Tag: Bengali news

Bengali news

  • Anubrata Mondal: অনুব্রতের বাড়িতে উড়ছে ‘জয় শ্রীরাম’ লেখা পতাকা! কটাক্ষ বিরোধীদের

    Anubrata Mondal: অনুব্রতের বাড়িতে উড়ছে ‘জয় শ্রীরাম’ লেখা পতাকা! কটাক্ষ বিরোধীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বীরভূমের (Bribhum) জেলা তৃণমূল সভাপতি তথা জেলবন্দি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)বোলপুরের বাড়িতে উড়ছে ‘জয় শ্রীরাম’-এর পতাকা। অনুব্রত জেলবন্দি থাকলেও পুলিশের নিরাপত্তাতেই রয়েছে দাপুটে এই তৃণমূল নেতার বাড়ি। কিন্তু তার মধ্যেই শনিবার সকালে দেখা গেল অন্য ছবি। পুলিশের ঘেরাটোপের মধ্যেও অনুব্রতর বাড়ির ছাদে উড়ল গেরুয়া পতাকা। যা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। 

    কে লাগাল পতাকা? (Anubrata Mondal)

    এক বছরের বেশির সময় বোলপুরের এই বাড়িতে নেই অনুব্রত (Anubrata Mondal) ও তাঁর কন্যা সুকন্যা। তিহাড় জেলে বন্দি তারা। তাঁর স্ত্রী গত হয়েছেন বেশ কয়েক বছর আগে। তবে কে লাগাল পতাকা? আগে একটা সময় ওই বাড়ির নীচে লাইন পড়ত মানুষের। এখন ফাঁকা পড়ে বাড়ি। নিরাপত্তারক্ষীরাই পাহারা দেন। মাঝে মাঝে আত্মীয়স্বজনরা আসেন। এছাড়া বাড়ির কাজের লোকেরাও মাঝে মধ্যে এসে ঘর পরিষ্কার করেন। তা ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই ওই বাড়িতে। বেশিরভাগ সময়েই তালবন্ধই হয়ে পড়ে থাকে। তালে  ‘জয় শ্রীরাম’ লেখা পতাকা ছাদের মাথায় কে লাগিয়ে গেল তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। নিরপত্তারক্ষীরাও জানিয়েছেন, এ ব্যাপারে তারা কিছু জানেন না।    
    সম্প্রতি বীরভূমে (Bribhum) ভোট প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেষ্ট (Anubrata Mondal) ও তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে, যাতে সে তৃণমূল করতে না পারে…আমি আপনাদের বলছি, দেখে নেবেন ভোটের পর ওদের ছেড়ে দেবে।”

     বিরোধীদের দাবি

    এ প্রসঙ্গে কংগ্রেস, সিপিএমের মতো বিরোধীদের দাবি, বিজেপির সঙ্গে তলায় তলায় বোঝাপড়া রয়েছে তৃণমূল নেতাদের। তারই প্রকাশ হল ছাদের পতাকায়। বীরভূম (Bribhum) সিপিএম এর জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, “ওদের সম্মতিতে এটা ঘটেছে। আমার কাছে যা খবর আছে তাতে মনে হয় ওদের পরিবারের লোকেরা তলে তলে বিজেপি করছে। এখন তৃণমূলের যা অবস্থান তাতে রাম নবমীর পতাকা ওরাই ঝোলাবে। আগে থেকে সবাই বুঝতে পারছেন যে, বিজেপির সঙ্গে যোগাযোগ রাখলেই বেরোনোর ছাড়পত্র পাওয়া যাচ্ছে। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরাও যোগাযোগ রাখছেন। ফলে অনুব্রত (Anubrata Mondal) যদি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে বেরিয়ে আসেন, তা হলে অবাক হওয়ার কিছু নেই।” অন্যদিকে কংগ্রেস নেতা জয়দেব মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, “আগেই বোলপুর এসে অধীর চৌধুরী বলে গিয়েছিলেন যে, অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জেল থেকে বের হতে গেলে হাতে বিজেপির পতাকা নিয়ে বেরোতে হবে। ফলে সে রকম কোনও ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই।”

    আরও পড়ুন: “সকলে টাকা পায়, আমি কেন পাই না?”, ভোটপ্রচারে নেমে ফের বিক্ষোভের মুখে শতাব্দী!

    যদিও  এপ্রসঙ্গে দলের মুখপাত্র জামশেদ আলি খান বলেন, ‘‘অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) একজন ধর্মপরায়ণ মানুষ। ফলে তাঁর বাড়িতে যদি জয় শ্রীরামের পতাকা ওড়ে, তাতে অবাক হওয়ার কিছু নেই। আর রাম তো কারও একার নয়, বাড়িতে রামের পতাকা ঝুলবে, এতে অবাক হওয়ার কী আছে?’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ‘‘নয়া খেলা, সন্দেশখালিতে মহিলাদের ভয় দেখাচ্ছে তৃণমূল’’, ভাটপাড়ায় বললেন মোদি

