস বোঝা সম্ভব নয়। শুরু থেকে শেষ পর্যন্ত স্পেন দাঁড়াতেই দেয় নি ইটালিকে। বল নিয়ন্ত্রণ থেকে শুরু করে শট, সবেতেই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল তাঁরা। রিকার্ড কালাফিয়োরির আত্মঘাতী গোল ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়।

    ইতালির লজ্জাজনক হার (UEFA Euro 2024)

    এর আগের ম্যাচে ক্রোয়েশিয়াকে প্রথমার্ধে তিন গোল দিয়েছিল স্পেন। এ দিন ইটালির গোলের নীচে জিয়ানলুইগি ডোনারুম্মা না থাকলে লজ্জা বাঁচাতে পারত না চার বারের বিশ্বজয়ীরা। অন্তত ছ’টি নিশ্চিত গোল বাঁচালেন ডোনারুম্মা। না হলে (UEFA Euro 2024) স্পেনের বিরুদ্ধে বড় লজ্জার সামনে পড়তে হত ইটালিকে। গোটা ম্যাচে ইটালির খেলা দেখে মনেই হয় নি যে তারা চার বারের বিশ্বজয়ী। স্পেনের তরুণ খেলোয়াড়দের সামনেও নাকানি-চোবানি খেতে দেখা গেল ইটালির অভিজ্ঞ খেলোয়াড়দের।

    ডেনমার্কে আটকে দিল ইংল্যান্ডকে

    অন্যদিকে এগিয়ে গিয়েও ডেনমার্কের কাছে আটকে গেল ইংল্যান্ড। জিতলেই ইউরো কাপের (UEFA Euro 2024) শেষ ১৬ নিশ্চিত হত তাঁদের। কিন্তু রক্ষণের ভুলে শেষ পর্যন্ত দুর্বল প্রতিপক্ষ ডেনমার্কের সঙ্গে ড্র করতে হল। হ্যারি কেনের গোলে এগিয়েও গিয়েছিল ইংল্যান্ড। ডেনমার্কের বিরুদ্ধে এগিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করতে হল। ১৮ মিনিটের মাথায় এগিয়ে যায় ইংল্যান্ড প্রতিপক্ষের ফুটবলের পা থেকে বল কেড়ে নিয়ে ডান প্রান্ত ধরে ডিফেন্ডারদের পরাস্ত করে বক্সে ঢোকেন কেইল ওয়াকার। সেই সময় অরক্ষিত দাঁড়িয়ে ছিলেন কে এর কাছে পৌঁছে যায় শেষ পর্যন্ত বল বাঁ পায়ে জোরালো সাথে গোল করেন ইংল্যান্ডের স্ট্রাইকার। চলতি ইউরোয় প্রথম গোল করেন তিনি। গোল খাওয়ার পর আক্রমণাত্মক হয়ে ওঠে ডেনমার্ক।  তাঁরা অনেক বেশি পাস খেলা শুরু করেন। ফলে ইংল্যান্ডের রক্ষণভাগে চাপ বেড়ে যায়। এর সুফল পায় তাঁরা। ৩৪ মিনিটের মাথায় ইংল্যান্ডের ভুলে মার্টিন হুলমন্ডের পায়ে বল এসে যায়। ডিফেন্সে সেই সময় প্রচুর খেলোয়াড় থাকায় বল দেখতে খানিক দেরি হয়ে যায় জর্ডন পিকফোর্ডের। ফলে ঝাঁপ দিয়েও বলের কাছে পৌঁছাতে পারেননি তিনি পোস্টে বল লেগে ঢুকে যায় গলে সমতা ফেরায় ডেনমার্ক। এক এক গোলেই বিরতিতে যায় দুই দল ২০১৬ এর পর ইউরো গ্রুপ পর্বে এই প্রথম কোন গোল খেল ইংল্যান্ড।  