    Lok Sabha Election 2024: ‘‘নয়া খেলা, সন্দেশখালিতে মহিলাদের ভয় দেখাচ্ছে তৃণমূল’’, ভাটপাড়ায় বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) ঘোষণা হওয়ার পর থেকে এ নিয়ে নবমবার রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তিনি প্রথম সভা করেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর সমর্থনে ভাটপাড়ায়। ‘‘কোনও অবস্থাতেই ধর্মীয়ভাবে কোনও সংরক্ষণ বাংলায় তিনি চালু হতে দেবেন না’’- এমন হুঁশিয়ারিও দিলেন প্রধানমন্ত্রী। তাঁর ২৭ মিনিটের বক্তৃতায় একাধিকবার উঠে এসেছে সন্দেশখালি প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর এদিন বলেন, ‘‘নয়া খেলা, সন্দেশখালিতে মহিলাদের ভয় দেখাচ্ছে তৃণমূল।’’ বাংলায় বিজেপির ভালো ফলের বিষয়েও আশাবাদী তিনি। ভাটপাড়ায় তিনি জানান, ২০১৯ সালে বিজেপির ফলাফলকেও ছাপিয়ে যাবে ২০২৪।

    কড়া আক্রমণ তৃণমূলকে 

    এর পাশাপাশি ভাটপাড়ার সভা থেকে মোদি বলেন, ‘‘সন্দেশখালিতে কী হচ্ছে, সারা দেশ দেখছে। তৃণমূলের পুলিশ ওদের বাঁচিয়েছে। নতুন খেলা শুরু করেছে। ওদের গুণ্ডা সন্দেশখালির (Lok Sabha Election 2024) বোনেদের ভয় দেখাচ্ছে। কারণ অত্যাচারীর নাম শাহজাহান শেখ। ওঁকে ক্লিনচিট দিতে চায় তৃণমূল।’’ নিয়োগ দুর্নীতি নিয়েও প্রধানমন্ত্রী এদিন সুর চড়ান। তিনি বলেন, ‘‘এখানে ওএমআর শিট জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছে। তৃণমূল সরকারের আমলে শুধু দুর্নীতি হয়েছে। বাংলার এই লুঠের পাইপয়সার হিসাব নেব। কাউকে ছাড়া হবে না। বাংলার ভুক্তভোগীদের বলতে চাই, মোদী আছে। দুর্নীতিগ্রস্তেরা কেউ বাঁচতে পারবে না।’’

    হিন্দুদের ওপর অত্যাচার বরদাস্ত নয়

    এদিনের সভায় প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘বাংলায় হিন্দুদের দ্বিতীয় শ্রেণির নাগরিক (Lok Sabha Election 2024) করে রাখতে চান তৃণমূল নেতৃত্ব। হিন্দুদের ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এত বড় সাহস! আদিবাসী, দলিতদের সঙ্গে অন্যায় এই দেশ মেনে নেবে না।’’ রামনবমী নিয়ে তাঁর বক্তব্য,‘‘বাংলায় রামের নাম নিতে দেয় না তৃণমূল সরকার। রামনবমী পালন করতে দেয় না। কংগ্রেস আর বামফ্রন্টও রামনবমীর বিরুদ্ধে। এমন লোকজনের হাতে এই মহান দেশ তুলে দেওয়া যায় কি?

    পরের সভাগুলি কোথায়

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় সভাটি হবে চুঁচুড়ায়, হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে। এর পরের জনসভা রয়েছে পুড়শুড়াতে। বিজেপি সূত্রে খবর, ওই জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৌঁছবেন দুপুর আড়াইটা নাগাদ। এই সভায় তিনি আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগের এর সমর্থনে সভা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সর্বশেষ সভাটি হবে হাওড়া সাঁকরাইলে। হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে। বিজেপি সূত্রে খবর, বিকাল ৪টা নাগাদ এই সভাস্থলে পৌঁছাবেন তিনি। প্রসঙ্গত যে চার জায়গায় প্রধানমন্ত্রী জনসভা করবেন এই আসনগুলিতে, সেগুলির ভোট রয়েছে আগামী ২০ মে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Yogi Adityanath: “এই নির্বাচন রামভক্ত ও রাম-দ্রোহীদের মধ্যে একপক্ষকে বেছে নেওয়ার”, বললেন যোগী

    Yogi Adityanath: “এই নির্বাচন রামভক্ত ও রাম-দ্রোহীদের মধ্যে একপক্ষকে বেছে নেওয়ার”, বললেন যোগী

    মাধ্যম নিউজ ডেস্ক: “এই নির্বাচন রাম ভক্ত বনাম রাম-দ্রোহীদের মধ্যে একপক্ষকে পছন্দ করে নেওয়ার নির্বাচন।” শনিবার কথাগুলি বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপির তারকা প্রচারকের তালিকায় থাকা নেতা যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোটকে তিনি ‘রাম-দ্রোহী’ বলে দেগে দিলেন। তাঁর অভিযোগ, গো-হত্যাকারীদের মদত দিয়ে দেশকে ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চায় তারা। তারা মুসলমানদের জন্য সংরক্ষণের ব্যবস্থাও করতে চায়।

    কী বললেন যোগী? (Yogi Adityanath)

    বিহারের বেগুসরাই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের সমর্থনে আয়োজিত জনসভায় যোগ দিয়েছিলেন যোগী। সেখানেই তিনি বলেন, “যে নির্বাচন চলছে, সেখানে আপনাদের হয় বেছে নিতে হবে রাম ভক্তদের নয়ত রাম-দ্রোহীদের।” এর পরেই তিনি স্লোগান দেন, “যো রাম কো লায়া হ্যাঁয়, হম উনকো লায়া হ্যাঁয় (যিনি রামকে নিয়ে এসেছেন, আমরা তাঁকে নিয়ে আসব)।” উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেন, “আমি প্রভু রামের দেশ থেকে এসেছি। আমি জানি, বিহারের বাসিন্দাদের হৃদয়ে অযোধ্যার জন্য একটা বিশেষ জায়গা রয়েছে। কারণ সীতাদেবী জন্মেছিলেন এখানেই।” সমাজবাদী পার্টির (ইন্ডিয়া ব্লকের শরিক) নাম না নিয়েই যোগী বলেন, “রাম-দ্রোহীদের মধ্যে রয়েছে তারাও, যারা রামভক্তদের গুলি করেছিল। এরাই আবার মাফিয়া ডনের মৃত্যুতে কান্নাকাটি করে।”

    কংগ্রেস-সপাকে নিশানা

    প্রসঙ্গত, ১৯৮০ সালে অযোধ্যায় করসেবকদের ওপর গুলি চালায় পুলিশ। সেই সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত মুলায়ম সিং যাদব। সরাসরি না বলে এদিন এই ঘটনারই উল্লেখ করেন যোগী। বিহারে এনডিএ ক্ষমতায় আসার আগে আইন-শঙ্খলার অবনতির জন্য আরজেডি-কংগ্রেসকেই দায়ী করেন তিনি। বলেন, “ওরা দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করার একটা পরিকল্পনা করে এসেছিল। মুসলমানদের জন্য সংক্ষরণ করতে চেয়েছিল। বাবা সাহেব অম্বেডকরের(সংবিধান রচয়িতা) সঙ্গে প্রতারণা করেই ওরা এটা করতে চেয়েছিল।” তাঁর প্রশ্ন, “সংরক্ষণের কোটা যদি ভাগ হয়ে যায় তবে আমাদের দলিত এবং ওবিসিদের কী হবে?” কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন সাচার কমিটি গড়ে এসব করার ষড়যন্ত্র করেছিল বলেও দাবি করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath)।

    আরও পড়ুুন: “পঁচাত্তরের পরেও প্রধানমন্ত্রী থাকবেন মোদিই”, জনসভায় দাবি শাহের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Kalyan Banerjee: কল্যাণের অস্থাবর সম্পত্তি ২৪ কোটির বেশি, রয়েছে দুটি গাড়ি, দিল্লি-কালীঘাটে ফ্ল্যাট

    Kalyan Banerjee: কল্যাণের অস্থাবর সম্পত্তি ২৪ কোটির বেশি, রয়েছে দুটি গাড়ি, দিল্লি-কালীঘাটে ফ্ল্যাট

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের তিনবারের সংসদ এবং হেভি ওয়েট নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerje)। আগে একবার বিধায়কও ছিলেন। পেশায় তিনি একজন আইনজীবী। হুগলির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের এই বারের প্রার্থী হয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন তাঁরই মেয়ের প্রাক্তন জামাই কবীর শঙ্কর বোস। অপরে সিপিএমের প্রার্থী হয়েছেন সিপিএমের প্রার্থী দিপ্সীতা ধর। নিজের মনোনয়ন জমা করে এদিন কল্যাণ নিজের হলফ নামায় সম্পত্তির পরিমাণ জানিয়েছেন।

    সম্পত্তির পরিমাণ কত(Kalyan Banerje)?

    বছর সাতষট্টীর এই আইনজীবী তৃণমূল প্রার্থী কল্যাণ নিজের হলফ নামায় জানিয়েছেন ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ পর্যন্ত আয়ের হিসেব জানিয়েছেন। হলফনামায় তিনি জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪ কোটি ৩২ লক্ষ ৬৩ হাজার ২৬৬ টাকা। তার আগের অর্থবর্ষ অর্থাৎ ২০২১-২২ এ তাঁর আয় ছিল ৪ কোটি ৩২ লক্ষ ৩৩ হাজার ৫৪৪ টাকা। তিনি ৩ কোটি ৪৪ লক্ষ ৯৯ হাজার ১২৩ টাকা আয় করেছিলেন ২০২০-২১ অর্থবর্ষে। ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর আয় ছিল ২ কোটি ১২ লক্ষ ১৬ হাজার ৩৬৯ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে তিনি ৩ কোটি ৭৯ লক্ষ ৩৭ হাজার ৮২০ টাকা আয় করেছিলেন।

    স্ত্রীর সম্পত্তির পরিমাণ কত?