    শেষ ১৬ যাওয়ার পথ খোলা ডেনমার্কের

    সার্বিয়ার বিরুদ্ধে জিতলেও মাঠের দাপট দেখাতে পারেনি ইংল্যান্ড। বেশ কয়েকবার তাদের গোলের সামনে বিপদ দেখা যায় ডেনমার্কের বিরুদ্ধেও ইংল্যান্ডের রক্ষণভাগ সেভাবে ম্যাজিক দেখাতে পারেনি। একাধিকবার দেখা গিয়েছে তাঁদের রক্ষণ ফাঁকা ছিল। শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলছিল ডেনমার্ক। মাঝে লড়াই চলছিল সমানে সমানে। দুই দলই বলের দখল রাখার চেষ্টা করে। (UEFA Euro 2024) দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার এগিয়ে যাওয়ার জায়গায় চলে গিয়েছিল ইংল্যান্ড। ৫৬ মিনিটের মাথায় বক্সের বাইরে ফিল ফডেনের বাঁ পায়ের শট পোস্টে লেগে ফিরে যায়। ইংল্যান্ডের সব আক্রমণ হচ্ছিল বাঁ দিক থেকে। ডান দিক থেকে আক্রমণ না হওয়ায় ডেনমার্কের রক্ষণে অনেক সুবিধা হয়। তবে তাঁর মধ্যে বেশ কয়েকবার বুকোয়া সাকা বল নিয়ে বক্সে ঢুকে পড়েন। কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় এবং ডেনমার্কের করা ডিফেন্সের ফলে গোলের মুখ খুলতে পারেননি তিনি অন্যদিকে জুট বেলিংহাম আগের ম্যাচে গোল করলেও এই ম্যাচের দেখাই গেল না তাকে ফলে সমস্যায় পড়ে ইংল্যান্ড।

    আরও পড়ূন: প্রথম দল হিসেবে ইউরোর নক আউটে জার্মানি, জেতা ম্যাচ ড্র করল ক্রোয়েশিয়া

    গোল হচ্ছে না দেখে ৬৯ মিনিটের মাথায় কেন ফেডেন এবং সাকাকে একসঙ্গে তুলে নেন তিনি পরিবর্তে তরতাজা ফুটবলার নামান কিন্তু তাতেও ভাগ্য বদলাইনি। গোল তো হয়নি, উল্টে ৮০ মিনিটের পর অন্তত দুবার গোল করার মতন পরিস্থিতি তৈরি করে ফেলেছিল ডেনমার্ক। কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি করায় তাঁরা গোল করতে পারেনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • TMC Conflict: “নিজেকে মোড়ল ভাবছেন”, হুমায়ুনকে তোপ তৃণমূল নেতার, কোন্দল তুঙ্গে

    TMC Conflict: “নিজেকে মোড়ল ভাবছেন”, হুমায়ুনকে তোপ তৃণমূল নেতার, কোন্দল তুঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: জেলারই এক তৃণমূল নেতার রোষের মুখে পড়লেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। অভিযুক্ত তৃণমূল নেতার নাম মুস্তাক আহমেদ। তিনি সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বিধায়ককে তুলোধনা করেছেন। এরপরই মুস্তাকের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক। তৃণমূল নেতা ও বিধায়কের অভিযোগ পাল্টা অভিযোগে শাসক দলের কোন্দল (TMC Conflict) একেবারে প্রকাশ্যে চলে এসেছে।

    প্রত্যেকটি বিধানসভায় নিজেকে মোড়ল ভাবছেন (TMC Conflict)

    অভিযুক্ত মুস্তাক আহমেদ বলেন, ভরতপুরের বিধায়কের নিজের বিধানসভায় কোনও কাজ নেই। তাই, তিনি গোটা জেলা নিয়ে ভাবছেন, প্রত্যেকটি বিধানসভায় নিজেকে মোড়ল হিসেবে ভাবছেন। তিনি কোথায় কী করছেন তা আমার দেখার কর্তব্য নয়। আমি তৃণমূল দলটা ওঁর অনেক আগে থেকে করি। এই দলটাকে আমি ভালোবাসি। এর আগে তো  হুমায়ুন কবীর  মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটু কথা বলেছে ন। রেজিনগর এবং বেলডাঙা বিধানসভায় যে টিম আপনি তৈরি করেছেন। সেই টিমে কংগ্রেসের ছেলেরা তৃণমূলের জার্সি পড়ে রয়েছে। এসব করে কোনও লাভ নেই। এটুকু বলতে পারি, তৃণমূল বিধায়ক নিজের তৈরি টিম নিয়ে আমাকে একটু টাচ করে দেখিয়ে দিন। আপনি যদি আমাকে টাচ করতে পারেন তাহলে জানব আপনার ক্ষমতা আছে, আর যদি না পারেন তাহলে আগামীদিনে আপনার বুথে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না, আপনাকে চ্যালেঞ্জ করছি।

    আরও পড়ুন: রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ভোর থেকেই শুরু ইডির হানা, শোরগোল

    তৃণমূল বিধায়ক কী সাফাই দিলেন?