    কল্যাণ নিজের হলফ নামায় স্ত্রী ছবি বন্দ্যোপাধ্যায়ের আয়ের হিসাবে জানিয়েছেন ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর স্ত্রীর আয় ছিল ৩ লক্ষ ২৫ হাজার ৬০০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে ছবি বন্দ্যোপাধ্যায়ের আয় ছিল ২ লক্ষ  ৮৮ হাজার ৫৩০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে ২ লক্ষ ৬০ হাজার ২৫০ টাকা আয় করেছিলেন ছবি বন্দ্যোপাধ্যায়। তার আগের অর্থবর্ষে ২০১৯-২০ তে তাঁর আয় ছিল ২ লক্ষ ৬০ হাজার ২৫৪ টাকা। আর ২০১৮-১৯ অর্থবর্ষে ২ লক্ষ ৭৫ হাজার ১২০ টাকা আয় করেছিলেন ছবিদেবী। মনোনয়ন পেশ করার সময় কল্যাণের (Kalyan Banerje) হাতে নগদ ছিল ৫০ হাজার টাকা। একাধিক ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। একই ভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন তিনি।

    আরও পড়ুন: “পঁচাত্তরের পরেও প্রধানমন্ত্রী থাকবেন মোদিই”, জনসভায় দাবি শাহের

    রয়েছে দুটি গাড়ি

    হলফ নামায় কল্যাণ (Kaylan Banerje) জানিয়েছেন তাঁর দুটি গাড়ি রয়েছে। একটি গাড়ি ২০২১ সালে ২২ লক্ষ ৬৭ হাজার দিয়ে কিনেছেন। অপর আরেকটি গাড়ি ৪ লাখ ৮১ হাজার টাকা দিয়ে কিনেছেন। তাঁর কাছে ১৫ লক্ষ টাকার সোনা রয়েছে। স্ত্রীর কাছে রয়েছে ২৪ লক্ষ টাকার সোনা। তাঁর বাড়িতে আইনজীবী পেশার কারণে ১ কোটি টাকার বই রয়েছে বলে উল্লেখ করেছেন। সব মিলিয়ে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ হল ২৪ কোটি ২০ লক্ষ ১৭ হাজার ৯৩৫ টাকা। স্ত্রীর কাছে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ রয়েছে ২ কোটি ৭১ লক্ষ ৪১ হাজার ৫৩৬ টাকা। এছড়াও কালীঘাটে, দিল্লি এবং শ্রীরামপুরে ফ্ল্যাট রয়েছে তাঁর। তিনি ১৯৭৫ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বি.কম পাশ করেছিলেন। এরপর ১৯৭৯ সালে রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি পাশ করেছেন।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: “পঁচাত্তরের পরেও প্রধানমন্ত্রী থাকবেন মোদিই”, জনসভায় দাবি শাহের

    Amit Shah: “পঁচাত্তরের পরেও প্রধানমন্ত্রী থাকবেন মোদিই”, জনসভায় দাবি শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: “পঁচাত্তর বছর বয়সের পরেও প্রধানমন্ত্রী থাকবেন নরেন্দ্র মোদি।” শনিবার এক নির্বাচনী জনসভায় এ কথা ঘোষণা করলেন মোদির সেনাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, “আমি অরবিন্দ কেজরিওয়াল ও ইন্ডিয়া ব্লককে বলতে চাই যে, বিজেপির সংবিধানে এই জাতীয় কিছুরই (নির্দিষ্ট বয়সসীমা) উল্লেখ নেই। প্রধানমন্ত্রী হিসেবে মোদিই মেয়াদ শেষ করবেন। আগামিদিনেও তিনিই দেশকে নেতত্ব দেবেন। বিজেপির মধ্যে এনিয়ে কোনও বিভ্রান্তি নেই।”

    আগামী বছর ৭৫ মোদি (Amit Shah)

    আগামী বছর ১৭ সেপ্টেম্বর পাঁচাত্তর বছরে পা দেবেন মোদি। তারপর কি তিনি রাজনীতি থেকে অবসর নেবেন? মোদির পরে প্রধানমন্ত্রী হবেন কে? অমিত শাহ? (Amit Shah) শনিবার এমনই একগুচ্ছ প্রশ্ন তুলে কেজরিওয়াল হইচই ফেলে দিয়েছিলেন রাজনৈতিক মহলে। এদিনের জনসভায় কেজরির সেই সব প্রশ্নেরই উত্তর দিলেন শাহ। দিল্লি আবগারি মামলায় ২১ মার্চ গ্রেফতার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। পঞ্চাশ দিন পর অন্তর্বর্তী জামিনে ছাড়া পেয়েছেন শুক্রবার।

    আরও পড়ুুন: স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের আগুনে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পুলিশের গুলিতে নিহত ২

    কী বললেন কেজরিওয়াল?

    শনিবার সাংবাদিক বৈঠকে পদ্ম-পার্টিকেই নিশানা করেন কেজরিওয়াল। বলেন, “ওরা (বিজেপি) প্রশ্ন করছে, বিরোধী জোট ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মুখ কে? আমি বিজেপিকে জিজ্ঞাসা করতে চাই, তাদের প্রধানমন্ত্রী কে হবেন? আগামী বছর ১৭ সেপ্টেম্বর পঁচাত্তরে পা দেবেন মোদিজি। ২০১৪ সালে তিনি নিজেই নিয়ম করেছিলেন যে পঁচাত্তর বছর বয়সী ব্যক্তিদের অবসর দেবেন। সেই মতো লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী, সুমিত্রা মহাজনেরা অবসর নিয়েছিলেন।” আপ সুপ্রিমো আরও বলেন, “তিনি আগামী বছর অবসর নেবেন। তিনি অমিত শাহকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট চাইছেন। শাহ কি মোদিজির গ্যারান্টি পূরণ করবেন?” দিল্লির মুখ্যমন্ত্রীর এই সব প্রশ্নের জবাবই শাহ দিলেন এদিনের জনসভায়। জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী পদে থাকবেন মোদিই। শাহ (Amit Shah) বলেন, “ভবিষ্যতেও দেশকে নেতৃত্ব দেবেন মোদি। এনিয়ে বিজেপির মধ্যে কোনও বিভ্রান্তি নেই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Char Dham Yatra: রবিবার সকালে খুলে গেল বদ্রীনাথের দ্বার, চারধাম যাত্রায় চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি

    Char Dham Yatra: রবিবার সকালে খুলে গেল বদ্রীনাথের দ্বার, চারধাম যাত্রায় চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার সকাল ছ’টায় খুলে গেল বদ্রীনাথের দরজা। প্রসঙ্গত, গত পরশু ১০ মে খোলা হয়েছিল কেদারনাথের দরজা। এদিন সকাল ছয়টা নাগাদ বৈদিক মন্ত্রোচ্চারণ, ‘বদরি বিশাল লাল কি জয়’ ধ্বনিতে হাজারো ভক্তের উপস্থিতিতে (Char Dham Yatra) দরজা খোলা হয়। ৬ মাস পরে দরজা খুলল বদ্রীনাথের। উত্তরাখণ্ডের চামোলি জেলায় বরফে আবৃত পর্বতের ওপরে অবস্থিত বদ্রীনাথ ধাম। প্রসঙ্গত, ১০ মে থেকেই চালু হয়েছে চারধাম যাত্রা। তবে এরই মাঝে ভক্তদের চিন্তা বাড়িয়েছে উত্তরাখণ্ডের প্রবল বর্ষণ।

    বর্ষণে বিপর্যস্ত দেবভূমি 

    বর্তমানে উত্তরাখণ্ড বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবল বর্ষায়, চারধাম যাত্রা শুরু হওয়ার পর দিন থেকেই শুরু হয়েছে তা। এমন আবহাওয়া ধারাবাহিকভাবে চলতে থাকলে কত দিন চারধাম যাত্রা (Char Dham Yatra) নির্বিঘ্নে চালানো যাবে! সে নিয়েও প্রশ্ন জাগছে তীর্থযাত্রীদের মনে। প্রবল বর্ষণে যাত্রায় বেশ বেগও পেতে হচ্ছে পুণ্যার্থীদের। দেবভূমির গঙ্গা উপত্যকায় গঙ্গোত্রী মন্দিরেও শুরু হয়েছে প্রবল বর্ষণ। চারধাম যাত্রার অন্যতম কেন্দ্র থাকে এই গঙ্গোত্রী মন্দির। এর পাশাপাশি থাকে যমুনেত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ।

    প্রতিবছর লাখেরও বেশি তীর্থযাত্রী চারধাম যাত্রায় অংশগ্রহণ করেন

    অন্যদিকে বদ্রীনাথেও শুরু হয়েছে প্রবল তুষারপাত। সেখানকার নিম্ন উপত্যকায় চলছে বৃষ্টিপাত। জানা গিয়েছে, গতকাল ব্যাপক লাইন পড়ে যায় যমুনেত্রীর মন্দির দর্শন করার জন্য। সেখানকার ব্যবস্থাতে ত্রুটি নজরে আসে। যার জন্য তীর্থযাত্রীরা (Char Dham Yatra) দোষারোপ করে প্রশাসনকেই। প্রসঙ্গত, যমুনেত্রী, কেদারনাথ, গঙ্গোত্রী মন্দির ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে তীর্থযাত্রীদের জন্য। গত পরশু সকাল সাতটায় খোলা হয় যমুনেত্রীর দরজা ও কেদারনাথের মন্দিরের দরজা। অন্যদিকে গঙ্গোত্রী মন্দিরে দরজা খোলা হয় ওই দিনই দুপুর ১২টা ২৫ নাগাদ। মন্দিরের দরজা খোলার দিনে হাজারো ভক্ত হাজির ছিলেন। প্রতিবছর লাখেরও বেশি তীর্থযাত্রী চারধাম যাত্রায় অংশগ্রহণ করেন এপ্রিল-মে থেকে অক্টোবর-নভেম্বর পর্যন্ত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Satabdi Roy: “সকলে টাকা পায়, আমি কেন পাই না?”, ভোটপ্রচারে নেমে ফের বিক্ষোভের মুখে শতাব্দী!

    Satabdi Roy: “সকলে টাকা পায়, আমি কেন পাই না?”, ভোটপ্রচারে নেমে ফের বিক্ষোভের মুখে শতাব্দী!