    তৃণমূল বিধায়ক (Trinamool Congress) হুমায়ুন কবীর এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ জেলার বহরমপুর সদরে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, এখনই দলীয় নেতৃত্বকে কিছু বলিনি। আপাতত, বিচারের জন্য অভিযোগ জানিয়েছি, প্রশাসনের ওপর আমার যথেষ্ট ভরসা আছে। প্রশাসন এই বিষয়টি খতিয়ে দেখুক। অভিযুক্ত ওই তৃণমূল নেতা জেলা পরিষদের সহকারি সভাধিপতি আতিবুর রহমানের আত্মীয়। কারও মদতে এসব করছে।  প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়, সেটার দিকে আমরা তাকিয়ে রয়েছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 53: “ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট, যশোদা কৃষ্ণ খাবে বলে ননী হাতে করে বেড়াতেন”

    Ramakrishna 53: “ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট, যশোদা কৃষ্ণ খাবে বলে ননী হাতে করে বেড়াতেন”

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্তসঙ্গে

    তৃতীয় পরিচ্ছেদ

    গুরুশিষ্য-সংবাদ—গুহ্য কথা

    আর-এক থাক আছে, তাকে বলে সিদ্ধের সিদ্ধ। বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর একরকম অবস্থা—যদি ঈশ্বরের সঙ্গে প্রেমভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়। যে সিদ্ধ সে ঈশ্বরকে (Ramakrishna) পেয়েছে বটে, যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষরূপে আলাপ করেছেন।

    কিন্তু তাঁকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য বা মধুর।

    শান্ত—ঋষিদের ছিল তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না। যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা–সে জানে আমার পতি কন্দর্প।

    দাস্য—যেমন হনুমানের। রামের কাজ করবার সময় সিংহতুল্য। স্ত্রীরও দাস্যভাব থাকে,–স্বামীকে প্রাণপণে সেবা করে। মার কিছু কিছু থাকে—যশোদারও ছিল।

    সখ্য—বন্ধুর ভাব; এস, এস কাছে এসে বস। শ্রীদামাদি কৃষ্ণকে কখন এঁটো ফল খাওয়াচ্ছে, কখন ঘাড়ে চড়েছে।

    বাৎসল্য—যেমন যশোদার। স্ত্রীরও কতকটা থাকে,–স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়। ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। যাশোদা কৃষ্ণ খাবে বলে ননী হাতে করে বেড়াতেন।

    মধুর—যেমন শ্রীমতির। স্ত্রীরও মধুরভাব। এ-ভাবের ভিতরে সকল ভাবই আছে—শান্ত, দাস্য, বাৎসল্য।

    মণি—ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয়?

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—তাঁকে চর্মচক্ষে দেখা যায় না। সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয়–তার প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ। সেই চক্ষে তাঁকে দেখে,–সেই কর্ণে তার বাণী শুনা যায়। আবার প্রেমের লিঙ্গ যোনি হয়।

    এই কথা শুনিয়া মণি হো-হো করিয়া হাসিয়া ফেলিলেন। ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন।

    শ্রীরামকৃষ্ণ—এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়।

    মণি আবার গম্ভীর হইলেন।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—ঈশ্বরের প্রতি খুব ভালবাসা না এলে হয় না। খুব ভালবাসা হলে তবেই তো চারিদিকে ঈশ্বরময় দেখা যায়। খুব ন্যাবা হলেই চারিদিকে হলদে দেখা যায়।

    আরও পড়ুনঃ “ঈশ্বরলাভ-এর মানে কি? ঈশ্বরদর্শন কাকে বলে? কেমন করে হয়?”

    আরও পড়ুনঃ “সচ্চিদানন্দলাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়”

    আরও পড়ুনঃ “তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম! তুমি? এত রাত্রে?”