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন দফার ভোট (Lok Sabha Vote 2024) ইতিমধ্যেই শেষ হয়েছে। সামনেই রয়েছে চতুর্থ দফার ভোট। আর চতুর্থ দফার ভোটে অন্যান্য কেন্দ্রের সঙ্গে ভোট রয়েছে বীরভূমেও। তাই ভোটপ্রচারের শেষ দিনে ঝড় তুলেছিলেন বীরভূমের (Birbhum) তৃণমূল প্রার্থী শতাব্দী রায় (Satabdi Roy)। কিন্তু, থমকাতে হল মগদমনগরের রাস্তায়। বিদায়ী সাংসদ এবং লোকসভার প্রার্থী শতাব্দীকে সামনে পেয়ে একের পর এক দাবি শোনাতে থাকেন গ্রামের মহিলারা।

    শতাব্দীকে ঘিরে আবারও বিক্ষোভ (Satabdi Roy)

    বীরভূমের (Birbhum) তৃণমূল প্রার্থী তথা তিনবারের সাংসদ শতাব্দী রায়। এবারের লোকসভা ভোটেও তৃণমূল তাঁকেই প্রার্থী করেছে। তবে এটাই প্রথম নয়। এর আগেও ভোটের ময়দানে প্রচারে নেমে একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিদায়ী সাংসদকে (Satabdi Roy)। আর এবারও ঘটল সেই একই ঘটনা। প্রচারে নামতেই তাঁকে ছেঁকে ধরলেন গ্রামবাসীরা।

    গ্রামবাসীদের অভিযোগ 

    উল্লেখ্য চতুর্থ দফার ভোট (Lok Sabha Vote 2024) প্রচারের আগে শনিবার প্রচারে নামেন শতাব্দী। কিন্তু মহম্মদবাজার ব্লক এলাকার মগদমনগর গ্রামে ক্ষোভের মুখে পড়তে হয় তাকে (Satabdi Roy)। পানীয় জলের সমস্যা, এলাকায় উন্নয়নে খামতি, রাস্তাঘাট খারাপ-সহ একাধিক অভিযোগ শুনতে তাঁকে। যদিও সকলেরই অভিযোগ মোটামুটি এক—পানীয় জলের সমস্যা। সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগও উঠল। কেউ কেউ অভিযোগ করলেন, বিভিন্ন সরকারি পরিষেবা পাচ্ছেন না। 
    এ প্রসঙ্গে,স্থানীয় বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্রী পিয়া সর্দার বলেন, “সকলে টাকা পায়, আমি কেন টাকা পাই না? আমার স্কুলের সকলে টাকা পায়, অথচ আমি ক্লাস সিক্স থেকে টাকা পাই না। ওনাকে বললাম সেটাই। উনি তো কিছুই বললেন না।” অন্যদিকে এলাকার আরেক মহিলার অভিযোগ, “দিদি (Satabdi Roy)কিছু শোনেই না। কথাই বলতে পারলাম না। আমাদের কথা শুনবে না তো কার কথা শুনবে? কিছুই পাইনি আমরা।”
    যদিও এই বিক্ষোভের পরিস্থিতি এলাকার নেতারা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে বিক্ষোভের সময় গাড়ি থেকে নামেননি শতাব্দী (Satabdi Roy)। গাড়িতে সামনের সিটে বসে ছিলেন তিনি।  জানলা দিয়ে মুখ বার করে সবাইকে শান্ত হওয়ার আবেদন করেন তিনি। তবে গ্রামবাসীদের অভিযোগের প্রেক্ষিতে কোনও কথা বলেননি শতাব্দী। তার পর গাড়ির জানলা দিয়ে সবাইকে হাতজোড় করে নমস্কার জানিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে যান। 

    আরও পড়ুন: রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ, ফের প্রচারে বেরিয়ে তোপের মুখে শতাব্দী

    রাস্তা ও জল নিয়েই সবচেয়ে বেশি অভিযোগ

    এর আগেও প্রচারে নেমে গ্রামবাসীদের প্রচুর অভিযোগ শুনতে হয়েছিল শতাব্দী রায়কে (Satabdi Roy)। রাস্তা ও জল নিয়েই সবচেয়ে বেশি অভিযোগ এসেছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত ও পুরসভাগুলির দিকে। যেখানেই গেছেন শতাব্দীকে সামনে পেয়ে রীতিমতো অভিযোগের ডালা সাজিয়ে ধরেছেন গ্রামবাসীরা। আবাসন প্রকল্পে ন্যায্য প্রাপকেরা বঞ্চিত হয়েছেন এই অভিযোগও এসেছে। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যার কথা বললেও এই সমস্যার সুরাহা হয়নি এলাকায়। বহু গ্রামে ইটের রাস্তা রয়েছে, নেই কোনও পাকা রাস্তা,এমনও অভিযোগ রয়েছে।      

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kashmir’s Silent Village: কেউ কথা বলেন না, শুনতেও পান না, গোটা গ্রাম জুড়ে যেন শুধুই নীরবতা!

    Kashmir’s Silent Village: কেউ কথা বলেন না, শুনতেও পান না, গোটা গ্রাম জুড়ে যেন শুধুই নীরবতা!

    মাধ্যম নিউজ ডেস্ক: এমন কোনও দিন শুনেছেন যে, কোনও এক গ্রামে কোনও মানুষ কথা বলেন না বা কানে শোনেন না? যাঁদের আছে নিজস্ব সাঙ্কেতিক ভাষা? শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা সত্যি! হিমালয় পর্বতমালার পাদদেশে আছে এমন এক গ্রাম, যে গ্রামের প্রায় প্রত্যেক মানুষ মূক ও বধির (Kashmir’s Silent Village)। যাঁদের আছে নিজস্ব সাঙ্কেতিক ভাষা, যা হার মানায় বইয়ের পৃষ্ঠায় থাকা রূপকথার গল্পকেও। অনেকই হয়তো জানেন না ভারতবর্ষের মধ্যেই আছে এমন এক গ্রাম। বর্তমানে বিশ্ব দরবারে এই গ্রামের কথা ছড়িয়ে পড়েছে। যে গ্রামকে নিয়ে অনেক লেখালেখি ও গবেষণাও করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের পার্বত্য ডোডা জেলায় অবস্থিত এই গ্রাম, যার নাম দাধকাই। কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্রাম।

    কীভাবে শুরু হয় গ্রামের এই পরিস্থিতির? (Kashmir’s Silent Village)

    এই গ্রামটির অবস্থান হিমালয় পর্বতমালার পাদদেশে হওয়ায় সব সময়ই এখানে শুষ্ক আবহাওয়া এবং শীতের পরিমাণ বেশি। অনেক সময় তুষারপাতও হয়। এই গ্রামে প্রায় ৩০০টি পরিবার বসবাস করে, যেখানে প্রায় ৩০০০ মানুষের বসবাস। ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আধা যাযাবর মানুষের বাস এখানে। কৃষিকাজ এবং পশু পালনের মাধ্যমেই তাঁদের জীবিকা নির্বাহ হয়ে থাকে।

    কী বলছেন এঁরা? (Kashmir’s Silent Village)

    এই গ্রামেরই এক পরিবারের সদস্যর কাছ থেকে জানা যায়, এই মূক ও বধির ব্যক্তির প্রথম ঘটনাটি ঘটে ১৯০১ সালে। যেখানে গ্রামের একটি পরিবারের ছেলে প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নিয়েছিল। পরবর্তীতে দেখা যায় সময়ের সাথে সাথে এই ধরনের প্রতিবন্ধকতাযুক্ত মানুষের জন্ম আরও বাড়তে থাকে যেটির সংখ্যা ১৯৯০ সালে বেড়ে দাঁড়ায় ৪৩ জন। আবার ২০০৭ সালে সেটি বেড়ে দাঁড়ায় ৭৯ জন। আবার ২০২৩ সালের একটি হিসাব অনুযায়ী শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জন (Kashmir’s Silent Village)। আবার দেখা গেছে এই মূক ও বধির সমস্ত মানুষের মধ্যে নারীর সংখ্যা সব থেকে বেশি।
    গ্রামের এক সদস্য জানান, বিংশ শতকের শেষের দিকেও বধির দম্পতির সংখ্যা বাড়তেই থাকে। এই কারণে তাঁদের সন্তানও এই প্রতিবন্ধকতা নিয়ে জন্মানোর আশঙ্কা বেড়ে যায়। এমনকি বাবা এবং মা দুজনের বাকশক্তি অথবা শ্রবণশক্তি স্বাভাবিক থাকলেও সন্তান মূক-বধির হতে পারে, এমনটাও দেখা যায়।

    গবেষণা কী জানিয়েছে এই বিষয়ে? (Kashmir’s Silent Village)

    এই সমস্ত ঘটনা নজরে আসে ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চ-এর। ২০১৭ সালে প্রকাশিত একটি জার্নালের উদ্যোগে ধাদকাই গ্রামের মানুষদের ওপর বিভিন্ন জেনেটিক পরীক্ষা চালানো হয়। সেই গবেষণায় দেখা যায় এই গ্রামের মানুষদের জেনেটিক মিউটেশনের কারণে অটোফেরলিন নামক প্রোটিনের ঘাটতি রয়েছে। এই প্রোটিনের ঘাটতি দেখা দিলে মানুষের মধ্যে শ্রবণশক্তি ও বাকশক্তি হ্রাস পায়।  
    আবার পরবর্তীতে ২০১২ সালে ইন্ডিয়ান জার্নাল অব হিউম্যান জেনেটিক্স-এর একটি গবেষণায় দেখা গিয়েছে, সম্প্রদায়টির নিকট আত্মীয়দের মধ্যে বংশবৃদ্ধির কারণেই পরবর্তী প্রজন্মের মধ্যে মূক-বধিরতা বেড়ে গিয়েছে। গ্রামে বাসিন্দারা এখনও সেই রীতিনীতি বজায় রাখার কারণেই বর্তমানেও এই মূক ও বধির মানুষের সংখ্যা বেড়েই চলেছে (Kashmir’s Silent Village)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PoK Protest: স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের আগুনে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পুলিশের গুলিতে নিহত ২

    PoK Protest: স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের আগুনে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পুলিশের গুলিতে নিহত ২