    আরও পড়ুনঃ “পাপ করলে তার ফল পেতে হবে! লঙ্কা খেলে তার ঝাল লাগবে না?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Asansol: রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ভোর থেকেই শুরু ইডির হানা, শোরগোল

    Asansol: রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ভোর থেকেই শুরু ইডির হানা, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: আসানসোলে (Asansol) শিল্পপতির বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা দিয়েছে। রানিগঞ্জ শিশু বাগান মোড় সংলগ্ন এনএসবি রোডের পাশে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে শুক্রবার সকাল থেকেই চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের বিশেষ অভিযান। জানা গিয়েছে দুই গাড়ি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোর ৫টা থেকে শুরু করেছে এই অভিযান। তবে তল্লাশির কারণ না জানা গেলেও, আর্থিক দুর্নীতিকে সন্দেহ করা হচ্ছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

    বাহিনী দিয়ে ঘিরে চলছে তল্লাশি (Asansol)

    রানিগঞ্জে (Asansol) চণ্ডী কেডীয়ারের বেশ কয়েকটি লোহার ফ্যাক্টরি রয়েছে। এই রাজ্যের বাইরেও তাঁর রয়েছে বেশ কয়েকটি ফ্যাক্টরি। উত্তরপ্রদেশের লক্ষনউতে রয়েছে একাধিক ব্যবসা। তবে কী কারণে এই শিল্পপতির বাড়িতে আয়করের হানা, তা নিয়ে এখনও স্পষ্ট করে জানা যায়নি। এখনও সেই রকম কিছু তথ্য ইডির আধিকারিকরা জানাননি। তবে বাড়ির বাইরে থাকা গাড়ির চালকরা জানিয়েছেন, তাঁরা কলকাতা থেকে ভোর বেলা এসে পৌঁছেছেন। এই কেন্দ্রীয় তদন্তকারি আধিকারিকদের সঙ্গে রয়েছেন সিআরপিএফ বাহিনীর জওয়ান। বাহিনী বাইরে থেকে ঘিরে রেখে ভিতরে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। তবে বাড়ির কোনও সদস্যের সঙ্গেই কথা বলা যায়নি।

    আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই তলব পেয়ে নিজাম প্যালেসে তৃণমূল বিধায়ক তাপস

    দুর্নীতি তদন্তে সক্রিয় ইডি

    এই রাজ্যে রেশন দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরনিয়োগ দুর্নীতি সহ একাকধিক বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে। শাসক দলের একাধিক নেতা-মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর টাকা এবং সম্পত্তি উদ্ধার করেছে ইডি। ইতিমধ্যে তৃণমূলের একাধিক মন্ত্রী এবং বিধায়ক জেলে রয়েছেন। আর্থিক দুর্নীতি মামলায় তৃণমূল ঘনিষ্ঠ আরও ব্যবসায়ী এবং শিল্পপতিদের বাড়িতে তাল্লাশি চালাচ্ছে তদন্তকারী সংস্থা। গত লোকসভা ভোটের সময় প্রচারে এসে এই রাজ্যে চলা দুর্নীতির সম্পর্কে তৃণমূলের বিরুদ্ধে একাধিক বার আক্রমণ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয়বার এনডিএ সরকার গঠনের পর,দেশজুড়ে আর্থিক দুর্নীতির তদন্তের গতি দ্বিগুণ হবে বলে আশ্বাস দিয়েছিলেন মোদি। আগেও একাধিকবার আসানসোলে তাল্লাশি চালিয়েছে ইডি (Asansol) এই রাজ্যে তাই তৃণমূল নেতা, বিধায়ক এবং ঘনিষ্ঠ শিল্পপতিদের বাড়িতে ফের তল্লাশি অভিজান শুরু হয়েছে বলে মনে করছেন ওয়াকিবহল মহল।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UGC NET Controversy: পরীক্ষা বিতর্কে গর্জে উঠলেন শিক্ষামন্ত্রী! ‘কেউ রেহাই পাবে না’, আশ্বাস ধর্মেন্দ্র প্রধানের

    UGC NET Controversy: পরীক্ষা বিতর্কে গর্জে উঠলেন শিক্ষামন্ত্রী! ‘কেউ রেহাই পাবে না’, আশ্বাস ধর্মেন্দ্র প্রধানের

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি নিটে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই দুর্নীতির অভিযোগ এবং ইউজিসি নেট (UGC NET Controversy) বাতিল করার প্রসঙ্গে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেখানেই জাতীয় টেস্টিং এজেন্সি বা এনটিএ-তে যে গলদ রয়েছে, তা মেনে নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। জানালেন, ‘ভুল’ সংশোধন এবং উন্নত পরিষেবার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হবে। 

    কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মন্তব্য (Dharmendra Pradhan) 

    এ প্রসঙ্গে ধর্মেন্দ্র বলেন, ‘‘নিটে দুর্নীতি (UGC NET Controversy) প্রমাণিত হলে দোষীরা অবশ্যই শাস্তি পাবে। নেটের ক্ষেত্রেও বিষয়টি তাই। কাউকে কোনও অবস্থাতেই রেয়াত করা হবে না। আমি তার গ্যারান্টি দিচ্ছি। পরীক্ষা পদ্ধতির উপর বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার দায়িত্ব আমার।’’ এরপর নেট পরীক্ষার এক দিন পর তা বাতিল করে দেওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘পরীক্ষার পরের দিন বিকেল ৩টে নাগাদ আমরা জানতে পারি, ডার্ক নেটে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল পরীক্ষার আগেই। মূল প্রশ্নপত্রের সঙ্গে তা মিলিয়ে দেখা হয় এবং ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে তা মিলে যায়। এর পরেই আমরা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। টেলিগ্রামের মতো অ্যাপগুলির উপর নজরদারি চালানো কঠিন। প্রশ্নফাঁসে সেই ধরনের অ্যাপই ব্যবহৃত হয়েছে। তবে স্বচ্ছতার সঙ্গে আমরা আপস করব না। একথা বলতে পারি, জোরালো প্রমাণ পেলে কোনও অপরাধীই নিষ্কৃতি পাবে না। পড়ুয়াদেরই ভবিষ্যতে আমাদের অগ্রাধিকার।’’ 

    ঠিক কী ঘটেছিল? (UGC NET Controversy) 

    গত বুধবার নেট পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। কারণ সম্প্রতি নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রকাশ্যে এসেছে বিহার থেকে। সেখানে এক জনকে গ্রেফতারও করা হয়েছে। জেরায় যিনি স্বীকার করেছেন, পরীক্ষার আগের দিন তিনি প্রশ্ন পেয়ে গিয়েছিলেন। তা মুখস্থ করে পরীক্ষা দিতে গিয়েছিলেন। এই ঘটনায় সিবিআই এর তদন্ত করবে বলে আগেই জানিয়েছিল কেন্দ্র। তবে এরপর বৃহস্পতিবার এই ঘটনায় এফআইআর করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    আরও পড়ুন: কালিম্পঙে রাস্তায় ধস, ফুঁসছে তিস্তা

    ইউজিসি-নেট পরীক্ষা বাতিল

    উল্লেখ্য, গত মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষা নেয়। প্রায় ৯ লক্ষের উপর পরীক্ষার্থী তাতে অংশ নেয়। কিন্তু নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষার মাত্র একদিন পরই বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBI: নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই তলব পেয়ে নিজাম প্যালেসে তৃণমূল বিধায়ক তাপস

    CBI: নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই তলব পেয়ে নিজাম প্যালেসে তৃণমূল বিধায়ক তাপস

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হয়ে উঠেছে সিবিআই (CBI)। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের প্রভাবশালী নেতা-বিধায়কদের বিরুদ্ধে। এবার এই মামলায় তৃণমূল বিধায়ক তাপস সাহাকে ফের তলব করল সিবিআই। শুক্রবার সিবিআই-এর দুর্নীতি দমন শাখা নিজাম প্যালেসে তৃণমূল বিধায়ককে তলব করেছে। ফের তলব পেয়ে এদিন বেলা ১১ টা নাগাদ নিজাম প্যালেসে হাজিরা দেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, ফের আমাকে তলব করা হয়েছে। তদন্তে আমি সবরকমভাবে সহযোগিতা করব।

     দ্বিতীয়বার তলব করল সিবিআই (CBI)

    তাপস ছাড়াও এই মামলায় আরও ৩ জনকে তলব করা হয়েছে। তাপসে বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। এরপরই প্রথমে এই মামলার তদন্ত করেছিল রাজ্যের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ। পরে, হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই (CBI)। এরপরই এই মামলায় সিবিআই ক়ড়া ভূমিকা পালন করে। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও সিবিআই তলব পেয়ে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তাপস সাহা। এবার দ্বিতীয়বার তলব করল সিবিআই। শুক্রবার সারাদিনের মধ্যে তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তবে, এই তলব নিয়ে তাপসবাবুর কী অবস্থান তা জানা যায়নি। তদন্তকারীদের দাবি, টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে। তৃণমূলের আরও একাধিক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। এই মামলায় নদিয়ার তেহট্টে তৃণমূল (Trinamool Congress) বিধায়কের বাড়িতে তল্লাশিও চালান আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১২ জন আধিকারিক তাপসের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন। তাপসের আপ্ত সহায়কের বাড়ি, বাড়ির পাশের পুকুরেও তল্লাশি চলে। পুকুরপাড়ে বেশ কিছু নথি পোড়ানোর প্রমাণ পাওয়া গিয়েছিল সে সময়ে। পরীক্ষা করার জন্য সেই পুড়ে যাওয়া নথির নমুনা সংগ্রহ করেছিল সিবিআই। ১৫ ঘণ্টার তল্লাশির পর সিবিআই বাড়ি থেকে বেরিয়ে গেলে লোক ডেকে মাংসভাত খাইয়েছিলেন তিনি। রীতিমতো উৎসবের মেজাজে ছিলেন তিনি। তবে, সিবিআই তল্লাশির পর তাপস  বলেছিলেন, আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 21 June 2024: লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাব ও ত্রিগ্রহী যোগের শুভ সংযোগলাভ হবে

    Daily Horoscope 21 June 2024: লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাব ও ত্রিগ্রহী যোগের শুভ সংযোগলাভ হবে

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য— কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে আজকের দিন?

    মেষ

    ১) মেষ রাশির জাতকরা আজ কোনও ধর্মীয় বিবাদে যাবেন না।

    ২) বাণী সংযত রাখুন, ব্যবসায় সাফল্য আসবে।

    বৃষ

    ১) নিজের জ্ঞান এবং অভিজ্ঞতা অনুযায়ী নতুন সুযোগ পাবেন।

    ২) অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। জ্যৈষ্ঠ পূর্ণিমায় লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাব ও ত্রিগ্রহী যোগের শুভ সংযোগলাভ হবে।

    মিথুন

    ১) ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা লাভের জন্য পরিশ্রম করতে হবে।

    ২) জীবনসঙ্গীর পরামর্শ গ্রহণ করুণ। ভাই-বন্ধুর সাহায্য পাবেন।

    কর্কট

    ১) পরিবারের সম্পর্ক মজবুত থাকবে।

    ২) ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকবে। কর্ম ক্ষেত্রে কঠিন পরিশ্রম করতে হবে।

    সিংহ

    ১) সাবধানে গাড়ি চালান। পারিবারিক সম্পত্তি বিবাদের সমাধান হবে।

    ২) ব্যবসার ক্ষেত্রে খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রম ঘটতে পারে।

    কন্যা

    ১) ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় কৌশল নির্বাচন করুণ। খুব সতর্কভাবে কথাবার্তা বলুন।

    ২) আপনার বক্তব্য সকলের মন জয় করতে পারবে না। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক উন্নত হবে।

    তুলা

    ১) ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। সন্তানের বিবাহ দুশ্চিন্তার সমাধান হবে।

    ২) কর্মস্থলে পদন্নোতি। আধিকারিকদের প্রশংসা পাবেন। দাম্পত্য জীবন আনন্দে কাটবে।

    বৃশ্চিক

    ১) প্রেম জীবনে নতুন অভিজ্ঞতা দেবে।

    ২) পুরাতন ঋণ থেকে মুক্তি পাবেন। লেনদেন না করলেই ভালো।

    ধনু

    ১) সন্ধ্যার সময় বিবাদ এড়িয়ে যান।

    ২) গুরুজনদের উপদেশে কর্মে উন্নতি। আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

    মকর

    ১) নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও দারুণ অর্থপ্রাপ্তির যোগ।

    ২) প্রমে উপহার পেতে পারেন। ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের আর্থিক আশীর্বাদ পাবেন।

    কুম্ভ

    ১) মা-বাবার সেবা করার সুযোগ পাবেন। কাজের চাপ বাড়তে পারে,।

    ২) স্ত্রী আপানর উপর রেগে যেতে পারেন।

    মীন

    ১) পরীক্ষায় সাফল্য লাভ সম্ভব হবে।

    ২) প্রেমে একটু কষ্ট বাড়তে পারে তবে মাধুর্য  থাকবে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক

LinkedIn
Share