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK Protest) অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিয়েছে। পথে নেমেছে উন্মত্ত জনতা। সরকারি গাড়িতে আগুন লাগিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন তাঁরা। এরই মধ্যে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের পুলিশ ও সরকারের বিরুদ্ধে। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবর মিলেছে। এর পাশাপাশি অনেকের অবস্থাই আশঙ্কা জনক বলে জানা গিয়েছে।

    জনগণের ওপর বিপুল কর এর বোঝা চাপিয়েছে পাকিস্তানের সরকার

    দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। সে দেশে মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। এমন অবস্থায় সংকট কাটাতে জনগণের ওপর বিপুল কর এর বোঝা চাপিয়েছে পাকিস্তানের সরকার। এই অতিরিক্ত কর, মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ সংকটের বিরুদ্ধে  পথে নামেন পাক অধিকৃত কাশ্মীরের (PoK Protest) বাসিন্দারা। সেখানকার রাজধানী মুজফফরাবাদ সমেত দাদভাল, মিরপুর, সামাহনি, সেহানসা, রাওয়ালকোট, তত্তপানি, একাধিক জায়গায় শুরু হয় বিক্ষোভ। এরপরেই পাল্টা প্রতিরোধে নামে পাকিস্তানের বাহিনী। বিক্ষোভকারীদের উপরে চড়া হয় তারা। তাদের উপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, ইট ছোড়ার অভিযোগ ওঠে। পরবর্তীকালে গুলি চালানো হয় বিক্ষোভকারীদের ওপরে।

    মিছিলের ব্যাপক ভিড়ই পাক প্রশাসনের টনক নড়িয়ে দেয়

    প্রসঙ্গত, পাক অধিকৃত কাশ্মীরে (PoK Protest) এমন বিক্ষোভের খবর প্রায় আন্তর্জাতিক খবরের শিরোনামে আসে। দীর্ঘদিন ধরেই এখানকার মানুষজন পাকিস্তান সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছে। জল, বিদ্যুতের মতো প্রয়োজনীয় জিনিসের জন্য এর আগেও আন্দোলন দেখা গিয়েছে। সম্প্রতি স্বাধীনতার দাবিতেও আন্দোলনে উত্তাল হয়ে ওঠে পাক অধিকৃত কাশ্মীর এবং তাঁরা পাকিস্তান থেকে মুক্তি চাইতে থাকেন। শনিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবেই পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গাতে বিক্ষোভ মিছিল বের করে একাধিক সংগঠন। মিছিলের ব্যাপক ভিড়ই পাক প্রশাসনের টনক নড়িয়ে দেয় এবং তখনই প্রতিহিংসা পরায়ণ হয়ে পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষের উপর গুলি চালায় পাকিস্তানের সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi in Bengal: আজ রাজ্যে ৪টি সভা! প্রচারে ঝড় তুলতে শনিবার রাতেই শহরে মোদি

    PM Modi in Bengal: আজ রাজ্যে ৪টি সভা! প্রচারে ঝড় তুলতে শনিবার রাতেই শহরে মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ রাজ্যের ৩ জেলায়, চারটি স্থানে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi in Bengal)। শনিবার রাতেই তিনি পা রাখেন কলকাতায়। রাত্রিবাস করেন রাজভবনে।

    কোথায় কোথায় সভা 

    বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi in Bengal) তাঁর প্রথম জনসভাটি করবেন রবিবার সকাল ১১ টা৩০ নাগাদ উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। সেখানে বারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের সমর্থনে সভা করবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় সভাটি হবে চুঁচুড়ায়, হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে। জানা গেছে নরেন্দ্র মোদির চুঁচুড়ার সভাটি হবে দুপুর একটা নাগাদ। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির এর পরের জনসভা রয়েছে পুড়শুড়াতে। বিজেপি সূত্রে খবর, ওই জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৌঁছবেন দুপুর আড়াইটা নাগাদ। এই সভায় তিনি আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগের এর সমর্থনে সভা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সর্বশেষ সভাটি হবে হাওড়া সাঁকরাইলে। হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে। বিজেপি সূত্রে খবর, বিকাল ৪টা নাগাদ এই সভাস্থলে পৌঁছাবেন তিনি। প্রসঙ্গত যে চার জায়গায় প্রধানমন্ত্রী জনসভা করবেন এই আসনগুলিতে, সেগুলির ভোট রয়েছে আগামী ২০মে।

    ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর এ নিয়ে নবমবার রাজ্যে প্রচারে এলেন প্রধানমন্ত্রী 

    প্রসঙ্গত, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর এ নিয়ে নবমবার রাজ্যে প্রচারে এলেন প্রধানমন্ত্রী। সোমবারই অনুষ্ঠিত হবে চতুর্থ দফার নির্বাচন। তার আগে বাংলায় পরপর চারটে হাইভোল্টেজ সভা বিজেপি কর্মীদের বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, শনিবার ঝাড়খণ্ডের ছাতরার জনসভা সেরে কলকাতায় আসেন প্রধানমন্ত্রী। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নামার পরেই যান নিয়ন্ত্রণ করা হয়, উল্টোডাঙা উড়ালপুল, মা উড়ালপুল, ইএম বাইপাস-এর রাস্তায়। রবিবার সভা শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi in Bengal) ফিরে যাবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share